Tag: ED

ED

  • Abhishek Banerjee: ইডির হাজিরা এড়ালেন অভিষেক, পাঠালেন চিঠি, কি লিখলেন জানেন?

    Abhishek Banerjee: ইডির হাজিরা এড়ালেন অভিষেক, পাঠালেন চিঠি, কি লিখলেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির (ED) দফতরে হাজিরা দিলেন না তৃণমূলের (TMC) সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বেলা সাড়ে ১১টায় ইডি দফতরে হাজিরার জন্য গত সপ্তাহেই নোটিশ পাঠানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। যদিও তখনই তিনি জানিয়েছিলেন নবজোয়ার যাত্রা কর্মসূচি ছেড়ে এখনই যাচ্ছেন না তিনি। সেই মতো এদিন ইডি দফতরে উপস্থিত হননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তার বদলে পাঠিয়ে দিলেন চিঠি।

    ইডিকে লেখা চিঠি

    ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে লেখা চিঠিতে অভিষেক জানিয়েছেন, “দলীয় কর্মসূচিতে ব্যস্ত আছি। আগামী ৮ তারিখ পঞ্চায়েত ভোট। আমি তদন্তে সমস্ত সাহায্য করেছি ও আগামী দিনেও করব। এই মুহূর্তে দলীয় কর্মসূচি ছেড়ে যাওয়া সম্ভব নয়।” ১৫ পাতার ওই চিঠির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের একটি কপি। অভিষেক (Abhishek Banerjee) লিখেছেন, “গত কয়েক বছরের নথি আমার থেকে চাওয়া হয়েছে ইডির তরফে। সেই তথ্য সংগ্রহে সময় লাগবে।” তৃণমূলের দু নম্বর ব্যক্তিত্বের দাবি, তাঁর কাছে যেসব নথি চাওয়া হয়েছে, তার সঙ্গে গত ২৯ মার্চ একটি সভায় তাঁর বক্তব্যের কোনও সম্পর্ক নেই। এ সংক্রান্ত সব নথি ইতিমধ্যেই সরকারি দফতরে রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন তৃণমূল নেতা।

    অভিষেকের অভিযোগ

    যদিও দিন কয়েক আগে নদিয়ার নবজোয়ার যাত্রা থেকে অভিষেক বলেছিলেন, “নবজোয়ার নষ্ট করতে চাইছে বিজেপি। আমার স্ত্রীকে হেনস্থা করা হচ্ছে। নবজোয়ার যাত্রা থামিয়ে হাজিরা দিতে যাব না। চাকর-বাকর নই যে যতবার ডাকবে, ততবার যেতে হবে। আগেই অনুরোধ করেছিলাম যাত্রার মাঝে না ডাকতে। ইডিরও বাধ্যবাধকতা রয়েছে। ওদের বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই।”

    আরও পড়ুুন: এবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সৌমেন্দু অধিকারী

    গত ২৯ মার্চ ধর্মতলায় এক জনসভায় অভিষেক (Abhishek Banerjee) দাবি করেছিলেন, “হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।” এর পরেই নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষও দাবি করেন, অভিষেকের নাম বলার জন্য তাঁকে চাপ দিচ্ছে ইডি, সিবিআই। নিম্ন আদালতের পাশাপাশি হেস্টিংস থানায়ও চিঠি দেন কুন্তল। সেই মামলার তদন্তেই অভিষেককে সমন পাঠিয়েছিল ইডি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kalighater Kaku: “অভিষেককে ডেকে লাভ হবে না”, ‘কালীঘাটের কাকু’র মন্তব্যে রহস্যের গন্ধ

    Kalighater Kaku: “অভিষেককে ডেকে লাভ হবে না”, ‘কালীঘাটের কাকু’র মন্তব্যে রহস্যের গন্ধ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রশ্ন শুনেই মেজাজ হারালেন ‘কালীঘাট কাকু’ (Kalighater Kaku)। পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বললেন, ‘আমার ২০০ কোটি আছে তো আপনার কি? শিল্পপতি মুকেশ আম্বানি, গৌত আদানিরও এত টাকা। তা নিয়ে তো কেউ কোনও কথা বলে না। শুধু আমার বেলাতেই কেন টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে?’ শনিবার রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে কালীঘাট কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে গিয়েছিল ইডি। সেখানেই তাঁকে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁর ছ’টি সংস্থায় যে ২০-২২ কোটি টাকার বিনিয়োগের খবর পাওয়া যাচ্ছে তা কি সত্যি? তাতেই মেজাজ হারান কালীঘাট কাকু। 

    সংস্থায় বিনিয়োগ নিয়ে প্রশ্ন

    ওই ছ’টি সংস্থায় নিয়োগ দুর্নীতির টাকা বিনিয়োগ হয়েছে কিনা জানতে চাওয়া হলে সুজয়কৃষ্ণভদ্র বলেন, ‘কোনও কিছু নেই। ২০০৮ সাল থেকে কাজ করছি। ইডিকে সব তথ্য দিয়েছি।’ উল্লেখ্য, গত ৩০ মে ইডি গ্রেফতার করে সুজয়কৃষ্ণকে। তার আগে তিনি দু’বার সিবিআই দফতরে হাজিরাও দিয়েছিলেন। তবে কেন্দ্রীয় গোয়েন্দারের প্রশ্নের সঠিক জবাব দিতে না পারার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়। আপাতত তিনি হেফাজতে।

    অভিষেককে ডেকে লাভ নেই

    অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব নিয়েও মুখ খুলেছেন কালীঘাট কাকু। তিনি বলেছেন, ‘ডেকে কোনও লাভ হবে না।’ সুজয়কৃষ্ণ ভদ্রের এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছ। কারণ, তিনি অভিষেক বন্দ্যাপাধ্যায়ের কোম্পানিতেই কাজ করতেন। সেই যোগসূত্রও খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

    আরও পড়ুুন: সিভিককে উর্দি পরিয়ে পুলিশ করার ছক রাজ্যের! বিস্ফোরক দাবি শুভেন্দুর

    এদিকে, সিভিক ভলিন্টিয়ার রাহুল বেরাকে গতকাল জিজ্ঞাসাবাদ করেছে ইডি। জেরায় নাকি বিষ্ণুপুরের ওই সিভিক ভলিন্টিয়ার বহু তথ্য উগরে দিয়েছেন বলে খবর। রাহুলের দেওয়া তথ্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, কালীঘাট কাকুর মোবাইলের যাবতীয় ডেটা ডিলিট করেছিলেন তিনি। এই প্রসঙ্গ টেনে সুজয়কৃষ্ণ ভদ্রের কাছে জানতে চাওয়া হয়, রাহুল নাকি জেরায় অনেক কিছু বলেছেন গোয়েন্দাদের? কালীঘাট কাকুর জবাব, ‘যা ইচ্ছা বলুক।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kalighater Kaku: সুজয়কৃষ্ণের ফোনের তথ্য মুছে দিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার! ফের তলব তাঁকে

    Kalighater Kaku: সুজয়কৃষ্ণের ফোনের তথ্য মুছে দিয়েছিলেন সিভিক ভলান্টিয়ার! ফের তলব তাঁকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘কালীঘাটের কাকু’ (Kalighater kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের ফোন তদন্তকারীদের কাছে যেন তথ্যের খনি! ইডির অভিযোগ, সুজয়কৃষ্ণের ফোনের গুরুত্বপূর্ণ তথ্য মুছে দিয়েছিলেন পেশায় সিভিক ভলান্টিয়ার রাহুল বেরা! তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আগেই কলকাতার ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল। সেই মতো শুক্রবার সকালে ইডির দফতর সিজিও কমপ্লেক্সে হাজির হন বিষ্ণুপুরের ওই সিভিক ভলান্টিয়ার।

    কী জানা গেল ইডি সূত্রে?

    এই নিয়ে তৃতীয়বার ইডি দফতরে হাজিরা দেন রাহুল। এর আগে তাঁর বাড়িতেও তল্লাশি চলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতির তদন্তে রাহুল অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র বলেই মনে করছেন গোয়েন্দারা। আদালতে ইডি জানিয়েছে, এই সিভিক ভলান্টিয়ারের মাধ্যমে সুজয়কৃষ্ণ ভদ্র নিয়োগ দুর্নীতির একাধিক নথি লোপাটের চেষ্টা করেছেন।

    কেন এত গুরুত্বপূর্ণ কালীঘাটের কাকুর (Kalighater kaku) মোবাইল ফোন?

    প্রসঙ্গত, সুজয়কৃষ্ণ দাবি করেছিলেন, তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে ২০২১ সালের আগে পর্যন্ত চিনতেন না। কিন্তু ইডির অভিযোগ, মানিকের হোয়াটস্‌অ্যাপ কথোপকথন ঘেঁটে ২০১৮ সাল থেকে সুজয়ের সঙ্গে তাঁর যোগাযোগের প্রমাণ মিলেছে। মানিক গ্রেফতার হন ২০২২ সালের ১১ অক্টোবর। অর্থাৎ, অন্তত ৭ মাস আগে থেকেই কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের প্রাক্তন কর্মী এই ‘কালীঘাটের কাকু’।

    ৩০ মে গ্রেফতার হন কালীঘাটের কাকু

    গত ৩০ মে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাত ১১টার দিকে সুজয়কে গ্রেফতার করে ইডি। পরের দিনই তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি জানিয়েছিল, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সুজয়ের কথায় ফোন থেকে মুছে দিয়েছিলেন রাহুল। ইডি সূত্রে খবর, এই বিষয়ে সুজয়কে জিজ্ঞাসা করা হলে তিনি যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। কিন্তু তাদের কাছে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ আছে, এমনটাই বলছেন ইডি আধিকারিকরা। প্রসঙ্গত, গত মাসের ৪ মে সুজয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল আর এক তদন্তকারী সংস্থা সিবিআই। সেই সময় তল্লাশি চালানো হয় ‘সুজয়-ঘনিষ্ঠ’ রাহুলের বাড়িতেও।

    আরও পড়ুন: ‘মনোনয়নের সময়সীমা পর্যাপ্ত নয়, পুনর্বিবেচনা করা হোক’, পর্যবেক্ষণ হাইকোর্টের

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Rujira Banerjee : সাড়ে ৪ ঘণ্টা পর ইডি দফতর ছেড়ে বাড়ির পথে অভিষেক-পত্নী রুজিরা

    Rujira Banerjee : সাড়ে ৪ ঘণ্টা পর ইডি দফতর ছেড়ে বাড়ির পথে অভিষেক-পত্নী রুজিরা

    মাধ্যম নিউজ ডেস্ক: সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির অফিস থেকে বের হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। দীর্ঘক্ষণ একাধিক বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রুজিরাকে (Rujira Banerjee) জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে ইডির আধিকারিকেরা সিজিও কমপ্লেক্সে এসেছিলেন। রুজিরার জন্য তৈরি ছিল তিন পাতার প্রশ্নমালা।

    তিন পাতার প্রশ্নমালা

    বৃহস্পতিবার সকালে ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে তলব করা হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee)। সেই ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছেছিলেন তিনি। সেই ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছেছিলেন তিনি। প্রায় তিন পাতার প্রশ্নমালা নিয়ে হাজির ছিলেন ইডি আধিকারিকরা। একাধিক বাছা বাছা প্রশ্ন নিয়ে প্রস্তুত ছিলেন ইডি আধিকারিকরা। 

    আরও পড়ুন: একাদশ-দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের

    ইডি সূত্রে খবর, তাঁর দুবাই যাত্রা নিয়েও একাধিক প্রশ্ন করা হয় তাঁকে। বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ ইডি দফতর থেকে বের হন রুজিরা (Rujira Banerjee)। তবে বেরোনোর সময় তিনি কোনও মন্তব্য করেননি। যে ভাবে গাড়ি নিয়ে ঢুকেছিলেন বেলায়, সেই ভাবেই বেরিয়ে গেলেন বিকেলে। জানা যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে পঙ্কজ কুমার নামে এক উচ্চ পদস্থ ইডি আধিকারিক কলকাতায় উড়ে আসেন।

    কড়া নিরাপত্তা

    এদিন সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল সিজিও কমপ্লেক্স। ইডির দফতরে প্রবেশাধিকারে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সিজিও কমপ্লেক্স ইডির দফতরের বাইরে বিধাননগর থানার পুলিশ মোতায়েন করে রাখা হয়। ব্যারিকেড দিয়েও ঘিরে রাখা হয় পুরো চত্বর। উল্লেখ্য, গত সোমবার কলকাতা বিমানবন্দরে আটকানো হয়েছিল রুজিরাকে। দুবাইয়ের বিমান ধরার জন্য ওই দিন সকাল ৭টা নাগাদ দুই সন্তানকে নিয়ে কলকাতার বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। কিন্তু বিমান ধরার আগেই অভিবাসন দফতরের কর্মীরা ‘বাধা’ দেন রুজিরাকে (Rujira Banerjee)। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান অভিষেক-পত্নী। রুজিরাকে আটকানোর পরেই বৃহস্পতিবার তাঁকে ইডি দফতরে হাজির হওয়ার জন্য ডাকা হয়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • ED: এসেছেন আরও ২০ অফিসার! রাজ্যে ফের তৎপরতা ইডির, কেন জানেন?

    ED: এসেছেন আরও ২০ অফিসার! রাজ্যে ফের তৎপরতা ইডির, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ফের তৎপরতা ইডি (ED) সহ একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। যার জেরে আবারও তুঙ্গে জল্পনা। শুক্রবার রাজ্যে এসেছিলেন ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র। শনিবার কলকাতা ছেড়ে যান তিনি। তার মধ্যেই সেরেছেন বেশ কয়েকটি বৈঠক। মঙ্গলবার রাজ্যে এসেছিলেন জাতীয় তদন্তকারী সংস্থার শীর্ষ কর্তা দিনকর গুপ্ত। জানা গিয়েছে, শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে শহরে এসেছেন কয়েকজন ডেপুটি ডিরেক্টর সহ ইডির ২০ জন আধিকারিকের একটি দল। এর পরেই দানা বেঁধেছে জল্পনা। তাহলে কী বড় কোনও অপারেশনের ঘুঁটি সাজাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা?

    ইডির (ED) তৎপরতা

    জল্পনার পারদ চড়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়ায়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলবও করেছে ইডি (ED)। ১৯ জুন দিল্লিতে তলব করা হয়েছে তৃণমূল নেতা তথা আইনমন্ত্রী মলয় ঘটককেও। কয়লা কেলেঙ্কারিকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে।

    কাকে কাকে তলব করা হয়েছে?

    ইডি সূত্রে খবর, বৃহস্পতিবার রুজিরাকে সিজিও কমপ্লেক্সে জেরা করতে পারে পাঁচজনের একটি দল। কয়লা পাচার মামলার সূত্রে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে। ওই সূত্রেই দিল্লিতে তলব করা হয়েছে মলয়কে। ডেকে পাঠানো হয়েছে মলয়ের আপ্ত সহায়ক হিসেবে পরিচিত শঙ্কর চক্রবর্তীকেও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কেবল তাঁদের আধিকারিক-আইনজীবীদের সঙ্গে নয়, আয়কর দফতর ও শুল্ক দফতরের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছেন সঞ্জয়। রাজ্যে আরও কয়েকজন আধিকারিক আসার পরে ফের রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে পারে ইডি।

    আরও পড়ুুন: অশান্ত মণিপুর, বিচ্ছিন্নতাবাদীদের হামলার জেরে অস্ত্র সমর্পণে না রাজ্যবাসীর

    গরু ও কয়লা পাচারের মামলা পরিচালিত হয় দিল্লির সদর দফতর থেকে। কারণ দুটি মামলায়ই দায়ের হয়েছে দিল্লিতে (ED)। ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতায় এসেছেন ওই মামলা দুটির তদন্তকারী আধিকারিক। কলকাতার আধিকারিকদের সঙ্গে তাঁদের সমন্বয় বৈঠকও হয়েছে। ইডির দাবি, কয়লা ও গরু পাচারের কালো টাকার একটা বড় অংশ বিনিয়োগ করা হয়েছে বিভিন্ন ব্যবসা ও সম্পত্তিতে। ইডি সূত্রে খবর, বিভিন্ন নথিপত্রের সাহায্যে তদন্ত আরও জোরদার করতে চাইছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kalighater Kaku: অভিষেককে ‘সাহেব’ বলে সম্বোধন করা ‘কালীঘাটের কাকু’র পরিচয় কী?

    Kalighater Kaku: অভিষেককে ‘সাহেব’ বলে সম্বোধন করা ‘কালীঘাটের কাকু’র পরিচয় কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতির টাকা কুন্তল ঘোষ পাঠাতেন ‘কালীঘাটের কাকু’কে! ধৃত কুন্তলের ডায়েরিতে পাওয়া এমনই নাম নিয়ে তৈরি হয় জল্পনা। কৌতূহল বাড়তে থাকে কালীঘাটের কাকুকে (Kalighater Kaku) নিয়ে! কে তিনি? কীই বা তাঁর পরিচয়? উত্তর মেলে নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডলের কাছে। তদন্তকারী সংস্থার গাড়িতে বসে হঠাৎই তিনি বলেন, ‘‘কালীঘাটের কাকু আসলে সুজয়কৃষ্ণ ভদ্র!’’ পরবর্তীতে ক্যামেরার সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাহেব বলে সম্বোধনও করেন কাকু। তাঁর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) একটি সংস্থাও দেখভাল করেন বলে জানান সুজয়কৃষ্ণ।

    কালীঘাটের কাকুর (Kalighater Kaku) ঠিকুজি

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কালীঘাটের কাকুর সন্ধান পায় বেহালায়‌। বাড়ির নাম রাধারানি। একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। বাড়িতেও চালানো হয় তল্লাশি অভিযান। সুজয়কৃষ্ণ ভদ্রের সঙ্গে যোগ মেলে তিন তিনটি সংস্থারও। সেই সংস্থার ডিরেক্টর এবং অ্যাকাউন্টেন্টদের ডেকেও জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা। ইডির দাবি, এই সংস্থাগুলি থেকেই নিয়োগ দুর্নীতির কালো টাকাকে সাদা করা হতো। মঙ্গলবার ইডি অফিসে ফের তলব করা হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে। টানা বারো ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি।

    বাড়ি বেহালায় কিন্তু কালীঘাটের কাকু (Kalighater Kaku) বলে তাঁকে কেন ডাকা হতো?

    নিয়োগ দুর্নীতিতে ধৃতরা সুজয়কৃষ্ণ ভদ্রকে কালীঘাটের কাকু কেন বলতেন? তাঁর বাড়ি তো বেহালায়। সেক্ষেত্রে হওয়া উচিত ছিল বেহালার কাকু। এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সুজয়কৃষ্ণ ভদ্র। তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ইতিপূর্বে শোনা গিয়েছিল কালীঘাটের কাকুর মুখে। সংবাদমাধ্যমে সুজয়কৃষ্ণ ভদ্র দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর মালিক। অভিষেকের লিপস অ্যান্ড বাউন্ডস নামে একটা জলের কারখানা রয়েছে সেটাই দেখাশোনা করেন তিনি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আর নাকি একদমই সময় দিতে পারেন না। ক্যামেরার সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাহেব বলেও সম্বোধন করেছিলেন কাকু (Kalighater Kaku)। পরে এও বলেন তিনি, ‘‘আমি কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করিনি অথবা তার সঙ্গে দেখাও করিনি।’’ নিজেকে তৃণমূলের একনিষ্ঠ কর্মী বলেও দাবি করেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র! কালীঘাটের সঙ্গে তাঁর কী সম্পর্ক রয়েছে। তাই এখন তদন্ত করে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

     

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kalighater Kaku Arrested: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র

    Kalighater Kaku Arrested: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার (Kalighater kaku Arrested) করল ইডি। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার ইডি দফতরে তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছিলেন আধিকারিকরা। ইডি সূত্রে সন্ধ্যার পর থেকেই খবর আসতে থাকে তদন্তে সহযোগিতা করছেন না কালীঘাটের কাকু। এবং তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ছে। সকাল ১১টা থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে (Kalighater kaku Arrested)। রাত্রি এগারোটা নাগাদ তাঁকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। 

    কীভাবে উঠে এল সুজয় কৃষ্ণ ভদ্রের নাম?

    গত বছরের জুলাই মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ৫০ কোটি নগদ টাকা। এরপরেই শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে একের পর এক নাম উঠে আসতে থাকে। তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের ডাইরিতে কালীঘাটের কাকু নামের উল্লেখ মেলে। পরবর্তীকালে গোপাল দলপতি এবং তাপস মন্ডল নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এই দুইয়ের মুখ থেকে শোনা যায় কালীঘাটের কাকু আসলে সুজয়কৃষ্ণ ভদ্র (Kalighater kaku Arrested)। প্রসঙ্গত, গত সপ্তাহে সুজয় কৃষ্ণ ভদ্রের কোম্পানির ডিরেক্টর এবং অ্যাকাউন্টেটদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেই বয়ানের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তলব করা হয় সুজয় কৃষ্ণকে। এর আগেও প্রায় ১৫ ঘণ্টা তল্লাশি চালানো হয়েছিল সুজয় কৃষ্ণের বাড়িতে।

    তিনটি সংস্থার সঙ্গে যুক্ত সুজয়কৃষ্ণ

    জানা গেছে তিনটি সংস্থার সঙ্গে জড়িত সুজয়কৃষ্ণ ভদ্র। ইডির অভিযোগ এই সংস্থাগুলির সাহায্যেই কালো টাকাকে সাদা করা হতো। ইডি আধিকারিকরা মনে করছেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে বিপুল পরিমাণে টাকা উঠে আসতো সেই টাকাই এখানে সাদা করা হতো।

    আরও পড়ুন: ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য, ১১ কোটি বাড়িতে জলের লাইন! অভাবনীয় সাফল্য মোদি সরকারের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: ৬ ঘণ্টা পার! এখনও ‘কালীঘাটের কাকু’-কে জেরা করে চলেছে ইডি

    Recruitment Scam: ৬ ঘণ্টা পার! এখনও ‘কালীঘাটের কাকু’-কে জেরা করে চলেছে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) আজ, মঙ্গলবার ‘কালীঘাটের কাকু’ (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব করেছে ইডি (ED)। এদিন সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (যেখানে ইডির দফতর রয়েছে) হাজিরা দেন সুজয়। এই প্রথম বার ইডি দফতরে গেলেন তিনি। জিজ্ঞাসাবাদ নিয়ে কি ভয় পাচ্ছেন সুজয়? সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আত্মবিশ্বাসী কি না বেরোনোর সময় দেখবেন।’’

    কেন তলব?

    নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডলের মুখে প্রথম উঠে আসে কালীঘাটের কাকুর নাম। কে এই কালীঘাটের কাকু, সেই নিয়ে চর্চা হয় বিস্তর। জানা যায়, তাঁর আসল নাম সুজয়কৃষ্ণ ভদ্র। তাপস দাবি করেন, কুন্তল ঘোষ ও সুজয়কৃষ্ণ ভদ্রের যোগসাজশ রয়েছে। এমনকী টাকা লেনদেনের ব্যাপারে সবই জানতেন সুজয়। যদিও কুন্তল দাবি করেছিলেন, তিনি সুজয়কৃষ্ণকে চেনেন না। একাধিবার সুজয়কে জেরা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। দিন কয়েক আগেই নিজামে সুজয়কে ডেকে পাঠিয়েছিল সিবিআই।

    আরও পড়ুন: পুরসভায় নিয়োগ দুর্নীতি! ফিরহাদ হাকিমের দফতরকে চিঠি ইডি-র

    গত ২০ মে ‘কালীঘাটের কাকু’র বেহালার বাড়িতে হানা দিয়েছিলেন ইডি কর্তারা। সকাল ছ’টা নাগাদ কার্যত তাঁর বাড়ি গিয়ে সুজয়কে ঘুম থেকে তুলে তল্লাশি অভিযান ও জেরা শুরু করেন ইডি অফিসাররা। টানা ১৫ ঘণ্টা তল্লাশি চালিয়ে সুজয়ের একটি মোবাইল ও কিছু নথি নিয়ে যান গোয়েন্দারা। মনে করা হচ্ছে, সেইসব সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের জন্য সুজয়কে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। সুজয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি দেখে অনেকগুলি লেনদেন সন্দেহজনক লেগেছে তদন্তকারীদের। তারপর নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়িয়েছে। সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান অফিসাররা। কুন্তল–তাপসকে কেমন করে চিনতেন সেটা জানতে চাইতেই এই তলব। তাঁদের সঙ্গে টাকার লেনদেন হয়েছিল বলে খবর রয়েছে অফিসারদের কাছে। এমনকী এক প্রভাবশালী আমলার সঙ্গে তাঁর যোগ ছিল বলে তথ্য পেয়েছেন তাঁরা। এইসব নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে চান ইডি অফিসাররা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতি! ফিরহাদ হাকিমের দফতরকে চিঠি ইডি-র

    Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতি! ফিরহাদ হাকিমের দফতরকে চিঠি ইডি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরসভায় নিয়োগ দুর্নীতির  (Recruitment Scam) কিনারা করতে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দফতরে চিঠি দিল ইডি। কোন পুরসভায় কত নিয়োগ হয়েছে, তা জানতে চেয়ে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং পুর নগরোন্নয়ন দফতরকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    কী কী তথ্য জানতে চাইল ইডি?

    ইডি সূত্রে খবর, গত ১০ বছরের মেয়াদে কলকাতা পুর নিগম সহ রাজ্য জুড়ে পুরসভা ও কর্পোরেশনগুলিতে কত নিয়োগ করা হয়েছে, সেই নিয়োগের প্রক্রিয়া কী ছিল, কীভাবে প্রার্থী বাছাই করা হয়েছে, কত জনের প্যানেল তৈরি হয়েছিল, এই সব তথ্যই জানতে চাওয়া হয়েছে (seeking information)। ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত কোন কোন পুরসভায় কত নিয়োগ (Recruitment Scam) হয়েছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু পুর ও নগরোন্নয়ন দফতরকেই নয়, এর পাশাপাশি রাজ্যের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকেও একটি চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। সূত্রের খবর, ২০১৪ সাল থেকে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন মারফত নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছেন ইডির তদন্তকারী অফিসাররা। ২০১৪ সাল থেকে কোন কোন পুরসভায় কত নিয়োগ হয়েছে, কোন এজেন্সি দায়িত্বে ছিল, সেই সব বিষয়েও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

    আরও পড়ুন: রাজ্যে বিজেপির বিকল্প নেই, দেখিয়ে দিল সাগরদিঘি, তোপ সুকান্তর

    কোথায় কোথায় দুর্নীতি!

    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি মজদুর, সুইপার, ক্লার্ক, পিওন, অ্যাম্বুলেন্স অ্যাটেন্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি, পাম্প অপারেটর, হেল্পার, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার-সহ বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে (Recruitment Scam) টাকা-পয়সার লেনদেন হয়েছিল। রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে হুগলির প্রোমোটার অয়ন শীলকে। অয়নের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে বিভিন্ন পুরসভায় নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার করেছিল ইডি। ওই অফিস থেকে পুরসভার বিভিন্ন পদে চাকরিপ্রার্থীদের ওএমআর শিট (উত্তরপত্র) পাওয়া গিয়েছে বলেও দাবি করেছিলেন তদন্তকারীরা। ইডি মনে করছে, অয়নের সংস্থা যে সব উত্তরপত্রের মূল্যায়ন করেছে, সে সব ক্ষেত্রে দুর্নীতি হয়ে থাকতে পারে। পুর নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে অয়ন ৩৫-৪০ কোটি টাকা তুলেছেন বলে ইডি সূত্রে খবর। কাঁচরাপাড়া, টাকি, দক্ষিণ দমদম, হালিশহর, বরানগর-সহ বহু পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে অয়ন জড়িত ছিলেন বলে দাবি ইডির। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না অভিষেক! জেরা করতে পারবে সিবিআই

    Abhishek Banerjee: সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না অভিষেক! জেরা করতে পারবে সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় আপাতত স্বস্তি পেলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার শীর্ষ আদালত (Supreme Court) জানিয়ে দেয়, কলকাতা হাইকোর্টের নির্দেশে এখনই হস্তক্ষেপ করছে না তারা। অভিষেককে কোনও রক্ষাকবচও দেয়নি সুপ্রিম কোর্ট। তবে তাঁকে ২৫ লক্ষ টাকা জরিমানার যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তাতে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। 

    সুপ্রিম দুয়ারে অভিষেক

    গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) অবকাশকালীন বেঞ্চে, দ্রুত শুনানির আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি বলেন, ‘অভিষেককে রোজই সমন পাঠানো হচ্ছে। শনিবার সিবিআই তাঁকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। তাঁকে গ্রেফতারও করা হতে পারে।’ অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করার আবেদনও জানানো হয়। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি পিএস নরসিমহার অবকাশকালীন বেঞ্চ জানায়, তদন্তে এখনই হস্তক্ষেপ করবে না আদালত। 

    বিচারপতিদের অভিমত

    বিচারপতি জিতেন্দ্র কুমার মাহেশ্বরী বলেন, ‘আমি পুরো বিষয়টি খতিয়ে দেখেছি। (তৎকালীন) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বেঞ্চ পরিবর্তন করেছিলেন। তারা আবেদনের শুনানির সুযোগ দিয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট বলেছে যে তারা তদন্তে হস্তক্ষেপ করতে পারবে না। এটা কীভাবে ভুল হতে পারে?’ একইসুরে বিচারপতি নরসীমা বলেন, ‘সবদিক বিবেচনা করে রায় দেওয়া হয়েছে।’ সেইসঙ্গে তিনি বলেন, শুধুমাত্র ২৫ লাখ টাকা জরিমানার বিষয়টা যুক্তিসংগত নাও হতে পারে। (তাছাড়া) বাকি যে রায় দেওয়া হয়েছে, তা ন্যায়সংগত। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে শুধুমাত্র জরিমানার বিষয়টা ছাড়া ওই রায়ে কোনও সমস্যা নেই।’

    ‘‘কতদিন ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াবেন মমতা’’! অভিষেককে কটাক্ষ দিলীপের

    আর্থিক জরিমানায় স্থগিতাদেশ

    অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা। নির্দেশনামায় বিচারপতি সিনহা উল্লেখ করেন, শাসক দলের শীর্ষনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তদন্ত প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার কথা নয়। অথচ, আবেদনকারীরা, বিশেষত  অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বশক্তি দিয়ে তদন্তের বিরোধিতা করছেন। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করেন বিচারপতি অমৃতা সিনহা। সেই ২৫ লক্ষ টাকার আর্থিক জরিমানায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share