Tag: bjp

bjp

  • Howrah: আমতায় একের পর এক বিজেপি সমর্থকের বাড়িতে ভাঙচুর, আগুন

    Howrah: আমতায় একের পর এক বিজেপি সমর্থকের বাড়িতে ভাঙচুর, আগুন

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট মিটে গেলেও এখনও পর্যন্ত জেলায় জেলায় অশান্তি থামেনি। বৃহস্পতিবারই উচ্চ আদালত নির্দেশ দিয়েছে, যে কোনও ধরনের অশান্তি ঘটলে কেন্দ্রীয় বাহিনী সরাসরি ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নিতে পারে। কিন্তু তার পরেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। বৃহস্পতিবার আদালতের নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা পরেই গভীর রাতে হাওড়ার (Howrah) আমতায় একের পর এক বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটল। গণনার পর থেকেই আমতার ওই এলাকা উত্তপ্ত ছিল। বৃহস্পতিবার রাতে কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় এলাকা আরও উত্তপ্ত হয়ে উঠল। এমনকী শাসক দলের নেতারা হুমকি দিচ্ছে বলেও অভিযোগ বিরোধী দলের। বৃহস্পতিবার রাতে বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সোমা রায় সহ ৬ বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এক বৃদ্ধা অগ্নিদগ্ধ হন। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ছাড়া আর কেউ এ কাজ করতে পারে না।

    ভয়াবহ সেই ঘটনার (Howrah) বিবরণ

    আমতা (Howrah) বিধানসভার অন্তর্গত আমড়াগোড়ি অঞ্চলের কাঁকরোল গ্রামে বিজেপির গ্রামসভার প্রার্থী সোমা রায়ের অভিযোগ, বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ দুষ্কৃতীরা তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আতঙ্কে গ্রামছাড়া এলাকার একাধিক পরিবার। বিজেপির আরও অভিযোগ, ঘরগুলোতে বাইরে থেকে শিকল লাগিয়ে দেওয়া হয়। প্রতিবশীরাই তাদের দরজার শিকল খুলে ঘর থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। এই ঘটনায় কোনওক্রমে বাড়ির বাসিন্দারা বেরোতে পারলেও আগুনে পুড়ে মরেছে হাঁস, মুরগি সহ গবাদি পশু। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়পুর থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। অভিযোগ, ভোটে বিজেপির হয়ে দাঁড়ানোর পর থেকেই হুমকি আসছিল। তৃণমূলের নেতারা বাড়িঘর জ্বালিয়ে দিয়ে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে আসছিল। কিন্তু তারা তৃণমূলের হুমকি উপেক্ষা করেই সেখানে বসবাস করছিলেন। কিন্তু বৃহস্পতিবার রাতে তৃণমূল সত্যিই যে ঘরদোর জ্বালিয়ে দেবে, তাঁরা তা বুঝে উঠতে পারেননি।

    কী বলছে বিজেপি প্রার্থীর পরিবা (Howrah) ?

    ভূদেব রায় ও স্বপন রায় দুই ভাই। ভূদেবের স্ত্রী কল্পনা রায় ও স্বপনের স্ত্রী ঝুমা রায়। দুই জা বিজেপির হয়ে এবারে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অমরাগড়ি এলাকার ৪৩ ও ৩৭ নম্বর দুটি বুথ থেকে দুজনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। স্বপন রায় বলেন, স্থানীয় তৃণমূলের নেতারা আমাদের ভোটে দাঁড়াতে বারণ করেছিল। আমরা তাদের বারণ উপেক্ষা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। তারপর থেকেই আমাদের হুমকি দিয়ে আসছিল। কিন্তু সত্যিই যে তারা আমাদের ঘরে (Howrah) পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেবে, তা আমরা বুঝতে পারিনি।

    তীব্র নিন্দা শুভেন্দু অধিকারীর

    হাওড়া গ্রামীণের বিজেপির জেলা সাধারণ সম্পাদক দ্বিজেন অধিকারী বলেন, পুলিশ ওদের দলদাস। মনোনয়ন থেকে দেখছি, পুলিশ ওদের কথা মতো চলছে। বিজেপি বারবার আক্রান্ত হওয়া সত্ত্বেও পুলিশ কিছু করছে না। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমা রায়ের বাড়ি (Howrah) কীভাবে পুড়েছে, সেই ছবি তিনি ট্যুইটারে পোস্ট করেছেন। তাঁর দাবি, গ্রামাঞ্চলে ভোট পরবর্তী হিংসার শিকার কয়েক হাজার বিরোধী দলের কর্মী। তাঁদের বাড়িতে আগুন লাগিয়ে গ্রামছাড়া করা হচ্ছে বলেও দাবি করেছেন শুভেন্দু।

    কী বলছে তৃণমূল?

    যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। আমতা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেলিমুল আলম জানান, যে জায়গায় ঘরগুলি আগুনে পুড়ে গেছে সেই জায়গা নিয়ে আইনি জটিলতা চলছিল। আইনি জটিলতা কাটাতে ইচ্ছে করে ঘরে আগুন লাগিয়ে দিয়ে তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bihar Protest: বিধানসভা অভিযানে লাঠিচার্জ পুলিশের, বিজেপি নেতা সহ মৃত ২

    Bihar Protest: বিধানসভা অভিযানে লাঠিচার্জ পুলিশের, বিজেপি নেতা সহ মৃত ২

    মাধ্যম নিউজ ডেস্ক: বিক্ষোভ থামাতে বেপরোয়া লাঠিচার্জ করেছিল পুলিশ। তার জেরে প্রাণ হারালেন বিজেপির (BJP) এক নেতা সহ মোট দুজন। ঘটনার জেরে উত্তাল বিহার। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ (Bihar Protest) কর্মসূচি পালন করে গেরুয়া শিবির। নীতীশের ইস্তফার দাবিতে সোচ্চারও হন তাঁরা। বিধানসভার ভিতরেও বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি।

    বিধানসভা অভিযান

    বৃহস্পতিবার বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। দলের কর্মী-সমর্থকরা জড়ো হয়েছিলেন পাটনা শহরে। জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ। তারপরেও হটে না গিয়ে কর্মসূচি জারি রেখেছিলেন বিজেপির নেতা-কর্মীরা। এর পরেই এলোপাথাড়ি লাঠিচার্জ করতে শুরু করে পাটনা পুলিশ। পুলিশের লাঠির ঘায়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপির এক মহিলা কর্মীর। জখম (Bihar Protest) হন বেশ কয়েকজন। এঁদের মধ্যে ছিলেন বিজেপির জেহানাবাদ জেলার সাধারণ সম্পাদক বিজয় কুমার সিংহও। পুলিশের লাঠির ঘায়ে গুরুতর জখম হন বিজয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।

    বেপরোয়া পুলিশ

    শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে বিহারে আন্দোলন করছে বিজেপি। গেরুয়া কুর্তি, শাড়ি পরে এদিন বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁরা আওয়াজ তোলেন, নীতীশ-তেজস্বী ইস্তফা দাও। বিজেপি নেতাদের কয়েকজনকে দেখা যায় প্রচার রথে উঠে স্লোগান দিতে। বিক্ষোভকারীদের রুখতে পাটনার ডাকবাংলো মোড়ের কাছে ব্যারিকেড করে পুলিশ। পাটনার পুলিশের সিনিয়র সুপারিনডেন্ট রাজীব মিশ্র বলেন, আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ বাধ্য হয়ে জলকামান ছোড়ে। কাঁদানে গ্যাসের সেল ফাটায়।

    বিজয়ের মৃত্যুতে শোক (Bihar Protest) প্রকাশ করেছেন বিহার বিজেপির নেতা সুশীল কুমার মোদি। ট্যুইট-বার্তায় তিনি লিখেছেন, পুলিশের লাঠিচার্জে আমাদের এক কর্মীর মৃত্যু দুর্ভাগ্যজনক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। আমরা পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করব। এসবের জন্যই দায়ী নীতীশ কুমার। ট্যুইট-বার্তায় শোক প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। তিনি লিখেছেন, বিহার সরকার গণতন্ত্রের ওপর আঘাত হানছে, যাতে তারা দুর্নীতির অনুশীলন চালিয়ে যেতে পারে। 

    এদিকে, ঘটনার প্রতিবাদে বিধানসভায়ও বিক্ষোভ দেখান পদ্ম শিবিরের বিধায়করা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার অওয়ধ বিহারী চৌধুরী মার্শাল ডেকে বিক্ষোভকারী বিধায়কদের সভার বাইরে বের করে দেন। এ নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তিও হয় বিধায়কদের।

    আরও পড়ুুন: “আক্রান্তদের অপরাধ, তাঁরা মোদিকে ভালবাসেন”, ‘শান্তিকক্ষ’ থেকে বেরিয়ে বললেন রবিশঙ্কর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rajya Sabha Election: মনোনয়নপত্র পেশ অনন্তর, “দিনটি গর্বের”, বললেন শুভেন্দু, “ঐতিহাসিক মুহূর্ত”, মন্তব্য সুকান্তর

    Rajya Sabha Election: মনোনয়নপত্র পেশ অনন্তর, “দিনটি গর্বের”, বললেন শুভেন্দু, “ঐতিহাসিক মুহূর্ত”, মন্তব্য সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি (BJP) প্রার্থী অনন্ত মহারাজ। রাজ্যসভায় (Rajya Sabha Election) তাঁর নামে শিলমোহর দিয়েছিলেন অমিত শাহ স্বয়ং। তাঁর নাম নিয়ে সহমত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বুধবারই অনন্তর মনোনয়ন সংক্রান্ত সব কাজ সেরে রেখেছিল বিজেপির পরিষদীয় দল।

    মনোনয়নে শুভেন্দু-সুকান্ত

    এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বিধায়কদের নিয়ে অনন্ত যান গান্ধী মূর্তির পাদদেশে। পরে দেন মনোনয়নপত্র জমা। উপস্থিত ছিলেন সুকান্ত, শুভেন্দু এবং নিশীথও। শুভেন্দু বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। সেই রাজ্য থেকে বিজেপি এই প্রথম কোনও রাজ্যসভার (Rajya Sabha Election) সাংসদ পাচ্ছে। তাই আমাদের বিজেপি কর্মীদের কাছে এই দিনটি গর্বের।” রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বলেন, “ঐতিহাসিক মুহূর্ত। এই প্রথম বাংলা থেকে আমাদের কোনও সাংসদ রাজ্যসভায় যাচ্ছেন। উত্তরবঙ্গের অনুন্নয়নের জন্য রাজ্যই দায়ী। এছাড়া বিভিন্ন ভাগের দাবি উঠেছে। মূল কারণ হল পশ্চিমবঙ্গের উন্নয়ন কলকাতা কেন্দ্রিক। বৈমাতৃসুলভ আচরণ করছে রাজ্য। এই অনুন্নয়ন সরে গেলে আর বাংলা ভাগের দাবি উঠবে না।”  

    ডামি প্রার্থী

    এদিকে, এদিন বিজেপির তরফে মনোনয়নপত্র দাখিল করেন ডামি প্রার্থী রথীন্দ্র বসু। তিনি বিজেপির রাজ্য সহ সভাপতি। অনন্তর মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই মনোনয়নপত্র জমা দেন উত্তরবঙ্গের ভূমিপুত্র রথীন্দ্র। বিজেপি সূত্রে খবর, ১৮ জুলাই মনোনয়নপত্র (Rajya Sabha Election) প্রত্যাহারের শেষ দিন। সেদিন মনোনয়নপত্র তুলে নেবেন রথীন্দ্র। এদিন তৃণমূলকেও নিশানা করেছেন সুকান্ত। বলেন, “আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করছি। ভোটে একটা দল জিতবে, একটা হারবে, সেটা স্বাভাবিক। ২০১১ সালে তৃণমূলের কী ছিল? আমাদের ভোট তার কাছাকাছি। সাঁকরাইলের বিধায়ক ভোট লুঠ করেছেন। চোর বিধায়ক। টাকা লুঠ করেছিলেন। পঞ্চায়েতের টাকা চুরি করতে চেয়েছিলেন।”

    আরও পড়ুুন: “আক্রান্তদের অপরাধ, তাঁরা মোদিকে ভালবাসেন”, ‘শান্তিকক্ষ’ থেকে বেরিয়ে বললেন রবিশঙ্কর

    বিরোধীদের নিশানা করে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “কেন্দ্রের দিকে নজর রাখুন। ২০২৪-এ কী হয় দেখুন। ২৪ এর পর বাঘে-গরুতে এক ঘাটে জল খাবে। ২৬-এর রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূল, সিপিএম, কংগ্রেস একজোট হয়ে লড়াই করলেও, অবাক হব না।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Panchayat Election 2023: ‘টাকা নয়, মানুষ বিচার চায়’, মমতার ক্ষতিপূরণের ঘোষণাকে কটাক্ষ দিলীপের

    Panchayat Election 2023: ‘টাকা নয়, মানুষ বিচার চায়’, মমতার ক্ষতিপূরণের ঘোষণাকে কটাক্ষ দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন কেন পড়বে? কেন রাজনৈতিক হিংসার বলি হতে হবে মানুষকে? প্রশ্ন তুললেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বুধবারই ভোটের (Panchayat Election 2023) হিংসায় মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “স্বজন হারিয়ে কেউ টাকা চায় না, সবাই জীবনের সুরক্ষা চায়। জাস্টিস চায়।”

    মুখ্যমন্ত্রীকে কটাক্ষ 

    বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে  রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ (Dilip Ghosh) বলেন, “উনি সব দেখতে পান না, শুনতে পান না। যতটা দৃষ্টি বা বোঝার ক্ষমতা, ততটাই বলছেন। বাস্তব যেটা, যেটা মিডিয়া তুলে ধরছে। সেটা তো অস্বীকার করা যাবে না। এখনও পর্যন্ত অসমর্থিত ভাবে মৃত ৪৭, মুখ্যমন্ত্রী বলছেন ১৯। উনি কাল বলেছেন, আমার কি দোষ? ৪৭ জন মরে যাওয়ার পরেও যদি দোষ দেখতে না পান, বা অনুভব করতে না পারেন তাঁর কী ত্রুটি, তাহলে তো আমরা ভগবান ভরসায় বেঁচে আছি। এমন লোককে দায়িত্ব দিয়েছি যার চোখ নেই, কান নেই, কিছু বুঝতেও পারেন না। নিজের দোষ ছাড়া আর সব দেখতে পান। এরকম লোকের কাছে আর কিছু আশা করা যায় না।”

    আরও পড়ুুন: রাজভবনে জমা সব হিংসার অভিযোগ পাঠাতে হবে হাইকোর্টে, নির্দেশ রাজ্যপালের

    গণনায় কারচুপি

    গণনার দিন যে বিপুল কারচুপি হয়েছে, সেই অভিযোগও তুলেছেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ গণনার দিন ফোন নামিয়ে রেখেছিলেন বিডিও-রা। জেলাশাসকের কাছে অভিযোগ জানাতে গেলে তাঁরা দাবি করেছেন, বিডিও যা বলার বলে দিয়েছে। রাজভবনের পিস রুমে ভোট সংক্রান্ত ৭৫০০ অভিযোগ জমা পড়েছে বলে সূত্রের খবর, যা আদালতে পেশ করা হবে। দিলীপ ঘোষের দাবি, এমন হাজার হাজার অভিযোগ জমা পড়েছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে। কোনও সুরাহা হয়নি। ভাঙড়ের অশান্তি নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও ভাঙড়ে অশান্তি হয়েছে। বাহিনীর যিনি প্রমুখ, তিনি আগেই বলেছেন, তাঁর কাছে স্পর্শকাতর বুথের লিস্ট ছিল না। কোথাও যেতেও বলা হয়নি। ওনারা নিজে থেকে কিছু জায়গায় গেছেন। “

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: ভোটে জেতার পর দত্তপুকুরে পরাজিত তিন বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল

    BJP: ভোটে জেতার পর দত্তপুকুরে পরাজিত তিন বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট শেষ হলেও হিংসা থামার কোনও লক্ষ্মণই নেই। ভোট পরবর্তী অশান্তি যেন বেড়েই চলেছে। রাতের অন্ধকারে এবার গ্রাম পঞ্চায়েতে পরাজিত বিজেপির (BJP) তিন প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর,বাড়ি লক্ষ্য করে মদের বোতল ছোঁড়া কিছুই বাদ যায়নি। ঘটনার জেরে বৃহস্পতিবার ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের পশ্চিম খিলকাপুর পঞ্চায়েত এলাকায়। অভিযোগ,ঘটনায় সময় রাস্তার আলো নিভিয়ে অন্ধকার করে তারপর ওই তিন বিজেপি প্রার্থীর বাড়িতে তাণ্ডব চালায় তৃণমূল দুষ্কৃতীরা। ঘটনার পর থেকে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন পঞ্চায়েতের তিন বিজেপি প্রার্থী নৃপেন ধর, অনিমা মণ্ডল, নিতীশ মণ্ডল এবং তাঁর পরিবারের সদস্যরা।

    কী বললেন আক্রান্ত বিজেপি (BJP) প্রার্থী?

    বিজেপি (BJP) প্রার্থী নৃপেন ধর বলেন, “যেদিন নির্বাচন সংগঠিত হয়, সেদিন কিছু লোকজন ফোন করে জানান, গণনার দিন বাড়িতে না থাকতে। তখন বলি, গণনার দিন কোথায় যাব? যা-ই হোক বাড়িতে থাকব। সেই মোতাবেক পুলিশকে জানাই, হুমকি আসছে, আমাদের বাড়িতে অসুবিধা হতে পারে। পুলিশ বলে, দেখছি যাতে সমস্যা না হয়। তৃণমূলের যারা নেতা রয়েছে, তাঁদের সঙ্গে কথা বলছি। যেদিন ভোট গণনা হয়েছে, সেদিন কিছু হয়নি। বুধবার রাতে ওদের একটা বিজয় মিছিল গিয়েছে। মিছিল চলাকালীন আমাদের বাড়িতে আবির ছোড়া হয়। আমরা বিষয়টা মেনে নিই। বুধবার ২টো ৪০ মিনিট নাগাদ যখন ঘুমিয়েছিলাম বাচ্চাটাকে নিয়ে, সেই সময় দুমদাম আওয়াজ হচ্ছিল। পরিবার নিয়ে ঘরের এক কোণে বসেছিলাম। ওরা তাণ্ডব চালিয়েছে ঘরে। কাচ ভেঙেছে। বাচ্চার গায়ে লেগেছে। আমার পায়ে লেগেছে।” এই ঘটনার পর দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য গোপাল রায় যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ঘটনার পিছনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। তৃণমূলের নামে বিজেপি (BJP) মিথ্যা অভিযোগ করছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: ভোটের ফল বের হতেই কনিষ্ক পণ্ডাকে গ্রেফতার, শুভেন্দু ঘনিষ্ঠ হওয়ায় কি অপরাধ!

    BJP: ভোটের ফল বের হতেই কনিষ্ক পণ্ডাকে গ্রেফতার, শুভেন্দু ঘনিষ্ঠ হওয়ায় কি অপরাধ!

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি বিজেপির (BJP) কোনও পদে নেই। সক্রিয় কর্মী হিসেবে তাঁকে দলের নেতারা মানতে পারছেন না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই কী কনিষ্ক পণ্ডাকে গ্রেফতার করা হল। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এখন এই বিষয় নিয়ে চর্চা চলছে।

    কনিষ্ককে গ্রেফতার করতে কতজন পুলিশ কর্মী এসেছিলেন, জানেন?

    আজ দুপুরে আচমকাই জনা ৩০ পুলিশ বাহিনী গিয়ে তার বাড়ি ঘিরে ফেলে। হকচকিয়ে যান শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা। তার নামে ওয়ারেন্ট আছে বলে তাকে বেরোতে বলে পুলিশ। কি কারণে ওয়ারেন্ট জানতে চান কনিষ্ক পণ্ডা। পাশাপাশি পুলিশের কথায় না বেরোতে চাইলে দরজা ধাক্কা মেরে ভাঙার উপক্রম করে পুলিশ। তারপর তিনি বেরিয়ে আসেন। তাঁকে গ্রেফতার করে এখন মারিশদা থানায় রাখা হয়েছে।

    কে এই কনিষ্ক?

    কাঁথি তথা পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে কনিষ্ক পণ্ডা পরিচিত নাম হলেও রাজ্য রাজনীতিতে কনিষ্ক পণ্ডা পরিচিত হয়ে ওঠেন শুভেন্দু ঘনিষ্ঠ নেতা হিসাবে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের সময় শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ পথ চলা নিয়ে সবাই যখন সন্ধিহান সেই সময় প্রচারের আলোয় চলে আসেন কাঁথির এই নেতা। সেটা ২০২০ সালের শেষ সময়। দীর্ঘদিন জাতীয় কংগ্রেসের হয়ে রাজনীতি করেছেন। তারপর বিজেপিও করেছেন কিছুদিন। তারপর যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। শেষে  শুভেন্দু ঘনিষ্ঠ হিসাবে তৃণমূলের সঙ্গ ত্যাগ করেন তিনি। শুভেন্দু অধিকারী বিজেপিতে (BJP) যোগদান করার পর নন্দীগ্রাম থেকে ভোটে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন। কিন্তু, এই দু বছরে সেভাবে দেখা যায়নি কনিষ্ককে। মাঝেমধ্যে কখনো কখনো শুভেন্দু অধিকারীর বিভিন্ন দলীয় অনুষ্ঠানে তাঁকে দেখা গেলেও বিজেপির কোনও পদে ছিলেন না তিনি। এহেন কনিষ্ককে পঞ্চায়েত ভোটের ফলাফলের পরের দিন পুলিশ কেন গ্রেফতার করল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সূত্রের খবর, পুরানো বহু রাজনৈতিক মামলাতে অভিযুক্ত রয়েছেন কনিষ্ক পন্ডা। কোনও অভিযোগ করেছে সিপিএম, কোনটা তৃণমূল কংগ্রেস। ঠিক কোনও অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করেছে পুলিশ, তা জানা যায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ananta Maharaj: রাজ্যসভায় বিজেপি প্রার্থী অনন্ত মহারাজ, কে তিনি জানেন?

    Ananta Maharaj: রাজ্যসভায় বিজেপি প্রার্থী অনন্ত মহারাজ, কে তিনি জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যসভায় বিজেপি (BJP) প্রার্থী অনন্ত মহারাজ (Ananta Maharaj)। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি। রাজবংশী ভোটে তাঁর ব্যাপক প্রভাব রয়েছে। অনন্তর নাম সুপারিশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারী। তাঁর নাম প্রস্তাব করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁকে প্রার্থী করতে চেয়েছিলেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির নিশীথ প্রামাণিকও।

    অনন্তর বাড়িতে নিশীথ

    মঙ্গলবার রাজ্যে যখন পঞ্চায়েত নির্বাচনের ফল গণনা করা হচ্ছিল, তখন অনন্তর চকচকার বাড়িতে গিয়ে দেখা করে আসেন অমিত শাহের ডেপুটি। নিশীথ জানিয়েছিলেন, অনন্তকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি (Ananta Maharaj) সেই প্রস্তাব গ্রহণ করেছেন। গেরুয়া শিবিরের তরফে বুধবার বিবৃতি জারি করে জানানো হয় অনন্তর মনোনয়নের খবর। অনন্ত বলেন, “আমার কাছে উনি (নিশীথ প্রামাণিক) একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন। আমি তাতে সম্মতি দিয়েছি। আমি খুশি। যথা সময়ে মনোনয়নপত্র জমা দেব।”

    তৃণমূলকে মাত বিজেপির

    বৃহস্পতিবারই মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন। জানা গিয়েছে, বুধবারই কলকাতার উদ্দেশ রওনা দিয়েছেন অনন্ত। বস্তুত, পদ্ম-প্রার্থী হওয়া নিয়ে অনন্তর সঙ্গে অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল বিজেপির শীর্ষ নেতৃত্বের। মঙ্গলবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে দু বার কথা হয় তাঁর। তার পরেই প্রার্থী হিসেবে তাঁকে চূড়ান্ত করেন শাহ। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। অনন্তকে রাজ্যসভায় পাঠিয়ে তৃণমূলকে মাত দিতে চাইছে বিজেপি। পশ্চিমবঙ্গের ২৩টি বিধানসভা ও ২টি লোকসভা কেন্দ্রে নির্ণায়ক শক্তি রাজবংশী ভোটাররা। এঁদের মধ্যে ব্যাপক প্রভাব রয়েছে অনন্তর (Ananta Maharaj)। তাই রাজবংশী ভোটের সিংহভাগই চলে আসবে গেরুয়া ঝুলিতে।

    এর আগে মতুয়া ভোটও হস্তগত করেছে বিজেপি। রাজ্যের কমবেশি ৭০টি আসনে প্রভাব রয়েছে মতুয়া ভোটারের। যেহেতু ঠাকুরবাড়ির রশি তৃণমূলের হাত থেকে চলে এসেছে বিজেপির হাতে, তাই আগামী লোকসভা নির্বাচনে এ রাজ্যে অ্যাডভান্টেজ বিজেপি। ১৯৮০ সালে গঠিত হয় বিজেপি। তার পর থেকে এবারই প্রথম বাংলা থেকে রাজ্যসভার সাংসদ পাবে গেরুয়া শিবির।

    আরও পড়ুুন: গণনার দিনও অগ্নিগর্ভ ভাঙড়, গুলিতে মৃত ৩ আইএসএফ কর্মী, গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক

    প্রসঙ্গত, অগাস্ট মাসে গোয়া, গুজরাট ও বাংলা মিলিয়ে রাজ্যসভার ১০ আসনে নির্বাচন হবে। এর মধ্যে অগাস্ট মাসে বাংলা থেকে খালি হচ্ছে ৬টি আসন। এর ৫টিতে তৃণমূলের জয় নিশ্চিত। একটি আসনে জয় নিশ্চিত গেরুয়া শিবিরেরও। বিজেপির তরফে বুধবার যে বিবৃতি জারি করা হয়েছে, সেখানে গুজরাটের দুই প্রার্থীর নামও রয়েছে। এঁরা হলেন বাবুভাই জেসঙ্গভাই দেশাই এবং কেশরীদেব সিং জালা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Dilip Ghosh: “আগামী দিনেও মৃত্যু হবে, সেটাও একতরফা হবে না”, বিস্ফোরক দিলীপ

    Dilip Ghosh: “আগামী দিনেও মৃত্যু হবে, সেটাও একতরফা হবে না”, বিস্ফোরক দিলীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: “মানুষ প্রতিরোধ করেছে বলে ওদের বডি পড়ে গেছে। আগামী দিনেও মৃত্যু হবে। এবং সেটাও একতরফা হবে না।” মঙ্গলবার ভোট গণনার দিন কথাগুলি বললেন বিজেপির (BJP) জাতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিন সকালে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন দিলীপ।

    “তৃণমূলকে ভোট দিয়ে কী ভুল করেছি”

    তিনি বলেন, “সারা দেশের লোক এখানে আসছে, গণতন্ত্র বেঁচে আছে কিনা দেখতে। আর এরা যাচ্ছে মণিপুর। এসব চালাকি করে বেশি দিন চলে না। এরা দিল্লি যাবে, বিহার যাবে, উত্তরপ্রদেশ যাবে, আর এ রাজ্যে পাড়ায় পাড়ায় খুন খারাপি চলবে। রোজ মৃত্যু হবে। লোক ত্রাহি ত্রাহি করবে। রাজ্যপালকে জেলায় জেলায় ঘুরতে হবে। তার পরেও এরা নির্লজ্জের মতো অন্য রাজ্যে যাবে।” দিলীপ বলেন, “পশ্চিমবঙ্গের লোকেরাও আলোর অপেক্ষায় রয়েছেন। কারণ পুরোটাই তো অন্ধকার। রাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।” মেদিনীপুরের সাংসদ বলেন, “আসলে প্রশাসনের ওপর মুখ্যমন্ত্রীর কোনও নিয়ন্ত্রণ নেই। যে যা খুশি করে বেড়াচ্ছে। তাই এই পরিণতি। মানুষ বুঝতে পারছে, তৃণমূলকে ভোট দিয়ে কী ভুল করেছি।”

    উপদ্রুত

    বিজেপির জাতীয় সহ সভাপতি (Dilip Ghosh) বলেন, “দিনহাটা, সিতাই, শীতলখুচি, মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলি সারা বছর উপদ্রুত। এখন দুষ্কৃতীদের পুরো রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। গণনায়ও লুঠ হবে। জেতার পরেও বিজেপিকে সার্টিফিকেট দেওয়া হবে না। বিডিওকে হুমকি দেওয়া হবে। রেজাল্ট চেঞ্জ করার চেষ্টা করা হবে।” দিলীপ বলেন, “যাঁরা আজ লজ্জা পাচ্ছেন, তাঁরাই এক সময় সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে তৃণমূলকে সাপোর্ট করেছিলেন। আগে তাঁরা স্বীকার করুন, তাঁরা ভুল করেছেন।”

    আরও পড়ুুন: বিজেপি কর্মীদের বেধড়ক মার, পা ভাঙল প্রার্থীর, গণনা কেন্দ্রে ঢুকতে বাধা, অভিযুক্ত তৃণমূল

    বিজেপির জাতীয় সহ সভাপতি (Dilip Ghosh) বলেন, “কটা আসন পাব জানি না। তবে পাব। জেলা পরিষদ। আমাদের এলাকায়ও তৃণমূল গোলমাল পাকানোর অনেক চেষ্টা করেছিল। এই যে ওরা বলছে, ওদের লোক মারা গিয়েছে, ওদের লোক কেউ মারা যায়নি। গুন্ডা ও সমাজবিরোধী, যারা টাকা নিয়ে ভোট করায়, তারা মারা গেছে।” এর পরেই তিনি বলেন, “মানুষ প্রতিরোধ করেছে বলে ওদের বডি পড়ে গেছে। আগামী দিনেও মৃত্যু হবে। এবং সেটাও একতরফা হবে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Dilip Ghosh: পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা! তৃণমূলকে কটাক্ষ দিলীপের

    Dilip Ghosh: পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক হিংসা! তৃণমূলকে কটাক্ষ দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে নির্বাচনের নামে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে তৃণমূল। এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবারের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) নজিরবিহীন হিংসা দেখেছে গোটা বাংলা। দিকে দিকে ছাপ্পাভোট, ব্যালটবক্স ছিনতাই, ভাঙচুর, আগুন তো ছিলই, মুড়ি-মুড়কির মতো প্রাণ গিয়েছে সাধারণ মানুষের। সোমবার রাজ্যের ৬৯৬ বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)। এদিনই নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

    তৃণমূলকে আক্রমণ

    দিলীপ ঘোষ এদিন বলেন, “কোথাও যদি মেরেই থাকে ঠিকই আছে। তৃণমূলের লোক মানেই গুন্ডা। যেখানেই শক্তি দেখাতে এসেছিল আমরা আটকেছি। সাধারণ মানুষ তো ওদের তাড়া করেছে। তবে পুলিশ আমাদেরই আটকেছে। সাধারণ মানুষ মার খায়। প্রতিবাদ করলে পুলিশ তাদের উপরেই লাঠি চালায়। গুণ্ডারা লুঠপাট করে খুন খারাপি করে চলে যায়, তাদের কেউ আটকায় না।” এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “রাজ্যে নির্বাচনের (Panchayat Election 2023) নামে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এই সরকারের আর থাকার অধিকার নেই। দরকার নেই এই সরকারের”।

    আরও পড়ুন: “মুক্ত বাতাসে শ্বাস নিতে দিল্লি যাচ্ছি”! তির্যক মন্তব্য রাজ্যপালের

    ফল নিয়ে আশাবাদী

    আজ রাজ্য়ের যে ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন (Panchayat Election 2023) হচ্ছে, তা নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “পুনর্নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। পঞ্চায়েত নির্বাচনের দিন অনেক বুথেই কেন্দ্রীয় বাহিনী দেওয়া যায়নি। গোটা রাজ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আমরা আরও অনেক বুথে ভোট করাতে পারতাম, কিন্তু তা করতে দেওয়া হয়নি।” ভোটের ফল নিয়ে আশাবাদী দিলীপ আরও বলেন, “বেশ কয়েকটি জেলা পরিষদ পাব আমরা। উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গেই আশা করি বেশ কিছু জেলা পরিষদ পাব আমরা।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panchayat Election 2023: “পঞ্চায়েত নির্বাচন প্রহসন”, কটাক্ষ শুভেন্দুর, দিলেন ‘প্রমাণ’ও

    Panchayat Election 2023: “পঞ্চায়েত নির্বাচন প্রহসন”, কটাক্ষ শুভেন্দুর, দিলেন ‘প্রমাণ’ও

    মাধ্যম নিউজ ডেস্ক: “পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Election 2023) নির্বাচন নয়, প্রহসন” বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির (BJP) শুভেন্দু অধিকারী। বিস্ফোরক একটি ভিডিও-ও পোস্ট করেছেন তিনি। যাতে দেখা যাচ্ছে, কীভাবে বুথ জ্যাম করে ভোট লুঠ হচ্ছে। শুভেন্দু বলেন, “তৃণমূল মানেই চোর! এই চোর তকমা আঞ্চলিক দল তোলামুলের অস্তিস্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এরা সব পারে।“

    শুভেন্দুর বাণ

    ফেসবুকে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, “২০২৩ পশ্চিমবঙ্গ রাজ্য পঞ্চায়েত ‘প্রহসন’ থুড়ি ‘নির্বাচন’: প্রথম ধাপ– মক্কা থেকে মনোনয়ন: সর্বশক্তি দিয়ে বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা, কিন্তু গিনিস বুকে নাম উঠিয়ে ৮ ঘণ্টায় ৭০ হাজার তোলামুলি মনোনয়ন দাখিল করা।

    দ্বিতীয় ধাপ- সাদা থান (Panchayat Election 2023) করো দান: খুন, অপহরণ, ভাঙচুর, ধমকি দিয়ে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করানো। তৃতীয় ধাপ- ভোটের নামে পুকুর চুরি: এতদিন বাংলার মানুষ ভোটের নামে পুকুর চুরি দেখতে অভ্যস্ত ছিলেন। এবার দেখলেন ছাপ্পা মেরে পুকুর চুরি করার ফল, ব্যালট বাক্স সোজা পুকুরে।

    ভোট নয়, প্রহসন!

    চতুর্থ ধাপ- বাক্স বদল: গতকাল পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের নামে মানুষ খুন, লুঠ, চুরি, ছাপ্পা দেদার চলেছে রাজ্য নির্বাচন কমিশনের অবহেলায় এবং অদক্ষতায়। প্রায় বেশিরভাগ বুথেই লুঠ হয়েছে। বাকি (Panchayat Election 2023) যে কটা বুথে গ্রামবাসীদের প্রতিরোধে ভোট লুঠ ঠেকানো গেছে সেগুলোও জিততে হবে তোলামুলকে।

    শুভেন্দু লিখেছেন, বহরমপুরের বিডিও অভিনন্দন ঘোষ, সঙ্গে জয়েন্ট বিডিও এবং অবজারভারের ওপর গুরুতর অভিযোগ আনছেন স্থানীয় লোকজন। আজ ভোর ৩টা থেকে নাকি বহরমপুর, মুর্শিদাবাদের স্ট্রংরুম থেকে ব্যালট বাক্স চুরি হয়েছে অনেক লোক লাগিয়ে। সারারাত একটা টিম যথারীতি কাজ শেষ করে দিয়েছে। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, এই বাক্সগুলি নিয়ে গিয়ে রাজ্যের শাসক দলের রেডি করা ব্যালট বাক্স (Panchayat Election 2023) গণনার আগে স্ট্ররুমে রেখে দেওয়া হয়েছে। এক কথায়, বাক্স বদল। দলদাস প্রশাসনিক কর্মকর্তাদের মদতে।

    আরও পড়ুুন: ভোট পরবর্তী সন্ত্রাস! আসানসোলে ঘরছাড়া বিজেপি কর্মীরা

    এরপর অন্তিম ধাপ- জাল শংসাপত্র ছাপিয়ে হেরে যাওয়া আসনে জয়ী হয়ে যাওয়া। এই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এই পোস্টেই ভিডিও আপলোড করে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, তোলামুল কর্তৃক অভিনীত বাক্স বদল। চিত্রনাট্য পিসি-ভাইপো। পরিচালনা রাজীব সিনহা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share