Tag: Fifa World Cup

Fifa World Cup

  • Franz Beckenbauer: বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন! জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের জীবনাবসান

    Franz Beckenbauer: বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন! জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের জীবনাবসান

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব ফুটবলে নক্ষত্র পতন। চলে গেলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (Franz Beckenbauer)। জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন। সোমবার তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে পরিবারের তরফে। ৭৮ বছর বয়স হয়েছিল তাঁর। ‘পার্কিনসন্স ডিজিজ’-এ ভুগছিলেন বেকেনবাওয়ার। ২০১৫ সালে ছেলে স্টিফেন মারা যাওয়ার পর থেকে তাঁর শরীর ক্রমশ খারাপ হতে থাকে। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে তাঁর পরিবারের তরফে বলা হয়েছে, “গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার রবিবার রাতে ঘুমের মধ্যেই মারা গিয়েছেন। তাঁর পরিবার সেই সময় ওঁর সঙ্গেই ছিল। আশা করি সবাই ওঁর পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকবেন।”

    রূপকথার ফুটবল জীবন

    পশ্চিম জার্মানির হয়ে বেকেনবাওয়ার (Franz Beckenbauer) মোট ১০৪টি ম্যাচ খেলেছেন। ১৯৭৪ সালে তাঁর নেতৃত্বেই জার্মানি বিশ্বকাপ খেতাব জয় করেছিল। এরপর প্রায় ১৬ বছর বাদে ইটালিতে তিনি ম্যানেজার হিসেবে সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি করেন।সাতের দশকে মাঝামাঝি সময়ে তিনি বেয়ার্ন মিউনিখের হয়ে ইউরোপিয়ান কাপে হ্যাটট্রিক করেছিলেন। পাশাপাশি দলের ডিফেন্ডার হিসেবেও তিনি ততদিনে নিজের জাত চিনিয়ে ফেলেছেন।

    ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে মিউনিখে জন্মগ্রহণ করেছিলেন এই ফুটবল কিংবদন্তি। কৈশোরে পা রাখার পর বেয়ার্নে যোগ দিয়েছিলেন তিনি। কেরিয়ারের শুরুর দিকে বেকেনবাওয়ার সেন্টার ফরোয়ার্ড হিসেবেই খেলতেন। ১৯৬৪ সালে তিনি এই ক্লাবে একজন লেফট উইঙ্গার হিসেবে যোগ দিয়েছিলেন। এরপর তিনি সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে চলে আসেন। বেকেনবাওয়ারের (Franz Beckenbauer) ফুটবল শৈলীর জন্য সকলে তাঁকে ‘ডার কাইজার’ বলে ডাকতেন। বিশেষ করে তিনি বলের উপর যেভাবে দখল রাখতে পারতেন কিংবা বিপক্ষের থেকে বল কেড়ে নেওয়ার একটা প্রতিভা ছিল, তা আজও ফুটবল বিশ্বের কাছে শিক্ষণীয়। 

     

    আরও পড়ুন: এশিয়ান কাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে ভারত! জেনে নিন কবে, কখন, কোথায় দেখবেন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • FIFA World Cup: তিনটি মহাদেশে ফুটবল বিশ্বকাপ ২০৩০! ছ’টি দেশের কাঁধে আয়োজনের দায়িত্ব

    FIFA World Cup: তিনটি মহাদেশে ফুটবল বিশ্বকাপ ২০৩০! ছ’টি দেশের কাঁধে আয়োজনের দায়িত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমবার তিনটি মহাদেশের ছয়টি দেশে হতে চলেছে ফুটবল বিশ্বকাপ।  ২০৩০ সালে শতবর্ষে পা দেবে ফুটবল বিশ্বকাপ। ফিফার ঘোষণা, ২০৩০ ফুটবল বিশ্বকাপের মূল আয়োজক হতে চলেছে স্পেন, পর্তুগাল এবং মরক্কো। শুধু তাই নয়, তিনটি উদ্বোধনী ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতেও।  অর্থাৎ একই বিশ্বকাপের ম্যাচ পেতে চলেছে ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা।

    বিশ্বকাপের শতবর্ষ উদযাপন

    বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা জানিয়েছে, ১৯৩০ সালে প্রথম ফিফা বিশ্বকাপের আসর বসেছিল উরুগুয়েতে। ১৯৩০ সালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল উরুগুয়ে। তখন অবশ্য প্রতিযোগিতার নাম ছিল জুলে রিমে কাপ। তারপর সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছে খেলার রাজা ফুটবল। সেকারণে ২০৩০ সালে সেই বিশ্বকাপ শতবর্ষে উদযাপনে বিশেষ উদ্যোগ নিচ্ছে ফিফা। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ মিলিয়ে বিশ্বকাপ আয়োজন করা হবে। ২০৩০ সালে বিশ্বকাপের খেলবে ৪৮ টি দেশ।

    দুই গোলার্ধে বিশ্ব ফুটবলের আসর

    বুধবার বিশ্বকাপ আয়োজক দেশগুলির নাম ঘোষণা করে ফিফার পক্ষ থেকে বলা হয়, “২০৩০ সালের বিশ্বকাপ মরক্কো, স্পেন এবং পর্তুগালকে আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই বিশ্বকাপের ১০০ বছর স্মরণীয় করে রাখতে ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে।” গত বছর ফুটবল বিশ্বকাপ হয়েছিল কাতারে। ফ্রান্সকে হারিয়ে সেখানে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। ২০৩০ সালে তারা ঘরের মাঠেই নিজেদের প্রথম ম্যাচ খেলবে। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো বলেন, “বিভক্ত পৃথিবীতে ঐক্য আনতে চায় ফিফা এবং ফুটবল। সেই কারণে দক্ষিণ আমেরিকার তিনটি দেশে ফুটবল বিশ্বকাপের ম্যাচ হবে। উরুগুয়ের স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচ হবে।” দক্ষিণ আমেরিকা ছাড়াও উত্তর আমেরিকার মরক্কো বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে। সেই সঙ্গে ইউরোপের স্পেন এবং পর্তুগালকেও দায়িত্ব দেওয়া হয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • FIFA World Cup: নাটকীয় ফাইনাল! টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ আর্জেন্টিনার

    FIFA World Cup: নাটকীয় ফাইনাল! টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ আর্জেন্টিনার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফাইনাল এরকমই হওয়া উচিত! ভবানীপুর থেকে চন্দননগর, টালা থেকে টালিগঞ্জ, চায়ের দোকান থেকে পাড়ার ক্লাব রবিবার রাতে কান পাতলে শোনা যাচ্ছিল একটাই কথা। সোমবার সকালে অফিস-স্কুল! একদিনের জন্য থাক না সেই চিন্তা। আবার তো চার বছর! মেসির স্কিল, এমবাপের দৌড় ভুলিয়ে দিল সব কথা। কলকাতার অলিগলি আর্জেন্টিনার দখলে থাকলেও কোথাও কোথাও এমবাপের জন্য আফসোসও শোনা গেল। বিশ্বকাপের ইতিহাসে সেরা ফাইনাল দেখে তৃপ্ত ফুটবল অনুরাগীরা। গোটা ম্যাচ জুড়ে বার বার বদলাল খেলার রং। প্রথমার্ধে মেসি  (Lionel Messi) ও আঞ্জেল ডি মারিয়ার (Angel Di Maria) গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের শেষ দিকে জোড়া গোল করলেন এমবাপে (Kylian Mbappe)। অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করলেন মেসি। খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করলেন এমবাপে। শেষ পর্যন্ত টাইব্রেকারে হল খেলার ফয়সালা। সেখানে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। নায়ক এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez)। 

    ম্যাচের হালচাল

    ম্যাচের প্রথমার্ধ ছিল আর্জেন্টিনার। ফ্রান্স গোলের তেকাঠির মধ্যে একটি শট পর্যন্ত রাখতে পারেনি। ২৩ মিনিটের মাথায় পেনাল্টি বক্স থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। উসমান দেম্বেলে পেনাল্টি বক্সে ডি মারিয়াকে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই পেনাল্টি থেকেই গোল করেন মেসি। প্রথম গোলটি পেনাল্টি থেকে আসলেও, দ্বিতীয় গোলে আর্জেন্টিনার দুরন্ত ফুটবলের পরিচয় মেলে। এই গোলেও মেসির অবদান ছিল। তাঁর রক্ষণভেদী পাস থেকে ফ্রান্সের পেনাল্টি বক্সের বাইরে বল পেয়ে যান অ্যালেক্সিস ম্য়াক অ্যালিস্টার। তাঁর পাস থেকে অনবদ্য এক গোল করে দলকে ২-০ এগিয়ে দিলেন ডি মারিয়া।

    দ্বিতীয়ার্ধে ভেলকির শুরু। ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত গ্যালারি ছিল আর্জেন্টিনার দখলে। ক্রিকেটের মতো ফুটবলও যে ঘোর অনিশ্চয়তায় মোড়া তা বোঝা গেল ৮০ মিনিটের মাথায়।  মাত্র ৯০ সেকেন্ডে দুটি গোল করে এমবাপে শুধু ম্যাচই ঘুরিয়ে দিলেন না, মনে হচ্ছিল মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্নকেও চুরমার করে দেবেন!নির্ধারিত সময় খেলার ফল ছিল ২-২।  অতিরিক্ত সময়ে আবার ১০৮ মিনিটের মাথায় গোল করে মেসি বুঝিয়ে দিলেন তিনিই রাজা। বৃদ্ধ হলেও যাদুকর তিনি। তবে নাটক বাকি ছিল। অতিরিক্ত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে এমবাপের শট আটকাতে গিয়ে বক্সের মধ্যেই বল হাতে লাগালেন মন্তিয়েল। সেখান থেকে হ্যাটট্রিক করে ফের ফ্রান্সকে ম্যাচে ফিরিয়ে আনলেন ২৩ বছরের তারকা। ফলে অতিরিক্ত সময় খেলার ফলাফল ছিল ৩-৩। তবে শেষরক্ষা হল না। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে তৃতীয়বারের জন্য বিশ্বজয়ী হল আর্জেন্টিনা। ৩৬ বছর পর কাপ পেল দিয়েগোর দেশ। স্বপ্নপূরণ হল লিওনেল মেসির। এদিন চারটে গোল করায় গোল্ডেন বুট পেলেন এমবাপে। গোল্ডেন গ্লাভস মার্টিনেজ আর গোল্ডেন বল মেসির হাতে।

    আরও পড়ুন:মেসি বনাম এমবাপে! কাপ কার দখলে? ফাইনালের আগে দ্বিধাবিভক্ত ফুটবল বিশ্ব

  • Lionel Messi: প্রায় ৩০ বছরের ফুটবল জীবনযাত্রা! ভিডিও শেয়ার মেসির, শ্রদ্ধা জানালেন মারাদোনাকে

    Lionel Messi: প্রায় ৩০ বছরের ফুটবল জীবনযাত্রা! ভিডিও শেয়ার মেসির, শ্রদ্ধা জানালেন মারাদোনাকে

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৬ বছরের বাধা পার করে বিশ্বকাপ (FIFA World Cup 2022) এল মারাদোনার (Diego Maradona) দেশে। আর এর পরেই দেশ জুড়ে উৎসবের পরিবেশ। গতকাল দেশের মাটিতে ফিরে আসলে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন মেসি। জয় আসার পর থেকেই তিনি একাধিক ছবি পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। বিশ্বকাপের ট্রফি নিয়ে তাঁর শান্তির ঘুম, এমন একটি ছবি পোস্ট করেছিলেন, যা ইতিমধ্যেই ঝড়ের বেগে ভাইরাল। আর এরপরেই তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। তাঁর ফুটবল জীবনের ৩০ বছরের যাত্রা সেই ভিডিও-র মাধ্যমে তুলে ধরেছেন। এর পাশাপাশি ক্যাপশনে তিনি শ্রদ্ধা জানিয়েছেন দিয়েগো মারাদোনাকে।  

    ৩০ বছরের ফুটবল জীবনযাত্রার স্মৃতিচারণা

    ১৯৮৬-এ মারাদোনার হাত ধরে শেষ বার বিশ্বকাপ এসেছিল আর্জেন্টিনায়। তারপর কেটে গিয়েছে ৩৬ বছর। বিশ্বকাপ জয়ের লক্ষ্যে শুধু ছুটে গিয়েছে লা আলবিসেলেস্তেরা। কিন্তু সাফল্য আসেনি। টানা অপরাজিত থাকার রেকর্ড নিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন মেসিরা (Lionel Messi)। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই সৌদির কাছে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হয় আর্জেন্টিনার। কিন্তু শেষ হাসি মেসিরাই হাসেন। ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিয়ে বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা।

    আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ দেখা যায় লিওনেল মেসিকে (Lionel Messi)। সেখানে তিনি একটি ভিডিও শেয়ার করে তাঁর ভক্তদের সঙ্গে তাঁর দীর্ঘ ৩০ বছরের ফুটবল জীবনের কিছু মুহূর্ত তুলে ধরেছেন। ভি়ডিওতে শৈশব জীবনের কিছু মুহূর্তও দেখা যায়। তিনি ক্যাপশনে লিখেছেন, “গ্র্যান্ডোলি থেকে কাতার। প্রায় ৩০ বছর। বিশ্বকাপ জিততে তিন দশকের কাছাকাছি সময় লাগল। ফুটবল আমাকে অনেক আনন্দ দিয়েছে। কিছু দুঃখও দিয়েছে। আমি সব সময় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছি। কখনও চেষ্টা বন্ধ করিনি। বিশ্বাস ছিল কখনও হাল ছাড়ব না।” 

    [insta]https://www.instagram.com/reel/CmZLBkMDZi5/?utm_source=ig_web_copy_link[/insta]

    মারাদোনাকে জানালেন শ্রদ্ধা

    আবার মেসির লেখায় উঠে এসেছে প্রয়াত দিয়েগো মারাদোনার কথাও। তিনি শেষে মারাদোনাকে স্মরণ করে লিখেছেন, “এই বিশ্বকাপটা দিয়েগোর জন্যও। তিনি আমাদের স্বর্গ থেকে উৎসাহিত করেছিলেন। এই বিশ্বকাপ তাঁদের সকলের জন্য যাঁরা ফলাফলের দিকে না তাকিয়ে সব সময় জাতীয় দলকে উৎসাহিত করেছেন। তাঁদের জন্য যাঁরা বেঞ্চে বসে থেকেছেন খেলার সুযোগ না পেয়ে। ২০১৪ সালে যাঁরা কাছে পৌঁছেও জিততে পারেননি, এই বিশ্বকাপ তাঁদেরও। সকলের একটাই আকাঙ্ক্ষা ছিল। সব কিছু আমাদের ইচ্ছা মতোহয় না।  আমার হৃদয় থেকে আপনাকে অনেক ধন্যবাদ! লেটস গো আর্জেন্টিনা!!!”

    উল্লেখ্য, এই ভিডিওটিতে ইতিমধ্যেই ১২৪ মিলিয়ন ভিউ ও ১৮.৭ মিলিয়ন লাইক এসেছে। কমেন্টে প্রায় প্রত্যেকেই লিখে চলেছেন ‘সর্বকালের সেরা’ (GOAT) (Greatest of All Time)।

  • Lionel Messi: ইনস্টাগ্রামেও রোনাল্ডোকে পিছনে ফেললেন মেসি! জানেন কী সেই পোস্ট?

    Lionel Messi: ইনস্টাগ্রামেও রোনাল্ডোকে পিছনে ফেললেন মেসি! জানেন কী সেই পোস্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু মাঠে নয় সোশ্যাল সাইটেও বন্ধু থেকে প্রতিপক্ষ সকলকেই কয়েক ডজন গোল দিলেন লিওনেল মেসি। ফুটবলের রাজপুত্র তিনি। তাই তাঁর স্থান সবার আগে। দেশকে বিশ্বকাপ দিয়ে শুধু খেলার মাঠে নয় সমাজমাধ্যমের লড়াইয়েও পর্তুগিজ প্রতিদ্বন্দ্বী ক্রিস্চিয়ানো রোনাল্ডোকে হারিয়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপ শুরুর আগে রোনাল্ডোর একটি ইনস্টাগ্রাম পোস্ট সবচেয়ে বেশি লাইক ও শেয়ার হয়েছিল। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে মেসি যে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন, তা ছাপিয়ে গিয়েছে রোনাল্ডোর ছবিকেও।

    মেসির পোস্ট

    বিশ্বকাপ জেতার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট করে মেসি লিখেছিলেন, “বিশ্বের চ্যাম্পিয়ন”। মেসির এই পোস্ট ৪৩ মিলিয়ন লাইক পেয়েছে। ইনস্টাগ্রামে কোনও স্পোর্টস পার্সনের করা পোস্টে এটাই সর্বাধিক লাইক। মেসির এই পোস্ট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্বকাপের আগে লিওনেল মেসির সঙ্গে দাবা খেলার একটি ছবি নিজের প্রোফাইলে পোস্ট করেছিলেন রোনাল্ডো, যেটি সোমবার সন্ধ্যা পর্যন্ত ৪১.৯ মিলিয়ান লাইক পেয়েছে।

    আরও পড়ুন: দেশের মাটিতে পা রাখল মেসি ব্রিগেড! আর্জেন্টিনায় আজ সরকারি ছুটি

    প্রসঙ্গত, গত রবিবার দোহায় বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ট্রফি জেতে আর্জেন্টিনা। প্রথমার্ধে ফ্রান্সকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় ভাগে খেলা থেকেই হারিয়ে যায় আর্জেন্টিনা। ফলস্বরূপ, পর পর দু’টি গোল করে সমতা ফেরায় এমবাপের দেশ। তার পর অতিরিক্ত সময়ের খেলাও শেষ হয়। অতঃপর শুরু হয় পেনাল্টি শুটআউট। তাতেই বাজিমাত করে মেসির আর্জেন্টিনা। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ ট্রফি হাতে পেয়ে উল্লসিত হয়ে ওঠেন মেসি। ট্রফি হাতে মেসি সতীর্থদের কাঁধে চেপে মাঠে ঘোরেন। সেই ছবিই দেন নিজের ইনস্টার পাতায়। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর লিওনেল মেসি বিশ্বকাপ হাতে পোস্টে লিখেছেন, “বহু বার এর স্বপ্ন আমি দেখেছি, বিরাট ভাবে আমি এটাকে চেয়েছি, আমি এখনও বিশ্বাস করতে পারছি না… অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারকে, তাদের সকলকে যাঁরা আমায় সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেককে যাঁরা আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন। ব্যক্তিগত মেরিটের থেকেও বেশি এই দলের মেরিট। প্রত্যেকেই একটা স্বপ্নকে সফল করার জন্য লড়াই করেছে। আমরা এটা করতে পেরেছি।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup: ট্র্যাজিক হিরো! চার গোল করেও দলের হার, এমবাপেকে সান্ত্বনা দিলেন ফরাসি প্রেসিডেন্ট

    FIFA World Cup: ট্র্যাজিক হিরো! চার গোল করেও দলের হার, এমবাপেকে সান্ত্বনা দিলেন ফরাসি প্রেসিডেন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও হয়ত দুটো বিশ্বকাপ খেলবেন। মাত্র ২৩ বছর বয়সেই কাতার বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন কিলিয়ান এমবাপে। এই বয়সেই বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকার সম্মান পান। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদও পেয়েছেন এমবাপে। কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছেন তিনি। তবুও খেতাব ধরে রাখতে পারেনি তাঁর দল। আর্জেন্টিনার কাছে হেরে পর পর দুবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে ফ্রান্সের।

    ফাইনালে হ্যাটট্রিক

    একা খুব চেষ্টা করেছিলেন। বিশ্বকাপ ফাইনালে দেশের হয়ে চার চারটে গোল করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপে। ৮টি গোল করে ছুঁয়ে ফেলেছেন ২০০২ সালে ব্রাজিলের স্ট্রাইকার রোনাল্ডোর রেকর্ড। কিন্তু যতই গোল হোক দেশকে জেতাতে না পারলে তার দাম নেই। তাই মাঠেই হতাশায় ভেঙে পড়েন ফ্রান্সের ১০ নম্বর তারকা। তাঁকে  সান্ত্বনা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যে ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিন খেলার শুরু থেকেই কেমন যেন দিশেহারা ছিল ফ্রান্স। প্রথম ৭০ মিনিট মাঠে রাজত্ব করে আর্জেন্টিনা।  ৮০ মিনিটের মাথায় খেলা ঘুরিয়ে দেন এমবাপে। প্রথমে পেনাল্টি থেকে গোল করেন। পরের মিনিটেই দুর্দান্ত ভলিতে গোল করে খেলার ফল ২-২ করে দেন ফরাসি তারকা। আবার এক্সট্রা টাইমের ১৮ মিনিটে যখন আর্জেন্টিনা এগিয়ে গিয়েছিল, তখনও ফ্রান্সকে ম্যাচে ফেরান এমবাপে। ১১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। পেনাল্টি শ্যুট-আউটে নিয়ে যান ম্যাচ। তাই টাইব্রেকারে দল হারতেই ভেঙে পড়লেন এমবাপে।

    আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচ খেলতে চাই! এখনই অবসর নয় ঘোষণা মেসির

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোল্ডেন বুট হাতে নিয়েও চোখের কোন চিকচিক করছিল এমবাপের। তাঁকে সান্ত্বনা দিতে আসেন ফরাসি প্রেসিডেন্ট। একই সঙ্গে দলকে সান্ত্বনা দিয়ে ম্যাক্রোঁ বলেন, ‘দ্য ব্লুজরা আমাদের স্বপ্ন দেখিয়েছিল।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘এই বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স ও লড়াকু মানসিকতার জন্য ফ্রান্সের (ফুটবল) দলকে অভিনন্দন। তোমরা দেশবাসী এবং বিশ্বজুড়ে সমস্ত সমর্থকদের শিহরিত করে তুলেছ। জয়ের জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন।’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • FIFA World Cup Final: ফাইনালে নেমেই বিশ্বরেকর্ড! মেসি ম্যাজিকে গড়ল একাধিক নজির

    FIFA World Cup Final: ফাইনালে নেমেই বিশ্বরেকর্ড! মেসি ম্যাজিকে গড়ল একাধিক নজির

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে লিওনেল মেসির হাতে উঠল বিশ্বকাপ (FIFA World Cup Final)। ফুটবল জীবনের শেষ বিশ্বকাপে স্বপ্নপূরণ লিওনেল মেসির। রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina vs France)। আর শেষ বিশ্বকাপে নেমেই মেসি গড়লেন একের পর এক নজির। ২০০৬ থেকে বারবার বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল তাঁকে। ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার নেতৃত্বে কাপ জয়ের পর, ফের বিশ্বজয়ী আলবিলেস্তেরা। আর এর মধ্যেই মেসির পা-এর জাদুতে ভেঙে গেল একের পর এক রেকর্ড। একঝলকে মেসির রেকর্ডনামা।

    প্রতিযোগিতার সব পর্বে গোল করার নজির

    বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে প্রতিযোগিতার (FIFA World Cup Final) সব পর্বে গোল করার নজির গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মেসিই বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার যাঁর গ্রুপ পর্বে, প্রি কোয়ার্টার ফাইনালে, কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে ও ফাইনালে গোল করার নজির রয়েছে। একটি বিশ্বকাপের সব পর্বে গোল করার নজির বিশ্বের কোনও ফুটবলারের ছিল না। কিন্তু মেসি সেই অবিশ্বাস্যই করে দেখালেন। গ্রুপ পর্বে সৌদি আরব এবং মেক্সিকোর বিরুদ্ধে গোল করেছিলেন তিনি। তারপর প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধেও গোল করেছেন মেসি। গ্রুপে পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট না করলে একটি বিশ্বকাপের সব ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করতে পারতেন তিনি।

    আরও পড়ুন: নাটকীয় ফাইনাল! টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ আর্জেন্টিনার

    সর্বোচ্চ গোলদাতা

    ফাইনালে গোল করার সঙ্গে সঙ্গে মেসির গোল সংখ্যা দাঁড়াল ২৬। ১৩টি বিশ্বকাপে ও ১৩টি কোপা আমেরিকায়।  প্রথম সারির টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে ২৬ গোল হয়ে গেল মেসির। ব্রাজিলের রোনাল্ডোর দখলে ছিল এই দুই প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ২৫টি গোল করার রেকর্ড। তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি। বিশ্বকাপে আবার ২১টি গোলে অবদান রয়েছে মেসির। ১৩টি গোল করেছেন। ৮টি গোলে সহায়তা করেছেন (FIFA World Cup Final)।

    সর্বোচ্চ ম্যাচ ও ভাঙল ম্যাথেউজের রেকর্ড

    বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ (FIFA World Cup Final) খেলার রেকর্ড করলেন মেসি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ছিল মেসির বিশ্বকাপ কেরিয়ারের ২৫তম ম্যাচ। ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপে নিজের ২৬তম ম্যাচে নেমেছেন মেসি। যে রেকর্ড ফুটবল বিশ্বে আর কারও নেই। ২৫ টি ম্যাচ খেলার আগে রেকর্ড ছিল জার্মানির কিংবদন্তি লোথার ম্যাথেউজের। কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নেমে মেসি ম্যাথেউজের সেই রেকর্ড ভেঙে দিলেন। গড়লেন নতুন কীর্তি

  • FIFA World Cup: তোমরা ইতিহাস লিখেছো! ম্যাচ শেষে বন্ধু হাকিমির জার্সি গায়ে বললেন এমবাপে

    FIFA World Cup: তোমরা ইতিহাস লিখেছো! ম্যাচ শেষে বন্ধু হাকিমির জার্সি গায়ে বললেন এমবাপে

    মাধ্যম নিউজ ডেস্ক: মরক্কোকে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে উঠলো গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। গোল না পেলেও মন জিতে নিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। শুধু ম্যাচে নয়, ম্যাচের পরে বন্ধুত্বের বার্তায়। ম্যাচ শেষের বাঁশি বাজতেই লড়াই ভুলে প্রতিপক্ষ দলের তারকা আশরাফ হাকিমিকে জড়িয়ে ধরলেন এমবাপে। বদলে ফেলেন জার্সি। আসল ঘটনা হলো, এমবাপে ও হাকিমি খেলেন একই ক্লাব পিএসজিতে। তাই বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে তারা ফাইনালে ওঠার লড়াইয়ে একে অপরকে এক ইঞ্চি জমি না ছাড়লেও, মাঠের বাইরের বন্ধুত্বে কোনো চির ধরেনি। তারই ছবি ধরা পড়লো বুধবার রাতে আল বায়েত স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে।

    জার্সি বদল

    ম্যাচের শেষে দুই বন্ধু কিলিয়ান এমবাপে ও আশরাফ হাকিমিকে দেখা যায় এক ফ্রেমে। ফাইনালে ওঠার পর, ফ্রান্সের সকল ফুটবলার ও সাপোর্ট স্টাফদের যখন দেখা গিয়েছিল সেলিব্রেশনে মেতে উঠতে, সেই সময় হাকিমিকে খোঁজার জন্য মরক্কো শিবিরের কাছে দেখা যায় এমবাপেকে। এরপরই ক্লাব ফুটবলের দুই সতীর্থ কিলিয়ান এমবাপে ও আশরাফ হাকিমিকে দেখা যায় একে অপরকে জড়িয়ে ধরতে, এবং জার্সি বদল করতে।

    আরও পড়ুন: প্রত্যাশামতোই রবিবার মেসি বনাম এমবাপে! মরক্কোর স্বপ্নের দৌড় থামিয়ে ফাইনালে ফ্রান্স

    হাকিমির উদ্দেশে এমবাপের বার্তা

    ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপের জার্সি গায়ে চাপিয়ে মরক্কো শিবিরের দিকে ফিরে আসেন আশরাফ হাকিমি। দেশকে ফাইনালে তুলতে পারেননি ঠিকই, কিন্তু বন্ধুর সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি হাকিমি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে হাকিমির জার্সি পরে এমবাপের জয়ের সেলিব্রেশন  ঝড় তুলেছে। একই সঙ্গে এমবাপে সোশ্যাল মিডিয়ায় হাকিমির উদেশে লিখেছেন, ” মন খারাপ করো না ভাই। তোমরা যা করে দেখিয়েছো, তার জন্য সবাই গর্বিত।” তোমরা ইতিহাস লিখেছো ফাইনালে উঠতে না পারলেও মরক্কো এবারের বিশ্বকাপে দারুণ চমক দিয়েছে। অপরাজিত থেকে তারা উঠেছিল সেমি ফাইনালে। হাকিমিরা হারিয়েছে স্পেন, পর্তুগাল, বেলজিয়ামের মতো শক্তিশালী দলকে। তাই ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও মরক্কো, বন্দিত হচ্ছে ফুটবল মহলে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Lionel Messi Retirement: চার বছর পর আর নয়, রবিবারই বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ! জানালেন মেসি

    Lionel Messi Retirement: চার বছর পর আর নয়, রবিবারই বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ! জানালেন মেসি

    মাধ্যম নিউজ ডেস্ক: মেসিকে ভবিষ্যতে আর নীল সাদা জার্সিতে দেখা যাবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। তবে কাতারেই খেলবেন শেষ বিশ্বকাপ (FIFA World Cup 2022), জানিয়ে দিলেন আধুনিক ফুটবলের ঈশ্বর লিওনেল মেসি (Lionel Messi)। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল জয়ের পর লিও বলে দিলেন, আগামী ১৮ ডিসেম্বর লুসেইল স্টেডিয়ামে কেরিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলবেন। মেসি এই কথা জানানোর পরেই তাঁর অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছে। ক্লাবের হয়ে খেললেও দেশের মেসিকে আর খেলতে না-ও দেখা যেতে পারে, সংশয় মেসি অনুরাগীদের মনে।

    এভাবেই শেষ হোক

    ১৯৮৬ সালের পর বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা। ৩৬ বছর পর আবার বিশ্বকাপ জয়ের সুযোগ তাদের কাছে। ফাইনালের ম্যাচটাই তাঁর বিশ্বকাপে শেষ ম্যাচ বলে জানিয়ে দিলেন মেসি। আর্জেন্টিনার তারকা ফুটবলার বলেন, “ফাইনালে উঠতে পেরে দারুণ লাগছে। আমার বিশ্বকাপ সফর শেষ হবে এই ফাইনাল ম্যাচ খেলেই। পরের বিশ্বকাপ অনেক দেরি। আমার পক্ষে সেটা খেলা সম্ভব হবে না। আর শেষটা এ ভাবেই করা ভাল।” ৩৫ বছরের মেসি এটি পঞ্চম বিশ্বকাপ খেলছেন। টপকে গিয়েছেন তাঁর দেশের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনাকে। এ বারের বিশ্বকাপে পঞ্চম গোল করে ফেলেছেন ফুটবলের জাদুকর। বিশ্বকাপে মোট ১১টি গোল তাঁর দখলে। মঙ্গলবার রাতে লুসেইল স্টেডিয়ামে আরও একবার পায়ের জাদু দেখান তারকা ফুটবলার। পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি আলভারেজকে গোল করতে সাহায্য করেন আর্জেন্টিনার অধিনায়ক।  দলকে ফাইনালে তোলার পর আর্জেন্টিনার সংবাদ সংস্থা ডিয়ারিও ডিপোর্টিভো ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “ব্যক্তিগত রেকর্ড ভাল। সেগুলো গড়তে পারলে ভাল লাগে। কিন্তু আসল হচ্ছে দলগত ভাবে জেতা। সেটাই প্রধান লক্ষ্য। খুব সুন্দর জিনিস সেটা। আর একটা ম্যাচ বাকি। অনেক লড়াই করেছি আমরা। এ বার আমরা বিশ্বকাপ পাওয়ার জন্য নিজেদের সবটুকু দিয়ে দেব।”

    আরও পড়ুন: জোড়া গোল আলভারেজের! মেসি-ম্যাজিকেই ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

    নীল-সাদা জার্সিতে আরও কিছুদিন!

    আর্জেন্টিনার জার্সিতে কাতার বিশ্বকাপের ফাইনাল, তাঁর শেষ ম্যাচ কি না তা অবশ্য স্পষ্ট করেননি মেসি। সমর্থকরা চান, বিশ্বকাপে আর না খেললেও আর্জেন্টিনার হয়ে আরও কয়েকবছর খেলা চালিয়ে যান মেসি। আশা করা যায়, আর্জেন্টিনার জাতীয় দলে মেসির ভবিষ্যৎ নিয়ে বাকি প্রশ্নের উত্তর ফাইনালের পরই মিলবে। কিন্তু মেসির এই বক্তব্যে জাতীয় দল থেকে তাঁর অবসরের ইঙ্গিত স্পষ্ট। আপাতত ফোকাস ১৮ ডিসেম্বরের ‘ব্যাটেল অব লুসেইল’। কেরিয়ারের শেষ বিশ্বকাপে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে সোনালি কাপ উপহার দেওয়াই লক্ষ্য লিওর।

  • FIFA World Cup: ১৭ কেজি ক্ষীর দিয়ে মেসির মূর্তি! হাওড়ার এক মিষ্টির দোকানে এক টুকরো আর্জেন্টিনা

    FIFA World Cup: ১৭ কেজি ক্ষীর দিয়ে মেসির মূর্তি! হাওড়ার এক মিষ্টির দোকানে এক টুকরো আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: স্টেডিয়াম অনেক দূর, তাতে কি! মেসিকে দেখতে এবার হাওড়ায় মিষ্টির দোকানেই ভীড় জমাচ্ছেন হুজুগে বাঙালিরা। না, মেসি বাংলায় আসেননি, বানানো হয়েছে ‘মেসি মিষ্টি’, আর সেটি দেখতেই মানুষ যাচ্ছে সেই মিষ্টির দোকানে। অবাক হচ্ছেন? তবে এতে অবাক হওয়ার কিছুই নেই। আসলে আর্জেন্টিনা-মেসি জ্বরে কাবু বাংলার ছোট থেকে বুড়ো। তেমনই এক মেসি পাগল মিষ্টিওয়ালা দেখা গেল হাওড়ায়। মিষ্টির দোকানের নাম মা গন্ধেশ্বরী সুইটস। দোকানের মালিকের নাম কেষ্ট হালদার। তিনি মেসির এমনই ভক্ত যে, ক্ষীর দিয়ে বানিয়ে ফেললেন মেসি (FIFA World Cup)।

    ক্ষীর দিয়ে তৈরি মেসি

    হাওড়ার নেতাজী সুভাষ রোডের “মা গন্ধেশ্বরী সুইটস” বিশ্বকাপ ফাইনালের আগে বানিয়ে ফেলেছেন ১৭ কেজি ক্ষীর দিয়ে ৩ ফুটের মেসির মূর্তি। বানানো হয়েছে আস্ত বিশ্বকাপ ট্রফিও। এরই সঙ্গে বানানো হয়েছে আর্জেন্টিনার জার্সির রঙে রসগোল্লা, সন্দেশ। তৈরি হয়েছে বিশ্বকাপের আদলে সন্দেশ, আর্জেন্টিনার জার্সির আদলে সন্দেশ, ফুটবলের আকারে সন্দেশ সহ নানা স্বাদের মিষ্টি। তা দেখতে দোকানে ভীড় জমাচ্ছেন এলাকার বহু মানুষ এবং সকলেই ছবি তুলছেন সেখানে।

    ফুটবল ঘিরে বাঙালির উত্তেজনা বরাবরই তুঙ্গে। তার উপর এখন চলছে ফিফা বিশ্বকাপ। আরব দেশই হোক না কেন, তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না. তা কখনও সম্ভন নয়। তাই বরাবরের মত ফুটবল বিশ্বকাপ নিয়ে এবারও চরম উৎসাহ-উদ্দীপনা চলছে পশ্চিমবঙ্গে। আর এই উত্তেজনাতেই মিষ্টির দোকানের মালিকের এমন উদ্যোগ।

    আরও পড়ুন: মেসি বনাম এমবাপে! কাপ কার দখলে? ফাইনালের আগে দ্বিধাবিভক্ত ফুটবল বিশ্ব

    মিষ্টির দোকানের মালিক মেসির জয় নিয়ে দৃঢ়বিশ্বাসী

    মালিক কেষ্ট হালদার আর্জেন্টিনার অন্ধভক্ত, তিনি বলেন,  “এবার মেসির হাত ধরে বিশ্বকাপ আসবে। সেমিফাইনালে মেসি যেভাবে খেলেছেন, পায়ের জাদু দেখিয়ে দিয়েছেন। আর্জেন্টিনার সাপোর্টার হয়ে আমি গর্বিত।” তিনি দৃঢ়বিশ্বাসী যে, আজ মেসি তাঁর পায়ের জাদু দেখাবেই। তাঁর হাতেই উঠবে বিশ্বকাপের ট্রফি। মেসি প্রথমার্ধেই দুটি গোল করবেন বলে তিনি আশাবাদী। সেই আশা নিয়েই মেসি ভক্তদের জন্য এই মেসির ক্ষীরের মূর্তি উৎসর্গ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেই এলাকার আর্জেন্টিনার সমর্থকরা জানিয়েছেন, তাঁরা চান যে, মেসি যেন ফাইনালে সেরা ফর্ম নিয়ে জ্বলে ওঠেন (FIFA World Cup)।

    আর কিছুক্ষণ পরেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ

    বিশ্বকাপে আজ কঠিন প্রতিপক্ষ ফ্রান্সের মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা (FIFA World Cup)। হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচের ফলাফল কী হবে তা এখনও জানা নেই। কিন্তু হাওড়ায় আর্জেন্টিনার সমর্থকরা চান, মেসির হাত ধরেই যেন তাঁদের প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে। ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, স্পেন, ক্রোয়েশিয়া একে একে অনেক প্রিয় দল এবার বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে। ফলে এখন একমাত্র মেসি ম্যাজিকের দিকেই তাকিয়ে বাংলার মানুষ সহ পুরো বিশ্ববাসী।

LinkedIn
Share