Tag: madhyom bangla

madhyom bangla

  • Malaria in Kolkata: সেপ্টেম্বরে আক্রান্ত হাজারের বেশি! কলকাতা পুর-এলাকায় অব্যাহত ম্যালেরিয়ার দাপট

    Malaria in Kolkata: সেপ্টেম্বরে আক্রান্ত হাজারের বেশি! কলকাতা পুর-এলাকায় অব্যাহত ম্যালেরিয়ার দাপট

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    উৎসবের মরশুমে ফের বিপদ বাড়ছে। আগাম সতর্কতা জারির পরেও পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। সচেতন না হলে অবস্থা আরও জটিল হতে পারে এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকদের একাংশ। দুর্গাপুজো শেষ! কিন্তু আর মাত্র কয়েক দিন পরেই দীপাবলির উৎসবে মেতে উঠবেন বঙ্গবাসী। কিন্তু তার মধ্যেই ম্যালেরিয়ার দাপট নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য প্রশাসন। স্বাস্থ্য ভবনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত দেড় মাসে মারাত্মক হারে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে। উৎসবের আমেজের তাল কাটতে পারে মশাবাহিত এই রোগ। এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসক মহল।

    কী বলছে তথ্য?

    স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসে শুধুমাত্র কলকাতা কর্পোরেশন এলাকাতেই নতুন ভাবে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অগাস্ট মাস পর্যন্ত কলকাতায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল ১১৫৬ জন। কিন্তু অক্টোবর মাসের প্রথম সপ্তাহের পাওয়া তথ্য অনুযায়ী, এই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৮০ জন। অর্থাৎ সেপ্টেম্বর মাসে মারাত্মক হারে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, বিগত বছরে কেন্দ্রের তরফে কলকাতার ৬৯টি ওয়ার্ডকে ম্যালেরিয়া প্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছিল। সেই সমস্ত এলাকায় বাড়তি নজরদারির পরামর্শ ও দেওয়া হয়েছিল। চলতি বছরে কলকাতার ১১টি ওয়ার্ডকে বিশেষ স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। উত্তরে শোভাবাজার, গিরিশ পার্ক থেকে দক্ষিণ কলকাতার যাদবপুর, টালিগঞ্জের বিস্তৃর্ণ এলাকায় বাড়তি নজরদারি প্রয়োজন। তবে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার পাশপাশি হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও গত এক মাসে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। তাই ম্যালেরিয়ার দাপট নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক মহল।

    উৎসবের মরশুমে কেন ম্যালেরিয়ার দাপট বাড়ছে?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের দাপ‌ট বৃদ্ধির পিছনে সবচেয়ে বড় কারণ হলো আবহাওয়া। তাঁরা জানাচ্ছেন, অগাস্ট এবং সেপ্টেম্বর এই দুই মাসে রাজ্যে প্রবল বৃষ্টি হয়। রাজ্যের অধিকাংশ জায়গা থাকে জলমগ্ন। আর এই আর্দ্র আবহাওয়া এবং জলমগ্ন পরিবেশ মশার বংশবিস্তারের আদর্শ। তাই বছরের এই সময়ে মশাবাহিত রোগের দাপট বাড়ে। তবে বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, মশাবাহিত রোগ এই রাজ্যে নতুন স্বাস্থ্য সঙ্কট নয়। তাই বছরের এই সময়ে ডেঙ্গি ও ম্যালেরিয়ার দাপট রুখতে আগাম পরিকল্পনা জরুরি। স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২২ সাল থেকেই কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল, আগামী কয়েক বছরে দেশজুড়ে ম্যালেরিয়ার দাপট বাড়তে পারে। ট্রপিক্যাল আবহাওয়ার পরিবর্তনের জেরেই এই সমস্যা হবে। তাই আগাম নানান পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই মতো বিভিন্ন স্তরে একাধিক বৈঠক হয়। কিন্তু বাস্তবিক পরিস্থিতি আশানুরূপ হয়নি এমনটাই মনে করছেন স্বাস্থ্য কর্তাদের একাংশ।

    পুজো কমিটি ও প্রশাসনের সমন্বয়ের অভাব এবং সর্বপরি সচেতনতার অভাবকেই ম্যালেরিয়ার দাপট বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানাচ্ছেন, একাধিক জায়গায় দুর্গাপুজোর প্যান্ডেল তৈরির জন্য জমা জল‌ পরিষ্কার হয়নি। এমনকি আশপাশের আবর্জনা ও সময় মতো পরিষ্কার করা হয়নি। পাশপাশি দুর্গাপুজোর উৎসব শেষের পরেও কলকাতা ও আশপাশের এলাকায় বর্জ্য পদার্থ পড়ে রয়েছে। এর ফলে মশার দাপট বাড়ছে। তাই ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে। যদিও কলকাতার অধিকাংশ পুজো কমিটি এবং পুরসভার তরফে জানানো হয়েছে, শহর পরিষ্কারের কাজ তৎপরতার সঙ্গে হয়েছে। ম্যালেরিয়া রুখতে সাধারণ মানুষকেও সতর্ক হতে হবে। তাই ওয়ার্ড ভিত্তিক সচেতনতা কর্মসূচি চলছে।

    সুস্থ থাকতে কী পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ মহল?

    ম্যালেরিয়ার বিপদ এড়াতে মশারি টাঙিয়ে ঘুমোনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, মশা কামড়ানোর ঝুঁকি কমাতে মশারি টাঙানোর রেওয়াজ ফিরিয়ে আনা জরুরি। এছাড়া আশপাশের এলাকা পরিষ্কার দিকে নজরদারি প্রয়োজন। জমা জল মশার বংশবিস্তারে সাহায্য করে। তাই বাড়িতে কিংবা আশপাশের এলাকায় জমা জল যাতে না থাকে, সে ব্যাপারে প্রশাসনের পাশপাশি সাধারণ মানুষকেও সতর্ক হতে হবে। জ্বরে তিন দিনের বেশি সময় ভুগলে চিকিৎসকের পরামর্শ মতো রক্তপরীক্ষা জরুরি। তাতে রোগ সহজে ধরা পড়বে। সময় মতো‌ ম্যালেরিয়ার চিকিৎসা শুরু হলে বড় বিপদ এড়ানো সহজ হবে।

  • Daily Horoscope 15 October 2025: ব্যবসার জন্য বাড়তি অর্থ বিনিয়োগ প্রয়োজন এই রাশির জাতকদের

    Daily Horoscope 15 October 2025: ব্যবসার জন্য বাড়তি অর্থ বিনিয়োগ প্রয়োজন এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) প্রিয়জনের সঙ্গে বিবাদ বাধতে পারে।

    ২) পেটের ব্যাপারে একটু সাবধান থাকুন।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    বৃষ

    ১) প্রবাসীদের জন্য ভালো সময়।

    ২) স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    মিথুন

    ১) অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

    ২) ব্যবসার জন্য বাড়তি অর্থ বিনিয়োগ প্রয়োজন।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কর্কট

    ১) বন্ধুদের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার।

    ২) প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    সিংহ

    ১) আয় ভালো থাকলেও অভাব সহজে দূর হবে না।

    ২) কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসাবে উন্নতির যোগ।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    কন্যা

    ১) মিথ্যা বদনাম রটতে পারে।

    ২) ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ ভালো হবে।

    ৩) সতর্কভাবে চলা ফেরা করুন।

    তুলা

    ১) পিতামাতার সঙ্গে মতের অমিল হতে পারে।

    ২) চোখের ব্যাপারে একটু সাবধান থাকুন।

    ৩) ধৈর্য ধরুন।

    বৃশ্চিক

    ১) বাকপটুতায় সকলের মন জয় করতে সক্ষম হবেন।

    ২) জনহিতকর কাজে সুনাম পাবেন।

    ৩) সবাই প্রশংসা করবে।

    ধনু

    ১) সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।

    ২) কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    মকর

    ১) শত্রুদের থেকে সাবধান থাকা দরকার।

    ২) বাড়তি খরচ হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    কুম্ভ

    ১) কোনও বিপদের সম্ভাবনা রয়েছে।

    ২) মানসিক অস্থিরতার জন্য কোনও ভালো কাজ হাতছাড়া হতে পারে।

    ৩)  ধৈর্য ধরুন।

    মীন

    ১) ব্যবসা গতানুগতিক ভাবেই চলবে।

    ২) ভাই-বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

    ৩) সমাজের কাজে প্রশংসা পাবেন।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Google in India: আমেরিকার পর ভারতে সর্ববৃহৎ এআই হাব! এক লক্ষ ৩৩ হাজার কোটি টাকার বিনিয়োগ গুগলের

    Google in India: আমেরিকার পর ভারতে সর্ববৃহৎ এআই হাব! এক লক্ষ ৩৩ হাজার কোটি টাকার বিনিয়োগ গুগলের

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার বাইরে বৃহত্তম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) হাব খুলতে চলেছে গুগল। ভারতের প্রথম এআই হাব তৈরি হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। গুগলের (Google in India) সিইও সুন্দর পিচাই মঙ্গলবার জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। এনিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। সেই অনুযায়ী, আগামী পাঁচ বছরে ভারতের বাজারে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ এক লক্ষ ৩৩ হাজার কোটি টাকা।

    ভারতে গুগলের সর্ববৃহৎ বিনিয়োগ

    ভারতে এই হাব তৈরির পরিকল্পনাকে ‘একটি যুগান্তকারী উন্নয়ন’ বলে অভিহিত করেছেন পিচাই। গুগলের (Google in India) ভারতীয় বংশোদ্ভূত সিইও জানিয়েছেন যে, এই হাবটি গিগাওয়াট-স্কেল কম্পিউট ক্ষমতা, একটি নতুন আন্তর্জাতিক সাব-সি গেটওয়ে এবং বৃহৎ আকারের শক্তি পরিকাঠামোর সমন্বয় হিসেবে গড় উঠবে। গুগল এবং অন্ধ্রপ্রদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পরপরই পিচাই এক্স-এ পোস্ট করে লিখেছেন, “এর মাধ্যমে আমরা ভারতের বিভিন্ন সংস্থা এবং ব্যবহারকারীদের কাছে আমাদের সেরা প্রযুক্তি পৌঁছে দেব, দেশজুড়ে এআই উদ্ভাবন এবং বৃদ্ধি ত্বরান্বিত করব।” গুগল আদানি গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে এআই ডেটা সেন্টার ক্যাম্পাসটি তৈরি করবে। এটি ভারতে গুগলের সর্ববৃহৎ বিনিয়োগ।

    ভারতে এক যুগান্তকারী উন্নয়ন

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গুগল এআই হাব চালু হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স-এ শেয়ার করা একটি পোস্টে, প্রধানমন্ত্রী মোদি বলেন, “অন্ধ্রপ্রদেশের প্রাণবন্ত শহর বিশাখাপত্তনমে গুগল এআই হাব চালু হওয়ায় আমি আনন্দিত। এই বহুমুখী বিনিয়োগ, যার মধ্যে গিগাওয়াট-স্কেল ডেটা সেন্টার পরিকাঠামো অন্তর্ভুক্ত, আমাদের বিকশিত ভারত গড়ার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।” প্রধানমন্ত্রী মোদি আরও বলেন যে নতুন এআই হাব প্রযুক্তিকে গণতান্ত্রিক করতে এবং সরকারের ‘সবার জন্য এআই’ লক্ষ্যকে এগিয়ে নিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। “এটি প্রযুক্তিকে গণতান্ত্রিক করার ক্ষেত্রে একটি শক্তিশালী শক্তি হবে। এটি ‘সবার জন্য এআই’ নিশ্চিত করবে, আমাদের নাগরিকদের কাছে অত্যাধুনিক সরঞ্জাম পৌঁছে দেবে, আমাদের ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করবে এবং বিশ্বব্যাপী প্রযুক্তি নেতা হিসেবে ভারতের স্থান সুরক্ষিত করবে।”

    আদানিকনেক্সের সঙ্গেই চুক্তি গুগলের

    আদানি এন্টারপ্রাইস-এর অধীনে থাকা আদানিকনেক্সের সঙ্গেই চুক্তি হয়েছে গুগলের (Google in India)। আগামী পাঁচ বছরে দুই সংস্থার উদ্যোগে এআই ডেটা সেন্টার ক্যাম্পাস ও নতুন সবুজ শক্তি পরিকাঠামো উন্নয়নের জন্য এটি একটি যুগান্তকারী চুক্তি। তেমনই বলছে আদানিদের সংস্থা। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, “এই ঐতিহাসিক প্রকল্পে গুগলের সাথে অংশীদারিত্ব করতে পেরে আদানি গ্রুপ গর্বিত যা ভারতের ডিজিটাল ভূদৃশ্যের ভবিষ্যত নির্ধারণ করবে।”

    বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্যে পদক্ষেপ

    গুগলের (Google in India) তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “এটি ভারত সরকারের ‘বিকশিত ভারত ২০৪৭’ ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যাতে এআই-চালিত পরিষেবার সম্প্রসারণ ত্বরান্বিত করা যায়। এই উদ্যোগ ভারত এবং আমেরিকা উভয়ের জন্যই যথেষ্ট অর্থনৈতিক ও সামাজিক সুযোগ তৈরি করবে- একই সঙ্গে এআই সক্ষমতার ক্ষেত্রে প্রজন্মগত পরিবর্তনের পথিকৃৎ হয়ে উঠবে।” গুগলের এই হাব ভারতে ডিজিটাল যুগের যাত্রার একটি নতুন অধ্যায় বলে বর্ণনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “এই ডিজিটাল পরিকাঠামো ভারতের এআই ভিশনের লক্ষ্য পূরণে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।” তিনি আরও বলেন, “ভারতে ডিজিটাল অর্থনীতিতে এআই পরিষেবা একটি নতুন দিক হিসেবে সামনে উঠে এসেছে। আমরা আমাদের যুব সমাজের বিকাশে এই নতুন পরিষেবা ব্যবহার করতে মুখিয়ে আছি।”

    ভারতের প্রথম গিগাওয়াট-স্কেল ডেটা সেন্টার

    দিল্লিতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গুগল (Google in India) ক্লাউডের সিইও থমাস কুরিয়ান বলেন, বিশাখাপত্তনমে এআই হাব ‘ভারতের ডিজিটাল ভবিষ্যতে একটি যুগান্তকারী বিনিয়োগ’। তিনি বলেন, “শিল্পে শীর্ষস্থানীয় এআই পরিকাঠামো সরবরাহ করে, আমরা ব্যবসাগুলিকে দ্রুত উদ্ভাবন করতে সক্ষম করছি এবং বৃদ্ধির জন্য সুযোগ তৈরি করছি। এই অংশীদারিত্ব ভারত ও মার্কিন সরকারের প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত করে যে এআইকে দায়িত্বশীলভাবে কাজে লাগানো এবং সমাজের কল্যাণে একে কাজে লাগানো।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন এবং অশ্বিনী বৈষ্ণব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু এবং রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু বলেন, “আমরা ভারতের প্রথম সত্যিকারের গিগাওয়াট-স্কেল ডেটা সেন্টার এবং ভারতে গুগলের প্রথম এআই হাবের আয়োজন করতে পেরে গর্বিত, যা রাজ্যের ব্যবসা এবং স্টার্টআপগুলির জন্য উদ্ভাবন, এআই গ্রহণ এবং দীর্ঘমেয়াদী সহায়তার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রমাণ।”

     

     

     

  • Suvendu Adhikari: ২৬-এ বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি, কীভাবে? অঙ্ক কষে বোঝালেন শুভেন্দু

    Suvendu Adhikari: ২৬-এ বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি, কীভাবে? অঙ্ক কষে বোঝালেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর পরেই বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) বাদ্যি বাজতে শুরু করেছে। রাজ্য চলছে ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি। এসআইআর নিয়ে চলছে বৈঠক। আর মাস সাতেক পর রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। সেই নির্বাচনে বিজেপি কীভাবে জিতবে, অঙ্ক কষে বুঝিয়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার কাঁথিতে বিজেপির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে তিনি শাসকদল তৃণমূলকেও তীব্র আক্রমণ করলেন। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে শাসকদলকে নিশানা করেন শুভেন্দু (Suvendu Adhikari)।

    ৪৬ শতাংশ ভোট পেলেই ক্ষমতায়

    আর দেরি নয়! সোমবার কাঁথির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে দলীয় কর্মীদের এখনই ‘ঘরে ঘরে সংগঠন গড়ে তোলা’র বার্তা দেন শুভেন্দু (Suvendu Adhikari)। বিজেপি কীভাবে ক্ষমতায় আসতে পারে, সেই হিসেবে তুলে ধরে বিজয়া সম্মলিনীর মঞ্চে শুভেন্দু বলেন, “রাজ্যে আমরা ৪৬ শতাংশ ভোট পেলেই ক্ষমতায় আসব। সংখ্যালঘুদের ৯৫ শতাংশ ভোট ওরা পায়। ওদের সঙ্গে ৪২ লক্ষ ভোটের ব্যবধান রয়েছে। দরকার ২২ লক্ষ ভোট।” তিনি দাবি করেন, বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় প্রায় ১ কোটি ভোটার বাদ যাবে। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “এই প্রক্রিয়ার (SIR) পর ভোটের অঙ্ক অনেকটাই বদলে যাবে।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে ২০২৬ বিধানসভা ভোটের রণকৌশল স্পষ্ট হয়ে গেল। এসআইআর প্রক্রিয়া ও ভোটার তালিকা সংশোধন নিয়ে তাঁর মন্তব্য, বিজেপি-র ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশই দিয়েছে।

    বিশেষ নিবিড় সংশোধনের উল্লেখ

    রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন(SIR) খুব দ্রুত শুরু হতে পারে বলে জল্পনা বেড়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের (BLO) ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে জানান শুভেন্দু। এদিন বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিএলও-দেরও বার্তা দিলেন শুভেন্দু। বলেন, “বিএলও-দের উপর নজর রাখতে হবে। বিএলও-রা কমিশনের কথা শুনে চলুন। ওদেরও না, আমাদেরও না।” পূর্ব মেদিনীপুরের বিজেপির ফল যে ক্রমশ ভালও হচ্ছে, সেকথা তুলে ধরেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু। বলেন, “পূর্ব মেদিনীপুরে আমরা ৪৬ শতাংশ। তৃণমূল ৪১ শতাংশ।” তাঁর দাবি, বাংলায় বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাসের পরিবেশ রয়েছে, কাঁটাতার না থাকায় বহু বাংলাদেশি অবৈধভাবে প্রবেশ করে বসবাস করতে শুরু করেছে। এবার তাঁদের নাম সরিয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি হোক, এটাই চান শুভেন্দু। তাঁর কথায়, বিহারে সরকার সাহায্য করেছে। রাজনৈতিক দলগুলিও কাজ করেছে। ফলে সেখানে ১০০ শতাংশ সফল হয়েছে (SIR)। এখানে বিস্তির্ণ এলাকায় সন্ত্রাস আছে। রাজনৈতিক সন্ত্রাস এবং ধর্মীয় সন্ত্রাস। এখানে একটা বিশেষ সম্প্রদায়ের লোককে লেলিয়ে দেওয়া হয়। কিন্তু সঠিক এসআইআর-এর পর নির্বাচন হলে রাজ্যে ভোটের অঙ্কটাই বদলে যাবে।

    বুথে বুথে হিন্দুদের এক করার আহ্বান

    দলের বুথ লেভেল এজেন্টদের নিয়ে তিনি কর্মসূচির আয়োজন করবেন বলেও জানান। বুথে বুথে হিন্দুদের এক করার আহ্বান জানালেন। ‘মেরা বুথ সবচেয়ে মজবুত’-র ডাক দিলেন। পুরনো কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশও দেন তিনি। শুভেন্দু বলেন, “যাঁরা একসময় দল গড়েছিলেন, তাঁদের ভুলে গেলে চলবে না। দলের মধ্যে তুই বড় না আমি বড় ছাড়ুন।” এদিন কাঁথির এই সভায় শুভেন্দুর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর বাবা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। ভোটের অঙ্ক ছাড়াও এদিন নারী নিরাপত্তা নিয়েও সরব হন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, “পাড়ায় পাড়ায় অসুর তৈরি হয়েছে। বোনেদের হাতে ত্রিশূল দরকার। মহিলাদের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।” তিনি অভিযোগ করেন, রাজ্যে মহিলারা নিরাপদ নন, তৃণমূল সরকার কেবলমাত্র ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে। “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ধর্ষকদের রক্ষাকারী। সম্প্রতি গণধর্ষণের ঘটনায় যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, সেও দুর্গাপুর মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের একজন চুক্তিভিত্তিক কর্মচারী এবং তৃণমূলের যুব নেতা।” এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু অধিকারী।

    বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের লাভ

    বিজেপি ক্ষমতায় এলে কী কী সুবিধা দেওয়া হবে, এদিন সেই ইঙ্গিতও দেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। তিনি বলেন, “বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষ পাবেন প্রকৃত উন্নয়ন। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করছেন, গ্যাসের দাম কমেছে। বাংলায়ও সংকল্পপত্রে সেই প্রতিশ্রুতিগুলো থাকবে।” তাঁর স্পষ্ট ঘোষণা— “যতই বাধা আসুক, আমরা লড়ব। বাংলায় পরিবর্তন আসবেই।” শুভেন্দু অধিকারী দাবি করে বলেন, “প্রার্থীকে দেখার দরকার নেই, উপরে মোদিজি আর নিচে পদ্মফুল, এরাই আপনার প্রার্থী। এ লড়াই বাঁচার লড়াই”।

  • India vs West Indies: দুর্বল ক্যারিবিয়ানদের উড়িয়ে এবার ভাবনায় অস্ট্রেলিয়া! অজি-বধে কী পরিকল্পনা শুভমনের?

    India vs West Indies: দুর্বল ক্যারিবিয়ানদের উড়িয়ে এবার ভাবনায় অস্ট্রেলিয়া! অজি-বধে কী পরিকল্পনা শুভমনের?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্যারিবিয়ানদের বিপক্ষে দাপটে টেস্ট সিরিজ জয়ের পর অধিনায়ক শুভমনের মাথায় এখন অস্ট্রেলিয়া। অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্ট সিরিজ জিতেছেন শুভমন। ওয়েস্ট ইন্ডিজকে (India vs West Indies) হারানোর পরেই শুভমনের কাছে প্রশ্ন ছিল, অস্ট্রেলিয়া সিরিজের পরিকল্পনা কি হয়েছে? জবাবে শুভমন বলেন, “লম্বা বিমানযাত্রা রয়েছে। বিমানেই গৌতি ভাইয়ের (প্রধান কোচ গৌতম গম্ভীর) সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারব।” শুভমনের কথা থেকে পরিষ্কার, অস্ট্রেলিয়া নেমে নয়, তার আগেই তিনি পরিকল্পনা সেরে ফেলতে চাইছেন। টেস্টের পাশাপাশি শুভমন গিলের হাতেই তুলে দেওয়া হয়েছে ওডিআই টিমের ব্যাটন। রোহিত শর্মার সাফল্যকে ছাপিয়ে যাওয়ার লড়াই তাঁর সামনে। দু-বছর পর অর্থাৎ ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ। কাীপুজোর আগেই শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ (India vs Australia)। প্রথম ওয়ান ডে আগামী ১৯ অক্টোবর।

    হোয়াইটওয়াশ করল ভারত

    ওয়েস্ট ইন্ডিজকে (India vs West Indies) ২ ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সিরিজের দ্বিতীয় তথা অন্তিম ম্য়াচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৭ উইকেটে জয়লাভ করেছে। দিল্লিতে দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন কুলদীপ। ম্যাচের সেরা হয়েছেন তিনি। কুলদীপ জানিয়েছেন, এই উইকেটে বল করা অত সহজ নয়। অনেক বেশি ওভার বল করতে হয়। তিনি বলেন, “এই উইকেট সম্পূর্ণ আলাদা। এখানে অনেক বেশি ওভার বল করতে হয়। এই চ্যালেঞ্জটা আমি উপভোগ করি।” কেরিয়ারে টেস্টে ত়ৃতীয় বার সিরিজের সেরার পুরস্কার পেয়েছেন জাদেজা। দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’‌টেস্টের সিরিজে ভারতীয় ক্রিকেটাররা ব্যক্তিগত নজির গড়েছেন মোট ১০টি। তার মধ্যে অধিনায়ক শুভমন গিল একাই সাতটি। ভারত দলগত ভাবেও এক জোড়া নজির গড়েছে।

    রেকর্ডের পর রেকর্ড

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বোচ্চ রান শুভমন গিলের (২৮৩৯)। অধিনায়ক হিসেবে ১৭টি ইনিংসে ১০০০ রানের মাইলফলকে শুভমন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০টি শতরান শুভমনের। যা ভারতীয় রেকর্ড। এক ক্যালেন্ডার বছরে অধিনায়ক হিসেবে পাঁচ শতরান করেছেন গিল। অধিনায়ক হিসেবে দিল্লি টেস্টে পঞ্চম টেস্ট শতরান করেছেন গিল। ছুঁয়ে ফেলেছেন সৌরভ, ধোনি ও পতৌদিকে। ঘরের মাঠে অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে অর্ধশতরান শুভমন গিলের (Shubhman Gill)। ছুঁয়েছেন সুনীল গাভাসকারকে। টেস্টে যশস্বীর পাঁচ ইনিংসে ১৫০ বা তার বেশি রান। এই শতাব্দীতে ২৩ বছর বয়সি হিসেবে প্রথম। পঞ্চম বার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন কুলদীপ যাদব। ১৫টি টেস্টে যা একটি রেকর্ড। প্রথম টেস্টে ইনিংস এবং ১৪০ রানে জয়। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের তৃতীয় বৃহত্তম।

  • Indian Army: কাশ্মীরে অনুপ্রবেশ রুখল সেনা, কুপওয়ারায় বাহিনীর গুলিতে খতম ২ জঙ্গি

    Indian Army: কাশ্মীরে অনুপ্রবেশ রুখল সেনা, কুপওয়ারায় বাহিনীর গুলিতে খতম ২ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজৌরি, অনন্তনাগের পরে এ বার কুপওয়ারা। কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে ফের সাফল্য ভারতীয় সেনার। অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়ে ২ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। সেনার তরফে জানানো হয়েছে, সোমবার রাতে কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে নিয়ন্ত্রণরেখায় অস্বাভাবিক গতিবিধি নজরে আসে প্রহরারত জওয়ানদের। তার পরেই সেখানে শুরু হয় তল্লাশি অভিযান। সে সময় বিপদ বুঝে গুলি চালাতে শুরু করে পাক জঙ্গিরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। শুরু হয় দু’তরফের গুলির লড়াই। এখনও পর্যন্ত দুই জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। যদিও এখনও তাদের পরিচয় জানানো হয়নি। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এলাকায় আরও জঙ্গি লুকিয়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে বলে সেনাবাহিনীর অভিযান এখনও অব্যাহত রয়েছে। মাছিল সেক্টরের বিরাট এলাকা ঘিরে ফেলে চলছে তল্লাশি।

    অন্যদিকে, দুদনিয়াল সেক্টরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যার ফলে জঙ্গিদের অনুপ্রবেশ করার চেষ্টার আশঙ্কা করা হচ্ছে। সেনাকে বিভ্রান্ত করার জন্য একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটানো হচ্ছে বলে মনে করছেন সেনার পদস্থ আধিকারিকরা। তবে এখনও ওই এলাকায় জঙ্গির খোঁজ মেলেনি। তল্লাশি চালাচ্ছে সেনা এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী।

    শীতের আগে সেনা তৎপরতা তুঙ্গে

    গত কয়েকদিন ধরে এমনিতেই সীমান্ত এলাকায় তৎপরতা বাড়িয়েছে সেনা। কারণ শীত পড়ার আগেই বিপুল পরিমাণে জঙ্গিকে ভারতে পাঠানোর চেষ্টা করা হয়। শীত পড়ে গেলে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢোকা কঠিন। তাই শীত পড়ার আগে পাকিস্তানি লঞ্চপ্যাড থেকে জঙ্গিরা ভারতে ঢোকে, এমনটাই মত বিএসএফ কর্তার। সেকরণেই বিএসএফ এবং সেনাকে বাড়তি সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

    এর আগে, লক্ষ্মীপুজোর দিন দক্ষিণ অনন্তনাগে অপারেশন চলার সময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিখোঁজ হয়ে যান দুই প্যারা কম্যান্ডো (স্পেশাল ফোর্স) সুজয় ঘোষ ও পলাশ ঘোষ। শুক্রবার বরফ ঢাকা পাহাড় থেকে তাঁদের নিথর দেহ উদ্ধার হয়। অনন্তনাগের আলান গাডোলে এলাকার কোকেরনাগ সাব ডিভিশনের জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর আসে। সঙ্গে সঙ্গে অভিযান শুরু করে সেনা। অভিযান চলাকালীন আচমকাই স্পেশাল প্যারা ইউনিটের দুই জওয়ানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

    গত কয়েকদিনে আরও জঙ্গি নিকেশ

    সম্প্রতি, একটি যৌথ অভিযানের সময় সেনাবাহিনী এবং পুলিশ ওয়ারসান এলাকার ব্রিজথর জঙ্গলে একটি জঙ্গি ঘাঁটি আবিষ্কার করে। অভিযানের সময়, নিরাপত্তা বাহিনী দুটি একে-সিরিজ রাইফেল, চারটি রকেট লঞ্চার, বিপুল পরিমাণে গোলাবারুদ এবং অন্যান্য যুদ্ধ সামগ্রী উদ্ধার করে।

    আবার, কুলগাম জেলার গুদ্দার জঙ্গলে সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে এর আগেও একটি সংঘর্ষ হয়েছিল। সেই অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছিল। দুই সেনা জওয়ানেরও মৃত্যু হয়েছিল। নিহত জঙ্গিদের মধ্যে একজন শোপিয়ানের বাসিন্দাস নাম আমির আহমেদ দার। এই ব্যক্তি লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল এবং ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে সক্রিয় ছিল। পহেলগাম হামলার পর মুক্তিপ্রাপ্ত ১৪ জন ওয়ান্টেড জঙ্গির তালিকায় তার নাম ছিল।

  • EPFO: ১৩-র বদলে এক নিয়ম! এবার তোলা যাবে পিএফের ১০০ শতাংশ টাকা, থাকতে হবে ন্যূনতম ব্যালেন্স

    EPFO: ১৩-র বদলে এক নিয়ম! এবার তোলা যাবে পিএফের ১০০ শতাংশ টাকা, থাকতে হবে ন্যূনতম ব্যালেন্স

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মচারী ভবিষ্য নিধি তথা ইপিএফও বা এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড-এর (Employees’ Provident Fund – EPFO) নিয়মে বড় বদল আনল কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড। এবার থেকে ইপিএফের টাকা তোলার নিয়ম আরও সহজ হবে। এবার থেকে পিএফ-এ জমানো ১০০ শতাংশ টাকাই তুলতে পারবেন সদস্যরা। সোমবার অছি পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যার মাধ্যমে এবার থেকে পড়াশোনা, বিয়ে-সহ একাধিক জরুরি পরিস্থিতিতে পিএফ-র সম্পূর্ণ টাকা তুলতে পারবেন গ্রাহকরা। তবে, একই সঙ্গে নতুন কিছু শর্তও জুড়ছে, যাতে অবসরের পর হাতখালি না হয়ে যায় এবং পেনশন খাতে যথেষ্ট টাকা জমে থাকে।

    ইপিএফও-কে আরও সহজ করার সিদ্ধান্ত

    সোমবার কেন্দ্রীয় শ্রম, যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর সভাপতিত্বে বসেছিল সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্ট-র ২৩৮ তম সভা। সেখানেই ইপিএফ-র ‘উদারীকরণ’-সহ টাকা তোলার প্রক্রিয়াকে সরল করা, বিশ্বাস প্রকল্পের ঘোষণা, ইপিএফ ৩.০ – কার্যকর করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। নয়াদিল্লি সূত্রে খবর, আংশিক টাকা তোলার জন্য থাকা ১৩টি পুরনো নিয়মকেও একত্র করে একটিই নিয়ম ধার্য করা হয়েছে। যার মাধ্যমে দরকারে-অদরকারে ইপিএফও সদস্যরা নিজেদের টাকা তুলতে পারবেন। নতুন নিয়মে (EPFO new rules) তিনটি নতুন শ্রেণিতে টাকা তোলার সুযোগ থাকবে। আগে নানা ধরনের কারণে টাকা তোলার আলাদা আলাদা নিয়ম ছিল। এবার থেকে পুরো ব্যবস্থাকে সহজ করে তিনটি শ্রেণিতে আনা হয়েছে—এক, প্রয়োজনীয় খরচ— যেমন অসুস্থতা, পড়াশোনা বা ছেলেমেয়ের বিয়ে জন্য। দুই, ফ্ল্যাট বা বাড়ি কেনা বা মেরামতির জন্য এবং তিন, বিশেষ পরিস্থিতিতে কোনও কারণ না জানিয়েই টাকা তোলা যাবে।

    কোন কোন ক্ষেত্রে বদল

    ইপিএফও-র (EPFO) পরিষেবা আরও দ্রুত ও স্বচ্ছ করতে চালু হচ্ছে ‘ইপিএফও ৩.০’ প্রকল্প। এতে থাকবে আধুনিক ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থা, যার মাধ্যমে—অনেক দ্রুত টাকা তোলা যাবে। টাকা তোলার জন্য অনলাইনে আবেদন করা যাবে, বেতন থেকে সরাসরি কন্ট্রিবিউশন জমা হয়ে যাবে, ডকুমেন্টেশনের ঝক্কি কমবে। কেন্দ্র জানিয়েছে, পড়াশোনার জন্য ১০ বার সম্পূর্ণ টাকা তোলা যাবে। বিয়ের জন্য এই সুবিধা পাওয়া যাবে সর্বোচ্চ পাঁচবার। এর আগে বিয়ে ও শিক্ষার জন্য মিলিয়ে ৩ বার পর্যন্ত টাকা তোলার নিয়ম ছিল। বাড়ি তৈরির জন্য টাকা তুলতে গেলে ন্যূনতম চাকরির মেয়াদ কমিয়ে আনা হয়েছে ৫ বছর থেকে ১২ মাসে। শিক্ষা ও বিয়ের ক্ষেত্রেও ন্যূনতম চাকরির মেয়াদ ৭ বছর থেকে কমিয়ে ১২ মাস করা হয়েছে।

    অবসরের সময় একটি বড় অঙ্কের টাকা

    কেন্দ্রীয় শ্রমমন্ত্রক জানিয়েছে, নতুন নিয়মে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ২৫ শতাংশ ব্যালেন্স রাখা বাধ্যতামূলক। ইপিএফ (EPFO) অ্যাকাউন্টে মোট টাকার অন্তত ২৫ শতাংশ সবসময় রাখতে হবে সদস্যদের। সরকার বলছে, এর ফলে সদস্যরা ৮.২৫ শতাংশ হারে সুদ পেতে থাকবেন এবং জমা হবে। কখনওই সুদ পেতে কোনও অসুবিধা হবে না সংশ্লিষ্ট গ্রাহকের। আগে ইপিএফও-র টাকা তোলার ক্ষেত্রে প্রাকৃতিক বিপর্যয়, বেকারত্ব বা লকআউট ইত্যাদি কারণ জানানো বাধ্যতামূলক ছিল। এখন থেকে সেই বাধ্যবাধকতা থাকবে না।

    একটি বিশেষ কমিটি গঠন

    রিজার্ভ ব্যাঙ্কের সুপারিশ অনুযায়ী তহবিল পরিচালনা ও বিনিয়োগে সংস্কারের জন্য একটি বিশেষ কমিটি গঠন করবে ইপিএফও (EPFO)। বর্তমানে ইপিএফও-র ১৫ শতাংশ টাকা শেয়ার মার্কেটে, ৪৫–৬৫ শতাংশ সরকারি বন্ডে এবং ২০–৪৫ শতাংশ কর্পোরেট বন্ডে বিনিয়োগ হয়। আরবিআই কর্পোরেট বন্ডে বিনিয়োগের ন্যূনতম সীমা তুলে দেওয়ার পরামর্শ দিয়েছে। তা ছাড়া নতুন ফান্ড ম্যানেজার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি। ঋণ পোর্টফোলিও পরিচালনার জন্য আগামী পাঁচ বছরের জন্য চারটি সংস্থাকে নিয়োগ করা হয়েছে— স্টেট ব্যাঙ্ক ফান্ড ম্যানেজমেন্ট, এইচডিএফসি, আদিত্য বিড়লা সান লাইফ ও ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট। এই নতুন নিয়মে সদস্যরা সহজে ও দ্রুত তাদের ইপিএফ টাকার একটি বড় অংশ তুলতে পারবেন, আবার একই সঙ্গে ভবিষ্যতের জন্য সঞ্চয়ও বজায় থাকবে। সরকার বলছে, এই পরিবর্তনের ফলে কর্মজীবী মানুষদের দৈনন্দিন জীবনে আর্থিক সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে।

    বাড়িতে বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট

    টাকা তোলার ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করার পাশাপাশি আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT)। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, এখন থেকে বাড়িতে বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট হাতে পাবেন গ্রাহকরা। তাও সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে একটি চুক্তিও করেছে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ। প্রভিডেন্ট ফান্ড পরিষেবাকে আধুনিক করতে ইপিএফও ৩.০ (EPFO 3.0) চালুর অনুমোদন মিলেছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা পিএফ বকেয়া ও জরিমানা সংক্রান্ত মামলা নিষ্পত্তি করতে চালু করা হচ্ছে ‘বিশ্বাস স্কিম’।

     

     

     

     

     

     

  • Healthy Liver: তিন ফলেই হবে বাজিমাত! লিভার সুস্থ রাখতে বিশেষজ্ঞদের ভরসা এই ত্রিফল

    Healthy Liver: তিন ফলেই হবে বাজিমাত! লিভার সুস্থ রাখতে বিশেষজ্ঞদের ভরসা এই ত্রিফল

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    হজম থেকে হরমোনের ভারসাম্য রক্ষা, শরীর সুস্থ রাখতে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভার। কিন্তু আধুনিক জীবন‌যাপন আর খাদ্যাভ্যাস লিভারের উপরেই সবচেয়ে বেশি খারাপ প্রভাব ফেলছে। এমনটাই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, তরুণ প্রজন্মের মধ্যে লিভারের অসুখের ঝুঁকি বাড়ছে। তার মূল কারণ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। লিভার সুস্থ রাখতে তাই বিশেষ কিছু খাবার ফি-দিনের মেনুতে রাখার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ।

    কেন লিভারের বাড়তি যত্ন জরুরি?

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, তরুণ প্রজন্মের একাংশ খুব কম বয়স থেকেই লিভারের অসুখে কাবু। নিয়মিত হজমের গোলমাল, বমির মতো উপসর্গ দেখা দেওয়ার পাশাপাশি চুল পড়ে যাওয়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়ার মতো নানান সমস্যাও দেখা যায়। লিভার শরীরের একাধিক হরমোনের ভারসাম্য রক্ষা করে। তাই সেই ভারসাম্য নষ্ট হলে চুল ও ত্বকের উপরে গভীর প্রভাব পড়ে। শরীর সুস্থ রাখতে ও স্বাভাবিক জীবন যাপন চালাতে লিভারের কার্যক্ষমতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, অধিকাংশ মানুষ এখন চটজলদি প্যাকেটজাত খাবারে অভ্যস্ত হয়ে পড়ছেন। কিন্তু এই সমস্ত প্যাকেটজাত খাবারে স্বাদ ধরে রাখতে কমবেশি প্রক্রিয়াজাত রাসায়নিক দেওয়া থাকে। যা মানুষের শরীরে খুব খারাপ প্রভাব ফেলে। সবচেয়ে বেশি ক্ষতিকারক প্রভাব ফেলে লিভারের উপরেই। তাছাড়া, পিৎজা, বার্গার কিংবা তেলে ভাজা জাতীয় খাবার নিয়মিত খাওয়ায় অনেকেই অভ্যস্ত। তাই লিভারের কার্যক্ষমতা কমতে থাকে। তাই লিভারের সুস্থতার দিকে বাড়তি নজরদারি প্রয়োজন।

    কোন তিন ফল বাজিমাত করবে?

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, লিভার সুস্থ রাখতে নিয়মিত তিনটি ফল খেলে বিশেষ উপকার পাওয়া যাবে। আর সেই তালিকায় প্রথমেই রাখছেন আপেল। পুষ্টিবিদদের একাংশের পরামর্শ, দারচিনির গুঁড়ো ছড়িয়ে আপেলের কয়েকটি টুকরো নিয়মিত খেলে লিভার সুস্থ থাকবে। চিকিৎসকেরা জানাচ্ছেন, তরুণ প্রজন্মের মধ্যে ফ্যাটি লিভারের সমস্যা বাড়ছে। এই সমস্যা নিয়ন্ত্রণে দারচিনির গুঁড়ো মেশানো আপেল অত‌্যন্ত উপকারি। পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, আপেলে পেকটিন এবং পলিফেনলসের মতো উপাদান। আবার দারচিনি ইনসুলিন সেনসিটিভিটি নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে লিপিডের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তাই এই খাবার ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে বিশেষ সাহায্য করে।

    পাতিলেবুর রস মেশানো তরমুজের সরবত সপ্তাহে তিন দিন খেলেই লিভারের কার্যক্ষমতা বাড়বে বলে জানাচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, তরমুজ নাইট্রিক অক্সাইড উৎপাদনে সাহায্য করে। আবার লেবু হলো‌ ভিটামিন সি সমৃদ্ধ ফল। এই দুই ফল একসঙ্গে খেলে লিভারে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। তাই এই ফল শরীরের জন্য বাড়তি উপকারি।

    লিভারের ভিতরে ক্ষত কিংবা অন্য কোনও সমস্যা তৈরি হলে তা নিরাময়ে সাহায্য করে বেদানা। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, বেদানায় রয়েছে পলিফেনল। এই যৌগ উপাদান লিভারের ভিতরের ক্ষত সারাতে বিশেষ সাহায্য করে। তাই সপ্তাহে দুই থেকে তিন দিন বেদানাকে খাবারের মেনুতে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

    এই তিন ফলের পাশপাশি বেরি জাতীয় ফল এবং বিট, গাজর, পালং শাকের মতো নানান রঙের সব্জি নিয়মিত খেলে হজমের ক্ষমতা বাড়বে। লিভারের শক্তিও বাড়বে। শরীর সুস্থ থাকবে। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

  • Daily Horoscope 14 October 2025: বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 14 October 2025: বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) বাড়তি ব্যবসা থাকলে বিনিয়োগ করবেন না।

    ২) মা-বাবার সঙ্গে জরুরি আলোচনা হতে পারে।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) বুদ্ধির ভুলে ক্ষতি হতে পারে।

    ২) ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদে যাবেন না।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    মিথুন

    ১) মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ।

    ২) মিথ্যা বদনাম থেকে সাবধান।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    কর্কট

    ১) কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মানসিক চাপ বৃদ্ধি।

    ২) সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    সিংহ

    ১) খরচ বৃদ্ধি পেতে পারে।

    ২) সপরিবার ভ্রমণে বাধা।

    ৩) দিনটি প্রতিকূল।

    কন্যা

    ১) কোনও নিকটাত্মীয়ের চক্রান্তে সংসারে বিবাদ।

    ২) ব্যবসায় লাভ বাড়তে পারে।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    তুলা

    ১) মনে দুর্বুদ্ধির উদয় হতে পারে।

    ২) ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে।

    ৩) ধৈর্য্য ধরুন।

    বৃশ্চিক

    ১) ব্যবসার ক্ষেত্রে তর্ক ক্ষতি ডেকে আনতে পারে।

    ২) আর্থিক সুবিধা পেতে পারেন।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    ধনু

    ১) কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ।

    ২) আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময়।

    ৩) বন্ধুদের সঙ্গে সময় কাটান।

    মকর

    ১) বিষয়সম্পত্তি কেনাবেচা নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদ হতে পারে।

    ২) কোনও মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে।

    ৩) সখ পূরণ হবে।

    কুম্ভ

    ১) সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে।

    ২) কিছু কেনার জন্য খরচ হতে পারে।

    ৩) ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

    মীন

    ১) সপরিবার ভ্রমণে যাওয়ার আলোচনা এখন বন্ধ রাখাই ভালো।

    ২) সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ৩) ধৈর্য ধরুন।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Women’s World Cup 2025: পরপর দু’ম্যাচে পরাজয়! জেনে নিন বিশ্বকাপ সেমিফাইনালে যেতে ভারতের মেয়েদের সমীকরণ

    Women’s World Cup 2025: পরপর দু’ম্যাচে পরাজয়! জেনে নিন বিশ্বকাপ সেমিফাইনালে যেতে ভারতের মেয়েদের সমীকরণ

    মাধ্যম নিউজ ডেস্ক: মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপে পরপর দু’ম্যাচে পরাজয়ের একটু বেকায়দায় ভারত। দক্ষিণ আফ্রিকার পর রবিবার বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়ে সেমিফাইনালে পৌঁছানোর পথ এখন অনেকটাই জটিল হয়ে পড়েছে হরমনপ্রীত কৌরদের জন্য। এখন টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি তিনটি ম্যাচ ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে সব কটাতেই জয় দরকার ভারতের, তাহলেই নিশ্চিত হবে শেষ চারে ওঠা। বর্তমানে ভারত পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। বাকি তিনটি ম্যাচ জিতলে তাদের মোট পয়েন্ট হবে ১০।

    সেমিফাইনালের টিকিট কারা পাবে

    মেয়েদের বিশ্বকাপ মোট ৮টি দল নিয়ে হচ্ছে। এর মধ্যে শীর্ষ চার দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে। অস্ট্রেলিয়া (৪ ম্যাচে ৭ পয়েন্ট) ও ইংল্যান্ড (৩ ম্যাচে ৬ পয়েন্ট) শীর্ষ দুই স্থানে নিজেদের জায়গা ধরে রেখেছে। কিন্তু ভারত টানা দুই ম্যাচে হেরে যাওয়ায় তিন বা চার নম্বরে জায়গা করে নিতে পারবে কি না, সেটাই বড় প্রশ্ন। ভারতকে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে এখন সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে। কোনও ম্যাচ হারা চলবে না। যেটা ভালো খবর, সেটা হলো, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কাছে হারলেও পয়েন্ট তালিকায় ভারত (চার ম্যাচে ৪ পয়েন্ট) নিজেদের তিন নম্বর জায়গা ধরে রেখেছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা তাদের রানরেট। ভারতের রানরেট বর্তমানে ০.৬৮২। স্বাভাবিক ভাবে রানরেট ভালো হওয়ায় কিছুটা স্বস্তিতে রয়েছেন স্মৃতি মান্ধানারা। কিন্তু শুধু রানরেট যথেষ্ট নয়, মাঠে নেমে জিততেই হবে। না হলে ভারত শীর্ষ চারের দৌড় থেকে ছিটকে যেতে পারে।

    অস্ট্রেলিয়া ভাল খেললে সহজ হবে ভারতের পথ

    তবে ভারত যদি সব ম্যাচ না জিততেও পারে সেক্ষেত্রে ভাগ্য অনুকূলে থাকলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। কারণ, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড এই তিনটি দলই একে অপরের মুখোমুখি হবে বাকি ম্যাচগুলোতে, আর সেই ফলাফলই নির্ধারণ করবে শেষ চারের লড়াইয়ের সমীকরণ। তবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এখনও পর্যন্ত মুখোমুখি হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারানো মোটেই সহজ নয়। ফলে অন্য ম্যাচগুলিতে ফলাফল অস্ট্রেলিয়ার অনুকূলে গেলে ভারত শুধুমাত্র দুটি ম্যাচ জিতেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে। আর যদি ১৯ অক্টোবর ইংল্যান্ড, ২৩ অক্টোবর নিউজিল্যান্ড এবং ২৫ অক্টোবর বাংলাদেশ— ভারত যদি এই তিনটি ম্যাচ জেতে, তা হলে সরাসরি সেমিফাইনালে উঠবে।

LinkedIn
Share