Tag: CBSE

CBSE

  • CBSE Result 2022 Revaluation: শুরু হল সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্টের রিচেকিং প্রক্রিয়া

    CBSE Result 2022 Revaluation: শুরু হল সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্টের রিচেকিং প্রক্রিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) কয়েকদিন আগেই দশম ও দ্বাদশ শ্রেণির টার্ম ২-র চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ২২ জুলাই ফলাফল ঘোষণা করছে বোর্ড। দশম শ্রেণির পরীক্ষায় মোট পাশের হার ৯৪.৪০ শতাংশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় মোট পাশের হার ৯২.৭১ শতাংশ। cbse.gov.in এবং cbseresults.nic.in  এই লিঙ্কে রেজাল্ট দেখতে পারবেন সিবিএসই বোর্ডের পড়ুয়ারা। গতকাল থেকে দশম ও দ্বাদশ দুই শ্রেণির টার্ম -২ -এর রেজাল্ট রিচেকিং বা রিভ্যালুয়েশনের প্রক্রিয়া শুরু হয়েছে।

    বোর্ড থেকে ঘোষণা করা হয়েছে, পড়ুয়ারা তাদের টার্ম ২ পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান কপির জন্য বোর্ডের কাছে আবেদন করতে পারবেন। যেসব পড়ুয়ারা তাদের ফলাফলে সন্তুষ্ট নন, তারা রিচেকিং-এর জন্য আবেদন করতে পারবে। বোর্ড থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রিভ্যালুয়েশনের আবেদন করতে গেলে পড়ুয়াদের রোল নম্বর, ৫ ডিজিটের স্কুল নম্বর ও সেন্টার নম্বর লাগবে। যেসব পড়ুয়ারা রিচেকের জন্য আবেদন করবে তারাই একমাত্র উত্তরপত্রের স্ক্যানকপির জন্য আবেদন করতে পারবে।

    আরও পড়ুন: সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশিত, পাশের হার ৯৪.৪০%

    দ্বাদশ শ্রেণির রেজাল্টের রিচেকিং-এর জন্য প্রতিটি সাবজেক্টের জন্য ৫০০ টাকা করে ধার্য করা হয়েছে ও উত্তরপত্রের ফটোকপির জন্য ৭০০ টাকা ধার্য করা হয়েছে। আবার দশম শ্রেণির উত্তরপত্রের ফটোকপির জন্য ৫০০ করে ধার্য করা হয়েছে।

    কীভাবে রিচেক বা রিভ্যালুয়েশন-এর জন্য অ্যাপ্লাই করবেন?

    • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in. -এ যান।
    • হোমপেজে গিয়ে দশম বা দ্বাদশ শ্রেণির টার্ম ২ রিভ্যালুয়েশনের লিঙ্গে ক্লিক করুন।
    • এরপর শ্রেণি বেছে নিয়ে রেল নম্বর, ৫ ডিজিটের স্কুল নম্বর ও সেন্টার নম্বর দিয়ে এন্টার করুন।
    • এবারে ‘প্রসিড’ -এ ক্লিক করুন।
    • যে সাবজেক্ট রিচেক করতে চান সেই পেপার বেছে নিন ও তার জন্য ধার্য করা  ফি দিয়ে দিন।

    আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করল সিবিএসই, পাশের হার ৯২.৭১%

     

  • CBSE Class 10 Result 2022: সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশিত, পাশের হার ৯৪.৪০%

    CBSE Class 10 Result 2022: সিবিএসই-র দশম শ্রেণির ফল প্রকাশিত, পাশের হার ৯৪.৪০%

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে ঘোষিত হল সিবিএসই দশম শ্রেণির ফলাফল (CBSE 10 Results 2022)। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) আজ অনলাইন মোডে দশম শ্রেণির ফলাফল ঘোষণা করেছে। এবারে পরীক্ষায় মোট পাশের হার ৯৪.৪০%। এছাড়াও, ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে এমন পড়ুয়ার সংখ্যা হল ৬৪,৯০৮। আবার ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যা হল ২,৩৬,৯৯৩।

    cbse.gov.in এবং cbseresults.nic.in  এই লিঙ্কে রেজাল্ট দেখতে পারবেন সিবিএসই বোর্ডের পড়ুয়ারা। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, এই দুই ওয়েবসাইটে বোর্ড পরীক্ষার রোল নম্বর, জন্ম তারিখ এবং স্কুল কোড ব্যবহার করে পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট ডাউনলোড করতে পারবে। এছাড়াও পড়ুয়ারা এসএমএস, আইভিআরএস, এসএমএস অ্যাপের মাধ্যমেওম ফলাফল দেখতে পারবে।

    [tw]

    কোন কোন মাধ্যমে দেখা যাবে রেজাল্ট?

    • cbseresults.nic.in , https://cbse.digitallocker.gov.in , https://cbse.gov.in এই ঠিকানায় গিয়ে ফল দেখতে পারবে পড়ুয়ারা।
    • এছাড়াও ডিজিলকার ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। সিবিএসই সার্ভিসেসের আওতায় ডিজিলকারে ফলাফল দেওয়া থাকবে।
    • ডিজিলকার মোবাইল অ্যাপের মাধ্যমেও পড়ুয়ারা তাদের রেজাল্ট জানতে পারবে।
    • এছাড়াও ফল জানা যাবে উমঙ্গ অ্যাপে।

    কীভাবে দেখবেন ফল?

    সিবিএসই-এর ২০২২ সালের প্রথম ও দ্বিতীয় টার্মের পরীক্ষা মিলিয়েই চূড়ান্ত ফল প্রকাশ করল বোর্ড। এর আগেই প্রথম টার্মের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছিল।সিবিএসই দশম শ্রেণীর টার্ম ২-এ মোট ২১ লক্ষ পড়ুয়া উপস্থিত হয়েছিল। উল্লেখ্য,  কিছুক্ষণ আগেই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল (CBSE 12 Results 2022) প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড। এই পরীক্ষায় মোট পাশের হার ৯২.৭১ শতাংশ।

    দশম শ্রেণির রেজাল্ট ঘোষণার পর পড়ুয়াদের শুভেচ্ছাও জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।

    [tw]


    [/tw] 

  • CBSE Result: অপেক্ষার অবসান, জুলাইয়ের শেষেই দশম ও দ্বাদশের ফল ঘোষণা করতে পারে সিবিএসই

    CBSE Result: অপেক্ষার অবসান, জুলাইয়ের শেষেই দশম ও দ্বাদশের ফল ঘোষণা করতে পারে সিবিএসই

    মাধ্যম নিউজ ডেস্ক: সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE)-র দশম (10th) এবং দ্বাদশ (12th) শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষার ফলাফল (Result) ঘোষণা করা হতে পারে জুলাইয়ের শেষে। এমনটাই জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। 

    সিবিএসই-র দশম শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষা শেষ হয়েছিল ২৪ মে। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হয় ১৫ জুন। বেশির ভাগ রাজ্য বোর্ডগুলিই ইতিমধ্যে ফল ঘোষণা করে দিয়েছে। অপেক্ষায় রয়েছে কেন্দ্রীয় বোর্ডের ছাত্র-ছাত্রীরা। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, জুলাইয়ের শেষেই হতে পারে অপেক্ষার অবসান।  

    নতুন ফর্ম্যাটে এবছর দশম ও দ্বাদশের শ্রেণির পরীক্ষা নিয়েছে সিবিএসই। বছরের শেষে একটি পরীক্ষার বদলে, এবার প্রতিটি ক্লাসের দুটো টার্মে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রথম টার্মের পরীক্ষা ছিল অবজেক্টিভ প্রশ্নের ওপর, দ্বিতীয় টার্মের পরীক্ষাটি হয়েছে সাবজেক্টিভ প্রশ্নের ওপর। জানানো হয়েছিল, দ্বিতীয় টার্মের ফলাফলের সঙ্গে একটি চূড়ান্ত ফলাফলও ঘোষণা করবে সিবিএসই। দুটি পরীক্ষার মধ্যে কোনটিতে কত ওয়েটেজ ধরা হবে, এ নিয়ে বিতর্ক এখনও অব্যহত। শিক্ষাবিদরা অনেকেই মনে করছেন, যে কোনও একটি টার্মের ভিত্তিতেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা উচিত। তাঁদের বক্তব্য, বছরভর অনলাইন ক্লাসের পর দুটো টার্মে পরীক্ষা নেওয়া বাস্তবসম্মত ছিল না, তাই যে কোনও একটি টার্মের ভিত্তিতেই ফল ঘোষণা করা উচিত।

    আরও পড়ুন: সিবিএসই-র রেজাল্ট কবে? কী করে দেখবেন? জানুন 

    পড়ুয়াদের পরামর্শ ছিল, যাতে অভ্যন্তরীণ মূল্যায়নে বেশি ওয়েটেজ ধরা হয়। তাঁরা দাবি জানিয়েছিলেন, পঞ্চাশ শতাংশ ওয়েটেজ থাকুক অভ্যন্তরীণ মূল্যায়নে। বাকি পঞ্চাশ শতাংশ প্রথম ও দ্বিতীয় টার্মে ভাগ করে দেওয়া হোক। নতুন ফর্ম্যাটে কীভাবে নম্বর দেওয়া হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন পড়ুয়া এবং অভিভাবকরা। 

    আরও পড়ুন: আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা ব্যবস্থায় ফের বড় বদল আনছে CBSE

    বোর্ডের তরফ থেকে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। এর আগে বলা হয়েছিল যে দুটো টার্মে সমান ওয়েটেজ দেওয়া হবে। প্রথম টার্মে কাউকে ফেল করায়নি বোর্ড। ফলে সবাই দ্বিতীয় টার্মের পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। করোনার জেরে যেসব পড়ুয়ারা কোনও টার্মের পরীক্ষাই দিতে পারেননি, তাঁদেরও ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বোর্ড। কিন্তু প্রক্রিয়ার বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি সিবিএসই। 

    জানা গিয়েছে, দশম শ্রেণির পড়ুয়ারা জুলাইয়ের প্রথম সপ্তাহেই চূড়ান্ত ফল জানতে পারবেন এবং দ্বাদশের ফল ঘোষণা হতে পারে তৃতীয় সপ্তাহে। কিন্তু বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। তাই পড়ুয়াদের কলেজে ভর্তি হওয়া নিশ্চিত করতে দশমের আগে সিবিএসই দ্বাদশের ফলও ঘোষণা করে দিতে পারে বলে মনে করছেন অনেকে।  

    cbse.gov.in এবং cbseresults.nic.in – এই দুটি ওয়েবসাইটে ফল দেখতে পাবেন পড়ুয়ারা।    

     

  • CBSE Result: সিবিএসই-র রেজাল্ট কবে? কী করে দেখবেন? জানুন

    CBSE Result: সিবিএসই-র রেজাল্ট কবে? কী করে দেখবেন? জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: মে মাসের ২৪ তারিখ শেষ হয়েছে দশম শ্রেণির পরীক্ষা। সময়ে মধ্যেই ফল (CBSE 10th Result) ঘোষণা করতে কোমর বেঁধেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। ২০ জুনের মধ্যে খাতা দেখা শেষ হয়েছে। জন মাসের শেষে বা জুলাই মাসে শুরুতেই মার্কশিট হাতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। ফলাফল দেখতে পাওয়া যাবে   cbseresults.nic.in- এই লিঙ্কে। দ্বাদশের পরীক্ষাও শেষ হয়েছে ১৫ জুন। জুলাইয়ের ১০ তারিখের মধ্যেই দ্বাদশ শ্রেণির ফল ঘোষণার পরিকল্পনা নিয়েছে বোর্ড। 

    কোভিড অতিমারী ফের হানা দিতে পারে এই ভয়ে, শিক্ষাবর্ষকে দু’ভাগে ভাগ করা হয়েছিল। প্রতিটি টার্মে ৫০ শতাংশ করে সিলেবাস সম্পূর্ণ করা হয়েছিল। তাই দুটি টার্মের আলাদা আলাদা ফল প্রকাশ করবে সিবিএসই। প্রথম টার্মের ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এবার দুই টার্ম মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করবে বোর্ড।

    আরও পড়ুন: কবে জানা যাবে সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল? জেনে নিন

    চূড়ান্ত ফলে প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম এবং অভ্যন্তরীণ মূল্যায়ন অন্তর্ভূক্ত হবে। পরীক্ষার্থীকে সবমিলিয়ে পাশ করতে হবে। সিবিএসই টার্ম ওয়ানে কেউ ফেল করেনি। তাই দ্বিতীয় টার্মের পরীক্ষায় সবাইকেই বসতে দেওয়া হয়েছিল। কোন ভাগে কতটা গুরুত্ব দেওয়া হবে, সেটা এখনও জানা যায়নি। পড়ুয়াদের কোনও বিষয়ে পাশ করতে গেলে ৩৩ শতাংশ নম্বর পেতেই হবে। যে সব বিষয়ে প্র্যাকটিক্যাল রয়েছে, সেখানে আলাদাভাবে থিওরি এবং প্র্যাকটিক্যালে পাশ করতে হবে।

    আরও পড়ুন: আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা ব্যবস্থায় ফের বড় বদল আনছে CBSE

    কী করে দেখবেন সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণীর ফল? 

    প্রথমে cbseresults.nic.in – এই লিঙ্কে যান। 

    এই হোমপেজে ‘results’ বলে লিঙ্কটায় ক্লিক করতে হবে। 

    একটি নতুন পেজে (http://cbseresults.nic.in) রিডাইরেক্ট করে দেওয়া হবে। 

    সেখানে ‘CBSE Class 10th Result 2022‘ বা ‘CBSE Class 12th Result 2022‘ লিঙ্কটিতে ক্লিক করুন। 

    সেখানে রোল নম্বর দিয়ে ‘submit‘- এ ক্লিক করুন। 

    এভাবেই দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল দেখতে পারবেন পড়ুয়ারা। 

    এছাড়াও বিভিন্ন অ্যাপেও দেখা যাবে ফল। 

     

  • CBSE Board Exams: আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা ব্যবস্থায় ফের বড় বদল আনছে CBSE

    CBSE Board Exams: আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা ব্যবস্থায় ফের বড় বদল আনছে CBSE

    মাধ্যম নিউজ ডেস্ক: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) আগামী শিক্ষাবর্ষ থেকে বড় বদল আনতে চলেছে পরীক্ষা (CBSE Exam) ব্যবস্থায়। এর প্রভাব পড়বে দশম ও দ্বাদশ শ্রেণির কয়েক লক্ষ পড়ুয়ার উপর।

    করোনা (Covid) মহামারীর আগে সিবিএসই একটি পরীক্ষার মাধ্যমেই পড়ুয়াদের মূল্যায়ন করত। তবে বিদায়ী শিক্ষাবর্ষে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দুটি ভাগে হয়।

    ২০২১-২২ শিক্ষাবর্ষে সিবিএসই দুটি ভাগে বোর্ড পরীক্ষা (Board Exam) চালু করেছিল সেই মতো গত বছরের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল টার্ম ১ পরীক্ষা। টার্ম ২ পরীক্ষা ২৬ এপ্রিল থেকে হওয়ার কথা।

    এর আগে কোভিড মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষের বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছিল। তারপরই দুই ভাগে বোর্ড পরীক্ষা করানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিকে পরীক্ষা বাতিলের জেরে পড়ুয়াদের মূল্যায়ন হয়েছিল অসাইনমেন্ট, প্র্যাক্টিকাল মার্কসের উপর ভিত্তি করে। 

    তবে এবছর কোভিড পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এই পরিস্থিতিতে কোভিড পূর্ববর্তী একটি পরীক্ষার নিয়ম ফেরাতে চলেছে সিবিএসই। আগামী শিক্ষবর্ষ থেকেই ফের একটি বোর্ড পরীক্ষা হতে পারে।

    এই বিষয়ে বোর্ডের এক কর্তার বক্তব্য, সিবিএসই কখনই ঘোষণা করেনি যে দুই ভাগের পরীক্ষা ব্যবস্থা অব্যাহত থাকবে। এটা এককালীন ফর্মুলা ছিল। এখন যেহেতু স্কুলগুলি পুরোপুরি খুলে গিয়েছে, তাই আমরা ফের পুরোনো পদ্ধতিতে ফিরতে পারি। 

LinkedIn
Share