Tag: Bengali news

Bengali news

  • Howrah: ভোট পরবর্তী হিংসা! হাওড়ায় ঘরছাড়া ২০০ বিজেপি কর্মী, কাঠগড়ায় তৃণমূল

    Howrah: ভোট পরবর্তী হিংসা! হাওড়ায় ঘরছাড়া ২০০ বিজেপি কর্মী, কাঠগড়ায় তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক:  হাওড়া (Howrah) লোকসভা কেন্দ্রে ভোট শেষ হতেই লাগাতার সন্ত্রাস চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।  এমনিতেই ভোট গ্রহণ পর্ব থেকেই হাওড়া লোকসভার বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়েছিল। ভোট পর্ব মিটতেই হাওড়ার পাঁচলা বিধানসভা এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় একাধিক বিজেপি কর্মীর বাড়ি। তৃণমূল এতটাই বেশি সন্ত্রাস চালিয়েছে যে পাঁচলার বেলডুবি গ্রাম কার্যত পুরুষ শূন্য হয়ে গিয়েছে। আতঙ্কে এই গ্রামের প্রায় ২০০ জন বিজেপি কর্মী সমর্থক ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া বলে অভিযোগ উঠেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Howrah)

    পঞ্চম দফায় হাওড়ার (Howrah) বেলডুবি গ্রামের উত্তর পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৬৯ এবং ৭০ নম্বর বুথে ভোট গ্রহণ হয়েছিল। তবে ভোটগ্রহণের মাঝপথে অশান্তি ছড়ায়। অভিযোগ, ওই বুথে ছাপ্পা ভোটের চেষ্টা করছিল তৃণমূলের কর্মীরা। তাতে বাধা দিয়েছিলেন বিজেপির দুজন এজেন্ট। এর পরেই তাদের বুথের মধ্যে মারধর করা হয় বলে অভিযোগ। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের সরিয়ে দিলেও রাস্তায় বের হলে তাদের প্রাণে মারার হুমকি দেয় তৃণমূল কর্মীরা। আরও অভিযোগ, ভোট শেষ হওয়ার পরেই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শেখ রুহুল আমিন এবং তাঁর দলবল বিজেপির এজেন্টদের পাশাপাশি সমর্থকদের বাড়িতে চড়াও হয় এবং বাড়ির পুরুষদের মারধর করে। এছাড়াও বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। সেই ঘটনার পরে প্রাণভয়ে ঘরছাড়া হয়ে পড়েন বহু বিজেপির কর্মী সমর্থক। সবমিলিয়ে ২০০ জন বিজেপির কর্মী সমর্থক এখনও পর্যন্ত ঘরছাড়া। এই মুহূর্তে তারা জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব। সেখানে অভুক্ত অবস্থায় তাদের দিন কাটছে।

    আরও পড়ুন: ভূপতিনগরকাণ্ডে এনআইএ আধিকারিক ধনরামের বদলি চেয়েছিল তৃণমূল! হস্তক্ষেপ করল না হাইকোর্ট

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    তৃণমূল প্রধান শেখ রুহুল আমিন বলেন, ভোটের দিন বুথে ঝামেলা হয়েছিল। তাও সেরকম কিছু নয়। ঝামেলা মিটে গিয়েছে। উলটে বিজেপি কর্মীরা রাতে আমার বাড়িতে হামলা চালায়। আমরা কোনও হামলা করিনি। বিজেপি নেতৃত্বের বক্তব্য, এলাকাকে সন্দেশখালি করে দেওয়ার হুমকি দিয়েছে তৃণমূল। তৃণমূলের সন্ত্রাসের কারণে ২০০ কর্মী ঘরছাড়া হয়ে জঙ্গলে রয়েছেন। চরম আতঙ্কে রয়েছেন তাঁরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “এক সময় ওটা আমার দেশ ছিল”, ‘ভিসা-ছাড়া’ পাকিস্তান সফর প্রসঙ্গে মোদি

    PM Modi: “এক সময় ওটা আমার দেশ ছিল”, ‘ভিসা-ছাড়া’ পাকিস্তান সফর প্রসঙ্গে মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজেকে পাকিস্তানের উদ্বেগের সবচেয়ে বড় কারণ হিসেবে অভিহিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ভিসা ছাড়া পাকিস্তান সফর প্রসঙ্গেও প্রতিবেশী দেশের ‘ক্ষমতা’ পরীক্ষার তত্ব ঠিক সেই সময় এসেছে যখন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার মন্তব্য করেছেন “ভারতের উচিত পাকিস্তানকে সম্মান করা উচিত কারণ তাঁদের কাছে পারমাণবিক বোমা রয়েছে”। ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তরফে এই ব্যঙ্গ  এসেছে।

    পাকিস্তানের ক্ষমতা দেখা আছে

    দেশের একটি প্রথম সারির টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদি তাঁর ২০১৫ সালের লাহোর সফরের কথা স্মরণ করে বলেন, “উস তাকত কো মে খুদ লাহোর জাকর চেক করকে আয়া হুঁ (পাকিস্তান কতটা শক্তিশালী তা আমি ব্যক্তিগতভাবে পরীক্ষা করে দেখে নিয়েছি)।” লাহোর সফরের বিষয়ে তিনি বলেন, পাকিস্তানের একজন সাংবাদিক অবাক হয়ে বলেছিলেন, “হায় তাওবা, বিনা ভিসা কে কৈসে আ গয়া (হায় হায়, মোদি ভিসা ছাড়াই কীভাবে দেশে চলে এসেছে), আমি তাঁদের বলেছিলাম, “এটি আমার দেশ ছিল কোনও এক সময়ে।”

    আরও পড়ুন: ২৮ মে কলকাতায় জমকালো রোড-শো মোদির! ‘‘ঐতিহাসিক হবে’’, দাবি বিজেপির

    পাকিস্তান দাবি করছে, বিশ্বের নানা প্রান্তে ‘অজানা খুনিদের দ্বারা’ জঙ্গি খতম হওয়ার পিছনে ভারতের হাত রয়েছে। এমন অভিযোগেরও জবাব দেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, “তিনি জানেন যে, পাকিস্তান উদ্বিগ্ন এবং তিনি তাঁদের উদ্বেগের মূল কারণ। তবে, ভারতের কিছু লোক কেন এই বিষয়টি নিয়ে কাঁদছে তা বুঝতে পারছি না। আমি জানি, পাকিস্তানের মানুষ আজকাল চিন্তিত।’’

    ১৯৭১-এ ক্ষমতায় থাকলে কারতারপুর নিয়ে নিতাম  

    কংগ্রেসকে সরাসরি আক্রমণ করে এদিন মোদি বলেন, “একটি সম্মানিত দলের একজন নেতা, যারা আমাদের দেশকে ৬০ বছর ধরে শাসন করেছে এবং ২৬/১১ মুম্বাই হামলার সময় যারা  ক্ষমতায় ছিল, তাঁরা একবার অভিযোগ করেছিল যে, এটি পাকিস্তানি সন্ত্রাসী আজমল কাসব এবং তার লোকেরা করেনি। যারা আমাদের দেশবাসীকে হত্যা করেছে তাঁদের পক্ষ নেওয়া সত্যিই দুঃখজনক। দেশের একজন নেতা কীভাবে পাকিস্তান ও আজমল কাসবের পক্ষে বক্তব্য দিতে পারেন? এমন মন্তব্য শুনলেই লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। আমার হৃদয় এমন বক্তব্যে ব্যাথিত হয়।” বৃহস্পতিবার, পাঞ্জাবের পাতিয়ালায় একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময়, মোদি বলেন, “১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ৯০ হাজারেরও বেশি পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছিল। আমি ক্ষমতায় থাকলে তাঁদের সৈন্যদের মুক্ত করার আগে পাকিস্তান থেকে কারতাপুর সাহেবকে নিয়ে নিতাম।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nandigram: নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মীকে খুনের মামলায় নাম জড়াল একাধিক তৃণমূল নেতার

    Nandigram: নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মীকে খুনের মামলায় নাম জড়াল একাধিক তৃণমূল নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: নন্দীগ্রাম (Nandigram) খুনের মামালায় নাম জড়াল বেশকিছু তৃণমূল নেতার নাম। ষষ্ঠ দফা লোকসভা ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। রাজনৈতিক সংঘর্ষে এলাকা ছাড়া হয়ে রয়েছে বেশ কিছু লোকজন। বিজেপির অভিযোগে তৃণমূল বেশ কোনঠাসা হয়ে পড়েছে। শাসক দল যে অনেকটাই চাপের মুখে তা রাজনীতির একাংশের মানুষও মনে করছেন। আগামীকাল শনিবার ভোট গ্রহণ এলাকায়।

    পিটিয়ে খুন করা হয় (Nandigram)!

    নন্দীগ্রামের (Nandigram) বিজেপি মহিলা কর্মী রথিবালা আড়িকে পিটিয়ে খুন করে জনা ২৫ তৃণমূল দুষ্কৃতী। এই মর্মে মৃতা বিজেপির কর্মীর মেয়ে মঞ্জু আড়ি থানায় এফআইআর দায়ের করেছেন। এই এফআইআরে নাম রয়েছে শেখ সুফিয়ান, নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা ব্লক তৃণমূল সহসভাপতি শেখ আল্লারাজি সহ আরও কিছু স্থানীয় তৃণমূল নেতা। গতবুধবার গভীর রাতে সোনাচূড়া, গড়চক্রবেড়িয়া এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। মনসাবাজার এলাকার কাছে হামলার নেতৃত্বে ছিলেন তৃণমূল নেতা দেবু রায়। হামলা করে মারা হয় রথিবালা রায়কে। খুনের সঙ্গে আরও প্রত্যক্ষ ভাবে যুক্ত ছিলেন খোকন সীট, শেখ শামসুল ইসলাম। উল্লেখ্য ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী হিংসায় দেবব্রত মাইতি নামে এক বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল। আদালতের নির্দেশে অভিযুক্ত ১১ জন এখনও জেলার বাইরে।

    শুভেন্দুর বক্তব্য

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে আক্রমণ করে বলেন, “দেবু রায়, খোকন সীটেরা গড়চক্রবেড়িয়া থেকে লোক নিয়ে গিয়ে খুন করিয়েছে। এফআইআর দায়েরর পরেও অভিযুক্ত আল্লারাজি নন্দীগ্রাম থানায় গিয়ে আইসির সঙ্গে বৈঠক করেছেন। খুনের মামলায় সিবিআই তদন্ত চাই।”

    আরও পড়ুনঃ মাঝরাতে ছেলেকে বাঁচাতে দৌড়ে গিয়েছিলেন মা, তারপরই খুন! জানা গেল পরিবারের বয়ানে

    তৃণমূলের বক্তব্য

    নন্দীগ্রামের (Nandigram) তৃণমূল নেতা তথা সভাপতি দেবু রায় বলেছেন, “বুধবার রাতের আমাদের এক কর্মী পলাশের টোটো ভাঙচুর করে বিজেপির কর্মীরা। আমরা ২৮৪ নম্বর বুথ পাহারা দিচ্ছিলাম। পরে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর ২০ মিনিটের মাথায় জানতে পারি বিজেপির এক মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। যেহেতু আমি দল চালাই তাই আমাকে খুনের মামলায় ফাঁসনো হচ্ছে।” আবার তৃণমূল নেতা শেখ আল্লারাজি বলেছেন, “আমার বাড়ি থেকে ওই এলাকা অনেক দূরে। আমাদের যাতায়েত নেই। গত পঞ্চায়েত নির্বাচনের আগে হলদিয়ায় ডেকে আমাকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল। আমি রাজি হইনি। তাই ফাঁসানো হচ্ছে।” আবার সুফিয়ান বলেন, “তৃণমূলের কেউ এই ঘটনা জড়িত নন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • World Schizophrenia Day: সিজোফ্রেনিয়া আসলে কী? জেনে নিন এই রোগের অজানা কিছু তথ্য

    World Schizophrenia Day: সিজোফ্রেনিয়া আসলে কী? জেনে নিন এই রোগের অজানা কিছু তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: শারীরিক রোগ নিয়ে আমাদের দেশের মানুষ যতটা খোলামেলা, ঠিক তার উল্টোটা হয় মানসিক সমস্যার ক্ষেত্রে। আমারা কেবল বাইরে থেকেই নিজেদের উন্নত করেছি। কিন্তু মন এখনও পড়ে পুরনো যুগে। তাইতো মানসিক রোগ নিয়ে আমাদের এখনও ট্যাবু কাটেনি। পরিবারের কেউ মানসিক সমস্যায় আক্রান্ত হলে চিকিৎসা করানোর আগে সমস্যা লুকোতেই ব্যস্ত হয়ে পড়ি আমরা। বেশির ভাগ ক্ষেত্রেই মানসিক সমস্যাকে সাধারণত কেউ তেমন গুরুত্ব দিতে চান না। যে কারণে মানসিক রোগের চিকিৎসা শুরু হয় একেবারে শেষ মুহূর্তে। আর তখন পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমনই এক ভয়ানক মানসিক রোগ হল সিজোফ্রেনিয়া। বর্তমানে গোটা বিশ্বে শুধুমাত্র সিজোফ্রেনিয়াতে আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটির বেশি যার বেশীরভাগই মূলত অবহেলার শিকার। তাই সিজোফ্রেনিয়া সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর ২৪ মে বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস (World Schizophrenia Day) পালন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

    কাদের হয় এই রোগ? (World Schizophrenia Day) 

    সম্প্রতি এক সমিক্ষায় জানা গিয়েছে, ভারতের মোট জনসংখ্যার প্রায় ১৪ শতাংশ মানুষ সিজোফ্রেনিয়াতে আক্রান্ত। সাধারণ মানুষের গড় আয়ুর তুলনায় সিজোফ্রেনিয়াতে আক্রান্ত রোগীর আয়ু প্রায় ১৫-২০ বছর কমে যায়। অর্থাৎ, সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হলে রোগীর মৃত্যু সাধারণ মানুষের তুলনায় অনেকটাই আগে হয়। ২০-৪৫ বছর বয়েসি কিশোর-কিশোরী, পুরুষ-মহিলা, যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারেন।

    কী কারনে হয় সিজোফ্রেনিয়া? 

    ঠিক কী কারণে কেউ সিজোফ্রেনিয়ায় (World Schizophrenia Day) আক্রান্ত হন তার কোনও নির্দিষ্ট কারণ এখনও খুঁজে পাননি বিজ্ঞানীরা। তবে কোনও অভিজ্ঞতার ফলে অত্যধিক মানসিক চাপ থেকে এই রোগের সৃষ্টি হতে পারে। এ ছাড়াও বংশগত কারণ, মস্তিষ্কে রাসায়নিকের ভারসাম্যের অভাব, অনেক সময় ভয়াবহ ভাইরাল ইনফেকশন থেকেও হতে পারে সিজোফ্রেনিয়া। 

    সিজোফ্রেনিয়ার লক্ষণ

    সিজোফ্রেনিয়া (World Schizophrenia Day) রোগের প্রধান লক্ষণগুলি মূলত ৩ ভাবে প্রকাশ পায়—১)চিন্তার মধ্যে অসংলগ্নতা, ২)আচরনগত সমস্যা, ৩)অনুভূতি বিষয়ক সমস্যা। অর্থাৎ কোনও অবাঞ্ছিত বিষয় নিয়ে মনে অযথা সন্দেহ,ভুল জিনিসকে সত্যি ভেবে তার ওপর দৃঢ় বিশ্বাস কিংবা হটাৎ করেই জোরে হেঁসে ওঠা, আবার কোনও কারণ ছাড়াই কেঁদে ফেলা, হঠাত করেই খুব বেশি রেগে যাওয়া বা উত্তেজিত হয়ে ওঠা,কোনও কারণ ছাড়াই এক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে থাকা,আগে একেবারেই যা করতেন না, সে ধরনের আচরণ করতে থাকা। বিশেষ কোনও কিছুর গন্ধ পেতে থাকা, যদিও সেই গন্ধ অন্যেরা কেউই পাচ্ছেন না অথবা কেউ তার সঙ্গে কথা না বললেও, মনে হতে পারে কেউ যেন তার সঙ্গেই কথা-বার্তা বলছে। সিজফ্রেনিয়ার রোগীরা এ ভাবেই পশুপাখির ডাকও শুনতে পান।

    আরও পড়ুন: ৪০০ পেলেই কাশী-মথুরায় বিতর্কিত জমিতে মন্দির নির্মাণ, ফের হুঁশিয়ারি হিমন্তের

    এই রোগের প্রভাব 

    উপরে উল্লেখিত লক্ষণগুলি যদি কারও মধ্যে ৬ মাসের বেশি সময় দেখতে পাওয়া যায় তাহলে তিনি সিজোফ্রেনিয়াতে আক্রান্ত হতে পারেন। প্রাথমিক পর্যায়ে সিজোফ্রেনিয়ার চিকিৎসা না করানো হলে তা ক্রমেই বড় সমস্যা হয়ে উঠতে পারে। আমাদের দেশে মানসিক রোগ সম্পর্কে ধারণায় স্বচ্ছতার অভাব থাকায় অধিকাংশ ক্ষেত্রেই চরম অবস্থায় পৌঁছে যায় সিজোফ্রেনিয়া (World Schizophrenia Day)। এই রোগে আক্রান্তের ভাবনা-চিন্তা, অনুভূতি, কাজের উপর প্রভাব ফেলে। তাই প্রাথমিক লক্ষণ দেখার সঙ্গে সঙ্গেই মনরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। সামান্য অবহেলাও মৃত্যু ডেকে আনতে পারে। তবে সময় মত চিকিৎসা করালে অনেক ক্ষেত্রেই রোগী সুস্থ হয়ে ওঠেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nandigram: মাঝরাতে ছেলেকে বাঁচাতে দৌড়ে গিয়েছিলেন মা, তারপরই খুন! জানা গেল পরিবারের বয়ানে

    Nandigram: মাঝরাতে ছেলেকে বাঁচাতে দৌড়ে গিয়েছিলেন মা, তারপরই খুন! জানা গেল পরিবারের বয়ানে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আগে বুধবার রাতে বিজেপির মহিলা কর্মী রথীবালা আড়ি খুনের ঘটনার পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে নন্দীগ্রামের (Nandigram) সোনাচূড়া। রাতের ঘটনায় রথীবালার ছেলে তথা নন্দীগ্রামে বিজেপির তফসিলি মোর্চার সম্পাদক সঞ্জয় আড়িও গুরুতর জখম হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ-প্রতিবাদ চলছে মনসাপুকুর বাজার এলাকায়। নিহতের বাড়িতে বিজেপি কর্মীরা ভিড় করে রয়েছেন। সেখানেই রাতের ঘটনার বিবরণ দিচ্ছিলেন নিহতের বউমা সুবর্ণা আড়ি।

    মাঝ রাতে ছেলে বাঁচাতে দৌড়ে গিয়েছিলেন মা, তারপরই খুন! (Nandigram)

    সুবর্ণা আড়ি বলেন, রাত তখন প্রায় ২টো। বাড়িতে ঘুমোচ্ছিলেন ভাসুর। তিনি বিজেপি নেতা। হঠাৎই তাঁর কাছে ফোন আসে। ফোনে কথা বলা শেষ করেই কাউকে কোনও কিছু না বলেই দরজা খুলে ছুটে বাইরে বেরিয়ে যান। কিছু দুষ্কৃতী নাকি বাজার এলাকায় জড়ো হয়েছে। বাইরে চিৎকারও হচ্ছে। বিপদ আঁচ করেই ভাসুরের পিছু পিছু গিয়েছিলেন শাশুড়ি। সেখানে তুমুল গন্ডগোলের মধ্যে খুঁজছিলেন ছেলেকে। সেই সময় শাশুড়িকে খুন করা হয়। ভাসুড় এবং শাশুড়িকে মরে গিয়েছে রটে যায়। আমি বাড়ি থেকে চিৎকার করতে করতে ছুটে যাই। চিৎকার-চেঁচামেচি শুনে গ্রামের (Nandigram) লোকেরাও ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে। গ্রামের লোকেদের আসতে দেখে পালিয়ে যায় হামলাকারীরা। গ্রামের লোকেরা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়েছিল শাশুড়ি আর ভাসুরকে। সেখানেই শাশুড়ির মৃত্যু হয়।

    আরও পড়ুন: ভূপতিনগরকাণ্ডে এনআইএ আধিকারিক ধনরামের বদলি চেয়েছিল তৃণমূল! হস্তক্ষেপ করল না হাইকোর্ট

    ফাঁসির দাবি জানালেন নিহতের মেয়ে

    মায়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে (Nandigram) ছুটে যান মেয়ে। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “আমার দাদা আর মাকে মেরে দিল তৃণমূলের লোকেরা। ওরা ১০০ থেকে ১৫০ জন এসেছিল একসঙ্গে। সেই সময় বিজেপির থেকে ১৫০ জন এসেছিল একসঙ্গে। সেই সময় বিজেপির যাকে সামনে পেয়েছে, ওরা মেরেছে। মাকে তো আর ফিরে পাব না! আমি এই দোষীদের কঠোর শাস্তি চাই। এদের সকলের যেন ফাঁসির সাজা হয়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “ভয় পাওয়ার লোক আমি নই, আপনি কাওয়ার্ড ভীতু”, অভিষেককে তোপ শুভেন্দুর

    Suvendu Adhikari: “ভয় পাওয়ার লোক আমি নই, আপনি কাওয়ার্ড ভীতু”, অভিষেককে তোপ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি মহিলা কর্মীর মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নেয় নন্দীগ্রাম। সেখানেই সভা করে কার্যত তৃণমূলকে তুলোধনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির সভায় কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছিল। সভা থেকেই শাসকদলকে উৎখাতের ডাক দেন বিরোধী দলনেতা। একইসঙ্গে অভিষেককে তোপ দাগেন।

    ভয় পাওয়ার লোক আমি নই, আপনি কাওয়ার্ড ভীতু (Suvendu Adhikari)

    এদিনের সভা থেকে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “গতকাল উস্কানি দিয়ে গিয়েছেন যিনি, ভাইপোকেও উস্কানিদাতা হিসাবে আইনের আওতায় আনার জন্য আমাদের লড়াই চলছে চলবে। আর পুলিশ যদি কিছু না করে, মৃতের পরিবারকে নিয়ে কোর্টে যাব।” প্রসঙ্গত, বুধবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন নন্দীগ্রামে। সেখানে দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে সভা করেন তিনি। আর তারপরই বুধবার রাতেই বিজেপি নেতার মাকে কুপিয়ে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সেই নন্দীগ্রামে দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী অভিষেকের নাম না করে বলেন, ” হেলিকপ্টার করে এখানে এসে মিটিং করেছেন। আমতা, উদয়নারায়ণপুর হাওড়া থেকে গাড়ি করে লোক নিয়ে এসেছিল। নন্দীগ্রামের লোক ছিল না। এসে বলছেন বিরোধী দলনেতার বাড়িতে পুলিশ যাওয়ায় উনি ভয় পেয়েছেন। আরে ভয় পাওয়ার লোক আমি নই। আপনি কাওয়ার্ড ভীতু। সুপ্রিম কোর্টে গিয়েছেন, প্রোটেকশন নিয়ে ভোটে লড়ছেন লজ্জা লাগে না? ভোট ঘোষণার পর সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন আমি ভোট লড়ব, ভোটের প্রচার করব, আমাকে যেন সিবিআই ইডি না ধরে। ১০ জুন পর্যন্ত প্রোটেকশন নিয়ে আপনি হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়াচ্ছেন। আর নন্দীগ্রামের ভূমিপুত্র আমাকে বলছেন ভয় পেয়েছে।”

    আরও পড়ুন: ভূপতিনগরকাণ্ডে এনআইএ আধিকারিক ধনরামের বদলি চেয়েছিল তৃণমূল! হস্তক্ষেপ করল না হাইকোর্ট

    সিবিআই তদন্তের দাবিতে সরব

    বৃহস্পতিবার দিনভর তপ্ত ছিল নন্দীগ্রাম। তৃণমূলের হামলায় বিজেপি মহিলা কর্মী খুনের পাশাপাশি ৭ জন কর্মী গুরুতর জখম হয়েছেন। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই প্রসঙ্গে শুভেন্দু (Suvendu Adhikari) আরও বলেন, “এই সভার আগে হাসপাতালে গিয়েছিলাম। একজনের চোখ নষ্ট হয়ে গিয়েছে। তাঁকে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। থানায় গিয়েছিলাম। এফআইআরের নম্বর বসে থেকে নিয়ে এসেছি। খুনের মামলা দায়ের হয়েছে। তারপরও যদি কিছু না করে আমি ওনার মেয়েকে দিয়ে উচ্চ আদালতে যাব সিবিআই তদন্তের দাবিতে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ২৪/০৫/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শুক্রবার ২৪/০৫/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারেন।

    ৩) মনে আনন্দ থাকবে।

    বৃষ

    ১) আজকের দিনটি নানান সমস্যায় ভরে থাকবে।

    ২) কাজকর্মে সমস্যা থাকবে, যা দূর করার জন্য আপনাদের কঠিন পরিশ্রম করতে হবে।

    ৩) বন্ধু ও পরিবারের সঙ্গে কিছু সমস্যা হতে পারে।

    মিথুন

    ১) প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে পরিচিতি বাড়ানোর জন্য সামাজিক জীবনে সক্রিয় থাকুন।

    ২) প্রেম জীবনের জন্য আজকের দিনটি প্রতিকূল।

    ৩) দাম্পত্য জীবনে সময় বের করে জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।

    কর্কট

    ১) আজ মানসিক শান্তি লাভ করবেন।

    ২) অতীতে অর্থ লগ্নি করে থাকলে, তার দ্বারা আজ লাভান্বিত হবেন।

    ৩) দাম্পত্য জীবনের জন্য আজকের দিনটি ভালো।

    সিংহ

    ১) অর্থ ব্যয় হয়ে যাওয়ায় কিছুটা কষ্ট পাবেন।

    ২) বন্ধু ও পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন।

    ৩) প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মেলামেশা বাড়বে, তাঁদের কাছ থেকে নতুন আইডিয়া পাবেন।

    কন্যা

    ১) আজ পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দপূর্ণ সময় কাটান।

    ২) ঋণের প্রয়োজনে বহুদিন ধরে এর জন্য চেষ্টা করে থাকলে, তা এবার পেতে পারেন।

    ৩) বন্ধুদের পাশে থাকুন।

    তুলা

    ১) প্রাণশক্তি ও উৎসাহে পরিপূর্ণ থাকবেন।

    ২) বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকদের আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে।

    ৩) বন্ধু ও পরিবারের সঙ্গে আনন্দপূর্ণ সময় কাটাবেন।

    বৃশ্চিক

    ১) নিজের অভ্যাসের কারণে সমালোচনার শিকার হতে পারেন।

    ২) কোনও কথা শুনলেও পাল্টা উত্তর দিতে যাবেন না।

    ৩) অর্থ ব্যয় হবে, তবে অর্থাভাব দেখা দেবে না।

    ধনু

    ১) আজ কিছু বলার আগে দুবার ভাবুন।

    ২) আপনার চিন্তাভাবনা অজান্তেই কাউকে আহত করতে পারে।

    ৩) ঘনিষ্ঠ বন্ধুর সাহায্যে ভালো পরিমাণে ধন লাভ।

    মকর

    ১) কেউ আপনাকে প্রেম নিবেদন করতে পারে।

    ২) অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন, এর ফলে আয় ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।

    ৩) জীবনসঙ্গী আপনাকে খুশি রাখার চেষ্টা করবেন।

    কুম্ভ

    ১) সাফল্যের কাছাকাছি পৌঁছেও হতাশ হবেন।

    ২) ব্যাঙ্ক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।

    ৩) ধর্মীয় স্থানে যেতে পারেন।

    মীন

    ১) স্বাস্থ্য ভালো থাকবে।

    ২) পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন, যার ফলে মানসিক শান্তি থাকবে।

    ৩) প্রিয় মানুষকে নতুন ভাবে চেনার সুযোগ পাবেন আজ।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • NIA: ভূপতিনগরকাণ্ডে এনআইএ আধিকারিকের বদলি চেয়েছিল তৃণমূল! হস্তক্ষেপে না হাইকোর্টের

    NIA: ভূপতিনগরকাণ্ডে এনআইএ আধিকারিকের বদলি চেয়েছিল তৃণমূল! হস্তক্ষেপে না হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মাঝে ভূপতিনগরকাণ্ডে দুই তৃণমূল নেতার গ্রেফতারির ঘটনায় এনআইয়ের (NIA) আধিকারিক ধনরাম সিংহের বদলির আবেদনে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, তাদের দলের নেতা গ্রেফতার হতেই আদালতে আবেদন জানায় শাসক দল এবং এদিনই সেই আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। হাইকোর্টের বক্তব্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বদলির বিষয়টি তাদের এক্তিয়ারভুক্ত নয়।

    আরও পড়ুন: “আইসি মিটিং করেছেন খুনিদের সঙ্গে! মজা দেখাব”, নন্দীগ্রাম থানার পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর

    তৃণমূল কংগ্রেস প্রথমে গিয়েছিল নির্বাচন কমিশনের কাছে

    প্রসঙ্গত, উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার আগে তৃণমূল কংগ্রেস প্রথমে গিয়েছিল নির্বাচন কমিশনের কাছে। সেখানেও কোনও রকমে সুরাহা মেলেনি। এরপরেই তারা উচ্চ আদালতের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। অন্যদিকে এদিনই এনআইএ (NIA) আদালতে দাবি করে, তদন্ত থেকে বাঁচতেই এই ধরনের পদক্ষেপ নিচ্ছে তৃণমূল কংগ্রেস। হাইকোর্টের পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ জানানো যেতে পারে কিন্তু কেন্দ্রীয় আধিকারিকদের বদলি সিদ্ধান্ত হাইকোর্ট নিতে পারেনা।

    তৃণমূলের দাবি খারিজ জিতেন্দ্রর

    অন্যদিকে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে যে দাবি করে আসছে যে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে ধনরাম সিংহের বৈঠকের পরেই অতি সক্রিয় হয়েছে এনআইএ। তারা দাবি করেছিল, গত ২৬ মার্চ ধনরাম সিং-এর বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সেই দাবি খারিজ করে দিয়েছেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। জিতেন্দ্র তিওয়ারির দাবি, তৃণমূল যদি প্রমাণ করতে পারে যে এনআইয়ের আধিকারিকের সঙ্গে তার কোনও বৈঠক হয়েছে তবে তিনি রাজনীতির ময়দান থেকে সম্পূর্ণভাবে সরে যাবেন। এই মর্মে সামনে এসেছে বিজেপির বক্তব্য। রাজ্য বিজেপির দাবি, চাপে পড়ে এনআই-এর তদন্তকে রাজনৈতিক ষড়যন্ত্র বলছে তৃণমূল। তাই এনআইএ-এর (NIA) বিরুদ্ধে ভূপতি নগরের শ্লীলতাহানির অভিযোগও করেছে বিজেপি।

    আরও পড়ুনঃ রামকৃষ্ণ মিশনে হামলাকারীর ছবিতে মিলল পুলিশকর্তা-তৃণমূল নেতার যোগ!

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Nandigram: তৃণমূলের প্রতিনিধি দলকে “গো ব্যাক” স্লোগান, ফের তপ্ত নন্দীগ্রাম

    Nandigram: তৃণমূলের প্রতিনিধি দলকে “গো ব্যাক” স্লোগান, ফের তপ্ত নন্দীগ্রাম

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির মহিলা কর্মীর খুন হওয়ার খবর জানাজানি হতেই বৃহস্পতিবার সকাল থেকে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় নন্দীগ্রাম (Nandigram)। তপ্ত পরিস্থিতির মধ্যে এবার তৃণমূলের প্রতিনিধি দল ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের বক্তব্য, এমনিতেই নন্দীগ্রাম জ্বলছে। এই অবস্থায় ভোটের আগে রাজনীতি করতে এসেছে তৃণমূলের প্রতিনিধি দল। এলাকার মানুষ তা মেনে নিয়ে পারেননি বলেই বিক্ষোভ দেখিয়েছেন।

    তৃণমূলের প্রতিনিধি দলকে গো ব্যাক স্লোগান (Nandigram)

    ষষ্ঠ দফা ভোটের আগে বুধবার রাতে নন্দীগ্রামের (Nandigram) সোনাচূড়ায় প্রাণ গিয়েছে এক বিজেপি কর্মীর। জখম আরও অন্তত সাত জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই তাঁকে কলকাতায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিকে এরইমধ্যে বৃহস্পতিবার বিকালে তৃণমূলের প্রতিনিধি দলকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দেয়। প্রতিনিধি দলকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেন গ্রামবাসীরা। প্রতিনিধি দলে ছিলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, তৃণাঙ্কুর ভট্টাচার্যরা। নন্দীগ্রামে প্রতিনিধি দল যেতেই, তাঁদের দেখেই ক্ষোভে ফেটে পড়েন মনসাবাজার এলাকার বাসিন্দারা। তৃণমূলের প্রতিনিধি দল মনসাবাজার এলাকায় এসে লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কোন কোন দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, যাঁরা হামলা চালিয়েছে তাঁদের রাজনৈতিক পরিচয় কী সবটাই জানার চেষ্টা করছিলেন। সূত্রের খবর, ঠিক সেই সময় মনসাবাজার লাগায়ো গ্রাম থেকে প্রচুর লোকজন বেরিয়ে আসেন। তৃণমূলের প্রতিনিধি দলকে উদ্দেশ্য করে তাঁরা গো ব্যাক স্লোগান দিতে থাকেন।

    আরও পড়ুন: আসছে ঘূর্ণিঝড় রেমাল! সরাসরি আঘাত কলকাতাতে, কী বলছে হাওয়া অফিস?

    প্রসঙ্গত, বুধবার গভীর রাতে সোনাচূড়া (Nandigram) এলাকায় সশস্ত্র বাইক বাহিনী হামলা চালায়। প্রতিবাদে নন্দীগ্রাম থানা ঘেরাও করেও বিক্ষোভও দেখায় বিজেপির কর্মী-সমর্থকেরা। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে পথ অবরোধও চলে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, বুধবার রাতের ঘটনা পুরোটাই পারিবারিক বিবাদ থেকে হয়েছে। এর মধ্যে রাজনীতির কোনও যোগ নেই। জোর করে রাজনীতির রঙ লাগানোর চেষ্টা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Himanta Biswa Sarma: ৪০০ পেলেই কাশী-মথুরায় বিতর্কিত জমিতে মন্দির নির্মাণ, দাবি হিমন্তের

    Himanta Biswa Sarma: ৪০০ পেলেই কাশী-মথুরায় বিতর্কিত জমিতে মন্দির নির্মাণ, দাবি হিমন্তের

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের প্রচারে ফের একবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) কন্ঠে উঠে এল কাশী এবং মথুরার বিতর্কিত জমিতে মন্দির নির্মাণের কথা। ঝাড়খণ্ডের বোকারোয় বিজেপির ভোটপ্রচারে তিনি বলেন,‘‘মোগল সম্রাট ঔরঙ্গজেব বারাণসী এবং মথুরায় মন্দির ভেঙে মসজিদ বানিয়েছিলেন। লোকসভা ভোটে আমাদের ৪০০ আসন দিন। আমরা বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরার কৃষ্ণ জন্মভূমিতে মন্দির নির্মাণ করব।’’

    ১৫ মে দিল্লিতে একই কথা বলেছিলেন

    প্রসঙ্গত হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) এমন দাবি প্রথম বা নতুন কিছু নয়। বেশ কয়েকদিন আগেই ১৫ মে দিল্লিতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বলেন, ‘‘গত বার লোকসভা ভোটে আমরা ৩০০ আসন জিতে অযোধ্যায় রামমন্দির বানিয়েছি। এ বার ৪০০ আসনে জিতে বারাণসীর এবং মথুরায় মন্দির বানাব।’’

    জ্ঞানবাপীর প্রসঙ্গ উঠে এল লোকসভা ভোটের প্রচারে 

    প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অযোধ্যার মতো বারাণসী এবং মথুরাতেও হিন্দুদের মন্দির ভেঙে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মসজিদ বানিয়েছিলেন এমনটা নিয়ে বিতর্ক চলছে। সাম্প্রতিক অতীতে, জ্ঞানবাপী মসজিদে শুরু হয়েছে পূজা অর্চনা, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে। পরবর্তীকালে মুসলিম পক্ষ সুপ্রিম কোর্টে গেলে, শীর্ষ আদালত এলাহাবাদ হাইকোর্টের রায়ই বহাল রাখে। এই আবহে ফের একবার জ্ঞানবাপীর প্রসঙ্গ উঠে এল লোকসভা ভোটের প্রচারে।

    মথুরা নিয়ে বিবাদ

    অন্যদিকে মথুরাতে কৃষ্ণ জন্মভূমিতেও প্রাচীন কাটরা স্তুপ এলাকায় শ্রীকৃষ্ণ জন্মভূমির পাশেই রয়েছে শাহি ইদগাহ মসজিদ। হিন্দু পক্ষের দীর্ঘদিনের দাবি, ইদগাহের ওই জমিতে শ্রীকৃষ্ণের জন্মস্থান ছিল এবং তা ছিল কেশব দাস মন্দির। অভিযোগ, কাশীর বিশ্বনাথ মন্দিরের মতো, মথুরার ওই মন্দিরও ধ্বংস করেছিলেন ঔরঙ্গজেব। তাঁর নির্দেশে ১৬৬৯ থেকে ১৬৭০ সালের মধ্যেই তৈরি করা হয়েছিল মসজিদ ১৩.৩৭১ একর জমিতে। এই জমির মালিকানা নিয়ে বিবাদ হাইকোর্টে আজও বিচারাধীন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share