Tag: ED

ED

  • Jyotipriya Mallick: নথি হাতে সিজিও কমপ্লেক্সে জ্যোতিপ্রিয়ের দাদা দেবপ্রিয়! কী নিয়ে গেলেন তিনি?

    Jyotipriya Mallick: নথি হাতে সিজিও কমপ্লেক্সে জ্যোতিপ্রিয়ের দাদা দেবপ্রিয়! কী নিয়ে গেলেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: মন্ত্রী-কন্যা প্রিয়দর্শিনীর পর সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে হাজির হলেন জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) দাদা দেবপ্রিয় মল্লিক। সকাল পৌনে ১০টা নাগাদ ইডি দফতরে পৌঁছন তিনি। দেবপ্রিয় পেশায় চিকিৎসক। ইডির তরফে তাঁর কাছে বেশ কিছু তথ্য চাওয়া হয়। সেই সব বিভিন্ন নথি নিয়েই সিজিও কমপ্লেক্সে হাজির হন মন্ত্রীর দাদা। 

    এক ঘণ্টা ইডির দফতরে 

    ইডি সূত্রে খবর, সিজিও কমপ্লেক্সে গিয়ে ইডিকে একটি এক পাতার চিঠি জমা দিয়ে এসেছেন দেবপ্রিয়। সোমবার সকাল ১০টা নাগাদ তিনি ইডি দফতরে যান। ১১টার পর বেরিয়ে আসেন। সিজিও থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দেবপ্রিয়। তিনি জানান, একটি চিঠি ইডি দফতরে তিনি জমা দিয়েছেন। আগেও এই চিঠি জমা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। রবিবার তা নিয়ে সিজিওতে এসেছিলেন মন্ত্রী-কন্যা (Jyotipriya Mallick) প্রিয়দর্শিনী। তদন্তকারী অফিসার না থাকায় রবিবার ইডিকে চিঠি দেওয়া যায়নি। তাই সোমবার দেওয়া হয়।

    কী আছে চিঠিতে

    কী আছে সেই চিঠিতে? এ প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, ‘‘সেটা বলতে পারবে জ্যোতিপ্রিয় মল্লিক আর ইডি। ইডিকে গিয়ে জিজ্ঞাসা করুন।’’জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য সংক্রান্ত কোনও বিষয়েও মুখ খুলতে রাজি হননি দেবপ্রিয়। তাঁর ভাই কেমন আছেন, তাঁকে সোমবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে কি না, সে সব প্রশ্নের জবাবে মন্ত্রীর দাদা বলেন, ‘‘সেটা হাসপাতালকে জিজ্ঞাসা করলে ভাল হয়।’’ আর কোনও কথা না বলে গাড়িতে উঠে পড়েন তিনি। সোমবার ইডি দফতরে গিয়েছেন জ্যোতিপ্রিয়ের (Jyotipriya Mallick) আপ্তসহায়ক অমিত দে-ও। নথি নিয়ে সিজিওতে ঢোকেন তিনি। ঢোকার আগে বলেন, ‘‘আমার কাছ থেকে একটা নথি চেয়েছিল। আমার বাড়ির দলিলের একটা কাগজ দিতে এসেছি।’’ 

    আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক! আজই কি ইডি হেফাজতে জ্যোতিপ্রিয়?

    রেশন ‘দুর্নীতি’র অভিযোগে শুক্রবার গ্রেফতার করা হয়েছে জ্যোতিপ্রিয়কে (Jyotipriya Mallick)। তার আগে বৃহস্পতিবার তাঁর সল্টলেকের দু’টি ফ্ল্যাটে চলে ম্যারাথন তল্লাশি। ইতিমধ্যেই ইডি দাবি করেছে, শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড, এই ৩টি কোম্পানি নিয়ন্ত্রণ করতেন স্বয়ং জ্যোতিপ্রিয়। তাঁর স্ত্রী মণিদীপা, মেয়ে প্রিয়দর্শিনী, প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস ও তাঁর পরিবার, মন্ত্রীর শ্যালক অশোক সেন, বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাস-সহ অন্তত ১০ জন এই ৩টি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jyotipriya Mallick: স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক! আজই কি ইডি হেফাজতে জ্যোতিপ্রিয়?

    Jyotipriya Mallick: স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক! আজই কি ইডি হেফাজতে জ্যোতিপ্রিয়?

    মাধ্যম নিউজ ডেস্ক: কেমন আছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)? আজ, সোমবার আদালতে বালুর স্বাস্থ্যের রিপোর্ট দেবে ইডি।  হাসপাতাল সূত্রে খবর, জ্যোতিপ্রিয়র সমস্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক। আজও তাঁর হৃদ্‌যন্ত্রের কিছু পরীক্ষা করা হতে পারে। ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় এবং বাকিবুর রহমানের ‘ঘনিষ্ঠ’ অনেকের বাড়িতে তল্লাশি করে বেশ কিছু তথ্য হাতে এসেছে। আপাতত গোয়েন্দাদের আতশ কাচের তলায় রয়েছে অন্তত দু’ডজন মোবাইল ফোন এবং এক ডজন সংস্থা!

    কী বলছে মেডিক্যাল বুলেটিন

    হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, রবিবার মন্ত্রীর হল্টার মনিটরিং শেষ হয়েছে। তাতে হদযন্ত্রের কোনও সমস্যা মেলেনি। জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick) শারীরিক পরীক্ষার রিপোর্ট ইডিকে পাঠিয়েছে হাসপাতাল। এদিন জ্যোতিপ্রিয়র জন্য আনা হয়েছিল মনোরোগ বিশেষজ্ঞ। মন্ত্রী দুশ্চিন্তায় ভুগছেন বলে মত মনোরোগ বিশেষজ্ঞের। রেশন দুর্নীতিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রবিবারই আইসিইউ থেকে জেনারেল কেবিনে স্থানান্তর করা হয়। এদিন ফের জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার খোঁজ নিতে অ্যাপোলো হাসপাতালে যায় ইডি-র টিম। আজ, বিকেল ৩টেয় মন্ত্রীর জন্য বৈঠকে বসবে মেডিক্যাল টিম। তখনই তাঁকে ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।

    উদ্বিগ্ন মন্ত্রী

    গত ২৭ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। সেদিন ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। যা শুনে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। এরপর থেকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বালু। কিন্তু তাঁর সব রকম শারীরিক পরীক্ষা করা হলেও কোনওরকম অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। এর পর একজন মনরোগ বিশেষজ্ঞকে জ্যোতিপ্রিয়কে পরীক্ষা করতে পাঠায় মেডিক্যাল বোর্ড। তিনি জানিয়েছেন, জ্যোতিপ্রিয় তাঁর ও তাঁর পরিবারের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে ভুগছেন। যার জেরে নানা উপসর্গের অভিযোগ করছেন তিনি। যার কোনও বাস্তবতা নেই।

    আরও পড়ুন: ‘‘ভাই-ভাইপো, বাড়ির কুকুর-বিড়াল দুর্নীতিতে যুক্ত’’, মমতাকে নিশানা দিলীপের

    ইডির জাল

    রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick) গ্রেফতার হতেই তদন্ত আরও জোর কদমে শুরু করেছে ইডি। বনমন্ত্রী ঘনিষ্ঠদের ২০টির বেশি মোবাইল বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। মোবাইল ডি-কোড করে তথ্যের সন্ধান করছে কেন্দ্রীয় এজেন্সি। এই মোবাইলের ভিতরেই লুকিয়ে থাকতে পারে দুর্নীতির চাবিকাঠি। এমনটাই মনে করছেন গোয়েন্দারা। রেশন ‘দুর্নীতি’র অন্যতম মূল চক্রী বাকিবুরের বয়ানের ভিত্তিতে মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও ইডির তদন্তকারীরা মন্ত্রীর বর্তমান আপ্ত-সহায়ক অমিত দে এবং প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ করেছেন। ইডি সূত্রের দাবি, ওই দু’জন ছাড়াও মন্ত্রী-ঘনিষ্ঠ আরও কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ration Distribution Scam: বেসরকারি হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, কড়া নিরাপত্তায় রয়েছেন মন্ত্রিমশাই

    Ration Distribution Scam: বেসরকারি হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, কড়া নিরাপত্তায় রয়েছেন মন্ত্রিমশাই

    মাধ্যম নিউজ ডেস্ক: আদালত নির্দেশ দিয়েছিল অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিককে কমান্ড হাসপাতালে ভর্তি (Ration Distribution Scam) করতে। যদিও তাঁর আইনজীবীরা তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার আর্জি জানান। সেই আবেদন মঞ্জুর হতেই ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রেশন বণ্টন কেলেঙ্কারিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।

    কড়া প্রহরা

    ওই হাসপাতালের মেইন বিল্ডিংয়ের দোতলায় সিসিইউতে ভর্তি রয়েছেন মন্ত্রী। ১০ জন সিআরপিএফ জওয়ান ও দুই ইডি আধিকারিক কড়া নজর রেখে চলেছেন জ্যোতিপ্রিয়র ওপর। উত্তর ২৪ পরগনার এই তৃণমূল নেতার সঙ্গে দেখা করার অনুমতি নেই কারও। শুক্রবার রাতে হাসপাতালের তরফে জারি করা মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, মন্ত্রীকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে শুক্রবার ৭টা ৫মিনিট নাগাদ মাল্টিস্পেশালিটি এই হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। সেই সময় তাঁর মাথা ঘোরা, বমি বমি ভাব, শারীরিক দুর্বলতা ছিল।

    কেমন আছেন জ্যোতিপ্রিয়?

    রোগীর অবস্থা জরুরি ভিত্তিতে মেডিসিন, নিউরোলজি, কার্ডিওলজি এবং নেফ্রোলজি নিয়ে গঠিত বিশেষজ্ঞ চিকিৎসক দল মূল্যায়ন করেছেন। ওই দিনই মন্ত্রীর সিটি স্ক্যান, এনআরআই এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা হয়েছে। বর্তমানে মন্ত্রীর অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, মন্ত্রীকে এখন সেমি-সলিড ডায়াবেটিক ডায়েট দেওয়া হচ্ছে। জ্যোতিপ্রিয়র (Ration Distribution Scam) সুগারের সমস্যা রয়েছে। আদালত জানিয়েছে, তাঁর খাদ্যাভাস খুবই সুনির্দিষ্ট। তাই তাঁর মেয়ে রান্না করে বাড়ি থেকে খাবার আনতে পারবেন বাবার জন্য। তবে যেহেতু জ্যোতিপ্রিয়র নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে, তাই তদন্তকারী অফিসারকে অবশ্যই সেই খাবার পরীক্ষা করতে দেখতে হবে।

    আরও পড়ুুন: ‘‘রেশন ডাকাত সংকটজনক নয়’’! বিস্ফোরক ট্যুইট শুভেন্দুর

    শুক্রবার কাকভোরে রেশন বণ্টন কেলেঙ্কারিতে গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয়কে। এদিনই তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে। তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এর পরেই এজলাসে জ্ঞান হারান মন্ত্রী। তাঁকে ধরে বসিয়ে দেওয়া হয় চেয়ারে। সেখানে সামান্য বমিও করেন। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় শীতাতপ কক্ষে। আদালত মন্ত্রীকে কমান্ড হাসপাতালে ভর্তি করতে বলেন। পরে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে। আদালত সাফ জানিয়ে দেয়, নিজের পছন্দের হাসপাতালে থাকলে খরচ বহন করতে হবে অভিযুক্তকেই। ইডির বক্তব্য, পছন্দের হাসপাতালে থাকলে সেই মেয়াদ হেফাজতের মেয়াদের মধ্যে গণ্য হবে না (Ration Distribution Scam)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

     

     
     

     

  • Ration Distribution Scam: বাকিবুর প্রযোজিত সিনেমায় অভিনয় করেছিলেন পার্থর বান্ধবী অর্পিতা! বিস্ফোরক তথ্য ইডি-র

    Ration Distribution Scam: বাকিবুর প্রযোজিত সিনেমায় অভিনয় করেছিলেন পার্থর বান্ধবী অর্পিতা! বিস্ফোরক তথ্য ইডি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন কেলেঙ্কারি (Ration Distribution Scam) মামলায় ক্রমেই ঝুলি থেকে বের হচ্ছে বিড়াল! ওই দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছে টলিউডে। অন্তত ইডির সন্দেহ এমনই। জানা গিয়েছে, রেশন বণ্টন কেলেঙ্কারিতে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের টাকায় তৈরি হয়েছিল একটি বাংলা সিনেমা। এই ছবিতে অভিনয় করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়।

    পার্থর সুপারিশেই ছবিতে অর্পিতা!

    ইডির অনুমান, ওই সিনেমায় বিনিয়োগ করা হয়েছে কোটি টাকারও বেশি। টলিউডের এক নামী অভিনেতাও অভিনয় করেছেন বাকিবুরের টাকায় তৈরি ওই ছায়াছবিতে। পার্থর সুপারিশেই অর্পিতাকে ওই ছবিতে নেওয়া হয়েছিল কিনা, সে প্রশ্নও উঠছে। ইডির এক আধিকারিক বলেন, “অতীতে দেখা গিয়েছে কয়লা ও গরু পাচারের টাকা টলিউডে খাটানোর অভিযোগ উঠেছিল। এখন দেখা যাচ্ছে, সেটা একটা সাধারণ প্রবণতা হিসেবে কাজ করেছে। কালো টাকাকে চটজলদি সাদা করার উপায় হিসেবে এই পথ বেছে নেওয়া হয়েছিল কিনা, তা খতিয়ে দেখতে হবে।”

    মিলল আরও দুটি ফার্মের হদিশ

    এদিকে, শুধু মাত্র তিনটি শেল কোম্পানি নয়, তদন্তে আরও দুটি ফার্মের হদিশ (Ration Distribution Scam) মিলেছে। রেশন বণ্টন কেলেঙ্কারিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই তাঁর ব্যক্তিগত হিসাব রক্ষক শান্তনু ভট্টাচার্য বাঁকুড়ার এক প্রান্তিক এলাকায় ফার্ম দুটি তৈরি করেছিলেন। ইডি জেনেছে, এই দুটি ফার্মের অ্যাকাউন্টে প্রায় ২০ কোটি টাকার লেনদেন হয়েছিল।

    আরও পড়ুুন: ‘‘রেশন ডাকাত সংকটজনক নয়’’! বিস্ফোরক ট্যুইট শুভেন্দুর

    এদিকে, শনিবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয় বাকিবুরকে। ১১ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে তাঁকে রাখার নির্দেশ দেন বিচারক। এদিন আদালতে ইডির আইনজীবী দাবি করেন, পেশায় ব্যবসায়ী বাকিবুরের মাথায় ওপরের কারও আশীর্বাদী হাত ছিল। এই কেলেঙ্কারিতে তাঁর যুক্ত থাকার প্রমাণ শুক্রবারের রিমান্ড কপিতে উল্লেখ করা হয়েছে বলেও জানান ইডির আইনজীবী।

    প্রসঙ্গত, রেশন বণ্টন কেলেঙ্কারিতে (Ration Distribution Scam) প্রথমে গ্রেফতার করা হয় বাকিবুরকে। তাঁকে জেরা করেই জানা যান তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। পরে গ্রেফতার করা হয় তাঁকেও। ইডির দাবি, বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনটি কোম্পানিতে নানা পদে ছিলেন দুই পরিবারের সদস্যরাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Jyotipriya Mallick: বালুর স্ত্রীর বিদেশযাত্রার টিকিট কাটেন বাকিবুর! দাবি ইডির

    Jyotipriya Mallick: বালুর স্ত্রীর বিদেশযাত্রার টিকিট কাটেন বাকিবুর! দাবি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) পরিবারের বিদেশ সফরের টিকিট কেটেছিলেন বাকিবুর রহমান। ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয়ের স্ত্রীয়ের মরিশাস, আমেরিকা ঘোরার টিকিটের খরচ দিয়েছেন বাকিবুর। সূত্রের খবর, বাকিবুর ও ট্রাভেল এজেন্টের হোয়াটসঅ্যাপ চ্যাটও ইডির হাতে এসেছে। বাকিবুরের বাড়িতে তল্লাশি চালানোর সময় বেশ কিছু নথি উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। 

    ইডির হাতে গুরুত্বপূর্ণ নথি

    রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় পুজোর আগেই গ্রেফতার করা হয়েছিল প্রভাবশালী ব্যবসায়ী তথা চালকল-আটাকলের মালিক বাকিবুর রহমানকে। বাকিবুরের গ্রেফতারির পর ওই ব্যবসায়ীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। ইডির দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের বিদেশ সফরের খরচ দিয়েছিলেন বাকিবুর রহমান। গ্রেফতার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে এই সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। এদিন ইডি আদালতে দাবি করে, জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা ও বাকিবুরের স্ত্রীর একসঙ্গে মরিসাস ও মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা ছিল। সেই মতো টিকিটও কাটা হয়। টিকিট কাটেন বাকিবুর রহমান। সেই নথি রয়েছে ইডির হাতে। এমনকী ট্রাভেল এজেন্টের সঙ্গে বাকিবুরের হোয়াটসঅ্যাপ চ্যাটও তাদের কাছে রয়েছে বলে দাবি ইডির। টিকিট যে কাটা হয়েছিল তা মেনে নেন জ্যোতিপ্রিয়। 

    আরও পড়ুন: কোটি কোটি টাকার মালিক! জ্যোতিপ্রিয়ের সম্পত্তির পরিমাণ কত জানেন?

    ইডি সূত্রে খবর, ২০১৭ সাল পর্যন্ত অন্তত ৩টি ভুয়ো সংস্থায় জ্যোতিপ্রিয় ও বাকিবুরের পরিবারের সদস্যরা যৌথভাবে বোর্ড অফ ডিরেক্টরের সদস্য ছিলেন। ইডি জানিয়েছে যে জ্যোতিপ্রিয়র (Jyotipriya Mallick)  স্ত্রী ও মেয়ে প্রথমে স্বীকার করতে চাননি যে গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমি়টেড, গ্রেসিয়াস ইনোভেশন প্রাইভেট লিমিটেড ও শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেডের সঙ্গে তাঁদের সম্পর্ক রয়েছে। কিন্তু এর পরই বাড়িতে তল্লাশি চালিয়ে এই তিন কোম্পানির স্ট্যাম্প পাওয়া যায়। ইডির দাবি তখন আর তাঁদের অস্বীকার করার উপায় ছিল না। তবে মনিদীপা মল্লিক ও প্রিয়দর্শিনী গোটা দায় জ্যোতিপ্রিয়র কনফিডেনশিয়াল অ্যাসিসট্যান্ট অজয় দে-র উপর চাপিয়ে দেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Jyotipriya Mallick: কোটি কোটি টাকার মালিক! জ্যোতিপ্রিয়র সম্পত্তির পরিমাণ কত জানেন?

    Jyotipriya Mallick: কোটি কোটি টাকার মালিক! জ্যোতিপ্রিয়র সম্পত্তির পরিমাণ কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নোটবন্দির সময়ে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু মল্লিকের স্ত্রী মনিদীপা ও তাঁর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ জমা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। শুক্রবার আদালতে এই দাবি করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ, ৩ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার টাকার মালিক। তার স্ত্রী মণিদীপা ২ কোটি ৩০ লাখ ৭১ হাজার ৭০৮ টাকার মালিক। মোট সম্পত্তির পরিমাণ ৬ কোটি ২৪ লাখ ৬৫ হাজার টাকা।

    জ্যোতিপ্রিয় মল্লিকের আয়

    ইলেকশন কমিশনে দেওয়া তথ্য অনুসারে, ২০১৫-১৬ অর্থবর্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের আয় ছিল বার্ষিক ২ লাখ ৪০ হাজার ৯১৭ টাকা। পরবর্তী অর্থ বর্ষ অর্থাৎ ২০১৬-১৭ অর্থবর্ষে তার বার্ষিক আয় এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ১১ লাখ ৯৮ হাজার ১৪৮ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে সেই আয় বেড়ে দাঁড়ায় ১২ লাখ ৪০ হাজার ২৫৫ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের বার্ষিক আয় এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়ে ছিল ৫১ লাখ ৯৩ হাজার ৫৭৬ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বার্ষিক আয় ছিল ৪০ লাখ ২১ হাজার ৯১০ টাকা।জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপার ২০১৫-১৬ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ১১ লাখ ৫২ হাজার ৭০০ টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ১২ লাখ ১৫ হাজার ৪৯০ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ২৫ লাখ ৫২ হাজার ৪৬০ টাকা। এক্ষেত্রেও তার স্ত্রীর বার্ষিক আয় এক ধাক্কায় দ্বিগুণ হয়েছিল। ২০১৯-২০ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ১৮ লাখ ১১ হাজার ৬৫৫ টাকা।

    আরও পড়ুন: হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, ছাড়া পেলেই ইডি হেফাজতের মেয়াদ শুরু

    জ্যোতিপ্রিয়ের স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্ট 

    জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল আদালতে পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুটি অ্যাকাউন্টই রয়েছে আইডিবিআই ব্যাঙ্কে। একটি অ্যাকাউন্ট মনিদীপা মল্লিকের নামে। অন্য অ্যাকাউন্টটি প্রিয়দর্শিনী মল্লিকের নামে। নোটবন্দি হয়েছিল ২০১৬ সালের ৮ নভেম্বর। ইডি জানিয়েছে, ২০১৬ সালের নভেম্বর মাস থেকে ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর আইডিবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ তথা নগদ জমা হয়েছে ৬ কোটি ৩ লক্ষ টাকা। জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক মাসেই জমা পড়েছে নগদ ৩ কোটি ৭৯ লক্ষ টাকা। নভেম্বর মাসে নোটবন্দি হয়েছিল। ওই এক মাসেই প্রিয়দর্শিনীর অ্যাকাউন্টে ক্যাশে এই টাকা জমা পড়ে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Ration Distribution Scam: ‘রেশন কেলেঙ্কারিতে খতিয়ে দেখা হোক মমতার ভূমিকা’, ইডিকে আর্জি শুভেন্দুর

    Ration Distribution Scam: ‘রেশন কেলেঙ্কারিতে খতিয়ে দেখা হোক মমতার ভূমিকা’, ইডিকে আর্জি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন কেলেঙ্কারি (Ration Distribution Scam) মামলায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা খতিয়ে দেখতে ইডিকে আর্জি রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডেলে ইডির ডিরেক্টরকে ওই আর্জি জানান নন্দীগ্রামের বিধায়ক।

    শুভেন্দুর নিশানায় মমতা

    শুক্রবার শুভেন্দু লেখেন, “২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত খাদ্য ও সরবরাহ মন্ত্রী থাকাকালীন দুর্নীতির পাহাড়ের সঙ্গে যুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে কেন্দ্রীয় এজেন্সির নজর থেকে বাঁচাতে তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে খাদ্য ও সরবরাহ মন্ত্রী করেননি।” রাজ্যের বিরোধী দলনেতা জানান, খাদ্য দফতর থেকে সরানো হলেও, দুর্নীতির টাকা সুবিধাভোগীদের হাত পর্যন্ত পৌঁছনোর জন্য জ্যোতিপ্রিয় মল্লিককে ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিজ সাপ্লাই কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। এই কমিশনের মাধ্যমেই জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দফতরের সঙ্গে যোগসাজশ রেখেছিলেন। শুভেন্দুর দাবি, ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিজ সাপ্লাই কমিশনের এমডি পদে বসানো হয় অবসরপ্রাপ্ত এক আইএএস আধিকারিককে।

    মুখ্যমন্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখা হোক

    এ সুব্বিয়াহ নামে ১৯৯২ সালের আইএএস ব্যাচের এক অফিসারকে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী। এই আমলার বিরুদ্ধে আগে থেকেই সিবিআই তদন্ত চলছে (Ration Distribution Scam)। নন্দীগ্রামের বিধায়কের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ দফতরের মন্ত্রী। সুতরাং তাঁর অনুমতি ছাড়া ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিজ সাপ্লাই কমিশনের এমডি পদে ওই আমলাকে বসানো সম্ভব নয়।

    তাই রাজ্যের রেশন বণ্টন দুর্নীতি নিয়ে ইডি যে তদন্ত করছে, সেখানে মুখ্যমন্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখা হোক। শুভেন্দুর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক বেআইনিভাবে টাকা তুলুন এবং তার অংশ নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পাঠান। সেই জন্যই মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিজ সাপ্লাই কর্পোরেশনের চেয়ারম্যান করেন জ্যোতিপ্রিয়কে।

    আরও পড়ুুন: ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ, রায় শুনেই আদালতে জ্ঞান হারালেন জ্যোতিপ্রিয়

    বৃহস্পতিবার টানা কুড়ি ঘণ্টা ধরে জেরা করা হয় তৃণমূল নেতা জ্যোতিপ্রিয়কে। তল্লাশি চালানো হয় তাঁর এবং তাঁর আপ্ত সহায়কের বাড়িতে। জ্যোতিপ্রিয়র কথায় অসঙ্গতি খুঁজে পান ইডির তদন্তকারী আধিকারিকরা। তার জেরে শুক্রবার কাকভোরে (Ration Distribution Scam) গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয়কে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Ration Distribution Case: রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুর-জ্যোতিপ্রিয়কে মুখোমুখি বসিয়ে জেরা করবে ইডি!

    Ration Distribution Case: রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুর-জ্যোতিপ্রিয়কে মুখোমুখি বসিয়ে জেরা করবে ইডি!

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন কেলেঙ্কারি মামলায় (Ration Distribution Case) গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার কাকভোরে গ্রেফতার করা হয় তাঁকে। এর আগে এই মামলায় গ্রেফতার করা হয়েছিল বাকিবুর রহমানকে। ইডি সূত্রে খবর, বাকিবুরের মুখোমুখি বসিয়ে দেওয়া হবে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয়কে। তার পরেই শুরু হবে টানা জেরা।

    গ্রেফতার জ্যোতিপ্রিয়

    প্রসঙ্গত, বৃহস্পতিবার টানা কুড়ি ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল নেতাকে। তল্লাশিও চালানো হয় তাঁর বাড়িতে। জেরার মুখে জ্যোতিপ্রিয়র কথায় কিছু অসঙ্গতি ধরা পড়ায় গ্রেফতার করা হয় তাঁকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জ্যোতিপ্রিয়র বাড়ি থেকে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি মিলেছে। জানা গিয়েছে, বাকিবুর জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ। রেশন কেলেঙ্কারি মামলায় বাকিবুরকে জেরা করতেই উঠে আসে প্রাক্তন খাদ্যমন্ত্রীর নাম। তার পরেই তল্লাশি চালানো হয় তাঁর বাড়িতে। পরে করা হয় গ্রেফতার।

    দুর্নীতি কীভাবে?

    আটা নিয়ে দুর্নীতি (Ration Distribution Case) হয়েছে কীভাবে? ইডির নথিতে বলা হয়েছে, মিল মালিকরা কড়ায়-গণ্ডায় নিয়ে নিতেন সরকারি অর্থ। তবে তার বিনিময়ে তাঁরা যে রেশন সামগ্রী সরবরাহ করতেন, তার হিসেব মিলত না। প্রতি কেজি আটার দামে অন্তত ২০০ গ্রাম কম দিতেন মিল মালিকরা। ইডি সূত্রে খবর, এ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে জ্যোতিপ্রিয় ও বাকিবুরকে। তাঁরা একে অপরকে কীভাবে চেনন, রেশন কেলেঙ্কারিতে  কারা জড়িত, টাকার ভাগ-বাঁটোয়ারা কীভাবে হত, মূলত এসব প্রশ্নই করা হতে পারে জ্যোতিপ্রিয় ও বাকিবুরকে মুখোমুখি বসিয়ে।

    আরও পড়ুুন: “কান এসেছে, এরপর মাথাও আসবে”, জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর কী ইঙ্গিত দিলেন সুকান্ত?

    ইডি সূত্রে খবর, রেশন কেলেঙ্কারি মামলায় (Ration Distribution Case) কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ধৃত বাকিবুরের পিছনে বড় মাথা হিসেবে গ্রেফতার করা হয়েছে মন্ত্রীমশাইকে। তাঁর বিপুল পরিমাণ সম্পত্তি ও আয়ের মধ্যে বিস্তর ফারাক খুঁজে পান তদন্তকারীরা। তার পরেই এদিন কাকভোরে গ্রেফতার করা হয় তৃণমূল নেতাকে।

    এদিকে, রেশনের গম খোলা বাজারে বিক্রির অভিযোগ রয়েছে বাকিবুরের বিরুদ্ধে। এই কেলেঙ্কারিতে রাজ্যের রেশন ডিলারদের একাংশও যুক্ত বলে অনুমান ইডির। তাই কেলেঙ্কারির শিকড়ে পৌঁছতে চাইছেন ইডির তদন্তকারী আধিকারিকরা।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • TMC Minister: মন্ত্রী-বিধায়ক থেকে রাঘব-বোয়াল, গত ১ বছরে চুরির অভিযোগে জেলে তৃণমূলের ৭ নেতা-মন্ত্রী

    TMC Minister: মন্ত্রী-বিধায়ক থেকে রাঘব-বোয়াল, গত ১ বছরে চুরির অভিযোগে জেলে তৃণমূলের ৭ নেতা-মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্নীতির অভিযোগে (TMC Minister) তৃণমূল নেতা-মন্ত্রীদের জেলযাত্রা শুরু হয়েছিল ২০২২ সালের ২৩ জুলাই থেকে। সেসময় গ্রেফতার হন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিগত এক বছরে এভাবেই রাজ্যের শাসকদলের দোর্দণ্ডপ্রতাপ নেতা, বিধায়ক, মন্ত্রীসহ একাধিক রাঘব বোয়াল গ্রেফতার হয়েছেন চাকরি চুরি, গরু চুরির অভিযোগে। শুক্রবার রেশনের চাল চুরির অভিযোগের গ্রেফতার হলেন মমতা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক।

    আমরা এক নজরে দেখে নেব বিগত এক বছরে গ্রেফতার হওয়া নেতাদের তালিকা

    গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

    ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেফতার করা হয় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। রেশন বন্টন দুর্নীতি মামলায় (TMC Minister) ইডির হাতে গ্রেফতার হন তিনি। রেশন বন্টন মামলায় চুরির অভিযোগে পুজোর আগেই গ্রেফতার হন বাকিবুর রহমান। তাঁর সূত্র ধরে উঠে আসে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম।

    গতবছরের জুলাইতে গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

    ২০২২ সালে ২৩ জুলাই গ্রেফতার করা হয় মমতা মন্ত্রিসভার (TMC Minister) অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য পার্থ চট্টোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর সঙ্গেই গ্রেফতার করা হয় তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে।

    ২০২২ সালের অগাস্টে গ্রেফতার তৃণমূল নেতা  অনুব্রত

    ২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচারকাণ্ডে গ্রেফতার করা হয় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে। তার আগে অবশ্য একাধিকবার অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সিবিআই। তবে তিনি হাজিরা দেননি। অবশেষে বাড়ি গিয়ে তাঁকে জেরা করা হয় এবং গ্রেফতার করা হয়।

    ২০২২ সালের অক্টোবরে গ্রেফতার বিধায়ক মানিক

    ঠিক এক বছর আগে ২০২২ সালের ১১ অক্টোবর গ্রেফতার করা হয় তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্যকে।প্রসঙ্গত, মানিক ভট্টাচার্য ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। অভিযোগ সেসময়ই নিজের ক্ষমতাকে অপব্যবহার করে নানা রকমের দুর্নীতি করেছিলেনতিনি। এমনকি টেটে সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরিও পেয়েছিলেন মানিকের বদান্যতায়।

    ২০২৩ সালের এপ্রিলে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

    ২০২৩ সালের ১৭ এপ্রিল সিবিআই গ্রেফতার করে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জীবনকৃষ্ণের বাড়িতে টানা ৬৫ ঘণ্টা তল্লাশি শেষে গ্রেফতার করা হয় তৃণমূলের এই বিধায়ককে। 

    ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেফতার যুব নেতা কুন্তল ঘোষ

    চলতি বছরের ২১ জানুয়ারি তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার। বেসরকারি বিএড কলেজের ব্যবসা চালাতেন তাপস মণ্ডল নামে জনৈক ব্যক্তি। তাপস মণ্ডলের সূত্র ধরেই উঠে আসে নিয়োগ দুর্নীতিতে (TMC Minister) কুন্তলের নাম।

    ২০২৩ সালের মার্চে গ্রেফতার তৃণমূল নেতা শান্তনু

    ২০২৩ সালের ১১ মার্চ ইডির হাতে গ্রেফতার করা হয় কুন্তল ঘোষ ঘনিষ্ঠ শান্তনু বন্দোপাধ্যায়কে। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনুর বিরুদ্ধে ওঠে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ। 

  • Kalighater Kaku: কোন অসুখে টানা দু’মাস হাসপাতালে সুজয়কৃষ্ণ? এসএসকেএমে আচমকা হানা ইডির

    Kalighater Kaku: কোন অসুখে টানা দু’মাস হাসপাতালে সুজয়কৃষ্ণ? এসএসকেএমে আচমকা হানা ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: অগাস্ট মাসে হাসপাতালে অস্ত্রপচার হয়েছে কালীঘাটের কাকুর (Kalighater Kaku)। অক্টোবর মাসের অর্ধেক দিন অতিবাহিত। প্রায় দু মাস হাসপাতালেই রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। হৃদরোগের চিকিৎসার জন্য এতদিন কেন তিনি হাসপাতালে? তা খতিয়ে দেখতেই হাসপাতালে হাজির হলেন ইডির কর্তারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আচমকা হানায় এসএসকেএম হাসপাতালে রীতিমতো আলোড়ন তৈরি হয়। ওয়াকিবহাল মহলের মতে, দার্ঘদিন হাসপাতালে কালীঘাচের কাকু ভর্তি থাকার ফলে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারছে না ইডি। অন্যদিকে আদালতেরও নির্দেশ রয়েছে, শীঘ্রই তদন্ত শেষ করার। তাই ইডির এই আচমকা হানা।

    সুজয়কৃষ্ণের সঙ্গে কথা ইডি অফিসারদের

    নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের (Kalighater Kaku) সঙ্গে ইডি অফিসাররা এদিন এসএসকেএম হাসপাতালে কথাও বলেন। এর পাশাপাশি মঙ্গলবার চিকিৎসকদের সঙ্গে তদন্তকারী অফিসারদেরও কথা বলতে দেখা যায়। জানা গিয়েছে, সুজয়কৃষ্ণ ভদ্রের কী ধরনের সমস্যা রয়েছে! সেই সংক্রান্ত মেডিক্যাল রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে। তা হাতে পাওয়ার পরই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেবেন ইডি আধিকারিকরা। তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এসএসকেএম হাসপাতাল যেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কাছ থেকে বাঁচার একমাত্র আস্তানা। এর আগেও সমন পেতেই মদন মিত্র বা পার্থ চট্টোপাধ্যায় অথবা অনুব্রত মণ্ডলদের এখানে ভর্তি হতে দেখা গিয়েছে।

    চলতি বছরের ৩০ মে গ্রেফতার হন কালীঘাটের কাকু

    প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গ্রেফতার করে সুজয়কৃষ্ণ ভদ্রকে (Kalighater Kaku)। চলতি বছরের ৩০ মে গ্রেফতার হন কালীঘাটের কাকু। সুজয়কৃষ্ণ ভদ্র লিপস অ্যান্ড বাউন্সের অন্যতম কর্তা বলে নিজেকে দাবি করেছিলেন বারবার। পাশাপাশি সংবাদমাধ্যমের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্যার সম্বোধনও করতে থাকেন তিনি। বহুবার তাঁকে তলব করে ইডি, তাঁর বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টানা কয়েকমাস নজরদারি চালানোর পরে গ্রেফতার করা হয় তাঁকে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share