Tag: madhyom bangla

madhyom bangla

  • World Athletics Championships: ফের টোকিওয় সোনার দৌড়ে নীরজ, শনি-সকালে শুরু বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

    World Athletics Championships: ফের টোকিওয় সোনার দৌড়ে নীরজ, শনি-সকালে শুরু বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হতে চলেছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (World Athletics Championships)। শনিবার থেকে জাপানের টোকিওয় বসবে এই আসর। ন’দিনের এই প্রতিযোগিতা শেষ হবে ২১ সেপ্টেম্বর। দুই বছর পরপর বসে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। ২০২৩ সালে সর্বশেষ আসর হয়েছিল হাঙ্গেরির বুদাপেস্টে। ভারতের ১৯ জনের দলে আকর্ষণের কেন্দ্রে নীরজ চোপড়া। পাঁচ বছর আগে এই টোকিয়োতেই অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরজ। নজর থাকবে ভারতের দ্রুততম স্প্রিন্টার অনিমেষ কুজুরের দিকেও। তিনি ২০০ মিটারে অংশগ্রহণ করবেন।

    ভারতের নজরে জ্যাভলিন

    ২০২৩ সালে বুদাপেস্টে শেষ যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়েছিল, সেখানে ভারত ২৮ জনের দল পাঠিয়েছিল। কিন্তু এবার ভারতের কোনও রিলে দল নেই। এই টুর্নামেন্টের জন্য ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন ১৯ সদস্যের একটি দল ঘোষণা করেছে। এই দলে ১৪ জন পুরুষ এবং ৫ জন মহিলা অ্যাথলিট রয়েছে। মোট ১৫ ইভেন্টে তাঁরা অংশগ্রহণ করবেন। এরমধ্যে গুলবীর সিং এবং পূজা শুধুমাত্র ২ আলাদা-আলাদা ইভেন্টে অংশগ্রহণ করবেন। এবার জ্যাভলিনে এক জন মহিলা-সহ রেকর্ড পাঁচ জনকে পাঠিয়েছে ভারত। নীরজের সঙ্গে এ বারও লড়াই বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বসেরা জার্মানির জুলিয়ান ওয়েবার এবং অলিম্পিক্স চ্যাম্পিয়ন পাকিস্তানের আর্শাদ নাদিমের। গত অলিম্পিক্সে নাদিমের কাছেই হারতে হয়েছিল নীরজকে। এ বার সেই হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।

    ভারতের নেতা নীরজ

    বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন (World Athletics Championships) নীরজ চোপড়ার কাঁধে একটি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। টোকিওয় আয়োজিত ২০২৫ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি ভারতের ১৯ সদস্যের স্কোয়াডকে নেতৃত্ব দেবেন। অন্যদিকে, প্রথম ভারতীয় স্প্রিন্টার হিসেবে এই স্কোয়াডে জায়গা পেয়েছেন অনিমেষ কুজুর। পুরুষ জ্যাভেলিন থ্রো ইভেন্টে দু’বারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া ছাড়া শচীন যাদব, যশবীর সিং এবং রোহিত যাদব অংশগ্রহণ করছেন। প্রসঙ্গত, গতবারও চ্যাম্পিয়নশিপে ৪ ভারতীয় যোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু, চোটের কারণে ছিটকে যান রোহিত। এই অ্যাথলিটদের পাশাপাশি বিনাশ সাবলে ৩,০০০ মিটার স্টিপলচেজ, পারুল চৌধুরী ৩,০০০ মিটার স্টিপলচেজ, গুলবীর সিং ৫,০০০ মিটার স্টিপলচেজ, প্রবীণ চিত্রবেল ট্রিপল জাম্প ইভেন্টে অংশগ্রহণ করবেন।

    ভারতীয় দল

    পুরুষ – নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিং, রোহিত যাদব (পুরুষ জ্যাভেলিন থ্রো), মুরলী শ্রীশঙ্কর (পুরুষ লং জাম্প), গুলবীর সিং (পুরুষ ৫০০০ মিটার এবং ১০০০০ মিটার), প্রবীণ চিত্রাবেল এবং আবদুল্লা আবুবকর (পুরুষ ট্রিপল জাম্প), সর্বেশ অনিল কুশারে (পুরুষ হাই জাম্প), অনিমেষ কুজুর (পুরুষ ২০০ মিটার), তেজস শিরসে (পুরুষ ১১০ মিটার স্টিপল চেজ রান), সার্বিন সেবাস্টিয়ান (পুরুষ ২০ কিলোমিটার হাঁটা), রাম বাবু এবং সন্দীপ কুমার (পুরুষ ৩৫ কিলোমিটার হাঁটা)।

    মহিলা – পারুল চৌধুরি এবং অঙ্কিতা ধ্যানী (মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ), অন্নু রানি (মহিলা জ্যাভেলিন থ্রো), প্রিয়াঙ্কা গোস্বামী (মহিলা ৩৫ কিলোমিটার হাঁটা), পূজা (মহিলা ৮০০ মিটার এবং ১৫০০ মিটার)।

    ভারতীয়দের সময়সূচি

    শনিবার, ১৩ সেপ্টেম্বর

    ভোর ৪:০০- পুরুষদের ৩৫ কিমি হাঁটা, ফাইনাল— রাম বাবু, সন্দীপ কুমার

    ভোর ৪:০০- মহিলাদের ৩৫ কিমি হাঁটা, ফাইনাল— প্রিয়াঙ্কা গোস্বামী

    বিকেল ৪:২০- মহিলাদের ১,৫০০ মিটার, হিট— পূজা

    রবিবার, ১৪ সেপ্টেম্বর

    বিকেল ৩:১০- পুরুষদের হাই জাম্প যোগ্যতা অর্জন পর্ব— সর্বেশ অনিল কুশারে

    বিকেল ৫:৩৫- মহিলাদের ১,৫০০ মিটার, সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— পূজা

    সন্ধ্যা ৬:০০- পুরুষদের ১০,০০০ মিটার ফাইনাল— গুলভীর সিং

    সোমবার, ১৫ সেপ্টেম্বর

    ভোর ৫:৪৫- মহিলাদের ৩,০০০ মিটার স্টিপলচেজ, হিট— পারুল চৌধুরি, অঙ্কিতা ধ্যানী

    বিকেল ৪:১০- পুরুষদের লং জাম্প, যোগ্যতা অর্জন পর্ব— মুরলি শ্রীশঙ্কর

    বিকেল ৪:৫০- পুরুষদের ১১০ মিটার হার্ডলস, হিট— তেজস শিরসে

    সন্ধ্যা ৬:২৫- মহিলাদের ৩,০০০ মিটার স্টিপলচেজ, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— পারুল চৌধুরী, অঙ্কিতা ধ্যানী

    মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর

    বিকেল ৫:০৫- পুরুষদের হাই জাম্প, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— সর্বেশ অনিল কুশারে

    বিকেল ৫:১০- পুরুষদের ১১০ মিটার হার্ডলস, সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— তেজস শিরসে

    সন্ধ্যা ৬:৩৫- মহিলাদের ১,৫০০ মিটার, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— পূজা

    সন্ধ্যা ৬:৫০- পুরুষদের ১১০ মিটার হার্ডলস, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— তেজস শিরসে

    বুধবার, ১৭ সেপ্টেম্বর

    বিকেল ৩:৩৫- পুরুষদের ট্রিপল জাম্প, যোগ্যতা অর্জন পর্ব— প্রবীণ চিত্রভেল, আবদুল্লাহ আবুবকর

    বিকেল ৩:৪০- পুরুষদের জ্যাভলিন, যোগ্যতা অর্জন পর্ব, গ্রুপ এ— নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিং, রোহিত যাদব

    বিকেল ৪:৪৫- পুরুষদের ২০০ মিটার, হিট— অনিমেষ কুজুর

    বিকেল ৫:১৫- পুরুষদের জ্যাভলিন, যোগ্যতা অর্জন পর্ব, গ্রুপ বি— নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিং, রোহিত যাদব

    বিকেল ৫:২০- পুরুষদের লং জাম্প, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— মুরলি শ্রীশঙ্কর

    বৃহস্পতিবার, ১৮ ​​সেপ্টেম্বর

    বিকেল ৩:৫৩- পুরুষদের জ্যাভলিন, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিং, রোহিত যাদব

    বিকেল ৪:২৫- মহিলাদের ৮০০ মিটার, হিট— পূজা

    বিকেল ৫:৩২- পুরুষদের ২০০ মিটার, সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— অনিমেষ কুজুর

    শুক্রবার, ১৯ সেপ্টেম্বর

    বিকেল ৪:০০- মহিলাদের জ্যাভলিন, (যোগ্যতা অর্জন পর্ব), গ্রুপ এ— আন্নু রানি

    বিকেল ৪:৩৫- পুরুষদের ৫,০০০ মিটার, হিট— গুলবীর সিং

    বিকেল ৫:১৫- মহিলাদের ৮০০ মিটার, সেমিফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— পূজা

    বিকেল ৫:২০- পুরুষদের ট্রিপল জাম্প, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— প্রবীণ চিত্রভেল, আবদুল্লাহ আবুবকর

    বিকেল ৫:৩০- মহিলাদের জ্যাভলিন, যোগ্যতা অর্জন পর্ব, গ্রুপ বি— অন্নু রানি

    বিকেল ৬:৩৬- পুরুষদের ২০০ মিটার, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— অনিমেষ কুজুর

    শনিবার, ২০ সেপ্টেম্বর

    ভোর ৬:২০- পুরুষদের ২০ কিমি হাঁটা, ফাইনাল— সার্ভিন সেবাস্টিয়ান

    বিকেল ৫:৩৫- মহিলাদের জ্যাভলিন, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— অন্নু রানি

    রবিবার, ২১ সেপ্টেম্বর

    বিকেল ৪:০৫- মহিলাদের ৮০০ মিটার, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— পূজা

    বিকেল ৪:২০- পুরুষদের ৫,০০০ মিটার, ফাইনাল (যোগ্যতা অর্জন করলে)— গুলবীর সিং

  • PM Modi in Mizoram: রেলপথে যুক্ত দুর্গম মিজোরাম, প্রধানমন্ত্রী মোদির হাত ধরে আইজল-দিল্লি রাজধানী এক্সপ্রেসের সূচনা

    PM Modi in Mizoram: রেলপথে যুক্ত দুর্গম মিজোরাম, প্রধানমন্ত্রী মোদির হাত ধরে আইজল-দিল্লি রাজধানী এক্সপ্রেসের সূচনা

    মাধ্যম নিউজ ডেস্ক: আমূল পরিবর্তন আসছে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায়। দেশের রেল মানচিত্রে যুক্ত হচ্ছে আইজল (Bairabi-Sairang Railway Line)। একটা সময় যে উত্তর-পূর্ব ভারতকে মনে করা হতো এক দূরবর্তী অঞ্চল। উন্নয়নের অপেক্ষায় থাকত উত্তর- পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বসবাসকারী মানুষজন। সেই চিত্রপটে আমূল বদল এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi in Mizoram) উদ্যোগে। কারণ, তিনিই সূচনা করেছিলেন ‘অ্যাক্ট ইস্ট’ নীতির। তারই সাফল্য হিসেবে শনিবার বৈরাবি-সায়রাং রেলপথের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

    মিজোরামে মোদি

    বৃহস্পতিবার এক বার্তায় তিনি জানিয়েছেন, ৮০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ৫১ কিলোমিটারের প্রকল্পটি এই প্রথম আইজলকে যুক্ত করবে জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে। পাশাপাশি সায়রাং থেকে দিল্লি (রাজধানী এক্সপ্রেস), কলকাতা (মিজোরাম এক্সপ্রেস) এবং গুয়াহাটি (আইজল ইন্টারসিটি) পর্যন্ত তিনটি ট্রেনের যাত্রার সূচনাও করবেন প্রধানমন্ত্রী। শনিবার, ১৩ সেপ্টেম্বর মিজোরাম সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসেবে মোদির এটি মিজোরামে দ্বিতীয় সফর। এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে তিনি তুরিয়াল জলবিদ্যুৎ প্রকল্পের (৬০ মেগাওয়াট) উদ্বোধন করতে এসেছিলেন, যা আসাম সীমান্তবর্তী কলাসিব জেলায় অবস্থিত। এদিন আইজলের লামমুয়ালে এক জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি মোদি নতুন রেলপথের উদ্বোধন ও ট্রেন সার্ভিসগুলির সূচনা করবেন। এছাড়াও তিনি দুটি শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন করবেন এবং ছয়টি কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাস করবেন।

    কলকাতা-আইজল রেল যোগাযোগ

    মিজোরামের রাজধানী আইজলের সঙ্গে কলকাতার সরাসরি রেল যোগাযোগ শুরু হচ্ছে আগামিকাল। আইজলের সাইরাং স্টেশন থেকে ০৩১২৬ সাইরাং – কলকাতা স্পেশাল সকাল ১০ টায় উদ্বোধনী যাত্রা শুরু করে পরের দিন বিকেল ৫ টায় কলকাতা স্টেশনে পৌঁছানোর কথা। এরপর আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ১৩১২৫ কলকাতা – সাইরাং ত্রি সাপ্তাহিক এক্সপ্রেস নিয়মিত পরিষেবা শুরু হবে। প্রতি শনি, মঙ্গল ও বুধবার দুপুর ১২টা ২৫ মিনিটে কলকাতা থেকে রওনা দিয়ে পরের দিন সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে সাইরাং পৌঁছাবে। একই ভাবে আগামী ১৮ সেপ্টেম্বর ১৩১২৬ সাইরাং – কলকাতা ত্রি সাপ্তাহিক এক্সপ্রেস প্রতি সোম, বৃহস্পতি ও শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটে সাইরং থেকে ছেড়ে পরের দিন দুপুর আড়াইটেতে কলকাতা পৌঁছাবে। যাতায়াতের পথে ট্রেন টি উত্তরপূর্ব সীমান্ত রেলের বদরপুর জংশন, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, গোলকগঞ্জ, নিউ জলপাইগুড়ি ও মালদা টাউন স্টেশনে থামবে বলে রেল সূত্রে খবর।

    রেলপথে যুক্ত দুর্গম মিজোরাম

    এই অঞ্চলের জন্য রেলে বাজেট বরাদ্দ দ্বিতীয় ইউপিএ জমানার তুলনায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র এই আর্থিক বছরে ১০ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দুর্গম মিজোরামকে রেলপথে যুক্ত করতে ১৪৩টি সেতু এবং ৪৫টি টানেল নির্মাণ করেছেন ইঞ্জিনিয়াররা। এর মধ্যে সাইরাং-এর কাছে ১১৪ মিটার উচ্চতার ব্রিজ নম্বর ১৪৪ বর্তমানে ভারতের সবচেয়ে উঁচু পিয়ার রেল ব্রিজ। ৫১.৩৮ কিলোমিটার দীর্ঘ বাইরাবি-সাইরাং রেলপথ প্রকল্পটি ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’-র অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছে। এই রেলপথ আইজলকে আসামের শিলচর-এর সঙ্গে যুক্ত করবে এবং মিজোরামকে প্রথমবারের মতো ভারতের জাতীয় রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করবে। ২০০৮-০৯ সালে এই প্রকল্প অনুমোদন পায় এবং ₹৮,২১৩.৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।

    উত্তর-পূর্বে উন্নয়নের জোয়ার

    গোটা দেশে রেল (Bairabi-Sairang Railway Line) যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তনের প্রসঙ্গ উল্লেখ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন আইজলে নতুন ট্রেন চালু হলে দিল্লি, কলকাতা ও গুয়াহাটিতে যাতায়াত সহজ হবে। এই রেলপথ চালু হলে আইজল থেকে গুয়াহাটি যাওয়ার সময় কমে ১২ ঘণ্টা হবে, যেখানে সড়কপথে এটি ১৬ ঘণ্টা সময় লাগে। আইজল-শিলচর যাত্রাও সাত ঘণ্টা থেকে তিন ঘণ্টায় নামিয়ে আনা সম্ভব হবে। এর ফলে সহজ হবে খাদ্যশস্য ও সারের মতো অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণ। উপকৃত হবেন কৃষকরা। পাশাপাশি জোয়ার আসবে পর্যটন শিল্পেও। চাঙ্গা হবে স্থানীয় ব্যবসা। যুব সমাজের কাছে তৈরি হবে কর্মসংস্থানের নতুন সুযোগ।

    প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা

    প্রধানমন্ত্রীর (PM Modi in Mizoram) সফরকে ঘিরে মিজোরাম জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্যের আইজি (আইন শৃঙ্খলা) এইচ রামথলেংলিয়ানা জানিয়েছেন, রাজ্যের সমস্ত পুলিশ ইউনিট হাই অ্যালার্টে রয়েছে এবং আইজলে বিএসএফ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কনভয়ের রুটে যান চলাচলে বিধিনিষেধ জারি হয়েছে, দোকানপাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দা, ছাত্রছাত্রী ও সরকারি কর্মচারীদের প্রধানমন্ত্রীর জনসভায় উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। মিজোরাম সফরের পরে প্রধানমন্ত্রী মোদির মণিপুর সফরের কথাও রয়েছে। ২০২৩ সালের মে মাসে মণিপুরে গোষ্ঠী সংঘর্ষ শুরুর পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম মণিপুর সফর।

  • Indian Man: ট্রাম্প জমানায় নেই আইনের শাসন, আমেরিকায় মাথা কেটে খুন করা হল প্রৌঢ় ভারতীয়কে

    Indian Man: ট্রাম্প জমানায় নেই আইনের শাসন, আমেরিকায় মাথা কেটে খুন করা হল প্রৌঢ় ভারতীয়কে

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়াশিং মেশিন নিয়ে বিবাদ। আর তাতেই আমেরিকার ডালাসে ঘটল ভারতীয়র (Indian Man) নৃশংস হত্যাকাণ্ড। প্রাণ হারালেন কর্নাটকের বাসিন্দা ভারতীয় প্রৌঢ় চন্দ্র নাগামাল্লাইয়াহ্‌ (৫০)। নিজের স্ত্রী ও ১৮ বছরের পুত্রের চোখের সামনেই তাঁকে মাথা কেটে খুন করে হোটেলের কর্মচারী ইয়োরডানিস কোবোস-মার্টিনেজ (৩৭)। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ডালাসের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ফের উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রে আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন। বন্দুকবাজদের দৌরাত্ম্য সেদেশে এককথায় রুটিনে পরিণত হয়েছে। প্রায়ই বন্দুকবাজদের হামলায় হতাহতের ঘটনা প্রচুর ঘটছে আমেরিকার বিভিন্ন প্রান্তে। অগাস্ট মাসের শেষে আমেরিকার এক স্কুলে হামলা চালায় এক বন্দুকবাজ। এতে নিহত হয় ২ শিশু। চলতি সপ্তাহের বুধবারই ট্রাম্প ঘনিষ্ঠ এক ব্যক্তিকেও গুলি করে হত্যা করা হয়েছে। ট্রাম্প ঘনিষ্ঠ ব্যক্তি খুন হলে, সাধারণ নাগরিকদের নিরাপত্তা কোথায়, সে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞদের মতে, এ সবই প্রমাণ করে দিচ্ছে সে দেশে (USA) আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণ কার্যত শিথিল, প্রশাসনের শাসনও দুর্বল হয়ে পড়েছে।

    কীভাবে বিবাদের সূত্রপাত?

    প্রত্যক্ষদর্শীদের দাবি, ডালাসের রাস্তায় একটি ছোট হোটেল চালাতেন চন্দ্র নাগামাল্লাইয়াহ্‌। সেখানেই কাজ করত অভিযুক্ত। সম্প্রতি হোটেলের ওয়াশিং মেশিন ভেঙে যাওয়া নিয়ে তাঁদের মধ্যে বচসা বাঁধে। প্রৌঢ় কর্মচারীকে মেশিন ব্যবহার না করতে নির্দেশ দেন। কিন্তু অভিযুক্ত প্রথমে মালিকের কথা বুঝতে না পেরে অন্য এক সহকর্মীর মাধ্যমে অনুবাদ শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে। এর পর ধারালো অস্ত্র নিয়ে তিনি প্রৌঢ়ের (Indian Man) উপর চড়াও হন। রক্তাক্ত অবস্থায় পালানোর চেষ্টা করেন প্রৌঢ়। স্ত্রী ও ছেলে তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদেরও ধাক্কা মেরে সরিয়ে দেয় খুনি। শেষে ধারালো অস্ত্র দিয়ে প্রৌঢ়ের মাথা কেটে ফেলে সে। ছিন্ন মুণ্ডে লাথি মেরে তা নিয়ে জঞ্জালের স্তূপের দিকে হাঁটতে শুরু করে। ঠিক সেই সময় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রক্তমাখা পোশাকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে।

    ভারতীয় দূতাবাসের বিবৃতি

    হত্যাকাণ্ডের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে আমেরিকায় (USA) অবস্থিত ভারতীয় দূতাবাস নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে। ভারতীয় দূতাবাস এনিয়ে সমাজমাধ্যমে লিখেছে, ‘‘চন্দ্র নাগামাল্লাইয়াহ্‌-র (Indian Man) দুর্ভাগ্যজনক মৃত্যুতে (Indian Man) আমরা সমবেদনা জানাচ্ছি। চন্দ্র ভারতীয়। ডালাসে কর্মস্থলে তাঁকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে। আমরা পরিবারটির সঙ্গে যোগাযোগ করেছি। সম্ভাব্য সকল সহযোগিতা করা হচ্ছে। অভিযুক্ত এখন ডালাস পুলিশের হেফাজতে। বিষয়টির দিকে আমরা নজর রাখছি।’’

    বুধবারই খুন হন ট্রাম্প ঘনিষ্ঠ নেতা, সাধারণ নাগরিকদের নিরাপত্তা কোথায় উঠছে প্রশ্ন!

    চলতি সপ্তাহের বুধবারে আমেরিকাতে খুন হন ট্রাম্প-ঘনিষ্ঠ এক নেতা। জানা গিয়েছে, ওই নেতার নাম চার্লি কির্ক। ৩১ বছর বয়সী ওই নেতা বুধবার আমেরিকার ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। হঠাৎ এই ভিড়ের মধ্যে থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলে নিহত হন তিনি। এই ঘটনায় পরবর্তীকালে শোক প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প এবং নিহত চার্লিকে মহান দেশপ্রেমিক ও শহীদ বলে আখ্যা দেন। তিনি এই ঘটনার প্রেক্ষিতে আগামী রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমেরিকার সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখারও নির্দেশ দিয়েছেন। তবে তিনি যা বলেননি তা হলো—একবারের জন্যও ভাবা যায়, আইন-শৃঙ্খলার অবনতি কার কারণে হলো। কিভাবে মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একজন ব্যক্তি যদি ভিড়ের মধ্যে খুন হয়ে যেতে পারেন, তাহলে সেখানকার সাধারণ নাগরিকদের নিরাপত্তা কোথায়?

    অগাস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলে হামলা, ২ শিশু নিহত

    গত অগাস্ট মাসেই মিনেসোটা প্রদেশের মিনিয়াপলিসে একটি ক্যাথলিক স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ঘটনায় কমপক্ষে দুইজন শিশু নিহত হয় এবং অন্তত ২০ জন আহত হয়। স্কুল চলাকালীন এক বন্দুকধারী মিনিয়াপলিস ক্যাথলিক হাইস্কুলে ঢুকে গুলিবর্ষণ শুরু করে। হামলার সময় পাঁচজন স্কুলছাত্র গুরুতর আহত হন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর ওই বন্দুকবাজ স্কুলের পাশে থাকা একটি চার্চেও হামলা চালায়, যেখানে দু’জনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন আহত হন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গুলি চালানোর সময় স্কুলের শিশুরা সকালের প্রার্থনায় অংশগ্রহণ করছিল। হামলাগ্রস্ত এই ক্যাথলিক স্কুলটি মিনিয়াপোলিসের দক্ষিণ-পূর্ব আবাসিক এলাকায় অবস্থিত এবং প্রি-স্কুল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা এখানে পড়াশোনা করে। বর্তমানে প্রায় ৩৯৫ জন শিশু এই স্কুলে শিক্ষা গ্রহণ করছে।

  • Maoist Killed in Chhattisgarh: আগামী মার্চেই মাওবাদী মুক্ত হবে দেশ, ছত্তিশগড়ে বাহিনীর সাফল্যকে কুর্নিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

    Maoist Killed in Chhattisgarh: আগামী মার্চেই মাওবাদী মুক্ত হবে দেশ, ছত্তিশগড়ে বাহিনীর সাফল্যকে কুর্নিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাও-দমনে ফের বড় সাফল্য় পেল নিরাপত্তা বাহিনী ৷ গুলির লড়াইয়ে নিহত মাওবাদী (Maoist Killed in Chhattisgarh) কেন্দ্রীয় কমিটির নেতা মনোজ। বৃহস্পতিবার, ছত্তিশগড়ের গারিয়াবন্দ জেলায় একটি অভিযানে আরও ৯ জন নকশালপন্থীকে খতম করেছে পুলিশ। মাওবাদী নেতা মনোজ অনেকের কাছে মোডেম বালাকৃষ্ণ নামেও পরিচিত ছিল। তার মাথার দাম ছিল এক কোটি টাকা। জানা গিয়েছে, মনোজ থেকে শুরু করে বালানা, রামচন্দর ও ভাস্কর-সহ একাধিক নাম ব্যবহার করে নানা ধরনের নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত ছিল বালাকৃষ্ণ৷ তাকে খতম করা অবশ্য়ই নিরাপত্তা বাহিনীর কাছে একটি বড় সাফল্য ৷ নিরপত্তা বাহিনীর জওয়ানদের প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷

    নিরাপত্তা বাহিনীর অভিযান

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে খবর মেলে মইনপুর জঙ্গলে মাওবাদীরা ঘাঁটি গেড়েছে। রাতেই অভিযান শুরু করে পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী। বৃহস্পতিবার সকাল থেকে মাওবাদীদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। তখনই মোট ১০ জন মাওবাদী নিহত হয়। তার মধ্যেই অনেকেই প্রবীণ নেতা। যাদের অন্যতম হল কেন্দ্রীয় কমিটির নেতা মনোজ ওরফে মোডেম বালাকৃষ্ণ। যার মাথার দাম ছিল এক কোটি টাকা। উল্লেখ্য, এদিনই খবর এসেছে যে ছত্তিশগড়ের বস্তারে আত্মসমর্পণ করেছে ১৬ মাওবাদী। বুধবার রাতে বস্তারের নারায়ণপুরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে তারা।

    শাহি ফরমান

    নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে তিনি লেখেন, ‘‘আমাদের নিরাপত্তা বাহিনী আবারও একটি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ৷ কোবরা কমান্ডোদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন ছত্তিশগড় পুলিশের কর্মীরা ৷ তাতে ১০ জনের প্রাণ গিয়েছে ৷ এই তালিকায় ছিল মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য় মডেম বালাকৃষ্ণ ওরফে মনোজ ৷ তার মাথার দাম ছিল কোটি টাকা !’’ অমিত শাহ মনে করেন, এখনও যে সমস্ত মাওবাদীরা সন্ত্রাসের পথে আছে তাদের আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে আসা উচিত ৷ এদিন আরও একবার ৩১ মার্চের মধ্যে মাওবাদীদের সম্পূর্ণরূপে নিকেশ করার কথা মনে করিয়ে দেন তিনি ৷

    মাও দমনে তৎপর কেন্দ্র

    দেশে মাওবাদী কার্যকলাপ সম্পর্ণরূপে বন্ধ করতে ইতিমধ্য়েই তৎপরতা দেখিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতীক অতীতেও একাধিকবার জানিয়েছেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে ভারত থেকে মাওবাদীদের অস্বিত্ব মুছে দেওয়া তাঁদের লক্ষ্য ৷ ঘোষণার পর থেকেই ছত্তিশগড় থেকে শুরু করে ঝাড়খণ্ডের মতো জায়গায় আগের চেয়ে অনেক বেশি সক্রিয় হয়েছে বাহিনী ৷ কখনও অভিযান করে মাওবাদীদের নিকেশ করা হচ্ছে, কখনও আবার তাঁদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার কাজ চলছে ৷ বহু মাওবদী ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছে ৷ বাকিরাও যাতে দ্রুত এই পথে হাঁটে তা নিশ্চিত করতে বদ্ধপরিকর মোদি সরকার ৷

  • Suvendu Adhikari: ডিসেম্বরে ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, থাকবেন ধীরেন্দ্র শাস্ত্রী, ঘোষণা শুভেন্দুর

    Suvendu Adhikari: ডিসেম্বরে ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, থাকবেন ধীরেন্দ্র শাস্ত্রী, ঘোষণা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’বছর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হয়েছিল ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’। লোকসভা ভোট ঘোষণার কয়েক মাস আগেই সেই অভিনব কর্মসূচি আয়োজন করা হয়েছিল। এবার বিধানসভা ভোটের আগে আবারও ব্রিগেডে একই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছেন, এ বার অন্তত পাঁচ লক্ষ মানুষের সমাগম ঘটবে।

    পূর্ব মেদিনীপুরে শুভেন্দুর ঘোষণা (Suvendu Adhikari)

    বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে শুভেন্দুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। বিজেপির নামে নয়, ‘সনাতনী ঐক্য মঞ্চ’ নামক সংগঠনের ব্যানারে এই কর্মসূচি ডাকা হয়েছিল। হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে আয়োজন করা হয় এই বিক্ষোভ মিছিল। মিছিল শেষে চণ্ডীপুর থানার সামনে জনসভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। সেই সভায় সাধু সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সেখান থেকেই তিনি ব্রিগেডে ‘পাঁচ লক্ষ হিন্দুর গীতা পাঠ’-এর (Gita) কর্মসূচি ঘোষণা করেন।

    ৭ ডিসেম্বরের দিন হবে গীতা পাঠ, জানাচ্ছে আয়োজক সংস্থা

    শুভেন্দুর কথায় (Suvendu Adhikari), ‘‘ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাগেশ্বর ধাম থেকে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আসবেন। ব্রিগেডে পাঁচ লক্ষ হিন্দু একসঙ্গে গীতা পাঠ করবেন।’’ আয়োজক সংগঠন ‘সনাতন সংস্কৃতি সংসদ’-এর সূত্রে খবর, প্রাথমিকভাবে ৭ ডিসেম্বরের দিন ধার্য হয়েছে। বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী এতে যোগদানের সম্মতি দিয়েছেন বলেও জানা গিয়েছে। ২০২৩ সালের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দ্বারকাপীঠের শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, যিনি হিন্দু ধর্মের চার শীর্ষ পদাধিকারীর অন্যতম।

    মূল দায়িত্বে কার্তিক মহারাজ

    ২০২৩ সালের গীতাপাঠের (Gita) আয়োজন করেছিল একাধিক ধর্মীয় সংগঠন। তবে ২০২৪ সালে শিলিগুড়িতে যে সমবেত গীতাপাঠ হয়, তা একাই আয়োজন করে ‘সনাতন সংস্কৃতি সংসদ’, সংগঠনের নেতা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দের (কার্তিক মহারাজ) নেতৃত্বে। এ বারও মূল দায়িত্ব তাদের কাঁধেই থাকছে। যদিও শুরু থেকেই শুভেন্দু (Suvendu Adhikari) এই উদ্যোগকে নেপথ্য থেকে সমর্থন দিয়ে এসেছেন। চণ্ডীপুরের সভায় তাঁর ঘোষণাই স্পষ্ট করে দিয়েছে, এবারও তাঁর দলবল জমায়েতের প্রস্তুতিতে নেমে পড়েছে। আয়োজকদের বক্তব্য, এবারের গীতাপাঠ হবে আগের সব আয়োজনের থেকে অনেক বেশি বিস্তৃত ও ঐতিহাসিক। তাঁদের দাবি, গতবারই লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটেছিল, যা রাজ্যে একটি নজির তৈরি করেছিল। তবে এবারের আয়োজনকে তারা আরও বৃহৎ আকারে গড়ে তুলতে চাইছেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু কলকাতা বা আশেপাশের জেলাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এ বার ব্রিগেডে আসবেন। এ জন্য আগেভাগেই বিভিন্ন ধর্মীয় সংগঠন ও সাধু-সন্তদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

    জুন মাসেই গীতা পাঠের এই অনুষ্ঠানের কথা ঘোষণা করেছিলেন কার্তিক মহারাজ

    এক্ষেত্রে উল্লেখযোগ্য, ব্রিগেডে গীতাপাঠের প্রসঙ্গ প্রথম সামনে আসে চলতি বছরের জুন মাসে। সেই সময়েই ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ আয়োজনের কথা ঘোষণা করেছিলেন পদ্মশ্রী-পুরস্কারপ্রাপ্ত ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ। তিনি জানিয়েছিলেন, দিল্লিতে একাধিক ধর্মগুরুর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল এবং নানা বিষয়ে আলাপ-আলোচনার পরই তিনি এই পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের ঘোষণা করেন। রাজ্যে হিন্দু ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই গীতাপাঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আয়োজকদের মতে, সমবেত গীতাপাঠ কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং হিন্দু সমাজকে একত্রিত করার এক মহৎ প্রচেষ্টা। সাম্প্রতিক সময়ে রাজ্যের রাজনৈতিক আবহে যে বিভাজনের ছবি স্পষ্ট হয়েছে, তার প্রেক্ষিতে এই উদ্যোগ আরও বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ সম্প্রতি তৃণমূল সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ উঠেছে এবং একাধিক ক্ষেত্রে তাদের হিন্দুবিরোধী চিত্রও প্রকাশ্যে এসেছে।

    অনুষ্ঠানের সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই

    যদিও কার্তিক মহারাজ সবসময় স্পষ্ট করেছেন যে, উদ্যোক্তারা জানেন— এই কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই। গত জুন মাসেই তিনি এ কথা পরিষ্কারভাবে বলেছিলেন। কার্তিক মহারাজ বলেছিলেন, “এখন গ্রামে গ্রামে, জেলায় জেলায় গীতা পাঠ হচ্ছে। যার ফলে মানুষের জীবনে অনেক পরিবর্তনও হচ্ছে। এটাই আমাদের উদ্দেশ্য।” এরপরেই তাঁর সংযোজন, “রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। গীতা এমন এক ধর্মগ্রন্থ যা হাজার হাজার বছর ধরে মানবজাতির কল্যাণে নিয়োজিত। বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও গীতা পড়েন। পৃথিবীর সমস্ত ভাষায় গীতা অনুবাদ হয়েছে। এখন সনাতন হিন্দু ধর্মের কথা বললেই বিজেপির কথা বলা হলে তো হাস্যকর ব্যাপার।”

  • Snoring: ঘুমের পরেই নাক ডাকার আওয়াজে হিমশিম! কোনও রোগের ইঙ্গিত কি?

    Snoring: ঘুমের পরেই নাক ডাকার আওয়াজে হিমশিম! কোনও রোগের ইঙ্গিত কি?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    দুপুরের ভুরিভোজের পরের স্বল্প সময়ের সুখ নিদ্রায় হোক কিংবা দিনভরের ক্লান্ত শরীরে রাতের বিছানায় গভীর ঘুমে, ব্যাঘাত ঘটাচ্ছে নিজের নাক! এমন নাকের ডাক, যে বাড়ির অন্যান্য সদস্যদের তো বটেই, নিজের ঘুম ও অনেক সময় ভেঙে যাচ্ছে। নাক ডাকার বিচিত্র অদ্ভুত আওয়াজ নিয়ে রসিকতা ও করছেন পরিবার। কিন্তু চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, নিছক মজার বিষয় মনে হলেও ব্যাপারটা আসলে খুবই গুরুতর। স্বাস্থ্য নিয়েও উদ্বিগ্ন হওয়ার মতোই একটি সমস্যা। তাই পরিবারের কেউ মারাত্মক নাক ডাকলে একেবারেই অবহেলা করা উচিত নয়। বরং চিকিৎসকদের প্রয়োজনীয় পরামর্শ নেওয়া প্রয়োজন বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল।

    কেন নাক ডাকার সমস্যা হয়?

    স্থূলতার সমস্যা!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, নাক ডাকার অন্যতম কারণ অতিরিক্ত ওজন। দেহের ওজন অতিরিক্ত বেড়ে গেলে ঘুমের সময় নাক দিয়ে আওয়াজ হয়। তাঁরা জানাচ্ছেন, ওজন বেড়ে যাওয়ার অর্থ শরীরে অতিরিক্ত চর্বি বা মেদ তৈরি হয়ে যাওয়া। গলা এবং ঘাড়ের অংশে অতিরিক্ত মেদ তৈরি হয়ে যাওয়ার কারণে শ্বাসনালীতে চাপ পড়ে। আর সেই জন্য নাক ডাকার সমস্যা দেখা যায়।

    অ্যালার্জিজনিত সমস্যা!

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, অ্যালার্জির কারণেও নাক ডাকার মতো সমস্যা দেখা দিতে পারে। তাঁরা জানাচ্ছেন, অনেক সময়েই অনেকে নানান অ্যালার্জিতে ভোগেন। যার জেরে নাক বন্ধ হয়ে যাওয়ার মতো কিংবা সর্দির মতো উপসর্গ দেখা দেয়। আর তার জেরেই নাক ডাকার মতো সমস্যা তৈরি হতে পারে।

    মদ্যপান ও ধূমপানের অভ্যাস!

    মদ্যপান ও ধুমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। লিভার, ফুসফুসের একাধিক রোগের কারণ এই দুই অভ্যাস। আবার নাক ডাকার মতো সমস্যাও বাড়িয়ে দেয়। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, অতিরিক্ত মদ্যপান এবং ধুমপান করলে ঘুমের সময় মুখ ও গলার পেশি শিথিল হয়ে যায়। এর ফলেই নিঃশ্বাস নেওয়ার সময় অদ্ভুত একটা আওয়াজ তৈরি হয়। ফলে নাক ডাকার সমস্যা দেখা দেয়।

    ভিটামিন ডি অভাব!

    সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গিয়েছে, নাক ডাকার অন্যতম কারণ ভিটামিন ডি-র অভাব। ওই গবেষণায় অংশগ্রহণকারী চিকিৎসক-গবেষকদের একাংশ বলছেন, ভিটামিন ডি যেমন শরীরের হাড় মজবুত করতে প্রয়োজনীয়। তেমনি শরীরে গভীর ঘুমের জন্য ও ভিটামিন ডি জরুরি। শরীরের সমস্ত পেশি, স্নায়ুর বিশ্রাম প্রয়োজন। তবেই শরীর আবার নতুনভাবে কাজের শক্তি পাবে। শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে ঘুমের গুণগত মান বাড়ে। অর্থাৎ শরীর পর্যাপ্ত বিশ্রাম পায়। কিন্তু দেখা যাচ্ছে, শরীরে ভিটামিন ডি অভাব থাকলে ঠিকমতো ঘুম হয় না।‌ ফলে পেশি ও স্নায়ুর কার্যক্ষমতা কমে। নাক ডাকার মতো সমস্যাও তৈরি হয়।

    কেন নাক ডাকার সমস্যা যথেষ্ট উদ্বেগজনক?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, নাক ডাকার সমস্যা একেবারেই অবহেলা করা উচিত নয়। ঘুমের মধ্যে শ্বাসনালীতে ঠিকমতো অক্সিজেন পৌঁছয় না। নিঃশ্বাস ও প্রশ্বাস প্রক্রিয়ায় বাধা‌ তৈরি হয়। তার জেরেই নাক ডাকার মতো সমস্যা তৈরি হয়। তাই অতিরিক্ত নাসিকা‌ গর্জনে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো বিপদ ও ঘটতে পারে। ঘুমের ভিতরে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো বিপদ ঘটনার পিছনেও থাকে নাক ডাকার সমস্যা। এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা। অতিরিক্ত নাক ডাকার সমস্যা হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো রোগের জন্ম দেয়। তাই নাক ডাকার মতো সমস্যা মোটেও অবহেলা করা উচিত নয় বলেই মত বিশেষজ্ঞ মহলের।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

  • Suvendu Adhikari: ‘‘সেনারা কেন পালাবে, সেনাদের দেখেই ছারপোকা পালিয়েছে’’, মমতাকে তুলোধনা শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘সেনারা কেন পালাবে, সেনাদের দেখেই ছারপোকা পালিয়েছে’’, মমতাকে তুলোধনা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০০ সেনা নাকি তাঁকে দেখে পালিয়েছে, এরই প্রতিবাদে মেয়ো রোডে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন প্রাক্তন সেনাকর্মীরা। সেই মঞ্চে বৃহস্পতিবার যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেনাকে কেন অপমান করলেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন তুলে সরব হলেন শুভেন্দু। তিনি বললেন, “টুকরে টুকরে গ্যাঙের মানসিকতা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)।” শুভেন্দু আরও বলেন, “সেনারা কেন পালাবে, সেনাদের দেখেই ছারপোকা পালিয়েছে ডোরিনা ক্রসিং। আমাদের দেশের সেনাকে দেখে চিন পালায়, পাকিস্তান পা ধরে।”

    আগেও সেনাকে অপমান করেছেন মমতা

    তিনি (Suvendu Adhikari) আরও বলেন, “প্রত্যেক ঘটনাতে সেনাকে অপমান করা হয়েছে। অবন্তিপোরায় জঙ্গি হামলার পর যখন আমাদের বায়ুসেনা যখন ভিতরে ঢুকে মেরে এসেছিল, তখন মুখ্যমন্ত্রী নবান্নের গেটের বাইরে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন, প্রমাণ কোথায়?” শুভেন্দু এদিন আরও বলেন, “মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) একবার সারা রাত নবান্নে কাটিয়েছেন। কেন জানেন? আর্মি একটা সার্ভে করে। বড় বড় ব্রিজে কত গাড়ি যাতায়াত করে ইন্টারন্যাশানালি, সেটাকে কাউন্ট করার একটা সার্ভে হয় কয়েক বছর অন্তর অন্তর। এক বছর গাড়ি কাউন্ট করছিল দ্বিতীয় হুগলি সেতুতে। তখন মুখ্যমন্ত্রী বলে ওঠেন, আর্মি ঢুকে পড়েছে!” ঘটনার রেশ ধরেই শুভেন্দু বলতে থাকেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন, এটা যেন আলাদা দেশ, যে সেনা ঢুকে পড়ল? কেন? তার প্রতিবাদে তিনি সেই রাতে নবান্নে ছিলেন।” শুভেন্দুর প্রশ্ন, “এটা কোন ধরনের মানসিকতা? এটা দেশ বিরোধীদের মানসিকতা।” তখনই তিনি অভিযোগ করেন, “টুকরে টুকরে গ্যাঙের মানসিকতা মুখ্যমন্ত্রীর।”

    প্রশাসন ও কলকাতা পুলিশের বিরুদ্ধে অনুমতি না দেওয়ার অভিযোগ

    প্রসঙ্গত সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাকে দেখে ২০০ সেনা পালিয়েছে। আমি বললাম আপনারা কেন পালাচ্ছেন। আপনারা বিজেপির কথায় এটা করেছেন। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। কোনও সমস্যা থাকলে আমাদের আগে জানাতে পারতেন।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক। জল গড়ায় আদালত পর্যন্ত। মেয়ো রোডে প্রতিবাদে বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হন প্রাক্তন সেনা কর্মীরা। প্রশাসন ও কলকাতা পুলিশ তাঁদের অনুমতি দিচ্ছে না, এমন অভিযোগও ওঠে। সে প্রসঙ্গেও এদিন শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “ওঁদের কেউ পঁচিশ বছর, কেউ কুড়ি বছর, জীবনের যে প্রাইম টাইম, তাঁরা দেশের সেবায় নিয়োজিত করেছেন। এখনও দেশকে শক্তিশালী করার জন্য কাজ করছেন। তাঁদের যে অপমান করা হয়েছে, তাঁরা প্রতিবাদ করতে এখানে বসতে চান। কলকাতা পুলিশ ও রাজ্য সরকার অনেক শর্ত চাপিয়েছে, যাতে এখানে কোনওভাবেই করতে না পারেন।”

  • SSC Scam: এসএসসি নিয়োগ দুর্নীতি, চার্জ গঠন পার্থ-পরেশ-অঙ্কিতাদের বিরুদ্ধে, এ বার শুরু হবে বিচার প্রক্রিয়া 

    SSC Scam: এসএসসি নিয়োগ দুর্নীতি, চার্জ গঠন পার্থ-পরেশ-অঙ্কিতাদের বিরুদ্ধে, এ বার শুরু হবে বিচার প্রক্রিয়া 

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি-র (SSC Scam) একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)-সহ মোট ২১ জনের বিরুদ্ধে চার্জ (SSC Scam) গঠন করল আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালত। বৃহস্পতিবার বিচারক বিশ্বরূপ শেঠ এই চার্জ গঠনের সিদ্ধান্ত নেন। এর ফলে এবার শুরু হবে বিচারপ্রক্রিয়া।

    কোন কোন ধারায় চার্জ গঠন

    এই মামলায় শুধুই প্রাক্তন শিক্ষামন্ত্রী নন, অভিযুক্তদের তালিকায় রয়েছেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী, তাঁর কন্যা, এসএসসি উপদেষ্টা কমিটির প্রধান-সহ আরও অনেক প্রভাবশালী নাম। আদালত সূত্রে খবর, অপরাধমূলক ষড়যন্ত্র (IPC 120B), প্রমাণ নষ্ট করা (IPC 201), প্রতারণা (IPC 420), নথি জাল করা (IPC 467, 468) ও জাল নথি ব্যবহার (IPC 471)— এই ধারাগুলোতে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে।

    কারা রয়েছেন?

    নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের দায়ের করা মামলায় এই প্রথমবার চার্জ গঠন হলো। মামলার শুনানি আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হবে। মামলার নথি অনুযায়ী অভিযুক্তদের মধ্যে আছেন— পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী, এসএসসি উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, সমরজিৎ আচার্য, নিয়োগ কর্তা (SSC Scam) কল্যাণময় গঙ্গোপাধ্যায়, আধিকারিক অশোক সাহা ও পর্ণা বসু। নাম রয়েছে বেশ কিছু এজেন্টেরও, পাশাপাশি নাইসা আধিকারিক পঙ্কজ বনশল ও নীলাদ্রি দাসের।

    শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি পার্থ

    শারীরিক অসুস্থতার কারণে (SSC Scam) দীর্ঘ পাঁচ মাস ধরে হাসপাতালে ভর্তি পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবারও তিনি হাসপাতালের শয্যা থেকে সওয়াল করে নিজেকে নির্দোষ দাবি করেন। তাঁর বক্তব্য— “আমায় মুক্তি দিন, সমাজের সামনে দাঁড়াতে দিন। জেলের অন্ধকারে আমাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে।” তবে আদালত তাঁর এই আবেদন খারিজ করে দেয়। একইভাবে পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা আদালতে মামলা থেকে অব্যাহতির আর্জি জানালেও বিচারক তা গ্রহণ করেননি। তাঁদের দাবি ছিল— তাঁরা নির্দোষ। আইনজীবীর সওয়ালে বলা হয়, অঙ্কিতা নিজের যোগ্যতাতেই চাকরি পেয়েছিলেন। তখন পরেশ অধিকারী কোনও পদে ছিলেন না, তাই প্রভাব খাটানোর প্রশ্নই ওঠে না। প্রসঙ্গত, ২০১৬ সালে এসএসসি পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে চাকরি পান অঙ্কিতা অধিকারী। কিন্তু সেই নিয়োগকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন ববিতা সরকার নামে আরেক প্রার্থী। ২০২২ সালের মে মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ অঙ্কিতার চাকরি বাতিল করে দেয় এবং প্রাপ্ত বেতনের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেয়।

  • Suvendu Adhikari: কেন বিধানসভায় রক্ষী নিয়ে মুখ্যমন্ত্রী? স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুভেন্দুর

    Suvendu Adhikari: কেন বিধানসভায় রক্ষী নিয়ে মুখ্যমন্ত্রী? স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করার ঘটনায় স্পিকারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা (Contempt Of Court) দায়ের করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুর অভিযোগ, হাইকোর্টের নির্দেশেই বিধানসভায় নিরাপত্তারক্ষী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। সেই অনুযায়ী ১ সেপ্টেম্বর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একটি নির্দেশিকা জারি করেছিলেন। সেখানে স্পষ্ট জানানো হয়েছিল— মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কোনও মন্ত্রীর নিরাপত্তারক্ষী বিধানসভায় ঢুকতে পারবেন না।

    স্পিকারের আদালত অবমাননা (Contempt Of Court)!

    শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, মুখ্যমন্ত্রীর রক্ষীদের প্রবেশের অনুমতি দিয়ে স্পিকার আদালতের নির্দেশ অমান্য করেছেন। শুধু তাই নয়, আদালতে শুভেন্দুর আইনজীবী আবেদন করেছেন যাতে বিধানসভার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। এই মামলার শুনানি আগামী সপ্তাহে হতে পারে। তার আগেই রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে। যদিও তৃণমূল এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি, বিজেপির অভিযোগ— স্পিকারের এই সিদ্ধান্ত আদালতের রায়কে অগ্রাহ্য করার সামিল।

    হাইকোর্টের নির্দেশ কার্যকর হচ্ছে, অন্যদিকে মুখ্যমন্ত্রীকে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়

    বিশ্লেষকরা বলছেন, একদিকে হাইকোর্টের নির্দেশ কার্যকর হচ্ছে, অন্যদিকে মুখ্যমন্ত্রীকে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়— তাহলে কি বিধানসভায় আইন সমানভাবে প্রযোজ্য নয়? শুভেন্দুর (Suvendu Adhikari) আইনজীবীর যুক্তি, বিধানসভার স্পিকার নিজেই জানিয়েছিলেন কোনও বিধায়ক নিরাপত্তারক্ষী নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না। তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষীসহ প্রবেশ করেছেন, যা আদালত অবমাননার সমান।

    শুভেন্দুর মামলায় কী রায় দিয়েছিলেন বিতারপতি অমৃতা সিনহা?

    এর আগে, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় ঢোকার অনুমতি চেয়ে মামলা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল— তৃণমূল বিধায়কদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের প্রবেশাধিকার রয়েছে, অথচ বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। সে সময় হাইকোর্ট হস্তক্ষেপ করেনি। তবে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, বিধানসভার আইন অনুযায়ী সেই নোটিস বহাল থাকবে। পাশাপাশি তাঁর পর্যবেক্ষণ ছিল— বিধানসভার সচিবকে নিশ্চিত করতে হবে যাতে এই নিয়ম সব দলের বিধায়কদের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হয়।

LinkedIn
Share