Tag: Bengali news

Bengali news

  • ED: নিয়োগ দুর্নীতিতে মন্ত্রীর বাড়িতে ১৪ ঘণ্টা তল্লাশি ইডি-র, বাজেয়াপ্ত ৪১ লক্ষ টাকা

    ED: নিয়োগ দুর্নীতিতে মন্ত্রীর বাড়িতে ১৪ ঘণ্টা তল্লাশি ইডি-র, বাজেয়াপ্ত ৪১ লক্ষ টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার প্রায় ১৪ ঘণ্টা ধরে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তদন্তের খবর পেয়ে দলীয় কর্মসূচি ছেড়ে বাড়ি ফিরে আসেন মন্ত্রী। রাত ১০টা ৪০ নাগাদ তাঁর বাড়ি থেকে বের হন ইডি (ED) আধিকারিকরা। দিনভর তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকরা কী করলেন তা নিয়ে শনিবার জেলাজুড়ে জোর চর্চা চলছে। জানা গিয়েছে, ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

    মন্ত্রীর বাড়িতে দিনভর তল্লাশি চালিয়ে কী পেল ইডি? (ED)

    শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোজা বীরভূমে অনুব্রতের গড়ে হানা দেয় ইডি (ED)। ইডি সূত্র অনুযায়ী, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে ইডির হাতে ধৃত তৃণমূল প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষের কাছ থেকেই বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার নাম জানতে পারেন তদন্তকারীরা। কুন্তলের কাছ থেকে ১০০ জনের নাম লেখা তালিকায় ছিল তাঁর নামও। তালিকায় থাকা এই ১০০ জন শিক্ষক নিয়োগের নামে আর্থিক দুর্নীতিতে জড়িত বলে কুন্তল ইডির কাছে বয়ান দেয়। তার ভিত্তিতেই শুক্রবার অনুব্রত ঘনিষ্ঠ বিধায়কের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিচুপট্টির বাড়িতে সকাল ৮টা ৪০ নাগাদ পৌঁছে যান ইডির ৮ থেকে ১০ জনের আধিকারিক দল। সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয়বাহিনী। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার ১৪ ঘণ্টা ধরে তল্লাশির পর ইডি আধিকারিকরা মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছেন, একাধিক নথিপত্র পরীক্ষা করে কিছু কিছু বাজেয়াপ্তও করেছেন বলে খবর। সূত্রের খবর, মন্ত্রীকে একদিন ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হতে পারে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম পেয়েই তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারীদের। সূত্রের খবর, মন্ত্রীর ছেলে ও স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এদিন। বাজেয়াপ্ত হয়েছে জমির দলিল ও বেশ কিছু নথিপত্র এবং নগদ ৪১ লক্ষ টাকা। সেগুলি কীসের, তা খতিয়ে দেখবে ইডি।

    আরও পড়ুন: লোকসভা ভোটের মুখে পুরুলিয়ায় বিজেপি কর্মী খুন! অভিযুক্ত তৃণমূল

    কী বললেন মন্ত্রী?

    ইডি (ED) বোলপুরের বাড়িতে হানা দেওয়ার সময় মন্ত্রী এই বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন মুরারইয়ে গ্রামের বাড়িতে। ইডি হানার খবর পেয়ে দুপুর প্রায় ২টো নাগাদ বোলপুর এসে পৌঁছন। তা নিয়েও প্রশ্ন তুলেছে ইডি। মুরারই থেকে বোলপুর আসতে ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগার কথা। কিন্তু মন্ত্রী প্রায় ৫ঘণ্টা পর এলেন কেন? মন্ত্রী এই বিষয়ে খোলসা করে কিছু বলতে চাননি। তিনি শুধু বলেন, “আমাকে যা যা জিজ্ঞাসা করা হয়েছে,আমি সেসবের উত্তর দিয়েছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Purulia:  লোকসভা ভোটের মুখে পুরুলিয়ায় বিজেপি কর্মী খুন! অভিযুক্ত তৃণমূল

    Purulia: লোকসভা ভোটের মুখে পুরুলিয়ায় বিজেপি কর্মী খুন! অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির যুবনেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার (Purulia) কাশীপুর থানার জোড়থল গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম হরনাথ মণ্ডল (২২)। বাড়ির কাছের একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবকের মুখে কাপড় গোঁজা ছিল। বিজেপির দাবি, লোকসভা ভোটের মুখে দলের যুবনেতাকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিজেপির জেলা নেতৃত্বের দাবি, মৃত হরনাথ দলের যুবমোর্চার মণ্ডল সম্পাদক ছিলেন।

    কী বললেন পরিবারের লোকজন? (Purulia)

    দলের যুবনেতার মৃত্যুর খবর পেয়ে গ্রামে যান পুরুলিয়ার (Purulia)  বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ও বিভাগ আহ্বায়ক বিদ্যাসাগর চক্রবর্তী-সভ অন্য নেতারা। তাঁরা মৃত যুবকের পরিবারের সঙ্গে কথা বলেন। মৃতের বাবা মনসারাম মণ্ডল বলেন, ‘আমার ছেলে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে কাজ করত। বাড়ি থাকলে বিজেপির সঙ্গে ঘোরাঘুরি করত। আজ সকালে গলায় গামছা জড়ানো মৃত অবস্থায় ছেলেকে পাওয়া গিয়েছে। কীভাবে ছেলের মৃত্যু হয়েছে, জানি না। আমরা চাই, পুলিশ ঘটনার তদন্ত করুক।’ মৃতের ভাই শচীন মণ্ডল বলেন, ‘গাছে ঝুলন্ত অবস্থায় দাদার দেহ পাওয়া গিয়েছে। মৃতদেহের অবস্থান দেখে আমাদের অনেক কিছু সন্দেহ হচ্ছে। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।’

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে মন্ত্রীর বাড়িতে ১৪ ঘণ্টা তল্লাশি ইডি-র, বাজেয়াপ্ত জমির দলিল-নথিপত্র

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপি জেলা সভাপতি বিবেক রাঙা বলেন, “হরনাথ আমাদের দলের যুব সংগঠনে নেতা ছিলেন। দলের হয়ে ভালো কাজ করছিলেন। স্থানীয় মানুষের দেওয়া বিবরণ অনুযায়ী, হরনাথের মৃত্যুর ঘটনাটি আমাদের কাছে অত্যন্ত সন্দেহজনক। ভোটের আগে আমাদের যুব নেতাকে খুন করেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত রয়েছে। আমরা অতীতে বহুবার এমন ঘটনার সম্মুখীন হয়েছি। আমরা ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছি।” শাসকদল তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। পুরুলিয় (Purulia) লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো বলেন, ‘যে কোনও মৃত্যুই দুঃখজনক। তাই বলে যে কোনও ঘটনায় রাজনৈতিক রং লাগানো উচিত নয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ২৩/০৩/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ২৩/০৩/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি আনন্দে ভরপুর থাকবে। 

    ২) আর্থিক বিষয়ে সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে।

    ৩) জীবনসঙ্গীর জন্য অলংকার ও পোশাক কিনতে পারেন।

    বৃষ

    ১) আজকের দিনটি মিশ্র ফলাফল প্রদান করবে।

    ২) নতুন কাজ শুরুর পরিকল্পনা করে থাকলে তা আজ করতে পারেন।

    ৩) নতুন চুক্তির দ্বারা লাভান্বিত হবেন।

    মিথুন

    ১)  মিথুন রাশির জাতকদের আজকের দিনটি ভালো।

    ২) নিজের দায়িত্বপূরণ করতে পারেন।

    ৩) পরিবারের সদস্যরা আনন্দিত থাকবেন।

    কর্কট

    ১) আজকের দিনটি অনুকূল থাকবে।

    ২) কাজ করার আগে বাবার পরামর্শ নিতে ভুলবেন না।

    ৩) আপনার তেজ দেখে শত্রু পরাজিত হবে, তাঁরা নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করেই ধ্বংস হয়ে যাবে।

    সিংহ

    ১) নিজের ভালো চিন্তাভাবনার দ্বারা লাভান্বিত হবেন। 

    ২) গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করতে হবে।

    ৩)  কর্মক্ষেত্রের জন্য পরিকল্পনা তৈরি করবেন।

    কন্যা

    ১) আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে।

    ২) ভাগ্যের সঙ্গ পাবেন, এর ফলে একাধিক সমস্যা দূর হবে।

    ৩) ব্যবসায়ীরা ভালো মুনাফা অর্জন করতে পারেন।

    তুলা

    ১) অপ্রত্যাশিত লাভ হওয়ায় মন আনন্দিত হবে। 

    ২) স্বাস্থ্যের বিষয়ে গাফিলতি করবেন না।

    ৩) অচেনা ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে।

    বৃশ্চিক

    ১) আজ ভালোভাবে চিন্তাভাবনা করে দিন কাটাতে হবে। 

    ২) দাম্পত্য জীবনে আনন্দ থাকবে।

    ৩) পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দপূর্ণ সময় কাটাবেন।

    ধনু

    ১) আজকের দিনটি ব্যয়বহুল।

    ২) কারও কাছ থেকে টাকা ধার নেবেন না।

    ৩) সীমিত আয় থেকে বুঝে শুনে ব্যয় করুন।   

    মকর

    ১) আজকের দিনটি ভালো।

    ২) পরীক্ষার ফলাফলে আনন্দিত হবেন।

    ৩) মামাবাড়ির তরফে আর্থিক লাভ হতে পারে।

    কুম্ভ

    ১) আজ কিছু নতুন সম্পত্তি ক্রয় করবেন।

    ২) ব্যক্তিগত বিষয়ে লক্ষ্য রাখুন।

    ৩) প্রিয়জনদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম হবেন।

    মীন

    ১) সামাজিক ক্ষেত্রের সঙ্গে জড়িত তাঁদের আজকের দিনটি ভালো কাটবে।

    ২) কোনও দোটানা ছাড়া নিজের কাজে অগ্রসর হবেন।

    ৩) সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: ২৮ মার্চ পর্যন্ত কেজরিওয়ালের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত

    Arvind Kejriwal: ২৮ মার্চ পর্যন্ত কেজরিওয়ালের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবারই আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ইডি লকআপে গতকাল রাত কাটাতে হয়েছে আপ সুপ্রিমোকে। এদিন তাঁকে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে তোলা হয়। দিল্লির কোর্ট কেজরিওয়ালকে ৬ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। প্রসঙ্গত, এদিন ইডির আইনজীবী প্রথমে কেজরিওয়ালের ১০ দিনের ইডি হেফাজত চেয়েছিলেন। কেজরিওয়ালের (Arvind Kejriwal) পক্ষে আইনজীবী হিসেবে আদালতে সওয়াল করেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। দু’পক্ষের সওয়াল-জবাব শুনে এদিন আদালত কেজরিওয়ালকে ২৮ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন। আদালতে ইডি জানিয়েছে, আবগারি নীতি প্রণয়নের সঙ্গে কেজরিওয়াল সরাসরি জড়িত ছিলেন।

    আরও পড়ুন: “ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই চটি”, বলাগড়ের সভায় স্পষ্ট ইঙ্গিত শুভেন্দুর

    দুর্নীতির মাস্টারমাইন্ড কেজরিওয়াল 

    ১০০ কোটির আবগারি দুর্নীতির অভিযোগ উঠেছে আম আদমি পার্টির সুপ্রিমোর বিরুদ্ধে। এর পাশাপাশি হাওয়ালার মাধ্যমে গোয়ায় ৪৫ কোটি টাকা পাঠানোর মারাত্মক অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই টাকা গোয়া নির্বাচনে দলীয় কাজে ব্যবহার করেছে আপ, এমনটাই অভিযোগ। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারির বিষয়ে এমনটাই জানিয়েছেন ইডির আইনজীবী।

    মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল 

    ইডির দাবি, মুখ্যমন্ত্রী নিবাসের খুব কাছেই থাকতেন বিজয় নায়ার নামের এক ব্যক্তি। তিনি কেজরিওয়ালের (Arvind Kejriwal) অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে দাবি ইডির। লেনদেনের বিষয়ে তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেন বলে দাবি ইডির। প্রসঙ্গত, ইডি-র হাতে গ্রেফতারের পরেও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল।

    গতকাল গ্রেফতার, রক্ষাকবচ দেয়নি কোর্ট

    ইডি যাতে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না করে, সেই আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। আদালতে পেশ করা আবেদনে কেজরিওয়াল (Arvind Kejriwal) বলেন, “ইডি নিশ্চয়তা দিক যে তাদের সমনে সাড়া দিলে আমার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা হবে না।” কিন্তু, দিল্লির মুখ্যমন্ত্রীর যুক্তি ধোপে টেকেনি। মেলেনি রক্ষাকবচ। গতকালই দিল্লির মুখ্যমন্ত্রীর দুয়ারে হাজির হয় ইডি। ঘণ্টা দুয়েক তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • JNUSU Elections 2024: ৪ বছর পর সম্পন্ন জেএনইউ-র ভোট, কী বলছেন এবিভিপির সভাপতি পদপ্রার্থী?

    JNUSU Elections 2024: ৪ বছর পর সম্পন্ন জেএনইউ-র ভোট, কী বলছেন এবিভিপির সভাপতি পদপ্রার্থী?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার ২২ মার্চ দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (JNUSU Elections 2024) ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হল। সবকিছু ঠিকঠাক থাকলে রবিবারই ঘোষণা হবে নির্বাচনের ফলাফল। প্রসঙ্গত, ৪ বছর পরে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হল। নির্বাচনে ছাত্র সংসদের সভাপতি পদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উমেশচন্দ্র আজমিরা। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে এবিভিপি প্রার্থী অর্জুন আনন্দ, সহ-সভাপতি পদে এবিভিপির হয়ে ময়দানে নেমেছেন দীপিকা শর্মা। যুগ্ম সম্পাদক পদের জন্য এবিভিপি প্রার্থী হয়েছেন গোবিন্দ দাঙ্গি। এবিভিপির সভাপতি পদপ্রার্থীর কথায় উঠে এসেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দেশদ্রোহী কার্যকলাপের মতো ইস্যু থেকে পরিকাঠামোগত উন্নয়ন সবটাই। প্রসঙ্গত, দিল্লির এই বিশ্ববিদ্যালয়ে বামপন্থী, অতি বামপন্থী ছাত্রদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে দেশদ্রোহী কার্যকলাপের। কিছু ক্ষেত্রে তা প্রমাণিতও হয়েছে।

    সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কী জানালেন এবিভিপির সভাপতি পদপ্রার্থী

    সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এবিভিপির সভাপতি পদপ্রার্থী উমেশচন্দ্র আজমিরা (JNUSU Elections 2024) জানিয়েছেন, ছাত্র সংসদ নির্বাচনে দুটি উল্লেখযোগ্য ইস্যু রয়েছে। একটি হল ফেলোশিপ এবং অপরটি হল পরিকাঠামোগত উন্নয়ন। এ প্রসঙ্গে উমেশ জানিয়েছেন, ছাত্রছাত্রীরা ফেলোশিপ ঠিক সময়মতো পান না। এছাড়া যে পরিমাণ ফেলোশিপ পান পড়ুয়ারা, তার পরিমাণ অত্যন্ত কম। উমেশ আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা অত্যন্ত কম। কারণ বিশ্ববিদ্যালয়ে দেশদ্রোহীদের কার্যকলাপ ক্রমশই বেড়ে চলেছে। সাম্প্রতিক অতীতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে (JNUSU Elections 2024) এই ধরনের কার্যকলাপ যথেষ্ট চ্যালেঞ্জেরও কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

    মোট ভোটারের সংখ্যা ৭৭৫১

    উমেশ আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো তাঁরা এমনভাবে গড়ে তুলতে চান, যাতে সেখানে বিশ্বমানের সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায়। এর পাশাপাশি তাঁদের লক্ষ্য রয়েছে, অ্যাকাডেমিক ব্লক-২ তৈরি করারও। নির্বাচনে জিতলে আন্তর্জাতিক মানের একটি লাইব্রেরী করারও পরিকল্পনার কথা জানিয়েছেন এবিভিপির সভাপতি পদপ্রার্থী (JNUSU Elections 2024)। দিল্লির এই বিশ্ববিদ্যালয়ে ছ’টি নতুন হস্টেল তৈরি করারও কথা জানিয়েছেন উমেশ। প্রসঙ্গত, শুক্রবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও প্রায় ঘণ্টাখানেক পর তা চালু হয়। দুপুরে একঘণ্টার বিরতির পর বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। জেএনইউয়ের ভোটে মোট ভোটারের সংখ্যা ৭৭৫১ পড়ুয়া।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi News: ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ড্রাক গ্যালপো’ পেলেন প্রধানমন্ত্রী মোদি

    PM Modi News: ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ড্রাক গ্যালপো’ পেলেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi News)। শুক্রবার ভুটানের রাজা তাঁকে ‘ড্রাক গ্যালপো’ সম্মানে ভূষিত করলেন। ২০০৮ সাল থেকে এই নাগরিক সম্মান চালু হয়েছে। বিগত ১৬ বছরে ভারতের প্রধানমন্ত্রী হলেন চতুর্থ বিশিষ্ট ব্যক্তি যিনি এই সম্মান পেলেন। এছাড়া মোদিই প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসাবে এই সম্মানের খেতাব অর্জন করলেন। প্রসঙ্গত, বর্তমানে দুদিনের সফরে প্রতিবেশী দেশে গিয়েছেন তিনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সফর।

    কী বললেন প্রধানমন্ত্রী? 

    এদিন ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত হওয়ার পরে বক্তব্য রাখার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী (PM Modi News)। তিনি বলেন, ‘‘আজ আমার জীবনের খুব বড় দিন। আমাকে ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হল। প্রতিটি পুরস্কারই বিশেষ। কিন্তু যখন অন্য দেশ থেকে পুরস্কার মেলে, তখন বোঝা যায় দুই দেশই সঠিক পথে চলেছে। প্রতিটি ভারতীয়র পক্ষ থেকে আমি এই পুরস্কার গ্রহণ করছি। এর জন্য অনেক ধন্যবাদ।’’

    প্রধানমন্ত্রী মোদি এদিন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন

    এদিন প্রধানমন্ত্রী মোদি (PM Modi News) একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুকও। প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে তাঁরই লেখা গরবা গানের সঙ্গে নৃত্য প্রদর্শন করেন ভুটানি তরুণীদের একটি দলও। রাজধানী থিম্পুতে এক শিশু হাসপাতালের উদ্বোধন করারও কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। এই হাসপাতাল নির্মাণে ভুটান সরকারকে আর্থিক সাহায্য করেছেন মোদি সরকারও। প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে দুদিনের জন্য ভুটান সফরে যাওয়ার কথা ছিল মোদির। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে আচমকাই বাতিল হয়ে যায় সেই সফর। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, আচমকা আবহাওয়ার অবনতির কারণেই মোদির ভুটান সফর বাতিল করা হচ্ছে। তবে বৃহস্পতিবারের বদলে শুক্রবার ভুটানে পৌঁছন প্রধানমন্ত্রী (PM Modi News)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Hooghly: গোঘাটে গৃহসম্পর্ক অভিযানে বেরিয়ে আক্রান্ত বিজেপি, লাঠি দিয়ে ব্যাপক মারধর

    Hooghly: গোঘাটে গৃহসম্পর্ক অভিযানে বেরিয়ে আক্রান্ত বিজেপি, লাঠি দিয়ে ব্যাপক মারধর

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হতেই জেলায় জেলায় শাসক দলের অত্যাচার এবং আক্রমণের অভিযোগ সামনে আসতে শুরু করেছে। ভোটের দিন যত এগিয়ে আসবে রাজনৈতিক উত্তাপ আরও বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। ভোটের প্রচারে জনসংযোগে গিয়ে আক্রান্ত হতে হল বিজেপি কর্মীদের। গৃহসম্পর্ক অভিযান চলাকালীন বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাপক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) গোঘাট ১ ব্লকে। উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচন এবং পুর নির্বাচনে শাসক দলের দ্বারা জেলায় জেলায় বিরোধী দলের কর্মীদের উপর আক্রমণের খবর সর্বত্র আলোড়ন ফেলে দিয়েছিল। রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল।

    আক্রান্ত বিজেপি কর্মীর বক্তব্য (Hooghly)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলির (Hooghly) আক্রান্তদের মধ্যে একজন বিজেপি কর্মী বিশ্বজিৎ মালিক। তিনি বলেন, “আমরা এলাকায় কিছু বাড়িতে গৃহসম্পর্ক অভিযানে গেলে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আমাদের আক্রমণ করে। প্রথমে কিল, ঘুষি এবং এরপর লাঠি দিয়ে ব্যাপক মারধর করে।” যদিও ঘটনা পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলেও দাবি করা হয়েছে। স্থানীয় (Hooghly) বিজেপির মণ্ডল সভাপতি রাজু রানা বলেন, “তৃণমূলের কিছু গুন্ডা, দুষ্কৃতী সদলবলে আমাদের বিজেপি কর্মীদের মারধর করেছে। তিন-চারজন দলের কর্মীকে ব্যাপক মারধর করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি দোষীদের গ্রেফতার করা না হয়, তাহলে আমরা রাস্তায় নেমে বড় আন্দোলন করব।”

    তৃণমূলের বক্তব্য

    এই ঘটনার কথা ভিত্তিহীন জানিয়ে জেলা (Hooghly) তৃণমূলের পক্ষ থেকে সঞ্জিত পাখিরা বলেন, “বিজেপি যখন প্রচার করেছে সেই সময় সাধারণ মানুষ প্রতিবাদ করেছে। কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দেয়নি। আমরা খবর পেয়ে এলাকার মানুষকে আটকানোর চেষ্টা করছি। কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানিয়েছে। ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: ফের উত্তপ্ত সন্দেশখালি, ভারতী ঘোষের নেতৃত্বে বিক্ষোভ, শাহজাহানের ফাঁসির দাবি

    Sandeshkhali: ফের উত্তপ্ত সন্দেশখালি, ভারতী ঘোষের নেতৃত্বে বিক্ষোভ, শাহজাহানের ফাঁসির দাবি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)। বিজেপির মহিলা মোর্চার মিছিলকে ঘিরে উত্তেজনা। জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েতের লাল কাছারি এলাকায় স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এলাকার মহিলারা। আজ হাইকোর্টের নির্দেশে পরিদর্শনে যান বিজেপি নেত্রী তথা প্রাক্তন পুলিশকর্মী ভারতী ঘোষ। সেই সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। তাঁদের সামনে রেখে এলাকার মানুষ এদিন আন্দোলনে শামিল হন। শাহজাহানের ফাঁসি চেয়ে ব্যাপক বিক্ষোভ করেন এলাকার মানুষ। 

    টায়ার জ্বালিয়ে বিক্ষোভ (Sandeshkhali)

    সন্দেশখালিতে (Sandeshkhali) তৃণমূল নেতাদের বিরুদ্ধে এলাকার মানুষের অভিযোগ, মানুষের জমি জোর করে দখল করে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বেছে বেছে হিন্দু মহিলাদের তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করত তৃণমূলের নেতারা। রাত ১২ টার সময় এলাকার বাড়ির বউদের দিনের পর দিন পার্টি অফিসে আটকে রেখে তৃণমূল নেতাদের সব রকম চাহিদা মেটাতে বাধ্য করা হত। এই অত্যাচারের প্রধান মাথা ছিলেন শেখ শাহজাহান। তাঁর সঙ্গে ছিল শিবু-উত্তম-সিরাজ-আলমগীর সহ আরও অনেক নেতা। একই ভাবে জোর করে চাষের জমি দখল করে নিয়ে মাছের ভেড়ি তৈরি করেছেন এই তৃণমূল নেতারা। প্রতিবাদে আজ এলাকার মানুষ রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। আজ এই আন্দোলনকে নেতৃত্ব দেয় বিজেপি। উত্তেজিত মানুষকে সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী নিয়োগ করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, অস্থায়ী ক্যাম্পে গিয়ে যেন সকলে নিজের নিজের অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে এলাকায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

    ৫ জানুয়ারি ইডির উপর আক্রমণ

    গত ৫ই জানুয়ারি সন্দেশখালিতে (Sandeshkhali) রেশন দুর্নীতি মামলায় ইডির আধিকারদের উপর আক্রমণ করে শেখ শাহজাহানের অনুগামীরা। ঘটনার ৫৬ দিনের পর পুলিশের হাতে গ্রেফতার হন শাহজাহান। এরপর হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। উল্লেখ্য আজ সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহান, শেখ আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা, মাফুজার মোল্লা, সিরাজুল মোল্লা সহ মোট ৯ জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Cooch Behar: ভোটের মুখে ফের উত্তপ্ত দিনহাটা! পার্টি অফিসে ভাঙচুর, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির

    Cooch Behar: ভোটের মুখে ফের উত্তপ্ত দিনহাটা! পার্টি অফিসে ভাঙচুর, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের মুখে ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা (Cooch Behar)। বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং দলীয় পতাকা ও ফেস্টুন ছেঁড়ার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়াল শুক্রবার। তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় বসে অবস্থান-বিক্ষোভ করল বিজেপি। সেই সঙ্গে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে টায়ার জ্বালিয়ে নিজেদের ক্ষোভকে প্রকাশ করলেন বিজপি কর্মীরা। ঘটনাটি ঘটেছে দিনহাটা ব্লকের শালামারা এলাকায়। উল্লেখ্যে, রাজ্যপাল গত বুধবার কোচবিহারে গিয়ে একাধিক এলাকায় রাজনৈতিক হিংসা কবলিত মানুষের সঙ্গে দেখা করেছেন। তাঁদের অভাব-অভিযোগ শুনেছেন। গুন্ডা এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে রাজ্যে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করার আবেদন জানিয়েছেন।

    ঘটনা ঘটে রাত সাড়ে এগারোটায় (Cooch Behar)

    গতকাল, বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় শালমারা (Cooch Behar) বাজার সংলগ্ন বিজেপির দলীয় কার্যালয়ে হামলার চালানোর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দোষীদের গ্রেফতারের দাবিতে আজ সকাল থেকে পথ অবরোধ করেন বিজেপির কর্মীরা। সেই সঙ্গে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিজেপিকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে স্থানীয় বিজেপি কর্মী তরণীকান্ত বর্মণ বলেন, “অপরাধীদের শাস্তি না হলে আমরা অবস্থান থেকে যাবো না।” পাল্টা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

    উত্তপ্ত দিনহাটা

    জানা গিয়েছে, কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক গতকাল নিজের মনোনয়ন জমা করেছেন জেলা শাসকের দফতরে। কিন্তু গত মঙ্গলবার রাতে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের আশ্রিত তৃণমূল দুষ্কৃতীরা আক্রমণ করে নিশীথের উপর। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। নির্বাচনে হিংসার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। রাজ্যের ডিজির কাছে এই বিষয়ে রিপোর্ট তলব করেছেন। কিন্তু এই আবহের মধ্যেই দিনহাটা ফের উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি প্রার্থী নিশীথের সমর্থনে লাগানো পোস্টার, ফ্লেক্স, পতাকা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ছিঁড়ে দেয়। ফলে প্রতিবাদে আজ বিক্ষোভ করলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনায় ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমেছে বলে জানা গিয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Dakshin Dinajpur: আগের দিন করা রাস্তা, টান দিলেই পিচ উঠে যাচ্ছে চাদরের মতো! ব্যাপক বিক্ষোভ

    Dakshin Dinajpur: আগের দিন করা রাস্তা, টান দিলেই পিচ উঠে যাচ্ছে চাদরের মতো! ব্যাপক বিক্ষোভ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাতে করা রাস্তা সকালেই দফারফা। রাস্তার উপরে দেওয়া পিচ টানলেই উঠে আসছে। এলাকার মানুষের দাবি, নোংরা-আবর্জনার উপরে করা হয়েছিল ম্যাস্টিকের রাস্তা। তার ওপর তা করা হয়েছে নিম্নমানের সামগ্রী দিয়ে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) কুশমণ্ডি ব্লকের ২ নম্বর করঞ্জি গ্রাম পঞ্চায়েতের নাহিট এলাকায়। পূর্ত বিভাগে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছান আধিকারিক। এরপর সরকারি গাইডলাইন মেনে কাজ করা হবে বলে জানিয়েছেন দফতরের আধিকারিক।

    কোন রাস্তায় চলছিল কাজ (Dakshin Dinajpur) ?

    স্থানীয় (Dakshin Dinajpur) সূত্রে জানা গিয়েছে, কুশমণ্ডি ব্লকের চৌপতি থেকে মহিপাল পর্যন্ত ম্যাস্টিক রাস্তার কাজ চলছিল। নাহিট উচ্চ বিদ্যালয়ের পাশে রাতের বেলায় ব্রিজের উপর রাস্তার কাজ করা হয়েছিল। কিন্তু রাস্তা বানানোর পর পিচ টানলেই চাদরের মতো উঠে যাচ্ছে। এই ঘটনায় এলাকার মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখান। এলাকার মানুষের প্রতিবাদের ফলে সাময়িক ভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। কার গাফিলতিতে এমন ঘটনা ঘটল, তার জবাবদিহি চান এলাকার বাসিন্দারা। এই নিয়ে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। মানুষের মুখে মুখে ঘুরতে থাকে দুর্নীতির কথা।

    গ্রামের মানুষের অভিযোগ

    এলাকার (Dakshin Dinajpur) মানুষের অভিযোগ, “গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে। রাস্তায় জল, আবর্জনার স্তূপ ছিল। এগুলির উপরেই পিচের প্রলেপ দেওয়া হয়। ফলে পিচে হাত দিলে উঠে যাচ্ছে। ঘটনা জানাজানি হতেই দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর আমরা তাঁকে অভিযোগ জানিয়ে বিক্ষোভ দেখাই।”

    পূর্ত দফতরের বক্তব্য

    স্থানীয় (Dakshin Dinajpur) পূর্ত দফতরের আধিকারিক বলেন, “ঘটনার কথা জানতে পেরে আমি নিজেই এসেছি। সবটাই খতিয়ে দেখছি। রাস্তার প্ল্যান যে ভাবে করা হয়েছে ঠিক সেই ভাবেই বাস্তবায়ন করা হবে। আপনারা আমাদের উপর ভরসা রাখুন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share