Tag: bjp

bjp

  • Education: বন্ধের মুখে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, সরাসরি মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন সুকান্ত

    Education: বন্ধের মুখে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, সরাসরি মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হবে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুরো পরিস্থিতির জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে সরাসরি দায়ী করেছেন। তাঁর কটাক্ষ, ‘বিশ্ববিদ্যালয় সম্পর্কে মুখ্যমন্ত্রীর কোনও ধারণা আছে বলে মনে হচ্ছে না। তিনি আদৌ কোনও বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কি না, তা অবশ্য আমার জানা নেই। কিন্তু তাঁর যে কোনও ধারণা নেই, রাজ্যে একের পর এক ভোট বিশ্ববিদ্যালয় (Education) গড়ে তিনি তা বুঝিয়ে দিয়েছেন। দক্ষিণ দিনাজপুরেরটাও একটা ভোট বিশ্ববিদ্যালয়। হয়তো পরের ভোটে এই বিশ্ববিদ্যালয়ের জন্য বালি, সিমেন্ট বরাদ্দ হবে।’ সুকান্ত মজুমদার বলেন, ‘গত বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা করে দেওয়া হয়েছিল। কিন্তু তার কোনও নিজস্ব ভবন নেই, কর্মী নেই, অধ্যাপক নেই। অস্থায়ী কর্মীরা বেতন পাচ্ছেন না। সীমানা প্রাচীরও নেই। ভাড়া বাড়িতে ক্লাস চলে। এ কেমন বিশ্ববিদ্যালয়! আমরা প্রশাসনে নেই। তাই এই বিশ্ববিদ্যালয়ের বঞ্চিত পড়ুয়াদের পাশে সরাসরি দাঁড়ানোর মতো অবস্থা আমাদের নেই। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে দ্রুত উপাচার্য নিয়োগের জন্য আমরা রাজ্যপালের দ্বারস্থ হব।

    ক্ষোভে ফুঁসছেন জেলাবাসী

    রাজ্যের একমাত্র উপাচার্যহীন বিশ্ববিদ্যালয় নিয়ে এবার ক্ষোভে ফুঁসতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর। এই জেলার বঞ্চনার ফিরিস্তিতে এবার বিশ্ববিদ্যালয়ের নাম জুড়ে যাওয়াকে ভালোভাবে নিচ্ছে না জেলাবাসী। রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য এখনও এখানে কেন উপাচার্য নিয়োগ করছেন না, রাজ্য উচ্চশিক্ষা (Education) দফতরই বা কেন এই বিশ্ববিদ্যালয় সচল রাখার চেষ্টা চালাচ্ছে না, এসব নিয়েই বাড়ছে ক্ষোভ। এনিয়ে এদিন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে শিক্ষাবিদ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের তরফে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

    কী বললেন ছাত্র, শিক্ষক, গবেষকরা?

    বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বলেন, উপাচার্য না থাকায় নানা ধরনের সমস্যা হচ্ছে। এখনও স্থায়ী বিল্ডিং নেই। আমাদের নতুন কোনও অধ্যাপকও দেওয়া হচ্ছে না। এনিয়ে আমরা খুব সমস্যায় পড়েছি। আমরা চাই, দ্রুত এই সমস্যাগুলি থেকে আমাদের রেহাই দেওয়া হোক।’ বিশ্ববিদ্যালয়ের (Education) দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা বিশিষ্ট শিক্ষক কৃষ্ণপদ মণ্ডল বলেন, দীর্ঘ আন্দোলনের পর আমরা জেলায় বিশ্ববিদ্যালয় পেয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পথ চলা দু’বছর পেরিয়ে গেলেও কোনও উন্নতি হল না। এখনও বিশ্ববিদ্যালয়ের ভবনের কাজ হল না। এখন আবার উপাচার্যও নেই। আমরা ফের এনিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো। ইতিহাস গবেষক সমিত ঘোষ বলছেন, ‘প্রান্তিক অঞ্চলের ছেলেমেয়েদের শিক্ষার অধিকারের জন্যই এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি না করে উল্টে দুর্বল করা হচ্ছে। এটা যথেষ্ট চিন্তার। দ্রুত উপাচার্য নিয়োগ করা ছাড়াও নিজস্ব ভবন নির্মাণের কাজে হাত দেওয়া আশু প্রয়োজন।’

    শিক্ষামন্ত্রীকে অভিযোগ ছাত্র পরিষদের

    এনিয়ে ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদের বক্তব্য, ‘রাজ্য সরকারের উদাসীন মনোভাবে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় (Education) আজ বন্ধের মুখে। বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কী? এই উদাসীন মনোভাবের জন্য জেলার শিক্ষাব্যবস্থা বিশ বাঁও জলে। বিভেদকামী শক্তিগুলি যখন উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে বিভাজন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন উত্তরবঙ্গের এক প্রান্তিক জেলার সঙ্গে এমন বঞ্চনা তাদেরই প্রশ্রয় দেওয়ার শামিল। এই সমস্ত বিষয় নিয়েই শিক্ষামন্ত্রীকে মেল করেছি। এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সহ অন্যান্য সমস্যাগুলি মেটানোর আর্জি জানিয়েছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Third Front: “থার্ড ফ্রন্টে যাচ্ছি না”! প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ঘোষণা নবীনের

    Third Front: “থার্ড ফ্রন্টে যাচ্ছি না”! প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ঘোষণা নবীনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, অ-বিজেপি, অ-কংগ্রেসী রাজনৈতিক দলগুলিকে এক ছাতার তলায় আনতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে আঞ্চলিক দলগুলি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সেই থার্ড ফ্রন্টের (Third Front) সম্ভাবনাতেই জল ঢেলে দিলেন। অ-বিজেপি ও অ-কংগ্রেসী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নবীনের উক্তি, ‘‘এখনই এরকম কোন সম্ভাবনা নেই।’’ প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিহার থেকে উড়ে নবান্নে এসেছিলেন নীতিশ কুমার এবং তেজস্বী যাদব। দুজনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। সম্ভাবনা তৈরি হয় অ-বিজেপি ও অ-কংগ্রেসী দলগুলোর একছাতার তলায় আসার। ওয়াকিবহাল মহলের ধারণা, ২০২৪ সালে আবারও সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি। থার্ড ফ্রন্টের (Third Front) মুখ কে হবেন, সে নিয়েই সংশয় রয়েছে। তো এরকম পরিস্থিতিতে থার্ড ফ্রন্টের (Third Front) সম্ভাবনাকে একটা অলীক কল্পনা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অভিজ্ঞ মহল বলছে, প্রতিবারই লোকসভা নির্বাচনের আগে আঞ্চলিক দলগুলো মিলে এরকম একটা হাওয়া তৈরি করে। কিন্তু জাতীয় রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস এবং বিজেপি ছাড়া সব রাজ্যে প্রার্থী দেওয়ার ক্ষমতা কারও নেই।

    বৃহস্পতিবারে ওড়িশার মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে

    প্রসঙ্গত, এদিন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। জানা গেছে, ওড়িশার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠক শেষে ওড়িশার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে এবং ওড়িশার বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, প্রধানমন্ত্রীকে বলেছি, আমরা পুরীতে একটা বিমানবন্দর গড়তে চাই। ভুবনেশ্বর এয়ারপোর্টের উপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিচ্ছি, প্রধানমন্ত্রী সব রকম দিক থেকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।’’ প্রসঙ্গত, নীতিশ কুমারের সঙ্গে মঙ্গলবারই বৈঠক হয় নবীন পট্টনায়কের। যদিও এটিকে সৌজন্য সাক্ষাৎকার হিসেবে বলেছেন নবীন পট্টনায়ক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • The Kerala Story:  ‘দ্য কেরালা স্টোরি’ আচমকা না দেখানোয় ক্ষুব্ধ দর্শকরা, হলের সামনে বিক্ষোভে বিজেপি, ধস্তাধস্তি

    The Kerala Story: ‘দ্য কেরালা স্টোরি’ আচমকা না দেখানোয় ক্ষুব্ধ দর্শকরা, হলের সামনে বিক্ষোভে বিজেপি, ধস্তাধস্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: হলে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) দেখতে এসে পুলিশি হেনস্থার শিকার হলেন সিনেমাপ্রেমীরা। তাঁদের মধ্যে বেশ কয়েকজন বিজেপির কর্মী-সমর্থক ছিলেন। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি হয়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার রূপমন্দির সিনেমা হলে। সিনেমাপ্রেমীরা এদিন হলে এসে সিনেমা না দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন।

    ঠিক কী ঘটেছিল?

    সোমবারই রাজ্য সরকারের পক্ষ থেকে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) সিনেমাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু বেশ কয়েকটি সিনেমা হলে সরকারি সেই নির্দেশিকা এসে না পৌঁছানোয় হল কর্তৃপক্ষ সিনেমা দেখানোর উদ্যোগ গ্রহণ করে। বেলঘরিয়ার এই সিনেমা হলেও এদিন সকালের দিকে বিতর্কিত সিনেমাটি দেখানোর উদ্যোগ গ্রহণ করা হয়। অনেকে এই সিনেমা দেখার জন্য অনলাইনে টিকিট কেটেছিলেন। সকাল সকাল এই সিনেমা হলের সামনে পৌঁছান সিনেমাপ্রেমীরা। তখনও কোনওরকম সিনেমা বন্ধের নোটিশ আসেনি। কিছুক্ষণ পর বেলঘরিয়া থানার পুলিশ এসে সিনেমা হলের সামনে হাজির হয়। ততক্ষণে সিনেমা হলে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) বন্ধের নোটিশ দেওয়া হয়ে গিয়েছে। দূরদূরান্ত থেকে আসা সিনেপ্রেমীরা এরপরে বিক্ষোভে সামিল হন। সিনেমা হলের গেট ভাঙার চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ লাঠি উঁচিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করে দেয়।

    কী বললেন সিনেমাপ্রেমীরা?

    এক সিনেমাপ্রেমী সংযুক্তা মিত্র বলেন, আমি কলেজ ছাত্রী। আমার বাড়ি চুঁচুড়া। সাত সকালে বন্ধুদের সঙ্গে এই সিনেমা দেখার জন্য এসেছিলাম। আমাদের সামনে নোটিশ দিয়ে জানানো হল, এই সিনেমা দেখানো হবে না। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, এই সিনেমা ব্যান না করে সকলের দেখার ব্যবস্থা করুন। নিউটাউনের বাসিন্দা অনুস্কা বণিক বলেন, বেলঘরিয়ার এই সিনেমা হলে দ্য কেরালা স্টোরি (The Kerala Story) সিনেমাটি চলছে। তাই এসেছিলাম। এখন সিনেমাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এত ভালো সিনেমা বন্ধ করা  উচিত হয়নি।

    কী বললেন বিজেপির যুব মোর্চার নেতা?

    এদিন বিজেপি-র যুব মোর্চার নেতা অচিন্ত্য মণ্ডল বেশ কয়েকজন কর্মী-সমর্থককে নিয়ে সিনেমা দেখতে আসেন। সিনেমা দেখা নিয়ে পুলিশ কর্মীদের সঙ্গে তাঁদের প্রথমে বচসা হয়। পরে, ধস্তাধস্তি হয়। অচিন্ত্যবাবু বলেন, আমরা এই ঘটনার তীব্র বিরোধিতা করছি। আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Land Mafia: ফের প্রকাশ্যে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, নাম জড়ালো এক সিভিক ভলান্টিয়ারের!

    Land Mafia: ফের প্রকাশ্যে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, নাম জড়ালো এক সিভিক ভলান্টিয়ারের!

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেলা থেকে যেতেই ফের প্রকাশ্যে মাটি মাফিয়াদের (Land Mafia) দৌরাত্ম্য। আর এই কাণ্ডে নাম জড়ালো এক সিভিক ভলান্টিয়ারের। যিনি আবার তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরনপুর গ্রামের ঘটনা। ওই গ্রামেরই তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা ফারহানা রহমানের স্বামী উমর ফারুক। তিনিই আবার হরিশ্চন্দ্রপুর থানার সিভিক ভলান্টিয়ার। তাঁর বিরুদ্ধে রাতের অন্ধকারে সরকারি জমি দখল করে মাটি কেটে ক্যানাল ভরাটের অভিযোগ উঠেছে। যে ক্যানাল গ্রামের একমাত্র নিকাশি ব্যবস্থা। আর যা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ এলাকাবাসী।

    জানাজানি হতেই বিক্ষোভে গ্রামবাসীরা

    দিনের আলো ফুটতেই ঘটনাস্থলে যান গ্রামবাসীরা। সেখানে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের দাবি, কোনওভাবেই এই জমি দখল হতে দেওয়া যাবে না। ক্যানাল ভরাট (Land Mafia) করলে গ্রামের চাষবাস ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা এলাকাবাসীর। তাঁদের অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ার গ্রামে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছেন। তাঁর ভয়ে সব সময় সন্ত্রস্ত থাকছে এলাকার মানুষ। এমনকী এলাকাবাসীর অভিযোগে সহমত পোষণ করে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ধর্মা মণ্ডল। যেখানে পুলিশের কাজ আইন রক্ষা করা, সেখানে একজন সিভিক ভলান্টিয়ার হয়ে কীভাবে আইন ভাঙলেন ফারুক, উঠেছে প্রশ্ন। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। 

    কী অভিযোগ বিজেপির? কী বলছে তৃণমূল?

    যদিও অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার উমর ফারুক ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে বিজেপির দাবি, মাটি মাফিয়াদের (Land Mafia) পিছনে শাসকদল এবং প্রশাসনের একাংশের মদত রয়েছে। সেটা এই ঘটনায় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আইন আইনের পথে চলবে, পাল্টা সাফাই তৃণমূলের। তাঁদের বক্তব্য, এটা বিরোধীদের চক্রান্ত। দলকে কালিমালিপ্ত করার জন্যই এটা করা হয়েছে। যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এভাবেই পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: বিজেপি কর্মী খুনের ঘটনায় ধৃতের মৃত্যু দমদম জেলে, কী অভিযোগ জানাল পরিবার?

    BJP: বিজেপি কর্মী খুনের ঘটনায় ধৃতের মৃত্যু দমদম জেলে, কী অভিযোগ জানাল পরিবার?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট পরবর্তী হিংসা মামলায় জগদ্দলে বিজেপি (BJP) কর্মী আকাশ যাদব খুনের ঘটনায় রোহিত ওরফে গুড্ডু যাদব নামে এক যুবককে সিবিআই গ্রেফতার করেছিল। এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে তার ভাই সুমিত যাদবকেও গ্রেফতার করা হয়েছিল। গুড্ডু এতদিন দমদম জেলে ছিল। ৭ মে জেলেই সে অসুস্থ হয়। তাকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুড্ডু বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। সোমবার রাতে জগদ্দলে গুড্ডুর দেহ আনতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিবারের লোকজন ও গুড্ডুর অনুগামীরা তার মৃত্যুর প্রকৃত বিচার দাবি করেন।

    কীভাবে খুন হয়েছিলেন বিজেপি (BJP) কর্মী আকাশ?

    ২০২১ সালের মে মাসে ভোট পরবর্তী হিংসায় খুন হন জগদ্দলের বাসিন্দা আকাশ যাদব। তিনি এলাকায় বিজেপি (BJP) কর্মী বলে পরিচিত ছিলেন। ঘটনার দিন বাড়ি থেকে সবে বেরিয়েছিলেন আকাশ। অভিযোগ, বাড়ির অদূরেই তাঁকে প্রথম বোমা ছোড়া হয়েছিল। তারপর তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। জগদ্দলের পুরানি তালাবের কাছে হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আকাশের। ঘটনার পর থেকে ফেরার ছিল মূল অভিযুক্ত গুড্ডু। তার নামে হুলিয়া জারি হয়। ২০২২ সালের এপ্রিল মাসে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের মাঠ থেকে গুড্ডুকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে কার্তুজ, আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছিল। প্রথমে এই খুনের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছিল। পরে, সিবিআই তদন্তভার গ্রহণ করে। সিবিআইয়ের হাতে গুড্ডু গ্রেফতার হয়। গুড্ডুকে নিয়ে এসে গত বছর তারা খুনের ঘটনার পুনর্নির্মাণ করেছিল। বিজেপি কর্মী খুনের তথ্যপ্রমাণ সিবিআইয়ের হাতে এসেছিল। দমদম জেলে থেকেই গুড্ডুর বিচার চলছিল। তারমধ্যেই তার মৃত্যুতে নতুন করে রহস্য দানা বেঁধেছে।

    কী বললেন গুড্ডুর পরিবারের লোকজন?

    গুড্ডুর পরিবারের লোকজনের বক্তব্য, জেলে থাকাকালীন গত পাঁচদিন ধরে সে অসুস্থ ছিল। এই বিষয়ে আদালত এবং জেল কর্তৃপক্ষের কাছে জানিয়ে কোনও লাভ হয়নি। কেউ কোনও সুরাহা করেনি। কার্যত বিনা চিকিত্সায় তার হাসপাতালে মৃত্যু হয়েছে। ঘটনার সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।

    কী বললেন বিজেপি (BJP) নেতৃত্ব?

    বিজেপি-র (BJP) বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, সব মৃত্যুই দুঃখজনক। আকাশ আমাদের দলের সক্রিয় কর্মী ছিলেন। তাঁকে খুনের ঘটনায় সিবিআই গুড্ডুকে গ্রেফতার করেছিল। গুড্ডু অসুস্থ হয়ে মারা গিয়েছে, না এর পিছনে অন্য কোনও ষড়যন্ত্র রয়েঁরা, তা সিবিআই খতিয়ে দেখুক। কারণ, বর্তমান রাজ্য সরকারের আমলে সব কিছুই সম্ভব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: শুভেন্দুর সভা ফেরত বিজেপির কর্মী-সমর্থকরা ফের আক্রান্ত, অভিযুক্ত তৃণমূল

    Suvendu Adhikari: শুভেন্দুর সভা ফেরত বিজেপির কর্মী-সমর্থকরা ফের আক্রান্ত, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: পটাশপুরে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রতিবাদ সভা থেকে ফেরার পথে আক্রান্ত হলেন বিজেপির কর্মী-সমর্থকরা। ময়নার বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের প্রতিবাদে দিন কয়েক আগে জেলা জুড়ে এক ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। সেই কর্মসূচি চলাকালীন পটাশপুরে অবরোধকারীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের সেই লাঠিচার্জের প্রতিবাদে রবিবার বিকেলে পটাশপুরের দাইতলা বাজারে প্রতিবাদ সভার ডাক দিয়েছিল বিজেপি। প্রশাসনিক অনুমতি না মেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে পথসভার মধ্য দিয়েই প্রতিবাদ সভা শেষ করতে হয় বিজেপিকে। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী। তিনি চলে যাওয়ার পরই সভা থেকে ফেরার সময় পটাশপুর বাজারের কাছে বিজেপির কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলার জেরে বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বিজেপি কর্মীদের গাড়ি। বিজেপি নেতাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। পুলিশের সামনেই এই হামলা হয়েছে। বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন। অনেকের মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্ব হামলার অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির এই অভিযোগ ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে পটাশপুরে।

    এদিনের প্রতিবাদ সভায় শুভেন্দু (Suvendu Adhikari) কী বললেন?

    রবিবার বিকেলে পটাশপুরে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, গোটা রাজ্য চুরি, দুর্নীতিতে ভরে গিয়েছে। রাজ্যবাসী পার্থ-অর্পিতার, কেষ্ট-সুকন্যার খেলা দেখেছেন। একইসঙ্গে মানিক-জীবনকৃষ্ণের খেলা সকলে দেখেছেন। শুধু পিসি-ভাইপোর খেলাটা বাকি রয়েছে, ওটাও হয়ে যাবে। এই রাজ্যে বিচারব্যবস্থা দুর্নীতির মূল উত্পাটন করতে চাইছে। কোনও বিশেষ বিচারপতি বা আইনজীবী নয়, সমগ্র বিচারব্যবস্থা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। আমার বিরুদ্ধে এই সরকার ৩০টি মামলা করেছে, সাতবার সুপ্রিম কোর্টে গিয়েছে। কিন্তু, হতাশ হয়ে ফিরেছে। আজ আইনকে সম্মান জানাতেই আমি সভা করলাম না। আগামী রবিবার এই পটাশপুরে হাইকোর্টের অনুমতি নিয়ে বিরাট জনসভা করার কথা ঘোষণা করেছেন তিনি (Suvendu Adhikari) ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nisith Pramanik: ক্যান্সার আক্রান্ত যুবকের পাশে নিশীথ প্রামাণিক, কুর্নিশ জানালেন শীতলকুচিবাসী

    Nisith Pramanik: ক্যান্সার আক্রান্ত যুবকের পাশে নিশীথ প্রামাণিক, কুর্নিশ জানালেন শীতলকুচিবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভা ভোট-পরবর্তী হিংসায় জখম হয়েছিলেন রামু বর্মন। সেই সময় স্থানীয় বিজেপি নেতৃত্ব পাশে ছিলেন। সেই রামু দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন। রোগের নাম শুনে পাহাড় ভেঙে পড়ে পরিবারের মাথায়। সামান্য কৃষিকাজ করে সংসার চলে তাঁদের। কোচবিহারের শীতলকুচির খলিশামারি গ্রামের চেঞ্জের কুঠি এলাকায় রামুর চিকিত্সা নিয়ে চরম উদ্বিগ্ন ছিলেন পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি ত্রাতার মতো এই পরিবারের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ছেলের চিকিত্সার ব্যবস্থার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী (Nisith Pramanik) ।

    কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী (Nisith Pramanik)?

    বর্মন পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে শনিবার নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)  ও জেলা সভাপতি সুকুমার রায়, স্থানীয় বিধায়ক বরেনচন্দ্র বর্মন-সহ স্থানীয় নেতৃত্বরা রামুর বাড়িতে পৌঁছে তাঁর পরিবারকে ১২ লক্ষ টাকার চেক তুলে দেন। পাশাপাশি যাতায়াতের জন্যও সমস্ত খরচ বহন করা হবে বলে আশ্বাস দেন। নিশীথবাবু বলেন, রামুর বয়স ২৩ বছর। বাইরে থেকে তাকে দেখে বোঝার উপায় নেই , তিনি এরকম একটি রোগে আক্রান্ত। তাঁর চিকিত্সার জন্য বিপুল পরিমাণ খরচ। সেই খরচ  আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এদিন তাঁর বাড়িতে এসে পরিবারের লোকজনকে সেই বার্তা দিয়ে গেলাম।

    কী বললেন রামুর পরিবারের লোকজন?

    মন্ত্রীর সাহায্যে স্বাভাবিকভাবেই আবেগে আপ্লুত রামুর পরিবারের লোকজন। রামুর বাবা হীরালাল বর্মন বলেন, ছেলের রোগ ধরা পড়ার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। এই রোগের চিকিৎসা করার কোনও সামর্থ্য আমাদের ছিল না। আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। নিশীথবাবু সাহায্যের জন্যে এগিয়ে আসায় আমরা খুশি। নিশীথের উদ্যোগে প্রশংসা করছেন শীতলকুচির মানুষরাও। এদিকে সামনেই পঞ্চায়েত ভোট। তাঁর আগে কেন্দ্রীয় মন্ত্রীর (Nisith Pramanik) এই উদ্যোগে গেরুয়া শিবিরের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে রাজনৈতিক মহল মনে করছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: কর্নাটকে শেষ মুহূর্তের প্রচারে মোদি ঝড়! দুদিনে ৩৬ কিমি রোড শো

    Narendra Modi: কর্নাটকে শেষ মুহূর্তের প্রচারে মোদি ঝড়! দুদিনে ৩৬ কিমি রোড শো

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ মুহূর্তে কর্নাটকে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতে রাস্তার দুপাশে মানুষের ঢল নামে। বিশেষ ডিজাইনের তৈরি গাড়িতে প্রধানমন্ত্রী সওয়ার হন। বেঙ্গালুরুর আশপাশের ১৩ টি বিধানসভা কেন্দ্রের উপর দিয়ে হয় প্রধানমন্ত্রীর রোড শো। শনিবার ২৬ কিমি রোড শো করার পর রবিবারও প্রধানমন্ত্রী ১০কিমি শোভাযাত্রা করেন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, দক্ষিণের এই রাজ্য জয়ের ব্যাপারে ভারতীয় জনতা পার্টি একেবারেই আশাবাদী। বছর ঘুরলেই লোকসভার ভোট। উত্তর ভারতে এখনও যে বিজেপির জনসমর্থনের ভিত্তি আছে, তা স্পষ্ট হয়ে গেছে গত বছরের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে। যেখানে ৩০ বছর পরে কোনও দল দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসতে সক্ষম হয়েছে। অন্যদিকে কর্নাটকেও আবার বিজেপি ক্ষমতায় আসতে চলছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সারাদেশে এই মুহূর্তে সবথেকে বড় ভোট-ক্যাচার নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর রোড শো ঘিরে কর্নাটকে ছিল তুমুল আগ্রহ। রবিবার প্রধানমন্ত্রীর রোড শো শুরু হয় সকাল ১০টা নাগাদ বেঙ্গালুরুর তিপ্পাসন্দ্রা রোড থেকে এবং তা শেষ হয় ট্রিনিটি সার্কেলে বেলা সাড়ে ১১টা নাগাদ।

    কর্নাটকের ভোট ১০ মে এবং গণনা ১৩ মে

    প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন রোড শো’তে হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর, যিনি বর্তমানে কর্নাটক থেকে রাজ্যসভার সাংসদ। বেঙ্গালুরু সেন্ট্রালের সাংসদ পি সি মোহনকেও দেখা যায় প্রধানমন্ত্রীর সঙ্গে। গতকালই প্রধানমন্ত্রী কর্নাটকের রাজধানীর দক্ষিণ দিকে রোড শো করেন। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন যে, রাস্তার দুপাশে মানুষের ঢল যেভাবে নেমেছে, তা তিনি সারা জীবন মনে রাখবেন। জানা গিয়েছে, আজকের পর বেশ কতগুলি জায়গায় জনসভা করবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত কর্নাটকের ভোট ১০ মে এবং গণনা ১৩ মে।

     

    আরও পড়ুন: চলতি মাসেই কাশ্মীরে জি২০-র বৈঠক, বানচাল করতেই কি লাগাতার জঙ্গি হামলা?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও দুই তৃণমূল কর্মী

    BJP: ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও দুই তৃণমূল কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: ময়নায় বিজেপি (BJP) নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে নতুন করে আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে শনিবার নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডলকে পুলিশ গ্রেফতার করেছে। এর আগে মিলন ভৌমিক নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছিল। সব মিলিয়ে এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করল পুলিশ।

    ধৃতদের কোথায় থেকে গ্রেফতার করা হল?

    কয়েকদিন আগে বিজেপি (BJP) নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে স্ত্রী, সন্তানের সামনে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে বলে অভিযোগ ওঠে। এই  খুনের ঘটনায় তপ্ত হয়ে ওঠে ময়না এলাকা। বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে বিজেপি (BJP) কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ময়নায় এসে ১২ ঘণ্টা বনধ ঘোষণা করেছিলেন। পরে, শুভেন্দুর নেতৃত্বে এলাকায় প্রতিবাদ মিছিলও হয়। এরপরই পুলিশ মিলন ভৌমিককে গ্রেফতার করে। তবে, বিজেপির (BJP) পক্ষ থেকে ৩৪ জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। তারমধ্যে একজন গ্রেফতার হওয়ায় বিজেপি (BJP) কর্মীরা আন্দোলনের হুমকি দেয়। এরইমধ্যে আরও দুজনকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজনেরই বাড়ি ময়না থানার বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকার গোড়ামাহাল গ্রামে। তারা এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, ঘটনার পর থেকে তারা বাগচায় একটি ইটভাটাতে লুকিয়ে ছিল। শনিবারই পুলিশ তল্লাশি চালিয়ে সেখান থেকে গ্রেফতার করে।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    বিজেপি (BJP) নেতা খুন হওয়ার পর তৃণমূল নেতৃত্ব বিষয়টি ব্যক্তিগত কারণে বা বিজেপি-র দলীয় কোন্দলের জেরেই খুন বলে চালানোর চেষ্টা করেছে। এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তারা তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। এদিন আরও দুজন গ্রেফতার হওয়া প্রসঙ্গে তৃণমূল নেতা সংগ্রাম দলুই বলেন, তৃণমূল কোনও দুর্নীতি বা খুনিদের সমর্থন করে না। কেউ দোষ করে থাকলে তার সাজা হবে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব ?

    বিজেপির (BJP) তমলুক সাংগঠনিক জেলার সভাপতি আশিস মণ্ডল বলেন, দলীয় কর্মী খুনের ঘটনায় আমরা ৩৪ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছিলাম। পুলিশ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে। আমাদের দাবি, অবিলম্বে সকল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sharad Pawar: দলের সভাপতি পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহার করলেন শরদ পাওয়ার

    Sharad Pawar: দলের সভাপতি পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহার করলেন শরদ পাওয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই জাতীয় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে শরদ পাওয়ারকে (Sharad Pawar) নিয়ে। ইতিমধ্যে পাওয়ার ঘোষণা করেন যে এনসিপির সর্বভারতীয় সভাপতি পদ থেকে তিনি ইস্তফা দিতে চলেছেন। এদিকে জল্পনা শুরু হয় ভাইপো অজিত পাওয়ারকে নিয়েও যে তিনি নাকি বেশ কয়েকজন বিধায়ক নিয়ে যোগ দিতে চলেছেন বিজেপিতে। অন্যদিকে একাধিক ইস্যুতে মেদিকে সমর্থন করে বিবৃতি দিতে থাকেন পাওয়ার। এতে জল্পনা আরও বাড়ে যে তিনি এনডিএ-তে যোগ দিতে চলেছেন। পাওয়ারের (Sharad Pawar) ইস্তফার সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছিল তাঁর পরবর্তী উত্তরসূরি নিয়ে। খবর রটে, মেয়ে সুপ্রিয়া সুলে এবং ভাইপো অজিত পাওয়ারের মধ্যে দলের কর্তৃত্ব ভাগ করে দিতে চাইছেন মারাঠা স্ট্রংম্যান। তবে এই জল্পনার মাঝে উঠে আসে নতুন একটি নামও। সম্পর্কে শরদ পাওয়ারের (Sharad Pawar) নাতি রোহিত পাওয়ার। বিধায়ক এবং মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহিত এনসিপি সুপ্রিমোর অত্যন্ত ঘনিষ্ঠ। তাই তিনিও হতে পারেন এনসিপির পরবর্তী সভাপতি এমন খবরও ভাসতে থাকে। তবে পাওয়ার আজ নিজেই জল ঢাললেন সে সম্ভাবনায়।

    আরও পড়ুন: আজ বুদ্ধ পূর্ণিমা, বছরের প্রথম চন্দ্রগ্রহণও! কোন কোন বিধি মেনে চলতে হবে?

    ইস্তফা প্রত্যাহার পাওয়ারের (Sharad Pawar)

    এদিন সাংবাদিক সম্মেলনে পাওয়ার ঘোষণা করেন যে তিনি এনসিপির সভাপতিই থাকছেন। তিনি বলেন, “আমি কারোর অনুভূতিকে অসম্মান করতে পারি না। আপনাদের দাবি ছিল যেন আমি ইস্তফা প্রত্যাহার করি। আপনাদের ভালবাসা, দাবির প্রতি সম্মান জানাচ্ছি। একইসঙ্গে বর্ষীয়ান এনসিপি নেতাদের প্রস্তাবকে সম্মান জানিয়ে আমি ইস্তফা প্রত্যাহার করছি। এনসিপি-র সর্বভারতীয় সভাপতি পদেই থাকছি।” প্রসঙ্গত, ১৯৯৯ সালে কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে এনসিপি প্রতিষ্ঠা করেন শরদ পাওয়ার (Sharad Pawar)। তারপর থেকেই দলের সর্বভারতীয় সভাপতি পদে আসীন রয়েছেন তিনি।

    আরও পড়ুুন: লাদেনের সঙ্গে তুলনা করেছিলেন মোদিকে, ভারত সফরে এলেন সেই বিলাওয়াল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share