Tag: bjp

bjp

  • Alipurduar: আলিপুরদুয়ারে বিজেপি আরও শক্তিশালী, শুভেন্দুর প্রচার ঘিরে উৎসাহ তুঙ্গে

    Alipurduar: আলিপুরদুয়ারে বিজেপি আরও শক্তিশালী, শুভেন্দুর প্রচার ঘিরে উৎসাহ তুঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির গড় হল আলিপুরদুয়ার (Alipurduar)। গত লোকসভা ও বিধানসভায় এখানে দাঁত ফোটাতে পারেনি শাসক দল। তাই এবার জেলা পরিষদ দখল করাই গেরুয়া শিবিরের মূল লক্ষ্য। সেই সঙ্গে শাসক দলের কোন্দলকেই হাতিয়ার করতে চায় বিজেপি। তাই জেলা জুড়ে প্রচারে আসছেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। 

    কীভাবে সুবিধা পাবে বিজেপি (Alipurduar)?

    আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কুমারগ্রাম, মাদারিহাট, কালচিনি, ফালাকাটা ব্লকে বিজেপির দাপট এতটাই যে, সেখানে শাসক শিবিরের তৃণমূল প্রার্থীরা রীতিমতো চাপে রয়েছেন বলে জানা গেছে। আলিপুরদুয়ার ১, আলিপুরদুয়ার ২ ব্লকেও বিজেপির সাংগঠনিক শক্তি রয়েছে বেশ জোরদার। তবে এখানে বিজেপির কাছে প্লাস পয়েন্ট হল শাসক শিবিরের নিজেদের মধ্যে ব্যাপক গোষ্ঠী কোন্দল। যার বাড়তি সুবিধা পাবে গেরুয়া শিবিরের প্রার্থীরা। এরপর শুভেন্দুর সভা হতে চলেছে। আর তাঁকে ঘিরেই রীতিমতো টগবগ করে ফুটছেন গেরুয়া শিবিরের কর্মীরা।

    বিজেপির বক্তব্য

    বিজেপির জেলা সভাপতি (Alipurduar) ভূষণ মোদক বলেন, ২ জুলাই শুভেন্দু অধিকারী আলিপুরদুয়ার জেলার তিনটি জায়গায় নির্বাচনী সভা করবেন। এছাড়াও ৪ জুলাই রাজু বিস্তা নির্বাচনী সভায় আলিপুরদুয়ারে আসছেন। তিনি জেলার তিনটি জায়গায় ওইদিন সভা করবেন। বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী বীরপাড়ার জুবিলি মাঠ, কালচিনি সুভাষিনী টি গার্ডেন মাঠ, কুমারগ্রামের বারোবিশা বিবেকানন্দ ক্লাবের মাঠে ওইদিন তিনটি জনসভা করবেন। পঞ্চায়েত ভোটের মুখে তাঁর এই নির্বাচনী সভাগুলিকে কেন্দ্র করে সেই তাপ-উত্তাপ অনেকটাই আমজনতার মধ্যেও ছড়িয়ে পড়বে বলে মনে করছে রাজনৈতিক।

    তৃণমূলের দলীয় কোন্দল

    পঞ্চায়েত নির্বাচনের কয়েক মাস আগেই বিজেপি দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করে রেখেছিল এই আলিপুরদুয়ার (Alipurduar) জেলায়। নির্বাচন ঘোষণা হতেই সব আসনে মনোনয়ন জমা করেছেন বিজেপি প্রার্থীরা। অপর দিকে শাসক শিবিরে আলিপুরদুয়ারে (Alipurduar) প্রার্থী নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত তুমুল বিক্ষোভের কথা সংবাদ মাধ্যমে উঠে আসে। এমনকি যাঁদের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করার কথা ছিল, তাঁদের নাম শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি। শাসক দলের স্বচ্ছ ভাবমূর্তির অনেক নেতা শেষ পর্যন্ত টিকিট না পাওয়ায় দলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বলে জানা গেছে। এই সুযোগে ভোটে বিজেপি নিজেদের প্রচার অভিযান চালিয়ে জেলায় বাজিমাত করতে চাইছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মত প্রকাশ করছেন।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: পঞ্চায়েত ভোটের আগেই বালুরঘাটে তৃণমূলে ফের ভাঙন, বিজেপিতে যোগদানের হিড়িক

    BJP: পঞ্চায়েত ভোটের আগেই বালুরঘাটে তৃণমূলে ফের ভাঙন, বিজেপিতে যোগদানের হিড়িক

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোট আর হাতে গোনা কয়েকদিন বাকি। তার আগেই তৃণমূলে ফের ভাঙন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতের দুটি এলাকা থেকে ৪৫টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগদান করল। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের ঝিনায়পোতা এলাকা ও ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের নকশা এলাকায় বিজেপির যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তপনের বিজেপির বিধায়ক বুধরাই টুডু ও জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার। এছাড়াও যোগদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্বরা।

    যোগদানকারীদের কী বক্তব্য?

    মূলত এলাকার অনুন্নয়নের কারণেই এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন দুটি গ্রামের বাসিন্দারা। এদিকে ভোটের কয়েক দিন আগে বালুরঘাটে বিজেপিতে (BJP) বড়সড় যোগদানের ফলে দলের সাংগঠনিক ক্ষমতা অনেকটাই বাড়ল বলে জেলা নেতৃত্ব দাবি করেছে। এই বিষয়ে এক যোগদানকারী বলেন, আমরা এতদিন ধরে তৃণমূল দল করে আসলাম। আমরা তৃণমূলে থেকে শুধু বঞ্চনা ভোগ করেছি। এলাকায় কোনও উন্নয়ন হয়নি। দলটা সুবিধাবাদী আর দুর্নীতিগ্রস্ত লোকজনে ভরে গিয়েছে। তাই আমরা সবাই মিলে বিজেপিতে যোগদান করলাম।

    কী বললেন বিজেপি (BJP) নেতৃত্ব?

    এই বিষয়ে বিজেপির জেলার সাধারণ সম্পাদক বলেন, অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের ঝিনায়পোতা গ্রামে ২০ টি পরিবার ও ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের নকশা গ্রামে ২৫ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগাদান কর। তারা এতদিন ধরে তৃণমূল দল করত। কিন্তু, তৃণমূল মানুষের জন্য কাজ করে না। তাই তারা এদিন বিজেপিতে যোগদান করল। এই যোগদানের ফলে আমাদের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ভালো হবে বলে আশা করছি।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    এই বিষয়ে তৃণমূলের বালুরঘাট ব্লকের সভাপতি স্বপন বর্মন বলেন, যারা যোগদান করেছে তারা কেউ তৃণমূলের নয়। বিজেপি (BJP) দেখানোর জন্য নিজেরাই নিজেদের লোককে বিজেপিতে যোগদান করিয়েছে। বরং জলঘর গ্রাঞ্চায়েতের চককাশিতে বিজেপি ছেড়ে ২৩ টি পরিবার তৃণমূলে এসেছে। তৃণমূলের কেউ বিজেপিতে যোগদান করেনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: রায়দিঘিতে বিজেপির বুথ সভাপতিকে রাস্তায় ফেলে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

    BJP: রায়দিঘিতে বিজেপির বুথ সভাপতিকে রাস্তায় ফেলে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যে তৃণমূলী তাণ্ডব শুরু হয়েছে। রাজ্যে এখন প্রধান বিরোধী শক্তি হচ্ছে বিজেপি। সেই বিজেপির (BJP) প্রার্থী এবং দলীয় কর্মীদের ওপর হামলা চালানোর ঘটনা ঘটছে জেলায় জেলায়। এবার বিজেপির বুথ সভাপতিকে রাস্তায় ফেলে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার বামুনের চক ১২৭ নম্বর বুথে। জখম বিজেপি কর্মীর নাম দেবাশিস হালদার। ইতিমধ্যেই হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ আধিকারিক বলেন, অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রায়দিঘি বিধানসভার খাঁড়াপাড়া এলাকা থেকে বাড়ি ফিরছিলেন বিজেপির (BJP) বুথ সভাপতি দেবাশিস হালদার। সেই সময় কয়েক জন তৃণমূল কর্মী তাঁকে ঘিরে ধরে প্রথমে প্রাণনাশের হুমকি দেয়। পরে, রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরে জখম ওই বুথ সভাপতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পর এলাকা ছেড়ে পালায় হামলাকারীরা।

    কী বললেন আক্রান্ত বিজেপি (BJP) কর্মী?

    বিজেপির (BJP) বুথ সভাপতি দেবাশিসবাবু বলেন, বাড়ি ফেরার পথে তৃণমূলের ছেলেরা আমাকে ঘিরে ধরে। বিজেপি না করার জন্য চাপ দেয় তারা। পঞ্চায়েতে হারলে বা জয়ী হলেও হামলা চালানো হবে এবং স্ত্রীর শাঁখা ভাঙার হুমকি দেওয়া হয়। আমি আপত্তি করলেই ওরা আমায় রাস্তায় ফেলে বেধড়ক পেটায়। মেরে মাথা ফাটিয়ে দেয়। হাতে, পায়ে গুরুতর চোট লাগে।

    কী বললেন বিজেপি প্রার্থী?

    স্থানীয় বিজেপি (BJP) প্রার্থী বিভাস কাজি বলেন, তৃণমূলের সঙ্গে মানুষ নেই। ওরা সেটা বুঝে গিয়েছে। বিজেপির পক্ষেই এবার জনমত যাবে, এই আশঙ্কা করেই ওরা আমাদের দলীয় কর্মীর উপর হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। আর এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে, তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    যুব তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি বাপি হালদার বলেন, বিজেপি (BJP) নাটক করছে। এই ধরনের হামলার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। নিজেরা হারবে জেনে আগাম এসব সন্ত্রাসএর মিথ্যা অভিযোগ করছে। আমাদের দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nandigram: পঞ্চায়েত ভোটের মুখে আইসি বদল নন্দীগ্রামে! কী বলছেন শুভেন্দু?

    Nandigram: পঞ্চায়েত ভোটের মুখে আইসি বদল নন্দীগ্রামে! কী বলছেন শুভেন্দু?

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটের মুখে নন্দীগ্রামের (Nandigram) আইসি সুমন রায় চৌধুরিকে ছুটিতে পাঠাল রাজ্য। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল জেলা ডিআইবি দফতরের কাশীনাথ চৌধুরিকে। আজই তিনি দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কথা জানিয়ে নন্দীগ্রামের (Nandigram) আইসি সুমন রায় চৌধুরি ১৫ দিনের ছুটি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে তাঁকে ছুটি দেওয়া হয়েছে। কাশীনাথ চৌধুরি আগেও নন্দীগ্রাম থানার দায়িত্ব পালন করেছিলেন।

    ভোটের আগে আইসি বদলে প্রশ্ন

    ভোটের আগেই এই আইসি বদলকে ঘিরে উঠতে শুরু করেছে প্রশ্ন। রাজনৈতিক মহলেও পড়ে গিয়েছে শোরগোল। এক্ষেত্রে নির্বাচন শান্তিতে সম্পন্ন হবে কি না, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। বিধানসভা নির্বাচনের সময় থেকেই নন্দীগ্রাম রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছে। এখানেই পরাস্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে শাসক দলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগে বার বার সরব হয়েছেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক শুভেন্দু অধিকারী।
    এবারের পঞ্চায়েত নির্বাচনে হাইভোল্টেজ এলাকা বলে চিহ্নিত নন্দীগ্রাম। বিরোধীদের উপর হামলার বার বার অভিযোগ আসছে। নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বার বার অভিযোগ তুলেছেন, রাজ্য সরকার পুলিশকে কাজে লাগিয়ে বিরোধীদের আক্রমণ করে চলেছে। বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলেও সরব শুভেন্দু। শান্তিপূর্ণ ভোটের আবেদন জানাচ্ছেন বিরোধীরা। পঞ্চায়েত ভোটের আগে পুলিশের এই পরিবর্তনে কি শান্তিতে ভোট হবে বাংলা তথা নন্দীগ্রামে।

    আইসি বদল নিয়ে কী বললেন শুভেন্দু?

    এই ঘটনায় শুভেন্দু অধিকারী বলেন, ‘‘কোনও লাভ হবে না। এই আইসি ওদের ক্যাডার ছিল। এগুলো করে কোনও লাভ নেই। থানার টেবিল-চেয়ার-কম্পিউটার সব আমার সঙ্গে আছে। থানার প্রতিটা ইট আমার সঙ্গে আছে। ফলে কোনও একজন ব্যক্তিকে বদলে, এখানে কেন, কোথাও কোনও সুবিধা হবে না। আমরা ভারতীয় জনতা পার্টি পুলিশ নির্ভর রাজনীতি করি না। পুলিশ নির্ভর রাজনীতি করে চোর তোলামূল। তাদের লাগে পুলিশ। আমাদের লাগে না।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: সবংয়ে বিজেপির বুথ সভাপতিকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

    BJP: সবংয়ে বিজেপির বুথ সভাপতিকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: সবং-এর বলপাই এলাকায় বিজেপির (BJP) বুথ সভাপতির ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য। ইতিমধ্যেই দেহ উদ্ধার করেছে সবং থানার পুলিশ। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই এলাকার তৃণমূল নেতারা রাজনৈতিক হুমকি, সন্ত্রাস চালাচ্ছিল এই পরিবারের ওপর। তাঁর জমিতে তৃণমূল দীর্ঘদিন চাষ বন্ধ করে দিয়েছিল। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব সিবিআই তদন্তের দাবি তুলেছে। তারা জানিয়েছে, রাজ্য পুলিশের তদন্তে তাদের কোনও আস্থা নেই। এই ঘটনার পর পরিবারে উঠেছে কান্নার রোল। এলাকা জুড়েও শোকের ছায়া। গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    কী অভিযোগ করল বিজেপি (BJP)?

    বিজেপির দাবি, সবং-এর বলপাই ৯ নম্বর অঞ্চলের বুথ সভাপতি দীপক সামন্তকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিজেপির (BJP) তরফে অভিযোগ আনা হয়েছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন, ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়নি। তাঁকে খুন করা হয়েছে। ২০২১ সালের ২ মে, আমরা যখন বিধানসভা নির্বাচনে হেরে যাই, তখন থেকে এঁর চাষ বন্ধ করে দেওয়া হয়েছিল। এঁর ওপর প্রচণ্ড অত্যাচার করা হয়েছে। আমরা মানবাধিকার কমিশনে জানিয়েছি। আমাদের কাছে সেই সংক্রান্ত সমস্ত আবেদনপত্র আছে। এখনও পর্যন্ত তাঁর জমি আটকে রাখা হয়েছে, চাষ করতে দেওয়া হয়নি। তিন-চার দিন আগে আমাদের নেতারা যখন ওখানে প্রচারে গিয়েছিল, তখন উনিও সেই প্রচারে ছিলেন। এরপর তাঁকে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়, যদি তিনি তৃণমূলে না আসেন, তা হলে তাঁকে প্রাণে মেরে ফেলা হবে। ওনার স্ত্রীকে পর্যন্ত সাদা থান পরানোর হুমকি দেওয়া হয়েছিল। সেই ভিডিও আমাদের কাছে আছে। গত ২৫ তারিখ উনার বাবা মারা গেলে দাহ পর্যন্ত করতে দেওয়া হয়নি। এরপর এলাকার তৃণমূল নেতা তাঁর বাড়িতে তুলে নিয়ে গিয়ে ব্যাপক নির্যাতন চালায়। তারপরই উদ্ধার হল দেহ।

    কী বললেন সুকান্ত মজুমদার (BJP)?

    উল্লেখ্য, বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থেকেই রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে। কোথাও বিরোধীদের মনোনয়নপত্র জমা না দিতে দেওয়া, আবার কোথাও বিরোধী প্রার্থীদের মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। সবংয়ে বিজেপির (BJP) বুথ সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার বলেন, গোটা রাজ্য জুড়ে শাসক দল রক্তের হোলি খেলছে। আর তারা যদি এই খেলা বন্ধ না করে, তাহলে বিজেপিও বাধ্য হয়ে এই খেলায় নামবে। তখন যেন প্রশাসন বা কমিশন বিজেপিকে কিছু না বলতে আসে।

    কী জবাব দিল তৃণমূল?

    যদিও এই ঘটনায় অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। জেলা তৃণমূল কো-অর্ডিনেটের অজিত মাইতির দাবি, এটি একটি আত্মহত্যার ঘটনা। একটি মৃত্যুকে সম্পূর্ণ রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে বিজেপি (BJP)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: তৃণমূল রক্তের হোলি খেললে বিজেপিকেও সেই খেলায় নামতে হবে, চরম হুঁশিয়ারি সুকান্তর

    BJP: তৃণমূল রক্তের হোলি খেললে বিজেপিকেও সেই খেলায় নামতে হবে, চরম হুঁশিয়ারি সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: যদি তৃণমূল কংগ্রেস ভাবে রক্তের হোলি খেলবে, তাহলে বিজেপিকেও (BJP) সেই খেলায় নামতে হবে। তখন যেন আমাদের কেউ দোষ না দেয় যে বিজেপি আইন-শৃঙ্খলা মেনে চলছে না। কমিশন ব্যবস্থা না নিলে বিজেপি বাধ্য হবে ব্যবস্থা নিতে। বৃহস্পতিবার নদিয়ার নবদ্বীপে একটি নির্বাচনী মিছিলে এসে রাজ্যে শাসক দল ও কমিশনকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন নবদ্বীপের শ্যামপুর বাজার থেকে রাওতারা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তা দলীয় প্রার্থীদের সমর্থনে মিছিল করেন তিনি।

    ঠিক কী বললেন সুকান্ত মজুমদার (BJP)?

    উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের পরেই গোটা রাজ্য জুড়ে প্রতিটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব প্রচারে নেমে পড়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থেকেই রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠে আসছে। কোথাও বিরোধীদের মনোনয়নপত্র জমা না দিতে দেওয়া, আবার কোথাও বিরোধী প্রার্থীদের মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। গতকাল মেদিনীপুরের সবংয়ে বিজেপির (BJP) বুথ সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সেই প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার বলেন, গোটা রাজ্য জুড়ে শাসক দল রক্তের হোলি খেলছে। আর তারা যদি এই খেলা বন্ধ না করে, তাহলে বিজেপিও বাধ্য হয়ে এই খেলায় নামবে। তখন যেন প্রশাসন বা কমিশন বিজেপিকে কিছু না বলতে আসে।

    উদয়ন গুহ এবং মুখ্যমন্ত্রীকে কটাক্ষ

    কোচবিহার প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত এলাকা জুড়ে যত তৃণমূলের নেতা রয়েছেন, সবাই চোরাচালানোর সঙ্গে যুক্ত। তারা চায় জোর করে পঞ্চায়েত দখল করতে। কারণ বিএসএফের নিয়ম অনুসারে জন প্রতিনিধিদের কথা কিছুটা হলেও তাদের শুনতে হয়। আর এর মাথায় রয়েছেন উদয়ন গুহ। তিনি বলেন, যতদিন পর্যন্ত এই গুন্ডা তৃণমূলে থাকবে, ততদিন এই চোরাকারবার এবং সংঘর্ষ চলবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সুকান্ত মজুমদার (BJP) বলেন, তিনি সব সময় বিএসএফ থেকে শুরু করে আর্মিদেরও টার্গেট করে মন্তব্য করেন। কিন্তু জীবন বাঁচানোর সময় এলে আর্মি বাঁচায়। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার বিপদে পড়েছিল। তখন আর্মি ক্যাম্পে গিয়ে মুখ্যমন্ত্রীকে নামতে হয়েছিল। আবার বলতে হল আমার ছোটবেলায় আর্মিতে কাজ করা খুব ইচ্ছে ছিল। যার ইচ্ছা থাকবে, সে কখনও আর্মি সম্পর্কে এই ধরনের কথা বলে? যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তখন ইমরান খান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মিলে গিয়েছিল।

    পাশাপাশি মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা চাই মুখ্যমন্ত্রী যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে রাজনীতির ময়দানের নামুক। ভালো খেলোয়াড় না হলে খেলে মজা হয় না। উনাকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় হারাবো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Vote: প্রচার করা যাবে না, দেওয়া যাবে না এজেন্ট, তৃণমূলের ফরমান বিজেপি প্রার্থীকে

    Panchayat Vote: প্রচার করা যাবে না, দেওয়া যাবে না এজেন্ট, তৃণমূলের ফরমান বিজেপি প্রার্থীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবারই রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি যে একের পর এক সন্ত্রাসের ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন, সে কথাও জানিয়ে দিয়েছেন। কিন্তু তার পরেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের যেন অন্ত নেই। ফের বিজেপি প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের (Panchayat Vote) ডাঙাল এলাকায়।

    কী অভিযোগ (Panchayat Vote) বিজেপি প্রার্থী এবং নেতৃত্বের?

    কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর বুথের বিজেপি মনোনীত প্রার্থী বিনয় বিশ্বাসের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে তৃণমূল কর্মীরা এলাকায় প্রচারে বেরিয়ে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে নানাভাবে হুমকি দেয়। বিজেপি প্রার্থী হলেও এলাকায় প্রচার না করার জন্য এবং নির্বাচনের দিন বুথে কোনও রকম এজেন্ট না বসানোর কথাও বলেছে তৃণমূল কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন বিনয় বিশ্বাস ও তার পরিবারের লোকজন। ঘটনার কথা দলের উচ্চ নেতৃত্বকে জানানোর পর কাঁকসা থানার দ্বারস্থ হন তিনি।
    বর্ধমান সদরের বিজেপির জেলার সহ-সভাপতি রমন শর্মার অভিযোগ, পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দোপাধ্যায়ের দলের পায়ের তলায় মাটি নেই। সেই কারণেই চারদিকে খুন, সন্ত্রাস, হুমকি চলছে। বাদ যায়নি কাঁকসা এলাকা। কাঁকসায় তাঁদের প্রার্থীদের (Panchayat Vote) নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ। তিনি জানিয়েছেন, প্রশাসনকে এই বিষয়ে জানানোর পর যদি কোনও রকম ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে আগামী দিনে তাঁরা নিজেরাই নিজেদের ব্যবস্থা করবেন।

    কী বলছে তৃণমূল নেতৃত্ব (Panchayat Vote)?

    যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ (Panchayat Vote) অস্বীকার করেছেন কাঁকসা ব্লকের তৃণমূলের সহ-সভাপতি হিরন্ময় বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, যে বিজেপি প্রার্থী অভিযোগ করছেন যে তাঁকে হুমকি দেওয়া হয়েছে, সেই বিজেপি প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তৃণমূলে প্রার্থী হতে চেয়েছিলেন। যেহেতু তাঁকে তৃণমূলে যোগদান করানো হয়নি এবং কোনওভাবে প্রার্থী করা হয়নি, সেই কারণেই বিজেপির ওই প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: তুফানগঞ্জে বিজেপির প্রার্থী সহ একাধিক কর্মীর বাড়িতে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

    BJP: তুফানগঞ্জে বিজেপির প্রার্থী সহ একাধিক কর্মীর বাড়িতে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত কোচবিহার। এবার কোচবিহার জেলার তুফানগঞ্জের রামপুর এলাকা উত্তপ্ত হল। বিজেপির পঞ্চায়েত প্রার্থী সহ মোট চারজন বিজেপি কর্মীর (BJP) বাড়ি ও একটি দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানোর ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় বক্সিরহাট থানার জোরাই ফাঁড়ির পুলিশ। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের, রামপুর-২ গ্রাম পঞ্চায়েতের গড়ভাঙা ও ঢোঢারকুঠি  এলাকায়।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    স্থানীয় ও বিজেপি (BJP) সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় তুফানগঞ্জ-২ নম্বর ব্লক তৃণমূলের সহ-সভাপতি তথা জেলা পরিষদের প্রার্থী নিরঞ্জন সরকারের নেতৃত্বে বাইক বাহিনী টহল দেয় গোটা রামপুর এলাকায়। সেই সময় প্রথমে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের ঢোঢারকুঠি ৯/৫৫ নম্বর বুথে সুব্রতলাল সরকারের ধান ঝারাই করার দোকানে বৈদ্যুতিক যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়। তাঁর দোকানের সামনে রাখা বাইক ভাঙচুর চালিয়ে নয়ানজুলিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ঠিক তার পরেই ৯/৫০ নম্বর বুথের গড়ভাঙ্গা বাতানবাড়ি এলাকার বিজেপি পঞ্চায়েত প্রার্থী দুলালী সাহা, বিজেপি কর্মী অখিল সাহা, গোপাল সাহা, নিখিল বিশ্বাসের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে। ভাঙচুর চালানো হয় ওই বিজেপি কর্মীদের ঘরে থাকা আলমারি, টিভি, ঘরের টিনের বেড়া সহ সমস্ত আসবাবপত্রে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে। পাশাপাশি এলাকার লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    কী বললেন আক্রান্ত বিজেপি (BJP) কর্মী?

    আক্রান্ত বিজেপি কর্মী সুব্রতলাল সরকার বলেন, বিজেপি (BJP)  করা আমার অপরাধ। সেই কারণে আমার দোকানে হামলা চালায় তৃণমূলের তুফানগঞ্জ-২ নম্বর ব্লক তৃণমূলের সহ-সভাপতি তথা জেলা পরিষদের প্রার্থী নিরঞ্জন সরকার ও তার দলবল। হামলা চালানোর পাশাপাশি আমাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    বিষয়টি নিয়ে তুফানগঞ্জ-২ নম্বর ব্লক তৃণমূলের সহ-সভাপতি নিরঞ্জন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। এই ঘটনার সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। বিজেপি (BJP) আমাদের নামে মিথ্যা অভিযোগ করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: পঞ্চায়েত ভোটের আগে জলপাইগুড়িতে তৃণমূলে ফের ভাঙন, বিজেপিতে যোগদান বহু পরিবারের

    BJP: পঞ্চায়েত ভোটের আগে জলপাইগুড়িতে তৃণমূলে ফের ভাঙন, বিজেপিতে যোগদান বহু পরিবারের

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে একদমই পছন্দ নয়। সেই কারণে জলপাইগুড়ির বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের বহু তৃণমূল কর্মী-সমর্থক বিজেপিতে (BJP) যোগদান করলেন। বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের ফাটাপাড়া এলাকায় এই যোগদান পর্ব হয়। অন্যদিকে, বুধবার ময়নাগুড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতি সহ বহু দলীয় কর্মী বিজেপিতে যোগ দেন। ভোটের আগে তৃণমূলের এই ভাঙনে শাসক দলের নিচুতলায় ব্যাপক প্রভাব পড়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে।

    তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) কারা যোগদান করলেন?

    বৃহস্পতিবার বারোপাটিয়া অঞ্চলের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বিজেপি প্রার্থীরা বোদাগঞ্জের মা ভ্রামরী দেবী মন্দিরে পুজো দেন। সেখানেই এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। এদিন মন্দিরে পুজো দেওয়ার পর মন্দিরের মুখ্য পূজারি লালবাবার আশীর্বাদ গ্রহণ করেন তাঁরা। এরপর ফাটাপাড়া ১৮/১৭০ নম্বর বুথে বিজেপির যোগদান সভা হয়। সেখানেই স্থানীয় কুড়িটি পরিবারের লোকজন তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেন। অন্যদিকে, একই ইস্যুতে বুধবার ময়নাগুড়ি ব্লকেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় বেশ কিছু পরিবার। ময়নাগুড়ি ব্লকের দোমহনী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৬/৬০ নং বুথে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানা যায়, ওই অঞ্চলের তৃণমূলের অঞ্চলের ছাত্র কমিটির সভাপতি ছিলেন শ্রীবাস চন্দ। কিন্তু তাঁদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং দুর্নীতির প্রতিবাদে পঞ্চায়েত নির্বাচনের আগে ক্ষুব্ধ তৃণমূল যুবনেতারা বিজেপিতে (BJP) যোগদান করেন। এদিন প্রায় ২৩ টি পরিবারের সঙ্গে শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করেন। যোগদানের পর শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন তাঁরা। যোগদানকারীদের একজন গৌতম রায় বলেন, গত পাঁচ বছরে তৃণমূল যা দুর্নীতি করেছে সেই দুর্নীতি আমরা কোনও ভাবেই মানতে পারছি না। তাই দুর্নীতিমুক্ত এলাকা গড়ে তুলতে বিজেপিতে যোগদান করেছি।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত রায় বলেন, যারা বিজেপিতে (BJP) যোগদান করেছেন, তাঁরা কেন করেছেন সেটা আমার জানা নেই। এতে আমাদের দলের কোনও ক্ষতি হবে না। কারণ, তৃণমূল এলাকায় যা উন্নয়ন করেছে, সেই নিরিখে মানুষ তৃণমূলের পক্ষেই ভোট দেবে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিষয়টি নিয়ে বিজেপির (BJP) রাজগঞ্জ ব্লকের ১১ নম্বর আসনের বিজেপি প্রার্থী পরিবহণ মণ্ডল বলেন, বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের দুর্নীতি, অত্যাচারের বিরুদ্ধে যোগদানকারীরা প্রতিবাদ জানালেন। দলে তাঁদের স্বাগত জানাই। তৃণমূল রাজ খতম করতে রাজ্যের সব জায়গাতেই এই ভাবে মানুষ তৃণমূলে যোগদান করছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nisith Pramanik: দিনহাটায় গুলিতে মৃত তৃণমূল কর্মী আন্তর্জাতিক অপরাধী, দাবি নিশীথ প্রামাণিকের

    Nisith Pramanik: দিনহাটায় গুলিতে মৃত তৃণমূল কর্মী আন্তর্জাতিক অপরাধী, দাবি নিশীথ প্রামাণিকের

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে রাজ্য জুড়ে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র উত্তাল। জেলায় জেলায় বোমাবাজি, হুমকি, হানাহানি এবং গুলি চলছে। শাসক দলের অত্যাচারের বিরুদ্ধে বিরোধীরা সরব হয়েছেন সর্বত্র। এরই মধ্যে দিনহাটায় ফের চলেছে গুলি। মারা গেছেন এক তৃণমূল কর্মী। বুধবার সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) জানিয়ে দিলেন, ‘মৃত কর্মী একজন আন্তর্জাতিক অপরাধী।’  

    কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক?

    দিনহাটার গিতলদহের জারিধরলা গ্রামে গত মঙ্গলবার তৃণমূলের আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে দুষ্কৃতীদের গ্যাংওয়ারেই ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) সাংবাদিকদের সামনে এদিন মন্তব্য করেন। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, মৃত ব্যক্তি একজন আন্তর্জাতিক দুষ্কৃতী। তার নামে অনেক মামলা ইতিমধ্যেই চলছে বলে জানা গেছে। মৃত তৃণমূল কর্মী বাংলাদেশের নাগরিক ছিল। বাংলাদেশের পরিচয়পত্র অনুযায়ী নাম মহঃ আব্দুর রহমান। বাবা-মা দুজনেই বাংলাদেশে থাকে। মন্ত্রী আরও বলেন, মৃত তৃণমূল কর্মীর ভারতীয় আধার কার্ড অনুযায়ী নাম বাবু রহমান। সে একাধিকবার ভারতে এবং বাংলাদেশের সীমান্ত বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। মূলত সীমান্তে চোরা কারবারে প্রত্যক্ষ নেতৃত্ব দিত এই তৃণমূল কর্মী। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং ভাগের মাল বণ্টন নিয়ে প্রথমে বিবাদ হয় এবং এরপর নিজদের সঙ্গে লড়াইতে মৃত্যু হয় তার। এর উত্তরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষ নিশীথ প্রামাণিকের পদত্যাগ দাবি করে বলেন, বি এস এফ তো কেন্দ্রের অধীনে। তারা থাকা সত্ত্বেও অপরাধীরা এদেশে এসে থেকে গেল কীভাবে?  

    সকালেও গুলি চলেছিল এই দিনহাটাতেই

    অন্যদিকে, বুধবার সকালেও ফের রাজনৈতিক হিংসা ছড়ায় দিনহাটায়। এবারও সেখানে গুলিবিদ্ধ হন তৃণমূল প্রার্থীর ভাই শাহিনুর হক। জানা গিয়েছে, দিনহাটা গিতলদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোড়াম এলাকায় গুলি চলার ঘটনা ঘটেছে। যার জেরে আক্রান্ত ওই তৃণমূল কর্মী। তিনি শাসকদলের গ্রাম পঞ্চায়েত (Panchayat Vote) পদপ্রার্থী বিজলী খাতুনের ভাই। জানা গিয়েছে, রাত এগারোটা নাগাদ প্রচার সেরে বাড়ি ফিরছিলেন শাহিনুর। সেই সময় আচমকা তাঁর উপর অতর্কিতে আক্রমণ হয়। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল গীতলদহ। সকালেই এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে পরপর গুলি করার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, বাবু হক নামে একজন নিহত হন এই ঘটনায়। জখম হন পাঁচ জন। তাঁদেরকে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের হিংসা ছড়াল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share