Tag: Indian Railway

Indian Railway

  • Mahakumbh: ২৬ ফেব্রুয়ারি শেষ অমৃত স্নান, জোরকদমে প্রস্তুতি যোগী সরকারের, বিশেষ ব্যবস্থা নিচ্ছে রেল

    Mahakumbh: ২৬ ফেব্রুয়ারি শেষ অমৃত স্নান, জোরকদমে প্রস্তুতি যোগী সরকারের, বিশেষ ব্যবস্থা নিচ্ছে রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছিল মহাকুম্ভ (Mahakumbh)। শেষ হচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রির দিন। যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার মহা শিবরাত্রির স্নানের জন্য ব্যাপকভাবে প্রস্তুতি শুরু করেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর (Yogi Adityanath) নির্দেশে ইতিমধ্যেই রাজ্য সরকারের মুখ্য সচিব মনোজ কুমার সিং এবং পুলিশের ডিজি প্রশান্ত কুমার মহাকুম্ভ (Mahakumbh) নগর পরিদর্শন করেছেন। সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখেছেন। অন্যদিকে, এই শেষ পুণ্যস্নানে যেন ভক্তদের যাতে কোনওরকমের অসুবিধা না হয় সেদিকে তাকিয়ে উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেলও।

    কী বললেন উত্তরপ্রদেশ পুলিশের ডিজি

    সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের ডিজি প্রশান্ত কুমার বলেন, ‘‘আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করছি যাতে তীর্থযাত্রীদের কোনওরকম অসুবিধা না হয়। ট্রাফিক কন্ট্রোল কিভাবে করা হবে, ভিড় নিয়ন্ত্রণ কিভাবে করা হবে এবং তীর্থযাত্রীরা সহজেই কীভাবে পুণ্যস্নান করতে পারবেন, সে বিষয়ে পরিকল্পনা নেওয়া চলছে। আমরা মনে করি, আমাদের এই চেষ্টায় ভক্তদের কোনও রকমের অসুবিধার মধ্যে পড়তে হবে না।’’

    সমাজমাধ্যমে কড়া নজর যোগী সরকারের

    জানা গিয়েছে, উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই সমাজমাধ্যমের দিকেও কড়া নজর রেখেছে। যাতে সেখানে মহাকুম্ভকে (Mahakumbh) নিয়ে কোনও রকমের গুজব না ছড়িয়ে পড়ে। এ নিয়ে ডিজি প্রশান্ত কুমার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘ইতিমধ্যে ৫০টা এফআইআর দায়ের করা হয়েছে। যারা ভুল তথ্য ছড়াচ্ছে মহাকুম্ভ সম্পর্কে এবং গুজব ছড়াচ্ছে নানা রকম, আমরা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চাই।’’ মুখ্যসচিব ও পুলিশের ডিজি সেখানকার ভক্তদের সঙ্গে কথাও বলেন। সরকারের দুই উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘মহাকুম্ভ (Mahakumbh) যা শুরু হয়েছিল ১৩ জানুয়ারি থেকে, তা একদম চূড়ান্ত পর্যায়ে চলছে। প্রতিদিনই এক কোটি ভক্ত পুণ্যস্নানে অংশগ্রহণ করছেন। তাঁদের মধ্যে অনেকেই রয়েছেন সাধু-সন্ন্যাসী। তাঁরা বিভিন্ন আখড়া থেকে এসেছেন সনাতন ধর্মের।’’

    বিশেষ ব্যবস্থা নিচ্ছে ভারতীয় রেল

    কুম্ভের শেষ পুন্যস্নান ঘিরে কড়া নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করছে ভারতীয় রেলও। পুণ্যার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করল রেল। বিশেষ করে জংশনগুলিতে নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে উত্তর রেলের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে। প্রয়াগরাজ, বারাণসী, দীনদয়াল উপাধ্যায়-সহ একাধিক স্টেশনে পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে রেল।

  • Indian Railway: রেলের টিকিটে প্রবীণদের ৫০ শতাংশ ছাড়, জানুন বিস্তারিত

    Indian Railway: রেলের টিকিটে প্রবীণদের ৫০ শতাংশ ছাড়, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল শনিবার অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকে প্রবীণ নাগরিকদের জন্য টিকিটের দামে ছাড় চালু করল ভারতীয় রেল (Indian Railway)। রেল সূত্রে জানানো হয়েছে, ৫৮ বছর বা তার বেশি বয়সি মহিলারা ৫০ শতাংশ ছাড় পাবেন এবার থেকে টিকিটে। অন্যদিকে ৬০ বছর বা তার বেশি বয়সী পুরুষদের ক্ষেত্রে এই ছাড় হবে ৪০ শতাংশ। জানা গিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হল সীমিত আয়ের প্রবীণ নাগরিকদের (Senior Citizen) ভ্রমণের খরচ কমানো।

    আরও খুঁটিনাটি (Indian Railway)

    ছাড়ের প্রধান শর্ত হল, মহিলাদের বয়স কমপক্ষে ৫৮ বছর এবং পুরুষদের কমপক্ষে ৬০ বছর হতে হবে। এছাড়া, নিয়মিত বুকিংয়ের ক্ষেত্রেই শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই এই ছাড়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে রেল। তবে একইসঙ্গে জানানো হয়েছে, তৎকাল টিকিটে এই ছাড় প্রযোজ্য নয়। অনলাইন বুকিংয়ের (Indian Railway) ক্ষেত্রে প্রথমে যেতে IRCTC ওয়েবসাইটে। এরপর লগ ইন করে ভ্রমণের বিবরণ পূরণ করতে হবে। তারপর সিনিয়র সিটিজেন কনসেশন বিকল্পটি বাছতে হবে। এরপর বয়সের প্রমাণপত্র আপলোড করে টাকা জমা দিতে হবে। পুরো প্রক্রিয়াটি হয়ে গেলে টিকিট ডাউনলোড করতে পারবেন।

    প্রবীণ নাগরিকদের জন্য সুযোগ

    অনুরোধ করলে প্রধান স্টেশনগুলিতে হুইলচেয়ারের সহায়তা পেয়ে থাকেন দেশের প্রবীণ নাগরিকরা (Indian Railway)। টিকিট বুকিং এবং চেক-ইন প্রক্রিয়ার সময় পৃথক সারির ব্যবস্থা থাকে, যা সময় বাঁচাতে সাহায্য করে। এছাড়াও, স্লিপার এবং এসি কামরায় লোয়ার বার্থ মেলে।

    কিছু গুরুত্বপূর্ণ তথ্য

    এই ছাড় মেল, এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী এবং দুরন্ত ট্রেনগুলিতে প্রযোজ্য থাকবে বলে জানিয়েছে ভারতীয় রেল। আইআরসিটিসি অনলাইন পোর্টালের মাধ্যমে এই ছাড় পেতে পারেন অথবা আধার কার্ড বা ভোটার আইডির মতো বৈধ নথিপত্র-সহ রেলের টিকিট কাউন্টার থেকে টিকিট বুক করা যেতে পারে। বন্দে ভারত এবং তেজসের মতো ট্রেনগুলির ক্ষেত্রে টিকিটে প্রবীণদের জন্য ছাড়-সহ বেশ কিছু সুযোগ-সুবিদা দেওয়ার চিন্তা-ভাবনা করছে ভারতীয় রেল। ভবিষ্যতে নামমাত্র মূল্যে অতিরিক্ত ভ্রমণ বিমাও চালু করতে পারে রেল (Indian Railway)।

  • Indian Railway: টাকা মেটাবেন পরে, ট্রেনের টিকিট কাটুন নিখরচায়! ভারতীয় রেল আনছে বিশেষ ব্যবস্থা

    Indian Railway: টাকা মেটাবেন পরে, ট্রেনের টিকিট কাটুন নিখরচায়! ভারতীয় রেল আনছে বিশেষ ব্যবস্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: নিখরচায় কাটুন ট্রেনের টিকিট, টাকা মেটাবেন পরে! ভারতীয় রেল (Indian Railway) আনল এক দারুণ পরিষেবা। রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই দারুণ একটা প্রকল্প চালু করল ভারতীয় রেল। এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘বুক নাও, পে লেটার’ অর্থাৎ বুক করুন (Book Train Ticket) এবং পরে টাকা দিন। অনলাইনে থেকে নিখরচায় টিকিট কাটার সুবিধা পাওয়া যাবে।

    উল্লেখ্য, এতদিন পর্যন্ত আইআরসিটিসির অ্যাকাউন্টে লগ-ইন করে উপলব্ধ টিকিটি দেখে বুক করে টাকা জমা করলেই তবেই সংরক্ষিত টিকিট বুকিং করা যেত। টাকা জমা ছাড়া কোনও ভাবেই টিকিট সংরক্ষণ করা যেত না। কিন্তু এবার থেকে ব্যবস্থায় নতুন মাত্রা সংযোজন করা হয়েছে।

    কীভাবে কাটবেন টিকিট (Indian Railway)?

    রেলের তরফে বলা হয়েছে, ‘বুক নাও পে লেটার’ (Book Train Ticket) থেকে রেলের টিকিট কাটা যাবে। প্রথমে www.epaylater.in নামক ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। এরপর নিম্নলিখিত ধাপগুলিকে লক্ষ্য করে পরপর কাজ করতে হবে। যথা-

    ১> এরপরে আইআরসিটিসির (Indian Railway) অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে।

    ২> এবার নিজের পার্সোনাল ডিটেল অর্থাৎ নাম, ফোন নম্বর সহ তথ্যগুলি আপডেট করতে হবে।

    ৩> এরপর ক্লিক করলে আসবে। সেই কোড দিয়ে সাবমিট ক্লিক করুন।

    ৪> এবার পেমেন্টের অপশন আসবে। এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিম অ্যাপ, নেট ব্যাঙ্কিংয়ের পাশাপাশি বুক নাও, পে লেটার-র অপশনও পাবেন।

    আরও জানানো হয়েছে, টিকিট কাটার ১৪ দিনের মধ্যে যদি টাকা জমা (Book Train Ticket) না করা হয় তাহলে সেই জন্য অতরিক্ত টাকা জমা দিতে হবে না। কেবল মাত্র টিকিটের দাম দিলেই চলবে। কিন্তু যদি ১৪ দিন পেরিয়ে যাওয়ার পর টিকিটের দাম মেটান তবে ৩.৫ শতাংশ সার্ভিস চার্জ লাগবে।

    আরও পড়ুনঃ ১৭৯টি সম্প্রদায়কে এসসি, এসটি এবং ওবিসি তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ নীতি আয়োগের

    রেলের ভারত সরকারের বিশেষ নজর

    উল্লেখ্য, ভারতীয় রেলে (Indian Railway) ২০১৪ সালে কেন্দ্রে মোদি সরকার গঠন হওয়ার অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বন্দে ভারত, বন্দে ভারত স্লিপার, হাইড্রোজেন চালিত ট্রেন, বুলেট ট্রেন-সহ একাধিক নিরাপদ এবং সুরক্ষিত ট্রেন (Book Train Ticket) একের পর এক উদ্বোধন করতে শুরু করেছে ভারতীয় রেল। একই ভাবে স্বাধীনতার ৭৫ বছরকে মাথায় রেখে দেশের বিভিন্ন প্রান্তে মডেল স্টেশন হিসেবে অমৃত ভারত স্টেশনের পরিকল্পনাকে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। একই ভাবে রেল দুর্ঘটনা কমাতে আধুনিক প্রযুক্তি, ইন্টার লকিং সিস্টেম সহ একাধিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। রেল হল ভারতের লাইফ লাইন, তাই তাকে আরও সরল, উন্নত এবং সুরক্ষিত করতে সরকার যে প্রতিনিয়ত অভিনব যোজনা সামনে আনছে তা ওয়াকিবহাল মহল মনে করছেন।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahakumbh Mela 2025: কুম্ভমেলায় ৫০০০ কোটি টাকার বিনিয়োগ, ১৩০০০ ট্রেনের মহা আয়োজন ভারতীয় রেলের

    Mahakumbh Mela 2025: কুম্ভমেলায় ৫০০০ কোটি টাকার বিনিয়োগ, ১৩০০০ ট্রেনের মহা আয়োজন ভারতীয় রেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ণ মহাকুম্ভ মেলায় (Mahakumbh Mela 2025) ভারতীয় রেল যেন কল্পতরু। উত্তর প্রদেশ সরকার আগেই ঘোষণা করেছিল মেলায় ৪০-৪৫ কোটি মানুষের সমাগম হবে। তাই ভারতীয় রেল তীর্থযাত্রীদের পরিষেবায় ৫০০০ কোটি টাকার বিনিয়োগ করেছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে ১৩০০০ ট্রেন এবং ৫৫০টি টিকিট কাউন্টার সহ আরও একাধিক ব্যবস্থা করেছে রেল। ত্রিবেণী সঙ্গমের স্নানের আয়োজনকে আরও নিরাপদ এবং সুরক্ষার কথা মাথায় রেখে এই ব্যবস্থা বলে জানিয়েছে ভারতীয় রেল। ১৪ জানুয়ারি পৌষ পূর্ণিমার দিন থেকে মেলার পুণ্যস্নান শুরু হয়েছে, চলবে ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত। দেশ এবং বিদেশের প্রচুর সাধু-সন্ত, সন্ন্যাসী, মুনিঋষি, যোগী, তান্ত্রিক এবং সাধারণ ভক্ত প্রতিদিন গঙ্গায় ডুব দিয়ে মোক্ষলাভের বাসনা চরিতার্থ করতে সমবেত হচ্ছেন।

    ১৮৬৯টি ট্রেন স্বল্প-দূরত্বের ট্রেন চলছে (Mahakumbh Mela 2025)

    পৃথিবীর সর্ববৃহৎ মহামিলন মেলার (Mahakumbh Mela 2025) যোগাযোগ ব্যবস্থায় রেলের একটি বড় ভূমিকা রয়েছে। জানা গিয়েছে, আগের কুম্ভমেলা থেকে এবারের মহাকুম্ভে প্রায় ৪-৫ গুণ বেশি ভক্ত সমাগম হবে। তাই জাতীয় পরিবহণ ব্যবস্থা হিসেবে মেলার জন্য ১৩,০০০টি ট্রেন চালানোর কথা বলা হয়েছে। এর মধ্যে ১০,০০০টি ট্রেন নিয়মিত চলবে এবং ৩১৩৪টি ট্রেন বিশেষ ট্রেন হিসবে চালানো হবে। ভারতীয় রেল ১৮৬৯টি ট্রেন স্বল্প-দূরত্বে চালাবে এবং ৫৫৯ রিং ট্রেন চালানো হবে। এই কুম্ভে তীর্থযাত্রীদের যাতে যাওয়া-আসায় সমস্যা না হয় তাই মালবাহী ট্রেনগুলিকে ডেডিকেটেড ফ্রেইট করিডর হয়ে ঘুরপথে চালানোর কথা জানানো হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, ভব্য মহাকুম্ভকে দিব্য মহাকুম্ভ করতে রেল যে কোনও রকম খামতি রাখতে চাইছে না, এসব ব্যবস্থাই তার বড় প্রমাণ। 

    ৩৭০০ কোটি টাকার দুটি বড় প্রকল্পের বাস্তবায়ন করেছে রেল

    ভারতীয় রেল মহাকুম্ভে (Mahakumbh Mela 2025) পরিষেবা দেওয়ার কাজে ৩৭০০ কোটি টাকা দুটি বড় প্রকল্পে খরচ করেছে। তার মধ্যে রয়েছে বারাণসী থেকে প্রয়াগরাজ গঙ্গা সেতু এবং ফাফামাউ থেকে জাংহাই প্রকল্পের জন্য খরচ দ্বিগুণ করে কাজ করার কথা জানিয়েছে রেল। যেহেতু মেলায় প্রায় ৫০ কোটি মানুষের আয়োজনের লক্ষ্য মাত্রা রয়েছে, তাই বিশেষ ভাবে যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহণের ওপর স্বভাবিক ভাবেই নজর দিতে হয়েছে। ব্যাপক ভিড়কে সঠিক ভাবে পরিচালনার জন্য রেলের সময়সূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের সুরক্ষা এবং নিরাপদে পুণ্য স্নানের জন্য আরও একাধিক পরিকল্পনা করা হয়েছে।

    আরও পড়ুনঃ সাম্প্রদায়িক হিংসায় হারিয়েছিল ভিটে, ৪৭ বছর পর তিন হিন্দু পরিবারকে জমি ফেরালেন যোগী

    রেলের কর্মীদের ২৪ ঘণ্টা সজাগ রাখা হয়েছে

    রেল সূত্রে জানা গিয়েছে, মহাকুম্ভমেলায় (Mahakumbh Mela 2025) প্রয়াগরাজ অঞ্চলে মোট ১১৭৬টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ২৩টি কেন্দ্রে ১ লক্ষ মানুষের থাকার জন্য শিবির নির্মাণ করা হয়েছে। ভিড়ের মধ্যে যাত্রীদের দ্রুত রেলের টিকিট দিতে রঙিন টিকিট এবং বারকোড যুক্ত ইউটিএস মেশিনে টিকিট পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। মেলায় তীর্থযাত্রীদের সব রকম সুবিধা দিতে রেলওয়ে পুলিশ, নিরাপত্তা কর্মী, যন্ত্রচালক, ইঞ্জিনিয়র, বিদ্যুৎ পরিচালনার কর্মী, এবং আরও একাধিক বিভাগের কর্মীদের ২৪ ঘণ্টা সজাগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত ব্যবস্থায় আপতকালীন পরিস্থিতির মোকাবিলায় মেডিক্যাল পরিষেবা, অগ্নিনির্বাপণ ব্যবস্থার মতো জরুরি পরিষেবা কেন্দ্র এবং বিপর্যয় মোকাবিলা কেন্দ্র গড়া হয়েছে।

    ২২টি ভাষায় একটি পথ নির্দেশিকা

    প্রয়াগরাজ শহরে যাত্রীদের পরিষেবা আরও বাড়ানোর লক্ষ্যে রেলওয়ে ৪৮টি প্ল্যাটফর্ম এবং ২১টি ফুট ওভার ব্রিজের অতরিক্ত সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। এখনও পর্যন্ত মোট ১৫১টি মোবাইল ইউটিএস কাউন্টার খোলা হয়েছে। আরও ৫৫৪টি টিকিট কাউন্টারে সরাসরি টিকিট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সড়ক ও রেলের মধ্যে যোগাযোগকে সরল করতে ২১টি আরওবি নির্মাণ করেছে রেল। ন’টি প্রধান স্টেশনে মোট ১২টি ভাষায় রেল ঘোষণার ব্যবস্থা করেছে। মোট ২২টি ভাষায় একটি পথ নির্দেশিকা বিষয়ক পুস্তিকাও চালু করা হয়েছে। তীর্থযাত্রীদের জন্য প্রয়োজনীয় তথ্য সেখানে দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের পুণ্যস্নানকে সুরক্ষিত (Mahakumbh Mela 2025) এবং আরও নিরাপদ করতে রেলের এই বিরাট আয়োজন এখন রেকর্ড গড়ার পথে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Railway: মহাকুম্ভ মেলায় ৩০০০টিরও বেশি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রেলের

    Indian Railway: মহাকুম্ভ মেলায় ৩০০০টিরও বেশি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় রেল (Indian Railway) আসন্ন পূর্ণ মহাকুম্ভ মেলায় (Mahakumbh Mela) ৩০০০টিরও বেশি ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন এই ট্রেনগুলির মধ্যে ৫৬০টি ট্রেন ডেডিকেটড রিং রেল নেটওয়ার্ক হিসেবে পরিষেবা দেবে। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলায় সরকারের তরফে আগেই বলা হয়েছে আনুমানিক ৪৫ কোটিরও বেশি পুণ্যার্থীর সমাগম হবে। তাই যাতায়াত থেকে বাসস্থান, খাবার, চিকিৎসা এবং স্নানের বিষয়ে বিশেষ নজর রেখেছে যোগী প্রশাসন।

    ৯টি স্টেশনে ৫৬০টি টিকিট কাউন্টারের ব্যবস্থা থাকবে (Indian Railway)

    রেলের উত্তর মধ্য ক্ষেত্রের মহা ব্যবস্থাপক উপেন্দ্র চন্দ্র জোশী প্রেস বিবৃতিতে জানিয়েছেন, “মহাকুম্ভকে মাথায় রেখে যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ সরল করতে রেলের ৯টি স্টেশনে ৫৬০টি টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হবে। এই স্টেশনগুলি হল, প্রয়াগরাজ জংশন, নৈনি, প্রয়াগরাজ ছেওকি, প্রয়াগ জংশন, ফাফামাউ, প্রয়াগরাজ রামবাগ, প্রয়াগরাজ সঙ্গম এবং ঝাঁসি। কাউন্টারগুলি থেকে দৈনিক ১০ লক্ষ টিকিট কাটার পরিষেবা উপলব্ধ থাকবে। ১৫ দিন আগে থেকে টিকিট কাটা যাবে।”

    ১১৮৬টি সিসিটিভি ক্যামেরায় ঢাকা থাকবে

    রেলের (Indian Railway) ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রিং রেল সংযোগ হিসেবে প্রয়াগরাজ-অযোধ্যা-বারাণসী-প্রয়াগরাজ, প্রয়াগরাজ-সঙ্গম প্রয়াগ-জৌনপুর-প্রয়াগ-প্রয়াগরাজ এবং গোবিন্দপুরী-প্রয়াগরাজ-চিত্রকূট-গোবিন্দপুরীকে সংযুক্ত করা হবে। সেই সঙ্গে ঝাঁসি-গোবিন্দপুরী-প্রয়াগরাজ-মানিকপুর-চিত্রকূট-ঝাঁসিকেও যুক্ত করা হবে। ৩০০০টিরও বেশি বিশেষ ট্রেনের মধ্যে ১৮০০টি স্বল্প-দূরত্বের রুটে, ৭০০টি বেশি দূরত্বের রুটে এবং ৫৬০টি রিং রেলের রুটে চলাচল করবে। এছাড়াও, মেলা (Mahakumbh Mela) চলাকালীন দৈনিক ১০,০০০ টিরও বেশি নিয়মিত ট্রেন চলবে। এই কাজে রেল নিরাপত্তা কর্মী হিসেবে ১৮,০০০ আরপিএফ কর্মী মোতায়েন করা হবে। মোট ১,১৮৬টি সিসিটিভি ক্যামেরা চালু থাকবে। যদি ভক্তরা সাময়িকভাবে অসুস্থ হন, তাহলে তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর, ইসিজি মেশিন, গ্লুকোমিটার, নেবুলাইজার এবং স্ট্রেচারের ব্যবস্থাও রাখা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Railways: কর্মীদের পোশাকে বসবে ক্যামেরা! ট্রেন দুর্ঘটনা এড়াতে বড় পদক্ষেপ পূর্ব রেলের

    Indian Railways: কর্মীদের পোশাকে বসবে ক্যামেরা! ট্রেন দুর্ঘটনা এড়াতে বড় পদক্ষেপ পূর্ব রেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: রেলের (Indian Railways) দুর্ঘটনায় রেল কর্মীদের গাফিলতি রয়েছে কিনা, তা জানতে এবার নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। দুর্ঘটনা কমাতে এবং ঘটে যাওয়া দুর্ঘটনার আসল কারণ জানতে ইন্টারঅ্যাকটিভ রিমোট মনিটারিংয়ের মাধ্যমে কন্ট্রোল রুমে বসেই শান্টিং-এর কাজ দেখা যাবে। কেমন ভাবে হবে এই কাজ? অনেক জায়গায় ম্যানুয়াল পয়েন্ট রয়েছে, সেখানে স্বয়ংক্রিয় যন্ত্র নয় কার্যত কর্মীদের হাতে ঘুরিয়ে পয়েন্ট বদল করে এক ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে ট্রেনকে তুলতে হয়। ফলে নজরদারি বাড়ালে দুর্ঘটনার (Rail Accident) আশঙ্কা অনেকটাই কমে যাবে।

    ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা (Indian Railways)

    ট্রেন দুর্ঘটনা (Rail Accident) সব সময় যে তীব্র গতিতে চলার সময়ই ঘটবে তা নয়। গতি কম থাকলে ট্রেন অনেক সময় পরিস্থিতির বিচারে বেলাইনও হতে পারে। আবার ট্রেনকে এক লাইন থেকে অন্য লাইনে তোলার সময় শান্টিং-এর দায়িত্বে থাকা রেলকর্মীদের (Indian Railways) পোশাকে এবার থেকে রাখা হবে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। কিন্তু একটা চিন্তা থাকে যদি ক্যামেরা বন্ধ হয়ে যায়! তাহলে সেই ক্ষেত্রে ক্যামেরার সঙ্গে থাকবে পাওয়ার ব্যাঙ্ক। তাই এখন থেকে সরাসরি লাইন বদলের সময় কী ঘটছে তা এখন থেকে কন্ট্রোল রুমে বেসেই দেখা যাবে।

    আরও পড়ুনঃ আরও নামল পারদ, কলকাতায় তাপমাত্রা কত? দক্ষিণবঙ্গের দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস

    ইন্টার অ্যাক্টিভ রিমোট মনিটরিং

    নজরদারিতে যাতে কোনও ফাঁক না থাকে তাই একটি অ্যাপ তৈরি করা হয়েছে। রেলের (Indian Railways) ট্র্যাফিক ইনস্পেকটর এবং সুপারভাইজাররা মোবাইল এই অ্যাপ ডাউনলোড করে সরাসরি দেখতে পাবেন শান্টিং-এর কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না। পূর্ব রেল জানিয়েছে, এই পদ্ধতিতে ২৪ ঘণ্টাই শান্টিংয়ে নজর রাখা যাবে। এতে দুর্ঘটনার (Rail Accident) আশঙ্কা কমবে। শিয়ালদা ডিভিশনের বেশ কয়েকটি জায়গায় পাইলট প্রজেক্ট হিসেবে চালু হয়েছে এই ইন্টারঅ্যাক্টিভ রিমোট মনিটরিং। এই তালিকায় রয়েছে, চিৎপুর ইয়ার্ড, শিয়ালদা গুডস ইয়ার্ডের পাশাপাশি রয়েছে কলকাতা টার্মিনাল, নৈহাটি, রানাঘাট, কোমাগাতা মারু বজবজ, নিউ আলিপুর, কল্যাণী, কৃষ্ণনগর এবং টিটাগড় স্টেশন।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Railway: ১২০ থেকে কমে ৬০ দিন, ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়মে বদল, কার্যকর আজ থেকে

    Indian Railway: ১২০ থেকে কমে ৬০ দিন, ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়মে বদল, কার্যকর আজ থেকে

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ট্রেন বুকিং-এর নিয়মে বদল এনেছে মোদি সরকার। আজ অর্থাৎ ১ নভেম্বর থেকে ৬০ দিনের আগে আর বুকিং করা যাবে না। অর্থাৎ, আজ ৩১ ডিসেম্বর পর্যন্ত তারিখের যাত্রার জন্যে আগাম টিকিট কাটা যাবে। ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা ১২০ দিন পরের আগাম টিকিট কেটে রেখেছেন, নতুন নিয়মে তাঁদের ওপর কোনও প্রভাব পড়বে না। সমস্ত যাত্রী যাতে টিকিট পেতে পারেন, সে কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। আসলে টিকিটের প্রাপ্যতা বৃদ্ধি করাই এমন সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে রেল (Indian Railway)।

    ৬০ দিনের বেশি সময় আগে করা ২১ শতাংশ টিকিটই বাতিল হয়ে যায়!

    রেলের (Indian Railway) তরফে জানানো হয়েছে, ৬০ দিনের বেশি সময় আগে বুকিং করা রিজার্ভেশন টিকিটের প্রায় ২১ শতাংশই বাতিল করা হয়। শুধু তাই নয়, টিকিট বাতিল না করলেও, ট্রেনে যাত্রা করেন না আরও ৫ শতাংশ যাত্রী। ফলে, ওই আসনগুলির টিকিট নষ্টই হয়। এমন পরিস্থিতি দেখেই রেল বোর্ড এই নতুন নিয়ম চালু করেছে মনে করছে ওয়াকিবহাল মহল।

    বুকিং উইন্ডো ছোট হওয়ার কারণে যাত্রীদের ভ্রমণের পরিকল্পনা করা আরও সহজ হবে

    নতুন এই ঘোষণার পরেই টিকিটের (Indian Railway) প্রাপ্যতা বৃদ্ধি হবে বলেই মনে করা হচ্ছে। টিকিট বাতিল ও অনুপস্থিতির প্রবণতা কমলে যাঁরা সত্যি যাত্রা করতে চান, তাঁদের জন্য আরও বেশি টিকিট থাকবে। অর্থাৎ ওয়েটিং-এ যাওয়ার প্রবণতা কমবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বুকিং উইন্ডো ছোট হওয়ার কারণে যাত্রীদের ভ্রমণের পরিকল্পনা করা আরও সহজ হবে বলে মনে করছেন অনেকেই।

    ২০১৫ সালে ৬০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছিল টিকিট বুকিং

    রেলের (Indian Railway) বক্তব্য, এই নিয়ম (Advance Ticket Booking) পরিবর্তনের ফলে সব যাত্রী সমান পরিষেবার সুযোগ পাবে। তবে বিদেশি পর্যটকদের জন্য ৩৬৫ দিনের রিজারভেশন অপরিবর্তিত থাকবে বলেই জানিয়েছে রেল। প্রসঙ্গত, ২০১৫ সালে ৬০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছিল এই অগ্রিম টিকিট বুকিং-এর (Advance Ticket Booking) সময়সীমা। ২০২৪ সালে ফের তা আগের জায়গায় ফিরিয়ে আনা হল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Railways: বড় ঘোষণা রেলের, দীপাবলি ও ছটপুজোর মরসুমে ছুটবে ৭ হাজার বিশেষ ট্রেন

    Indian Railways: বড় ঘোষণা রেলের, দীপাবলি ও ছটপুজোর মরসুমে ছুটবে ৭ হাজার বিশেষ ট্রেন

    মাধ্যম নিউজ ডেস্ক: রেল হল দেশের লাইফ লাইন (Indian Railways)। তীর্থস্থান ভ্রমণ, ঘুরতে যাওয়া কিংবা প্রতিদিনকার যাতায়াত-দেশের সবচেয়ে বড় অংশের মানুষ রেলের ওপরেই নির্ভরশীল। রেলকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানও। বিশেষ উৎসবগুলিতে অতিরিক্ত ট্রেনও চালায় ভারতীয় রেল। দীপাবলি ও ছটপুজোর মরসুমে দেশবাসীর জন্য সুখবর দিল ভারতীয় রেল (Indian Railway)। রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই দুই মরসুমে ৭ হাজার অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হবে।

    গত বছরের তুলনায় ৪,৪২৯টি বেশি ট্রেন (Indian Railways) 

    প্রসঙ্গত, দেশব্যাপী দীপাবলি ও ছট পুজো পালনের এই সময়ে বহু মানুষ কর্মক্ষেত্রে ছুটি পান। তাঁরা বাড়ি ফিরে আসেন। আবার উৎসব শেষ হয়ে গেলে তাঁদের কাজের স্থানে ফিরতে হয়। তাই অন্য সময়ের থেকে এই সময়ে ট্রেনের চাহিদাও ব্যাপক বাড়ে। সে কথা মাথায় রেখে, অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল রেল (Special Train)। ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবারই, এই বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, গত ১ অক্টোবর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ভারতীয় রেলের (Special Train) যাত্রী সংখ্যা হবে প্রায় এক কোটি। রেলমন্ত্রী আরও জানিয়েছেন, গত বছরের তুলনায় ৪,৪২৯টি বেশি ট্রেন চালানো হবে এ বছরে। জানা গিয়েছে, গত বছরের তুলনায় ষাট শতাংশ বেশি ট্রেন চলবে, যাত্রীদের সুবিধার কথা ভেবে।

    দীপাবলির সময় প্রতিদিন ১৩৬টি করে অতিরিক্ত ট্রেন 

    প্রসঙ্গত, এই সময় মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে বিধানসভার ভোটও রয়েছে। সেই ভোটের কথা মাথায় রেখেও বিশেষ ট্রেন (Indian Railways) চালানো হচ্ছে। রেলমন্ত্রী হিসেব দিয়ে জানিয়েছেন, দীপাবলির সময় প্রতিদিন ১৩৬টি করে অতিরিক্ত ট্রেন চালানো হবে। আর এই অতিরিক্ত ট্রেনগুলি থামবে বেশ কিছু স্টেশনেও। এরজন্য থাকবে অতিরিক্ত টিকিট কাউন্টারের ব্যবস্থা, কড়া নিরাপত্তা ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা। এছাড়া ছট পুজোর কারণে আগামী ২, ৩ ও ৪ নভেম্বর প্রতিদিন ১৪৫টি করে অতিরিক্ত ট্রেন চালানো হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RRB Recruitment: উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি, হাজার হাজার লোক নিচ্ছে রেল

    RRB Recruitment: উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি, হাজার হাজার লোক নিচ্ছে রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: রেলের পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রক। আর তাই রেলের বিভিন্ন শূন্য পদে হাজার হাজার ছেলেমেয়ে নিয়োগ (RRB Recruitment) হতে চলেছে। জানা গিয়েছে, সব মিলিয়ে প্রায় ১১ হাজার ৫০০ জন নিয়োগ করা হবে। ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেল (Indian Railway)। গ্র্যাজুয়েট এবং উচ্চ মাধ্যমিক পাশ, দু’ধরনের পদের জন্যই আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সিইএন নম্বর ০৫/২০২৪ (CEN No. 05/2024) ও সিইএন নম্বর ০৬/২০২৪ (CEN No. 06/2024), আবেদনের জন্য এই দুই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

    আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর (RRB Recruitment)

    রেলের (RRB Recruitment) সিইএন নম্বর ০৫/২০২৪ (CEN No. 05/2024) বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩ হাজার ৪৪৫ শূন্যপদ রয়েছে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে ২০২২ জন, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট ৩৬১ জন, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ৯৯০ জন ও ট্রেন ক্লার্কের পদে ৭২ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই শূন্যপদে আবেদন শুরু হয়ে গিয়েছে, আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর। শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় নূন্যতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক (+২) পাশ বা সমতুল্য ডিগ্রি। বয়সসীমা: এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে ২০২৫ সালের ১ জানুয়ারি আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমা দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: ‘দেবীপক্ষ চলে এল, অসুর নিধন হবেই’, আরজি কর-কাণ্ডে বললেন নির্যাতিতার মা

    নির্বাচন পদ্ধতি কী রয়েছে?

    নির্বাচন পদ্ধতি: প্রথমে দুই ধাপের কম্পিউটার বেসড পরীক্ষা (RRB Recruitment) হবে। তারপর প্রয়োজনীয় ক্ষেত্রে টাইপিং স্কিল টেস্ট হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল টেস্ট হবে। কম্পিউটার বেসড পরীক্ষার দ্বিতীয় স্টেজে শূন্যপদের প্রায় ১৫ গুণ আবেদনকারী পরীক্ষা দেবে। আবেদন ফি: ছাড় পাওয়া আবেদনকারী ছাড়া বাকিদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। বিশেষভাবে সক্ষম, মহিলা, রূপান্তরকামী, সেনাবাহিনীর প্রাক্তন সদস্য, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, সংখ্যালঘু ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিদের জন্য এই আবেদন ফি ২৫০ টাকা। যদিও পরীক্ষায় উপস্থিত হলে যথাক্রমে ৪০০ ও ২৫০ টাকা ফেরত পাওয়া যাবে।

    আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর

    রেলের (RRB Recruitment) বিজ্ঞপ্তি সিইএন নম্বর ০৬/২০২৪ (CEN No. 06/2024) অনুযায়ী, মোট ৮ হাজার ১ শূন্যপদ রয়েছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদে ১৭৩৬ জন, স্টেশন মাস্টার পদে ৯৯৪ জন, গুডস ট্রেন ম্যানেজার পদে ৩১৪৪ জন, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে ১৫০৭ জন, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ৭৩২ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই শূন্যপদে আবেদন শুরু হয়ে গিয়েছে, আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর। শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় নূন্যতম শিক্ষাগত যোগ্যতা কোনও বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন বা সমতুল ডিগ্রি। বয়সসীমা: এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে ২০২৫ সালের ১ জানুয়ারি আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।

    নির্বাচন পদ্ধতি কী রয়েছে?

    নির্বাচন পদ্ধতি: প্রথমে দুই ধাপের কম্পিউটার পরীক্ষা (RRB Recruitment) হবে। তারপর কম্পিউটার বেসড অ্যাপ্টিটিউড পরীক্ষা বা টাইপিং স্কিল টেস্টের মধ্যে যেটা প্রয়োজনীয় সেই পরীক্ষা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল টেস্ট হবে। কম্পিউটার বেসড পরীক্ষার দ্বিতীয় স্টেজে শূন্যপদের প্রায় ১৫ গুন আবেদনকারী পরীক্ষা দেবে। আবেদন ফি: ছাড় পাওয়া আবেদনকারী ছাড়া বাকিদের ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। বিশেষভাবে সক্ষম, মহিলা, রূপান্তরকামী, সেনাবাহিনীর প্রাক্তন সদস্য, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, সংখ্যালঘু ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিদের জন্য এই আবেদন ফি ২৫০ টাকা। যদিও পরীক্ষায় উপস্থিত হলে যথাক্রমে ৪০০ ও ২৫০ টাকা ফেরত পাওয়া যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যা শুরু, তারাপীঠে দেবীর ভোগে আজ থাকছে বিশেষ পদ

    Kaushiki Amavasya 2024: কৌশিকী অমাবস্যা শুরু, তারাপীঠে দেবীর ভোগে আজ থাকছে বিশেষ পদ

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ সোমবার ২ সেপ্টেম্বর ভোর ৫টা ৫মিনিটেই শুরু হয়েছে কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya 2024)। সারা বছর ধরেই তারাপীঠে (Tarapith) ভক্তদের ভিড় দেখা যায়, তবে কৌশিকী আমাবস্যায় যেন আলাদাই জমজমাট হয়ে ওঠে তারাপীঠ। আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার ৩ সেপ্টেম্বর সকাল ৬টা ২৯ পর্যন্ত এই অমাবস্যার তিথি থাকবে বলে জানা গিয়েছে। সোমবার ভোর চারটের সময় দেবীকে স্নান করানো হয়েছে। এর পরই হয় মঙ্গল আরতি হয়। মঙ্গলবারে ভোর ৫টা ৫ মিনিটেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয় গর্ভগৃহের দরজা। কৌশিকী অমাবস্যার কারণে গতকাল অর্থাৎ রবিবার রাত থেকেই ভক্তরা লাইনে দাঁড়িয়ে পড়েন। উৎসব উপলক্ষে পূর্ব রেল (Indian Railways) চালাচ্ছে বিশেষ ট্রেনও।

    ভোগে কী কী ব্যঞ্জন থাকছে?

    তারাপীঠে মা তারাকে এদিন (Kaushiki Amavasya 2024) বিশেষ ভোগ নিবেদন করা হবে। যার মধ্যে থাকবে পোলাও, খিচুড়ি, অন্ন, দু’রকম ভাজা, শোল মাছ ভাজা, একাধিক তরকারি, অন্যান্য মাছ, বলির পাঁঠার মাংস, পায়েস, মিষ্টি, চাটনি ইত্যাদি। সন্ধ্যার ভোগে মা তারাকে অর্পণ করা হবে লুচি, সুজি, ভাজা ও নানান রকমের মিষ্টান্ন। সোমবার কৌশিকী অমাবস্যার রাতের ভোগে মা তারাকে অর্পণ করা হবে খিচুড়ি, মাছ ভাজা ও বলি দেওয়া পাঁঠা মাংস। উৎসব উপলক্ষে গোটা তারাপীঠ সেজে উঠেছে ফুল ও আলোর মালায়। গোটা মন্দির চত্বর মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে।

    ছুটবে বিশেষ ট্রেন (Kaushiki Amavasya 2024)

    কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের তারাপীঠের উদ্দেশে যাতায়াতের সুবিধার জন্য বিশেষ ট্রেন চালানোর (Indian Railways) কথা ঘোষণা করেছে পুর্ব রেল। আজ সোমবার ২ সেপ্টেম্বর থেকে বুধবার ৪ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া থেকে রামপুরহাট ও রামপুরহাট থেকে হাওড়া পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে বলে পূর্ব রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে। এ বিশেষ ট্রেনটি সোমবার থেকে বুধবার পর্যন্ত হাওড়া স্টেশন থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে ছাড়বে। রামপুরহাট পৌঁছাবে ঠিক সকাল ৯টা ৫০ মিনিটে। তারপর ওই ট্রেন রামপুরহাট থেকে বেলা ১১টা ৩২ মিনিটে ছাড়বে এবং হাওড়া পৌঁছাবে ৩টা ৫৫ মিনিটে। বিশেষ ট্রেন যাওয়া আসার সময় যে সমস্ত স্টেশনগুলিতে দাঁড়াবে সেগুলি হল শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর, সাঁইথিয়া। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন যে তারাপীঠে পুণ্যার্থীদের (Kaushiki Amavasya 2024) যেন কোনও ধরনের অসুবিধা না হয় সে কথা ভেবেই রেলের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share