Tag: madhyom bangla

madhyom bangla

  • Cooking Oil: তেলেই রয়েছে লিভারের সুস্থতার চাবিকাঠি! জানেন কেমন ভাবে তেল ব্যবহার করতে হবে?

    Cooking Oil: তেলেই রয়েছে লিভারের সুস্থতার চাবিকাঠি! জানেন কেমন ভাবে তেল ব্যবহার করতে হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: তেলেই হবে কিস্তিমাত! লিভার নিয়ে অনেকেই ভোগেন। কম বয়স থেকেই বাড়ছে লিভারের সমস্যা। ফ্যাটি লিভার কিংবা হজমের নিয়মিত গোলমাল, এমন নানান সমস্যায় জর্জরিত অনেকেই। লিভার সুস্থ রাখতে এবং স্বাভাবিক জীবন যাপন করতে কয়েকটি বিষয়ে বাড়তি নজরদারির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতীয়দের মৃত্যুর অন্যতম কারণ লিভারের রোগ। সাম্প্রতিক তথ্য অনুযায়ী,  দেশের মোট মৃত্যুর ৬৬ শতাংশ লিভার ঘটিত রোগের কারণে হয়। প্রতি তিন জনে একজন ভারতীয় লিভারের অসুখে ভোগেন। তাই লিভার নিয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন বলেই মনে করছেন চিকিৎস মহল।
    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, লিভার সুস্থ রাখতে রান্নার তেল নিয়ে বাড়তি সতর্কতা জরুরি। কারণ লিভারের রোগের অন্যতম কারণ তেল!

    কোন তেল বিপজ্জনক?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, অতিরিক্ত তেল লিভারের জন্য বিপজ্জনক। রান্নায় নিয়মিত অতিরিক্ত তেল ব্যবহার করলে বাড়তি বিপদ তৈরি হয়। তাই তেল ব্যবহারের ক্ষেত্রে নজরদারি প্রয়োজন। পুষ্টিবিদদেরা জানাচ্ছেন, রান্নায় অনেকেই সোয়াবিন তেল ব্যবহার করেন। কিন্তু অতিরিক্ত সোয়াবিন তেলের ব্যবহার লিভারের জন্য ক্ষতিকারক। বিশেষত উচ্চ তাপে সোয়াবিন তেলে মধ্যে ক্ষতিকার উপাদান তৈরি হয়। যা শরীরে বিশেষত লিভারের উপরে বাড়তি চাপ তৈরি করে। তাই নিয়মিত সোয়াবিন তেল ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা জরুরি বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। রান্নায় সর্ষের তেল ব্যবহার করা তুলনামূলক কম ক্ষতিকারক বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, সর্ষের তেলে উচ্চ তাপে রান্না করলেও বাড়তি ক্ষতি হয় না। তবে পরিমাণের দিকে নজরদারি জরুরি। তাঁরা জানাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রে পরিমাণ সমস্যা তৈরি করছে। সর্ষের তেলের অতিরিক্ত পরিমাণ ব্যবহারের জেরে হৃদরোগ এবং লিভারের রোগের ঝুঁকি বাড়ছে। তাই পরিমিত পরিমাণ অর্থাৎ নিয়মিত চার চামচ সর্ষের তেলে ব্যবহার করলে লিভারের রোগ এড়ানো সম্ভব। তেলের পুনরায় ব্যবহার লিভারের জন্য খুব বিপজ্জনক বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, অনেকেই লুচি বা চপ-কাটলেট ডুবো তেলে ভাজেন। পুনরায় সেই তেল অন্য রান্নায় ব্যবহার করেন। এই ধরনের তেল আবার ব্যবহার করলে, শরীরে নানান রাসায়নিক প্রতিক্রিয়া শুরু হয়। এর ফলে লিভারে একাধিক রোগের ঝুঁকিও বেড়ে যায়।

    কীভাবে তেল ব্যবহার করলে লিভারের রোগের ঝুঁকি কমবে?

    চিকিৎসকদের একাংশের পরামর্শ, ডুবো তেলে রান্না করা খাবার খাওয়া কমাতে হবে। তাঁরা জানাচ্ছেন, লিভার সুস্থ রাখতে কম তেলের রান্নায় অভ্যস্ত হতে হবে। তাহলে অনেক রোগ এড়ানো সহজ হবে। বিশেষত দোকানে, রেস্তোরাঁয় অধিকাংশ সময়েই রান্নায় তেল পুনঃব্যবহার হয়। তাই দোকানের ভাজাভুজি এড়িয়ে চলা প্রয়োজন। সামান্য তেল ব্যবহার করে স্যালাড জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, যেকোনও সব্জি কিংবা মাংসের পদ তৈরির সময়, আগেই কাঁচা অবস্থায় অল্প তেল মাখিয়ে দেওয়া যেতে পারে। তারপরে সেই সব্জি কিংবা মাংস অল্প আঁচে, ধীরে ধীরে রান্না করলে স্বাদ ও স্বাস্থ্য, দুই ভালো হবে। তিলের তেলে রান্নার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, তিলের তেল শরীরের জন্য কম বিপজ্জনক। কিন্তু এই তেল অল্প আঁচেও খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। ধোঁয়া ওঠে। তাই সাবধানে অল্প পরিমাণ তিলের তেলে রান্না করলে লিভারের রোগ প্রতিরোধ সহজ হবে।

  • Operation Baam: শুরু ‘অপারেশন বাম’, বালোচ বিদ্রোহীদের ১৭ হামলায় কেঁপে উঠল পাকিস্তান

    Operation Baam: শুরু ‘অপারেশন বাম’, বালোচ বিদ্রোহীদের ১৭ হামলায় কেঁপে উঠল পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: বালোচ বিদ্রোহী সংগঠন বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) পাকিস্তানের ভেতরে শুরু করেছে বড়সড় অভিযান—‘অপারেশন বাম’ (Operation Baam)। সংগঠনের তরফে জানানো হয়েছে , এই অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত ১৭টি হামলা চালানো হয়েছে। মঙ্গলবার রাতে বালোচিস্তানের বিভিন্ন সরকারি ভবনে বিস্ফোরণ ঘটে, যা গোটা অঞ্চলকে নাড়িয়ে দেয়।

    ‘অপারেশন বাম’ শব্দের অর্থ কী?

    ‘বাম’ শব্দটি স্থানীয় ভাষায় ‘ভোর’ বোঝায়। এই নামেই অভিযান চালাচ্ছে বিএলএফ, যারা বহুদিন ধরেই স্বাধীন বালোচিস্তানের (Operation Baam) দাবি তুলে আসছে। পাকিস্তানি দৈনিক দ্য ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বালোচিস্তানের তুরবাত এলাকায় এক বাড়িতে গ্রেনেড হামলায় নারী ও শিশু সহ পাঁচজন আহত হয়েছেন। বিস্ফোরণে বাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গ্রেনেড ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। এছাড়া সিবি এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। কেচ জেলার তুরবাতে মকরান ডিভিশনের এক ডিভিশনাল হেডকোয়ার্টারের আধিকারিক মহম্মদ ইউনুসের বাড়িও হামলার শিকার হয়। এসব হামলা থেকে বোঝা যাচ্ছে, বালোচ বিদ্রোহীরা (Operation Baam) আবারও সংগঠিত হচ্ছে।

    হামলার লক্ষ্য পাকিস্তানের সেনা চেকপোস্ট, প্রশাসনিক ভবন

    এএনআই জানিয়েছে, এই হামলাগুলোর লক্ষ্য ছিল পাকিস্তানের সেনা চেকপোস্ট, প্রশাসনিক ভবন ও গুরুত্বপূর্ণ পরিকাঠামো। বিএলএফ মুখপাত্র গওহারাম বালোচ এক বিবৃতিতে জানান, ‘অপারেশন বাম’ বিস্তৃত হবে মাকরান উপকূল থেকে শুরু করে কোহ-ই-সুলেমানের পাহাড়ি অঞ্চল পর্যন্ত।বিদ্রোহীদের একের পর এক হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে বালোচিস্তানের নিরাপত্তা ব্যবস্থা। সেনা হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে বিভিন্ন গ্রামীণ অঞ্চলে নজরদারি চালানো হচ্ছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। এই অভিযানের জেরে অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। অনেক জায়গায় স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরোতে পারেননি। আতঙ্কে ব্যবসা-বাণিজ্য, স্কুল-কলেজ, যানবাহন চলাচল—সব কিছুই কার্যত স্তব্ধ হয়ে যায়।‘অপারেশন বাম’-এর কারণে পাকিস্তান এখন রীতিমতো কোণঠাসা।একের পর এক বিস্ফোরণ ও হামলায় সেনা ও প্রশাসনের উপর চাপ বাড়ছে।

  • India vs England: পন্থের চোট, চিন্তায় ভারত! জো-রুটের ধ্রুপদী ইনিংসে প্রথম দিনে ভালো জায়গায় ইংল্যান্ড

    India vs England: পন্থের চোট, চিন্তায় ভারত! জো-রুটের ধ্রুপদী ইনিংসে প্রথম দিনে ভালো জায়গায় ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: এজবাস্টনে ঐতিহাসিক জয়ের পর লর্ডসে টেস্টের প্রথম দিনেই চাপে পড়ে গেল ভারত (India vs England)। লর্ডসের প্রথম দিন শেষে ম্যাচের রাশ স্পষ্টভাবেই ইংল্যান্ডের হাতে। দিনের শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ২৫১। রুট ৯৯ ও স্টোকস ৩৯ রানে অপরাজিত রয়েছেন। তার উপর ঋষভ পন্থের চোট ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে।

    পন্থের চোট, চিন্তায় ভারত

    ইংল্যান্ডের ইনিংসের ৩৪তম ওভারে একটি বল আটকাতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন ঋষভ পন্থ। মাঠ ছাড়তে হয় তাঁকে। পরিবর্তে উইকেট রক্ষা করতে নামতে হয়েছে ধ্রুব জুরেলকে। যশপ্রীত বুমরা বল করেছিলেন লেগ স্টাম্পের কিছু বাইরে। পন্থ (Rishabh Pant) বাঁ দিকে ঝাঁপিয়ে বল ধরার চেষ্টা করেন। যাতে ইংল্যান্ড ৪ রান বাই না পেয়ে যায়। বল ঠিক মতো আটকাতে পারেননি পন্থ। বল তাঁর বাঁ হাতের একটি আঙুল ছুঁয়ে চলে যায়। তাতেই চোট পান পন্থ। ভারতীয় দলের সহ-অধিনায়কের মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। পন্থ যদি ব্যাট করতে না পারেন তাহলে চাপে পড়ে যাবে ভারত। কারণ ২০১৭ সালে এমসিসি যে নিয়ম তৈরি করেছিল, সেই অনুযায়ী উইকেটরক্ষক আহত হলে বা অসুস্থ হয়ে পড়লে মাঠের আম্পায়ারদের অনুমতি নিয়ে পরিবর্ত উইকেটরক্ষক নামানো যায়। কিন্তু পরিবর্ত হিসাবে নামা ক্রিকেটার ব্যাট করতে পারেন না। প্রথম একাদশে থাকা কোনও ক্রিকেটার মাথায় চোট পেলে বা খেলা চলার সময় কোভিড ১৯এ আক্রান্ত হলে, তাঁর পরিবর্ত ক্রিকেটার ব্যাট এবং বল করতে পারেন। এ ছাড়া সব ক্ষেত্রে পরিবর্ত ক্রিকেটার শুধু ফিল্ডিং করতে পারেন। চোটের জন্য পন্থ ব্যাট করতে না পারলে ভারতকে ১০জন ব্যাটারেই খেলতে হবে।

    দ্রুত উইকেট তোলাই লক্ষ্য

    এজবাস্টনে হারের পর লর্ডসে খেলার ধরনই বদলে ফেলল ইংল্যান্ড। ফলে উইকেট তুলতে সমস্যা হল ভারতেরও। প্রথম দিনের খেলা শেষে ইংল্যান্ডে রান ৪ উইকেটে ২৫১। ৯৯ রানে অপরাজিত রয়েছেন জো রুট। টেস্টে নিজের ৩৭ নম্বর শতরানের সামনে তিনি। সঙ্গে রয়েছেন অধিনায়ক বেন স্টোকস। ৩৯ রান করে খেলছেন তিনি। সারা দিন ধরে উইকেট তোলার অনেক চেষ্টা করেছে ভারত। বুমরা, আকাশদীপেরা অনেক পরিশ্রম করেছেন। কিন্তু উইকেট থেকে কোনও সাহায্য পাননি তাঁরা। এই উইকেটে বাউন্সও খুব কম। প্রথম দিনই অনেক বল দুই ড্রপে উইকেটরক্ষকের কাছে গিয়েছে। এই পিচে উইকেট তোলা যে সহজ নয় তা প্রথম দিনই বোঝা গিয়েছে। তবে, দ্বিতীয় দিনে দ্রুত উইকেট না তুলতে পারলে চিন্তা বাড়বে ভারতের।

  • Daily Horoscope 11 July 2025: পেটের কষ্ট বাড়তে পারে এই রাশির জাতকরা

    Daily Horoscope 11 July 2025: পেটের কষ্ট বাড়তে পারে এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

     

    মেষ

    ১) মায়ের তরফ থেকে কষ্ট পেতে পারেন।

    ২) কাজের চাপ বাড়তে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে।

    ২) কপালে অপমান জুটতে পারে।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

     

    মিথুন

    ১) অধিক খরচের জন্য চিন্তা বাড়বে।

    ২) প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে।

    ৩) সখপূরণ হবে।

     

    কর্কট

    ১) শেয়ারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে।

    ২) পেটের কষ্ট বাড়তে পারে।

    ৩) বিবাদে জড়াবেন না।

    সিংহ

    ১) সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে।

    ২) মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে।

    ৩) গুরুজনদের পরামর্শ মেনে চলুন।

    কন্যা

    ১) প্রেমের ব্যাপারে মনঃকষ্ট বাড়তে পারে।

    ২) বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    তুলা

    ১) রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে।

    ২) উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।

    ৩) পরিবারের সঙ্গে সময় কাটান।

    বৃশ্চিক

    ১) প্রেমের অশান্তি মিটে যেতে পারে।

    ২) কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    ধনু

    ১) কাউকে কোনও ব্যাপারে কথা দেবেন না।

    ২) আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন।

    ৩) ধৈর্য ধরুন।

    মকর

    ১) গবেষণার কাজে সাফল্য লাভ।

    ২) খুব নিকট কোনও মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কুম্ভ

    ১) সখ মেটাতে বাড়তি খরচ হতে পারে।

    ২) কোনও বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ।

    ৩) দিনটি অনুকূল।

    মীন

    ১) মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময়।

    ২) কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে।

    ৩) ভালোই কাটবে দিনটি।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Health Insurance: চিকিৎসা খরচে লাগাম টানতে উদ্যোগী কেন্দ্র, আসছে স্বাস্থ্য বীমা পাওনার পোর্টাল

    Health Insurance: চিকিৎসা খরচে লাগাম টানতে উদ্যোগী কেন্দ্র, আসছে স্বাস্থ্য বীমা পাওনার পোর্টাল

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন হাসপাতালে রোগীদের কাছ থেকে অতিরিক্ত চিকিৎসা খরচ আদায় করার অভিযোগ দীর্ঘদিনের (Health Insurance)। এবার সেই অভিযোগে সিলমোহর দিল কেন্দ্রীয় সরকার ও ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI)। এই ধরনের অনিয়ম যাতে ভবিষ্যতে না ঘটে, তা নিশ্চিত করতে কেন্দ্র সরকার নতুন পরিকল্পনা নিচ্ছে (Finance Ministry)।

    আসছে স্বাস্থ্য বীমা পাওনার (Health Insurance Claim) পোর্টাল

    অতিরিক্ত চার্জ থেকে রোগীদের রক্ষা করতে, কেন্দ্রের অর্থমন্ত্রক ও IRDAI মিলে স্বাস্থ্য বীমা পাওনা সংক্রান্ত একটি পোর্টাল চালুর কথা ভাবছে। এই পোর্টালের মাধ্যমে বীমা সংস্থা (Health Insurance), হাসপাতাল এবং রোগীদের মধ্যে একটি স্বচ্ছ সংযোগ গড়ে উঠবে। এই উদ্যোগের অংশ হিসেবেই ন্যাশনাল হেলথ ক্লেইমস এক্সচেঞ্জ (NHCE) নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, যেখানে চিকিৎসা সংক্রান্ত খরচ নির্ধারণে একাধিক স্তরে নজরদারি থাকবে। বিশেষজ্ঞদের মতে, এই তত্ত্বাবধানে হাসপাতালগুলো নিজেদের ইচ্ছামতো অতিরিক্ত চার্জ নিতে পারবে না, যা সাধারণ মানুষের জন্য অনেকটাই স্বস্তির (Finance Ministry)।

    স্বাস্থ্যসেবার ব্যয় বেড়েই চলেছে (Health Insurance)

    সম্প্রতি আওন গ্লোবাল মেডিকেল ট্রেন্ড রেটস নামের একটি সংস্থার সমীক্ষা অনুযায়ী, ২০২৫ সালে ভারতের স্বাস্থ্যসেবার ব্যয় ১৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এই হারে বৃদ্ধি বৈশ্বিক গড় ১০ শতাংশের চেয়েও বেশি। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে চিকিৎসা ব্যয় ১২ শতাংশ বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ধস (Health Insurance)

    স্বাস্থ্যবিমার প্রিমিয়াম আয়ে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। ২০২৪-২৫ অর্থবর্ষে দেশের স্বাস্থ্যবিমার প্রিমিয়াম ইনকাম নেমে এসেছে মাত্র ৯ শতাংশে, যেখানে এর আগের বছর এই হার ছিল ২০ শতাংশেরও বেশি। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে প্রায় অর্ধেক হারে কমে গেছে স্বাস্থ্যবিমার বাজারে প্রবাহিত অর্থ। বিশেষজ্ঞদের মতে, এর প্রধান কারণ হল বিমার প্রিমিয়াম বারবার বাড়তে থাকায় তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেক মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার এখন আর নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করতে পারছেন না। ফলে একদিকে নতুন পলিসি কেনার আগ্রহ কমেছে, অন্যদিকে পুরনো পলিসিগুলির পুনর্নবীকরণেও অসুবিধা হচ্ছে। এই পরিস্থিতিতে একদিকে যেমন স্বাস্থ্যসুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ, তেমনই দীর্ঘমেয়াদে বিমা শিল্পের উপরও তার নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • Russian Labour Ministry: ১০ লক্ষ ভারতীয় কর্মী নিয়োগের পরিকল্পনা নেই, জানাল রাশিয়া

    Russian Labour Ministry: ১০ লক্ষ ভারতীয় কর্মী নিয়োগের পরিকল্পনা নেই, জানাল রাশিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সেদেশে তৈরি হয়েছে শ্রমিক সংকট। এই পরিস্থিতিতে রাশিয়া (Russian Labour Ministry) নাকি ভারত থেকে ১০ লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে, এমনই এক প্রতিবেদন সম্প্রতি প্রকাশিত হয়েছে দ্য মস্কো টাইমস-এ। প্রতিবেদনে অনুসারে, উরাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান আন্দ্রে বেসেদিন সম্প্রতি এই মন্তব্য করেন (Indian worker)। তিনি জানান, রাশিয়ায় ভারতীয় শ্রমিক নিয়োগের পরিকল্পনা রয়েছে। শুধু ভারত নয়, শ্রীলঙ্কা ও উত্তর কোরিয়া থেকেও কর্মী নিয়োগের কথা বিবেচনা করা হয়েছে বলে জানানো হয়।

    অস্বীকার করল রাশিয়ার শ্রম মন্ত্রক

    তবে রাশিয়ার শ্রম মন্ত্রক (Russian Labour Ministry) এই দাবি অস্বীকার করেছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ ধরনের কোনও পরিকল্পনা বর্তমানে সরকারের নেই।  প্রসঙ্গত, জানা গেছে গত এক বছরে ৪,০০০-এর বেশি ভারতীয় রাশিয়ার (Russian Labour Ministry) সেন্ট পিটার্সবার্গে চাকরির জন্য আবেদন করেছেন। অনেক ভারতীয় শ্রমিক বর্তমানে কালিনিনগ্রাদ ও মস্কোর বিভিন্ন নির্মাণ প্রকল্পে যুক্ত আছেন।

    ভারতীয় নাগরিকদের জন্য বরাদ্দ রয়েছে ৭১,৮১৭টি জায়গা

    চলতি বছরের শুরুতে রাশিয়ার (Russian Labour Ministry) কিছু ব্যবসায়িক গোষ্ঠী ভারতীয় শ্রমিকদের নিয়ে পরীক্ষামূলক নিয়োগ কর্মসূচিও শুরু করে। এর আওতায় নির্মাণ শ্রমিকদের একটি পাইলট প্রোগ্রাম চালানো হয়। তবে রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, এই প্রকল্পগুলি খুব একটা সফল হয়নি। রাশিয়ায় ক্রমবর্ধমান শ্রমিক সংকটের মধ্যে, ২০২৪ সালে বিদেশি কর্মী নিয়োগের জন্য মোট ২,৩৪,৯০০টি পদ নির্ধারণ করেছে রুশ সরকার। এই কোটা অনুযায়ী, বিভিন্ন দেশের শ্রমিকদের রাশিয়ার নির্মাণ, উৎপাদন, পরিষেবা ও কৃষি খাতে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মোট কোটার মধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সংরক্ষিত করা হয়েছে ৭১,৮১৭টি পদ।

    রাশিয়ার শ্রম মন্ত্রণালয় (Russian Labour Ministry) এই তথ্য নিশ্চিত করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির বহু পুরুষ নাগরিক সামরিক দায়িত্বে নিযুক্ত হওয়ায়, অভ্যন্তরীণ শ্রমবাজারে ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে। বিশেষ করে নির্মাণ, পরিবহণ, কৃষি এবং বিভিন্ন পরিষেবা খাতে অভাব দেখা দিয়েছে দক্ষ ও অদক্ষ শ্রমিকের।

  • India’s lithium-ion battery: ভারতে লিথিয়াম-আয়ন ব্যাটারির চাহিদা বাড়ছে, ঘাটতি মেটাতে সক্রিয় সরকার

    India’s lithium-ion battery: ভারতে লিথিয়াম-আয়ন ব্যাটারির চাহিদা বাড়ছে, ঘাটতি মেটাতে সক্রিয় সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: পধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত প্রতিদিন ডিজিটাইজেশনের দিকে এগোচ্ছে। এই আবহে ভারতে বৈদ্যুতিক যানবাহন (EV), স্টেশনারি স্টোরেজ এবং কনজ্যুমার ইলেকট্রনিক্সের দ্রুত বিকাশ ঘটছে। এর ফলে ২০৩০ সালের মধ্যে দেশে লিথিয়াম-আয়ন ব্যাটারির (LiB) চাহিদা ১১৫ গিগাওয়াট-ঘন্টা (GWh)-তে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। অ্যাসেনচার (Accenture) ও ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA)-এর যৌথভাবে প্রস্তুত করা রিপোর্টে এমনই পূর্বাভাস মিলেছে। রিপোর্ট অনুযায়ী, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে শুধুমাত্র ইভি খাতে লিথিয়াম-আয়ন ব্যাটারির (India’s lithium-ion battery) চাহিদা বার্ষিক ৪৮% হারে বাড়বে, যেখানে স্টেশনারি স্টোরেজে ১৪% এবং কনজ্যুমার ইলেকট্রনিক্সে ৩% হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

    লিথিয়াম-আয়ন ব্যাটারির চাহিদা বৃদ্ধির কারণ

    ভারতে লিথিয়াম-আয়ন ব্যাটারির (India’s lithium-ion battery) চাহিদা বৃদ্ধির মূল কারণ হল বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধি। এছাড়াও সৌর ও বায়ুবিদ্যুতের মতো নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণে লিথিয়াম-আয়ন ব্যাটারির ব্যবহার বাড়ছে। গ্রিড-ভিত্তিক এবং অন্যান্য শক্তি সঞ্চয় ব্যবস্থার জন্য লিথিয়াম-আয়ন ব্যাটারির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। স্মার্টফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটের জন্য এই ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি।

    সরকারের সাহায্য

    সরকারের প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (PLI) স্কিমের ফলে দেশে ব্যাটারি উৎপাদন ক্ষমতা ২০৩০ সালের মধ্যে ২২০ গিগাওয়াট-ঘন্টা-তে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে ওলা ইলেকট্রিক (Ola Electric), রিলায়েন্স নিউ এনার্জি সোলার (Reliance New Energy Solar), ও রাজেশ এক্সপোর্ট (Rajesh Exports) এই স্কিমের আওতায় ৪০ গিগাওয়াট-ঘন্টা উৎপাদনের অনুমোদন পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, চাহিদা মেটাতে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, পুনর্ব্যবহার যোগ্য ব্যাটারির পরিমাণও বাড়াতে হবে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, বর্তমানে ভারতে ব্যবহৃত ব্যাটারির মাত্র ১% পুনর্ব্যবহার হয়। এতে একদিকে যেমন পরিবেশগত ঝুঁকি বেড়ে যাচ্ছে, অন্যদিকে হারিয়ে যাচ্ছে একটি সম্ভাব্য ৩.৫ বিলিয়ন ডলারের অর্থনৈতিক সুযোগ। ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA)-এর চেয়ারম্যান পঙ্কজ মোহিন্দরু বলেন, “টেকসইতা হলো এই সময়ের সবচেয়ে বড় অর্থনৈতিক সুযোগগুলির একটি… ভারত যদি এখনই পদক্ষেপ নেয়, তাহলে একটি শক্তিশালী চক্রাকার ব্যাটারি অর্থনীতি গড়ে তোলা সম্ভব হবে। এতে আমদানি নির্ভরতা কমবে এবং ভারত বিশ্বে ক্লিন টেকনোলজির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।”

  • Operation Sindoor: রাফাল ধ্বংস করতে পারেনি পাকিস্তান! আসলে কী ঘটেছিল জানেন?

    Operation Sindoor: রাফাল ধ্বংস করতে পারেনি পাকিস্তান! আসলে কী ঘটেছিল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: একটি নজিরবিহীন ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে ভারত পাকিস্তানকে এমনভাবে বিভ্রান্ত করেছে যে, ইসলামাবাদ ভেবেছে তারা একটি ভারতীয় রাফালে যুদ্ধবিমান ধ্বংস করেছে। বাস্তবে, পাকিস্তান ধ্বংস করেছে একটি অত্যাধুনিক এআই-চালিত ডিকয়, যা রাফালের অংশ। ভারতের সঙ্গে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চলাকালে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার যে দাবি পাকিস্তান করেছিল, সেটিকে ‘পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছে বিমানটির নির্মাতা ফরাসি সংস্থা দাঁসো অ্যাভিয়েশনও। সংস্থাটির প্রধান নির্বাহী এরিক ট্রাপিয়ার এক সাক্ষাৎকারে সাফ জানিয়েছেন, পাকিস্তানি সেনারা রাফাল ছুঁতেও পারেনি। ভারত সে সময় একটি রাফাল হারালেও সেটি যান্ত্রিক ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কোনো রকম হামলায় নয়।

    রাফালের এক্স-গার্ড কী?

    রাফালে যুদ্ধবিমানে ব্যবহৃত এক্স-গার্ড একটি এআই-চালিত, ফাইবার-অপটিক টোয়েড ডিকয় সিস্টেম। এটি শত্রুর সবচেয়ে উন্নত রাডার ও মিসাইল গাইডেন্স সিস্টেমকে ভুল পথে চালিত করে। সিস্টেমটি রাডার সিগন্যাল, ডপলার এফেক্ট এবং রাফালের মতো সিগনেচার তৈরি করে, যা শত্রু মিসাইল বা জেটকে বিভ্রান্ত করে। এটি এক ধরনের ‘দৃশ্যমানহীন উইংম্যান’ হিসেবে কাজ করে।

    রাফাল যুদ্ধবিমান

    ফরাসি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাঁসো অ্যাভিয়েশনের প্রধান বলেন, “অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের ওই যুদ্ধবিমানটি আকাশে যান্ত্রিক গোলযোগের শিকার হয় এবং সে কারণেই ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার সঙ্গে পাকিস্তানের হামলার কোনো ধরনের সংযোগ নেই। পাকিস্তানি হামলার কোনো চিহ্নও বিমানের রেকর্ডে পাওয়া যায়নি।” তিনি আরও স্পষ্ট করে বলেন, “রাফালের স্বয়ংক্রিয় সুরক্ষা ও পর্যবেক্ষণ প্রযুক্তি ‘স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম’-এ এমন কোনো তথ্য ধরা পড়েনি, যা থেকে বোঝা যায় বিমানটি শত্রুপক্ষের আক্রমণের মুখে পড়েছিল। আমাদের কাছে থাকা ফ্লাইট লগ বা উড্ডয়নের তথ্য বিশ্লেষণ করে যুদ্ধকালীন কোনো ক্ষয়ক্ষতির ইঙ্গিত মেলেনি।” দাঁসোর পক্ষ থেকে আরও দাবি করা হয়, যুদ্ধক্ষেত্রে কোনো বিমান যদি সত্যিই শত্রুর আক্রমণে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হতো, তবে তারা সেই তথ্য কখনোই গোপন করত না।

    চিনের ছায়াযুদ্ধ

    রাফাল একটি নিম্নমানের বিমান (Rafale is low quality war plane)। এই বিমানের উপর ভরসা করে যুদ্ধ জেতা যায় না। বিশ্ব জুড়ে এমন কথা প্রচার করা শুরু করেছে চিন (Chaina)। সংবাদসংস্থা এপি ফরাসি গোয়েন্দা সংস্থার রিপোর্ট উদ্ধৃত করে বলেছে, দেশে দেশে চিনের দূতাবাসের মিলিটারি অ্যাটাসে (defence/militae attachés) বা সামরিক দূতদের বেজিং নির্দেশ দিয়েছে, রাফাল মোটেই নির্ভরযোগ্য যুদ্ধ বিমান নয়, এই মর্মে প্রচার চালাতে। দেশগুলির সমর বিশেষজ্ঞ, অস্ত্র কেনাবেচার ব্যবসায় যুক্ত প্রতিষ্ঠানগুলির সঙ্গে আলোচনায় রাফাল বিরোধী প্রচারে জোর দিতে বলা হয়েছে। চিন তার বিভিন্ন দূতাবাসের মাধ্যমে এই খবর ছড়াচ্ছে, যাতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া-র মতো দেশগুলি রাফাল না কিনে চিনা যুদ্ধবিমানের দিকে ঝুঁকে পড়ে।

    সম্পূর্ণ মিথ্যা দাবি

    ভারতের প্রতিরক্ষা সচিব আর. কে. সিং-ও পাকিস্তানের দাবিকে ‘নিছক গল্প’ বলে অভিহিত করেছিলেন। সিএনবিসি টিভি১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি নিশ্চিতভাবে বলতে পারি, পাকিস্তান একটিও রাফাল যুদ্ধবিমান গুলি করে নামাতে পারেনি।” ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেন, পাকিস্তানের দাবি “সম্পূর্ণ মিথ্যা।”

  • Water Crisis: বিশ্বের প্রথম ‘জলশূন্য’ শহর হতে চলেছে কাবুল, চরম সংকটে লক্ষ লক্ষ মানুষ

    Water Crisis: বিশ্বের প্রথম ‘জলশূন্য’ শহর হতে চলেছে কাবুল, চরম সংকটে লক্ষ লক্ষ মানুষ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের প্রথম ‘জলশূন্য’ শহর হতে চলেছে আফগানিস্তানের রাজধানী কাবুল (Water Crisis)। বর্তমানে এই শহর চরম জলসংকটের মুখে দাঁড়িয়ে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা মার্সি কর্পস-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, কাবুল হতে পারে আধুনিক যুগের প্রথম শহর, যেখানে সম্পূর্ণরূপে ভূগর্ভস্থ জল শেষ হয়ে যাবে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি না হলে ২০৩০ সালের মধ্যেই কাবুলের সমস্ত ভূগর্ভস্থ জলের (Kabul) উৎস শুকিয়ে যেতে পারে। এটি শুধুমাত্র শহরের ৭০ লক্ষ মানুষের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য এক গভীর সংকেত। দ্য গার্ডিয়ান-এর একটি প্রতিবেদন অনুযায়ী, গত দশকে কাবুলের ভূগর্ভস্থ জলের স্তর ৩০ মিটার পর্যন্ত নেমে গেছে।

    শহরের ৮০ শতাংশ ভূগর্ভস্থ জল পান করার অযোগ্য

    দ্রুত নগরায়ণ, জলবায়ু পরিবর্তন এবং অনিয়ন্ত্রিত ভূগর্ভস্থ জল ব্যবহারের কারণে কাবুলে জলের সংকট চরমে উঠেছে। কেবল জলস্বল্পতাই নয়, কাবুলের জলের গুণমানও আজ প্রশ্নের মুখে। মার্সি কর্পস-এর রিপোর্ট অনুযায়ী, শহরের ৮০ শতাংশ ভূগর্ভস্থ জল পান করার অযোগ্য। এতে রয়েছে পয়ঃনিষ্কাশনের বর্জ্য, লবণাক্ততা ও আর্সেনিকের মতো বিষাক্ত উপাদান। কাবুলের (Kabul) অনেক পরিবার প্রতিদিন মাত্র এক গ্লাস বিশুদ্ধ জলের জন্য লড়াই করে যাচ্ছেন। কিছু পরিবার তাঁদের আয়ের প্রায় ৩০ শতাংশ শুধু জল কেনার পেছনে খরচ করছে, আবার দুই-তৃতীয়াংশের বেশি পরিবার জলের জন্য ঋণে জর্জরিত।

    জল এখন বিলাসবহুল বস্তু (Water Crisis)

    কাবুলের খায়ের খানহ্ এলাকার এক শিক্ষিকা নাজিফা বলেন, “জলের অভাব এখন আফগানিস্তানের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য। ভালো মানের নলকূপের জল এখন দুর্লভ।” তিনি আরও জানান, কিছু বেসরকারি কোম্পানি এই সংকটকে সুযোগ হিসেবে নিচ্ছে। তারা বেপরোয়াভাবে ভূগর্ভস্থ জল উত্তোলন করছে এবং সাধারণ মানুষের কাছে তা অতিরিক্ত দামে বিক্রি করছে। নাজিফার কথায়, “আগে ১০ দিনের জন্য ৫০০ আফগানি মুদ্রায় জল কিনতাম, এখন সেই পরিমাণ জলের জন্য লাগে ১০০০ আফগানি। গত দুই সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আমরা আশঙ্কা করছি, সামনে জলের দাম আরও বেড়ে যাবে।”

    সংকট বাড়ছে কেন?

    ২০০১ সালে কাবুলের (Water Crisis) জনসংখ্যা ছিল ১০ লক্ষেরও কম, যা এখন সাত গুণ বেড়ে গেছে। এই বিপুল জনসংখ্যা বৃদ্ধির ফলে জলের চাহিদাও কয়েকগুণ বেড়েছে। জাতিসংঘ জানিয়েছে, ২০২৫ সালের শুরুতে আফগানিস্তানে জল ও স্যানিটেশন প্রকল্পের জন্য ২৬৪ মিলিয়ন ডলার প্রয়োজন হলেও, এখন পর্যন্ত মাত্র ৮.৪ মিলিয়ন ডলার পাওয়া গেছে। প্রসঙ্গত, তালিবান ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক অনুদান অনেকটাই বন্ধ হয়ে গেছে। তবে পাঞ্জশির নদীর পাইপলাইন প্রকল্প কাবুলের জল সংকটের একটি বড় সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে ২০ লক্ষ মানুষ পানীয় জল পাবে। এই প্রকল্পের (Kabul) নকশা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে (২০২৪ সালে), তবে ১৭০ মিলিয়ন ডলারের ব্যয় মেটাতে বিনিয়োগের প্রয়োজন।

  • Shubhanshu Shukla: আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লা, গতি পাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা

    Shubhanshu Shukla: আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লা, গতি পাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে অবস্থান করছেন ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। তাঁর এই মহাকাশে পাড়ি দেওয়া ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচনা করেছে। এই প্রেক্ষাপটে ইসরোর মহাকাশ-সংক্রান্ত প্রকল্পগুলি—যেমন গগনযান, চন্দ্রযান-৪ ও চন্দ্রযান-৫—নতুন গতি পাচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, শুভাংশু শুক্লার মহাকাশ অভিজ্ঞতা গগনযান মিশনের গবেষণায় অনেক সাহায্য করছে। উদাহরণস্বরূপ, মহাকাশে কোয়ারেন্টাইনে থাকা, সেখানে মানসিক চাপ কীভাবে মোকাবিলা করতে হয়, কী ধরনের ওষুধ প্রয়োগযোগ্য—এই সমস্ত দিকগুলোতে নতুনভাবে তথ্য সংগ্রহ হচ্ছে (Indian Space Innovation)।

    অ্যাক্সিয়াম-৪ মিশনে কাজ করেছেন ইসরোর ৭ বিজ্ঞানী

    একই সঙ্গে, শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) আন্তর্জাতিক স্পেস স্টেশনে উপস্থিতি ভারতের অর্থনৈতিক ও বৈজ্ঞানিক উন্নয়নে গতি আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, যে মহাকাশযানে করে তিনি গিয়েছেন—সেই Axiom-4 (অ্যাক্সিয়াম-৪) মিশনে কাজ করেছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা, যার মধ্যে ইসরোর বিজ্ঞানীর সংখ্যা ছিল ৭ জন। তাঁরা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন ও বিভিন্ন বিষয়ে গবেষণা করেছেন।

    কোন কোন দিক উঠে আসছে গবেষণায়

    মহাকাশে শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) অবস্থানের ফলে ভারতের মহাকাশ গবেষণায় যে নতুন দিকগুলো উঠে আসছে, তা নিয়ে নিচে আলোচনা করা হল।

    মহাকাশে মাধ্যাকর্ষণ প্রভাব না থাকায়, সেখানে ভারতীয় ফসলের বীজ কীভাবে রোপণ করা যায়, সে বিষয়ে তাঁরা গবেষণা করেছেন ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।

    এ ছাড়াও মহাকাশে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা সম্পর্কেও নতুন তথ্য উন্মোচিত হয়েছে। মাধ্যাকর্ষণশূন্য পরিবেশে মানুষের শরীর ও অঙ্গ-প্রত্যঙ্গ কীভাবে প্রতিক্রিয়া জানায়, স্বাভাবিক থাকতে গেলে কী ধরনের থেরাপি ও ট্রিটমেন্ট দরকার হয়—সেগুলো নিয়ে গবেষণা চলছে।

    তাছাড়া, নভোচারীদের মানসিক স্বাস্থ্য নিয়েও গবেষণা হচ্ছে—কীভাবে তাঁরা স্ট্রেস ম্যানেজমেন্ট করেন, মহাকাশে মানানসই জীবনশৈলী কেমন হওয়া উচিত, সেসব বিষয়ও গবেষণার আওতায় এসেছে।

    উল্লেখযোগ্যভাবে, গত ৫ জুলাই নভোচারী শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) গবেষণা করেছেন মহাকাশে মানুষের হাড় কীভাবে প্রতিক্রিয়া জানায় সে বিষয়ে। এর পাশাপাশি তিনি মানবদেহের কোষ মহাকাশে কেমনভাবে বিকশিত হয় ও পুনর্গঠন হয়, তাও গবেষণার বিষয় করেছেন।

    আরও একটি উল্লেখযোগ্য গবেষণা হল—মহাকাশে চারা গাছ রোপণ। দেখা গেছে, শুভাংশু শুক্লা মেথি ও মুন (মুগ)—এই দুটি চারা গাছ রোপণ করেছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে।

LinkedIn
Share