Tag: Madhyom

Madhyom

  • Suvendu Adhikari: আদালতের দ্বারস্থ শুভেন্দু-হিরণ, কোলাঘাটকাণ্ডের কথা জানানো হল শাহকেও

    Suvendu Adhikari: আদালতের দ্বারস্থ শুভেন্দু-হিরণ, কোলাঘাটকাণ্ডের কথা জানানো হল শাহকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশের অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। পর্যাপ্ত তথ্য ও প্রয়োজনীয় নথি ছাড়াই পুলিশ তাঁদের ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ এই দুই পদ্ম-নেতার।

    শাহকে ফোন শুভেন্দুর (Suvendu Adhikari)

    মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। পুলিশি হানার কথা ফোনে শুভেন্দু জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। শুভেন্দু বলেন, “বিবরণ দিয়েছি গোটা ঘটনার।” আদালতে মামলা দায়ের করার পরে তাঁর হুঁশিয়ারি, “এর শেষ দেখে ছাড়ব।” মঙ্গলবার বিকেলে শুভেন্দুর কোলাঘাটের বাড়িতে যায় পুলিশ। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা। তিনি সার্চ ওয়ারেন্ট দেখতে চাইলেও, পুলিশ তা দেখাতে পারেনি বলে দাবি শুভেন্দুর।

    সার্চ ওয়ারেন্ট কোথায়, পুলিশকে প্রশ্ন শুভেন্দুর

    বলেন, “সার্চ ওয়ারেন্ট থাকলে, হাইকোর্টের অনুমোদন থাকলে আমি অভিযানের অনুমতি পুলিশকে দিতাম।” তিনি বলেন, “আমি আইন মেনে চলি। আইনি পথেই এর মোকাবিলা করব। রাতের মধ্যেই নির্বাচন কমিশনকে সিসিটিভির ফুটেজ পাঠাব। যে পুলিশকর্মীরা গিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।” তিনি (Suvendu Adhikari) বলেন, “বাড়ির লোকের উপস্থিতি ছাড়া কীভাবে অভিযান হতে পারে? যদি দু’টো ভাঙা বন্দুক বা জাল নোট বা মাদক রেখে যায়, তার দায়িত্ব কে নেবে?”

    আর পড়ুন: “ক্ষমতায় ফিরছে বিজেপি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই”, বললেন পিকে

    কেবল শুভেন্দু নন, মঙ্গলবার মাঝরাতে পশ্চিম মেদিনীপুরেও কয়েকজন বিজেপি নেতার বাড়িতে হানা দেয় পুলিশ। ঘাটালের বিজেপি প্রার্থীর আপ্ত সহায়ক তমোঘ্ন দে-সহ দুই বিজেপি নেতার বাড়িতে হানা দেয় ঘাটাল ও খড়্গপুর লোকাল থানার পুলিশ। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক সৌমেন মিশ্র ও মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও গভীর রাতে হানা দেয় পুলিশ। কী কারণে এই অভিযান, সে ব্যাপারে রা কাড়েনি পুলিশ। হিরণ বলেন, “আমার আপ্তসহায়কের মা অসুস্থ। রাতে তিনি যদি দরজা খুলে দিতেন, টাকা, পিস্তল, হেরোইন রেখে আসতে পারত ওরা। আমার পার্টির কারও নামে কেস দিত। আমাকে ফাঁসাত। এটাই তো এদের মোটিভ। মানুষ দেখছে (Suvendu Adhikari)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Kolkata Metro: ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব স্টেশনেই চালু ইউপিআই পেমেন্ট পরিষেবা

    Kolkata Metro: ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব স্টেশনেই চালু ইউপিআই পেমেন্ট পরিষেবা

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার থেকে আর টিকিট কাটার সময় খুচরো নিয়ে ভাবতে হবেনা। কিউআর কোড স্ক্যান করেই কাটা যাবে মেট্রোর টিকিট। এর আগে শুধুমাত্র শিয়ালদহ মেট্রো (Kolkata Metro) স্টেশনে ওই সুবিধা পাচ্ছিলেন যাত্রীরা। কিন্তু এবার থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সব স্টেশনেই কিউআর কোড নির্ভর টিকিট কাটার ব্যবস্থা চালু হল। 

    ইউপিআই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থা (Upi Payment System) 

    মেট্রোরেল (Kolkata Metro) কর্তৃপক্ষ তরফে জানা গিয়েছে সোমবার থেকে এই পরিষেবা চালু করা হয়। অর্থাৎ ইউপিআই পেমেন্ট ভিত্তিক টিকিটিং ব্যবস্থা থাকছে গ্রিন লাইন-১ করিডোরের সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত প্রতিটি মেট্রো স্টেশনে। এরফলে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সব স্টেশনের বুকিং কাউন্টার থেকে ইউ পি আই পেমেন্ট ভিত্তিক টিকিট কাটার সুবিধা পাবেন যাত্রীরা। যার জেরে যাত্রীদের আর টিকিট কাটার ক্ষেত্রে খুচরো নিয়ে সমস্যার মুখে পড়তে হবে না।

    কীভাবে ইউপিআই-এর মাধ্যমে কাটা যাবে টিকিট? (Kolkata Metro)

    প্রথমে টিকিট কাউন্টারে গিয়ে নিজের গন্তব্য জানাতে হবে। এরপর কাউন্টারের সামনে থাকা ‘ডুয়াল’ ডিসপ্লে বোর্ডে একটা কিউআর কোড ভেসে উঠবে। সেটি স্মার্ট ফোনে স্ক্যান করলে টিকিটের টাকা পেমেন্ট করা যাবে। এই একই পদ্ধতিতে মেট্রোর স্মার্ট কার্ডও রিচার্জ করা যাবে বলে দাবি করা হচ্ছে রিপোর্টে। 

    আরও পড়ুন: বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা! ষষ্ঠ দফায় রাজ্যে মোতায়েন ৯১৯ কোম্পানি

    জানা গিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস বা ক্রিস কলকাতা মেট্রোর সাথে সহযোগিতা করছে এই পরিষেবার জন্য। আপাতত এই পরিষেবা চালু করা হয়েছে গ্রিন লাইনে অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রোতে। এরপর এই পরিষেবা চালু করা হবে কলকাতা মেট্রোর সবথেকে ব্যস্ততম রুট ব্লু লাইন অর্থাৎ নর্থ-সাউথে। তারপর ইউপিআই মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা চালু করা হবে পার্পল এবং অরেঞ্জ লাইনেও। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  •  Ramkrisha Mission: রামকৃষ্ণ মিশনের জমি সিল করল পুলিশ, হামলার নেপথ্যে কেজিএফ গ্যাং যোগ!

     Ramkrisha Mission: রামকৃষ্ণ মিশনের জমি সিল করল পুলিশ, হামলার নেপথ্যে কেজিএফ গ্যাং যোগ!

    মাধ্যম নিউজ ডেস্ক: রামকৃষ্ণ মিশনে (Ramkrisha Mission) হামলার পর শিলিগুড়ির জমি সিল করল পুলিশ। তালার উপর লিখে দেওয়া হয়েছে ডিকে। এই লেখা নিয়ে রহস্য তৈরি হয়েছে। কিন্তু পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। চার মাইলে রামকৃষ্ণ মিশনে দুষ্কৃতী হামলার পিছনে মূল অভিযুক্ত প্রদীপ্ত রায় এখনও অধরা। আবার সূত্রে জানা গিয়েছে, হামলার পিছনে কেজিএফ গ্যাং রয়েছে।

    কেন করা হল সিল (Ramkrisha Mission)?

    দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের সম্পাদক বলেছেন, “রামকৃষ্ণ মিশনের (Ramkrisha Mission) একটি কার্যালয়ে দুষ্কৃতীরা হামলা করেছিল। সেখান থেকে আশ্রমের কর্মীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তের স্বার্থে নাকি পুলিশ গেটে তালা ঝুলিয়েছে। ফলে সন্নাসীরা আশ্রমে ঢুকতে পারছেন না। কিন্তু কার নির্দেশে দেওয়া হল তালা? আদলতের কোনও নোটিশ নেই, সিল থেকে কিছুই বোঝা যাচ্ছে না। তালা দেওয়ার ফলে দুষ্কৃতীরা যা চাই ছিল সেটাই কার্যত হল।” আবার এই প্রসঙ্গে শিলিগুড়ি মেয়র বলেছেন, “এই ধরনের ঘটনাকে আমি বরদাস্ত করব না। গোটা বিষয়টি নিয়ে মিশনের সঙ্গে কথা বলব। গুন্ডা মাফিয়া সমাজ বিরোধীদের রেয়াত করা হবে না।” পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ হামালাকারীদের না খুঁজে জমির মালিককে খোঁজ করছে বলে অভিযোগ করেছে এলাকার মানুষ।

    হামলার পিছনে কেজিএফ!

    সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ মিশনের (Ramkrisha Mission) হামলার পিছনে রয়েছে কেজিএফ গ্যাং। এলাকা দখল অথবা যে কোনও দুষ্কর্ম করার ক্ষেত্রে মাসল ম্যানের জোগান দেয় এই গ্যাং। ঘটনার রাতে কয়েজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা কয়েকজন কেজিএফ গ্যাং-এর সদস্য। জমি দখল করা কাউকে সায়েস্তা করা ইত্যাদি রেটচার্ট ধরে কাজ করে থাকে এই গ্যাং। প্রথম দিকে ছোটখাটো ঘটনা ঘটলেও এরপর তারা জমি দখলের কাজও করে থাকে। তবে এই ধরনের কাজে প্রায় প্রায় করে থাকে।

    আরও পড়ুনঃ গভীর রাতে হিরণের সেক্রেটারির বাড়িতে পুলিশের তল্লাশি, প্রতিহিংসার রাজনীতি?

    ঘটনা কীভাবে ঘটেছিল

    শিলিগুড়ির ‘সেবক হাউস’ নামে একটি বাড়িতে শনিবার রাত সাড়ে ৩টে নাগাদ ৩৫ জনের একটি বাহিনী আগ্নেয়াস্ত্র নিয়ে রামকৃষ্ণ মিশনের (Ramkrisha Mission)  ঘরে ঢুকে হামলা করে। একই সঙ্গে সন্ন্যাসীদের উপর চড়াও হয়। এরপর মিশনের সন্ন্যাসীদের শারীরিক ভাবে নিগ্রহ করে বাড়ি থেকে বাইরে করে দেওয়া হয়। একই ভাবে পাঁচ সন্ন্যাসী ও বাড়ির নিরাপত্তারক্ষীদের তুলে নিয়ে গিয়ে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনের সংলগ্ন এলাকায় ছেড়ে দেওয়া হয়। ফলে পরিস্থিতি ব্যাপক উত্তাল হয়ে ওঠেছিল।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Abhijit Ganguly: কমিশনের সেন্সরে ক্ষুব্ধ অভিজিৎ কোর্টে যাবেন, বিজেপি প্রার্থীর প্রচারে রামচন্দ্র

    Abhijit Ganguly: কমিশনের সেন্সরে ক্ষুব্ধ অভিজিৎ কোর্টে যাবেন, বিজেপি প্রার্থীর প্রচারে রামচন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্যের জেরে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ বা গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) ২৪ ঘণ্টা প্রচার করতে পারবেন না বলে মঙ্গলবার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিজিৎ। কমিশনের এই নির্দেশে তাঁর মানহানি হয়েছে বলে মনে করছেন তমলুকের বিজেপি প্রার্থী। এই নির্দেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হতে পারেন তিনি।

    প্রচারে নিষেধাজ্ঞায় কমিশনের নির্দেশে মানহানি হয়েছে (Abhijit Ganguly)

     মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে অভিজিৎ (Abhijit Ganguly) বলেন, ‘আমি কমিশনকে জবাব দিতে গিয়ে বলেছিলাম, যদি কোনও পদক্ষেপ করা হয় তার আগে যেন অতিরিক্ত জবাব দেওয়ার সুযোগ থাকে। কিন্তু, কোনও সুযোগ না দিয়ে কমিশন এই নির্দেশ দিয়েছে। অন্য লোকের মান আছে, রেখা পাত্রের মান নেই, আমার মান নেই, তা তো হতে পারে না। প্রচারে নিষেধাজ্ঞায় কমিশনের নির্দেশে আমার মানহানি হয়েছে। এরপর তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে কিছু  বলব না। তবে, বলব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নিষেধাজ্ঞা চাপানো উচিত। সন্দেশখালির মা-বোনদের উদ্দেশে ভাইপো বলেছে, রেট কত? বিভিন্ন সভা-সমিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালির মা-বোনদের নিয়ে যা বলেছেন, সেটাও তো ইলেকশন কমিশন দেখতে পাচ্ছে। সাধুসন্তদের নিয়ে বিভিন্ন ভাষায় যেভাবে কথা বলা হচ্ছে, তার জন্য আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা সেলাই করে দেওয়া উচিত।’ শাসকদলকে নিশানা করে অভিজিৎ আরও বলেন, ‘এভাবে বিজেপিকে ভয় দেখাতে পারবে না তৃণমূল। এতে বিজেপির লাভ হবে। ২৫ মে মানুষ কাকে ভোট দেবেন, সেটা তাঁরা ঠিক করে ফেলেছেন।’ পাশাপাশি নাম না করে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে শান্তিতে ঘুমোনোর পরামর্শও দিয়েছেন তিনি।

    আরও পড়ুন: ভোট তো দেন, জানেন কীভাবে কাজ করে ইভিএম?

    বিজেপি প্রার্থীর প্রচারে রামচন্দ্র!

    প্রাক্তন বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) সমর্থনে বিরুলিয়া বাজার থেকে আমদাবাদ কলেজ পর্যন্ত রোড শো করলেন স্বয়ং শ্রীরাম চন্দ্র। ছবি দেখে এতক্ষণে নিশ্চয় ধরে ফেলেছেন অনেকেই। হ্যাঁ, কথা হচ্ছে বিখ্যাত অভিনেতা অরুণ গোভিলকে নিয়ে। ১৯৯০ সালের বিখ্যাত রামায়ণ সিরিয়ালের রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রী অরুণ গোভিল। অরুণ গোভিলকে দেখতে এদিন সন্ধ্যায় তমলুকে ভিড় ছিল একেবারে দেখার মতো। পদ্ম প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে স্বয়ং রাম চন্দ্রকে দেখে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে দেখার মতো। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী সহ জেলা ও স্থানীয় নেতৃত্বরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gautam Gambhir: গুরু গম্ভীরের চালেই ট্রফি থেকে আর মাত্র এক পা দূরে নাইটরা

    Gautam Gambhir: গুরু গম্ভীরের চালেই ট্রফি থেকে আর মাত্র এক পা দূরে নাইটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: গুরু গম্ভীরের মগজাস্ত্র আর নাইটদের দলগত পারফরম্যান্সের জেরে চলতি আইপিএলের (IPL 2024) ফাইনালে কেকেআর। গুরু গম্ভীরের চালেই ট্রফি থেকে আর মাত্র এক পা দূরে নাইটরা, বললে অত্যুক্তি হবে না। দলের জোড়া কাপ জয়ী প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর (Gautam Gambhir) আসতেই যেন সবকিছু বদলে গিয়েছে কেকেআর শিবিরে। কিন্তু কীভাবে, সেই মন্ত্রই প্রকাশ্যে এল একটি ভিডিও-য়।

    গম্ভীরের মন্ত্র

    আমদাবাদে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে আইপিএল ২০২৪-এর (IPL 2024) ফাইনালে ওঠার দিনে সামনে এল গম্ভীরের (Gautam Gambhir) একটি বিশেষ ভিডিও, যেখানে মরশুমের শুরুতেই নাইট তারকাদের লক্ষ্য স্থির করে দিতে দেখা যাচ্ছে তাঁকে। ভাইরাল ভিডিও ক্লিপটিতে ক্রিকেটারদের প্রতি গম্ভীরকে বলতে শোনা যায় যে, ‘এই গ্রুপের প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করা হবে। এখানে কোনও সিনিয়র-জুনিয়র থাকবে না। ঘরোয়া ক্রিকেটার আর আন্তর্জাতিক ক্রিকেটারের মধ্যে কোনও ভেদাভেদ করা হবে না। কারণ আমাদের সামনে একটাই লক্ষ্য। সেটা হল আইপিএল চ্যাম্পিয়ন হওয়া। তাই সকলকে একটাই কথা মাথায় রাখতে হবে, নিজেদের সবটুকু দিয়ে ২৬ মে আমাদের ওখানে (ফাইনালে) পৌঁছতে হবে। আমাদের এটা মেনে চলতে হবে আজ থেকেই।’

    বিশেষজ্ঞদের মত

    আইপিএলের (IPL 2024) আঙিনায় আবির্ভাবেই প্রথম ২টি মরশুমে প্লে-অফে জায়গা করে নেয় লখনউ সুপার জায়ান্টস। ২টি মরশুমেই তাদের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আইপিএল ২০২৪-এর আগে লখনউ ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে ফেরেন গম্ভীর। ক্যাপ্টেন হিসেবে যে দলকে ২ বার আইপিএল চ্যাম্পিয়ন করিয়েছেন, এবার মেন্টর হিসেবে তাদের ফের ফাইনালে পৌঁছে দিলেন গৌতম। চলতি আইপিএল মরশুমে কেকেআরের সাফল্যের পিছনে গম্ভীরের যে বিরাট অবদান রয়েছে, সেটা এককথায় স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা।

    স্টার্কে ভরসা

    শুধু নিখুঁত গেম প্ল্যান ছকে দেওয়াই নয়, ক্রিকেটারদের উপর ভরসা রাখতে শখিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। চলতি আইপিএলের শুরুতে ছন্দে ছিলেন না স্টার্ক। তাঁকে নিয়ে কম সমালোচনা হয়নি। কিন্তু ভরসা রেখেছিলেন  মেন্টর গৌতম গম্ভীর। কলকাতা-হায়দরাবাদ ম্যাচের পর আর হয়তো গম্ভীরকে ব্যাখ্যা দিতে হবে না কেন এত টাকা দিয়ে দলে স্টার্ক।  কথায় বলে ‘ওস্তাদের মার শেষ রাতে’। এদিন তিন উইকেট নিয়ে স্টার্ক বুঝিয়ে দিলেন কেন তাঁর দাম ২৪.৭৫ কোটি টাকা।

    শাহরুখের আস্থা

    কেকেআরের আইপিএল (IPL 2024) জয়ী (২০১২, ২০১৪) একমাত্র অধিনায়ক ফের কেকেআরের ড্রেসিংরুমে। দলের মালিক শাহরুখ খানের যে তাঁর প্রতি অগাধ আস্থা। গম্ভীর (Gautam Gambhir) বলেন, ‘আমি সাত বছর কেকেআরের ক্য়াপ্টেন ছিলাম। ওই সাত বছরে ৭০ সেকেন্ডের জন্য়ও ও ক্রিকেট নিয়ে কখনও শাহরুখ কথা বলেনি। জীবনে ক্রিকেট নিয়ে একটা প্রশ্নও করেনি। আমি আসার পর থেকেও এসআরকে আমার সঙ্গে ক্রিকেট নিয়ে কোনও কথাই বলেনি। আমাকে ও বলেছিল, কেউ যদি আমাকে অভিনয় শেখাতে আসে, তাহলে আমার শুনতে ভালে লাগবে না। একই ভাবে তোমাকেও নিশ্চয়ই যদি কেউ ক্রিকেট খেলা শেখাতে আসে তাহলে ভালে লাগবে না। আমি বলেছিলাম ঠিকই।  ওইটুকুই কথোপকথন হয়েছিল। একবারও কোন দল নিয়ে খেলব বা আমাদের স্ট্র্য়াটেজি কী হবে, তা নিয়ে এসআরকে একটা কথাও বলেনি।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Prashant Kishor: “ক্ষমতায় ফিরছে বিজেপি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই”, বললেন পিকে

    Prashant Kishor: “ক্ষমতায় ফিরছে বিজেপি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই”, বললেন পিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যে তৃতীয়বারের জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসতে চলেছে, সে ভবিষ্যদ্বাণী আগেই করেছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে (Prashant Kishor)।

    পেট্রোল-ডিজেল আসবে জিএসটির আওতায়! (Prashant Kishor)

    এবার তিনি জানালেন, এনডিএ ফের ক্ষমতায় এলে পেট্রোল-ডিজেল চলে আসতে পারে জিএসটির আওতায়। পরিকাঠামোগত এবং প্রশাসনিক নানা পরিবর্তনও হাতে পারে। পিকে বলেন, “মোদি ফের একবার প্রধানমন্ত্রী পদে বসলে ক্ষমতা ও সম্পদ আরও বেশি করে কেন্দ্রের অধীনস্থ থাকবে। রাজ্যগুলির অর্থনৈতিক স্বাধীনতায় প্রতিবন্ধকতাও সৃষ্টি করা হতে পারে।” ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে পরামর্শ দিয়েছিলেন এই ভোট কুশলী। একুশের বিধানসভা নির্বাচনে তিনি ‘কাজ করেছিলেন’ তৃণমূলের হয়ে। পিকে বলেন, “বর্তমানে দেশের প্রতিটি রাজ্য তিনভাবে আয় করতে পারে। পেট্রোলিয়াম, আবগারি ও জমি।” তিনি বলেন, “আমি অবাক হব না যদি তৃতীয়বার ক্ষমতায় এসে মোদি সরকার পেট্রোলিয়ামকেও জিএসটির আওতায় নিয়ে আসে।” প্রসঙ্গত, পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় আনার দাবি এই ইন্ডাস্ট্রির দীর্ঘ দিনের। তৃতীয়বার ক্ষমতায় এসে এ ব্যাপারেই পদক্ষেপ করতে পারে মোদি সরকার।

    আর পড়ুন: ‘আলেকজান্ডার দ্য গ্রেটে’র ‘হারানো সন্তান’রা পালন করেন হিন্দুধর্ম!

    কী বললেন পিকে?

    পিকে (Prashant Kishor) বলেন, “উনিশের নির্বাচনে বিজেপি জয়ী হয়েছিল ৩০৩টি আসনে। এবারও তাদের আসন সংখ্যা থাকবে এর আশপাশেই। ৩০৩ ছাড়িয়েও যেতে পারে। গত প্রায় পাঁচ মাস ধরে মোদির নেতৃত্বাধীন বিজেপিই যে ক্ষমতায় ফিরবে, সে কথা আমি বলে এসেছি। এখনও তাই বলছি।” ‘জন সুরাজ পার্টি’র সুপ্রিমো পিকে বলেন, “মোদি সরকারের বিরুদ্ধে মানুষের কোনও ক্ষোভ রয়েছে, এমন কথা দেশের কোনও প্রান্তেই শুনিনি।” তিনি বলেন, “সাধারণভাবে সরকারের কার্যকলাপ নিয়ে জনগণের প্রচণ্ড ক্ষোভ, হতাশা, অপূর্ণ আকাঙ্খার বহিঃপ্রকাশ না থাকলে ভোটের ফল শাসকের অনুকূলেই যায়।” সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পিকে দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গের এক নম্বর দল হয়ে উঠতে পারে। গত কয়েক বছর ধরে বিজেপি পূর্ব ও দক্ষিণ ভারতে তাদের সংগঠন বাড়াতে যে কঠোর পরিশ্রম করেছে, তার ফলেই এমনটা হতে পারে বলেই দাবি পিকের (Prashant Kishor)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Online Fraud: নয়া ব্যাঙ্কিং প্রতারণার ফাঁদ! বাঁচার উপায় কী? জানুন এবং সুরক্ষিত থাকুন

    Online Fraud: নয়া ব্যাঙ্কিং প্রতারণার ফাঁদ! বাঁচার উপায় কী? জানুন এবং সুরক্ষিত থাকুন

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ক্রমবর্ধমান ব্যবহারের সঙ্গে বেড়েছে প্রতারণা। পারম্পরিক চুরি ডাকাতির জায়গা নিয়েছে অনলাইন চুরি (Online Fraud)।  ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একেবারে পুরো টাকা হাপিস করার নতুন উপায় নিয়ে আসছে হ্যাকাররা। গ্রাহকরা এখন সময় বাঁচাতে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা গ্রহণ করছে এবং প্রতারকরা তাদের কেলেঙ্কারি চালাতে এখন ব্যবহার করছে ফাইল ডাউনলোড জালিয়াতি। দেশের প্রধান ব্যাঙ্কগুলি, যেমন AU Bank, SBI, PNB, Axis Bank, এবং অন্যান্যগুলি গ্রাহকদের প্রতারণা থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সুপারিশগুলি প্রদান করেছে। APK ফাইল ডাউনলোড স্ক্যাম এখন OTP স্ক্যামের জায়গা নিয়েছে। আসুন এই নতুন স্ক্যাম কৌশলগুলি সম্পর্কে জেনে নিন। ব্যাঙ্কগুলি তাদের ক্লায়েন্টদের স্ক্যামারদের ফাঁদে পড়া থেকে সতর্ক করছে।

    APK ফাইল ডাউনলোড স্ক্যাম

    ইতিমধ্যেই দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক SBI ফাইল জালিয়াতির বিষয়ে সতর্ক করেছে। যে কোন পরিচিত থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপের APK ফাইল যা আপনার সমস্ত তথ্য অ্যাক্সেস করতে চায় এমন অ্যাপ বা APK ফাইল ডাউনলোড করা থেকে বিরত থাকুন। কারণ হ্যাকাররা সহজেই আপনার সমস্ত তথ্য পেয়ে যেতে পারে এবং জালিয়াতি করতে পারে। এর আগে, এসবিআই নিজের গ্রাহকদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, জালিয়াতি রোধ করতে হোয়াটসঅ্যাপ বা বার্তার মাধ্যমে প্রাপ্ত কোনও লিঙ্ক না খুলতে বলেছিল। প্রথমে হ্যাকাররা গ্রাহককে মেসেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি লিঙ্ক পাঠায়। গ্রাহক যখন APK ফাইলে ক্লিক করেন এবং এটি ইনস্টল করেন, তখন তাদের স্ক্রিনে বিভিন্ন সতর্কবার্তা দেখা যায়। এর পরে, হ্যাকার তাদের হ্যাকিং ডিভাইসের মাধ্যমে গ্রাহকের মোবাইল ফোনের অ্যাক্সেস লাভ করে, যা প্রতারণার দিকে পরিচালিত করে।

    প্রতারণা থেকে বাঁচতে

    APK ফাইলের আকার মাত্র কয়েক KB হলে কখনই লিঙ্ক ক্লিক বা ডাউনলোড করবেন না। যদি একটি ইনস্টল করা APK ফাইল ক্যামেরা, মাইক্রোফোন, জিপিএস, পরিচিতি, এসএমএস ইত্যাদির জন্য অনুমতির অনুরোধ করে, তাহলে অবিলম্বে আপনার ফোন থেকে সেই অ্যাপ সরিয়ে ফেলুন।

    আরও পড়ুন: Lok Sabha Elections 2024: ভোট তো দেন, জানেন কীভাবে কাজ করে ইভিএম?

    আপনার ফোনে যদি অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার ইনস্টল করা থাকলে, এটি অবিলম্বে বিপদ সনাক্ত করবে, এটি নির্দেশ দেবে যে APK ফাইলটি নিরাপদ নয়। ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর থেকে সতর্কতা অনুসরণ করা উচিত। পর্যায়ক্রমে আপনার ফোন রিবুট করুন।

    অন্যান্য বেসরকারি ব্যাঙ্কের সাবধান বাণী (Online Fraud)

    এটি উল্লেখ করার মত যে ICICI ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং AU ব্যাঙ্কও তাদের গ্রাহকদের অনলাইন জালিয়াতি (Online Fraud) থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে। অ্যাক্সিস ব্যাঙ্ক কোনও অনলাইন তথ্য শেয়ার করার আগে তার গ্রাহকদের উৎস যাচাই করার জন্য অনুরোধ করে। যেই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে তাঁদের গাইডলাইন মেনে চলুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ। 

  • Election Commission:  বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা! ষষ্ঠ দফায় রাজ্যে মোতায়েন ৯১৯ কোম্পানি

    Election Commission: বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা! ষষ্ঠ দফায় রাজ্যে মোতায়েন ৯১৯ কোম্পানি

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্বিতীয় দফার ভোট থেকেই রাজ্যে লাফিয়ে বাড়ছিল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। ষষ্ঠ দফায় (Lok sabha vote Phase 6) গিয়ে রাজ্যে সেটাই দাঁড়াচ্ছে ৯১৯ কোম্পানিতে। আগামী শনিবার ২৫ মে ষষ্ঠ দফার ভোটগ্রহণ রয়েছে রাজ্যে। বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে এদিন। জঙ্গলমহলের জেলাগুলিতে এই দফাতেই হবে ভোটগ্রহন। ফলে রাজনৈতিক প্রেক্ষাপটে এই দফার ভোট শাসক এবং বিরোধী উভয় দলের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। সেদিক থেকে কমিশনের (Election Commission) এই সিদ্ধান্ত যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 

    কোথায় কত কোম্পানি মোতায়েন? (Election Commission) 

    নির্বাচন কমিশন জানিয়েছে ষষ্ঠ দফার ভোট নির্বিঘ্নে করাতে আগাম সতর্কতা নিচ্ছে তারা। ঝাড়গ্রামের জন্য ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, এবং প্রতি বুথে ৮ জন করে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ান থাকবে। অন্যদিকে পুরুলিয়ায় থাকবে ১৩৭ কোম্পানি এবং ৫৪৬৪ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের জন্য মোতায়েন থাকবে ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭১৪ জন রাজ্য পুলিশ।

    ভোটের দফার সঙ্গে সমানুপাতিক হারে বাড়ছে বাহিনীর সংখ্যা 

    উল্লেখ্য, নির্বাচন কমিশনের (Election Commission) পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৪ সালের ভোটে রাজ্যে মাত্র ৪৪১ কোম্পানি বাহিনী মোতায়ন করা হয়েছিল। ২০১৯ সালে তা ছিল ৭১০ কোম্পানি। আর এবারের নির্বাচনে ষষ্ঠ দফায় (Lok sabha vote Phase 6) থাকবে ৯১৯ কোম্পানি। প্রসঙ্গত, রাজ্যে ভোটের দফা বাড়ার সঙ্গে সঙ্গে সমানুপাতিক হারে বাহিনীর সংখ্যা বেড়ে চলেছে। অন্যদিকে যেহেতু দেশের একাধিক রাজ্যের ভোট পর্ব মিটে গিয়েছে তাই শেষ দফায় এই সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। 

    আরও পড়ুন: লাইসেন্সের জন্য আরটিওতে দিতে হবেনা ড্রাইভিং টেস্ট! চালু হচ্ছে নতুন নিয়ম

    প্রসঙ্গত, আগামী ১ জুন সপ্তম তথা শেষ দফায় দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ডহারবার, মথুরাপুর, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণের মতো নজরকাড়া ৯টি আসনে ভোট। কমিশন (Election Commission) সূত্রের খবর, স্বভাবতই, শেষ দফার ভোটেও বাহিনীর সংখ্যা প্রয়োজনে বাড়বে বই কমবে না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: গভীর রাতে হিরণের সেক্রেটারির বাড়িতে পুলিশের তল্লাশি, প্রতিহিংসার রাজনীতি?

    Lok Sabha Election 2024: গভীর রাতে হিরণের সেক্রেটারির বাড়িতে পুলিশের তল্লাশি, প্রতিহিংসার রাজনীতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা (Lok Sabha Election 2024) ভোটের মধ্যেই গভীর রাতে হিরণের সেক্রেটারির বাড়িতে হঠাৎ পুলিশ। আরও তিন বিজেপি নেতার বাড়িতে চলল রাতভর তল্লাশি। গতকাল মঙ্গলবার রাত পেরিয়ে ভোর পর্যন্ত চলেছিল এই পুলিশের অভিযান। আবার একই দিনে কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে চলে পুলিশের হানা। সেখানে উপস্থিত বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের চলে ধস্তাধস্তি। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। অবশ্য বিজেপির দাবি তৃণমূল প্রতি হিংসার রাজনীতি করছে।

    খড়্গপুর তালবাগিচায় তল্লাশি (Lok Sabha Election 2024)

    মঙ্গলবার রাতের বেলা খড়্গপুর তালবাগিচায় তমোঘ্নর বাড়িতে হানাদেয় ঘাটাল ও খড়্গপুর তালবাগিচায় লোকাল থানার পুলিশ। লোকসভা (Lok Sabha Election 2024) প্রার্থী হিরণ অবশ্য দাবি করেছেন, একই সঙ্গে কেশপুরের আরও এক বিজেপি নেতা এবং মেদিনীপুরের বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ হানা দেয়। তবে বিজেপি প্রার্থীর সেক্রেটারি এবং বিজেপি নেতার বাড়িতে কেন অভিজান? তা নিয়ে পুলিশ কিছুই জানায়নি। যদিও হিরণের একটি প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়েছে পুলিশ বলছেন, কোনও এক প্রতারণার মামলার তদন্তে এই তল্লাশি অভিযান।

    সেক্রেটারির পরিবারের দাবি

    বিজেপি প্রার্থী হিরণের (Lok Sabha Election 2024) সেক্রেটারির পরিবার থেকে তমোঘ্ন দে-র মা রেখা দে জানিয়েছেন, “রাতে এসে পুলিশ ডাকাডাকি করে। রাত তখন ৩টে বাজে। কিন্তু আমি অসুস্থ অবস্থায় দারজা না খুললে দরজায় লাথি মারে। তারপর ভয়ে দরজা খুলি, কিন্তু কোনও কিছু না বলে সোজা ঢুকে পরে পুলিশ। তবে কী কারণে পুলিশের এই অভিযান এই বিষয়ে পুলিশ কিছুই বলতে চায়নি।”

    হিরণের বক্তব্য

    ঘাঁটাল লোকসভার (Lok Sabha Election 2024) বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন, “আমার একাধিক আপ্ত সহায়ক রয়েছেন। তাঁদের একজনকে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজ ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। এমন কী আমার পিএকে আই লাভ ইউ মেসেজ পাঠিয়েছেন তিনি। তবে দেবের পিএ গুজরাটে সোনা চুরি করেছে। আশা কর্মীকে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, তাঁকে কেন পুলিশ গ্রেফতার করছে না।”

    আরও পড়ুনঃআশ্রম ভেঙে দেওয়ার হুমকি! হাইকোর্টে নিরাপত্তার আর্জি কার্তিক মহারাজের

    একই ভাবে মেদিনীপুর শহরের মিরবাজারের বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও হানা দেয় পুলিশ। তবে গতকাল বাড়িতে ছিলেন না এই বিজেপি নেতা। তাঁর স্ত্রী রীণা ঘোষের দাবি, “স্বামী বাড়িতে নেই জানা সত্ত্বেও ভোর পর্যন্ত এলাকাতেই ঘোরাঘুরি করছিল পুলিশ।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kartik Maharaj: আশ্রম ভেঙে দেওয়ার হুমকি! হাইকোর্টে নিরাপত্তার আর্জি কার্তিক মহারাজের

    Kartik Maharaj: আশ্রম ভেঙে দেওয়ার হুমকি! হাইকোর্টে নিরাপত্তার আর্জি কার্তিক মহারাজের

    মাধ্যম নিউজ ডেস্ক: নিরাপত্তাহীনতায় ভুগছেন সঙ্ঘের বেলডাঙা শাখার অধ্যক্ষ কার্তিক মহারাজ (Kartik Maharaj) (স্বামী প্রদীপ্তানন্দ)। মঙ্গলবার কার্তিক মহারাজ আইনজীবী মারফত নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। রাজ্য পুলিশের ওপর আস্থা না থাকার কারণে কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি। সেই আবেদন গৃহীত হয়েছে কি না, তা অবশ্য জানা যায়নি।

    আশ্রম ভেঙে দেওয়ার হুমকি! (Kartik Maharaj)

    জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে যেভাবে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, তারপর থেকেই আতঙ্কে রয়েছেন কার্তিক মহারাজ। সেই ঘটনা তুলে ধরেই আতঙ্ক প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার তিনি (Kartik Maharaj) জানিয়েছেন, ভারত সেবাশ্রম সঙ্ঘের বেলডাঙা আশ্রম ভেঙে দেওয়া হবে বলে সোমবার তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এরপরই নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে দাবি করেছেন তিনি। এ প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন, ‘জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে যা ঘটেছে, তার পর থেকে ভারত সেবাশ্রম সঙ্ঘের সকলেই প্রবল আতঙ্কে রয়েছেন। তাই কেন্দ্রীয় নিরাপত্তার আর্জি জানিয়েছি।’ সেইসঙ্গে তিনি দাবি আরও করেছেন, রাজনীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। পাশাপাশি কার্তিক  মহারাজ এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সন্ন্যাসী হওয়ার কারণে নিজের  জন্য তিনি ভয় পাচ্ছেন না, বেলডাঙা আশ্রম, হাসপাতাল এবং আশ্রমিকদের কথা চিন্তা করেই তিনি নিরাপত্তার আবেদন করেছেন বলে দাবি করেছেন কার্তিক মহারাজ। এমনকী গোটা বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গেও তিনি কথা বলেছেন।

    আরও পড়ুন: ভোট তো দেন, জানেন কীভাবে কাজ করে ইভিএম?

    কী বললেন কার্তিক মহারাজ?

    এ বিষয়ে কার্তিক মহারাজ (Kartik Maharaj) বলেন, ‘সোমবার দু’জন এসে হুমকি দিয়ে বলেছে, ভারত সেবাশ্রম সঙ্ঘের এই আশ্রম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। আমি নিজের জন্য নিরাপত্তা চাইছি না। আমাদের যে দু’টি আনন্দলোক হাসপাতাল রয়েছে, আমাদের বিদ্যালয়ে আশ্রমিক পড়ুয়ারা রয়েছে, সেখানে যে-সমস্ত শিক্ষক-শিক্ষিকা রয়েছেন, সবার নিরাপত্তার কথা মাথায় রেখেই আমার এই আবেদন। নিরাপত্তার অভাব খানিকটা বোধ করছি বলেই আইনজীরী মারফত আদালতে আবেদন করা হয়েছে। ‘

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share