Tag: Delhi

Delhi

  • Delhi Pollution: কৃত্রিম মেঘ থেকে বৃষ্টি! দিল্লির দূষণ নিয়ন্ত্রণে অভিনব পরিকল্পনা কানপুর আইআইটির

    Delhi Pollution: কৃত্রিম মেঘ থেকে বৃষ্টি! দিল্লির দূষণ নিয়ন্ত্রণে অভিনব পরিকল্পনা কানপুর আইআইটির

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি সহ গোটা এনসিআরের দূষণ ঠেকাতে কৃত্রিম মেঘ থেকে বৃষ্টি (Artificial Rain) নামানোর পরিকল্পনা চলছে বলে জানা গিয়েছে। কৃত্রিম বৃষ্টি নামানোর এই প্রস্তুতির পিছনে বিশেষ ভাবনা রয়েছে কানপুর আইআইটির। গত পাঁচ বছর ধরে গবেষণা করে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। দূষণরোধে এই ভাবনা অত্যন্ত অভিনব। গবেষক মহল এই ভাবনায় যথেষ্টই আশাবাদী।

    কী বলেছে কানপুর আইআইটি (Artificial Rain)?

    কৃত্রিম বৃষ্টির (Artificial Rain) বিষয়ে কানপুর আইআইটির গবেষকরা জানিয়েছেন, “কৃত্রিম বৃষ্টির জন্য দরকার পর্যাপ্ত আর্দ্রতা এবং বাতাসে মেঘের উপস্থিতি। সাময়িক মেঘ তৈরি করে শীতের আগের মাসগুলিতে বৃষ্টিপাত করানো যায় কিনা, সেই বিষয়ে ভাবনাচিন্তা চলছে। এই কাজের জন্য স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির অনুমতি নিতে হবে।” উল্লেখ্য গত সেপ্টেম্বর মাসেই কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী গোপাল রাই দিল্লির বায়ুদূষণ মোকাবিলায় শীতকালে কৃত্রিম বৃষ্টিপাতের কথা বলেছিলেন। আর তাই শহর জুড়ে কৃত্রিম বৃষ্টির কথা ভাবা হচ্ছে। কানপুর আইআইটির অধ্যাপক মণীন্দ্র আগারওয়াল জানিয়েছেন, ‘দূষণ রোধে এই কৃত্রিম বৃষ্টি বেশ কার্যকর হবে।’

    কেন এই ভাবনা?

    দিল্লির বায়ূদূষণ আরও মারাত্মক আকার নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যানবাহন চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইতিমধ্যে জোড়-বিজোড় নম্বরের গাড়ি চালানোর কথা জানিয়েছে দিল্লির কেজরিওয়াল সরকার। দূষণের কথা ভেবে সাময়িক ভাবে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। কোভিডকালের মতো কর্মক্ষেত্রে জোর দেওয়া হয়েছে ওয়ার্ক-ফ্রম-হোম পদ্ধতির ওপর। কিন্তু শীতের আগে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকে কম। আবার শীতের আগে বৃষ্টির সম্ভাবনা একদম কম থাকে। গবেষণায় জানা গিয়েছে দূষণ কমানোর উপায় হল বৃষ্টিপাত। এই জন্য কৃত্রিম বৃষ্টির (Artificial Rain) বিষয়ে গবেষণা করছে কানপুর আইআইআটি।

    এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুসারে দূষণে দিল্লি ৪০০ অঙ্ক অতিক্রম করে ফেলেছে। আবার সুইস গ্রুপের আইকিউ এআইআর সমীক্ষা করে জানিয়েছে যে দিল্লি, মুম্বই এবং কলকাতা সবথেকে বেশি দূষণের তালিকায় রয়েছে। তাই দূষণ নিয়ন্ত্রণ একান্ত প্রয়োজন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Heavy Rain: অতিভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল! তেলেঙ্গানায় মৃত ১১, দিল্লিতে ফের শুরু বৃষ্টি

    Heavy Rain: অতিভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল! তেলেঙ্গানায় মৃত ১১, দিল্লিতে ফের শুরু বৃষ্টি

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষা নামার (Heavy Rain) পর থেকেই প্রাকৃতিক দুর্যোগে উত্তরাখণ্ডের জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। একই অবস্থা হিমালয়ের কোলে অবস্থিত অপর রাজ্য হিমাচলেরও। বিগত একমাস ধরে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম একাধিক রাজ্য বন্য পরিস্থিতি তৈরি হয়েছে। ঘরের বদলে দিন কাটছে ত্রাণ শিবিরে। রাজ্যে রাজ্যে বেড়েই চলেছে বন্যায় মৃতের সংখ্যা। শুক্রবারও দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায় বন্যার কারণে ১১টি মৃতদেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দফতর। নতুন করে আবার ভারী বর্ষণ (Heavy Rain) শুরু হয়েছে দিল্লিতে। যার জেরে রীতিমতো উদ্ধিগ্ন রাজধানীর বাসিন্দারা। মহারাষ্ট্র, গুজরাট, উত্তর পূর্বে অসম রাজ্যেও বন্যা পরিস্থিতি তেরি হয়েছে।

    বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল

    ভারী বৃষ্টির (Heavy Rain) কারণে ধসের খবর প্রতিদিনই মিলছে দেবভূমিতে। শুক্রবার জলের প্রবল দাপটে ভেসে গেল বদ্রীনাথ জাতীয় সড়কের একাংশ। যার জেরে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার রাত থেকে আবারও অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে চামোলি জেলায়।  শুক্রবার সকালেও উত্তরাখণ্ডের বেশ কয়েকটি এলাকায় ধস নামার খবর আসতে থাকে। গঙ্গোত্রী এবং যমুনোত্রী জাতীয় সড়ক বন্ধ হয়ে যায় ধসের জেরে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ চলছে হিমাচলেও। সূত্রের খবর, ভারী বৃষ্টির কারণে ধস নেমেই চলেছে এই রাজ্যে। শুক্রবার সিমলার ৫ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল ধসের কারণে। পাশাপাশি চলছে মেঘভাঙা বৃষ্টি। গত মঙ্গলবার কুলুতে মেঘভাঙা বৃষ্টি (Heavy Rain) হয়। যার জেরে দুটো সেতু ভেঙে পড়ে। পাঁচটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

    রাজধানীতে ভারী বৃষ্টি! দিল্লিবাসীর উদ্বেগ বাড়ছে

    শনিবাকর সকাল থেকেই দিল্লিতে চলছে অতিভারী বর্ষণ (Heavy Rain)। যার জেরে রাজধানীর একাধিক এলাকায় জল জমার খবর মিলেছে। আগামী কয়েক দিন এমন বৃষ্টিপাত চলবে বলেই জানিয়েছে মৌসম ভবন। অন্য দিকে এখনও বিপদসীমার উপরেই বইছে যমুনা। তবে নদীর জলস্তর ধীরে ধীরে নামতে শুরু করেছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় জল কমিশন বলছে, শনিবার সকাল ৬টায় যমুনার জলস্তর ছিল ২০৫.৩৬ মিটার। যমুনার বিপদসীমা ২০৫.৩৩ মিটার। ফলে বিপদসীমার উপরেই বইছে যমুনা। 

    তেলেঙ্গানাতে শুক্রবার বন্যার কারণে ১১ জনের মৃত্যু

    উত্তর ভারতের মতোই এখন বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত তেলেঙ্গানা। জেলায় জেলায় একাধিক এলাকায় জল ঢুকেছে (Heavy Rain) বাড়িতে। এরমাঝে আবার বিপদ বাড়িয়েছে হড়পা বান। এর আগে ৯ জনের মৃত্যুর খবর মিলেছিল। শুক্রবারে আরও ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা (NDRF)। জানা গিয়েছে, আচমকা হড়পা বান চলে আসে বেশ কিছু এলাকায়। আর তাতেই জলের তোড়ে ভেসে যান একাধিক গ্রামের মানুষজন। এরমধ্যে ৩ জন নিঁখোজ ব্যক্তির সন্ধান চালাচ্ছে প্রশাসন। তেলঙ্গানার একটি গ্রাম ফুট জলের তলায় তলিয়ে গিয়েছে বলে খবর। প্রাণ বাঁচাতে গাছের ডালেও আশ্রয় নিচ্ছেন মানুষজন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Heavy Rain: ফের ভারী বর্ষণের সতর্কতা জারি দিল্লি সমেত উত্তর ভারতে! বৃষ্টিতে স্কুল বন্ধ মহারাষ্ট্রে

    Heavy Rain: ফের ভারী বর্ষণের সতর্কতা জারি দিল্লি সমেত উত্তর ভারতে! বৃষ্টিতে স্কুল বন্ধ মহারাষ্ট্রে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের দিল্লিতে ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস দিল হাওয়া অফিস। বিগত কয়েক সপ্তাহ ধরে বন্যায় নাজেহাল ছিল দিল্লিবাসী। ফের বৃষ্টি হলে যমুনার জলস্তর আরও বাড়তে পারে। বুধবারও ভারী বৃষ্টি হয় দিল্লিতে। এর ফলে রাজধানীর বহু এলাকায় ফের জল জমতে শুরু করে। সমস্যা দেখা দেয় দিল্লির ট্রাফিকে। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় ৩৭.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। বৃহস্পতিবারের জন্যও আগাম হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে শুধু বৃহস্পতিবার নয়, দিল্লিতে বৃষ্টি চলতেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    দিল্লিতে ফের ফুঁসছে যমুনা, গ্রেটার নয়ডা প্লাবিত হিন্দনের জলোচ্ছ্বাসে

    টানা বৃষ্টির (Heavy Rain) জেরে ফের একবার বিপদসীমা অতিক্রম করেছে যমুনার জলস্তর। রাজধানীর নিচু এলাকাগুলি এর ফলে ডুবতে শুরু করেছে। যার জন্য সেখানে সতর্কতা জারি করেছে প্রশাসন। সরানো হয়েছে প্রায় ২৭ হাজার মানুষকে। যমুনার পাশাপাশি ফুঁসছে যোগী রাজ্যের হিন্দন নদীও। এর ফলে উত্তরপ্রদেশের নয়ডা এবং গ্রেটার নয়ডাতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সূত্রের খবর, যমুনা এবং হিন্দন নদীর জলোচ্ছ্বাসের ফলে ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে ইতিমধ্যে। জানা গিয়েছে, ৩১ হাজার দুর্গতকে ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়েছে প্রশাসন। যমুনার জলোচ্ছ্বাসে ইতিমধ্যে নাংলি ওয়াজিদপুর, শাহপুর গোবর্ধনপুর খাদার, চকবসন্তপুর, বসন্তপুর, ইয়াকুতপুর-সহ বহু এলাকা জলমগ্ন হয়েছে।

    মহারাষ্ট্রে বন্ধ স্কুল-কলেজ

    উত্তর ভারতের পাশাপাশি মহারাষ্ট্রেও ভারী বৃষ্টির (Heavy Rain) সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রিপোর্ট বলছে, মুম্বই, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গের বহু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি (Heavy Rain) হবে। জানা গিয়েছে দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ে ভারী বৃষ্টির জেরে বিভিন্ন এলাকা বর্তমানে জলের তলায় রয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে স্কুল, কলেজগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে একনাথ শিন্ডে সরকার। মহরাষ্ট্রে রাতভর বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে নাগপুরেও।

    বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচল

    উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের জনজীবন বন্যায় একেবারে বিপর্যস্ত। বর্ষা নামার পর থেকেই হিমালয়ের কোলে এই দুই রাজ্যে বন্যা পরিস্থিত তৈরি হয়। অতিবৃষ্টি (Heavy Rain) এবং ভূমিধসের জেরে দুই রাজ্যের যোগাযোগ ব্যবস্থাও কার্যত ভেঙে পড়েছে। উত্তরাখণ্ডের বেশ কিছু জেলায় বৃহস্পতিবারও বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ধসের জেরে উত্তরাখণ্ডের ২৪১টি সড়ক বন্ধ হয়ে যাওয়ার খবর মিলেছে যার মধ্যে উল্লেখযোগ্য হল ঋষিকেষ-যমুনেত্রী সড়ক। ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে ২০০ জেসিবি। পাশাপাশি হিমাচলের  ৯টি জেলায় বৃষ্টির কারণে কমলা সতর্কতা (Heavy Rain) জারি করেছে মৌসম ভবন। এগুলি হল, শিমলা, সোলান, মান্ডি, সিরমুর, বিলাসপুর, কাংড়া, চম্বা, হামিরপুর এবং উনা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vande Bharat: মধ্যপ্রদেশে বন্দে ভারতের কোচে আগুন! হতাহতের কোনও খবর নেই 

    Vande Bharat: মধ্যপ্রদেশে বন্দে ভারতের কোচে আগুন! হতাহতের কোনও খবর নেই 

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat) একটি কোচে আগুন! যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সোমবার সকালে ভোপাল থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল বন্দে ভারত। কিছুক্ষণ পরেই মধ্যপ্রদেশের কুড়ওয়াই কেথোরা এলাকায় হঠাৎ ট্রেনের একটি কোচে আগুন ধরে যায় বলে খবর। এর জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওড়িশায় ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও তরতাজা। এর মাঝেই অগ্নিকাণ্ডে উদ্বিগ্ন হয়ে পড়েন যাত্রীরা। রেল সূত্রে খবর, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। কোচের যাত্রীদের নিরাপদে বাইরে বার করে আনা হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

    কীভাবে লাগল আগুন?

    রেলের আধিকারিকরা জানিয়েছেন, প্রথমে আগুন দেখা যায় ব্যাটারি বক্সে। প্রসঙ্গত, আগুন লাগার ঘটনা সামনে আসতেই রেল একটি বিবৃতিতে জানিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat) তলায় থাকা ব্যাটারির বাক্সে আগুন দেখা দিয়েছে। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আগুন নিভিয়েছেন। যদিও ব্যাটারি বক্সে আগুন কীভাবে লাগল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রেল অবশ্য বলছে, আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে তদন্ত চলছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কোচে (Vande Bharat) আগুন লাগার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে।

    সকাল ৮টায় আগুন লাগার ঘটনা ঘটে

    রেল সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর ৫:৪০ নাগাদ মধ্যপ্রদেশের ভোপালের রানি কমলাপতি স্টেশন থেকে ট্রেনটি (Vande Bharat) রওনা হয়। এরপর ৮টা নাগাদ আগুন লাগার ঘটনা সামনে আসে। জানা গিয়েছে, এক্ষেত্রেও এগিয়ে আসেন স্থানীয়রা। তাঁরা দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান। ভোপাল-দিল্লিগামী এই বন্দে ভারত ট্রেনটি সাড়ে সাত ঘণ্টায় ৭০১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ট্রেনটি দিল্লির হজরত নিজামউদ্দিন স্টেশনে পৌঁছয় ভোপাল থেকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: “মুক্ত বাতাসে শ্বাস নিতে দিল্লি যাচ্ছি”! তির্যক মন্তব্য রাজ্যপালের

    CV Ananda Bose: “মুক্ত বাতাসে শ্বাস নিতে দিল্লি যাচ্ছি”! তির্যক মন্তব্য রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোট মিটতেই দিল্লি গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজভবন সূত্রে খবর, আজ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই জেলায় জেলায় ঘুরছেন রাজ্যপাল। ভোটে নিহত বা আহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি। গিয়েছেন হাসপাতালেও। জানা যাচ্ছে, সেই রিপোর্টই তিনি স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দিতে পারেন। 

    কেন হঠাৎ দিল্লি যাত্রা?

    নির্বাচনের আগে থেকেই সক্রিয় দেখা গিয়েছে রাজ্যপালকে। নিজেকে গ্রাউন্ড জিরো রাজ্যপাল (CV Ananda Bose) বলে অভিহিত করেছেন সিভি আনন্দ বোস। নিজের চোখে প্রত্যক্ষ করেছেন ভোট সন্ত্রাসের করুণ কাহিনি। ভোটের দিনেই প্রাণ হারিয়েছেন ১৬ জন। তার আগে আরও ১৯ জনের প্রাণ গিয়েছে এই ভোটকে কেন্দ্র করে। যদিও রাজ্য নির্বাচন কমিশন ভোটের বলি হিসেবে উল্লেখ করেছে মাত্র ১০ জনকে। আর ভোটের দিন প্রাণ হারিয়েছেন মাত্র ৩ জন। ময়দানে নেমে এই বৈপরীত্যও প্রত্যক্ষ করছেন রাজ্যপাল। রাজ্যপাল বলেছেন, “এই হিংসাশ্রয়ী ভোট দেখার পর রাজ্যপাল হিসেবে যা করার করব।” একই সঙ্গে দিল্লি রওনা হওয়ার আগে রাজ্যপালের তির্যক মন্তব্য “একটু মুক্ত বাতাসে শ্বাস নিতে আমি দিল্লি যাচ্ছি।” রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে। মনে করা হচ্ছে, বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দিতে পারেন রাজ্যপাল। 

    আরও পড়ুন: আজ গান্ধীনগর থেকে রাজ্যসভায় মনোনয়ন জমা দিতে চলেছেন এস জয়শঙ্কর

    রবিবার সন্ধ্যায় রাজভবন থেকে বিমানবন্দরে পৌঁছয় রাজ্যপালের (CV Ananda Bose) কনভয়। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। তাঁদের সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন রাজ্যপাল। মুখে ছিল স্মিত হাসি। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, আপনি কি রাজ্যে ৩৬৫ ধারা জারির সুপারিশ করতে দিল্লি যাচ্ছেন? রাষ্ট্রপতি শাসন জারির আবেদন জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে? জবাবে রাজ্যপাল বলেন, তিনি একটু মুক্ত বাতাসে শ্বাস নিতে চান, তাই দিল্লি পাড়ি। নিজের ব্যক্তিগত কিছু কাজও রয়েছে বলে জানান তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Delhi Rain: টানা বৃষ্টিতে ভাসল দিল্লি, দেওয়াল চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়ের

    Delhi Rain: টানা বৃষ্টিতে ভাসল দিল্লি, দেওয়াল চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লির (Delhi Rain) জনজীবন। শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির বিরাম ছিল না শনিবারও। রাতভর ভারী বৃষ্টির জেরে জলমগ্ন শহরের বিভিন্ন অংশ। বহু এলাকায় বাড়িতে ও দোকানের ভিতরে জল ঢুকে গিয়েছে। ভোগান্তির শিকার শহরবাসী। শহরের বিভিন্ন রাস্তায় হাঁটুজল। সেই জল পেরিয়েই কর্মক্ষেত্রে গিয়েছেন বহু মানুষ।

    শহরের জলছবি

    শহরের জলছবির দৃশ্য ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিওতে দেখা গিয়েছে, রাজধানীর একাধিক রাস্তায় জল থইথই করছে। শহরের অনেক জায়গাই কোমর সমান জল। তার মধ্যেও শহরবাসী সারছেন নিত্যদিনের কাজ। কোমর সমান জল উজিয়েই রিক্সা টানছেন চালক। চলতে চলতে জলের কারণে কোথাও আবার মাঝ রাস্তায়ই অচল হয়ে গিয়েছে গাড়ি।

    জলযন্ত্রণা (Delhi Rain) সহ্য করেই মানুষ গিয়েছেন কাজে। জলের কারণে শহরের বিভিন্ন রাস্তায় দেখা গিয়েছে যানজট। ভোগান্তির শিকার হন স্কুল-কলেজ-অফিসযাত্রীরা। জমা জলের কারণে মিন্টো ব্রিজের আন্ডারপাসে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। যান চলাচল বন্ধ করতে দেওয়া হয়েছে ব্যারিকেড।

    লুদ সতর্কতা

    শনিবার কমবেশি বৃষ্টি হয়েছে সারাদিনই। কোথাও কম, কোথাও আবার ভারী বৃষ্টিতে ভিজেছে শহর। হাওয়া অফিসের তরফে কোনও কোনও এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিকে, করোল বাগের টিব্বা কলেজ সোসাইটি এলাকায় (Delhi Rain) দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে বছর আঠান্নর মহিলা রঞ্জিত কাউরের। কালকাজি এলাকায় দেশবন্ধু কলেজের পিছনের দেওয়াল ভেঙে পড়ায় প্রায় ১৫টি সৌখিন গাড়ি ও ১২টি বাইক ভেঙে গিয়েছে।

    আরও পড়ুুন: “কংগ্রেস মানেই লুঠের দোকান, মিথ্যের বেসাতি”, রাজস্থানের জনসভায় বললেন মোদি

    আবহাওয়া দফতর জানিয়েছে, ধারাপাত চলবে আরও দু-তিন দিন। পরিস্থিতির মোকাবিলায় সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। জানা গিয়েছে, ১৯৮২ সালের পর ২৪ ঘণ্টায় একসঙ্গে এত বৃষ্টি হয়নি দিল্লিতে। বৃষ্টিপাতের পরিমাণ ১২৬ মিলিমিটার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Raghav-Parineeti Engagement: এক হল রাজনীতি-বিনোদন! বাগদান সারলেন পরিণীতি-রাঘব

    Raghav-Parineeti Engagement: এক হল রাজনীতি-বিনোদন! বাগদান সারলেন পরিণীতি-রাঘব

    মাধ্যম নিউজ ডেস্ক: আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা এবং বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Raghav-Parineeti Engagement) প্রেম অবশেষে পূর্ণতা পেল। সম্পন্ন হল, তাঁদের বাগদান পর্ব। এদিন বাগদান পর্বে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং। এছাড়াও, বাগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া,  আদিত্য ঠাকরে, পি চিদম্বরমের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও। আত্মীয় পরিজন বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে একে অপরকে আংটি পরালেন রাজনীতিবিদ এবং অভিনেত্রী। প্যাস্টেল থিমে সেজে উঠেছিল বাগদানের আসর।  দিল্লির কপূরথলা হাউসে সম্পন্ন হয় এই বাগদান পর্ব (Raghav-Parineeti Engagement)। দুজনেই নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করেন তাঁদের জীবনের এই বিশেষ মুহূর্তের ছবি।

    দীর্ঘদিন ধরেই তাঁদের এই প্রেমের সম্পর্ক নিয়ে দুজনেই কেউ কখনও মুখ খোলেননি তবে জনসমক্ষে একাধিকবার তাঁদেরকে দেখা গিয়েছে। সে মুম্বাই-এর রেস্টুরেন্ট হোক অথবা বিমানবন্দর। সর্বত্র ছবি ধরা পড়েছে রাজনীতিবিদ-অভিনেত্রী যুগলের (Raghav-Parineeti Engagement)। সব মিলিয়ে জমজমাট এক বাগদান পর্বের সাক্ষী থাকল রাজধানী। রাঘব-পরিণীতিকে সাজাতে দিল্লি থেকে উড়ে এসেছিলেন ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রা। তাঁরই ডিজাইন করা সাদা লেহেঙ্গাতে নজর কাড়লেন পরিণীতি। অন্যদিকে রাঘবের পোশাকও ছিল বেশ ঝলমলে।

    দুজনের প্রেমের সূত্রপাত (Raghav-Parineeti Engagement)

    দুজনেই পড়াশোনা করেছেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে। এরপরে দুজনেই আলাদা আলাদা কেরিয়ার বেছে নেন। একজন রাজনীতি এবং অপরজন চলচ্চিত্র জগতকে। কিন্তু তবুও দুজনের দূরত্ব বাড়েনি বা বন্ধুত্বও ফিকে হয়নি। দুজনের ইচ্ছায় অনেক মিলও রয়েছে। তাঁরা ঘুরতে ভালোবাসেন। এবার সেই সম্পর্কই পূর্ণতা পেল। বিয়ের আগে পরিণীতি বলেছিলেন, ‘‘আমি এমন একটা কেরিয়ার পছন্দ করি, যেখানে উত্থান এবং পতন দুই থাকবে। যেদিন মনের মানুষকে খুঁজে পেয়ে যাবো সেদিনই বিয়ে করব। বহুদিন ধরে অনেকের প্রেম জীবন সম্পর্কে আমি ওয়াকিবহাল।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jantar Mantar: কুস্তিগিরদের পাশে দাঁড়াতে দিল্লি অভিমুখে রওনা কৃষকদের, কড়া নিরাপত্তা রাজধানীতে

    Jantar Mantar: কুস্তিগিরদের পাশে দাঁড়াতে দিল্লি অভিমুখে রওনা কৃষকদের, কড়া নিরাপত্তা রাজধানীতে

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁদের আন্দোলনে যোগ দিতে ট্রাক্টর নিয়ে কৃষকদের (Farmers) দিল্লিতে (Delhi) আসতে বলেছিলেন আন্দোলনকারী কুস্তিগিররা। তাঁদের সেই আহ্বানে সাড়া দিয়ে দিল্লি অভিমুখে রওনা দিয়েছেন উত্তর প্রদেশ, রাজস্থান, পঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা। দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) আন্দোলন করছেন কুস্তিগিররা। সেই আন্দোলনে শামিল হতেই ট্রাক্টর নিয়ে বেরিয়ে পড়েছেন কৃষকরা। কৃষকরা দিল্লি অভিমুখে রওনা দিয়েছেন শুনে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজধানী। বিজেপি সংসদ তথা জাতীয় কুস্তি সংস্থার সর্বেসর্বা ব্রিজভূষণ শরণ সিংহের গ্রেফতারির দাবিতে আন্দোলন করছেন কুস্তিগিররা। তাঁদের পাশে দাঁড়াতেই দিল্লি আসছেন উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের চার রাজ্যের কৃষকরা।

    যন্তর মন্তরে (Jantar Mantar) আন্দোলন…

    ব্রিজভূষণ প্রভাবশালী। প্রথমে তাঁর বিরুদ্ধে এফআইআর নিতে চায়নি দিল্লি পুলিশ। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে এফআইআর নেয় পুলিশ। যদিও এখনও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ব্রিজভূষণ। অথচ তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন মহিলা কুস্তিগিররা। রেহাই পায়নি এক নাবালিকা কুস্তিগিরও। এর পরেই ব্রিজভূষণের শাস্তির দাবিতে সরব হন তাঁরা। দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) শুরু হয় ধর্না, অবস্থান। রবিবারই যন্তর মন্তরে বসছে মহাপঞ্চায়েত। আন্দোলনকারীদের পাশাপাশি তাতে যোগ দেওয়ার কথা কৃষকদেরও।

    জানা গিয়েছে, শনিবার রাতেই উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন অংশ থেকে দিল্লির পথে রওনা দিয়েছেন হাজার হাজার কৃষক। তবে তাঁদের সংখ্যাটা ঠিক কত, তা জানা যায়নি। যদিও নিরাপত্তার ফোকর গলে কৃষকরা যাতে যন্তর মন্তরে ঢুকে পড়তে না পারে, তাই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। সেই কারণে রাজধানী সহ গোটা দিল্লি ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার বলয়ে।

    আরও পড়ুুন: রাজ্যাভিষেক তৃতীয় চার্লসের, শুভেচ্ছা বার্তা পাঠালেন মোদি

    কেবল সংযুক্ত কিষান মোর্চা নয়, আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে রাষ্ট্রীয় লোকদল ও ভারতীয় কিষান ইউনিয়ন (টিকায়েতপন্থী)। অভিযুক্ত ব্রিজভূষণের গ্রেফতারির দাবিও তুলেছে তারা। ব্রিজভূষণকে গ্রেফতার করা না হলে, দিল্লি (Jantar Mantar) অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ভারতীয় কিষান ইউনিয়ন। রবিবারই কৃষক প্রতিনিধিরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দিল্লি পুলিশ কমিশনারের  সঙ্গে দেখা করে বিজেপি সাংসদদের গ্রেফতারির দাবি জানাবেন বলেও সূত্রের খবর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dilip Ghosh: দিল্লিতে অনুব্রত মণ্ডল কেমন থাকবেন জানালেন দিলীপ ঘোষ

    Dilip Ghosh: দিল্লিতে অনুব্রত মণ্ডল কেমন থাকবেন জানালেন দিলীপ ঘোষ

     

    মাধ্যম নিউজ ডেস্কঃ জল্পনার অবসান। অবশেষে দোল উত্সবের দিন দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া হল অনুব্রত মণ্ডলকে। সেখানে নিয়ে গিয়ে তিনি কেমন থাকবেন, তাঁর উপর নির্যাতন চালানো হবে কি না তা নিয়ে শাসক দলের অন্দরেই জোর চর্চা শুরু হয়েছে। কারণ, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই, অনুব্রতহীন ভোট হবে বীরভূমে। তাই, ওই জেলায় শাসক দলের নেতা কর্মীদের কাছে এবার পঞ্চায়েত নির্বাচন মস্তবড় চ্যালেঞ্জ। বীরভূম জেলার নেতারা সেটা প্রকাশ্যে স্বীকার করছেন। শুধু তাই নয়, দিল্লি নিয়ে গিয়ে তাঁর উপর নির্যাতন চালানোরও আশঙ্কা করছেন অনেকে। দুদিন আগেই বীরভূমের নানুরে দলীয় সভায় প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরা পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দেন। প্রকাশ্য সভায় তিনি বলেছিলেন, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে বীরভূমের সংগঠন ভেঙে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। দিল্লিতে অনুব্রত মণ্ডলকে কষ্ট দেওয়া হলে, এই জেলায় বিজেপি কর্মীদের আমরা কষ্ট দেব। এবার দিল্লিতে গিয়ে অনুব্রত কেমন থাকবেন তা প্রকাশ্যে জানিয়ে দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পূর্ব মেদিনীপুরে দোল উত্সবে যোগ দিতে এসে তিনি বলেন, শীত ছিল বলে আগে নিয়ে হয়নি। এখন গরম পড়েছে আরামে সেখানে থাকতে পারবেন। দিল্লি গিয়ে অনুব্রত লস্যি খাবেন। সেখানে সুখেই থাকবেন। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা বীরভূমে ভোট করাবে কি করে !  সেজন্য তাঁকে আটকানোর চেষ্টা করা হচ্ছিল। অনুব্রতের মতো অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে, কারণ প্রকৃত সত্য যাতে বেরিয়ে না আসে। সত্য একদিন উদঘাটন হবে।

     ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে এ কী বললেন দিলীপ ঘোষ ? Dilip Ghosh

    ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমার মুন্ডু কেটে নিলেও আমি এর বেশি ডি এ দিতে পারব না। সোমবার মুখ্যমন্ত্রীর করা বক্তব্যকে কটাক্ষ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি (Dilip Ghosh)। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মাথা নিয়ে কি চচ্চড়ি হবে ?  রাজ্য সরকারি কর্মীরা কাজ করছেন। ডিএ তাঁদের ন্যায্য পাওনা। তাঁদের ডিএ দিতে হবে। মঙ্গলবার দোল উত্সবের দিনে সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলায় আবির খেলায় মাতেন বিজেপি সাংসদ (Dilip Ghosh)। এদিন মেচেদার শান্তিপুরে ভবতারিণী মন্দির এবং হরি মন্দিরে পুজো দেন। দলীয় কর্মী সমর্থকদের আবির মাখিয়ে মিষ্টিমুখ করেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anubrata Mondal: লটারি দুর্নীতি নিয়ে জেরা! অনুব্রত কন্যা সুকন্যাকে ফের দিল্লিতে তলব ইডির

    Anubrata Mondal: লটারি দুর্নীতি নিয়ে জেরা! অনুব্রত কন্যা সুকন্যাকে ফের দিল্লিতে তলব ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে আবার দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডি সূত্রে খবর, আগামী ১ ডিসেম্বর তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। ঘটনাচক্রে, ওই দিনই দিল্লি হাই কোর্টে উঠবে অনুব্রতের মামলা। গরু পাচার মামলা ও অর্থ তছরুপের ক্ষেত্রে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকেও দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে মামলা করে ইডি। তবে তা ঠেকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। সেই মামলার শুনানিও ১ ডিসেম্বর।

    আবারও দিল্লি যাত্রা সুকন্যার

    চলতি মাসের শুরুতেই সুকন্যাকে পর পর তিন দিন দফায় দফায় দিল্লিতে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। গত ৪ নভেম্বর শেষ বার ইডির দফতরে দীর্ঘ ক্ষণ জেরা করা করা হয় অনুব্রত কন্যাকে। দফতর থেকে বাইরে বেরিয়ে সুকন্যা জানিয়েছিলেন, ‘‘যা সত্যি, সবটাই বলে এসেছি।’’ যদিও তদন্তকারীদের কাছে তিনি ঠিক কী বলেছেন, তা সবিস্তারে জানাননি তিনি। আবারও রাজধানীতে তাঁকে কেন তলব করা হল ইডি সূত্রে তা এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে  তদন্তকারীদের দাবি, ২০১৪ সালের আগে সুকন্যার বছরে আয় ছিল ৩ লাখ টাকার মতো। ২০১৫ সাল থেকে লাগাতার আয় বেড়েছে তাঁর। গত দু’বছরে সুকন্যার বার্ষিক আয় ১ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। তদন্তে নেমে ইডি জানতে পেরেছে, বোলপুরে ‘ভোলে ব্যোম’ নামে একটি চালকলের যৌথ মালিকানা রয়েছে সুকন্যার। দু’টি সংস্থারই ডিরেক্টর তিনি। ব্যাঙ্কে কোটি কোটি টাকার ‘ফিক্সড ডিপোজিট’ রয়েছে।

    আরও পড়ুন: জামিনের আবেদনই করলেন না, আরও ১৪ দিন জেল হেফাজতেই কেষ্ট

    লটারি দুর্নীতি

    সুকন্যা শেষ বার ইডি দফতরে হাজিরা দেওয়ার পরে অনুব্রতের বিরুদ্ধে লটারি-দুর্নীতির অভিযোগ উঠেছে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যার নামে লটারিতে কোটি কোটি টাকা পাওয়া নিয়ে তদন্ত চলছে জোরকদমে।   তদন্ততে উঠে এসেছে, গত চার বছরে অনুব্রত, তাঁর স্ত্রী, মেয়ে সুকন্যা, তাঁদের আত্মীয় ও তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা জমা পড়েছে। বীরভূমের দু’টি রাষ্ট্রায়ত্ত ও একটি বেসরকারি ব্যাঙ্কে ওই অ্যাকাউন্টগুলি রয়েছে। জিজ্ঞাসাবাদ করতে  ইতিমধ্যেই তিন ব্যাঙ্ক আধিকারিককে তলব করেছে সিবিআই। বুধবারও বোলপুরে একটি বেসরকারি ব্যাঙ্ক শাখার আধিকারিককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। সুকন্যা শেষ বার ইডি দফতরে হাজিরা দেওয়ার পরে অনুব্রতের বিরুদ্ধে লটারি-দুর্নীতির অভিযোগ উঠেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

LinkedIn
Share