Tag: Fifa World Cup

Fifa World Cup

  • FIFA World Cup: রুদ্ধশ্বাস লড়াই! মেসি ম্যাজিক, টাইব্রেকারে নায়ক মার্টিনেজ, শেষ চারে আর্জেন্টিনা

    FIFA World Cup: রুদ্ধশ্বাস লড়াই! মেসি ম্যাজিক, টাইব্রেকারে নায়ক মার্টিনেজ, শেষ চারে আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক:  রুদ্ধশ্বাস ম্যাচ। নাটকের পর নাটক।  কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২-০ এগিয়ে ছিল আর্জেন্টিনা (NED vs ARG)। দেখে মনে হচ্ছিল, বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন লিয়োনেল মেসিরা।  ২-০ এগিয়েও চাপ বেড়েছিল। পরিবর্ত হিসেবে নামা ওয়েহস্ট জোড়া গোল করে সমতা ফেরান। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচের ফল হয়নি। টাইব্রেকারে প্রথম দুটি শট বাঁচিয়ে আর্জেন্টিনাকে অ্যাডভান্টেজে রাখেন অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। শেষ অবধি টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় আর্জেন্টিনার। সেমিফাইনালে সামনে ক্রোয়েশিয়া। 

    মেসি নির্ভরতা

    এই আর্জেন্টিনা শুধু মেসির উপর নির্ভরশীল নয়। আরও অনেকে উঠে এসেছেন, যাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে জানেন। সেটা পারেন বলেই গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেও ঘুরে দাঁড়িয়েছিল আর্জেন্টিনা। এখানে অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। হারলেই বিদায়। কিন্তু এটাই তো শেষ বিশ্বকাপ! তাই মেসি ম্যাজিক দেখার আশায় ভক্তরা। মেসির বাড়ানো পাস থেকেই প্রথম গোল। খেলার ৩৪ মিনিটের মাথায় প্রায় ৩০ গজ দূরে বল ধরেন মেসি। ঘাড়ের কাছে চার জন ডিফেন্ডারকে নিয়ে সামনের দিকে এগোন। তার পর কোনাকুনি বল বাড়ান বক্সে থাকা মোলিনার দিকে। বল ধরে আগুয়ান গোলরক্ষকের ডান দিক থেকে বল জালে জড়িয়ে দেন মোলিনা। ৭১ মিনিটের মাথায় বক্সের মধ্যে আকুনাকে ফাউল করেন ডেঞ্জিল ডামফ্রিস। পেনাল্টি পায় আর্জেন্টিনা। পোল্যান্ডের বিরুদ্ধে ফস্কালেও এ বার গোল করতে ভুল করেননি মেসি। গোলরক্ষকের বাঁ দিক দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। ২-০ এগিয়ে যায় আর্জেন্টিনা।

    আরও পড়ুন: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    টাইব্রেকারে রক্ষাকর্তা মার্টিনেজ

    টাইব্রেকারে নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের নেপথ্যেও যাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে টাইব্রেকারে নায়ক ছিলেন ‘দিবু’। ভারতীয় সময় শনিবার ভোরেও টাইব্রেকারে অনবদ্য পারফরম্যান্স। প্রথম শট নিয়েছিল নেদারল্যান্ডস। ডাচ অধিনায়ক ভার্জিল ফান ডাইকের শট শরীর শূন্যে ছুড়ে রুখে দেন মার্টিনেজ। আর্জেন্টিনার প্রথম শটে গোল করেন মেসি। ডাচদের দ্বিতীয় শটও রুখে দেন এমিলিয়ানো। স্টিফেন বারগুইসের শট বাঁচান তিনি। লিয়ান্দ্রো পারাদেস ২-০ করেন। একমাত্র এনজো ফার্নান্ডেজ ছাড়া আর্জেন্টিনার বাকি চার শটেই গোল হতে জয় নিশ্চিত হয়ে যায় মেসিদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল চূড়ান্ত! কবে, কখন, কে কার মুখোমুখি হবে দেখে নিন…

    FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল চূড়ান্ত! কবে, কখন, কে কার মুখোমুখি হবে দেখে নিন…

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ প্রি-কোয়ার্টার ম্যাচ। চূড়ান্ত হল ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ৮ দল (FIFA World Cup)। প্রি-কোয়ার্টার ফাইনাল জিতে শেষ আটে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, মরক্কো ও পর্তুগাল। ৯ ডিসেম্বর থেকে কোয়ার্টার ফাইনাল শুরু হবে। টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ ১৪ এবং ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং চ্যাম্পিয়নশিপ খেলা ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। জানুন, কোয়ার্টার ফাইনালে কে, কার বিরুদ্ধে খেলবে? কবে, কোথায় দেখবেন সেই খেলা?

    ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল

    বিশ্বকাপের (FIFA World Cup) প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও ব্রাজিল। ৯ ডিসেম্বর এই খেলা হবে। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলবে দু’দল। ভারতীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। প্রি-কোয়ার্টারে ক্রোয়েশিয়া জাপানকে ৩-১ গোলে হারিয়েছিল। অন্যদিকে ব্রাজিল সাউথ কোরিয়াকে ৪-১ গোলে পরাজিত করেছিল (FIFA World Cup)।

    নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনা

    কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ হবে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার মধ্যে। ১০ ডিসেম্বর এই খেলা হবে। ভারতীয় সময় অনুসারে রাত ১২ টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। প্রি-কোয়ার্টারে নেদারল্যান্ডস মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়েছিল। এরপর আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে উঠে আসে (FIFA World Cup)।

    আরও পড়ুন: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    মরক্কো বনাম পর্তুগাল

    কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে মরক্কো ও পর্তুগাল। এই খেলা হবে ১০ ডিসেম্বর। ভারতীয় সময় অনুসারে এই খেলা রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। কাতারের আল থুমামা স্টেডিয়ামে খেলবে দু’দল। প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়েছে মরক্কো। অন্য দিকে পর্তুগাল ৬-১ গোলে সুইৎজারল্যান্ডকে হারিয়েছে (FIFA World Cup)।

    ইংল্যান্ড বনাম ফ্রান্স

    শেষ কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। ১১ ডিসেম্বর ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে এই খেলা শুরু হবে। কাতারের আল বায়েত স্টেডিয়ামে খেলবে দু’দল। প্রি-কোয়ার্টারে ফ্রান্স ৩-১ গোলে পোল্যান্ডকে হারায়। এরপর সেনেগালকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।

    কোথায় দেখবেন এই খেলা?

    কোয়ার্টার ফাইনালের (FIFA World Cup) প্রতিটি ম্যাচ ভারতের Sports18 এবং Sports18 HD টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে এবং Jio Cinema-এর অ্যাপ এবং ওয়েবসাইট উভয়েই লাইভ স্ট্রিমিং করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Fifa World Cup: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    Fifa World Cup: দুরন্ত ফুটবল খেলে বিশ্বকাপের শেষ আটে পর্তুগাল, মরক্কো! টাইব্রেকারে হেরেই বিদায় স্পেনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ছকের বাইরে বেরিয়েই বাজিমাত পর্তুগালের। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে পর্তুগালের প্রথম একাদশে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোচ ফার্নান্ডো স্যান্টোসের এমন সিদ্ধান্ত অবাক করেছিল অনেককেই। কিন্তু রোনাল্ডোকে ছাড়াই অনবদ্য শুরু করল পর্তুগাল। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে চমকে দিল গঞ্জালো রামোস। ৬-১ ব্যবধানে সুইৎজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। অন্য ম্যাচে টাইব্রেকারে মরক্কোর কাছে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল স্পেন।

    পর্তুগাল-সুইৎজারল্যান্ড

    ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কী ভাবে আটকাতে হবে তার পরিকল্পনা করেছিল সুইসরা। কিন্তু প্রথম একাদশে রোনাল্ডোকে রাখলেনই না পর্তুগালের কোচ ফার্নান্ডো সান্টোস। রোনাল্ডোর বদলে তিনি মাঠে নামালেন ২১ বছরের গঞ্জালো রামোসকে। বিশ্বকাপে প্রথম বার খেলতে নেমে ছটফট করলেন রামোস। তাঁকে আটকাতে পারল না সুইৎজারল্যান্ডের রক্ষণ। চলতি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন রামোস। বিশ্বকাপের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে চমকে দিলেন নয়া তারকা। একটি করে গোল করলেন পেপে, গুয়েরেরো ও লিয়াও। সুইৎজারল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন আকাঞ্জি।  ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হীন পর্তুগাল ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। সুইৎজারল্যান্ডও খুব একটা নিজেদেরকে গুটিয়ে রাখেনি। লুসেইল স্টেডিয়ামে আক্রমণ-প্রতি আক্রমণে চলে খেলা। তবে গোলের মুখ খুলতে বেশি সময় নেয়নি ফার্নান্ডো স্যান্টোসের দল। ম্যাচের ১৭ মিনিটেই থ্রু থেকে প্রথম পোস্ট দিয়ে রকেট গতির শট জালে জড়িয়ে দেন গঞ্জালো রামোস। প্রথম গোল করার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় পর্তুগাল। আর পিছন ফিরে তাকাতে হয়নি। পুরো ম্যাচে দাপট দেখিয়ে শেষ আটে চলে গেল পর্তুগীজরা।

    আরও পড়ুন: শেষ আটে পৌঁছে ‘ফুটবল সম্রাট’ পেলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেইমারদের

    স্পেন-মরক্কো

    টাইব্রেকারে ফের হারল স্পেন। এনরিকের আশঙ্কা সত্যি করে আবারও টাইব্রেকারে ব্যর্থ হলেন বুসকেটসরা। এর আগে বিশ্বকাপের টাইব্রেকারে চার বারের মধ্যে তিন বারই হেরেছিল স্পেন। সেই তালিকায় যোগ হল ২০২২ সালটাও। কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) মঞ্চে দ্বিতীয়বার টাইব্রেকারে গড়াল ম্যাচ। গতকাল ক্রোয়েশিয়া বনাম জাপানের পর এদিন স্পেন বনাম মরক্কো। টাইব্রেকারে স্পেনকে হারিয়ে বিশ্বকাপের (World Cup 2022) কোয়ার্টার ফাইনালে (Quarter Final) পৌঁছে গেল মরক্কো (Morocco)। স্পেনের মত শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ আফ্রিকান দেশ হিসেবে শেষ আটে পৌঁছে গেল মরক্কো। এর আগে ক্যামরুন ১৯৯০ সালে, সেনেগাল ২০০২ সালে ও ঘানা ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল।  প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ ও অতিরিক্ত সময় গোলশূন্য ছিল ম্যাচ। এরপর টাইব্রেকারে ৩-০ গোলে স্পেনকে হারিয়ে দেয় মরক্কো। অন্যদিকে রাউন্ড অফ সিক্সটিনে এসে শেষ চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই হারতে হয়েছে স্পেনকে। এর মধ্যে গত বিশ্বকাপে রাশিয়ার বিরুদ্ধে পেনাল্টিতে হারতে হয়েছিল। এবার মরক্কোর বিরুদ্ধেও পেনাল্টিতে হারতে হল।  গত ইউরোতে টাইব্রেকারে হারতে হয়েছিল স্পেনকে। তাই দলকে ১হাজারের বেশি পেনাল্টি অনুশীলন করিয়েছেন স্পেনের কোচ। তবু শেষ রক্ষা হল না। এ দিন স্পেন টাইব্রেকারে একটি শটও গোলে মারতে পারেনি। মরক্কো একটি মিস করলেও বাকি তিনটি শট গোলে মেরে ম্যাচ জিতে যায়। মরক্কো আফ্রিকার প্রথম দেশ যারা বিশ্বকাপের মঞ্চে পেনাল্টিতে জয় পেল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FIFA World Cup: ২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮ টি দেশ! নিয়মে পরিবর্তন, জানাল ফিফা

    FIFA World Cup: ২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮ টি দেশ! নিয়মে পরিবর্তন, জানাল ফিফা

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপ মধ্যগগনে। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্সের মতো ফেভারিট দলগুলি দাপটে শেষ আটে জায়গা করে নিয়েছে। তবে কাপ কাদের হতে উঠবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ১৮ ডিসেম্বর ফাইনাল। তবে ফিফা বসে নেই। পরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

    ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি

    ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপের আসর বসবে তিনটি দেশ আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। খেলবে ৪৮ টি দেশ। কাতারের ৩২ দলের শেষ বিশ্বকাপ হচ্ছে। তবে পরের বিশ্বকাপে দল বাড়লে কী ফরম্যাটে খেলা হবে তাই নিয়ে রয়েছে যথেষ্ট কৌতুহল। ফিফা তিনটি ফরম্যাট নিয়ে চিন্তা ভাবনা করছে। এক, ৪৮ টি দলকে ভাগ করা হবে ১৬টি গ্রুপে। অর্থাৎ প্রত্যেক গ্রুপে তিনটি করে দল খেলবে। পরের রাউন্ডে যাবে দুটি দল। দুই, ৪৮টি দলকে ভাগ করা হতে পারে ১২টি গ্রুপে। প্রত্যেক গ্রুপে চারটি করে দল খেলবে। সেরা দুটি দল পরের রাউন্ড তথা রাউন্ড অব ৩২ তে উঠবে। এভাবে ২৪টি দল সরাসরি উন্নীত হবে পরের রাউন্ডে। এবার বাকি আটটি দলকে বেছে নেওয়া হবে সেরা তৃতীয় স্থান অর্জনের ভিত্তিতে। তৃতীয় ফরম্যাট, ৪৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করতে হবে। ২৪টি দলকে আবার চারটি গ্রুপে ভাগ করা হবে। তারপর ১৬টি দলকে নিয়ে হবে পরের রাউন্ড। এবার দুই গ্রুপের সেরা দল ফাইনালে মুখোমুখি হবে।

    আরও পড়ুন: শেষ আটে পৌঁছে ‘ফুটবল সম্রাট’ পেলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেইমারদের

    বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছে, আগামী ফুটবল বিশ্বকাপ হবে আরও বড়। এ বারের থেকে কয়েক কোটি বেশি মানুষ বিশ্বকাপের সঙ্গে জুড়বেন। কারণ টুর্নামেন্টের ফরম্যাট পরিবর্তনের দিকে ঝুঁকছে ফিফা। ২০২৬ সালের বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বেড়ে হবে ১০৪। নকআউটে খেলবে মোট ৩২টি দেশ! বর্তমানে ১৬টি দেশ নকআউটের ম্যাচ খেলছে।পরিবর্তন শুধু ফরম্যাটেই নয়, ম্যাচের নিয়মেও হবে। গ্রুপ স্টেজের ম্যাচ টাই হলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে জয়ী দল বেছে নেওয়া হবে। বর্তমানে গ্রুপ স্টেজের ম্যাচে টাইব্রেকারের নিয়ম নেই। একমাত্র নকআউটের ম্যাচগুলিতে টাই হলে অতিরিক্ত সময়ের খেলা হয়ে থাকে। এক্ষেত্রে পয়েন্টে পরিবর্তন আসতে পারে। নির্ধারিত সময়ে ম্যাচ জিতলে তিন পয়েন্ট। আর পেনাল্টি শুটআউটের মাধ্যমে জয়ী দল পাবে ২ পয়েন্ট। পেনাল্টি শুটে পরাজিত দলের ঝুলিতে যাবে ১ পয়েন্ট।

  • FIFA World Cup: শেষ আটে পৌঁছে ‘ফুটবল সম্রাট’ পেলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেইমারদের

    FIFA World Cup: শেষ আটে পৌঁছে ‘ফুটবল সম্রাট’ পেলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেইমারদের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার রাতের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪ গোল দিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিল (Brazil)। স্বভাবতই উচ্ছ্বাসে ফেটে পড়েছে স্টেডিয়াম। আর এই জয়ের পরেই ব্রাজিল কিংবদন্তী ফুটবলার পেলেকে শ্রদ্ধা জানাল ব্রাজিল। স্টেডিয়াম ৯৭৪-এ পেলের ছবি এবং নাম লেখা ব্যানার হাতে দাঁড়ালেন ব্রাজিলের ফুটবলাররা। তাঁদের সঙ্গে যোগ দিলেন দর্শকরাও। গ্যালারিতে দাঁড়িয়ে পেলের সুস্থতার প্রার্থনা করলেন তাঁরা। অন্যদিকে পেলে হাসপাতাল থেকেই তাঁর দলকে শুভেচ্ছা জানিয়েছেন। ম্যাচ শুরুর আগেই ব্রাজিলের ফুটবলারদের উৎসাহ দিয়েছেন ট্যুইটারে পোস্টের মাধ্যমে।

    পেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ব্রাজিলের

    ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে ভর্তি হাসপাতালে। বয়স ৮২, ফুটবলারের শারীরিক অবস্থা নিয়ে নানা ভালো-মন্দ খবর আসছে সামনে। সোমবার রাতে ব্রাজিলের জয়ে সামিল হলেন পেলেও। ব্রাজিলের ফুটবলার থেকে শুরু করে গ্যালারির দর্শকরাও পেলের নাম লেখা ব্যানার হাতে নিয়ে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানায়। পুরো স্টেডিয়াম যেন ‘ফুটবল সম্রাট’ পেলের পোস্টারে সেজে উঠেছিল। গ্যালারি থেকে ব্রাজিল সমর্থকরাও পেলের ছবি তুলে ধরেন। ১০ নম্বর জার্সি পরা ফুটবল সম্রাটের ছবির সঙ্গে লেখা, ‘পেলে গেট ওয়েল সুন’। এদিন সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।

    পেলের শুভেচ্ছা বার্তা ব্রাজিলিয়ান ফুটবলারদের

    গতকালের ম্যাচ শুরুর আগেই তরুণ বয়সের একটি ছবি ট্যুইটারে পোস্ট করেন পেলে। ক্যাপশনে লেখেন, “১৯৫৮ সালে একদিন আমি রাস্তায় হাঁটছিলাম। বাবাকে একটা কথা দিয়েছি, সেই বিষয়ে ভাবছিলাম। আমি জানি আজকের ম্যাচে যারা নামবে, তাঁরাও এরকম প্রতিশ্রুতি দিয়েছে। প্রথমবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামতে চলেছে। হাসপাতাল থেকেই আমি খেলা দেখব, প্রত্যেককে উৎসাহিত করব। অনেক শুভেচ্ছা রইল।”

    প্রসঙ্গত, পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ফুসফুসের সংক্রমণের চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৮২ বছরের ফুটবলার। গত ২৪ ঘণ্টায় নতুন করে পেলের শারীরিক পরিস্থিতির কোনও অবনতি হয়নি। গতকাল তাঁর মেয়েরাও জানান যে, তিনি খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবেন।

  • FIFA World Cup: অঘটন! ক্যামেরুনের কাছে হারল ব্রাজিল, পর্তুগালকে হারিয়ে নক আউটে দঃ কোরিয়া

    FIFA World Cup: অঘটন! ক্যামেরুনের কাছে হারল ব্রাজিল, পর্তুগালকে হারিয়ে নক আউটে দঃ কোরিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্রুপ পর্বের শেষ ম্যাচও অঘটন। শুক্রবার দোহার লুসেইল স্টেডিয়ামে ক্যামেরুনের কাছে ০-১ গোলে হেরে গেল ব্রাজিল। ইনজুরি টাইমে ম্যাচের একমাত্র গোল ভিনসেন্ট আবুবাকরের। ডান দিক থেকে ভেসে আসা ক্রসে হেড করে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিলেন। আবুবাকর তৃতীয় আফ্রিকান ফুটবলার যিনি বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে গোল করলেন। স্পেন, পর্তুগালের পর ব্রাজিল। প্রথম দুই ম্যাচে ক্লিনশিট রেখেছিল তিতের দল। আশা ছিল কাতার বিশ্বকাপে প্রথম দল হিসেবে গ্রুপের তিনটে ম্যাচ জিতেই নক আউটে যাবে ব্রাজিল। একাধিক সুযোগ নষ্ট, ফিনিশিংয়ের অভাবে উল্টে হেরে বসল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্যালারিতে বসে দলের হার দেখলেন নেইমার। 

    নক আউটে দঃ কোরিয়া

    পর্তুগালকে হারিয়ে এশিয়ার দ্বিতীয় দেশ হিসাবে শেষ ষোলোয় গেল দক্ষিণ কোরিয়া। এশিয়ার এই দেশের বিরুদ্ধে খেলতে নামার আগেই বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল পর্তুগাল। দক্ষিণ কোরিয়াকে হারালে এ বারের বিশ্বকাপে প্রথম দল হিসাবে গ্রুপের তিনটে ম্যাচই জিততেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। কিন্তু সেটা হল না। গোল নষ্টের খেসারত দিতে হল রোনাল্ডোদের। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল অমীমাংসিত। অতিরিক্ত সময়ে দক্ষিণ কোরিয়া জয়সূচক গোল করে দেয়। ফলে ২-১ ব্যবধানে পর্তুগালকে হারিয়ে নকআউট পর্বে পাড়ি জমায় কোরিয়া।

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    অন্য ম্যাচে সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ জি থেকে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিল সুইৎজারল্যান্ড। বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য জিততে হতো সার্বিয়া-সুইৎজারল্যান্ড দু’টি দলকেই। তাই শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণের খেলা চলতে থাকে। গোলের পর গোল ম্যাচ উপভোগ করেন ফুটবলপ্রেমীরা। অন্যদিকে ঘানাকে গ্রুপের শেষ ম্যাচে ২-০ গোলে হারিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেল উরুগুয়ে। দু’বারের ট্রফি জয়ী দল হেরে গেল গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে হারিয়ে দেওয়ায়। রুদ্ধশ্বাস উত্তেজনার মধ্যে শেষ হল ম্যাচ। শেষ দিকে একের পর এক আক্রমণ করেও গোল করতে পারল না উরুগুয়ে। বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লুই সুয়ারেসরা।

    গতকালের ম্যাচের ফলাফল:

    সার্বিয়া ২ : সুইৎজারল্যান্ড ৩

    ঘানা ০ : উরুগুয়ে ২

    দক্ষিণ কোরিয়া ২ : পর্তুগাল ১

    ক্যামেরুন ১ : ব্রাজিল ০

    আজকের ম্যাচ:

    নেদারল্যান্ডস-আমেরিকা (রাত সাড়ে ৮টা)

    আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া (রাত সাড়ে ১২টা)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Iran: পরাজয়ে উচ্ছ্বাস! বিশ্বকাপে আমেরিকার কাছে হারের পর ইরানের রাস্তায় আনন্দোৎসব! কেন?

    Iran: পরাজয়ে উচ্ছ্বাস! বিশ্বকাপে আমেরিকার কাছে হারের পর ইরানের রাস্তায় আনন্দোৎসব! কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এ এক অন্য উচ্ছ্বাস। ফুটবল বিশ্বযুদ্ধে দেশ হেরেছে আনন্দে ফেটে পড়লেন বহু ইরানবাসী! এমন ঘটনা ক্রীড়াজগতের ইতিহাসেই প্রায় নজিরবিহীন। প্রিয় দল হারলে কান্নায় ভেঙে পড়েন সমর্থকরা। খেলার মাঠেই ওঠে জাতীয়তাবাদের সুর। সেখানে এ যেন উল্টো রাজার দেশ। ফিফা বিশ্বকাপে আমেরিকার কাছে ইরানের পরাজয়ের পর আনন্দে ভাসলেন বহু ইরানি। ইরানের চিত্রটা সম্পূর্ণ আলাদা। হিজাব আইনকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনে কার্যত দু’ভাগ হয়ে গিয়েছে দেশ। তার মধ্যেই, কাতার বিশ্বকাপে অংশগ্রহণের জন্য সাধারণ ইরানবাসীরা দলের ওপর প্রবলভাবে ক্ষুব্ধ। তাই আমেরিকার কাছে ইরানের হারের পর উল্লসিত হাজার হাজার মানুষ তেহরান সহ একাধিক শহরের রাস্তায় গাড়ির হর্ন বাজাতে থাকেন।

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

    রানের চিত্রটা সম্পূর্ণ আলাদা। হিজাব আইনকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনে কার্যত দু’ভাগ হয়ে গিয়েছে দেশ। তার মধ্যেই, কাতার বিশ্বকাপে অংশগ্রহণের জন্য সাধারণ ইরানবাসীরা দলের ওপর প্রবলভাবে ক্ষুব্ধ। তাই আমেরিকার কাছে ইরানের হারের পর উল্লসিত হাজার হাজার মানুষ তেহরান সহ একাধিক শহরের রাস্তায় গাড়ির হর্ন বাজাতে থাকেন।

    এই উচ্ছ্বাসযাপনের ভিডিয়ো প্রবলভাবে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে দলের হারের পর কীভাবে বাজি ফাটানো তে মেতে উঠেছেন একদল ইরানবাসী।

    সরকার বিরোধী বিক্ষোভ

    ইরানের সমর্থকদের এই উচ্ছ্বাসের পিছনে রয়েছে অন্য একটি কারণ। সেপ্টেম্বরে ২২ বছরের তরুণী মাশা আমিনির মৃত্যুর পর থেকে হিজাব বিদ্রোহে অগ্নিগর্ভ ইরান। ‘নীতি পুলিশে’র বিরুদ্ধে গর্জে উঠেছেন মুক্তকেশী তরুণীরা। হিজাব পুড়িয়ে, চুল কেটে ইসলামের নামে মহিলাদের শিকলবন্দি করার প্রতিবাদ করছেন তাঁরা। কিন্তু থেমে নেই শাসকও। বিক্ষোভ দমনে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। উল্লেখ্য, মহিলাদের জন্য কঠোর পোশাকবিধি রয়েছে ইরানে। ওই আইনে বয়স সাত বছরের বেশি হলে হিজাব পরা বাধ্যতামূলক। নির্দিষ্ট নিয়মে পরতে হয় হিজাব। ‘নীতি পুলিশের’ দল হিজাব বিধি সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা তদারকি করে থাকে। সেই বিধি লঙ্ঘন করার অভিযোগে ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশির মারে মৃত্যু হয় তরুণী মাশা আমিনির। তারপর থেকেই দেশজুড়ে চলছে প্রতিবাদী মিছিল।

    আরও পড়ুন: যুবরাজের উপহার! মেসিদের হারিয়ে মূল্যবান গাড়ি পেলেন সৌদি ফুটবলাররা

    ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন ফুটবলাররাও। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলা শুরুর আগে জাতীয় সংগীত (Iran National Anthem) গাইতেও  অস্বীকার করেছিল ইরানের ফুটবলাররা।  যদিও পরে সরকারের চাপে তাঁরা সবকিছু মেনে নেন। দল হেরে যাওয়ায় সরকার আর খেলার মাঠকে ব্যবহার করতে পারবে না এই আনন্দেই উচ্ছ্বাস করছেন বিক্ষোভকারীরা। 

  • FIFA World Cup: সাম্বা ঝড়ে উড়ে গেল কোরিয়ানরা! ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

    FIFA World Cup: সাম্বা ঝড়ে উড়ে গেল কোরিয়ানরা! ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

    মাধ্যম নিউজ ডেস্ক: কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে নেমেছিল ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে পৌঁছে গেল ব্রাজিল। নেইমার ফিরে আসায় ব্রাজিল যেন তার ছন্দে ফিরে এসেছে। এদিনের ম্যাচে ব্রাজিলের কাছে এক মুহূর্তও টিকতে পারেনি সাউথ কোরিয়া। ম্যাচের প্রথমার্ধেই ব্রাজিলের চার গোল। ম্যাচ ছিল ৯০ মিনিটের। কিন্তু ৪৫ মিনিটেই শেষ করে দিলেন রিচার্লিসনরা। ফলে সাউথ কোরিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল ব্রাজিল। সাম্বা-ঝড়ে খুঁজেই পাওয়া গেল না কোরিয়ানদের।

    প্রথমার্ধেই চার গোল ব্রাজিলের

    প্রথম একাদশে খেলেছেন নেইমার। যা দেখে উচ্ছ্বসিত ব্রাজিল সমর্থকেরা। এদিন ব্রাজিলের হয়ে গোল করেছেন ভিনিসিয়াস, নেইমার, রিচার্লিসন, পাকুয়েতা। ম্যাচের শুরুর সাত মিনিটেই গোল দিয়ে শুরু করেন ভিনিসিয়াস। তিন মিনিট পরেই পেনাল্টি পায় ব্রাজিল। আর পেনাল্টি থেকেই গোল করেন নেইমার। সাউথ কোরিয়ার সঙ্গে ব্যবধান বেড়ে হয় ২-০। নেইমারের দুরন্ত শট বাঁচানোর ক্ষমতা ছিল না কোরিয়ান কিপারের। ফলে ম্যাচের ১৩ মিনিটেই নেইমার গোল করেন। এরপর ২৯ মিনিটে গোল করেন রিচার্লিসন। ত্রিশ মিনিটের মধ্যে ৩-০ করে ফেলল ব্রাজিল। কোরিয়ানদের দেখে মনে হচ্ছিল, তাদের ম্যাচ বুঝে ওঠার আগেই একের পর এক গোল করে চলেছে ব্রাজিল ব্রিগেড। এরপর পাকুয়েতার দুরন্ত একটি গোলে ৪-০ করল ব্রাজিল।

    আরও পড়ুন: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, জানুন ম্যাচের দিনক্ষণ

    দ্বিতীয়ার্ধের শুরুতেও নেইমারদের আক্রমণাত্মক মেজাজেই দেখাচ্ছিল। বেশ কিছু ভালো সুযোগও তৈরি করেছিল তাঁরা। তবে তা কার্যকরী হয়নি। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও চেষ্টা করে চলেছিল গোল করার। কিন্তু বিফলে যায়। এরপর ৭৬ মিনিটে দক্ষিণ কোরিয়ার হয়ে উদ্বোধনী গোলটি করে পাইক সেউং-হো। ১-৪ করল দক্ষিণ কোরিয়া। শেষের দিকে হালকা মেজাজেই খেলতে যায় ব্রাজিলকে। আর তারই সুযোগ নিয়ে ফেল সাউথ কোরিয়া। তবে, শেষ পর্যন্ত শেষ আটে ব্রাজিলই পৌঁছে যায়। 

    নেইমারের রেকর্ড

    নেইমার এই গোলের হাত ধরেই ছুঁয়ে ফেললেন পেলেকে। সেই সঙ্গে ব্রাজিলের আরও এক কিংবদন্তি রোনাল্ডোর রেকর্ডও স্পর্শ করলেন তিনি। ব্রাজিলের তৃতীয় প্লেয়ার হিসেবে তিনটি আলাদা বিশ্বকাপে গোল করার নজির গড়লেন নেইমার। এত দিন এই নজির ছিল পেলে এবং রোনাল্ডোর। সেই তালিকায় এ বার নাম লেখালেন নেইমারও।

    মুখোমুখি ক্রোয়েশিয়া ও ব্রাজিল

    সাউথ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের এই চারজন ম্যাচের ভাগ্য রচনা করে দিলেন প্রথমার্ধ শেষ হওয়ার আগেই। ফলে শেষ আটে পৌঁছে এবারে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। শুক্রবার রাত সাড়ে আটটায় খেলবে ব্রাজিল৷ গ্রুপ পর্বে শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছিল ব্রাজিল সমর্থকদের মনে। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নেমে সব চিন্তা দূর করে দিলেন নেইমাররা। তাদের আবার সেই পুরনো ছন্দেই দেখা যায়। এদিন ম্যাচ শেষে ফুটবল কিংবদন্তি পেলের সুস্থতা কামনা করেন ব্রাজিল দল। পেলের নাম লেখা ব্যানার নিয়ে দাঁড়ালেন সাম্বা বাহিনী।

  • FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, জানুন ম্যাচের দিনক্ষণ

    FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, জানুন ম্যাচের দিনক্ষণ

    মাধ্যম নিউজ ডেস্ক: জমে উঠেছে কাতার বিশ্বকাপের লড়াই। প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে ফ্রান্স। অন্যদিকে সেনেগালকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে উঠেছে ইংল্যান্ড। এবার কোয়ার্টারে মুখোমুখি হচ্ছে এই দুই জায়ান্ট। কোয়ার্টার ফাইনালের লড়াই দেখার অপেক্ষায় রয়েছে গোটা ফুটবল দুনিয়া।

    কবে, কখন, কোথায় খেলা হবে?

    আগামী ১০ ডিসেম্বর, শনিবার হবে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে কোয়ার্টার ফাইনাল। কাতারের আল বায়েত স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই জায়ান্ট দল। ভারতীয় সময় রাত ১২ টা ৩০ মিনিট থেকে শুরু হবে খেলা। অর্থাৎ ইংরেজি সময় অনুসারে খেলা হবে রবিবার গভীর রাতে।

    ফ্রান্স ও পোল্যান্ডের ম্যাচ

    গতকাল, রবিবার সন্ধ্যায় ফ্রান্স বনাম পোল্যান্ড খেলা ৩-১ গোলে শেষ হয়৷ এই খেলা হয়েছিল কাতারের আল থুমামা স্টেডিয়ামে। সেদিন দুরন্ত ছিল ফ্রান্সের পারফরম্যান্স৷ গতকাল জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে (kylian mbappe)। একটি গোল অলিভিয়ের জিহুর (Olivier Giroud)। প্রথমার্ধ শেষ হওয়ার মুখোমুখি সময়ে অর্থাৎ ম্যাচের ৪৪ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন জিহু৷ আর দলের হয়ে ৭৪ মিনিটে প্রথম গোল করেন এমবাপে। এরপর খেলার অতিরিক্ত সময়ে আরও একটি গোল করেন তিনি। এ বারের বিশ্বকাপে মোট ৫টি গোল করলেন এমবাপে। আর তাতেই গড়লেন রেকর্ড। ২৩ বছর বয়সী এমবাপে এখন পর্যন্ত ৬৩টি খেলায় ৩৩টি গোল করেছেন। অন্যদিকে ২৪ বছর বয়সের আগে পেলের বিশ্বকাপের মোট গোলের সংখ্যা ৭ টি। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পোল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন রবার্ট লেয়নডস্কি। পেনাল্টি থেকে গোল করেন তিনি।

    আরও পড়ুন: আজ খেলতে পারেন নেইমার! ব্রাজিলের সামনে দক্ষিণ কোরিয়া

    মুখোমুখি ইংল্যান্ড ও সেনেগাল

    গতকাল, রবিবার অন্য একটি প্রি-কোয়ার্টার ফাইনালে সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে দিয়ে কোয়ার্টারে উঠে এসেছে ইংল্যান্ড। তাদের হয়ে গোল করেছেন জর্ডন হেন্ডারসন, হ্যারি কেন ও বুকায়ো সাকা। গতকাল ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোল করেন হেন্ডারসন। এরপরেই গোল করেন অধিনায়ক কেন। এ বারের বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে প্রথম গোল করলেন অধিনায়ক হ্যারি কেন। আর ৬৫ মিনিটে ইংল্যান্ডের হয়ে তিন নম্বর ও শেষ গোল করেন সাকা। পুরো ম্যাচে দাপট চলেছে শুধুই কেনদের।

    ফলে ফ্রান্স পোল্যান্ডকে ও ইংল্যান্ড সেনেগালকে হারিয়ে উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। আগামী রবিবার মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। হবে জোর টক্কর! কে শেষ পর্যন্ত মাঠে টিকে থাকতে পারে, তারই অপেক্ষায় বিশ্ববাসী।

  • FIFA World Cup: মেসির পায়ে মারাদোনার বুনন, শেষ আটে আর্জেন্টিনা

    FIFA World Cup: মেসির পায়ে মারাদোনার বুনন, শেষ আটে আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া (FIFA World Cup)। টানটান উত্তেজনা। ১০০০ তম ম্যাচ মেসির। আর তাতেই বিশ্বের কাছে ফের সেরা হয়ে উঠলেন লিওনেল মেসি। ২-১ গোলে শেষ আটে জায়গা করে নিল আর্জেন্টিনা। আর অন্যদিকে নিজের ১০০০তম ম্যাচে খেলতে নেমেই করলেন গোল। আর তাতেই ফের দিয়েগো মারাদোনাকে টপকে গেলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে গোল সংখ্যায় দিয়েগো মারাদোনাকে টপকে গেলেন লিওনেল মেসি। ২১ টি ম্যাচে মারাদোনার গোল সংখ্যা ছিল ৮টি। মেসি ২৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত করেছেন ৯ টি গোল। বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। মেসি ছাড়াও আর্জেন্টিনার হয়ে আরও একটি গোল করলেন জুলিয়ান আলভারেজ। 

LinkedIn
Share