Tag: Bollywood

Bollywood

  • Atal Bihari Vajpayee Biopic: এবার বড় পর্দায় তৈরি হবে অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক

    Atal Bihari Vajpayee Biopic: এবার বড় পর্দায় তৈরি হবে অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে বলিউডে (Bollywood) তৈরি করা হবে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) বায়োপিক অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর জীবনীর ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে সিনেমা। সিনেমাটির নাম ‘ম্যায় রহু য়া না রহু, ইয়ে দেশ রহেনা চাহিয়ে-অটল’ (‘Main Rahoon Ya Na Rahoon, Yeh Desh Rehna Chahiye – ATAL’ )।

    এতদিন পর্যন্ত ক্রীড়া জগতের খেলোয়াড়, অভিনেতা,  এমনকী দেশের বহু রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে বায়োপিক তৈরি করা হয়েছে। কিন্তু এবারের বায়োপিক নিয়ে সাধারণ মানষের মধ্যে এক বিশেষ উন্মাদনা দেখা যাচ্ছে। কারণ এবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনের কাহিনি বায়োপিকের মাধ্যমে তুলে ধরা হবে বড়পর্দায়।

    আরও পড়ুন: শেষে হলিউড সিনেমার পোস্টার ‘চুরি’র দায়ে শাহরুখ খানের ‘পাঠান’?

    বিনোদ ভানুশালী (Vinod Bhanushali), সন্দীপ সিং (Sandeep Singh),  স্যাম খান (Sam Khan), কমলেশ ভানুশালী (Kamlesh Bhanushali) ও বিশাল গুরনানি ( Vishal Gurnani) মিলিতভাবে ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন। তবে ছবিতে অটল বিহারি বাজপেয়ীর ভূমিকায় কে অভিনয় করবেন কিংবা পরিচালক কে হবেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

    প্রযোজক সন্দীপ সিং ইন্সটাগ্রামে একটি পোস্টার শেয়ার করে ঘোষণা করেন এই সিনেমার। সন্দীপ সিং লেখেন, ‘অটল বিহারী বাজপেয়ী ভারতের ইতিহাসের অন্যতম সেরা নেতা যিনি তাঁর বক্তব্যের মাধ্যমে শত্রুদের মনও জয় করে নিয়েছিলেন ও যিনি দেশকে ইতিবাচকভাবে নেতৃত্ব দিয়ে প্রগতিশীল ভারতের এক মানচিত্র তৈরি করেছিলেন।’  এর পাশাপাশি তিনি আরও লেখেন, কোনো অজানা গল্প বলার সবচেয়ে ভালো মাধ্যম হল সিনেমা। এই ছবিতে শুধুমাত্র রাজনীতিককে তুলে ধরা হবে না, সাহিত্যপ্রেমী প্রধানমন্ত্রীকেও ফুটিয়ে তোলা হবে ছবিতে।

    আরও পড়ুন: মা হতে চলেছেন আলিয়া! নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর..

    প্রসঙ্গত, বিখ্যাত লেখক উল্লেখ এনপি (Ullekh N P) লেখা বই ‘আনটোল্ড বাজপেয়ী: পলিটিশিয়ান অ্যান্ড প‍্যারাডক্স’ (‘The Untold Vajpayee: Politician and Paradox’) থেকেই সিনেমাটি লেখা হয়েছে। জানা গেছে, আগামী বছরের প্রথম দিকে শুটিং শুরু হবে সিনেমাটির। প্রাক্তন প্রধানমন্ত্রীর ৯৯ তম জন্মবার্ষিকীতে ছবিটি মুক্তি পাবে বড়পর্দায়। ২০২৩-এর ক্রিসমাসের সময় মুক্তি পাবে ‘অটল’।

  • Alia Bhatt: মা হতে চলেছেন আলিয়া! নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর..

    Alia Bhatt: মা হতে চলেছেন আলিয়া! নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর..

    মাধ্যম নিউজ ডেস্ক: বিয়ের আড়াই মাসের মধ্যেই অন্তসত্ত্বা আলিয়া (Alia)! এই খবরে কোনো গুজব নেই কারণ এই খুশীর খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন আলিয়া। কিছুদিন আগেই রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্যে এক উন্মাদনার সৃষ্টি হয়েছিল। এবার সেই উন্মাদনা কে ছাপিয়ে গেল আলিয়ার মা হওয়ার খবরটি। রণবীর-আলিয়ার বিয়ের আড়াই মাসের মধ্যেই এই সুখবরটি দিয়ে তাঁর অনুরাগীদের চমকে দিলেন।

    [insta]https://www.instagram.com/p/CfS-_HvMhQ8/?utm_source=ig_web_copy_link[/insta]

    আরও পড়ুন:সাতপাক সেরেই ঠোঁটে ঠোঁটে ব্যারিকেড, চুম্বনে, উষ্ণতায় মিলেমিশে একাকার রণবীর-আলিয়া

    সোমবার আলিয়া তাঁর ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করে এই সুখবর দিলেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, সোনোগ্রাফির জন্য হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন তিনি। পাশে বসে রয়েছেন স্বামী রণবীর (Ranbir)। সোনোগ্রাফির স্ক্রিন দেখা যাচ্ছে। কিন্তু তার উপরে লাভ ইমোজি দিয়ে রেখেছেন আলিয়া। যাতে সোনোগ্রাফির আসল ছবিটি  সবার সামনে না আসে। আর আলিয়া তাকিয়ে রয়েছেন তাঁর সন্তানের দিকে। তাঁকে দেখে বোঝাই যাচ্ছে যে তাঁদের খুশীর কোনো সীমা নেই। ছবিটির সঙ্গে লিখেছেন, ‘আমাদের সন্তান। তাড়াতাড়িই আসছে।’ আবার দ্বিতীয় ছবিতে একটি সিংহ, একটি সিংহী আর তাদের সন্তান। সিংহের পরিবারের ছবি দিয়ে আলিয়া যে তিন জনের একটি সুখী পরিবারের ইঙ্গিত দিতে চাইছেন, তা বোঝাই যাচ্ছে।

    এই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হতে শুরু হয়েছে। অনুরাগীরা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু এর খবর অনেকেই মেনে নিতে পারছেন না আর তাই অনেকে মনে করছেন, এটি হয়ত তাঁদের আসন্ন সিনেমা ‘ব্রক্ষ্মাস্ত্র’ –র কোনো প্রোমোশনাল স্টান্ট। তবে কাপুর পরিবারে এই সুখবর আসায় পরিবারের সবাই আনন্দে মেতে উঠেছেন। আলিয়ার মা সোনি রাজদান (Soni Razdan)তাঁকে কমেন্টে লেখেন, ‘অভিনন্দন, মা ও বাবা সিংহ।‘ রণবীরের বোন রিদ্ধিমা(Riddhima) আলিয়াকে অভিনন্দন জানিয়েছেন। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া(Priyanka Chopra) অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না আর।’  করণ জোহর (Karan Johar) লিখেছেন, ‘আনন্দে বুক ফেটে যাচ্ছে যেন।’

    আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’-এর ট্রেলার

    চলতি বছরের এপ্রিল মাসের ১৪ তারিখ বিয়ে করেছিলেন আলিয়া ও রণবীর। এরপরেই তাঁদের প্রথম  ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় একসঙ্গে দেখার জন্য অনুরাগীদের উত্তেজনা কম নয়। এবার সেই উত্তেজনাকেই আরও বাড়িয়ে দিলেন আলিয়া ও রণবীর।

     

     

LinkedIn
Share