Tag: Italy

Italy

  • PM Modi: জি৭ সম্মেলনে যোগ দিতে ইটালিতে মোদি, বৈঠক করবেন পোপ, বিশ্বনেতাদের সঙ্গেও

    PM Modi: জি৭ সম্মেলনে যোগ দিতে ইটালিতে মোদি, বৈঠক করবেন পোপ, বিশ্বনেতাদের সঙ্গেও

    মাধ্যম নিউজ ডেস্ক: জি৭ সম্মেলনে যোগ দিতে ইটালির আপুলিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শুক্রবারই তিনি পৌঁছেছেন ইটালির এই শহরে। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি উপস্থিত রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “জি৭ সম্মেলনে যোগ দিতে ইটালিতে পৌঁছালাম। বিশ্বনেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার জন্য মুখিয়ে রয়েছি। উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে আমরা একসঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করব।”

    মেলোনির আমন্ত্রণ (PM Modi)

    অষ্টাদশ লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর মোদিকে ফোনে অভিনন্দন জানিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সেই সময়ই তিনি ভারতের প্রধানমন্ত্রীকে জি৭ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণই গ্রহণ করে ইতালি পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এটাই মোদির প্রথম বিদেশ সফর। জি৭-এ-র সদস্য দেশগুলি হল আমেরিকা, ব্রিটেন, জার্মানি, জাপান, কানাডা, ফ্রান্স এবং ইটালি। এই সম্মেলনে ভারত আমন্ত্রিত সদস্য।

    সম্মেলনে যোগ দেবেন পোপ

    এবার সম্মেলনে যোগ দেবেন পোপ ফ্রান্সিসও। তিনিই প্রথম পোপ, যিনি যোগ দিচ্ছেন জি৭ এর সম্মেলনে। ভ্যাটিকেনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এআইয়ের এথিক্যাল ইমপ্লিকেশন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেবেন পোপ। মোদি ছাড়াও পোপ দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সঙ্গে। জি৭ সম্মেলন শুরু হয়েছে ১৩ জুন। শেষ হবে এ মাসেরই ১৫ তারিখে।

    আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর আরও বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

    এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাবারের ব্যবস্থা করছে নমস্তে ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামের একটি রেস্তরাঁ। বিশ্বনেতাদের সম্মানে যে নৈশভোজের আয়োজন করেছেন ইটালির প্রধানমন্ত্রী, সেখানেই খাবার পরিবেশন করবে এই রেস্তরাঁ। ইটালিতে ভারতীয় খাবার পরিবেশনে সিদ্ধহস্ত এই রেস্তরাঁ। এদের গ্রিন চাটনির সঙ্গে মুচমুচে সামোসা, সুগন্ধী বিরিয়ানি, ক্রিমি সারসোঁ দা সাগ, পনির কারি, আলু গোবি, মাটন কারি, বাটার নান, চিকেন কারি এবং পোলাও সে দেশে খুবই জনপ্রিয়। নারকেলের নাড়ুকেও ইটালিতে জনপ্রিয় করেছে এই রেস্তরাঁ। এনিয়ে পঞ্চমবার জি৭ সম্মেলনে যোগ দিলেন নরেন্দ্র মোদি। বিশ্ব নেতৃত্বের কাছে তিনি যে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন, মোদিকে (PM Modi) মেলোনির আমন্ত্রণই এর সব চেয়ে বড় প্রমাণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: জি৭ সম্মেলনে আমন্ত্রণ, বৃহস্পতিতে ইটালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

    PM Modi: জি৭ সম্মেলনে আমন্ত্রণ, বৃহস্পতিতে ইটালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবারই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি (PM Modi)। তার পর আজ, বৃহস্পতিবার উড়ে যাচ্ছেন ইটালি। তৃতীয় দফায় এটাই হবে তাঁর প্রথম বিদেশ সফর। ইটালিতে বসছে জি৭ সম্মলেন। এই সম্মলনে মোদিকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁর আমন্ত্রণেই সাড়া দিয়ে ইটালি যাচ্ছেন প্রধানমন্ত্রী। মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও বসবেন মোদি। জি৭ এর সদস্য দেশগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মানি, কানাডা এবং জাপান।

    মোদিকে আমন্ত্রণ মেলোনির (PM Modi)

    অষ্টাদশ লোকসভা নির্বাচনে ফের জয়েPM Modi: র জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ফোনে অভিনন্দন জানান মেলোনি। তখনই তিনি ইটালিতে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রীকে। আমন্ত্রণ গ্রহণ করেন মোদি। সে খবর পাঠকদের জানিয়েছিল মাধ্যম। তার পর এদিন প্রধানমন্ত্রী রওনা দেবেন ইটালির উদ্দেশে। ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত ইতালির ফাসানোয় অনুষ্ঠিত হবে জি৭-এর শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনেই যোগ দিতে যাচ্ছেন মোদি। এই সম্মলেন উপস্থিত থাকবেন জো বাইডেনও। সেখানেই সাক্ষাৎ হবে দুই রাষ্ট্রনেতার।

    এসসিও সম্মেলন

    এদিকে, আগামী মাসেই এসসিও সম্মেলনে যোগ দিতে কাজাখস্তান যাবেন প্রধানমন্ত্রী। সেখানে চিনা ও রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। জি৭ শীর্ষ সম্মেলনে মূলত আলোচনা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তি, আফ্রিকা এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিস্থিতি নিয়ে। ইজরায়েল-হামাস দ্বন্দ্ব এবং রাশিয়া- ইউক্রেন যুদ্ধ নিয়েও হতে পারে আলোচনা।

    আর পড়ুন: কথা রাখলেন বিজেপির মুখ্যমন্ত্রী, পুরীতে জগন্নাথ দর্শন করা যাবে চার দ্বার দিয়েই

    ভারত জি৭-এর সদস্য দেশ নয়। তা সত্ত্বেও আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। বিদেশ দফতরের সচিব বিনয় মোহন কোয়াত্রা বলেন, “জি২০ শীর্ষ সম্মেলনে যে সিদ্ধান্তগুলি উঠে এসেছিল, জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির অংশগ্রহণের ফলে সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার বড় সুযোগ পাওয়া যাবে। জি৭ শীর্ষ সম্মেলনে ভারত যে প্রতি বছরই ডাক পাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক নানা সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক মহল নয়াদিল্লিকে কতটা পাশে পেতে চায়।” প্রসঙ্গত, এনিয়ে জি৭ শীর্ষ সম্মেলনে ভারত অংশ নিতে চলেছে ১১বার। গত চার বছর ধরে সম্মলেন যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবার হবে তাঁর পঞ্চমবার অংশগ্রহণ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: শপথ নিয়েই ইটালি যেতে পারেন নরেন্দ্র মোদি, কেন জানেন?

    PM Modi: শপথ নিয়েই ইটালি যেতে পারেন নরেন্দ্র মোদি, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ৯ জুন, রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন এনডিএর সর্বসম্মত নেতা বিজেপির নরেন্দ্র মোদি (PM Modi)। তার পরেই তিনি যেতে পারেন ইটালি। সেটিই হবে তাঁর তৃতীয় টার্মে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফর। অষ্টাদশ লোকসভা নির্বাচনে জয়ের পর মোদিকে সে দেশে আমন্ত্রণ জানিয়েছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এই দেশেই বসছে জি৭ (G7)এর সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিতেই মোদিকে আমন্ত্রণ মেলোনির। আপুলিয়ার বর্গো এগনাজিয়ায় জুনের ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত হবে এই সম্মেলন।

    মোদিকে আমন্ত্রণ মেলোনির (PM Modi)

    বৃহস্পতিবারই মোদিকে (PM Modi) ফোন করে অভিনন্দন জানিয়েছেন মেলোনি। জি৭ সম্মেলনে যোগ দিতেও আমন্ত্রণ জানিয়েছেন। চলতি বছর জি৭ সম্মেলনের দায়িত্ব পেয়েছে ইটালি। এই সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক ছবি, আন্তর্জাতিক বাণিজ্য, জলবায়ু পরিবর্তন এবং রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ ও ইজরায়েল-হামাসের দ্বন্দ্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। জি৭-এর অন্তর্ভুক্ত দেশগুলি হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ব্রিটেন এবং আমেরিকা। আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিরা। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং জি৭ এর অন্য সদস্য দেশগুলির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

    ঠাসা কর্মসূচি টিম মোদির

    জানা গিয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই কোমর কষে মাঠে নেমে পড়ছেন টিম মোদি। জি৭ এর আগেই ১১ জুন রাশিয়ায় রয়েছে ব্রিকসের ফরেন মিনিস্টার্স মিটিং। এই বৈঠকে যোগ দেবেন ভারতের বিদেশমন্ত্রী। অক্টোবরে ব্রিকস সম্মেলনের প্রস্তুতি অনুষ্ঠান হিসেবেই এই বৈঠকে যোগ দেবেন বিদেশমন্ত্রী। জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফরে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ে কাজাখাস্তানে রয়েছে এসসিও সম্মেলন। এই সম্মলনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের।

    আর পড়ুন: “‘ইন্ডি’র আহ্বায়ক করতে চাননি, অথচ নীতীশকে প্রধানমন্ত্রী হতে বলছেন”, তোপ ত্যাগীর

    মোদির জয়ের পর তাঁকে ফোন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জয়ের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি আসন্ন শান্তি সম্মেলনে তাঁকে যোগ দেওয়ার আমন্ত্রণও জানান। শান্তি স্থাপনে ভারতের ভূমিকা এবং বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে ভারতের তাৎপর্যপূর্ণ ভূমিকার কথাও মনে করিয়ে দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সূত্রের খবর, ভারত যে বিশ্বশান্তির পক্ষে সওয়াল করে যাবে প্রেসিডেন্টকে সেকথা জানিয়ে দিয়েছেন মোদি। তবে ইউক্রেনের শান্তি সম্মেলনে তিনি যোগ দেবেন কিনা, সে বিষয়ে কোনও আশ্বাস ইউক্রেনকে দেননি (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sunlight: দিনেও অন্ধকারাচ্ছন্ন গোটা গ্রাম! কীভাবে প্রবেশ করানো হল সূর্যের আলো?

    Sunlight: দিনেও অন্ধকারাচ্ছন্ন গোটা গ্রাম! কীভাবে প্রবেশ করানো হল সূর্যের আলো?

    মাধ্যম নিউজ ডেস্ক: মানুষের কারিগরি প্রতিভা ও চিন্তাধারা কতটা উন্নতমানের হতে পারে, তা ইতালির ভিগানেলা গ্রামের দিকে তাকালেই বোঝা যায়। পৃথিবীর মানচিত্রে এই গ্রামের নাম খুঁজে না পাওয়া গেলেও এর এক বিশেষত্ব বর্তমানে ইন্টারনেট জগতে খুবই চর্চিত হয়েছে। ইতালিতে অবস্থিত মিলান থেকে প্রায় ১৩০ কিমি উত্তরে গভীর উপত্যকায় অবস্থিত এই ভিগানেলা গ্রাম। এই গ্রামের নিকটবর্তী পাহাড়গুলি প্রায় ১৬০০ মিটার উঁচু হওয়ার কারণে গ্রামে ৬ মাস পর্যন্ত সূর্যালোকের (Sunlight) দেখা মেলে না। ফলে নানান রোগের প্রাদুর্ভাব সেখানে দেখা দিতে থাকে। প্রত্যেক বছরের ১১ ই নভেম্বর থেকে সূর্যালোক প্রায় অদৃশ্য হয়ে যায় বললেই চলে। ফলে গোটা গ্রাম সব সময় অন্ধকার হয়ে থাকে। এই গ্রামটিকে তাই সাইবেরিয়ার সঙ্গে অনেকে তুলনা করে থাকেন। দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে গোটা গ্রাম। এর ফলে যে শুধু রোগের প্রাদুর্ভাব বাড়ে তা নয়, চাষ-আবাদের ক্ষেত্রেও বিপুল ক্ষতির সম্মুখীন হয় গ্রামবাসীরা। বিভিন্ন ধরনের বিকল্প পদ্ধতির মাধ্যমে সূর্যালোক প্রবেশ করানোর কথা ভাবলেও প্রত্যেক ক্ষেত্রেই সেই উদ্যোগ বিফলে যায়। পরবর্তীতে এমন এক পদ্ধতি ব্যবহার করা হয়, যাতে গোটা গ্রামে বর্তমানে দিনের বেলার অন্ধকার সময়েও সূর্যালোক প্রবেশ করানো সম্ভব হয়েছে।

    কী এমন পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেখানে? (Sunlight)

    ২০০৬ সালে এই সমস্যার সমাধান করে গ্রামবাসীরা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। এক কথায় বলতে গেলে গ্রামবাসীরা তাদের নিজস্ব সূর্য (Sunlight) তৈরি করে ফেলেছিল। আর এই ধারণাটি হল, সূর্যের আলোকে প্রতিবিম্বের মাধ্যমে গ্রামের মধ্যে ফেলা। আর এটি সফল করার জন্য একটি কম্পিউটার পরিচালিত আলোকে প্রতিবিম্বিত করে একটি আয়না স্থাপন করা হয় পাহাড়ের চূড়াতে। ২০০৬ সালে এটিকে বাস্তবায়িত করা হয়।

    কীভাবে আয়নাটি স্থাপন করা হয়? (Sunlight)

    ২০০৫ সালে ১০ লাখ ইউরো ব্যয় করে আয়নাটি তৈরির কাজ শুরু করেছিলেন ভিগানেলারের মেয়র পিয়েরফ্র্যাঙ্কো মিডালি। আর ২০০৬ সালে এটি সম্পূর্ণ হয়। আয়নাটি ৪০ বর্গমিটার ও যার ওজন ১.১ টন। সূর্যের আলোকে সঠিকভাবে প্রতিবিম্বিত করে গ্রামে প্রবেশ করানোর জন্য সেটিকে পাহাড়ের ১১০০ মিটার উচ্চতায় স্থাপন করা হয়। আর আয়নাটি সম্পূর্ণরূপে কম্পিউটার পরিচালিত হওয়ায় এটি সূর্যের গতিপথ অনুসরণ করে সেই মতো সূর্যালোককে (Sunlight) প্রতিফলিত করে গ্রামের উপর ফেলে। প্রতিটি আয়না হিলিওস্ট্যাটস, কম্পিউটার চালিত মোটর দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারা দিগন্ত জুড়ে সূর্যের গতিপথ ট্র্যাক করে। এই আয়নাটি দিনে অন্তত ছয় ঘণ্টা গ্রামের আড়াইশো বর্গমিটার অঞ্চল আলোকিত করে। গ্রামে রোগের প্রাদুর্ভাব কমতে থাকে এবং চাষ-আবাদের ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। মানসিক ও শারীরিক দিক থেকেও অনেক পরিবর্তন আসতে থাকে।

    গ্রামে উদযাপিত হয় আলোর দিন (Sunlight)

    ২০০৬ সালের ১৭ ডিসেম্বর ভিগানেলায় এই বিশাল আকারের আয়নাটির প্রতিষ্ঠা করা হয় এবং এই দিনটিকে তারা “আলোর দিন” হিসাবে উদযাপন শুরু করে।  প্রাচীন মধ্যযুগীয় গ্রাম ভিগানেলা নিজস্ব সূর্যের দেশ হিসাবে পরিচিতি লাভ করে। নিজস্ব তৈরি সূর্যের (Sunlight) কারণে এই গ্রাম এখন অনেক ভ্রমণ পিপাসুদের আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Italy: বন্দুকবাজের হামলায় ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবী সহ নিহত ৪

    Italy: বন্দুকবাজের হামলায় ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবী সহ নিহত ৪

    মাধ্যম নিউজ ডেস্ক: বন্ধুদের সঙ্গে বারে বসে আড্ডা দিচ্ছিলেন। যে সে ব্যক্তিত্ব নন। ইতালির (Italy) প্রধানমন্ত্রীর কাছের বন্ধু। এমন সময় বন্দুকবাজদের হামলায় মৃত্যু হল তাঁর। বন্দুকবাজের হামলায় মৃত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবীর নাম নিকোলেটা গোলিসানো। নিকোলেটা গোলিসানো ছাড়া আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে ওই হামলায়।

    সূত্রমতে জানা গেছে, রোমের একটি বারে বসে কয়েক জন পরিচিতের সঙ্গে গল্পগুজব করছিলেন নিকোলেটা গোলিসানো। হঠাৎ সেখানে গুলি চলে। কাছের বান্ধবীকে হারিয়ে সোশাল মিডিয়াতে আবেগঘন পোস্ট করেছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তাঁর সঙ্গে বান্ধবী নিকোলেটার একটি পুরনো ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘‘আমার কাছে ও সবসময় এমনই হাসিখুশি আর সুন্দর থাকবে। এ ভাবে চলে যাওয়াটা ঠিক হল না।’

    আরও পড়ুন: হিজাব-বিরোধী আন্দোলনে সামিল হওয়ায় যুবককে ফাঁসি! ফের সরকার-বিরোধী বিক্ষোভ ইরানে

    কীভাবে ঘটল এমন ঘটনা 

    স্থানীয় সূত্রে জানা গেছে, রোমের একটি বারে বসে রবিবার আরও কয়েক জন পরিচিতের সঙ্গে যখন গল্পগুজব করছিলেন ইতালির (Italy)  প্রধানমন্ত্রীর বান্ধবী তখনই সেই আড্ডার ঠেকে হঠাৎ হাজির হন এক প্রৌঢ়। অভিযোগ, তিনি ঘরে ঢুকে পকেট থেকে বন্দুক বার করে গুলি চালান। গুলিবিদ্ধ হন উপস্থিত ৪ জন। তাঁদের মধ্যে মেলোনির বান্ধবী-সহ ৩ জনেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত ৫৭ বছরের ওই প্রৌঢ়কে গ্রেফতার করেছে ইতালির (Italy) পুলিশ। অভিযুক্তকে ঘটনাস্থলেই ধরে ফেলেন স্থানীয়রা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশ জানিয়েছে, ঘাতক প্রৌঢ় ওই এলাকারই বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

    আরও পড়ুন: জি ২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন পুতিন! কী বললেন তাঁর মুখপাত্র?

    প্রত্যক্ষদর্শীদের বয়ান

    প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ‘‘লোকটি ঘরে ঢুকেই চিৎকার শুরু করল,তারপর বলতে থাকল, ‘আমি তোমাদের সকলকে মেরে ফেলব।’ তার পরেই গুলি চালাল।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Olympics 2024 Hockey Qualifier: অলিম্পিক্সের দৌড়ে! হকিতে ইতালিকে ৫-১ গোলে হারাল ভারতের মেয়েরা

    Olympics 2024 Hockey Qualifier: অলিম্পিক্সের দৌড়ে! হকিতে ইতালিকে ৫-১ গোলে হারাল ভারতের মেয়েরা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিস অলিম্পিকের (Olympics 2024 Hockey Qualifier) দৌড়ে টিকে থাকল ভারতের মহিলা হকি দল। প্যারিস ২০২৪-এর যোগ্যতা অর্জন প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল ভারত। মঙ্গলবার ইতালিকে ৫-১ ব্যবধানে হারাল ভারত। প্রতিযোগিতার সেরা তিন দল প্যারিস অলিম্পিক্সে খেলার ছাড়পত্র পাবে। বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে আমেরিকা এবং জাপান।

    দুরন্ত পারফরম্যান্স

    গেমসের কোয়ালিফায়ারের (Olympics 2024 Hockey Qualifier) শুরুটা ভারতের একেবারেই ভালো হয়নি। প্রথম ম্যাচে আমেরিকার কাছে হেরে কিছুটা চাপে পড়ে যায় ভারত। কিন্তু পরের দুটো ম্যাচে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেন সঙ্গীতা কুমারী, নিক্কি প্রধান, সালিমা টেটেরা। মঙ্গলবার রাঁচিতে ইতালির বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী হকি খেলতে শুরু করে মেয়েরা। প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। গোল করতে ভুল করেননি উদিতা। রাঁচির মারাঙ্গ গোমকে জয়পাল সিং অ্যাস্টোটার্ফে ঝড় তোলেন ভারতীয় খেলোয়াড়রা। ভারতের আগ্রাসী হকি গোটা ম্যাচেই চাপে রাখে ইতালিকে। 

    এদিন ইতালির বিরুদ্ধে ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হত ভারতের। এমন অবস্থায় তারা বিরাট ব্যবধানে জয় নিশ্চিত করে। প্রথমেই লিড নেয় ভারত। এরপর দ্বিতীয় কোয়ার্টার গোলশূন্যভাবে শেষ হয়। তৃতীয় কোয়ার্টারে ভারতের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন দীপিকা। ম্যাচের ৪১ মিনিটে গোল করেন তিনি। এর চার মিনিট পরেই ভারত ফের তাদের ব্যবধান বাড়ায়। ৪৫ মিনিটে গোল করেন সালিমা টেটে। ৫৩ মিনিটে ভারতের হয়ে চতুর্থ গোলটি করেন নবনীত কৌর। ভারতীয় দলের আক্রমণের সুনামিতে ততক্ষণে ভেঙে গিয়েছে ইতালির ডিফেন্সের বাঁধ। যার সুযোগ নিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় এবং ভারতের পঞ্চম গোলটি ম্যাচের ৫৫ মিনিটে করেন উদিতা। ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করে ইতালি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Garisenda Tower: পিসার পর এবার হেলছে গ্যারিসেন্ডা টাওয়ার, ইতালির আকাশে সিঁদুরে মেঘ

    Garisenda Tower: পিসার পর এবার হেলছে গ্যারিসেন্ডা টাওয়ার, ইতালির আকাশে সিঁদুরে মেঘ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের খবরের শিরোনামে ইতালি। আবারও খবরের কেন্দ্রে একটি টাওয়ার। ফি বছর তামাম বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক আসেন ইতালির পিসার হেলানো টাওয়ার দেখতে। এবার সেই ইতালিতেই হেলে পড়ছে আরও একটি টাওয়ার। সেটি হল বোলোগনা এলাকার গ্যারিসেন্ডা টাওয়ার (Garisenda Tower)। হাজার বছরের পুরানো এই টাওয়ার হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে যে কোনও সময়। তাতেই বাড়ছে আশঙ্কা।

    ঘনীভূত হচ্ছে আশঙ্কার মেঘ

    পিসার বিখ্যাত টাওয়ার প্রায় আটশো বছরের পুরানো। ১৮৬ ফুট উঁচু এই টাওয়ার নির্মাণের কিছুদিন পরেই হেলতে শুরু করে। টাওয়ারটির হেলে যাওয়া রুখতে চেষ্টার কসুর করছেন না বিজ্ঞানীরা। তার পরেও ক্রমেই হেলছে পিসার টাওয়ার। এহেন আবহে ইতালি সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হাজার বছরের পুরানো গ্যারিসেন্ডা টাওয়ার। টাওয়ারটি ১৫০ ফুট উঁচু। চতুর্দশ শতক থেকেই সেটি হেলে রয়েছে ৪ ডিগ্রি। আর তার চেয়ে বয়সে প্রায় দু’ শতাব্দী ছোট পিসার টাওয়ার হেলে রয়েছে ৫ ডিগ্রি (Garisenda Tower)। তবে পিসার টাওয়ারের চেয়ে দ্রুত হেলছে গ্যারিসেন্ডা টাওয়ার। তাই ঘনীভূত হচ্ছে আশঙ্কার মেঘ। ত্রস্ত এলাকাবাসী।

    কী বলছে সেন্সর?

    দুর্ঘটনা এড়াতে টাওয়ারটির চার পাশে কর্ডন তৈরির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। টাওয়ারটি যাতে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে না পড়ে, সেই চেষ্টাও করছেন বিজ্ঞানীরা। তবে তাতে কতটা কাজ হবে, আদৌ হবে কিনা, তা নিয়ে সন্দিহান বিজ্ঞানীদেরই একাংশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গ্যারিসেন্ডা টাওয়ারের কাছে যেতে দেওয়া হচ্ছে না পর্যটকদের। অবশ্য এই প্রথম নয়, ২০১৯ সালেই গ্যারিসেন্ডা টাওয়ার ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তখনই সরকারকে টাওয়ারটির হালহকিকত জানাতে পেশ করা হয়েছিল ২৭ পাতার একটি রিপোর্ট। নজরদারি চালাতে তখনই বসানো হয়েছিল সেন্সর। সেই মেশিনই জানিয়ে দিচ্ছে গ্যারিসেন্ডা টাওয়ারের শেষের সে দিন আসতে খুব বেশি দেরি নেই। যে কোনও দিনই ভেঙে পড়তে পারে ইতালির অন্যতম এই গর্ব।

    আরও পড়ুুন: “চোরেরা কী করে তাড়াতাড়ি জেলে যায় সেই কাজেই আমরা ব্যস্ত” হুঁশিয়ারি শুভেন্দুর

    তবে ইতালির বিজ্ঞানীদের একটা বড় অংশের দাবি, গ্যারিসেন্ডা টাওয়ারটি নিয়ে এখনই এত আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারণ, সেন্সর এখনও রেড অ্যালার্ট দেয়নি। যা দিয়েছে, তা হল হলুদ অ্যালার্ট। যার অর্থ, টাওয়ারটির ধূলিসাৎ হওয়া রুখতে এখনও বেশ কিছুটা সময় পাবেন বিজ্ঞানীরা (Garisenda Tower)।

    ইতিহাসের পতন রোখা যাবে কি!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sonia Gandhi: প্রয়াত সোনিয়া গান্ধীর মা, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির 

    Sonia Gandhi: প্রয়াত সোনিয়া গান্ধীর মা, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির 

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন কংগ্রেসের (Congress) অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) মা পাওলা মেইনো (Paola Maino)। ২৭ অগাস্ট প্রয়াত হন তিনি। শেষকৃত্য সম্পন্ন হয় ৩০ অগাস্ট, মঙ্গলবার। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।

    বয়স হয়েছিল ৯০। ভুগছিলেন বার্ধক্যজনিত অসুস্থতায়। সে খবর পেয়ে মাকে দেখতে রাহুল ও প্রিয়ঙ্কাকে নিয়ে সোনিয়া গান্ধী ইটালি উড়ে যান ২৩ অগাস্ট। ২৭ অগাস্ট মৃত্যু হয় তাঁর মায়ের। এআইসিসির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ট্যুইট বার্তায় জানান, শ্রীমতি সোনিয়া গান্ধীর মা শ্রীমতি পাওলা মেইনো শনিবার ২৭ অগাস্ট ইটালিতে নিজের বাড়িতে প্রয়াত হয়েছেন। শেষকৃত্য সম্পন্ন হয়েছে গতকাল।

    ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট বার্তায় তিনি লিখেছেন, প্রয়াত হয়েছেন সোনিয়া গান্ধীজির মা পাওলা মেইনো। শোকের সময় তাঁকে সমবেদনা জানাই। সোনিয়াজির মায়ের আত্মার শান্তি কামনা করি। এই শোকের সময় আমার চিন্তা তাঁর পুরো পরিবারকে নিয়ে।

    শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। ট্যুইট বার্তায় তিনি লিখেছেন, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর মা পাওলা মেইনো মারা গিয়েছেন শুনে দুঃখিত। তাঁকে ও তাঁর পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ভগবান  তাঁকে দিন।

    আরও পড়ুন : জবাব সন্তোষজনক নয়, সোনিয়া-রাহুলকে ফের জেরা করতে পারে ইডি

  • Deadly Triad Disease: কোভিড, এইচআইভি, মাঙ্কিপক্স, বিশ্বে এই প্রথম তিন মারণ রোগে একসঙ্গে আক্রান্ত যুবক

    Deadly Triad Disease: কোভিড, এইচআইভি, মাঙ্কিপক্স, বিশ্বে এই প্রথম তিন মারণ রোগে একসঙ্গে আক্রান্ত যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: কোভিড (Covid), মাঙ্কিপক্স (Monkey Pox) নিয়ে ইতিমধ্যেই সন্ত্রস্ত গোটা বিশ্ব। ফের নতুন করে ভয় ধরাতে শুরু করেছে এইচআইভি (HIV)। নতুন করে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এরই মধ্যে এক বিরলতম ঘটনার সাক্ষী হল পৃথিবী। ইতালির এক যুবকের দেহে একই সঙ্গে ধরা পড়ল করোনা, মাঙ্কিপক্স এবং এইচআইভি। বিজ্ঞানীদের মতে বিশ্বে প্রথম এমন ঘটনা ঘটল। স্পেনে (Spain) ঘুরতে গিয়েছিলেন ইতালির এই ৩৬ বছর বয়সী যুবক। তারপরই এসে তিনি একই সঙ্গে তিনটে রোগে আক্রান্ত হন বলেই জানিয়েছে সিসিলির ক্যাটানিয়া বিশ্ববিদ্যালয়।

    আরও পড়ুন: করোনা, মাঙ্কি পক্সের পরে এবারে নতুন আতঙ্ক টোম্যাটো ফ্লু, নির্দেশিকা জারি করল কেন্দ্র
     
    উপসর্গ হিসেবে এই ভদ্রলোকের জ্বর ছিল সঙ্গে গলা ধরা, মাথা ব্যথা ছিল বলে জানা গিয়েছে। জুনের ১৬ থেকে ২০ তারিখ অবধি তিনি স্পেনে ছিলেন। আর সেইসময় তিনি অন্য এক পুরুষের সঙ্গে অসুরক্ষিত যৌনতায় লিপ্ত হন। এরপর জুলাইয়ের ২ তারিখ তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে। যদিও তার তিন দিন আগে থেকেই উপসর্গ দেখা দিয়েছিল। যেদিন তাঁর কোভিড ধরা পড়ে সেদিনই তাঁর সারা গায়ে র‍্যাশ বেরোতে শুরু করে। কোমরে, মুখে, হাতে বড় বড় ফোস্কা দেখা যায়। এরপর ৫ জুলাই তাঁকে স্যান মার্কো বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। ছোঁয়াচে রোগের বিভাগে রাখা হয়। সেখানেই তাঁর মাঙ্কিপক্স টেস্ট করা হলে পজিটিভ আসে রিপোর্ট। একইসঙ্গে অন্যান্য আরও পরীক্ষা করা হয়, যেখানে ধরা পড়ে তিনি এইচআইভি ১ পজিটিভ। তাঁর এই প্রতিটা সংক্রমণ খুব সম্প্রতি হয়েছে বলেই দাবি করেছেন চিকিৎসকরা। কারণ এর আগে তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে যখন এইচআইভি টেস্ট করিয়েছিলেন তখন তাঁর রিপোর্ট নেগেটিভ ছিল।

      আরও পড়ুন: কোভিড এবং টোম্যাটো জ্বরের উপসর্গে অনেকটাই মিল, পার্থক্য বুঝবেন কীভাবে?

    এর পরই বিজ্ঞানীরা জানান, কোভিড এবং মাঙ্কিপক্স এক সঙ্গে হতেই পারে। এছাড়াও যাঁদের মাঙ্কিপক্স হচ্ছে তাঁদের সতর্ক থাকা উচিত। কারণ ২০ দিন পরেও অনেক ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ আসছে। সবকটি রোগ একসঙ্গে হলে প্রাণহানির কোনও আশঙ্কা বাড়ে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।    

    হাসপাতালে এক সপ্তাহের বেশি ভর্তি ছিলেন ওই ইতালীয় যুবক। কোভিড-১৯ এবং মাঙ্কিপক্স থেকে সেরে উঠেছেন তিনি। এইচআইভি সংক্রমণের চিকিৎসাও শুরু হয়েছে। বিষয়টি নিয়ে গবেষকরা বলেছেন, “এই বিষয়টি পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে কোভিড এবং মাঙ্কিপক্সের লক্ষণ কী ভাবে মিশে গিয়েছে। ২টি সংক্রমণ এক সঙ্গে হলে কী ধরনের সমস্যা তৈরি হতে পারে, তা নিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share