Tag: madhyom bangla

madhyom bangla

  • Suvendu Adhikari: ‘কাশ্মীর মডেলের দাবি মুর্শিদাবাদে’, আগামী দিনে হিন্দুদের বড় বিপদের আশঙ্কা শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘কাশ্মীর মডেলের দাবি মুর্শিদাবাদে’, আগামী দিনে হিন্দুদের বড় বিপদের আশঙ্কা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদে মেনে চলা হোক কাশ্মীর মডেল। সীমান্তবর্তী গ্রামে যেখানে ২০ শতাংশের কম হিন্দুদের বাস, তাদের আত্মরক্ষার জন্য অস্তর রাখার অনুমতি দেওয়া হোক। এমনই বিস্ফোরক দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বিগত কয়েকদিনে ওয়াকফ আইনের প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মালদা, মুর্শিদাবাদের একাধিক এলাকা। আক্রান্ত হয়েছে হিন্দুরা। রাজ্য সরকার বারবার শান্ত থাকার কথা বলেছে, কিন্তু কোনও পদক্ষেপ করেনি। পুলিশ-প্রশাসন কার্যত চুপ করে দেখেছে। বাধ্য হয়ে আদালতের নির্দেশে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু বাহিনী তো সব সমসয় থাকবে না। তখন হিন্দুদের কী হবে প্রশ্ন তুলেছেন শুভেন্দু।

    আত্মরক্ষায় বৈধ অস্ত্র রাখার আবেদন

    মুর্শিবাদের সীমান্তবর্তী এলাকায় সুরক্ষার জন্য হিন্দুদের অস্ত্র রাখার অনুমতি দেওয়ার অনুরোধ করলেন শুভেন্দু (Suvendu Adhikari)। বিধানসভার বিরোধী দলনেতার কথায়, “এটা কমিউনাল রাইট নয়, ধর্মযুদ্ধ। এরা কাশ্মীরের মতো হিন্দুদের ওখান থেকে সরাতে চায়। তাই যে সমস্ত সীমান্তবর্তী এলাকায় ২০ শতাংশেরও কম হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তাঁদের সুরক্ষায় বৈধ অস্ত্র রাখার অনুমতি দেওয়া হোক।” এমনটাই দাবি করছেন তিনি। শুভেন্দুর সাফ কথা, “বিএসএফ-সিআরপিএফ সব সময় থাকে না। বাংলাদেশ থেকে যে ৫০ কিলোমিটার বর্ডার এলাকা রয়েছে, যেখানে হিন্দু জনসংখ্যা ২০ শতাংশের কম, তাঁদের কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকার মতো বৈধ লাইসেন্স যুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত। কারণ, আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে।” এখানেই না থেমে তাঁর আরও ব্যাখ্যা, “কাশ্মীরে তো বর্ডারের বহু গ্রামে এই ব্যবস্থা আছে। স্পেশ্যাল অ্য়াক্টের আওতায় এই ব্যবস্থা করা হয়। কাশ্মীরের মতো একই মডেল মুর্শিদাবাদে না করতে পারলে ১০-১৫ শতাংশ হিন্দু যেখানে আছে তা থাকবে না।” শুভেন্দুর আরও অভিযোগ, ‘‘মুর্শিদাবাদের আসল ঘটনা রাজ্য চেপে গিয়েছিল কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রকৃত তথ্য নিজেরা খোঁজ নিয়ে জেনেছে। আদালতে সেটা জানিয়েছে।’’ তাঁর মতে, শুধু মুর্শিদাবাদ না কোচবিহারের দিনহাটা থেকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, বাসন্তী আগামী নির্বাচনে কোথাও হিন্দুরা ভোট দিতে পারবে না। রাষ্ট্রপতি শাসন জারি করে তবেই নির্বাচন করতে হবে।

    অশান্ত মালদা-মুর্শিদাবাদ

    প্রসঙ্গত, বিগত কয়েকদিনে ওয়াকফ আইনের প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের (High Court on Murshidabad) একাধিক এলাকায়। হিংসার আগুনে জ্বলে সামশেরগঞ্জ, সুতির মতো এলাকা। ঝরেছে প্রাণ। আধাসেনার দাবিতে শুভেন্দুই গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। আদালতের নির্দেশে শেষ পর্যন্ত বিএসএফের পাশাপাশি প্যারা মিলিটারি ফোর্স নামে মুর্শিবাদাবাদে। কিন্তু, আশঙ্কা ছিল ১৭ এপ্রিলের পর কী হবে! কারণ, কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্তই মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী থাকার মেয়াদ বাড়ছে। পরবর্তী শুনানি পর্যন্ত বহাল থাকছে বাহিনী। বর্তমানে মুর্শিদাবাদ জেলায় মোট ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

    মুর্শিদাবাদে আপাতত থাকছে কেন্দ্রীয় বাহিনী

    সন্ত্রস্ত মুর্শিদাবাদে (High Court on Murshidabad) আপাতত থাকছে কেন্দ্রীয় বাহিনী। শান্তিরক্ষা, পুনর্বাসনের জন্য রাজ্য সরকারকে পদক্ষেপ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। গোটা বিষয়টিকে গোয়েন্দা ব্যর্থতা বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে বিচারপতি সৌমেন সেন ও রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে একটি কমিটি গঠনের কথাও বলেছে আদালত। মৌখিক নির্দেশে হাইকোর্ট জানিয়েছে, এই কমিটিতে থাকবেন জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন এবং রাজ্য লিগ্যাল সার্ভিসেস কমিটির এক জন করে সদস্য। মুর্শিদাবাদের অশান্তির পরে অনেকে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ওই ঘরছাড়াদের পুনরায় ঘরে ফেরানোই হবে হাইকোর্টের গঠিত কমিটির মূল লক্ষ্য। ধুলিয়ানে ঘরছাড়াদের পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবে এই কমিটি। বস্তুত, গত কয়েক দিনে পুলিশ এবং বিএসএফের যৌথ উদ্যোগে ঘরছাড়াদের অনেকেই বাড়ি ফিরেছেন। এ বার বাকিদেরও ঘরে ফেরানোর লক্ষ্যে একটি কমিটি গঠনের কথা বলেছে আদালত।

    আতঙ্ক গ্রামে-গ্রামে, সরকারকে নির্দেশ হাইকোর্টের

    মুর্শিদাবাদের (High Court on Murshidabad) উপদ্রুত এলাকায় শান্তি রক্ষায় এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য রাজ্যকে এখনই স্কিম তৈরির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মৃতদের পরিবারকে শুধু টাকা দেওয়া নয়, প্রয়োজনে চাকরি দেওয়ার বিষয়েও চিন্তাভাবনার পরামর্শ দিয়েছে উচ্চ আদালত। সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের (Murshidabad Situation) একাধিক এলাকা। হিংসার জেরে মৃত্যু হয়েছে তিনজনের। ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। পরিস্থিতি এখনও থমথমে সেখানে। এখনও টহল দিচ্ছে বিএসএফ। মোতায়েন রয়েছে পুলিশ। ধুলিয়ানে পুরসভায় ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালানো হয় এবং পরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। লুটপাট চালানো হয় একটি শপিংমলে। এখনও পুলিশের উপরে আস্থা রাখতে পারছেন না গ্রামবাসীরা। তাঁরা গ্রামে গ্রামে স্থায়ী বিএসএফের ক্যাম্প চাইছেন। গন্ডগোলের সময় যাঁরা ভয়ে ঘর ছেড়েছিলেন, তাঁদের অনেকের কথায়, ‘‘পুলিশ-প্রশাসন আশ্বাস দেওয়ায় বাড়িতে ফিরলাম। এখন এলাকায় বিএসএফ ও পুলিশ রয়েছে। কিন্তু তারা ফিরে গেলে, কী হবে জানি না! আতঙ্ক আছেই। বাড়ির মহিলাদের আনা হয়নি। ভয়ে ভয়ে ছেলেরাই ফিরেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে, মহিলাদের নিয়ে আসব।’’

  • Daily Horoscope 18 April 2025: ধর্মীয় স্থানে দান করায় শান্তিলাভ করবেন এই রাশির জাতকরা

    Daily Horoscope 18 April 2025: ধর্মীয় স্থানে দান করায় শান্তিলাভ করবেন এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ।

    ২) কুচক্রে পড়ে কোনও ক্ষতি হতে পারে।

    ৩) দিনটি অনুকূল।

    বৃষ

    ১) কোনও যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে।

    ২) কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে।

    ৩) সতর্ক থাকবেন সব বিষয়ে।

    মিথুন

    ১) ভালো কোনও সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ।

    ২) কারও কাছ থেকে বড় কোনও উপকার পেতে পারেন।

    ৩) বাণীতে সংযম জরুরি।

    কর্কট

    ১) ধর্মীয় স্থানে দান করায় শান্তিলাভ।

    ২) কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনঃকষ্ট।

    ৩) সবাইকে ভালোভাবে কথা বলুন।

    সিংহ

    ১) সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন।

    ২) প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ।

    ৩) মোটামুটি কাটবে দিনটি।

    কন্যা

    ১) পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে পারে।

    ২) মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    তুলা

    ১) ধর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে।

    ২) প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।

    ৩) দিনটি মোটামুটি কাটবে।

    বৃশ্চিক

    ১) উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে।

    ২) ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে।

    ৩) আশাপূরণ।

    ধনু

    ১) কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো।

    ২) মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    মকর

    ১) সংসারে খুব সংযত থাকতে হবে।

    ২) সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    কুম্ভ

    ১) বাড়তি ব্যবসায় ভালো লাভ হতে পারে।

    ২) নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন।

    ৩) আশা পূরণ।

    মীন

    ১) উচ্চপদস্থ কোনও ব্যক্তির প্রতি অনুগত থাকলে লাভ হতে পারে।

    ২) প্রতিবেশীর ঝামেলায় নাক গলাতে যাবেন না।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Indian Railway: এবার চলন্ত ট্রেনেই মিলবে ক্যাশ টাকা, এটিএম চালু হল পঞ্চবটি এক্সপ্রেসে

    Indian Railway: এবার চলন্ত ট্রেনেই মিলবে ক্যাশ টাকা, এটিএম চালু হল পঞ্চবটি এক্সপ্রেসে

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের ইতিহাসে প্রথমবার! চলন্ত ট্রেনের মধ্যেই তোলা যাবে টাকা! এটিএম বসল ট্রেনে (Indian Railway)। আপাতত পরীক্ষামূলক ভাবে একটি এটিএম বসানো হয়েছে পঞ্চবটী এক্সপ্রেসে। জানা যাচ্ছে, মহারাষ্ট্রের মানমাড় থেকে মুম্বই পর্যন্ত প্রতিদিন চলাচল করে এই ট্রেনটি। রেলের আধিকারিকরা জানিয়েছেন, মঙ্গলবারই প্রথম এটিএম বসিয়ে পরীক্ষামূলক চালানো হয়েছে ট্রেনটিকে। ট্রেনে এটিএম বসানোর এই ভিডিও নিজের এক্স মাধ্যমে শেয়ার করেছেন রেলমন্ত্রী (Indian Railway) অশ্বিনী বৈষ্ণব।

    ২৫ মার্চ বৈঠকে বসেছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা

    রেলকে ভারতের লাইফ লাইন বলা হয়ে থাকে। কারণ প্রতিদিনই লক্ষাধিক মানুষ ট্রেনে যাতায়াত করে। ভারতে রেল (Indian Railway) পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে অনেক সময়ই তাড়াহুড়োয় টাকা নিয়ে বেরনো হয় না অনেক যাত্রীর কিংবা দূরপাল্লার ট্রেনে অতিরিক্ত টাকা নিয়ে যাওয়াকে অনেকে নিরাপদ বলেও মনে করেন অনেকে। এবার সেই বিষয়টি মাথায় রেখেই বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এরফলে যাত্রী সুবিধা অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ট্রেনে এটিএম (ATM) বসানোর এমন সিদ্ধান্ত নিতে গত ২৫ মার্চই বৈঠকে বসেছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।

    ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের তরফে বসানো হয়েছে এটিএম

    ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের তরফে ট্রেনের (Indian Railway) এই এটিএম বসানো হয়েছে বলে জানা যাচ্ছে। একইসঙ্গে শাটার দরজাও বসানো হয়েছে সুরক্ষার জন্য। রেলের তরফে জানানো হয়েছে, শুধু এটিএম পরিষেবাই নয়, যাত্রীরা চেক বই অর্ডার করতে এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট পেতেও এই এটিএম ব্যবহার করতে পারবেন। সম্প্রতি আরও কয়েকটি ট্রেনে এই ধরনের এটিএম পরিষেবা চালু হতে চলেছে বলে জানা যাচ্ছে। এটিএম এর সুরক্ষার জন্য সেখানে একটি সিসিটিভি ক্যামেরাও রাখা হচ্ছে। এই সিদ্ধান্তকে সমর্থন করছেন অসংখ্য রেলযাত্রী। রেলের এমন সিদ্ধান্তে তাঁরা উপকৃত হবেন বলেই জানিয়েছেন। রেলের তরফে জানানো হয়েছে, আগামী দিনে যাত্রীদের থেকে ইতিবাচক সাড়া পেলে, বাকি ট্রেনেও এই পরিষেবা (ATM) চালু করা হবে।

  • Mithun Chakraborty: ‘‘হিন্দু সমাজের জন্য হুমকি মমতা’’, ওয়াকফ-হিংসা নিয়ে তীব্র আক্রমণ মিঠুনের

    Mithun Chakraborty: ‘‘হিন্দু সমাজের জন্য হুমকি মমতা’’, ওয়াকফ-হিংসা নিয়ে তীব্র আক্রমণ মিঠুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলার হিন্দু সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে উঠেছেন। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে হিংসা-বিতর্ক ইস্যুতেই এমন মন্তব্য করেন বিজেপি নেতা তথা অভিনেতা। মমতা দাবি করেছিলেন, বাংলায় ওয়াকফ আইন কার্যকর করতে দেবেন না। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে ব্যঙ্গের সুরে মিঠুন বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কি সংবিধানের ঊর্ধ্বে, এই অধিকার তাঁকে কে দিয়েছে?’’ একইসঙ্গে, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিও জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী ওই সাক্ষাৎকারে দাবি করেন, বাংলায় এখন হিন্দু সম্প্রদায় একজোট হচ্ছে।

    কোনও কিছুই বাঁচাতে পারবে না মমতাকে, তোপ মিঠুনের

    এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিনেতা তথা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বলেন, ‘‘রাজ্যে সাম্প্রদায়িক হিংসার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ই সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে। তারা সম্প্রদায়কে বিভক্ত করার জন্য কাজ করছে। বাঙালি হিন্দুরা এখন গৃহহীন, ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছে। তাদের দোষ কী?’’ ওই সাক্ষাৎকারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দির উদ্বোধনের পরিকল্পনাকেও নিশানা করে মিঠুন বলেন, ‘‘এখন কিছুই তাদের বাঁচাতে পারবে না, হিন্দুরা তাদের খেলা বুঝতে পেরেছে।’’

    মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করছেন

    মুর্শিদাবাদের হিংসার ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত’ বলে দাবি করেন মমতা। মুখ্যমন্ত্রীর মতে, বিএসএফ, কেন্দ্রীয় সংস্থা এবং বিজেপি এই হিংসার সঙ্গে জড়িত ছিল। মমতা অভিযোগ করেছিলেন, বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের অনুপ্রবেশ করতে নাকি সাহায্য করেছিল বিএসএফ। রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন দাবি নিয়ে তোপ দাগেন মিঠুন (Mithun Chakraborty)। মমতার এমন বক্তব্যকে বিভ্রান্তিকর বলে অভিহিত করে মিঠুন বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করছেন। ভারতের সংসদে পাস হওয়া আইন কার্যকর না করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে কে দিয়েছে? তিনি শুধু মুখ্যমন্ত্রী, সংবিধানের ঊর্ধ্বে নন।’’

  • JNUSU Elections: জেএনইউ-র ভোট ২৫ এপ্রিল, প্রচার শুরু এবিভিপির, মিলছে অভূতপূর্ব সাড়া

    JNUSU Elections: জেএনইউ-র ভোট ২৫ এপ্রিল, প্রচার শুরু এবিভিপির, মিলছে অভূতপূর্ব সাড়া

    মাধ্যম নিউজ ডেস্ক: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (JNUSU Elections) নির্বাচনের দিনক্ষণ স্থির হয়েছে। আগামী ২৫ এপ্রিল হতে চলেছে ভোট। এই আবহে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) শুরু করেছে প্রচার। ক্যাম্পাসে এবিভিপির প্রচারে ব্যাপক সাড়া মিলছে বলে জানিয়েছেন বিদ্যার্থী পরিষদের নেতৃত্ব। সমস্ত বিভাগের ছাত্র-ছাত্রীরাই এবিভিপির প্রচারে অংশগ্রহণ করছেন বলেও জানানো হয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠ-অবাধ-স্বচ্ছ হয় সে দাবিও রেখেছে এবিভিপি। বিদ্যার্থী পরিষদ এই নির্বাচনে প্রচার অভিযান চালাচ্ছে দুটি থিমের ওপর একটি হল, ‘রুম-টু-রুম’ এবং অপরটি হচ্ছে ‘ক্লাস-টু-ক্লাস’। এভাবেই বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে ক্লাসরুম, ক্যান্টিন থেকে কমনরুম- সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছে এবিভিপি।

    বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কথা উঠে আসছে এবিভিপির প্রচারে (JNUSU Elections)

    বিগত বছরগুলিতে বিশ্ববিদ্যালয় কীভাবে উন্নত হয়েছে, সে নিয়েও প্রচার চালাচ্ছে এবিভিপি। প্রচারে উঠে আসছে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাসের কথা। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের (JNUSU Elections) নানা বিভাগের সংস্কারের কথাও বলছে এবিভিপি। বিদ্যার্থী পরিষদের নেতৃত্ব জানাচ্ছে, ভর্তির পদ্ধতিও আগের থেকে অনেক সহজ হয়েছে। একইসঙ্গে, সময় মতো পরীক্ষার ফল প্রকাশিত হওয়া এবং হস্টেলগুলিতে জীবন যাত্রার মানোন্নয়ন, নতুন ফেলোশিপ, স্কলারশিপ চালু হওয়ার কথাও নিজেদের প্রচারে তুলে এনেছে এবিভিপি।

    কী বলছেন বিশ্ববিদ্যালয়ের এবিভিপি (ABVP) নেতৃত্ব?

    জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNUSU Elections) এবিভিপির তরফ থেকে প্রচার প্রমুখের দায়িত্ব দেওয়া হয়েছে অর্জুন আনন্দকে। অর্জুন আনন্দ সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আমরা প্রচার চালাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে (JNUSU Elections) সামনে রেখে। প্রচারের কাজে আমরা টিম তৈরি করেছি। এই টিম প্রত্যেকটা ছাত্র-ছাত্রীর সঙ্গে যোগাযোগের লক্ষ্যমাত্রা রেখেছে। তাঁদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করছে। তাঁদের মতামত শুনছে এবং কীভাবে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন আরও ভালোভাবে করা যায় সে নিয়েও তাঁরা কথা বলছেন।’’ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ-সম্পাদক হলেন এবিভিপির বিকাশ প্যাটেল। তিনি বলেন, ‘‘পড়ুয়াদের মধ্যে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে।’’

  • Murshidabad: তাড়া করছে আতঙ্ক! ভয়ে নিহতদের শ্রাদ্ধে অরাজি নাপিত-ব্রাহ্মণ, মমতাকে তুলোধনা করে ক্ষতিপূরণে না পরিবারের

    Murshidabad: তাড়া করছে আতঙ্ক! ভয়ে নিহতদের শ্রাদ্ধে অরাজি নাপিত-ব্রাহ্মণ, মমতাকে তুলোধনা করে ক্ষতিপূরণে না পরিবারের

    মাধ্যম নিউজ ডেস্ক: শৈষ চৈত্রতেই শুরু হয় তাণ্ডব। নববর্ষের মাত্র ৪ দিন আগেই। লুট, হত্যা, ভাঙচুর চলতে থাকে। তছনছ হয়ে যায় বাড়ি-দোকান। মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় ওয়াকফ ইস্যুতে প্রতিবাদের নামে গুণ্ডামি, তাণ্ডব, হিংসা দেখল গোটা দেশ। এমন নৈরাজ্য অনেক প্রশ্নই তুলল। নববর্ষেও থমথমে মুর্শিদাবাদ। খুশি নেই ক্ষতিগ্রস্ত হিন্দুদের মনে। নতুন বছরেও তাঁদের মনে ঘিরে ধরেছে একরাশ ভয় ও হতাশা। ওয়াকফ বিক্ষোভের মাঝেই গত ১২ এপ্রিল সামশেরগঞ্জের জাফরাবাদে খুন হন বাবা-ছেলে। হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে নৃশংসভাবে খুন করে মৌলবাদীরা। পরিবার তো বটেই, এমন বিভীষিকা কোনওভাবেই ভুলতে পারছেন না স্থানীয় গ্রামবাসীরাও। ঘরে ঢুকে আচমকাই কুপিয়ে খুন করা হয়েছিল বাবা-ছেলেকে। হরগোবিন্দর বয়স ছিল ৭০ বছর, চন্দনের বয়স ছিল ৪০। ভয়ের পরিবেশে পিতা-পুত্রের শ্রাদ্ধের দিনেও জুটল না কোনও নাপিত বা ব্রাহ্মণ। ক্ষতিগ্রস্ত মানুষগুলির ভরসা সেই বিএসএফ। বিএসএফের বিরুদ্ধে মমতা যতই অভিযোগ, যাই দাবি করুক না কেন, মুর্শিদাবাদের ঘরছাড়া হিন্দুরা কিন্তু বিএসএফকেই ত্রাতার চোখে দেখছেন। তাঁরা বিলক্ষণ জানেন, বিএসএফ আছে বলেই তাঁরা প্রাণে বেঁচে রয়েছেন। তাই, বিএসএফ চলে গেলে, তাঁদের ওপর কী ত্রাস নেমে আসবে, তা ভেবেই আতঙ্কিত সকলে।

    তিন জন নাপিত এবং দু’জন ব্রাহ্মণ রয়েছেন, আসতে চাননি কেউই

    প্রসঙ্গত, বুধবারই মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে নিহত বাবা এবং ছেলের আদ্যশ্রাদ্ধ ছিল। অভিযোগ, পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য কোনও নাপিত বা ব্রাহ্মণকে পায়নি তাঁদের পরিবার। এরফলে নিজেদের মতো করেই কোনও রকমে কাজ সেরেছে নিহতের পরিবার। নিহতের পরিবারের দাবি, ভয়ে তাঁদের বাড়িতে কেউ আসতে চাইছেন না। তবে এগিয়ে আসেন কীর্তনের দলের সদস্যরা। কীর্তনের মধ্যে দিয়েই শ্রাদ্ধ সম্পন্ন করেন পরিবারের সদস্যরা। তাই কেউ এগিয়ে আসেনি। নিহতদের পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁদের এলাকায় তিন জন নাপিত এবং দু’জন ব্রাহ্মণ রয়েছেন। শ্রাদ্ধের কাজের জন্য তাঁদের কাছেও গিয়েছিলেন ওই পরিবারের সদস্যরা। কিন্তু সেখান থেকে ফিরে আসতে হয়েছে খালি হাতেই। ক্ষৌরকারদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই সংক্রান্ত কাজের জন্য যে জিনিসপত্র লাগে, তা তাঁদের কাছে এই মুহূর্তে নেই। তাই পারলৌকিক কাজ করা সম্ভব নয়। একইসঙ্গে, দুই ব্রাহ্মণই জানিয়ে দিয়েছেন, এই ঘটনা নিয়ে থানা-পুলিশ হয়েছে এবং বর্তমানে মামলা চলছে। তাই তাঁরা এই সংক্রান্ত কাজ করতে পারবেন না।

    ফের যেন দেশভাগের ছবি ফিরে এসেছে

    জেলার হিংসা কবলিত এলাকাগুলিতে পুড়ে গিয়েছে ঘরবাড়ি। হিংসার আগুন শেষ করে দিয়েছে রুজিরুটিও। দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন হিন্দুরা (Murshidabad)। ফের যেন দেশভাগের ছবি ফিরে এসেছে। ভিটে মাটি হারিয়ে ভয়ে কেউ গিয়েছেন ঝাড়খণ্ড, কেউ আবার বীরভূমে। বেশিরভাগ জন প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছে মালদায়। তবে এখানেই শেষ নয়, উদ্বাস্তু হওয়া হিন্দু পরিবারগুলি বলছে, প্রাণভয়ে পালানোর সময়ও উগ্রপন্থীরা ট্রাকের পিছনে ধাওয়া করেছে। আতঙ্কে আবার অনেকেই মুখ খুলতেই চাইছেন না। প্রসঙ্গত, অশান্তি শুরু হয় গত শুক্রবার ১১ এপ্রিল। জুম্মা নমাজের দিনই অশান্তির সূত্রপাত হয়েছিল মুর্শিদাবাদে। নমাজ শেষেই বেরিয়েছিল বিরাট মিছিল।

    কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কে বাঁচাবে?- এমনই হুমকি দিচ্ছে মৌলবাদীরা

    কিন্তু পুলিশ-কেন্দ্রীয় বাহিনী থাকতে কীসের ভয়? মুর্শিদাবাদের (Murshidabad) গ্রাউন্ড জিরোতে গিয়ে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে গ্রামবাসীদের দাবি, পুলিশে তাঁদের আস্থা আগেই চলে গিয়েছে। তবে কেন্দ্রীয় বাহিনীর ওপর ভরসা আছে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে গেলে আরও বড় হামলার হুমকি দেওয়া হয়েছে গ্রামবাসীদের দাবি। বাহিনী চলে গেলে কে বাঁচাবে?- এমনই হুমকি মৌলবাদীরা দিচ্ছে বলে অভিযোগ। এক্ষেত্রে গ্রামবাসীরা নিজেদের মধ্যে বৈঠকও করছেন। একজোট হয়ে বসে তাঁরা দাবি জানাচ্ছেন, গ্রামে গ্রামে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। নাহলে অবস্থা আরও খারাপ হবে হিন্দুদের। যদিও, এলাকার বাসিন্দারা এখনও আতঙ্কিত নিরাপত্তা নিয়ে। তাঁদের দাবি, প্রশাসন খাবার দিচ্ছে, ত্রিপল দিচ্ছে। নিরাপত্তার করতে হবে। এক মহিলা সংবাদমাধ্যমকে বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী চলে গেলে আবার আমরা গ্রাম ছাড়া হব। রাতে আমাদের জন্য কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার (Murshidabad) ব্যবস্থা করতে হবে। এই ঘটনা বারবার করে ঘটতে থাকবে। আমাদের নিরাপত্তার ব্যবস্থা না করলে, আমরা বাঁচবো কিভাবে?’’

    নারীর ইজ্জতের বিনিময়ে স্বামী-সন্তানের প্রাণ টিকিয়ে রাখা? ভয়ঙ্কর অভিযোগ

    ভয়ঙ্কর সব অভিযোগ সামনে এসেছে। কোথাও নারীর ইজ্জতের বিনিময়ে স্বামী-সন্তানের প্রাণ টিকিয়ে রাখা হয়েছে, কোথাও আবার প্রকাশ্যেই দেওয়া হচ্ছে ধর্ষণ-খুনের হুমকি। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, সারি সারি দোকানের রয়েছে তবে তারই মাঝে বেছে বেছে পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দু মালিকদের দোকান। ঘরের মজুত চাল থেকে শুরু করে নগদ টাকা, গয়না এ সব কিছুই লুটে নিয়েছে দুষ্কৃতীরা। প্রতিবাদের অছিলায় হামলার সেই বিভীষিকার দৃশ্য কিছুতেই কোনওভাবই ভুলতে পারছেন না গ্রামবাসীরা। যারা পালিয়ে বেঁচেছেন, তাঁরা কবে ফিরবেন? এই প্রশ্নের উত্তরও নেই কারও কাছে।

    ক্ষতিপূরণ প্রত্যাখান, বাবা-ভাইকে ফিরিয়ে দেবে মুখ্যমন্ত্রী? প্রশ্ন নিহতেদর দিদির

    প্রসঙ্গত, মুর্শিদাবাদে হিংসার (Murshidabad Violence) ঘটনায় মোট তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই আবহে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। তবে নিহত হরগোবিন্দ এবং চন্দনের পরিবার জানিয়েছে, তাঁরা ক্ষতিপূরণ নিতে চান না কোনওভাবেই। দোষীদের কঠোর শাস্তি চান তাঁরা। নিহত চন্দন দাসের দিদি বলেন, ‘‘আমার ভাই, আমার বাবাকে কেটে খুন করে দিয়েছে। মুখ্যমন্ত্রী ফিরিয়ে দেবে?’’ নিহত চন্দন দাসের স্ত্রীও সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘সাহায্য নেব না। যে মেরেছে তার শাস্তি চাই।’’

    সময়মতো পুলিশ এলে বাঁচানো যেত বাবা-ভাইকে, আক্ষেপ নিহতের দিদির

    এদিন মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণ ঘোষণা প্রসঙ্গে হরগোবিন্দ দাসের মেয়ে বলেন, ‘‘আমরা ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ (Murshidabad Violence) চাই না। যে চলে গিয়েছে তাঁকে ফিরিয়ে দিতে পারবে না এই সরকার।’’ এর পাশাপাশি বিস্ফোরক অভিযোগ করেন হরগোবিন্দ-চন্দনের বাড়ির লোক। পুলিশ সেদিন সময়মতো এলে বাবা ও ভাইকে হারাতে হত না বলে দাবি হরগোবিন্দর মেয়ের। গ্রামের একাধিক বাড়ি-ঘরও ধ্বংস হত না বলেও জানিয়েছেন চন্দনের দিদি। তিনি অভিযোগ করেন, ‘‘পুলিশকে ঘণ্টার পর ঘণ্টা ধরে ফোন করেছি। পুলিশ এগিয়ে আসেনি। পুলিশের অসহযোগিতার কারণে চোখের সামনে আমাদের পরিবারের দুজনকে চলে যেতে হল। বাবাকে ও ভাইকে হারিয়েছি। গ্রামে একাধিক বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে। তা সত্ত্বেও পুলিশ আসেনি। পরবর্তীতে সেনাবাহিনী নিয়ে পুলিশ যখন আসে ততক্ষণে সব শেষ। আর আজকে মুখ্যমন্ত্রী বলছেন পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমরা এই ক্ষতিপূরণ চাই না।’’

  • Sukanta Majumdar: ‘‘দম থাকলে প্রমাণ করুন অশান্তি বিজেপি করিয়েছে’’, মমতাকে খোলা চ্যালেঞ্জ সুকান্তর

    Sukanta Majumdar: ‘‘দম থাকলে প্রমাণ করুন অশান্তি বিজেপি করিয়েছে’’, মমতাকে খোলা চ্যালেঞ্জ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল বুধবার বিকালে মুর্শিদাবাদ হিংসার ক্ষতিগ্রস্তদের নিয়ে ভবানী ভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। দেখা করেন রাজ্যে পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে। সুকান্তর সঙ্গে ছিলেন আরও তিন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায় ও অর্জুন সিং। প্রথমে ভবানী ভবনে ঢুকতে বাধা দেওয়া হলে সেখানেই ধর্নায় বসে পড়েন বিজেপি নেতৃত্ব। এরপরে তাঁদের দেখা করা অনুমতি দেওয়া হয়। বৈঠক শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত। তিনি বলেন, ‘‘আশ্বস্ত হওয়ার মতো কিছু পেলাম না। আমরা একাধিক দিক তুলে ধরেছি। পুলিশ দুস্থদের খাওয়াতে পারছে না, এদিকে আমরা যখন ত্রাণ দিতে যাচ্ছি আমাদের আটকে দিচ্ছে।’’ একইসঙ্গে মমতাতে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সুকান্ত জানান, দম থাকলে উনি প্রমাণ করুন অশান্তি বিজেপি করিয়েছে।

    ভবানী ভবনের সামনে থেকে তোপ মমতাকে

    ভবানী ভবনের সামনে থেকেই এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, ‘‘বিজেপি করেছে বলছেন উনি। আমার ফোন, আমাদের বিজেপি নেতাদের ফোন দিয়ে দিচ্ছি আমরা। দেখাক প্রমাণ করে যে আমরা করেছি। চ্যালেঞ্জ করছি আমরা, চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি দম থাকে, প্রমাণ করে দেখাক যে সুকান্ত মজুমদার বা বিজেপির অন্য কোনও নেতা এই অশান্তি করিয়েছে। প্রমাণ করে দেখাক।’’

    ব্যর্থতার দায় কে নেবে প্রশ্ন তুললেন সুকান্ত (Sukanta Majumdar)

    সুকান্তর (Sukanta Majumdar) অভিযোগ, ‘‘আমাদের তোলা সমস্ত অভিযোগগুলিই উনি শুনেছেন ও নোট করেছেন। কিন্তু রাজ্য পুলিশের প্রধান হয়েও উনি এই ঘরছাড়াদের এমন কিছু বললেন না যাতে এনারা আশ্বস্ত হয়। ডিজি শুধু বললেন, আমরা আইন মেনে কাজ করব।’’ পুলিশের ভূমিকা টেনে সুকান্ত মজুমদার (Murshidabad Violence) বলেন, ‘‘আমরা যে যে প্রশ্ন করেছি, তার উত্তর পাইনি। বিএসএফ পুলিশ পাশাপাশি রাখলে, পুলিশ সব থেকে বেশি দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম, ওরা প্রশিক্ষণ প্রাপ্ত। এদিকে আক্রান্তরা বলছে, বিএসএফ বেশি ভালো কাজ করেছে। এদিকে ডিজি আমাদের জানিয়েছেন, পুলিশ নাকি পর্যাপ্ত ছিল না। অর্থাৎ গোয়েন্দা বিভাগ তাদের আগাম কোনও খবরই দেননি। এটার মানে একটাই, তারা ব্যর্থ। কিন্তু এই ব্যর্থতার দায়টা নেবে কে?’’

  • Amarnath Yatra: ৩ জুলাই থেকে শুরু হচ্ছে এবছরের অমরনাথ যাত্রা, চলছে রেজিস্ট্রেশন-পর্ব

    Amarnath Yatra: ৩ জুলাই থেকে শুরু হচ্ছে এবছরের অমরনাথ যাত্রা, চলছে রেজিস্ট্রেশন-পর্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: অমরনাথ যাত্রার (Amarnath Yatra) রেজিস্ট্রেশন শুরু হয়েছে মঙ্গলবার ১৫ এপ্রিল থেকে। অফলাইন এবং অনলাইন এই দুই পদ্ধতিতেই তীর্থযাত্রীদের নাম নথিভুক্তকরণের কাজ চলছেষ এ নিয়ে শ্রী অমরনাথ যাত্রার কর্তৃপক্ষ জানিয়েছে, রেজিস্ট্রেশনের জন্য নেওয়া হচ্ছে ২২০ টাকা। অন্যদিকে, অফলাইন রেজিস্ট্রেশন করা যাচ্ছে দেশের ৬০০ ব্যাঙ্কের শাখা থেকে। চলতি বছরে অমরনাথ যাত্রা (Amarnath Yatra 2025) শুরু হওয়ার কথা রয়েছে ৩ জুলাই থেকে। এই যাত্রা চলবে ৯ অগাস্ট পর্যন্ত। ৩৯ দিন ধরে অমরনাথ যাত্রা চলবে। এই সময় তীর্থযাত্রীরা দুটি পথ দিয়ে অমরনাথের উদ্দেশে যেতে পারবেন। একটি হল, জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাম হয়ে। অপরটি হল গান্দেরবাল জেলার বালতাল থেকে।

    ৫ মার্চ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় (Amarnath Yatra)

    প্রশাসনের অনুমান, চলতি বছরে ছয় লাখেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করতে পারেন। গত বছরের সংখ্যাকেও ছাপিয়ে যেতে পারে চলতি বছরের অমরনাথ যাত্রা। গত ৫ মার্চ এনিয়ে অমরনাথ যাত্রার কর্তৃপক্ষ বৈঠকে বসে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তাঁর সভাপতিত্বেই অমরনাথ যাত্রা সংক্রান্ত নানা খুঁটিনাটি বিষয়ে আলোচনা (Amarnath Yatra 2025) হয় বলে জানা গিয়েছে। যার মধ্যে বড় অ্যাজেন্ডা ছিল নিরাপত্তা ব্যবস্থা।

    থাকা-খাওয়ার বন্দোবস্ত কোথায় করা হচ্ছে?

    এর পাশাপাশি তীর্থযাত্রীদের অন স্পট রেজিস্ট্রেশন পদ্ধতি, তাদের ডিজিটাল পরিচয়- এ নিয়েও আলোচনা হয়। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, জম্মু, শ্রীনগর, বালতাল, পহেলগাম, নুনওয়ান, পান্থাচক ইত্যাদি স্থানে তীর্থযাত্রীদের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। সম্পূর্ণভাবে ব্যবস্থা থাকছে চিকিৎসকদের দলের। বয়স্কদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে তীর্থযাত্রা (Amarnath Yatra) সহজেই অমরনাথ যাত্রা করতে পারেন, সেই নিয়ে সর্বদাই তৎপর প্রশাসন। এদিকে পোর্টাল খুলতেই তীর্থযাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা দিয়েছে। যাদের মধ্যে একজন হলেন রোহিত। তিনি এ বছরে দ্বিতীয়বারের জন্য অমরনাথ যাত্রা করছেন। তিনি নিজের অভিজ্ঞতায় জানিয়েছেন, অমরনাথ যাত্রা ফের একবার করতে তিনি উদগ্রীব হয়ে উঠেছেন।

  • Daily Horoscope 17 April 2025: বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 17 April 2025: বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন।

    ২) বিষয়সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃষ

    ১) কোনও ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে।

    ২) স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন।

    ৩) দিনটিতে বিবাদে জড়াবেন না।

    মিথুন

    ১) মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে।

    ২) সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    কর্কট

    ১) কোনও ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ।

    ২) বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে।

    সিংহ

    ১) অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন।

    ২) প্রতিযোগিতায় জেতার আশা রাখতে পারেন।

    ৩) ধৈর্য্য ধরতে হবে বেশি।

    কন্যা

    ১) মাত্রাছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে।

    ২) কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    তুলা

    ১) কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে।

    ২) শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    বৃশ্চিক

    ১) সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন।

    ২) সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    ধনু

    ১) শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

    ২) ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরে পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না।

    ৩) সংযমী হতে হবে।

    মকর

    ১) চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো।

    ২) সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে।

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ।

    কুম্ভ

    ১) কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে।

    ২) সাংসারিক সমস্যার সমাধান হতে পারে।

    ৩) বন্ধুদের সাহায্য পাবেন।

    মীন

    ১) অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে।

    ২) উচ্চশিক্ষার পরিকল্পনায় সফল হবেন।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • India’s First Laser Weapon: এক লহমায় ধ্বংস এক ঝাঁক ড্রোন! পাকিস্তান-চিনের ঘুম উড়িয়ে দেশীয় লেজার অস্ত্রের সফল পরীক্ষা ভারতের

    India’s First Laser Weapon: এক লহমায় ধ্বংস এক ঝাঁক ড্রোন! পাকিস্তান-চিনের ঘুম উড়িয়ে দেশীয় লেজার অস্ত্রের সফল পরীক্ষা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন প্রজন্মের অস্ত্রের দুনিয়ায় পা রাখল ভারত। লেজার অস্ত্রের (India’s First Laser Weapon) সফল পরীক্ষা চালিয়েছে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর এই অস্ত্র মনে করাচ্ছে জর্জ লুকাসের তৈরি বিখ্যাত সিরিজ স্টার ওয়ারস-এর (Star Wars) যোদ্ধাদের। যেখানে যোদ্ধাদের অত্যাধুনিক তলোয়ার থেকে প্রতি নিয়ত বেরোচ্ছে আলোক রশ্মি। যা মাঝখান থেকে চিরে দিতে পারে একটা আস্ত বিমানকেও। এবার প্রায় একই রকম শক্তি নিজের হাতে তুলতে চলেছে ভারতীয় সেনা। শত্রু রাষ্ট্রের যুদ্ধবিমান থেকে গুপ্তচর ড্রোন, যে কোনও কিছু নিমিষে ধ্বংস করে দিতে পারে ডিআরডিও-র তৈরি এই লেজার অস্ত্র।

    ৩০ কিলোওয়াট লেজার অস্ত্রের ট্রায়াল রান সফল

    ডিআরডিও সূত্রে খবর, রবিবার অন্ধ্রপ্রদেশের কুর্নুলে এক দল গবেষক এই সদ্য নির্মিত ৩০ কিলোওয়াটের লেজার অস্ত্রের ট্রায়াল রান করায়। যাতে সফল হয়েছে তারা। জানা গিয়েছে, এই অত্যাধুনিক অস্ত্র তৈরির মাধ্যমেই মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও রাশিয়ার সঙ্গে জুড়ে গেল ভারতের নাম। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই নতুন মার্ক-২(এ)  ডিইডব্লু সিস্টেমটি দূর পর্যন্ত যে কোনও শত্রু ড্রোনের আক্রমণকে প্রতিহত করতে পারে। সেই ড্রোন এক ঝটকায় উড়িয়েও দিতে পারে। তারা আরও জানিয়েছে, এই অস্ত্র থেকে নির্গত লেজার বা আলোকরশ্মি ৫ কিলোমিটারের মধ্যে থাকা যে কোনও ড্রোন বা হেলিকপ্টারকে আকাশপথেই ধ্বংস করে দিতে সক্ষম। যা স্থল ও নৌসেনা উভয়েই নিজেদের সুবিধার্থে ব্যবহার করতে পারবেন।

    সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি লেজার অস্ত্র

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশের কুর্নুলের ন্যাশনাল ওপেন এয়ার রেঞ্জে লেজার (India’s First Laser Weapon) হাতিয়ারের পরীক্ষা করা হয়। ইতিমধ্যেই সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি প্রকৃতপক্ষে একটি ‘ডিরেক্ট এনার্জি ওয়েপন সিস্টেম’ বা ডিইডব্লিউ। বর্তমান বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে আছে এই হাতিয়ার। এটি তৈরির মূল কৃতিত্ব ডিআরডিওর ‘সেন্টার ফর হাই এনার্জি সিস্টেমস অ্যান্ড সায়েন্সেস’-এর (সিএইচইএসএস)। লেজার হাতিয়ারের গবেষণায় হারদরাবাদের একাধিক ল্যাবরেটরি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাহায্য পেয়েছে ডিআরডিও। পরে নকশা অনুযায়ী অস্ত্রটিকে তৈরি করে একটি দেশীয় প্রতিরক্ষা সংস্থা। ট্রাক আকৃতির গাড়ির উপর ‘মার্ক-টু(এ) লেজার’কে বসানো হয়েছে। যুদ্ধের সময়ে একে একাধিক রণাঙ্গনে মোতায়েন করতে পারবে ফৌজ।

    ‘ড্রোন ঘাতক’ লেজার অস্ত্র

    প্রতিরক্ষা গবেষণা সংস্থা সূত্রে খবর, শত্রুর নজরদারি সেন্সর, অ্যান্টেনা বা রাডার ব্যবস্থাকে ধ্বংস করতে পারবে ‘মার্ক-টু(এ)’। চোখের পলক ফেলার আগে নিখুঁত নিশানায় সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে পারবে এই সমরাস্ত্র। লেজার হাতিয়ারটি ৩০ কিলোওয়াট শক্তি সম্পন্ন। তবে এর পাল্লার বিষয়টি গোপন রেখেছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা। ডিআরডিওর তরফে অত্যাধুনিক অস্ত্রটিকে ‘ড্রোন ঘাতক’-এর তকমা দেওয়া হয়েছে। প্রতিরক্ষা গবেষণা সংস্থাটির কর্তা-ব্যক্তিদের দাবি, ‘মার্ক-টু(এ)’র সবচেয়ে বড় সুবিধা হল, এর নামমাত্র খরচ। এক-দু’লিটার পেট্রলের দামে কয়েক সেকেন্ডের জন্য লেজার রশ্মি ছুড়তে পারবে এই হাতিয়ার।

    ৩০-কিলোওয়াট লেজার অস্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য

    ● এই লেজার অস্ত্র ড্রোন, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্রের মতো আকাশপথের হুমকি ৫ কিলোমিটার দূর থেকেই ধ্বংস করতে পারে।

    ● শত্রুর যোগাযোগ ব্যবস্থা ও স্যাটেলাইট সিগন্যাল জ্যাম করতে সক্ষম।

    ● স্থল ও সমুদ্র – দুই জায়গায়ই এটি ব্যবহারযোগ্য।

    ● ৩৬০ ডিগ্রি সেন্সর দ্বারা সজ্জিত, যা টার্গেটিং-এ নির্ভুলতা নিশ্চিত করে।

    ● সহজেই বিমান, রেল, সড়ক বা জলপথে মোতায়েন করা যায়।

    ● বিভিন্ন সামরিক প্রয়োজনে এর ডিজাইনকে মানিয়ে নেওয়া যায়।

    বদলে যাবে আকাশ প্রতিরক্ষার সংজ্ঞা

    প্রতিরক্ষা বিশ্লেষকেরা মনে করেন, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’র (এয়ার ডিফেন্স সিস্টেম) সংজ্ঞা বদলে দেবে ডিআরডিওর তৈরি অত্যাধুনিক এই অস্ত্র (India’s First Laser Weapon)। এর দু’রকম ব্যবহারের কথা বলেছেন সাবেক সেনাকর্তারা। দীর্ঘ দিন ধরেই ড্রোনের সাহায্যে জম্মু-কাশ্মীর এবং পঞ্জাবে হাতিয়ার ও মাদক চোরাচালান চালিয়ে আসছে পাকিস্তান। বাহিনীতে ‘মার্ক-টু(এ)’ চলে এলে সেই সূচক অনেকাংশেই নেমে আসবে, তা বলাই বাহুল্য। এ ছাড়া যুদ্ধ বা সীমান্ত সংঘর্ষের সময়ে শত্রুর ঝাঁকে ঝাঁকে উড়ে আসা ড্রোনকে পুড়িয়ে শেষ করতে পারবে নতুন লেজার হাতিয়ার। তবে ভারতীয় সেনা কবে থেকে এটি ব্যবহার করবে, তা স্পষ্ট করেনি প্রতিরক্ষা মন্ত্রক।

    ডিআরডিও-র পরের লক্ষ্য ‘সূর্য’

    ডিআরডিও-র পরের লক্ষ্য এরই আরও উন্নত সংস্করণ ‘সূর্য’, ৩০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন। যার সীমা ২০ কিমি। এটি এখন গবেষণার পর্যায়ে রয়েছে। ২০২৭ সালের মধ্যে ‘সূর্য’কে সামনে আনার চেষ্টায় রয়েছে ডিআরডিও। নতুন লেজার (India’s First Laser Weapon) হাতিয়ারটির সঙ্গে ‘সূর্য’-র কোনও মিল রয়েছে কি না, সেটা জানা যায়নি। তবে ‘সূর্য’র মাধ্যমে লেজার, মাইক্রোওয়েভ বা পার্টিকল বিমের (কণা রশ্মি) মতো কেন্দ্রীভূত শক্তিকে শত্রুর উপর সরাসরি প্রয়োগ করা যাবে বলে জানা গিয়েছিল। ‘সূর্য’ নিয়ে গবেষণার কাজে নিয়োজিত রয়েছে ডিআরডিওর লেজার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার। প্রতিরক্ষা গবেষণা সংস্থাটির দাবি, ২০২৭ সালের মধ্যে হাতিয়ারটির প্রোটোটাইপ তৈরি করার কাজ পুরোপুরি শেষ করতে পারবে তারা। তবে এর জন্য একাধিক বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্বের পরিকল্পনা রয়েছে তাদের।

LinkedIn
Share