Tag: Madhyam

Madhyam

  • Paschim Bardhaman: গ্যাসের রি-কেওয়াইসি’র নামে ফের টাকা নেওয়ার অভিযোগে ধুন্ধুমার

    Paschim Bardhaman: গ্যাসের রি-কেওয়াইসি’র নামে ফের টাকা নেওয়ার অভিযোগে ধুন্ধুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য যেন মগের মুলুক। সরকার বা প্রশাসনের কোনও নিয়ন্ত্রণই নেই। যে কাজে টাকা লাগার কথা নয়, সেই কাজে টাকা নেওয়াটা যেন রাজ্যে অলিখিত প্রথা হয়ে দাঁড়িয়েছে। আর প্রশাসন! সে তো চোখ থাকতেই অন্ধ। গ্যাসের ভর্তুকির রি-কেওয়াইসি করে দেওয়ার নামে ডিলাররা সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। ফের এমন অভিযোগে ব্যাপক শোরগোল পড়েছে পশ্চিম বর্ধমানের উখড়ায় (Paschim Bardhaman)।

    ঘটনা কী ঘটেছে (Paschim Bardhaman)?

    নতুন নিয়ম অনুযায়ী গ্যাসে ভর্তুকি পেতে হলে রি-কেওয়াইসি করাটা বাধ্যতামূলক। বিভিন্ন জায়গায় সম্প্রতি শুরু হয়েছে রি-কেওয়াইসির কাজ। গ্যাসের দোকানে তাই লম্বা লম্বা লাইন। কিছু জায়গায় আধার যোগের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে উঠছে অভিযোগ। এই নিয়ে এলাকার (Paschim Bardhaman) মানুষের প্রশাসনের বিরুদ্ধে বেজায় ক্ষুব্ধ। বৃহস্পতিবার উখড়া (Paschim Bardhaman) গ্রামের নতুন হাটতলা এলাকায় দেখা গেল এরকমই ছবি। চার-পাঁচদিন ধরে নতুন হাটতলায় একটি দোকানের বাইরে উজ্জ্বলা গ্যাসের ভর্তুকির জন্য আধার যোগের কাজ চলছিল অস্থায়ী ক্যাম্প করে। ওই ক্যাম্পে প্রতি গ্রাহকের কাছ থেকে আধার যোগের নামে ৪০ টাকা করে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ। তবে টাকা নিলেও কোনও রসিদ না দেওয়ায় সন্দেহ হয় গ্রাহকদের। খোঁজ নিয়ে গ্রাহকরা জানতে পারেন, আধার লিঙ্কের জন্য কোনও টাকা লাগে না। এরপরই টাকা ফেরত দেওয়ার দাবিতে সরব হন গ্রাহকদের একাংশ। এরপর ক্যাম্পে ছড়ায় উত্তেজনা।

    ঘটনাস্থলে পুলিশ

    খবর পেয়ে ঘটনাস্থলে আসে উখড়া (Paschim Bardhaman) ফাঁড়ির পুলিশ। গ্যাসের ডিলার বিশ্বজিৎ মাঝি ও কর্মী নির্মলকুমার ঠাকুরকে আটক করে উখড়া ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। স্থানীয় গ্রাহক সীমা রুইদাস এবং নাসরিন খাতুন বলেন, “রি-কেওয়াইসি’তে আধার যোগের জন্য ৪০ টাকা করে আমাদের কাছে নেওয়া হয়েছে। কিন্তু বিনিময়ে কোনও রসিদ দেয়নি ওই ডিলার।” ঘটনায় অভিযুক্ত আটক ডিলার বিশ্বজিৎ মাজি বলেন, “ক্যাম্পটি আয়োজন করেছে একটি স্বনির্ভর গোষ্ঠী। কেন টাকা নেওয়া হয়েছে, সেটা তারাই বলতে পারবে।”

    তৃণমূলের বক্তব্য

    উখড়া (Paschim Bardhaman) গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মীনা কোল বলেন, “ক্যাম্প করার কথা পঞ্চায়েতকে জানানো হয়নি। আধার যোগের নামে টাকা নেওয়াটা বেআইনি। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • South 24 Parganas: বিজেপি করায় নেই সরকারি সাহায্য! শীতে রাত কাটছে খোলা আকাশের নীচে

    South 24 Parganas: বিজেপি করায় নেই সরকারি সাহায্য! শীতে রাত কাটছে খোলা আকাশের নীচে

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি করার ‘অপরাধে’ খোলা আকাশের নীচে দিন কাটাতে হচ্ছে বৈদ্য পরিবারকে। রাজ্যে বিরোধী রাজনীতি করাটা যেন অন্যায়। গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা। এমনকী একাধিক জায়গায় বোমা বিস্ফোরণ এবং রাজনৈতিক হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল জেলার রাজনীতি। এবার ফের একবার কেবলমাত্র বিজেপি করার জন্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। 

    দক্ষিণ ২৪ পরগনার কোথায় ঘটেছে (South 24 Parganas)?

    এলাকায় (South 24 Parganas) জল প্রকল্পের কাজ করতে গিয়ে ভাঙা পড়েছে আস্ত বাড়ি। এরপর থেকেই শীতে খোলা আকাশের নীচে অসহায় ভাবে বাস করতে হচ্ছে গোটা পরিবারকে। প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনও সুরাহা। অগত্যা শীতকালে খোলা আকাশের নীচে বসবাস করছে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকার গাববেড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামেশ্বরপুর গ্রামের বৃদ্ধা স্বর্ণলতা বৈদ্য ও তাঁর পরিবার।

    পরিবারের বক্তব্য

    অসহায় পরিবারের (South 24 Parganas) পক্ষে বিধবা বৃদ্ধা স্বর্ণলতা বৈদ্য অভিযোগ করেন, “এলাকায় জলের পাইপ লাইনের কাজ করার সময় গত নভেম্বর মাসের ৩০ তারিখ আমাদের বাড়িটি ভেঙে পড়ে গিয়েছিল। এখন তাই থাকতে হচ্ছে খোলা আকাশের নীচে। সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েতকে জানালে, পঞ্চায়েত থেকে মাত্র একটি ত্রিপল দেওয়া হয়েছিল। এলাকায় বিজেপি করি বলে প্রশাসন সহযোগিতা করছে না। এখন আমাদের দরকার একটি বাড়ির।” পরিবারের আরও এক সদস্য জয়ন্ত বৈদ্য বলেন, “স্থানীয় প্রশাসন, শাসকদলের নির্দেশেই সাহায্য করছে না। কিন্তু প্রশাসন যদি তাদের সাহায্য করে, তাহলে হয়তো শীত থেকে একটু নিস্তার পেতে পারেন তাঁরা।

    সরব বিজেপি

    এলাকার (South 24 Parganas) বিজেপি নেতা রণজিৎ হালদার বলেন, “ওই বৃদ্ধার পরিবারের লোকজন বিজেপি কর্মী। তাই ইচ্ছাকৃত ভাবে তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সরকার কোনও সাহায্য করছে না।”

    তৃণমূলের বক্তব্য

    অবশ্য এই ঘটনায় গাববেড়িয়া (South 24 Parganas) পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সুবীর সর্দার বিজেপির অভিযোগ অস্বীকার করে বলেন, “পঞ্চায়েতের পক্ষ থেকে ওই বৃদ্ধাকে আপৎকালীন একটি ত্রিপল দেওয়া হয়েছে। তবে যেহেতু পিএইচই=র পক্ষ থেকে কাজ করা হচ্ছে, ফলে এখানে কিছুই করার নেই। পঞ্চায়েতের পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করা হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asansol: পতাকা দেখেই বলে দেয় ৪৬টি দেশের নাম, একরত্তির নাম ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ

    Asansol: পতাকা দেখেই বলে দেয় ৪৬টি দেশের নাম, একরত্তির নাম ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ

    মাধ্যম নিউজ ডেস্ক: আসানসোলের (Asansol) একরত্তি শিশুকন্যা ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ নাম তুলে বিরাট চমক দিল। এর বুদ্ধি দেখলে যে কেউ চমকে যেতে বাধ্য হবেন। সদ্য স্কুলে যেতে শুরু করেছে সে। কিন্তু এখন থেকেই শুধু পতাকার ছবি দেখে বলে দিতে পারে ৪৬টি দেশের নাম। তাছাড়াও একাধিক মহাপুরুষের ছবি দেখেও বলে দিতে পারে নাম। পরিবার অত্যন্ত খুশি মেয়ের এই সাফল্যে। এলাকায় আনন্দের আবহ।

    মাত্র তিন বছরের মেয়ে! (Asansol)

    আসানসোলে (Asansol) অনেকেই বলাবলি করছেন, সত্যিই অবাক করা কাণ্ড। মাত্র তিন বছর পাঁচ মাস বয়স। কিন্তু এই সামান্য বয়সেই সে রপ্ত করে ফেলেছে অনেক কিছু। মেয়ের নাম ঋদ্ধিতা মাজি, আসানসোল দক্ষিণ থানা এলাকার ভগত পাড়ায় বাড়ি। বাবা মিলন মাঝি বলছেন, ‘৯০টি জি কে’র উত্তর অবলীলায় বলে দিতে পারে ঋদ্ধিতা। পতাকা দেখে দেশের নাম বলা তার কাছে যেন জলের মতো সহজ। একই সঙ্গে সে কম বয়সে রপ্ত করে ফেলেছে আরও অনেক কিছুই।’ তিন বছর পাঁচ মাস বয়সেই ঋদ্ধিতা এত গুণের অধিকারী হয়েছে। মেয়ের এই প্রতিভা সকলের সামনে তুলে ধরতে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ নাম পাঠিয়েছিলেন মিলনবাবু। গত অগাস্ট মাসে সেই নাম পাঠানো হয়েছিল। এরপর শংসাপত্র মিলেছে। 

    পেয়েছে অ্যাপ্রিসিয়েশন লেটার

    একরত্তির এই অসাধারণ বুদ্ধির খেলা দেখে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ তার বাড়িতে (Asansol) উপহার হিসেবে পাঠিয়ে দিয়েছে শংসাপত্র বা অ্যাপ্রিসিয়েশন লেটার। তাছাড়াও এসেছে মেডেল সহ নানান উপহার। আর তাতেই খুশিতে মেতে উঠেছেন পরিবারের সকলে। 

    পরিবারের বক্তব্য

    মেয়ের সাফল্যে বাবা মিলন মাঝি (Asansol) বলেন, “আমার মেয়ে মূলত বেসিকে এই খেতাব অর্জন করেছে। ইংরেজি বর্ণমালা, মাসের নাম, দিন, বছরের বাংলা-ইংরেজি মাসের নাম অবলীলায় বলতে পারে। এছাড়াও ৪০টি পশুর নাম, ১০টি পাখির নাম, শাকসবজি, রং, ১২ জন মহাপুরুষের নাম, ৪৬টি দেশের জাতীয় পতাকা ইত্যদি অনর্গল বলতে পারে। নাম বালার সময় মেয়েকে কোনও সাহায্য করতে হয় না। এমনকী ৯০টি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর দিতে পারে। আমরা ওর এই রেকর্ডে অত্যন্ত উচ্ছ্বসিত।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ২৮/১২/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বৃহস্পতিবার ২৮/১২/২০২৩)

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) স্ত্রীর কথায় বিশেষ মনোযোগ দিন।

    ২) খেলাধুলায় ভালো সাফল্য আসতে পারে। 

    বৃষ

    ১) ভ্রমণের সুযোগ হাত ছাড়া হতে পারে।

    ২) নিজের অজান্তে কাজের সুবিধা হতে পারে। 

    মিথুন

    ১) কাজে সম্মান বৃদ্ধি হবে। 

    ২) একাধিক পথে আয় হতে পারে।

    কর্কট

    ১) বন্ধুদের জন্য অশান্তি হতে পারে।

    ২) আগুনে বিপদ হতে পারে।

    সিংহ

    ১) পারিবারিক অশান্তি হতে পারে।

    ২) ব্যবসায় লাভ বাড়তে পারে।

    কন্যা

    ১) ব্যবসায় কাজের দায়িত্ব বাড়তে পারে।

    ২) নেশায় অশান্তি হতে পারে।

    বৃশ্চিক

    ১) দাম্পাত্য জীবনে অশান্তি হতে পারে।

    ২) ব্যবসায় সমস্যা হতে পারে।

    ধনু

    ১) অর্শের যন্ত্রণা বৃদ্ধি হতে পারে।

    ২) কাজের সুনাম হতে পারে।

    তুলা

    ১) লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে।

    ২) ব্যবসায় সমস্যায় হতে পারে।

    বৃশ্চিক

    ১) দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে পারে।

    ২) ব্যবসায় চাপ বারবে সময়।

    মকর

    ১) ব্যবসায় অশান্তি হতে পারে।

    ২) চাকরিতে উন্নতি হতে পারে।

    কুম্ভ

    ১) শারীরিক সমস্যার কারণে ব্যবসায় সময় দিতে পারবেন না।

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে।

    মীন

    ১) চিকিৎসায় খরচ বৃদ্ধি হবে।

    ২) বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Purba Medinipur: শিশির অধিকারীকে প্রণাম করেই পদ খোয়ালেন তৃণমূল পুরসভার চেয়ারম্যান

    Purba Medinipur: শিশির অধিকারীকে প্রণাম করেই পদ খোয়ালেন তৃণমূল পুরসভার চেয়ারম্যান

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা সাংসদ শিশির অধিকারীকে প্রণাম করার কড়া মাশুল দিতে হল তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে। এক প্রণামেই নিজের পদ খোয়ালেন তিনি। কারণ, দল স্পষ্ট নির্দেশ দেয়, পদে তাঁকে ইস্তফা দিতে হবে। আর এই নিয়ে পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) রাজনীতির আঙ্গিনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

    ঘটনা কেন ঘটল (Purba Medinipur)?

    উল্লেখ্য তৃণমূল দলের তরফ থেকে প্রথমে ঘটনার কারণ দর্শাতে বলা হয়। এরপর তাঁকে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে বলা হয়। যদিও চেয়ারম্যানের প্রথমে বক্তব্য ছিল, ‘আমি পদত্যগের বিষয়ে কিছুই জানি না’। পরে অবশ্য পদত্যাগ করেছেন। সবটা মিলিয়ে জেলার বিরোধী রাজনৈতিক শিবিরের বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমনটা করা হয়েছে।

    তৃণমূলের অন্দরে অনেক অভিযোগ

    সূত্রে জানা গিয়েছে, তৃণমূল দলের ভিতরেই এই কাঁথির (Purba Medinipur) পুরপ্রধান সুবল মান্নাকে নিয়ে আগে অনেক অভিযোগ উঠেছে। এলাকায় একনায়কতন্ত্রের অভিযোগে স্থানীয় তৃণমূলের কাউন্সিলররা সরব হয়েছেন। দলের সঙ্গে একপ্রকার দূরত্বও তৈরি হয়েছে মান্নার। এই রকম অবস্থার মধ্যে এক অনুষ্ঠানে হাত উঁচু করে প্রথমে নমস্কার করেন এবং এরপর শিশিরবাবুর পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। সেই ছবিকে ঘিরে ব্যাপক তোলপাড় শুরু হয়। এরপর দল এই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বলে জানা যায়।

    তৃণমূলের বক্তব্য

    তৃণমূলের পুরপ্রধান (Purba Medinipur) সুবল বিশ্বাস বলেন, “আমি একজন বয়স্ক মানুষকে সম্মান জানাতে পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। কেবলমাত্র সম্মান দেখানোর জন্যই আমার এই সৌজন্য। কিন্তু আমার দলের লোকেরা বিষয়টি ভালোভাবে নেননি। তাই ওই দিন শো-কজ করা হয়েছে আমাকে।” পরে অবশ্য জানা গিয়েছে, সুবলবাবু নিজে দলের নির্দেশে কাঁথি পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। পাশাপাশি নিজে সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে আরও বলেন, “দলের প্রত্যেক কথা মেনেছি। দলের বাইরে গিয়ে তেমন কাজ করিনি। দলের কাছে বিনম্র ভাবে বলব, আমার কোনও কাজে ক্ষুন্ন হলে আমি ক্ষমাপ্রার্থী।”

        

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Corona: শহরে ফের করোনা সংক্রমণ! আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪ সত্তরোর্ধ্ব

    Corona: শহরে ফের করোনা সংক্রমণ! আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪ সত্তরোর্ধ্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা শহরে আবার করোনার (Corona) আতঙ্ক! ইতিমধ্যে শহরে চারজনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। আক্রান্ত চারজনেই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই নতুন করে করোনা ফের মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করেছে। উল্লেখ্যে গত দুবছর আগে কোভিড-১৯ সারা বিশ্বে মহামারি তৈরি করেছিল। ভারতের মত দেশে করোনার দ্বিতীয় ঢেউে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। জানা গিয়েছে, বর্তমানে সারা দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫২৯ এবং নতুন জেএন-১ উপ-প্রজাতিতে আক্রান্তের সংখ্যা মোট ১০৯। এর মধ্যে গুজরাটে ৩৬, কর্নাটকে ৩৪, গোয়াতে ১৪, মহারাষ্ট্রে ৯, কেরলে ৬, তেলঙ্গানায় মোট ২ এবং রাজস্থান-তামিলনাড়ুতে একজন করে রোগী আক্রান্ত হয়েছেন।

    আক্রান্ত চার রোগী (Corona)

    জানা গিয়েছে, কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতালে করোনায় (Covid) আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেনে এক বৃদ্ধা। কয়েকদিন আগে তাঁর রিপোর্টে করোনা পজেটিভ আসে। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই ভাবে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। তাঁদের ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনকেই বর্তমানে আইসিইউতে ভর্তি করা হয়েছে। সূত্রে আরও জানা গিয়েছে, তাঁদের হাসপাতলে নিয়ে যাওয়ার পর চিকিৎসা চলার সময় কোভিডে আক্রান্ত হন। রোগীদের মধ্যে হলেন, একজন বালিগঞ্জের, অপর আরও দুইজন সন্তোষপুর এবং হাওড়ার দানেশ শেখ লেনের বাসিন্দা। তবে আক্রান্ত রোগীদের কোমর্বিটির লক্ষণ রয়েছে।

    হাসপাতাল সূত্রে খবর

    করোনা (Corona) আক্রান্ত রোগীদের সম্পর্কে হাসপাতালের তরফে জানা গিয়েছে, হাওড়ার রোগী কিডনির সমস্যায় ভুগছিলেন। বর্তমানে তাঁর শ্বাসকষ্ট জনিত সমস্যাও রয়েছে। সন্তোষপুরের রোগী এখন নিম্ন রক্তচাপ এবং রক্তবমির সমস্যায় চিকিৎসাধীন। আনন্দপুরের রোগী করোনার লক্ষণ নিয়েই ভর্তি হয়েছেন। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে যদি কোনও সমস্যা আর না হয় তাহলে তাঁকে ছেড়েও দেওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সংস্থা এনআইটিআই (স্বাস্থ্য) ডক্টর ভিকে পল বলেছেন, “করোনার নতুন সংস্করণকে বিশেষ ভাবে তদন্ত করা হচ্ছে এবং সব রাজ্য জুড়ে পরীক্ষা-নিরীক্ষা এবং নজরদারি ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলা হয়েছে।”

    গত সপ্তাহেও আক্রান্ত ছিল ৮

    উল্লেখ্য, শীতের সময় করোনার (Corona) প্রকোপ নতুন করে কলকাতায় আতঙ্কের সৃষ্টি করেছে। গত সপ্তাহে পরপর দুইদিনে মোট আক্রান্ত হয়েছিল মোট ৮ জন। এর মধ্যে ছিল ছয় মাসের এক শিশুও। তাঁদের প্রত্যেকের নমুনা, বিশেষ পরীক্ষা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। সম্প্রতি করোনার নতুন সংস্করণ জেএন-১ সারা বিশ্বে আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে। ফলে এখানেও এই রোগের সংস্করণ পাওয়া গেল কিনা তা নিয়ে চিকিৎসকদের কাছ থেকে উদ্বেগের কথা তেমন শোনা যায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ২৭/১২/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (বুধবার ২৭/১২/২০২৩)

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) শত্রুর কোপ থেকে মুক্তিলাভ।

    ২) ধর্মীয় কাজে বাধা আসতে পারে। 

    বৃষ

    ১) কীটপতঙ্গ থেকে সাবধান।

    ২) সাংসারিক ব্যয়সঙ্কোচের সম্ভাবনা রয়েছে। 

    মিথুন

    ১) আঘাতপ্রাপ্ত হতে পারেন। 

    ২) প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।

    কর্কট

    ১) আশাভঙ্গ হতে পারে।

    ২) ভ্রমণ হতে পারে।

    সিংহ

    ১) বাড়িতে বিবাদ হতে পারে।

    ২) শরীরে কষ্ট বাড়তে পারে।

    কন্যা

    ১) প্রেমে কষ্ট হতে পারে।

    ২) বন্ধুদের কাছে সাহায্য পেতে পারেন।

    বৃশ্চিক

    ১) সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন।

    ২) ব্যবসায় ভালো লাভ হতে পারে।

    ধনু

    ১) জেদের কারণে ক্ষতি হতে পারে।

    ২) সম্পত্তির কারণে বিবাদ হতে পারে।

    তুলা

    ১) পরিবেশ মনের মতো হতে পারে।

    ২) দাম্পত্য ভালো হতে পারে।

    বৃশ্চিক

    ১) সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন।

    ২) ব্যবসায় ভালো লাভের সময়।

    মকর

    ১) অভিনয়ে সাফল্য আসতে পারে।

    ২) আয়ের দিক ভালো হতে পারে।

    কুম্ভ

    ১) শুভ কাজে বাধা হতে পারে।

    ২) চাকরির জন্য চেষ্টা করতে পারেন।

    মীন

    ১) রাজনীতি করার করার ভালো সময়।

    ২) সারা দিন ব্যস্ত থাকতে পারেন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bankura: জন্মের পর থেকেই কন্যাসন্তান রোগগ্রস্ত, অবসাদে হাসপাতালেই আত্মঘাতী মা

    Bankura: জন্মের পর থেকেই কন্যাসন্তান রোগগ্রস্ত, অবসাদে হাসপাতালেই আত্মঘাতী মা

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্মের পর থেকেই রোগে আক্রান্ত নিজের সন্তান। এই কারণে মায়ের মন সব সময় উৎকণ্ঠায় থাকে। আরোগ্যের কোনও রকম আশার আলো দেখতে পাচ্ছিলেন না। আর সেই সময় থেকেই সন্তানের জন্য মানসিক অবসাদে ভুগছিলেন মা। অবশেষে উপায় না পেয়ে হাসপাতালের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন মা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    হাসপাতাল সূত্রে খবর (Bankura)

    হাসপাতাল (Bankura) সূত্রে খবর, মৃতার নাম পায়েল সিংহ। পুরুলিয়ার আদ্রার কাছে বেঁকো গ্রামে বাড়ি। ২০ ডিসেম্বর তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। এরপর সেখানেই একটি কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু জন্ম দেওয়ার পর থেকেই শিশুটিকে সিক নিউবর্ন কেয়ার ইউনিট বিভাগে পাঠানো হয়। এরপর অবস্থা আরও আশঙ্কাজনক হলে সদ্যোজাতকে দেওয়া হয় ভেন্টিলেশনে। কিন্তু মৃতার মানসিক স্বাস্থ্য খুব একটা ভালো ছিল না। তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে খবর ছিল।

    তিনতলার ছাদে উদ্ধার দেহ

    সোমাবার সকালে পায়েল নিজের মাকে হাসপাতালের (Bankura) গেটের বাইরে এক আত্মীয়কে আনতে যেতে বলেন। মা হাসপাতলের বাইরে গিয়ে আবার ফিরে এলে পায়েলকে বেডে দেখতে পান না। এরপর এদিক-ওদিকে খোঁজ করেন। অগত্যা না পেয়ে ওয়ার্ডে মাইকিং করা হয়। অবশেষে প্রসূতি বিভাগের তিনতলায় সিঁড়িতে ওঠার শেষ ধাপে রেলিংয়ে দেখা যায় গালায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে রয়েছে পায়েলের নিথর দেহ।

    পুলিশের তদন্ত

    এরপর জানাজানি হতেই বাঁকুড়া (Bankura) সদর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ অবশ্য জানিয়েছে মানসিক অবসাদের কারণেই তিনি আত্ম্যহত্যা করেছেন। পুলিশ এরপর অস্বাভাবিক একটি মামলা রুজু করে মৃত্যুর তদন্ত করছে বলে জানা গিয়েছে।

    পরিবারের বক্তব্য

    এই আত্মহত্যার ঘটনায় হাসপাতালের (Bankura) নিরাপত্তা ও সুরক্ষার বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে। কিন্তু সিসিটিভি, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল তাই নিয়েই উঠছে প্রশ্ন। সুপারের সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। মৃতার স্বামী বিজয় সর্দার বলেন, “কারও সঙ্গে কোনও ঝগড়া হয়নি। প্রসবের পর থেকেই আমার স্ত্রী মানসিক অবসাদে ভুগছিলেন। হাসপাতালের নজরদারি ঠিক থাকলে আজ আমার স্ত্রীকে আত্মহত্যা করতে হত না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ayodhya Ram Mandir: একটা ঘর ১ লক্ষ! রামমন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় হোটেল-হাহাকার

    Ayodhya Ram Mandir: একটা ঘর ১ লক্ষ! রামমন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় হোটেল-হাহাকার

    মাধ্যম নিউজ ডেস্ক: রামমন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধনের আগেই অযোধ্যায় এখন থেকেই মহার্ঘ হোটেলের ঘর। হোটেলের এক-একটি ঘরের ভাড়া এখন আকাশছোঁয়া। 

    ভিআইপিদের সংখ্যাই হাজারে!

    কাশী থেকে অযোধ্যা, সর্বত্র তীর্থযাত্রীরা আগামী মার্চ মাস পর্যন্ত ট্রেন, বিমানের টিকিট বুকিং করে ফেলেছেন। উল্লেখ্য, সরকারি সূত্রে জানা গিয়েছে, একমাত্র আমন্ত্রিত অতিথিরাই থাকার জায়গা পাবেন। সব মিলিয়ে সংখ্যা হবে আট হাজার। এর মধ্যে ভিআইপিদের সংখ্যা হল এক হাজার। ফলে ভিআইপিদের জায়গা দিতে আদিত্যনাথ প্রশাসন সাধারণের জন্য হোটেলের বুকিং বাতিল করতে নির্দেশ দেওয়ার পর ঘরের জন্য হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। এমন যে একটি ঘরের ভাড়া হাঁকা হচ্ছে ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকা। সাধারণ হোটেলের ঘরভাড়া এখন কার্যত পাল্লা দিচ্ছে তাজ-ওবেরয়ের সঙ্গে!

    চড়া হোটেল ভাড়া (Ayodhya Ram Mandir)

    সংবাদমাধ্যমের একাংশের দাবি, মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধনকে ঘিরে অযোধ্যায় এখন হোটেল ঘরের চাহিদা তুঙ্গে। চাহিদার সঙ্গে ভাড়াও বৃদ্ধি পাচ্ছে। আবার সরকারি নির্দেশের পর সেই দর আরও বেড়ে গিয়েছে। কোনও কোনও হোটেলের ঘর ভাড়ার দর ১ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এক সময় যে হোটেলগুলির ভাড়া সাধারণের আয়ত্তের মধ্যে থাকতো, এখন প্রতিদিনের ভাড়ার পরিমাণ দাঁড়িয়েছে ৭০ হাজার টাকা। বিভিন্ন হোটেল-বুকিং ওয়েবসাইটে ঘরের মূল্য অন্য সময়ের তুলনায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। এছাড়াও স্থানীয় সাধারণ মানের হোটেলেও দৈনিক রুম ভাড়া দাঁড়িয়েছে ৪০ হাজার টাকা। ফলে মন্দির উদ্বোধনকে ঘিরে যে কোনও পাঁচতারা হোটেলকেও হার মানাচ্ছে এই সাধারণ হোটেলগুলির ভাড়া। অনেকেই এই নিয়ে প্রশ্ন তুলছেন। 

    তিন থেকে পাঁচ লক্ষ ভক্ত আসবেন

    সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ জানুয়ারিতে রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধন করা হবে। মন্দিরে প্রভু রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার সময় সারাদেশ থেকে ৩ থেকে ৫ লক্ষ ভক্ত অযোধ্যায় পৌঁছবেন। তবে সংখ্যার পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। মন্দিরকে ঘিরে শহরের বেশির ভাগ হোটেল ইতিমধ্যেই বুকিং হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। মন্দিরকে ঘিরে আগামীদিনে পর্যটনের একটি বিরাট ক্ষেত্র নির্মিত হবে বলে স্থানীয়রা মনে করছেন। ফলে হোটেল এবং পর্যটন ব্যবসার কথা ভেবে বড় বড় সংস্থা, কোম্পানিগুলি বিনিয়োগের কথা ভাবছে বলে জানা গিয়েছে।

    মন্দিরকে ঘিরে তীব্র উন্মাদনা

    মন্দিরকে (Ayodhya Ram Mandir) ঘিরে এখন তীব্র উন্মাদনা চলছে অযোধ্যায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গত সপ্তাহে গিয়েছিলেন অযোধ্যায়। জানা গিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর নতুন আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই লক্ষ মানুষের জমায়েত হবে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ২৫/১২/২০২৩)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ২৫/১২/২০২৩)

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ না করাই ভালো।

    ২) মাথা গরমে কাজ খারাপ হতে পারে।

    বৃষ

    ১) ভাই-বোনের কাছে ভালো সাহায্য পেতে পারেন। 

    ২) দাম্পত্য সম্পর্কে উন্নতি হতে পারে।

    মিথুন

    ১) নিয়ম না মানলে বিপদ আসতে পারে।

    ২) উচ্চশিক্ষায় শুভ যোগ।

    কর্কট

    ১) ভুলের জন্য অনুতাপ হতে পারে।

    ২) বেশি পরিশ্রমে অসুস্থ হতে পারেন।

    সিংহ

    ১) কু প্রভাবে অশান্তি হতে পারে।

    ২) সুনাম বা প্রতিপত্তি হতে পারে।

    কন্যা

    ১) সাংসারিক অশান্তি হতে পারে।

    ২) অবাক করার মতো সুখবর আসতে পারে।

    তুলা

    ১) সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে।

    ২) অপরের উপকার বিপদ ডেকে আনতে পারে।

    বৃশ্চিক

    ১) বাতের রোগ চিন্তায় ফেলতে পারে।

    ২) কর্মস্থলে মতামত প্রকাশ না করাই ভালো।

    ধনু

    ১) বাড়িতে সবাই সতর্ক থাকুন, চুরির ভয় আছে।

    ২) আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে।

    মকর

    ১ জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন।

    ২) শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে।

    কুম্ভ

    ১) বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন।

    ২) সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন ।

    মীন

    ১) পেটের সমস্যা বাড়তে পারে।

    ২) ব্যবসায় পরিবর্তন আসতে পারে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share