Tag: Madhyom

Madhyom

  • Cyclone Remal: ঘূর্ণিঝড় ‘রেমাল’ থেকে সুরক্ষিত থাকতে কী করবেন, কী করবেন না? জানুন

    Cyclone Remal: ঘূর্ণিঝড় ‘রেমাল’ থেকে সুরক্ষিত থাকতে কী করবেন, কী করবেন না? জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। রবিবার মধ্য রাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন। তবে চিন্তা বেশি উপকূলবর্তী এলাকাগুলি নিয়েই। সেখানে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। তাই রেমাল তাণ্ডবের মধ্যে বাড়ি ঘরদোর সুরক্ষিত রাখতে কী কী করবেন জেনে রাখা ভাল। একইসঙ্গে জেনে নিন কী কী করা যাবে না।

    ঘূর্ণিঝড় রেমাল আসার আগে যা করবেন (Cyclone Remal)

    ঘরের ছাদ দেখে নিন। কোনও টালি বা অ্যাডবেস্টার আলগা থাকলে মেরামত করুন। দরজা জানালার কবজাও মেরামত করে নিন। বাড়ির আশেপাশে গাছ থাকলে তার ডালপালা কেটে দিন। হালকা শুকনো খাবার মজুত রাখুন, জল, ওষুধ হাতের কাছে রাখুন। ঝড়ের পর অনেকটা সময় বিদ্যুৎ নাও থাকতে পারে। তাই মোমবাতি সংগ্রহ করে রাখুন। ছাদের প্লাস্টিকের ট্যাঙ্কে জল ধরে ভাল করে বাঁধন দিয়ে রাখুন। নইলে ঝড়ে উড়ে যেতে পারে। ফোন, ল্যাপটপ ও অন্যান্য জরুরি বৈদ্যুতিন যন্ত্রে চার্জ দিয়ে রাখুন। কিছু নগদ টাকা সঙ্গে রাখুন। বিদ্যুৎ না থাকলে ব্যাঙ্কের এটিএম চলবে না। বাড়ির পোষ্য ও গবাদি পশুদেরও নিরাপদ স্থানে এনে রাখুন। 

    ঘূর্ণিঝড় রেমাল শুরু হলে কী কী করবেন ?

    বিদ্যুৎ ব্যবস্থা ঠিক থাকলে টিভিতে খবরে নজর রাখুন। বিদ্যুত না থাকলে রেডিয়ো চালিয়ে রাখতে পারেন। অল ইন্ডিয়া রেডিয়োতে নিয়মিত আবহাওয়া (Weather Update) খবর পাবেন। প্রয়োজনে সঠিক খবর শুনে অন্যদের জানান। অযথা গুজবে কান দেবেন না। গুজব ছড়াবেন না। সমস্ত ইলেক্ট্রিক জিনিসের সুইচ অফ করে দিন। প্লাগও খুলে দিতে হবে। আগাম ২৪ ঘণ্টার সতর্কতা শুনে সেই মতো ব্যবস্থা নিন। ঘূর্ণিঝড়ের (Cyclone Remal) সময় প্রশাসনের তৈরি বিভিন্ন ঘূর্ণিঝড় সেন্টারে গিয়ে থাকাই শ্রেয়। এতে অনেকটা নিরাপদে থাকা যাবে। 

    ঘূর্ণিঝড়ের সময় কী কী করবেন না? 

    ঝড়ের সময়ে বাইরে যাতায়াত বন্ধ রাখুন। ঝড়ের পর ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে হাত দেবেন না। ঘূর্ণিঝড়ে থামলেই বাইরে বেরোনো একেবারে উচিত নয়। অপেক্ষা করুন আবহাওয়া (Weather Update) দফতরের পূর্বাভাসের। কারণ ঘূর্ণিঝড় (Cyclone Remal) চক্রাকারে ঘোরে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে কোনও ঝড় হয় না। ওই অংশ শান্ত । হতে পারে সেই সময় ওই অংশটি আপনার এলাকা দিয়ে যাচ্ছে। কারণ ঘূর্ণিঝড়ের প্রথম হাওয়া ডানদিক থেকে বাঁদিকে বইলে পরের হাওয়া অর্থাৎ ঘূর্ণিঝড়ের কেন্দ্র বা চোখ পেরিয়ে যাওয়ার পরের হাওয়া বাঁদিক থেকে ডানদিকে বইবে। তাই ওই সময় বাইরে থাকলে বড়সড় বিপদ ঘটতে পারে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: পুরুলিয়ায় লুঙ্গি খুলিয়ে প্রিসাইডিং অফিসারকে প্যান্ট পরালেন জ্যোতির্ময়

    Lok Sabha Election 2024: পুরুলিয়ায় লুঙ্গি খুলিয়ে প্রিসাইডিং অফিসারকে প্যান্ট পরালেন জ্যোতির্ময়

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ লোকসভার (Lok Sabha Election 2024) ষষ্ঠ দফা ভোট গ্রহণ চলছে। কিন্তু ভোটের দিনেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল তাঁর প্রাক্তন স্বামী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে নজীরবিহীন আক্রমণ করলেন। বিজেপি প্রার্থীকে ‘পাগল-ছাগল’ বললেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি বাঁকুড়া কেন্দ্রের একাধিক বুথে শাসল দলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের জেলা সদরে একাধিক বিজেপির বুথ ক্যাম্প ভাঙার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাঘমুণ্ডিতে প্রিসাইডিং অফিসার নিজে লুঙ্গি পরে ভোট করাচ্ছিলেন, তাই প্রার্থী জ্যোতির্ময় লুঙ্গি খুলিয়ে প্যান্ট পরালেন তাঁকে।

    পুরুলিয়াতে লুঙ্গি পরে ভোট গ্রহণ

    পুরুলিয়ার বাঘমুন্ডি বিধানসভায় ঝালদা গার্লস হাইস্কুলে বিস্তর অভিযোগ উঠেছে। প্রিসাইডিং অফিসার নিজে লুঙ্গি পরে ভোট করাচ্ছেন। ঠিক বুথে (Lok Sabha Election 2024) ঢুকে হাতে নাতে ধরলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি অভিযোগ করে বলেন, “মুসলিমদের প্রভাবিত করতে এই কাজ করা হচ্ছিল।” এক মহিলা ভোটার কার্ড নিয়ে এলেও নাম বলেতে পারেননি। ফলে ব্যাপক তর্ক বাঁধে। এরপর শুরু হয় বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক শ্লোগান।

    কী বললেন সুজাতা মণ্ডল (Lok Sabha Election 2024)?

    ভোটের (Lok Sabha Election 2024) দিন সকাল সকালেই তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বিজেপি প্রার্থীকে আক্রমণ করে বলেন, “সৌমিত্র পাগল-ছাগল, পরপর দুইবার সাংসদ হয়েও এলাকায় কোনও কাজ করেননি। আমি ওঁকে প্রতিপক্ষ বলে মনে করিনা। বিজেপির লোকেরাই ওঁকে ভোট দেবে না। বিজেপি ইচ্ছে করে অশান্তি তৈরি করতে চাইছে।”

    বিষ্ণুপুরে তৃণমূলের রিগিং-এর অভিযোগ

    বিষ্ণুপুরে সারেস্বর মন্দিরে তৃণমূলের রিগিং রুখতে শিবের কাছে পুজো দিলেন সৌমিত্র খাঁ। পুজো দিয়ে বলেন, “বাবার কাছে পুজো দিলাম। ভোটের (Lok Sabha Election 2024) দিন যে সকল জায়গায় রিগিং হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা শক্তি দিয়ে প্রতিরোধ করব।”

    আরও পড়ুনঃ “ঘাটালে বহু বুথে বিজেপির এজেন্ট বসতে দিল না তৃণমূল”, তোপ হিরণের

    তৃণমূলের অভিযোগ

    অপর দিকে ভোট গ্রহণ (Lok Sabha Election 2024) নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তিন বলেন, “ইভিএম-এর এক নম্বর বোতামকে ইচ্ছে করে কাত করে আড়াল করা হয়েছে। রঘুনাথপুরে ৫টি মেশিনে শুধু বিজেপির স্টিকার লাগিয়ে রাখা হয়েছে। নির্বাচন কমিশনকে এখনই অভিযোগ করব।” আবার বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “বুথে থাকা বাহিনী রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছেন। তাঁরা অতি সক্রিয়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Next Generation Nuclear Fuel: “নেক্সট জেনারেশন পারমাণবিক জ্বালানি পাবে ভারত”, বললেন রুশ কর্তা

    Next Generation Nuclear Fuel: “নেক্সট জেনারেশন পারমাণবিক জ্বালানি পাবে ভারত”, বললেন রুশ কর্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারত এক প্রধান অংশীদার এবং এই দেশ চলতি গ্রীষ্মেই নেক্সট জেনারেশন পারমাণবিক জ্বালানি পাবে।” বৃহস্পতিবার কথাগুলি বললেন রাশিয়ার (Next Generation Nuclear Fuel) স্টেট নিউক্লিয়ার কর্পোরেশন রোশাটম প্রধান অ্যালেক্সি লিখাচেভ। সিবেরিয়ার তোমস্ক অঞ্চলে তাঁকে স্বাগত জানান ‘দ্য রাশিয়ান অ্যাটমিক এনার্জি কমিশনে’র চেয়ারম্যান অজিত কুমার মোহান্তি। আরটি ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, মোহান্তিকে ফোর্থ জেনারেশন সাইট দেখানো হয়। এটাই ইতিহাসে নিরাপদতম অ্যাটমিক রিয়েক্টর হোস্ট করবে।

    রুশ কর্তার মুখে সহযোগিতার প্রশংসা (Next Generation Nuclear Fuel)

    লিখাচেভ এদিন দুই দেশের সহযোগিতার প্রশংসাও করেন। তার পরেই তিনি ভারতকে পারমাণবিক ক্ষেত্রে প্রধান অংশীদার বলে সম্বোধন করেন তিনি। এদিন তোমস্ক অঞ্চলের সেভের্সে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মোহান্তি ও রোসাটমের প্রধান। সেভের্সকে (Next Generation Nuclear Fuel) পাইলট ডেমস্ট্রেশন এনার্জি কমপ্লেক্স চত্বর ঘুরে দেখেন রাশিয়ান ও ভারতের নিউক্লিয়ার ইন্ডাস্ট্রির নেতারা। রোসাটমের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি প্রজেক্টের ব্রেকথ্রুর অংশ হিসেবেই তাঁরা এই সাইট দর্শন করেছেন। যৌথ পরিদর্শনের সময় সংশ্লিষ্ট ক্ষেত্র নিয়ে আলোচনা হয় ভারত ও রাশিয়া দুই দেশের নেতাদের মধ্যে।’

    কী বললেন রুশ কর্তা?

    লিখাচেভ বলেন, “শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়তে আমরা প্রস্তুত। এর মধ্যে রয়েছে ভারতের কোনও নতুন সাইটে রাশিয়ার ডিজাইন করা উচ্চ ক্ষমতাসম্পন্ন ধারাবাহিক পারমাণবিক পাওয়ার ইউনিট নির্মাণও। পারমাণবিক ফুয়েল সাইকেল এরিয়া বাড়াতে ভারতকে সহযোগিতাও করব। পারমাণবিক প্রযুক্তির নন-পাওয়ার অ্যাপ্লিকেশন প্রয়োগ করতেও সহযোগিতার হাত বাড়াব।” অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান মোহান্তির সঙ্গে রাশিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমারও তোমস্কে সাইট পরিদর্শনে গিয়েছিলেন। এদিন তাঁরা তোমস্ক স্টেট বিশ্ববিদ্যালয়ও পরিদর্শন করেন। স্থানীয় গভর্নর ভ্লাদিমির মাজুর সঙ্গেও সাক্ষাৎ করেন।

    আর পড়ুন: “ভোটের দিন পুলিশি সন্ত্রাসের জেরে বিজেপির কর্মীরা ঘরছাড়া!” সরব অভিজিৎ

    মাজুরের সঙ্গে বৈঠকে রাশিয়ার নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। আলোচনা করেন ফার্মাসিউটিক্যালস, উচ্চ প্রযুক্তি, শিক্ষা ও রিসার্চ নিয়েও। এদিন কুমার তোমস্ক স্টেট বিশ্ববিদ্যালয়ে ভাষণও দেন। বক্তৃতার বিষয় ছিল, ‘ইন্ডিয়া-রাশিয়া রিলেশনস ইন কারেন্ট সিনারিও’। তোমস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পড়ুয়াদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি (Next Generation Nuclear Fuel)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hiran Chaterjee: “ঘাটালে বহু বুথে বিজেপির এজেন্ট বসতে দিল না তৃণমূল”, তোপ হিরণের

    Hiran Chaterjee: “ঘাটালে বহু বুথে বিজেপির এজেন্ট বসতে দিল না তৃণমূল”, তোপ হিরণের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘাটালে নিজের গড় বাঁচাতে রাত জাগলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chaterjee)। কর্মীদের পাশে থাকার বার্তা দিলেন। শনিবার ভোর থেকে ফের এলাকায় এলাকায় চষে বেড়়ালেন তিনি। পুলিশি সন্ত্রাসের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

    কেশপুরে অর্ধেক বুথে এজেন্ট বসতে দেয়নি (Hiran Chaterjee)

    এদিন সকাল সকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণ (Hiran Chaterjee) বলেন, ‘সারারাত ধরে আনন্দপুর, কেশপুরে ঘুরেছি আমি। কোথাও আমি কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাইনি। জওয়ানরা শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়াদাওয়া করছিলেন। এবং এরপর রাতে তাঁরা ঘুমিয়েছেন। আর কেশপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় এবং আনন্দপুর থানার ওসি সানি, এরা দু’জনে মিলে তৃণমূলকে জেতানোর জন্যে দায়িত্ব নিয়ে সারারাত আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে। গতকাল কেশপুর এবং আনন্দপুরে বোমের বৃষ্টি হচ্ছিল। আমাদের দলের পোলিং এজেন্টের বাড়িতে বাড়িতে গিয়ে চমকেছে, ধমকেছে। আজ সকাল থেকে আর্ধেক জায়গায় আমাদের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি। তাঁদেরকে তৃণমূলের অফিসে বসিয়ে রাখা হয়েছে।

    আরও পড়ুন: ঘূর্ণিঝড় রেমালের জন্য বঙ্গে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের

    হিরণের গাড়ি আটকে বিক্ষোভ!

    এদিন সকালে কেশপুর সহ একাধিক এলাকা চষে বেড়ানোর সময় বিজেপি প্রার্থীর (Hiran Chaterjee) গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। লাঠি হাতে তৃণমূলের লোকজন বিক্ষোভ দেখান। যদিও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেন। বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। এলাকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন

    ঘাটালের বিজেপি প্রার্থীর আরও অভিযোগ,কেন্দ্রীয় বাহিনীর দেখা মিলছে না। এটা ঠিক কী ধরনের গণতন্ত্র আমি জানি না। পঞ্চায়েত ভোটেও এমনটা হয়নি। নির্বাচন কমিশন কী করতে চাইছে, কেন করতে চাইছে, সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না। সারা রাত আমরা কর্মীদের মনে সাহস জুগিয়েছি। এছাড়া আমাদের কাছে কিছু করার নেই। কেন্দ্রীয় বাহিনীর ওপরে আস্থা রাখা তো দূরের কথা, কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি শুক্রবার রাতে আমার সঙ্গে অসভ্য ভাষায় কথা বলেছেন। অত্যন্ত নোংরা ভাষায় তিনি কথা বলেন আমার সঙ্গে। তিনি আমাকে বলেন, তাঁর কোনও দায়িত্ব নেই এলাকা সামলানোর। কেন্দ্রীয় বাহিনী তো আর আমার না। আমি কোনও দলভিত্তিক কথা বলব না। যেটা সত্য, আমি সেটাই বলছি এখানে। আমাদের দল গোটা পরিস্থিতির বিষয়ে নির্বাচন কমিশনকে জানাচ্ছে। কেশপুর, সবং, পিংলায় কিউআরটি টিম খায় না মাথায় দেয়, সেটাই বুঝলাম না আমরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমালের জন্য বঙ্গে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের

    Cyclone Remal: ঘূর্ণিঝড় রেমালের জন্য বঙ্গে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) জন্য বঙ্গে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের। যদিও এখনও ঘূর্ণিঝড় তৈরি হয়নি। ভারতীয় মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হবে। রবিবার এবং সোমবার ঝড়-বৃষ্টির দাপট আরও বাড়বে। ফলে এই দুর্যোগের কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে ট্রেন। একই ভাবে বেশকিছু ট্রেনের যাত্রাপথ বাতিল করা হয়েছে। মূলত দিঘার এক্সপ্রেস, মেমু, লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই দুই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের গতি থাকবে ৮০-৯০ কিমি প্রতি ঘণ্টা।

    কোন কোন ট্রেন বাতিল (Cyclone Remal)?

    দক্ষিণ পূর্ব রেলের সূত্রে জানা গিয়েছে ঘূর্ণিঝড়ের (Cyclone Remal) কারণে একাধিক ট্রেন বাতিল হয়েছে। এই ট্রেনগুলি হল-

    ১) ২২৮৯০ পুরী-দিঘা সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস: যে ট্রেনটি শনিবার (২৫ মে) পুরী থেকে ছাড়বে, তা খড়্গপুর পর্যন্ত আসবে। 

    ২) ২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস: রবিবার (২৬ মে) যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে।

    ৩) ০৮১৩৭ পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল: ২৬ মে বাতিল থাকবে।

    ৪) ০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেন: রবিবার (২৬ মে) সেই ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।

    ৫) ০৮১৩৬ দিঘা-পাঁশকুড়া লোকাল ট্রেন: সোমবার (২৭ মে) যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে।

    ৬) ০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল: সোমবার (২৭ মে) বাতিল করে দেওয়া হয়েছে।

    ৭) ২২৮৮৯ দিঘা-পুরী সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস: রবিবার (২৬ মে) দিঘা থেকে যে ট্রেন ছাড়ার কথা ছিল, সেটা খড়্গপুর থেকে ছাড়বে।

    ৮) ২২৮৯৮ দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস: রবিবার (২৬ মে) বাতিল করে দেওয়া হয়েছে।

    রবিবার মধ্যরাতে আছড়ে পড়বে ঝড়

    জানা গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal) শনিবারে বঙ্গপোসাগরে তৈরি হবে। এরপর ক্রমশ উত্তর দিকে সরে আসবে। এরপর রবিবার মধ্যরাতে প্রবল রূপ নিয়ে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে আছড়ে পড়বে। একই ভাবে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে বাংলাদেশের পশ্চিম উপকূল পার করবে এই ঝড়। তবে ঝড়ের গতি কথাও কথাও ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিমি হতে পারে। ইতিমধ্যে উপকুল এলাকায় সর্তকতা জারি করা হয়েছে।    

    আরও পড়ুনঃ রাজ্যে শুরু ষষ্ঠ দফার ভোটগ্রহণ, কোন কেন্দ্রে কোন হেভিওয়েটের ভাগ্যপরীক্ষা আজ?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: কাউন্ট-ডাউন শুরু, আসছে ঘূর্ণিঝড় রেমাল! কোথায়, কখন, কত গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা?

    Cyclone Remal: কাউন্ট-ডাউন শুরু, আসছে ঘূর্ণিঝড় রেমাল! কোথায়, কখন, কত গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাউন্ট-ডাউন শুরু হয়ে গিয়েছে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় (Cyclone Remal)। জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগ  (IMD) ইতিমধ্যেই দুই রাজ্যের প্রশাসনকে সতর্কতামূলক নির্দেশিকা পাঠিয়েছে। শুক্রবার থেকেই রাজ্য সরকারের তরফ থেকে নবান্নে বিশেষ কন্ট্রোল রুমের দায়িত্ব নিয়েছেন আইএএস আধিকারিকরা। আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী আগামী রবিবার রাতে শহরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল।

    কোথায় অবস্থান রেমালের

    আপাতত বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায় ৪৯০ কিলোমিটার দক্ষিণে, পশ্চিমবঙ্গের সাগর থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ক্যানিং  থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে শনিবার সন্ধ্যার মধ্যে পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে (Cyclone Remal) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ঘণ্টায় ছয় কিলোমিটার বেগে রেমাল এগোচ্ছে। শনিবার দানা বাঁধার পরে রবিবার এবং সোমবার তাণ্ডব চালাবে রেমাল। উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

    আরও পড়ুন: বঙ্গোসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’! কারা দিল নাম, অর্থই বা কী?

    রেমালের অভিমুখ

    বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি (Cyclone Remal) অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। শনিবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এরপর সোজা উত্তরদিকে থাকবে এর অভিমুখ। 

    দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা জেলায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে।

    বাঁধ ভাঙার আশঙ্কা

    আলিপুর আবহাওয়া দফতরের  (IMD) পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামিকাল, রবিবার মাঝরাতে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবনের আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। দুর্যোগের আশঙ্কা সুন্দরবনের উপকূলে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ক্ষতির আশঙ্কা বেশি। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির আশঙ্কা।  এর ফলে দিঘা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় সমুদ্রের বাঁধ ভাঙার আশঙ্কাও রয়েছে। জলোচ্ছ্বাসের ফলে সমুদ্রের জল উপচে পড়ে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Abhijit Ganguly: “ভোটের দিন পুলিশি সন্ত্রাসের জেরে বিজেপির কর্মীরা ঘরছাড়া!” সরব অভিজিৎ

    Abhijit Ganguly: “ভোটের দিন পুলিশি সন্ত্রাসের জেরে বিজেপির কর্মীরা ঘরছাড়া!” সরব অভিজিৎ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের দুদিন আগে বিজেপি নেতার মাকে কুপিয়ে খুন হওয়ার ঘটনা থেকে অগ্নিগর্ভ নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে ভোটের আগের রাতে পুলিশি সন্ত্রাস নিয়ে সরব হলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। তৃণমূলের হয়ে পুলিশ প্রকাশ্যে কাজ করছে বলে তিনি অভিযোগ করেন। আর শনিবার ষষ্ঠদফা ভোটের দিন ভোর থেকেই রীতিমতো নিজের একাধিক কেন্দ্র চষে বেড়ালেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

     ভোটের দিন পুলিশি সন্ত্রাসের জেরে বিজেপির কর্মীরা ঘরছাড়া! (Abhijit Ganguly)

    এদিন খুব ভোরে ঘুম থেকে উঠে প্রস্তুতি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এবারই প্রথমবার নির্বাচনে লড়ছেন তিনি। আর এদিন সকাল থেকেই তাঁকে দেখা গেল একেবারে অ্যাকশন মোডে। সাত সকালেই ছুটলেন হলদিয়া। অভিযোগ তুললেন, পুলিশি সন্ত্রাসের। এদিন সকালে বেরিয়েই তিনি অভিযোগ তোলেন, নন্দীগ্রামে ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে পুলিশ। বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। অভিজিৎ বলেন, “গভীর রাতে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে পুলিশ। ৩-৪ হাজার পুলিশ গাড়ি নিয়ে ঢুকেছিল এলাকায়। অবজারভারের কাছে জানানোর অনেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। পুলিশি সন্ত্রাসের জেরে বিজেপির কর্মী ও সমর্থকেরা বাড়ি থেকে পালিয়ে মাঠে-ঘাটে লুকিয়েছিলেন। যেখানে জানানোর সেখানে আভযোগ জানিয়েছি।”

    আরও পড়ুন: বাংলার শাহবাজের বলে বিদায় রাজস্থানের, আইপিএল ফাইনালে কলকাতার সামনে হায়দরাবাদ

    বিজেপি এজেন্টকে বসতে বাধা

    এদিন সকালে হলদিয়ার ২০৮ নম্বর বুথে গিয়ে তমলুকের বিজেপি প্রার্থী (Abhijit Ganguly) বলেন, “এজেন্ট বসতে দিচ্ছে না। তাই আমাকে আসতে হয়েছে। বিজেপির মহিলা এজেন্টকে বসতে দেওয়া হয়নি। আমি গিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি। এরপর বসতে দেওয়া হয় তাঁকে। কী করছিল কেন্দ্রীয় বাহিনী এই প্রশ্ন শুনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় বাহিনী বাঁশি বাজাচ্ছিল, শ্যামের বাঁশি।” হলদিয়ার একটি বুথে তৃণমূলীরা বিজেপি প্রার্থীকে বিক্ষোভ দেখান। যদিও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyclone Remal: ধেয়ে আসছে ‘রেমাল’! আগাম সতর্কতা পূর্ব রেল কর্তৃপক্ষের, প্রস্তুত উপকূলরক্ষী বাহিনীও

    Cyclone Remal: ধেয়ে আসছে ‘রেমাল’! আগাম সতর্কতা পূর্ব রেল কর্তৃপক্ষের, প্রস্তুত উপকূলরক্ষী বাহিনীও

    মাধ্যম নিউজ ডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’ (Cyclone Remal)। ১৩০-১৪০ কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। ঘূর্ণিঝড়টি ২৫ মে শনিবার গভীর নিম্নচাপে এবং ২৬ মে একটি অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ঘূর্ণিঝড় নিয়ে ইতিমধ্যেই আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য সমস্ত প্রস্তুতি শুরু করেছে পূর্বরেল (Eastern Railway) কর্তৃপক্ষ। রেমালের প্রভাব নিয়ে আগাম সতর্ক রাজ্য প্রশাসনও।  

    পূর্বরেলের প্রস্তুতি 

    পূর্বরেলের তরফেও এবার সতর্কতা অবলম্বন করা হয়েছে। ইতিমধ্যেই হাওড়া ও শিয়ালদা বিভাগের রেলের ম্যানেজার ও আধিকারিকরা বৈঠকে বসেছেন। এই প্রাকৃতিক দুর্যোগের (Cyclone Remal) সম্মুখীন হয়ে যাতে মোকাবিলা করা যায় তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। 

    শিয়ালদা ডিভিশনে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

    রেমাল মোকাবিলায় শিয়ালদা ডিভিশনে ইতিমধ্যেই এমার্জেন্সি কন্ট্রোলরুম খোলা হয়েছে। রবিবার সন্ধ্যের পর থেকে টানা কাজের জন‌্য কর্মীদের অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। রেল লাইনের পাশে ডাল ভেঙে পড়তে পারে, এমন সব গাছকে চিহ্নিত করা হয়েছে। ঝড়ের (Cyclone Remal) আগেই তা ছেঁটে ফেলা হবে বলে জানিয়েছে পূর্ব রেল। জল সীমারেখা অতিক্রম করলে ট্রেন চলাচলে সমস্যা হতে পারে। তাই জরুরি পরিস্থিতিতে সব জায়গায় পাম্প বসানোর ব্যবস্থা করা হচ্ছে। পরিষেবায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে তাই প্রত্যেক স্টেশনে ঘনঘন অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা করা হচ্ছে। যাতে যাত্রীদের সবসময় পরস্থিতি সম্পর্কে ওয়াকিবহল করা যায়। ঝড়ের মাত্রা যদি বেশি হয়, তবে প্ল্যাটফর্মের শেড ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে প্লাস্টের শীটের বন্দোবস্ত করে রাখা হচ্ছে। সংখ্যায় বেশি কর্মী দিয়ে টাওয়ার ওয়াগনগুলিকে প্রস্তুত রাখতে হবে যাতে কোনও সম্ভাব্য ওভারহেড তারের সমস্যার ক্ষেত্রে সেগুলি সরানো যায়। 

    পাশাপাশি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরের বিভিন্ন স্টেশনগুলির শেড পরীক্ষার কাজ শুরু হয়েছে, যাতে ঝড়ের প্রকোপে শেড উড়ে না যায়। এছাড়াও বিভিন্ন স্টেশনে থাকা হোর্ডিং, বিজ্ঞাপনের বোর্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে, যাতে ঝড়ের (Cyclone Remal Update) সময় উড়ে বা ভেঙে পড়ে বিপদ না বাড়ে। অন্যদিকে নামখানা, ডায়মণ্ড হারবার, হাসনাবাদের মত জায়গায় ঝড়ের প্রভাব বেশি পড়তে পারে। সেখানে পর্যাপ্ত ইঞ্জিনিয়ারিং দল ও টেলিকম কর্মীদের সঙ্কট মোকাবিলায় সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার সকালের মধ্যে শিয়ালদা, দমদম, বারাসত, নৈহাটি, রানাঘাট প্রভৃতি গুরুত্বপূর্ণ স্থানে চালকদের সঙ্গে ডিজেল লোকো স্থাপন করার নির্দেশ রয়েছে। 

    হাওড়া ডিভিশনে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

    কন্ট্রোলরুমে হাই অ্যালার্ট জারি থাকবে। পর্যাপ্ত আধিকারিক উপস্থিত থাকবেন সবসময়। কোথাও যেন জল জমে না থাকে, তার জন্য পর্যাপ্ত কর্মীদের কাজে লাগানোর বন্দোবস্ত করতে হবে। বড় বড় স্টেশনগুলোতে ডিজেইল জেনারেটর ও ইমার্জেন্সি পাওয়ার ব্যাপ আপের বন্দোবস্ত রাখতে বলা হয়েছে।

    আরও পড়ুন: শতায়ু ভোটারের সংখ্যা প্রায় ২৪ হাজার! আজ ষষ্ঠ দফার ভোটে ৮৮৯ প্রার্থীর ভাগ্য-নির্ণয়

    রাজ্য প্রশাসনের আগাম সতর্কতা 

    রাজ্য প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের (Weather Update)। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী পক্ষ থেকে হলদিয়া এবং পারাদ্বীপে খোলা হয়েছে কন্ট্রোল রুম। মৎস্যজীবী থেকে শুরু করে যে সকল জাহাজ ঘূর্ণিঝড়ের সমুদ্রপথে রয়েছে তাদের মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ এবং বিমান ঘন ঘন নজরদারি চালাচ্ছে ঘূর্ণিঝড়ের (Cyclone Remal) ল্যান্ডফলের অঞ্চলে। পাশাপাশি নজর রাখা হচ্ছে নোঙর করা জাহাজ এবং নৌকার ওপরেও। 

    তৈরি বিপর্যয় মোকাবিলা দল

    ঘূর্ণিঝড়ের (Cyclone Remal) মোকাবিলার প্রস্তুতির অঙ্গ হিসেবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard) নটি বিপর্যয় মোকাবিলা দল গঠন করেছে। পাশাপাশি বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীকে আপৎকালীন সহায়তা করার কথাও জানানো হয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফে (Weather Update)। এছাড়াও হলদিয়া, পারাদ্বীপ, গোপালপুর, ফ্রেজারগঞ্জের মতন জায়গায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একাধিক জাহাজ এবং ত্রাণ সামগ্রী মজুত রাখা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে খোলা হয়েছে কন্ট্রোলরুম।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ভাসবে মহানগর! রেমালের প্রভাবে ২২০ মিমি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, আর কোথায় কত?

    Weather Update: ভাসবে মহানগর! রেমালের প্রভাবে ২২০ মিমি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, আর কোথায় কত?

    মাধ্যম নিউজ ডেস্ক: আশঙ্কা ছিলই। এবার আতঙ্ক বাড়ছে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে। শক্তিশালী হয়েই বঙ্গের উপকূলের দিকে ক্রমশ এগোচ্ছে সাইক্লোন রেমাল। অবহবিদদের অনুমান (Weather Update), রবিবার রাতে বাংলাদেশ ও সাগরদ্বীপের মাঝে ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। রেমালের (Cyclone Remal) প্রভাবে শনিবার থেকেই দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতাও। কলকাতায় ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।  

    কোথায় কত বৃষ্টি

    আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) ডিডিজিএম সোমনাথ দত্ত জানান, বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সাগর আইল্যান্ডের মাঝে রেমালের আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সুন্দরবন এলাকাতে এই ঘূর্ণিঝড় (Cyclone Remal) আছড়ে পড়তে পারে রবিবার মাঝরাতে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা থেকে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। আগামিকাল, রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। রবি ও সোমবার ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ৷

    কলকাতায় কমলা সতর্কতা

    হাওয়া অফিসের পূর্বাভাস (Weather Update), উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলেও ঝড়ের তাণ্ডব দেখা যেতে পারে। রবিবার দুই ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সঙ্গে ১০০-১১০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়। দুই জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রবিবার কলকাতায় ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

    আরও পড়ুন: বঙ্গোসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’! কারা দিল নাম, অর্থই বা কী?

    সোমেও সতর্কতা

    আগামী সোমবারও দুই ২৪ পরগনায় লাল সতর্কতা (Weather Update) জারি করা হয়েছে। রবিবারের থেকে ঝড়ের (Cyclone Remal) গতিবেগ কমার সম্ভাবনা রয়েছে। সোমবার ওই দুই জেলায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সঙ্গে অতি ভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদেও সোমবার জারি করা হয়েছে কমলা সতর্কতা। ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণের বাকি জেলায় জারি হলুদ সতর্কতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: বাংলার শাহবাজের বলে বিদায় রাজস্থানের, আইপিএল ফাইনালে কলকাতার সামনে হায়দরাবাদ

    IPL 2024: বাংলার শাহবাজের বলে বিদায় রাজস্থানের, আইপিএল ফাইনালে কলকাতার সামনে হায়দরাবাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদের দাপটে রাজস্থানকে ৩৬ রানে হারিয়ে আইপিএল ফাইনালে (IPL 2024) হায়দরাবাদ। চেন্নাইয়ে ট্রফি দখলের লড়াইয়ে কেকেআর-এর প্রতিপক্ষ প্যাটট কামিন্সের সানরাইজার্স। রবিবাসরীয় সন্ধ্যায় চেন্নাইয়ের রঙ কী হবে, তা সময় বলবে। আপাতত, জমজমাট লড়াই দেখার অপেক্ষায় চিপক। 

    টস ফ্যাক্টর কাজে লাগাতে ব্যর্থ

    চেন্নাইয়ের মাঠে শিশির পড়ার আশঙ্কা করেছিলেন সঞ্জু স্যামসন। তাই টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে (SRH vs RR) আগে ব্যাট করতে পাঠান তিনি। ৫ ওভারের মধ্যে ৩ উইকেট চলে যায় হায়দরাবাদের। কিন্তু তাদের আগ্রাসী ব্যাটিং রানের গতিকে কমতে দেয়নি। পাওয়ার প্লে-তে (IPL 2024) ৬৮ রান তুলে নেয় তারা। ১৫ বলে ৩৭ রান করেন ত্রিপাঠী। ২৮ বলে ৩৪ রান করে আউট হন হেড। ৪ বলে ৫০ রান করেন ক্লাসেন। চেন্নাইয়ের উইকেটে শেষের দিকে স্পিন ধরবে এই অনুমান করেই বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্স বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামিয়ে দেন। ১৮ বলে ১৮ রান করেন শাহবাজ। তিনি একটি দিক আটকে রাখেন। উল্টো দিক থেকে বড় শট খেলেন ক্লাসেন। পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া হায়দরাবাদের কাছে তাঁদের ৪৩ রানের ইনিংস খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ ৯ উইকেটে ১৭৫ রান তোলে।

    শাহবাজের দাপট 

    দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট পড়তে থাকে রাজস্থানের। ৪ ওভারে ২৩ রান দিয়ে শাহবাজ তুলে নেন ৩ উইকেট। যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ এবং রবিচন্দ্রন অশ্বিনের উইকেট নিয়ে আসল কাজ সেরে ফেলেন বাংলার অলরাউন্ডার। অন্য ব্যাটারেরাও তাঁর বলে খুব বেশি রান করতে পারেননি। শাহবাজ তাঁর প্রথম ওভারেই তুলে নেন যশস্বীকে। সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ১২তম ওভারে পরাগ এবং অশ্বিনের উইকেট তোলেন। এক ওভারে দু’টি উইকেট নিয়ে হায়দরাবাদকে জয়ের সরণিতে নিয়ে আসেন শাহবাজ। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে ম্যাচের সেরা শাহবাজ। ম্যাচ শেষে কামিন্স জানান, শাহবাজকে নামানোর পরিকল্পনা ছিল ড্যানিয়েল ভেত্তোরির। কোচের আস্থার মর্যাদা রেখেছেন তিনি। রাজস্থানের হয়ে যশস্বী ওপেন করতে নেমে ৪২ রান করেছিলেন।  জুরেল ৩৫ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। বাকি ব্যাটারেরা কেউ ২০ রানের গণ্ডি পার করতে পারেননি। 

    কামিন্সের নেতৃত্ব

    প্যাট কামিন্সের নেতৃত্বে এবার যেন পুরো ভোলবদলে খেলতে নেমেছিল ২০২৩ আইপিএলের (IPL 2024) লাস্টবয়রা। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো অধিনায়কের হাতেই এবার হায়দরাবাদের (SRH vs RR) দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। তিনি নিরাশ করেননি। পয়েন্ট টেবলের দুইয়ে শেষ করে সানরাইজার্স। এর পর কোয়ালিফায়ার-ওয়ানে হারলেও, কোয়ালিফায়ার-টু-তে রাজস্থানতে গুঁড়িয়ে ফাইনালে উঠল এসআরএইচ। কামিন্স ভরসা রেখেছিলেন শাহবাজ আহমেদ, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডির মতো জুনিয়রদের উপর। তার ফলও তিনি পেয়েছেন। শাহবাজ এবং অভিষেকই কোয়ালিফায়ার-টু-তে রাজস্থানের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেন। তাঁদের হাত ধরেই শুক্রবার রাজস্থানকে হারিয়ে ফাইনালে ওঠে হায়দরাবাদ। আসলে জুনিয়রদের উদ্বুদ্ধ করে তাঁদের থেকে সেরাটা বের করে আনতে খুব ভালো ভাবেই জানেন অভিজ্ঞ কামিন্স। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share