Tag: Climate Change

Climate Change

  • Heat Stroke Deaths: বাড়ছে হিট স্ট্রোক থেকে মৃত্যু, নেপথ্যে জলবায়ু পরিবর্তন! বলছে গবেষণা

    Heat Stroke Deaths: বাড়ছে হিট স্ট্রোক থেকে মৃত্যু, নেপথ্যে জলবায়ু পরিবর্তন! বলছে গবেষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। বিশেষ করে কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতেই গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রির মাত্রা পার করেছে। আর এই তীব্র গরম সহ্য করতে না পেরে মৃত্যু হচ্ছে অনেকের। যদিও গরমের জেরে মৃত্যুর (Heat Stroke Deaths) ঘটনা নতুন নয়। ২০১৯ সালের এক জার্নালে প্রকাশিত সমীক্ষায় দেখা গেছে হিট স্ট্রোক হয়ে মৃত্যুর সংখ্যা প্রতি বছর বাড়তে বাড়তে গিয়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ্য ২০ হাজারে। যা বর্তমান সময়ে দাঁড়িয়ে ভয় ধরাচ্ছে ছোট থেকে বড় সকলের মনেই। 

    আবহাওয়ার পরিবর্তন (Heat Stroke Deaths)

    প্রতি বছর এই ক্রমবর্ধমান তাপমাত্রার প্রধান কারণ হল জলবায়ু পরিবর্তন (Climate Change)। আর জলবায়ু পরিবর্তনের কারণ হল বিশ্ব উষ্ণায়ন (Global Warming)। প্রতিনিয়ত যথেচ্ছ ভাবে গাছ কাটার ফল ভুগছে সারা বিশ্বের মানুষ। প্রকৃতি নিজের ভারসম্য হারাচ্ছে, আর তার ফলে প্রভাবিত হচ্ছে আবহাওয়া। আর আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পেরে মৃত্যু (Heat Stroke Deaths) হচ্ছে অনেকের। 

    ভারতের হিট স্ট্রোক হয়ে মৃত্যুর সংখ্যা 

    গবেষকরা জানিয়েছেন, ক্রমবর্ধমান এই তাপমাত্রার বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে দশ বছরের বেশি বয়সি লোকেরা। জানা গেছে তাপমাত্রা বৃদ্ধির কারণে ভারতে হিট স্ট্রোক হয়ে মৃত্যুর (Heat Stroke Deaths) সংখ্যা ৩৩ হাজারে পৌঁছেছে। 

    আরও পড়ুন: “সংবিধান বদলের মতো পাপ করতে জন্মাইনি”, কংগ্রেসকে নিশানা মোদির

    চিকিৎসকদের পরামর্শ

    চিকিৎসকরা বলেছেন, এরকম তীব্র গরমের সময় সতর্ক না থাকলে শারীরিক নানা সমস্যার পাশাপাশি হিট স্ট্রোকে মৃত্যুর (Heat Stroke Deaths) আশঙ্কা অনেক বেড়ে যায়। তাই নিজেকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণে জল খান। সম্ভব হলে বেলা ১১টা থেকে দুপুর ৩টে অব্দি টানা রোদে না বেরনোই চেষ্টা করুন। হালকা, তরল জাতীয় খাবার খান। বাইরে বের হলেও সাথে জল, ছাতা, সানগ্লাস রাখুন। পাতলা, হালকা রঙের  সুতির জামা পরে বের হন। রাস্তায় কেউ অসুস্থ হলে অবশ্যই তাকে সাহায্য করুন। অবস্থা খারাপ বুঝলে হসপিটালে ভর্তি করুন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Climate Change: তীব্র তাপপ্রবাহে ২২০ কোটি মানুষ পড়বে সঙ্কটে, খরার পরিস্থিতি ভারত-পাকিস্তানে

    Climate Change: তীব্র তাপপ্রবাহে ২২০ কোটি মানুষ পড়বে সঙ্কটে, খরার পরিস্থিতি ভারত-পাকিস্তানে

    মাধ্যম নিউজ ডেস্ক: ২২০ কোটি মানুষ পড়তে পারে খরার কবলে। ভারত-পাকিস্তানে তীব্র তাপপ্রবাহ চলবে। জলবায়ু পরিবর্তনে (Climate Change) ভয়ঙ্কর পরিস্থিতি! আবহবিদদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ সৃষ্টি হয়েছে। একটি গবেষণায় প্রসিডিংস অফ ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস (পিএনএএস) জার্নাল থেকে জানা গেছে, বিশ্বের তাপমাত্রা, বর্তমান মাত্রার চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে, প্রতি বছর কোটি কোটি মানুষ তাপপ্রবাহ এবং আদ্রর্তার শিকার হবে। এমনকী আরও বলা হয়, চরম তাপমাত্রার প্রভাবে, মানুষ স্বাভাবিক ভাবে ঠান্ডা হতেও পারবে না।

    গবেষণায় কী বলা হয়েছে (Climate Change)?

    মার্কিন যুক্তরাষ্ট্রের পেন স্টেট কলেজ অফ হেলথ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, পারডু ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্সেস এবং পারডু ইনস্টিটিউট ফর এ সাসটেইনেবল ফিউচারের গবেষকরা দেখেছেন যে সারা বিশ্বে, শিল্পায়ন হওয়ার আগের তাপমাত্রার (Climate Change) স্তর থেকে ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ফলে মানুষের স্বাস্থ্যের উপর দারুণ প্রভাব পড়েছে। হিট স্ট্রোক, হার্ট অ্যাটাক রোগের প্রভাব অনেকটা বৃদ্ধি পেয়েছে। বিশ্বের ২২০ কোটি মানুষকে জলবায়ুর এই ব্যাপক পরিবর্তনের জন্য তাপ প্রবাহ এবং খরাকে সহ্য করতে হবে। এমনকি তাপপ্রবাহে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

    প্রভাব পড়বে ভারতে

    ভারতের এমন কিছু অঞ্চল রয়েছে যে তাপমাত্রা (Climate Change) এমন পর্যায়ে পৌঁছাবে যে এলাকার মানুষ কোনও ভাবেই, এই তাপমাত্রাকে সহ্য করতে পারবে না। ফলে তীব্র খরা পরিস্থিতির সৃষ্টি হবে। ফসল উৎপাদন এবং দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। যদিও রাষ্ট্র সঙ্ঘ এবং রেড ক্রস সোসাইটির সম্মিলিত রিপোর্টে বলা হয়, এই উষ্ণায়নের কারণে দক্ষিণ এশিয়া সহ আরও বিশ্বের বেশ কিছু অঞ্চল তাপপ্রবাহের কবলে আচ্ছন্ন হবে। তার মধ্যে ভারত-পাকিস্তানে চরম প্রভাব পড়বে। 

    আবহাওয়া বিজ্ঞানীদের বক্তব্য

    আবহাওয়া বিজ্ঞানীদের বক্তব্য, বিশ্বে প্রচুর পরিমাণে নগরায়ন, বৃক্ষ ছেদন, বেশিপরিমাণে তেজস্ক্রিয় বিকিরণ জনিত কারণে ঋতুর উপর ব্যাপক প্রভাব পড়েছে। ছয় ঋতু আর চোখে পড়ছে না। ২০২৪ সালে ‘এল নিনো’ আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এমনকী প্রসান্ত মহাসাগরের চিলি, পেরু উপকুল এবং মহাসাগরের মধ্যাঞ্চলের ‘এল নিনো’ তৈরি হলে, ভারতে বর্ষার মরসুমের উপর ব্যাপক প্রভাব পড়বে। আশঙ্কা করা হচ্ছে কমে যাবে বৃষ্টিপাত। ২০১৫ সালে ‘এল নিনো’র প্রভাবে পড়েছিল ভারতে। বহু এলাকা বৃষ্টিপাত না হওয়ার কারণে প্রচণ্ড খরার প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। ২০০৯ সালেও নিনোর প্রভাব পড়েছিল দেশে।

    নগরউন্নয়ন হল কলকাতা শহরের খামখেয়ালি আবহের (Climate Change) একটি প্রধান কারণ। গবেষকরা জানিয়েছেন, কলকাতা এখন হিট-আই ল্যান্ডে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ে এখনই যদি না ভাবা হয়, তাহলে আগামী দিন আরও ভয়ঙ্কর হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Climate Change: বৃষ্টিতে পারদ-পতন! আবহাওয়ার দ্রুত পরিবর্তনে বিপদের আশঙ্কা?

    Climate Change: বৃষ্টিতে পারদ-পতন! আবহাওয়ার দ্রুত পরিবর্তনে বিপদের আশঙ্কা?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    সকালে কয়েক ঘণ্টার বৃষ্টি বদলে দিয়েছে আবহাওয়া (Climate Change)। সাময়িক স্বস্তি বঙ্গবাসীর। তাপমাত্রার পারদ কিছুটা কমেছে। কিন্তু হঠাৎ করেই আবহাওয়ার এই পরিবর্তন শরীরের জন্য বেশ বিপজ্জনক বলেই জানাচ্ছে চিকিৎসক মহল।

    আশঙ্কা কোথায়? 

    রবিবার পর্যন্ত তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি ছিল। কয়েক ঘণ্টার বৃষ্টিতে অবস্থার পরিবর্তন (Climate Change) হয়েছে। আর এত দ্রুত তাপমাত্রার পরিবর্তনে নানা ভাইরাসঘটিত রোগের হানার ঝুঁকি বেড়ে যায় বলেই আশঙ্কা করছেন চিকিৎসকরা। তাঁরা জানাচ্ছেন, এতে সিজিনাল ফ্লু-র আশঙ্কা বাড়ে। বিশেষত সর্দি-কাশিতে ভোগান্তি বাড়ে। তবে, সবচেয়ে বেশি ঝুঁকি শিশুদের। আবহাওয়ার এই দ্রুত পরিবর্তন তারা মানিয়ে নিতে পারে না। আর তার জেরেই তাদের ভাইরাসঘটিত অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। 
    করোনার ঝুঁকি কয়েক মাস আগেও ছিল। চিন্তায় ফেলেছিল নতুন প্রজাতি। তারপরে আবার শিশুদের উপর ছিল অ্যাডিনা ভাইরাসের প্রকোপ। তাদের জন্য এই ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন বাড়তি উদ্বেগের বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। কারণ, এমনিতেই তাদের শরীর দুর্বল। রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাই যে কোনও ভাইরাসঘটিত অসুখে দ্রুত আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি। তাই তাদের জন্য বাড়তি সতর্কতা জরুরি।

    কীভাবে সুস্থ থাকবে (Climate Change)? 

    আবহাওয়াবিদরা জানাচ্ছেন, স্বস্তি সাময়িক। তাপমাত্রার পারদ ফের বাড়বে (Climate Change)। চিকিৎসকরা তাই বলছেন, সতর্কতা জরুরি। বিশেষত শিশুদের জন্য বাড়তি সতর্কতা নিতে হবে। আর প্রথমেই খেয়াল রাখতে হবে এসির ব্যবহার নিয়ে। তাপমাত্রার এই রকমফেরে বাড়ির ছোটরা কতক্ষণ এসিতে থাকছে, এসির তাপমাত্রা কত, এইসব বিষয়ে নজর দেওয়া জরুরি। কারণ, অনেক সময়ই এসিতে দীর্ঘক্ষণ থাকার জেরে নানা ভাইরাসঘটিত অসুখের ঝুঁকি বাড়ে। আবার, এসির তাপমাত্রা যাতে ২৬-২৭ ডিগ্রির কম না হয়, সেটাও দেখা জরুরি। এসিতে ঘুমোলে অবশ্যই গায়ে চাদর ঢাকা দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 
    সর্দি-কাশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আর সর্দি-কাশি হলে বাড়িতে থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। কারণ, স্কুলে গেলে একদিকে সংক্রমণ ছড়ানোর ভয় থাকে, আরেকদিকে পরিশ্রম বেশি হওয়ায় ক্লান্তি বেড়ে যাওয়ায় ঝুঁকি থাকে। 
    শিশুদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মতো নিউমোকক্কাল ভ্যাকসিন নেওয়া জরুরি বলেই জানাচ্ছে বিশেষজ্ঞ মহল। যে কোনও সর্দি-কাশির সমস্যা থেকে বাঁচাতে ও বড় বিপদ এড়াতে এই টিকা সাহায্য করবে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। 
    আবহাওয়ার এই রকমফেরে রাশ থাকুক আইসক্রিম, ঠান্ডা পানীয়ে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনের (Climate Change) সময় আইসক্রিম, ঠান্ডা পানীয় খেলে, সহজেই আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। আর তার থেকে জ্বর-কাশির ঝুঁকি বাড়ে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mission LiFE: পরিবেশ রক্ষায় নতুন প্রকল্প ভারত সরকারের, গুজরাটে ‘মিশন লাইফ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    Mission LiFE: পরিবেশ রক্ষায় নতুন প্রকল্প ভারত সরকারের, গুজরাটে ‘মিশন লাইফ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনকে রোধ করতে এবারে পদক্ষেপ নিল ভারত সরকার। গোটা বিশ্ব জুড়ে ক্রমশ আবহাওয়া বদলাচ্ছে। ফলে এর প্রভাবে নাজেহাল বিশ্ববাসী। আর এর থেকেই রক্ষা পেতে আজ উদ্বোধন করা হল ‘মিশন লাইফ’ (Mission LiFE)। এই গ্রহের পরিবেশকে বাঁচাতে আন্তর্জাতিক পরিকল্পনায় মিশন লাইফের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের (UN) মহাসচিব আন্তোনিও গুতেরেসকে (Antonio Guterres) পাশে বসিয়ে গুজরাটের একতা নগরে ‘মিশন লাইফ’ (Mission LiFE) প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। তিনদিনের সফরে বুধবার তিনি ভারতে এসেছেন ও আজ গুতেরেস গুজরাটে যান। অন্যদিকে প্রধানমন্ত্রীও দুদিনের সফরে গিয়েছেন গুজরাট। আর তারপরেই এই প্রকল্পের সূচনা করলেন আজ। আজ এই প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে এসেছে পুরো বিশ্বকে জলবায়ু পরিবর্তনের হাত থেকে কীভাবে রক্ষা করা যায়। তিনি পুরো বিশ্ববাসীকে নতুন করে আশা দেখিয়েছেন যে, জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনলেই জলবায়ু পরিবর্তনের মত সমস্যার সমাধান করা যায়।

    তিনি আজ বলেন, “ধরুন, অনেকেই এসির (AC) তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখেন। তাতে পরিবেশে কুপ্রভাব পড়ে। জিম বা কাছাকাছি কোথাও যেতে হলে সাইকেল ব্যবহার করুন। দৈনন্দিন জীবনযাত্রায় সামান্য বদল আনতে পারলেই অনেকটা ঠেকানো যাবে আসন্ন বিপদ। এই যে হিমবাহ গলছে, নদী শুকিয়ে যাচ্ছে, এসবের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আর ‘মিশন লাইফ’ সেই লড়াইয়ে অনেকটা সাহায্য করবে।” এছাড়াও তিনি দৈনন্দিন জীবনে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীর ব্যবহার আরও বাড়িয়ে তোলার জন্য পরামর্শ দিয়েছেন।

    এছাড়াও এদিন গুজরাটে ‘মিশন লাইফ’ সূচনামঞ্চে উপস্থিত রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস (UN Secretary-General Antonio Guterres) পরিবেশ রক্ষায় (Mission LiFE) ভারতের ভূমিকার প্রশংসা করেছেন।

  • Artificial Photosynthesis: আর প্রয়োজন নেই সূর্যালোকের, অন্ধকারেই হবে সালোকসংশ্লেষ! দাবি গবেষণায়

    Artificial Photosynthesis: আর প্রয়োজন নেই সূর্যালোকের, অন্ধকারেই হবে সালোকসংশ্লেষ! দাবি গবেষণায়

    মাধ্যম নিউজ ডেস্ক: আর প্রয়োজন হবে না প্রাকৃতিক সালোকসংশ্লেষ (Photosynthesis) প্রক্রিয়ার! কৃত্রিম সালোকসংশ্লেষ (artificial photosynthesis) প্রক্রিয়ার মাধ্যমেই উৎপন্ন করা যাবে খাদ্য। সেই খাদ্যেই এবার পেট ভরাবে তামাম বিশ্ববাসী। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে একটি গবেষণায়। সেই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে নেচারফুড (Nature Food) পত্রিকায়। প্রকাশিত গবেষণাপত্রে হইচই বিশ্বজুড়ে।

    গাছের পাতাকে বলা হয় রান্নাঘর। মূলের মাধ্যমে মাটি থেকে জল সংগ্রহ করে গাছ। পাতা দিয়ে শোষণ করে সূর্যালোক। তাকে কাজে লাগিয়ে গাছ তৈরি করে খাবার। বৈজ্ঞানিক পরিভাষায় যাকে বলা হয়ে থাকে সালোকসংশ্লেষ। কাবর্ন ডাইঅক্সাইড (CO2) শোষণ করে গাছ বাতাসে অক্সিজেন (O2) ছাড়ে। সেই অক্সিজেন নিয়ে বেঁচে থাকে তামাম প্রাণীজগৎ।

    আরও পড়ুন : একবারও ছুঁতে পারেনি করোনা? অতিপ্রাকৃতিক ক্ষমতা নাকি নিপাট বিজ্ঞান?

    তবে, বিজ্ঞানীদের দাবি, এবার আর কেবল এই প্রাকৃতিক সালোকসংশ্লেষের ওপর নির্ভর করতে হবে না। কারণ প্রকাশিত গবেষণাপত্রে দাবি করা হয়েছে, কৃত্রিম সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমেই উৎপন্ন হবে মানুষের খাবার মায় অক্সিজেনও।

    কী এই কৃত্রিম সালোকসংশ্লেষ?

    কৃত্রিম সালোকসংশ্লেষণ সিস্টেম মূলত উৎসেচক-নির্ভর রিঅ্যাক্টরের মাধ্যমে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা ভারসাম্য বজায় রাখে। এই উৎসেচক হাইড্রোজেন শক্তি এবং জৈব রাসায়নিক ট্রান্সডুসার দ্বারা চালিত হয়। হাইড্রোজেন বা হাইড্রোজেনযুক্ত যৌগ ব্যবহার করে হাইড্রোজেন শক্তি উৎপন্ন হয়। 

    ট্রান্সডুসার হল যেকোনও মেডিকেল আল্ট্রাসাউন্ড সিস্টেমের একটি অংশ। একটি ট্রান্সডুসার যে কোনও প্রাকৃতিক পরিমাণকে বৈদ্যুতিক সংকেতে এবং এর বিপরীতে রূপান্তর করতে সক্ষম। এর পাশাপাশি, কৃত্রিম সালোকসংশ্লেষণ ব্যবস্থার অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে রয়েছে পিভি প্যানেল যা সিস্টেমের বৈদ্যুতিক চাহিদা পূরণ করে এবং বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে, কার্বোহাইড্রেট আকারে শুষ্ক কৃষি, তরল জ্বালানি, রাসায়নিক ফিডস্টক এবং পলিমার যা ফাইবার তৈরি করে এবং ইলেক্ট্রোকেমিক্যাল পদ্ধতির মাধ্যমে উৎপাদিত হাইড্রোজেন। 

    কৃত্রিম সালোকসংশ্লেষের প্রক্রিয়ায় গবেষকরা দ্বিস্তরীয় পদক্ষেপের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, বিদ্যুৎ ও জলের মিশ্রণের মাধ্যমে অ্যাসিটেট যৌগ তৈরি করেন। অ্যাসিটেট হল ভিনিগারের অন্যতম প্রধান উপাদান। আলোর অবর্তমানে খাদ্য-উৎপাদনকারী জীবগুলি তখন এই অ্যাসিটেটকে খাদ্য হিসেবে গ্রহণ করে বেড়ে উঠতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। তাঁদের দাবি, এর মাধ্যমে অ্যাসিটেট সমৃদ্ধ ইলেক্ট্রোলাইজারের মাধ্যমে সরাসরি অন্ধকারে বহু খাদ্য-উৎপাদনকারী জীবের প্রসার ঘটতে পারে।

    বিশ্বজুড়ে বাড়ছে জনসংখ্যা। স্বাভাবিকভাবেই বাড়ছে খাদ্যের চাহিদাও। এই চাহিদা পূরণ করতে প্রয়োজন আরও খাবার উৎপাদনের। বিজ্ঞানীদের দাবি, এই কৃত্রিম সালোকসংশ্লেষের ফলে পৃথিবীজুড়ে একদিকে যেমন খাদ্যসংকট (Global Food Crisis) সমস্যার সমাধান হবে, কমবে দূষণও (Pollution)। 

     

LinkedIn
Share