Tag: Bengali news

Bengali news

  • Lok Sabha Election 2024: পুরুলিয়ায় লুঙ্গি খুলিয়ে প্রিসাইডিং অফিসারকে প্যান্ট পরালেন জ্যোতির্ময়

    Lok Sabha Election 2024: পুরুলিয়ায় লুঙ্গি খুলিয়ে প্রিসাইডিং অফিসারকে প্যান্ট পরালেন জ্যোতির্ময়

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ লোকসভার (Lok Sabha Election 2024) ষষ্ঠ দফা ভোট গ্রহণ চলছে। কিন্তু ভোটের দিনেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল তাঁর প্রাক্তন স্বামী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে নজীরবিহীন আক্রমণ করলেন। বিজেপি প্রার্থীকে ‘পাগল-ছাগল’ বললেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি বাঁকুড়া কেন্দ্রের একাধিক বুথে শাসল দলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের জেলা সদরে একাধিক বিজেপির বুথ ক্যাম্প ভাঙার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাঘমুণ্ডিতে প্রিসাইডিং অফিসার নিজে লুঙ্গি পরে ভোট করাচ্ছিলেন, তাই প্রার্থী জ্যোতির্ময় লুঙ্গি খুলিয়ে প্যান্ট পরালেন তাঁকে।

    পুরুলিয়াতে লুঙ্গি পরে ভোট গ্রহণ

    পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভায় ঝালদা গার্লস হাইস্কুলে বিস্তর অভিযোগ উঠেছে। প্রিসাইডিং অফিসার নিজে লুঙ্গি পরে ভোট করাচ্ছেন। ঠিক বুথে (Lok Sabha Election 2024) ঢুকে হাতে নাতে ধরলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি অভিযোগ করে বলেন, “মুসলিমদের প্রভাবিত করতে এই কাজ করা হচ্ছিল।” এক মহিলা ভোটার কার্ড নিয়ে এলেও নাম বলেতে পারেননি। ফলে ব্যাপক তর্ক বাঁধে। এরপর শুরু হয় বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক শ্লোগান।

    কী বললেন সুজাতা মণ্ডল (Lok Sabha Election 2024)?

    ভোটের (Lok Sabha Election 2024) দিন সকাল সকালেই তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বিজেপি প্রার্থীকে আক্রমণ করে বলেন, “সৌমিত্র পাগল-ছাগল, পরপর দুইবার সাংসদ হয়েও এলাকায় কোনও কাজ করেননি। আমি ওঁকে প্রতিপক্ষ বলে মনে করিনা। বিজেপির লোকেরাই ওঁকে ভোট দেবে না। বিজেপি ইচ্ছে করে অশান্তি তৈরি করতে চাইছে।”

    বিষ্ণুপুরে তৃণমূলের রিগিং-এর অভিযোগ

    বিষ্ণুপুরে সারেস্বর মন্দিরে তৃণমূলের রিগিং রুখতে শিবের কাছে পুজো দিলেন সৌমিত্র খাঁ। পুজো দিয়ে বলেন, “বাবার কাছে পুজো দিলাম। ভোটের (Lok Sabha Election 2024) দিন যে সকল জায়গায় রিগিং হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা শক্তি দিয়ে প্রতিরোধ করব।”

    আরও পড়ুনঃ “ঘাটালে বহু বুথে বিজেপির এজেন্ট বসতে দিল না তৃণমূল”, তোপ হিরণের

    তৃণমূলের অভিযোগ

    অপর দিকে ভোট গ্রহণ (Lok Sabha Election 2024) নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তিন বলেন, “ইভিএম-এর এক নম্বর বোতামকে ইচ্ছে করে কাত করে আড়াল করা হয়েছে। রঘুনাথপুরে ৫টি মেশিনে শুধু বিজেপির স্টিকার লাগিয়ে রাখা হয়েছে। নির্বাচন কমিশনকে এখনই অভিযোগ করব।” আবার বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “বুথে থাকা বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছেন। তাঁরা অতি সক্রিয়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Next Generation Nuclear Fuel: “নেক্সট জেনারেশন পারমাণবিক জ্বালানি পাবে ভারত”, বললেন রুশ কর্তা

    Next Generation Nuclear Fuel: “নেক্সট জেনারেশন পারমাণবিক জ্বালানি পাবে ভারত”, বললেন রুশ কর্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারত এক প্রধান অংশীদার এবং এই দেশ চলতি গ্রীষ্মেই নেক্সট জেনারেশন পারমাণবিক জ্বালানি পাবে।” বৃহস্পতিবার কথাগুলি বললেন রাশিয়ার (Next Generation Nuclear Fuel) স্টেট নিউক্লিয়ার কর্পোরেশন রোশাটম প্রধান অ্যালেক্সি লিখাচেভ। সিবেরিয়ার তোমস্ক অঞ্চলে তাঁকে স্বাগত জানান ‘দ্য রাশিয়ান অ্যাটমিক এনার্জি কমিশনে’র চেয়ারম্যান অজিত কুমার মোহান্তি। আরটি ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, মোহান্তিকে ফোর্থ জেনারেশন সাইট দেখানো হয়। এটাই ইতিহাসে নিরাপদতম অ্যাটমিক রিয়েক্টর হোস্ট করবে।

    রুশ কর্তার মুখে সহযোগিতার প্রশংসা (Next Generation Nuclear Fuel)

    লিখাচেভ এদিন দুই দেশের সহযোগিতার প্রশংসাও করেন। তার পরেই তিনি ভারতকে পারমাণবিক ক্ষেত্রে প্রধান অংশীদার বলে সম্বোধন করেন তিনি। এদিন তোমস্ক অঞ্চলের সেভের্সে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মোহান্তি ও রোসাটমের প্রধান। সেভের্সকে (Next Generation Nuclear Fuel) পাইলট ডেমস্ট্রেশন এনার্জি কমপ্লেক্স চত্বর ঘুরে দেখেন রাশিয়ান ও ভারতের নিউক্লিয়ার ইন্ডাস্ট্রির নেতারা। রোসাটমের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি প্রজেক্টের ব্রেকথ্রুর অংশ হিসেবেই তাঁরা এই সাইট দর্শন করেছেন। যৌথ পরিদর্শনের সময় সংশ্লিষ্ট ক্ষেত্র নিয়ে আলোচনা হয় ভারত ও রাশিয়া দুই দেশের নেতাদের মধ্যে।’

    কী বললেন রুশ কর্তা?

    লিখাচেভ বলেন, “শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়তে আমরা প্রস্তুত। এর মধ্যে রয়েছে ভারতের কোনও নতুন সাইটে রাশিয়ার ডিজাইন করা উচ্চ ক্ষমতাসম্পন্ন ধারাবাহিক পারমাণবিক পাওয়ার ইউনিট নির্মাণও। পারমাণবিক ফুয়েল সাইকেল এরিয়া বাড়াতে ভারতকে সহযোগিতাও করব। পারমাণবিক প্রযুক্তির নন-পাওয়ার অ্যাপ্লিকেশন প্রয়োগ করতেও সহযোগিতার হাত বাড়াব।” অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান মোহান্তির সঙ্গে রাশিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমারও তোমস্কে সাইট পরিদর্শনে গিয়েছিলেন। এদিন তাঁরা তোমস্ক স্টেট বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করেন। স্থানীয় গভর্নর ভ্লাদিমির মাজুর সঙ্গেও সাক্ষাৎ করেন।

    আর পড়ুন: “ভোটের দিন পুলিশি সন্ত্রাসের জেরে বিজেপির কর্মীরা ঘরছাড়া!” সরব অভিজিৎ

    মাজুরের সঙ্গে বৈঠকে রাশিয়ার নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। আলোচনা করেন ফার্মাসিউটিক্যালস, উচ্চ প্রযুক্তি, শিক্ষা ও রিসার্চ নিয়েও। এদিন কুমার তোমস্ক স্টেট বিশ্ববিদ্যালয়ে ভাষণও দেন। বক্তৃতার বিষয় ছিল, ‘ইন্ডিয়া-রাশিয়া রিলেশনস ইন কারেন্ট সিনারিও’। তোমস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পড়ুয়াদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি (Next Generation Nuclear Fuel)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hiran Chaterjee: “ঘাটালে বহু বুথে বিজেপির এজেন্ট বসতে দিল না তৃণমূল”, তোপ হিরণের

    Hiran Chaterjee: “ঘাটালে বহু বুথে বিজেপির এজেন্ট বসতে দিল না তৃণমূল”, তোপ হিরণের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘাটালে নিজের গড় বাঁচাতে রাত জাগলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chaterjee)। কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন। শনিবার ভোর থেকে ফের এলাকায় এলাকায় চষে বেড়়ালেন তিনি। পুলিশি সন্ত্রাসের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

    কেশপুরে অর্ধেক বুথে এজেন্ট বসতে দেয়নি (Hiran Chaterjee)

    এদিন সকাল সকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণ (Hiran Chaterjee) বলেন, ‘সারারাত ধরে আনন্দপুর, কেশপুরে ঘুরেছি আমি। কোথাও আমি কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাইনি। জওয়ানরা শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়াদাওয়া করছিলেন। এবং এরপর রাতে তাঁরা ঘুমিয়েছেন। আর কেশপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় এবং আনন্দপুর থানার ওসি সানি, এরা দু’জনে মিলে তৃণমূলকে জেতানোর জন্যে দায়িত্ব নিয়ে সারারাত আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে। গতকাল কেশপুর এবং আনন্দপুরে বোমের বৃষ্টি হচ্ছিল। আমাদের দলের পোলিং এজেন্টের বাড়িতে বাড়িতে গিয়ে চমকেছে, ধমকেছে। আজ সকাল থেকে আর্ধেক জায়গায় আমাদের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি। তাঁদেরকে তৃণমূলের অফিসে বসিয়ে রাখা হয়েছে।

    আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমালের জন্য বঙ্গে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের

    হিরণের গাড়ি আটকে বিক্ষোভ!

    এদিন সকালে কেশপুর সহ একাধিক এলাকা চষে বেড়ানোর সময় বিজেপি প্রার্থীর (Hiran Chaterjee) গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। লাঠি হাতে তৃণমূলের লোকজন বিক্ষোভ দেখান। যদিও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেন। বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। এলাকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন

    ঘাটালের বিজেপি প্রার্থীর আরও অভিযোগ,কেন্দ্রীয় বাহিনীর দেখা মিলছে না। এটা ঠিক কী ধরনের গণতন্ত্র আমি জানি না। পঞ্চায়েত ভোটেও এমনটা হয়নি। নির্বাচন কমিশন কী করতে চাইছে, কেন করতে চাইছে, সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না। সারা রাত আমরা কর্মীদের মনে সাহস জুগিয়েছি। এছাড়া আমাদের কাছে কিছু করার নেই। কেন্দ্রীয় বাহিনীর ওপরে আস্থা রাখা তো দূরের কথা, কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি শুক্রবার রাতে আমার সঙ্গে অসভ্য ভাষায় কথা বলেছেন। অত্যন্ত নোংরা ভাষায় তিনি কথা বলেন আমার সঙ্গে। তিনি আমাকে বলেন, তাঁর কোনও দায়িত্ব নেই এলাকা সামলানোর। কেন্দ্রীয় বাহিনী তো আর আমার না। আমি কোনও দলভিত্তিক কথা বলব না। যেটা সত্য, আমি সেটাই বলছি এখানে। আমাদের দল গোটা পরিস্থিতির বিষয়ে নির্বাচন কমিশনকে জানাচ্ছে। কেশপুর, সবং, পিংলায় কিউআরটি টিম খায় না মাথায় দেয়, সেটাই বুঝলাম না আমরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমালের জন্য বঙ্গে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের

    Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমালের জন্য বঙ্গে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) জন্য বঙ্গে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের। যদিও এখনও ঘূর্ণিঝড় তৈরি হয়নি। ভারতীয় মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হবে। রবিবার এবং সোমবার ঝড়-বৃষ্টির দাপট আরও বাড়বে। ফলে এই দুর্যোগের কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে ট্রেন। একই ভাবে বেশকিছু ট্রেনের যাত্রাপথ বাতিল করা হয়েছে। মূলত দিঘার এক্সপ্রেস, মেমু, লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের গতি থাকবে ৮০-৯০ কিমি প্রতি ঘণ্টা।

    কোন কোন ট্রেন বাতিল (Cyclone Remal)?

    দক্ষিণ পূর্ব রেলের সূত্রে জানা গিয়েছে ঘূর্ণিঝড়ের (Cyclone Remal) কারণে একাধিক ট্রেন বাতিল হয়েছে। এই ট্রেনগুলি হল-

    ১) ২২৮৯০ পুরী-দিঘা সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস: যে ট্রেনটি শনিবার (২৫ মে) পুরী থেকে ছাড়বে, তা খড়্গপুর পর্যন্ত আসবে। 

    ২) ২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস: রবিবার (২৬ মে) যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে।

    ৩) ০৮১৩৭ পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল: ২৬ মে বাতিল থাকবে।

    ৪) ০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেন: রবিবার (২৬ মে) সেই ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।

    ৫) ০৮১৩৬ দিঘা-পাঁশকুড়া লোকাল ট্রেন: সোমবার (২৭ মে) যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে।

    ৬) ০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল: সোমবার (২৭ মে) বাতিল করে দেওয়া হয়েছে।

    ৭) ২২৮৮৯ দিঘা-পুরী সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস: রবিবার (২৬ মে) দিঘা থেকে যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা খড়্গপুর থেকে ছাড়বে।

    ৮) ২২৮৯৮ দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস: রবিবার (২৬ মে) বাতিল করে দেওয়া হয়েছে।

    রবিবার মধ্যরাতে আছড়ে পড়বে ঝড়

    জানা গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) শনিবারে বঙ্গপোসাগরে তৈরি হবে। এরপর ক্রমশ উত্তর দিকে সরে আসবে। এরপর রবিবার মধ্যরাতে প্রবল রূপ নিয়ে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে আছড়ে পড়বে। একই ভাবে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে বাংলাদেশের পশ্চিম উপকূল পার করবে এই ঝড়। তবে ঝড়ের গতি কথাও কথাও ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিমি হতে পারে। ইতিমধ্যে উপকুল এলাকায় সর্তকতা জারি করা হয়েছে।    

    আরও পড়ুনঃ রাজ্যে শুরু ষষ্ঠ দফার ভোটগ্রহণ, কোন কেন্দ্রে কোন হেভিওয়েটের ভাগ্যপরীক্ষা আজ?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Abhijit Ganguly: “ভোটের দিন পুলিশি সন্ত্রাসের জেরে বিজেপির কর্মীরা ঘরছাড়া!” সরব অভিজিৎ

    Abhijit Ganguly: “ভোটের দিন পুলিশি সন্ত্রাসের জেরে বিজেপির কর্মীরা ঘরছাড়া!” সরব অভিজিৎ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের দুদিন আগে বিজেপি নেতার মাকে কুপিয়ে খুন হওয়ার ঘটনা থেকে অগ্নিগর্ভ নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে ভোটের আগের রাতে পুলিশি সন্ত্রাস নিয়ে সরব হলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। তৃণমূলের হয়ে পুলিশ প্রকাশ্যে কাজ করছে বলে তিনি অভিযোগ করেন। আর শনিবার ষষ্ঠদফা ভোটের দিন ভোর থেকেই রীতিমতো নিজের একাধিক কেন্দ্র চষে বেড়ালেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

     ভোটের দিন পুলিশি সন্ত্রাসের জেরে বিজেপির কর্মীরা ঘরছাড়া! (Abhijit Ganguly)

    এদিন খুব ভোরে ঘুম থেকে উঠে প্রস্তুতি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এবারই প্রথমবার নির্বাচনে লড়ছেন তিনি। আর এদিন সকাল থেকেই তাঁকে দেখা গেল একেবারে অ্যাকশন মোডে। সাত সকালেই ছুটলেন হলদিয়া। অভিযোগ তুললেন, পুলিশি সন্ত্রাসের। এদিন সকালে বেরিয়েই তিনি অভিযোগ তোলেন, নন্দীগ্রামে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে পুলিশ। বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। অভিজিৎ বলেন, “গভীর রাতে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে পুলিশ। ৩-৪ হাজার পুলিশ গাড়ি নিয়ে ঢুকেছিল এলাকায়। অবজারভারের কাছে জানানোর অনেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। পুলিশি সন্ত্রাসের জেরে বিজেপির কর্মী ও সমর্থকেরা বাড়ি থেকে পালিয়ে মাঠে-ঘাটে লুকিয়েছিলেন। যেখানে জানানোর সেখানে আভযোগ জানিয়েছি।”

    আরও পড়ুন: বাংলার শাহবাজের বলে বিদায় রাজস্থানের, আইপিএল ফাইনালে কলকাতার সামনে হায়দরাবাদ

    বিজেপি এজেন্টকে বসতে বাধা

    এদিন সকালে হলদিয়ার ২০৮ নম্বর বুথে গিয়ে তমলুকের বিজেপি প্রার্থী (Abhijit Ganguly) বলেন, “এজেন্ট বসতে দিচ্ছে না। তাই আমাকে আসতে হয়েছে। বিজেপির মহিলা এজেন্টকে বসতে দেওয়া হয়নি। আমি গিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি। এরপর বসতে দেওয়া হয় তাঁকে। কী করছিল কেন্দ্রীয় বাহিনী এই প্রশ্ন শুনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় বাহিনী বাঁশি বাজাচ্ছিল, শ্যামের বাঁশি।” হলদিয়ার একটি বুথে তৃণমূলীরা বিজেপি প্রার্থীকে বিক্ষোভ দেখান। যদিও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: ধেয়ে আসছে ‘রেমাল’! আগাম সতর্কতা পূর্ব রেল কর্তৃপক্ষের, প্রস্তুত উপকূলরক্ষী বাহিনীও

    Cyclone Remal: ধেয়ে আসছে ‘রেমাল’! আগাম সতর্কতা পূর্ব রেল কর্তৃপক্ষের, প্রস্তুত উপকূলরক্ষী বাহিনীও

    মাধ্যম নিউজ ডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’ (Cyclone Remal)। ১৩০-১৪০ কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। ঘূর্ণিঝড়টি ২৫ মে শনিবার গভীর নিম্নচাপে এবং ২৬ মে একটি অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ঘূর্ণিঝড় নিয়ে ইতিমধ্যেই আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য সমস্ত প্রস্তুতি শুরু করেছে পূর্বরেল (Eastern Railway) কর্তৃপক্ষ। রেমালের প্রভাব নিয়ে আগাম সতর্ক রাজ্য প্রশাসনও।  

    পূর্বরেলের প্রস্তুতি 

    পূর্বরেলের তরফেও এবার সতর্কতা অবলম্বন করা হয়েছে। ইতিমধ্যেই হাওড়া ও শিয়ালদা বিভাগের রেলের ম্যানেজার ও আধিকারিকরা বৈঠকে বসেছেন। এই প্রাকৃতিক দুর্যোগের (Cyclone Remal) সম্মুখীন হয়ে যাতে মোকাবিলা করা যায় তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। 

    শিয়ালদা ডিভিশনে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

    রেমাল মোকাবিলায় শিয়ালদা ডিভিশনে ইতিমধ্যেই এমার্জেন্সি কন্ট্রোলরুম খোলা হয়েছে। রবিবার সন্ধ্যের পর থেকে টানা কাজের জন‌্য কর্মীদের অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। রেল লাইনের পাশে ডাল ভেঙে পড়তে পারে, এমন সব গাছকে চিহ্নিত করা হয়েছে। ঝড়ের (Cyclone Remal) আগেই তা ছেঁটে ফেলা হবে বলে জানিয়েছে পূর্ব রেল। জল সীমারেখা অতিক্রম করলে ট্রেন চলাচলে সমস্যা হতে পারে। তাই জরুরি পরিস্থিতিতে সব জায়গায় পাম্প বসানোর ব্যবস্থা করা হচ্ছে। পরিষেবায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে তাই প্রত্যেক স্টেশনে ঘনঘন অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা করা হচ্ছে। যাতে যাত্রীদের সবসময় পরস্থিতি সম্পর্কে ওয়াকিবহল করা যায়। ঝড়ের মাত্রা যদি বেশি হয়, তবে প্ল্যাটফর্মের শেড ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে প্লাস্টের শীটের বন্দোবস্ত করে রাখা হচ্ছে। সংখ্যায় বেশি কর্মী দিয়ে টাওয়ার ওয়াগনগুলিকে প্রস্তুত রাখতে হবে যাতে কোনও সম্ভাব্য ওভারহেড তারের সমস্যার ক্ষেত্রে সেগুলি সরানো যায়। 

    পাশাপাশি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরের বিভিন্ন স্টেশনগুলির শেড পরীক্ষার কাজ শুরু হয়েছে, যাতে ঝড়ের প্রকোপে শেড উড়ে না যায়। এছাড়াও বিভিন্ন স্টেশনে থাকা হোর্ডিং, বিজ্ঞাপনের বোর্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে, যাতে ঝড়ের (Cyclone Remal Update) সময় উড়ে বা ভেঙে পড়ে বিপদ না বাড়ে। অন্যদিকে নামখানা, ডায়মণ্ড হারবার, হাসনাবাদের মত জায়গায় ঝড়ের প্রভাব বেশি পড়তে পারে। সেখানে পর্যাপ্ত ইঞ্জিনিয়ারিং দল ও টেলিকম কর্মীদের সঙ্কট মোকাবিলায় সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সকালের মধ্যে শিয়ালদা, দমদম, বারাসত, নৈহাটি, রানাঘাট প্রভৃতি গুরুত্বপূর্ণ স্থানে চালকদের সঙ্গে ডিজেল লোকো স্থাপন করার নির্দেশ রয়েছে। 

    হাওড়া ডিভিশনে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

    কন্ট্রোলরুমে হাই অ্যালার্ট জারি থাকবে। পর্যাপ্ত আধিকারিক উপস্থিত থাকবেন সবসময়। কোথাও যেন জল জমে না থাকে, তার জন্য পর্যাপ্ত কর্মীদের কাজে লাগানোর বন্দোবস্ত করতে হবে। বড় বড় স্টেশনগুলোতে ডিজেইল জেনারেটর ও ইমার্জেন্সি পাওয়ার ব্যাপ আপের বন্দোবস্ত রাখতে বলা হয়েছে।

    আরও পড়ুন: শতায়ু ভোটারের সংখ্যা প্রায় ২৪ হাজার! আজ ষষ্ঠ দফার ভোটে ৮৮৯ প্রার্থীর ভাগ্য-নির্ণয়

    রাজ্য প্রশাসনের আগাম সতর্কতা 

    রাজ্য প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের (Weather Update)। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী পক্ষ থেকে হলদিয়া এবং পারাদ্বীপে খোলা হয়েছে কন্ট্রোল রুম। মৎস্যজীবী থেকে শুরু করে যে সকল জাহাজ ঘূর্ণিঝড়ের সমুদ্রপথে রয়েছে তাদের মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ এবং বিমান ঘন ঘন নজরদারি চালাচ্ছে ঘূর্ণিঝড়ের (Cyclone Remal) ল্যান্ডফলের অঞ্চলে। পাশাপাশি নজর রাখা হচ্ছে নোঙর করা জাহাজ এবং নৌকার ওপরেও। 

    তৈরি বিপর্যয় মোকাবিলা দল

    ঘূর্ণিঝড়ের (Cyclone Remal) মোকাবিলার প্রস্তুতির অঙ্গ হিসেবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard) নটি বিপর্যয় মোকাবিলা দল গঠন করেছে। পাশাপাশি বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীকে আপৎকালীন সহায়তা করার কথাও জানানো হয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে (Weather Update)। এছাড়াও হলদিয়া, পারাদ্বীপ, গোপালপুর, ফ্রেজারগঞ্জের মতন জায়গায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একাধিক জাহাজ এবং ত্রাণ সামগ্রী মজুত রাখা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে খোলা হয়েছে কন্ট্রোলরুম।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ২৫/০৫/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ২৫/০৫/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কাটবে।

    ২) সমস্যার মোকাবিলা করতে হবে।

    ৩) রাগ নিয়ন্ত্রণে রাখুন।

    বৃষ

    ১) আজকের দিনটি খুব ভালো কাটবে।

    ২) জীবনে নতুন সাফল্য লাভ করার সুযোগ পাবেন।

    ৩) কোনও পুরনো লগ্নির দ্বারা ভালো রিটার্ন পাবেন।

    মিথুন

    ১) আত্মীয়ের কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন।

    ২) দাম্পত্য জীবন শুভ।

    ৩) কাজে ব্যস্ত থাকবেন, সকলে আপনার কাজের প্রশংসা করবেন।

    কর্কট

    ১) আজকের দিনটি কঠিন।

    ২) কাজকর্মে সমস্যার মোকাবিলা করতে পারবেন।

    ৩) নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে।

    সিংহ

    ১) আজকের দিনে ভালো ফলাফল পাবেন।

    ২) নিজের কার্যশৈলীর দ্বারা বরিষ্ঠদের প্রভাবিত করতে পারবেন।

    ৩) আধিকারিকদের প্রশংসা অর্জন করতে পারবেন।

    কন্যা

    ১) ব্যবসায়ে অর্থ উপার্জনের সুযোগ পাবেন।

    ২) সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক ডিনারে যেতে পারেন।

    ৩) সম্পর্কে শান্তি ও আনন্দ থাকবে।

    তুলা

    ১) আজকের দিনটি কঠিন।

    ২) কাজে সাবধানতা অবলম্বন জরুরি।

    ৩) ভাষায় নিয়ন্ত্রণ রাখতে হবে।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি নানান সমস্যা বয়ে আনবে।

    ২) বিরোধীদের থেকে সতর্ক থাকুন।

    ৩) কারও ওপর অধিক বিশ্বাস করবেন না।

    ধনু

    ১) নিজের সমস্ত কাজে সফল হবেন।

    ২) কেরিয়ারে একাধিক সুবর্ণ সুযোগ পেতে পারেন।

    ৩) সঠিক সময়ে সুযোগের সদ্ব্যবহার করুন।

    মকর

    ১) আজকের দিনটি খুবই ভালো কাটবে।

    ২) অসম্পূর্ণ ইচ্ছাপূরণ হবে।

    ৩) মনের মধ্যে আনন্দ থাকবে।

    কুম্ভ

    ১) আজকের দিনটি কঠিন।

    ২) প্রতিদিনের কাজকর্মে সমস্যার মুখোমুখি হবেন।

    ৩) স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না।

    মীন

    ১) আজ সাফল্য লাভ করবেন।

    ২) নতুন সুযোগ পাবেন, যা আপনাকে ভালো পরিণাম এনে দেবে।

    ৩) অর্থ ও স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটি অনুকূল।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: শতায়ু ভোটারের সংখ্যা প্রায় ২৪ হাজার! আজ ষষ্ঠ দফার ভোটে ৮৮৯ প্রার্থীর ভাগ্য-নির্ণয়

    Lok Sabha Election 2024: শতায়ু ভোটারের সংখ্যা প্রায় ২৪ হাজার! আজ ষষ্ঠ দফার ভোটে ৮৮৯ প্রার্থীর ভাগ্য-নির্ণয়

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) অনুষ্ঠিত হচ্ছে। আজ ষষ্ঠ দফায় (6th Phase Voting) ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনে ভোটগ্রহণ হবে। এই পর্বে ভোটগ্রহণ হবে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি ও জম্মু-কাশ্মীরে। এর পাশাপাশি হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গেও ভোট রয়েছে। ওড়িশা বিধানসভার ৪২টি আসনেও নির্বাচন অনুষ্ঠিত হবে। সবমিলিয়ে ষষ্ঠ দফার নির্বাচনে ৮৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ৩৩৭ জন কোটিপতি বলে জানা গিয়েছে।

    ষষ্ঠ দফার ভোটে (6th Phase Voting) বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য

    -ষষ্ঠ দফার ভোটে মোট পোলিং অফিসার রয়েছেন প্রায় ১১.৪ লক্ষ। ভোট কেন্দ্র রয়েছে ১.১৪ লক্ষ এবং ভোটার রয়েছেন ১১.১৩ কোটি
    -নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১১.১৩ কোটি ভোটারের মধ্যে ৫.৮৪ কোটি পুরুষ রয়েছেন এবং ৫.২৯ কোটি মহিলা রয়েছেন। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৫,১২০
    – ষষ্ঠ দফার ভোটে ৮৫ বছরেরও বেশি ভোটারের সংখ্যা রয়েছে ৮.৯৩ লাখ।
    – ১০০ বছরেরও বেশি ভোটারের সংখ্যা রয়েছে ২৩,৬৫৯ জন
    – ষষ্ঠ দফার ভোটে দিব্যাঙ্গ ভোটারের সংখ্যা রয়েছে নয় দশমিক পাঁচ আট লাখ (Lok Sabha Election 2024)।
    -ভোটের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের ফেরানোর জন্য ২০টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে
    – ষষ্ঠ দফা (6th Phase Voting) নির্বাচন পরিচালনা করবেন মোট ১৮৪ জন পর্যবেক্ষক। এর পাশাপাশি রয়েছে ২,২২২টি ফ্লাইং স্কোয়াড, ২২৯৫টি স্ট্যাটিক সার্ভেলাইন্স টিম এবং ৫৬৯টি ভিডিও ভিউইং টিম 
    – মোট ২৫৭টি আন্তর্জাতিক সীমান্তে এবং ৯২৭টি আন্তরাজ্য সীমান্তে কড়া নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি সমুদ্র এবং আকাশ পথেও চলছে নজরদারি
    – বয়স্ক ভোটাররা যাতে জল, টয়লেট, হুইলচেয়ার, বিদ্যুতের মতো সুবিধা পান সেদিকেও নজর দিয়েছে কমিশন

    ষষ্ঠ দফায় যে যে আসনে ভোটগ্রহণ (Lok Sabha Election 2024)

    পশ্চিমবঙ্গের আটটি আসনে ভোটগ্রহণ রয়েছে, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঘাটাল, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, পুরুলিয়া এবং তমলুকে।

    বিহারের বাল্মীকি নগর, পশ্চিম চম্পারণ, পূরবী চম্পারণ, শেওহল, বৈশালী, গোপালগঞ্জ (তফসিলি সংরক্ষিত), সিওয়ান, মহারাজগঞ্জে।

    দিল্লির চাঁদনি চক, উত্তর-পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, নয়াদিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লিতে

    হরিয়ানার অম্বালা, কুরুক্ষেত্র, সিরসা, হিসার, কার্নাল, সোনিপত, রোহতক, ভিওয়ানি-মহেন্দ্রগড়, গুরুগ্রাম, ফরিদাবাদে ভোটগ্রহণ।

    জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনে ভোটগ্রহণ (Lok Sabha Election 2024) রয়েছে।

    ওড়িশার ভুবনেশ্বর, পুরী, কেওনঝড় (তফসিলি সংরক্ষিত), ঢেঙ্কানাল, কটক, সম্বলপুরে ভোট রয়েছে।

    ঝাড়খণ্ডের গিরিডি, ধানবাদ, রাঁচি এবং জামশেদপুরে

    উত্তরপ্রদেশের সুলতানপুর, প্রতাপগড়, ফুলপুর, এলাহাবাদ, অম্বেডকর নগর, শ্রাস্বতী, দোমরিয়াগঞ্জ, বসতি, সন্ত কবীর নগর, লালগঞ্জ, আজমগড়, জৌনপুর, মছলিশহর, ভাদোহিতে ভোট রয়েছে।

    যষ্ঠ দফার (6th Phase Voting) উল্লেখযোগ্য প্রার্থীরা

    নয়াদিল্লিতে উল্লেখযোগ্য মুখ হলেন বিজেপি-র বাঁশুরি স্বরাজ (Lok Sabha Election 2024)। দেশের প্রাক্তন মন্ত্রী, প্রয়াত সুষমা স্বরাজের কন্যা তিনি। 

    উত্তর-পূর্ব দিল্লিতে মুখোমুখি লড়াই বিজেপি-র মনোজ তিওয়ারি এবং কংগ্রেসের কানহাইয়া কুমারের। 

    উত্তরপ্রদেশের সুলতানপুরে বিজেপি-র প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গাঁধী। ভোজপুরি তারকা দীনেশলাল যাদব ওরফে নিরাহুয়া আজমগড়ে বিজেপি-র হয়ে লড়ছেন 

    কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরিতে মেহবুবা মুফতি বনাম মিয়াঁ আলতাফ আহমেদ লারভির লড়াই
     
    হরিয়ানার কার্নালে মনোহরলাল খট্টর এবার লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) লড়ছেন। কংগ্রেস গুরুগ্রামে রাজ ব্বরকে প্রার্থী করেছে
     
    ওড়িশার পুরীতে বিজেপি-র প্রার্থী সম্বিত পাত্র। সম্বলপুরে বিজেপি-র প্রার্থী ধর্মেন্দ্র প্রধান (6th Phase Voting)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jalpaiguri: জলপাইগুড়িতে নকল মদ তৈরির কারখানার হদিশ মিলল তৃণমূল কর্মীর বাড়িতে, শোরগোল

    Jalpaiguri: জলপাইগুড়িতে নকল মদ তৈরির কারখানার হদিশ মিলল তৃণমূল কর্মীর বাড়িতে, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: অবৈধ বালি পাথর পাচারের পরে এবার জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ির রামশাই এলাকায় উদ্ধার হল নকল মদ তৈরির কারখানা। এই কারখানার মালিক নিরঞ্জন রায়। তিনি ওই এলাকার যুব তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি। বর্তমানে তিনি তৃণমূল কর্মী। দীর্ঘদিন ধরেই তিনি নিজের বাড়িতে নকল মদ তৈরির কারখানা তৈরি করে কারবার করছিলেন। ঘটনার পর থেকে উধাও অভিযুক্ত তৃণমূল কর্মী।

    ঠিক কী অভিযোগ? (Jalpaiguri)

    শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ির (Jalpaiguri) আবগাড়ি দফতরের পক্ষ থেকে তার বাড়িতে হানা দেওয়া হয়। সেখানে গিয়ে তাদের চক্ষু চড়কগাছ হবার যোগার। গোটা বাড়ি ভর্তি মদ তৈরির সরঞ্জাম, সঙ্গে কার্টুন কে কার্টুন নকল মদ মিলেছে। এদিকে আবগারি দফতরের গাড়ি দেখেই নিরঞ্জন ও তাঁর বাড়ির লোকজন আগেই চম্পট দিয়েছে। সব চাইতে বড় কথা নিরঞ্জনের প্রতিবেশীরাও বিষয়টি ঘুনাক্ষরে টের পাননি। সেখানে যে এইভাবে মদ তৈরি হত, সেটা তাদের গোচরে আসেনি। পাশাপাশি এলাকার মানুষ জানান, নিরঞ্জন রায় এলাকায় একজন কুখ্যাত ব্যক্তি বলেও খানিকটা পরিচিত। তাই তিনি কি করত বা করছে সেই দিকে কেউ নজর দিতেন না। তবে তাঁর বাড়িতে যে বেআইনিভাবে মদ তৈরি হত এটা তাঁরা কল্পনাও করতে পারেন নি। গোটা ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া মদের পরিমাণ এতটাই ছিল, যে আবগারি দফতরকে বেশ কয়েকটি গাড়ি ডাকতে হয়। দুটি ট্রাক ও ৫ টি পিক-আপ ভ্যানের প্রয়োজন হয় উদ্ধার হওয়া মদ গুলি নেওয়ার জন্য।

    আরও পড়ুন: নন্দীগ্রামে পুলিশের সামনেই ঘুরে বেড়াচ্ছেন খুনে অভিযুক্ত তৃণমূল নেতা, সরব বিজেপি

    আবগারি দফতরের আধিকারিক কী বললেন?

    আবগারি (Jalpaiguri) দফতরের এক আধিকারিক বলেন, আমাদের কাছে খবর ছিল যে এখানে নকল মদ তৈরি হয়। কিন্তু, এত পরিমাণ মদ তৈরি হওয়ার কথা তারাও ভাবতে পারেননি। বেশ কয়েক ব্যারেল মদ তৈরির সরঞ্জাম এবং প্রায় ৬০০ কার্টুন তৈরি মদ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে আবগারি দফতর সূত্রে জানা গেছে।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এই  বিষয়ে রামশাই অঞ্চলের (Jalpaiguri) তৃণমূল অঞ্চল সভাপতি জানান, নিরঞ্জন আগে যুব তৃণমূলের সহ সভাপতি পদে নিযুক্ত ছিল। কিন্তু বর্তমানে তিনি দলের কোনও পদে নেই। তার চাল চলন দেখে দলের পক্ষ থেকে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, আজকের এই রেড আবগারি দফতরের আধিকারিকরা শুধু মাত্র খবরের কাগজে নাম তোলার জন্য করেছেন। তাছাড়া তারা এই হানা দিয়ে বড্ড ভুল করেছেন। রাজ্যে তৃণমূল নেতা কর্মীরা বেআইনি কাজ করবে এটাই তো স্বাভাবিক।  এরাই তো বেআইনি ভাবে মদ তৈরী করবে এ আবার নতুন কি? সেই মদ খেয়ে মানুষ মারা যাবে তাদের মৃত্যু নিয়ে তৃণমূলই আবার রাজনীতি করবে। মুখ্যমন্ত্রী মৃত্যুর দাম বেঁধে দেবেন এটাই এই রাজ্যের নিয়ম। আর আজকের এই হানায় লাভের লাভ কিচ্ছু হবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High Court: হাইকোর্টে স্বস্তি হিরণের, তদন্ত করতে পারবে না পুলিশ, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট

    Calcutta High Court: হাইকোর্টে স্বস্তি হিরণের, তদন্ত করতে পারবে না পুলিশ, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘাটালে বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর-এ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিনের মামলায় হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতার সিনহার বেঞ্চ জানিয়েছে, ১৭ জুন এই মামলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকবে। এর পাশাপাশি হিরণে বিরুদ্ধে কোনও তদন্ত করতে পারবে না পুলিশ, এমন নির্দেশও দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। জানা গিয়েছে, মামলার পরবর্তী শুনানি আগামী ১০ জুন।

    আরও পড়ুন: ম্যালেরিয়া নাশে নয়া ভ্যাকসিন, আবিষ্কারের পথে ভারতীয় বিজ্ঞানীরা

    মূল ঘটনা, ভাইরাল অডিও

    প্রসঙ্গত, চলতি মাসের ১৮ তারিখ তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাজির অভিযোগের ভিত্তিতে ঘাটাল থানায় হিরণোর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সেখানে হিরণ ছাড়াও আরও তিনজনের নাম ছিল। ওই অভিযোগ অনুযায়ী, ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবের একটি ভুয়ো অডিও তৈরি করে তা সমাজ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন হিরণ। এই মর্মেই মামলার জল গড়ায় হাইকোর্ট (Calcutta High Court) পর্যন্ত। কিন্তু এদিন সে সবকিছুতে স্থগিতাদেশ দিল উচ্চ আদালত (Calcutta High Court)। প্রসঙ্গত, মামলা দায়ের হওয়ার পরেই এফআইআর-কে চ্যালেঞ্জ করে হিরণ আদালতে যান। ওই এফআইআর-এ নাম থাকা স্থানীয় বিজেপি নেতা তমোঘ্ন দেও এফআইআর-এর বিরুদ্ধে মামলা করেন।

    কী বলেছিলেন হিরণ

    ওই অডিও ক্লিপ ভাইরাল হতেই দেব মামলার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই সময়ে ঘাটালের বিজেপি প্রার্থী হিরন বলেছিলেন,‘‘আমি তো এটাই চেয়েছিলাম। উনি কোর্টে যান। তাহলে কালীঘাটের কাকুর মতো দেবেরও গলার স্বর পরীক্ষা হলেই সবটা প্রমাণ হয়ে যাবে।’’ প্রসঙ্গত আগামীকালই ঘাটালে ভোট রয়েছে। সেখানে বিজেপি এবং তৃণমূল প্রার্থী করেছে দুই তারকাকে। বিজেপি প্রার্থী হীরণ চট্টোপাধ্যায়, অন্যদিকে তৃণমূল প্রার্থী অভিনেতা দেব। টলিউডের দুই তারকার মধ্যে কে জেতেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share