Tag: Bengali news

Bengali news

  • Ram Mandir: শাড়িতেই রামায়ণ ফুটিয়ে তুলে রাম মন্দিরের পথে পাড়ি বাংলার তাঁতশিল্পীর

    Ram Mandir: শাড়িতেই রামায়ণ ফুটিয়ে তুলে রাম মন্দিরের পথে পাড়ি বাংলার তাঁতশিল্পীর

    মাধ্যম নিউজ ডেস্ক: এক বছরের অক্লান্ত পরিশ্রম করে শাড়ির ওপর ফুটিয়ে তুলেছেন রামায়ণের কাহিনী। এবার সেই শাড়ি অযোধ্যার রাম মন্দিরে (Ram Mandir) সীতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রওনা দিলেন নদিয়ার রানাঘাট থানার হবিবপুর গ্রামের এক যুবক। শাড়িটি বিক্রির জন্য প্রচুর টাকা অফার পেয়েছেন। কিন্তু, তিনি শাড়িটিকে বিক্রি করেন নি। হবিবপুরের রাঘবপুর পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা পিকুল রায়। দীর্ঘদিন ধরেই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত তিনি। তাঁর নিজস্ব একটি শাড়ির দোকান রয়েছে। দীর্ঘ এক বছর আগে থেকেই শুরু করেছিলেন ওই শাড়িটি তৈরি করা। কোনওরকম প্রিন্ট বা ছাপা নয়, শাড়ির ওপর নিজের কর্মদক্ষতায় ফুটিয়ে তুলেছেন রামায়ণের কাহিনী। যেখানে রয়েছে রাম এবং সীতার ছবি। তাঁদের বনবাস গল্প রয়েছে ওই শাড়ির মধ্যে।

    শাড়ি তৈরি করতে এক বছর লেগেছে (Ram Mandir)

    দুই দিন বাদেই দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যার রাম মন্দির (Ram Mandir) উদ্বোধন হতে চলেছে। ইতিমধ্যেই গোটা দেশজুড়ে বিজেপি এবং বিভিন্ন হিন্দু সংগঠনের তরফে বিভিন্ন উৎসব পালন করছে। কোথাও নাম সংকীর্তন আবার কোথাও বিভিন্ন রাম-সীতা মন্দির পরিস্কার করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ওই দিনটি যাতে প্রদীপ জ্বালিয়ে রাম নাম করে উদযাপন করা যায় তা নিয়েও সকলকে অনুরোধ করা হয়েছে। দেশের বহু নামিদামি মানুষ আছে যারা অযোধ্যার রাম মন্দিরকে উৎসর্গ করে টাকা থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী প্রদান করেছেন। এবার নিজের হাতে তৈরি সেই রামায়ণ রচয়িতা শাড়ি রাম মন্দিরের উৎসর্গ করতে চান পিকুলবাবু। এ বিষয়ে তিনি বলেন, প্রায় এক বছর আগেই রামায়ণের গল্পটি শাড়ির ওপর বসানোর চিন্তাভাবনা আসে। সেই উদ্দেশ্য নিয়েই আমি এক বছর আগে থেকে এই শাড়ি তৈরি করতে শুরু করি। শাড়িটি তৈরি হওয়ার পর অনেকে অতিরিক্ত দাম দিয়ে কিনতে চেয়েছিলেন। কিন্তু. আমি তাতে রাজি হইনি। এই শাড়িটিকে অযোধ্যার রাম মন্দিরে দিতে চাই।

    ট্রেনে করে অযোধ্যা রওনা তাঁতশিল্পীর

    অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir) উদ্দেশে রওনা দিয়েছেন পিকুলের দাদা অনন্ত রায়। ট্রেনে করে তাঁরা রওনা দিয়েছেন। অনন্তবাবু বলেন, আমার ভাই বিষয়টি আমাকে জানাই এবং আমি অত্যন্ত খুশি হই। সে নিজের হাতে রামায়ণের ইতিহাস বর্ণনা করেছে, সেই শাড়ি রাম মন্দিরে দান করবে। সেই কারণে আমিও ভাইয়ের সঙ্গে রওনা দিয়েছি। অন্যদিকে, পিকুল রায়ের এই উদ্যোগে খুশি প্রতিবেশীরাও। তাঁরা বলেন, পিকুলের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তিনি যাতে সফলভাবে অযোধ্যার রাম মন্দিরে পৌঁছে শাড়িটিকে দান করতে পারেন সেই প্রার্থনা করছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: রঙ্গনাথস্বামী মন্দিরে মোদি, দিলেন পুজো, মাউথ অর্গ্যান বাজিয়ে শোনাল হাতি

    Narendra Modi: রঙ্গনাথস্বামী মন্দিরে মোদি, দিলেন পুজো, মাউথ অর্গ্যান বাজিয়ে শোনাল হাতি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। ঠিক দুদিন আগে শনিবারই দক্ষিণ ভারতের শ্রী রঙ্গনাথস্বামীর মন্দিরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গবেষকদের মতে, এই মন্দিরের সঙ্গে রামায়ণেরও এক সম্পর্ক রয়েছে। কথিত আছে ওই মন্দিরে যে শ্রীরঙ্গমের মূর্তি রয়েছে তা একসময় পুজো করতেন রাম এবং তাঁর পূর্বপুরুষরা। পৌরাণিক আখ্যান অনুযায়ী ব্রহ্মা, রামের পূর্বপুরুষদের হাতে এই মূর্তি তুলে দিয়েছিলেন। এই মূর্তিই প্রতিদিন পুজো করতেন দশরথের পরিবারের সদস্যরা। রাম মন্দিরের উদ্বোধনের আগে সেই শ্রী রঙ্গনাথস্বামীর মন্দিরেই দেখা গেল প্রধানমন্ত্রীকে (Narendra Modi)। পুরাণে আরও উল্লেখ রয়েছে, ওই মূর্তি আবার বিভীষণকে দিয়েছিলেন রাম। বিভীষণ যখন রামের কাছে বহুমূল্য কোনও উপহার চেয়েছিলেন তখন এই মূর্তিই তুলে দেন রামচন্দ্র। লঙ্কা যাওয়ার পথে সেই মূর্তিটি শ্রীরঙ্গমে রেখে দেন বিভীষণ, ভক্তদের বিশ্বাস এমনটাই।

    হাতির শুঁড়ে তুলে দেন মাউথ অর্গ্যানও

    ওই মন্দিরে মূল বিগ্রহে প্রণাম করে সেখানে পুজো দেন প্রধানমন্ত্রী। পান করেন চরণামৃত। আবার সেখানে হাতির শুঁড়ে তিনি তুলে দেন মাউথ অর্গ্যান । প্রধানমন্ত্রীকে মাউথ অর্গ্যান  বাজিয়ে শোনায় হাতিটি। ভিডিওতে হাতির শুঁড়ে হাত বুলিয়ে দিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীকে (Narendra Modi)।

    কাম্বা রামায়ণও শোনেন প্রধানমন্ত্রী

    এই মন্দিরে পূজো দেওয়ার পাশাপাশি সেখানে কাম্বা রামায়ণও শোনেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। দ্বাদশ শতকে তামিল কবি কাম্বা ওই রামায়ণ রচনা করেছিলেন বলে জানা যায়। প্রসঙ্গত, সোমবার রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান রয়েছে অযোধ্যায়। তার আগে বিশেষ ব্রত পালন করছেন প্রধানমন্ত্রী। প্রথম কোনও প্রধানমন্ত্রী এদিন হাজির হলেন রঙ্গনাথস্বামীর মন্দিরে। আপ্যায়নে মন্দিরের বিশেষ মুকুট পরিয়ে প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়। ওই মুকুচকে ভগবান বিষ্ণুর আশীর্বাদ মানা হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: গর্ভগৃহের বেদিতে বসানো রামলালার মূর্তির মধ্যে রয়েছে বিষ্ণুর দশাবতার

    Ram Mandir: গর্ভগৃহের বেদিতে বসানো রামলালার মূর্তির মধ্যে রয়েছে বিষ্ণুর দশাবতার

    মাধ্যম নিউজ ডেস্ক: রামলালা (Ram Mandir) হলেন ভগবানব বিষ্ণুর অবতার। তাঁর মূর্তির মধ্যে রয়েছে স্বস্তিক চিহ্ন থেকে পদ্ম, গরুড়ু চিত্রমূর্তি। মূর্তির গঠন, আকৃতি, ডিজাইনে হিন্দু দশাবতার এবং সনাতন ধর্মের তাৎপর্যপূর্ণ প্রতীকগুলিকে চিত্রিত করা হয়েছে। গত বৃহস্পতিবার কৃষ্ণশিলায় নির্মিত এই রামলালার মূর্তিটিকে মন্দিরের গর্ভগৃহের মূলবেদিতে স্থাপন করা হয়েছে। এরপর করা হয়েছে বিধি নিয়মের পূজাচার। একটি হলুদ কাপড়ের আবরণে রামালালার মূর্তি আবৃত করে রাখা হয়েছে। আগামী ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে। উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাম ভক্তদের মধ্যে এখন এই মূর্তিকে ঘিরে তীব্র উচ্ছ্বাস।

    কেমন দেখতে মূর্তি (Ram Mandir)?

    রামলালার (Ram Mandir) এই মূর্তির দৈর্ঘ্য ৪.২৪ ফুট এবং প্রস্থ ৩ ফুট। মূর্তির মধ্যে রয়েছে ভগবান বিষ্ণুর ১০ অবতারের ছোট খোদাই। রামলালার মূর্তির ডান দিকে উপর থেকে নিচে রয়েছে মৎস, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামনের চিত্রমূর্তি। আবার ডান দিকে উপর থেকে পরপর নিচে রয়েছে পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ, কল্কির মূর্তি। মূল মূর্তির একদম উপরে রয়েছে স্বস্তিক চিহ্ন, রয়েছে ওম, চক্র, গদা, শঙ্খ। এর ঠিক নিচে রয়েছে সূর্য নারায়ণের চিত্র। একই ভাবে মূর্তির ডান দিকে একেবারে নিচে রয়েছে রাম ভক্ত হনুমানের চিত্র এবং বাঁ দিকে নিচে রয়েছে আরেক রাম ভক্ত গরুড় মূর্তি। এই দুই মূর্তির চিত্র রামলালার পাদদেশের সঙ্গে মিশে রয়েছে। এই মূর্তির ওজন ২০০ কেজি। মূর্তিটিতে রাম লালার পাঁচ বছরের রূপটিকে ফুটিয়ে তোলা হয়েছে। রামলালার চেহারার মধ্যে শিশু সুলভ সারল্যের ভাব বর্তমান রয়েছে।

    মূর্তিটি কৃষ্ণশিলায় নির্মিত

    প্রভু রামলালার (Ram Mandie) এই মূর্তিটি কৃষ্ণশিলা থেকে খোদাই করে রামলালার অবয়ব তৈরি করা হয়েছে। মেঙ্গালুরুর কাছেই কারকালা শহরে পাওয়া যায় এই মূর্তির শিলা। কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজ হলেন মূর্তির শিল্পী। জানা গিয়েছে, যোগীরাজের পরিবার পাঁচ পুরুষ ধরে মূর্তি নির্মাণের কাজ করছেন। সূত্রে আরও জানা গিয়েছে, বৈদিক ব্রাহ্মণ এবং আচার্যদের দ্বারা মূর্তি স্থাপনার পর বিশেষ ভাবে পুজো অর্চনা করা হয় গত বৃহস্পতিবার। কেদারনাথে শঙ্করাচার্যের যে মূর্তি স্থাপন করা হয়েছে তা তাঁরই তৈরি করা মূর্তি। একই ভাবে দিল্লির ইন্ডিয়া গেটে স্থাপন করা সুভাষ চন্দ্র বসুর বিখ্যাত মূর্তিও যোগীরাজ তৈরি করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panihati: চেয়ারম্যানকে সরানোর দাবি! বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন তৃণমূলের কাউন্সিলররা

    Panihati: চেয়ারম্যানকে সরানোর দাবি! বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন তৃণমূলের কাউন্সিলররা

    মাধ্যম নিউজ ডেস্ক: কাউন্সিলারদের নজিরবিহীন প্রতিবাদে ভেস্তে গেল পানিহাটি (Panihati) পুরসভার বোর্ড মিটিং। শুক্রবার বিকেলে মিটিংয়ে উপস্থিত হওয়া শাসক দলের কাউন্সিলররা প্রকাশ্যে চেয়ারম্যানের নেতৃত্ব মানতে অস্বীকার করেন। তাঁরা বলেন, পুরসভা সঠিকভাবে চলছে না। চেয়ারম্যানকে সরাতে হবে। উচ্চ নেতৃত্ব আমাদের সঙ্গে না বসলে আমরা বোর্ড মিটিংয়ে অংশ নেব না। এরপর শাসক দলের কাউন্সিলররা হাজিরা খাতায় সই না করে বেরিয়ে যান। এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন শাসক দলের জেলা নেতৃত্ব।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Panihati)

    পানিহাটির (Panihati) ৩৫টি ওয়ার্ডের মধ্যে একটি করে কংগ্রেস ও সিপিএমের দখলে। বাকি তৃণমূলের। শুক্রবার ছিল বোর্ড মিটিং। সমস্ত পুরপ্রতিনিধির থাকার কথা থাকলেও তৃণমূলের ২৯ জন (পুরপ্রধান-সহ) এবং সিপিএম ও কংগ্রেসের দু’জন ছিলেন। দেখা যায়, একে একে সকলে এলেও বিধায়ক নির্মল ঘোষের পুত্র তথা চেয়ারম্যান পারিষদ তীর্থঙ্কর ঘোষ-সহ আরও তিন পুরপ্রতিনিধি, তাপস দে, স্বপন দাস ও সম্রাট চক্রবর্তী অনুপস্থিত। এদিন পূর্ব নির্ধারিত বোর্ড মিটিংয়ে পুরসভার এগজিকিউটিভ অফিসার ও ফিনান্স অফিসার সহ সমস্ত কাউন্সিলররা হাজির ছিলেন। কিন্তু, বৈঠকের শুরুতে শাসক দলের কাউন্সিলররা ক্ষোভে ফেটে পড়েন। প্রবীর ভটাচার্য নামে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ কাউন্সিলর প্রকাশ্যে পুরসভা সঠিকভাবে চলছে না বলে অভিযোগ তোলেন। অন্যান্য কাউন্সিলররা তাঁকে সমর্থন করেন। চেয়ারম্যানকে সরানোর দাবি জানিয়ে ২৮ জন পুরপ্রতিনিধি আলোচনাকক্ষ ছেড়ে বেরিয়ে যান। দাবি তুললেন, পুরপ্রধান বদল করতে হবে! কারণ, তাঁর নেতৃত্বে কোনও কাজই ঠিক ভাবে হচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের অন্দরে তীব্র জলঘোলা শুরু হয়েছে।

    পুরসভার চেয়ারম্যান কী বললেন?

    শাসকদলের পুরপ্রধানের বিরুদ্ধে তাঁর দলেরই পুরপ্রতিনিধিদের এ হেন অনাস্থা প্রকাশের ঘটনা শুক্রবার ঘটেছে পানিহাটিতে (Panihati)। সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূলের কোর কমিটির সম্প্রসারণ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিতে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে চেয়ারম্যান করা হয়েছে। আর সেই নির্মলবাবুরই খাসতালুক বলে পরিচিত পানিহাটিতে এমন ঘটনায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এ দিন ঘটনার পর থেকেই পানিহাটিতে জল্পনা চলছে, তা হলে কি সত্যিই পুরপ্রধান বদল করা হবে? যদিও বিষয়টি নিয়ে নির্মলবাবু কোনও মন্তব্য করতে রাজি হননি। পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় বলেন, কোরাম গঠন না হওয়ায় এদিন বোর্ড মিটিং সম্ভব হয়নি। বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। সবার সঙ্গে আলোচনা করে নতুন করে বোর্ড মিটিংয়ে দিনক্ষণ স্থির করা হবে।

    তৃণমূলের জেলা সভাপতির কী বক্তব্য?

    তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায় বলেন, সাংগঠনিক জেলার চেয়ারম্যানের নিজের বিধানসভা এলাকার পুরসভার ঘটনা। তাই, দলের উচ্চ নেতৃত্ব বিষয়টি নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখবেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nadia: ভেজাল গুড়ের রমরমা! কীভাবে চিনবেন আসল নলেন গুড়?

    Nadia: ভেজাল গুড়ের রমরমা! কীভাবে চিনবেন আসল নলেন গুড়?

    মাধ্যম নিউজ ডেস্ক: খেজুর গুড় আমরা সকলেই খেয়েছি। খেজুর গুড় অর্থাৎ নলেন গুড় নদিয়া জেলায় বেশ কয়েক জায়গায় পাওয়া যায়। ঠিক তেমনি নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জ মাজদিয়া নলেন গুড়ের কথা এখন মোটামুটি জানে সকলেই। তার প্রথম ও প্রধান কারণ মাজদিয়ার এই নলেন গুড় টিউব, যা প্রক্রিয়াকরণ করে তার রপ্তানি করা হয় দেশ বিদেশের একাধিক জায়গায়। তবে, ইতিমধ্যেই এই গুড় নিয়ে বেশ কিছু অভিযোগ উঠে আসছে। ভেজাল গুড়ের রমরমা শুরু হয়েছে।

    গুড়ে মেশানো হচ্ছে চিনি! (Nadia)

    গুড়ে মেশানো হচ্ছে চিনি! নদিয়া (Nadia) জেলার  শিউলিরা খেজুর রস গাছ থেকে সংগ্রহ করে এনে তা জাল দিয়ে ফুটিয়ে তৈরি করে খেজুর গুড়। খেজুরের রস মেশানোর সময় সেই রসে শিউলিরা ঢালছেন লাগাতার চিনি। শিউলিদের বক্তব্য, কলকাতা থেকে যে সমস্ত ব্যবসায়ীরা আমাদের থেকে গুড় কেনেন তাঁরাই বলেছেন এই চিনি মেশাতে। এর ফলে খেজুরের গুড়ের রং যেমন সঠিক থাকে, ঠিক তেমনি লাভের অঙ্ক খানিকটা বেশি থাকে। তবে, চিকিৎসকেরা বলছেন চিনি মেশানো নলেন গুড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এতেই সমস্যায় পড়েছেন ভোজন রসিক বাঙালিরা। তবে সমস্যার সমাধান করে দিলেন একাধিক নলেন গুড় বিশেষজ্ঞরা।

    কীভাবে চিনবেন আসল নলেন গুড়?

    কীভাবে পার্থক্য করবেন আসল এবং ভেজাল গুড়ের মধ্যে? তা বলে দিচ্ছেন বিশেষজ্ঞরাই। বিশেষজ্ঞদের মতে, আসল এবং ভেজাল নলেন গুড়ের প্রথম ও প্রধান পার্থক্য হবে তার রঙে। এরপর দ্বিতীয় পার্থক্য হবে গুড়ের ঘনত্বেও। আসল নলেন গুড় অত্যন্ত পাতলা এবং তার মধ্যে ভেজাল কিংবা চিনি মেশানো থাকলে সেই গুড়ে ঘনত্ব হয়ে যায় বেশি। এরপরেও আসল নলেন গুড় সংরক্ষিত করে রাখলে সেই গুড় বহুদিন পর্যন্ত রয়ে যায়। তবে ভেজাল মেশানো গুড় খুব বেশিদিন সংরক্ষিত করা যায় না। এছাড়াও আসল ও ভেজাল মিশ্রিত নলেন গুড় অনেকেই মুখে দিলেই বুঝতে পারবেন বলেও জানাচ্ছেন তারা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Burdwan: টুকলি রুখতে ডিএলএডের মহিলা পরীক্ষার্থীদের বিবস্ত্র করে তল্লাশি, চাঞ্চল্য

    Burdwan: টুকলি রুখতে ডিএলএডের মহিলা পরীক্ষার্থীদের বিবস্ত্র করে তল্লাশি, চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: পরীক্ষা কেন্দ্রে নকল রুখতে মহিলা পরীক্ষার্থীদের বিবস্ত্র করে করে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমানের (Burdwan) তালিতের গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ে। ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ও জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) দফতরে শুক্রবার লিখিতভাবে অভিযোগ করেছেন বেশ কয়েকজন মহিলা পরীক্ষার্থী। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে শিক্ষামহলে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Burdwan)

    ডিএলএড (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন) চূড়ান্ত পরীক্ষার সেন্টার পড়়েছিল বর্ধমানের (Burdwan) দেওয়ানদিঘি থানার তালিত গৌড়েশ্বর হাইস্কুলে। গত ১৭ জানুয়ারি থেকে বিভিন্ন কেন্দ্রে শুরু হয়েছে ডিএলএড পরীক্ষা গ্রহণ। শুক্রবার যা শেষ হয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার পরীক্ষাকেন্দ্রে মহিলা পরীক্ষার্থীদের কাছে টুকলি আছে কি না তা দেখার নামে কার্যত নগ্ন করে তল্লাশি চালানো হয়। শুক্রবার এই নিয়ে অভিযোগ জমা পড়েছে। এক পরীক্ষার্থী বলেন, কোনও পরীক্ষায় এইভাবে তল্লাশি করা হয় না। আমাদের অন্তর্বাস খুলিয়ে শারীরিক তল্লাশি চালিয়েছে। এই ভাবে তল্লাশি করে আমাদের অপমানিত করা হয়েছে। এই পরীক্ষায় নিযুক্ত সংস্থার কর্মীরা এই কাজ করিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। একই সঙ্গে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্যের প্রথমিক শিক্ষাদফতরও। যদিও তল্লাশিতে নিযুক্ত সংস্থার দাবি, তল্লাশিতে প্রচুর টুকলি উদ্ধার হওয়াতে এইভাবে তাঁদের বদনাম করা হচ্ছে।

    স্কুল ও কর্তৃপক্ষের কী বক্তব্য?

    জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা মেমারির তৃণমূল বিধায়ক মধুসূদন ভট্টাচার্য বলেন, এটা হয়ে থাকলে চরম অন্যায় হয়েছে। অনৈতিক কাজ হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এই ঘটনায় কারও জড়িত থাকার প্রমাণ মিললে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্কুলের প্রধান শিক্ষক নিখিলকুমার খাঁ বলেন, প্রাথমিক শিক্ষা দফতরে নিযুক্ত বেসরকারি সংস্থা তল্লাশির কাজে ছিল। এখানে স্কুলের কোনও ভূমিকা নেই। অভিযোগের বিষয়েও আমি কিছু জানি না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ২০/০১/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (শনিবার ২০/০১/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন।

    ২) অশান্তি থেকে দূরে থাকুন।

    বৃষ

    ১) চিকিৎসার খরচ বাড়তে পারে।

    ২) সঙ্গীতে সাফল্য পেতে পারেন। 

    মিথুন

    ১) গাড়ি একটু সাবধানে চালান।

    ২) অর্শ-জাতীয় রোগ বাড়তে পারে। 

    কর্কট

    ১) কুসঙ্গ থেকে দূরে থাকুন।

    ২) লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। 

    সিংহ

    ১) বাতের যন্ত্রণা বাড়তে পারে।

    ২) কাজের ব্যাপারে ভাল যোগাযোগ হতে পারে।

    কন্যা

    ১) ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে।

    ২) কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন।

    তুলা

    ১) বাড়িতে চুরির সম্ভাবনা, সাবধান থাকুন।

    ২) দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা।

    বৃশ্চিক

    ১) চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে।

    ২) ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক।

    ধনু

    ১) কাজের চাপ বাড়তে পারে।

    ২) শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট।

    মকর

    ১) ব্যয় বাড়তে পারে।

    ২) দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। 

    কুম্ভ

    ১) কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে।

    ২) সামাজিক সম্মান পাবেন। 

    মীন

    ১) গানবাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে।

    ২) কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে। 

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র অনুষ্ঠানে আবেগপ্রবণ মোদি, কোনওরকমে চাপলেন কান্না

    Narendra Modi: ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র অনুষ্ঠানে আবেগপ্রবণ মোদি, কোনওরকমে চাপলেন কান্না

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পের উদ্বোধনে আবেগপ্রবণ হয়ে পড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ওই সভা মঞ্চে কান্না চাপারও চেষ্টা করতে দেখা গিয়েছে তাঁকে। শুক্রবার মহারাষ্ট্রের শোলাপুরে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মোদি। সেখানেই গরিবদের জন্য বাড়ি নির্মাণে তাঁর সরকারের সফলতার কথা বলতে গিয়েই চোখে জল আসে প্রধানমন্ত্রীর।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    তিনি বলেন, “২০১৪ সালে প্রতিশ্রুতি দিয়েছিলাম। তা পূরণ করতে পেরেছি। এখানে এসে তার সাক্ষীও রইলাম। আজ আমার কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত এটি।”  এই সময়ই চোখে জল আসে প্রধানমন্ত্রীর। এদিন নিজের শৈশবের স্মৃতিচারণাও করেন মোদি (Narendra Modi)। তিনি বলেন, “এই বাড়িগুলি দেখলে নিজের শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “আজ শোলাপুরের গরিব এবং শ্রমিকদের হাতে এই বাড়ি তুলে দিতে পেরে অত্যন্ত গর্বিত। আমাদের সরকার গরিব মানুষের উন্নয়নে এবং তাঁদের জীবনের মানোন্নয়ের স্বার্থে প্রকল্পের উপর জোর দিচ্ছে।” 

    কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী

    এদিন শোলাপুরের সভামঞ্চ থেকে কংগ্রেসকেও একহাত নেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণে উঠে আসে কংগ্রেসের গরিবি হঠাও স্লোগানের ব্যর্থতাও।  মোদি বলেন, “দেশে ‘গরিবি হটাও’ স্লোগান তোলা হয়েছিল অনেক বছর আগে। সেই স্লোগান তোলা হলেও কার্যক্ষেত্রে গরিবি দূর করা হয়নি।”  ভারত অর্থনীতিতে দ্রুত এগিয়ে চলেছে। বর্তমানে পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতি হল ভারতের। তাঁর সরকার তৃতীয়বার ক্ষমতায় এলে এগিয়ে যাবে দেশ। একথাও শোনা যায় প্রধানমন্ত্রীর (Narendra Modi) ভাষণে। তিনি বলেন, “দেশবাসীকে এই গ্যারান্টি দিচ্ছি যে, তৃতীয় বারের জন্য বিজেপি ক্ষমতায় এলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: রাম মন্দির উদ্বোধনের দিন লক্ষ প্রদীপ জ্বালিয়ে আরাধনায় মাতবেন সুকান্ত

    Sukanta Majumdar: রাম মন্দির উদ্বোধনের দিন লক্ষ প্রদীপ জ্বালিয়ে আরাধনায় মাতবেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যার সরযু পাড়ে আগামী ২২ শে জানুয়ারি  রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দেশ জুড়ে উন্মাদনা তুঙ্গে। ওই দিনই বালুরঘাটের পুন্যতোয়া আত্রেয়ী নদী পারে লক্ষ প্রদীপ জ্বালিয়ে আরাধনায় মাতবেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তার আগে অযোধ্যার সঙ্গে পাল্লা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে বালুরঘাট। জেলা জুড়ে রামচন্দ্রের সঙ্গে সুকান্ত মজুমদারের কাট আউটে ছেয়ে ফেলা হচ্ছে বালুরঘাট শহরসহ জেলার বিভিন্ন শহরে তৈরি করা হচ্ছে গেট। বালুরঘাট আত্রেয়ী নদীর সদরঘাট, কংগ্রেসঘাট সহ বিভিন্ন ঘাটে প্রদীপ প্রজ্জ্বলনের জন্য জায়গা ঠিক করা হচ্ছে। ওই এলাকাগুলি সাজিয়ে তোলা হচ্ছে বিভিন্ন কাট আউট ও আলো দিয়ে। ওই এলাকায় ৩০ ফুট উচ্চতার শ্রী রামচন্দ্রের কাটআউটের ব্যাবস্থা করা হবে। ১৫ জন পুরোহিত সন্ধ্যা আরতি করবেন আত্রেয়ী নদী পাড়ে, ত্রিশ জন ঢাকি ঢাক বাজাবেন। এছাড়াও ওই অনুষ্ঠান বন্যার্ঢ্য করে তুলতে সাংসদের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

    লক্ষ প্রদীপ জ্বালিয়ে আরাধনা করা হবে রামের (Sukanta Majumdar)

    আগামী ২২ শে জানুয়ারি যখন অযোধ্যায় রামলালার স্থাপনা হবে। রাম মন্দিরের প্রতিষ্ঠানের দিনের অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই দেশের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। এখনও পর্যন্ত ৬ হাজার জনকে আমন্ত্রিত করা হয়েছে বলে জানা গিয়েছে। বিশিষ্ট সেলিব্রিটি থেকে শুরু করে রাজনীতিবিদ পৌষ মাসের শুক্লা দ্বাদশী তিথিতে রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার নতুন বিগ্রহ প্রতিষ্ঠা এবং পুজো করা হবে বলে জানা গিয়েছে। রাম মন্দিরে থাকবে বিশেষ তিন বিগ্রহ। বিগ্রহ প্রতিষ্ঠানের প্রস্তুতি চলছে শেষ মুহূর্তের। মন্দির উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমন্ত্রণ জানানো হয়েছে দেশের রাষ্ট্রপতি, অন্যান্য মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও। ওই দিনই উৎসবের আবহে মাতবে বালুরঘাট। সাংসদ অনুগামিদের কথায়, ২২ জানুয়ারি অকাল দীপাবলি হতে চলেছে বালুরঘাটের আত্রেয়ী নদী পাড়ে। লক্ষ প্রদীপ জ্বালিয়ে আরাধনা করা হবে রামের। অখন্ড রামায়ণ পাঠ করা হবে। থাকছে বর্ণাঢ্য সন্ধ্যা আরতির আয়োজন।

     কী বললেন সুকান্ত?

    সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, গোটা দেশের সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ ও রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা আর অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বালুরঘাটে আত্রেয়ী নদী পাড়ে রাম আরাধনার আয়োজন করা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jalpaiguri: আলাদা রাজ্যের দাবিতে রেল রোকো, আটকে গেল বন্দে ভারত সহ একাধিক ট্রেন

    Jalpaiguri: আলাদা রাজ্যের দাবিতে রেল রোকো, আটকে গেল বন্দে ভারত সহ একাধিক ট্রেন

    মাধ্যম নিউজ ডেস্ক: অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের ডাকা রেল রোকো আন্দোলনে আটকে গেল বন্দেভারত ট্রেন সহ আরও বহু দূরপাল্লার ট্রেন। শুক্রবার সকাল সাতটা থেকে এই আন্দোলন শুরু হয় জলপাইগুড়ির (Jalpaiguri) জলঢাকা ব্রিজ সংলগ্ন ধূপগুড়ি ও বেতগাড়া স্টেশনের মাঝখান এলাকায়। মূলত আলাদা রাজ্য এবং জীবন সিংহের সঙ্গে দ্রুত শান্তি আলোচনার জন্য এই রেল রোকো আন্দোলন করা হয় সংগঠনের পক্ষ থেকে। যার জেরে তিন ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে উত্তর পূর্বের রেল চলাচল।

    কী শর্ত দিয়ে অবরোধ প্রত্যাহার করে নিলেন আন্দোলনকারীরা? (Jalpaiguri)

    এদিন সকাল থেকেই রেলের আধিকারিক, রেল পুলিশ, জি আর পি, এবং ময়নাগুড়ি থানার পুলিশ উপস্থিত ছিল ঘটনাস্থলে। রেল রোকোর জেরে বন্দেভারত এক্সপ্রেস বেতগাড়া স্টেশনে, আপ ব্রহ্মপুত্র এক্সপ্রেস জলপাইগুড়ি (Jalpaiguri)রোড স্টেশনে, রানি নগরে আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস নিউ ময়নাগুড়ি স্টেশনে, কোয়েম্বাটুর- শিলচর এক্সপ্রেস নিউ দোমহনী স্টেশনে এবং এন জে পি -কামাখ্যা রানিনগরে আটকে যায়। প্রথম থেকেই আন্দোলনকারীরা অবরোধ তুলতে নারাজ ছিলেন। রেলের তরফে এ ডি ই এন বিনোদ ভরদ্বাজ এবং অতিরিক্ত সিকিউরিটি কমিশনার উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলাশাসক উপস্থিত ছিলেন। এদিন আন্দোলনকারীরা রেল ও জেলা প্রশাসনের আধিকারিকদের হাতে তাদের দাবি সম্বলিত স্মারক পত্র তুলে দেন। তারা শর্ত রাখেন আগামী ২৮শে ফেব্রুয়ারীর মধ্যে যদি তাঁদের দাবি পূরণ না হয় তাহলে তাঁরা আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। প্রয়োজনে তাঁরা গায়ে পেট্রোল ঢালতে রাজি রয়েছে। আলোচনায় প্রশাসনের কাছে কিছুটা আশ্বাস পেয়ে তিন ঘণ্টা অবরোধ চলার পর রেল আধিকারিক এবং জেলাপ্রশাসনের সঙ্গে আলোচনা করে শর্ত সাপেক্ষে তাঁরা অবরোধ তুলে নেন।

    কী বললেন রেলের আধিকারিক?

    উত্তর পূর্ব রেলের জন সংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, এদিনের এই অবরোধে ট্রেন যাত্রীরা নাকাল হন। তিন ঘন্টা অবরোধের জেরে বেশ সমস্যায় পড়েন সব দূর পাল্লার ট্রেনের যাত্রীরা। তবে, আটকে থাকা যাত্রীদের জন্য রেলের তরফে জলের ব্যবস্থা করা হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share