Tag: madhyom bangla

madhyom bangla

  • Vladimir Putin: আগামী সপ্তাহেই ভারতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কী নিয়ে আলোচনা?

    Vladimir Putin: আগামী সপ্তাহেই ভারতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কী নিয়ে আলোচনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের তারিখ ঘোষণা করা হল। ক্রেমলিনকে উদ্ধৃত করে রাশিয়ার সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর ভারতে আসবেন পুতিন। ৫ ডিসেম্বর পর্যন্ত এ দেশে তাঁর কর্মসূচি রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন রুশ প্রেসিডেন্ট। ভারতের বিদেশ মন্ত্রকও এক সরকারি বিবৃতিতে পুতিনের সফর নিশ্চিত করেছে। সফরকালে পুতিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাশিয়ার রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন এবং তাঁর সম্মানে রাষ্ট্রপতি ভবনে একটি বিশেষ ভোজের আয়োজন করা হবে।

    কী কী নিয়ে আলোচনা

    বিদেশ মন্ত্রকের মতে, এই সফর দুই দেশের মধ্যে দীর্ঘদিনের ‘বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব’ আরও মজবুত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নেতারা ভারত-রাশিয়া সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করবেন এবং আগামী বছরের জন্য সহযোগিতার নতুন দিশা নির্ধারণ করবেন। পাশাপাশি, আঞ্চলিক নিরাপত্তা, বৈশ্বিক পরিস্থিতি এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয়গুলোতেও আলোচনা হবে। ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য, মহাকাশ, বিজ্ঞানসহ একাধিক ক্ষেত্রের সহযোগিতাও গুরুত্ব পাবে বলে সরকারি মহলে আশা করা হচ্ছে।

    কৌশলগত সহযোগিতার বন্ধন

    মোদি ও পুতিনের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ক, কৌশলগত সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হবে বলে আশাবাদী নয়াদিল্লি। এছাড়া, বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হতে পারে। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। ফলে মার্কিন-ভারত বাণিজ্য ধাক্কা খেয়েছে। তবে আমেরিকার এই পদক্ষেপ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্যনীতিতে পরিবর্তন করেনি নয়াদিল্লি। এর ফলে দুই দেশের ঘনিষ্ঠতা বেড়েছে। আমেরিকার বিরুদ্ধে ভারতের হয়ে সরব হয়েছে ক্রেমলিনও। এই পরিস্থিতিতে পুতিনের সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

    প্রতিরক্ষা সহযোগিতাই আলোচনার কেন্দ্রে

    সূত্র জানিয়েছে, পাঁচটি অতিরিক্ত এস-৪০০ ট্রায়াম্ফ এয়ার-ডিফেন্স স্কোয়াড্রন ক্রয়ের ভারতীয় প্রস্তাব—যা ‘অপারেশন সিনদূর’-এ অত্যন্ত কার্যকর প্রমাণিত—এই বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে। পাশাপাশি, ইতিমধ্যেই কার্যকর এস-৪০০ সিস্টেমগুলোর জন্য অতিরিক্ত ক্ষেপণাস্ত্র সংগ্রহের বিষয়টিও আলোচনায় থাকতে পারে। এছাড়া রাশিয়ার পঞ্চম প্রজন্মের সু-৫৭ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করেনি ভারত। মস্কো এই বিমানকে আমেরিকান এফ-৩৫-এর সম্ভাব্য বিকল্প হিসেবে জোরালোভাবে তুলে ধরছে বলে জানা গিয়েছে।

    ইউক্রেন যুদ্ধও থাকবে আলোচনায়

    রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়েও দু’পক্ষের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিকবার শান্তির পক্ষে অবস্থান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সম্প্রতি বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে ফোনে আলাপ করে ইউক্রেন পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করেছেন। ইউক্রেন সংঘাতের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে তাঁরা কথা বলেছেন। যুদ্ধের দ্রুত অবসান ও টেকসই শান্তির প্রতি ভারতের সমর্থনের কথাও জানিয়েছেন জয়শঙ্কর। উল্লেখ্য, পুতিন শেষবার ২০২১ সালে নয়াদিল্লি সফর করেছিলেন, এবং প্রধানমন্ত্রী মোদি গত বছর জুলাই মাসে বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের এই ধারাবাহিক উচ্চস্তরের যোগাযোগই দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তার প্রমাণ বলে মনে করছেন কূটনীতিকরা।

  • Delhi Blast: ফল বিক্রির নামে বাড়ি ভাড়া নিয়েছিল মুজাম্মিল, ৫ শহরে তল্লাশি, কাশ্মীরে গ্রেফতার ১

    Delhi Blast: ফল বিক্রির নামে বাড়ি ভাড়া নিয়েছিল মুজাম্মিল, ৫ শহরে তল্লাশি, কাশ্মীরে গ্রেফতার ১

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিস্ফোরণকাণ্ডে (Delhi Blast Investigation) পাঁচ শহর জুড়ে তাল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বিস্ফোরণ মামলায় অভিযুক্ত চিকিৎসকদের মদত দিয়েচ্ছিল কারা কারা? এই প্রশ্নের উত্তর খুঁজতে আরও সক্রিয় হয়ে ময়দানে নেমেছে তদন্তকারী আধিকারিকরা (NIA)। ইতিমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের ব্যবহৃত ফোন, ডিজিটাল ডিভাইস কোথায় কোথায় সক্রিয় এবং কাদের থেকে সহযোগিতা নেওয়া হয়েছে, তার সবটাই খোঁজ করছে তদন্তকারী অফিসাররা।

    মাসে ৮০০০ টাকার ঘর ভাড়া (Delhi Blast Investigation)

    বৃহস্পতিবার কাশ্মীরে অভিযান চালিয়ে ১৯ বছরের এক যুবককে গ্রেফতার করেছে এনআইএ। এই যুবকের বাড়ি ভাতিইন্ডিতে। একাধিক পাকিস্তানের হ্যান্ডলের সঙ্গে যোগ পাওয়া গিয়েছে। অনলাইনে জঙ্গি কার্যকলাপের নানা পাঠ দেওয়া হতো বলে খোঁজ মিলেছে। সেই সঙ্গে ফোনের সূত্র ধরে একাধিক পাকযোগের ইঙ্গিত পাওয়া গিয়েছে।

    ফরিদাবাদে বিস্ফোরক (Delhi Blast Investigation) উদ্ধারকাণ্ডে ধৃত মুজ্জামিল সম্পর্কে আরও চাঞ্চাল্যকর তথ্য পাওয়া গিয়েছে। মুজ্জামিলের সঙ্গে চক্রের সঙ্গে যুক্ত ডাক্তার শাহিন সইদের বিয়ায়ের তথ্য সামনে উঠে এসেছে। ফরিদাবাদে তাদের আরও দুটি গোপন ডেরা ছিল। খোরি জামালপুর গ্রামের জুম্মা খানের থেকে একটি বাড়ি মুজাম্মিল ভাড়া নিয়েছিল। সেখানে ফলের ব্যবসা করবে বলেই এই বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। অপর দিকে স্থানীয় সহযোগিতায় জায়গা নিয়ে একটি বাড়িও নির্মাণ হয়েছিল। তবে জমির মালিক ছিলেন এক কৃষক। এই বাড়িটি আল ফালাহ্ বিশ্ববিদ্যালয় থেকে ৪ কিলোমিটার দূরে গ্রামের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান জুম্মা খানের বাড়িটিকেই মুজাম্মিল ভাড়া নিয়েছিল। এই বাড়িটিতে তিনটি বেড রুম ও একটি রান্নাঘর ছিল। কাঁচামালের কারখানার উপরে  তৈরি ঘরে থাকত মুজাম্মিল। এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে প্রতি মাসে মোট ৮ হাজার টাকা ভাড়া দিয়ে থাকত এই অভিযুক্ত। সদ্য এনআইএ জুম্মাকে জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত তথ্য উদ্ধার করেছে। জেরায় জুম্মা আরও বলে, একটা সময়ের পর গরমের জন্য কাশ্মীরি ফলের ব্যবসা চালানো কষ্টকর হচ্ছে। তবে মুজাম্মিলকে আগে থেকে জুম্মাকে জানতো না বলে জানিয়েছে।

    ডক্টর টেরর মডেলের সন্ধান

    সূত্রে জানা গিয়েছে, দিল্লি বিস্ফোরণ (Delhi Blast Investigation) মামলায় প্রত্যক্ষ মদতকারীদের খোঁজ করতে উত্তরপ্রদেশ, হারিয়ানা, জম্মু-কাশ্মীরের পাঁচটি বড় বড় শহরে তল্লাশি অভিযান চালানো হয়েছে। তার মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA) লখনউ, কানপুর, সাহরানপুর, ফরিদাবাদ, জম্মু-কাশ্মীরে রয়েছে। তবে এই পাঁচ জায়গাকেই জঙ্গি মডিউলের আঁতুড়ঘর বলে সন্দেহ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল অভিযুক্ত চিকিৎসক শাহিন সইদকে। এরপর তাকে লখনউ এবং কানপুরে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। এই ডক্টর টেরর মডেলে যারা অংশ নিয়েছিল বা সহযোগিতা করেছিল, তাদের সকলকেই খোঁজ করে তদন্তের আওতায় নিয়ে আসার কাজ করছে এনআইএ।

    ডিজিটাল ডিভাইসকে উদ্ধারের খোঁজ

    আপাতত প্রাথমিক ভাবে ডিজিটাল ডিভাইসকে উদ্ধার এবং সূত্র খোঁজের ব্যাপক তল্লাশি চালচ্ছে তদন্তকারী অফিসাররা (NIA)। আগে যে সাতজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তাদের ডিজিটাল ডিভাইস গুলিকে কোথায় কোথায় রেখে ব্যবহার করা হয়েছিল, সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। চিকিৎসকদের নেটওয়ার্ককে ভালো করে পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা উচ্চ শিক্ষিত তাদের মধ্যে নিজেদের পেশার আড়ালে অবৈধ ষড়যন্ত্রের কাজ করছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই রকম বেশ কিছু উচ্চ শিক্ষিত ডাক্তার এবং গবেষকদের উপর কঠোর নজর রাখা হয়েছে। ধৃতদের ব্যক্তিগত যোগাযোগ এবং নেট ওয়ার্ক সম্পর্কে সমস্ত তথ্য খুঁজে বের করা হচ্ছে। উত্তর প্রদেশ এবং ফরিদাবাদের বেশ কিছু এলাকায় অভিযান চালানো হচ্ছে।

    চলছে জিজ্ঞাসাবাদ

    তদন্তকারীদের (NIA) সূত্রের খবরে জানা গিয়েছে, অভিযুক্তদের (Delhi Blast Investigation) বেশকিছু নেটওয়ার্ক আরও অনেকগুলি শহরে এখনও সক্রিয় রয়েছে। সাহারনপুরে যে গাড়ি ব্যবহার করা হয়েছে সেই একই গাড়িকে ব্যবহার করা হয়েছে বিস্ফোরণে। একই ভাবে কানপুরে গোপন আস্তানার খবর পাওয়া গিয়েছে। ফলে বিস্ফোরণের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যুক্ত এমন তালিকায় যাদের অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের সকলকেই আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • UAE Visas Ban: ভিক্ষাবৃত্তি, অপরাধমূলক কাজকর্ম! পাকিস্তানিদের ভিসা নয়, জানাল আরব আমিরশাহি

    UAE Visas Ban: ভিক্ষাবৃত্তি, অপরাধমূলক কাজকর্ম! পাকিস্তানিদের ভিসা নয়, জানাল আরব আমিরশাহি

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানিরা এসে অপরাধমূলক কাজকর্ম করছে। এই অভিযোগে এবার পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করল সংযুক্ত আরব আমিরশাহি। পাকিস্তানি সংবাদপত্র জানাচ্ছে, পাকিস্তানের অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব সলমন চৌধুরি মানবাধিকার বিষয়ক সেনেট কার্যকরী কমিটির বৈঠকে এই বিষয়টি জানিয়েছেন। চৌধুরি জানিয়েছেন, একবার নিষেধাজ্ঞা আরোপ করা হলে, তা অপসারণ করা কঠিন। সংযুক্ত আরব আমিরশাহি বর্তমানে কেবল নীল এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা দিচ্ছে। উপসাগরীয় দেশগুলিতে ভ্রমণ করে পাকিস্তানি নাগরিকরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি।

    কেন ভিসা বন্ধ

    প্রতি বছর মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্রায় আট লক্ষ পাকিস্তানি ভিসা চেয়ে আবেদন করেন। মূলত, কর্মসংস্থান এবং উন্নত অর্থনৈতিক সুযোগের জন্য এই আবেদন করা হয়। তবে সম্প্রতি প্রচুর পাকিস্তানি নাগরিক সেখানে গিয়ে বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে জানাচ্ছে আরব আমিরশাহি প্রশাসন। ২০২৪ সালের ডিসেম্বরে, সংযুক্ত আরব আমিরাশাহি, সৌদি আরব এবং আরও বেশ কয়েকটি উপসাগরীয় দেশ পাকিস্তানের কমপক্ষে ৩০টি বিভিন্ন শহরের বাসিন্দাদের ভিসা দেওয়ার উপরে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাকিস্তানি নাগরিকদের ওই সব দেশে ভিক্ষা করতে গিয়ে বা বিদেশে চোরাচালান, মাদকপাচার, মানবপাচার এবং অন্যান্য অপরাধমূলক অপরাধে জড়িত থাকার ঘটনা সামনে আসার পরেই ওই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

    পাকিস্তানের হতশ্রী দশা প্রকট

    মক্কা এবং মদিনায় হজ চলাকালীন ভিক্ষা করতে গিয়ে ধরা পড়েছেন প্রায় ৪ হাজার পাকিস্তানি নাগরিক। এছাড়াও মাদক পাচার, চোরাচালান-সহ একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হচ্ছে পাকিস্তানি নাগরিকরা বলে দাবি। নয়া সিদ্ধান্তে পাকিস্তানি নাগরিকদের জন্য পর্যটন, ভ্রমণ বা কাজের জন্য ভিসা-সহ সকল ধরনের ভিসা পাওয়ার বিষয়টিকে প্রভাবিত হবে। যাদের ভিসা রয়েছে, তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বৈধ থাকবে। তবে সংযুক্ত আরব আমিরশাহির দূতাবাসগুলিতে বা অনুমোদিত ভিসা কেন্দ্রগুলির মাধ্যমে কোনও নতুন আবেদন নেওয়া হচ্ছে না। বেশ কিছু প্রতিবেদন অনুসারে, গত বছরের ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহি ও আরও বেশ কয়েকটি উপসাগরীয় দেশে পাকিস্তানি ভ্রমণকারীদের পুলিশ ভেরিফিকেশন প্রসেস বাধ্যতামূলক করেছে। আরব আমিরশাহির এই সিদ্ধান্ত পাকিস্তানের ‘ক্ষয়িষ্ণু’ পাসপোর্টের উপর বড় প্রভাব ফেলতে পারে। টানা তিন বছর ধরে বিশ্বের সবথেকে খারাপ র‌্যাঙ্কের পাসপোর্ট-এর তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে পাকিস্তান।

  • Aadhaar: চলছে সুরক্ষা অভিযান, ২ কোটির বেশি মৃত গ্রাহকের আধার নম্বর নিষ্ক্রিয় করল ইউআইডিএআই

    Aadhaar: চলছে সুরক্ষা অভিযান, ২ কোটির বেশি মৃত গ্রাহকের আধার নম্বর নিষ্ক্রিয় করল ইউআইডিএআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ২ কোটির বেশি মৃত গ্রাহকের আধার নম্বর নিষ্ক্রিয় করেছে আধার সংস্থা। আধার (Aadhaar) কর্তৃপক্ষ ইউআইডিএআই-এর (UIDAI) তরফে এমনটাই পরিসংখ্যান পেশ করে জানিয়েছে। বিহারের পর বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধন চলাকালীন ২ কোটির বেশি আধার নম্বর নিষ্ক্রিয় করেছে। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, দেশ জুড়ে স্বচ্ছতা এবং সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ অভিযান চালানো হয়েছে। আধারের তথ্যকে নিরাপদ রাখতেই এই পদক্ষেপ।

    গ্রাহকের মৃত্যু হলে আধার নিষ্ক্রিয় করা জরুরি (Aadhaar)

    কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির কাছ থেকে মৃত মানুষ সম্পর্কে তথ্য পেয়েছে ইউআইডিএআই। যদি কোনও গ্রাহকের মৃত্যু হয়, তাহলে সেই নম্বর অপর কোনও ব্যক্তিকে আধার (Aadhaar) নম্বর দেওয়া হয় না। গ্রাহকের মৃত্যু হলে আধার নিষ্ক্রিয় করা অত্যন্ত প্রয়োজনীয়। ফলে যে কোনও রকমের জালিয়াতি বন্ধ করা যাবে। একজনের ব্যক্তিগত তথ্য অপর আরেকজন ব্যবহার করতে পারবে না। তাই পরিবারের কেউ মারা গেলে আধার নম্বর বাতিল করা উচিত। ইউআইডিএআই নাগরিকদের তাই এই ক্ষেত্রে আধার নিষ্ক্রিয় করার বার্তা দিয়েছে। মাই আধার পোর্টালে (UIDAI)  গিয়ে এই কাজ খুব সহজেই করা যাবে। মৃত গ্রাহকের ডেথ সার্টিফিকেট বা মৃত্যু শংসাপত্র জমা দিতে হবে।

    জালিয়াতি রুখতে পদক্ষেপ

    মৃত গ্রাহকের (Aadhaar) আধার নম্বর বাতিল করতে চলতি বছরের শুরুতেই ইউআইডিএআই মাই আধার পোর্টালে ডেথ অফ এ ফ্যামেলি মেম্বার পরিষেবা শুরু করেছে। দেশের ২৫ টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে এই পরিষেবা রয়েছে। প্রশাসনের দেওয়া মৃত্যুর শংসাপত্র দিলে তবেই আবেদন করা যাবে আধার নিষ্ক্রিয় করার কাজ। আধারে মোট ১২টি সংখ্যার বিশেষ ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর (UIDAI) থাকে। প্রত্যেকের আধার নম্বর আলাদা আলাদা হয়। সেই সঙ্গে গ্রাহকের নাম, ঠিকানা, ছবিও থাকে আধারে। ডিজিটাল যুগের কাজের সুবিধায় আধার নম্বর সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার অপর দিকে প্রচুর পরিমাণে জালিয়াতির খবরও পাওয়া যাচ্ছে। অন্যের তথ্য হাতিয়ে প্রতারণার অনেক অভিযোগের খবরও উঠে আসছে।

    মৃত সদস্যের আধার কীভাবে নিষ্ক্রিয় করবেন

    • প্রথমে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট সংগ্রহ করুন।
    • এর পর myAadhaar Portal-এ যেতে হবে।
    • আধার নম্বর দিয়ে প্রথমে মোবাইলে OTP নিতে হবে। এর পর, সেই OTP দিয়ে লগ ইন করুন।
    • Report Death of a Family Member অপশনটি বেছে নিন।
    • সেখানে মৃত ব্যক্তির তথ্য ভরুন। আধার নম্বর, ডেথ রেজিস্ট্রেশন নম্বর, এলাকার তথ্য লিখতে হবে।
    • ডেথ সার্টিফিকেটটি আপলোড করতে হবে এর পর।
    • সব শূন্যস্থান পূরণ করে, তথ্য একবার যাচাই করে নিয়ে রিকোয়েস্ট সাবমিট করে দিন।
    • UIDAI সেই অনুরোধ খতিয়ে দেখবে, খতিয়ে দেখবে যাবতীয় তথ্য। সেই মতো মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হবে।
  • Amit Shah: নাড্ডার নৈশভোজে ‘মিশন বেঙ্গল’ রণনীতি স্থির বিজেপির, অমিত শাহ দিলেন জয়ের টনিক

    Amit Shah: নাড্ডার নৈশভোজে ‘মিশন বেঙ্গল’ রণনীতি স্থির বিজেপির, অমিত শাহ দিলেন জয়ের টনিক

    মাধ্যম নিউজ ডেস্ক: বিহার জয়ের পর বাংলাকে টার্গেট করে দিল্লিতে রণনীতি স্থির করল বিজেপি। বৃহস্পতিবার বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার বাড়িতে নৈশভোজনে বাংলা নিয়ে ইঙ্গিতপূর্ণ ভাষণ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ‘মিশন বেঙ্গল’-এর উল্লেখ করে বলেন, “যেখানে শক্তি কম সেখানেই যেতে হবে।” আগামী ২৬ সালের নির্বাচনে (WB Election 2026) কীভাবে বঙ্গ জয় হবে সেই রণকৌশল ঠিক করল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। নেতাদের মধ্যে যেমন বিহার জয়ের উল্লাস ছিল, ঠিক তেমনি তৃণমূলকে সরিয়ে বিজেপির শাসন প্রতিষ্ঠার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

    লোকের দুয়ারে পৌঁছে যেতে হবে (Amit Shah)

    প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ (Amit Shah) এদিন বলেন, “এখন বাংলাকে জয় করতে আমাদের প্রস্তুত থাকতে হবে। যেখানে আমাদের শক্তি কম সেখানে আমাদের পৌঁছাতে হবে। আরও বেশি বেশি করে লোকের দুয়ারে পৌঁছে যেতে হবে। নেতাদের ভূমিকা কেবল নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হওয়াই নয়। যেখানে যেখানে আমাদের লোকজন কম সেখানে সেখানে আমাদের কাজ বৃদ্ধি করতে হবে। সাধারণ মানুষের মনে বিশ্বাস এবং আস্থা দিতে হবে। আমাদের উপস্থিতি যে সর্বত্র তা প্রমাণ করতে হবে। কোনও নেতা মনে করবেন না কেবলমাত্র নিজেদের গুণেই জয়ী হয়েছেন। আর যদি তা ভাবেন তাহলে তাকে আত্মতুষ্টি বলতে হবে। অহংকার যেন মনে তৈরি না হয়। বিহারের পর আমরা বাংলার দিকে এগিয়ে যেতে চাইছি। যেকোনও নেতাকেই যে কোনও কাজে যে কোনও এলাকায় কাজের জন্য পাঠানো যেতেই পারেই।”

    বাংলার ভিত্তি বিরাট শক্ত

    উল্লেখ্য, সম্প্রতি কয়েক দিন আগেই সংবাদ মাধ্যমকে বিশেষ বার্তা দিয়ে অমিতা শাহ (Amit Shah) বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুন না কেন আগামী বছর নির্বাচনে (WB Election 2026) বিজেপি জয়ী হবে। বিজেপি একসময় তিনটি আসনে ছিল এখন ৭৭ আসনে জয়ী হয়েছে। শতাব্দীর প্রাচীন দল প্রায় ৫০ বছর ধরে বাংলায় ছিল কংগ্রেস, এখন সেই দল শূন্যে পৌঁছে গিয়েছে। ৩৪ বছর কমিউনিস্ট সরকার শাসন করেছে তারাও আজ শূন্য। বাংলার পায়ের তলায় মাটি খুঁজে পেয়ে গিয়েছে বিজেপি। ভিত্তি স্থাপন হয়ে গিয়েছে আগেই। এবার ভিত্তির উপর নির্ভর করে বাড়ি গড়তে হবে। ২০২৬ সালের নির্বাচনে নিশ্চিত ভাবে বিজেপি জয়ী হবে। তৃণমূলের সমস্ত অপশাসন থেকে বাংলা দ্রুত মুক্ত হবে।”

  • Waqf Amendment Act: নতিস্বীকার মমতার! রাজ্যকে মানতেই হল কেন্দ্রের নতুন ওয়াক্‌ফ আইন, চুপিসাড়ে নির্দেশ নবান্নর

    Waqf Amendment Act: নতিস্বীকার মমতার! রাজ্যকে মানতেই হল কেন্দ্রের নতুন ওয়াক্‌ফ আইন, চুপিসাড়ে নির্দেশ নবান্নর

    মাধ্যম নিউজ ডেস্ক: কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার ওয়াক্‌ফ সংশোধন বিল পাশ করানোর পর বাংলায় প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল। সেই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে জানিয়েছিলেন— তিনি পশ্চিমবঙ্গে নতুন ওয়াক্‌ফ সংশোধন আইন (Waqf Amendment Act) কার্যকর হতে দেবেন না। মাস সাতেক পর অবশেষে নতিস্বীকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মেনে নিতে বাধ্য হলেন কেন্দ্রের নতুন আইনকে। তথ্যাভিজ্ঞ মহলের দাবি, মানতেই হত, এ ছাড়া আর কোনও উপায়ও ছিল না রাজ্যের কাছে।

    চুপিসাড়ে নির্দেশ নবান্নর

    চুপিসাড়ে রাজ্যের ওয়াক্‌ফ সম্পত্তি সংক্রান্ত সব তথ্য সেন্ট্রাল পোর্টালে আপলোড করতে সব জেলাশাসককে নির্দেশ দিল নবান্ন। বৃহস্পতিবার সন্ধ্যায় সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের সচিব ড. পিবি সালিম এই সংক্রান্ত চিঠি পাঠান। সেখানে বলা হয়েছে, ‘umeedminority.gov.in’ পোর্টালে প্রতিটি জেলার ওয়াক্‌ফ সম্পত্তির খতিয়ান আপলোড করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আইন অনুযায়ী, দেশের সব নিবন্ধিত ওয়াক্‌ফ সম্পত্তির তথ্য ছয় মাসের মধ্যে পোর্টালে তুলতে হবে। এই সময়সীমা শেষ হচ্ছে ৫ ডিসেম্বর ২০২৫।

    চিঠিতে আরও জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে ৮২ হাজারের বেশি ওয়াক্‌ফ সম্পত্তি রয়েছে। এগুলি ৮ হাজারের বেশি ওয়াক্‌ফ এস্টেটের অধীনে। এসব সম্পত্তির তথ্য আপলোড করবেন সংশ্লিষ্ট মুতাওয়াল্লিরা। জেলাশাসকদের চারটি দিকনির্দেশও দেওয়া হয়েছে। সেগুলি হল–
    মুতাওয়াল্লি, ইমাম, মোয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে বৈঠক করে আপলোডের নিয়ম বুঝিয়ে দিতে হবে।
    শুধু অ-বিতর্কিত সম্পত্তির তথ্য আপলোড করতে হবে।
    প্রয়োজন হলে প্রযুক্তিগত সাহায্যের জন্য সহায়ক কেন্দ্র খুলতে হবে।
    সংখ্যালঘু দফতরের রাজ্যস্তরের অফিসারদের জেলায় পাঠানো হয়েছে কাজ তদারকির জন্য।

    রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ

    রাজনৈতিক ভাবেও এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। চলতি বছরের এপ্রিলের শুরুতে ওয়াক্‌ফ সংশোধনী বিল পাশ হয় সংসদের দুই কক্ষে। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই বিলে স্বাক্ষর করেন। দেশজুড়ে ওয়াক্‌ফ সংশোধনী আইন (Waqf Amendment Act) লাগু হয়। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, রাজ্যে লাগু হবে না এই আইন। গত ৯ এপ্রিল একটি জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “বাংলায় ওয়াক্‌ফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হতে দেব না। মুসলমানদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ আমি চলতে দেব না।” তিনি আরও বলেছিলেন, “আমাদের এখানে ৩৩ শতাংশ মুসলিম আছেন। তাঁরা শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে থাকছেন। তাঁদের সুরক্ষা দেওয়া আমার কর্তব্য।”

    মানতেই হবে সব রাজ্যকে

    সুপ্রিম কোর্টে ওয়াক্‌ফ সংশোধনী আইনের (Waqf Amendment Act) বিরুদ্ধে একাধিক মামলা হয়। রাজ্য এই আইনের বিরুদ্ধে আদালতে গেলেও আশানুরূপ ফল পায়নি। সংশোধিত ওয়াক্‌ফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করেনি শীর্ষ আদালত। বিশেষজ্ঞরা বলছেন, শীর্ষ আদালত ওয়াক্‌ফ সংশোধনী আইনে স্থগিতাদেশ না দেওয়ায় এই আইন মানতে হবে সব রাজ্যকে। এ ছাড়া আর কোনও উপায়ও নেই রাজ্যের কাছে। দেশের সব নিবন্ধিত ওয়াক্‌ফ সম্পত্তির তথ্য ৬ মাসের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হত। এই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৫ ডিসেম্বর। তাই, তড়িঘড়ি রাজ্য সরকারের তরফে সব তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে বলা হল।

  • Cereals Food Grains: খাদ্যতালিকায় দানাশস্যের ঘাটতি! কী কী ধরনের সমস্যা হতে পারে, জানেন?

    Cereals Food Grains: খাদ্যতালিকায় দানাশস্যের ঘাটতি! কী কী ধরনের সমস্যা হতে পারে, জানেন?

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    রকমারি প্রাণীজ প্রোটিন কিংবা হরেক পদের কার্বোহাইড্রেট জাতীয় খাবারেই অভ্যস্ত হচ্ছে তরুণ প্রজন্মের একাংশ। অধিকাংশের নিয়মিত পুষ্টি তালিকায় দানাশস্যের ঘাটতি রয়েছে। আর তার জেরেই জীবন যাপন সংক্রান্ত একাধিক জটিল রোগ কাবু করছে। সম্প্রতি এক আন্তর্জাতিক সমীক্ষায় এমনি তথ্য সামনে এসেছে। নিয়মিত খাবারের তালিকা সম্পর্কে সচেতনতা না বাড়লে দীর্ঘমেয়াদি সুস্থ জীবন যাপন সম্ভব নয়।

    কী বলছে সমীক্ষার রিপোর্ট?

    ইংল্যান্ডের একদল গবেষক ও পুষ্টি বিশেষজ্ঞেরা সমীক্ষা চালিয়ে দেখছেন, গত এক দশকে বিশ্ব জুড়ে ২০ থেকে ৪০ বছর বয়সি ছেলেমেয়েদের মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হরমোনের ভারসাম্যঘটিত সমস্যা, মানসিক উদ্বেগ এবং হৃদরোগের প্রকোপ বাড়ছে। আর এই ধরনের সমস্যা তাঁদের সুস্থ জীবন যাপনে সমস্যা তৈরি করছে। অধিকাংশ ক্ষেত্রে এই রোগের পিছনে মূল কারণ হলো পর্যাপ্ত পুষ্টির অভাব। বিশেষত প্রক্রিয়াজাত প্রাণীজ প্রোটিন নিয়মিত অতিরিক্ত খাওয়া। তুলনায় দানাশস্য জাতীয় খাবার না খাওয়া।

    কেন দানাশস্য খাওয়া জরুরি?

    পুষ্টিবিদদের একাংশ জানাচ্ছেন, দানাশস্য শরীরের জন্য খুব জরুরি। সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য কার্বোহাইড্রেট, প্রাণীজ প্রোটিনের পাশপাশি দানাশস্য ও খেতে হবে। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, নিয়মিত মাংস খেলে হজমের সমস্যা হতে পারে। শরীরে অতিরিক্ত ফ্যাট জমতে পারে। মাংসের বিকল্প প্রাণীজ প্রোটিন হলো ডাল। মুখ, মুসুর কিংবা ছোলা, যেকোনও রকম ডাল শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে। হজমের সমস্যা হয় না। আবার পেশি মজবুত করতে বিশেষ সাহায্য করে। তাই ডাল নিয়মিত খাওয়া জরুরি।

    তরুণ প্রজন্মের মধ্যে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের সমস্যা বাড়ছে। প্রাণীজ প্রোটিন শরীরে এনার্জি জোগান করলেও নিয়মিত অতিরিক্ত পরিমাণ প্রাণীজ প্রোটিন খেলে রক্তচাপ ও কোলেস্টেরল বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই ডাল নিয়মিত খাওয়া জরুরি। প্রোটিনে ভরপুর হলেও ডালে কোলেস্টেরল নেই। যেকোনও ডাল পটাশিয়াম ও সোডিয়াম সমৃদ্ধ হয়। তাই রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে।

    মুসুর, মটর কিংবা ছোলার মতো ডাল আয়রন সমৃদ্ধ হয়। তাই এই ডালগুলো খেলে শরীরে আয়রনের অভাব পূরণ হয়। এছাড়াও রক্ত সরবরাহ ভালো ভাবে হয়‌। ডালের পাশপাশি জোয়ার, বাজরা, রাগি ও মিলেটের মতো দানাশস্য নিয়মিত খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, এই ধরনের দানাশস্যে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ফসফরাস, জিঙ্কের মতো নানান উপাদান থাকে। এগুলো শরীরের একাধিক রোগের ঝুঁকি কমায়।

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, সোডিয়ামের মতো খনিজ পদার্থ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাছাড়া হাড় মজবুত রাখতে, হজম শক্তি বাড়াতেও বিশেষ সাহায্য করে। যে কোনও ধরনের ডাল কিংবা বাজরা, রাগির মতো দানাশস্য জাতীয় খাবার ফাইবার সমৃদ্ধ হয়। তাই নিয়মিত এগুলো খেলে অন্ত্র ভালো থাকে। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হয় না।

    কী বিশেষ পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ মহল?

    পুষ্টিবিদদের একাংশের পরামর্শ, তরুণ প্রজন্মের সকালের প্রাতঃরাশ হোক কিংবা দুপুরের খাবার, মেনুতে কার্বোহাইড্রেট ও প্রাণীজ প্রোটিনের পাশপাশি অবশ্যই দানাশস্য জাতীয় খাবার রাখা উচিত। সারা দিনের একাধিক কাজের শক্তি জোগাবে এই দানাশস্য। আবার শরীরের প্রয়োজনীয় সমস্ত চাহিদা পূরণ করবে যেকোনও ধরনের ডাল কিংবা দানাশস্য। তাই নিয়মিত সেই খাবারগুলো মেনুতে থাকছে কিনা সেদিকে নজর দেওয়া জরুরি। তবেই সুস্থ জীবন‌ যাপন সম্ভব।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

  • PM Modi on Vikram-1: দুই তরুণ নিজেদের সংস্থায় তৈরি করছে রকেট! ‘‘ভারত বড় স্বপ্ন দেখে’’, ‘বিক্রম-১’-এর উন্মোচন প্রধানমন্ত্রীর

    PM Modi on Vikram-1: দুই তরুণ নিজেদের সংস্থায় তৈরি করছে রকেট! ‘‘ভারত বড় স্বপ্ন দেখে’’, ‘বিক্রম-১’-এর উন্মোচন প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে মহাকাশ চর্চার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। বৃহস্পতিবার হায়দরাবাদে স্কাইরুট ইনফিনিটি ক্যাম্পাসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ক্য়াম্পাসের উদ্বোধন করেন তিনি ৷ এটি মূলত একটি বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা ৷ যার মালিকানা রয়েছে পবন চন্দনা এবং নাগা ভরত ডাকার হাতে ৷ তাঁরা দুজনেই ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজির প্রাক্তনী ছিলেন ৷ ইসরোতে দীর্ঘ সময় ধরে চাকরি করেছেন তাঁরা ৷ এরপর দুজন মিলে স্কাইরুট কোম্পানির জন্ম দেন৷ বৃহস্পতিবার ‘স্কাইরুট অ্যারোস্পেস’ সংস্থার তৈরি প্রথম অরবিটাল রকেট ‘বিক্রম-১’-এরও উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    মোদি সরকারের মেক-ইন ইন্ডিয়া প্রকল্পের ফসল

    সম্পূর্ণ বেসরকারি ভাবে তৈরি ‘বিক্রম-১’ রকেট ভারতের মহাকাশ চর্চায় এক বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে। মহাকাশবিজ্ঞানীদের মতে, এই ঘটনা আগামী দিনে ভারতকে স্যাটেলাইট উৎক্ষেপণ জগতের নেতার আসনে বসাতে পারে। বিক্রম-১ ভারতের মহাকাশ খাতের নীতিগত পরিবর্তনের এক জ্বলন্ত প্রমাণ। তিন বছর আগে মহাকাশ খাতে বেসরকারি উদ্যোগ, বিশেষ করে স্টার্ট-আপগুলিকে উন্মুক্ত করেছিল মোদি সরকার। এই রকেট সেই সিদ্ধান্তেরই সাফল্য। বৃহস্পতিবার স্কাইরুটের উদ্বোধন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারত বড় স্বপ্ন দেখে, অনেক বড় কিছু করে এবং সবথেকে ভালো জিনিস ডেলিভার করে৷’’ সেই কারণে বিভিন্ন বিনিয়োগকারীকে ভারতে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান তিনি ৷

    বিক্রম-১ রকেটের বৈশিষ্ট্য

    ভারতের মহাকাশ কর্মসূচির জনক, বিক্রম সারাভাইয়ের নামে নামকরণ করা হয়েছে এই রকেটের। স্কাইরুটের দাবি, ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে যে কোনও উৎক্ষেপণ স্থানে তাদের এই রকেট অ্যাসেম্বল করা যাবে এবং তারপরে উৎক্ষেপণ করা যাবে। অর্থাৎ, এটিকে টুকরো টুকরো অংশ ভাগ করে বিশ্বের যে কোনও জায়গায় উড়িয়ে নিয়ে গিয়ে মহাকাশে উৎক্ষেপণ করা যেতে পারে। ফলে, বিক্রম-১-এর মাধ্যমে যে সমস্ত গ্রাহক মহাকাশে স্যাটেলাইট পাঠাতে চাইবেন, তাদের ভারতেই আসতে হবে, তার কোনও মানে নেই। শুধু তাই নয়, বিক্রম-১ রকেটটির বডি অর্থাৎ কাঠামো সম্পূর্ণ কার্বন-ফাইবার দিয়ে তৈরি। এর ফলে ইসরোর পিএসএলভি (PSLV) রকেটের তুলনায় এটি অত্যন্ত হালকা ওজনের। তবে হালকা বলে পলকা নয়। এই রকেট অত্যন্ত মজবুত।

    ইসরোর আধিপত্যে থাবা

    এতদিন ভারতের মহাকাশ চর্চায় একচেটিয়া আধিপত্য ছিল ইসরোর। বিভিন্ন দেশ ও সংস্থা তাদের স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইসরোর পিএসএলভি (PSLV) রকেটের উপরে নির্ভর করত। এর অন্যতম কারণ, মহাকাশ চর্চায় অগ্রগামী অন্যান্য দেশের তুলনায় ইসরোর রকেট উৎক্ষেপণের খরচ অনেক কম ছিল। এ বার সেই আধিপত্যে থাবা বসালো স্কাইরুট। বিক্রম-১ পৃথিবীর নিম্ন কক্ষপথে ৩০০ কেজি পর্যন্ত পেলোড পৌঁছে দিতে পারে। একাধিক স্যাটেলাইটকে একসঙ্গে কক্ষপথে স্থাপন করার ক্ষমতাও রয়েছে এই রকেটের। এছাড়াও, এতে ব্যবহার করা হয়েছে থ্রিডি-প্রিন্টেড লিকুইড ইঞ্জিন। এই প্রযুক্তি উৎক্ষেপণের খরচ এবং সময় উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে দেবে বলে দাবি স্কাইরুটের। এটা গ্রাহকদের কাছে আকর্ষণীয় হতে পারে। বিক্রম-১ চলে আসায় এখন ভারতের মহাকাশ খাতে সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে প্রতিযোগিতা হবে বলে মনে করা হচ্ছে। তবে এই প্রতিযোগিতা অত্যন্ত স্বাস্থ্যকর বলে দাবি ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের। প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘সরকারি ও বেসরকারি উদ্যোগে সামগ্রিক ভাবে মহাকাশ চর্চায় অনেকটা এগিয়ে যাবে ভারত। স্যাটেলাইট উৎক্ষেপণ পরিষেবা দানকারী থেকে মহাকাশ খাতে বিশ্বের সেরা শক্তিকেন্দ্র হিসেবে আবির্ভূত হওয়ার জায়গায় পৌঁছে যাবে দেশ।’’

    তরুণ প্রজন্মের হাতে এগোচ্ছে দেশ

    এর পাশাপাশি, বিক্রম-১ রকেট আরও এক কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমান বিশ্বে ভারতের যুবশক্তি সম্পর্কে একটা কথা অত্যন্ত প্রচলিত, ভারত ইঞ্জিনিযার তৈরি করে, উদ্ভাবকের অভাব রয়েছে। উদ্ভাবনী ভাবনার অভাব রয়েছে। পবন চন্দন এবং নাগা ভরত ডাকা— আইআইটি-র দুই প্রাক্তনীর নেতৃত্বে তৈরি এই রকেট এই সমালোচনারও জবাব বলে মনে করা হচ্ছে। বিক্রম-১ ভারতের তরুণ প্রজন্মের উদ্ভাবনী ক্ষমতা এবং ঝুঁকি নেওয়ার সাহসকে বিশ্ব মঞ্চে তুলে ধরল। প্রমাণ করল এটাই নতুন ভারত। স্কাইরুটের ওই ক্যাম্পাসে স্টেট অফ আর্ট ফেসিলিটি দেওয়া হয়েছে ৷ যেখানে মহাকাশ গবেষণার যাবতীয় সুবিধা রয়েছে৷ বিভিন্ন লঞ্চ ভেহিক্যালের জন্য ডিজাইন, ডেভেলপমেন্ট, ইন্টিগ্রেটিং এবং টেস্টিং সহ একাধিক সুবিধা রয়েছে সেখানে৷ দীর্ঘদিন ধরেই মহাকাশযান নিয়ে গবেষণা করছে স্কাইরুট ইনফিনিটি ৷ ২০২২ সালে স্কাইরুট সর্বপ্রথম সাব- অর্বিটাল রকেট বিক্রম-এস লঞ্চ করে৷

    অ্য়াভিয়েশন সেক্টর প্রভূত উন্নতি

    এর আগে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন সাফরান এয়ারক্রাফ্ট ইঞ্জিন সার্ভিসের (Safran Aircraft Engine Service) নতুন মেনটেন্যান্স, রিপেয়ার এবং ওভারহাউল (MRO) ফেসিলিটি৷ সাফরান এয়ারক্রাফ্ট ইঞ্জিন সার্ভিসের নতুন মেনটেন্যান্স হাব উদ্বোধন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,‘‘ জিএমআর এয়ারোস্পেসে স্যাফরন এয়ারক্রাফ্ট ইঞ্জিন সার্ভিসের যে হাব উদ্বোধন হল তা আগামী দিনে গোটা বিশ্বের কাছে ভারতের স্থান অনেক উঁচুতে নিয়ে যাবে৷ বিগত কয়েক বছর ধরে ভারত অ্য়াভিয়েশন সেক্টর প্রভূত উন্নতি করেছে ৷ বর্তমানে ভারত হচ্ছে গোটা বিশ্বের মধ্যে দ্রুত বৃদ্ধি পাওয়া ডোমেস্টিক অ্য়াভিয়েশন মার্কেট ৷’’

  • SIR in Bengal: মৃত ভোটারদের নাম বাদ দিতে তৎপর কমিশন, শুধুমাত্র অনলাইনেই নাম তুলতে পারবেন নতুন ভোটাররা

    SIR in Bengal: মৃত ভোটারদের নাম বাদ দিতে তৎপর কমিশন, শুধুমাত্র অনলাইনেই নাম তুলতে পারবেন নতুন ভোটাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর পেরোলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটার তালিকাকে নির্ভুল রাখতে ক্রমাগত তৎপরতায় নির্বাচন কমিশন। চলছে এসআইআর (SIR in Bengal) প্রক্রিয়া। প্রাথমিক কাজ প্রায় শেষের পথে। এদিকে, এসআইআর নিয়ে নিয়ম ঘিরে বহু প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সদ্য কমিশন সূত্রে জানা গিয়েছে, নতুন ভোটাররা অফলাইনে তাঁদের নাম তুলতে পারবেন না। কেবলমাত্র অনলাইনেই তাঁরা নাম তুলতে পারবেন। অনলাইনে ফর্ম-৬ পূরণ করে তাঁরা নাম তুলতে পারবেন।

    মৃত ভোটারের নাম বাদ দিতে তৎপরতা

    এতদিন পর্যন্ত অফলাইন ও অনলাইন দুই ভাবেই নাম তোলা যেত নতুন ভোটারের। এছাড়াও বৃহস্পতিবার কমিশন স্পষ্ট জানিয়েছে, মৃত ভোটারের ফর্ম পূরণ করা হলে, কমিশন কঠোর ব্যবস্থা নেবে। ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দিতে তৎপরতায় রয়েছে কমিশন। কোথাও যদি মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম পূরণ হয়, তাহলে যিনি পূরণ করছেন তিনি জিজ্ঞাসাবাদের কোপে পড়বেন। এছাড়াও মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম পূরণ হলে, ডিইও থেকে বিএলও সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কমিশন বলে জানানো হয়েছে। ফলত, কোনও মৃত ভোটারের নাম যাতে তালিকায় না থাকে, তা নিয়ে কড়া হতে চলেছে কমিশন। ইউআইডিএআই, কমিশনকে জানিয়েছে, পশ্চিমবঙ্গে মৃত ভোটারের সংখ্যা। সেই সংখ্যা এই প্রতিষ্ঠানের কাছে আগেই জানতে চেয়েছিল কমিশন। আপাতত জেলার ভিত্তিতে সেই তালিকা তৈরি হচ্ছে। রাজ্যের ২৪ জেলার নির্বাচনী আধিকারিকের কাছে তা পাঠানো হবে।

    আধার কার্ড বাধ্যতামূলক

    কমিশন সূত্রে খবর, নতুন ভোটারদের নাম অনলাইনে তোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে ‘ই-সাইন’ আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে করা হবে। তবে নতুন ভোটারদের নাম তোলার আবেদন আগামী ৯ ডিসেম্বর এসআইআর-র খসড়া তালিকা প্রকাশের পরই করা যাবে অনলাইনে। এসআইআরে (SIR in Bengal) বহু ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা ছড়িয়েছিল। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণ করে রাজ্যে এখনও পর্যন্ত ম্যাচিং হওয়া ৬ কোটি ভোটারের মধ্যে প্রায় ২৬ লক্ষ ভোটারের হদিশ মিলছে না বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। জমা পড়া এমুনারেশন ফর্মের ম্যাচিং যত এগোবে, এই সংখ্যা তত বাড়বে বলে জানাচ্ছেন কমিশনের এক কর্তা। একই সঙ্গে ম্যাচিংয়ের সময় অনলাইনে নাম না মিললে ছাপানো ভোটার তালিকার সাহায্যও নেওয়া যাবে বলে নতুন নির্দেশিকায় জানিয়েছে কমিশন।

     

     

     

     

     

     

  • CNAP system: আর স্প্যামকল নয়, ফোনে ভেসে উঠবে কলারের আধার যুক্ত নাম! কেন্দ্র আনল সিএনএপি

    CNAP system: আর স্প্যামকল নয়, ফোনে ভেসে উঠবে কলারের আধার যুক্ত নাম! কেন্দ্র আনল সিএনএপি

    মাধ্যম নিউজ ডেস্ক:  যদি আপনার ফোনে হঠাৎ করে কেউ ফোন করে, আর আপনি অপরিচিত নাম দেখাতে শুরু করেন, এমন নাম যা আপনি কখনও সেভ করেননি, তাহলে চিন্তা করবেন না। এটি কোনও ত্রুটি নয়। এটি ভারত সরকারের নতুন সিএনএপি (CNAP system) সিস্টেম, যা দেশের কিছু অংশে পরীক্ষা করা হচ্ছে। কোনও ভয় পাওয়ার কারণ নেই। অপরিচিত নাম বা নম্বর নিয়ে অহেতুক ভয় পাবেন না। ফোন (Calling Name Presentation) করলে আধার যুক্ত নাম প্রদর্শিত করবে।

    আধার নামটি প্রদর্শিত হবে (CNAP system)

    সিএনএপি (CNAP system)-এর অর্থ হল কলিং নেম প্রেজেন্টেশন এবং এটি ট্রু কলার (Truecaller) এর মতো ব্যবস্থা, তবে সরকার স্বীকৃত এবং সরকারের দ্বারা তৈরি। গ্রাহককে এই নিয়ে কোনও অসুবিধায় পড়তে হবে না। এই সিস্টেমের অর্থ হল ক্রাউডসোর্সড ডেটা। তার মানে হল ব্যবহারকারীর অনুমানের উপর নির্ভর না করেই কল করা ব্যক্তির আসল আধার-লিঙ্কযুক্ত নাম দেখা যাবে মোবাইল স্ক্রিনে। কেউ যখন আপনাকে ফোন করে তখন সিস্টেমটিতে কী হয় তা আসুন জেনে নিই। প্রথমে আপনার ফোনে (Calling Name Presentation) সেই মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত আধার নামটি প্রদর্শিত হবে। কিছুক্ষণ পরে, এটি আপনার ফোনের কন্টাক্ট লিস্টে সেভ করা নামটি দেখাবে। এর অর্থ হল প্রথমে যাচাইকৃত সরকারি পরিচয়পত্রটি দেখাবে এবং এরপর ব্যক্তিগত মোবাইলে সেভ করা তথ্যকে দ্বিতীয় স্থানে প্রদর্শন করবে।

    শনাক্তকরণকে আরও নির্ভুল

    এখন প্রশ্ন হল সরকার কেন এমন পদ্ধতির ব্যবহার শুরু করছে? কেন্দ্রীয় সরকার গত মাসে সিএনএপি (CNAP) পোর্টাল অনুমোদন করেছে। এতে টেলিকম অপারেটররা কলার শনাক্তকরণকে আরও নির্ভুল এবং বিশ্বাসযোগ্য করে তুলতে এটিকে কার্যকর করেছে। এর লক্ষ্য হল জটিলতা হ্রাস করা, জালিয়াতি প্রতিরোধ করা এবং অপরিচিত নম্বর থেকে কলের (Calling Name Presentation) উত্তর দেওয়ার সময় মানুষকে আরও আত্মবিশ্বাসী করা। উল্লেখ্য আগে, যদি আপনার স্ক্রিনে কোনও অসংরক্ষিত নম্বর দেখা যেত, তাহলে ট্রুকলার (Truecaller)-এর মতো অ্যাপ ব্যবহার না করলে, সেই নম্বরটিকে জানার কোনও স্পষ্ট উপায় ছিল না। নির্দিষ্ট কলের তথ্যটি প্রায়শই অন্যান্য ব্যবহারকারীদের উপর নির্ভর করতে হতো। তবে সবসময় নির্ভরযোগ্যও ছিল না। সিএনএপি (CNAP system) প্রত্যেক কল করা ব্যক্তির নাম এখন সরাসরি তাদের সিম নিবন্ধনের সঙ্গে যুক্ত করে দিয়েছে। ভারতে এখন কলার আইডি কীভাবে কাজ করে তার মধ্যে এটি একটি লক্ষণীয় পরিবর্তন। তবে গোপনীয়তা, নির্ভুলতা এবং লোকেরা তাদের প্রদর্শিত নাম আপডেট বা পরিবর্তন করতে পারবে কিনা সে সম্পর্কে পরিষেবাটি সম্প্রসারণের বিষয়টিও আলোচনা সাপেক্ষ বলে উল্লেখ করা হয়েছে।

    আপাতত সিএনএপি (CNAP system) গ্রাহকদের কল ধরার সময় আরও স্বচ্ছ এবং বিশ্বাস যোগ্যতাকে নিশ্চিত করছে। অপরিচিত নম্বর থেকে কল ধরার সময় সেটিকে আরও কার্যকর করা হচ্ছে। টেলিকম অপারেটররা সারা দেশে সিস্টেমটিকে সক্রিয় করার সঙ্গে মোবাইলে ব্যক্তিগত যোগাযোগের নামগুলিকে প্রদর্শিত হওয়ার আগে স্ক্রিনে যাচাইকরেই দেখাবে বলে আশা করা হচ্ছে।

LinkedIn
Share