Tag: bjp

bjp

  • Alipurduar:  চা শ্রমিকদের নিয়ে উত্তরে ফের বাজিমাত করতে তৈরি হচ্ছে বিজেপি

    Alipurduar: চা শ্রমিকদের নিয়ে উত্তরে ফের বাজিমাত করতে তৈরি হচ্ছে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: আলিপুরদুয়ারে (Alipurduar) তৃণমূলের ছন্নছাড়া অবস্থা। আলিপুরদুয়ারে বিশিষ্ট আইনজীবী তথা তৃণমূল নেতা জহর মজুমদার প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটিয়ে দলত্যাগ করেছেন। প্রবীণ এই নেতার দলত্যাগের ফলে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক প্রভাব পড়েছে। দলীয় নেতৃত্ব চাপে রয়েছেন। এই অবস্থায় লোকসভা ভোটকে পাখির চোখ করে জোর প্রস্তুতি শুরু করেছে বঙ্গ বিজেপি। এবার আলিপুরদুয়ারের রণকৌশল ঠিক করতে গুরুত্বপূর্ণ মিটিং-এ করলেন বিজেপি নেতৃত্ব। বিজেপির সাত বিধায়ক ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার উপস্থিতিতে এই মিটিং অনুষ্ঠিত হয়।

    বৈঠকে কী আলোচনা হয়? (Alipurduar)

    দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির পক্ষ থেকে তিনটি ধাপে বৈঠক শুরু করা হয়েছে। ২০২৪ সালে আলিপুরদুয়ারের (Alipurduar) আসনটি বিজেপি দখল করতে পারে তার রুপরেখা তৈরি করা। বুথ ভিত্তিক দলের সার্বিক অবস্থা খতিয়ে দেখার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনকে আরও মজবুত করতে কর্মীদের কী কী করা দরকার তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনে জন্য রণকৌশল ঠিক করা হয়। চা বাগান,পুরসভা ও বস্তিকেন্দ্রিক এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। মূলত চা বাগানের শ্রমিকেরা এই এলাকায় মস্তবড় ভোট ব্যাঙ্ক। তাই, বঞ্চিত শ্রমিকদের পাশে থেকে তাঁদের দাবিদাওয়া নিয়ে কর্মীদের সোচ্চার হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

    কী বললেন বিজেপির জেলা সভাপতি?

    বিজেপির আলিপুরদুয়ার (Alipurduar) জেলার সভাপতি মনোজ টিজ্ঞা বলেন, বাগানে অনেক ইস্যু রয়েছে। চা বাগানের জন্য রাজ্য সরকার কিছু করছে না। শ্রমিকদের পিএফ এর টাকা দিচ্ছে না। এফআইআর হলেও মালিক পক্ষের বিরুদ্ধে ব্যাবস্থা নিচ্ছে না রাজ্য সরকার। এই বিষয় নিয়ে দলীয় কর্মীদের চা শ্রমিকদের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  আলিপুরদুয়ারে বিশিষ্ট আইনজীবী তথা তৃণমূল নেতা জহর মজুমদার সম্প্রতি টিএমসি দলত্যাগ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, তিনি বিজেপিতে এলে স্বাগত জানানো হবে। তাতে লাভ হবে আমাদের। আর আলিপুরদুয়ারে টিএমসি চালাচ্ছে বিজেপি। টিএমসি বিজেপি নেতাদের ধার করে নিয়ে দল চালাচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shantipur: চিকিৎসকে মারধর কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী, সাতদিন পর অবশেষে পুলিশের জালে

    Shantipur: চিকিৎসকে মারধর কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী, সাতদিন পর অবশেষে পুলিশের জালে

    মাধ্যম নিউজ ডেস্ক: দাবি মতো কালীপুজোর চাঁদা দিতে রাজি না হওয়ায় এক চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠেছিল নদিয়ার শান্তিপুর (Shantipur) থানার ফুলিয়ার একটি ক্লাবের ছেলেরদের বিরুদ্ধে। এই হামলার মূল অভিযুক্ত ছিলেন চাঁদ ঘোষ। তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। অবশেষে চিকিৎসককে মারধরের ঘটনায় তাঁকে গ্রেফতার করল পুলিশ।

    ঠিক কী ঘটেছিল? (Shantipur)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ নভেম্বর নদিয়ার শান্তিপুর (Shantipur) থেকে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কাজে যোগ দিতে যাওয়ার সময় ফুলিয়া ঘোষপাড়ায় কালীপুজোর চাঁদা আদায়কারীদের হাতে আক্রান্ত হন চিকিৎসক সুজন দাস। সেই ঘটনায় শান্তিপুর থানায় আক্রান্ত চিকিৎসক অভিযোগ দায়ের করেছিলেন। আক্রান্ত চিকিৎসককে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। তবে, হামলাকারীদের গ্রেফতারে পুলিশ টালবাহানা করছিল বলে বিরোধীদের অভিযোগ। যদিও চিকিৎসককে মারধরের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা নিয়ে সোচ্চার হয়েছিল বিজেপি। আক্রান্ত চিকিৎসককে দেখা করে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবারই বিজেপির পক্ষ থেকে হামলাকারীদের গ্রেফতারির দাবিতে পথে নামে বিজেপি। সেখানেই পুলিশ ও বিজেপি কর্মীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। যদিও পরবর্তীতে পুলিশ আশ্বস্ত করে মূল অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে। পুলিশের আশ্বাস পেয়ে বিজেপি আন্দোলন প্রত্যাহার করে। যদিও ২৪ ঘন্টা যেতে না যেতেই অভিযুক্ত চাঁদ ঘোষকে গ্রেফতার করা হয়।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    এ প্রসঙ্গে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশের সময় লেগে গেল সাত দিন। তৃণমূলের সঙ্গে জড়িত বলেই গ্রেফতারিতে গাফিলতি ছিল পুলিশের। আমরা আন্দোলন করে দাবি জানিয়েছিলাম। চাপে পড়ে হলেও পুলিশের টনক নড়েছে দেখে খুব ভাল লাগছে।

    তৃণমূল নেতৃত্বের কী বক্তব্য?

    স্থানীয় পঞ্চায়েতের প্রধান সুদীপ প্রামাণিক বলেন, চিকিৎসকের সঙ্গে যে ঘটনা ঘটেছে সত্যিই চাঁদ ঘোষ অপরাধ করে থাকে পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। আইন আইনের পথে চলবে। এই সব ক্ষেত্রে দল কোনও পক্ষ নেবে না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দেয়নি মমতা সরকার! অভিযোগ শুনতে কল-সেন্টার চালু করছে বিজেপি?

    BJP: কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দেয়নি মমতা সরকার! অভিযোগ শুনতে কল-সেন্টার চালু করছে বিজেপি?

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। ঠিক তার আগে প্রত্যন্ত গ্রামগুলিতে জনসংযোগ বাড়িয়ে নিতে চাইছে বঙ্গ বিজেপি (BJP)। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে রাজনৈতিক রং দেখেই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মেলে। গ্রামবাংলায় শাসকদলের কর্মী হলেই পাওয়া যায় আবাস যোজনার ঘর, অথবা যেকোনও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতরা নিজেদের সমস্যার কথা এবার সরাসরি হেল্পলাইহেল্পলাইনে জানাতে পারবেন রাজ্য বিজেপিকে (BJP)। সমস্যাগুলি সমাধানের যাবতীয় চেষ্টাও করবে গেরুয়া শিবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এরকম কল সেন্টার খোলার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। তবে এ নিয়ে বিস্তারিত এখনও সেভাবে কিছু জানা যায়নি।

    ধর্মতলায় বিজেপির সমাবেশ

    নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে কেন্দ্রীয় প্রকল্পগুলিকে রাজ্য সরকার নিজেদের বলে তা চালাচ্ছে, এনিয়ে যেন সাধারণ মানুষ তৃণমূল নেতাদের প্রশ্ন করেন, এমন পরামর্শও দিতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। কেন্দ্রীয় প্রকল্পে যাঁরা বঞ্চিত হয়েছেন তাঁদেরকে নিয়ে বড়সড় সমাবেশও করতে চলেছে বঙ্গ বিজেপি (BJP)। ২৯ নভেম্বর ধর্মতলায় সেই সমাবেশে হাজির থাকতে পারেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, এই অভিযোগে দিল্লিতে গত অগাস্টেই এক প্রস্থ নাটক করে অভিষেক ও তাঁর দলবল। তারই পাল্টা এই সমাবেশ হচ্ছে। এমন সমাবেশ যে হতে চলেছে তার ইঙ্গিত তখনই পাওয়া গিয়েছিল যখন অভিষেক রাজভবনের সামনে ধরনায় বসেছিলেন। রাজ্য সরকারকে লোকসভা ভোটের আগে দুর্নীতি ইস্যুতে চেপে ধরতে চাইছে গেরুয়া শিবির।

    গ্রামে গ্রামে দুর্নীতি

    বিজেপি নেতৃত্ব বার বারই দাবি করে এসেছেন কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করছে মমতা সরকার। গ্রামস্তরে দুর্নীতির টাকার ভাগ নিয়ে শাসক দলের গোষ্ঠীবিবাদও আর অজানা নয়। কাটমানি দিলে মিলবে কেন্দ্রীয় প্রকল্পের টাকা, এমন অলিখিত নিয়ম (BJP) পশ্চিমবঙ্গের সব গ্রামেই চালু রয়েছে। শাসক দলের এমন দুর্নীতিতে মানুষের ক্ষোভ চরমে রয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোট পরবর্তী সময়ে কাটমানি নেওয়ার অভিযোগে শাসক দলের নেতাদের বাড়ি ঘেরাও করেছিল সাধারণ মানুষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Shantipur: আক্রান্ত চিকিৎসকের সুবিচারের দাবিতে বিজেপি-র আন্দোলন ঘিরে ধুন্ধুমার

    Shantipur: আক্রান্ত চিকিৎসকের সুবিচারের দাবিতে বিজেপি-র আন্দোলন ঘিরে ধুন্ধুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির পুলিশ ফাঁড়ি ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় নদিয়ার শান্তিপুর (Shantipur) থানার ফুলিয়া এলাকায়। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়। তাতে ১০ জন বিজেপি কর্মী জখম হন। পরে, পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীরা ক্ষোভ উগরে দেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Shantipur)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার ১২ নভেম্বর সকালে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কাজে যোগ দিতে যাচ্ছিলেন সুজন দাস নামে এক চিকিৎসক। তাঁর বাড়ি শান্তিপুর (Shantipur)। বাইকে করে তিনি ফুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছিলেন। বঁইচা ঘোষপাড়ায় ফুলিয়া-আড়বান্দি রোডে স্থানীয় ক্লাবের ছেলেরা কালীপুজোর জন্য চাঁদা দাবি করেন। কিন্তু, দাবি মতো চাঁদা দিতে রাজি হননি সুজনবাবু। আর তারপরই ক্লাবের ছেলেরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। স্বাস্থ্যকেন্দ্রে ফিরে রোগী দেখতে শুরু করেও অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতালে, সেখান থেকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেদিনই তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান। বুধবার বাড়ি ফেরার পর আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেদিনই তাঁকে জেএনএমে পাঠানো হয়।

    আক্রান্ত চিকিৎসককে দেখতে শুভেন্দু, কী বললেন?

    বৃহস্পতিবার সন্ধ্যায় কল্যাণী জেএনএম কলেজ হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে বেরিয়ে এসে রাজ্য সরকার ও শান্তিপুর থানার পুলিশকে নিশানা করেন তিনি। শুভেন্দু আসার সময়ে চিকিৎসকের সঙ্গে ছিলেন তাঁর বাবা ও ভাই। শুভেন্দুর দাবি, স্থানীয় থানার ওসি তাঁর অভিযোগপত্র গ্রহণ করে এফআইআর নম্বর দেননি বলে সুজন আমার কাছে অভিযোগ করেছেন। উল্টে যে বাঁচাতে গিয়েছিল, তাকেই গ্রেফতার করা হয়েছে। আসল অপরাধীরা তৃণমূলের কর্মী-সমর্থক হওয়ায় পুলিশ তাদের গায়ে হাত দেওয়ার সাহস পায়নি।

    বিজেপির শান্তিপূর্ণ অবস্থানে গন্ডগোল 

    শুক্রবার দোষীদের গ্রেফতারের দাবিতে শান্তিপুরের (Shantipur) ফুলিয়া ফাঁড়ির সামনে বিজেপি কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন। সেখানেই কয়েক ঘন্টা ধরে চলে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ। পরবর্তীতে বিজেপি কর্মী-সমর্থকরা পুলিশের ব্যারিকে়ড ভেঙে পুলিশ ফাঁড়ির ভিতরে ঢুকতে গেলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তারপর তা প্রায় হাতাহাতিতে পরিণত হয়। ঘটনাস্থলে গুরুতর আহত হয় বেশ কয়েকজন মহিলা বিজেপি কর্মী, এছাড়াও আহত হন বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির মুখপাত্র অর্চনা মজুমদার সহ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। পরবর্তীতে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়, সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপি সাংসদ জগন্নাথ সরকার পুলিশ প্রশাসনকে তীব্র ভাষায় আক্রমণ করেন বলেন, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। যে ব্যক্তি চিকিৎসককে মারধর করেছে সেই মূল অভিযুক্তকে কেন গ্রেফতার করা হল না? আমরা সেই কারণেই পুলিশ ফাঁড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলাম। সেখানে আমাদের বেশ কয়েকজন কর্মী-সমর্থককে আহত হতে হয়েছে। আমরা এর বিচার চাই। রাজ্য বিজেপির মুখপাত্র অর্চনা মজুমদার বলেন, আমাকেও আঘাত পেতে হয়েছে। পুলিশের এই বর্বরতা আমরা কিছুতেই মেনে নেব না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Fraud Case: জে পি নাড্ডার নাম করে বিজেপি বিধায়কের সঙ্গে আর্থিক প্রতারণা!

    Fraud Case: জে পি নাড্ডার নাম করে বিজেপি বিধায়কের সঙ্গে আর্থিক প্রতারণা!

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার নাম করে বিজেপি বিধায়কের সঙ্গে থেকে আর্থিক প্রতারণার (Fraud Case) অভিযোগ উঠেছে। নাড্ডার নাম করে ২ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় ইতি মধ্যেই দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগণার এক বিজেপি বিধায়কের সঙ্গে। এই নিয়ে জেলার রাজনীতিতে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে।

    ঘটনা কীভাবে ঘটল (Fraud Case)?

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি জে পি নাড্ডার নাম করে উত্তর ২৪ পরগণার বনগাঁ উত্তরের বিধায়ক আশোক কীর্তনীয়ার কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা (Fraud Case) নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। পুলিশ ধৃত দুই ব্যক্তির পরিচয় দিয়ে নাম প্রকাশ করেছেন। একজনের নাম সোনু সিং এবং অপর জনের নাম অর্জুন প্রজাপতি। এই আর্থিক প্রতারণার মূলচক্রী হল সোনু সিং। প্রতারণার সঙ্গে যুক্ত নানা তথ্য পুলিশ উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।

    ফোন এসেছিল বিধায়কের কাছে

    সূত্রে আরও জানা গিয়েছে, গত মার্চ মাসে জে পি নাড্ডার নাম করে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার কাছে একটি ফোন আসে। এরপর বিধায়ককে বলা হয় রাজস্থানের একটি অনুষ্ঠানের জন্য টাকা প্রয়োজন। তিনি যেন পাঠানো অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন। এরপর বিধায়ক টাকা পাঠিয়ে দেন। কিন্তু কয়েকদিন পরেই বুঝতে পারেন তিনি প্রতারণার (Fraud Case) শিকার হয়েছেন। ফলে আর্থিক প্রতারণায় বিধায়কেরাও বাদ পড়ছেন না।

    পুলিশের কাছে অভিযোগ

    মার্চ মাসে ঘটনা ঘটলেও বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, এপ্রিল মাসের ১৩ তারিখে বনগাঁ সাইবার থানায় অভিযোগ করেন। পুলিশ এরপর তদন্ত শুরু করে। জানা গিয়েছে, আজ গুজরাটের মরবি থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। আপাতত ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের কথা জানিয়ে বনগাঁ আদলাতে আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য এই প্রতারণা সম্পর্কে (Fraud Case) বিজেপি বিধায়কের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Telangana Election: ত্রিশঙ্কু বিধানসভা নয়, তেলঙ্গানায় একাই সরকার গড়বে বিজেপি, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

    Telangana Election: ত্রিশঙ্কু বিধানসভা নয়, তেলঙ্গানায় একাই সরকার গড়বে বিজেপি, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ৩০ নভেম্বর ভোট রয়েছে তেলঙ্গানাতে। ওই ভোটে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে দাবি করলেন তেলঙ্গানার (Telangana Election) বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী জি কিষান রেড্ডি। তিনি আরও জানিয়েছেন, ত্রিশঙ্কু বিধানসভার হওয়ার কোনও সম্ভাবনাই নেই, ভালোভাবেই বিজেপি সেখানে সংখ্যাগরিষ্ঠ আসন দখল করবে। তেলঙ্গানা রাজ্যের মানুষ যে পরিবর্তন চাইছেন তাও এদিন জানান তিনি। তাঁর মতে, ‘‘তেলঙ্গানার (Telangana Election) মানুষের বিশ্বাস এবং আস্থা দুটোই হারিয়েছে বিআরএস এবং কংগ্রেস। এই দুই দলই তাদের হতাশ করেছে। ভারত রাষ্ট্র সমিতির বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ আছে তা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো বাইরে বের হবে।’’

    প্রধানমন্ত্রীর মোদির ৪ জনসভা তেলঙ্গানাতে

    সাধারণ মানুষ যে ভারত রাষ্ট্র সমিতির প্রশাসন এবং গুন্ডাদের ভয়ে বাইরে বের হতে পারছেন না সে কথাও শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রীর মুখে। ‘‘ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতার জন্যই আমরা রাত দিন কাজ করছি এবং এটা হবেই।’’ অত্যন্ত দৃঢ়ভাবে একথা বলতে শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে। তিনি আরও জানিয়েছেন, তেলঙ্গানা (Telangana Election) রাজ্য বিজেপি ইতিমধ্যের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির চারটি বড় জনসভা যেন তেলঙ্গানাতে সম্পন্ন করানো যায়। প্রসঙ্গত, নরেন্দ্র মোদির আগের জনসভায় উপচে পড়া ভিড় সেখানে দেখা গিয়েছে। অনগ্রসর সমাজের নেতাদের বড় অংশের মানুষ এখানে জমায়েত করেন।

    গেরুয়া শিবিরের ব্যাপক উত্থান তেলঙ্গানায়… 

    কিষান রেড্ডির মতে, ‘‘মানুষ কংগ্রেসকে জেতাবেনা কারণ তাঁরা জানেন যদি এই পার্টি যেতে তবে তাঁদের বিধায়করা রাতারাতি ভারত রাষ্ট্র সমিতিতে যোগ দেবে।’’ পরিসংখ্যান বলছে, তেলঙ্গানাতে (Telangana Election) খুব দ্রুত উত্থান হচ্ছে বিজেপির। ২০১৮ সালের মাত্র ৭ শতাংশ ভোট ছিল সেখানে গেরুয়া শিবিরের এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি ছিল বিধানসভায়। এরপরই দেখা যায় বৃহত্তর হায়দরাবাদ পুরসভার দুটি উপনির্বাচনেই জিতে যায় বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে চারটি আসন জেতে বিজেপি। জি কিষাণ রেড্ডি আরও জানিয়েছেন, কৃষক থেকে মহিলা, ছাত্র থেকে যুবসমাজ এমনকি সরকারি কর্মচারীরাও বর্তমান সরকারের প্রতি বীতশ্রদ্ধ। মানুষ মনে করে যে বিজেপি একমাত্র রাজনৈতিক দল, যারা তাদের সমস্যার সমাধান করতে পারে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kali Puja 2023: লালকেল্লায় পতাকা তুলছেন ‘প্রধানমন্ত্রী মমতা’! পুজোতেও ভরপুর রাজনীতি তৃণমূলের

    Kali Puja 2023: লালকেল্লায় পতাকা তুলছেন ‘প্রধানমন্ত্রী মমতা’! পুজোতেও ভরপুর রাজনীতি তৃণমূলের

    মাধ্যম নিউজ ডেস্ক: কালীপুজোর থিমেও ভরপুর রাজনীতির ছোঁয়া। বর্ধমানে সেই রকম একটি কালীপুজোর (Kali Puja 2023) থিম নিয়ে ব্যাপক বিতর্কের সূত্রপাত দেখা দিয়েছে। কালীপুজোর প্যান্ডেলে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর সাজে। তিনি স্বয়ং লালাকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করছেন। সেই সঙ্গে পাশে দাঁড়িয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিল তৃণমূল কীভাবে? আর এই থিমের বিষয় নিয়েই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি বলেছেন, এই থিম সনাতনী বিরোধী।

    থিমে রাজনীতি (Kali Puja 2023)

    কালীপুজোর (Kali Puja 2023) থিম নিয়ে জেলায় জেলায় তীব্র উন্মাদনা দেখা দিয়েছে। সকল ক্লাব, বারয়ারি, এবং ব্যবসায়ী সমিতির কালীপুজোগুলি অমাবস্যার রাতে বর্ণাঢ্য আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। কোথাও কেদারনাথ, কোথাও দক্ষিণ ভারতের মন্দির আবার কোথাও ধরা পড়েছে ভুটানের প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র। কিন্তু একমাত্র ব্যতিক্রমী বর্ধমানের (Kali Puja 2023) এক কালীপুজোর থিম। এই দিন দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রীর মডেল রূপে সাজানো হয়েছে। বিতর্ক এখানেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী লালকেল্লায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করছেন। যদিও এই কালীপুজোর মণ্ডপের থিম লালাকেল্লা, তার একজায়গায় লেখা রয়েছে ইন্ডিয়া ১৫ অগাস্ট, ২০২৪।

    কালীপুজোর কমিটির বক্তব্য

    বর্ধমান তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির প্রাক্তন সভাপতি ইফতিকার আহমেদ ওরফে পাপ্পু বলেন, “বিজেপির ধর্মীয় বাতাবরণে দেশে বিভেদের রাজনীতি চলছে। সেই জায়গা থেকে বাংলার এই থিম (Kali Puja 2023) মানুষকে মুক্তির বার্তা দিচ্ছে। সাধারণ মানুষের মনের ইচ্ছাকে এই থিমের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সকলেই চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালে প্রধানমন্ত্রী হবেন।”

    বিজেপির বক্তব্য

    জেলার বিজেপির পক্ষ থেকে স্থানীয় বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র এই থিমের (Kali Puja 2023) বিরোধিতা করে বলেছেন, “সনাতনধর্মের মানুষদের একটা প্রধান পুজো হল কালীপুজো। কালীপুজোর মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে। এই ধরনের থিমের আমদানীতে সনাতনী সমাজের মনে ব্যাপক আঘাত লেগেছে। ২০২৪ সালের লোকসভার ভোটে মাননীয়া মুখ্যমন্ত্রীর স্বপ্ন কোনও দিনই পূরণ হবে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের, এবং Google News পেজ।

  • Dakshin Dinajpur: রাতের অন্ধকারে তৃণমূলের গাছ চুরি হাতেনাতে পাকড়াও! ক্ষোভ প্রকাশ সুকান্তর

    Dakshin Dinajpur: রাতের অন্ধকারে তৃণমূলের গাছ চুরি হাতেনাতে পাকড়াও! ক্ষোভ প্রকাশ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাতের অন্ধকারে চোখে ধুলো দিয়ে বহু প্রাচীন সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। হাতেনাতে পাকড়াও করে বিক্ষোভ গ্রামবাসীদের। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়ি এলাকায়। ঘটনার পরেই উদ্ধার হওয়া প্রায় লক্ষাধিক টাকা মূল্যের গাছের গুড়িগুলি পঞ্চায়েত অফিসের সামনে এনে, বালুরঘাট (Dakshin Dinajpur) থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসীরা। এই গাছের পাচার নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

    গাছ চুরির অভিযোগ (Dakshin Dinajpur)

    দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়ি এলাকায় রাতে দুটি গাছ বোঝাই ভুটভুটিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে স্থানীয়রা। যা নিয়ে কিছুটা সন্দেহ হতেই গাছের গুড়ি বোঝাই ভুটভুটি দুটিকে আটক করে স্থানীয়রা। এরপর চলে ভুটভুটি চালকদের ঘেরাও করে গ্রামবাসীদের বিক্ষোভও। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে ভুটভুটি বোঝাই গাছের গুড়িগুলিকে নিজেদের হেফাজতে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে বালুরঘাট থানার পুলিশ। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, কালাইবাড়ি সংসদের স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী সঞ্জয় দাস গোপনে সরকারি ওই গাছগুলি হিলির তিওড়ের এক গাছ বিক্রেতার কাছে ৩২ হাজার টাকা দিয়ে বিক্রি করেছে। এদিন হাতেনাতে ধরা পড়তেই ওই পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গে দাবি তোলা হয় গ্রেফতারিরও। যদিও এই ঘটনার কিছুই জানেন না বলে দাবি করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যা জ্যোৎস্না দাস।

    গ্রামবাসীর বক্তব্য

    স্থানীয় (Dakshin Dinajpur) ভুটভুটি চালক বলেন, “পঞ্চায়েত সদস্যার স্বামী সঞ্জয় দাস ৩২ হাজার টাকার বিনিময়ে গাছগুলি বিক্রি করেছেন। যেগুলি কাঠ মালিকের নির্দেশে তিওড়ে নিয়ে যাওয়া হচ্ছিল।” আবার গাছ পাচার বিষয়ে গ্রামবাসীরা বলেন, সরকারি গাছগুলি কার্যত পঞ্চায়েতকে অন্ধকারে রেখে পঞ্চায়েত সদস্যার স্বামী গোপনে বিক্রি করে দিয়েছে। যেগুলি তারা হাতেনাতে ধরে ফেলেছেন। যার বাজার মূল্য প্রায় একলক্ষ টাকার কাছাকাছি।”

    কী বললেন সুকান্ত?

    তৃণমূলের গাছ পাচার বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ (Dakshin Dinajpur) সুকান্ত মজুমদার তৃণমূলকে আক্রমণ করে বললেন, “তৃণমূলের পুরো দলটাই চোর। তৃণমূলের এক সদস্যার বর গাছ চুরি করে বিক্রি করতে চেয়েছিল। আমাদের কর্মীরা জানতে পেরে সেই গাছের গুড়িটিকে আটকায়। সেই সঙ্গে পুলিশ-বনদপ্তরকে খবর দিলে তাঁরা গাছের গুড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু তৃণমূল সদ্যসার বর আমাদের এক কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবো।”

    একই ভাবে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান শিবু সরকার বলেন, “গাছগুলো সরকারি গাছ। পুলিশ তদন্ত করে চোরদের গ্রেফতার করুক।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁয়াড় উডবার্ন ওয়ার্ডে যেতে চাইছেন বালু” কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: “মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁয়াড় উডবার্ন ওয়ার্ডে যেতে চাইছেন বালু” কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: খেজুরির বাঁশগোড়া বাজার কমিটি আয়োজিত “শ্রীশ্রী কালীপুজো ও দীপাবলি” উৎসবের শুভ সূচনা করে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বালুর শরীর খারাপ প্রসঙ্গে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁয়াড় এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে যেতে চাইছেন।” পাশাপাশি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি আরও বলেন, “সনাতনকে রক্ষা করতে পারলেই আমাদের উদ্বাস্তু হতে হবে না।”

    বালুকে কটাক্ষ শুভেন্দুর

    প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নিজের শারীরিক অবস্থা সম্পর্কে আজ সংবাদ মাধ্যমকে বলেন, “আমি মারা যাবো, অবস্থা খুব খারাপ।” এরপর বালুর শরীর খারাপ প্রসঙ্গে  শুভেন্দু বলেন, “এসএসকেএমের উডবার্ন ওয়ার্ড হল মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁয়াড়। সেখানেই যেতে চাইছেন। ওখানে গেলে আদর-যত্ন ভালো পাবেন। আর এই জন্যই এমন করছেন। ওসব নাটক ছাড়া কিছুই নয়। ওঁর কিচ্ছু হয়নি।”

    খেজুরি নিয়ে কী বলেন শুভেন্দু (Suvendu Adhikari)?

    খেজুরিতে কালীপুজোর শুভ সূচনা করে শুভেন্দু অধিকারী বলেন, “২০১০ সালে তৎকালীন সিপিএমের হার্মাদরা মানুষের গণতন্ত্রকে লুট করে গোটা খেজুরিতে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে দিয়েছিল। সেই দিন আমি এলাকার রাস্তায় নেমে পদযাত্রা করে শান্তি প্রতিষ্ঠা করেছিলাম। বর্তমানে তৃণমূল কংগ্রেসের চোর-গুন্ডারা সনাতন ধর্মের উপর আক্রমণ করলে মানুষের পাশে দাঁড়াবো। পুজো উদ্যোগতাদের বলব বাজারের খুচরো ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের টাকা যেন বৃদ্ধি না করা হয়। রাজ্যে মুখ্যমন্ত্রী ২ কোটি বেকার তৈরি করেছেন। এই রাজ্যের প্রায় ৫০ লাখ মানুষ অন্য রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়েছেন।”

    সনাতন ধর্ম নিয়ে কী বলেন শুভেন্দু?

    কালীপুজোর উদ্বোধন করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “এই রাজ্যের মুখ্যমন্ত্রী সনাতন ধর্মকে বারবার অপমান করেছেন। দুর্গাপুজোয় দেবী পক্ষের আগেই উদ্বোধন করে হিন্দু ধর্মের সম্মানহানি করেছেন তিনি। মন্ত্রের পাঠ এবং উচ্চারণ ভুল করে বিকৃত করছেন। তথাকথিত সেকুলারদের সনাতন ধর্মের উপর আক্রমণ করার সুযোগ করে দেন মাননীয়া। তাই বঙ্গে ভারতীয় সনাতনী মূল্যবোধ গীতা, উপনিষদ, বেদ, রামায়ণ, মহাভারতকে রক্ষা করতে হবে। ধর্মকে রক্ষা না করলে, ধর্মও মানুষকে রক্ষা করবে না।

    সনাতন ধর্ম রক্ষা এবং উদ্বাস্তু নিয়ে শুভেন্দু বলেন, “আফগানিস্তানে তালিবান শাসন চলছে। যাঁরা ধর্ম সংরক্ষণ করেছেন তাঁদের অনেককেই ভারতে পুনর্বসতি দেওয়া হয়েছে। আর যাঁরা ধর্ম ত্যাগ করেছেন তাঁদেরকে ধর্মও ত্যাগ করেছে। তাই এই কার্তিক মাসে আমাদের হিন্দু সনাতনী ভাবনার মূল্যবোধকে রক্ষা করতে হবে। দামোদর মাস, হরিনাম, বৈষ্ণব ভোজন, পূজা-পার্বণ করতে হবে। সেই সঙ্গে সনাতনীদের উপর আক্রমণ হলে সকলকে একত্রিত হতে হবে। এই কাজ করতে পারলেই ভারত কখনও ইউক্রেন, প্যালেস্টাইন বা লেবাবান হবে না। তাই আমরা সনাতনকে রক্ষা করলেই আর উদ্বাস্তু হবো না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের ,  এবং Google News পেজ।

  • Arjun Singh: ‘৯০ শতাংশ তৃণমূল কার্যালয় খোলে না’, দলীয় সভায় আক্ষেপ করলেন অর্জুন

    Arjun Singh: ‘৯০ শতাংশ তৃণমূল কার্যালয় খোলে না’, দলীয় সভায় আক্ষেপ করলেন অর্জুন

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের বিজয়া সম্মেলনীতে কর্মীদের রাজনীতির পাঠ শেখালেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। শুক্রবার শ্যামনগরের সুব্রত পল্লিতে তৃণমূলের তরফে বিজয়া সম্মিলনীর আয়োজন হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ অর্জুন।  তাঁর কথায়, আগামিদিনে নির্বাচন আছে। শত্রুকে কোনও দিন কমজোরি ভাববেন না। শত্রু কখনও কমজোরি হয় না। আর আবেগ দিয়ে রাজনীতি হয় না। যদি বুথে কর্মী সঠিক না থাকেন, ভোটার লিস্ট যদি আপনাদের মুখস্থ না থাকে, কে বিরোধী রাজনীতি করেন, তা যদি বুঝতে না পারেন, তা হলেই সমস্যা। মানুষের সঙ্গে ব্যবহার ঠিক রাখতে হবে।

    বিজেপি থেকে অনেক কিছু শিখেছি, স্বীকার অর্জুনের (Arjun Singh)

    অর্জুন সিং (Arjun Singh) বলেন, রাজনীতিতে সব সময় শিখতে হয়। আমি ভোট করতে শিখেছি। কংগ্রেস থেকে শিখে এসেছি। এমনকী, ভোটের রাজনীতি করতে গেলে বিজেপির কাছেও অনেক শিখতে হয়েছে। আমি শিখেছি। জ্ঞান নিতে গিলে মাস্টারমশাইয়ের জামার কলার ধরলে হবে না। মাস্টারমশাইকে প্রণাম করতে হবে। হাতজোড় করে জ্ঞান নিতে হবে।

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা নিয়ে কী বললেন অর্জুন

    অর্জুন (Arjun Singh) বলেন, এজেন্সির সঙ্গে লড়তে গেলে নিজেদেরও ঠিক থাকতে হবে। দল যা সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ করবেন, সেই অনুযায়ী আমাদের সবাইকে চলতে হবে।“দলের কিছু সদস্যের জন্য যদি সবাই অসুবিধার মধ্যে পড়েন, আমি মনে করি, সেই লোককে দলে না রাখাটাই ভাল। যে লোকটা দু’দিন আগে মানুষকে ভয় দেখিয়েছে, সেই মানুষ যদি বুথে বসে থাকে, মানুষ অন্য কাউকে ভোট দেবেন। তাই আমাদের নজর রাখতে হবে। কোনও নাককাটা, গালকাটা বা কানকাটাকে বুথে বসতে দেওয়া যাবে না। সভ্য, ভদ্র মা-দিদি কাউন্সিলর যাঁরা ছিলেন, তাঁদের বুথে ফিরিয়ে আনুন।

     তৃণমূলের ৯০ শতাংশ পার্টি অফিস খোলেই না, আক্ষেপ অর্জুনের

    অর্জুন সিং (Arjun Singh) বলেন, এখন তো আমরা পানের দোকান, চায়ের দোকানে বসতেই ভুলে গিয়েছি। পাড়ায় আড্ডা মারছি না। ভেবে নিয়েছি, সবাই আমাদের ভোট দিয়ে দেবেন। আমাদের এই অঞ্চলে ৯০ শতাংশ পার্টি অফিস খোলেই না। কিন্তু অফিসে বসুন। সময় দিন। আমি কিন্তু এলাকায় থাকলে অফিসে বসি। মানুষের সমস্যা শুনতে হবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share