Tag: madhyom bangla

madhyom bangla

  • Andaman Sea: আন্দামান সাগরে যকের ধন! খোঁজ মিলল তেলের সম্ভাব্য ভাণ্ডারের, বদলে যাবে দেশের অর্থনীতি?

    Andaman Sea: আন্দামান সাগরে যকের ধন! খোঁজ মিলল তেলের সম্ভাব্য ভাণ্ডারের, বদলে যাবে দেশের অর্থনীতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদিন ধরে ভারতে তেলের চাহিদা পূরণের জন্য নির্ভর করতে হয়েছে বিভিন্ন বিদেশি রাষ্ট্রের উপর। ইরান, ইজরায়েল, রাশিয়া এবং আরব আমিরশাহির মতো মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কয়েকটি দেশের থেকে বিপুল পরিমাণে আমদানি করতে হত ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী দেশ এবং দেশের মোট প্রয়োজনের প্রায় আশি শতাংশের বেশি তেল বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, ভূরাজনৈতিক অস্থিরতা কিংবা যুদ্ধের আবহ— এ সব কিছুই সরাসরি প্রভাব ফেলে ভারতের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার উপর। এই প্রেক্ষাপটে, এক বড়সড় সুখবর দিল ভারত সরকার (India)। ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধের আবহে ভারত সরকার জানাল এক চমকপ্রদ তথ্য। আন্দামান সাগরে পাওয়া গেছে বিপুল পরিমাণ তেলের সম্ভাব্য ভাণ্ডার (Andaman Sea)। এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী।

    বর্তমানে দেশের (India) কোথায় কোথায় রয়েছে তেলে ভাণ্ডার

    বর্তমানে দেশের মধ্যে অসম, গুজরাট, রাজস্থান, মুম্বই এবং কৃষ্ণা-গোদাবরী বেসিনে তেলের খনি রয়েছে। বিশাখাপত্তনম, মাঙ্গালোর ও পাদুরেও রয়েছে তেলের ভাণ্ডার। সম্প্রতি ওড়িশা ও রাজস্থানেও নতুন তেলের ভাণ্ডারের সন্ধান মিলেছে। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ইতিমধ্যে ওএনজিসি ও অয়েল ইন্ডিয়া সেখানে অনুসন্ধান এবং খনন কার্য শুরু করেছে বলে জানা যাচ্ছে।

    অনেকেই গায়ানার উদাহরণ দিচ্ছেন

    প্রসঙ্গত, আন্দামান সাগরে (Andaman Sea) সম্ভাব্য তেল ভাণ্ডারের কথা বলতে গিয়ে অনেকেই গায়ানার উদাহরণ টেনে আনছেন। দক্ষিণ আমেরিকার অন্তর্গত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছোট্ট দেশ হল গায়ানা। এখানেই ২০১৫ সালে বিশাল আকারের তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আবিষ্কার করেছিল মার্কিন সংস্থা হেস কর্পোরেশন এবং চিনের সংস্থা সিএনওওসি। প্রায় ১১.৬ বিলিয়ন ব্যারেল মজুত তেল ও গ্যাস আবিষ্কারের পর রাতারাতি বদলে যায় গায়ানার অর্থনৈতিক চেহারা। তেল আবিষ্কারের আগে গায়ানা ছিল এক অর্থে অনুন্নত একটি রাষ্ট্র। কিন্তু এই আবিষ্কারের ফলে দেশটি বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। বর্তমানে গায়ানা বিশ্বের তেল উৎপাদনে ১৭তম স্থানে রয়েছে, যা তাদের অভ্যন্তরীণ অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যে এক বিশাল পরিবর্তন এনে দিয়েছে।

    বদলে যেতে পারে ভারতের অর্থনীতির চেহারা

    যদি আন্দামানে (Andaman Sea) গুয়ানার মতো তেলের ভাণ্ডার পাওয়া যায়, তাহলে দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে বদলে যাবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর বক্তব্য, এই অনুসন্ধান যদি বাস্তবায়িত হয়, তবে ভারতের অর্থনীতি ৩.৭ ট্রিলিয়ন ডলার থেকে এক লাফে ২০ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

    ৮৫ শতাংশ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়

    সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, “২০০২ থেকে ২০১৬ সালের মধ্যে এই ক্ষেত্রে (তেল) কোনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। পরে আমরা নীতিগত পরিবর্তন এনে তা বদলে ফেলি।” বর্তমানে ভারত তার প্রয়োজনীয় ক্রুড অয়েলের প্রায় ৮৫ শতাংশ বিদেশ থেকে আমদানি করে। এই খাতে ভারত হল বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ। কিন্তু যদি আন্দামানে (Andaman Sea) তেল উত্তোলন শুরু হয় তবে তেল আমদানির উপর নির্ভরতা অনেকটাই কমে যাবে।

    ২০২৪ অর্থবর্ষে ওএনজিসি মোট ৫৪১টি নতুন কূপ খনন করেছে

    মন্ত্রী আরও জানান, ২০২৪ অর্থবর্ষে ওএনজিসি মোট ৫৪১টি নতুন কূপ খনন করেছে, যা গত ৩৪ বছরে সর্বোচ্চ। তাঁর কথায়, ভারতের মোট ৩৫ লক্ষ বর্গ কিলোমিটার পলিভূমির মধ্যে ইতিমধ্যেই ১০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা অনুসন্ধানের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

    কমবে তেলের দাম, বাড়বে জ্বালানি নিরাপত্তা

    অনেকেই মনে করছেন,যদি ভারতের আন্দামান (Andaman Sea) সাগরেও তেলের বিশাল ভাণ্ডারের খোঁজ পাওয়া যায়, তাহলে তা ভারতের ক্ষেত্রেও এক ‘গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারে। এতে করে শুধু তেলের আমদানি কমবে না বরং দেশের জ্বালানি নিরাপত্তাও অনেকটাই সুদৃঢ় হবে। এর ফলে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি বা ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাব ভারতের অর্থনীতির উপর পড়বে না। এমন একটি আবিষ্কার শুধু ভারতের জ্বালানি ক্ষেত্রে যে বিরাট বিপ্লব আনবে এমন নয় বরং দেশের সামগ্রিক অর্থনীতিকেও অন্য উচ্চতায় পৌঁছে দেবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

  • Rudrastra Drone Tested: রুদ্রাস্ত্রের সফল পরীক্ষা! ৩,৫০০ মিটার উপর থেকে সরাসরি স্ট্রাইক, শত্রু দমনে নয়া পরিকল্পনা ভারতের

    Rudrastra Drone Tested: রুদ্রাস্ত্রের সফল পরীক্ষা! ৩,৫০০ মিটার উপর থেকে সরাসরি স্ট্রাইক, শত্রু দমনে নয়া পরিকল্পনা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: আত্মনির্ভর ভারতের মুকুটে আর একটি পালক। বেসরকারি প্রতিরক্ষা সংস্থা সোলার অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স লিমিটেড (Solar Defence and Aerospace Limited) নির্মিত আক্রমণাত্মক ড্রোন ‘রুদ্রাস্ত্র’-র সফল (Rudrastra Drone Tested) পরীক্ষা সম্পন্ন হল রাজস্থানের পোখরানে। সম্প্রতি অনুষ্ঠিত এই ট্রায়ালে ভারতীয় সেনাবাহিনীর কঠোর মানদণ্ড ছাপিয়ে গেল রুদ্রাস্ত্র। এই ড্রোনটি সীমান্তের ওপারে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করতে ব্যবহৃত হবে। এটি ৫০ কিলোমিটারেরও বেশি দূরত্বে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

    পোখরানে সফল পরীক্ষা

    ভারতীয় সেনাবাহিনী, দেশীয়ভাবে তৈরি ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং (VTOL) ড্রোনের সফল পরীক্ষা করেছে। রাজস্থানের পোখরান ফায়ারিং রেঞ্জে এই পরীক্ষা চালানো হয়েছিল। এই ড্রোনের নামকরণ করা হয়েছে ‘রুদ্রাস্ত্র’। সেনাবাহিনী প্রচুর পরিমাণে এই ধরনের ড্রোন কিনতে চায় কারণ এগুলি শত্রু অঞ্চলের গভীরে আক্রমণ করতে সক্ষম। হেলিকপ্টারের মতো উল্লম্বভাবে ওঠানামা করতে সক্ষম রুদ্রাস্ত্রের জন্য আলাদা রানওয়ের প্রয়োজন হয় না। ফলে দুর্গম ও অপ্রবেশযোগ্য এলাকা থেকেও সহজেই পরিচালনা করা যায়। পরীক্ষার সময়, ‘রুদ্রাস্ত্র’ ড্রোনটি মোট ১৭০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। এর মধ্যে লক্ষ্যবস্তু এলাকার উপর দিয়ে ঘোরাফেরা করা এবং প্রায় দেড় ঘণ্টা আকাশে ভেসে থাকা অন্তর্ভুক্ত। ড্রোন থেকে ফেলা শেলটি মাটির ঠিক উপরে বাতাসে বিস্ফোরিত হয়। এটি ভূপৃষ্ঠ থেকে খুব কম উচ্চতায় বিস্ফোরিত হয় এবং সেনাবাহিনীর প্রয়োজন অনুসারে বিশাল এলাকায় নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সফল হয়। পরীক্ষার সময় এটি ৫০ কিমি দূরে থাকা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে এবং নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে।

    মহাকাব্যিক নাম, বিধ্বংসী ক্ষমতা

    ‘রুদ্রাস্ত্র’ নামটি প্রাচীন হিন্দু পুরাণ থেকে নেওয়া, যেখানে এটি শিবের সঙ্গে যুক্ত একটি বিধ্বংসী অস্ত্র হিসেবে বিবৃত। ড্রোনটির অস্ত্রসজ্জায় রয়েছে অত্যাধুনিক অ্যান্টি-পার্সোনেল ওয়ারহেড, যা লক্ষ্যবস্তুর উপরে বিস্ফোরিত হয়ে চারদিকে উচ্চবেগে টুকরো ছড়িয়ে দেয়, ফলে শত্রুপক্ষের মানুষ ও সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়।

    লাইভ ভিডিওর মাধ্যমে হামলা পর্যবেক্ষণ

    রুদ্রাস্ত্র ২,০০০ থেকে ৩,৫০০ মিটার উচ্চতা থেকে আক্রমণ চালাতে পারে এবং সেই সময় লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে কমান্ড সেন্টারে সরাসরি হামলার দৃশ্য পাঠায়। এই ড্রোন স্বয়ংক্রিয়ভাবে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নির্ভুল আঘাত হানতে সক্ষম। সেনা সূত্রে খবর, সোলার অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স লিমিটেড (SDAL)  ‘রুদ্রাস্ত্র’কে সেনাবাহিনীর জন্য অনেক কাজ করার জন্য প্রস্তুত করছে। সাম্প্রতিক সময়ে ভারত ড্রোন-ভিত্তিক যুদ্ধ কৌশলে ব্যাপক বিনিয়োগ করেছে এবং তাতে বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণ বাড়ছে। আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনী দেশীয়ভাবে তৈরি অস্ত্রের উপর বেশি মনোযোগ দিচ্ছে।

  • Indus River: পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানায় ব্যবহার হবে সিন্ধুর জল! ১১৩ কিমি খাল তৈরি করবে কেন্দ্র

    Indus River: পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানায় ব্যবহার হবে সিন্ধুর জল! ১১৩ কিমি খাল তৈরি করবে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: পহেলগাঁও হামলার পরেই সিন্ধু জলচুক্তি স্থগিত করে ভারত সরকার। এর পরেই এই নদীর জলকে (Indus River) কীভাবে দেশের কাজে আরও বেশি করে লাগানো যায়, সে পরিকল্পনাই করছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে এনিয়ে একাধিক পদক্ষেপও গ্রহণ করতে দেখা গিয়েছে দিল্লিকে। এই আবহে আরও এক পরিকল্পনার কথা সামনে এসেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এবার পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে সিন্ধু নদের জলকে ব্যাপকভাবে ব্যবহার করতে চাইছে ভারত সরকার। এজন্য ১১৩ কিলোমিটার দীর্ঘ একটি খাল তৈরি করার পরিকল্পনা চলছে। এ নিয়ে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই খালটি চেনাব নদীকে সিন্ধুর অন্যান্য উপনদীর সঙ্গে যুক্ত করবে।

    কী বলছেন অমিত শাহ?

    এই প্রকল্পের (Indus River) লক্ষ্য হল সিন্ধুর জলকেব্যাপকভাবে কাজে লাগানো এবং পাকিস্তানে অতিরিক্ত জলপ্রবাহ রোধ করা। শনিবারই রাজস্থানে বিজেপির একটি প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি এই পরিকল্পনার ইঙ্গিত দেন। তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে এই খালের মাধ্যমে রাজস্থানের শ্রীগঙ্গানগরে সিন্ধুর জল নিয়ে যাওয়া হবে। তিনি আরও জানান, পাকিস্তান সিন্ধুর প্রতিটি বিন্দু জলের জন্য আকুলভাবে প্রার্থনা করবে।

    অন্যান্য ১৩টি খালের সঙ্গে যুক্ত করা হবে (Indus River)

    প্রসঙ্গত, বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, এই প্রস্তাবিত খাল জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থান জুড়ে বিস্তৃত অন্যান্য ১৩টি খালের সঙ্গে যুক্ত হবে। মনোহর পারিক্কর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস-এর একজন সিনিয়র ফেলো উত্তম সিনহা এই বিষয়ে বলেন, জলবায়ুর পরিবর্তনশীলতা এবং পরিবর্তিত বৃষ্টিপাতের ধরন মোকাবিলায় এই খাল কার্যকরী হবে। একইসঙ্গে ওই বিশেষজ্ঞ আরও জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের (Central Government) এমন উদ্যোগের ফলে আঞ্চলিক যে বৈষম্যতা তাও দূর হবে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার রণবীর খালের দৈর্ঘ্য ৬০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার (Indus River) করার কথাও ভাবনা-চিন্তা করছে।

  • Air India Plane Crash: মিলল এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স, কেন ঘটল দুর্ঘটনা?

    Air India Plane Crash: মিলল এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ব্ল্যাক বক্স, কেন ঘটল দুর্ঘটনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্ঘটনার তিন দিন পর হদিশ মিলল আমেদাবাদে ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানের (Air India Plane Crash) দ্বিতীয় ব্ল্যাক বক্সের। রবিবার সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমে এই তথ্যটি জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ধ্বংসস্তূপের নিচ থেকে ‘ককপিট ভয়েস রেকর্ডার’ (সিভিআর) ব্ল্যাক বক্সটি উদ্ধার হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার যে হস্টেলের ছাদে বিমানটি আছড়ে পড়েছিল, সেখান থেকে প্রথম ব্ল্যাক বক্স, অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর) উদ্ধার করা হয়েছিল। এবার খোঁজ মিলল দ্বিতীয়টির। দুই ব্ল্যাক বক্স এবার আমেদাবাদের তদন্তে গতি আনবে বলে মনে করা হচ্ছে।

    ককপিট ভয়েস রেকর্ডার পাওয়ায় তদন্তে সুবিধা

    রবিবার, আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান (Air India Plane Crash) দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান সচিব পিকে মিশ্র। রবিবার, ওই দুর্ঘটনাস্থল পরিদর্শন করা ছাড়াও আহতদের সঙ্গেও দেখা করেন তিনি। তাঁর কাছেই ওই দ্বিতীয় ব্ল্যাক বক্স পাওয়ার বিষয়টি জানানো হয়েছে আধিকারিকদের তরফে। ককপিট ভয়েস রেকর্ডারটি পাওয়ার পর তদন্তে সুবিধা হবে, বলে মনে করা হচ্ছে। কী কারণে সেদিন ওই দুর্ঘটনা ঘটেছিল তার সম্ভাব্য কারণ জানতে সাহায্য করবে এই দ্বিতীয় ব্ল্যাক বক্সটি। ইতিমধ্যে বিমানের ‘ফ্লাইট ডেটা রেকর্ডার’ বা প্রথম ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছে। গত ১২ জুন বেলা ১টা ৩৮ মিনিটে আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার এআই১৭১। বোয়িং সংস্থার এই ড্রিমলাইনার বিমানে এর আগে বড়সড় দুর্ঘটনা হয়নি। কিন্তু সে দিন রানওয়ে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে সামনের বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে বিমানটি ভেঙে পড়ে। মুহূর্তে বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। বিমানে আগুন ধরে যায়।

    কেন গুরুত্বপূর্ণ ‘ব্ল‍্যাক বক্স’?

    বিমান দুর্ঘটনার (Air India Plane Crash) তদন্তে সব প্লেনেই দু’রকমের ব্ল‍্যাক বক্স রাখা থাকে। এটাই নিয়ম। একটি ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর)। অপরটি ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর)। সিভিআর থাকে বিমানের সাংনের অংশে। অন্যদিকে, এফডিআর থাকে বিমানের শেষের অংশে। যে কারণে, দুর্ঘটনার দিন যে মেডিক্যাল হস্টেলের ছাদে ধাক্কা লেগে বিমানের লেজের অংশ ভেঙে আটকে গিয়েছিল, সেই ছাদ থেকেই এফডিআরটি উদ্ধার হয়। কোনও দুর্ঘটনা হলে এই দুই রেকর্ডিং থেকে কী ঘটেছিল সেটার একটা ছবি ভেসে ওঠে তদন্তকারীদের সামনে। ফ্লাইট ডেটা রেকর্ড থেকে পাওয়া যায় অক্ষাংশ-দ্রাঘিমাংশের হিসেব, কোনদিকে যাচ্ছিল বিমান, কত স্পিড ছিল এমন মোট ৮০ রকমের তথ্য পাওয়া যায়। বিমানের ককপিটের কথাবার্তা রেকর্ড করা রয়েছে ককপিট ভয়েস রেকর্ডারে। প্রথমে মেটালিক স্ট্রিপে রেকর্ড হত বিমানের ভিতরের সব ঘটনা। যাতে জলে কিংবা আগুনের গ্রাসে পড়লেও নষ্ট না হয় তথ্য। পরবর্তীতে উন্নত প্রযুক্তির সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক ড্রাইভ এবং মেমরি চিপ রাখা হয় ব্ল‍্যাক বক্সে।

    দ্বিতীয় ব্ল্যাক বক্স থেকে বিশদ তথ্য

    দুর্ঘটনার (Air India Plane Crash) তদন্ত করছে এয়ারক্র্যাফ্‌ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, প্রধানমন্ত্রীর প্রধান সচিবের সঙ্গে তাদের একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে সেই বৈঠকে। কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক আমেদাবাদের দুর্ঘটনার তদন্তের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। তিন মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে। ইতিমধ্যে জানা গিয়েছে, বিমান ভেঙে পড়ার আগে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেছিলেন পাইলট। পাঠিয়েছিলেন বিপদবার্তা (মেডে কল)। কিন্তু তার পর আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। মুহূর্তের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। একটি অডিয়োয় পাইলটকে বলতে শোনা গিয়েছে, থ্রাস্ট পাওয়া যাচ্ছে না। বিমান ক্রমশ নীচের দিকে নামছে। দ্বিতীয় ব্ল্যাক বক্স থেকে এই সংক্রান্ত আরও বিশদ তথ্য পাওয়া যেতে পারে। কিন্তু দ্বিতীয় ব্ল্যাক বক্সটি কী অবস্থায় মিলেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে, প্রাথমিকভাবে দু-টি রেকর্ডারই কার্যত অক্ষত রয়েছে, বলে জানিয়েছেন তদন্তকারীরা। দেশেই ব্ল্যাকবক্সের ডেটা ডি-কোডিংয়ের সম্ভাবনা রয়েছে।

    বিমান দুর্ঘটনার তদন্তে সক্রিয় কেন্দ্রীয় ও গুজরাট সরকার 

    এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেটিগেশন ব্যুরো এবং এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সার্কিট হাউসে হওয়া ওই উচ্চ-পর্যায়ের পর্যালোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান সচিব পিকে মিশ্র কেন্দ্রীয় এবং গুজরাট রাজ্য সরকার, এএআইবি এবং ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে তদন্ত প্রক্রিয়া এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। সেখানেই তাঁকে ওই ফ্লাইটের ককপিট ভয়েস রেকর্ডার (CVR) এবং ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) দু’টিই পাওয়ার কথা জানানো হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, ওই বিমান দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেটিগেশন ব্যুরো। আন্তর্জাতিক প্রোটোকল মেনে সমান্তরালভাবে তদন্ত করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্র্যান্সপোর্টেশন সেফটি বোর্ড-ও।

  • Sanatan Dharma: সনাতন ধর্মই হল ভারতবর্ষের আত্মা, শুধু পুজো পদ্ধতি নয়, ধর্মের সংজ্ঞা আরও ব্যাপক ও বিস্তৃত

    Sanatan Dharma: সনাতন ধর্মই হল ভারতবর্ষের আত্মা, শুধু পুজো পদ্ধতি নয়, ধর্মের সংজ্ঞা আরও ব্যাপক ও বিস্তৃত

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্ম হল ভারতের (Bharat) আত্মা। ধর্ম শাশ্বত, নৈতিকতা এবং আধ্যাত্মিক মূল্যবোধের প্রতীক। এটি কোনও নির্দিষ্ট পুজো-পদ্ধতি নয় বরং একটি জীবনবোধ। কর্তব্য, দায়িত্ব ও উৎসর্গের প্রতীক। ধর্ম ও সংস্কৃতি একে অপরকে প্রতিফলিত করে এবং এই সংস্কৃতি হল যে কোনও সভ্যতার ভিত্তিপ্রস্তর। সংস্কৃতি থেকেই জন্ম নেয় মানুষের মর্যাদা, সামাজিক মূল্যবোধ এবং জাতির পরিচয়।

    ধর্ম আসলে কী? (Sanatan Dharma)

    প্রাচীন ভারতীয় ধর্মশাস্ত্রগুলিতে উল্লেখ আছে ধারয়তি ইতি ধর্মঃ —অর্থাৎ যা ধারণ করে, সেটাই ধর্ম। ধর্ম ব্যক্তি, সমাজ, প্রকৃতি এবং আধ্যাত্মিকতার মধ্যে ভারসাম্য রক্ষা করে। সনাতন ধর্ম কোনও বিশেষ জাতি বা সম্প্রদায়কে বোঝায় না এটি শাশ্বত এবং এর দর্শন বিজ্ঞানসম্মত। ধর্ম পরিবর্তিত হয় মানুষের জীবনধারা, সময় এবং পরিস্থিতির উপর। পরিবারের প্রতি কর্তব্যবোধ, সমাজের প্রতি দায়িত্ববোধ, রাজনৈতিক কর্তব্য, এসবই ধর্মের অংশ।

    ভারত একটি সনাতন রাষ্ট্র (Sanatan Dharma)

    জাতি, সমাজ বা আধ্যাত্মিকতার সংকটের সময় মানুষের কর্তব্যই হয়ে ওঠে ধর্ম। যে কোনও সংকট মোকাবিলায় সমাজকে জাগ্রত হতে হয়, সংঘবদ্ধ হতে হয়, শক্তিশালী হতে হয়। এই পরিপ্রেক্ষিতে সনাতন ধর্মকে রক্ষা ও সংরক্ষণ করা মানেই দেশের ঐক্য ও সংহতিকে রক্ষা করা। সনাতন রাষ্ট্র শঙ্খনাদ মহোৎসব, যা বর্তমানে (Sanatan Dharma) গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে, সেখানেই স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ বলেন, ‘‘ভারত একটি সনাতন রাষ্ট্র। আমাদের প্রয়োজন একে স্বীকৃতি দেওয়া ও পুনরায় গঠন করা। তাঁর মতে, সনাতন ধর্ম কোনও বিশেষ সম্প্রদায় নয়, এটি জীবনের (Bharat) মূল্যবোধ।’’

    শাস্ত্র এবং শস্ত্র দিয়ে করতে হবে ধর্ম রক্ষা

    তিনি আরও বলেন, ‘‘বর্তমানে শাস্ত্র এবং শস্ত্র, এই উভয় দিয়েই আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। অর্জুনের মতো আমাদের যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে হবে। একটি জাতি গড়ে ওঠে ভূমি, সমাজ এবং প্রচলিত প্রথার ভিত্তিতে আর এইগুলিই সনাতন ধর্মের (Sanatan Dharma) ভিত্তিপ্রস্তর এবং মূল্যবোধ।’’

  • Ashad Month: ক্যালেন্ডারের পাতায় আজ থেকে এল আষাঢ়, দক্ষিণে কবে আসবে বর্ষা?

    Ashad Month: ক্যালেন্ডারের পাতায় আজ থেকে এল আষাঢ়, দক্ষিণে কবে আসবে বর্ষা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে— ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।’’ কবিগুরুর লেখা ‘আষাঢ়’ কবিতা পড়লেই চোখের সামনে ভেসে ওঠে কৃষ্ণ কালো মেঘে ঢাকা বিস্তৃত নীলাম্বর। আষাঢ় (Ashad Month) মানেই পাঁপড় ভাজা আর রথের রশিতে টান। আষাঢ় মানেই মন পাগল করা সোঁদা মাটির ঘ্রাণ।

    আজ পয়লা আষাঢ়

    ক্যালেন্ডারের পাতা বলছে, আজ, সোমবার ১৬ জুন থেকে শুরু হল আষাঢ় মাস (Ashad Month)। বাংলা পঞ্জিকা মতে, আজ পয়লা আষাঢ়। তবে, পঞ্জিকার পাতায় আষাঢ় এলেও দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির ছিটেফোঁটা। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গই বেশ কয়েকদিন ধরেই গুমোট। আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা নেই। রোদের তাপ, গরমের ভাপ আর শুষ্ক বাতাস যেন প্রকৃতির বর্ষা-ঘোষণাকে উপহাস করছে (Ashad Month)। চারদিকে শুধুই ভ্যাপসা গরম, গুমোট বাতাস আর রোদের তাপপ্রবাহ। গরমে হাঁসফাঁস করছে জনজীবন। আকাশে মেঘ, অথচ তার নিচে ঝরছে ঘাম। প্রকৃতি যেন অপেক্ষার খেলা খেলছে। বিদায় নেয়নি পুরোপুরি গ্রীষ্ম, আসেনি পুরোপুরি বর্ষাও।

    কী বলছে আবহাওয়া দফতর (Weather Update)

    আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পরিস্থিতি বর্ষার অনুকূল। যে কোনও সময় নামতে পারে বৃষ্টি। পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বর্ষা আসন্ন। আর দুই থেকে তিন দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে দক্ষিণের জেলাগুলিতে। তার মাঝেই কলকাতা-সহ জেলায় জেলায় মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Ashad Month)। হাওয়া অফিস জানিয়েছে, দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি। যা থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ ওড়িশা পর্যন্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

    আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস (Weather Update), মঙ্গলবার ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমের জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলবে। অন্যদিকে, আগামী কয়েক দিনে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে (Ashad Month)। কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের জন্য। এছাড়া জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টি চলবে।

  • Vande Bharat: উদ্বোধন করেন মোদি, জম্মু-কাশ্মীরে বন্দে ভারত ঘিরে তুমুল আগ্রহ যাত্রীদের, নিঃশেষ টিকিট

    Vande Bharat: উদ্বোধন করেন মোদি, জম্মু-কাশ্মীরে বন্দে ভারত ঘিরে তুমুল আগ্রহ যাত্রীদের, নিঃশেষ টিকিট

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি জুন মাসের ৬ তারিখে জম্মু-কাশ্মীরের প্রথম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ট্রেনটি শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত যাত্রা করে। একইসঙ্গে অপর একটি বন্দে ভারত (Vande Bharat) ট্রেনের উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী রঘুবীর সিং বিট্টু। এই দুই ট্রেন একযোগে চলতে শুরু করে। একটি ছাড়ে কাটরা থেকে, অপরটি শ্রীনগর থেকে। নিজেদের গন্তব্যে পৌঁছাতে তারা সময় নেয় প্রায় তিন ঘণ্টা। বিকেলেও এই দুই বন্দে ভারত ট্রেন চালু থাকে। কাটরা থেকে ছাড়ে ২টা ৫৫ মিনিটে, শ্রীনগর থেকে ছাড়ে ঠিক ২টোয়।

    টিকিট প্রায় নিঃশেষ (Vande Bharat)

    এখনও পর্যন্ত এক মাস হয়নি এই দুটি ট্রেন চালু হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে টিকিট প্রায় নিঃশেষ। পরবর্তী এক মাসের জন্য সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। রেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, বর্তমানে শুধুমাত্র ১৮ জুলাইয়ের টিকিটই বুকিংয়ের জন্য পড়ে রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে, বন্দে ভারত নিয়ে যাত্রীদের আগ্রহের শেষ নেই।
    এ নিয়েই কাটরা রেল স্টেশনের স্টেশন ম্যানেজার যুগল কিশোর শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে এই দুই ট্রেনকে ঘিরে। পর্যটক এবং স্থানীয় মানুষ উভয় ধরনের যাত্রীরাই বন্দে ভারতের অংশ হতে চাইছেন। টিকিটের চাহিদা এত বেশি যে সপ্তাহের পর সপ্তাহ কোনও আসন খালি থাকছে না।

    কেন এত উন্মাদনা (Vande Bharat)

    আসলে বন্দে ভারত নিয়ে এমন উন্মাদনার কারণ হল যে রুট দিয়ে ট্রেন যায়, তার পাশের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, উচ্চ গতি এবং আধুনিক মানের পরিষেবা। এই সবকিছুই যাত্রীদের আগ্রহ বাড়াচ্ছে। এই ট্রেনে ২১ জুন কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত যাত্রা করবেন তেমনই এর যাত্রী মহিন্দর পন্থ। তাঁর সঙ্গী হিসেবে থাকবেন স্ত্রী রেনু শর্মা। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বন্দে ভারতের যাত্রা বেশ আকর্ষণীয় হবে।
    ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করেন পন্থ। বিগত ৩০ বছর ধরে কখনও সড়ক পথে, কখনও বিমান পথে যাতায়াত করেছেন। কিন্তু এখন ট্রেনের মাধ্যমে যুক্ত হয়েছে জম্মু ডিভিশন এবং কাশ্মীর। বন্দেভারতেই যাতায়াত করছেন পন্থ। বন্দে ভারত Vande Bharat Express) নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেছেন, এটি কাশ্মীরবাসীর এক দীর্ঘদিনের স্বপ্নপূরণ।

  • India-Cyprus CEO forum: ভারতের ডিজিটাল বিপ্লব! ফ্রান্সের পর এবার সাইপ্রাসেও চালুর পথে ইউপিআই?

    India-Cyprus CEO forum: ভারতের ডিজিটাল বিপ্লব! ফ্রান্সের পর এবার সাইপ্রাসেও চালুর পথে ইউপিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রান্সের পর এবার সাইপ্রাসেও চালু হতে চলেছে ইউপিআই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) রবিবার ভারত-সাইপ্রাস সিইও ফোরামে (India-Cyprus CEO forum) এই কথা জানান। ভারতের ডিজিটাল বিপ্লব, অর্থনৈতিক শক্তি এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদি জানান, ভারতের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) বর্তমানে বিশ্বে ডিজিটাল লেনদেনের ৫০ শতাংশ পরিচালনা করছে। তাঁর কথায়, ভারত যেভাবে প্রযুক্তিকে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে এসেছে, তা আজ গোটা বিশ্বের কাছে এক উদাহরণ।

    সাইপ্রাসে ইউপিআই

    ইউপিআই শুধু প্রযুক্তির প্রতীক নয়, এটি ভারতের ডিজিটাল বিপ্লব ও আর্থিক অন্তর্ভুক্তির প্রকাশ। ভারত-সাইপ্রাস সিইও ফোরামে (India-Cyprus CEO forum) প্রধানমন্ত্রী মোদি (PM Modi) বলেন, “ফ্রান্সের মতো অনেক দেশ ইতিমধ্যে ইউপিআই-এর সঙ্গে যুক্ত হয়েছে। সাইপ্রাসকেও এতে অন্তর্ভুক্ত করার জন্য আলোচনা চলছে। আমি একে স্বাগত জানাই। গত ৬০ বছরে এই প্রথম একই সরকার টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। গত ১০ বছরে দেশে এক ডিজিটাল বিপ্লব ঘটেছে এবং আর্থিক অন্তর্ভুক্তি তার অন্যতম বড় উদাহরণ। আজ বিশ্বের ৫০ শতাংশ ডিজিটাল লেনদেন ভারতে হয় ইউপিআই-এর মাধ্যমে।” প্রধানমন্ত্রী আরও বলেন, “গত এক দশকে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়েছে এবং শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে দ্রুত এগোচ্ছে। আজ ভারত বিশ্বের অন্যতম দ্রুততম বৃদ্ধি পাওয়া উদীয়মান অর্থনীতি।”

    ভবিষ্যতমুখী পরিকাঠামো 

    প্রধানমন্ত্রী ভারতের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে বলেন, দেশের পরিকাঠামো গঠনে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করা হচ্ছে। এবারের বাজেটে চালু হয়েছে নতুন ‘ম্যানুফ্যাকচারিং মিশন’, যার লক্ষ্য হলো ইলেকট্রনিক্স, তথ্যপ্রযুক্তি, সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি এবং সবুজ উন্নয়ন খাতে উৎপাদনকে উৎসাহিত করা। মোদি বলেন, “আমরা সামুদ্রিক ও বন্দর উন্নয়নে জোর দিচ্ছি। জাহাজ নির্মাণ ও ভাঙাড়ি খাতেও নতুন নীতির কথা ভাবা হচ্ছে। অসামরিক বিমান চলাচল খাতেও দ্রুত অগ্রগতি হচ্ছে। উদ্ভাবন ভারতের অর্থনৈতিক শক্তির বড় স্তম্ভ হয়ে উঠেছে। আমাদের এক লক্ষেরও বেশি স্টার্টআপ শুধু স্বপ্ন নয়, সমাধান বিক্রি করছে।” উল্লেখ্য, রবিবার পাঁচ দিনের ত্রিদেশীয় সফরে রবিবার (১৫ জুন) সাইপ্রাসে (India-Cyprus CEO forum) পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাস হয়ে কানাডায় যাবেন তিনি। পরে সেখান থেকে যাবেন দক্ষিণ-পূর্ব ইউরোপীয় রাষ্ট্র ক্রোয়েশিয়ায়। সোমবার সাইপ্রাস থেকেই কানাডার উদ্দেশে রওনা দেওয়ার কথা মোদির। কানাডায় জি-৭ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

  • Daily Horoscope 16 June 2025: সব কাজেই সুনাম পেতে পারেন এই রাশির জাতকরা

    Daily Horoscope 16 June 2025: সব কাজেই সুনাম পেতে পারেন এই রাশির জাতকরা

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

    ২) গুরুজনদের সদুপদেশে কর্মক্ষেত্রে উন্নতি।

    ৩) পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

    বৃষ

    ১) নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও বিপুল অর্থপ্রাপ্তির যোগ।

    ২) গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে।

    ৩) ভালো-মন্দ মিশিয়ে কাটবে দিনটি।

    মিথুন

    ১) কাজের চাপ বাড়তে পারে।

    ২) বন্ধুদের সহায়তায় ব্যবসায় উন্নতি।

    ৩) সবাই আপনার প্রশংসা করবে

    কর্কট

    ১) সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে।

    ২) প্রেমে কষ্ট বাড়তে পারে।

    ৩) ধৈর্য ধরতে হবে।

    সিংহ

    ১) সব কাজেই সুনাম পেতে পারেন।

    ২) ব্যবসায় কর্মচারীদের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ৩) বাণীতে সংযম রাখুন।

    কন্যা

    ১) দাম্পত্য কলহের কারণে মন চঞ্চল হতে পারে।

    ২) কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পরে।

    ৩) দুশ্চিন্তা বাড়বে।

    তুলা

    ১) প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে।

    ২) গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    বৃশ্চিক

    ১) শত্রুভয় কাটিয়ে উঠতে পারবেন।

    ২) ব্যবসায় ফল নিয়ে চিন্তা থাকবে।

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    ধনু

    ১) কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে।

    ২) ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রংশ হতে পারে।

    ৩) ডাক্তারের কাছে যেতে হতে পারে।

    মকর

    ১) বাড়িতে অশান্তির সম্ভাবনা ও সেই কারণে আপনার মানহানি হতে পারে।

    ২) আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে।

    ৩) আধ্যাত্মিকতায় মনোনিবেশ করুন।

    কুম্ভ

    ১) নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদন্নোতি।

    ২) বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি।

    ৩) কর্মক্ষেত্রে বাধা।

    মীন

    ১) কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে।

    ২) ভ্রমণে সমস্যা বাড়তে পারে, একটু সাবধান থাকুন।

    ৩) ভেবেচিন্তে কথা বলুন।

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

  • Nigeria: নাইজেরিয়াতে ইসলামিক জঙ্গি সংগঠন ফুলানির হামলায় নিহত ১০০ খ্রিস্টান

    Nigeria: নাইজেরিয়াতে ইসলামিক জঙ্গি সংগঠন ফুলানির হামলায় নিহত ১০০ খ্রিস্টান

    মাধ্যম নিউজ ডেস্ক: আফ্রিকা মহাদেশে খ্রিস্টানদের উপর গণহত্যা চলছেই। ইসলামিক মৌলবাদীরা (Islamic Terrorists) এই মহাদেশে খ্রিস্টানদের নির্মূল করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চালাচ্ছে। এরই অংশ হিসেবে একের পর এক দেশে চলছে খ্রিস্টান গণহত্যা।

    ফুলানি ইসলামিক মিলিট্যান্টস (Islamic Terrorists)

    মহাদেশটির অন্যতম ইসলামী জঙ্গি সংগঠন হল ফুলানি ইসলামিক মিলিট্যান্টস। সম্প্রতি তারাই নাইজেরিয়ার (Nigeria) ইয়েলেওতা গ্রামের উপর ভয়ংকর সন্ত্রাসী হামলা চালায় এবং হত্যা করে শতাধিক খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে। এই হামলা শুরু হয় গত শুক্রবার এবং চলে শনিবার পর্যন্ত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, অজস্র পরিবার গৃহবন্দি অবস্থায় ছিল। বহু পরিবারকে ঘরের ভিতর থেকে তালা বন্ধ করে আটকে রাখা হয় এবং গোটা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। গৃহবন্দি অবস্থায় থাকা এই পরিবারগুলির এভাবেই মারা যায়। কয়েক ডজন মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন এবং শতাধিক মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। এই হামলায় গুরুতরভাবে আহত হওয়া ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসাও পাচ্ছেন না।

    আফ্রিকার খ্রিস্টান জনগোষ্ঠীকে নিশ্চিহ্ণ করাই উদ্দেশ্য

    এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে নাইজেরিয়ার (Nigeria) বেনুয়ে রাজ্যে। এই রাজ্যেই বড় সংখ্যক খ্রিস্টান বসবাস করেন। সেখানে জিহাদিরা হামলা চালিয়ে এই জনগোষ্ঠীকে নির্মূল করার প্রচেষ্টা চালাচ্ছে। উল্লেখযোগ্য যে, এটি কোনো নতুন ঘটনা নয়। ফুলানি নামক এই জঙ্গি সংগঠনের জিহাদিরা দীর্ঘদিন ধরেই এই গণহত্যা চালিয়ে আসছে। এদের সঙ্গে যুক্ত রয়েছে বোকো হারাম, আইএসডব্লিউএপি-সহ একাধিক ইসলামিক জঙ্গি সংগঠন। এই সংগঠনগুলোর লক্ষ্য হল আফ্রিকার খ্রিস্টান জনগোষ্ঠীকে নিশ্চিহ্ণ করা।

    এপ্রিল-মে মাসেও চলে হামলা, হত্যা করা হয় খ্রিস্টানদের

    এই জঙ্গিদের বিরুদ্ধে যেমন সন্ত্রাস চালানোর অভিযোগ রয়েছে, তেমনি অভিযোগ রয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের জমি দখলেরও। ২০২৫ সালের জুন মাসের ১ তারিখেই ফুলানি জিহাদিরা নাইজেরিয়ার (Nigeria) বেনুয়ে রাজ্যে হামলা চালায়, এখানে ৪৩ জন খ্রিস্টান নিহত হন। এই হামলা চলে জুন মাসের ১ ও ২ তারিখের মধ্যে। এর আগে ২৪ ও ২৫ মে, নাইজেরিয়ার প্লেটো রাজ্যে আরেকটি হামলা চালায় জঙ্গিরা, যেখানে ৫০ জন নাগরিক নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন খ্রিস্টান। ২০২৫ সালের এপ্রিল মাসে প্লেটো স্টেট-এ আরেকটি সন্ত্রাসী হামলায় নিহত হন ৪০ জন খ্রিস্টান। এই হামলা কয়েকদিন ধরে চলে। তারও আগে, মে মাসের শুরুতেই ফুলানি ইসলামিক জঙ্গি সংগঠন বেনুয়ে স্টেটে হামলা চালিয়ে (Nigeria) হত্যা করে ২০ জনকে।

LinkedIn
Share