Tag: Bengali news

Bengali news

  • Bankura: “কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে ফল অন্যরকম হবে”, হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর

    Bankura: “কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে ফল অন্যরকম হবে”, হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের দিন শাসক দলের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না দেওয়ার অভিযোগ বার বার করে বিরোধীরা। শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচন পরিচালনার জন্য এবারের লোকসভা নির্বাচনে কমিশনের বিশেষ নজরে রয়েছে বাংলায়।  ইতিমধ্যেই ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে রাজ্যে। নজিরবিহীনভাবে এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে এবার ভোট করাতে চলেছে কমিশন। স্পর্শকাতর এলাকা তো বটেই, গ্রামের ওলিগলি সর্বত্রই চষে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এবার সেই কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়ার (Bankura) তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী।

    কমিশনকে কী হুঁশিয়ারি দিলেন তৃণমূল প্রার্থী? (Bankura)

    মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ার (Bankura) তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী মেজিয়ায় প্রচারে গিয়ে বলেন, ” কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো। শান্তি শৃঙ্খলা রক্ষা করব। কিন্তু, যেন ওরা গুলি না চালায়। কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে ফল অন্যরকম হবে।” প্রসঙ্গত, নির্বাচন যত এগিয়ে আসছে ততই কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন। সোমবারই কমিশন জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রতিদিন আপডেট করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে প্রতিদিন কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের। এই নির্দেশিকা জারি হতে না হতেই এবার পরোক্ষে কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন তৃণমূল প্রার্থী। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

    আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আত্মবিশ্বাসী রেখা পাত্র, পাচ্ছেন ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা!

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    তৃণমূল প্রার্থীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। বাঁকুড়ার (Bankura) বিজেপি প্রার্থী সুভাষ সরকার বলেন, কেন্দ্রীয় বাহিনী অযথা কেন গুলি চালাতে যাবে? তাহলে কী তৃণমূল প্রার্থী অন্যান্য নির্বাচনের মতো বোমা, বন্দুক দিয়ে আইন শৃঙ্খলা নষ্ট করার পরিকল্পনা করে রেখেছেন, আর তা নিয়ন্ত্রণে আনতে গেলেই কেন্দ্রীয় বাহিনীকে কড়া পদক্ষেপ করতে হবে? কারণ, কেন্দ্রীয় বাহিনী শান্তি বজায় রাখার জন্য রয়েছে। শান্তি ভঙ্গকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: তারকা প্রচারকের তালিকা প্রকাশ বিজেপির, কারা রয়েছেন জানেন?

    Lok Sabha Elections 2024: তারকা প্রচারকের তালিকা প্রকাশ বিজেপির, কারা রয়েছেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। এবার তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করল বিজেপি। যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই ‘কান্ডারি’, তাই নির্বাচনী বৈতরণী পার হতে তারকা প্রচারকের তালিকার শীর্ষেই নাম রয়েছে তাঁর। তার পরেই ঠাঁই হয়েছে মোদির সেনাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

    পদ্ম-তারকা (Lok Sabha Elections 2024)

    তালিকায় রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নামও। তালিকায় বাংলা থেকে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল ঘোষও। সব (Lok Sabha Elections 2024) মিলিয়ে তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে ৪০ জনের। নাম রয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও।

    তৃণমূলের তালিকায় বাদ তারকারাই!

    পদ্মের তারকা প্রচারকের তালিকায় এক ঝাঁক উল্লেখযোগ্য নেতানেত্রীর উজ্জ্বল উপস্থিতি থাকলেও, তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় ঠাঁই হয়নি আক্ষরিক অর্থেই যাঁরা তারকা, তাঁদের। তৃণমূলের এই তালিকায় নাম নেই কাঞ্চন মল্লিক, নুসরত জাহান, মিমি চক্রবর্তী এবং কৌশানী মুখোপাধ্যায়ের। এ রাজ্যে লোকসভার আসন রয়েছে ৪২টি। সবক’টিতেই পদ্ম ফোটানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির আগে বঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য নেতৃত্বকে তিনি টার্গেট বেঁধে দিয়েছিলেন ৩৫টি। তার দিন কয়েক পরেই এ রাজ্যে এসে ৪২টি আসনই চাই বলে জানিয়ে দিয়েছিলেন সুকান্ত-শুভেন্দুদের। সেই কারণেই প্রচারকের তালিকায় নাম রয়েছে গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতাদের।

    আরও পড়ুুন: প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আত্মবিশ্বাসী রেখা পাত্র, পাচ্ছেন ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা!

    কেবল বাংলা নয়, দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি একাই জিততে চায় অন্তত ৩৭০টি আসনে। এনডিএর বাকি শরিকরা অন্তত ৩০টি আসনে জিতে পূর্ণ করতে পারে ৪০০-র লক্ষ্যমাত্রা। পদ্ম শিবিরকে যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদি। আসন্ন লোকসভা নির্বাচনে মোদি-শাহের দল যে ফের ক্ষমতায় আসতে চলেছে, সেই ইঙ্গিত মিলেছে দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার করা একাধিক সমীক্ষায়। মোদি ফের প্রধানমন্ত্রী হচ্ছেন ধরে নিয়ে ইতিমধ্যেই তাঁকে আমন্ত্রণ জানিয়ে রেখেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টরা। ওয়াকিবহাল মহলের মতে, এখন শুধু অপেক্ষা করতে হবে কবে ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদি (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আত্মবিশ্বাসী রেখা পাত্র, পাচ্ছেন ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা!

    Sandeshkhali: প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আত্মবিশ্বাসী রেখা পাত্র, পাচ্ছেন ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা!

    মাধ্যম নিউজ ডেস্ক: শাহজাহানের বিরুদ্ধে রাস্তায় নেমে সরব হয়েছিলেন। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। সন্দেশখালির (Sandeshkhali) সেই প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি। শুরু হয়েছে এলাকায় দেওয়াল লিখনও। কর্মীরাও প্রচার শুরু করেছেন। এমনিতেই তাঁর বিরুদ্ধে সন্দেশখালির কিছু মানুষ বিরোধিতা করেছিলেন। তাঁরা ইতিমধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছেন। তাঁরা পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই আবহের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হওয়ার পর অনেকটাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি। তবে, তিনি অন্যান্য প্রার্থীদের মতো করে প্রচার শুরু করেননি।

    প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আত্মবিশ্বাসী রেখা (Sandeshkhali)

    প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হওয়ার পর রেখা বলেন, ১৫ মিনিট কথা হয়েছে। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তিনি মা-বোনদের পাশে আছেন। জিজ্ঞেস করেছেন, বোন তুমি পারবে তো জয়ী হতে? উত্তরে আমি বলেছি, মা-বোনেরা আমার সঙ্গে আছে। আমি নির্ভয়ে এগিয়ে যাব। রেখা আরও বলেন, বসিরহাটের মানুষের কাছে ভোট চাইতে হবে না আমাকে। আমি আত্মবিশ্বাসী যে ভোট দিতে আমাকে দ্বিধাবোধ করবেন না মানুষ, কারণ তাঁরাও চান অত্যাচার থেকে মুক্তি পেতে। আমাকে কেউ অবহেলা করবেন না। অত্যাচারিত মা বোনেদের সুরক্ষার জন্যই যে আমার লড়াই। তবে প্রচার কবে থেকে শুরু হবে, সে ব্যাপারে এখনও দলের সঙ্গে কোনও কথা হয়নি। তবে, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে অনেক আগেই আমি লড়াই শুরু করে দিয়েছে। রাজ্যের মানুষ সন্দেশখালির (Sandeshkhali) প্রতিবাদ দেখেছেন। ভোট প্রচারে সেই লড়াই তুলে ধরব।

    আরও পড়ুন: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    ওয়াই ক্যাটেগরি পাচ্ছেন রেখা!

    শেখ শাহজাহান শেখ ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে যে অত্যাচারের অভিযোগ উঠেছিল, তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন সন্দেশখালির (Sandeshkhali) মহিলারা। সেই সময় আন্দোলনের মুখ ছিলেন রেখা পাত্র। শুধু তাই নয়, তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন শিবু হাজরা ও উত্তম সর্দার। একের পর শাহজাহান বাহিনী জেলবন্দি হয়েছেন তাঁর প্রতিবাদের পরই। তাই, সুরক্ষার প্রয়োজনে তাঁর ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ২৭/০৩/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ২৭/০৩/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কাজের জায়গায় আঘাত লাগতে পারে।

    ২) সংসারে খুব সংযত ভাবে থাকতে হবে।

    বৃষ

    ১) ব্যবসায় ভাল লাভ হতে পারে।

    ২) প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন।

    মিথুন

    ১) উচ্চপদস্থ কোনও ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে।

    ২) প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়।

    কর্কট

    ১) প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ।

    ২) কুসঙ্গে পড়ে ক্ষতি হতে পারে।

    সিংহ

    ১) কোনও যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে।

    ২) কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে।

    কন্যা

    ১) ভাল কোনও সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ বাড়তে পারে।

    ২) কারও কাছ থেকে বড় কোনও উপকার পেতে পারেন।

    তুলা

    ১) ধর্মীয় স্থানে দান করায় শান্তিলাভ।

    ২) কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনঃকষ্ট।

    বৃশ্চিক

    ১) সুন্দর কথা বলায় সুনাম বাড়তে পারে।

    ২) প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ রয়েছে।

    ধনু

    ১) পড়াশোনার খুব ভাল সুযোগ আসতে পারে।

    ২) মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

    মকর

    ১) কোনও ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না।

    ২) সারা দিন ব্যবসা ভাল চললেও পরে জটিলতা আসতে পারে।

    কুম্ভ

    ১) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে।

    ২) নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে।

    মীন

    ১) কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভাল।

    ২) মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • GDP Growth Forecast: ভারতের জিডিপি বৃদ্ধির হার প্রকাশ করল আন্তর্জাতিক সংস্থা, কী বলছে তারা?

    GDP Growth Forecast: ভারতের জিডিপি বৃদ্ধির হার প্রকাশ করল আন্তর্জাতিক সংস্থা, কী বলছে তারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অচিরেই ভারত উন্নত দেশে পরিণত হবে বলে বারংবার জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের অর্থনীতির ভিত যে যথেষ্ট মজবুত, তার প্রমাণ মিলেছিল করোনা অতিমারি পর্বে। বিশ্ব অর্থনীতির দশা টালমাটাল হলেও, এর কোনও প্রভাব পড়েনি ভারতীয় অর্থনীতিতে। এবার আরও আশার বাণী শোনাল এস অ্যান্ড পি গ্লোবাল (GDP Growth Forecast)। আগামী অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির ভবিষ্যদ্বাণী করল এই সংস্থা।

    আন্তর্জাতিক সংস্থার দাবি (GDP Growth Forecast)

    সংস্থার দাবি, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির বেসিস পয়েন্ট ৪০ বেড়ে হবে ৬.৮ শতাংশ। তবে ৭ শতাংশের কম হবে। চলতি অর্থবর্ষে আশা করা হয়েছিল ভারতের জিডিপি বেড়ে হবে ৭.৬। নিউ ইয়র্ক ভিক্তিক একটি সংস্থা আবার ভবিষ্যদ্বাণী করেছিল ভারতের জিডিপি ২৬-২৭ অর্থবর্ষে বেড়ে হবে (GDP Growth Forecast) ৭ শতাংশ। এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংয়ের মুখ্য অর্থনীতিবিদ (এশিয়া-প্যাসিফিক) লুইস কুইজস বলেন, “এশিয়ায় উন্নতিশীল অর্থনীতিতে আমরা ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করছি। এর মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স এবং ভিয়েতনাম রয়েছে ওপরের দিকে।”

    কমানো হয়েছে বেসিস পয়েন্ট

    এস অ্যান্ড পি জানিয়েছে, ডোমেস্টিক ডিমান্ড-লেড অর্থনীতি যেমন ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ায় ২০২৪ অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে উচ্চ সুদের হার এবং মুদ্রাস্ফীতির প্রভাব পড়বে। তবে এই অর্থবর্ষে ভারত ৭৫ শতাংশ পর্যন্ত বেসিস পয়েন্ট কমিয়েছে।

    সংস্থার দাবি, ভারতে মুদ্রাস্ফীতির হার কম, আর্থিক ঘাটতিও খুবই কম, ইউএস পলিসি রেটও কম। তাই ভারতের রিজার্ভ ব্যাঙ্ক রেট কাটিং করতে শুরু করতে চলেছে। কিন্তু আমরা বিশ্বাস করি, চলতি অর্থবর্ষের জুন পর্যন্ত মুদ্রাস্ফীতির হার আরও কমাতে এমন সিদ্ধান্ত নেবে ভারত। সংস্থাটি আরও জানিয়েছে, আমরা আশা করতেই পারি যে, মার্কিন পলিসি রেটের প্রভাব পড়বে চলতি অর্থবর্ষের দ্বিতীয়ার্ধেও।

    আরও পড়ুুন: ‘দুর্নীতিগ্রস্ত, নারী নির্যাতনকারী তৃণমূলকে মানবে না তমলুক’, বললেন অভিজিৎ

    চিনের জিডিপি বৃদ্ধি আগামী অর্থবর্ষে ৫.২ শতাংশ থেকে কমে হবে ৪.৬ শতাংশ। সংস্থার দাবি, ক্রেতা যদি ভোগ্যপণ্য কম কেনে তাহলে মূল্যহ্রাসের ক্ষেত্রে ঝুঁকি থেকেই যায়। সেক্ষেত্রে সরকারকে আবার ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে লগ্নি বাড়াতে হবে। তবেই চাঙ্গা হবে বাজার (GDP Growth Forecast)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: ভোটের মুখে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর, অভিযুক্ত তৃণমূল

    South 24 Parganas: ভোটের মুখে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: দোল উৎসবকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় আহত হন বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলপি ব্লকের আটমনোহরপুর এলাকায়। ইতিমধ্যেই ভোটের মুখে এই হামলার ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (South 24 Parganas)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলপি ব্লকের আট মনোহরপুর গ্রামে মঙ্গলবার দোল উৎসব চলছিল। ঠিক সেই সময় বক্স বাজানো কে কেন্দ্র করে এক বিজেপি কর্মীর সঙ্গে বচসা বাধে স্থানীয় এক তৃণমূল কর্মীর। এরপরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাস, রড নিয়ে  বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। এরই জেরে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন। তাঁদেরকে উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দোল উৎসব চলাকালীন উচ্চস্বরে বক্স বাজানোয় এলাকার এক বাসিন্দা প্রতিবাদ করলে  দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়  কুলপি থানার পুলিশ। তবে, এখনও পর্যন্ত কোনও পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

    আরও পড়ুন: লোকসভার আগেই তৃণমূল নেতার বাইক থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! চাঞ্চল্য এলাকায়

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এই ঘটনায় কুলপি ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি স্বপন দাস বলেন,  কুলপি ব্লকে বিজেপি গত পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল করেছে। তাই দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বিষয়টি মেনে নিতে পারছিলেন না। এই ঘটনার তীব্র নিন্দা করছি। দোষীদের উপযুক্ত শাস্তি হোক। তিনি এও জানান, আগামী দিনে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাবো। কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার বলেন, বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের উপর আক্রমণ করে। বিজেপি মিথ্যা অভিযোগ করছে। কারণ ভোটের আগে কোন ইস্যু নেই। ইচ্ছাকৃতভাবে এলাকায় গন্ডগোল করার চেষ্টা করছে বিজেপি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: এবার কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সংক্রান্ত তথ্য জানা যাবে কমিশনের ওয়েবসাইট থেকেই

    Lok Sabha Elections 2024: এবার কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সংক্রান্ত তথ্য জানা যাবে কমিশনের ওয়েবসাইট থেকেই

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটারদের ভয় কাটাতে লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে পরেই রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। ভারী বুটের শব্দে ধীরে হলেও, আস্থা ফিরছে ভোটারদের। তবে রাজ্য পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সব জায়গায় মার্চ করাচ্ছে না বলে অভিযোগ।

    রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ (Lok Sabha Elections 2024)

    রাজ্য পুলিশের বিরুদ্ধে এমনতর অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে রুটমার্চ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন। তখনই পুরো বিষয়টি ভোটারদের কাছে পরিষ্কার হয়ে যাবে জলের মতো। কেন্দ্রীয় বাহিনী (Lok Sabha Elections 2024) কোথায় মার্চ করবে, সেই রুট ঠিক করার দায়িত্ব রাজ্য পুলিশের। অভিযোগ, রাজ্য পুলিশের একাংশ (যারা শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচিত) সেই দায়িত্ব ঠিকঠাক পালন করছে না।

    ওয়েবসাইটে মিলবে তথ্য

    উত্তেজনা প্রবণ এলাকাগুলিতে বেশি করে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ করার কথা থাকলেও, তা করানো হচ্ছে না বলে অভিযোগ। এমতাবস্থায় ভোটার কিংবা রাজনৈতিক দলগুলি সরাসরি অভিযোগ জানাতে পারবেন ডিইও-র কাছে। কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় রুটমার্চ করেছে কিংবা করবে, সে সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে ceowestbengal.nic.in এই ওয়েবসাইটে। এই সাইটে ঢুকলেই রুটমার্চ নামে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করলেই সবিস্তারে জেনে যাবেন কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সম্পর্কে।

    আরও পড়ুুন: ‘দুর্নীতিগ্রস্ত, নারী নির্যাতনকারী তৃণমূলকে মানবে না তমলুক’, বললেন অভিজিৎ

    লোকসভা কিংবা বিধানসভার নির্বাচনে রক্তাক্ত হয় বাংলা। কখনওবা খুন হন কোনও রাজনৈতিক দলের কর্মী। কখনও আবার ভোট দিতে গিয়ে লাশ হয়ে ভিটেয় ফেরেন কোনও ভোটার। নির্বাচন-পর্ব যাতে বিঘ্নহীন হয়, সেজন্য চেষ্টার কম কসুর করছে না নির্বাচন কমিশন। আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ইতিমধ্যেই চলে এসেছে ১৫০ কোম্পানি। কমিশন সূত্রে খবর, ১ এপ্রিল রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি। যাঁরা চলে এসেছেন, ইতিমধ্যেই তাঁরা রাজ্যের বিভিন্ন জায়গায় রুটমার্চ করছেন।

    এবার দেশজুড়ে নির্বাচন হবে সাত দফায়, কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরায়। প্রথম দফার নির্বাচন হবে ১৯ এপ্রিল। এই দফায় নির্বাচন হবে উত্তরবঙ্গের তিন আসনেও। সূত্রের খবর, এই তিন আসনের জন্য মোতায়েন করা হবে ২২৫ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidaba: লোকসভার আগেই তৃণমূল নেতার বাইক থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! চাঞ্চল্য এলাকায়

    Murshidaba: লোকসভার আগেই তৃণমূল নেতার বাইক থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! চাঞ্চল্য এলাকায়

    মাধ্যম নিউজ ডেস্ক: হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের উপর বাহাদুরপুর সংলগ্ন এক গ্যারেজে থেকে তৃণমূল নেতার বাইকের টুলবক্সে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে আজ। মুর্শিদাবাদ (Murshidaba) জেলার বড়ুয়ার থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। উল্লেখ্য, এই রাজ্যে গত পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় সবথেকে বেশি বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং খুন, ধর্ষণ, বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। সব থেকে বেশি রক্তক্ষয় এই জেলায় হয়। বেশিরভার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে বিরোধীরা করেছিল। এবার লোকসভার আগে তৃণমূল নেতার কাছে অস্ত্র উদ্ধারে শোরগোল পড়েছে।

    ধৃত তৃণমূল নেতার পরিচয় (Murshidaba)?

    মুর্শিদাবাদে (Murshidaba) ধৃত এই তৃণমূল নেতার নাম শামসুল আলম রিপন শেখ। তিনি দাবি করেন যে তিনি তৃণমূলের কান্দি মহকুমা সংখ্যালঘু সেলের সভাপতি। ধৃতকে আজ পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে। বিচারক, রিপন শেখকে তিন দিনের পুলিশ হেফাজতের আদেশ দিয়েছেন। যদিও স্থানীয় তৃণমূলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা যায়নি। রিপন শেখ বলেন, “আমার গাড়িতেই এই অস্ত্র উদ্ধার হয়েছে। তবে আমাকে চক্রান্ত করে ফাঁসনো হয়েছে। আমি দোষী নই। আমি একজন তৃণমূল নেতা। আমি নির্দোষ, আল্লা আমায় মুক্ত করবেন।”

    তদন্তে পুলিশ

    স্থানীয় (Murshidaba) থানার পুলিশ তদন্তে নেমেছেন। তাঁকে হেফাজতে নিয়ে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। রিপন শেখের টুল বক্সে এই আগ্নেয়াস্ত্র রাখার কারণ সন্ধান করা হচ্ছে বলে জানা গিয়েছে। কোথা থেকে নিয়ে আসা হয়েছে এই অস্ত্র, কোন কাজে ব্যবহার করা হবে, কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, এই সব বিষয়ে জেরা করা হচ্ছে। এই আগ্নেয়াস্ত্রর সাথে আর অন্য কোনও যোগ রয়েছে কিনা, এইসব তথ্য জানার জন্য বরোয়া থানার পুলিশ চেষ্টা চালাচ্ছে।

    আরও পড়ুনঃ ‘দুর্নীতিগ্রস্ত, নারী নির্যাতনকারী তৃণমূলকে মানবে না তমলুক’, বললেন অভিজিৎ

    অধীরের বক্তব্য

    অপর দিকে বহরমপুরে (Murshidaba) সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বোমা মজুত প্রসঙ্গ নিয়ে বলেছিলেন, “সামনে লোকসভা ভোট। তাই বোমা অস্ত্র মজুত করা হচ্ছে। রিপন শেখকে পুলিশ ধরার পর আরও স্পষ্ট হল, দিদির দলের লোকেরা ভোটে জয়লাভ করার জন্য বোম-পিস্তল জোগাড় করছে। পুলিশ নাকা চেকিং এর সময় সেই আগ্নেয়াস্ত্র সমেত তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতিকে মোটরসাইকেল সহ হাতেনাতে ধরে ফেলে। রাজ্যের আইন শৃঙ্খলা কতটা দুর্বল, তা এখানেই প্রমাণিত হয়। ভোটের সময় যত এগিয়ে আসবে, দৌরাত্ম্য তত বাড়বে দুষ্কৃতীদের।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Darjeeling: মন্দিরে পুজো দিয়ে চুটিয়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা

    Darjeeling: মন্দিরে পুজো দিয়ে চুটিয়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটে জেতার জন্য নয়। একশো শতাংশ মানুষের মন জয় করার জন্য আমি দুয়ারে দুয়ারে কাছে যাব। দার্জিলিং (Darjeeling) লোকসভা আসনে বিজেপির প্রার্থী ঘোষণার পর মঙ্গলবার দিল্লি থেকে ফিরে বাগডোগরা বিমানবন্দরে একথা বললেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা।

     মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী (Darjeeling)

    বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়েই জনজোয়ারে ভাসলেন দার্জিলিংয়ের (Darjeeling) বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী রাজু বিস্তা। রাজু বিস্তাকে এদিন দুপুরে স্বাগত জানাতে বাগডোগরা বিমানবন্দর চত্বরে জন সমুদ্রের ঢেউ  আছরে পড়েছিল। শুধু সমতল নয়, পাহাড় থেকেও এসেছিলেন বহু মানুষ। হাজার হাজার মানুষে ভিড়ে ছেয়ে ছিল বিজেপির পতাকা। ভিড় ঠেলে হুড খোলা জিপে ওঠেন রাজু বিস্তা।  বাগডোগরা বিমানবন্দর থেকে শিলিগুড়ি, ১২ কিলোমিটার পথে সাত  জায়গায় বিজেপি প্রার্থীর লম্বা কনভয়কে থামতে হয়। প্রত্যেক জায়গায় মানুষ সকাল থেকেই ফুল ও আবিরে স্বাগত জানানোর জন্য অধীর হয়ে ছিলেন। মানুষের এই ভালোবাসাকে মর্যাদা দিতে রাজু বিস্তা সকলের কাছ থেকে ফুল নেন। বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি প্রথমে আসেন শিলিগুড়ির মাল্লাগুড়িতে  সঙ্কটমোচন মন্দিরে। সেখানে পুজো দিয়ে মানুষের সঙ্গে আবীর খেলায় মেতে ওঠেন কিছুক্ষণ। তারপর যান বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা দফতরে। সেখানেও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে রঙ খেলেন। তারপর গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করে চলে যান মাটিগাড়ায় তাঁর বাড়িতে। একটু বিশ্রামের পর ব্যস্ত হয়ে পড়েন ভোট প্রচার ও রণ কৌশল ঠিক করতে।

    আরও পড়ুন: ভোটের মুখে উদয়নের গড়ে ধস নামালেন নিশীথ, বিজেপিতে যোগ দিলেন তৃণমূল নেতা

    মানুষের ভালোবাসা দেখে আপ্লুত হয়ে পড়েন বিজেপি প্রার্থী

    রাস্তার দুপাশে স্বাগত জানাতে হাজার হাজার মানুষের ভিড় দেখে আপ্লুত হয়ে পড়েন রাজু বিস্তা। সকলেই বিজেপির নেতা-কর্মী নন, বহু সাধারণ মানুষ ছিলেন এই জন সমুদ্রে। রাজু বিস্তা বলেন, মানুষের এই ভালোবাসা বলে দিচ্ছে তাঁরা বিজেপিকে ভালোবাসেন। বিজেপির প্রতি সকলের ভরসা। রাজ্য থেকে তৃণমূলকে উৎখাত করার জন্য মানুষের এই ভালোবাসাকে হাতিয়ার করে আমরা এগোতে চাইছি।  মানুষের এই ভালোবাসা প্রমাণ করে দিচ্ছে তৃণমূলকে আর এরাজ্যের মানুষ চাইছে না। তাই ভোটে জেতার জন্য নয়, প্রতিটি মানুষের মন জয় করার জন্য আমি দুয়ারে দুয়ারে যাব। গত পাঁচ বছরে সাংসদ হিসেবে এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করেছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Purba Bardhaman: ১২ বছরে একবার রাজতন্ত্র উদযাপন হয়, রাজ্য পরিদর্শন করে রাজা  শাস্তি দেন কোন গ্রামে?

    Purba Bardhaman: ১২ বছরে একবার রাজতন্ত্র উদযাপন হয়, রাজ্য পরিদর্শন করে রাজা শাস্তি দেন কোন গ্রামে?

    মাধ্যম নিউজ ডেস্ক: গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এ যেন এক দিনের জন্য রাজতন্ত্র উদযাপন। এক দিনের জন্য রাজা রাজপোশাকে সজ্জিত হয়ে পার্ষদ এবং সৈন্যসামন্ত নিয়ে রাজ্য ভ্রমণে বের হন। রাজ্যে ভালো কাজের জন্য দেওয়া হয় পুরস্কার আবার খারাপ কাজের জন্য দেওয়া হয় শাস্তি। কার্যত একশো বছর ধরে রাজা, প্রজা সাজেন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কেতুগ্রামের বহরান গ্রামের গ্রামবাসীরা। এই গ্রামে সোমবারের এক পুজোতে অনেক রাজনৈতিক মানুষ এসে জমায়েত হন। জাপট এলাকায় ভবাপাগলার মন্দিরে এসে অনেকে পুজো দেন। 

    ১২ বছর পর পর আসে এই দিন (Purba Bardhaman)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান (Purba Bardhaman) এবং মুর্শিদবাদ জেলার সীমান্তে এই কেতু গ্রাম অবস্থিত। ১২ বছর পর পর আসে এই দিন। এই দিনে জয়দুর্গা পুজো হয় আর এরপর ফিরে আসে গ্রামে রাজতন্ত্র। এই গ্রামের এক ব্রাহ্মণ পরিবারের ব্যক্তিকে রাজা সাজিয়ে ঘোড়ায় চাপিয়ে সৈন্য সামন্ত নিয়ে পরিদর্শন করান হয় গোটা গ্রাম। এই গ্রামকে মনে করা হয় রাজার রাজ্য। রাজ্যে বেরিয়ে রাজা প্রজাদের সুখ-দুঃখের খবর নেন। এই বারের রাজা হয়েছেন এই গ্রামের ৮৫ বছরের অম্বিকাপ্রসাদ চট্টরাজ।

    গ্রামবাসীদের বক্তব্য

    গ্রামের (Purba Bardhaman) মানুষদের মধ্যে বেয়াদব প্রজা দেখলেই রাজা শাস্তি দেন। নিজের কাজ ঠিক মতো না করলে শাস্তি দেন। দোকান ঠিক মতো না খোলা, মিস্ত্রি ঠিক মতো কাজ না করলে রাজা শাস্তি দেন। তবে মৃত্যুদণ্ড বা কারাবাস নেই। আর চাবুকের ঘাও নেই রাজ্যে। তবে কিছু কিছু টাকা জরিমানা দিতে হয় শাস্তি হিসাবে।

    আরও পড়ুনঃ “চোখে চোখ রেখে লড়াই হবে, বাউন্ডারি নয় উনি বোল্ড আউট”, কল্যাণকে আক্রমণ কবীরের

    রাজার বক্তব্য

    এক দিনের রাজা সেজে রাজা অম্বিকাপ্রসাদ চট্টরাজ বলেন, “১৫ বছর বয়স থেকে এক দিনের জন্য রাজা সেজে আসছি। রাজা জরিমানা করে যে অর্থ আদায় করেন, সেই টাকায় পুজো করা হয়।” এই এক দিনের রাজার রাজত্ব দেখার জন্য আশেপাশের (Purba Bardhaman) এবং দূরের লোকজন এসে উপাস্থিত হন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share