Tag: Kiren Rijiju

Kiren Rijiju

  • Parliament’s Winter Session: নভেম্বরের শেষ সপ্তাহেই লোকসভায় বসছে শীতকালীন অধিবেশন 

    Parliament’s Winter Session: নভেম্বরের শেষ সপ্তাহেই লোকসভায় বসছে শীতকালীন অধিবেশন 

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদের শীতকালীন অধিবেশন (Parliament’s Winter Session) বসতে চলেছে চলতি মাসের শেষ সপ্তাহে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু মঙ্গলবার এক্স হ্যান্ডলে জানান, আগামী ২৫ নভেম্বর শীতকালীন অধিবেশন শুরু হবে। আর অধিবেশন চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। শীতকালীন অধিবেশনে কেন্দ্র ওয়াকফ সংশোধনী বিল পাশে ঝাঁপিয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এক দেশ এক ভোট নিয়েও আলোচনা হতে পারে।

    কবে থেকে অধিবেশন

    এদিন এক্স হ্যান্ডলে রিজিজু লেখেন, “কেন্দ্রীয় সরকারের সুপারিশ মেনে সংসদের শীতকালীন অধিবেশন শুরুতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি।” ২৬ নভেম্বর সংবিধান দিবস। সংবিধান দিবসের ৭৫ তম বর্ষপূর্তি সেন্ট্রাল হলে পালন করা হবে বলে জানান কিরেণ রিজিজু। সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছিল ২২ জুলাই থেকে। শেষ হয় ৯ আগস্ট। বাদল অধিবেশনেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিল বিজেপি সরকার। শীতকালীন অধিবেশনে নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। চারটি রাজ্যের বিধানসভা ভোটের পর অধিবেশন বসবে সংসদে। এক দশক পর হওয়া কাশ্মীরের বিধানসভা নির্বাচনের পর প্রথম লোকসভার অধিবেশন নিয়ে সকলের আগ্রহ।

    একাধিক বিল পাশের চেষ্টা

    শীতকালীন অধিবেশনে (Parliament’s Winter Session) একাধিক বিল পাশের চেষ্টা করবে কেন্দ্র। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াকফ সংশোধনী বিল। লোকসভা ও রাজ্যসভায় বিলটি পাশের জন্য কেন্দ্র সর্বতোভাবে চেষ্টা করতে পারে। ওয়াকফ সংশোধনী বিলটি এই মুহূর্তে যৌথ সংসদীয় কমিটির কাছে বিবেচনার জন্য রয়েছে। যৌথ সংসদীয় কমিটি নিয়মিত এই বিল নিয়ে বৈঠক করছে। এই বিলের সঙ্গে সম্পর্কিত সবার সঙ্গে কথা বলছে। শীতকালীন অধিবেশনে ‘এক দেশ এক নির্বাচন’ বিলও সংসদে পেশ করতে পারে কেন্দ্র। সম্প্রতি প্রধানমন্ত্রীও এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করেন। এক দেশ এক নির্বাচনের লক্ষ্যে তাঁর সরকার কাজ করে চলেছে বলে মন্তব্য করেন মোদি।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kiren Rijiju: নারী-শিশু সুরক্ষায় মমতার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রিজিজুর, সরব শুভেন্দুও

    Kiren Rijiju: নারী-শিশু সুরক্ষায় মমতার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ রিজিজুর, সরব শুভেন্দুও

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দফতরের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এই আবহের মধ্যে মঙ্গলবারই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে ‘অপরাজিতা মহিলা ও শিশু বিল’। সেই বিল পাশের চব্বিশ ঘণ্টা কাটার আগেই নারী সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হলেন মোদি সরকারের মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)।  রিজিজুর বক্তব্যের রেশ টেনে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

    ঠিক কী বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী? (Kiren Rijiju)

    কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) উল্লেখ করেছেন, ২০১৮ সালে সংসদে ‘ধর্ষণের মতো জঘন্য অপরাধের মোকাবিলায় একটি কঠোর আইন’ পাস করা হয়েছিল, যার লক্ষ্য ছিল ধর্ষণ ও পকসো আইনের মামলাগুলির দ্রুত বিচার ও সমাধানের জন্য ফাস্ট-ট্র্যাক বিশেষ আদালত (এফটিএসসি) প্রতিষ্ঠা করা। তিনি আরও অভিযোগ, করেছেন যে ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে একাধিকবার যোগাযোগ করা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস সরকার ফৌজদারি (সংশোধনী) আইন, ২০১৮-এর অধীনে এই কেন্দ্রীয় প্রকল্পে সম্মতি দেয়নি। চিঠিতে কিরেন রিজিজু পশ্চিমবঙ্গে বিচারাধীন ধর্ষণ ও পকসো আইনের দ্রুত বিচার ও নিষ্পত্তির জন্য এফটিএসসি গঠনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হস্তক্ষেপ চেয়েছিলেন। চিঠিতে বলা হয়েছিল যে, ২০টি ই-পকসো আদালত সহ ১২৩টি এফটিএসসি পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য নির্ধারণ করা হয়েছিল। তবে, রাজ্য সরকারের সম্মতি পাওয়া যায়নি। রিজিজু জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নারী ও শিশুদের জন্য দ্রুত ন্যায়বিচার প্রদানের ‘সবচেয়ে পবিত্র দায়িত্ব’ উপেক্ষা করায় তিনি ‘দুঃখিত’ বোধ করছেন। এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়। দয়া করে এটাকে রাজনৈতিক ইস্যু বানাবেন না। খুব শক্তিশালী আইন প্রয়োজনীয়, কিন্তু শক্তিশালী পদক্ষেপ আরও গুরুত্বপূর্ণ। যখন চিঠিটি লেখা হয়েছিল, তখন সংবাদমাধ্যমে এই খবরটি ব্যাপকভাবে প্রচার করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল!

    <

    সরব শুভেন্দুও

    বিরোধী বিজেপি বিধায়করা রাজ্য সরকারের এই বিলকে সমর্থন করার পরেই বিলটি পাস করা হয়েছিল। শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই নৃশংস অপরাধের বিষয়ে ‘জনগণের ক্ষোভ ও প্রতিবাদ থেকে নজর ঘোরাতে’ মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলটি উত্থাপন করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের আসল সত্যিটা সামনে আনার জন্য মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুকে ধন্যবাদ।” এর পর ওই পোস্টে রিজিজুর (Kiren Rijiju) পোস্ট করা ছবির কথা উল্লেখ করেন। শুভেন্দু লেখেন, “২০২১ সালের এই চিঠি, তৎকালীন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রীর পাঠানো। কিরেন রিজিজু ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট এবং পকসো আদালত প্রতিষ্ঠার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের দায়সারা মনোভাব তুলে ধরেন।” ওই পোস্টে শুভেন্দু আরও লিখেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরেও তিনি মহিলা ও শিশুদের জন্য দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে অত্যন্ত প্রয়োজনীয় এই বিষয়টি উপেক্ষা করেছিলেন।” এর পর মমতার উদ্দেশে শুভেন্দু লিখেছেন, মুখ্যমন্ত্রী যে চোখে ধুলো দেওয়ার জন্য এখন নারী নির্যাতন বিরোধী বক্তব্য রাখছেন, তা মানুষ বুঝতে পারছে। তাই…

    <

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kiren Rijiju: “রাহুলের মন্তব্য বালক বুদ্ধির পরিচায়ক”, মিস ইন্ডিয়া ইস্যুতে পাল্টা তোপ রিজিজুর

    Kiren Rijiju: “রাহুলের মন্তব্য বালক বুদ্ধির পরিচায়ক”, মিস ইন্ডিয়া ইস্যুতে পাল্টা তোপ রিজিজুর

    মাধ্যম নিউজ ডেস্ক: “রাহুল গান্ধীর মন্তব্য বালক বুদ্ধির পরিচায়ক।” রবিবার এই ভাষায়ই কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আক্রমণ শানালেন সংখ্যালঘু ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। তিনি বলেন, “রাহুল যেভাবে মিস ইন্ডিয়া, সিনেমা ও খেলাধুলোয় সংরক্ষণ চাইছেন, সেটা বালক বুদ্ধির পরিচায়ক।”

    কী বললেন রিজিজু? (Kiren Rijiju)

    এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “এখন তিনি (রাহুল গান্ধী) মিস ইন্ডিয়া প্রতিযোগিতা, ফিল্ম, খেলাধুলোয় সংরক্ষণ চাইছেন। এটা যে কেবল বালক বুদ্ধির পরিচায়ক তাই নয়, যাঁরা তাঁকে উৎসাহ দিচ্ছেন, তাঁরাও একই রকম।” তিনি আরও বলেন, “শিশুসুলভ এহেন আচরণ বিনোদনের খোরাক হতে পারে। তবে এভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়কে উপহাস কিংবা আন্ডার এস্টিমেট করা উচিত নয়।”

    কী বলেছিলেন রাহুল?

    ঘটনার সূত্রপাত শনিবার। এদিন যুব কংগ্রেসের ‘সংবিধান সম্মান’ সম্মেলনে ভাষণ দেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। সেখানেই রাহুল (Rahul Gandhi) বলেন, “আমি মিস ইন্ডিয়ার তালিকাটা দেখছিলাম। ভেবেছিলাম, অন্তত একজন আদিবাসী বা দলিত মহিলা থাকবেন। কিন্তু ওই তালিকায় একজনও দলিত, ওবিসি কিংবা আদিবাসী নেই।” তিনি বলেন, “তা সত্ত্বেও (Kiren Rijiju) সংবাদমাধ্যমে নাচ-গান, সিনেমা, ক্রিকেট, বলিউড – এসব নিয়ে কথা হয়। কৃষক-শ্রমিকদের সমস্যা নিয়ে কথা হয় না।” রাহুল বলেন, “আগামিদিনে নীতি নির্ধারণের মূল ভিত্তি হতে পারে জাতিগত জনগণনা।” প্রসঙ্গত, অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রচারে এবং ইস্তাহারে গ্র্যান্ড ওল্ড পার্টি বলেছিল, কংগ্রেসকে ভোট দিলে জাতি, উপজাতি এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার গণনা করতে দেশব্যাপী আর্থ-সামাজিক কাস্ট শুমারি হবে।”

    আরও পড়ুন: মোদি-যোগীর প্রশংসা, স্ত্রীর গায়ে ফুটন্ত ডাল ছুড়ে তিন তালাক যুবকের!

    গত এপ্রিলে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় রাহুল এও বলেছিলেন, “কংগ্রেস কেন্দ্রে সরকার গড়লে, দেশবাসীর মধ্যে সম্পদের বণ্টন নিশ্চিত করতে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সমীক্ষা চালাবে।” রাহুলের (Rahul Gandhi) ওই মন্তব্যে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। তিনি বলেছিলেন, “কংগ্রেস দেশের সম্পদ অনুপ্রবেশকারী ও যাদের বেশি সন্তান আছে, তাদের মধ্যে বিতরণ করবে (Kiren Rijiju)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Waqf Amendment Bill: ‘‘ভাবুন, মন্দির সহ গোটা গ্রামকেই ওয়াকফ ঘোষণা করে হয়েছে’’! সংসদে রিজিজু

    Waqf Amendment Bill: ‘‘ভাবুন, মন্দির সহ গোটা গ্রামকেই ওয়াকফ ঘোষণা করে হয়েছে’’! সংসদে রিজিজু

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছু সংখ্যক লোক দেশে ওয়াকফ বোর্ড দখল করেছে এবং সাধারণ মুসলমানরা ন্যায়বিচার পাচ্ছে না, সংসদে দাবি করলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। লোকসভায় (Kiren Rijiju) তিনি বলেন, “ওয়াকফ আইনের সংশোধনী (Waqf Amendment Bill) বিধানগুলি বছরের পর বছর ধরে একাধিক তদন্ত প্রতিবেদন এবং লক্ষাধিক স্টেকহোল্ডারের সঙ্গে বিস্তৃত পরামর্শের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এদিন মন্ত্রী, ওয়াকফ সংস্থাগুলির দ্বারা অবৈধভাবে দখল করা জমি ও সম্পত্তির বেশ কয়েকটি উদাহরণ সংসদে পেশ করেন। “তামিলনাডুর তিরুচিরাপল্লি জেলায় ১,৫০০ বছরের পুরনো সুন্দরেশ্বর মন্দির সহ গোটা গ্রামটিকে ওয়াকফ সম্পত্তি ঘোষণা করা হয়। একটু ভাবুন, পুরো গ্রামটিকে ওয়াকফ ঘোষণা করা হয়েছে। এরকম বহু উদাহরণ রয়েছে।” জানান মন্ত্রী। 

    কর্পোরেশনের ভবনও কি ওয়াকফ সম্পত্তি (Waqf Amendment Bill)

    এছাড়া, সুরাট মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের উদাহরণও পেশ করেন মন্ত্রী। “সুরাট মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের সদর দফতরকে ওয়াকফ সম্পত্তি ঘোষণা করা হয়েছিল। তবে মন্ত্রীর ধর্ম নিয়ে এদিন সংসদে প্রশ্ন করে অসংসদীয় আচরণ করেন বিরোধী কয়েকজন সাংসদ। পাল্টা কিরেন (Kiren Rijiju) জবাব দেন, “এই দেশে কোনও পদে আসীন হতে গেলে বা মন্ত্রী হতে গেলে নির্দিষ্ট ধর্মের হতে হবে এই উল্লেখ সংবিধানে নেই। আমি একজন বৌদ্ধ, হিন্দু বা মুসলিম ধর্মের প্রতিনিধি নই। আমি সরকার এবং জনগণের প্রতিনিধি। কিন্তু আমি সব ধর্মকে সম্মান করি। এটাকে ধর্মীয় ইস্যু হিসেবে দেখবেন না। পুরসভা কি ব্যক্তিগত সম্পত্তি? পুরসভার সম্পত্তিকে কীভাবে ওয়াকফ সম্পত্তি ঘোষণা করা যায়?” তিনি প্রশ্ন তোলেন।

    মুসলিমদের অনগ্রসর শ্রেণির প্রতিনিধিত্বের সুযোগ (Kiren Rijiju)

    ১৯৭৬ সালের একটি তদন্তমূলক প্রতিবেদনের দিকেও ইঙ্গিত করেন কিরেন, যা ওয়াকফ বোর্ডগুলিকে শৃঙ্খলাবদ্ধ করার পদক্ষেপের সুপারিশ করেছিল। তিনি ওয়াকফ (Waqf Amendment Bill) বোর্ডে আরও প্রতিনিধিত্বের জন্য সাচার কমিটির সুপারিশ উল্লেখ করেছেন। মুসলিমদের মধ্যে শিয়া, বোহরা, আগাখানি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রতিনিধিত্বের জন্য প্রস্তাবিত আইনে বিধান তুলে ধরে তিনি (Kiren Rijiju) বলেন, “একটি সম্প্রদায় যদি ছোট সম্প্রদায়কে পিষ্ট করে, তাহলে এই সংসদ কীভাবে তা অনুমোদন করবে?”

    বিলের বিধানে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হবে না

    সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী (Kiren Rijiju) এদিন অভিযোগ করেন, “বিরোধীরা এই সংস্থাগুলিতে ক্ষমতা দখল করার উদ্দেশ্যে একটি অংশকে উস্কে দিচ্ছে এবং ওয়াকফ কর্তৃপক্ষের জন্য মুসলমানদের মধ্যেই ব্যাপক অসন্তোষ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “বিলের (Waqf Amendment Bill) বিধানগুলি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে না এবং কোনওভাবেই সংবিধান লঙ্ঘন করে না। কেন্দ্র এই আইনের বিভিন্ন দিক খতিয়ে জন্য যৌথ সংসদীয় কমিটিতে পাঠাতে সম্মত হয়েছে।”

    স্বচ্ছ ব্যবস্থার জন্য প্রয়োজন

    রিজিজু (Kiren Rijiju) দাবি করেন, বিরোধীদের অনেক নেতা তাঁকে ব্যক্তিগতভাবে বলেছেন, রাজ্য ওয়াকফ বোর্ডগুলি মাফিয়ায় পরিণত হয়েছে। এই বিল সময়ের দাবি, এবং স্বচ্ছ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।  

    এর আগে, ওয়াকফ (Waqf Amendment Bill) বিলের প্রস্তাবিত পরিবর্তন নিয়ে কেন্দ্রকে নিশানা করেছিল বিরোধীরা। কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল প্রস্তাবিত আইনটিকে ধর্মীয় স্বাধীনতা এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ব্যবস্থার পরিপন্থী বলে অভিহিত করেন। সংসদে দ্বিতীয় বৃহত্তম বিরোধী রাজনৈতিক দল সমাজবাদী পার্টিও এই বিলের বিরোধিতা করেছে। 

    আরও পড়ুন: ওয়াকফ সংশোধনী বিলে কেন্দ্রকে সমর্থন এনডিএ জোট সঙ্গীদের, কী বলল তারা?

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Waqf Amendment Bill: লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল, কী কী নতুন বৈশিষ্ট্য আছে?

    Waqf Amendment Bill: লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল, কী কী নতুন বৈশিষ্ট্য আছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার লোকসভায় পেশ হল ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill)। এদিন বিলটি লোকসভায় পেশ করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। তিনি কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীও। বিলটি পরে সংখ্যালঘু মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হবে বলেও সূত্রের খবর।

    নয়া আইনের লক্ষ্য (Waqf Amendment Bill)

    প্রস্তাবিত সংশোধনীটি লোকসভায় পাশের পর রাষ্ট্রপতির অনুমোদন পেলে আইনটির নয়া হবে ‘ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট এমপাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট’। এই বিলে পুরানো আইনটিতে ৪৪টি সংশোধন আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সংশোধনীর মূল লক্ষ্যই হল, একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ নিয়ন্ত্রণ করা। প্রস্তাবিত অন্য সংশোধনীগুলির মধ্যে রয়েছে একটি কেন্দ্রীয় কাউন্সিলের পাশাপাশি প্রতিটি রাজ্যে ওয়াকফ বোর্ড গঠন, যেখানে মুসলিম মহিলা এবং অ-মুসলমানদের প্রতিনিধিত্ব থাকবে।

    ওয়াকফ কাউন্সিলের গঠন

    সংশোধনী অনুযায়ী, নতুন করে যে কেন্দ্রীয় ওয়াকফ পরিষদ গঠিত হবে, তার চেয়ারম্যান হবেন সংখ্যলঘু বিষয়ক মন্ত্রী। পরিষদে দু’জন অমুসলিম সদস্য থাকা বাধ্যতামূলক। দু’জন মহিলা সদস্যও থাকবেন। রাজ্যগুলিতে যে ওয়াকফ বোর্ড হবে, তা শিয়া ওয়াকফ বোর্ড হলে তাতে সব সদস্যই হবেন শিয়া সম্প্রদায়ের। আর সুন্নি ওয়াকফ বোর্ড গঠিত হলে, তাতে থাকবেন কেবলমাত্র সুন্নি সম্প্রদায়ের লোকজনই।

    ১৯৫৪ সালে ওয়াকফ আইন (Waqf Amendment Bill) প্রণয়ন করে জওহরলাল নেহরুর সরকার। ১৯৯৫ সালে সংশোধনী এনে সব ক্ষমতা তুলে দেওয়া হয় ওয়াকফ বোর্ডের হাতে। তার পর থেকেই বোর্ডের একছত্র অধিকার নিয়ে প্রশ্ন উঠছে বারংবার। ওয়াকফ সম্পত্তিতে স্বচ্ছতা আনতে নানা সময় দাবি জানিয়েছিলেন গরিব মুসলমান মহিলারা। সাধারণ মুসলমান মহিলারাও স্বচ্ছতার দাবি জানিয়েছিলেন। ওয়াকিবহাল মহলের মতে, সেই কারণেই ওয়াকফ বোর্ডে দুই মহিলা সদস্যের প্রতিনিধিত্বের কথা বলা হয়েছে নয়া সংশোধনীতে। এছাড়া, ক্যাগ নিযুক্ত অডিটার বা নিরীক্ষককে দিয়ে যে কোনও ওয়াকফ সম্পত্তি নিরীক্ষার নির্দেশ দেওয়ার ক্ষমতা কেন্দ্রকে দেওয়া হয়েছে নতুন বিলে।

    আরও পড়ুন: “যা ভাবছেন, পরিস্থিতি তার চেয়েও খারাপ’’! মোদিকে চিঠি বাংলাদেশি হিন্দু ছাত্রীর

    ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে স্বচ্ছতা আনতে চলতি বিলে ৪৪টি সংশোধনী নিয়ে আসা হয়েছে (Waqf Amendment Bill)। এতদিন ওয়াকফ আইনের ৪০ নম্বর ধারা অনুযায়ী, যে কোনও সম্পত্তিকে ওয়াকফ হিসেবে ঘোষণার অধিকার ছিল ওয়াকফ বোর্ডের হাতেই। তাই ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে নানা সময় বহু গরিব মুসলমানের সম্পত্তি এবং অন্য ধর্মাবলম্বী ব্যক্তির সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এদিন যে সংশোধনীটি পেশ হয়েছে লোকসভায়, তাতে ওয়াকফ বোর্ডের একছত্র অধিকার কেড়ে নিয়ে তা তুলে দেওয়া হবে জেলাশাসক কিংবা (Kiren Rijiju) একই পদমর্যাদার কোনও আধিকারিকের হাতে (Waqf Amendment Bill)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Waqf Reform: ওয়াকফ সংস্কার নিয়ে মোদির উদ্যোগের ভূয়সী প্রশংসা সুফি ধর্মগুরুদের

    Waqf Reform: ওয়াকফ সংস্কার নিয়ে মোদির উদ্যোগের ভূয়সী প্রশংসা সুফি ধর্মগুরুদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়াকফ সংস্কার (Waqf Reform) নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদি। রশিদি যখন উস্কানি দিয়ে বাজার গরম করতে চাইছেন, তখন ওয়াকফ সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগের ভূয়সী প্রশংসা করল অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানশিন কাউন্সিল। মঙ্গলবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর (Kiren Rijiju) সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কাউন্সিলের প্রতিনিধিরা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সৈয়দ নাসিরউদ্দিন চিস্তি।

    কী বললেন মন্ত্রী? (Waqf Reform)

    এই ধর্মগুরুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংশা করেন। স্বচ্ছতা আনার স্বার্থে ওয়াকফ সংশোধনীকে সমর্থনও জানান। এক্স হ্যান্ডেলে মন্ত্রী লেখেন, “ভারতজুড়ে বিভিন্ন দরগা থেকে সব চেয়ে শ্রদ্ধেয় ও বিশিষ্ট সাজ্জাদানশিনদের নিয়ে গঠিত অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানশিন কাউন্সিলের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছে। এই দলের নেতৃত্বে ছিলেন সৈয়দ নাসিরউদ্দিন চিস্তি। তিনি আজমেড় দরগার বর্তমান আধ্যাত্মিক প্রধানের উত্তরসূরি এবং চেয়ারম্যান। মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন তাঁরা। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।

    মোদির প্রশংসা

    রিজিজু বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়ের যে উন্নয়ন হয়েছে এবং হচ্ছে, তার ভূয়সী প্রশংসাও করেন তাঁরা। ২০৪৭ সালের মধ্যে যে ‘বিকশিত ভারত’-এর সঙ্কল্প নেওয়া হয়েছে, তার প্রতিও যে তাঁরা দায়বদ্ধ, তাও জানান সুফি ধর্মগুরুরা। বিজেপির জাতীয় মুখপাত্র শাহজাদ পুন্নাওয়ালাও উপস্থিত ছিলেন বৈঠকে। ওয়াকফ সম্পত্তিতে স্বচ্ছতা আনতে যে সংশোধনীর প্রয়োজন রয়েছে, তাও স্বীকার করেন তাঁরা।

    আরও পড়ুন: ‘‘একমাত্র মোদি পারবেন বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করতে’’, দাবি বিজেপি সাংসদের

    সোমবারই মন্ত্রী দাবি করেছিলেন, দরিদ্র ও সাধারণ মুসলমান মহিলারা ওয়াকফ সম্পত্তি (Waqf Reform) সংস্কারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা এও বলেছিলেন, মোদি সরকারের এই উদ্যোগে ওয়াকফ সম্পত্তিতে স্বচ্ছতা আসবে। তাতে আখেরে লাভ হবে মুসলমান সম্প্রদায়েরই। রিজিজু বলেন, “দীর্ঘদিন ধরেই দরিদ্র মুসলমান ও গরিব মহিলারা ওয়াকফ সম্পত্তিত স্বচ্ছতা আনার দাবি জানাচ্ছিলেন। তাঁদের (Kiren Rijiju) বক্তব্য, মুসলমান সম্প্রদায়ের স্বার্থেই এটা করা প্রয়োজন (Waqf Reform)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Union Budget 2023-24: তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ ২৩ জুলাই

    Union Budget 2023-24: তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ ২৩ জুলাই

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘোষিত হল ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2023-24) পেশের দিন। ২৩ জুলাই সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তার এক দিন আগে শুরু হবে অধিবেশন। শনিবার ঘোষণা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। সরকার গঠন হওয়ার পরেই কবে পরবর্তী বাজেট পেশ হবে তা নিয়ে উৎকণ্ঠা ছিল সাধারণ মানুষের মধ্যে।

    কী বললেন রিজিজু (Union Budget 2023-24) 

    শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন রিজিজু (Kiren Rijiju)। সেখানে জানিয়েছেন, ২২ জুলাই সংসদে বাজেট (Union Budget 2023-24) অধিবেশন শুরু হচ্ছে। চলবে ১২ আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় সরকারের বাজেট অধিবেশন ডাকার সুপারিশে ছাড়পত্র দিয়েছেন রাষ্ট্রপতি। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট ২৩ জুলাই পড়া হবে সংসদে। মোদি সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। চলতি বছর লোকসভা নির্বাচন হয়েছে। সে কারণে গত ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল সংসদে।

    বিরল কৃতিত্ব নির্মলার (Union Budget 2023-24) 

    এই নিয়ে টানা সাত বার নির্মলা বাজেট (Union Budget 2023-24) পেশ করতে চলেছেন। এর আগে দুনিয়ায় কোনও অর্থমন্ত্রীর এই কৃতিত্ব নেই। এর আগে প্রাক্তন বিদেশমন্ত্রী মোরারজি দেশাইয়ের এই রেকর্ড ছিল। তাঁকে ছাপিয়ে গেলেন নির্মলা (Nirmala Sitharaman)। এই বাজেট নিয়ে দেশবাসীর উৎসাহ তুঙ্গে। প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদে প্রারম্ভিক ভাষণে জানিয়েছিলেন,  ‘‘সরকারে নীতি এবং দূরদর্শিতা প্রকাশ পাবে এই বাজেটে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সামাজিক সিদ্ধান্তের পাশাপাশি ঐতিহাসিক পদক্ষেপও দেখা যাবে এই বাজেটে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • 18th Lok Sabha Session: নয়া সরকার গঠনের পর আজ শুরু লোকসভার প্রথম অধিবেশন, কী হবে সারাদিন?

    18th Lok Sabha Session: নয়া সরকার গঠনের পর আজ শুরু লোকসভার প্রথম অধিবেশন, কী হবে সারাদিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন সরকার গঠনের পর আজ, সোমবার থেকে শুরু হচ্ছে লোকসভার (18th Lok Sabha Session) প্রথম অধিবেশন। নয়া নির্বাচিত সাংসদদের শপথগ্রহণ দিয়ে শুরু হবে অষ্টাদশ লোকসভার এই বিশেষ অধিবেশন। এই অধিবেশনেই শপথ নেবেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে জয়ী সাংসদরা ৷ সেইসঙ্গে এই অধিবেশনে নির্বাচিত হবেন নব গঠিত লোকসভার স্পিকার ৷ আগামী ২৬ জুন লোকসভার স্পিকার নির্বাচন করা হবে। পরদিন অর্থাৎ ২৭ জুন লোকসভা এবং রাজ্যসভায় যৌথ ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু।

    আজ সংসদের সারাদিন

    সোমবার অধিবেশন (18th Lok Sabha Session) শুরুর আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে ভ্রাতৃহরি মহতাবকে শপথবাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতি ভবনে এই শপথ অনুষ্ঠান হবে। এরপর সকাল ১১টা নাগাদ প্রোটেম স্পিকার পৌঁছবেন লোকসভায়। এরপরে বিজেপি সাংসদরা সকাল ১১টায় সংসদে পৌঁছবেন এবং অধিবেশন শুরুর আহ্বান জানাবেন। প্রথমদিনে নির্বাচিত  সাংসদরা ২ মিনিট নীরবতা পালনের পর লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং সকল নির্বাচিত সাংসদদের তালিকা পেশ  করবেন। এরপর প্রোটেম স্পিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Pm Modi) লোকসভার দলনেতা হিসাবে শপথ পাঠের জন্য আহ্বান জানাবেন। এরপরে প্রোটেম স্পিকারকে সাহায্য করার জন্য রাষ্ট্রপতির সুপারিশে সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে। 

    কী কী হবে এবারের অধিবেশনে

    আগামী দুইদিন ধরে সংসদে কেবল প্রতিটি রাজ্য থেকে নির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করানো হবে। লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হবে আগামী ২৬ জুন। ২৭ জুন, দুই কক্ষে যৌথ ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির বক্তব্যের ধন্যবাদ জ্ঞাপন নিয়ে ২৮ জুন থেকে আলোচনা শুরু হবে। আগামী ২ বা ৩ জুলাই সংসদে বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী মোদি। এরপরে অধিবেশন মুলতুবি হয়ে যাবে। আগামী ২২ জুলাই থেকে বাজেট পেশের জন্য ফের অধিবেশন শুরু হতে পারে।

    আরও পড়ুন: ডাক্তারিতে সুযোগ, পরে আইএএস! চাকরি ছেড়ে ২৬ হাজার কোটির কোম্পানি রোমান সাইনির

    অধিবেশন সুষ্ঠভাবে চলার আর্জি

    এবারের লোকসভা (18th Lok Sabha Session) অধিবেশন সুষ্ঠভাবে চলুক চায় বিজেপি। দেশকে এগয়ে নিয়ে যাওয়ার স্বার্থে অধিবেশন শান্তিপূর্ণ ভাবে চলা আবশ্যক বলে মত গেরুয়া শিবিরের। তাই অধিবেশন শুরুর আগে রবিবার লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তিনি জানিয়েছেন, সরকার চায় সংসদের অধিবেশন সুষ্ঠভাবে চলুক। সেই নিয়েই সুদীপের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kiren Rijiju: সংখ্যালঘু মন্ত্রকের দায়িত্বে বৌদ্ধ রিজিজুকে বসিয়ে মাস্টারস্ট্রোক মোদির

    Kiren Rijiju: সংখ্যালঘু মন্ত্রকের দায়িত্বে বৌদ্ধ রিজিজুকে বসিয়ে মাস্টারস্ট্রোক মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: সংখ্যালঘু মানে যে কেবল মুসলমান নন, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, খ্রিস্টানরাও, তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসেই দেশবাসীকে সেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মন্ত্রিসভায় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী করা হয়েছে কিরেন রিজিজুকে (Kiren Rijiju)। ধর্মে বৌদ্ধ রিজিজুকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী করে এক ঢিলে একাধিক পাখি মারলেন প্রধানমন্ত্রী। একদিকে যেমন মুসলমানদের বার্তা দিলেন, তেমনি অন্যদিকে বৌদ্ধ-সহ বাকি সংখ্যালঘু সম্প্রদায়কেও বার্তা দিলেন তিনি।

    সংখ্যালঘু বিষয়ক দফতরে রিজিজু (Kiren Rijiju)

    ফেরা যাক খবরে। স্বাধীনতার পর থেকে এই জাতীয় কোনও দফতর ছিল না। ২০০৬ সালে প্রথম তৈরি হয় সংখ্যালঘু বিষয়ক দফতর। তার পর থেকে এ যাবৎকাল পর্যন্ত সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হতেন মুসলমান সম্প্রদায়ের কেউ (Kiren Rijiju)। মোদি সরকারের দ্বিতীয় মেয়াদে এই মন্ত্রকের দায়িত্ব সামলাতেন মুখতার আব্বাস নাকভি। ব্যতিক্রম হল তৃতীয় টার্মে। এবার এই মন্ত্রকের দায়িত্বে বসানো হল রিজিজুকে। স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন কেন্দ্রের ক্ষমতায় ছিল কংগ্রেস।

    তুষ্টিকরণের রাজনীতি!

    ২০০৬ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে এই মন্ত্রক তৈরি করা হয়। এই জমানায়ও সংখ্যলঘু বিষয়ক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন মুসলমান সম্প্রদায়ের কেউ। ওয়াকিবহাল মহলের মতে, তুষ্টিকরণের রাজনীতি করতে গিয়েই এই প্রথা চালু করেছিল কংগ্রেস। যার জেরে সংখ্যালঘু বলতে যে এদেশে মুসলমান ছাড়াও বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন, খ্রিস্টানদেরও বোঝায়, তা ভুলতে বসেছিলেন দেশবাসী। এহেন আবহে রিজিজুকে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী করে মাস্টারস্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী।

    আর পড়ুন: “রটনায় নাম জড়ানো হচ্ছে আরএসএসের, এটা ঠিক নয়”, বললেন মোহন ভাগবত

    সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের ভার যে মুসলমান ছাড়াও অন্যদের দেওয়া যেতে পারে, সেই সলতে পাকানোর কাজটি শুরু হয়েছিল ২০২২ সালেই। যখন স্মৃতি ইরানিকে এই দফতরের দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁকে সাহায্য করেছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের জন বার্লা। এর আগে রিজিজু ছিলেন আইনমন্ত্রী। এবার রাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁকে সাহায্য করবেন খ্রিস্টান সম্প্রদায়ের রাজনীতিবিদ কেরলের জর্জ কুরিয়েন।প্রসঙ্গত, ভারতে যে ক’টি সংখ্যলঘু সম্প্রদায় রয়েছে, তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাই। কাশ্মীরে অবশ্য তারাই সংখ্যাগুরু।

    ৯ জুন, রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদি। এদিনই শপথ নেন বাকি মন্ত্রীরাও। শপথ নেন বিজেপির অরুণাচলের সাংসদ রিজিজুও। ২০০৬ সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক তৈরি হওয়া ইস্তক এই প্রথম বসেছেন মুসলমান ছাড়া অন্য কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ (Kiren Rijiju)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Narendra Modi: ‘অষ্টলক্ষ্মী’র সঙ্গে মোদির বৈঠকে হরেক রকম পদ! জানেন কী কী রয়েছে তালিকায়?

    Narendra Modi: ‘অষ্টলক্ষ্মী’র সঙ্গে মোদির বৈঠকে হরেক রকম পদ! জানেন কী কী রয়েছে তালিকায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, সোমবার নয়াদিল্লিতে মণিপুর-সহ উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এনডিএ সাংসদদের সঙ্গে ১২ দিন ধরে ধারাবাহিক বৈঠক করে ২০২৪-এর দিশা স্পষ্ট করার যে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী, সেই পর্বেই আজ অসম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং সিকিমের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কিরেন রিজিজু এবং নীতিন গড়করিরও৷

    ‘অ্যাক্ট ইস্ট’-এ জোর মোদির

    ৯ বছর আগে কেন্দ্রে ক্ষমতায় এসে মোদি (Narendra Modi) জানিয়েছিলেন, দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলির সার্বিক উন্নয়নকে তাঁর সরকার সর্বাধিক গুরুত্ব দেবে। তাই ইউপিএ সরকারের দেওয়া ‘লুক ইস্ট’ নাম পরিবর্তন করে ‘অ্যাক্ট ইস্ট’ নীতি ঘোষণা করেছিলেন তিনি৷ উত্তর-পূর্বের আট রাজ্যকে একযোগে ‘অষ্টলক্ষ্মী’ নামও দিয়েছিলেন মোদি৷ উত্তর-পূর্বের এই রাজ্যগুলি তাদের স্বতন্ত্র সংস্কৃতির জন্য পরিচিত। এই রাজ্যগুলি তাদের রান্নায় অনন্য স্বাদের জন্য গর্ব করে। তাই এই আটটি রাজ্যের প্রতিনিধিদের জন্য মেন্যুতে থাকছে হরেক বাহার।

    আটটি রাজ্যের হরেক খাবার

    বিজেপি সূত্রে খবর, প্রতিটি রাজ্যের বিশেষত্ব ধরে রেখে খাদ্যতালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিটি রাজ্যই প্রধানমন্ত্রীর (Narendra Modi) সামনে তাদের বিশেষত্ব তুলে ধরতে চায়। উত্তর-পূর্বের প্রবেশ দ্বার অসমের প্রতিনিধিধিরা ঐতিহ্যবাহী জোহা ভাত, আলু পিটিকা এবং সতেড ঢেকিয়া জাক পরিবেশনের জন্য প্রস্তুত। জোহা চাল হল অসমের একটি বিশেষ চাল। যা এর স্বাদ এবং সুগন্ধের জন্য পরিচিত। আলু পিটাকা হল মূলত সরষের তেল, সবুজ মরিচ, ধনে এবং পেঁয়াজ দিয়ে মাখা আলু সেদ্ধ। ঢেকিয়া জাক, বেহালা ফার্ন নামেও পরিচিত, জনপ্রিয় প্রোটিন-সমৃদ্ধ সবুজ শাক যা রান্না করা সবজি হিসেবে খাওয়া হয়। 

    আরও পড়ুন: করোনার নয়া রূপ ‘এরিস’! সংক্রমণের হার উদ্বেগ বাড়াচ্ছে ব্রিটেনে, বঙ্গেও কি ভয়?

    সিকিমের মোমো থেকে মণিপুরের ক্ষীর 

    হিংসায় জর্জরিত মণিপুর। সেখানে শান্তি ফেরাতে মরিয়া সরকার। সেই মণিপুর থেকে সিংজু এবং চক হাও ক্ষীর পরিবেশন করা হবে। সিংজু ছানার গুঁড়ো, লবণ, মরিচ এবং সবুজ শাক দিয়ে তৈরি করা হয়। ক্ষীর হল খাঁটি কালো চালের তৈরি একটি পুডিং, যা মণিপুর থেকে শুধু ভারতের মধ্যেই নয়, সারা বিশ্বে রফতানি করা হয়। নাগাল্যান্ড রাতের খাবারের জন্য তার ঐতিহ্যবাহী সেদ্ধ সবজির কথা বলেছে। মিজোরাম থেকে অতিথিদের পরিবেশন করা হবে পুরুন জুং বাই, বসন্ত পেঁয়াজ সহ কিছু শিকড় দিয়ে তৈরি একটি খাবার। ত্রিপুরা থেকে পাঁচ ফোরোন (প্রথাগত পাঁচ-মশলা পাউডার দিয়ে টেম্পারিং) সহ একটি বাংলা-শৈলীর মিশ্র উদ্ভিজ সবজি পরিবেশন করা হচ্ছে। সিকিম সবসময়ের প্রিয় খাবার মোমো তৈরি করবে। মেঘালয়ের প্লেটে থাকবে ভাজা বীটরুট পাতার রেসিপি। অরুণাচল প্রদেশ থেকে খাইসা ফ্রাই পরিবেশন করা হবে। এটি ভাজা কাঁচা বাঁশের ডালের একটি খাবার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share