Tag: bjp

bjp

  • Nadia: ‘তৃণমূলে থেকে মানুষের চোখের জল…’, নদিয়ায় বিজেপিতে যোগ দিয়ে বললেন ২০০ তৃণমূল নেতা-কর্মী

    Nadia: ‘তৃণমূলে থেকে মানুষের চোখের জল…’, নদিয়ায় বিজেপিতে যোগ দিয়ে বললেন ২০০ তৃণমূল নেতা-কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের আগে কার্যত ধস নামল তৃণমূল (TMC) শিবিরে। তৃণমূলের একঝাঁক নেতা-কর্মী ঘাসফুল শিবির ছেড়ে যোগ দিলেন পদ্ম শিবিরে (BJP)। শুক্রবার নদিয়ার (Nadia) রানাঘাট এক নম্বর ব্লকের তারাপুর গ্রাম পঞ্চায়েতের এই তৃণমূল নেতা-কর্মীরা হাতে তুলে নেন পদ্ম আঁকা ঝান্ডা। দল বদলের এই অনুষ্ঠান উপলক্ষে রানাঘাটের একটি বাজারে কর্মিসভার আয়োজন করেছিল বিজেপি। এই সভায় সাংসদ বিজেপির জগন্নাথ সরকারের হাত ধরে বিজেপিতে যোগ দেন ২০০ জন তৃণমূল নেতা-কর্মী। এদিন যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের প্রাক্তন প্রধান বিপুল মণ্ডলও।

    বিপুলের ‘বিপুল’ ক্ষোভ…

    বিজেপিতে যোগ দিয়েই এদিন এক রাশ ক্ষোভ উগরে দেন বিপুল। তিনি বলেন, তৃণমূলে মানুষের জন্য কাজ করতে দেওয়া হয় না। উঁচুস্তরের নেতারা শুধু বাধা দেন। চলতি বছরের জানুয়ারি মাসেই পদত্যাগ করেন বিপুল। তৃণমূলের এই প্রাক্তন প্রধান বলেন, আমাকে জোর করে পদত্যাগ করানো হয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও এদিন সরব হন সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিপুল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং স্বজন-পোষণ নিয়েও সোচ্চার হন তৃণমূলের প্রাক্তন প্রধান। বিপুল বলেন, তৃণমূলের একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে। এছাড়াও এতদিন যে দলটি করেছি, সেখানে থেকে মানুষের চোখের জল মোছানো যাবে না। স্বজন-পোষণ নীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারব না। এই দলে শুধুই গোষ্ঠীদ্বন্দ্ব। তিনি বলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে মানুষের স্বার্থে কাজ করতে হলে তৃণমূল দলটি ত্যাগ করতেই হবে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে তৃণমূলের এই প্রাক্তন প্রধান বলেন, মোদিজিকে দেখেই আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি।

    আরও পড়ুন: ‘‘গণতন্ত্র বিপন্ন’’! দার্জিলিং পুরসভায় দল ক্ষমতায় আসার দিনেই তৃণমূল ছাড়লেন বিনয়

    এই সভায় (Nadia) তৃণমূলকে নিশানা করেন সাংসদ জগন্নাথ সরকারও। তিনি বলেন, তৃণমূল যদি পুলিশ-প্রশাসন ও ক্রিমিনালকে কাজে না লাগায়, তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কোনও চিহ্ন পাওয়া যাবে না। মানুষ তৃণমূলকে ভোট দেবে না। তিনি বলেন, কেবল নদিয়া নয়, সারা বাংলায় এখন তৃণমূলের অবস্থা খুব খারাপ। মানুষ তৃণমূলকে বিশ্বাস করে না। সাংসদ বলেন, এমনিতেই নদিয়া দক্ষিণে তৃণমূল শূন্য। আগামী নির্বাচনে আমরা প্রত্যেকটি পঞ্চায়েত দখল করব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Vande Bharat: ‘আমি আসছি পশ্চিমবঙ্গে’, মোদির বাংলা সফরে কেন এহেন প্রচার বিজেপির জানেন?

    Vande Bharat: ‘আমি আসছি পশ্চিমবঙ্গে’, মোদির বাংলা সফরে কেন এহেন প্রচার বিজেপির জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই শুক্রবার। এদিন বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর সফরকে ঘিরে সাজো সাজো রব। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফরকে হাতিয়ার করতে উদ্যোগী বঙ্গ বিজেপি (BJP)। সেজন্য সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়েছে রাজ্য বিজেপির তরফে। তাতে বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবির পাশে লেখা ‘আমি আসছি পশ্চিমবঙ্গে’।

    মোদি মানেই…

    কেন এভাবে প্রচার? বিজেপির একটি সূত্রের খবর, মোদি মানেই উন্নয়ন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই। নানা কারণে বাংলায় স্তব্ধ হয়ে গিয়েছে উন্নয়ন। মোদি যদি মিস্টার ক্লিনের প্রতীক হন, তবে রাজ্য সরকারের গায়ে লেগেছে কেলেঙ্কারির পাঁক। কয়লা ও গরুপাচারকাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের এক হেভিওয়েট নেতার। তিনি এখনও বন্দি রয়েছেন জেলের অন্ধকার কুঠুরিতে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম। বন্দিদশা ঘোঁচেনি তাঁরও। কেন্দ্রীয় সরকারের একশো দিনের প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা নয়ছয়ের গুরুতর অভিযোগও উঠেছে বঙ্গের তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে। পদ্ম শিবির সূত্রে খবর, রাজ্যের চলতি পরিস্থিতির কথা মাথায় রেখে মোদির স্বচ্ছ ভাবমূর্তিকে ক্যাশ করতেই দলের তরফে এহেন উদ্যোগ।

    প্রসঙ্গত, শুক্রবার হাওড়া স্টেশন থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসের। এদিনই উদ্বোধন করবেন জোকা-তারাতলা মেট্রো রেলের। এছাড়া নমামি গঙ্গার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর যাত্রাপথের দুপাশে যেসব হোর্ডিং, ফেস্টুন লাগানো হবে, তাতে প্রধানমন্ত্রীর ছবির পাশেই থাকবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের ছবি।

    এদিকে, প্রধানমন্ত্রীর বাংলা সফরে তাঁকে কীভাবে স্বাগত জানানো হবে, তা স্থির করতে বুধবার রাতে বৈঠকে বসে বিজেপির বঙ্গ শিবির। বৈঠকে সুকান্ত, শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, অমিত মালব্য প্রমুখ। এই বৈঠকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রীর বঙ্গ সফর প্রসঙ্গে শুভেন্দু বলেন, আমি নিশ্চয়ই প্রধানমন্ত্রীকে প্রণাম জানাতে যাব। তবে কোথায়, সেটা দলই ঠিক করব।

    আরও পড়ুন: করোনা সংক্রমণ রুখতে সক্রিয় কেন্দ্র, কলকাতায় জনসভা বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Birbhum: অনুব্রত-গড়ে ভাঙন! তৃণমূল ছেড়ে শুভেন্দুর সভায় বিজেপিতে যোগ কেষ্টর ডেপুটির

    Birbhum: অনুব্রত-গড়ে ভাঙন! তৃণমূল ছেড়ে শুভেন্দুর সভায় বিজেপিতে যোগ কেষ্টর ডেপুটির

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল রয়েছেন জেলে। আর অন্যদিকে তাঁরই গড়ে ভাঙন! দল ছাড়লেন তাঁর ঘনিষ্ঠ এক নেতা। এদিন সকালেই তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূলের এই নেতা। আর বিকালেই তাঁকে দেখা গেল বীরভূমের (Birbhum) নলহাটিতে শুভেন্দু অধিকারীর সভায়। এখানে বলা হচ্ছে, অনুব্রত ঘনিষ্ঠ বিপ্লব ওঝার কথা। দলের প্রতি ক্ষোভ, অভিমান উগরে দিয়ে তৃণমূল ছাড়লেন বিপ্লব ওঝা। শুধু তাই নয়, দল ছাড়ার দু-তিন ঘণ্টার মধ্যেই সভার মঞ্চে শুভেন্দুর একটি আসন পরেই বসে থাকতে দেখা গেল বিপ্লব ওঝাকে। আর এই নিয়েই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।  

    বিজেপির পতাকা তুলে নিলেন তৃণমূলের বিপ্লব ওঝা

    আজ, মঙ্গলবার সকালে তৃণমূলের বিরুদ্ধে অভিমান ও ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়েন জেলা সহ সভাপতি তথা জেলা পরিষদ সদস্য বিপ্লব ওঝা। আবার এদিনই শুভেন্দু অধিকারীর সভা ছিল বীরভূম (Birbhum) জেলার নলহাটিতে। আর তাঁকে সেখানকার সভাতেই উপস্থিত থাকতে দেখা গেল। এর পরেই বিজেপিতে যোগদানের সমস্ত জল্পনা সত্যি হয়ে গেল।

    এদিন বিপ্লব ওঝা দাবি করেন, গত একবছর ধরে দলের কাছে তিনি ব্রাত্য। দল কোনও কর্মসূচিতে তাঁকে ডাকে না। তার মধ্যে অনুব্রত মণ্ডলও জেলে। দলের কাছে তাঁর কোনও দাম নেই। আর এ সবের কারণেই তাঁর দলত্যাগ। তিনি দল ছাড়ার পর বলেন, “এই মুহূর্তে বলতে পারি, তৃণমূলের সংস্পর্শ ত্যাগ করছি। বিগত এক বছর ধরে আমি দেখছি যে তৃণমূল আমার সম্পর্কে একটা অন্য মনোভাব পোষণ করছে। মিটিং, মিছিল কোনও কর্মসূচিতে আমাকে ডাকা হয় না। আমাকে বাদ রেখেই কাজ করছে। দীর্ঘদিন অপেক্ষা করে সিদ্ধান্ত নিলাম।”

    বিপ্লবকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী

    মঙ্গলবার বিকেলে বীরভূমের (Birbhum) নলহাটিতে শুভেন্দুর সভায় গিয়ে বিজেপিতে যোগদান করেন বিপ্লব। শুভেন্দু অধিকারীর একটি আসন পরে একেবারে প্রথমের সারিতে তিনি বসেছিলেন। শুভেন্দু অধিকারীর হাত থেকে তিনি পতাকা তুলে নেন। তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান স্বয়ং শুভেন্দু অধিকারী।

    কে এই বিপ্লব ওঝা?

    একসময় বীরভূম (Birbhum) জেলা কংগ্রেসের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি ছিলেন বিপ্লব ওঝা। এরপর ২০০৭ সালে নলহাটি পুরসভার চেয়ারম্যান হন তিনি। ২০০৯ বীরভূম লোকসভায় তৃণমূলের টিকিটে সাংসদ শতাব্দী রায় জেতার পরেই ওই সালে প্রথম সমস্ত কাউন্সিলর নিয়ে তৃণমূলে যোগদান করেন বিপ্লব ওঝা। গোটা রাজ্যের মধ্যে সেই সময় একমাত্র নলহাটি পুরসভা তৃণমূলের প্রথম দখলে আসে। পরবর্তী সময়ে তিনিই নলহাটি পুরসভার চেয়ারম্যান হন। এরপর নলহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী করা হয়েছিল বিপ্লববাবুকে। কিন্তু বামফ্রন্টের কাছে পরাজিত হন তিনি। পরবর্তীকালে তৃণমূলের টিকিটে জেলা পরিষদের সদস্য হন। কিন্তু তাঁকে কোনও পদে রাখা হয়নি। এর পর বছরখানেক ধরে দলে ব্রাত্য করে রাখা হয় বলে জানিয়েছেন বিপ্লববাবু নিজেই। আর এতেই তাঁর এমন সিদ্ধান্ত। 

     
  • Kirti Azad: ‘না নর, না নারী…’, প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে এ কী বললেন তৃণমূলের কীর্তি আজাদ!

    Kirti Azad: ‘না নর, না নারী…’, প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে এ কী বললেন তৃণমূলের কীর্তি আজাদ!

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘না নর, না নারী, তিনি কেবল ফ্যাশনের পূজারি!’ ঠিক এই ভাষায়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) আক্রমণ করে বিতর্কে তৃণমূল (TMC) নেতা তথা প্রাক্তন জাতীয় ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad)। মেঘালয়ের শিলংয়ে এক অনুষ্ঠানে গিয়ে সেখানকার ট্র্যাডিশনাল খাসি পোশাক পরেছিলেন মোদি। সেই ছবি পোস্টও করেছিলেন তিনি। তৃণমূল নেতা কীর্তি আজাদ সেই ছবির পাশে অনলাইনে বিক্রি হওয়া একই রকম পোশাক পরিহিত এক মহিলার ছবি পোস্ট করেছেন। তার পরেই লিখেছেন ব্যাঙ্গাত্মক কবিতা। তার জেরে বিজেপির নিশানায় এই ক্রিকেটার-রাজনীতিক।

    কীর্তির ‘কীর্তি’…

    অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার অভিযোগ, তৃণমূল কংগ্রেস মেঘালয়ের সংস্কৃতির অসম্মান করেছে। এদিকে বিজেপি আদিবাসী মোর্চার তরফেও তৃণমূলের সমালোচনা করা হয়েছে। কীর্তির (Kirti Azad) ‘কীর্তি’ ট্যুইটকে রিটুইট করে হিমন্ত লিখেছেন, এটা খুবই দুঃখের বিষয় যে কীর্তি আজাদ মেঘালয়ের সংস্কৃতির অসম্মান করছেন এবং আমাদের আদিবাসী পোশাকের মজা ওড়াচ্ছেন। তৃণমূলের তরফে এনিয়ে কিছুই বলা হয়নি। যার অর্থ, তারা এই মন্তব্যকে সমর্থন করছে। মানুষ তৃণমূলকে ক্ষমা করবে না। যদিও কীর্তি আজাদের দাবি, তিনি প্রধানমন্ত্রীর পোশাকের অসম্মান করছিলেন না। বরং তিনি মোদির ফ্যাশনের বিষয়টি তুলে ধরতে চেয়েছিলেন। বিতর্ক সত্ত্বেও তিনি অবশ্য সেই ট্যুইট ডিলিট করেননি।

    নতুন বছরে হতে চলেছে মেঘালয় বিধানসভার নির্বাচন। তার আগে এ রাজ্যে পায়ের নীচের মাটি বেশ খানিকটা শক্ত করে ফেলেছে তৃণমূল। কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে এ রাজ্যে প্রধান বিরোধী দলের মর্যাদা অর্জন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই আবহে কীর্তির (Kirti Azad) এহেন মন্তব্য বিজেপির হাতে তুলে দিয়েছে নয়া অস্ত্র। তাদের দাবি, প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে তৃণমূল আসলে মেঘালয়ের সংস্কৃতিকে অসম্মান করেছে। রাজ্যসভার সাংসদ বিজেপির সমীর ওরাঁও বলেন, যদি তৃণমূলের ওই নেতার (কীর্তি আজাদ) কোনও জ্ঞান না থাকে, তাহলে তাঁর আগে জেনে নেওয়া প্রয়োজন যে প্রধানমন্ত্রী যা পরেছিলেন, সেটা আদতে উপজাতিদের পোশাক। 

    আরও পড়ুন: ‘‘আমার বন্ধু নরেন্দ্র মোদিকে বিশ্বাস কর…’’ কেন বললেন মাক্রঁর, জানেন?

    অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু ট্যুইটারে কীর্তির তীব্র সমালোচনা করেছেন। তিনি লেখেন, আপনার ভাষা নারীত্বের অবমাননা। আপনি মেঘালয়ের ঐতিহ্যকেও অপমান করেছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Kirti Azad: প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে বিরূপ মন্তব্য, চাপে পড়ে ক্ষমা চাইলেন তৃণমূলের কীর্তি আজাদ

    Kirti Azad: প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে বিরূপ মন্তব্য, চাপে পড়ে ক্ষমা চাইলেন তৃণমূলের কীর্তি আজাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়ে শেষমেশ ক্ষমা চাইলেন তৃণমূল (TMC) নেতা কীর্তি আজাদ (Kirti Azad)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) পোশাক নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন এই ক্রিকেটার কাম রাজনীতিক। তা নিয়ে দেশজুড়ে বয়ে গিয়েছিল সমালোচনার ঝড়। শেষমেশ এক প্রকার বাধ্য হয়েই ক্ষমা চাইলেন তৃণমূলের কীর্তি। ট্যুইটবার্তায় এই তৃণমূল নেতা লিখেছেন, আমি ভারতের বৈচিত্রের সংস্কৃতিকে সমর্থন করি। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছিল। যাঁদের সেন্টিমেন্টকে আমার কথা আঘাত করেছে, আমি তাঁদের কাছে ক্ষমাপ্রার্থী।

    ট্র্যাডিশনাল খাসি পোশাক…

    প্রসঙ্গত, মেঘালয়ের শিলংয়ে এক অনুষ্ঠানে গিয়ে সেখানকার ট্র্যাডিশনাল খাসি পোশাক পরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ছবি পোস্টও করেছিলেন তিনি। তৃণমূল নেতা কীর্তি আজাদ সেই ছবির পাশে অনলাইনে বিক্রি হওয়া একই রকম পোশাক পরিহিত এক মহিলার ছবি পোস্ট করেন। তার পরেই লেখেন, ‘না নর, না নারী, তিনি কেবল ফ্যাশনের পূজারি!’ তার জেরে বিজেপির নিশানায় এই ক্রিকেটার-রাজনীতিক। দেশজুড়েও শুরু হয় প্রবল সমালোচনা।

    প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad) নিজেকে তৃণমূলের সৈনিক বলে দাবি করেন। তিনি বলেছিলেন, তিনি সব সময় সংবিধানের পথ অনুসরণ করেন। যে সংবিধান ভারতের বৈচিত্রকে সম্মান করতে শেখায়। সেই আজাদের মুখেই প্রধানমন্ত্রীর পোশাক নিয়ে বিরূপ মন্তব্যে তাঁর পাশ থেকে সরে দাঁড়ায় তৃণমূলও। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে বাধ্য হয়ে ক্ষমা চান ক্রিকেটার রাজনীতিক কীর্তি আজাদ।

    আরও পড়ুন: নববর্ষের উপহার! ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র

    এদিকে, বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুন্নাওয়ালা কীর্তির মন্তব্য নিয়ে সিডিউল ট্রাইব কমিশনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, মেঘালয়ে গিয়ে প্রধানমন্ত্রী যে ট্র্যাডিশনাল পোশাক পরেছিলেন সেই পোশাক ট্রাইবাল সম্প্রদায়ের বড় গর্বের। বিশেষত মেঘালয় এবং উত্তর-পূর্বে। একে উপহাস করছেন, কারণ আপনি একজনকে ঘৃণা করছেন, আপনি গোটা উত্তর-পূর্বের সংস্কৃতিকে ঘৃণা করতে শুরু করেছেন, ঘৃণা করতে শুরু করেছেন উত্তর-পূ্র্বের সমগ্র ট্রাইবাল সম্প্রদায়কে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

  • Nandigram: সমবায় সমিতির নির্বাচন ঘিরে ধুন্ধুমার নন্দীগ্রামে, মাথা ফাটল ভোটারের

    Nandigram: সমবায় সমিতির নির্বাচন ঘিরে ধুন্ধুমার নন্দীগ্রামে, মাথা ফাটল ভোটারের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। এবার অশান্তির কারণ সমবায় সমিতির নির্বাচন। শুক্রবার তৃণমূল (TMC) বিজেপি (BJP) সংঘর্ষের জেরে রণক্ষেত্র হয়ে ওঠে নন্দীগ্রাম-২ ব্লকের খোদামবাড়ি এলাকা। সংঘর্ষে মাথা ফেটেছে এক ভোটারের। বিজেপির দাবি, সংঘর্ষে জখম হয়েছেন তাঁদের এক কর্মীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

    সমবায় সমিতির নির্বাচন…

    এদিন ছিল নন্দীগ্রাম-২ ব্লকের ভেতুরিয়া সমবায় সমিতির নির্বাচন। সকাল থেকেই এলাকায় ছিল টানটান উত্তেজনা। অশান্তি হতে পারে আঁচ করে সকাল থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল ও বিজেপি নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে দেওয়াল তৈরি করে জেলা পুলিশের কমব্যাট ফোর্স। তার পরেও এড়ানো যায়নি সংঘর্ষ। দু পক্ষের সংঘর্ষে মাথা ফাটে এক ভোটারের। ঝরঝর করে রক্ত পড়তে থাকে। পদ্ম শিবিরের দাবি, সংঘর্ষে জখম হয়েছেন তাঁদেরও এক কর্মী। অশান্তির এই আবহেই শুরু হয় ভোট গ্রহণ।

    আরও পড়ুন: করোনা আবহেও ভারত জোড় যাত্রা! রাহুলকে বিঁধল বিজেপি

     নন্দীগ্রামের (Nandigram) এই সমবায় সমিতির আসন সংখ্যা ১২। তবে ভোট হচ্ছে ১১টি আসনে। প্রথমে ১২টি আসনেই প্রার্থী দেয় তৃণমূল ও বিজেপি। বামেরা প্রার্থী দেয় ৬টি আসনে। সবকটি আসনে বিজেপি প্রার্থী দিলেও, পরে সংখ্যালঘু এক মহিলা প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। প্রত্যাশিতভাবেই ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। সেই কারণে এদিন ভোট নেওয়া হয় ১১টি আসনে।

    এদিন সকাল থেকেই এলাকায় ছিল টানটান উত্তেজনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চড়তে থাকে উত্তেজনার পারদ। বিজেপির অভিযোগ, এলাকায় বাইরে থেকে লোক নিয়ে এসেছে তৃণমূল। যদিও রাজ্যের শাসক দলের অভিযোগ, এই সমবায় সমিতি নির্বাচনে জোর করে জিততে চাইছে বিজেপি। নির্বাচনে গোলমাল পাকানোর কারণে নিয়ে আসছে বহিরাগতদের। প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে। এর পরেই যুযুধান দুই রাজনৈতিক দল জড়িয়ে পড়ে সংঘর্ষে। হয় রক্তারক্তি কাণ্ড।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bharat Jodo Yatra: করোনা আবহেও ভারত জোড় যাত্রা! রাহুলকে বিঁধল বিজেপি

    Bharat Jodo Yatra: করোনা আবহেও ভারত জোড় যাত্রা! রাহুলকে বিঁধল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: চিন (China) সহ একাধিক দেশে চোখ রাঙাচ্ছে করোনা (Corona)। ভারতেও (India) খবর মিলেছে  সংক্রমণের। পরিস্থিতির মোকাবিলায় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনসভা বাতিল করেছেন তিনি। সংসদ সহ অন্যান্য ক্ষেত্রে যেখানে ভিড় হচ্ছে, সেখানেই মাস্ক পরে যাচ্ছেন তিনি। এমতাবস্থায় করোনা বিধি না মেনেই ভারত জোড় যাত্রা (Bharat Jodo Yatra) করে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। করোনা সংক্রমণের আবহে তাঁর এই কর্মসূচি কতটা প্রাসঙ্গিক, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

    ভারত জোড় যাত্রা…

    কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড় যাত্রা কর্মসূচি পালন করছে কংগ্রেস। এই পদযাত্রায় শামিল হয়েছেন খোদ রাহুল গান্ধী। বর্তমানে হরিয়ানায় পালিত হচ্ছে এই কর্মসূচি। তার আগে হয়েছে রাজস্থানে। রাহুলের ভারত জোড় যাত্রা যখন রাজস্থানে, তখনই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনশুখ মাণ্ডব্য রাহুলকে চিঠি লিখে করোনা বিধি মেনে চলার পরামর্শ দেন। না হলে আপাতত যাত্রা স্থগিত রাখার নিদান দেন। তার পরেও ভারত জোড় যাত্রা চালিয়ে যাচ্ছেন রাহুল। আগামিকাল, শনিবার ভারত জোড় যাত্রা ঢুকবে দিল্লিতে। বড়দিন ও নববর্ষ উপলক্ষে শনিবারের পর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে এই কর্মসূচি।

    রাহুলের এই ভারত জোড় যাত্রা (Bharat Jodo Yatra) কর্মসূচিতে অনড় থাকার সিদ্ধান্তে তাঁকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, মাসাধিক কাল ধরে চলছে ভারত জোড় যাত্রা। এর মধ্যে ফের হানা দিয়েছে করোনা। করোনার মোকাবিলায় ভারত সরকার পদক্ষেপ করছে। তাহলে কংগ্রেস কেন বিরোধিতা করছে? করোনাবিধি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এনএস তোমর বলেন, গোটা দেশেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে কংগ্রেস। দল বাঁচাতে হচ্ছে ভারত জোড় যাত্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যে নিউ ইন্ডিয়া নির্মাণ হচ্ছে, তা হজম করতে পারছে না কংগ্রেস। করোনা বিধিকে রাজনীতির দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করাই ভাল। আর এক কেন্দ্রীয় মন্ত্রী পি জোশী বলেন, আমি চাই রাহুল গান্ধী ভারত জোড় যাত্রা (Bharat Jodo Yatra) কর্মসূচি পালন করুন। তাঁর একটা রেকর্ড রয়েছে। সেটি হল, যেখানেই তিনি যান, সেখানেই কংগ্রেস পরাজিত হয়। তবে আমি আশা করব, তিনি করোনাবিধি মেনে চলবেন।

     

  • Vande Bharat Express: বাংলাকে প্রাক-নববর্ষের উপহার প্রধানমন্ত্রীর! এ রাজ্যেও চলবে বন্দে ভারত এক্সপ্রেস, জানুন কবে

    Vande Bharat Express: বাংলাকে প্রাক-নববর্ষের উপহার প্রধানমন্ত্রীর! এ রাজ্যেও চলবে বন্দে ভারত এক্সপ্রেস, জানুন কবে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ‘মেক ইন ইন্ডিয়া’ (Make In India) স্বপ্ন বিশ্বের দরবারে পৌঁছে দিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসকে (Vande Bharat Express)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই এক্সপ্রেস ট্রেন। ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রুটে চলছে সেমি হাইস্পিডের এই ট্রেন। এবার চলবে বাংলায়ও। জানা গিয়েছে, হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটেই চলবে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসটি। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের ৩০ তারিখে এই ট্রেনের যাত্রার সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেটা হলে, এটাই হবে বাংলাকে প্রধানমন্ত্রীর প্রাক নববর্ষের উপহার।

    বন্দে ভারত এক্সপ্রেস…

    প্রযুক্তিগত দিক থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ, সব দিক থেকেই বিশ্বের আধুনিক ট্রেনগুলিকে চ্যালেঞ্জ করতে পারে সেমি হাইস্পিডের বন্দে ভারত এক্সপ্রেস। দেশের স্বাধীনতার ৭৫ বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, ২০২৩ সালের ১৫ অগাস্টের মধ্যে ভারতজুড়ে চলবে ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। প্রায় সাড়ে তিন বছর আগে এ দেশে প্রথম চলে বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসী ও দিল্লির মধ্যে প্রথম ছুটেছিল এই ট্রেন। ট্রেনটির গতিবেগ বেঁধে দেওয়া হয়েছে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে রেলওয়ে ট্র্যাক ঠিক থাকলে গতিবেগ বাড়ানো যেতে পারে ১৬০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে এখন সময় লাগে ৮ থেকে ১০ ঘণ্টা। বন্দে এক্সপ্রেস এই পথই অতিক্রম করবে মাত্র ৫ থেকে ৬ ঘণ্টায়।

    আরও পড়ুন: গ্রুপ ডি নিয়োগেও মোটা টাকার লেনদেন! আজ থেকেই ইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

    বাংলায় প্রথম বন্দে ভারত এক্সপ্রেস যে চলবে, সে কথা জানান দার্জিলিংয়ের সাংসদ বিজেপির রাজু বিস্ত। শিলিগুড়ি জংশন স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংসদ বলেন, যখন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করা হবে, তখন মানুষ অনেক দ্রুত নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন। তিনি বলেন, এটা এই অঞ্চলের (উত্তরবঙ্গ) উন্নয়নের ক্ষেত্রে নয়া অধ্যায়ের সূচনা করবে। সূত্রের খবর, ট্রেনটি হাওড়া থেকে ছাড়তে চলেছে সন্ধ্যে নাগাদ।

    এদিকে, রেলমন্ত্রকের আশ্বাস, পূর্ব ভারতে অন্তত পাঁচটি রুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আগামীতে হাওড়া-রাঁচি, হাওড়া-ঝাড়সুগুদা, হাওড়া-ভুবনেশ্বর, হাওড়া-পাটনা রুটেও পরবর্তীতে চালানো হবে বন্দে ভারত এক্সপ্রেস। মন্ত্রকের এক কর্তার মতে, মূলত পর্যটক ও সময় বাঁচাতে চাওয়া ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই চালু হবে এই পরিষেবা। রেল সূত্রে খবর, কয়েকটি রুটে শতাব্দী এক্সপ্রেসের বদলে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে শতাব্দীর পাশাপাশি চলবে বন্দে ভারত এক্সপ্রেসও। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mallikarjun Kharge: ‘বিজেপির একটি কুকুরও প্রাণ দেয়নি…’, খাড়গের মন্তব্যে উত্তাল রাজ্যসভা

    Mallikarjun Kharge: ‘বিজেপির একটি কুকুরও প্রাণ দেয়নি…’, খাড়গের মন্তব্যে উত্তাল রাজ্যসভা

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘বিজেপির (BJP) একটি কুকুরও প্রাণ দেয়নি…’। কংগ্রেস (Congress) প্রেসিডেন্ট তথা রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) এহেন মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্যসভা। রাজ্যসভার অধিবেশন চলাকালীনই ক্ষমা চাইতে হবে কংগ্রেসে প্রেসিডেন্টকে, মঙ্গলবার এই দাবি তোলে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, গোটা দেশের সামনে ক্ষমা চাইতে হবে মল্লিকার্জুন খাড়গেকে। তিনি বলেন, দেশের স্বাধীনতার পরে মহাত্মা গান্ধী বলেছিলেন কংগ্রেস পার্টি তুলে দেওয়া হোক। গোয়েল বলেন, মহাত্মা কেন বলেছিলেন তার জ্বলজ্যান্ত প্রমাণ হলেন মল্লিকার্জুন খাড়গে। কেন্দ্রীয় এই মন্ত্রী বলেন, যেভাবে তিনি (খাড়গে) বাজে শব্দ প্রয়োগ করেছেন, সেটা তাঁর চিন্তাভাবনা এবং হিংসার প্রকাশ। তাঁর দলকে লোকে গ্রহণ না করায় তিনি হিংসা করতেই পারেন। তবে এই ধরনের ভাষার ব্যবহার হাউস এবং দেশবাসীর পক্ষে অপমানজনক।

    খাড়গে বলেন…

    সোমবার ভারত জোড় যাত্রায় যোগ দিতে আলওয়ারে যান কংগ্রেসের নয়া প্রেসিডেন্ট। সেখানেই বক্তৃতা দিতে গিয়ে তিনি (Mallikarjun Kharge) বলেন, দেশের জন্য বিজেপির একটি কুকুরও প্রাণ দেয়নি। কংগ্রেস দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে। স্বাধীনতা এনে দিয়েছে। তিনি বলেন, যাদের কুকুরও দেশের জন্য প্রাণ দেয়নি, তারা সরব। আমরা কিছু করলেই তা দেশ বিরোধী বলা হচ্ছে। খাড়গে বলেন, আমাদের দুই প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন। এদিনের বক্তৃতায় ভারত-চিন প্রসঙ্গও টানেন খাড়গে। বলেন, দেশের নিরাপত্তা রক্ষার জন্য কংগ্রেসের সকলে আছেন। আমরা এক সঙ্গে দেশকে রক্ষা করব। এর পরেই তিনি বলেন, কেন চিন নিয়ে বারবার অবস্থান বদলাচ্ছে কেন্দ্র।

    আরও পড়ুন: ‘সমলিঙ্গে বিয়ে সামাজিক বন্ধন ছিন্ন করবে’, সুশীল মোদি

    কংগ্রেস প্রেসিডেন্টের এহেন মন্তব্যের পরেই খাড়গের ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয় বিজেপি। বিজেপি সদস্যদের সমবেত প্রতিবাদে উত্তাল হয় রাজ্যসভা। তার পরেও নিজের অবস্থানে অনড় থাকেন খাড়গে। তিনি বলেন, ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। কংগ্রেস প্রেসিডেন্ট বলেন, যাঁরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, আপনি তাঁদের ক্ষমা চাইতে বলছেন? খাড়গের (Mallikarjun Kharge) মন্তব্যের জেরে রাজ্যসভা যখন কার্যত উত্তাল, তখন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার অধ্যক্ষ জগদীপ ধনখড় বলেন, দেশের ১৩৫ কোটি মানুষ আমাদের উপহাস করছেন। তাঁরা ভাবছেন, আমরা কত নীচে নেমে গিয়েছি!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter 

  • Primary TET 2022: টেট পরীক্ষায় শাঁখা-পলা পরে ঢুকতে বাঁধা, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

    Primary TET 2022: টেট পরীক্ষায় শাঁখা-পলা পরে ঢুকতে বাঁধা, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট (Primary TET 2022) পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে দাবি করা হয় যে, পরীক্ষা সুষ্ঠুভাবেই হয়েছে। কিন্তু এরই মধ্যে বিবাহিত মহিলাদের শাঁখা-পলা খুলে পরীক্ষা কেন্দ্রে ঢোকার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে। এই ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল বিজেপিও। আর এর পরেই এই অভিযোগে পর্ষদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে।

    টেট পরীক্ষা নিয়ে জনস্বার্থ মামলা

    প্রাথমিক টেট নিয়ে দূর্নীতির তদন্ত এখনও শেষ হয়নি। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ থেকে, স্বজনপোষণ সহ একাধিক অভিযোগে জর্জরিত রাজ্য সরকার। আর এই পরিস্থিতিতেই ফের পর্ষদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হল। প্রাথমিক টেট পরীক্ষা কেন্দ্রে হিন্দু মেয়েদের হাত থেকে শাঁখা-পলা খোলানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন মৌমিতা চক্রবর্তী নামে এক চাকরিপ্রার্থী। জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের সাধারণ সম্পাদিকা পারমিতা দে এই বিষয়ে আদালতে প্রশ্ন তুলেছেন যে,  ‘কেন এই কারণে পরীক্ষা দিতে পারলেন না চাকরিপ্রার্থী? তার যে ক্ষতি হল সেটা কে পূরণ করবে?’ মামলাকারীর অভিযোগ সরাসরি পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে।

    আরও পড়ুন: শাঁখা-পলা পরে টেট পরীক্ষায় বসতে বাধা, তীব্র প্রতিক্রিয়া বিজেপি বিধায়কের

    বিজেপি মহিলা মোর্চা কর্মীদের প্রতিবাদ

    শুধুমাত্র এক জায়গা থেকে অভিযোগ উঠে আসেনি। শাঁখা-পলা-নোয়া পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠে আসে একাধিক জেলা থেকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে গেরুয়া শিবির। গত বুধবার এই ঘটনার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চা কর্মীদের পথে নামতেও দেখা যায় জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুরে।

    শাঁখা, পলা খুলে টেট পরীক্ষা দিতে হবে। এই নিয়মের বেড়াজালে টেট পরীক্ষাই দেওয়া হয়নি জলপাইগুড়ির এক গৃহবধূর। জলপাইগুড়ি সেবাগ্রামের গৃহবধূ মৌমিতা চক্রবর্তী জানান, “দীর্ঘদিন বাদে এবারের প্রাথমিকের টেট পরীক্ষা দিয়ে একটা চাকরি পাব আশা করেছিলাম৷ জলপাইগুড়ি দেবনগরের সতীশলাহিড়ি উচ্চবিদ্যালয়ে গিয়েছিলাম। পর্ষদের নিয়ম অনুযায়ী কোনও অলঙ্কার পরে যাওয়া যাবে না। তাই বাড়িতেই সমস্ত সোনার গয়না খুলে পরীক্ষা দিতে গিয়েছিলাম। কিন্তু পরীক্ষা কেন্দ্রের গেটে থাকা পুলিশ কর্মীরা আমার শাঁখা ও পলা খুলতে বলে। আমি খুলতে পারব না জানিয়ে দিই। কারণ বিয়ের পর থেকে আমি শাঁখা পলা হাত থেকে খুলিনি। এবারও খুলতে না পারায় তাই পরীক্ষা কেন্দ্রে না ঢুকতে পেরে বাড়ি চলে আসি।”

    আর এই ঘটনার প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার সমর্থকরা বুধবার ডিবিসি রোডের অফিস থেকে মিছিল করে কোতয়ালি থানার সামনে বিক্ষোভ দেখান। আর এবারে পর্ষদের বিরুদ্ধে জনস্বার্থ মামলাও করা হল। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

LinkedIn
Share