Tag: Eden Gardens

Eden Gardens

  • AUS vs SA: ইডেনের আকাশে কালো মেঘ! টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার

    AUS vs SA: ইডেনের আকাশে কালো মেঘ! টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার

    মাধ্যম নিউজ ডেস্ক: দুপুর থেকেই কলকাতার আকাশ মেঘলা। ইডেনের খটখটে ন্যাড়া উইকেট চটের কভার দিয়ে ঢাকা ছিল দুপুর পর্যন্ত। স্পিনাররা মারাত্মক সুবিধে পাবেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা বেশ কষ্টকর। তাই টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার ভারতীয় দল। রবিবার ট্রফির লড়াইয়ে কারা তাঁদের প্রতিপক্ষ হবে, তা ঠিক হবে ইডেনের বাইশ গজে। 

    টস গুরুত্বপূর্ণ

    এই ম্যাচে টস যে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা আগেই বোঝা গিয়েছিল। উইকেট দেখে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলছিলেন, ‘পরে যারা ব্যাট করবে, মহা চাপে পড়বে।’ কয়েক দিন আগে এই ইডেনেই ভারতের বিরুদ্ধে ৮৩ রানে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবের স্পিন সামলাতে ডানদিক-বাঁদিক খুঁজে পাননি কুইন্টন ডি’ককরা। সে দিক থেকে দেখলে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার হাতে আজ তৈরি হতে পারে ম্যাচের ভাগ্য। সাহায্য পাবেন ম্যাক্সওয়েলও।

    ম্যাড-ম্যাক্স শো

    বাংলার ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে রয়েছেন ম্যাড-ম্যাক্স শো দেখার জন্য। ইডেন গার্ডেন্সের পিচ ব্যাটারদের জন্য খুবই ভালো। তবে স্পিনারদের জন্যও এই পিচে সুবিধা রয়েছে। পেসাররা এখান থেকে খুব বেশি সাহায্য পাবেন না। ব্যাটাররা সেট হয়ে গেলে তাদের রান করা থেকে আটকানো সহজ হবে না। যে দল টসে জিতবে সেই দল প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে।

    দক্ষিণ আফ্রিকা কখনও বিশ্বকাপের ফাইনাল খেলেনি। হ্যান্সি ক্রোনিয়ে থেকে গ্রেম স্মিথ – অসাধারণ সব অধিনায়ক দুরন্ত সমস্ত দল নিয়ে বিশ্বকাপে এসেছেন। কিন্তু সেমিফাইনালে গিয়ে বারবার স্বপ্নভঙ্গ হয়েছে। ১৯৯৯ সালের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল অন্য়তম ফেভারিট প্রোটিয়াদের। যদিও এবার গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে ইডেনের সেমিফাইনাল বৃষ্টিতে আজ পণ্ড হলে, শুক্রবার রিজার্ভ ডে রয়েছে। আর দু’দিনই কোনও ভাবে খেলা না হলে, তবে দক্ষিণ আফ্রিকা লিগ টেবলে অজিদের থেকে এক ধাপ উপরে দুই নম্বরে থাকার সুবাদে ফাইনালে চলে যাবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: গল্ফ খেলে, শপিং মলে ঘুরে কাটল দিন! কলকাতায় ফুরফুরে মেজাজে বাবররা 

    ICC World Cup 2023: গল্ফ খেলে, শপিং মলে ঘুরে কাটল দিন! কলকাতায় ফুরফুরে মেজাজে বাবররা 

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরে হালকা মেজাজে রয়েছেন পাকিস্তান ক্রিকেটাররা। শনিবার, ১১ নভেম্বর ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন দ্বৈরথ। বৃহস্পতিবার শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে পাকিস্তানকে শেষ চারে যেতে ইংল্যান্ডকে হারালেই চলবে। কেন না, তাতে নিউজিল্যান্ড থাকবে ৮ পয়েন্টে। পাকিস্তান পৌঁছে যাবে ১০ পয়েন্টে। 

    চোট-সমস্যা আপাতত নেই

    কালীপুজোর আগে ক্রিকেট জ্বর। ভারত-পাকিস্তান সেমিফাইনাল দেখার আশায় শহরবাসী। তাই শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের জয় চাইছে কলকাতা। কারণ,  পাকিস্তান সেমিফাইনালে উঠলে ক্রিকেটের নন্দনকাননে হবে ভারত-পাকিস্তান মেগা দ্বৈরথ! আজ, বুধবার থেকে ইডেনে ইংল্যান্ড ম্য়াচের প্রস্তুতি শুরু করে দেবে পাকিস্তান। বেলা ২টো থেকে ইডেনে অনুশীলন করার কথা রয়েছে। পাকিস্তান দলের যে দুই ক্রিকেটারের চোট নিয়ে দুশ্চিন্তা ছিল তা কেটে গিয়েছে। হ্যারিস রউফের পাঁজরে চোট লেগেছিল। এমআরআইয়ে খারাপ কিছু আসেনি। শাদাব খানেরও কনকাসনজনিত সমস্যা আর নেই। তাই মঙ্গলবার সন্ধ্যায় একটু খোশমেজাজে দেখা গেল বাবরদের।

    আরও পড়ুন: ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংস! বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

    গল্ফ খেললেন বাবর

    মঙ্গলবার, গল্ফ খেলে কেনাকাটা করে গোটা দিনটা বেশ ফুরফুরে মেজাজেই কাটালেন বাবর আজমরা। দিনের শুরুতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবে গল্ফ খেলে কাটালেন। বাবরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন এবং বোলিং কোচও। বিশ্বকাপ জ্বরে কাবু তিলোত্তমা। সামনে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। এমন সুযোগ হাতছাড়া করেননি গল্ফ ক্লাবে উপস্থিত কেউই। পাক অধিনায়ককে দেখা মাত্রই অটোগ্রাফ, ফটোগ্রাফের অনুরোধ জুড়ে দেন আশেপাশের সকলে। পাকিস্তান অধিনায়ক কিন্তু তাঁদের আবদার মেটানও।  এদিনই পাকিস্তান দলের কয়েকজন তারকাকে বাইপাসের ধারে এক শপিং মলেও দেখা যায়। পাকিস্তান ক্রিকেট দলের আবদুল্লা শফিক, মহম্মদ ওয়াসিম, ওসামা মীররা যান শপিং মলে। পরিবারের জন্য শাড়িও কেনেলন তাঁরা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • India Vs Pakistan: বিশ্বকাপ সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তান! ইডেনে কোন অঙ্কে মুখোমুখি রোহিত-বাবররা?

    India Vs Pakistan: বিশ্বকাপ সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তান! ইডেনে কোন অঙ্কে মুখোমুখি রোহিত-বাবররা?

    মাধ্যম নিউজ ডেস্ক: জমে উঠেছে বিশ্বকাপ (ICC World Cup 2023)। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে ২৪৩ রানে হারিয়ে গ্রুপে শীর্ষ দল হিসেবে নিজেদের জায়গা পাকা করেছে ভারত। হারলেও গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদেরও সেমিফাইনাল নিশ্চিত। শেষ দুটি স্থানের জন্য চারটি দলের লড়াই চলছে। লিগ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে আমেদাবাদে। সেমিফাইনালে যদি পাকিস্তান নিজেদের জায়গা পাকা করতে পারে তাহলে কাপ দখলের লড়াইয়ে ইডেনে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান (India Vs Pakistan)।

    কী সমকরণে ভারত-পাক দ্বৈরথ

    সেমিফাইনালে তৃতীয় ও চতুর্থ আসন দখলের লড়াই চলছে।  তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। অস্ট্রেলিয়া এক ম্যাচ জিতলেই শেষ চার পাকা। চার নম্বর স্থানের জন্য তিনটি দলের লড়াই হবে, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। পাক দলের শেষ ম্যাচ কলকাতায় শনিবার। তার আগে নিউজিল্যান্ড খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই ম্যাচে বৃষ্টির শঙ্কা রয়েছে। খেলা ভেস্তে গেলে পাক দল যদি শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারে, সেক্ষেত্রে বাবর আজমরা সেমিতে চলে যাবে চার নম্বর দল হিসেবে। বর্তমানে পাকিস্তানের নেট রান রেট ০.০৩৬। আর নিউ জিল্যান্ডের রান রেট ০.৩৯৮। যদি পাকিস্তান ইংল্যান্ডের বিরুদ্ধে একান্তই হেরে যায়, তাহলে তারা নিউ জিল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসেরও পরাজয় চাইবে। 

    ইডেনে কেমন ভাবে

    বিশ্বকাপের (ICC World Cup 2023) সূচি অনুযায়ী শীর্ষ স্থানে থাকা দলের সঙ্গে খেলবে চতুর্থ স্থানে থাকা দল। শীর্ষস্থানে ভারত নিশ্চিত। পাকিস্তান যদি চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ওঠে, তাহলে ভারতের বিরুদ্ধে খেলবে। সেমিফাইনালের সূচি অনুযায়ী ভারতের ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে প্রতিপক্ষ যদি পাকিস্তান (India Vs Pakistan) হয়, সেই ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।  কারণ পাক দল আগেই জানিয়ে দিয়েছিল, তারা মুম্বইতে নয়, কলকাতায় ম্যাচ খেলতে চায়। তাদের সেই দাবি মেনে নিয়েছিল আইসিসি। পাকিস্তান যদি না ওঠে এবং ভারত অন্য কোনও দলের বিরুদ্ধে খেলে সেক্ষেত্রে সেই ম্যাচ হবে ওয়াংখেড়েতে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: “শতরান নিয়ে চিন্তিত নয় বিরাট”, ম্যাচের আগে কী বললেন কোচ দ্রাবিড়?

    ICC ODI World Cup 2023: “শতরান নিয়ে চিন্তিত নয় বিরাট”, ম্যাচের আগে কী বললেন কোচ দ্রাবিড়?

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্মদিনে ফুরফুরে মেজাজে রয়েছেন কোহলি। কোহলি এতটাই পেশাদার ক্রিকেটার যে নিজের শতরান নিয়ে চাপে থাকার মানুষই তিনি নন। ইডেনে রবিবার দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ম্যাচের আগে এমনই অভিমত কোচ রাহুল দ্রাবিড়ের। হেড কোচ বলেছেন, “বিরাট বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। বিশ্বকাপে ওর পারফরম্যান্স দেখলেই সেটা আপনারা বুঝতে পারবেন। দলের হয়ে দারুণ ব্যাট করছে। মাঠে নামলেই ভাল কিছু করার চেষ্টা করছে। আমি ওর মধ্যে আলাদা কিছু দেখিনি। বরাবর ও একই রকম থাকে।”

    শীর্ষস্থান দখলের লড়াই

    রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ। বিশ্বকাপের ফাইনালের আগে ফাইনাল বললেও খুব একটা ভুল হবে না। লিগ টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেমি ফাইনালের টিকিট দুই দলের পাকা হয়ে গেলেও, প্রেস্টিজ ফাইটে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুই দল। তবে অতীতে, ওডিআই বিশ্বকাপের মঞ্চে প্রোটিয়াদের সঙ্গে ভারতের সাক্ষাৎ খুব একটা ভালো হয়নি। কারণ ওডিআই বিশ্বকাপে মোট ৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে ভারতের জয় ২টি, দক্ষিণ আফ্রিকার জয় ৩টি।

    এগিয়ে কারা

    মেগা ম্যাচে দুই দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা। সেমির টিকিট পাকা হয়ে যাওয়ায় টিম ইন্ডিয়া প্রথম একাদশে কোনও পরিবর্তন করে কিনা সেটাই দেখার। সেমির লড়াইয়ের আগে রিজার্ভ বেঞ্চের প্লোয়ারদের এই ম্যাচে খেলিয়ে দেখে নেওয়ার সুযোগ থাকছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে। ইডেনের ২২ গজের চরিত্র বুঝেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়। অপরদিকে, নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি ম্যাচ বাদ দিলে পুরো প্রতিযোগিতায় দুরন্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে প্রোটিয়াদের ব্যাটিং লাইন তুলোধনা করছেন প্রতিপক্ষের বোলারদের।

    কী বললেন দ্রাবিড়

    কোহলির শতরান নিয়ে এদিন দ্রাবিড় বলেন, “বিরাট বরাবর পেশাদার ক্রিকেটারের মতোই আচরণ করে। কঠোর পরিশ্রম করে। ম্যাচের দিন নিজের মানসিকতা বদলে ফেলতে জানে। তাই আমি এটাও বলে দিতে পারি, ও মোটেই ৪৯তম বা ৫০তম শতরান নিয়ে ভাবছে না। ওর আর এক বছর বয়স বেড়ে যাচ্ছে এটা নিয়েও ওর কোনও ভাবনা নেই। বিশ্বকাপ জেতার ব্যাপারে কোহলির ফোকাস সম্পূর্ণ একই রকম রয়েছে। রবিবারের ম্যাচেও ভাল খেলবে বলে আমার বিশ্বাস।”

    আরও পড়ুন: শনি-সন্ধ্যায় ইডেনের সামনে বিরাট-উন্মাদনা! ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা

    হার্দিকের বদলি হিসেবে দলে প্রসিদ্ধ কেন? এ প্রসঙ্গে দলের কোচ বলেন, ‘‘আমাদের রিজার্ভে তিন ধরনের পরিবর্ত ছিল। এক জন স্পিনের, এক জন ব্যাটারের ও এক জন বোলিং অলরাউন্ডারের। আমরা ঠিক করেছিলাম, কোনও ক্রিকেটার চোট পেলে যাকে দরকার তাকেই পরিবর্ত হিসাবে নেওয়া হবে। দলের ভারসাম্য ঠিক রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।’’ এই ভারসাম্যের কারণেই প্রসিদ্ধকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দ্রাবিড়। দ্রাবিড় বলেন, ‘‘শার্দূল আর অশ্বিন তো অলরাউন্ডার হিসাবে আছেই। তা হলে আর অলরাউন্ডার নিয়ে কী লাভ? সেই কারণেই প্রসিদ্ধকে নেওয়া হয়েছে।’’

    টিকিট ফেরালেন রাজ্যপাল

    ক্রিকেট বিশ্বকাপে টিকিটের কালোবাজারি নিয়ে অসন্তুষ্ট পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাই ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট ফেরত পাঠালেন রাজ্যপাল। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখার জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চারটি টিকিট পাঠিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি। কিন্তু, রাজ্যের পরিস্থিতি সম্পর্কে প্রায় সবসময় ওয়াকিবহাল থাকা রাজ্যপাল সেই টিকিট ফিরিয়ে দিয়েছেন বলেই রাজভবন সূত্রে খবর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: শনি-সন্ধ্যায় ইডেনের সামনে বিরাট-উন্মাদনা! ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা

    ICC ODI World Cup 2023: শনি-সন্ধ্যায় ইডেনের সামনে বিরাট-উন্মাদনা! ম্যাচের দিন বিশেষ মেট্রো পরিষেবা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) লিগ পর্যায়ে ইডেন গার্ডেন্সে ভারতের একমাত্র ম্যাচ রবিবার। শনিবার বিকেলে ইডেন গার্ডেন্সে ভারতীয় টিমবাস ঢোকার সঙ্গে সঙ্গে ‘বিরাট’ চিৎকার। নিজের প্রিয় ক্রিকেটারদের এক ঝলক দেখার জন্য দুপুর থেকেই ইডেনের সামনে হাজির সমর্থকেরা। নিজেদের পছন্দের তারকা খেলোয়াড়ের নম্বর দেওয়া জার্সি পরে আছেন বিরাট-ভক্তেরাও। তাঁদের একটাই দাবি, রবিবার, নিজের জন্মদিনের দিন শতরান করে রেকর্ড গড়ুন ‘কিং কোহলি’।

    ম্যাচের জন্য বিশেষ পরিষেবা

    আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে (ICC ODI World Cup 2023) কলকাতা ইডেন গার্ডেনসে হতে চলা ম্যাচের জন্য বিশেষ পরিষেবা ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষও। আগামী কাল রবিবার ইডেনে বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, রাত্রি ১০টা ৪৫ মিনিটে ইডেনের নিকটবর্তী এসপ্ল্যানেড স্টেশন থেকে মিলবে ২টি পরিষেবা। একটি ১০টা ৪৫ মিনিটে ছেড়ে রাত্রি ১১টা ১৮ মিনিটে পৌঁছবে দক্ষিণেশ্বর স্টেশনে। অপরটি সেই ১০টা ৪৫ মিনিটেই ছেড়ে ১১টা ১৮ মিনিটে পৌঁছবে কবি সুভাষ স্টেশনে।

    ইডেনে নিরাপত্তা বলয়

    ম্যাচ ঘিৱে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা যেমন তুঙ্গে তেমনই, টিকিটেরও হাহাকার ময়দান জুড়ে। টিকিটের যা চাহিদা তাতে রবিবার ইডেন কানায় কানায় পূর্ণ থাকবে, বলে আশা সিএবির। এমনকি এই ম্যাচে সাধারণ ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি আসবেন ভিভিআইপিরাও।ফলে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা ময়দান অঞ্চল। ইডেনে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023)  ম্যাচের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। প্রচুর সংখ্যাক নিরাপত্তাকর্মীকে মোতায়েন করা হচ্ছে এই ম্যাচ উপলক্ষ্যে।

    আরও পড়ুন: বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন হার্দিক, বদলি ঘোষণা ভারতের, দলে এলেন কে?

    যান চলাচলে নিয়ন্ত্রণ

    ম্যাচের দিন সকাল থেকেই যান নিয়ন্ত্রন করবে কলকাতা পু‌লিশ। একাধিক রাস্তায় বন্ধ থাকবে গাড়ি চলাচল। রবিবার ছুটির দিনে সংখ্যা কম থাকে যান বাহ‌নের।সকাল সাড়ে ৯ টার পর থেকে খেলা শেষ হওয়ার পর পর্যন্ত। ইডেন সংলগ্ন রাস্তাগুলিতে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে অর্থাৎ এজেসি বোস রোডের একটি বড় অংশ, যার মধ্যে ডিএল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনওয়ে, লাভার্স লেনে যান চলাচলে নিয়ন্ত্রণ বা বন্ধ রাখা হবে। পণ্য়বাহী গাড়িগুলি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে না। হাইকোর্টগামী গাড়িগুলিকে ওকল্যান্ড রোডের বদলে এসপ্ল্যানেড রো দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ট্রাফিকের চাপ অনুযায়ী।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC world cup 2023: বিশ্বকাপে টিকিটের কালোবাজারি! অনলাইন সংস্থাকে জিজ্ঞাসাবাদ, তলব সিএবি সভাপতিকেও

    ICC world cup 2023: বিশ্বকাপে টিকিটের কালোবাজারি! অনলাইন সংস্থাকে জিজ্ঞাসাবাদ, তলব সিএবি সভাপতিকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই ইডেনে ভারত–দক্ষিণ আফ্রিকার ম্যাচ। চলতি বিশ্বকাপে সমানে সমানে পাল্লা দিচ্ছে দুই দল।  এই ম্যাচের টিকিট নিয়ে কার্যত হাহাকার পরিস্থিতি। টিকিটের কালোবাজারির অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। অনলাইনে টিকিট বিক্রিতে অস্বচ্ছতার অভিযোগও উঠেছে। মিলছে না টিকিট। আবার কিছু ক্ষেত্রে টিকিট মিললেও তা বিক্রি হচ্ছে ১০ গুণ চড়া দামে।

    টিকিট বিক্রি নিয়ে জেরা পুলিশের

    ইতিমধ্যেই অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থাকে ও সিএবিকে নোটিস পাঠিয়েছিল ময়দান থানা। সেই নোটিসের প্রেক্ষিতে শুক্রবার দুপুরেই ময়দান থানায় হাজিরা দিয়েছেন অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থার অফিসাররা। এদিন দীর্ঘক্ষণ ময়দান থানায় জেরা করা হয় এই দুই ব্যক্তিকে। বিকেলে তাঁদের জেরা করার জন্য পৌঁছয় লাল বাজারের গোয়েন্দা বিভাগের সাত সদস্যের একটি দল। এই জেরা পর্বের ভিডিও করা হয়। এ ছাড়া টিকিট কালোবাজারিতে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে ১৬ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে ৯৪টি টিকিট। সূত্রের খবর, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কেও পুলিশের তরফে চিঠি পাঠানো হয়েছে। সিএবি সভাপতিকে কিংবা তাঁর কোনও প্রতিনিধিকে থানায় এসে তদন্তে সহযোগিতা করার জন্য বলা হয়েছে বলে সূত্রের দাবি।

    আরও পড়ুন: ‘ভারতের সময় বল বদলে দিচ্ছে’, অদ্ভুত অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের

    পুলিশের নজরদারি

    আজ, শনিবার ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলই অনুশীলন করবে ইডেনে। শনিবার দুপুর দু’টো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুশীলন করবে দক্ষিণ আফ্রিকা এবং সন্ধ্যা ছ’টা থেকে রাত ন’টা পর্যন্ত অনুশীলন করবে ভারত। এই ম্যাচ ঘিরে বেশ কিছু দিন আগে থেকেই কালোবাজারিদের সংখ্যা পাল্লা দিয়ে বেড়েছে ময়দান চত্বরে। শুক্রবারও কালোবাজারিদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। অভিযোগ উঠেছে, ৯০০ টাকার টিকিট ৯০০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এই অবস্থায় কালোবাজারি রুখতে  ইডেন গার্ডেনের চারপাশে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী মোতায়ন করেছে লালবাজার। যার সংখ্যাটা হল প্রায় আড়াইশো জন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs South Africa: ইডেন মাতাতে কলকাতায় রোহিতরা! পিচ পরিদর্শনে কোচ দ্রাবিড় 

    India vs South Africa: ইডেন মাতাতে কলকাতায় রোহিতরা! পিচ পরিদর্শনে কোচ দ্রাবিড় 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ-জ্বরে ভুগছে কলকাতা। ইডেন মাতাতে শহরে উপস্থিত বিরাট-রোহিত-শামি-সিরাজরা। তবে শুক্রবার সন্ধ্যায় ঝিরি ঝিরি বৃষ্টিতে চিন্তায় পড়ে গেলেন শহরের ক্রিকেটপ্রেমীরা। বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবারেও। তবে রবিবার আকাশ পরিষ্কার থাকারই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার শহরে পা রেখে  দলের ক্রিকেটাররা যখন হোটেলমুখী হলেন, তখন দ্রাবিড় ছুটলেন ইডেনে। বোলিং কোচকে সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ পিচ পর্যবেক্ষণ করেন। কথা বলেন ইডেনের পিচ কিউরেটর সুজয় মুখোপাধ্যায়ের সঙ্গেও। 

    পিচ দেখলেন দ্রাবিড়

     প্রোটিয়াদের বিরুদ্ধে জেতা যে খুব একটা সহজ নয়, তা ভাল করেই জানেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। তাই কলকাতায় নেমেই বোলিং কোচ পরশ মামরেকে নিয়ে রাহুল পৌঁছে গেলেন ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। দু’জনে মিলে পিচ পর্যবেক্ষণ করলেন। জানা গিয়েছে, দু’টি ট্র্যাক তৈরি রাখা হয়েছে ম্যাচের জন্য। কোনটিতে খেলা হবে তা এখনও ঠিক হয়নি। রাহুলকে দেখে মনে হয়, সেমিফাইনালে ভারত চলে গেলেও পরের দু’টি ম্যাচ একেবারেই হাল্কাভাবে নিতে চান না তিনি। তারপর বিপক্ষ যদি হয়, দক্ষিণ আফ্রিকা তবে বাড়তি চাপ তো থাকবেই। প্রোটিয়াদের গুরুত্ব দিয়ে দেখছে ভারত। ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়, এই সেমিফাইনালে আগে ভারতকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে দক্ষিণ আফ্রিকা। ইডেনেও জয়ের ধারা বজায় রাখতে চায় ভারত। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই কাজটা সহজ নয়, সেটা সকলেই জানেন। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দুরন্ত ফর্মে আছে। প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি’কক স্বপ্নের ফর্মে আছেন। তাঁকে আউট করতে বুমরারা কী পন্থা নেন, সেটাই এখন দেখার।

    দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং বনাম ভারতের বোলিং

    দুই দলের শেষ ৬টা ওডিআই সাক্ষাতে শেষ হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা। ২০২২ সালের জানুয়ারি মাসে তিন ম্যাচের ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকা তাদের ঘরের মাঠে জিতেছিল। অন্যদিকে একই বছর ফিরতি লিগে ভারত নিজেদের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল। এই পরিস্থিতিতে রবিবার লড়াই হবে, দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং বনাম ভারতের বোলিং। প্রোটিয়াদের টপ অর্ডারকে ফেরানোর মত বোলার এখন দূরবীন দিয়ে খুঁজতে হবে। বোলারের ওভার শেষ হয়ে গেলেও দক্ষিণ আফ্রিকার ব্য়াটিং অর্ডার শেষ হয় না। অন্যদিকে ভারতের বোলিং খেলার জন্য ব্য়াটারের অভাব দেখা গিয়েছে চলতি বিশ্বকাপে। মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহদের খেলতে পারছেন না কেউই। 
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023:  ইডেনে অমিত শাহ! কোহলির জন্মদিনে কেক, মুখোশ বাদ, কী ভাবছে সিএবি?

    ICC World Cup 2023: ইডেনে অমিত শাহ! কোহলির জন্মদিনে কেক, মুখোশ বাদ, কী ভাবছে সিএবি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডেনে বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ম্যাচ ঘিরে রয়েছে প্রবল উন্মাদনা। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে ইডেনে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তবে তিনি আসবেন কিনা তা দিল্লি থেকে নিশ্চিত করা হয়নি। তবে সিএবি কর্তারা প্রস্তুতিতে  কোনও খামতি রাখছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। তাই ইডেনের বাইশগজে বিরাট-বাভুমাদের লড়াই যখন গতি পাবে, তখন ক্লাব হাউসে প্রেসিডেন্ট বক্সে অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের সম্ভাবনা থাকছে।

    সাজছে ইডেন

    নবসাজে সজ্জিত ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) ম্যাচ ঘিরে নানা পরিকল্পনা রয়েছে সিএবি’র। প্রথমে ঠিক হয়েছিল, ম্যাচ শুরুর আগে আধ ঘণ্টার একটা জলসা হবে। যেখানে গান গাওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল অরিজিৎ সিংকে। কিন্তু তাঁর পূর্বনির্ধারিত প্রোগ্রাম থাকায় অরিজিৎ গাইতে পারবেন না বলে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, সিএবি কর্তারা মনে করছেন ম্যাচের আগে মাঠ ভরবে না। তাই বিপুল অর্থ খরচ করে টসের আগে জলসা করে কোনও লাভ হবে না। ইনিংসের বিরতিতে ছোট্ট একটি অনুষ্ঠান হবে।

    কোহলির জন্মদিন  

    ৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। তাই ইডেনের ৬৭ হাজার দর্শক যাতে প্রিয় ক্রিকেটারের জন্মদিন পালন করতে পারেন, মাঠে, সেই ব্যবস্থা করা হয়েছিল। ঠিক ছিল দর্শকদের দেওয়া হবে মুখোশ। বিরাট ক্লাব হাউসের সামনের লনে কেক কাটবেন। এটাই ছিল পরিকল্পনা। কিন্তু বিরাট কোহলির জন্মদিন পালন করার প্ল্যানে ধাক্কা খেল সিএবি। বিসিসিআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, বিশ্বকাপের (ICC World Cup 2023) ম্যাচের মধ্যে বিরাটের জন্মদিন পালন করা যাবে না। শুধু কেক এবং বিশেষ স্মারক দেওয়া যাবে বিরাট কোহলিকে। তবে সেটা আলাদা করে কেক কাটিং সেরিমনি বা অনুষ্ঠান করা যাবে না। সিএবি চাইলে কেক এবং মেমেন্ট শুধুমাত্র ড্রেসিংরুমে পাঠিয়ে দিতে পারবে।

    আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের, ইডেনে জিতে টিকে থাকল পাকিস্তান

    টিকিটের হাহাকার

    চলছে টিকিটের হাহাকার। বিশ্বকাপের (ICC World Cup 2023) আসরে রোহিত শর্মারা পর পর ছ’টি ম্যাচ জেতায় সমর্থকদের প্রত্যাশা এক ঝটকায় অনেকটাই বেড়ে গিয়েছে। তাই কলকাতার ক্রিকেটপ্রেমীরা চাইছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ম্যাচটি মাঠে বসে দেখতে। আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে ব্ল্যাকারারা। ২৫০০ টাকার টিকিট কালোবাজারে বিক্রি হচ্ছে ১১ হাজার টাকা করে। এই তথ্য সামনে এসেছে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করার পর। ম্যাচের সময় যত এগিয়ে আসবে, টিকিট চাহিদা ও কালোবাজারি দু’টোই যে পাল্লা দিয়ে বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: বিরাটের জন্মদিনে বিশেষ ভাবনা সিএবির! বিশ্বকাপের জন্য প্রস্তুত ইডেন

    ICC ODI World Cup 2023: বিরাটের জন্মদিনে বিশেষ ভাবনা সিএবির! বিশ্বকাপের জন্য প্রস্তুত ইডেন

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্গা পুজোর রেশ কাটতে না কাটতেই ক্রিকেট উৎসবে গা ভাসাচ্ছে শহরবাসী। বিশ্বকাপ শুরু হয়েছে ২০দিন হয়ে গেল। রাত পোহালেই, লক্ষ্মীপুজোর দিন কলকাতায় প্রথম ম্যাচ। শনিবার বাংলাদেশ এবং আফগানিস্তান মুখোমুখি হবে ইডেনে। ভারতের খেলা অবশ্য আগামী রবিবার। শনিবার ইডেনে বিশ্বকাপের বোধন হলেও, প্রচুর ক্রিকেট প্রেমীর নজর ৫ নভেম্বরে। কারণ, ৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। ওই দিনই আবার ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ। অনুমতি মিললে সিএবির তরফ থেকে ওই দিনের ম্যাচে বিরাটকে কেক উপহার দেওয়া হবে।

    ইডেনে দুর্ঘটনা

    বিশ্বকাপের ম্যাচের একদিন আগেই  ইডেনের চার নম্বর গেট ভেঙে গিয়েছে। বৃহস্পতিবার আচমকা ইডেনের গেটে ধাক্কা মারে একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাড়িটি। তাতেই গেট ভেঙে যায়। শনিবারের ম্যাচের আগে ইডেনের গেট সারিয়ে ফেলতে হবে সিএবি-কে। বিশ্বকাপের জন্য ইডেন সাজানোর কাজ হচ্ছিল। অনেক কিছুই নতুন করে করা হয়েছে। এমন অবস্থায় বিশ্বকাপের ম্যাচের ৪৮ ঘণ্টা আগে এমন দুর্ঘটনা চিন্তায় ফেলল সিএবি-কে। 

    দলের সঙ্গে শাকিব

    কলকাতায় দলের সঙ্গে যোগ দিলেন শাকিব আল হাসান। বাংলাদেশ পাঁচটির মধ্যে চারটি ম্যাচে হেরে গিয়েছে। ১০ দলের মধ্যে তারা রয়েছে আট নম্বরে। পর পর চারটি ম্যাচে হারতে হয়েছে তাদের। শাকিব নিজেও ফর্মে নেই। এমন অবস্থায় হঠাৎ করেই দেশে ফিরে গিয়েছিলেন তিনি। শাকিবের ব্যক্তিগত কোচ নাজমুল জানিয়েছেন যে, কেন তাঁর কাছে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। নাজমুল বলেন, “নিউজিল্যান্ডের বিরুদ্ধে সব ধরনের শট খেলতে পারছিল না শাকিব। অফ স্টাম্পের বাইরে বল করা হয়নি ওকে। তাই কাট বা ড্রাইভ করতে পারেনি। অন সাইডে খেলে যেতে হচ্ছিল। স্পিনারেরা সারা ক্ষণ লেগ স্টাম্প লক্ষ্য করে বল করে যাওয়ায় সমস্যা হচ্ছিল শাকিবের। সেই কারণেই বড় শট খেলতে গিয়ে আউট হয় ও। শাকিবের আসল শক্তি অফ সাইড। কিন্তু ওই দিকে বল না পাওয়ায় সমস্যা হচ্ছিল। তাই আমার কাছে এসেছিল সেই সমস্যা দূর করতে।”

    আরও পড়ুন: চিন্তায় রোহিতরা, পুরো বিশ্বকাপ থেকেই বাদ পড়তে পারেন হার্দিক! কেন জানেন?

    ইডেনে টিকিটের চাহিদা

    ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বিশ্বকাপের পরের ম্যাচ ৩১ অক্টোবর। তারপর ৫ নভেম্বর বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিনে রয়েছে ভারতের ম্যাচ। সেই ম্যাচের জন্য বিশেষ ভাবনা রয়েছে সিএবির। বিশ্বকাপের জন্য ইডেন গার্ডেন্সে সংস্কারের কাজ হয়েছে। তাই আগের থেকে অনেক উজ্জ্বল হয়েছে ক্রিকেটের নন্দনকানন। ইডেন চত্বরে দেখা গিয়েছে একাধিক বাংলাদেশের সমর্থকদের। যাঁরা এখনও শনিবারের বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের টিকিটের খোঁজ করছেন। অনেকেই আবার ৩১ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশের যে ম্যাচ, তার টিকিটের খোঁজও করছেন। এদিকে ৩১ অক্টোবর ক্রিকেটর নন্দনকাননে রয়েছে পাকিস্তানের ম্যাচ। ইডেনে টিকিটের আসল চাহিদা ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের। বাংলার ক্রিকেট সংস্থার সদস্যেরা সকলে সেই ম্যাচের টিকিট পাননি। সেই নিয়ে বৃহস্পতিবারও বিক্ষোভ দেখান তাঁরা।  সিএবি-র ১১ হাজার সদস্য রয়েছে। কিন্তু মাত্র তিন হাজার টিকিট সদস্যদের জন্য দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Eden Gardens: ড্রেসিংরুমে বসানো হচ্ছে স্প্রিঙ্কলার, ইডেনের অগ্নিকাণ্ড নিয়ে কী বললেন সিএবি সভাপতি?

    Eden Gardens: ড্রেসিংরুমে বসানো হচ্ছে স্প্রিঙ্কলার, ইডেনের অগ্নিকাণ্ড নিয়ে কী বললেন সিএবি সভাপতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডেনের (Eden Gardens) ড্রেসিংরুমে অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনা থাকতে পারে। এমনই মন্তব্য করেছিলেন সিএবি’র এক শীর্ষ কর্তা। বৃহস্পতিবার সকালে তাঁর এই বক্তব্য শোনার পর বঙ্গীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার বহু সদস্য অসন্তোষ প্রকাশ করেন। প্রশ্ন উঠতে শুরু করে, অন্তর্ঘাত যদি হয়, তাহলে কে বা কারা সেটা করল? আর কীসের ভিত্তিতে এই অভিযোগ করা হচ্ছে, তা-ও সামনে আনা হোক। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত মাঠে নামতে হয় সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘অন্তর্ঘাতের কোনও প্রশ্নই নেই। আমরা এই ধরনের কোনও অভিযোগ করিনি। সব রটনা। তবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

    ইডেনে আগুন প্রসঙ্গে স্নেহাশিস

    ইডেনে (Eden Gardens) আগুন প্রসঙ্গে সিএবি সভাপতি বলেন, ‘খুব বড় কিছু নয়। অ্যাওয়ে টিমের ড্রেসিংরুমে ক্রিকেটারদের স্টিম বাথের জন্য যে মেশিন রয়েছে, সেখানে শর্ট সার্কিটের ফলে আগুন লাগে। ওই স্টিম বাথের প্লাগের কাছে কিছু মাঠ কর্মী তোয়ালে মিলে রেখেছিল। সেখানেও আগুন ধরে যায়। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল। চিন্তার কিছু নেই। এই ঘটনা বিশ্বকাপের ম্যাচ আয়োজনে কোনও সমস্যা করবে না।’

    আরও পড়ুন: নতুন রূপে আসছে এয়ার ইন্ডিয়া! নতুন লোগো ও রং প্রকাশ সংস্থার

    ঘটনাটি ঘটে বুধবার রাত ১১-৫০ নাগাদ। তা নজরে আসার পরেই খবর দেওয়া হয় দমকলকে। আধ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। তবে সামনে রয়েছে বিশ্বকাপ। ভারত, দক্ষিণ আফ্রিকা রাউন্ড রবিন লিগের ম্যাচ হবে ইডেনে (Eden Gardens)। রয়েছে একটি সেমি-ফাইনাল ম্যাচও। শুধু তাই নয়, পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশের মতো হাইপ্রোফাইল দল খেলবে ক্রিকেটের নন্দন কাননে। তাই কোনও ঝুঁকি নিতে রাজি নয় সিএবি। স্নেহাশিস আরও বলেছেন, ‘আমরা রাতের ইডেনে নিরাপত্তা আরও জোরদার করছি। ইলেকট্রিক জ্ঞান রয়েছে এমন কর্মীদেরই ইডেনের কাজে ব্যবহার করা হবে বেশি করে। ড্রেসিংরুমে ফায়ার অ্যালার্ম আছে। তাছাড়া বসানো হবে স্প্রিঙ্কলার। আগুন লাগলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জল নির্গত হবে।’ এই ঘটনার পর ইডেনের ইলেকট্রিক লাইন পরীক্ষা করে দেখা হয়। দু’জন সিইএসসি আধিকারিক সন্তাষজনক রিপোর্ট দিয়েছেন বলেই সিএবি সূত্রের খবর। তবে বদলে ফেলা হবে স্টিম বাথের কেবল।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  

LinkedIn
Share