Tag: bjp

bjp

  • BJP: জেলায় জেলায় বিজেপির বিজয়োল্লাস, মিছিল, কালীমন্দিরে পুজো দিলেন সুকান্ত

    BJP: জেলায় জেলায় বিজেপির বিজয়োল্লাস, মিছিল, কালীমন্দিরে পুজো দিলেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: ঠিক লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশ-রাজস্থান-ছত্তিসগড় বিধানসভা নির্বাচনে জয়ের উচ্ছ্বাস যেন বঙ্গেও দেখা গেল। সংবাদ মাধ্যমকে দেওয়া বুথ ফেরত সমীক্ষাকে বিজেপি পালটে দিল এই নির্বাচনী ফলাফলে। জেলায় জেলায় চলছে গেরুয়া আবিরের খেলা। সেই সঙ্গে চলছে মিষ্টি মুখ। বিজেপির (BJP) নেতা, কর্মীরা একাবারে ঢাক-ঢোল বাজিয়ে আনন্দ বিনিময় করলেন কীভাবে সেই দৃশ্য চোখে পড়ল আজ।

    উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কলকাতা, মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, মালাদায় লক্ষ্য করা গেল বিজেপি কর্মীদের জয়ের উল্লাস। কাঁথিতে রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির জয় নিয়ে বললেন, “লোকসভার ভোটে বাংলাও গেরুয়াময় হবে। পিসি-ভাইপোকে বিদাই নিতে হবে।” অপর দিকে বিজেপির জয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বোল্লাকালী মন্দিরে পুজো দিলেন। বঙ্গবাসীর জন্য প্রার্থনা করলেন। 

    কলকাতায় বিজেপির উচ্ছ্বাস (BJP)

    তিনরাজ্যে বিজেপি (BJP) জয়ের পর সাংগঠনিক জেলা উত্তর কলকাতায় পালিত হল দীপাবলির পর ফের একবার দীপ উৎসব। এই দীপ উৎসবে প্রদীপ জ্বালিয়ে বাংলার জন্য শুভ কামনা করা হল বিজেপির তরফ থেকে। এই বিজয় উৎসবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা জেলার বিজেপি সভাপতি তমোগ্ন ঘোষ এবং বিজেপি যুব মোর্চার সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খান। 

    বীরভূমে বিজয় উৎসব পালন

    মধ্যপ্রদেশ-রাজস্থান-ছত্রিশগড় বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) জয়ী হওয়ায় গেরুয়া আবির খেলা হল। এই বিজয় উৎসবে উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম জেলা কার্যালয়ের কর্মীরা। এই বিজয় উৎসব পালনে যোগদান করলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ও মন্ডলের কর্মীরা। সিউড়িতে বের করা হয়েছে কর্মী সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য বিজয় মিছিল। একই ভাবে পূর্ব বর্ধমানের কালনাতে জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে করা হয় বিজয় মিছিল।

    বোল্লাকালীকে পুজো দিলেন সুকান্ত

    বিজেপির (BJP) রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সংসদ সুকান্ত মুজাদার তিন রাজ্যের বিজেপির বিপুলজয়ের কারণে দক্ষিণ দিনাপুরের বিজয় মিছিল বের করেছিলেন। পাশাপাশি এই রাজ্যের দুর্নীতি, চুরি থেকে মুক্তি পেতে বোল্লাকালী মায়ের কাছে পুজো দিলেন তিনি। এরপর উপস্থিত জেলার কর্মীদের নিয়ে এলাকায় মিষ্টি বিলি করলেন।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ‘‘জনতা জনার্দনের সামনে মাথানত করি’’, তিন রাজ্যে জয়ের পর ট্যুইট বার্তা মোদির

    Narendra Modi: ‘‘জনতা জনার্দনের সামনে মাথানত করি’’, তিন রাজ্যে জয়ের পর ট্যুইট বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন রাজ্যে বিপুল জয় পেয়েছে বিজেপি। গেরুয়া ঝড়ের সামনে ধুলিস্যাৎ হয়ে পড়েছে কংগ্রেস। দেশজুড়ে আবেগে, উচ্ছ্বাসে আবির খেলায় মেতেছেন বিজেপি কর্মীরা। পশ্চিমবঙ্গেও চলছে বিজয়োৎসব। এরই মধ্যে বার্তা দিয়েছেন বিজেপির অন্যতম স্থপতি তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিজের ট্যুইটে জনতার সামনে মাথা নত করার কথা লেখেন প্রধানমন্ত্রী।

    কী লিখলেন মোদি

    নিজের ট্যুইটে প্রধানমন্ত্রী (Narendra Modi) লেখেন, ‘‘জনতা জনার্দনের সামনে মাথানত করি। ছত্তিশগড়, মধ্য প্রদেশ এবং রাজস্থানের ফলাফল এটা দেখায় যে সাধারণ মানুষ সুশাসন এবং উন্নয়ন চান, যা বিজেপির মূল মন্ত্র। এই রাজ্যের বাসিন্দাদের সমর্থনের জন্য ধন্যবাদ। তাঁদের জন্য নিরলসভাবে কাজ করতে চাই। দলের কার্যকর্তাদের ধন্যবাদ জানাই। তাঁদের প্রত্যেকেই উদাহারণ স্থাপন করেছেন। তাঁরা নিরলসভাবে কাজ করেছেন এবং বিজেপির উন্নয়নের যে পরিকল্পনা তা মানুষের কাছে তুলে ধরেছেন।’’

    তেলঙ্গনার মানুষকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট প্রধানমন্ত্রীর

    তেলেঙ্গনাতেও বিজেপির আগের থেকে ফলাফল যথেষ্ট ভালো হয়েছে এবং সে রাজ্যের মুখ্যমন্ত্রীও পরাস্ত হয়েছেন বিজেপির প্রার্থীর কাছে। বিকালে প্রধানমন্ত্রী (Narendra Modi) যে ট্যুইট করেন সেখানে তেলেঙ্গনার জন্য তিনি লেখেন, ‘‘আমার প্রিয় ভাই ও বোনেরা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিজেপিকে সমর্থন করার জন্য। বিগত কয়েক বছর ধরে এই সমর্থন শুধু বেড়েই চলেছে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajasthan Assembly Polls 2023: “ম্যাজিশিয়নের ম্যাজিক শেষ”, রাজস্থানে গেহলটকে কটাক্ষ বিজেপি নেতার

    Rajasthan Assembly Polls 2023: “ম্যাজিশিয়নের ম্যাজিক শেষ”, রাজস্থানে গেহলটকে কটাক্ষ বিজেপি নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: “ম্যাজিশিয়নের ম্যাজিক শেষ হয়ে গিয়েছে।” রবিবার কথাগুলি বললেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেন, “মানুষ মহিলাদের সম্মান রক্ষায় ভোট (Rajasthan Assembly Polls 2023) দিয়েছেন, গরিবদের কল্যাণে ভোট দিয়েছেন।”

    ফলের গতিপ্রকৃতি 

    রাজস্থান বিধানসভার আসন সংখ্যা ২০০। কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে নির্বাচন হয়নি একটি আসনে। যে ১৯৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, তার মধ্যে ১০৮টিতে জয়ী হতে চলেছে বিজেপি। কংগ্রেস জয়ী হতে চলেছে ৭৫টি আসনে। রাজস্থানের কুর্সিতে রয়েছে কংগ্রেস। এবার হাত বদল হয়ে সেই রাশ যেতে চলেছে বিজেপির হাতে। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৩৯.৩০ শতাংশ ভোট। বিজেপির প্রাপ্ত ভোটের হার ছিল ৩৮.৭৭ শতাংশ। পাশার দান উল্টে যেতে চলেছে এবার।

    ট্যাডিশন বজায় থাকছে এবারও

    প্রত্যাশিতভাবেই রাজস্থানের (Rajasthan Assembly Polls 2023) রশি হাতে আসতে চলেছে জেনে উচ্ছ্বসিত বিজেপি। বিদায়ী মুখ্যমন্ত্রী কংগ্রেসের অশোক গেহলটকে নিশানা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেন, “ম্যাজিশিয়ানের ম্যাজিক শেষ হয়ে গিয়েছে।” প্রসঙ্গত, রাজস্থানের এক ম্যাজিশিয়ানের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন গেহলট। বাবা যখন ম্যাজিক দেখাতে যেতেন, এক সময় তাঁর সঙ্গে যেতেন গেহলটও। গত পঁচিশ বছর ধরে রাজস্থানে পালাবদলের যে ধারা দেখা যাচ্ছিল, এবারও অন্যথা হল না তার। কংগ্রেসের আগের টার্মে এ রাজ্যের কুর্সিতে ছিল বিজেপি। এবার ফের আসছে তারাই।

    আরও পড়ুুন: মধ্যপ্রদেশে ফিরছে বিজেপি, কী বললেন বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ?

    রাজস্থানের জয়ের কৃতিত্বও প্রধানমন্ত্রীকে দিচ্ছেন বিজেপি নেতারা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রাজ্যবর্ধন রাঠোর বলেন, “আজকের এই লড়াই হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুশাসনের বিরুদ্ধে কংগ্রেসের অপশাসনের লড়াই। বিজেপি বিপুল জনসমর্থন নিয়ে জয়ী হবে। বিজেপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গড়বে বলে আমরা আত্মবিশ্বাসী। বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছে, তার মানে তাঁরা পরিবর্তন আনতে চান।” রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে কে বসবেন? এ প্রসঙ্গে রাঠোর বলেন, “দলের শীর্ষ নেতৃত্বই ঠিক করবেন, কে হবেন মুখ্যমন্ত্রী। ভোটের ফল প্রকাশের পরই শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী বাছাইয়ের সিদ্ধান্ত নেবেন। নির্বাচন হল দলগত লড়াই। তবে কাউকে তো নেতৃত্ব দিতেই হবে। দলের শীর্ষ নেতৃত্বই সেই সিদ্ধান্ত নেবেন (Rajasthan Assembly Polls 2023)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Siliguri: ‘বিজেপি বেশি বাড়াবাড়ি করলে হাত-পা ভেঙে দেব’, নিদান দিলেন গৌতম দেব

    Siliguri: ‘বিজেপি বেশি বাড়াবাড়ি করলে হাত-পা ভেঙে দেব’, নিদান দিলেন গৌতম দেব

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি বেশি বাড়াবাড়ি করলে হাত-পা ভেঙে দেব। নিদান দিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেবের। শিলিগুড়ির (Siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করা নিয়ে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। সেইসঙ্গে শিলিগুড়িতে সিন্থেটিক ট্র্যাক সহ আধুনিক নতুন স্টেডিয়াম তৈরির দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। রবিবার বিজেপির এই প্রতিবাদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিলিগুড়ির মেয়র তৃণমূল নেতা গৌতম দেব বলেন, বিজেপি বিক্ষোভ দেখাতে পারে। আমরাও চুড়ি পড়ে বসে নেই। বেশি বাড়াবাড়ি করলে বিজেপির হাত পা ভেঙে দেব।

    ফুটবল লিগের খেলা বন্ধ করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা!

    চলতি সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে আসছেন। শিলিগুড়িতে (Siliguri) তাঁর একটি প্রশাসনিক সভা রাখা হয়েছে। সেই সভা করার জন্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফুটবল লিগ বন্ধ করে তার প্রস্তুতি শুরু হচ্ছে সোমবার থেকে। খেলা বন্ধ করে এ ধরনের অনুষ্ঠানকে মেনে নিতে পারছেন না বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। এর আগেও কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গর্ত করে মুখ্যমন্ত্রীর সভা করার জন্য মঞ্চ তৈরি হয়েছিল। তাতে সমালোচনার ঝড় উঠেছিল। তারপর ফের খেলা বন্ধ করে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এ ধরনের অনুষ্ঠান মেনে নিতে পারছে না শিলিগুড়ির ক্রীড়া মহল। বিজোপি বিধায়ক এনিয়ে এদিন প্রতিবাদ মিছিল করেন। তার প্রেক্ষিতেই ওই হুমকি দেন গৌতম দেব।

     মুখ্যমন্ত্রীর সভা করা নিয়ে মেয়র কী সাফাই দিলেন?

    গৌতম দেব বলেন, আমরাও খেলাধূলো ভালোবাসি। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান তাই বিকল্প কোথাও খেলাধূলার আয়োজন করার প্রস্তাব যদি শিলিগুড়ি (Siliguri) মহকুমা ক্রীড়া পরিষদ দেয় আমরা সহযোগিতা করব। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী সভার জন্য তাদের ছেড়ে দিতেই হবে। আর স্টেডিয়াম সংস্কারের কাজ আমরা শুরু করেছি। কয়েকদিন পরে হলেও খেলোয়াড়দের মাঠ ছাড়তে হবে সেই কাজের জন্য।

    কী বললে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ?

    শিলিগুড়ি (Siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামেকে এভাবে প্রশাসনিক বৈঠকের নামে রাজনৈতিক কর্মসূচির  জন্য ব্যবহার করা হচ্ছে বলে মনে করেন বিজেপি বিধায়ত শঙ্কর ঘোষ। তিনি বলেন, বারবার এটা হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম খেলার জন্য। খেলা বন্ধ করে মুখ্যমন্ত্রী অনুষ্ঠান কখনই কাম্য নয়। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Narendra Modi: দিল্লির বিজেপি দফতরে চলছে আবির খেলা, মিষ্টিমুখ, সন্ধ্যায় আসছেন মোদি

    Narendra Modi: দিল্লির বিজেপি দফতরে চলছে আবির খেলা, মিষ্টিমুখ, সন্ধ্যায় আসছেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে বিজেপির জয়জয়কার। সকাল থেকেই দিল্লির বিজেপি কার্যালয়ে ভিড় করছেন কর্মী-সমর্থকরা। নির্বাচনের গণনাপর্ব যত এগিয়ে চলেছে, জয়ের নিশ্চয়তা আরও বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই উৎসবমুখর তীব্র উল্লাসের চিত্র ধরা পড়েছে রাজ্যগুলিতেও। সেই প্রভাব এবার দিল্লিতেও পড়েছে, গেরুয়া ঝড়ে সরগরম বিজেপি অফিস। চলছে মোদির নামে জয়ধ্বনি। গেরুয়া আবির খেলে, বাদ্যবাজনা বাজিয়ে মিষ্টিমুখ করানোর মধ্যে দিয়ে উৎসাহ এবং উদ্দীপনার চিত্র লক্ষ্য করা গেল বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। সন্ধ্যেবেলায় বিজেপি দফতরে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি দলের কর্মী, সমর্থক, নেতাদের উদ্দেশ্যে দেবেন শুভেচ্ছাবার্তা, দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে।

    কখন পৌঁছাবেন মোদি (Narendra Modi)?

    রবিবার সকাল থেকেই রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে গেরুয়া ঝড়। দলের এই উৎসাহের আবহে কর্মী-সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যাবেলায় সাড়ে ৬ টা থেকে ৭ টার মধ্যে দিল্লির রাজধানী কার্যালয়ে পৌঁছাবেন তিনি। অবশ্য সকাল থেকেই পার্টি অফিসে উৎসবের আবহ চলছে। সন্ধ্যায় মোদি অফিসে গেলে উচ্ছ্বাসের বাঁধ যে ভাঙবে, তা বলাই বাহুল্য। এই ব্যাপক সাফল্যের পর দলের কর্মীদের দেবেন বার্তা। তাই দলের কর্মীরাও অপেক্ষায় রয়েছেন, আর কত সময়ে এসে পৌঁছান নমো।

    দিল্লি পার্টি অফিসে মোদি নামের জয়ধ্বনি

    দিল্লিতে ভোরের পর থেকেই বিজেপি কর্মীরা অধীর অপেক্ষায় ছিলেন নির্বাচনী ফলাফলকে নিয়ে। ক্রমশ বেলা বৃদ্ধির পর থেকেই বিজেপির জয় যেন নিশ্চিত হতে শুরু করে। ৬ নম্বর দীনদয়াল উপাধ্যায় মার্গের দলীয় কার্যালয়ে ঢাকঢোল, বাজি নিয়ে রীতিমতো প্রস্তুত ছিলেন কর্মীরা। জয় নিশ্চিত বুঝের কর্মীরা লাড্ডু দিয়ে মিষ্টি মুখ করেন। সেই সঙ্গে হালুয়া তৈরি করে চলে খাওয়া দাওয়া। চলতে থাকে মোদির নামে জয়ধ্বনি। মোদির (Narendra Modi) ছবিতে ধূপধুনো দিয়ে চলতে থাকে পুজো।

    কী বলেন শিবরাজ?

    নির্বাচনী সাফল্যের কথা বলে মধ্যপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলেন, “মোদিজী (Narendra Modi) মধ্যপ্রদেশের মানুষের মনের মধ্যে রয়েছেন আর মোদিজীর মনের মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ। ডাবল ইঞ্জিনের সরকার, মানুষের কাছে দেওয়া মানুষের প্রতিশ্রুতিগুলিকে পালন করতে সক্ষম ছিল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: সরকারি মঞ্চে অভিষেকের ছবি! প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন

    Abhishek Banerjee: সরকারি মঞ্চে অভিষেকের ছবি! প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়ার উলুবেড়িয়ার একটি পঞ্চায়েত সমিতি অফিসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মণ্ডহারবারের তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি রাখা নিয়ে জোর বিতর্ক তৈরি হয়েছিল। বিরোধীরা এই বিষয়ে সরব হতেই রাতারাতি সেই ছবি সরিয়ে দেওয়া হয়। সেই ঘটনার জের মিটতে না মিটতেই এবার সরকারি অনুষ্ঠানেও লাগল রাজনীতির রং! এমনিই অভিযোগ করলো বিরোধীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে।

    ঠিক কী অভিযোগ? (Abhishek Banerjee)

    রবিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে দুর্গাপুজোর মা কার্নিভালের সম্মান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশ নেওয়া পুজো কমিটি বা ক্লাবগুলির মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও ইন্দ্রনীল সেন ও বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি সহ জেলা প্রশাসনের  আধিকারিকরা। জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও গোল বাঁধে অন্য জায়গায়। অনুষ্ঠানে ব্যানারে দেখা যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মণ্ডহারবারের তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি। ব্যানারের বাঁদিকে উপরে রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ঠিক তার নীচে তাঁর ছবি রয়েছে। তবে, এই বিষয়ে মন্ত্রী ইন্দ্রনীল সেন বা জেলাশাসক পূর্ণেন্দু মাজি কিছু বলতে অস্বীকার করেন।

    অভিষেক সাংসদ, ছবি থাকতেই পারে সাফাই তৃণমূলের

    রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাসের সাফাই, বিজেপির অভিযোগ করা অভ্যাস। তাই তারা এসব অভিযোগ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লোকসভার সাংসদ। তাই, তাঁর ছবি থাকতেই পারে। তৃণমূল কখনও সরকারি মঞ্চ ব্যবহার করে না।

    নির্লজ্জ প্রশাসন, সরব বিজেপি

    এই অনুষ্ঠান নিয়ে বিষোদগার করেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা। তিনি বলেন,আসলে প্রশাসনের আধিকারিকরা এখন দু’কান কাটা হয়ে গেছে। সরকারি অনুষ্ঠানে এখানকার সাংসদকে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ অনুষ্ঠানের ব্যানারে ছবি আছে ডায়মণ্ডহারবারের তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। কোনটা সরকারি আর কোনটা তৃণমূলের অনুষ্ঠান তা এখন বোঝা যায় না। নির্লজ্জ প্রশাসন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: ‘জেলের মধ্যেই তৃণমূল ক্যাবিনেট মিটিং করবে,’ তোপ সুকান্তর

    Sukanta Majumdar: ‘জেলের মধ্যেই তৃণমূল ক্যাবিনেট মিটিং করবে,’ তোপ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে যে সমস্ত বেনামি অ্যাকাউন্টের হদিশ পাওয়া যাচ্ছে, সেগুলো দিয়ে আসলে তৃণমূল কালো টাকা সাদা করতো। তৃণমূলে একে একে সবাই জেলে হবে। ওই পার্টির যা অবস্থা তাতে আস্তে আস্তে দেখা যাবে জেলের মধ্যেই তারা ক্যাবিনেট মিটিং করবে। শনিবার নদিয়ার কৃষ্ণনগরে একটি প্রতিবাদী সভায় এসে রাজ্য সরকারকে এভাবেই আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

    লোকসভায় রাজ্যে আরও বেশি আসন পাবে বিজেপি, বললেন সুকান্ত (Sukanta Majumdar)

    নদিয়া উত্তর সাংগঠনিক কৃষাণ মোর্চার পক্ষ থেকে কৃষ্ণনগর লাইব্রেরির মাঠে একটি প্রতিবাদী জনসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি (Sukanta Majumdar)। কর্মীদের ভিড় উপচে পড়েছিল। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূলকে তুলোধোনা করেন। পরে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূলের সবাই চোর। আগামী দিন দেখতে পাবেন সকলে গ্রেফতার হয়েছে। অন্যদিকে, মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ নিয়ে অধ্যক্ষকে অধীর চৌধুরীর চিঠি প্রসঙ্গে তিনি বলেন, এখানে অধীর চৌধুরী তৃণমূলের বিরোধিতা করলেও দিল্লিতে পাপ্পু আর এ রাজ্যের আম্মু একসঙ্গে রাজনীতি করে। তিনি বলেন, গত বছর লোকসভা ভোটে এ রাজ্য থেকে আমরা ১৮ টি আসন পেয়েছিলাম। তবে, এ বছর আমরা আরও বেশি সংখ্যক আসন নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে অব্যাহত রাখব।

    কৃষ্ণনগর লোকসভা নিয়ে কী বললেন সুকান্ত?

    বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, কৃষ্ণনগর আসনটি এক সময় আমাদের ছিল। এই আসনে জয়লাভ করা আমাদের লক্ষ্য। তাই, এখানে একবার বা দুবার নয়, আমরা বার বার মিটিং করব। এখানে আমি ছাড়াও শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ একাধিক নেতা বার বার মিটিং করতে আসবেন। অন্যদিকে, মহুয়া মৈত্রের সাংসদ পথ খারিজের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, এটা সম্পূর্ণ অধ্যক্ষের ব্যক্তিগত ব্যাপার। আর নিজস্ব পদাধিকার ক্ষমতা রয়েছে তিনি কী সিদ্ধান্ত নেবেন তিনি নিজেই ঠিক করবেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Purba Medinipur: “চোরেরা কী করে তাড়াতাড়ি জেলে যায় সেই কাজেই আমরা ব্যস্ত” হুঁশিয়ারি শুভেন্দুর

    Purba Medinipur: “চোরেরা কী করে তাড়াতাড়ি জেলে যায় সেই কাজেই আমরা ব্যস্ত” হুঁশিয়ারি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: হাইকোর্টের অনুমতি নিয়ে অবশেষে খেজুরিতে (Purba Medinipur) নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী সভা করলেন। সেই সঙ্গে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে একাধিক বিষয়ে তীব্র আক্রমণ করলেন। তিনি বলেন, “খেজুরির মানুষ নানা ভাবে অত্যাচারের শিকার হয়েছেন। যেহেতু তৃণমূলের ক্ষমতা কমে গিয়েছে তাই তারা এলাকায় অত্যাচার করছে। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই এলাককে উত্তপ্ত করে তোলা হয়েছিল। তাই চোরেরা কী করে তাড়াতাড়ি জেলে যায় এবং বঞ্চিতরা কীভাবে তাঁদের অধিকার ফিরে পায় সেই কাজে আমরা ব্যস্ত।”

    কী বলেন শুভেন্দু (Purba Medinipur)?

    রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী খেজুরিতে (Purba Medinipur) রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজকের এই সভা কোনও রাজনৈতিক সভা নয়, ভোট চাওয়া বা দেওয়ার কথা বলতে আসিনি। এখানকার মানুষ বার বার অত্যাচারের শিকার হয়েছেন। মানুষের মন জয় না করতে পেরে পুলিশকে দিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার করানো হচ্ছে। মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের কর্মীদের। সিপিএমের শাসনেও আমি নিজে এলাকায় মানুষের পাশে থেকেছি। এইরকম ঘটনা আগে হয়নি। যত মিথ্যা মামলা হয়েছে আমরা সব সাটিফায়েড কপি তুলে পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো। বোগা, চরকাপীঠ, কসবাতে সভা করেছি। বাটুল, গোপাল, রবীনদের মিথ্যা মামলায় পুলিশ গ্রেফতার করেছিল। থানায় গিয়ে কর্মীদের ছাড়িয়ে নিয়ে এসেছি। আমি সকলের পাশে বন্ধু হিসাবে থেকেছি।”

    আর কী বললেন?

    খেজুরিতে (Purba Medinipur) এদিন সভায় শুভেন্দু আরও বলেন, “তৃণমূলের চোর, ডাকাত যাঁদের দেখেছেন তাঁরা সবাই ২০১০ সালে হিমাংশু দাসের নেতৃত্বে হওয়া আন্দলেনের ফলে গর্তে লুকিয়ে ছিল। তৃণমূলের চোরদের একদম ভয় পাবেন না। এলাকার বিরাট নেতা নৌসদ, জালালদের মদের বতলে ছবি প্রকাশিত হয়। আমাকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন থরথর করে কাঁপে, ঠিক সেই সময় সিপিএমের লোকেরা কেঁপেছিল। সে দিন আমি ছিলাম বলেই আজ তোলা মূলেরা টিকে আছে। সিপিএমের প্রবীণ নেতাদেরকে বিজেপির পক্ষে আগামী লোকসভার ভোটে নামামো। একেবারে চৌকিদারের মতো পাহাড়া দেবো আমি আপনাদের। আপানাদের পাশে থেকে আমি সব রকম সহযোগিতা করব।”

    হাইকোর্টের অনুমতিতে সভা হয়েছিল

    খেজুরির (Purba Medinipur) বিজেপির মণ্ডল সম্পাদক রবীন মান্নারকে পুলিশ মিথ্যা মামলায় কেস দিয়ে গ্রেফতার করলে প্রতিবাদে ২ ডিসেম্বর সভা করার কথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলের নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। কিন্তু প্রশাসনের কাছে জানিয়েও আবেদন মেলেনি। এরপর মামলা যায় হাইকোর্টে। শক্রুবার বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ, খেজুরিতে শনিবার ২ টো থেকে ৫ টা পর্যন্ত সভা করার অনুমতি দিয়েছিলেন।

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: মতুয়ারা তৃণমূলকে ভোট দেবেন না, কেন বললেন শুভেন্দু?

    Suvendu Adhikari: মতুয়ারা তৃণমূলকে ভোট দেবেন না, কেন বললেন শুভেন্দু?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের পুলিশকে লেঠেল বাহিনীতে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো অভিষেক। পুলিশের কাজ শুধু দড়ি দিয়ে মমতা এবং অভিষেককে পাহাড়া দেওয়া আর টাকা তোলা। শুক্রবার কল্যাণীতে আত্রান্ত বিজেপি কর্মীকে দেখতে এসে এই ভাষাতেই রাজ্য পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    বিজেপি কর্মীর উপর হামলা, অভিযুক্ত তৃণমূল

    দলীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে মিহির বিশ্বাস নামে এক বিজেপির সক্রিয় কর্মীকে কল্যাণী থানার উত্তর চাঁদমারি এলাকার একটি সেলুনের দোকানে ঢুকে আচমকা ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ওই এলাকারই অভিযুক্ত দুই ভাই আরমান শেখ এবং আরবাজ শেখ। জানা যায়, আরমান এবং আরবাজ ওই এলাকার তৃণমূলের সংখ্যালঘু সেলের দায়িত্বে রয়েছেন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিজেপি কর্মীকে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় এখনও চিকিৎসা চলছে তার। এই ঘটনায় নিন্দা জানিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দেশের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এরপরই শুক্রবার রাতে ঘটনার কথা জানতে পেরে হাসপাতালে আক্রান্ত ওই বিজেপি কর্মীকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার এবং পুলিশকে আক্রমণ করেন তিনি। তিনি বলেন, পুলিশকে কাজ না করতে দিলে যে ঘটনা ঘটার কথা সেটাই হয়েছে। পুলিশ এখন শুধুমাত্র দড়ি ধরে মমতা এবং অভিষেককে নিরাপত্তা দিতেই ব্যস্ত। গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ স্তরের নির্বাচন হলে ভোট লুট করে কীভাবে তৃণমূলকে জেতানো যাবে সেই কাজ করানো হয় পুলিশকে দিয়ে।

    মতুয়ারা তৃণমূলকে ভোট দেবেন না, তোপ শুভেন্দুর (Suvendu Adhikari)

    মতুয়া প্রসঙ্গে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, বাংলাদেশ থেকে জামাতদের কারণে মতুয়ারা অত্যাচারিত হয়ে এদেশে এসে এসেছিলেন। আজ তাদেরই নিরাপত্তা দিতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তাতে করে কোনও মতুয়া তৃণমূলকে ভোট দেবেন না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: বিজেপির প্রতীকে পঞ্চায়েতে জেতার মাশুল! তৃণমূলে যোগ দেওয়ার জন্য রোজ রাতে ‘বিশেষ অনুরোধ’

    BJP: বিজেপির প্রতীকে পঞ্চায়েতে জেতার মাশুল! তৃণমূলে যোগ দেওয়ার জন্য রোজ রাতে ‘বিশেষ অনুরোধ’

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি ছাড়ার জন্য প্রতি রাতেই তৃণমূলের লোকজন বাড়িতে গিয়ে ‘বিশেষ অনুরোধ’ করছে। এর সুরাহার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হলেন বিজেপির (BJP) পঞ্চায়েত সদস্যা। অভিযোগ, রাত হলেই ভয়ে থাকতে হচ্ছে বিজেপির প্রতীকে পঞ্চায়েত ভোটে জয়ী মহিলা সদস্যা বন্দনা টুডু ও তাঁর স্বামী মোহনলাল টুডুকে। এ নিয়ে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বিজেপি নেতৃত্ব এবং তাঁদের ওই পঞ্চায়েত সদস্যা প্রশাসনের কাছে অভিযোগে যা জানিয়েছেন, সেটাও যথেষ্ট চমকে দেওয়ারই মতো। বিজেপি সদস্যা ও তাঁর স্বামীকে তৃণমূলে যোগদান করানোর জন্য ’ভীতি প্রদর্শন’ করতে রাত হলেই নাকি পাড়াতল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতর উপ-প্রধান সহ শাসকদলের লোকজন তাঁদের বাড়িতে হানা দিচ্ছে। আর এই ঘটনা নিয়েই এখন আলোচনায় জামালপুরের পাড়াতল ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। যদিও এই অভিযোগ মানতে চাননি শাসকদলের নেতৃত্ব।

    অভিযোগে কী জানিয়েছেন বিজেপি সদস্যা? (BJP)

    এবারের পঞ্চায়েত ভোটে পাড়াতল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পর্বতপুর গ্রামের ১২৮ নম্বর বুথে বিজেপি (BJP) প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বন্দনা টুডু। তিনি লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছেন, ভোট দিয়ে এলাকাবাসী তাঁকে জয়ী করে পঞ্চায়েতে পাঠান। যদিও সংখ্যাগরিষ্ঠতার বিচারে তৃণমূল পাড়াতল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে। কিন্তু তার পরেও একেবারে বিরোধীমুক্ত পঞ্চায়েত গড়ার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকার শাসক দলের লোকজন এবং পঞ্চায়েতের উপ-প্রধান উত্তম হাজারী। তাঁর কথায়, ‘বেশ কিছুদিন ধরে রাত হলেই উত্তম হাজারী তাঁর দলবল নিয়ে আমার বাড়িতে চলে আসছে। তৃণমূল কংগ্রেস দলে আমি যাতে যোগদান করি, তার জন্য তারা আমাকে ও আমার স্বামী মোহনলাল টুডুকে ভয়ভীতি প্রদর্শন করছে। এমনকি ব্লক তৃণমূলের পার্টি অফিসে আমাদের নিয়ে গিয়ে তৃণমূলে যোগদান করানোর জন্য প্রায় প্রতিদিনই চাপ সৃষ্টি করছে।’ প্রশাসনের কাছে এই ঘটনার বিহিত চেয়েছেন পাড়াতল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা বন্দনা টুডু।

    বিজেপির অভিযোগে কী জবাব তৃণমূলের?

    এই নিয়ে বিজেপির (BJP) মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল বলেন ,“তৃণমূল কংগ্রেস দলে যোগদান করানোর জন্য আমাদের দলের পঞ্চায়েত সদস্যা ও তার স্বামীকে ভীতি প্রদর্শন করছে শাসক দলের উপ-প্রধান ও তার দলবল । এই বিষয়টি লিখিতভাবে ব্লকের বিডিও ও থানায় জানিয়েছি। প্রশাসন যদি এসব বন্ধে যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে“। যদিও তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান; ‘মানুষ বিজেপি ,সিপিএম দুই দলকেই প্রত্যাখ্যান করেছে। ব্লকের কোনও পঞ্চায়েতেই বিরোধীরা বোর্ড গঠন করতে পারেনি। এমন পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে ’মাইলেজ’ পেতে বিজেপি নেতারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করছে। অন্য দল থেকে লোক টেনে আনার মতো অবস্থা তৃণমূল কংগ্রেসের হয়নি।’
     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share