Tag: madhyom bangla

madhyom bangla

  • Murshidabad Unrest: ‘‘হিন্দু হওয়াটা কী অপরাধ? আমাদের বাঁচান’’, রাজ্যপালের পা ধরে প্রশ্ন জাফরাবাদের মহিলাদের

    Murshidabad Unrest: ‘‘হিন্দু হওয়াটা কী অপরাধ? আমাদের বাঁচান’’, রাজ্যপালের পা ধরে প্রশ্ন জাফরাবাদের মহিলাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: হিন্দু হওয়াটাই কী অপরাধ? অশান্ত মুর্শিদাবাদে (Murshidabad Unrest) রাজ্যপাল সিভি আনন্দ বোসকে প্রশ্ন করলেন অসহায় মহিলারা। এদিন জাফরাবাদে নিহত বৃদ্ধ এবং তাঁর ছেলের বাড়িতে গেলেন রাজ্যপাল। বাড়়িতে রাজ্যপাল আসতেই তাঁর পা ধরে কান্নায় ভেঙে পড়লেন জাফরাবাদের সেই নিহত বৃদ্ধের স্ত্রী। কাঁদতে কাঁদতে তিনি রাজ্যপালকে বললেন, ‘‘আমার সব হারিয়েছে। আমরা ঘুমোতে পারছি না। আপনি দয়া করে কিছু করুন।’’ সব শুনে রাজ্যপাল বোসও সাহায্যের আশ্বাস দিলেন। নিহতের পরিবারকে দিয়ে এলেন ‘শান্তিকক্ষ’ (পিস রুম)-এর নম্বরও।

    শান্তি ফিরিয়ে আনার বার্তা রাজ্যপালের

    এদিন জাফরাবাদে হিংসায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে যান রাজ্যপাল। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ স্বজনহারাদের সঙ্গে কথা বলেন। পাশে থাকার আশ্বাসও দেন বোস। রাজ্যপাল বলেন, ‘‘এলাকায় শান্তি ফিরিয়ে আনা হবে। ফোন নম্বর দেওয়া রইল। প্রয়োজনে আপনারা সরাসরি ফোন করবেন।’’ নিহত বৃদ্ধের স্ত্রী রাজ্যপালকে জানান, তাঁরা খুবই আতঙ্কে রয়েছেন। অশান্তির সময় তাঁদের বাড়িতে লুটপাট চলেছে। তাঁদের দাবি, নিরাপত্তার স্বার্থে এলাকায় বিএসএফের স্থায়ী ক্যাম্প বসানো হোক। স্থানীয়দের সঙ্গেও কথা বলেছেন রাজ্যপাল। সকলের অভিযোগ শোনার পর তিনি বলেন, ‘‘রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কিছু অভিযোগ রয়েছে। তাঁরা যাতে সরাসরি ফোন করতে পারেন, সেই নম্বর দেওয়া হয়েছে। শান্তি প্রতিষ্ঠাই প্রধান লক্ষ্য। রাজ্য সরকারকে বলব, উপযুক্ত পদক্ষেপ করুন।’’ নিহতের বাড়িতে রাজ্যপাল যাওয়ার আগে সেখানে গিয়েছিলেন মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র।

    প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ

    জাফরাবাদের নিহত বৃদ্ধের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যেরাও। সব শুনে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা। ধুলিয়ানের বেতবোনাতেও গিয়েছিলেন মহিলা কমিশনের প্রতিনিধিরা। সেখানে তাঁদের পা ধরে কান্না ভেঙে পড়েছিলেন স্থানীয় মহিলাদের একাংশ। স্থায়ী বিএসএফ ক্যাম্পের আর্জি জানান তাঁরা। পরে কমিশনের এক সদস্য বলেন, ‘‘দেশবাসী ও কেন্দ্রীয় সরকার আপনাদের পাশে আছে। বিএসএফ আপনাদের নিরাপত্তার দায়িত্ব নেবে।’’ রাজ্যপাল ধুলিয়ানেও গিয়েছিলেন। সেখান থেকে তিনি বেরিয়ে যাওয়ার পরেই স্থানীয়দের একাংশ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, পুলিশ রাজ্যপালকে তাঁদের কাছে আসতে দেননি। যার ফলে নিজেদের অভিযোগের কথা রাজ্যপালকে জানাতে পারেননি তাঁরা। শুক্রবারের পর শনিবারও ওয়াকফ আইন নিয়ে ঘটা হিংসায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেছেন রাজ্যপাল। তাঁকে সামনে পেয়েই স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুর্শিদাবাদের (Murshidabad Unrest) হিংসায় আক্রান্তরা।

  • JEE Result: প্রকাশিত সর্বভারতীয় জেইই (মেনস) রেজাল্ট, ১০০ পার্সেন্টাইল পেয়ে দেশের সেরা ২৪-এ বাংলার দুই

    JEE Result: প্রকাশিত সর্বভারতীয় জেইই (মেনস) রেজাল্ট, ১০০ পার্সেন্টাইল পেয়ে দেশের সেরা ২৪-এ বাংলার দুই

    মাধ্যম নিউজ ডেস্ক: সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় বাজিমাত বাংলার। জেইই মেইন পরীক্ষায় যে ২৪ জন প্রার্থীর প্রাপ্ত ‘স্কোর’ ১০০-তে ঠেকেছে, তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গের দু’জন পড়ুয়া রয়েছেন। ওই ২৪ জনের মধ্যে আলাদাভাবে আপাতত কোনও র‍্যাঙ্ক প্রকাশ করা হয়নি। অ্যাপ্লিকেশন নম্বরের ভিত্তিতে পরপর ওই ২৪ জন প্রার্থীর নাম দেওয়া হয়েছে। সর্বভারতীয় জয়েন্টের (JEE Result) আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে অর্চিষ্মান নন্দী এবং দেবদত্তা মাঝির প্রাপ্ত পার্সেন্টাইল হল ১০০।

    মাধ্যমিকের পর জয়েন্টে সেরা দেবদত্তা

    ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল দেবদত্তা মাঝি। এবার সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় (JEE Result) বাজিমাত করল পূর্ব বর্ধমানের মেয়ে। দুর্গাদাসী চৌধুরী গার্লস হাই স্কুলের পড়ুয়া দেবদত্তা। মাধ্যমিকে ৭০০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৬৯৭ নম্বর। যা শতাংশের নিরিখে ৯৯.৫৭। দেবদত্তার মা তাঁর স্কুলেরই শিক্ষিকা, বাবা আসানসোলের একটি কলেজের অধ্যাপক। বাড়িতে সব সময়েই পড়াশোনার জন্য কঠোর পরিশ্রম করেন তিনি। দেবদত্তা বলেন, ‘‘আমি সারা বছর উচ্চ মাধ্যমিক নিয়ে অতখানি প্রস্তুতি নিইনি। বেশির ভাগ সময়টাই জয়েন্টের পরীক্ষার জন্যই তৈরি করেছি নিজেকে।’’

    দুর্ঘটনাও আটকাতে পারেনি অর্চিষ্মানকে

    দেবদত্তার সঙ্গেই রাজ্যে যুগ্ম ভাবে (WB Toppers in JEE 2025) প্রথম হয়েছে অর্চিষ্মান নন্দী। অথচ তার এই পরীক্ষার প্রস্তুতি প্রায় নষ্ট হয়ে যেতে বসেছিল আচমকা দুর্ঘটনার কারণে। সর্বভারতীয় স্তরে ২৪ জন এনটিএ স্কোর ১০০ পার্সেন্টাইল পেয়েছে, যাঁদের মধ্যে জায়গা করে নিয়েছে অর্চিষ্মান। খড়্গপুরের চাঙ্গুয়াল গ্রামে অর্চিষ্মানের বাড়িতে এখন আনন্দের আবহ। অর্চিষ্মানের বাবা মিঠুন নন্দী জানিয়েছেন, ২৯ জানুয়ারি প্রথম সেশনের পরীক্ষার তিন দিন আগেই দুর্ঘটনা ঘটে ছেলের। সপরিবারে কলকাতা যাওয়ার পথে উলুবেড়িয়া চেক পয়েন্টের কাছে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। পেছন থেকে ডাম্পার এসে ধাক্কা মারলে গুরুতর আহত হয় পিছনের সিটে থাকা অর্চিষ্মান। সেই আতঙ্ক কাটিয়ে চিকিৎসা করিয়ে পরীক্ষা দিতে যাওয়ার জন্য তাঁরা উৎসাহ এবং সাহস যোগাতে থাকেন ছেলেকে। পেরেন্টাল কাউন্সেলিং-ও করান তাঁরা। একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারক সংস্থার সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মী হিসাবে বর্তমানে ভুবনেশ্বরে কর্মরত মিঠুন। তিনি বলেন, “এত বড় দুর্ঘটনার পরও জেইই মেনসের প্রথম সেশনে ৯৯.৯৮৭৫৭ পার্সেন্টাইল স্কোর করেছিল অর্চিষ্মান। দ্বিতীয় সেশনের ফলাফলে রাজ্যের সেরা দু’জন কৃতী হিসাবে আমার ছেলে জায়গা করে নিয়েছে, এটাই আমার কাছে গর্বের।” অর্চিষ্মানের মা অনিন্দিতা নন্দী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের কর্মী। তিনি ছেলের এই সাফল্য উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, প্রাথমিক স্তরের পড়াশোনা বাংলা মাধ্যমে হলেও পরবর্তীতে সিআইএসসিই এবং সিবিএসই বোর্ডের অধীনে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন অর্চিষ্মান। একাধিক বার স্কুল এবং পড়াশোনার মাধ্যম বদলে গেলেও মেধার জোরে ছেলে নিজের লক্ষ্যে স্থির থেকেছে।

    সকালেই ফল ঘোষণা

    জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (JEE)-এর ফলাফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। শনিবার সকালে অফিশিয়াল পোর্টাল jeemain.nta.nic.in-এ সেই ফল প্রকাশ করা হয়েছে। মোট ২৪ জন পরীক্ষার্থী ফুল মার্কস অর্থাৎ ১০০ তে ১০০ পেয়েছেন। শীর্ষে থাকা ২৪ জন হল মহম্মদ আনাস, আয়ুষ সিংহল, অর্চিষ্মান নন্দী, দেবদত্তা মাজি, আয়ুষ রবি চৌধুরী, লক্ষ্য শর্মা, কুশাগ্র গুপ্ত, হর্ষ এ গুপ্তা, আদিত প্রকাশ ভাগাড়ে, দক্ষ, হর্ষ ঝা, রাজিত গুপ্তা, শ্রেয়স লোহিয়া, সাকশম জিন্দাল, সৌরভ, ভাংগালা অজয় রেড্ডি, সানিধ্য সরফ, বিষাদ জৈন, অর্ণব সিং, শিবেন বিকাশ তোষনিওয়াল, কুশাগ্র বাইনাঘা, সাই মানোগনা গুথিকোন্ডা, ওম প্রকাশ বাহেরা ও বানীব্রত মাজি।

    কীভাবে দেখবেন ফলাফল

    jeemain.nta.nic.in ওয়েবসাইটে লগ ইন করুন।
    JEE Main 2025 paper 2 লিঙ্ক ক্লিক করতে হবে।
    দিতে হবে অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ।
    স্ক্রিনে দেখা যাবে স্কোরকার্ড।
    সেই স্কোরকার্ড ডাউনলোড করে রেখে দিতে পারবেন।

    পশ্চিমবঙ্গের আশপাশের রাজ্যের টপাররা

    রাজ্যভিত্তিক টপারের নিরিখে অসম থেকে প্রথম স্থান অধিকার করেছেন প্রাঞ্জলকুমার সিং। তাঁর পার্সেন্টাইল হল ৯৯.৯৮৩৭৯৫২। ঝাড়খণ্ড থেকে শীর্ষস্থান অধিকার করেছেন আরিয়ান মিশ্র। তাঁর পার্সেন্টাইল হল ৯৯.৯৯৯০৯৬৮। ত্রিপুরা থেকে প্রথম স্থান অধিকার করেছেন অর্ঘ্যদীপ দেব। তাঁর পার্সেন্টাইল হল ৯৯.৯৮০৭৫৭৮।

    রাজস্থানের আধিপত্য

    রাজস্থান এবারও তার শক্তিশালী অবস্থান ধরে রেখেছে এবং সর্বোচ্চ ৭ জন টপার দিয়েছে। তেলঙ্গানা, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ থেকে ৩ জন করে শীর্ষস্থান অর্জন করেছে। ১০০ শতাংশ নম্বর পাওয়াদের মধ্যে দিল্লি, গুজরাট, পশ্চিমবঙ্গের দুইজন করে এবং কর্নাটক ও অন্ধ্রপ্রদেশের একজন করে ছাত্র রয়েছেন। এই বছরের জেইই অ্যাডভান্সডের (JEE Result) প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের জন্য কাটঅফও প্রকাশ করা হয়েছে। সাধারণ বিভাগের পড়ুয়াদের জন্য কাটঅফ ৯৩.১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ইডব্লুএস-এর জন্য কাটঅফ ৮০.৩৮, ওবিসি-র জন্য ৭৯.৪৩, এসসি-র জন্য ৬১.১৫ এবং এসটি-র জন্য ৪৭.৯০ শতাংশ রাখা হয়েছে।

  • Murshidabad Violence: ‘‘এই ভয়ের মধ্যে মানুষ বেঁচে থাকতে পারে না’’, মুর্শিদাবাদ হিংসায় আক্রান্তদের কথা শুনে বললেন রাজ্যপাল

    Murshidabad Violence: ‘‘এই ভয়ের মধ্যে মানুষ বেঁচে থাকতে পারে না’’, মুর্শিদাবাদ হিংসায় আক্রান্তদের কথা শুনে বললেন রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় (Murshidabad Violence) সপ্তাহব্যাপী উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো এলাকায়। দক্ষিণ মালদা লোকসভার অন্তর্গত এবং মুর্শিদাবাদ জেলার ওই এলাকাগুলির পরিস্থিতি বুঝতে এবং ক্ষতিগ্রস্তদের অবস্থা জানতে একই দিনে সেখানে হাজির হয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। শুক্রবার, ওই দিনে মালদায় যান রাজ্যপাল সিভি আনন্দ বোসও। রাজ্যপাল বলেন, ‘‘সমাজের একটা নির্দিষ্ট সম্প্রদায় এখানে আক্রান্ত হয়েছে। এক দল মারবে, আর এক দল আক্রান্ত হবে, এটা কখনও গণতান্ত্রিক ব্যবস্থায় হতে পারে না।’’

    এর মধ্যে বাঁচা যায় না

    মুর্শিদাবাদের (Murshidabad Violence) অশান্তিতে ঘরছাড়াদের একাংশকে নিয়ে গত বৃহস্পতিবার রাজভবনে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যেরা। রাজ্যপালের কাছে তাঁরা পাঁচ দফা দাবি পেশ করেন। শামসেরগঞ্জ এবং ধুলিয়ানে গিয়ে পরিস্থিতি দেখার অনুরোধ করেন। সুকান্তের দাবি, সেই অনুরোধে সাড়া দিয়েই রাজ্যপাল মালদা-মুর্শিদাবাদ সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাজ্যপাল বোসকে সামনে পেয়েই নিজেদের ওপর হওয়া অত্যাচারের কথা শোনান ধুলিয়ানের মহিলারা। রাজ্যপালের দাবি, মহিলারা তাঁকে জানান যে, তাঁদের হুমকি দেওয়া হয়েছিল। দুষ্কৃতীরা তাঁদের বাড়িতে ঢুকে পড়েছিল। শুধু তাই নয়, তাঁদের লাঞ্ছিত ও নির্যাতনও করা হয়েছিল। তিনি বলেন, ‘‘এই ক্যাম্পে বসবাসকারী পরিবারগুলোর সঙ্গে আমার দেখা হয়েছে। আমি তাঁদের সমস্যার কথা বিস্তারিতভাবে শুনেছি এবং তাঁদের অনুভূতি বোঝার চেষ্টা করেছি। মহিলারা জানান যে দুষ্কৃতীরা তাঁদের বাড়িতে ঢুকে গালিগালাজ করে, মারধরও করে। তাঁরা কী চায়, সেই বিষয়ে আমাকে বলেছেন। এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ করা হবে। এখানে যে অশান্তি হয়েছে, তা কোনও সুস্থ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমি এখানে মানুষের সঙ্গে কথা বলেছি, বাচ্চাদের সঙ্গে কথা বলেছি, এখানে ভয়ের পরিস্থিতি রয়েছে। এই ভয়ের মধ্যে মানুষ বেঁচে থাকতে পারে না।’’

    ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে

    মুর্শিদাবাদে হিংসার (Murshidabad Violence) ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করে জাতীয় মহিলা কমিশন। এদিন কলকাতা থেকে মুর্শিদাবাদের বহরমপুর সার্কিট হাউসে আসেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। সেখান থেকে আসেন মালদার বৈষ্ণবনগরে। সেখানে একটি স্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলির সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। পরে মহিলা কমিশনের চেয়ারপার্সনবিজয়া রাহাতকর বলেন, “তাঁদের সঙ্গে কী হয়েছে, সেসব মহিলারা জানিয়েছেন। মহিলারা যা বললেন, তা কল্পনার বাইরে। যৌন নিপীড়নও হয়েছে। আমি তাঁদের সঙ্গে কথা বলেছি। আরও কথা বলতে হবে। মহিলাদের সঙ্গে কীভাবে এসব হতে পারে।” জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার বলেন, “মহিলারা বলছেন, আমরা শুধু সেন্ট্রাল ফোর্স চাই। আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই। মেয়েদের বলেছে, এই বাড়িতে থাকলে ধর্ষণ হয়ে যাবি। চলে যা। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আমরা যা যা করার করব।” অন্যদিকে, আক্রান্ত মহিলারা জানান, তাঁদের সঙ্গে যা হয়েছে, সেসব জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যদের। আজ, শনিবার মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকাগুলি পরিদর্শন করবেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা।

    হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ

    ওয়াকফ ইস্যুতে অশান্তি (Waqf Bill Protest) শুরু হওয়ার পর মুর্শিদাবাদ (Murshidabad) জেলা থেকে প্রচুর মানুষ মালদায় চলে এসেছেন। প্রাণ বাঁচাতে তাঁদের কেউ কেউ খোলা মাঠে থাকতে শুরু করেছিলেন। পরে ঘরছাড়াদের জন্য আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হয়। রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) প্রতিনিধিরা এসে সেই আশ্রয়স্থলেই যান ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে। বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন তাঁরা, শোনেন অভাব-অভিযোগ। ওয়াকফের প্রতিবাদে গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের পরিস্থিতি। হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠে। সেই ভয়ে অনেকেই ঘর থেকে পালিয়ে যান এবং আশ্রয় নেন পাশের জেলা মালদায়। সেখানেই তাঁদের সঙ্গে কথা বলার উদ্যোগ নেয় জাতীয় মানবাধিকার কমিশন। বস্তুত, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদের নামে শুরু হওয়া গোলমালের জেরে গত শুক্রবার বিকেল থেকে নৌকায় গঙ্গা পেরিয়ে ধুলিয়ানের বেতবোনা, বাজারপাড়া ও হাতিচিত্রা এলাকার কমপক্ষে ৪০০ জন আশ্রয় নেন পারলালপুর হাই স্কুলে। এলাকায় শান্তি ফেরাতে অগ্রণী ভূমিকা পালন করে বিএসএফ।

  • Daily Horoscope 19 April 2025: পেটের রোগ বাড়তে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 19 April 2025: পেটের রোগ বাড়তে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে।

    ২) প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

    বৃষ

    ১) শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে।

    ২) পেটের রোগ বাড়তে পারে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    মিথুন

    ১) সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে।

    ২) মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    কর্কট

    ১) প্রেমের ব্যাপারে মনঃকষ্ট বাড়তে পারে।

    ২) পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    সিংহ

    ১) রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে।

    ২) উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কন্যা

    ১) প্রেমের অশান্তি মিটে যেতে পারে।

    ২) কোনও কারণে মনে সংশয় বা ভয় কাজ করবে।

    ৩) দুশ্চিন্তা বাড়বে।

    তুলা

    ১) কাউকে কোনও ব্যাপারে কথা দেবেন না।

    ২) আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগ দেখা দেবে।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    বৃশ্চিক

    ১) গবেষণার কাজে সাফল্য লাভ।

    ২) খুব নিকট কোনও মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    ধনু

    ১) সখ মেটাতে বাড়তি খরচ হতে পারে।

    ২) কোনও বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    মকর

    ১) মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময়।

    ২) কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে।

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ করুন।

    কুম্ভ

    ১) ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে।

    ২) চক্ষুরোগ দেখা দিতে পারে।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    মীন

    ১) সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে।

    ২) কপালে অপমান জুটতে পারে।

    ৩) ভেবেচিন্তে কথা বলুন।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Life Outside Solar System: সৌরজগতের বাইরে প্রাণ! এলিয়েনের খোঁজ পেলেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী?

    Life Outside Solar System: সৌরজগতের বাইরে প্রাণ! এলিয়েনের খোঁজ পেলেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাকাশের অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে মানুষ কি একাই ঘুরে বেড়াচ্ছে? এ নিয়ে বিস্ময়ের শেষ নেই! চুপিসারে পৃথিবীর ওপর নজর রাখছে ভিনগ্রহীরা (Alien Life), এমন কথাও শোনা গিয়েছে। পৃথিবীর বাইরে কি প্রাণ আছে? বছরের পর বছর ধরে সেটাই খুঁজে বের করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। তন্ন তন্ন করে খুঁজেও বিফল মনোরথ হয়েই ফিরতে হয়েছে বিজ্ঞানীদের। এবার সৌরজগতের (Life Outside Solar System) বাইরের এক গ্রহের বায়ুমণ্ডলে রাসায়নিক চিহ্ন খুঁজে পেলেন বিজ্ঞানীরা, যা পৃথিবীতে শুধুমাত্র জৈবিক প্রক্রিয়ার মাধ্যমেই উৎপন্ন হয়। গবেষকদের মতে, এটি এখনও পর্যন্ত মহাকাশে জীবনের সম্ভাব্য উপস্থিতির সবচেয়ে শক্তিশালী প্রমাণ। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা এই চিহ্ন খুঁজে পেলেন।

    ভিন গ্রহে জৈব গ্যাসের সন্ধান

    জেমস ওয়েবের মাধ্যমে পর্যবেক্ষণ করা গ্রহটির নাম ‘কেটু-১৮বি’ (K2-18b)। এর বায়ুমণ্ডলে যে দু’টি গ্যাসের চিহ্ন পাওয়া গেছে, তা হল ডাইমিথাইল সালফাইড (DMS) এবং ডাইমিথাইল ডাইসালফাইড (DMDS)। পৃথিবীতে এই দু’টি গ্যাসই জীবন্ত জীব, বিশেষত সামুদ্রিক শৈবালজাতীয় মাইক্রোব দ্বারা তৈরি হয়। গবেষকদের মতে, এটি ইঙ্গিত করে কেটু-১৮বি গ্রহটিতে প্রাণ থাকতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন, ওই গ্রহে হয়তো মাইক্রোবিয়াল বা এককোষী জীবন রয়েছে (Alien Life)। তবে জীবিত প্রাণী থাকার ঘোষণা করেননি বিজ্ঞানীরা। তবে একটা আভাস পাওয়ার কথা স্পষ্ট জানিয়েছেন তাঁরা। বিজ্ঞানের ভাষায় এটিকে বায়োসিগনেচার (Biosignature) বলা হচ্ছে- যা আদতে কোনও জৈবিক প্রক্রিয়ার ছাপ। এই গোটা বিষয়টিকে গভীর ভাবে পরখ করা হবে বলে জানিয়েছেন তাঁরা। তবুও গোটা বিষয়টি নিয়ে দৃশ্যতই উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

    ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীর হাত ধরেই গবেষণা

    এই বিষয়টি নিয়ে যে গবেষণাপত্র বেরিয়েছে তার প্রধান লেখক কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমির মহাকাশ বিজ্ঞানী নিক্কু মধুসূদন। বারতীয় বংশোদ্ভূত নিক্কু জানাচ্ছেন, সম্ভবত ভিনগ্রহে প্রাণের প্রমাণের বিষয়ে যে গবেষণা হচ্ছে, সেই ক্ষেত্রে এমন বায়োসিগনেচার পাওয়ার বিষয়টি সর্বপ্রথম Life Outside Solar System)। তবে তাঁরা স্পষ্ট করে জানিয়েছেন, কোনও জীবন্ত প্রাণি আছেই সেকথা তাঁরা ঘোষণা করছেন না—বরং এটি একটি সম্ভাব্য বায়োসিগনেচার অর্থাৎ জীববিজ্ঞানের ইঙ্গিত। ফলে এই ফলাফলকে এখনই চূড়ান্ত প্রমাণ বলে বিবেচনা না করে আরও গবেষণার মাধ্যমে তাঁরা যাচাই করতে চাইছেন। মহাকাশ-পদার্থবিজ্ঞানী নিক্কু মধুসূদন বলেন, ‘‘এটি সৌরজগতের বাইরের প্রাণ খোঁজার ক্ষেত্রে এক বিপ্লবী পদক্ষেপ, মুহূর্তও। আমরা দেখাতে সক্ষম হয়েছি যে বর্তমান প্রযুক্তির মাধ্যমেই জীবনের সম্ভাব্য চিহ্ন শনাক্ত করা সম্ভব। আমরা এখন পর্যবেক্ষণ-ভিত্তিক অ্যাস্ট্রোবায়োলজির যুগে প্রবেশ করেছি।’’

    কার্বন-ভিত্তিক অণুর শনাক্তকরণ

    জেমস ওয়েব টেলিস্কোপের আগের পর্যবেক্ষণে এই গ্রহের বায়ুমণ্ডলে মিথেন ও কার্বন ডাই-অক্সাইড পাওয়া গিয়েছিল—এটি ছিল প্রথমবারের মতো কোনও তারার বাসযোগ্য অঞ্চলে থাকা গ্রহে কার্বন-ভিত্তিক অণুর শনাক্তকরণ Life Outside Solar System)। মধুসূদন বলেন, ‘‘বর্তমানে যেসব পর্যবেক্ষণ পাওয়া গিয়েছে, তা ব্যাখ্যা করার একমাত্র উপায় হল কেটু-১৮বি হাইসিয়ান বিশ্ব, যা প্রাণে ভরপুর। তবে আমাদের খোলা মন নিয়ে অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখতে হবে। যদি হাইসিয়ান গ্রহ বাস্তবেই থাকে, তবে সেখানে প্রাণ সম্ভবত পৃথিবীর সমুদ্রের মাইক্রোবের মতোই হবে। এই ধরনের গ্রহের মহাসাগর পৃথিবীর চেয়ে উষ্ণ বলে ধারণা করা হয়। এককোষী বা মাইক্রোবিয়াল জীব ছাড়া, বহু-কোষী বা বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব এই মুহূর্তে বলা সম্ভব নয়।’’

    কেমন গ্রহ এটি?

    প্রাণের সন্ধান থাকতে পারে এই নতুন গ্রহটি ‘কেটু-১৮বি’ পৃথিবীর চেয়ে অন্তত ৮.৬ গুণ ভারী। পৃথিবীর ব্যাসের চেয়ে এই গ্রহের ব্যাস ২.৬ গুণ বড়। নিজের নক্ষত্রকে কেন্দ্র করে হ্যাবিটেবল জোনে ঘুরছে ওই গ্রহটি। এমন এলাকায় গ্রহটি রয়েছে, যেখানে জল তরল অবস্থায় গ্রহের উপরিভাগে থাকতে পারে। পৃথিবী থেকে অন্তত ১২৪ আলোকবর্ষ দূরে রয়েছে ওই গ্রহ। ‘কেটু-১৮বি’ গ্রহটি লিও নক্ষত্রপুঞ্জে অবস্থিত। গ্রহটি একটি শীতল লাল বামন তারাকে কেন্দ্র করে এমন কক্ষপথে ঘোরে, যা তার ‘হ্যাবিটেবল জোন’ Life Outside Solar System) বা বাসযোগ্য অঞ্চলের মধ্যে পড়ে। অর্থাৎ, এখানে প্রাণ থাকার মতো পরিবেশ থাকতে পারে। ২০১৯ সালে হাবল টেলিস্কোপ এই গ্রহের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের আভাস পেয়েছিল। তখন থেকেই এটি ‘সৌরজগতের বাইরে সবচেয়ে বাসযোগ্য গ্রহ’ হিসেবে বিবেচিত হয়ে আসছে। পরে অবশ্য দেখা যায়, সেটি মূলত মিথেন গ্যাসের একটি আস্তরণ।

    কোন যুক্তিতে প্রাণের সম্ভাব্য আবাসভূমি

    ‘কেটু-১৮বি’ এমন এক গ্রহ যা তরল জলে আচ্ছাদিত এবং যার বায়ুমণ্ডল হাইড্রোজেন সমৃদ্ধ। বিজ্ঞানীদের ধারণা, এই ধরনের জলে বাস করতে পারে মাইক্রোবিয়াল জীবন (Alien Life)। তবে, বিজ্ঞানীরা অবশ্য এই আবিষ্কারকে Life Outside Solar System) যথাযথভাবে যাচাই করার ওপর জোর দিচ্ছেন। টেক্সাসের সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী ক্রিস্টোফার গ্লেইন বলেন, “এই তথ্য অত্যন্ত আকর্ষণীয়, তবে আমাদের বিশ্লেষণে আরও সতর্ক হতে হবে।” মধুসূদনও বলেছেন, “এই মুহূর্তে আমরা শুধু সম্ভাবনার কথা বলছি। ওই গ্যাসগুলি আদৌ জীববৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমেই সৃষ্টি হয়েছে কিনা, তা আরও পরীক্ষার প্রয়োজন।’’ তিনি আরও জানান, একই ধরনের পর্যবেক্ষণ আরও দুই থেকে তিনবার করতে হবে, যাতে এই আবিষ্কারের নির্ভরযোগ্যতা বাড়ে।

  • UNESCO: ইউনেস্কোর রেজিস্টারে লিপিবদ্ধ হল গীতা ও নাট্যশাস্ত্র, ‘গর্বের মুহূর্ত’ বললেন প্রধানমন্ত্রী মোদি

    UNESCO: ইউনেস্কোর রেজিস্টারে লিপিবদ্ধ হল গীতা ও নাট্যশাস্ত্র, ‘গর্বের মুহূর্ত’ বললেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউনেস্কোর (UNESCO) মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে (Memory of World Register) লিপিবদ্ধ করা হল হিন্দুদের অন্যতম ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবত গীতা এবং ভরত মুনি রচিত নাট্যশাস্ত্র। এই ঘটনাকে গর্বের মুহূর্ত বলে আখ্যা দিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, গতকালই ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে লিপিবদ্ধ হয় ৭৪টি নতুন বিষয়। ইউনেস্কো জানিয়েছে, নতুন খোদাই করা সংগ্রহগুলির মধ্যে ১৪টি বৈজ্ঞানিক তথ্যচিত্রের সঙ্গে সম্পর্কিত। এই প্রাচীন বিষয়গুলির মধ্যে ছিল ভারতের এই দুই প্রাচীন শাস্ত্র। এর ফলে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে মোট লিপিবদ্ধ সংগ্রহের সংখ্যা দাঁড়াল ৫৭০।

    এক্স মাধ্যমের পোস্টে কী লিখলেন নরেন্দ্র মোদি?

    নিজের সমাজ মাধ্যমের পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘‘সারা বিশ্বের ভারতীয়দের পক্ষে এটা একটা খুব গর্বের মুহূর্ত। গীতা এবং নাট্যশাস্ত্র ইউনেস্কোর (UNESCO) মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে স্থান পেয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আমাদের প্রাচীন ভারতের জ্ঞান এবং সমৃদ্ধশালী সংস্কৃতিকে বহন করছে গীতা এবং নাট্যশাস্ত্র। এই দুটোই ভারতীয় সভ্যতাকে লালন-পালন করে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে। এখনও পর্যন্ত এই দুই গ্রন্থ বিশ্বকে প্রেরণা জুগিয়ে চলেছে।’’ ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল অড্রে আজোলে ৭৪টি নতুন বিষয় ইউনেস্কোর ওয়ার্ল্ড রেজিস্টারে স্থান পাওয়ার কথা ঘোষণা করেন।

    কী জানালেন কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটনমন্ত্রী গজেন্দর সিং শেখাওয়াত

    গীতা এবং নাট্যশাস্ত্রের এমন আন্তর্জাতিক স্বীকৃতির (UNESCO) বিষয়ে মতামত জানিয়েছেন দেশের সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। নিজের এক্স মাধ্যমের পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এটি আমাদের দেশবাসীর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন গীতা এবং নাট্যশাস্ত্র ইউনেস্কোর ওয়ার্ল্ড রেকর্ড রেজিস্টারের স্থান পাওয়াতে এদেশের মোট ১৪টি প্রাচীন লিপি স্থান পেল সেখানে। তিনি বলেন, ‘‘এটি ভারতের সভ্যতা এবং ঐতিহ্যের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। যে শ্রীমদ্ভাগবত গীতা এবং ভারত মুনির লেখা নাট্যশাস্ত্র বর্তমানে ইউনেস্কোর মেমোরিয়াল অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে স্থান পেয়েছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি সম্মান জানাল প্রাচীন ভারতের শাশ্বত-সনাতন সংস্কৃতিকে। প্রাচীন ভারতের এই দুই গ্রন্থ আক্ষরিক অর্থে একটি জ্ঞান এবং জীবন দর্শনের ভাণ্ডার। এই দুই গ্রন্থের মাধ্যমে নির্ধারিত হয়েছে বিশ্বের কাছে ভারতের দৃষ্টিভঙ্গি। আমাদের অনুভূতি, আমাদের ভাবনা, আমাদের জীবন শৈলী- এই সমস্ত কিছুই প্রতিফলিত হয়েছে এই দুই গ্রন্থে। এর ফলে আমাদের দেশ থেকে ১৪টি ধরনের লিপি বর্তমানে আন্তর্জাতিক রেজিস্টারে স্থান পেয়েছে।’’

    ১৯৯২ সালে শুরু হয় ইউনেস্কোর (UNESCO) মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারের পথ চলা

    আন্তর্জাতিক প্রাচীন ঐতিহ্যশালী গুরুত্বপূর্ণ বিষয় সংরক্ষণের কথা রাষ্ট্রসংঘের বেশ কয়েকটি অধিবেশনে আলোচিত হয়েছে, যার মধ্যে রয়েছে সুইৎজারল্যান্ডে জেনেভা কনভেনশন উল্লেখযোগ্য। এক্ষেত্রে বলা দরকার ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে তৈরি হয়েছিল ১৯৯২ সালে। প্রতিষ্ঠিত হওয়ার পরে বহু অসামান্য মূল্যবান প্রামাণ্য নথি এবং ঐতিহ্য এখানে তালিকাভুক্ত হয়ে রয়েছে। ইউনেস্কোতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রয়েছেন বিশাল শর্মা। তিনি এই ঘটনাকে দেশবাসীর জন্য একটা অত্যন্ত গর্বের মুহূর্ত বলে জানিয়েছেন। তাঁর মতে, ‘‘ভারতীয়দের জন্য একটি গর্বের মুহূর্ত এবং ভারতীয় চিন্তা ভাবনার প্রতিফল ঘটায় ভগবত গীতা। এর প্রভাব বিশ্বব্যাপী। অন্যদিকে, ভারত মুনির নাট্যশাস্ত্রের পান্ডুলিপি হল অন্যতম মৌলিক পাঠ।’’

    ভারতের আর কী কী তালিকাভুক্ত হয়েছে এই গ্রন্থে?

    অন্যান্য ভারতীয় লিপির মধ্যে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে স্থান পেয়েছে পুনের ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউটের আর্কাইভ থেকে সংগ্রহ করা ঋগ্বেদের ৩০টি পাণ্ডুলিপি, ২০০৫ সালে পন্ডিচেরি থেকে শৈব পাণ্ডুলিপিকে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে স্থান দেওয়া হয়। ঠিক ৮ বছর আগে ২০১৭ সালে ইউনেস্কোতে স্থান পায় গিলগিট পাণ্ডুলিপি এবং ২০২৩ সালে মৈত্রেয়বরকরণ তালিকাভুক্ত হয় ইউনেস্কোতে।

    গীতা এবং ভরত মুনি রচিত নাট্যশাস্ত্র

    প্রসঙ্গত উল্লেখ্য, ১৮টি অধ্যায়ে ৭০০টি শ্লোক রয়েছে গীতায়। গীতা হল মহাভারতের অংশ। প্রাচীন এই গ্রন্থের ভীষ্মপর্বে (অধ্যায় ২৩-৪০) পাওয়া যায় গীতা। গীতায় মূল বিষয় হল জ্ঞান যোগ, কর্ম যোগ, ভক্তি যোগ। অন্যদিকে, ভরত মুনির নাট্যশাস্ত্র ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউটে সংরক্ষিত ছিল। গবেষকরা জানাচ্ছেন, খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর কাছাকাছিতে সংকলিত হয় এই শাস্ত্রটি। এটি গন্ধর্ববেদ নামে পরিচিত। ৩৬,০০০ শ্লোক নিয়ে তৈরি এই শাস্ত্রে নাট্য (নাটক), রসবোধ, ভাব (আবেগ) এবং সঙ্গীত রয়েছে।

  • FBI Arrested Punjab Terrorist: এফবিআইয়ের জালে পাঞ্জাবে গ্রেনেড হামলার চক্রী খালিস্তানি জঙ্গি হরপ্রিত সিং

    FBI Arrested Punjab Terrorist: এফবিআইয়ের জালে পাঞ্জাবে গ্রেনেড হামলার চক্রী খালিস্তানি জঙ্গি হরপ্রিত সিং

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি হরপ্রিত সিং (Harpreet Singh) ওরফে হ্যাপি পাসিয়াকে শুক্রবার গ্রেফতার করেছে আমেরিকা (FBI Arrested Punjab Terrorist)। পাঞ্জাবে গত ৬ মাসে অন্তত ১৪টি গ্রেনেড হামলার চক্রী হ্যাপি কানাডা থেকে অবৈধভাবে আমেরিকায় ঢুকেছিল। তাকে খুঁজছিল এনআইএ-ও। অবশেষে সেই হ্যাপি পাসিয়াকে গ্রেফতার করেছে আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এনআইএ সূত্রে খবর, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সহযোগিতায় পাঞ্জাবে হামলা চালিয়েছিল হরপ্রীত সিং। তাকে ধরার জন্য ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এই গ্যাংস্টার সম্পর্কে কোনও তথ্য দেওয়া হলেই ওই টাকা দেওয়ার কথা জানিয়েছিল এনআইএ।

    হরপ্রিত সিং এর পরিচয়

    পাঞ্জাবের অমৃতসরের আজনালা তহসিলের বাসিন্দা হরপ্রিত সিং (Harpreet Singh) ওরফে হ্যাপি। ২০২৪ সালের ১ অক্টোবর, একটি মামলায় তাকে ফেরার আসামি হিসেবে ঘোষণা করা হয়। এদেশে তার বিরুদ্ধে ১৭টি মামলা চলছে। তার বিরুদ্ধে ইউএপিএ, মাদক আইন ও অবৈধ অস্ত্র আইনে মামলা রয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, পাসিয়া পাকিস্তানি গ্যাংস্টার থেকে জঙ্গি হওয়া হরবিন্দর সিং সাঁধু ওরফে রিন্ডার ঘনিষ্ঠ সহযোগী। তার সঙ্গে পাক চর সংস্থা আইএসআই এবং নিষিদ্ধি জঙ্গি সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনালের যোগাযোগ ছিল। তাদের হয়েও বেশ কয়েকটি অপারেশন চালিয়েছিল পাসিয়া। গোড়ার দিকে ছিল গ্যাংস্টার, পরে জঙ্গি সংগঠনে যোগ দেয় পাসিয়া।

    বব্বর খালসা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক

    বব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন, যারা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন শিখ রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে। এই সংগঠনটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮০-এর দশকে পাঞ্জাবে জঙ্গি কার্যকলাপে সক্রিয় ছিল। ১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৮২-এর বোমা হামলা, যাতে ৩২৯ জন নিহত হয়েছিল, বিকেআই-এর সঙ্গে যুক্ত ছিল। সংগঠনটি বর্তমানে পাকিস্তান, আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য এবং ইউরোপে সক্রিয় এবং পাকিস্তানের আইএসআই-এর সমর্থনে কাজ করে।

    পাঞ্জাব পুলিশের সঙ্গে শত্রুতা

    ২০২৪ সালের সেপ্টেম্বরে চণ্ডীগড়ে এক অবসরপ্রাপ্ত পাঞ্জাব পুলিশ অফিসারের বাড়িতে গ্রেনেড হামলায় অভিযুক্ত ছিল পাসিয়া। হরপ্রিত এবং রিন্ডা মিলে এই গ্রেনেড হামলার লজিস্টিক সহযোগিতা, তহবিল এবং অস্ত্র সরবরাহ করেছে। এছাড়াও পাঞ্জাবে পুলিশের উপরেও একাধিক হামলা চালানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। ওই হামলা করার পরে সোশ্যাল মিডিয়াতে তার দায় স্বীকার করত হ্যাপি পাসিয়া। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, গত বছরের নভেম্বর মাস থেকে অমৃতসর এবং অন্যান্য এলাকায় পুলিশ এবং পুলিশের সঙ্গে সম্পর্ক যুক্ত বাড়ি এবং প্রতিষ্ঠানে হামলা হয়। সেখানে কোথাও গ্রেনেড হামলা হয়। আবার, একাধিক থানার সামনে গ্রেনেড বিস্ফোরণও হয়। এই হামলার পিছনে হরপ্রীত সিং আছে বলে জানতে পারে পুলিশ। তখন থেকেই তার খোঁজ করতে শুরু করে নিরাপত্তারক্ষী বাহিনী।

    পাঞ্জাবে আরও বড় হামলার হুঁশিয়ারি

    গত মার্চ মাসেই অমৃতসরে একটি মোটর সাইকেল লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে দুই জন। তাদের মধ্যে একজন পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা যায়। পাঞ্জাবের এক বিজেপির নেতার বাড়ি ছাড়াও এক ইউটিউবারের বাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয় বলেও অভিযোগ। এর সঙ্গেও ওই গ্যাংস্টার জড়িত ছিল বলে অভিযোগ। আগামী দিনে পাঞ্জাবে আরও বড় হামলা এবং বিস্ফোরণ ঘটানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল হ্যাপি।

    এফবিআই-এর উদ্যোগ

    এফবিআই-এর (FBI Arrested Punjab Terrorist) সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, “আজ, ভারতের পাঞ্জাবে জঙ্গি হামলার জন্য অভিযুক্ত জঙ্গি হরপ্রীত সিংকে এফবিআই এবং ইআরও স্যাক্রামেন্টোতে গ্রেফতার করেছে। দুটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সে অবৈধভাবে আমেরিকা প্রবেশ করেছিল এবং ধরা এড়াতে বার্নার ফোন ব্যবহার করছিল।” বার্নার ফোন মূলত আত্মগোপনের কাজে ব্যবহৃত অত্যন্ত পুরনো ধাঁচের ফোন। আমেরিকা সহ সারা বিশ্বের আত্মগোপনকারী গুপ্তচর, জঙ্গি, পাচারকারীরা এই ধরনের ফোন ব্যবহার করে থাকে। এই ফোনের কয়েকটি বিশেষত্ব হল, এতে ডিটাচেবল ব্যাটারি থাকে। ফলে ব্যাটারি খুলে নিলে এই ফোনকে ট্র্যাক করা যায় না। এছাড়াও সুইচ বন্ধ করে রাখলেও লোকেশন বোঝা যায় না। ব্যক্তিগত কোনও তথ্যও এতে সংগৃহীত থাকে না।

    হরপ্রীত-এর গ্রেফতারির গুরুত্ব

    ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি বিশ্বাস করে যে হরপ্রীত সিং-এর (Harpreet Singh) গ্রেফতার বিকেআই-এর আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে পারে। হরপ্রীত সিং-এর গ্রেফতার খালিস্তানি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের চলমান লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। পাঞ্জাবে সাম্প্রতিক জঙ্গি হামলা এবং আইএসআই-এর সমর্থনে বিকেআই-এর ক্রিয়াকলাপ ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই গ্রেফতার ভারত-আমেরিকার সন্ত্রাসবিরোধী সহযোগিতাকে শক্তিশালী করবে এবং পাঞ্জাবে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সহায়তা করবে।

    ভারতে ফেরানোর তোড়জোড়

    এফবিআইয়ের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, হ্যাপি পাঞ্জাবে জঙ্গি হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ। ভারতের তরফে এনআইএ এবং পাঞ্জাব পুলিশ তার বিরুদ্ধে জঙ্গি হামলার মামলা করে। আমেরিকাকে জানানো হয় যে, সে কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে আত্মগোপন করে আছে। অপরাধে অভিযুক্ত হিসেবে তার বিরুদ্ধে লুকআউট নোটিসও বের হয়। গ্রেফতারির পর ইন্টারপোলের সাহায্য নিয়ে পাসিয়াকে ভারতে ফেরানোর তোড়জোড় শুরু হবে।

  • Karnataka: পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার নামে পৈতা ছেঁড়া হল ব্রাহ্মণ ছাত্রের, শোরগোল কর্নাটকে

    Karnataka: পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার নামে পৈতা ছেঁড়া হল ব্রাহ্মণ ছাত্রের, শোরগোল কর্নাটকে

    মাধ্যম নিউজ ডেস্ক: নিরাপত্তার নামে কর্নাটকে (karnataka) এক ব্রাহ্মণ পরীক্ষার্থীর যজ্ঞোপবীত বা পৈতা কেটে নেওয়ার অভিযোগ উঠল। কংগ্রেস শাসিত রাজ্যে এমন অভিযোগ সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পড়ুয়াদের মধ্যে দেখা দেয় ব্যাপক ক্ষোভ। জানা গিয়েছে, শিবমোগগার আদিচুঞ্চনগিরি সিইটি পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটেছে। নিরাপত্তার নামে হিন্দু ধর্মের অবমাননা করার অভিযোগও আনা হয়েছে এক্ষেত্রে। বলা দরকার, হিন্দু ধর্মে ব্রাহ্মণদের মধ্যে পৈতা পরার একটি রীতি রয়েছে। হিন্দু ধর্মে ব্রাহ্মণদের কাছে পৈতা হল ধর্ম এবং আস্থার প্রতীক। কিন্তু সেই পবিত্র পৈতা ছিড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে শুধুমাত্র নিরাপত্তার অজুহাতে। এক্ষেত্রে শাসক দল কংগ্রেসের তরফ থেকে কোনও বিবৃতি না আসায় ক্ষোভ ছড়িয়েছে।

    ছাত্র অরাজি ছিল পৈতা খুলতে, তাও জোরপূর্বক খোলা হয় পৈতা

    কর্নাটকের (karnataka) আঞ্চলিক ভাষায় প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা ওই পড়ুয়াকে তাঁর কব্জির ধাগা খুলে ফেলার কথা বলে। একই সঙ্গে তাঁকে বলা হয়, পৈতাও খুলতে হবে। কিন্তু ওই ছাত্র দৃঢ়ভাবে একথার প্রতিবাদ জানায়। নিরাপত্তা আধিকারিকদের সামনে ওই পরীক্ষার্থী প্রশ্ন জিজ্ঞেস করেন, কেন এগুলোকে খোলা হবে? এরপর ওই ছাত্র জানায়, যা ইচ্ছা আপনারা করতে পারেন আমি কোনওভাবেই আমার পৈতা খুলব না। এরপরেই তাঁর পৈতে কেটে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এ নিয়ে পড়ুয়া মহলে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা নিজেদের অভিভাবকদেরও বিষয়টি জানিয়েছেন।

    ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু করেছে বিভিন্ন ব্রাহ্মণ সংগঠন

    ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু করেছে বিভিন্ন ব্রাহ্মণ সংগঠন। রঘুরাম নামের ব্রাহ্মণ সমাজ নামের এক প্রতিনিধি, ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কেবি সহ ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতা প্রসন্নকুমার ও দত্তাত্রেয়-এই চারজনের প্রতিনিধি দল ওই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে আসেন। কেন ওই ছাত্রের সঙ্গে এমন আচরণ করা হল তা কর্তৃপক্ষের কাছে তাঁরা জানতে চান। একইসঙ্গে জেলা শাসকের কাছেও আবেদন জানানো হয়েছে। এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

    এ ধরনের ঘটনা ধর্মীয় অধিকারকে আঘাত হেনেছে (karnataka)

    প্রতিনিধি দলটি পরীক্ষাকেন্দ্রে পরিদর্শন করার পরে এধরনের কাজের তীব্র নিন্দা করেন সংবাদমাধ্যমের সামনে। পৈতা খুলে নেওয়া এবং তা ডাস্টবিনে ফেলে দেওয়াকে চরম অবমাননাকর উল্লেখ করেছেন ওই প্রতিনিধি দলের সদস্যরা। এ ধরনের ঘটনা ধর্মীয় অধিকারকে আঘাত হেনেছে বলেও দাবি করে ওই প্রতিনিধি দল। এমনকি ব্যক্তিগতভাবে ওই ছাত্রের সঙ্গে খারাপ ব্যবহার করেছে বলেও অভিযোগ করা হয়েছে। প্রতিনিধি দলের অভিযোগ, সংবিধানে যেখানে ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ করা আছে। সেখানে এভাবে একটি হিন্দু ঐতিহ্যকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে কোন স্বার্থে? অনেকেরই প্রশ্ন, ধর্মনিরপেক্ষতার নামে যেখানে সংখ্যালঘুদের রীতিনীতিগুলিকে সুরক্ষিত রাখা হয়, সেখানে হিন্দুদের রীতিনীতিকে এইভাবে অপমান কেন করা হল?

    নীরব থেকেছে ধর্মনিরপেক্ষ কংগ্রেস

    বিশ্লেষকদের একাংশের মতে, মুসলিম পড়ুয়ারা যখন স্কুলের ভিতরে হিজাব পরার জন্য জোর করে আন্দোলন শুরু করে তখন কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলি ধর্মীয় স্বাধীনতার জন্য চিৎকার করে আওয়াজ তোলে, গলা ফাটায়। তবে হিন্দু পড়ুয়াদের পৈতা যখন জোর করে খুলে দেওয়া হয়, হাতের ধাগা কেটে দেওয়া হয়, তখন ধর্মনিরপেক্ষ কংগ্রেস হিন্দু ঐতিহ্যকে লক্ষ্যবস্তু করার জন্য কোনও আন্দোলনেই নামে না। এক্ষেত্রে উল্লেখ করা দরকার পৈতা কোনও বাহ্যিক সৌন্দর্যের জন্য পরা হয় না। বরং তা হিন্দু ধর্মের এক গভীর আধ্যাত্মিক এবং ধর্মীয়ভাবের প্রতীক হয়ে উঠেছে। ব্রাহ্মণ সমাজ এই পৈতা ধারণ করে।

    এর আগে কর্নাটকে মঙ্গলসূত্র খোলার অভিযোগও এসেছে

    অন্যদিকে, কংগ্রেস এবং তাদের সহযোগী রাজনৈতিক সংগঠনগুলি হিন্দু বিরোধী অবস্থান প্রথম থেকেই নেয়। হিন্দুদের ধর্মীয় ঐতিহ্যকে যে কোনও সময় আঘাত করলে তারা রাজনৈতিকভাবে নীরব থাকে। কিন্তু যখন উগ্র মৌলবাদীরা যে কোনও ধরনের দেশদ্রোহি কাজ করে তখনও নীরব থাকে কংগ্রেস সমেত অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলি। এখানেই অনেকে প্রশ্ন তুলছেন! কংগ্রেস দলের ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা কি কেবল সংখ্যালঘু তোষণেই সীমাবদ্ধ? দেখা যায় যে হিন্দু ধর্মের সঙ্গে একটা দূরত্ব তারা বজায় রেখেই চলে। যেখানে যে কোনও মন্দিরকেন্দ্রিক (Yajnopavita) ঘটনা হোক পৈতা খুলে নেওয়া হোক- সবকিছুতেই তারা অদ্ভুতভাবে নীরব থাকে। একি কেবলই তোষণের জন্য? এমন প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে অনেকে উদাহরণ দিচ্ছেন এক বছর আগের একটি ঘটনা। কর্নাটক রাজ্যেই ঘটেছিল। পরীক্ষাকেন্দ্রে এক পরীক্ষার্থীকে মঙ্গলসূত্র খুলতে বাধ্য করা হয়। এখানেও কংগ্রেস নীরব (karnataka) ছিল। কারণ মঙ্গলসূত্র হিন্দু ধর্মের প্রতীক।

    চাপে পড়ে জেলা প্রশাসন রিপোর্ট তলব করেছে

    এ ধরনের অভিযোগ পাওয়ার পরেই চাপে পড়ে যায় জেলা প্রশাসন। সরকারের এক আধিকারিক গুরুদত্ত হেগড়ে তিনি আশ্বস্ত করেছেন যে ধর্মীয় অনুভূতিতে যে কোনও ধরনের আঘাতের ঘটনা কখনও সহ্য করা হবে না। এই ঘটনায় আগামী এক সপ্তাহের মধ্যে একটি রিপোর্ট তলব করা হয়েছে। এর পাশাপাশি অন্যায় যদি প্রমাণিত হয় তাহলে দায়ী কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করার কথাও বলেছেন ওই জেলা প্রশাসনের আধিকারিক। প্রসঙ্গত, অনেকে বলছেন এই ঘটনাতে প্রতিবাদ হওয়া দরকার। তার কারণ পৈতা খুলে নেওয়ার এই ধরনের ঘটনাগুলির মাধ্যমে হিন্দু প্রতীকগুলিতে অত্যন্ত সুক্ষভাবে আঘাত আনা হচ্ছে। তাই এগুলি কেবলমাত্র কোনও ব্যক্তির উপর আক্রমণ নয়, একটি সমাজকে (karnataka) লক্ষ্যবস্তু বানানোর প্রচেষ্টা। এই পরিস্থিতিতে ওই ব্রাহ্মণ সংগঠন সমগ্র হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে।

  • Abhishek Nayar: ভারতীয় দলের থেকে অপসারিত সহকারী কোচ অভিষেক নায়ার, ছাঁটাই আরও ৩! কেন এমন সিদ্ধান্ত?

    Abhishek Nayar: ভারতীয় দলের থেকে অপসারিত সহকারী কোচ অভিষেক নায়ার, ছাঁটাই আরও ৩! কেন এমন সিদ্ধান্ত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ছেঁটে ফেলা হল ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের (Team India) হেড কোচ গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ারকে (Abhishek Nayar)। একইসঙ্গে, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাইয়েরও চাকরি গিয়েছে বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, চাকরি গিয়েছে দলের ম্যাসারেরও। যদিও সরকারী ভাবে বোর্ড এখনও কিছু জানায়নি। আইপিএল শেষ হলেই ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সেটাই তাদের প্রথম সিরিজ। অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডে গিয়েও যাতে দুরবস্থার মধ্যে পড়তে না হয়, সেই লক্ষ্যেই হাল ফেরানোর নীতি নেওয়া হয়েছে।

    কাদের কাদের সরতে হচ্ছে

    বোর্ডের এক সূত্র জানান, সম্প্রতি অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ব্যর্থতার জন্যই নায়ারকে সরানো হচ্ছে। কিন্তু বোর্ডের অনেকেই মনে করছেন, তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে। একজন সিনিয়র তারকার সঙ্গে সাপোর্ট স্টাফের এক গুরুত্বপূর্ণ সদস্যের ঝামেলার জেরেই তাঁকে সরতে হচ্ছে। ফিল্ডিং কোচ টি দিলীপ এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইকেও ছাঁটাই করা হবে। ভারতীয় দলে তিন বছর হয়ে গিয়েছে তাঁদের। শুধু তাই নয়, দলের ম্যাসারেরও চাকরি গিয়েছে বলে জানা গিয়েছে। আপাতত ফিল্ডিং কোচ হিসাবে আর এক সহকারী কোচ রায়ান টেন দুশখাতে দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে। এ ছাড়া সোহমের জায়গায় আসতে পারেন আদ্রিয়ান ল্য রু, যিনি এখন আইপিএলের দল পঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত। ২০০৩ বিশ্বকাপের সময় সৌরভ গঙ্গোপাধ্যায়েরর দলে ফিটনেস সংস্কৃতি তৈরি করেছিলেন তিনি। যদিও এই প্রসঙ্গে কিছু বলতে চাননি বিসিসিআই সচিব। দেবজিৎ সাইকিয়া বলেন, ‘‘কিছু জিনিস ঠিক করা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই বোর্ডের পক্ষ থেকে প্রেস নোট চলে যাবে।’’ অভিষেক এবং দিলীপের পরিবর্ত হিসাবে এখনও কারও নাম ঘোষণা করা হয়নি।

    কেন এই সিদ্ধান্ত

    ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত অনেকেই মনে করছেন, পারফরম্যান্সটা আসল কারণ নয়। ভারতীয় দল তার পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এই কোচ এবং সাপোর্ট স্টাফদের নিয়েই। ফলে আসল কারণটা শৃঙ্খলাজনিত। অস্ট্রেলিয়া সফরে মেলবোর্ন টেস্টের পর ভারতীয় দলের সাজঘরে গম্ভীর ধমক দিয়েছিলেন ক্রিকেটারদের। তিনি কাকে কী বলেছেন, তা সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। তখন জানা গিয়েছিল, সেই সফরে ভারতীয় দলে থাকা ক্রিকেটার সরফরাজ খান সংবাদমাধ্যমে এই কথা ফাঁস করেছিলেন। কিন্তু এখন মনে করা হচ্ছে, সাপোর্ট স্টাফেদের মাধ্যমেই সাজঘরের কথা বাইরে বেরিয়েছিল। সরফরাজ এই কাজ করবেন— এটা ভাবা একটু কঠিন। কারণ, তিনি সদ্য জাতীয় দলে খেলছেন। তা-ও নিয়মিত নন। ফলে তাঁর মতো এক জন ক্রিকেটার নিজের কেরিয়ার নিয়ে এত বড় ঝুঁকি নেবেন, এটা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য ঠেকেনি।

  • The Hindu Manifesto: প্রাচীনের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন, স্বামী বিজ্ঞানানন্দের লেখা ‘দ্য হিন্দু ম্যানিফেস্টো’ প্রকাশ করবেন ভাগবত

    The Hindu Manifesto: প্রাচীনের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন, স্বামী বিজ্ঞানানন্দের লেখা ‘দ্য হিন্দু ম্যানিফেস্টো’ প্রকাশ করবেন ভাগবত

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২৬ এপ্রিল দিল্লিতে ‘দ্য হিন্দু ম্যানিফেস্টো’ (The Hindu Manifesto) নামের একটি বই প্রকাশ করবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর সংঘচালক ডঃ মোহন ভাগবত (Mohan Bhagwat)। জানা গিয়েছে, ওই বইটি লিখেছেন আইআইটির প্রাক্তনী তথা বিশ্ব হিন্দু পরিষদের বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক স্বামী বিজ্ঞানানন্দ। বিশ্ব হিন্দু পরিষদের এই সাধারণ সম্পাদক অর্থাৎ স্বামী বিজ্ঞানানন্দ হলেন বিশ্ব হিন্দু কংগ্রেসের প্রতিষ্ঠাতা। এর পাশাপাশি বিশ্ব হিন্দু ফাউন্ডেশন নামের একটি সংগঠনের তিনি আন্তর্জাতিক চেয়ারম্যান।

    সভ্যতা নির্মাণে ৮ নির্দেশিকা (The Hindu Manifesto)

    জানা গিয়েছে, এই বইটি যা প্রকাশ করতে চলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর সংঘচালক সেখানে আটটি নির্দেশিকার নীতি বা সূত্রের কথা বলা হয়েছে। এই নির্দেশিকা নীতির উপরে ভিত্তি করেই একটি সুসভ্যতার রূপরেখা দেওয়া হয়েছে। বইটিতে আটটি নির্দেশিকা নীতি বা সূত্রের উপর ভিত্তি করে একটি সভ্যতা নির্মাণের কথা বলা হয়েছে। এগুলি হল- সকলের জন্য সমৃদ্ধি, জাতীয় নিরাপত্তা, মানসম্মত শিক্ষা, দায়িত্বশীল গণতন্ত্র, নারীর প্রতি শ্রদ্ধা, সামাজিক সম্প্রীতি, প্রকৃতির পবিত্রতা এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা।

    ‘দ্য হিন্দু ম্যানিফেস্টো’ বইটি প্রকাশ করছে ব্লুওয়ান ইঙ্ক নামের প্রকাশনী সংস্থা

    বিশ্ব হিন্দু পরিষদের এই নেতা অর্থাৎ স্বামী বিজ্ঞানানন্দ আইআইটি খড়্গপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। তিনি সংস্কৃত ব্যাকরণ এবং আচার্য ডিগ্রি প্রাপ্ত। একইসঙ্গে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন পূর্ব দর্শনের ওপরে। হিন্দু সভ্যতা, সাহিত্য, ধর্মগ্রন্থ- এই বিষয়গুলিতে তাঁর বিশেষ অধ্যয়ন রয়েছে। ‘দ্য হিন্দু ম্যানিফেস্টো’ (The Hindu Manifesto) বইটি প্রকাশ করছে ব্লুওয়ান ইঙ্ক নামের প্রকাশনী সংস্থা। বই প্রকাশ অনুষ্ঠানে ভারতে শাসন, সভ্যতাগত মূল্যবোধ সম্পর্কিত বিষয়গুলির ওপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে।

    প্রাচীনের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন (The Hindu Manifesto)

    প্রসঙ্গত, বেদ, রামায়ণ, মহাভারত, কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র- এই সমস্ত গ্রন্থগুলির উপর ভিত্তি করেই লেখা হয়েছে ‘দ্য হিন্দু ম্যানিফেস্টো’ (Mohan Bhagwat)। এখানে শাসন পদ্ধতি, সামাজিক কাঠামো, শিক্ষা সমাজের প্রতি দায়িত্ববোধ, কর্তব্যবোধ- এ সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। এই বইতেই রাম রাজ্যকে একটি মডেল হিসেবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন বর্ণ জাতি সম্পর্কিত বিষয়গুলি নিয়েও উল্লেখ করা হয়েছে। মর্যাদা, সাম্য ও বৈষম্যহীন সমাজের কথা বলা হয়েছে। এই বইটিতে দেখানো হয়েছে যে কীভাবে হিন্দু সভ্যতা ঐতিহাসিকভাবে সমৃদ্ধি লাভ করেছে। হিন্দু সভ্যতা কীভাবে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করেছে এবং জনকল্যাণকে সর্বদাই রক্ষা করে এসেছে। হিন্দু সমাজের বৌদ্ধিক ও আধ্যাত্মিক উৎকর্ষতা নিয়েও আলোচনা করা হয়েছে এই বইতে। প্রাচীন সভ্যতার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন করে বইটিকে তৈরি করা হয়েছে।

    বিশ্বের সভ্যতাকেন্দ্রিক যেকোনও সমস্যার সমাধান সম্ভব

    বিশ্লেষকদের মতে, দ্য হিন্দু ম্যানিফেস্টো বইটি (The Hindu Manifesto)  কেবলমাত্র একটি বই নয়। গবেষকরা বলছেন, এটি ভারতবর্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিলও বটে। সাম্প্রতিক কালে বিশ্বজুড়ে যে সমস্ত চ্যালেঞ্জ এবং সমস্যা দেখা দিচ্ছে। সভ্যতার ক্ষেত্রে যে সমস্যাগুলি গুরুতর হয়ে দাঁড়াচ্ছে, সেই প্রত্যেকটি সমস্যার এবং চ্যালেঞ্জের সমাধান রয়েছে এই বইটিতে। জ্ঞানের সঙ্গে কর্মের অভূতপূর্ব মিশ্রণ দেখা যায় বইটিতে। স্বামী বিজ্ঞানানন্দ নতুনভাবে একটি দৃষ্টিভঙ্গি রেখেছেন বইটিতে। সভ্যতা এবং সুশাসনের ওপর লেখা হয়েছে বইটি। বইটির গুরুত্ব কতটা বোঝাই যাচ্ছে! কারণ এটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক উদ্বোধন করছেন।

    ‘দ্য হিন্দু ম্যানিফেস্টো’ বইটি কেন পড়া উচিত?

    বিশ্লেষকরা বলছেন যে কোন ক্ষেত্রে নীতি নির্ধারক শিক্ষাবিদ আধ্যাত্মিক চিন্তাবিদ এবং ভারতবর্ষের যে কোন নাগরিক যিনি জাতীয়তাবোধে বিশ্বাস রাখেন তাদের পক্ষে এই দ্য হিন্দু ম্যানিফেস্টো (The Hindu Manifesto) পড়া খুবই প্রয়োজন কারণ এখানেই আধুনিক সুশাসনকে প্রাচীন ভারতীয় সভ্যতার সঙ্গে মেলবন্ধন ঘটানো হয়েছে এখানে শিক্ষা অর্থনীতি নারী অধিকার এই সমস্ত বিষয়গুলির উপরেই আলোকপাত করা হয়েছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, ‘দ্য হিন্দু ম্যানিফেস্টো’ হল সভ্যতার নবজাগরণের একটি রূপরেখা। ভারতীয় নাগরিক ও জাতিকে এই বইয়ের মাধ্যমে সমৃদ্ধশালী সভ্যতা গঠনের আহ্বান জানানো হয়েছে ।

LinkedIn
Share