Tag: Madhyom

Madhyom

  • Paris Olympics 2024: অলিম্পিক্সে ভারতীয় ভোজ! প্যারিসে নীরজদের পাতে ভাত-ডাল-রুটি, সঙ্গে কী?

    Paris Olympics 2024: অলিম্পিক্সে ভারতীয় ভোজ! প্যারিসে নীরজদের পাতে ভাত-ডাল-রুটি, সঙ্গে কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) এবার খাদ্যতালিকায় মিলবে ভারতীয় খাবার। গেমস ভিলেজে নীরজ চোপড়া, শ্রীজেশ, সাত্ত্বিক সাইরাজরা একদম ঘরের খাবার পাবেন। আগের গেমস ভিলেজগুলোর কিছুটা অন্য রকম খাবার চাখতে গিয়ে প্রথম দিকে সমস্যায় পড়তে হত ভারতীয় ক্রীড়াবিদদের। কারণ ঠিকঠাক ভারতীয় খাবার সেখানে মিলত না। এবার প্যারিসের ডাইনিং হলে ভারতের ছেলেমেয়েরা তাঁদের পছন্দের খাবার পাবেন। ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে বিশ্ব ক্রীড়ার মহাযজ্ঞ। গেমসে অংশ নিতে যাওয়া দশ হাজারেরও বেশী অ্যাথলিটরা থাকবেন প্যারিসের সুবিশাল অলিম্পিক ভিলেজে (Olympic Village)। অলিম্পিক ভিলেজের হেঁশেল খুলে যাবে ২১ জুলাই থেকেই। 

    খাদ্য তালিকায় কী কী

    বিগত অলিম্পিকের (Paris Olympics 2024)আসরে ভারতীয় খাবার বলে আলাদা করে কিছুই মিলত না। সারা বিশ্বের ক্রীড়াবিদদের জন্য খাবারের তালিকা ভাগ করা হত, মহাদেশ ধরে। ভারতীয়দের খেতে হত এশিয়ান খাবার। তবে তার স্বাদ মোটেই ভারতীয় খাবারের সঙ্গে মিলত না।   কিন্তু বর্তমান সরকারের প্রচেষ্টায়, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের উদ্যোগে এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সক্রিয় পদক্ষেপে এবার এই সুবিধা পেতে চলেছেন ভারতীয় অ্যাথলিটরা। আইওএ-র তরফে অনেক আগেই একটা মেনু লিস্ট পাঠানো হয়েছিল প্যারিস অলিম্পিক্সের সংগঠকদের। কয়েকদিন আগে মিটিংয়ে ভারতীয় কর্তাদের দাবি মেনে নিয়েছেন সংগঠকরা, এমনই জানিয়েছেন ভারতের ডেপুটি শ্যেফ দ্য মিশন মুকুল কেশবন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) সূত্রে খবর,  এবার গেমস ভিলেজের রান্নাঘরে যেমন বাসমতী চালের ভাত, ডাল, রুটি, আলু-কপির তরকারি, একটু ঝাল ঝাল চিকেনকারি থাকছে, তেমনই দক্ষিণ ভারতীয়দের জন্য একটু টক-টক স্বাদের চিকেনকারিও থাকবে।

    আরও পড়ুন: কলকাতার সামনে হায়দরাবাদ, জেনে নিন আইপিএল প্লে-অফে কবে কার সঙ্গে কার খেলা?

    ঘরের খাবারের স্বাদ দেওয়া লক্ষ্য

    অলিম্পিকের (Paris Olympics 2024) মতো কঠিন গেমসে ভারতের ক্রীড়াবিদরা যাতে ঘরের মতো পরিবেশ পায়, সেটা দেখাই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) মূল উদ্দেশ্য। আইওএ সূত্রে খবর, সংস্থার তরফে বেশ কয়েকজন নিউট্রিশিয়নিস্টের সঙ্গে আলোচনাও করে নেওয়া হয়েছে খেলোয়াড়দের খাদ্য তালিকা নিয়ে। খাবারের পুষ্টিগুণ বজায় রেখেই খাদ্য তালিকা তৈরি করা হয়েছে। ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি উষা বলেছেন, ‘প্যারিস অলিম্পিকে একঝাঁক তরুণ অ্যাথলিট দেশের জন্য লড়বেন। এটা একটা বিরাট দিক। তাঁদের অভিজ্ঞতা, দায়বদ্ধতা ও খেলার প্রতি প্যাশন অন্যদের প্রেরণা জোগাবে। এদের দেখেই সাফল্য পাবে, ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যেতে উৎসাহ পাবে দেশের শিশু-কিশোর অ্যাথলিটরা।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sundar Pichai: ছোলে বাটুরে থেকে দোসা! কী কী রয়েছে সুন্দর পিচাইয়ের পছন্দের খাবারের তালিকায়?

    Sundar Pichai: ছোলে বাটুরে থেকে দোসা! কী কী রয়েছে সুন্দর পিচাইয়ের পছন্দের খাবারের তালিকায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: গুগলের প্রধান কর্মকর্তা সুন্দর পিচাইয়ের (Sundar Pichai) পছন্দের ভারতীয় খাবারের তালিকায় রয়েছে দেশের বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ কিছু খাবার। সম্প্রতি ইউটিউবার বরুণ মায়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে, সুন্দর পিচাই তার পছন্দের ভারতীয় কিছু খাবারের নাম জানান। তিনি জানিয়েছেন তার পছন্দের খাবারের তালিকায় এক দুটি নয়, বরং বিভিন্ন শহরের তিনটি ভিন্ন খাবার রয়েছে। যে খাবারগুলিকে তিনি তাঁর প্রিয় ভারতীয় খাবারের তালিকায় স্থান দিয়েছেন।    

    কী কী রয়েছে সুন্দর পিচাইয়ের পছন্দের খাবারের তালিকায়? 

    ৫১ বছর বয়সি সুন্দর পিচাই (Sundar Pichai) জানিয়েছেন যে, বেঙ্গালুরুতে থাকলে দোসা, দিল্লিতে ছোলে বাটুরে এবং মুম্বইতে থাকলে পাও ভাজি। এই তিন ভারতীয় খাবারই খেতে সব থেকে পছন্দ করেন তিনি। এ প্রসঙ্গে সুন্দর পিচাই (Sundar Pichai) বলেন, “আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমার পছন্দ ছিল দোসা, যখন দিল্লিতে ছিলাম তখন ভালো লেগেছিল ছোলে বাটুরে। আর মুম্বাইতে থাকলে খেতাম পাও ভাজি।” 

    আরও পড়ুন: জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারের চাবি কোথায়? নবীনকে নিশানা মোদির

    ‘থ্রি ইডিয়টস’-এর রেফারেন্স    

    প্রায় ১০ মিনিটের ভিডিওতে, সুন্দর পিচাই (Sundar Pichai) ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি ভারতীয় প্রকৌশলীদের কীভাবে শিল্পে প্রাসঙ্গিক থাকতে হবে সে বিষয়ে পরামর্শ দেন। এ প্রসঙ্গে তিনি আমির খানের সুপারহিট মুভি ‘থ্রি ইডিয়টস’-এর রেফারেন্স নিয়ে তাঁর ধারণাগুলিকে আরও গভীরভাবে ব্যাখ্যা করেছেন। ছবির আইকনিক মোটর দৃশ্যের প্রসঙ্গও উল্লেখ করেছিলেন তিনি। পুরো সাক্ষাৎকারটি এখনও প্রকাশিত না হলেও, কনটেন্ট ক্রিয়েটরের ইনস্টাগ্রামে পোস্ট করা একটি স্নিপেট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

    উল্লেখ্য, ১৯৭২ সালে তামিলনাড়ুর মাদুরাইতে জন্মগ্রহণ করেন সুন্দর পিচাই (Sundar Pichai)। এরপর ২০১৫ সালে তিনি আইআইটি খড়গপুর থেকে স্নাতক হন এবং পরবর্তীকালে গুগলের সিইও হিসেবে নির্বাচিত করা হয় সুন্দর পিচাইকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amitabh Kant: “১৫ বছরে বিশ্বের মোট জিডিপিতে ৩০ শতাংশ অবদান থাকবে ভারতের”, দাবি জি২০ শেরপার

    Amitabh Kant: “১৫ বছরে বিশ্বের মোট জিডিপিতে ৩০ শতাংশ অবদান থাকবে ভারতের”, দাবি জি২০ শেরপার

    মাধ্যম নিউজ ডেস্ক: “২০৪০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপিতে ৩০ শতাংশ অবদান থাকবে ভারতের।” এমনই ভবিষ্যদ্বাণী করলেন নীতি আয়োগের প্রাক্তন সিইও তথা জি২০ শেরপা অমিতাভ কান্ত (Amitabh Kant)। দিন কয়েক আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, ২০২৭ সালের মধ্যে জাপানকে টপকে গিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকার চার নম্বরে জায়গা করে নেবে ভারত। ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে আসীন হন নরেন্দ্র মোদি। সেই সময় বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ১০ নম্বরে ছিল ভারত। গত দশ বছরে সেই তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে নয়াদিল্লি। দীর্ঘদিন যে জায়গাটা ধরে রেখেছিল ব্রিটেন, সেই জায়গায় উঠে আসে ভরত। পিছিয়ে পড়ে ব্রিটেন।

    জি২০ শেরপার দাবি (Amitabh Kant)

    জি২০ শেরপার দাবি, ২০২৭ সালের মধ্যেই জাপানকে টপকে চার নম্বর জায়গাটাও দখল করে নেবে ভারত। শনিবার (Amitabh Kant) নয়াদিল্লিতে আয়োজিত কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বিজনেস সামিট ২০২৪-এ ভাষণ দিচ্ছিলেন নীতি আয়োগের প্রাক্তন সিইও। সেখানেই তিনি বলেন, “সরকারের প্রয়োজন রাজ্যগুলির সঙ্গে কাজ করা। ১২-১৩টা চ্যাম্পিয়ান রাজ্য তৈরি করতে হবে, প্রতি বছর যাদের বৃদ্ধির হার হবে ১০-১১ শতাংশ।” ভারত যে অনেকগুলো পরিকাঠামোগত সংস্কার সাধন করেছে, তাও মনে করিয়ে দেন তিনি।

    ভারতে বৃদ্ধির হার

    তিনি জানান, ভারত ‘ভঙ্গুর (fragile) ফাইভ’ থেকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে। গত তিন ত্রৈমাসিকে ভারতে বৃদ্ধির হার ৮.৪ শতাংশ। ভারতীয় কোম্পানিগুলিকে তিনি বৈশ্বিক বাজারে আরও বেশি করে ঢোকার চেষ্টা করার কথা ভাবতেও বলেছেন। জি২০ শেরপা বলেন, “তাদের (ভারতীয় কোম্পানিগুলির) গুণমানের ওপর নজর দেওয়া উচিত। আগামী পাঁচ বছরের মধ্যে সিআইআইয়ের প্রয়োজন রাজ্যগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা, যাতে রাজ্যস্তরে বিষয়টি তাদের পক্ষে হয় অনায়াস।” তিনি বলেন, “রাজ্যগুলি উন্নতি করলে, ভারতও উন্নতি করবে।”

    আর পড়ুন: “এটা ভারতের সময়, এ সুযোগ হাতছাড়া করা উচিত নয়”, বললেন প্রধানমন্ত্রী

    নীতি আয়োগের এই প্রাক্তন সিইও বলেন, “রাজ্য সরকারগুলির উচিত সাহায্যকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়া। তারা অনুঘটকের কাজ করবে। ভারতের বৃদ্ধি ধরে রাখার জন্য আগামী পাঁচ বছর খুবই ক্রিটিক্যাল। দেশবাসী যাতে আরও বেশি করে বৈদ্যুতিক যানের ওপর নির্ভর করেন, সেই ব্যবস্থা করার পক্ষেও সওয়াল করেন জি২০ শেরপা (Amitabh Kant)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ISIS: আইপিএল চলাকালীন হামলার ছক? চার সন্দেহভাজন আইসিস জঙ্গি গ্রেফতার

    ISIS: আইপিএল চলাকালীন হামলার ছক? চার সন্দেহভাজন আইসিস জঙ্গি গ্রেফতার

    মাধ্যম নিউজ ডেস্ক: আহমেদাবাদ বিমানবন্দর থেকে চারজন সন্দেহভাজন আইসিস জঙ্গিকে (ISIS) গ্রেফতার করল গুজরাট এটিএস। সরদার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর ধৃতরা সকলেই শ্রীলংকার (Sri Lanka) বাসিন্দা। এরা চেন্নাই হয়ে ভারতে ঢুকে পড়ে। এরপর পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করছিল তাঁরা। বর্তমানে আইপিএল (IPL) চলছে গুজরাটের আহমেদাবাদের স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কলকাতার মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। এর জন্য বিমানবন্দরে কড়া নিরাপত্তা ছিল।

    বড়সড় অঘটন ঘটাতে চেয়েছিল জঙ্গিরা

    বিমানবন্দরের এক আধিকারিক বলেন, এখন অবধি এই জঙ্গিদের উদ্দেশ্য সম্পর্কে পুরোপুরি ভাবে জানা যায়নি। তবে নিরাপত্তার ফাঁক গলে বড়সড় অঘটন যে তাঁরা ঘটাতে চেয়েছিল, সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত মিলেছে। গত বছর গুজরাটের (Gujrat)পোরবন্দর এলাকায় একজন আইসিস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল।

    আরও পড়ূন: পুড়ে ছাই ৪০ জাহাজ! বন্দরে কিভাবে লাগল আগুন?

    এছাড়াও চলতি বছরের মার্চ মাসে অসমের ধুবরি এলাকা থেকে দুই আইসিস জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই আইসিস নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। ভারতে কী ভাবে আইসিস নেটওয়ার্কের মাথা ও তাঁদের সহযোগীদের বিষয়েও গোয়েন্দারা তথ্য পেয়েছেন।

    সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

    আমেদাবাদ পুলিশ জানিয়েছে শ্রীলংকা থেকে ভারতে এসে এরা একটা বড়সড় জঙ্গি হানার ছক কষেছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে এরা চেন্নাই থেকে আমেদাবাদে এসেছিল। এদের সম্পর্কে ইন্টেলিজেন্স ইনপুট ছিল। কিন্তু এরা হাতিয়ার হাতে পাওয়ার আগেই এদের গ্রেফতার করে ফেলা হয়। ধৃত সন্দেহভাজন জঙ্গিদের (ISIS) নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তাঁদের অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মনে করা হচ্ছে এই চারজন আলাদা আলাদা ভাবে বিভিন্ন জনবহুল স্থানে ছড়িয়ে পড়ে ২৬/১১-র কায়দায় খুন-খারাপি করার পরিকল্পনা করেছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Narendra Modi: “তৃণমূলের কাছে রিপোর্ট কার্ড নেই, আছে রেটকার্ড”, চাকরি চুরি নিয়ে মমতাকে তোপ মোদির

    Narendra Modi: “তৃণমূলের কাছে রিপোর্ট কার্ড নেই, আছে রেটকার্ড”, চাকরি চুরি নিয়ে মমতাকে তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের পঞ্চমদফা ভোটের দিনেই ষষ্ঠদফা নির্বাচনে প্রচারে ফের আসলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। যদিও আজ প্রথমে তমলুকে প্রথমে সভা করার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পৌঁছনো সম্ভবপর হয়নি। তাই ঝাড়গ্রাম থেকে একযোগে প্রচার করে তৃণমূলকে নিশান করলেন তিনি। মোদি বলেন, “কাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস, কংগ্রেসকে গালাগাল দিচ্ছিল, আজ বলেছে ইন্ডিজোটের অংশ। কংগ্রেস দুবন্ত জাহাজ, তৃণমূল কংগ্রেসের নৌকাতেও ছিদ্র হয়ে গিয়েছে, ডুবে যাবে।”

    গতকাল রবিবার পুরুলিয়া, মেদিনীপুর এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে সন্ন্যাসীর অপমানের বিরুদ্ধে মমতাকে কটাক্ষ করেছেন মোদি। একই ভাবে মুসলমান কট্টরপন্থীদের চাপে রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ করছেন এমন কথা বলে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেছিলেন তিনি।

    কী বললেন প্রধানমন্ত্রী (Narendra Modi)?

    সোমবার ঝাড়গ্রামের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, “এই নির্বাচন ভারতের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। যাঁরা ভারতকে দশকের পর দশক ধরে পিছনের দিকে নিয়ে গিয়েছেন, তাঁদের মানুষ বর্জন করেছেন। বিশ্বের বাকি দেশ অনেক এগিয়ে গিয়েছে কিন্তু ভারতকে পিছনের দিকে ঠেলে দিয়েছেন তাঁরা। গত ষাট বছর ভারতকে দারিদ্র্যতা মুক্তির কথা বললেও কংগ্রেস সরকার তা করতে সক্ষম হয়নি। কিন্তু বিশ্ববাসী আজ জেনে গিয়েছেন ভারত কীভাবে পঞ্চম অর্থ ব্যবস্থার দেশে পরিণত হয়েছে। দেশের পুরাতন সকল সমস্যার সমাধান করবে মোদি। ধারা ৩৭০ বাতিল হওয়ায় জঙ্গি সংগঠন শেষ নিঃশ্বাস ত্যাগের পথে রয়েছে। পাকিস্তান ভারতের কাছ থেকে যোগ্য জবাব পেয়েছে। নকশাবাদীদের কোমর ভেঙে গিয়েছে।”

    আরও পড়ুনঃ বিজেপি নেতা কৌস্তুব বাগচীর ওপর প্রাণঘাতী হামলা! অশান্তি একাধিক জায়গায়

    আর কী বললেন মোদি?

    সোমবার লোকসভা ভোটের প্রচারে এসে রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, “একদিকে মোদি কাজের বিচারে রিপোর্ট কার্ড প্রকাশ করছে, ওপর দিকে তৃণমূলের কাছে রিপোর্ট কার্ড নেই আছে রেটকার্ড। তৃণমূল কংগ্রেস প্রত্যেক চাকরির জন্য রেটকার্ড তৈরি করে রেখেছে। টাকা দাও চাকরি নাও। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তৃণমূলের নেতারা চাকরির নিলাম করেছেন। এই সবকিছু তৃণমূল শাসনের মধ্যেই হয়েছে। দুর্নীতিগ্রস্থ নেতাদের বাঁচাতে চাইছে তৃণমূল সরকার। ইডি-সিবিআই-কে ঠিক ভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, এই রাজ্যে। প্রত্যেক দিন রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে। বিজেপি কর্মীদের প্রকাশ্যে খুন করা হয় এখানে। বাংলায় পরিবর্তন দরকার।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chuknagar Massacre: হাজার হাজার হিন্দু নিধন! ফিরে দেখা ১৯৭১ সালের বাংলাদেশের চুকনগর গণহত্যা

    Chuknagar Massacre: হাজার হাজার হিন্দু নিধন! ফিরে দেখা ১৯৭১ সালের বাংলাদেশের চুকনগর গণহত্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: চুকনগর (Chuknagar Massacre) হল বর্তমান বাংলাদেশের খুলনার ডুমুরিয়া উপজেলার একটি ছোট্ট গ্রাম। ১৯৭১ সালের ২০ মে এখানে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়েছিল। সে ইতিহাস প্রায় বিস্মৃত। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সৈন্য এবং রাজাকারদের দ্বারা যে গণহত্যা সংঘটিত হয় তা সারা বিশ্বের অন্যতম বৃহৎ গণহত্যা হিসেবে গণ্য হয়। গণহত্যার বলি সব থেকে বেশি হন হিন্দুরা। আনুমানিক ত্রিশ লক্ষ মানুষের জীবন হানি হয় এই গণহত্যায়। মনে করা হয়, দু লাখ থেকে চার লাখ পর্যন্ত মহিলাকে ধর্ষণ করা হয়। প্রায় এক কোটি হিন্দু বাঙালি উদ্বাস্তু হন। এ ছাড়া জোরপূর্বক ধর্মান্তকরণ সমেত অন্যান্য অত্যাচারও করা হয়। সেই রকম একটি গণহত্যা আজ থেকে ৫৩ বছর আগে সংঘটিত হয় চুকনগরে। হাজার হাজার হিন্দুকে নিধন করা হয়। পাকিস্তানি সৈন্য এবং রাজাকাররা সর্বদাই টার্গেট করত বাংলাদেশী জাতীয়তাবাদের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের। এর বেশিরভাগটাই ছিল সেদেশের হিন্দু সংখ্যালঘু নাগরিকরা। এর পাশাপাশি ছিল আওয়ামী লিগের কর্মীরাও। পাকিস্তানি সৈন্যরা সে সময়ে প্রগতিশীল এবং দেশপ্রেমিক মুসলমানদেরকেও হিন্দু সংস্কৃতি দ্বারা প্রভাবিত ভারতীয় সমর্থক হিসেবে বিবেচনা করত। তাদের ওপরেও নেমে আসত অত্যাচার।

    বাংলাদেশে পাকিস্তানি সৈন্যদের অপারেশন সার্চ লাইট

    প্রসঙ্গত, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের অত্যাচার চরমে পৌঁছায়। সে সময় সে দেশে থাকা রাজাকাররাও পাকিস্তানি সৈন্যদের সাহায্য করতে থাকে। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানের সামরিক বাহিনী শুরু করে অপারেশন সার্চলাইট। এ সময় ঢাকায় নিরীহ নাগরিকদের ওপর চরম অত্যাচার চলতে থাকে। ভেঙে ফেলা হয়  রমনা কালী মন্দিরকে।

    চুকনগর গণহত্যা (Chuknagar Massacre)

    সে সময় চুকনগর ছিল একটি প্রত্যন্ত গ্রাম। পাকিস্তানি সৈন্যদের অত্যাচারের দিনগুলিতে এই গ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ তা ছিল ভারতীয় সীমান্তের কাছে। সহজেই এই গ্রাম হয়ে ভারতে পৌঁছানো যেত। ভদ্রা নদীর তীরবর্তী অঞ্চলে খুলনা, বাগেরহাট, যশোর বরিশাল, ফরিদপুর প্রভৃতি জেলা থেকে ভীত এবং আতঙ্কিত হিন্দুরা চুকনগর হয়ে ভারতের শরণার্থী শিবিরে পালাতে থাকে। তাঁরা বিভিন্নভাবে নৌকায়, পায়ে হেঁটে এবং গরুর গাড়িতে চড়ে চুকনগরের আশেপাশে আশ্রয় নিতে থাকে। যাতে তারা সহজেই ভারতে চলে আসতে পারে। চুকনগরকে (Chuknagar Massacre) কেন্দ্র করে অসংখ্য বাংলাদেশী নাগরিক যে ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নিতে শুরু করেছে তা পাকিস্তানি সৈন্যদের কানে পৌঁছায়। জানা যায়, তৎকালীন বাংলাদেশের মুসলিম লীগের নেতা গোলাম হোসেন হিন্দুদের এই জমায়েতের খবর তৎকালীন সাতক্ষীরা জেলার পাকিস্তানি সৈন্যদের দিয়ে দেয়।

    বর্বরোচিত আক্রমণ

    ১৯৭১ সালের ১৯ মে সন্ধ্যা থেকে ২০ মে সকাল পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ হাজার পুরুষ মহিলা এবং শিশু সেখানকার বিভিন্ন স্কুল, মন্দির ও বিভিন্ন জনের বাড়িতে আশ্রয় নিতে থাকে। যারা আশ্রয়ের জায়গা পায়নি তারা খোলা ধান ক্ষেতে রাত কাটায়। এরপরেই ২০ মে সকাল দশটা নাগাদ ৩টি ট্রাক ভরতি পাকিস্তানি সৈন্য চুকনগর (Chuknagar Massacre) বাজারে হাজির হয়। তাদের সঙ্গে ছিল মেশিনগান এবং স্বয়ংক্রিয় রাইফেল। স্থানীয় বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্যদের পথ চিনিয়ে দিতে থাকে। স্থানীয়দের মুখ ঢাকা ছিল কাপড়ে, যাতে তাদেরকে সহজে কেউ চিনতে না পারে। পাকিস্তানি সৈন্যদের তিনটি ট্রাক চুকনগর বাজারে ঢুকতেই হিন্দু শরণার্থীদের ওপর নির্বিচারে গুলি চালাতে থাকে পাক সেনারা। গুলি চালাতে চালাতে তারা ভারতীয় সীমান্তের দিকে অগ্রসর হয়। সে সময় গুলি চালানোর প্রতিবাদ করতে এগিয়ে আসেন স্থানীয় কৃষক যার নাম ছিল চিকন আলি। তাঁকেও গুলি করে হত্যা করে পাক সেনারা। 

    সারাদিনব্যাপী চলতে থাকে গণহত্যা

    ২০ মে সারাদিনব্যাপী চলতে থাকে হত্যাযজ্ঞ। ধানের ক্ষেতে বাড়ি বাড়ি ঢুকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালাতে থাকে পাকিস্তানি সৈন্যরা। এই গণহত্যা শেষ হওয়ার পরে স্থানীয় গ্রামবাসীদের উঠোনে, স্কুলে, মন্দির প্রাঙ্গণে, ভদ্রা নদীতে, খোলা নৌকায়, ধানের ক্ষেতে মৃতদেহ সারিবদ্ধভাবে পড়ে থাকতে দেখা যায়। যারা প্রাণ ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদেরকেও পিছন থেকে গুলি করে হত্যা করে পাকিস্তানি সৈন্যরা। ভদ্রা নদীতে কেউ কেউ সাঁতার কেটে নিরাপদে যাওয়ার চেষ্টা করলেও বাঁচতে পারেনি তাঁরা। সরকারি হিসাব অনুযায়ী, চুকনগরে ১৯৭১ সালের ২০ মে আনুমানিক প্রায় দশ থেকে বারো হাজার গরিব শরণার্থী নিহত হয়েছিলেন বলে জানা যায়। এত অল্প সময়ের (Chuknagar Massacre) মধ্যে এত বড় গণহত্যা সাম্প্রতিক অতীতে সত্যিই বেনজির।

    ভদ্রা নদীতে ভাসছিল লাশ

    ভদ্রা নদীতে সেদিন ভাসতে থাকে লাশ (Chuknagar Massacre)। সারাদিনব্যাপী গণহত্যা চালিয়ে সন্ধ্যার পরে ফিরে যায় পাকিস্তানি সৈন্যরা । আশেপাশের গ্রামের মানুষজনেরা জমায়েত হন এবং প্রত্যেকে সাধ্যমত লাশ উদ্ধার করতে থাকেন। আজ থেকে ৫৩ বছর আগে সংঘটিত এই মর্মান্তিক গণহত্যা আজ বিস্মৃতিতে চলে গিয়েছে। স্থানীয় কিছু সংগঠন এবং ব্যক্তি এই গণহত্যার স্মৃতিকে বাঁচিয়ে রেখেছেন। বর্তমানে বেশ কিছু উৎসাহী মানুষ চুকনগর গণহত্যা নিয়ে গবেষণা চালাচ্ছেন এবং বেশ কিছু তথ্যচিত্র তৈরি হয়েছে এটির উপরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ebrahim Raisi: কপ্টার দুর্ঘটনায় মৃত ইরানের প্রেসিডেন্ট রইসি, সর্বোচ্চ পদে এবার কে?

    Ebrahim Raisi: কপ্টার দুর্ঘটনায় মৃত ইরানের প্রেসিডেন্ট রইসি, সর্বোচ্চ পদে এবার কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: কপ্টার দুর্ঘটনায় মৃত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি (Ebrahim Raisi)। সোমবার এ খবর নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স। রইসির মৃত্যুতে খালি ইরানের প্রেসিডেন্টের কুর্সি। কে বসবেন এই তখতে? কোন পদ্ধতিতে নির্বাচিত হন নয়া ইরানি প্রেসিডেন্ট?

    কী বলছে ইরানি সংবিধান? (Ebrahim Raisi)

    ইরানি সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের আচমকা মৃত্যু হলে সাময়িকভাবে ওই দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট। তিনি সরকারের তিন সদস্যের কাউন্সিলের একজন সদস্য হিসেবেই ওই দায়িত্ব সামলাবেন। সেই মতো আপাতত প্রেসিডেন্টের যাবতীয় কাজকর্ম সামলাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মহম্মদ মোখবর। সাংবিধানিক প্রক্রিয়া মেনেই তাঁকে সামলাতে হচ্ছে যাবতীয় কাজ। ভাইস প্রেসিডেন্ট ছাড়াও ইরানের কাউন্সিলের আর দুই সদস্য হলেন ইরানি পার্লামেন্টের স্পিকার এবং বিচার বিভাগের প্রধান। সে দেশের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের প্রয়াণের ৫০ দিনের মধ্যে এই কাউন্সিল নতুন করে নির্বাচনের আয়োজন করবে। সেখানেই স্থির হবে, প্রেসিডেন্টের কুর্সিতে বসবেন কে।

    কপ্টার দুর্ঘটনা

    রবিবার রাতে পূর্ব আজহারবাইজানে একটি পাহাড়ে গোত্তা খেয়ে ভেঙে পড়ে রইসির (Ebrahim Raisi) কপ্টার। প্রেসিডেন্টের চপারে ছিলেন বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানও। দুর্ঘটনায় মৃত্যু হয় দু’জনেরই। সোমবার সকালে উদ্ধার করা হয় চপারের ধ্বংসাবশেষ। ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুঃখ প্রকাশ করেছেন আরবীয় মালভূমির বিভিন্ন দেশের প্রধানরাও।

    ২০২১ সালে ইরানের সর্বোচ্চ পদে আসীন হন রইসি। সেই সময়ই ভাইস প্রেসিডেন্ট পদে বসেছিলেন মোখবরও। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের ঘনিষ্ঠ ছিলেন রইসি। বছর ঊনসত্তরের মোখবরই আপাতত সামলাচ্ছেন প্রেসিডেন্টের দায়িত্ব।

    আর পড়ুন: “এটা ভারতের সময়, এ সুযোগ হাতছাড়া করা উচিত নয়”, বললেন প্রধানমন্ত্রী

    ‘ভারত বন্ধু’ হিসেবেই পরিচিত ছিলেন রইসি। তাঁর আমলেই ভারত-ইরানের সম্পর্ক আরও মজবুত হয়েছে। কাশ্মীর ইস্যুতে ভারতের পাশেই দাঁড়াতে দেখা গিয়েছে ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্টকে। উল্লেখ্য যে. ইরানের বিদেশ নীতি কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেন সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই। প্রেসিডেন্টের কাজ সেই সব সিদ্ধান্ত কার্যকর করা। রইসির মৃত্যুতে শোকপ্রকাশ করেছে প্যালেস্তাইনের বিদ্রোহী গোষ্ঠী হামাস। এই হামাসকেই নানাভাবে মদত দিয়ে গিয়েছিলেন ইরানি প্রেসিডেন্ট। রাশিয়া- ইউক্রেন যুদ্ধেও তিনি (Ebrahim Raisi) পক্ষ নিয়েছিলেন পুতিনের।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারের চাবি কোথায়? নবীনকে নিশানা মোদির

    PM Modi: জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারের চাবি কোথায়? নবীনকে নিশানা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সোমবার নির্বাচনী প্রচারের ফাঁকে জগন্নাথধামে গেলেন তিনি। আর পুজো দিয়ে বেরিয়েই জগন্নাথ মন্দিরের (Puri Temple) রত্নভান্ডারের চাবি হারিয়ে যাওয়া নিয়ে নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন সরকারকে তোপ দাগলেন মোদি। তাঁর কথায় বিজেডি শাসনে নিরাপদ নয় পুরীর ঐতিহাসিক মন্দির।

    মোদির নিশানায় রত্নভান্ডারের ‘চাবি রহস্য’ (PM Modi)

    সোমবার পুরীতে পৌঁছে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করেন মোদি। আর প্রচারের ফাঁকেই জগন্নাথধামে পুজো দিয়ে বেরিয়ে মন্দিরের রত্ন ভান্ডারের চাবি নিয়ে রাজ্যের শাসক দলের দিকে প্রশ্ন ছুড়লেন মোদি। পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারের চাবি হারানোর ঘটনাকেও এ বার ভোটপ্রচারের হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরীর মন্দিরের (Puri Temple) সামনেই গ্রান্ড রোড ধরে রোড শো করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্ন তোলেন চাবি নিখোঁজ কেন? তিনি বলেন, “১২ শতাব্দীর এই পবিত্র জগন্নাথধাম বিজেডি সরকারের হাতে নিরাপদ নয়। বিজেডির শাসনকালে পুরীর এই জগন্নাথ মন্দির নিরাপদে নেই। রত্ন ভান্ডারের চাবি গত ছয় বছর ধরে পাওয়া যায়নি। মহাপ্রভু জগন্নাথের মন্দিরে পুজো দিলাম। তাঁর আশীর্বাদ যেন সর্বদা আমাদের সকলের মাথার উপর থাকে। তিনি যেন আমাদের জীবনে চলার পথে উন্নতির দিকে পৌঁছে দিতে সহায়তা করেন।”

    জগন্নাথ মন্দিরের রত্নভান্ডার

    ওড়িশার জগন্নাথ মন্দিরের (Puri Temple) ধর্মীয় তাৎপর্য কারও অজানা নয়। এই রত্নভান্ডারে বিগ্রহের জন্য নিবেদিত বহু মূল্যবান অলঙ্কার রয়েছে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার উদ্দেশ্যে এই অলঙ্কারগুলি নিবেদিত। এসব আজকের কথা নয়, যুগ-যুগ ধরে ভক্তকূল এবং একসময়ে রাজা-মহারাজারাও এই রত্ন ভান্ডারে অবদান করেছেন। শেষবার ১৪ জুলাই, ১৯৮৫ সালে খোলা হয়েছিল এই ভান্ডার।    

    আরও পড়ুন: ২ বছরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক থাকবে ভারতে! দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

    উল্লেখ্য, ২০১৮ সালে ওড়িশা হাইকোর্ট সরকারকে মন্দিরের (Puri Temple) রত্নভান্ডার খোলার নির্দেশ দেয়। যদিও রত্নভান্ডারের চাবি পাওয়া যায়নি বলে তা সম্ভব হয়নি। এই ঘটনায় রাজ্যবাসী ক্ষুব্ধ হয়। আগামী শনিবার ষষ্ঠ দফায় ২৫ মে পুরী, কটক, ভুবনেশ্বর-সহ ওড়িশার একাংশে ভোট রয়েছে। আর তার আগেই ভোটের মধ্যে রত্নভান্ডারের চাবি প্রসঙ্গকে আরও একবার সামনে আনলেন প্রধানমন্ত্রী (PM Modi)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ladakh: লাদাখ যাওয়ার সব-ঋতুতে ব্যবহারযোগ্য তৃতীয় গিরিপথ নির্মাণ করছে কেন্দ্র

    Ladakh: লাদাখ যাওয়ার সব-ঋতুতে ব্যবহারযোগ্য তৃতীয় গিরিপথ নির্মাণ করছে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার লাদাখ পৌঁছনো হবে আরও সহজ। লাদাখে (Ladakh) পৌঁছনোর জন্য নয়া গিরিপথ খনন করতে চলছে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)। এই গিরিপথটি নিম্মু-পদুম-দারচা (NPD) রুটের সঙ্গে সংযুক্ত হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শিনকু লা পাসের (Shinku-La Pass Ladakh) নীচে একটি টানেল নির্মাণ শুরু করবে বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)। এই গিরিপথ নির্মাণ হলে লাদাখ যাওয়ার জন্য সব ঋতুতে ব্যবহৃত তৃতীয় সড়ক হবে এটি। এর ফলে দেশের নিরাপত্তা ব্যবস্থা জেরদার হবে। একই সঙ্গে লাদাখের পর্যটন ব্যবসাও উন্নত হবে।

    চিনকে টেক্কা

    নিম্মু-পদ্মম-দরচা (Ladakh) রাস্তাটির কৌশলগত দিক থেকেও গুরুত্ব রয়েছে। নয়া এই রাস্তা খুলে গেলে লাদাখের আবহাওয়ার খবরও দ্রুত মিলবে। এই রাস্তা প্রতিরক্ষা প্রস্তুতিকে শক্তিশালী করবে এবং ওই উপত্যকায় অর্থনৈতিক উন্নয়নে ভূমিকাও নেবে। এই টানেল তৈরি হলে সহজ হয়ে যাবে অনেক কিছুই। শিনকু লা পাসের (Shinku-La Pass Ladakh) নীচে এই গিরিপথ তৈরি হলে মানালি থেকে লেহ্ যাওয়ার সময় পাঁচ থেকে ছয় ঘণ্টা কমে যাবে। ৪.১ কিলোমিটার দীর্ঘ এই গিরিপথটি ১৬ হাজার ৬১৫ ফুট উচ্চতায় শিনকু লা পাসের নীচে ১৫ হাজার ৮০০ ফুট উঁচুতে খনন করা হবে। এই গিরিপথ নির্মাণ হলে এটি হবে বিশ্বের সর্বোচ্চ টানেল হয়ে উঠবে। এটি ১৫ হাজার ৫৯০ ফুট উঁচুতে চিনের মিলা টানেলকেও ছাড়িয়ে যাবে।

    আরও পড়ুন: কপ্টার দুর্ঘটনায় মৃত ইরানের প্রেসিডেন্ট রাইসি, সেদেশের বিদেশমন্ত্রীও

    সহজ হবে যোগাযোগ

    লাদাখে (Ladakh) যাওয়ার অন্য দুটি রুট হল শ্রীনগর-দ্রাস-কারগিল এনএইচ-১ডি হাইওয়ে, যা ১১,৫৭৫ ফুট উঁচু জোজি-লা পাসের উপর দিয়ে যায় এবং মানালি-সারচু-লেহ হাইওয়ে। ভারী তুষারপাত এবং তুষারপাতের কারণে এই দুটি রুট সাধারণত প্রতি শীতে প্রায় ছয় মাস অবরুদ্ধ থাকে। নতুন এই সুড়ঙ্গপথ সারা বছরই খোলা রাখার মতো রে তৈরি করা হচ্ছে। হিমালয়ের বুক চিড়ে এই সুড়ঙ্গ পথটি জুড়বে লাদাখের (Ladakh) কার্গিল এবং মানালিকে (Shinku-La Pass Ladakh)। এই সুড়ঙ্গটি তৈরি করতে ভারতকে বহু প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। এই সুড়ঙ্গের পরিকল্পিত দৈর্ঘ্য ৪.১ কিলোমিটার। পাহাড় ফাটিয়ে ওই উচ্চতায় গিরিপথ তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হবে। এত উঁচুতে পাহাড় কাটা মুখের কথা নয়। এর জন্য টলাতে হবে সাড়ে চার কোটি বছরের পুরনো পাথরকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Howrah: হাওড়ায় বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর, আবাসনে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

    Howrah: হাওড়ায় বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর, আবাসনে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: হাওড়ার (Howrah) একাধিক এলাকায় ক্ষমতা দেখালো তৃণমূল। কোথাও বোমাবাজি করে ভোটারদের ভয় দেখিয়েছে। কোথাও আবার বিজেপির ক্যাম্প অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সবমিলিয়ে পঞ্চম দফা নির্বাচনে হাওড়া জুড়়ে তৃণমূলের সন্ত্রাসের ছবি সামনে এসেছে।

    বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর (Howrah)

    এদিন হাওড়ার (Howrah) উনসানি ষষ্ঠীতলা এলাকা বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপিও প্রতিহত করার চেষ্টা করে। হামলার জেরে জখম হয়েছেন দু-পক্ষের বেশ কয়েকজন। উনসানি ষষ্ঠীতলা এলাকায় বিজেপির ক্যাম্প ভাঙচুর হয়। সেই খবর পেয়ে এলাকায় পৌঁছন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তিনি যেতেই পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিজেপির কর্মী সমর্থকরা তাঁকে সামনে পেয়ে তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। রবিবার রাত থেকেই তারা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেন। অন্যদিকে, হাওড়ার ডোমজুড়ের বাঁকরা হাই ইসলামিয়া হাই স্কুলের বুথের সামনে তৃণমূলের বিরুদ্ধে জমায়েত করার অভিযোগ উঠেছে। পরে, ভিড় সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরে ওই স্কুলে পৌঁছন। তাঁর অভিযোগ, যেখানে সংখ্যালঘু ভোট বেশি, সেখানে ইচ্ছা করে বাহিনী সব করছে। এই নিয়ে বিজেপি-সিপিএমকেও দোষেন তৃণমূল প্রার্থী। শ্রীরামপুর লোকসভার ডোমজুড়ে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। দেবীপাড়ায় বিজেপির ওই কার্যালয়ে টেবিল-চেয়ার ভাঙচুর করা হয় বলে অভিযোগ। অভিযোগ উঠেছে শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে তৃণমূল এবং বিজেপির কর্মী-সমর্থকদের দিকে তেড়ে যায় পুলিশ। দু’দলেরই বেশ কয়েক জন সমর্থককে আটক করা হয়েছে।

    আরও পড়ুন: “হিন্দুদের ওপর আক্রমণ হলে বসে থাকতে পারি না”, মুখ্যমন্ত্রীকে বার্তা কার্তিক মহারাজের

    হাওড়ার আবাসনে বোমাবাজি

    হাওড়ার (Howrah) আবাসনে বোমাবাজি! ভোটারদের আটকাতে তৃণমূল আবাসনের মূল গেট বন্ধ করিয়ে দেয় বলে অভিযোগ। গেট খুললে নিরাপত্তা কর্মীকে গুলি করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা গেট বন্ধ ছিল। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ ওই আবাসনে গিয়ে গেট খুলে দেয়। হাওড়ায় তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যাম করার অভিযোগ। গন্ডগোলে জড়িয়ে পড়ে দু-পক্ষ। মারধরে মাথা ফাটে দু-পক্ষের বেশ কয়েকজনের। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ এবং র‍্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share