Tag: India vs Pakistan

India vs Pakistan

  • India vs Pak Asia Cup Super 4: রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, বাংলাদেশকে হারিয়ে ‘নাগিন ডান্স’ শ্রীলঙ্কার ক্রিকেটারদের!

    India vs Pak Asia Cup Super 4: রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, বাংলাদেশকে হারিয়ে ‘নাগিন ডান্স’ শ্রীলঙ্কার ক্রিকেটারদের!

    মাধ্যম নিউজ ডেস্ক: হংকংকে হেলায় হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে আগেই জায়গা করে নিয়েছিল ভারত। ‘এ’ গ্রুপ থেকে উঠেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। বৃহস্পতিবার রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে হারায় দ্বীপরাষ্ট্রটি। জয়ের পর ড্রেসিংরুমে শ্রীলঙ্কান ক্রিকেটার চামিকা করুণারত্নেকে দেখা যায় ‘নাগিন’ নাচ করতে। মূলত বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশেই তাঁর এই নাচ বলে মনে করা হচ্ছে। আসলে ২০১৮ সালে এশিয়া কাপের আসরেই শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা ‘নাগিন’ নাচের সঙ্গে উৎসবে মেতে উঠেছিলেন। চার বছর পর যেন উলট-পূরাণের ছবি ধরা পড়ল মরুদেশে।

    আরও পড়ুন: এই প্রথম, কোনও ফুটবলারের হাতে ভারতীয় ফুটবলের দায়িত্ব! বাইচুংকে হারিয়ে সভাপতি কল্যাণ চৌবে

    সুপার ফোরে প্রত্যেক দল খেলবে একে অপরের বিরুদ্ধে। আর সেই কারণে রবিবার ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। গত রবিবারও গ্রুপের ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই সকলের মন কেড়েছিল। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজাদের ব্যাটে পাঁচ উইকেটে জয়লাভ করে ভারত। শুক্রবার টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে পাকিস্তান। জবাবে হংকং শেষ হয়ে গেল ৩৮ রানে। হংকংয়ের কোনও ব্যাটারই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বল করলেন বাঁ হাতি স্পিনার শাদাব খান। ২.৪ ওভার বল করে আট রানে চার উইকেট নিলেন তিনি। দু’ওভার বল করে পাঁচ রানে তিন উইকেট নিয়েছেন মহম্মদ নওয়াজ। সাত রানে দুই উইকেট নাসিম শাহের।

    অন্যদিকে বৃহস্পতিবার এশিয়া কাপের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার কাছে  ২ উইকেটে হেরে এশিয়া কপ থেকে বিদায় নিল বাংলাদেশ। ম্যাচটি জেতার সঙ্গে সঙ্গেই শ্রীলঙ্কার ক্রিকেটাররা ডাগ আউটে নাগিন ডান্স শুরু করে দেন। ইতিমধ্য়েই এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Commonwealth Games 2022: ৩১ জুলাই ভারত-পাক মহিলা টি-২০ ম্যাচ, তুঙ্গে টিকিটের চাহিদা

    Commonwealth Games 2022: ৩১ জুলাই ভারত-পাক মহিলা টি-২০ ম্যাচ, তুঙ্গে টিকিটের চাহিদা

    মাধ্যম নিউজ ডেস্ক: খেলার মাঠে ভারত-পাকিস্তানের ম্যাচ (India-Pakistan Match) দেখতে অপেক্ষা করে বসে থাকে সবাই। এর মধ্যে ক্রিকেট খেলা হলে তো আর কথাই নেই। এই বছরেই প্রথমবার কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) মেয়েদের ক্রিকেট (Womens Cricket) অন্তর্ভুক্ত করা হয়েছে। আর ২০২২ কমনওয়েলথের অন্যতম বিশেষ আকর্ষণই হল মেয়েদের টি-২০ (Womens T20) ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিযোগিতায় ভারত (India), পাকিস্তান (Pakistan) সহ কমনওয়েলথের অন্তর্ভুক্ত বাকি দেশগুলি অংশ নিচ্ছে। এবারে মেয়েদের ক্রিকেট নিয়ে অন্যরকমের উন্মাদনার সৃষ্টি হয়েছে। ফলে হুহু করে বিক্রি হচ্ছে টিকিট।

    আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক্সের বিডিং, আয়োজনে ভারতকে সাহায্য করতে প্রস্তুত, জানাল রাশিয়া

    ২৯ জুলাই, শুক্রবার ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস ২০২২-এর ক্রিকেট শুরু হতে চলেছে। এই ম্যাচ নিয়ে আগ্রহ থাকলেও আগামী ৩১ জুলাই, রবিবার যখন ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে, তখন সেই খেলা দেখার জন্য স্বাভাবিকভাবেই উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রথমবার কমনওয়েলথে বাইশ গজে পকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামবে দেশের মহিলা ক্রিকেট টিম (Indian Womens Cricket Team)।

    আরও পড়ুন: বিরাট-রোহিতদের সামনে বাবর-ওয়ার্নাররা! ভারত বনাম বিশ্ব একাদশ ম্যাচ চাইছে কেন্দ্র

    আয়োজকরা আশা করছেন, ৩১ জুলাই ম্যাচ দেখতে গোটা এজব্যাস্টন (Edgbaston) স্টেডিয়াম ভরে উঠবে দর্শকে। বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রিড (Ian Reid) বলেন, “আমি নিজেও একজন বড় ক্রিকেট ভক্ত। ভারত-পাকিস্তান একই গ্রুপে রয়েছে। ফলে এই ম্যাচের জন্য সাধারণ মানুষ সত্যিই আগ্রহী হয়ে পড়েছে। এটি একটি আইকনিক জায়গা, কয়েক সপ্তাহ আগেই পুরুষ ক্রিকেট টিম এখানে খেলেছে। সুতরাং, এটি অবশ্যই গেমসের অন্যতম সেরা আকর্ষণ হবে।” তিনি আরও বলেছেন, “সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। ইতিমধ্যেই আমরা ইভেন্টের জন্য ১২ ​​লক্ষের বেশি টিকিট বিক্রি করেছি। আমরা আশা করছি গেমসের কাছাকাছি সময়ে এই সংখ্যাটি আরও বাড়বে। তাই, আমি আশা করি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট খুব শীঘ্রই সব বিক্রি হয়ে যাবে।”

    ৭২টি কমনওয়েলথ দেশের পাঁচ হাজারের বেশি ক্রীড়াবিদ বার্মিংহ্যামে অংশ নিচ্ছে। যা লন্ডন অলিম্পিক্স ২০১২-র (London Olympics 2012) পর থেকে ব্রিটেনের (UK) সবচেয়ে বড় খেলার প্রতিযোগিতা হতে চলেছে।

LinkedIn
Share