Tag: Chennai

Chennai

  • SpiceJet Boeing-737: ফের বিপত্তি স্পাইসজেটের বিমানে, যান্ত্রিক ত্রুটির কবলে চেন্নাই-অন্ডাল উড়ান

    SpiceJet Boeing-737: ফের বিপত্তি স্পাইসজেটের বিমানে, যান্ত্রিক ত্রুটির কবলে চেন্নাই-অন্ডাল উড়ান

    মাধ্যম নিউজ ডেস্ক:  ফের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল অন্ডালগামী একটি বিমান। মঙ্গলবার চেন্নাই থেকে অন্ডাল আসছিল স্পাইসজেটের SG-331 উড়ানটি। আকাশে বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তাই অন্ডাল না নিয়ে এসে বিমানটিকে ফের চেন্নাইতেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। স্পাইসজেটের SG-331 উড়ানটি গতকাল সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ উড়েছিল। বিমানটি উচ্চতায় ওঠার সময় দুই নম্বর ইঞ্জিনের জ্বালানির ফিল্টার বাইপাস লাইট জ্বলে ওঠে। এরপরই পাইলট মাঝ আকাশে ইঞ্জিনটিকে বন্ধ করে দেন। এরপর ৭টা ৪৫ মিনিট নাগাদ বিমানটি চেন্নাই বিমানবন্দরেই অবতরণ করে। মুম্বই-অন্ডাল উড়ানের পর চেন্নাই-অন্ডাল উড়ানে এই বিপত্তির জেরে প্রশ্নের মুখে স্পাইসজেট। পরপর দু’বার এই ধরনের ঘটনার জেরে ডিজিসিএ-র তরফে  স্পাইসজেটের  বোয়িং B737-8 ম্যাক্স বিমানটিকে বসিয়ে দেওয়া হয়েছে ।

    গত রবিবার ঝড়ের কবলে পড়ে স্পাইসজেটের মুম্বই-দুর্গাপুর (Mumbai-Durgapur flight SG-945) দৈনিক বিমানটি। দুর্গাপুরের অণ্ডাল (Andal airport) বিমানবন্দরের রানওয়েতে সঠিক ভাবে অবতরণ করার আগে এই দুর্যোগের মধ্যে পড়ে সেটি। ঝড় ও বৃষ্টির জন্য প্রবল ঝাঁকুনি লাগে বিমানে। আহত হন ১৭ জন যাত্রী। ডিজিসিএ-র (DGCA) তরফে জানানো হয়েছিল, আহতদের মধ্যে ১৪ জন যাত্রী এবং তিন জন বিমানকর্মী। স্পাইসজেটের মুখপাত্র বলেছেন, ‘‘অবতরণের পরই ওঁদের চিকিৎসা করানো হয়। আপাতত সকলেই সুস্থ। কয়েক জনের চোট একটু গুরুতর ছিল।’’ ওই
    বিমানের দুই পাইলট-সহ অন্য কর্মীদের আপাতত বসিয়ে (Grounded) দেওয়া হয়েছে। রেডারে বজ্রগর্ভ মেঘ দেখা সত্বেও বিমানচালক কেন পথ পরিবর্তন করেননি, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে স্পাইসজেট বিমান সংস্থা। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে ওই ঘটনার সময় কিছুক্ষণ বিমানটি অটোপাইলট (Autopilot) মোডে ছিল। বিমানটিকে উড়তে অনুমতি দেওয়ার কারণে বসিয়ে দেওয়া হয়েছে আরও দুই ব্যক্তিকে। পাশাপাশি, বি৭৩৭-৮০০ (Boeing 737-800)  বিমানটির উড়ানেও নিষেধাজ্ঞা জারি করেছে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন’ (DGCA) ।

  • Sundar Pichai: উইকিপিডিয়ায় অনেক তথ্যই ভুল, নিজের স্কুলের নাম জানালেন সুন্দর পিচাই

    Sundar Pichai: উইকিপিডিয়ায় অনেক তথ্যই ভুল, নিজের স্কুলের নাম জানালেন সুন্দর পিচাই

    মাধ্যম নিউজ ডেস্ক: বহু স্কুলই দাবি করে তিনি তাদের ছাত্র। আবার অনেক সময় শোনা যায় তিনি নাকি কোনও স্কুলেই পড়াশোনা করেননি। প্রথাগত শিক্ষার বদলে বাড়িতে থেকেই নাকি পড়াশোনা করেছেন সুন্দর পিচাই (Sundar Pichai)। অবশেষে নিজের মুখেই সেই উত্তর দিলেন গুগলের (Google) সিইও । স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেসের (Stanford Graduate School of Business) একটি অনুষ্ঠানে, তিনি জানান উইকিপিডিয়ায় (Wikipedia) তার সম্পর্কে অনেক ভুল তথ্য রয়েছে। তিনি আসলে চেন্নাইয়ের ভানা বাণীতে  একটি স্কুলে পড়াশোনা শেষ করেছেন। স্কুলটি আইআইটি মাদ্রাজ (IIT Madras) ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থিত। ওই অনুষ্ঠানে একজন পিচাইকে তাঁর স্কুল সম্পর্কে প্রশ্ন করলে একথা জানান গুগল সিইও। 

    ২০১৫ সালে গুগলের সিইও হিসাবে নিযুক্ত হন সুন্দর পিচাই। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, যে সপ্তাহে তিনি গুগুল সিইও নিযুক্ত হন সেই সপ্তাহেই তাঁর উইকিপিডিয়া পৃষ্ঠায় প্রায় ৩৫০ বার সংশোধন করা হয়। পরে ২০১৯ সালে গুগলের মূল সংস্থা অ্যালফাবেট -এর সিইও হিসেবেও নিযুক্ত হন পিচাই। তিনি শুধু তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের শীর্ষস্থানীয় কর্মকর্তার মধ্যে একজনই নন।  বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও তাঁর নাম খুঁজে পাওয়া যায়।

    উইকিপিডিয়া পৃষ্ঠায় তাঁর  স্কুলগুলির একটি দীর্ঘ তালিকা দেখানো হয়েছিল পিচাইকে। জবাবে তিনি বলেন, এর মধ্যে মাত্র দুটি সত্য। তিনি জানিয়েছেন, তাঁর নাম করে অনেক স্কুলই পড়ুয়াদের আকৃষ্ট করে, সেই স্কুলে ভর্তি হওয়ার জন্য। যা কখনওই কাম্য নয়। নিজেদের অধ্যাবসায়ের জেরেই সবাই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে। পিচাই আইআইটি-খড়গপুর (IIT-Kgp) থেকে B.Tech, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (Stanford University) থেকে এমএস এবং পেনসিলভানিয়া (Pennsylvania) বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছিলেন।

LinkedIn
Share