Tag: Bollywood

Bollywood

  • Tanushree Dutta: ‘আমার কিছু ঘটলে দায়ী নানা পাটেকর এবং…’! ইনস্টাগ্রামে বিস্ফোরণ ঘটালেন তনুশ্রী

    Tanushree Dutta: ‘আমার কিছু ঘটলে দায়ী নানা পাটেকর এবং…’! ইনস্টাগ্রামে বিস্ফোরণ ঘটালেন তনুশ্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: হলিউড থেকে বলিউড, ‘মিটু’-র স্ক্যানারের তলায় আসতে হয়েছে বহু অভিনেতা থেকে নির্দেশককে। বাদ যাননি প্রোযজকরাও। এরকমই ‘মিটু’ (#MeToo) ঝড় তুলেছিলেন বলিউডের হারিয়ে যাওয়া বঙ্গ তনয়া তনুশ্রী দত্ত (Tanushree Dutta)। নাম জড়িয়েছিল নানা পাটেকরের (Nana Patekar)। জলঘোলাও হয়েছিল বেশ। তারপর খানিকটা থিতুও হয় সেই ঝড়। কিন্তু আবার সেই প্রসঙ্গ তুললেন তনুশ্রী। ফের নানা পাটেকরের বিরুদ্ধে উগরে দিলেন একরাশ ক্ষোভ। অভিনেত্রী জানালেন, তাঁর সঙ্গে যদি কোনও কিছু ঘটে যায়, তাহলে দায়ী থাকবেন নানা পাটেকর এবং তাঁর আইনজীবী, সহযোগীরা।

    আরও পড়ুন: কঙ্গনার ‘এমার্জেন্সি ’ তে অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়স তালপড়ে, দেখুন ফার্স্ট লুক  
     
    নেটমাধ্যমে নিজের ছবি শেয়ার করে তনুশ্রী লেখেন, “যদি আমার সঙ্গে কখনও কিছু হয়ে থাকে তাহলে ‘মিটু’-এ অভিযুক্ত নানা পাটেকর, তাঁর আইনজীবী, সহযোগীরা এবং তাঁর বলিউড মাফিয়া বন্ধুরা দায়ী থাকবেন। বলিউডের মাফিয়া কারা? একই ব্যক্তি, যাদের নাম সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় বার বার উঠে এসেছে (উল্লেখ্য, সকলেরই একই আইনজীবী)। তাঁদের সিনেমা দেখবেন না, তাঁদের সম্পূর্ণ বর্জন করুন এবং ভয়ঙ্কর প্রতিহিংসা নিয়ে তাঁদের ওপর নজর রাখুন।”      

    তিনি আরও লেখেন, “সমস্ত ইন্ডাস্ট্রির মুখ এবং সাংবাদিকদের ওপর নজর রাখুন, যারা আমার সম্পর্কে ভুয়ো খবর ছড়ায়। জনসংযোগের লোকজন, জঘন্য অপপ্রচার চালায় যারা, তাদের ওপরও নজর রাখুন। এদের সকলের ওপর নজর রাখুন! এদের জীবনকে নরক বানিয়ে দিন। কারণ এরা সবাই আমাকে হয়রান করেছে। আইন ও বিচারে হয়তো আমি ব্যর্থ। কিন্তু মানুষের প্রতি আমার আস্থা আছে। জয় হিন্দ… চললাম! আমার দেখা হবে।” 

    আরও পড়ুন: ২৩ তম কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য বলিউড তারকাদের 

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Tanushree Dutta (@iamtanushreeduttaofficial)

    ২০১৮ সালে ‘মি টু’-র অভিযোগে যখন সরব হন তনুশ্রী দত্ত। সেই সময় তিনি নানা পাটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য (Ganesh Acharya) এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। তাঁর অভিযোগ ছিল, এক শ্যুটিং-এর সময় তনুশ্রীর সঙ্গে অভব্য আচরণ করেছিলেন বলিউডের এই বড় বড় নামেরা। সেই সময় নানা পাটেকারের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিলেন তনুশ্রী। যদিও সব অভিযোগ অস্বীকার করেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। 

     

  • Kargil Vijay Diwas: ২৩ তম কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য বলিউড তারকাদের

    Kargil Vijay Diwas: ২৩ তম কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য বলিউড তারকাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল কার্গিল বিজয় দিবসের ২৩ বছর পূর্ণ হল। ১৯৯৯ সালে আজকের দিনেই কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছিল আমাদের ভারতবর্ষ। আর যাঁরা এই জয় এনে দিয়েছিলেন, সেই সব বীর শহীদদের স্মরণে এই দিনটি আমাদের প্রতিটি ভারতীয়দের কাছে একটি স্মরণীয়। প্রতিবছর ২৬ জুলাই দিনটি কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) হিসেবে উদযাপন করা হয়। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে লড়াকু ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গোটা ভারতবাসী। এদিন এর মধ্যে বলিউডের তারকারাও সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

    বলিউড অভিনেতা অক্ষয় কুমার ট্যুইটে লিখেছেন, অক্ষয় কুমার টুইটারে লিখেছেন, “ভারতের এই বীরদের জন্যে আজ আমরা নিরাপদ।”  

    [tw]


    [/tw] 

    অজয় দেবগণ একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, কার্গিল বিজয় দিবসে ভারতের শহীদ বীরদের আমার সেলাম। জয় হিন্দ।“

    [tw]


    [/tw]

    অভিষেক বচ্চন টুইট করেছেন, “কারগিল বিজয় দিবসে, যারা আমাদের মাতৃভূমিকে রক্ষা করেছেন সেই বীর শহীদদের শত-শত প্রণাম। জয় হিন্দ। কার্গিল বিজয় দিবস।”

    [tw]


    [/tw]

    অভিনেতা ফারহান আখতার তাঁর পরিচালনা করা ছবি ‘লক্ষ্য’-এর একটি ক্লিপ শেয়ার করেছেন ও কার্গিলে ভারতীয় সেনা ও শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    রাজকুমার রাও লিখেছেন, যারা ভারতের জন্য প্রাণ দিয়ছেন, সেইসব সাহসী যোদ্ধাদের স্যালুট।

     অভিনেত্রী তাপসী পান্নু ট্যুইটে কার্গিল যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    অনুপম খের সেনাদের কিছু ছবি শেয়ার করেছেন ও হিন্দিতে একটি কবিতা লিখে তাঁদের প্রণাম জানিয়েছেন।

    [tw]


    [/tw]

     

  • National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের 

    National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের 

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের পুরোনো ছন্দে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান। শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানে ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের (National Film Award) বিজয়ীদের তালিকা প্রকাশ করল ডিরেক্টোরেট অফ ফিল্ম ফেস্টিভ্যাল বিভাগ (Directorate of Film Festival Department)। এবার মঞ্চে উঠেই পুরস্কার নিলেন বিজয়ীরা। গত দুবছর করোনার কারণে ভার্চুয়ালি পালন হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান। তাই এবার মনোনয়ন তালিকায় রয়েছে ২০২০ সালের কিছু সিনেমা। 

    আরও পড়ুন: ‘অলবিদা’ লিখে ইনস্টাগ্রামে সব পোস্ট ডিলিট করলেন আদনান সামি! রহস্য কী?

    এবার সেরা ফিচার ছবির স্বীকৃতি পেল সুরারাই পোত্রু। সেরা জনপ্রিয় ছবি তানহাজি। সেরা ছবির তালিকায় রয়েছে বাংলার ছবিও। সেরা সিনেম্যাটোগ্রাফি এবং সেরা বাংলা ছবির জন্যে পুরস্কার পেল অভিযাত্রিক। 

    আরও পড়ুন: ইতিহাস বিকৃতি, মণি রত্নম এবং বিক্রমকে আইনি নোটিস

    সেরা পরিচালকের শিরোপা পেলেন সচীদানন্দন কে আর। মরণোত্তর এই সম্মান পেলেন সচীদানন্দন, ওরফে সচী। ২০২০ সালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৭ বছর বয়সে প্রয়াত হন এই পরিচালক। 

    এক নজরে সেরাদের তালিকা  

    সেরা ফিচার ছবি: সুরারাই পোত্রু

    সেরা পরিচালক: সচীদানন্দন কে আর

    সেরা জনপ্রিয় ছবি: তানহাজি

    সেরা ডেবিউ পরিচালকের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার: ম্যান্ডেলা

    সেরা শিশুদের ছবি: সুমি

    সেরা অভিনেতা: সুরারাই পোত্রুর জন্য সুরিয়া ও তানহাজ়ির জন্য অজয় দেবগন

    সেরা অভিনেত্রী: অপর্ণা বালামুরালি

    সেরা সাপোর্টিং অভিনেতা: বিজু মেনন

    সেরা সাপোর্টিং অভিনেত্রী: লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলী

    সেরা শিশু শিল্পী: ‘তকতক’ ছবির জন্য অনীষ মঙ্গেশ গোসাভি এবং ‘সুমি’ ছবির জন্য আকাঙ্ক্ষা পিঙ্গলে ও দিব্যেশ ইন্দুলকর

    সেরা সঙ্গীত পরিচালক: আলা বৈকুণ্ঠপুরামুলো

    সেরা মহিলা গায়ক: নানছাম্মা

    সেরা মহিলা গায়িকা: সাইনা

    সেরা অডিয়োগ্রাফি: দোল্লু 

    সেরা সিনেম্যাটোগ্রাফি: অভিযাত্রিক

    সেরা নন-ফিচার ছবি: থ্রি সিস্টার্স

    সেরা পোশাক পরিকল্পনা: তানহাজি

    সেরা মেকআপ: নাট্যম

    সেরা স্ক্রিনপ্লে: সুরারাই পোত্রু

    সেরা অসমীয়া ছবি: ব্রিজ

    সেরা বাংলা ছবি: অভিযাত্রিক

    সেরা হিন্দি ছবি: তুলসীদাস জুনিয়র

    সেরা তেলুগু ছবি: কালার ফটো

    সেরা তামিল ছবি: শিবারণজানিয়ুম ইন্নম শিলা পেঙ্গাল্লুম

    বিশেষ জুরি পুরষ্কার

    হিন্দিতে সেরা ফিচার ছবি: তুলসীদাস জুনিয়র

    কন্নড়ের সেরা ফিচার ছবি: দোল্লু 

    মালায়ালামের সেরা ফিচার ছবি: থিঙ্কলাজচা নিশ্চয়াম

    তামিলের সেরা ফিচার ছবি: শিবারণজানিয়ুম ইন্নম শিলা পেঙ্গাল্লুম

    হরিয়ানভিতে সেরা ফিচার ছবি: দাদা লখমি
     
    ডিমাসায় সেরা ফিচার ছবি: সামখোর

    টুলুতে সেরা ফিচার ছবি: জিটিগে  

    সেরা নন ফিচার ছবি

    পারিবারিক মূল্যবোধের উপর শ্রেষ্ঠ চলচ্চিত্র: কুমকুমারচান, অভিজিৎ অরবিন্দ দলভি

    সেরা পরিচালনা: ওহ দ্যাটস ভানু, আরভি রামানি

    সেরা সঙ্গীত পরিচালনা: ১২৩২ কিমি- মারাঙ্গে তো ওয়াহিন জাকার, বিশাল ভরদ্বাজ

    সেরা সিনেমাটোগ্রাফি: সাবদিকুন্না কালাপ্পা, নিখিল এস প্রবীণ

    সেরা অডিওগ্রাফি: পার্ল অফ দ্য ডেজার্ট, অজিত সিং রাঠোর

    সেরা সম্পাদনা: বর্ডারল্যান্ডস, অনাদি আথালে

    সেরা ন্যারেশন ভয়েসওভার: র‌্যাপসোডি অফ রেইনস , শোভা থারুর শ্রীনিবাসন

    বেস্ট অন লোকেশন সাউন্ড: জাদুই জঙ্গল, সন্দীপ ভাটি এবং প্রদীপ লেখওয়ার 

    সিনেমার সেরা বই: কিশ্বর দেশাইয়ের দ্য লংগেস্ট কিস 

    সিনেমার সেরা বই (বিশেষ উল্লেখ): এমটি অনুনাহভাঙ্গালুদে পুস্তকাম, অনুপ রামকৃষ্ণান এবং সূর্য দেবের কালি পাইনে কালিরা সিনেমা

    সেরা চলচ্চিত্র সমালোচক: এই বছর কোন বিজয়ী নেই।

    সর্বাধিক চলচ্চিত্র বন্ধুত্বপূর্ণ রাজ্য: মধ্যপ্রদেশ

     

     

     

     

     

  • Susmita Sen: “কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়”, বিয়ে জল্পনায় নীরবতা ভাঙলেন সুস্মিতা 

    Susmita Sen: “কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়”, বিয়ে জল্পনায় নীরবতা ভাঙলেন সুস্মিতা 

    মাধ্যম নিউজ ডেস্ক: ললিত মোদির সঙ্গে প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের (Lalit Modi) প্রেমের গুঞ্জনে তোলপাড় বলিউড। ললিত মোদি (Sushmita Sen) দুজনের ছবি প্রকাশ্যে আনার পর থেকে মুখে কুলুপ এঁটে ছিলেন সুস্মিতা। অবশেষে নীরবতা ভাঙলেন।  

    আরও পড়ুন: “আমার বেটার হাফ সুস্মিতা সেন…”, ললিত মোদির ট্যুইটে তোলপাড় নেটপাড়া

    দুই মেয়ে রেনে আর আলিশাকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন সুস্মিতা। ক্যাপশনে লিখেছেন, “আমি আনন্দে আছি। কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়, নিঃস্বার্থ ভালবাসায় আমি পরিবেষ্টিত। অনেক উত্তর দেওয়া হয়েছে। কাজে ফিরতে চাই।” অভিনেত্রী আরও লিখেছেন, অভিনেত্রী আরও লিখেছেন, “আমার সুখ যাঁরা ভাগ করে নেন তাঁদেরকে ধন্যবাদ…এবং যারা করেন না তাঁদেরকে না হয় বাদ দিলাম।”

    [insta]

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Sushmita Sen (@sushmitasen47)


    [/insta]

    গত ১৪ জুলাই রাতে সুস্মিতা সেনের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদি। তারপর থেকেই চর্চায় ললিত-সুস্মিতার প্রেম। সুস্মিতার সঙ্গে নিজের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় স্বীকারও করেন ললিত মোদি। ললিত লিখলেন, “পরিবারের সঙ্গে মলদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়িয়ে লন্ডনে এলাম। আমার অর্ধাঙ্গিনী সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু। দুর্দান্ত উপভোগ করছি।”  

    আরও পড়ুন: গাঁজা কিনে সুশান্তের কাছে পৌঁছে দিতেন রিয়া চক্রবর্তী! চার্জশিটে দাবি এনসিবি-র

    ললিত মোদির সুস্মিতাকে ‘অর্ধাঙ্গিনী’ বলে সম্মোধন করার পরেই দেশজুড়ে হইচই পড়ে যায়। তারপরে ললিত পরের একটি পোস্টে বলেন যে, তাঁরা বিয়ে করেননি, শুধু প্রেম করছেন। তবে বিয়েও একদিন হবে।      

    তবে সুস্মিতা সেন ও তাঁর প্রেম নিয়ে চর্চা এই প্রথম নয়। ১৬ বছরের ছোট প্রেমিক রোহমান শলের সঙ্গে প্রেম, তার পর বিচ্ছেদ নিয়েও শিরোনামে ছিলেন নায়িকা। বেশ কিছু দিন একসঙ্গেও ছিলেন তাঁরা। ডিসেম্বরের শেষে বিচ্ছেদের কথা নিজেই ঘোষণা করেন সুস্মিতা।  

     

     

     

     

  • Ranveer Singh: বাদশার প্রতিবেশী বাজিরাও! রণবীরের নতুন ফ্ল্যাটের দাম শুনলে আকাশ থেকে পড়বেন

    Ranveer Singh: বাদশার প্রতিবেশী বাজিরাও! রণবীরের নতুন ফ্ল্যাটের দাম শুনলে আকাশ থেকে পড়বেন

    মাধ্যম নিউজ ডেস্ক: বি-টাউনের সেলেবদের মুম্বইয়ের জুহু (Juhu) ও বান্দ্রা (Bandra) খুবই পছন্দের জায়গা কারণ শাহরুখ (Shahrukh) থেকে সালমান খান (Salman Khan) সহ প্রায় অনেক অভিনেতা-অভিনেত্রীদের এই জায়গাতেই থাকতে দেখা যায়। এবারে তাঁদের তালিকায় নাম জুড়ে গেল রণবীর সিং (Ranveer Singh)-এর। শুধু তাই নয়, শাহরুখ খানের প্রতিবেশী হলেন রণবীর সিং। কারণ মন্নতের পাশেই একটি কোয়াড্রুপ্লে (Quadruplex Apartment) কিনে ফেললেন তিনি। রণবীর এবং তাঁর বাবা জগজিৎ সুন্দরসিং ভাবনানির সংস্থা “Oh Five Oh Media Works LLP” যৌথভাবে মুম্বইয়ের বান্দ্রার ওই বাড়িটি কিনেছে। এর জন্য তাঁদের খরচ করতে হয়েছে ১১৯ কোটি টাকা।

    আরও পড়ুন: অর্ধেক বলিউড লন্ডনে! লিস্ট বানালেন শাবানা আজমি

    খবরসূত্রে জানা যায়, চলতি বছরের ৮ জুলাই এই ফ্ল্যাটটি কেনার জন্য চুক্তিপত্রে সই করেন তাঁরা। এই বাড়ি কিনে বলিউডের বিলাসবহুল বাংলোর মালিকদের তালিকায় জায়গা করে নিয়েছেন রণবীর। বান্দ্রায় সাগর রেশম হাউজিং সোসাইটির ১৬, ১৭, ১৮ এবং ১৯ তলা তিনি কিনে নিয়েছেন। বিলাসবহুল এই বিল্ডিং-এ থাকবে ১৯টি গাড়ি পার্ক করার জায়গাও। এই কোয়াড্রুপ্লে বাড়ির কার্পেট এরিয়া ১১ হাজার ২৬৬ বর্গফুট। এবং ১৩০০ বর্গফুটের একটি বিলাসবহুল ছাদও রয়েছে। বাড়িটি কেনার জন্য মোট ১১৮ কোটি ৯৪ লাখ টাকা দিতে হয়েছে রণবীর সিং ও তাঁর বাবকে। রেজিস্ট্রেশন করার সময় ৭.১৩ কোটি টাকা দিতে হয়েছে তাঁদের।

    আরও পড়ুন: মা হতে চলেছেন আলিয়া! নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর..

    এ প্রসঙ্গে বান্দ্রার এক রিয়েলটর সংবাদমাধ্যমকে জানান, সাগর রেশমের পুরনো একটি বিল্ডিংকে নতুন করে তৈরি করা হচ্ছে। যার নিচের ফ্লোরগুলি বাড়ির পুরনো মালিকরা পাবেন। ১৬ তলায় ৪ BHK ফ্ল্যাট রয়েছে। বাকি তিনটি ১৭ থেকে ১৯ ফ্লোর জুড়ে একটি পেন্টহাউজ রয়েছে। আর এটাই কিনে নিয়েছেন রণবীর। আর এরপরেই দেখা যায়, তাঁর বাড়িটির অবস্থান শাহরুখের মন্নত ও সালমানের গ্যালাক্সি রেসিডেন্সির একেবারে মাঝে। 

  • Pathaan Movie Poster: শেষে হলিউড সিনেমার পোস্টার ‘চুরি’র দায়ে শাহরুখ খানের ‘পাঠান’?

    Pathaan Movie Poster: শেষে হলিউড সিনেমার পোস্টার ‘চুরি’র দায়ে শাহরুখ খানের ‘পাঠান’?

    মাধ্যম নিউজ ডেস্ক:  গত শনিবার অর্থাৎ ২৫ জুন বলিউড বাদশার সিনেমা জগতে ৩০ বছর পূর্ণ হল। আর এই বিশেষ দিনেই শাহরুখ খান (Shahrukh Khan) নিজের নতুন ছবি ‘পাঠান’ (Pathaan)-এর পোস্টার প্রকাশ করেন। হাতে আগ্নেয়াস্ত্র, চোখে-মুখে রক্ত মাখা শাহরুখের টিজার পোস্টারে মন্ত্রমুগ্ধ সোশ্যাল মিডিয়া। কিং খান নিজেই আসন্ন ছবির পোস্টারটি শেয়ার করেছেন। এই পোস্টার শেয়ার করার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে ভাইরাল হতে শুরু হয়েছে। ‘পাঠানের’ নতুন লুক প্রকাশ্যে আসতেই ঝড় উঠেছে দর্শকদের মনে। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীরা তাঁর নতুন ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। 

    আরও পড়ুন: চরিত্রের প্রয়োজনে ভেঙেছিলেন নিজের চোয়াল! খোলসা করলেন আর মাধবন

    কিন্তু এরই মাঝে ‘পাঠান’ পোস্টার নিয়ে  শুরু  হয়েছে বিতর্ক। অনেকেই  ‘Pathaan’ সিনেমার পোস্টারের সঙ্গে ইদ্রিস এলবা অভিনীত ‘Beast’ সিনেমার পোস্টারের মিল খুঁজে পেয়েছেন। হলিউড ছবির পোস্টার কপির মতো অভিযোগও তুলেছেন অনেকেই। তবে তাঁর অনুরাগীদের মধ্যে কেউ বলেছেন, “শাহরুখ এটি বেশি ভালো করতে পেরেছেন।“ ‘Beast’ সিনেমার পোস্টারটি অনেক আগেই প্রকাশ করা হয়েছে। তাই অনেকেই মনে করছেন যে পাঠান ছবির পোস্টারটি নকল করা হয়েছে। তবে অধিকাংশ মানুষই এটি মানতে নারাজ। বিশেষ করে কিং খানের ভক্তরা। অনেকেই বলেছেন, কোনও অ্যাকশন ছবির জন্য এটি খুবই সাধারণ পোজ, সুতরাং এটি নকল করার কোনও কথাই আসে না।

    আরও পড়ুন: পাঁজি দেখে মঙ্গলে রকেট পাঠায় ইসরো, মন্তব্যে ট্রোলড মাধবন

    উল্লেখ্য, এই সিনেমাটি পরের বছরের জানুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে শাহরুখের পাশাপাশি দেখা যাবে দীপিকা পাডুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহামের (John Abraham) মতো সুপারস্টারদের। কিং খানের এই নতুন সিনেমা নিয়ে অনুরাগীদের মধ্যে এক উন্মাদনার সৃষ্টি করেছে। বিশেষ করে শাহরুখ অনুরাগীদের মধ্যে আলাদাই উদ্বেগ দেখা যায়। কারণ কিং খানকে প্রায় ৪ বছর পর সিনেমার পর্দায় দেখা যাবে। ২০২২-২৩কে অনেকেই শাহরুখের বছর হিসেবেও উল্লেখ করছেন। কারণ  এই বছরগুলোতে একাধারে ‘পাঠান’, ‘জওয়ান, ‘ডানকি’- এর মত পরপর সব বিগ বাজেট ছবি আসতে চলেছে।

     

     

  • Rhea Chakraborty: বলিউড মাদক মামলায় এনসিবির খসড়া চার্জশিটে উঠল রিয়া, সৌভিকের নাম

    Rhea Chakraborty: বলিউড মাদক মামলায় এনসিবির খসড়া চার্জশিটে উঠল রিয়া, সৌভিকের নাম

    মাধ্যম নিউজ ডেস্ক:  সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput)  মৃত্যুর দুবছর কেটে গেলেও বলিউড (Bollywood)  মাদক মামলায় (Drug Case) এখনই রেহাই পেলেন না প্রয়াত অভিনেতার প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তী (Showik Chakraborty)। বুধবার মুম্বইয়ের (Mumbai) আদালতে (Court) রিয়া, শৌভিকের বিরুদ্ধে এই মামলার খসড়া চার্জ দাখিল  করেছে এনসিবি (NCB)।  প্রসঙ্গত, মাদক কেনাবেচার অভিযোগে রিয়ার ভাই-সহ একাধিক বলিউডের ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছিল। পরে তাঁদের জামিনে ছেড়ে দেওয়া হয়।

    আরও পড়ুন: ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে সুশান্তের মৃত্যু তদন্ত?

    সরকারি আইনজীবী অতুল সারপান্ডে (Atul Sarpande) জানান, আগের  চার্জশিটে যেসব অভিযুক্তদের বিরুদ্ধে যা বলা হয়েছে তার প্রায় সবকটি এক থাকবে। রিয়া ও তাঁর ভাই মাদক সেবন ও অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহ করার জন্যে তাঁদের বিরুদ্ধে অনেকদিন ধরেই মামলা চলছিল। আবারও রিয়া ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে খসড়া চার্জ পেশ করেছে। ১৪ জুন, ২০২০- মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের দেহ। সিবিআই (CBI) সেই মামলার তদন্ত করছে। এর সঙ্গে এনসিবি (NCB) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরও (ED) তদন্ত  করেছে। এরপর এনসিবি, মাদক যোগে সুশান্তের বান্ধবী রিয়াকে গ্রেফতার করলেও মুম্বই হাই কোর্টের নির্দেশে প্রায় এক মাস পর ছাড়া পেয়ে যান তিনি।

    আরও পড়ুন: আরিয়ানের বিরুদ্ধে ভুয়ো মামলা! প্রাক্তন এনসিবি কর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ কেন্দ্রের

    অতুল সারপান্ডে আদালতের কাছে সকল অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট গঠনের কথা বললেও তা করা সম্ভব হয়নি। কারণ অভিযুক্তদের অনেকেই অভিযোগ সরিয়ে নেওয়ার আবেদন করেছে আদালতে। খবরসূত্রে জানা যায়, আদালত থেকে জানানো হয়েছে যে, এই আবেদন খারিজের বিষয়টি শেষ না হওয়া পর্যন্ত চার্জশিট গঠন করা যাবে না। বুধবার, রিয়া ও তাঁর ভাইসহ সমস্ত অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন। বিশেষ বিচারক ভিজি রঘুবংশী (V G Raghuwanshi) এই মামলার পরবর্তী শুনানি আগামী ১২ জুলাই ধার্য করেছেন।

     

  • Akshay Kumar: বিনোদন জগতে সর্বোচ্চ ‘করদাতা’ বলিউডের ‘খিলাড়ি’! সম্মানিত করল আয়কর বিভাগ

    Akshay Kumar: বিনোদন জগতে সর্বোচ্চ ‘করদাতা’ বলিউডের ‘খিলাড়ি’! সম্মানিত করল আয়কর বিভাগ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার খবরের শিরোনামে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার (Akshay Kumar)। তবে এবারে তিনি ট্রোলিং-এর জন্য বা তাঁর কোনও ছবির জন্য সমালোচিত হননি। বরঞ্চ তাঁর প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। কারণ বিনোদন জগতে সবচেয়ে বেশি টাকা কর দিয়েছেন অক্ষয় কুমার। তাই আয়কর বিভাগ থেকে বিশেষ সম্মানপত্রও দেওয়া হল অভিনেতাকে। এটা কিন্তু প্রথম নয়, টানা পাঁচবছর বছর ধরে ‘সর্বোচ্চ করদাতা’-র তকমা পেয়েছেন তিনি। তিনিই হলেন বলিউড (Bollywood) ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ আয়কর (Income Tax) প্রদানকারী তারকা। আয়কর বিভাগ থেকে যে সম্মানপত্রটি দেওয়া হয়েছে, সেটির ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

    আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের

    এই বিশেষ খবরে অক্ষয়প্রেমীরা অত্যন্ত খুশী যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বোঝা গেল। তাঁর অনুরাগীদের একজন ট্যুইট করে লিখেছেন, “কিছু সাংবাদিক, অন্যান্য অভিনেতাদের অনুরাগীদের মতে তিনি একজন গ্লোবাল সুপারস্টার নন, তাঁর HGOTY নেই, খুব বেশি BB নেই, তিনি কানাডিয়ান এবং আরও অনেক কিছু। কিন্তু তারপরও গত ৫ বছর ধরে বাকিদের তুলনায় সর্বোচ্চ আয়কর দিয়েছেন আমার সুপারস্টার।” অন্য একজন লিখেছেন, “আয়কর বিভাগ সুপারস্টার অক্ষয় কুমারকে সম্মান পত্র দিয়ে সম্মানিত করেছে এবং তাঁকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ করদাতা বলে অভিহিত করেছে। বিদ্বেষীদের তাঁকে কানাডিয়ান বলার আগে এটি দেখা উচিত।“

    তবে অনেকেই মনে করেছেন, বলিউডে সবচেয়ে বেশি ছবি অক্ষয়ই করে থাকেন। আবার বিজ্ঞাপন তো আছেই। তাই সব মিলিয়ে স্বাভাবিক ভাবেই তাঁর আয়ও বেশি। যার ফলে অক্ষয় সর্বোচ্চ করদাতাদের মধ্যে রয়েছেন।

    প্রসঙ্গত, অক্ষয়কে পর্দায় শেষ দেখা গিয়েছিল ‘সম্রাট পৃথ্বীরাজ’-এ। যদিও এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবে আগামী কয়েক মাসের মধ্যেই তাঁর একাধিক ছবি মুক্তি পেতে চলেছে। ১১ অগাস্টেই মুক্তি পেতে চলেছে ‘রক্ষা বন্ধন’। যেখানে তাঁকে ভূমি পেডনেকারের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি আসতে চলেছে তাঁর ছবি ‘সেলফি’।

    আরও পড়ুন: “কোনও বিয়ে নয়, কোনও আংটি নয়”, বিয়ে জল্পনায় নীরবতা ভাঙলেন সুস্মিতা

  • Bhupinder Singh: প্রয়াত প্রখ্যাত গজল শিল্পী ভূপিন্দর সিং, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    Bhupinder Singh: প্রয়াত প্রখ্যাত গজল শিল্পী ভূপিন্দর সিং, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সঙ্গীত দুনিয়ায় নক্ষত্রপতন। লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ী, কেকে-এর পর এবারে প্রয়াত গায়ক ভূপিন্দর সিং (Bhupinder Singh)। ভূপিন্দর সিংয়ের কণ্ঠ চিরকাল মনে থেকে যাবে শ্রোতাদের। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। সোমবার সন্ধ্যায় ৭টা ৪৫ মিনিটে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত গজল শিল্পী। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এছাড়াও তিনি কোলন ক্যান্সারে দীর্ঘদিন ধরে ভুগছিলেন ও করোনায় আক্রান্ত হওয়ার পরেও বিভিন্ন সমস্যা দেখা গিয়েছিল। শোকের ছায়া সঙ্গীত জগতে। তিনি চলে গেলেন কিন্তু রেখে গেলেন হিন্দি, বাংলা ভাষায় গাওয়া অজস্র গান।

    আরও পড়ুন: কেকে-এর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড তারকারা

    তাঁর বিখ্যাত গানগুলির মধ্যে ‘দিল ঢুন্ডতা হ্যায়’, ‘নাম গুম জায়েগা’, ‘এক অকেলা শহর মে’, ‘কিসি নজর কো তেরা ইন্তেজার আজ ভি হ্যায়’, ‘দো দিওয়ানে শহর মে’, ‘কারোগে ইয়াদ তো’, ‘কিসি কো মুকম্মল’, ‘থোড়ি সি জমিন’, ‘থোড়া আসমান’ ইত্যাদি। এই গানগুলো ভারতবাসীর মনে এমনভাবে ছাপ ফেলে গেছে, যা চিরকাল অমলিন হয়ে থাকবে।  তাঁর সঙ্গীত জগতে যাত্রা অল ইন্ডিয়া রেডিও থেকেই শুরু হয়েছিল। পরে দূরদর্শনের সঙ্গেও যুক্ত হন। তখন তাঁর কণ্ঠ মদন মোহন (Madan Mohan) শোনার পর সিনেমা জগতে গান করার প্রস্তাব দেন। তারপর মোহাম্মদ রাফী (Mohammad Rafi), মান্না দে (Manna Dey) তালাত মেহমুদের (Talat Mahmood) সঙ্গে ‘হাকিকত’ সিনেমায় কাজ করার সুযোগ পান। এই সিনেমার ‘হোকে মজবুর মুঝে’ গানটি বেশ সাড়া ফেলেছিল পুরো দেশজুড়ে। এরপর থেকেই পেশাদার সঙ্গীতশিল্পী যোগ দেন ভূপিন্দর সিং।

     তাঁর প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিল্পীর প্রয়াণে একটি টুইটের মাধ্যমে শোকপ্রকাশ করেছেন তিনি। প্রধানমন্ত্রী লেখেন, “শ্রী ভূপিন্দর সিং জি-র প্রয়াণে গভীর ভাবে শোকাহত। বহু দশক ধরে উনি আমাদের স্মরণীয় গান উপহার দিয়েছেন। এই খারাপ সময়ে আমি মানসিকভাবে তাঁর পরিবারের এবং অনুরাগীদের পাশে আছি। ওম শান্তি।”  

    আরও পড়ুন: চোখের জলে শেষ বিদায়, মুম্বাইয়ের ভারসোভায় পঞ্চভূতে বিলীন কেকে

    [tw]


    [/tw] 

  • Bhool Bhulaiyaa 2: ১০০ কোটির গণ্ডি পার করার পথে ‘ভুল ভুলাইয়া ২’

    Bhool Bhulaiyaa 2: ১০০ কোটির গণ্ডি পার করার পথে ‘ভুল ভুলাইয়া ২’

    মাধ্যম নিউজ ডেস্ক: কার্তিক আরিয়ান (Kartik Aaryan) অভিনীত ছবি ‘ভুল ভুলাইয়া ২’ (Bhool Bhulaiyaa 2) সিনেমা হলে মুক্তি পাওয়ার এক সপ্তাহ কেটে গিয়েছে। সিনেমা হলে আসার পর থেকেই চুটিয়ে ব্যবসা করে চলেছে এই বলিউড (Bollywood) ছবি। প্রায় ১০০ কোটির গণ্ডি ছুঁতে চলেছে এই হরর কমেডি (Horror Comedy)। কার্তিক আরিয়ান ছাড়াও ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছে কিয়ারা আডবাণী (Kiara Advani), তাব্বু (Tabu)। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজপাল যাদব (Rajpal Yadav)। ছবি মুক্তি পাওয়ার প্রথম দিন থেকেই বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে এই ছবিটি।

    এই ছবিটি কার্তিক আরিয়ানের জন্য সবচেয়ে বড় ওপেনার তথা ২০২২ সালে বলিউডের সবচেয়ে বড় ওপেনার হিসেবে গণ্য করা হয়েছে। কারণ ২০২২-এ মুক্তি পাওয়া আগের ছবিগুলি যেমন- ‘রানওয়ে ৩৪’ ‘হিরোপান্তি’ ‘বচ্চন পাণ্ডে’, একটিও বক্স অফিসে তথা মানুষের মনে তেমন জায়গা করে নিতে পারেনি। কোভিডের (Covid-19) সময় থেকে বলিউড ইন্ডাস্ট্রির যে দুর্দশা হয়েছিল সেখান থেকে কিছুটা হলেও স্বস্তি দিতে পেরেছে ‘ভুল ভুলাইয়া ২’ ।

    ছবি মুক্তির প্রথম দিনে ১৩.৫ কোটির ব্যবসা করার পর থেকেই পুরো সপ্তাহ জুড়ে ভালোই ব্যবসা করে চলেছে। দ্বিতীয় দিনে ১৮ কোটি, তৃতীয় দিনে ২৩.৩৫ কোটি অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় দিন মিলে মোট ৫৪.৮৫ কোটির ব্যবসা করতে পেরেছে এই ছবিটি। এই ছবিতে অভিনেতা-অভিনেত্রীদের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসাও করতে দেখা গিয়েছে দর্শকদের। প্রথম সপ্তাহেই মোট ৫৮ লাখ টাকার টিকিট বিক্রি করতে পেরেছে।

    ছবিটির প্রথম সপ্তাহে মোট ৯০ কোটি টাকার ব্যবসা করেছে ‘ভুল ভুলাইয়া ২’। সিনেমা হলে একই সঙ্গে চলছে কঙ্গনা রানাউতের (Kangna) ‘ধাকড়’ (Dhakkad)। সেই ছবিকে ইতিমধ্যেই অনেক পেছনে ফেলেছে এই হরর কমেডি ছবিটি। ফলে এর থেকে বোঝা যাচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই ১০০ কোটির গণ্ডি অনায়াসেই পার করে ফেলবে এই ছবিটি। তবে ‘ভুল ভুলাইয়া ২’ কে টক্কর দিতে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) অভিনীত ‘আনেক’, টম ক্রুজ (Tom Cruise) অভিনীত ‘টপ গান ম্যাভেরিক’ (Top Gun Maverick)। এক নজরে দেখে নিন কোন দিনে কত টাকার ব্যবসা করেছে ‘ভুল ভুলাইয়া ২’।

    প্রথম দিন – ১৩.৫ কোটি

    দ্বিতীয় দিন- ১৮ কোটি

    তৃতীয় দিন- ২৩.৩৫ কোটি

    চতুর্থ দিন- ১০.৭৫ কোটি

    পঞ্চম দিন- ৯.৫০ কোটি

    ষষ্ঠ দিন- ৮.২৫ কোটি

    সপ্তম দিন- ৭.২৫ কোটি

LinkedIn
Share