Tag: India vs New Zealand

India vs New Zealand

  • India vs New Zealand: ব্যাটিংয়ে ধস, বলেও নেই চমক! এক যুগ পর দেশে সিরিজ হারের আতঙ্ক রোহিতদের

    India vs New Zealand: ব্যাটিংয়ে ধস, বলেও নেই চমক! এক যুগ পর দেশে সিরিজ হারের আতঙ্ক রোহিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিপক্ষে আপাতত সিরিজ বাঁচানোর জন্য লড়াই করছে ভারতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় ভারত। পুণে টেস্টের প্রথম ইনিংসে মিচেল স্যান্টনারের ৭ উইকেটের সুবাদে ১০৩ রানের লিড নেয় কিউইরা। দিনের শেষে ব্ল্যাক ক্যাপসদের স্কোর ৫ উইকেট হারিয়ে ১৯৮। ইতিমধ্যেই লিড ৩০০ পেরিয়ে গিয়েছে। চতুর্থ ইনিংসে ভারতের পক্ষে এই রান তাড়া করা প্রায় অসম্ভব বললে খুব একটা ভুল হবে না। এই ম্যাচে হারলে এক যুগ পরে দেশের মাঠে টেস্ট সিরিজ হারবে ভারত।

    ঘরের মাঠে জয়ের ধারা

    ভারতের ব্যাটিং-ধস, এক যুগ পর দেশে সিরিজ হারের শঙ্কায় ভুগছে টিম রোহিত (India vs New Zealand)। ভারতের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জেতা সর্বশেষ দলটির নাম ইংল্যান্ড। ২০১২ সালে ভারত সফরে চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ইংলিশরা। ২০১৩ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফি দিয়েই শুরু হয় দেশের মাটিতে ভারতের অজেয়-যাত্রা। দ্বিতীয় ইনিংসে ভারত দুর্দান্ত কিছু না করলে সেই যাত্রায় আপাতত ছেদ পড়তে চলেছে।

    ব্যাটিং ব্যর্থতা

    নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে খেলতে নেমে প্রথম দিনই অধিনায়ক রোহিত শর্মার উইকেট খোয়ায় ভারত। শুক্রবার অর্থাৎ ম্যাচের দ্বিতীয় দিন সকালে এক সেশনেই আউট হলেন ভারতের ৬ জন ব্যাটার। সবাই স্পিনারদের শিকার। বলা ভালো, মিচেল স্যান্টনার নামের এক আপাত নিরীহ বাঁহাতি স্পিনারের শিকার। ফলস্বরূপ প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া অলআউট হয় মাত্র ১৫৬ রানে। একাই সাত উইকেট তুলে নেন স্যান্টনার। ভারতীয় ব্যাটারদের মধ্যে জয়সওয়াল (৩০), গিল (৩০) এবং জাদেজা (৩৮) ছাড়া উল্লেখ করার মতো পারফরম্যান্স কেউ দেখাতে পারেননি।

    দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড (India vs New Zealand) ব্যাট করতে নামতেই পিচ যেন বদলে যায়। কিছুক্ষণ আগে যে পিচ দুর্বোধ্য মনে হচ্ছিল, সেখানেই অনায়াসে ব্যাট করে গেলেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। একাই ৮৬ রানের ইনিংস খেলে গেলেন তিনি। তাঁকে সঙ্গত করলেন ইয়ং, ব্লান্ডেলরা। দিনের শেষে মোটে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রানে খেলছে কিউইরা। লিড ৩০১ রানের। দ্বিতীয় ইনিংসেও ভারতের সফল বোলার, ওয়াশিংটন সুন্দর। এই ইনিংসে ৪ উইকেট তুলেছেন তিনি। অশ্বিন তুলেছেন এক উইকেট। তৃতীয় দিনে এখন কোনও ম্যাজিকই ভারতকে দেশের মাঠে সিরিজ হারার থেকে রক্ষা করতে পারে। একই সঙ্গে জিইয়ে রাখতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আশা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs New Zealand: সুন্দর-ঘূর্ণিতে বেসামাল নিউজিল্যান্ড, প্রথম দিনে চালকের আসনে ভারত

    India vs New Zealand: সুন্দর-ঘূর্ণিতে বেসামাল নিউজিল্যান্ড, প্রথম দিনে চালকের আসনে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: দলে সুযোগ পাবেন হয়তো ভাবেননি। কিন্তু মনে মনে জেদ ছিল সুযোগ পেলেই সাফল্য আনবেন। তাই হল। নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই ৭ উইকেট তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। তাঁর ঘূর্ণি দেখতেই পেলেন না কিউই ব্যাটাররা। তাঁর স্পিনেই প্রথম ইনিংসে নিউজিল্যান্ড থেমে গেল ২৫৯ রানে। জবাবে প্রথম দিনের শেষে ভারতের রান ১ উইকেট হারিয়ে ১৬। ফিরে গিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। দিনের শেষে ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল। শুক্রবার সকালে তাঁরাই নামবেন বড় রান তোলার লক্ষ্যে। 

    সুন্দর ভেলকি

    এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টম ল্যাথাম (India vs New Zealand)। শুরুতে খুব একটা সুবিধা করতে পারেননি ভারতের দুই পেসার জশপ্রীত বুমরা ও আকাশ দীপ। ভালই রান তুলছিলেন কিউইরা। অবশেষে রবিচন্দ্রণ অশ্বিনকে আক্রমণে আনতেই সাফল্য পায় ভারত। টম ল্যাথাম, ডেভন কনওয়ে, উইল ইয়ংকে ফিরিয়ে দিয়ে প্রথম ধাক্কা দেন তিনি। তার পরই শুরু হয় সুন্দরের ম্যাজিক। পরীক্ষার আগে অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব পড়ে আসা নিউ জি ল্যান্ডের সামনে কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ান ওয়াশিংটন।  যার উত্তর খুঁজে পেলেন না টম ল্যাথামরা। ওয়াশিংটনের বলের লাইন বুঝতে অসুবিধা হচ্ছিল নিউজিল্যান্ডের ব্যাটারদের। ওয়াশিংটন ২৩.১ ওভারে চারটি মেডেন বোলিং করে ৫৯ রান দিয়ে সাত উইকেট নিয়েছেন। সাত ব্যাটসম্যানের মধ্যে পাঁচজনকেই ক্লিন বোল্ড করেছেন ওয়াশিংটন সুন্দর। রচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, টিম সাউদি, আজাজ প্যাটেল এবং মিচেল স্যান্টনারকে ক্লিন বোল্ড করেছেন সুন্দর (Washington Sundar)। বৃহস্পতিবারের আগে চারটি টেস্ট খেলেছিলেন ওয়াশিংটন। নিয়েছিলেন ৬ উইকেট। পুণেয় এক দিনেই সাত উইকেট নিলেন তিনি।

    বড় রানের লক্ষ্যে ভারত

    ভারতের হয়ে টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে দশ উইকেটের সবকটিই নিয়েছেন স্পিনাররা। শুধু তাই নয়, ৫১ বছরে দ্বিতীয়বার প্রথম দিনেই ভারতের হয়ে স্পিন বোলাররা ১০টি উইকেট নিলেন। এই বছরের শুরুর দিকে রবীন্দ্র জাদেজা, অশ্বিন এবং কুলদীপ যাদব ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় টেস্ট ম্যাচে এমনটি করেছিলেন। সেই ম্যাচে কুলদীপ পাঁচ উইকেট, অশ্বিন চার এবং জাদেজা একটি উইকেট নিয়েছিলেন। নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে হেরে আপাতত ব্যাকফুটে ভারত। তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিত ব্রিগেড। বোলাররা কাজ করেছেন এবার পালা ব্যাটারদের। দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে এখন বড় রান তোলাই লক্ষ্য ভারতের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs New Zealand: সরফরাজ-পন্থের দুরন্ত জুটি ভাঙতেই ভারত শেষ ৪৬২ রানে,  জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড

    India vs New Zealand: সরফরাজ-পন্থের দুরন্ত জুটি ভাঙতেই ভারত শেষ ৪৬২ রানে, জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক:  জয়ের জন্য নিউজিল্যান্ডের (India vs New Zealand) চাই ১০৭ রান। ভারতের চাই ১০ উইকেট। বেঙ্গালুরু টেস্টে পঞ্চম দিনে সহজ অঙ্ক দুই দলের কাছে। বৃষ্টি যদি বাধ না সাধে তাহলে এই টেস্টে ফয়সালা হচ্ছেই। সেক্ষেত্রে পাল্লা বেশ কিছুটা হেলে নিউজিল্যান্ডের দিকে। বুমরাহ-সিরাজ-যাদেজা-অশ্বিনদের ভেলকিই একমাত্র ম্যাচে ফেরাতে পারে ভারতকে। শনিবার ৪৬২ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৪৬ রানে শেষ হয়ে গিয়েছিল ভারত। তার পরেও পাল্টা লড়াই করলেন সরফরাজ খান, ঋষভ পন্থেরা। শুক্রবার রোহিত শর্মা এবং বিরাট কোহলিও রান পান।

    সরফরাজ-পন্থের লড়াকু ইনিংস

    ব্যাট হাতে প্রথম ইনিংসে ভরাডুবির পর, দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় ইনিংসে ভারত অধিনায়ক রোহিত শর্মা দ্রুত আউট হওয়ার পর, চতুর্থ নম্বরে ক্রিজে আসেন সরফরাজ খান। তিনি বিরাট কোহলির সঙ্গে ১৬৩ বলের জুটি বেঁধে ১৩৬ রান যোগ করেন। কোহলি আউট হওয়ার পরেও সরফরাজ নিজের ইনিংসকে এগিয়ে নিয়ে যান এবং ঋষভ পন্থের সঙ্গে দায়িত্বশীল ব্যাটিং করেন। সরফরাজ খান ১১০ বল খেলে তার প্রথম টেস্ট শতক পূর্ণ করেন। ৫৬.৩ ওভারে টিম সাউদির বলে এক দুর্দান্ত বাউন্ডারি হাঁকিয়ে তিনি তার শতক পূর্ণ করেন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর, দ্বিতীয় ইনিংসে তার অসাধারণ পারফরম্যান্স ভারতকে ম্যাচে ফিরিয়ে আপাতভাবে ম্যাচে ফিরিয়ে আনে।

    [tw]


    [/tw]

    তৃতীয় দিন শেষে ভারতের (India vs New Zealand) রান ছিল ৩ উইকেটের বিনিময়ে ২৩১ রান। গতকাল দিনের শেষ বলে ব্যক্তিগত ৭০ রান করে আউট হন বিরাট কোহলি। ৭০ রানে অপরাজিত থাকেন সরফরাজ খান। চতুর্থ দিনে সরফরাজের সঙ্গে ব্যাট করতে নামেন ঋষভ পন্থ। এই দুই ব্যাটার লম্বা ইনিংস খেলার লক্ষ্যে ব্যাট করতে থাকেন। দ্বিতীয় ইনিংসে কিউই বোলারদের ব্যাট হাতে নাকানিচোবানি খাওয়ান সরফরাজ ও পন্থ। ১৫০ রান করে টিম সাউদির বলে কভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সরফরাজ। মাত্র ১ রানের জন্য শতরান হাতছাড়া হয় ঋষভ পন্থের। ৯৯ রান করে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তাঁদের ব্যাটিং তাণ্ডব ভারতকে লিড এনে দেন। পন্থ ফিরে যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। নিউজিল্যান্ড ব্যাট করতে নামলে রান করতে পারেনি। শেষ বেলায় চার বল খেলা হয়। তার পরেই আলো কম থাকার জন্য আম্পায়ার খেলা বন্ধ করেন। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় বেঙ্গালুরুতে। মাঠ ঢেকে দেওয়া হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs New Zealand: শেষ বলে আউট কোহলি, বেঙ্গালুরুতে ম্যাচ বাঁচানোর বিরাট বোঝা ভারতের সামনে

    India vs New Zealand: শেষ বলে আউট কোহলি, বেঙ্গালুরুতে ম্যাচ বাঁচানোর বিরাট বোঝা ভারতের সামনে

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে বেঙ্গালুরুর মেঘলা আকাশের মতোই ভারতীয় শিবিরে আশা-আশঙ্কার দোলাচল। ম্যাচের এখনও দুই দিন বাকি। প্রথম ইনিংসে এখনও ভারত পিছিয়ে ১২৫ রানে। দ্বিতীয় ইনিংসে শুরুটা মন্দের ভালো হলেও ইতিমধ্যেই ৩ উইকেট পড়ে গিয়েছে। ফিরে গিয়েছেন রোহিত-যশস্বী-কোহলি। ক্রিজে রয়েছেন সরফরাজ। ম্যাচ বাঁচাতে গেলে চতুর্থ দিন টানা ব্যাট করতে হবে ভারতকে। যা এক কথায় বেশ কঠিন।

    নিউজিল্যান্ডের রেকর্ড

    প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হয়ে যাওয়ার পর বোলিংয়েও হতাশ করেন যশপ্রীত বুমরাহরা। ভারতের বোলিং অ্যাটাককে নির্বিষ করে দিয়ে চারশোর উপর রান তুলে ফেলে নিউজিল্যান্ড। উল্লেখ্য, মেন ইন ব্লুর বিরুদ্ধে ভারতের মাটিতে এর আগে কোনওদিন প্রথম ইনিংসে ৩০০ রানের লিড নিতে পারেনি নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করেন রাচিন রবীন্দ্র। তিনি ১৫৭ বলে ১৩৪ রান করে আউট হন। ২০১২ সালে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড ২০৭ রানে লিড নিয়েছিল। ইডেনে সেই ম্যাচের পর থেকে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে কোনও দল ২০০ রানের উপরে লিড নিতে পারেনি। ১২ বছর পর নিউজিল্যান্ড সেই কাজটাই করে দেখাল। ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড ৩৫৬ রানে লিড নেয়। 

    লড়ছে ভারত

    ম্যাচের প্রথম দিন বৃষ্টির জন্য পুরো ভেস্তে যায়। দ্বিতীয় দিনের তিনটি সেশনেই দাপট দেখায় নিউজিল্যান্ড। এমনকী তৃতীয় দিনের প্রথম সেশনেও ভারত ছিল ব্যাকফুটে। ৪০২ স্কোর তুলে প্রথম ইনিংসে ৩৫৬ রানের লিড নেয় কিউয়িরা। কার্যত কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৩ উইকেটে ২৩১। এদিন শুরুটা ভালো করেছিলেন রোহিত ও যশস্বী। কিন্তু বাজে শট খেলে আউট হন যশস্বী। রোহিত অর্ধশতরান পূরণ করলেও বেশিক্ষণ থিতু হতে পারেননি। তারপর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন বিরাট কোহলি এবং সরফরাজ খান। দুই ব্যাটারই অর্ধশতরান পূরণ করেন। প্রথম সরফরাজ খান এবং পরে বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করলেন। শতরানের পার্টনারশিপ গড়ে ভারতীয় দলকে আপাতত লড়াইয়ে ফেরান এই জুটি। দিনেৱ শেষ বলটা খেলে নিতে পারলে অপরাজিত অবস্থায় মাঠ ছাড়তে পারতেন কোহলি, কিন্তু সেটা হল না। উইল ও’রোর্ক-র বলে আউট হলেন বিরাট। ডিআরএস নিয়েও বাঁচতে পারলেন না। দিনের শেষে সরফরাজ ৭০ রানে অপরাজিত আছেন। ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক তিনটি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব। জোড়া উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ। একটি করে উইকেট রবিচন্দ্রন অশ্বিন এবং বুমরাহ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs New Zealand: লজ্জা! দেশের মাঠে সর্বনিম্ন স্কোর ভারতের, ম্যাচে দাপট নিউজিল্যান্ডের

    India vs New Zealand: লজ্জা! দেশের মাঠে সর্বনিম্ন স্কোর ভারতের, ম্যাচে দাপট নিউজিল্যান্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: অতিরিক্ত আত্মবিশ্বাসই কাল হল ভারতের। ভেজা মাঠে টসে জিতে ব্যাটিংয়ের ভুল সিদ্ধান্ত নিলেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। দেশের মাটিতে টেস্ট ম্যাচে এটাই ভারতের সবচেয়ে কম স্কোর। ভারতের (India vs New Zealand) ইনিংসে যশস্বী ও পন্থ ছাড়া কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। দিনের শেষে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৮০। ভারতের চেয়ে ১৩৪ রানে এগিয়ে কিউইরা। 

    লজ্জার রেকর্ড

    একটা সময় দেখে মনে হয়েছিল ৩৬ রানের লজ্জার রেকর্ড ভেঙে দেবে ভারত (India vs New Zealand)। কোনও রকমে তা বাঁচাল তারা। টেস্টে ভারতের সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ড ৩৬। ২০২০ সালের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে এই ঘটনা ঘটে। সেই ইনিংসে অবশ্য ভারতের ১০ উইকেট পড়েনি। ৯ উইকেট পড়েছিল। মহম্মদ শামি হাতে চোট পেয়ে উঠে যান। ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে কম রানে অল আউট হওয়ার ঘটনা ঘটেছিল ১৯৭৪ সালে। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে অল আউট হয়েছিল তারা। তার পরেই বেঙ্গালুরু। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় সবচেয়ে কম রানে আউট হলেন রোহিতেরা।  ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫ রানে অল আউট হয়েছিল ভারত। সেটিই ছিল দেশের মাটিতে ভারতের এক ইনিংসে সবচেয়ে কম রান। সেই লজ্জার রেকর্ড এ দিন ভেঙে দিলেন রোহিত, কোহলিরা।

    রোহিতের ভুল সিদ্ধান্ত

    বৃষ্টির কারণে তিন দিন পিচ ঢাকা। স্বাভাবিক কারণেই পিচে স্যাঁতসেঁতে ভাব থাকবে। তার পর আকাশও মেঘলা। ক্রিকেট সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা যে কেউ বলে দেবেন, এমন পরিস্থিতিতে টসে জিতলে চোখ বুজে আগে বোলিং নেওয়া উচিত। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ঠিক তার উল্টো কাজটাই করলেন। টসে জিতে ব্যাট নিলেন। বিপক্ষের সামনে আত্মসমর্পণ করে দেশের মাটিতে লজ্জার সাক্ষী হল ভারত। ইনিংস শেষ হয়ে গেল ৪৬ রানে। টসে জিতে বল করলে যে সুবিধা নিতে পারতেন যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজেরা, সেই সুবিধা নিয়ে গেলেন সাউদি, হেনরিরা। রোহিতদের বোঝা উচিত ছিল তারা বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামেননি। বিপক্ষ দলে বিশ্বসেরা কিছু বোলার রয়েছেন।

    ব্যর্থ বোলাররাও 

    যে পিচে ভারতের (India vs New Zealand) ব্যাটাররা দাঁড়াতেই পারলেন না, সেই পিচেই অসাধারণ ব্যাটিং করলেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। ১০৫ বলে ৯১ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে যান কনওয়ে। তাঁর ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার তথা অধিনায়ক টম ল্যাথাম করেন ১৫ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে উইল ইয়াং করেন ৩৩ রান। রাচিন রবীন্দ্র ২২ এবং ড্যারিল মিচেল ১৪ রান করে অপরাজিত। এই ম্যাচে এখনও ৩ দিন বাকি। কিন্তু ভারতীয় দলের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন। ম্যাচ বাঁচাতে হলে দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা, বিরাট কোহলিদের অসাধারণ পারফরম্যান্স দেখাতে হবে। না হলে টানা তৃতীয়বার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার লড়াইয়ে চাপে পড়ে যাবে ভারতীয় দল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India vs New Zealand: বৃষ্টিতে পণ্ড অনুশীলন, বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও বিঘ্ন ঘটাবে আবহাওয়া?

    India vs New Zealand: বৃষ্টিতে পণ্ড অনুশীলন, বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও বিঘ্ন ঘটাবে আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লক্ষ্যে বাংলাদেশের পর এবার নিউজিল্যান্ডকেও (India vs New Zealand) নাস্তানাবুদ করতে চায় রোহিত ব্রিগেড। বুধবার শুরু ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। প্রতিপক্ষ বদল হলেও ভারতের আগ্রাসী খেলার ধরন যে পাল্টাবে না তা স্পষ্ট করে দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। কিন্তু কানপুরের মতোই বেঙ্গালুরুতেও বৃষ্টির জন্য মাঝে মধ্যেই খেলা থমকে যেতে পারে। অন্তত ম্যাচের আগে আবহাওয়ার পূর্বাভাস তেমনই বলছে। বৃষ্টির জন্যই মঙ্গলবার অনুশীলন বাতিলও হয়ে যায় ভারতের।

    প্রতিপক্ষকে ক্লিনসুইপ করাই লক্ষ্য

    ঘরের মাঠে সদ্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ২-০ জিতেছে ভারত (India vs New Zealand)। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ফুল পয়েন্টেই লক্ষ্য। এই সিরিজেও প্রতিপক্ষকে ক্লিনসুইপ করতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে অনেকটা এগিয়ে থাকবে ভারত। প্রথম টেস্টে বড় প্রভাব ফেলতে পারে বৃষ্টি। মঙ্গলবার, সকালে চূড়ান্ত প্রস্তুতিতে নামার কথা ছিল বিরাটদের। প্রাথমিক ভাবে এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় প্র্যাক্টিস। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার জানিয়ে দেন, প্র্যাক্টিস বাতিল করা হয়েছে বৃষ্টির কারণে। আবহাওয়ার পূর্বাভাসে আগামী কয়েকদিনও বৃষ্টি রয়েছে। 

    কোন দিন কত বৃষ্টি

    আবহাওয়ার পূর্বাভাস (India vs New Zealand) অনুযায়ী, টেস্টের প্রথম দু-দিন ৭০-৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে। গত কয়েক সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বেঙ্গালুরুতে।  বুধবার, টেস্ট ম্যাচের প্রথম দিনে ৪১ শতাংশ বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে। এমনকি বিকেলে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনেও বৃষ্টির খেলার গতি রোধ করতে পারে, দ্বিতীয় দিনেও ৪০ শতাংশ বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে শুক্রবার। ম্যাচের তৃতীয় দিনে পূর্বাভাস অনুসারে ৬৭% বৃষ্টিপাত হতে পারে। শেষ দুই দিনও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

    স্কোয়াড-রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।

    রিজার্ভ-মায়াঙ্ক যাদব, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Womens T20 world Cup: মহিলা টি২০ বিশ্বকাপে আজ অভিযান শুরু ভারতের, কখন, কোথায় দেখবেন খেলা?

    Womens T20 world Cup: মহিলা টি২০ বিশ্বকাপে আজ অভিযান শুরু ভারতের, কখন, কোথায় দেখবেন খেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহিলাদের টি-20 বিশ্বকাপে শুক্রবার যাত্রা শুরু ভারতের। এখনও পর্যন্ত একবারও সংক্ষিপ্ত ফরম্য়াটে ট্রফি জিততে পারেনি ভারতের মেয়েরা। প্রথম ম্যাচে হরমনপ্রীতদের সামনে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের নবম আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে (UAE)।  মরু শহর থেকে কাপ আনতে বদ্ধ পরিকর ভারত।

    রোহিতদের শুভেচ্ছা

    এখনও ভারত এই টুর্নামেন্টে একবারই ফাইনালে পৌঁছেছিল। ২০২০ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮৫ রানে হেরে যায় ভারত। পুরুষদের দল চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেছেন যে মহিলারা তাদের পুরুষ সতীর্থদের মতোই এবারে বিশ্বকাপ জিতবে। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটেছে রোহিতদের হাত ধরে। হরমনপ্রীতদের কাছে এবার ২-এ ২ করার সুযোগ। অর্থাৎ একই বছরে দুটি বিশ্বকাপ। তার জন্য শুভেচ্ছা জানালেন পুরুষদের ক্রিকেট দলের অধিনায়ক। সোশাল মিডিয়ায় রোহিত লিখেছেন, “চলো, এবার পুরো ভক্ত হয়ে বিশ্বকাপে মহিলাদের দলকে সমর্থন করো।” উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ লিখেছেন, “বিশ্বকাপে মহিলাদের ক্রিকেট দলকে আমার শুভেচ্ছা জানাই। তোমাদের উপর ভরসা রাখছি।” শুভমান গিল লিখেছেন, “মহিলাদের অসাধারণ দলকে বিশ্বকাপের জন্য বেস্ট অফ লাক। তোমাদের পরিশ্রম ও আবেগ লক্ষ-লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। বিশ্বকাপে আলো ছড়িয়ে এসো। আমরা তোমাদের সঙ্গে আছি।”

    কবে কবে ভারতের ম্যাচ?

    ৪ অক্টোবর- প্রতিপক্ষ নিউ জ়িল্যান্ড (সন্ধে সাড়ে ৭টা)
    ৬ অক্টোবর- প্রতিপক্ষ পাকিস্তান (সাড়ে ৩টে থেকে)
    ৯ অক্টোবর- প্রতিপক্ষ শ্রীলঙ্কা (সন্ধে সাড়ে ৭টা)
    ১৩ অক্টোবর- প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (সন্ধে সাড়ে ৭টা)

    আরও পড়ুন: রবিবার ভারত-বাংলাদেশ টি-২০ ম্যাচ বাতিলের দাবি, গোয়ালিয়রে বন‍্‍ধ ডাকল হিন্দু মহাসভা

    ম্যাচ এর নানা কথা

    কোথায় দেখা যাবে ম্যাচ: ভারতে বিশ্বকাপের ম্যাচের টেলিভিশন সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে৷ অন্যদিকে ম্য়াচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি+হটস্টার অ্যাপে৷

    ভারতের গ্রুপে কারা: বিশ্বকাপে পুল এ’তে রয়েছে হরমনপ্রীত কৌরের ভারত৷ সেখানে ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা৷

    ভারতীয় স্কোয়াড: হরমনপ্রীত (অধিনায়ক), স্মৃতি, শেফালি, দীপ্তি, জেমিমা, রিচা, যস্তিকা, পূজা, অরুন্ধতী, রেণুকা, দয়ালান, আশা, রাধা, শ্রেয়াঙ্কা, সাজানা৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: শামির সাত উইকেট, কোহলি-শ্রেয়সের শতরান! ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে ভারত

    ICC ODI World Cup 2023: শামির সাত উইকেট, কোহলি-শ্রেয়সের শতরান! ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে স্বস্তি। ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে ভারত। ২০১১ সালের পর ২০২৩ সালে ফাইনাল খেলবে ভারত। ১২ বছর আগে যে মাঠে ট্রফি জিতেছিল ধোনির ভারত, সেখানেই ফাইনালের টিকিট নিশ্চিত করল রোহিত ব্রিগেড। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার শুরু করেছিলেন, শেষটা করলেন মহম্মদ শামি। প্রথমে ব্যাট করতে নেমে এদিন সেঞ্চুরি করলেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। তাদের ব্যাটে ভর করে ভারত করে ৩৯৭ রান। ম্যাচের একটা সময় নিউজিল্যান্ড সেই রান ভালই তাড়া করছিল। একা হাতে তা রুখে দিলেন শামি। একাই নিলেন ৭টা উইকেট। ৭ বল বাকি থাকতে ৭০ রানে জিতল টিম ইন্ডিয়া। ৩২৭ রানে গুটিয়ে গেল ব্ল্যাক ক্যাপসরা।

    অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি

    কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির পর ইতিহাসের হাতছানি রোহিতের সামনে। শেষবার নিউজিল্যান্ডের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল ভারতকে। চার বছর আগের বদলা নিল ভারত। একই সঙ্গে দশে দশ। টানা দশ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে ওঠার নজির গড়ল রোহিতরা। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি রোহিতদের সামনে। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। বিরাট ও শ্রেয়সের শতরানে ভর করে রানের পাহাড় গড়ে ভারত।

    সেরা শামি

    রান তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় নিউজিল্যান্ড। ৩০ রানে প্রথম আউট ডেভন কনওয়ে। তিনি ১৩ রান করে ফেরেন। শামির বলে আউট হন তিনি। এরপর ফেরেন রাচিন রবীন্দ্র। তিনিও করেন ১৩ রান। ইনিংসের হাল ধরেন ড্যারিল মিশেল ও কেন উইলিয়ামসন। এই জুটি করে ১৮১ রান। এটাই অনেকটা এগিয়ে দেয় কিউইদের। এই জুটিকে ভাঙেন শামি। তিনি ফেরান কেন উইলিয়ামসনকে। এই দুটো ঘণ্টা যেন উৎকণ্ঠার প্রহর গিয়েছে ভারতবাসীর মধ্যে। ভারতক ম্যাচে ফেরান শামি। বল হাতে বাংলার পেসার নেন সাতটা উইকেট। একটা করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। ম্যাচের সেরা হন মহম্মদ শামি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs New Zealand: বিরাট-কুর্নিশ! একদিনের ক্রিকেটে ৫০টি শতরান কোহলির, রানের পাহাড় ভারতের

    India vs New Zealand: বিরাট-কুর্নিশ! একদিনের ক্রিকেটে ৫০টি শতরান কোহলির, রানের পাহাড় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঠটা একই আছে। বদলেছে ধ্বনি। আবেগ একই আছে। বদলেছে ব্যক্তি। সময়ের স্রোতে ওয়াংখেড়েতে এখন “কোহলিইইইই, কোহলিইইইই” চিৎকার। এক সময় এই মাঠেই উঠত “সচিন, সচিন” ধ্বনি। বুধবার তিনি মাঠে বসেই দেখলেন তাঁকে ছাপিয়ে গেলেন কিং কোহলি। ঈশ্বরও দুহাত তুলে আশীর্বাদ করলেন। ওয়াংখেড়েতেই ১৫ নভেম্বর শেষ ম্যাচ খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেকও হয়েছিল ১৫ নভেম্বর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে। সেই ১৫ নভেম্বরই তাঁকে ছাপিয়ে গেলেন ছাত্র কোহলি।

    বিরাটকে শুভেচ্ছা সচিনের

    নিজের ৩৫তম জন্মদিনে এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে সচিন তেন্ডুলকরের পাশে নিজের নাম লিখিয়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ‘মাস্টার ব্লাস্টার’কে ছাড়িয়ে গেলেন বিরাট। এক দিনের ক্রিকেটে ৫০তম শতরান করলেন কোহলি। ১০৬ বলে ১০০ রান করে এক দিনের ক্রিকেটে সচিনকে টপকে গেলেন তিনি।  ১০০ রান ছুঁতেই ব্যাট তুলে প্রথমে সচিনের দিকে তাকিয়ে তাঁকে কুর্নিশ জানান বিরাট। গ্যালারিতেই উঠে দাঁড়িয়ে বিরাটকে শুভেচ্ছা জানান ‘মাস্টার ব্লাস্টার’ও। এ এক বিরল মুহূর্ত। সফল ছাত্র গুরুকে পিছনে ফেলে এগিয়ে গেল। সচিনকে সম্মান জানিয়ে তার পরেই চুম্বন ছুড়ে দেন জীবনসঙ্গী অনুষ্কাকে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে এক দিনের ক্রিকেটে ৫০টি শতরানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি। 

    রানের পাহাড় ভারতের

    এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রোহিত। শুরু থেকেই গিল, রোহিতদের সামনে অসহায় আত্মসমর্পন করে কিউই বোলাররা। রোহিত শর্মা শুরতেই বোল্ট, সাউদিদের কোমর ভেঙে দেন। স্টেপ আউট করে কিউই পেসারদের ছক্কা মারেন রোহিত। তখনই যেন ভারতীয় দল আলাদা মোমেন্টাম পেয়ে যায়। রোহিত ফিরতেই মুম্বই কোহলি-ময়। নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৯৮ রানের লক্ষ্যমাত্রা ধার্য করে ভারত। এদিন ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম অর্ধ শতক তুলে নেন গিল। শেষ দিকে শ্রেয়স আইয়ারের ৭০ বলে ১০৫ রানের বিধ্বংসী শতকে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া।

    গ্যালারিতে বেকহ্যাম

    এবারের বিশ্বকাপের অন্যতম চমক দেখা গেল সেমিফাইনালের মঞ্চে। ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল দেখতে মাঠে হাজির হয়েছিলেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর এবং কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। গ্যালারিতে একসঙ্গে বসে সেমিফাইনাল ম্যাচ উপভোগ করলেন তাঁরা। ক্যারিবিয়ান কিংবদন্তী ভিভিয়ান রিচার্ডসও (Sir Viv Richards) উপভোগ করলেন ভারত-নিউজিল্যান্ডের বিশ্বকাপ দ্বৈরথ। দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ ডাগ্গুবাটি, বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড তারকা অনুষ্কা শর্মাও ছিলেন গ্যালারিতে। তাঁর পাশেই দেখা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণকেও। মুম্বইয়ে যেহেতু বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ, তাই ওয়াংখেড়েতে পৌঁছে গিয়েছেন সচিন কন্যা সারা তেন্ডুলকর। ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সজদেও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup: ক্রিকেট উৎসবে সামিল সকলে! ধর্মশালার গ্যালারিতে পাশাপাশি কারা?

    ICC World Cup: ক্রিকেট উৎসবে সামিল সকলে! ধর্মশালার গ্যালারিতে পাশাপাশি কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে টিম ইন্ডিয়া। পর পর পাঁচটি ম্যাচে জয়। সেই সুবাদে বিশ্বকাপের (ICC World Cup) সেমি ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো ভারত। ১০ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে রোহিত ব্রিগেড। এখনও পর্যন্ত লিগ পর্বের লড়াইয়ে ভারতকে টেক্কা দিচ্ছিল নিউজিল্যান্ড। কিন্তু রবিবার কিউইদের ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আরও উস্কে দিল। রাজনীতি ভুলে এদিন পাশাপাশি বসে খেলা দেখলেন নেতারা। গ্যালারিতে দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) মাঝে বসে খেলা দেখলেন হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কংগ্রেসি মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

    গ্যালারিতে কারা

    ক্রিকেট উৎসবের রঙে মিশল রাজনীতির রঙ। একই দলের হয়ে গলা ফাটালেন নাড্ডা, অনুরাগ, সুখবিন্দর। রবিবার বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) ম্যাচ চলাকালীন ক্যামেরায় ধরা পড়ল কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (JP Nadda) মাঝে বসে খেলা দেখছেন হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কংগ্রেসি মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। লিগ টেবিলে শীর্ষে ওঠার জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    সামির কামব্যাক, পাঁচ উইকেট

    দুর্দান্ত কামব্যাক হল মহম্মদ সামির। একাই নিলেন ৫ উইকেট। যা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে যেমন স্বস্তির, তেমনি অস্বস্তিরও বটে। এতদিন স্পেশালিস্ট পেসার হিসাবে প্রথম একাদশে বুমরাহ এবং মহাহদ সিরাজ কে ভাবা হচ্ছিল। কিন্তু সমি বুঝিয়ে দিলে পুরনো চল ভাতে বাড়ে। দলকে শুভেচ্ছা জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

    প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২৭৩ রান তোলে। মিচেল একাই করেন ১৩০ রান। রচিন রবীন্দ্র ৭৫ রানে আউট হন। জবাবে ভারত  ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের করি জোগাড় করে নেয়। অধিনায়ক রোহিত শর্মা ৪৬ ও  শুভমান গিল ২৬ রানে আউট হন। তবে বিরাট কোহলি আরও এক ঝলমলে ইনিংস উপহার দিলেন শৈল শহরে। ১০৪ বলে তাঁর সংগ্রহ ৯৫রান। শ্রেয়াস আইয়ার ৩৩ ও লোকেশ রাহুল ২৭ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে যায় ভারত। তবে  জাদেজার অনবদ্য ব্যাটিং ভারতকে সহজে লক্ষ্যে পৌঁছে দেয়। ৩৯ রানে অপারোজিত থাকেন জাদ্দু।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share