Tag: Madhyam

Madhyam

  • South 24 Parganas: সন্ধ্যা হলেই বাড়ে আতঙ্ক! ডায়মন্ড হারবারে অজানা জন্তুর হানায় জখম ৮

    South 24 Parganas: সন্ধ্যা হলেই বাড়ে আতঙ্ক! ডায়মন্ড হারবারে অজানা জন্তুর হানায় জখম ৮

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ধ্যা হলেই বাড়তে থাকে আতঙ্ক! রাত হলেই বাড়ছে জন্তুর আনাগোনা! আঁচড়-কামড়ে জখম হচ্ছেন এলাকার মানুষ। বাদ যাচ্ছে না শিশুরাও। কিন্তু কেন ঘটছে এমন ঘটনা, এখনও কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকাবাসীর বক্তব্য, কোনও অজানা জন্তু রাতের অন্ধকারে ঘুরছে এবং হামলা করছে। ইতিমধ্যে আহত হয়েছেন ৮ জন। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ডায়মন্ড হারবার এলাকার সরিষা ও মশাট এলাকায়।

    এলাকাবাসীর বক্তব্য (South 24 Parganas)

    স্থানীয় (South 24 Parganas) মানুষের বক্তব্য, সন্ধ্যা হলেই অন্ধকারে জন্তুর হামলায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন কুকুর, কেউ বলছেন শিয়াল, আবার কেউ বলেছেন বিশেষ জন্তু। তবে ঠিক কোন প্রাণী আক্রমণ করছে সেই বিষয়ে এখনও জানা যাচ্ছে না। এলাকার মানুষ বর্তমানে বন দফতরের কাছে খবর দিয়েছে। ইতিমধ্যে বাসিন্দাদের সতর্ক করার জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে। প্রশাসন থেকে বলা হয়েছে, অহেতুক আতঙ্কিত যেন কেউ না হন এবং সন্ধ্যা নামলে অন্ধকারে যেন শিশুদের বাইরে না ছাড়া হয়।

    বনদফতরের ভূমিকা

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জন্তুকে ধরতে এখনও পর্যন্ত বন দফতরের পক্ষ থেকে দুটি খাঁচা পাতা হয়েছে। সেই সঙ্গে জানা গিয়েছে মোট ৮ জনকে জখম করেছে জন্তু। ইতিমধ্যেই তাঁদের সরিষা ব্লক হাসপাতাল এবং ডায়মন্ড হারবার (South 24 Parganas) মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

    বনদফতরের বক্তব্য

    এই ঘটনায় দক্ষিণ পরগনার (South 24 Parganas) ডিএফও বলেছেন, “বন দফতরের প্রাথমিক অনুমান, শিয়াল জাতীয় কোনও প্রকার প্রাণী আক্রমণ করছে হয়তো। তাকে ধরতে দুটি খাঁচা পাতা হয়েছে। রাতে এবং দিনে বন দফতর থেকে এলাকায় টহল দেওয়া চলছে। খুব দ্রুত ধরা পড়বে আমাদের বিশ্বাস। আতঙ্কিত হওয়ার দরকার নেই।”

    এলাকায় বাঘেরও আতঙ্ক

    দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) পাথরপ্রতিমার উপেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, টানা তিন মাস ধরে বাঘের আতঙ্ক চলছে। গ্রামের মধ্যে বন্যপশুর রক্তের দাগের নমুনা পাওয়া গিয়েছে। এলাকার ধনচির জঙ্গলকে জাল দিয়ে আটকে দেওয়ার পরে বাঘের আনাগোনা টের পাওয়া গিয়েছে। বাঘের আতঙ্ক কাটাতে এলাকায় গণস্বাক্ষরের অভিযান চালানো হচ্ছে। বন দফতর অবশ্য জানিয়েছে, “গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। জনবসতি এলাকায় বাঘ ঢুকছে না।”   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Hooghly: রেলে চাকরির নামে ফের প্রতারণা, এবার ১০ লক্ষ টাকা খোয়ালেন ধনেখালির এক ব্যক্তি

    Hooghly: রেলে চাকরির নামে ফের প্রতারণা, এবার ১০ লক্ষ টাকা খোয়ালেন ধনেখালির এক ব্যক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: রেলে চাকরি দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে হুগলির (Hooghly) ধনেখালিতে। উল্লেখ্য ৬ মাস আগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। গতকাল রাতে ওই প্রতারককে গ্রেফতার করা হয়।

    পুলিশ সূত্রে খবর (Hooghly)

    স্থানীয় (Hooghly) পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিখিত অভিযোগ দায়ের করেছিলেন প্রতারিত ব্যক্তি। এরপর থেকেই ওই প্রতারক বাড়ি ছেড়ে পালিয়ে যায়। অনেক দিন নিখোঁজ ছিল এলাকায়। গতকাল রাতে মোবাইলের সূত্র ধরে প্রতারক নিশিকান্ত জানাকে হাওড়ার নিশ্চিন্দা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে হুগলির চুঁচুড়া আদালতে পেশ করা হয় আজ।

    সরকারি দফতরে চাকরির নামে টাকা 

    সরকারি দফতরে চাকরি করে দিতেন প্রতারক নিশিকান্ত জানা। অন্যদিকে ধনেখালি (Hooghly) থানার দশঘড়ার বাসিন্দা শেখ জাকির। তাঁর ছেলের রেলের চাকরির জন্য ধাপে ধাপে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে টাকা দিয়েছিলেন আজ থেকে ঠিক দুই বছর আগে। কিন্তু সময় পেরিয়ে গেলেও মেলেনি চাকরি। জাকিরের দশঘড়া বাজারে বাসনের দোকান রয়েছে। এই দোকানেই আলাপ হয় নিশিকান্ত এবং তার স্ত্রীর সঙ্গে। এই দম্পতি চাকরি করে দিত বলে জানা গিয়েছে। চাকরি না মেলায় টাকা ফেরত চাইলে বার বার এড়িয়ে যেত প্রতারক নিশি। এরপর একটা সময় পুলিশের কাছে অভিযোগ জানান জাকির। আর এরপর থেকেই এলাকা থেকে নিরুদ্দেশ হয়ে যায় প্রতারক নিশি।

    ভুক্তভোগীর বক্তব্য

    হুগলির (Hooghly) ভুক্তভোগী এবং প্রতারণার শিকার জাকির বলেন, “স্নাতক ছেলের চাকরির জন্য নিশিকান্তকে ১০ লক্ষ টাকা দিয়েছিলেম। আমরা এভাবে প্রতারিত হব বুঝতে পারিনি। বর্ধমানে গিয়ে এক ব্যক্তিকে সাক্ষী রেখে টাকাটা দিয়েছিলাম। এখন মনে হচ্ছে ওভাবে টাকার বিনিময়ে চাকরির চেষ্টা করাটা অত্যন্ত ভুল হয়েছে।”

           

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Malda: নাবালিকা খুনের সেই অস্ত্র কোথায়? পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

    Malda: নাবালিকা খুনের সেই অস্ত্র কোথায়? পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: মৃত নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। মালদায় (Malda) নাবালিকা হত্যাকাণ্ডের ঘটনায় রাজ্য পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। এবার পুলিশের তদন্ত প্রক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে বিজেপির বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়েও সুরক্ষিত নয় কোনও নাবালিকা। ঠিক এই ভাবেই সরব হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। 

    কী বলল জাতীয় কমিশন (Malda)?

    মালদা (Malda) শহরে নাবালিকা খুনের ঘটনায় এবার রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। গতকাল রবিবার মৃত নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য এবং জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। জাতীয় কমিশনের সদস্যরা ইতিমধ্যে পুলিশের তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কমিশনের সদস্যা দিভিয়া গুপ্তার বক্তব্য, “নাবালিকা খুনের ঘটনায় পুলিশের তদন্তে আশ্বাস নেই। গত ২৯ জানুয়ারি থেকেই নিখোঁজ হয়েছিল নাবালিকা। তিন দিন ধরে পুলিশ কোনও সন্ধান দিতে পারেনি। এমনকি ঘটনায় প্রধান অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের কাছে তুলে দেয় পরিবারের সদস্যরাই। নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছিল কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য দিতে পারেনি পুলিশ। খুন করার অস্ত্র কেন এখন উদ্ধার হয়নি?”

    কী বলল রাজ্য শিশু সুরক্ষা কমিশন

    মালদা (Malda) শহরের নাবালিকা খুনের ঘটনায় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যা যশবন্ত শ্রীমানি বলেছেন, “অভিযুক্ত সুনু কেশরী তদন্তে পুলিশের সঙ্গে ঠিক ভাবে সহায়তা করছে না। আমরা মনোরোগ বিশেষজ্ঞদের সহযোগিতা নিতে বলেছি। বিচার ব্যবস্থাকে আরও কঠোর হতে হবে। অপরাধ প্রবণতাকে আটকাতে আরও সচেষ্ট হতে হবে। আমরা একাধিক সংশ্লিষ্ট জায়গায় চিঠি পাঠাবো।”

    পরিবারের বক্তব্য

    মৃত নাবালিকার পরিবারের বক্তব্য, যে চাকু দিয়ে খুন করা হয়েছে তা এখনও পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি। ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল মালদায় (Malda) গিয়েছিলেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন, “ঘটনার দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা জেলা সফরে মালদাতেই ছিলেন। অথচ ঘটনা নিয়ে একটি বাক্য খরচ করেননি কেন? রাজ্যের নাবালিকাদের সুরক্ষা কোথায়?”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Paschim Medinipur: “অপেক্ষা করুন, সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন দেব”, শুভেন্দুর ঘোষণায় জোর জল্পনা

    Paschim Medinipur: “অপেক্ষা করুন, সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন দেব”, শুভেন্দুর ঘোষণায় জোর জল্পনা

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ঘাটালের তৃণমূল সাংসদ দেব অধিকারী। ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য বলেছেন, “সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন।” ২০১৪ সালে লোকসভায় ঘাটাল কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একটি ভাইরাল ভিডিওতে ফিরহাদ হাকিমকে বলতে শোনা গিয়েছিল, দেবের ভোটে দাঁড়ানোর কোনও ইচ্ছে ছিল না। তৃণমূল নেত্রীর নির্দেশে একপ্রকার বাধ্য হয়ে ভোটে লড়েছিলেন। সাংসদের এই প্রশাসনিক পদত্যাগে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। তাহলে কি এবার তৃণমূল থেকে পদত্যাগ করবেন? প্রশ্ন উঠেছে।

    দেব সম্পর্কে শুভেন্দু ঠিক কী বললেন?

    দেব গতকাল রাজ্য সরকারের তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনটি পদ হল, বীরসিংহ (Paschim Medinipur) উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি এবং ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি। জেলাশাসকের কাছে চিঠি লিখে ইস্তফা দেন দেব। এরপর কাঁথির এক দলীয় বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে শুভেন্দু বলেন, “অপেক্ষা করুন, সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন দেব। এ তো সবে সকাল, এখনও দুপুর হয়নি। অপেক্ষা করুন না, সাংসদ পদ থেকে পদত্যাগ করবেন দেখে নিন।” এখন এই মন্তব্যে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। আবার বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “দুর্নীতির অভিযোগের কারণে দেবকে সিবিআই ডেকেছিল। আবারও ডাকবে। দুর্নীতি থেকে বাঁচতে বিজেপির ভয়ে পদত্যাগ করছেন।”

    সুকান্তের বক্তব্য

    ঘাটালের সাংসদ (Paschim Medinipur) দেবের সরকারি পদে পদত্যাগের পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “গরু ও কয়লা পাচারের টাকা দেবের ফিল্মে লগ্নি হয়েছিল বলে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ডেকে পাঠানো হয়েছিল। তখন যা বলেছিলাম সেটাই আবার বলছি। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। দেব ভালো ছেলে। কথাবার্তাও ভালো। লোকসভায় আমার সঙ্গে কথা হয়। আমি তাঁকে শুধু এটুকুই বলব, অসৎ সঙ্গ ত্যাগ করা উচিত। তাহলে নরকবাসের চান্স অন্তত থাকবে না। স্বর্গবাস হবে কী, জানি না। অন্তত নরকবাসের সম্ভাবনা থাকবে না। দেবের সঙ্গে কথা বলে আমি যতটুকু বুঝেছি তাতে আগামী দিনে ওঁর ভোটে দাঁড়ানোরও ইচ্ছা নেই।”

    তৃণমূলের বক্তব্য

    ঘটনার পর থেকে পাঁশকুড়া (Paschim Medinipur) বাসস্ট্যান্ড-সহ কলেজ মোড় এলাকায় দেবের বিরুদ্ধে পোস্টার পড়তে দেখা গিয়েছে। পোস্টারে লেখা রয়েছে, “দুর্নীতি ঢাকতে বিজেপির ভয়ে বিভিন্ন প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করলেন দেব।” সাংসদের এই পদত্যাগের প্রেক্ষিতে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দোলই বলেন, “দেব একজন ভালো মানুষ। বিজেপি কুৎসা রটাচ্ছে। বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো।” আবার একই বিষয়ে ফালাকাটা থেকে রবিবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “দেব আমাদের সঙ্গে ছিলেন এবং আছেন।” সাংসদ ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্যক্তিগত কারণে দেব পদত্যাগ করেছেন। তবে এই বিষয়ে সাংসদ এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Truck Driver’s Shelter: ট্রাক-ট্যাক্সি ড্রাইভারদের জন্য মোদির বিরাট ঘোষণা, নির্মিত হবে ১০০০টি বিশ্রামগার

    Truck Driver’s Shelter: ট্রাক-ট্যাক্সি ড্রাইভারদের জন্য মোদির বিরাট ঘোষণা, নির্মিত হবে ১০০০টি বিশ্রামগার

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের লক্ষ লক্ষ ট্রাক এবং ট্যাক্সি ড্রাইভারদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বিরাট ঘোষণা করলেন। দেশের সামাজিক এবং আর্থিক বিকাশে যোগাযোগ ব্যবস্থা এবং মালামাল সরবরাহের জন্য ট্রাকের পরিষেবা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। গতকাল শনিবার নতুন দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে বিশ্রামাগার এবং আধুনিক সুবিধা যুক্ত পরিকাঠামোর কথা ঘোষণা করা হয়। এই প্রকল্পের ঘোষণায় দেশের ট্রাক চালকদের মধ্যে বিপুল উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।

    জাতীয় সড়কের পাশেই হবে বিশ্রামগার (Narendra Modi)

    ট্রাকের চালকেরা এক টানা ঘণ্টার পর ঘণ্টা ট্রাক চালিয়ে থাকেন। বিশ্রামের জন্য তেমন সময় পান না। এবার থেকে তাঁদের কাজের সুবিধার উদ্দেশ্যে কেন্দ্র সরকার বিশেষ ভাবনাচিন্তা করছে। সরকারের পক্ষ থেকে পরিকল্পনা হয়েছে বিশেষ প্রকল্পে সুবিধার ব্যবস্থা। এই প্রকল্পে বলা হয়েছে জাতীয় সড়কের পাশেই এবার থেকে অত্যাধুনিক বিশ্রামাগার নির্মাণ করা হবে। এখানেই চালকেরা পর্যাপ্ত সময় ধরে বিশ্রাম নিতে পারবেন। এই ধরনের অত্যধুনিক বিশ্রামাগারে থাকবে নানান সুবিধা। লোকসভা নির্বাচনের আগে মোদির (Narendra Modi) এই ঘোষণা দেশের ট্রাক চালকদেরকেও প্রভাবিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল।

    ১০০০টি বিশ্রাম

    জানা গিয়েছে জাতীয় সড়কের উপর প্রাথমিক পর্যায়ে ১০০০টি বিশ্রামাগার নির্মাণ করা হবে। এই উন্নত বিশ্রামগারের পরিষেবার মধ্যে থাকবে উন্নত বিশ্রামের সুবিধা, উন্নত মানের শৌচালয়, স্নানাগার, খবার জলের ব্যবস্থা। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, “যোগাযোগের জন্য চালক বা ড্রাইভারদের গুরুত্ব অপরিসীম। তাঁরা ঘণ্টার পর ঘণ্টা ট্রাক চালান, কিন্তু বিশ্রাম নেওয়ার সুযোগ পান না। আর এই জন্য অনেক সময় রাস্তায় দুর্ঘটনার কবলে পড়তে হয় তাঁদের। তাই ট্রাক চালকদের জন্য নতুন একটি প্রকল্পের ঘোষণা করা হল। এই বিশ্রামাগারে থাকার স্বচ্ছতা, খাওয়া, পানীয় জল, শৌচালয়, পার্কিংয়ের ব্যবস্থা রাখা হবে। চালকদের পর্যাপ্ত বিশ্রাম এবং শারীরিক সুস্থতার দিকে নজর রাখলে পথ দুর্ঘটনার পরিমাণ অনেকটাই কমে যাবে।” কেন্দ্রীয় সড়ক পরিবহন দফতর থেকে ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: “দল না থাকলে রোজগার হবে না”, এ কী বললেন বিধায়ক লাভলি মৈত্র?

    South 24 Parganas: “দল না থাকলে রোজগার হবে না”, এ কী বললেন বিধায়ক লাভলি মৈত্র?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের তৃণমূলের মা-মাটি সরকারের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে অভিযোগে বার বার সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। রাজ্যে গরু পাচার, কয়লা পাচার, শিক্ষক নিয়োগ, রেশন দুর্নীতি এবং পুর নিয়োগ নিয়ে শাসক দলের একাধিক মন্ত্রী, বিধায়ক, নেতামন্ত্রী জেলের মধ্যে রয়েছেন। সকলেই দুর্নীতি করে আয় বা রোজগার করছে বলে অভিযোগ রয়েছে। ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ‘চোর মমতা’ মন্তব্যে ব্যাপক সরব হয়েছেন। ঠিক এই আবহেই তৃণমূল বিধায়কের মন্তব্যেও ফের একবার দুর্নীতির কথা ফাঁস হয়ে গেল। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র বলেন, “দল না থাকলে রোজগার হবে না।”এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

    কী বললেন তৃণমূল বিধায়ক (South 24 Parganas)?

    সোনারপুর দক্ষিণের (South 24 Parganas) প্রতাপনগরে এক কর্মী সভায় রবিবার উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী লাভলি মৈত্র। তিনি দলের কর্মীদের বলেন, “দল থাকলে রোজগার হবে, উপার্জন হবে। রোজাগার কে কীভাবে কোথা থেকে করেন আমি সব জানি। আমার কাছে সব খবর আছে। দলটাই যদি না থাকে তাহলে কীভাবে সম্ভব হবে। তাই বলছি গ্রুপবাজি বন্ধ করুন। দলের কাজে মন দিন।”

    কর্মীদের কড়া হুঁশিয়ারি

    সোনারপুর (South 24 Parganas) কর্মীসভায় বিধায়ক লাভলি আরও বলেন, “মাত্র দুই মাস পরেই নির্বাচন! এটা একটা কর্মী সম্মেলন মাত্র, অর্ধেক লোক এসেছেন! বুথ কমিটির মধ্যে যে যে নাম আমাকে দেওয়া হয়েছিল তাতে মাত্র হাতে গোনা কয়েকটা লোক! অর্ধেক মানুষ অনুপস্থিত। রাজ্যের তো উন্নয়ন কোথাও থেমে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ চলছে। আপনাদের ফাজলামোর জন্য প্রত্যেক অঞ্চলের প্রত্যেক বুথে কিছু এমন মানুষ রয়েছেন যারা কোনও দলের মধ্যেই নেই। সকালে তৃণমূল, রাতে বিজেপি এবং দুপুরে সিপিএম। দলের ভীষণ ক্ষতি হচ্ছে।”

    বাইরে থেকে লোক এনে দল চালাব

    সোনারপুর (South 24 Parganas) কর্মীসভায় বিধায়ক লাভলি এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি দিদি ও অভিষেকদার সঙ্গে কথা বলব। যারা রেজাল্ট দিতে পারবেন না তারা সদস্য সেজে বাসে থাকলে চলবে না। আসন অলঙ্কৃত করে বসে থাকা সদস্যদের আমরা চাই না। বুথের মধ্যে এখনও দলাদলি, গ্রুপবাজি চলছে। এই গ্রুপবাজির কারণে প্রতাপনগরে দল শেষ হয়ে যাচ্ছে। আপনাদের দরকার নেই আমি বাইরে থেকে লোক এনে দল চালাবো। তারপর দলের রেজাল্ট দেখাবো।”      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Visva-Bharati University: ‘সার্ন’ প্রকল্পের টাকা পাওয়ার সম্ভাবনা এবার বিশ্বভারতীর! খুশি গবেষকরা

    Visva-Bharati University: ‘সার্ন’ প্রকল্পের টাকা পাওয়ার সম্ভাবনা এবার বিশ্বভারতীর! খুশি গবেষকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University) সার্ন প্রকল্পে অর্থ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সার্ন হল একটি আন্তর্জাতিক গবেষণা প্রকল্প। এই প্রকল্পের টাকা আটকে দেওয়া হয়েছিল কিছু সময় আগে। এবার ফের টাকা অনুমোদন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, ভারত সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ ডিএসটি বা ডিপার্টমেণ্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই আর্থিক অনুমোদন করবে।

    বিশ্ববিদ্যালয় সূত্রে খবর (Visva-Bharati University)

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva-Bharati University) সূত্রে জানা গিয়েছে, পদার্থের মৌলিক ধর্ম এবং বিশ্ব সৃষ্টির রহস্য জানার গবেষণা করা হয় এই সার্ন প্রকল্পে। এই গবেষণায় বিশেষভাবে জড়িত রয়েছে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ এবং বিভাগের অধ্যাপক মানস মাইতি সহ কয়েকজন শিক্ষক। উল্লেখ্য, প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এই মানস মাইতিকে নিজের কর্মে গাফিলতির অভিযোগ তুলে সাসপেন্ড করেন এবং ডিএসটি বিভাগে তাঁর বিরুদ্ধে চিঠিও লেখেন উপাচার্য। এরপর সার্ন বিভাগের আর্থিক অনুদান বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে গবেষকদের কাজে ২.৩ কোটি টাকার বরাদ্দ বাতিল হয়ে গিয়েছিল। পরে, মানসবাবু হাইকোর্টে মামলা করলে কোর্টের নির্দেশে তাঁর সাসপেনশন উঠে যায়। অধ্যাপককে বিভাগের কাজে যোগদান করানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আদেশ দেয় আদালত ।

    অধ্যাপকের বক্তব্য

    বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University) অধ্যাপক মানস মাইতি বলেন, “খুব আনন্দের খবর। আগামী দিনে এই গবেষণায় বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধি পাবে। বর্তমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।” বিশ্ববিদ্যালয়ের সূত্রে আরও জানা গিয়েছে ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক দায়িত্বভার নেওয়ার পর থেকেই এই সার্ন গবেষণা নিয়ে বিশেষভাবে উদ্যোগ নেন। এই গবেষণায় অনেক অজানা রহস্য এবং বৈজ্ঞানিক বিষয়ে নতুন নতুন তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। উপকৃত হবেন অনেক ছাত্র, গবেষক এবং অধ্যাপক। সূত্রে আরও জানা গিয়েছে, ভারত সরকার ইতিমধ্যে আর্থিক অনুদানের বিষয়ে কাজও শুরু করে দিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  •  Meta Stock Price: মেটা স্টক প্রাইসে ধনকুবের বিল গেটস-এর চেয়েও ধনী ব্যক্তি এখন মার্ক জুকারবার্গ

     Meta Stock Price: মেটা স্টক প্রাইসে ধনকুবের বিল গেটস-এর চেয়েও ধনী ব্যক্তি এখন মার্ক জুকারবার্গ

    মাধ্যম নিউজ ডেস্ক: মেটা স্টক প্রাইসে মার্ক (Meta Stock Price) জুকারবার্গ  এখন বিল গেটসের চেয়ে ধনী ব্যক্তি। তাঁর সম্পত্তি ঐতিহাসিক ভাবে ১৯৬ বিলিয়ন বৃদ্ধি হয়েছে বলে জানা গিয়েছে। এই সাফল্যে বিশ্বজুড়ে নজির গড়েছেন তিনি। ধনকুবের বিল গেটসকে পিছনে ফেলে এগিয়া যাওয়াটা ব্যাপক সাফল্য বলছে ওয়াকিবহল মহল।

    ওয়াল স্ট্রিটের বড় সাফল্য (Meta Stock Price)

    মেটা শেয়ারে (Meta Stock Price) এক ঐতিহাসিক সময় পর্ব। মার্ক জুকারবার্গ তাঁর একদিনের স্টক মার্কেটে ১৯৬ বিলিয়ন লাভের পরিমাণের সাফল্যে পৌঁছেছে। যা ওয়াল স্ট্রিটের যেকোনও কোম্পানির থেকে বৃহত্তম করেছে তাঁকে। এর ফলে, ধনকুবের বিল গেটসকে ছাড়িয়ে সিইও মার্ক জুকারবার্গের মোট সম্পত্তির পরিমাণ ১৬৫ বিলিয়নে পৌঁছেছে বলে জানা গিয়েছে। এটা ফেসবুকের ২০ তম বার্ষিকী। গত বৃহস্পতিবার দেরিতে মেটা শেয়ার ক্রয় করার জন্য অতিরিক্ত ৫০ বিলিয়ন অনুমোদন পেয়েছেন তিনি। সেই সঙ্গে প্রতি তিন মাস অন্তর তাঁদের লভ্যাংশ হবে প্রতি শেয়ারে ৫০ শতাংশ। আবার ঠিক পরেই শুক্রবার, প্ল্যাটফর্মট স্টক মার্কেটের মূল্যে ১৯৬ বিলিয়ন যুক্ত হয়। আর এটাই ওয়াল স্ট্রিটের ইতিহাসে কোনও কোম্পানির একদিনের সবচেয়ে বড় লাভ হিসাবে চিহ্নিত হয়েছে।

    বর্তমানে স্টক মার্কেট মূল্য ১.২২ ট্রিলিয়নের বেশি

    মেটা স্টক (Meta Stock Price) ২০.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত এক বছরে একদিনের বৃহত্তম শতাংশ বৃদ্ধি রেকর্ড করেছে এটি। ২০১২ সালের ওয়াল স্ট্রিট আত্মপ্রকাশের পর এটি তৃতীয় বৃহত্তম বৃদ্ধির পরিমাণ। বর্তমানে তাঁর (Mark Zuckerber) স্টক মার্কেট মূল্য এখন ১.২২ ট্রিলিয়নেরও বেশি। তবে জুকারবার্গের এখন ১৬৫ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে। আর এটাই তাঁকে মাইক্রো সফটওয়্যারের প্রতিষ্ঠাতা বিল গেটসের চেয়ে ধনী করে তুলেছে।

    ২০২৪ সালে ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে

    সিএনবিসির একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে জুকারবার্গ (Mark Zuckerber) তাঁর কোম্পানি মোটামুটি আগামী মার্চ মাসে তার প্রথম লাভের অংশ হিসাবে পাবেন ১৭৪ মিলিয়ন। মার্ক জুকারবার্গের মেটার ডিভিডেন্ড প্ল্যানে প্রায় ৩৫০ মিলিয়ন মেটা ক্লাস এ (Meta Stock Price) এবং ক্লাস বি শেয়ারের মালিক হিসাবে রয়েছেন। তিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা হিসাবে ত্রৈমাসিকে প্রায় ১৭৫ মিলিয়ন করেও পেতে পারেন। আর্টিফিসিয়াল ইনটেলেজন্সি সম্পর্কে ২৪ শতাংশ বিনিয়োগ করেছিলেন। আর তারফলেই মেটা, এনভিডিয়া, মাইক্রো সফটওয়্যার এবং ব্রডকম সম্প্রতি বিরাট রেকর্ডের উচ্চতায় পৌঁছেছে। গত শুক্রবার এই লাভের অঙ্কে মেটা স্টক এখন ২০২৪ সালে ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asansol: ‘কোথায় শিল্প !’ বন্ধ পেপার মিলকে সামনে রেখে তৃণমূলকে তুলোধনা অগ্নিমিত্রার

    Asansol: ‘কোথায় শিল্প !’ বন্ধ পেপার মিলকে সামনে রেখে তৃণমূলকে তুলোধনা অগ্নিমিত্রার

    মাধ্যম নিউজ ডেস্ক: আসানসোলের (Asansol) রানিগঞ্জ পেপার মিল বন্ধের ফলে বেকার হয়ে পড়া শ্রমিকদের পাশে শাসক বিরোধী দলগুলির ব্যাপক আন্দোলন। এই শ্রমিকদের আন্দোলনকে সমর্থন করে তাঁদের ন্যায্য দাবিকে আদায় করতে এক সঙ্গে ময়দানে দেখা গেল আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল এবং বাম শ্রমিক সংগঠনের সিটু নেতা হেমন্ত প্রভাকরকে। উভয়ের দাবি, “কাউকে না জানিয়ে হঠাৎ পেপার মিলে গেটে বন্ধের নোটিশ ধরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। এই কাজ অত্যন্ত অন্যায় এবং অসাংবিধানিক। অবিলম্বে কারখানা খুলতে হবে।”

    কী বললেন বিজেপি নেত্রী (Asansol)?

    বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এদিন বঞ্চিত কারখনার (Asansol) শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বক্তব্য রেখে বলেন, “এই তৃণমূল সরকার অপদার্থ সরকার। বলে শিল্প হবে, ডবল ডবল চাকরি হবে, কিন্তু কোথায় ডবল ডবল চাকরি? কোথায় শিল্প? বাংলার সব শিল্প বন্ধের মুখে! তার প্রকৃত উদাহরণ হল এই বেঙ্গল পেপার মিল। খালি মিথ্যা কথা বলা আর ছোট ছোট কারণে উল্টোপাল্টা কথাবার্তা বলাই এই মুখ্যমন্ত্রীর কাজ। এই ফ্যাক্টরি অবিলম্বে খুলতে হবে। শ্রমিকদের বকেয়া মজুরি দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। আসানসোল স্তব্ধ করে দেবো এবং প্রয়োজনে আন্দোলনের আগুন আরও দ্বিগুন করবো।” এই প্রসঙ্গে শ্রমিকদের স্বার্থে মানুষের হকের দাবিকে আরও জোর দিয়ে বলেন, “আমি কোনও রাজনীতি করতে আসিনি, এই এলাকার আমি বিধায়ক। সিপিএম, বিজেপি, তৃণমূল যেই হোক না কেন, প্রত্যেক আমজনতা সকলেরই বিধায়ক। সকলের প্রাপ্য অধিকারের পাশে আছি।”

    সিটু নেতার বক্তব্য

    আসনসোলের (Asansol) এই পেপার মিলের কারখানা বন্ধের জন্য শাসক দলকে তোপ দেগে সিটু নেতা হেমন্ত প্রভাকর বলেন, “পেটে যখন আগুন জ্বলে তখন কে বিজেপি, কে তৃণমূল, আর কে সিপিএম দেখি না। যাঁরা শ্রমিকের সঙ্গে লড়বেন বা পাশে থাকবেন তাঁদেরকে সবসময় আমাদের আন্দোলনে স্বাগত জানাই। তৃণমূল সরকার আমাদের পেটে লাথি দিয়ে কঠিন খেলা খেলছে। রাজ্যে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তাই এই খেলা বন্ধ হোক। আমাদের ন্যায্য দাবি আমরা অর্জন না করা পর্যন্ত থেমে থাকবো না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • UPI Eiffel Tower: পর্যটকদের জন্য সুখবর, ভারতীয় ইউপিআইয়ে করা যাবে আইফেল টাওয়ার বুকিং

    UPI Eiffel Tower: পর্যটকদের জন্য সুখবর, ভারতীয় ইউপিআইয়ে করা যাবে আইফেল টাওয়ার বুকিং

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে ইউপিআইকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ব্যাপক সাফল্য অর্জন করেছে। ভারতীয় পর্যটকদের জন্য বিরাট সুখবর। এবার থেকে ভারতে বসে ইউপিআই দ্বারা প্যারিসের আইফেল টাওয়ার দর্শনের টিকিট (UPI Eiffel Tower) বুকিং করা যাবে। ভারতের ইউপিআই চালু করার প্রথম দেশ হয়ে গেল ফ্রান্স। ভারতীয় রুপির মাধ্যমেই এই লেনদেন করা যাবে। এই ঘোষণা করেছেন ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই।

    কিউআর কোডে দেওয়া যাবে টাকা (UPI Eiffel Tower)

    ফ্রান্সে আইফেল টাওয়ার (UPI Eiffel Tower) দেখতে আসা আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে ভারতীয় পর্যটকদের সংখ্যা হল দ্বিতীয়। তাই পর্যটকরা নিজেদের গন্তব্যে যেতে এবার থেকে ভারতীয় ইউপিআই ব্যবহার করার সুবিধা পাবেন। ফলে, আন্তর্জাতিক বিশ্বে ইউপিআই ব্যবহার করার প্রথম দেশ হিসাবে স্বীকৃতি লাভ করল। এই পর্যটকদের এই লেনদেনের সুবিধায় ফ্রান্সের আয় অনেকটা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একইভাবে ফ্রান্স সহ ইউরোপের আরও কয়েকটি দেশে এই ইউপিআইয়ের সুবিধা দ্রুত চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের সঙ্গে বিদেশের ডিজিটাল লেনদেনে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। কিউআর কোডে মাধ্যমে ভারতীর যে কোনও পর্যটক এখন থেকে আইফেল টাওয়ার দেখার জন্য নির্ধারিত মূল্য দিতে পারবেন।

    ফ্রান্স জুড়ে চলবে ইউপিআই লেনদেন

    এনপিসিআই হল ইন্টারন্যাশনাল লেনদেনের একটি পদ্ধিত। এনপিসিআই-এর শাখা, ইউপিআই চালু করতে ফ্রেঞ্চ ই-কমার্স এবং লেনদেন করার লিরার সঙ্গে সহযোগী হয়ে কাজ করছে। এই মাধ্যমেই পুরো ফ্রান্সে ইউপিআই (UPI Eiffel Tower) লেনদেনের পরিষেবা দেওয়া হবে। ফ্রান্সে ভারতীয় ইউপিআই চালু হওয়ায় দেশের প্রধানমন্ত্রী বলেছেন, “এই পদক্ষেপ ইউপিআইকে বিশ্বব্যাপী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

    গত বছর চুক্তি স্বাক্ষর হয়েছিল

    জানা গিয়েছে, গতবছর জুলাই মাসে নরেন্দ্র মোদি ফ্রান্স সফরে গিয়ে ইউপিআই-এর মাধ্যমে লেনদেনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে এসেছিলেন। তখনই জানা গিয়েছিল ভারতীয় পর্যটকরা রুপির মাধ্যমে টাওয়ার দর্শনের টিকিট বুকিং করতে পারবেন। এবছর সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে ভারতে এসেছিলেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রঁ। তাঁকে জয়পুরে ভ্রমণের গিয়ে চা পানের সময় ইউপিআইয়ের (UPI Eiffel Tower) সুবিধার কথা বুঝিয়েছিলেন মোদি। ঠিক তার এক সপ্তাহের মধ্যে এই ব্যবস্থা চালু হয়ে গেল এই ডিজিটাল লেনদেনের সুবিধা। ভারতের ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share