Tag: Bengali news

Bengali news

  • Lok Sabha Election 2024: ভোট ঘোষণার আগের দিন লাখ লাখ টাকা উদ্ধার শহরে, গ্রেফতার ৩

    Lok Sabha Election 2024: ভোট ঘোষণার আগের দিন লাখ লাখ টাকা উদ্ধার শহরে, গ্রেফতার ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার ১৬ মার্চ বাজতে চলেছে ভোটের দামামা (Lok Sabha Election 2024)। ঠিক তার আগেই  শহরের বড়বাজার, বৌবাজার এবং পোস্তা এলাকা থেকে ৫৪ লক্ষ ৩২ হাজার টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার, দু’দিনেই তল্লাশি চালিয়ে এই বিপুল টাকা উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তিন জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওয়ালার মাধ্যমে ওই টাকার লেনদেন চলছিল।

    গ্রেফতার ৩ অভিযুক্ত

    গোপন সূত্রে খবর পেয়ে (Lok Sabha Election 2024) ওই তিন এলাকায় তল্লাশি চালায় কলকাতা পুলিশ। বড়বাজারের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রোডে জনৈক সৌরভ সিংহের কাছ থেকে ১৪ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে। পোস্তায় চন্দ্রমোহন ঠাকুরের কাছ থেকে ১০ লক্ষ টাকা উদ্ধার করেছে। জানা গিয়েছে, ধৃত চন্দ্রমোহন আসলে বারুইপুরের বাসিন্দা। অন্যদিকে বৌবাজারে প্রদীপ সিংহের কাছ থেকে ৩০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। তিন জনকেই গ্রেফতার করা হয়েছে। বিপুল পরিমাণ টাকাগুলি হাওয়ালার টাকা বলে সন্দেশ করছেন লালবাজারের গোয়েন্দারা।

    তদন্ত করবে পুলিশ

    কলকাতা পুলিশের তরফে (Lok Sabha Election 2024) এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই টাকা আয়কর দফতরের কাছে পাঠানো হবে। এত টাকার উৎস ঠিক কী? তারই খোঁজ চলছে আপাতত। চুরি বা অন্যকোনও কোনও অপরাধের মাধ্যমে এই টাকা অভিযুক্তেরা জোগাড় করেছেন কি না, তাও খতিয়ে দেখবে পুলিশ। এই টাকা লোকসভা ভোটে ব্যবহার করা হতো কি না। তারও তদন্ত চালাবে পুলিশ ও আয়কর দফতর। পুলিশ সূত্রে খবর, তিন জায়গায় ব্যাগে করে এই তিনজন টাকা পাচার করতে যাচ্ছিলেন। সন্দেহ হতেই তল্লাশি চালায় পুলিশ। আর প্রত্যেকটি ব্যাগ থেকেই লাখ লাখ টাকা উদ্ধার হয়।

     

  • KCR-daughter K Kavitha arrested: তল্লাশির পর ইডির হাতেই গ্রেফতার কেসিআর-কন্যা কবিতা

    KCR-daughter K Kavitha arrested: তল্লাশির পর ইডির হাতেই গ্রেফতার কেসিআর-কন্যা কবিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ তল্লাশির পর ইডির হাতে গ্রেফতার হলেন কেসিআর-কন্যা কে কবিতা (KCR-daughter K Kavitha arrested)। আয়কর দফতর এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ভারত রাষ্ট্র সমিতির নেত্রী এবং তেলঙ্গনার বিধান পরিষদের সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর-কন্যাকে গ্রেফতার করেছে। হায়দ্রাবাদ থেকে দিল্লিতে আনা হচ্ছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় দেশের রাজনীতিতে শোরগোল পড়েছে।

    বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতার (KCR-daughter K Kavitha arrested)

    আজ শুক্রবার আচমকাই কেসিআর-কন্যা কবিতার (KCR-daughter K Kavitha arrested) হায়দ্রাবাদের বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর এবং ইডি। এদিন তদন্ত করতে দুই সংস্থার অন্তত ১০ আধিকারিক বাড়িতে ঢুকে তল্লাশি চালায়। সেই সময় বাড়িতে ছিলেন কএসিআর-কন্যা এবং তাঁর স্বামী ডি অনিল কুমার। তাঁদের উপস্থিতিতেই তল্লাশি চলে বলে জানা গিয়েছে। আবগারি মামলায় অন্যতম প্রধান অভিযুক্তদের মধ্যে ছিলেন এই কবিতা। আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে একাধিকবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। এমন কী তদন্তের মোকাবিলা যাতে না করতে হয়, তাই সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলেন তিনি। কবিতা ২০১৪ সাল থেকে দুইবার সাংসদ হয়েছিলেন। কিন্তু তবু গ্রেফতার হতেই হল তাঁকে।

    গত ডিসেম্বর মাসে তদন্তে নাম উঠে আসে

    গত ডিসেম্বর মাসে যখন মণীশ সিসোদিয়া ঘনিষ্ঠ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল ইডি, সেই সময় সূত্রে ধরে তদন্তে নাম উঠে এসেছিল কবিতার (KCR-daughter K Kavitha arrested)। পরবর্তী কালে কবিতার মোবাইল পরিচিতি বদলানো হয়। কেজরীওয়াল সরকারের আবগারি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন দক্ষিণ ভারতের আরও এক নেতা অরুণ রামচন্দ্র পিল্লাই। এছাড়াও এই আবগারি দুর্নীতির সঙ্গে কংগ্রেসের সাংসদ এম শ্রীনিবাসুলু রেড্ডি এবং হায়দরাবাদের ব্যবসায়ী শরৎ রেড্ডি প্রত্যক্ষ ভাবে যুক্ত বলে জানা গিয়েছে। এবারে তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অপরদিকে গত বুধবার কেসিআরের তরফ থেকে দলের লোকসভা প্রার্থী তালিকা প্রকাশ করলেও নিজের মেয়েকে এইবার টিকিট দেননি। পরিবারের প্রতি স্বজন পোষণের অভিযোগকে মুছে ফেলতে চাইছিলেন কেসিআর, এমনটা বলা হলেও গ্রেফতারির আশঙ্কা ছিলই। আর এর মধ্যেই গ্রেফতার হয়েছেন কে কবিতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: দাড়িভিটকাণ্ডে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের বিরুদ্ধে রুল ইস্যু হাইকোর্টের

    Calcutta High Court: দাড়িভিটকাণ্ডে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের বিরুদ্ধে রুল ইস্যু হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০১৮ সালের দাড়িভিটকাণ্ডে উচ্চ আদালত (Calcutta High Court) এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। এরপর কেটে গিয়েছে ১০ মাস। কিন্তু সিআইডি এই মামলা সংক্রান্ত কোনও নথি এখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয়নি। এর পাশাপাশি পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও পালন করেনি রাজ্য। তাই শুক্রবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে রুল ইস্যু করল কলকাতা হাইকোর্ট। 

    কী বললেন বিচারপতি রাজাশেখর মান্থার

    এদিন বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দেন, আগামী শুনানিতে ওই অফিসারদের এজলাসে হাজির হয়ে জানাতে হবে কেন তাঁদের বিরুদ্ধে হাইকোর্ট পদক্ষেপ করবে না। জানা গিয়েছে, মামলার পরবর্তী শুনানি ৫ এপ্রিল। প্রসঙ্গত, গত বছরের অর্থাৎ ২০২৩ সালের মে মাসে এনআইএ তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত (Calcutta High Court)। ওই নির্দেশ দিতে গিয়ে ২০২৩ সালের ১০ মে বিচারপতি মান্থার বলেন, ‘‘পুলিশের রিপোর্টেই সেখানে বোমা বিস্ফোরণ হয়েছে বলে জানানো হয়েছে। ফলে এই ঘটনার এনআইএ তদন্ত প্রয়োজন।’’ সেদিনই তদন্ত সংক্রান্ত নথি এনআইএ-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। এর পরে দাড়িভিটে গিয়ে নিহত ২ ছাত্রের পরিবারের সঙ্গে কথাও বলে আসেন এনআইএ-র আধিকারিকরা। কিন্তু ১০ মাস পার হলেও কোনও পদক্ষেপ নেয়নি রাজ্য।

    ২০১৮ সালের সেপ্টেম্বরের ঘটনা

    ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিটের একটি স্কুলে বাংলা শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করে পড়ুয়া এবং এলাকাবাসী। অভিযোগ ছিল, ওই স্কুলে বাংলা শিক্ষকের প্রয়োজন থাকলেও নিয়োগ করা হয়েছে উর্দু শিক্ষক। আন্দোলনে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। মৃত্যু হয় দুই প্রাক্তন ছাত্রের। মৃতদের পরিবার অভিযোগ করে, পুলিশের গুলিতেই এই মৃত্যু হয়েছে। সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত (Calcutta High Court)।

    আরও পড়ুুন: ‘সরকারি চাকরির মূল্য শুনলে চমকে যাবেন’, নিয়োগ দুর্নীতি মামলায় কী বললেন বিচারপতি সিনহা?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jalpaiguri: নাগরাকাটা গ্রামীণ হাসপাতালে নেই ওষুধ, নেই ডাক্তার, প্রতিবাদে গেটে তালা দিলেন এলাকাবাসী

    Jalpaiguri: নাগরাকাটা গ্রামীণ হাসপাতালে নেই ওষুধ, নেই ডাক্তার, প্রতিবাদে গেটে তালা দিলেন এলাকাবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের নেতারা উন্নয়নের কথা ঢাক-ঢোল পিটিয়ে বললেও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কতটা কঙ্কালসার, সেই কথা আরও একবার প্রমাণিত হল জলপাইগুড়ির (Jalpaiguri) নাগরাকাটা এলাকার গ্রামীণ হাসপাতালের বেহাল অবস্থার ঘটনায়। এলাকার মানুষের অভিযোগ, ডাক্তার ঠিক সময়ে আসেন না। নেই ন্যূনতম চিকিৎসার উপকরণ। আর তাই বিক্ষোভ দেখিয়ে রোগীর পরিজন এবং এলাকাবাসী হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন।

    চিকিৎসা পরিষেবা লাটে (Jalpaiguri)?

    জলপাইগুড়িতে (Jalpaiguri) সরকারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার পরিষেবা একেবারে লাটে উঠেছে। এলাকার মানুষের অভিযোগ, “নাগরাকাটা ব্লকের লুকসান গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের একদম দেখা মেলে না। জরুরি পরিষেবা বলে এখানে কিছু নেই। প্রয়োজনীয় কোনও রকম চিকিৎসা নেই। এখানে কোনও রোগের ওষুধ পাওয়া যায় না।” আজ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে হাসপাতালে উপস্থিত চিকিৎসকদের সামনেই বিক্ষোভ দেখানোর ঘটনা ঘটে।

    রোগীর বক্তব্য

    সরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা না পেয়ে এক রোগী বলেন, “এখানে (Jalpaiguri) ইমার্জেন্সি কোনও শয্যা নেই। ডাক্তারেরা এখানে নিয়মিত আসেন না। বাইরে নিজেদের চেম্বার খুলে চিকিৎসা করেন। যদি চিকিৎসার পরিষেবা দিতে না পারেন, তাহলে হাসপাতাল বন্ধ করে দিন।” আবার নাগরাকাটার (Jalpaiguri) ব্লক স্বাস্থ্য আধিকারিক ইফরান মোল্লা অভিযোগ করে বলেন, “দু’জন চিকিৎসক ছুটিতে রয়েছেন। এখানে মাত্র চারজন রয়েছেন। আমাদের টেলি মেডিসিনও দিতে হয়। লোকের অভাব একটা বড় সমস্যা। তবে পরের সপ্তাহ থেকে ডাক্তার চলে এলে সব সমস্যা মিটে যাবে।”

    বেহাল স্বাস্থ্য পরিষেবা

    রাজ্য জুড়ে যে স্বাস্থ্য পরিষেবা বেহাল, আগেও অভিযোগ উঠেছে। সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ঠিক মতো হাসপাতলে কর্তব্য পালন না করে বাইরে চেম্বার করার অভিযোগে একাধিক ডাক্তারকে শো-কজ করা হয়েছে। তাঁদের বেতন বন্ধের কথাও সংবাদ মাধ্যমে উঠে এসেছিল। এই রাজ্যে মা-মাটির শাসনে সরকারি হাসপাতালে কুকুরের ডায়লেসিসের অভিযোগে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। নিজে স্বাস্থ্যমন্ত্রী হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এসএসকেএম-এর চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যে অত্যন্ত বেহাল তা আরও একবার প্রমাণিত হল এই নাগরাকাটা (Jalpaiguri) গ্রামীণ হাসপাতালের ঘটনায়।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kidney Disease: কিডনি নিয়ে দুশ্চিন্তায়? কোন দিকে নজর দিলেই কমবে রোগের ঝুঁকি?

    Kidney Disease: কিডনি নিয়ে দুশ্চিন্তায়? কোন দিকে নজর দিলেই কমবে রোগের ঝুঁকি?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    সরকারি হোক কিংবা বেসরকারি হাসপাতাল, ডায়ালিসিস সেন্টারের সামনে লম্বা লাইন। রোগী ও তাঁর পরিজনদের দীর্ঘ অপেক্ষা। শুধু ডায়ালিসিস নয়, কিডনির একাধিক রোগে ভুক্তভোগীদের সংখ্যা বাড়ছে। তার সঙ্গে বাড়ছে কিডনির চিকিৎসার (Kidney Disease) দীর্ঘ প্রক্রিয়ার খরচ। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, শুধু প্রবীণদের নয়। কিডনির জটিলতায় ভোগান্তি বাড়ছে কম বয়সীদেরও। আধুনিক জীবনযাপনের ধরনের জন্য কিডনি রোগ বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ। তবে তাঁরা জানাচ্ছেন, সতর্ক ও সচেতন থাকলে কিডনির রোগ মোকাবিলা সহজ হয়। এবার দেখা যাক, কোন দিকে নজরদারি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা?

    মদ্যপান চলবে না! (Kidney Disease)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, আধুনিক জীবনে অনেকেই মদ্যপানে অভ্যস্ত। খুব কম বয়স থেকেই অনেকে নিয়মিত মদ্যপান করেন। আর তার জেরেই কিডনির একাধিক সমস্যা দেখা যেতে পারে। তাঁরা জানাচ্ছেন, মদ কিডনির জন্য ক্ষতিকারক। আর নিয়মিত মদ্যপান করলে কিডনির কার্যকারিতা নষ্ট হয়। তাই কিডনি সুস্থ রাখতে মদ্যপান চলবে না বলেই সাফ জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

    অতিরিক্ত কফি কিডনির কার্যকারিতা নষ্ট করে! (Kidney Disease)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, কফি কিডনির জন্য ক্ষতিকারক। দিনে একবারের বেশি কফি পান করা উচিত নয়। তাঁরা জানাচ্ছেন, কফির মধ্যে থাকা উপাদান কিডনির কার্যকারিতা অত্যাধিক বাড়িয়ে দেয়। এর ফলে কিডনির কার্যকারিতা নষ্ট হয়। তাই অতিরিক্ত কফি পান করলে কিডনির সমস্যা (Kidney Disease) দেখা দিতে পারে।

    অনিয়মিত ঘুম নিয়ে সতর্কতা জরুরি!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, অনিয়মিত ঘুম খুব বিপজ্জনক। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। পর্যাপ্ত ঘুম না হলে তা কিডনির সমস্যা তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, তরুণ প্রজন্মের একাংশ রাত জাগতেই অভ্যস্ত। অতিরিক্ত রাত জাগার অভ্যাস কিডনির রোগের অন্যতম কারণ। রাত জাগার জেরে বা অনিয়মিত ঘুম হলে শরীরে হরমোনের ভারসাম্য বজায় থাকে না। রক্তচাপ ওঠানামা করে। আর তার জেরেই একাধিক অঙ্গে প্রভাব পড়ে। কিডনির কার্যকারিতাতেও প্রভাব পড়ে (Kidney Disease)। তাই চিকিৎসকদের পরামর্শ, প্রত্যেক দিন অন্তত আট ঘণ্টা ঘুম জরুরি।‌ দীর্ঘদিন কম ঘুম হলে সচেতন হতে হবে। ব্যস্ততার মধ্যেও ঘুমের জন্য প্রয়োজনীয় সময় বরাদ্দ করতেই হবে। তা না হলে কিডনির রোগ‌ মোকাবিলা কঠিন হয়ে উঠবে।

    জল মেপে খাওয়া জরুরি! (Kidney Disease)

    শরীরে জলের অভাব একাধিক রোগের কারণ। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, হৃদপিণ্ড, কিডনি, লিভার, ত্বকের মতো দেহের একাধিক অংশের সুস্থ থাকার চাবিকাঠি জল। জল নিয়মিত পর্যাপ্ত খাওয়া জরুরি। জল কম খেলে কিডনির কাজ ঠিকমতো হয় না। এর জেরে কিডনির একাধিক রোগ (Kidney Disease) হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই নিয়মিত অন্তত ৪ থেকে ৫ লিটার জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandeshkhali Case: রাষ্ট্রপতির দুয়ারে সন্দেশখালি! নির্যাতনের করুণ কাহিনি শোনালেন ১১ জন

    Sandeshkhali Case: রাষ্ট্রপতির দুয়ারে সন্দেশখালি! নির্যাতনের করুণ কাহিনি শোনালেন ১১ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির দুয়ারে সন্দেশখালি! সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Case) শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে দেখা করলেন ১১ জন ‘নির্যাতিত’। এঁদের মধ্যে পাঁচজন মহিলার পাশাপাশি ছিলেন ছ’জন পুরুষও। রাষ্ট্রপতিকে নিজেদের দুর্দশার কথা জানিয়ে প্রতিকার চেয়েছেন তাঁরা। সূত্রের খবর, সন্দেশখালির প্রতিনিধিদের বক্তব্য মন দিয়ে শুনেছেন রাষ্ট্রপতি। করেছেন দুঃখপ্রকাশও।

    রাষ্ট্রপতির দুয়ারে ‘নির্যাতিত’রা

    সন্দেশখালির নির্যাতিতদের রাষ্ট্রপতি ভবনে নিয়ে গিয়েছিলেন ‘সেন্টার ফর এসসি এসটি সাপোর্ট অ্যান্ড রিসার্চে’র ডিরেক্টর পার্থ বিশ্বাস। তিনি বলেন, “রাষ্ট্রপতি যাতে নির্যাতিতদের মুখ থেকেই সন্দেশখালির বিষয়টি জানতে পারেন, তাই রাষ্ট্রপতি ভবনে নিয়ে আসা হয়েছিল ওই ১১ জনকে। রাষ্ট্রপতি (Draupadi Murmu) তাঁদের কথা শুনেছেন। ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন। জানিয়েছেন সহানুভূতিও।” সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Case) জেরে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠেছিল। তবে এ ব্যাপারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিছু বলেছেন কিনা, তা জানা যায়নি।

    রাষ্ট্রপতির কাছে রিপোর্ট

    সন্দেশখালিকাণ্ডের রিপোর্ট গিয়েছে রাষ্ট্রপতির (Draupadi Murmu) কাছে। কেননা, জাতীয় তফশিলি জাতি ও জনজাতির কমিশনের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন ও মহিলা কমিশনও চিঠি দিয়েছিল তাঁকে। তবে এদিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হল নির্যাতিতদের। সরাসরি তাঁদের মুখ থেকেই শুনলেন সন্দেশখালিকাণ্ডের করুণ কাহিনি। রেশন বণ্টন কেলেঙ্কারিতে নাম জড়ায় তৃণমূলের সাসপেন্ডেড নেতা শেখ শাহজাহানের। সন্দেশখালিতে তাঁর বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রমণের শিকার হন ইডির আধিকারিকরা। তাঁদের বাঁচাতে গিয়ে জখম হন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ানও।

    আরও পড়ুুন: বাংলায় সিএএ-র লাভের কড়ি ঘরে তুলবে বিজেপি, বলছে ‘ইন্ডিয়া টিভি’-র সমীক্ষা

    এর পরেই গা ঢাকা দেন শাহজাহান। ৫৫ দিন পরে গ্রেফতার করা হয় তাঁকে। এর পরেই তাঁকে সাসপেন্ড করে তৃণমূল। শাহজাহান গ্রেফতার হতেই মুখ খোলেন সন্দেশখালির নির্যাতিতারা। তাঁদের অভিযোগ, দলীয় বৈঠকের অছিলায় ডেকে নিয়ে যাওয়া হত তাঁদের। পরে সুন্দরী মহিলাদের পার্টি অফিস কিংবা বাগান বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করা হত। যেতে না চাইলে ভয় দেখানো হত। বাধ্য হয়ে শাহজাহান বাহিনীর সব অত্যাচার সহ্য করতেন বলে দাবি নির্যাতিতাদের। উল্লেখ্য, বর্তমানে শাহজাহান রয়েছেন সিবিআই হেফাজতে। তাঁর দুই শাগরেদ শিবু হাজরা ও উত্তম সর্দারও আপাতত গারদে (Sandeshkhali Case)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asansol: প্রার্থী ঘোষণা না হলেও লোকসভার প্রচার শুরু করে দিলেন ভোজপুরী তারকা দীনেশলাল

    Asansol: প্রার্থী ঘোষণা না হলেও লোকসভার প্রচার শুরু করে দিলেন ভোজপুরী তারকা দীনেশলাল

    মাধ্যম নিউজ ডেস্ক: আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই বিজেপির প্রচারে নেমে গেলেন ভোজপুরী তারকা তথা সাংসদ দীনেশলাল যাদব। আজ শুক্রবার আসানসোল রামবন্ধুতলা থেকে গড়াই রোড হয়ে সুকান্ত ময়দান পর্যন্ত রোড-শো করেন তিনি। একই সঙ্গে ঘাগর বুড়ি মন্দিরে পুজো দেন ভোজপুরী তারকা। আসন্ন লোকসভা ভোটকে সামনে রেখে প্রচার অভিযানে এলাকার প্রচুর বিজেপি কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। উল্লেখ্য, তিনি বর্তমানে উত্তরপ্রদেশের আজমগড়ের সাংসদ। পবন সিং প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, “প্রত্যেক মানুষের নিজস্ব স্বাধীনতা রয়েছে।” 

    কী বললেন দীনেশলাল (Asansol)?

    আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে তৃণমূল প্রার্থী করেছে শত্রুঘ্ন সিন্‌হাকে। ২০১৪ সালে বিজেপির বাংলায় জেতা দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি ছিল আসানসোল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুর্ঘটনায় আহত হওয়ার প্রসঙ্গে ভোজপুরী তারকা তথা সাংসদ দীনেশলাল যাদব বলেন, “মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি। তাঁর এই বয়সে মেডিটেশন যেমন করা উচিত, ঠিক আবার তেমনি জিম করা উচিত। তবে সেটা অবশ্য নিজের বয়সের দিকে নজর রেখে করতে হয়। সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। আরোগ্য কামনা করি।”

    আরও একবার মোদি সরকার হবে

    ভোজপুরী গায়ক দীনেশলাল যাদব নিজের প্রচারের বিষয়ে আসানসোলে আরও (Asansol) বলেন, “পার্টির আমি একনিষ্ঠ সৈনিক, একদিনের কর্মকাণ্ড ছিল তাই এসেছি। দেশকে শক্তিশালী করতে মোদিজির নেতৃত্ব একান্ত প্রয়োজন। আসানসোলে রেলের তরফ থেকে জমি দেওয়া হয়েছে। সেই জমিতে চার লেনের রাস্তা হবে। দেখুন নির্বাচনে লড়াই করা, জয়-পরাজয় এক বিষয় এবং দেশের উন্নতি প্রসঙ্গে কাজ করা অন্য বিষয়। সারা বিশ্ব প্রধানমন্ত্রীর উন্নয়নের দিকে নজর রেখেছে। ভারতের এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ৪০০ আসন পাবে। আর একবার দেশে মোদির সরকার গঠন হবে। এই বাংলায় সিএএ লাগু হবেই। মমতা সরকারকে এই আইন কার্যকর করতে হবেই। এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব বাতিলের আইন নয়।”

    দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ

    উল্লেখ্য বিজেপির প্রচার কর্মসূচিতে শুক্রবার সকালে আসানসোলে (Asansol) আসেন এই বিজেপি তারকা দীনেশলাল যাদব। শুক্রবার দিনভর দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ration scam: কাকদ্বীপে রেশন সামগ্রী পাচার হওয়ার সময় ধরে ফেললেন গ্রামবাসীরা, মিলল তৃণমূল যোগ

    Ration scam: কাকদ্বীপে রেশন সামগ্রী পাচার হওয়ার সময় ধরে ফেললেন গ্রামবাসীরা, মিলল তৃণমূল যোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: পাচারের অভিযোগ তুলে প্রায় দুশো বস্তা রেশন (Ration scam) সামগ্রী হাতেনাতে ধরলেন গ্রামবাসীরা। ঘটনায় আটক ২। রেশন সামগ্রী ধরার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার বাপুজি দশ নম্বর চ্যাটার্জিচক এলাকায়। উল্লেখ্য, রাজ্যে রেশন দুর্নীতিকাণ্ডে তৃণমূলের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তৃণমূল নেতা বাকিবুর রহমান গ্রেফতার হয়েছেন। একই দুর্নীতির মামলায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ যোগ আছে বলে জানা গিয়েছে। 

    কীভাবে পাকড়াও হল (Ration scam)?

    স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউন থেকে ভ্যান বোঝাই রেশন (Ration scam) সামগ্রী নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি ভ্যান খারাপ হয়ে যায়। তা দেখেই এলাকার বাসিন্দা দীননাথ নাইয়ার সন্দেহ হয়। এপপর তিনি এবং আরও গ্রামবাসীরা একত্রিত হয়ে জানতে চান, ভ্যানে মাল কীসের? বস্তা বোঝাই সামগ্রীর সাথে থাকা লোকজন জানায় এই মাল রেশন সামগ্রী, এক গোডাউন থেকে অন্য গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর এলাকার মানুষের সন্দেহ হয়, এগুলি পাচার করা হচ্ছে।

    এলাকাবাসীর বক্তব্য

    এলাকাবাসী সুস্মিতা হালদার অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরেই ওই রেশন ডিলার আমাদের কোনও রেশন (Ration scam) দিচ্ছে না। ফলে এই রেশন সামগ্রীগুলো এল কোথা থেকে? গত লক ডাউনের পরবর্তী সময় থেকেই আমাদের প্রাপ্য রেশনের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। তাই আজকে আমরা আটক করে প্রতিবাদ জানালাম।” এরপরেই রেশন সামগ্রী পাচারের অভিযোগ তুলে এলাকার মানুষ মালবোঝাই ভ্যান আটক করে খবর দেয় কোস্টাল থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মাল বোঝাই ভ্যান সহ দুজনকে আটক করে। পুলিশের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অন্যদিকে জানা যায়, রেশন ডিলার দীননাথ নাইয়া বাপুজি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য। ফলে এলাকার মানুষের দাবি, শাসক দলের প্রত্যক্ষ মদত রয়েছে এই দুর্নীতিতে।

    বিজপির বক্তব্য

    এই ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। এলাকার বিজেপি নেতা সুদীপ হালদার বলেন, “এলাকায় বহুদিন ধরে চাল-গম দিচ্ছিল না রেশন ডিলার। আর রাস্তা দিয়ে রেশন নিয়ে যেতেই সাধারণ মানুষ ধরে ফেলে। তৃণমূলের নেতা এই রেশন পাচারের (Ration scam) সঙ্গে যুক্ত। তদন্ত করলেই মাথা খুঁজে পাওয়া যাবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Purba Bardhaman: বিলাসবহুল ভলভো বাস যেন আস্ত গোয়ালঘর! অভিনব কায়দায় গরু পাচারের পর্দা ফাঁস?

    Purba Bardhaman: বিলাসবহুল ভলভো বাস যেন আস্ত গোয়ালঘর! অভিনব কায়দায় গরু পাচারের পর্দা ফাঁস?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিলাসবহুল ভলভো বাস থেকে রাস্তায় লাফিয়ে পড়ল গরু! বাসে উঠেই এলাকাবাসীর চক্ষু চড়কগাছ। দেখা গেল আরও বহু গরু বাঁধা রয়েছে বাসেই। বাস যাত্রীশূন্য। ঝাঁ চকচকে বিলাসবহুল বাসে কীভাবে এল এত গরু? এই প্রশ্নে বাসকে আটক করেছে এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে (Purba Bardhaman)। এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

    পর্দা দিয়ে ঢাকা ছিল বাস

    যে বিলাসবহুল বাসে মানুষ যাতায়াত করে, সেই বাসে করে কীভাবে গরু পাচার করা হচ্ছিল? ভাবতে অবাক লাগলেও এটাই বাস্তব। বর্ধমানের (Purba Bardhaman) মেমারিতে জিটি রোডে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই বিলাসবহুল বাসের দুই পাশই ভিতর থেকে পর্দা দিয়ে ঢাকা ছিল। পর্দা রঙিন হওয়ায় বাইরে থেকে বাসের ভিতরের অংশ দেখা সম্ভব নয়। আর তাই এই সুযোগকে কাজে লাগিয়ে গরু পাচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

    কীভাবে আটক হল?

    মেমারির (Purba Bardhaman) চকদিঘি মোড় এলাকায় বাসটি আসতেই স্থানীয়রা দেখেন, বাসের নীচে মাল রাখার ডিকি থেকে একটি গরু মাটিতে পড়ে যাচ্ছিল। সেই সঙ্গে বাসে রাখা আরও গরু সেই সময় ডাকাডাকি শুরু করে দেয়। গরুর ডাক কানে আসতেই এলাকায় উপস্থিত মানুষের মধ্যে শোরগোল পড়ে যায়। গোটা এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এরপর সকলে মিলে বাসকে আটক করেন। তারপর বাসে উঠতেই দেখা যায় ভিতরে একজনও যাত্রী নেই। কেবল গরু আর গরু। এটা কি অভিনব কায়দায় বিলাসবহুল বাসে গরু পাচারের নয়া কৌশল? এলাকার মানুষের কাছে এখন এই প্রশ্নই আলোচনার কেন্দ্রে।

    বাসচালকের বক্তব্য

    বাস চালক রাজু অবশ্য দাবি করেছেন, “বাসের কাগজপত্র সবই রয়েছে। এখানে কোনও চোরাকারবারের বিষয় নেই। বিহার থেকে পাণ্ডুয়ায় আনা হচ্ছিল বাস।” যদিও তাঁর এই কথা বিশ্বাস করতে পারছেন না স্থানীয় মানুষজন। স্থানীয় (Purba Bardhaman) সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনায় এখন পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদে, Twitter এবং Google News পেজ।

  • BJP: “তৃণমূলের নেতারাও চাইছেন, সুকান্ত জিতুন”, জয় সম্পর্কে নিশ্চিত বিজেপির রাজ্য সভাপতি

    BJP: “তৃণমূলের নেতারাও চাইছেন, সুকান্ত জিতুন”, জয় সম্পর্কে নিশ্চিত বিজেপির রাজ্য সভাপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: “বিপ্লব মিত্র মন্ত্রী আছেন, মন্ত্রীই থাকুন। মন্ত্রিত্ব ছেড়ে সাংসদ হওয়ার পিছনে কেউ ছোটে নাকি? তৃণমূলের অনেকেই চাইছেন সুকান্ত মজুমদার জিতুন। তাই তৃণমূলের সাংগঠনিক সভাতেও যাচ্ছেন না অনেকে।” এমনই মন্তব্য বালুরঘাট কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী সুকান্ত মজুমদারের। বুনিয়াদপুরের সুকান্ত ভবনে তৃণমূলের সাংগঠনিক সভায় দলের জনপ্রতিনিধি ও নেতাদের গরহাজির থাকার অভিযোগ উঠেছে। ওই সভায় বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র নিজের অনুগামীদের দিয়েই ঘর ভরান বলে অভিযোগ করেছিলেন বিজেপি নেতারা। সেই ঘটনা নিয়ে কটাক্ষ করেন সুকান্ত।

    অর্ধেকের বেশি পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান গরহাজির

    তিনি বলেন, “তৃণমূলের নেতারাও চাইছেন, সুকান্ত জিতুন। তাই দলীয় বৈঠকেও যোগ দিচ্ছেন না তাঁরা।” যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, সেদিন ব্যক্তিগত কাজে অনেকে সভায় উপস্থিত থাকতে পারেননি। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে রণকৌশল ঠিক করতেই সুকান্ত ভবনে তৃণমূলের বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র থেকে শুরু করে জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সহ অনেক নেতা ছিলেন। উপচে পড়া ভিড় হয়েছিল। কিন্তু বৈঠকে অর্ধেকের বেশি পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান গরহাজির ছিলেন। দলের প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার, প্রাক্তন মন্ত্রী শংকর চক্রবর্তী সহ বিপ্লব বিরোধী শিবিরের অনেক নেতাকেই ওই সভায় দেখা যায়নি। গত কয়েক বছর ধরে বিরোধী শিবিরকে কোণঠাসা করার অভিযোগ রয়েছে বিপ্লব মিত্রর বিরুদ্ধে। তাই লোকসভা নির্বাচনে বিপ্লববাবু প্রার্থী হতেই শাসকদলের গোষ্ঠীকোন্দল চরমে উঠেছে বলে এদিন কটাক্ষ করেছেন সুকান্ত (BJP)।

    কী বলল তৃণমূল, কী জবাব সুকান্তের? (BJP)

    বিজেপি প্রার্থীর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকি বলেন, “সুকান্তবাবু এবার কয়েক লক্ষ ভোটে হারবেন। তিনি জেলার জন্য কোনও কাজ করেননি। তৃণমূলে কোনও গোষ্ঠী নেই। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী।” এই বিষয়ে সুকান্ত মজুমদার (BJP) বলেন, “বিপ্লব মিত্র দীর্ঘদিনের রাজনীতিবিদ। তিনি গত বিধানসভা ভোটে জিতে মন্ত্রী হয়েছেন, আবার তিনি সাংসদ পদে প্রার্থী হয়েছেন। মন্ত্রিত্ব ছেড়ে সাংসদ পদের পিছনে কেন ছুটছেন? মন্ত্রী আছেন, মন্ত্রীই থাকুন।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share