Tag: Fifa World Cup

Fifa World Cup

  • FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, জানুন ম্যাচের দিনক্ষণ

    FIFA World Cup: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, জানুন ম্যাচের দিনক্ষণ

    মাধ্যম নিউজ ডেস্ক: জমে উঠেছে কাতার বিশ্বকাপের লড়াই। প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে ফ্রান্স। অন্যদিকে সেনেগালকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টারে উঠেছে ইংল্যান্ড। এবার কোয়ার্টারে মুখোমুখি হচ্ছে এই দুই জায়ান্ট। কোয়ার্টার ফাইনালের লড়াই দেখার অপেক্ষায় রয়েছে গোটা ফুটবল দুনিয়া।

    কবে, কখন, কোথায় খেলা হবে?

    আগামী ১০ ডিসেম্বর, শনিবার হবে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে কোয়ার্টার ফাইনাল। কাতারের আল বায়েত স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই জায়ান্ট দল। ভারতীয় সময় রাত ১২ টা ৩০ মিনিট থেকে শুরু হবে খেলা। অর্থাৎ ইংরেজি সময় অনুসারে খেলা হবে রবিবার গভীর রাতে।

    ফ্রান্স ও পোল্যান্ডের ম্যাচ

    গতকাল, রবিবার সন্ধ্যায় ফ্রান্স বনাম পোল্যান্ড খেলা ৩-১ গোলে শেষ হয়৷ এই খেলা হয়েছিল কাতারের আল থুমামা স্টেডিয়ামে। সেদিন দুরন্ত ছিল ফ্রান্সের পারফরম্যান্স৷ গতকাল জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে (kylian mbappe)। একটি গোল অলিভিয়ের জিহুর (Olivier Giroud)। প্রথমার্ধ শেষ হওয়ার মুখোমুখি সময়ে অর্থাৎ ম্যাচের ৪৪ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন জিহু৷ আর দলের হয়ে ৭৪ মিনিটে প্রথম গোল করেন এমবাপে। এরপর খেলার অতিরিক্ত সময়ে আরও একটি গোল করেন তিনি। এ বারের বিশ্বকাপে মোট ৫টি গোল করলেন এমবাপে। আর তাতেই গড়লেন রেকর্ড। ২৩ বছর বয়সী এমবাপে এখন পর্যন্ত ৬৩টি খেলায় ৩৩টি গোল করেছেন। অন্যদিকে ২৪ বছর বয়সের আগে পেলের বিশ্বকাপের মোট গোলের সংখ্যা ৭ টি। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পোল্যান্ডের হয়ে একটি গোল শোধ করেন রবার্ট লেয়নডস্কি। পেনাল্টি থেকে গোল করেন তিনি।

    আরও পড়ুন: আজ খেলতে পারেন নেইমার! ব্রাজিলের সামনে দক্ষিণ কোরিয়া

    মুখোমুখি ইংল্যান্ড ও সেনেগাল

    গতকাল, রবিবার অন্য একটি প্রি-কোয়ার্টার ফাইনালে সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে দিয়ে কোয়ার্টারে উঠে এসেছে ইংল্যান্ড। তাদের হয়ে গোল করেছেন জর্ডন হেন্ডারসন, হ্যারি কেন ও বুকায়ো সাকা। গতকাল ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোল করেন হেন্ডারসন। এরপরেই গোল করেন অধিনায়ক কেন। এ বারের বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে প্রথম গোল করলেন অধিনায়ক হ্যারি কেন। আর ৬৫ মিনিটে ইংল্যান্ডের হয়ে তিন নম্বর ও শেষ গোল করেন সাকা। পুরো ম্যাচে দাপট চলেছে শুধুই কেনদের।

    ফলে ফ্রান্স পোল্যান্ডকে ও ইংল্যান্ড সেনেগালকে হারিয়ে উঠে এসেছে কোয়ার্টার ফাইনালে। আগামী রবিবার মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। হবে জোর টক্কর! কে শেষ পর্যন্ত মাঠে টিকে থাকতে পারে, তারই অপেক্ষায় বিশ্ববাসী।

  • FIFA World Cup: মেসির পায়ে মারাদোনার বুনন, শেষ আটে আর্জেন্টিনা

    FIFA World Cup: মেসির পায়ে মারাদোনার বুনন, শেষ আটে আর্জেন্টিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া (FIFA World Cup)। টানটান উত্তেজনা। ১০০০ তম ম্যাচ মেসির। আর তাতেই বিশ্বের কাছে ফের সেরা হয়ে উঠলেন লিওনেল মেসি। ২-১ গোলে শেষ আটে জায়গা করে নিল আর্জেন্টিনা। আর অন্যদিকে নিজের ১০০০তম ম্যাচে খেলতে নেমেই করলেন গোল। আর তাতেই ফের দিয়েগো মারাদোনাকে টপকে গেলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে গোল সংখ্যায় দিয়েগো মারাদোনাকে টপকে গেলেন লিওনেল মেসি। ২১ টি ম্যাচে মারাদোনার গোল সংখ্যা ছিল ৮টি। মেসি ২৩ ম্যাচ খেলে এখন পর্যন্ত করেছেন ৯ টি গোল। বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। মেসি ছাড়াও আর্জেন্টিনার হয়ে আরও একটি গোল করলেন জুলিয়ান আলভারেজ। 

  • FIFA World Cup: মাইলফলকের ম্যাচ মেসির! জেনে নিন নকআউটে কার বিরুদ্ধে কে কখন খেলবে

    FIFA World Cup: মাইলফলকের ম্যাচ মেসির! জেনে নিন নকআউটে কার বিরুদ্ধে কে কখন খেলবে

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার থেকেই শুরু হচ্ছে বিশ্বকাপের নক আউট পর্যায়ের খেলা। বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ১৬টি দল। গ্রুপ এ, বি, সি, ডি, ই, এফ, জি ও এইচ থেকে দু’টি করে দলে উঠেছে শেষ ষোলোয়। জেনে নিন কোন দল কাদের বিরুদ্ধে খেলবে? কবে, কখন হবে সেই খেলা?

    নক আউট পর্ব

    বিশ্বকাপের সূচি অনুযায়ী,  প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ বি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ বি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ এ-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে আমেরিকা। ৩ ডিসেম্বর, শনিবার রাত ৮.৩০ মিনিটে  খেলা শুরু হবে। অন্য দিকে ইংল্যান্ড খেলবে সেনেগালের বিরুদ্ধে। ৪ ডিসেম্বর, রবিবার রাত ১২.৩০ মিনিটে  খেলা হবে। ঠিক একই ভাবে গ্রুপ সি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ ডি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ সি-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। ৩ ডিসেম্বর, শনিবার রাত ১২.৩০ মিনিটে শুরু হবে খেলা। অন্য দিকে ফ্রান্স খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে। ৪ ডিসেম্বর, রবিবার রাত ৮.৩০ মিনিটে। গ্রুপ ই-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ এফ-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ এফ-এর শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ই-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, জাপানের বিরুদ্ধে খেলবে ক্রোয়েশিয়া। ৫ ডিসেম্বর, সোমবার রাত ৮.৩০ মিনিটে খেলা শুরু হবে। অন্য দিকে মরক্কো খেলবে স্পেনের বিরুদ্ধে। ৬ ডিসেম্বর, মঙ্গলবার রাত ৮.৩০ মিনিটে। গ্রুপ জি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ এইচ-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আবার গ্রুপ এইচ-এর শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ জি-র দু’নম্বরে থাকা দলের বিরুদ্ধে। অর্থাৎ, ব্রাজিলের বিরুদ্ধে খেলবে দক্ষিণ কোরিয়া। ৫ ডিসেম্বর, সোমবার  রাত ১২.৩০ মিনিটে শুরু হবে খেলা। অন্য দিকে পর্তুগাল খেলবে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। ৬ ডিসেম্বর, মঙ্গলবার রাত ১২.৩০ মিনিটে।

    আরও পড়ুন: শেষ ষোলোয় আর্জেন্টিনার সামনে অস্ট্রেলিয়া, পোল্যান্ডের মুখোমুখি ফ্রান্স

    মাইলফলকের ম্যাচে মেসি

    লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। কেরিয়ারে একঝাঁক ট্রফি, সাতটি ব্যালন ডি’অর, নানা রেকর্ড, সবকিছুর মাঝে আক্ষেপ, বিশ্বকাপ জিততে না পারা। আর্জেন্টিনা শিবিরে এই বিশ্বকাপ লিওর। গ্রুপ পর্ব অতীত। এ বার একটা ভুল মানেই দৌড় শেষ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাইলফলকের ম্যাচে নামতে চলেছেন মেসি। কেরিয়ারের হাজারতম ম্যাচ। বিশ্বকাপ জয়ের পথে একটা ধাপ। তবে এই ম্য়াচের আগে আর্জেন্টিনা শিবিরের অস্বস্তি অ্যাঞ্জেল ডি মারিয়া। একশো শতাংশ ফিট নন তিনি। এই অভিজ্ঞ ফুটবলারকে খেলানো নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই বিশ্বকাপ অনেক অঘটন দেখেছে।  অস্ট্রেলিয়া সহজ প্রতিপক্ষ মনে হলেও, আর্জেন্টিনা শিবির অন্তত এমনটা ভাবছে না। সতর্ক হয়েই মাঠে নামতে চাইছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। 

  • FIFA World Cup: ফিফা বিশ্বকাপে ভারতের তেরঙ্গা গায়ে দেখা গেল আর্জেন্টিনার এক মহিলাকে, কিন্তু কেন?

    FIFA World Cup: ফিফা বিশ্বকাপে ভারতের তেরঙ্গা গায়ে দেখা গেল আর্জেন্টিনার এক মহিলাকে, কিন্তু কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: জমে উঠেছে কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup)। বিশ্বকাপের উন্মাদনা পৌঁছে গিয়েছে বিশ্বের প্রতিটি দেশে। ফুটবলপ্রেমীরা পছন্দের দলের জার্সি পরে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন। তবে এবারে এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল নেটিজেনরা। আর্জেন্টিনার এক মহিলাকে ভারতের তেরঙ্গা গায়ে জড়িয়ে দেখা গেল কাতারে। আর মহিলার এমন কাণ্ড সবার নজর কেড়েছে। তবে প্রশ্ন একটাই, কেন এমনটা করলেন তিনি, কী রয়েছে এর পিছনের আসল রহস্য?

    ভারতের পতাকা গায়ে আর্জেন্টিনার মহিলা

    জানা গিয়েছে, আর্জেন্টিনার এই মহিলার নাম লেটি এস্তেভেজ। কেরালার এক ফুটবলপ্রেমী ইয়াদিল এম ইকবালের শেয়ার করা একটি ভিডিওতে লেটি এস্তেভেজকে ভারতীয় জাতীয় পতাকা গায়ে জড়িয়ে থাকতে দেখা গেছে। সম্প্রতি ইকবাল তাঁর ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছে, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হতে শুরু হয়েছে। শেয়ার করা ওই ভিডিওতেই এস্তেভেজকে তিরঙ্গা ধরে থাকতে দেখা গেছে (FIFA World Cup)।

    [insta]https://www.instagram.com/reel/ClVx-_nuMrK/?utm_source=ig_web_copy_link[/insta]

    আরও পড়ুন: নতুন জীবন পেল আর্জেন্টিনা! বিশ্বকাপে এগিয়ে যেতে এবারে কী করতে হবে মেসিদের?

    কেন এমন করলেন এই মহিলা?

    ভিডিও-এর মাধ্যমে জানা গিয়েছে, এস্তেভেজ তিরঙ্গা পরতে চেয়েছিলেন কারণ তিনি তাঁর দেশের প্রতি ভারতীয়দের ভালবাসা দেখে অবাক হয়েছিলেন। তাই তিনি এমনটা করেছিলেন। এই ভিডিও-র শুরুতে ইকবাল এস্তেভেজকে বলেন যে, ভারতীয়রা আর্জেন্টিনা ফুটবল (FIFA World Cup) টিমের কত বড় ফ্যান, বিশেষ করে লিওনেল মেসি কতটা প্রিয় ভারতীয়দের কাছে। আর এর পরেই জানা যায় যে, ভারতীয়রা আর্জেন্টিনাকে সবসময় সাপোর্ট করায়, এই বিষয়টি তাঁর মন ছুঁয়ে গিয়েছে। ফলে তিনি ভারতের প্রতি তাঁর ধন্যবাদ জানাতেই এমনটা করেছেন তিনি।

    এই ভিডিও শেয়ার করে ইকবাল ক্যাপশনে লিখেছেন, “ফুটবল দ্বারা একত্রিত, জাতি দ্বারা বিভক্ত। আমাদের দেশকে ভালবাসার জন্য আপনাকে ধন্যবাদ।” এই ভিডিওটিতে ইতিমধ্যেই ২লক্ষ ১৯ হাজারের বেশি লাইক এসেছে। এই ভিডিওটি শেয়ার করার জন্য নেটিজেনরা ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FIFA World Cup: শেষ ষোলোয় ইংল্যান্ডের মুখোমুখি সেনেগাল, নেদারল্যান্ডসের সামনে আমেরিকা

    FIFA World Cup: শেষ ষোলোয় ইংল্যান্ডের মুখোমুখি সেনেগাল, নেদারল্যান্ডসের সামনে আমেরিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েলসেক হারিয়ে গ্রুপ বি থেকে বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল ইংল্যান্ড। ইরানকে হারিয়ে একই গ্রুপ থেকে পরের রাউন্ডে গিয়েছে আমেরিকা। অন্য দিকে গ্রুপ এ থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে গিয়েছে নেদারল্যান্ডস ও সেনেগাল। বিশ্বকাপের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ ও বি-কে নিজেদের মধ্যে খেলতে হবে। গ্রুপ এ-র শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলবে গ্রুপ বি-র দ্বিতীয় স্থানে থাকা দল। আবার গ্রুপ বি-র শীর্ষে থাকা দলের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ এ-র দ্বিতীয় স্থানে থাকা দল। সেই হিসাবে প্রি-কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে সেনেগাল। অন্য দিকে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে আমেরিকা।

    ইরানের স্বপ্নভঙ্গ

    এ বারের বিশ্বকাপে এশিয়ার প্রথম দেশ হিসাবে শেষ ষোলোয় যাওয়ার সুযোগ ইরানের কাছে। কিন্তু আমেরিকার ফুটবলাররা ভেঙে দিল ইরানের স্বপ্ন। ১-০ গোলে ইরানকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে পরের রাউন্ডে গেল আমেরিকা। বিশ্বকাপের শেষ ষোলোয় যেতে হলে আমেরিকার বিরুদ্ধে ড্র করলেই হত ইরানকে। সেই কারণেই হয়তো প্রথম থেকে একটু রক্ষণাত্মক ফুটবল খেলছিল ইরান। তারই ফায়দা তুলল আমেরিকা।

    দাপুটে জয় ব্রিটিশদের

    ওয়েলসকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। গ্রুপ বি-র শীর্ষে থেকে পরের রাউন্ডে গেলেন গ্যারেথ সাউথগেটের ছেলেরা। ৩-০ গোলে ওয়েলসকে হারাল ইংল্যান্ড। নায়ক হতে পারলেন না গ্যারেথ বেল। ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে বেলের উপরেই ভরসা করেছিল ওয়েলস। কিন্তু গোটা ম্যাচে খুঁজেই পাওয়া গেল না তাঁকে। খেলার শুরু থেকেই দাপট দেখায় ব্রিটিশ ফুটবলাররা। তারই ফল এই জয়।

    আরও পড়ুন: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    দুই দশকের অপেক্ষার পর

    দুই দশক আগে যাঁর নেতৃত্বে বিশ্ব মঞ্চের শেষ ষোলোয় উঠেছিল আফ্রিকার দেশটি, এবার তাঁর কোচিংয়েই আবার শেষ ষোলোয় খেলার টিকিট পেল সেনেগাল। ইকুয়েডরকে এদিন ২-১ গোলে হারিয়ে বিশ্বমঞ্চের নক আউট পর্ব নিশ্চিত করল সেনেগাল। দলের হয়ে গোল করেছেন ইয়ান সার ও কোলিবালি। ইকুয়েডরের একমাত্র গোলটি করেছেন কাইসেডো। 

    আয়োজক দেশের বিদায়

    ২টি ম্যাচের ২টিতেই হেরে এদিন খেলা শুরু করেছিল আয়োজক দেশ কাতার। গোড়া থেকেই নেদারল্যান্ডস চেপে ধরে কাতারকে। নিজেদের বাঁচানোর জন্য কাতারের খেলোয়াড়রা পেনাল্টি বক্সেই ভিড় করে থাকে। তার মধ্যেই গোল করার সুযোগ পেয়ে যায় নেদারল্যান্ডস। ২-০ গোলে মানসিক ভাবে দুর্বল কাতারকে হারায় ডাচরা। ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষে থাকল নেদারল্যান্ডস। 

    গতকালের ম্যাচের ফলাফল:

    সেনেগাল ২ : ইকুয়েডর ১

    নেদারল্যান্ডস ২ : কাতার ০

    মার্কিন যুক্তরাষ্ট্র ১ : ইরান ০

    ইংল্যান্ড ৩ : ওয়েলস ০

    আজকের ম্যাচ:

    তিউনিশিয়া-ফ্রান্স (রাত সাড়ে ৮টা)

    অস্ট্রেলিয়া-ডেনমার্ক (রাত সাড়ে ৮টা)

    পোল্যান্ড-আর্জেন্টিনা (রাত সাড়ে ১২টা)

    সৌদি আরব-মেক্সিকো (রাত সাড়ে ১২টা)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • FIFA World Cup: সৌদি আরবের ফুটবলারদের রোলস রয়েস গাড়ি পাওয়ার খবর ভুয়ো? কী বললেন কোচ হার্ভে রেনার্ড

    FIFA World Cup: সৌদি আরবের ফুটবলারদের রোলস রয়েস গাড়ি পাওয়ার খবর ভুয়ো? কী বললেন কোচ হার্ভে রেনার্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল সৌদি আরব (FIFA World Cup)। বিশ্ববাসীর তাক লাগিয়ে দিয়েছিল সৌদিরা। এমন জয়ে এক দিনের ছুটিও ঘোষণা করেছিলেন সৌদির রাজা সলমন। আবার খবরে এও উঠে এসেছিল যে, সৌদি ফুটবলারদের নাকি বিলাসবহুল রোলস রয়েস গাড়ি উপহার দেবেন দেশের প্রিন্স মহম্মদ বিন সলমন। কিন্তু আদেও কি গাড়ি দেওয়া হচ্ছে সৌদির ফুটবলারদের? এ নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল। আর এরপরেই উঠে এল আরেক তথ্য। কোনও গাড়িই দেওয়া হচ্ছে তাঁদের। এই খবর নাকি ভুয়ো। আর এটি দাবি করেছেন বিশ্বকাপে (FIFA World Cup) সৌদি আরবের কোচ হার্ভে রেনার্ড।

    হার্ভে রেনার্ড কী বললেন?

    সূত্রের খবরে জানা গিয়েছিল, আর্জেন্টিনাকে হারানোর জন্য (FIFA World Cup) সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন ঘোষণা করেছেন, আর্জেন্টিনাকে হারানোর জন্য সৌদি দলের প্রত্যেক ফুটবলারকে দামি রোলস রয়েস গাড়ি উপহার দেওয়া হবে, যখন তাঁরা কাতার থেকে ফিরে আসবেন। কিন্তু এ ধরনের খবরকে পুরোপুরি অস্বীকার করেছেন সৌদি আরবের ফুটবল দলের কোচ হার্ভে রেনার্ড। তিনি জানিয়েছেন, এ ধরনের কোনও খবর তিনি জানেন না। এমনকি তিনি এই খবরের সত্যতা স্বীকার করেননি। সৌদির কোচ জানিয়েছেন, শুধুমাত্র একটি খেলাই খেলেছে দল। গ্রুপ পর্যায়ের আরও দুটি খেলা আছে। আর তাঁদের নজর এখন পরের ম্যাচেই (FIFA World Cup)।

    আরও পড়ুন: নতুন জীবন পেল আর্জেন্টিনা! বিশ্বকাপে এগিয়ে যেতে এবারে কী করতে হবে মেসিদের?

    প্রসঙ্গত, আর্জেন্টিনার (FIFA World Cup) বিপক্ষে জয় পাওয়ার পিছনের অন্যতম খেলোয়াড় আল শেহরিও এ ধরনের খবরকে পুরোপুরি মিথ্যা বলেছেন। তিনি জানান, তাঁরা দেশের জন্য খেলতে এসেছেন। এবং তাঁরা নিজেদের সেরাটা দেবেন এটাই আসল পুরস্কার। আরও জানা গিয়েছে, সৌদি দলের বিলাসবহুল গাড়ি পাওয়ার খবরটি প্রথম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন এক পাকিস্তানি ডেন্টিস্ট। আর তার পরেই এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ে।

    অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরব ঐতিহাসিক জয় (FIFA World Cup) পাওয়ায় এই জয় উদযাপনের জন্য সৌদি আরব ছুটি ঘোষণা করেছিল। কিন্তু আর্জেন্টিনার বিরুদ্ধে জয় পেলেও শনিবার কিন্তু পোল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে যায় সৌদি। আগামী বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে নামতে চলেছে সৌদি আরব। আপাতত সৌদি দল গ্রুপ ম্যাচে কোথায় শেষ করে, সেদিকেই নজর বিশ্ববাসীর।

  • FIFA World Cup: ফুটবল মাঠে রাজনীতি! সরকার বিরোধী ইরানি সমর্থকদের থেকে পতাকা কাড়ল সরকারের সমর্থকরা

    FIFA World Cup: ফুটবল মাঠে রাজনীতি! সরকার বিরোধী ইরানি সমর্থকদের থেকে পতাকা কাড়ল সরকারের সমর্থকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: খবরে শিরোনামে ইরান। ফুটবল মাঠের লড়াইয়ে ওয়েলসকে টেক্কা দিয়েছে তারা। তবে সেই সাফল্য ঢাকা পড়েছে বিদ্রোহের আগুনে। ম্যাচ চলাকালীন একদল ইরানি সমর্থক সরকার বিরোধী স্লোগান দিতে দিতে দেশের পতাকা ওড়াতে থাকেন। এই ঘটনা ইরানের প্রথম ম্যাচেও দেখা গিয়েছিল। দেশে স্বাধীনচেতা নাগরিকরা সরকারের তালিবানি শাসনের বিরুদ্ধে এভাবেই সোচ্চার হচ্ছেন বিশ্বকাপ ফুটবলের আসরে। তবে প্রথম ম্যাচে বিক্ষোভকারীদের সেভাবে বাধার মুখে পড়তে হয়নি। কিন্তু শুক্রবার ইরান ওয়েলস ম্যাচের সময় গ্যালারিতে বিক্ষোভ দেখাতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় বেশ কিছু ইরানি সমর্থককে। বিভিন্ন সংবাদ মাধ্যমের পাওয়া খবরে জানা গিয়েছে, সরকার বিরোধী ইরানি সমর্থকদের থেকে সরকার পক্ষের সমর্থকরা পতাকা কেড়ে নেয়। তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এই ঘটনার পর বিক্ষোভকারীরা তুমুল চিৎকার চেঁচামেচি করে।

    আরও পড়ুন: যুবরাজের উপহার! মেসিদের হারিয়ে মূল্যবান গাড়ি পেলেন সৌদি ফুটবলাররা

    ইরানে সরকার বিরোধী বিক্ষোভ

    ইরানের সমর্থকদের এই বিক্ষোভের পিছনে রয়েছে অন্য একটি কারণ। সেপ্টেম্বরে ২২ বছরের তরুণী মাশা আমিনির মৃত্যুর পর থেকে হিজাব বিদ্রোহে অগ্নিগর্ভ ইরান। ‘নীতি পুলিশে’র বিরুদ্ধে গর্জে উঠেছেন মুক্তকেশী তরুণীরা। হিজাব পুড়িয়ে, চুল কেটে ইসলামের নামে মহিলাদের শিকলবন্দি করার প্রতিবাদ করছেন তাঁরা। কিন্তু থেমে নেই শাসকও। বিক্ষোভ দমনে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, মহিলাদের জন্য কঠোর পোশাকবিধি রয়েছে ইরানে। ওই আইনে বয়স সাত বছরের বেশি হলে হিজাব পরা বাধ্যতামূলক। নির্দিষ্ট নিয়মে পরতে হয় হিজাব। ‘নীতি পুলিশের’ দল হিজাব বিধি সঠিকভাবে কার্যকর হচ্ছে কি না, তা তদারকি করে থাকে। সেই বিধি লঙ্ঘন করার অভিযোগে ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশির মারে মৃত্যু হয় তরুণী মাশা আমিনির। তারপর থেকেই দেশজুড়ে চলছে প্রতিবাদী মিছিল।

    আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন ফুটবলাররাও। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলা শুরুর আগে জাতীয় সংগীত (Iran National Anthem) গাইতেও  অস্বীকার করেছিল ইরানের ফুটবলাররা। যদিও শুক্রবার ওয়েলসের বিরুদ্ধে খেলতে নামার আগে জাতীয় সংগীত গান তাঁরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • FIFA World Cup: যুবরাজের উপহার! মেসিদের হারিয়ে মূল্যবান গাড়ি পেলেন সৌদি ফুটবলাররা

    FIFA World Cup: যুবরাজের উপহার! মেসিদের হারিয়ে মূল্যবান গাড়ি পেলেন সৌদি ফুটবলাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপে বড় অঘটন ঘটিয়েছে সৌদি আরব। গ্রুপের ম্যাচে প্রবল শক্তিশালী আর্জেন্টিনাকে ১-২ ব্যবধানে হারিয়েছে তারা। এই সাফল্য আরবে ফুটবল বসন্ত বয়ে এনেছে। গোটা দেশ ভাসছে আবেগে। সৌদি সরকারের পক্ষ থেকে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছিল।

    উপহার গাড়ি

    মেসিদের হারানোর জন্য এবার বড় পুরস্কার পাচ্ছেন সৌদি আরবের ফুটবলাররা। আর্জেন্টিনার বিরুদ্ধে যাঁরা খেলেছেন তাঁদের প্রত্যেককে মহামূল্যবান রোল রোজ গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমান। বিশ্বকাপ ফুটবলের আসরে অতীতে বেশ কয়েকবার খেলেছে সৌদি আরব। তবে এত বড় সাফল্য কখনও পায়নি তারা। বিশেষ করে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়াটা অনেকেই এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না। সৌদি আরবের ফুটবলারদের হয়তো ঘোর কাটতে সময় লাগবে। এরমধ্যেই আজ অর্থাৎ শনিবার পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে তারা। এই ম্যাচ জিততে পারলে গ্রুপের প্রথম দল হিসেবে পরের রাউন্ডে অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে সৌদি আরব। 

    আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, সৌদি আরবের কাছে ২-১ গোলে হারল মেসির আর্জেন্টিনা

    সৌদি ফুটবলে নীল বসন্ত

    আর সেটা হলে সৌদির সমর্থকদের উৎসব আরও রঙিন হয়ে উঠবে। তবে আর্জেন্টিনাকে হারানোর পর থেকেই সৌদি ফুটবলাররাও দারুন চনমনে। তারা আর পিছন ফিরে তাকাতে চান না। বরং তাঁদের চোখ ইতিহাসে।আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়েছিল সৌদি আরব। অনেকেই হয়তো ভেবেছিলেন এশিয়ার দেশটি বড় ব্যবধানে হারবে। কারণ স্কালোনির প্রশিক্ষণাধীন এই আর্জেন্টিনা দলটি ৩৬ টি ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ অভিযানে নেমেছিল। অনেকেই বলছিলেন মেসির এটাই শেষ বিশ্বকাপ তাই তিনি মরিয়া চেষ্টা করবেন কাপ জেতার। পেনাল্টি থেকে গোল করলেও মেসির পারফরম্যান্স কিন্তু মন কাড়তে পারেনি সমর্থকদের। বরং ফুটবল মহলে প্রশংসিত হয়েছে সৌদি কোচের স্ট্র্যাটেজি এবং ফুটবলারদের লড়াকু মানসিকতা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • FIFA World Cup: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    FIFA World Cup: শেষ ষোলোয় ব্রাজিল, পর্তুগাল! গোলের বন্যা ক্যামেরুন-সার্বিয়া ম্যাচে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রান্সের পর গ্রুপ স্টেজে প্রথম দু’টি ম্যাচ জিতে শেষ ১৬-য় জায়গা করে নিল ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিলের কাছে কখনও হারেনি সুইৎজারল্যান্ড। এবার সেই ট্রেন্ড বদলাল। উরুগুয়েকে হারিয়ে নকআউটে চলে গেল পর্তুগালও। সোমবার কাতারে বিশ্ব ফুটবলের আসরে জমজমাট লড়াই দেখল ক্রীড়াপ্রেমীরা।। 

    ব্রাজিলের দুরন্ত জয়

    এদিন নেইমারহীন  তিতের ব্রাজিল ছিল আত্মনির্ভর। সুইৎজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় চলে গেল সেলেকাওরা। ম্যাচের একমাত্র গোল করেন কার্লোস হেনরিক  ক্যাসেমিরো। হেক্সা অভিযানে আরও একধাপ এগোল  ব্রাজিল। গ্যালারিতে তার সাক্ষী থাকলেন রোনাল্ডো, রবার্তো কার্লোস, কাফু, কাকারা। ম্যাচের ৮৩ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে মুহূর্তের মধ্যে গোল লক্ষ্য করে কোনাকুনি শট নেন ব্রাজিলীয় মিডিও। অনবদ্য গোল। এত দ্রুততার সঙ্গে শট নেন ক্যাসেমিরো, যে রিয়্যাকশন টাইম ছিল না সুইস কিপারের কাছে। শুধুমাত্র দর্শকের ভূমিকায় সোমার। তবে জিতলেও এদিন সেই গতিময় ফুটবল দেখা যায়নি। সার্বিয়া ম্যাচের তুলনায় অনেক বেশি মন্থর ছিল সেলেকাওরা। 

    নক আউটে পর্তুগাল

    উরুগুয়ে কাঁটা সরিয়ে কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পর্তুগাল। সোমবার লুসাইল সুয়ারেজ বনাম রোনাল্ডোর ম্য়াচে জোড়া গোল করে নায়ক পতুর্গালের ব্রুনো ফার্নান্ডেজ। ম্য়াচের ৫৪ ও ৯৩ মিনিটে গোল করেন ব্রুনো। এরমধ্য়ে তাঁর দ্বিতীয় গোল পেনাল্টি থেকে। চার বছর আগে রাশিয়ায় এই উরুগুয়ের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল পর্তুগাল। চার বছর পর কাতারে উরুগুয়েকে হারিয়ে তাদেরই বিদায়ের মুখে ঠেলে দিল পর্তুগাল। বিশ্বকাপের নক-আউটে উঠতে হলে গ্রুপের শেষ ম্য়াচে ঘানার বিরুদ্ধে জিততেই হবে উরুগুয়েকে।

    আরও পড়ুন: জার্মানিকে হারিয়ে ইতিহাস জাপানের, আজ রাতেই ব্রাজিল-সার্বিয়া

    গোলের বন্যা

    সোমবার বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে গোলের বন্যা বইল। ক্যামেরুন বনাম সার্বিয়া এবং ঘানা বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচ রীতিমতো উপভোগ করলেন ফুটবলপ্রেমীরা। কাতারের আল ওয়াকরাহেতে আল জানাউব স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ জি-র ম্যাচে সার্বিয়া এক সময় ৩-১ গোলে এগিয়ে থেকেও জয় আনতে পারল না। প্রথমে গোল করে অবশ্য ক্যামেরুন এগিয়ে গিয়েছিল। তার পর সার্বিয়া পর পর ৩টি গোল করে। কিন্তু অদম্য ক্যামেরুন আরও ২টি গোল করে ম্যাচে সমতা ফেরায়। এ দিন এডুকেশন সিটি স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ এইচ-এর ম্যাচে ঘানা ২-০ গোলে এগিয়ে ছিল। দক্ষিণ কোরিয়া সমানে সমানে পাল্লা দিয়ে ম্যাচে সমতা ফেরায়। কিন্তু ভাগ্যদেবী ঘানারই সহায় হন। শেষ পর্যন্ত ঘানা জেতে ৩-২ গোলে।

    গতকালের ম্যাচের ফলাফল:

    সার্বিয়া ৩ : ক্যামেরুন ৩

    দক্ষিণ কোরিয়া ২ : ঘানা ৩

    ব্রাজিল ১ : সুইৎজারল্যান্ড ০

    পর্তুগাল২ : উরুগুয়ে ০

    আজকের ম্যাচ:

    ইকুয়েডর-সেনেগাল (রাত সাড়ে ৮টা)

    নেদারল্যান্ডস-কাতার (রাত সাড়ে ৮টা)

    ইরাম-মার্কিন যুক্তরাষ্ট্র (রাত সাড়ে ১২টা)

    ওয়েলস-ইংল্যান্ড (রাত সাড়ে ১২টা)

     
  • FIFA World Cup: শেষ ম্যাচে জয় চাই! স্পেনের সঙ্গে ড্র করে নকআউটের আশা জিইয়ে রাখল জার্মানি

    FIFA World Cup: শেষ ম্যাচে জয় চাই! স্পেনের সঙ্গে ড্র করে নকআউটের আশা জিইয়ে রাখল জার্মানি

    মাধ্যম নিউজ ডেস্ক: স্পেনের বিপক্ষে শেষ ১৫ মিনিটে লড়াকু ফুটবল খেলে ম্যাচ অমীমাংসিত রাখল জার্মানি। বাঁচিয়ে রাখল নকআউটে যাওয়ার আশা। গ্রুপের শেষ ম্যাচে কোস্টারিকাকে হারাতে হবে তাদের। তবে তাহলেও নিশ্চিত হবে না নক আউট পর্যায়। স্পেনকে জিততেই হবে জাপানের বিপক্ষে। 

    জমজমাট গ্রুপ ‘ই’

    একদিকে জার্মানি অন্যদিকে স্পেন। কাতার বিশ্বকাপের অষ্টম দিনে হাই ভোল্টেজ ম্যাচ।  ধারে-ভারে একে অপরকে পাল্লা দেয় বিশ্ব ফুটবলের শক্তিশালী দুই টিম। তবে ফুটবল বিশ্বযুদ্ধে শুরুটা ভাল হয়েছে স্পেনের। কোস্টারিকাকে ৭-০ গোলে হারায় তারা। অন্যদিকে জার্মানি প্রথম ম্যাচে জাপানের কাছে হেরে যায়। এদিন ৪-১-২-৩ ফর্মেশনে দল নামিয়েছিল স্পেন। অন্যদিকে ৪-২-৩-১ দল নামিয়েছিল জার্মানি। প্রথমার্ধ শুরু হওয়ার পর থেকেই স্পেনের দাপট ছিল বেশি। তবে ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ ড্র হয়ে যায়। আর এই ম্যাচ ড্র হওয়ার ফলে  জার্মানি নকআউটে যাওয়ার আশা জিইয়ে রাখল। আর স্পেনের অপেক্ষা একটু দীর্ঘ হল। এ ছাড়াও এই ‘ই’ গ্রুপের অন্য ম্যাচে এদিন কোস্টারিকা জাপানকে হারিয়ে দেওয়ায় এই গ্রুপের লড়াই এখন জমে গিয়েছে। এখন গ্রুপের যা পরিস্থিতি, তাতে চারটি দলই নকআউটের জন্য যোগ্যতা অর্জন করতে পারে। তবে সুবিধাজনক অবস্থায় রয়েছে স্পেন। জাপানের বিপক্ষে ড্র করলেই তাঁরা পরবর্তী পর্যায়ে চলে যাবে। তবে জার্মানিকে হারাতে হবে কোস্টারিকাকে। বড় গোলের ব্যবধানে জয় চাই তাঁদের।

    আরও পড়ুন: জার্মানিকে হারিয়ে ইতিহাস জাপানের, আজ রাতেই ব্রাজিল-সার্বিয়া

    গ্রুপ ‘এফ’ -এর লড়াই

    গ্রুপ ‘এফ’-এর লড়াইও জমজমাট। এ দিন বেলজিয়ামকে হারিয়ে চমকে দিয়েছে মরক্কো। আবার ক্রোয়েশিয়া দুরন্ত ছন্দে কানাডাকে হারিয়ে দিয়ে গ্রুপ টেবলের শীর্ষে উঠে এসেছে। ছিটকে গিয়েছে কানাডা। তবে এই গ্রুপের প্রথম তিন দলেরই অর্থাৎ-ক্রোয়েশিয়া,মরক্কো এবং বেলজিয়ামের নকআউট ওঠার সুযোগ রয়েছে।

    গতকালের ম্যাচের ফলাফল:

    মরক্কো ২ : বেলজিয়াম ০  

    কোস্টারিকা ১ : জাপান ০

    স্পেন ১ : জার্মানি ১

    ক্রোয়েশিয়া ৪: কানাডা ১

    আজকের ম্যাচ:

    সার্বিয়া-ক্যামেরুন (দুপুর সাড়ে ৩টে)

    দক্ষিণ কোরিয়া-ঘানা (সন্ধ্যা সাড়ে ৬টা)

    ব্রাজিল-সুইৎজারল্যান্ড (রাত সাড়ে ৯টা)

    পর্তুগাল-উরুগুয়ে (রাত সাড়ে ১২টা)

LinkedIn
Share