Tag: Madhyom

Madhyom

  • IPL 2024: কলকাতার সামনে হায়দরাবাদ, জেনে নিন আইপিএল প্লে-অফের চূড়ান্ত সময়সূচি

    IPL 2024: কলকাতার সামনে হায়দরাবাদ, জেনে নিন আইপিএল প্লে-অফের চূড়ান্ত সময়সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: লিগ পর্বের শেষ ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ভেস্তে গেল বৃষ্টিতে। এবার একটাই লক্ষ্য প্লে-অফ (IPL 2024)। আগামিকাল, মঙ্গলবার প্লেঅফের প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সান রাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। রবিবার ছিল ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংস। ঘরের মাঠে পঞ্জাব কিংসকে হারায় সানরাইজার্স। দ্বিতীয় ম্যাচটি ভেস্তে যাওয়ায় নেট রান রেটে পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থান নিশ্চিত হয় সানরাইজার্সের।

    কবে, কোথায়, কোন ম্যাচ

    সূচি অনুযায়ী (IPL 2024) প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচ হবে আমেদাবাদে। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম অর্থাৎ চিপকে। আগামী ২১ মে  প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। যে দল জিতবে, সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। পরদিন অর্থাৎ ২২ মে একই স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হারলে বিদায়। জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এবং এলিমিনেটরে জয়ী দল ২৪ মে চেন্নাইতে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে।
    আগামী ২৬ মে ফাইনাল চেন্নাইতে। প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল।

    আরও পড়ুন: ভোটদানের নিরিখে নয়া রেকর্ড গড়ার আহ্বান প্রধানমন্ত্রী মোদির

    বৃষ্টির আশঙ্কা

    আমেদাবাদে এখন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। লিগ (IPL 2024) পর্বে গুজরাট-কলকাতা এবং গুজরাট-হায়দরাবাদ দুটি ম্যাচই বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। এবার নক আউটে প্রথম কোয়ালিফায়ারে কলকাতা ও হায়দরাবাদ (KKR vs SRH) একে অপরের বিপক্ষে খেলবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেই ম্যাচেও বৃষ্টির আশঙ্কা থাকছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Baranagar: ভোটের মুখে বিজেপির সভায় তৃণমূলের হামলা, তুলকালাম বরানগর

    Baranagar: ভোটের মুখে বিজেপির সভায় তৃণমূলের হামলা, তুলকালাম বরানগর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রার্থী হওয়ার পর থেকে বিজেপি নেতা সজল ঘোষকে বরানগরে (Baranagar) নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেছে তৃণমূল। এবার বিজেপির দলীয় সভায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বরানগর বিধানসভা এলাকায়। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Baranagar)

    স্থানীয় ও বিজেপি সূত্রে জানা গেছে, বরানগর (Baranagar) বিধানসভার বিজেপি প্রার্থী সজল ঘোষের সমর্থনে বরানগরে একটি জনসভার আয়োজন করেছিল গেরুয়া শিবির। সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ জনসভা যখন চলছে তখন সেখানে আচমকা এসে পড়ে তৃণমূল কংগ্রেসের একটি মিছিল। সভার মধ্যে ঢুকে পড়ে সভাতে থাকা বিজেপি নেতা-কর্মীদের লক্ষ্য করে তৃণমূলের লোকজন কটূক্তি করতে শুরু করেন বলে দাবি গেরুয়া শিবিরের। এরপরই বিজেপি কর্মীরা প্রতিবাদ করলে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। তুলকালাম পরিস্থিতি তৈরি হল। পরে, পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

    আরও পড়ুন: “হিন্দুদের ওপর আক্রমণ হলে বসে থাকতে পারি না”, মুখ্যমন্ত্রীকে বার্তা কার্তিক মহারাজের

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এপ্রসঙ্গে বরানগর (Baranagar) বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেন, “আমাদের সভা চলাকালীন আচমকা তৃণমূলের মিছিল ঢুকে পড়ে। তারপর চেঁচামেচি শুরু করে দেয়। এর ফলে আমাদের সভায় ব্যাঘাত হচ্ছিল। বিষয়টির প্রতিবাদ করায় ওরা আমাদের কর্মীদের ওপর চড়াও হয়। ওখানকার সাধারণ মানুষ সব দেখেছে। আমি শুধু একটা কথাই বলতে চাই এভাবে গুণ্ডামি করে কিছু হয় না। যা হবে তা মানুষের রায়েই হবে।” অন্যদিকে এই গণ্ডগোলের জন্য বিজেপি প্রার্থী তাপস রায়কেই দায়ী করছেন স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ। এপ্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা বলেন, “তাপস রায় যখন এখানকার তৃণমূল বিধায়ক ছিলেন তখন তো দুর্নীতি বা এলাকার উন্নয়ন নিয়ে কোনও কথা বলেননি। আজ দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি সবকিছুতেই দুর্নীতি দেখছেন। আজকের এই গণ্ডগোল তাঁর জন্যই হয়েছে। আমরা বিজেপির সভায় কোনও হামলা চালাইনি। সমস্ত অভিযোগ ভিত্তিহীন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ভোটদানের নিরিখে নয়া রেকর্ড গড়ার আহ্বান প্রধানমন্ত্রী মোদির

    Lok Sabha Election 2024: ভোটদানের নিরিখে নয়া রেকর্ড গড়ার আহ্বান প্রধানমন্ত্রী মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পঞ্চম দফায় আজ, সোমবার আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪৯টি আসনে ভোট শুরু হয়েছে ৷ তার আগে পাঁচ ভাষায় ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ বাংলাতেও ট্যুইট করেছেন মোদি৷ এদিন রাজ্যে মোট ৭টি আসনে ভোটগ্রহণ চলছে।কেন্দ্রগুলি হল-হুগলি, আরামবাগ, শ্রীরামপুর, হাওড়া, উলুবেড়িয়া, বনগাঁ ও বারাকপুর। এদিন, মহিলা ও তরুণ ভোটেরদের উদ্দেশেও ভোটদানের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ গত চার দফার নির্বাচনেও সকলকে ভোটে অংশগ্রহণ করার আর্জি জানিয়েছেন তিনি। এদিনও তার ব্যতিক্রম হয়নি।

    মোদির আহ্বান

    পঞ্চম দফার ভোটে (Lok Sabha Election 2024) বিশেষত মহিলা এবং যুব সম্প্রদায়কে শামিল হওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর বক্তব্য, “পঞ্চম দফায় আট রাজ্যের ৪৯টি আসনে লোকসভা নির্বাচন। আমি ভোটারদের অনুরোধ করব সকলে ভোট দিন। ভোটদানের নিরিখে নয়া রেকর্ড গড়ুন। বিশেষত মহিলা এবং যুব সম্প্রদায়কে অনুরোধ করব গণতন্ত্রের উৎসবে অংশ নিন।” 

    শাহের বার্তা

    ভোট গ্রহণের (Lok Sabha Election 2024) দিন সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah) এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটে আমি জনগণকে আহ্বান জানাই বিপুল সংখ্যক ভোট দিয়ে এমন একটি সরকার নির্বাচন করুন, যারা আপনাকে দুর্নীতি মুক্ত শাসন, নিরাপদ পরিবেশ এবং আপনার নাগরিকত্বের অধিকার সুনিশ্চিত করার সঙ্গে সঙ্গে অনুপ্রবেশ রোধ করবে। এটি সব ভোটারদের জন্য এমন একটি সরকার বেছে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ, যা সর্বাত্মক উন্নয়নকে অগ্রাধিকার দেবে এবং আমাদের বিকশিত ভারত গড়ার স্বপ্নকে ত্বরান্বিত করবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: “হিন্দুদের ওপর আক্রমণ হলে বসে থাকতে পারি না”, মুখ্যমন্ত্রীকে বার্তা কার্তিক মহারাজের

    Lok Sabha Election 2024: “হিন্দুদের ওপর আক্রমণ হলে বসে থাকতে পারি না”, মুখ্যমন্ত্রীকে বার্তা কার্তিক মহারাজের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট (Lok Sabha Election 2024) আবহের মধ্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবমাননাকর মন্তব্য করার ঘটনায় রাজ্যজুড়ে সমালোচনার ঝড় বইছে। প্রধানমন্ত্রী বঙ্গ সফরে এসে এই বিষয় নিয়ে সরব হয়েছেন। এই মন্তব্যের জন্য কার্তিক মহারাজের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রবিবার তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? (Lok Sabha Election 2024)

    শনিবার এক নির্বাচনী (Lok Sabha Election 2024) সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’ সব সাধু সমান নয়। বহরমপুরের একজন মহারাজ আছেন। কার্তিক মহারাজ। আমি শুনেছি উনি বলেছেন তৃণমূল কংগ্রেসের এজেন্টকে বসতে দেব না। তাঁকে আমি সাধু বলে মনে করি না। তিনি সরাসরি রাজনীতিকরছেন। দেশের সর্বনাশ করছেন। আমি চিহ্নিত করেছি কে কে করছেন।’

    মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগে সরব

    রবিবার বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘ আশ্রম সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। বিষয়টি তাঁর কানে এসেছে বলে জানিয়েছেন কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপ্তানন্দ। নির্বাচনী (Lok Sabha Election 2024) সভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে রবিবার ধিক্কার জানিয়ে বেলডাঙায় মিছিল করেন কার্তিক মহারাজের ভক্তরা। ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে ছাপখানা হয়ে নেতাজি পার্ক হয়ে হরিমতি হয়ে আবার ভারত সেবাশ্রম সঙ্ঘে শেষ হয়। ওই মন্তব্যেক মমতাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন তাঁরা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগ করতে চলেছেন মহারাজের অনুগামী ও ভক্তরা।

    হিন্দুদের ওপর আক্রমণ এলে আমি চুপ করে বসে থাকতে পারি না

    রবিবার সংবাদমাধ্যমকে বেলডাঙা ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজ জানিয়েছেন, ‘আমি কোথাও এরকম কোনও কথা বলিনি যে তৃণমূলের এজেন্ট বসতে দেব না। মুখ্যমন্ত্রী কার কাছে এসব শুনেছেন আমি জানি না। আমি তো রাজনীতির লোকই নই। আর্তের সেবা করা আমার কাজ। কিন্তু আমি একজন হিন্দু। আর হিন্দুদের ওপর আক্রমণ এলে আমি চুপ করে বসে থাকতে পারি না। রেজিনগরে ওনার দলের বিধায়ক যখন বললেন ২ ঘণ্টার মধ্যে হিন্দুদের ভাগিরথীতে ভাসিয়ে দেব তখন উনি কোনও প্রতিবাদ করেননি কেন? ঈশ্বর ওনাকে চৈতন্য দিন।’

    মুখ্যমন্ত্রীকে আক্রমণ মোদির

    এই মন্তব্যের জন্য কার্তিক মহারাজের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রবিবার তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “ভোটে যে তৃণমূল সরকার বাংলার মানুষকে ভয় দেখায়, হুমকি দেয়, হিংসা করায় তারা এবার সব সীমা পার করে দিয়েছে। আজ দেশ ও দুনিয়ায় ইসকন, রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সঙ্ঘ সেবা ও সদাচারের জন্য সারা বিশ্বে বিখ্যাত। তারা ভারতের নাম উজ্জ্বল করে। কিন্তু, বাংলার মুখ্যমন্ত্রী ইসকন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমের সন্ন্যাসীদের খোলাখুলি হুমকি দিচ্ছেন। খোলাখুলি হুঁশিয়ারি দিচ্ছেন। দুনিয়াজুড়ে এই মিশনের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ অনুগামী থাকেন। আর এদের উদ্দেশ শুধুমাত্র মানুষের সেবা করা। বাংলার সরকার তাদের দিকে আঙুল উঠিয়ে তাদের নাম নিয়ে হুমকি দিচ্ছে। এই দুঃসাহস কেবলমাত্র নিজের ভোটব্যাঙ্ককে খুশি করতে। সেই লক্ষ্যে তৃণমূল এত নীচে নেমে গিয়েছে। এদের বাংলার মানুষের কোনও চিন্তা নেই। লক্ষ লক্ষ মানুষের ভাবাবেগের কোনও চিন্তা নেই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ebrahim Raisi: কপ্টার দুর্ঘটনায় মৃত ইরানের প্রেসিডেন্ট রাইসি, সেদেশের বিদেশমন্ত্রীও

    Ebrahim Raisi: কপ্টার দুর্ঘটনায় মৃত ইরানের প্রেসিডেন্ট রাইসি, সেদেশের বিদেশমন্ত্রীও

    মাধ্যম নিউজ ডেস্ক: কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi)। একইসঙ্গে মারা গিয়েছেন ইরানের বিদেশমন্ত্রীও। আজারবাইজান সফর সেরে ফিরছিলেন তাঁরা। হেলিকপ্টার অবতরণের সময় বিপত্তি। প্রতিকূল আবহাওয়ায় পড়ে জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে। যদিও শেষ পর্যন্ত সেটি পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে বলেই খবর। ওই হেলিকপ্টারে ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি (Ebrahim Raisi) এবং দেশের বিদেশমন্ত্রী আবদুল্লাহিয়ান। সোমবার সকালে তল্লাশি অভিযানে সাহায্যকারী তুরস্কের একটি ড্রোন পাহাড়ের মাঝে জ্বলন্ত কিছু দেখতে পায়। এর ফলে প্রেসিডেন্টের জীবন নিয়ে আশঙ্কা ছিল। সেটাই সত্যি হল। পাহাড়ের কাছে পৌঁছে কপ্টারের ধ্বংসাবশেষের কাছ থেকে সওয়ারিদের দেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। এর পর, ইরানের সরকারি সম্প্রচারকারী চ্যানেলের তরফে জানানো হয়, তবে চপারে যাঁরা ছিলেন, তাঁদের কেউই জীবিত নেই। ঘোষণা করা হয়, ৬৩ বছরের ইরানি রাষ্ট্রপ্রধানের নিধনের খবর।

    কীভাবে দুর্ঘটনা

    একটি নয়, প্রকৃতপক্ষে তিনটি হেলিকপ্টারের কনভয়ে পূর্ব আজারবাইজান থেকে ফিরছিলেন রাইসি (Ebrahim Raisi)। আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে সীমান্তবর্তী এই এলাকা এমনিতে অত্যন্ত রুক্ষ ও পাহাড়ি। তার ওপর কয়েকদিন ধরেই আবহাওয়া খারাপ ছিল। নিকটবর্তী শহর পূর্ব আজারবাইজানের রাজধানী, ইরানের অন্যতম সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র তবরেজ। ফেরার পথেই পাহাড়ি এলাকা দিয়ে ওড়ার সময় ঘন কুয়াশা ও বৃষ্টির মাঝে নিয়ন্ত্রণ হারান একটি হেলিকপ্টারের চালক। এরপরই সেটি ভেঙে পড়ে।  ঘটনাটি ইরানের রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমে প্রায় ৬০০ কিলোমিটার দূরে আজারবাইজান দেশের সীমান্তবর্তী শহর জোলফার কাছে ঘটেছে। জানা গিয়েছে, আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে সীমান্ত এলাকায় একটি বাঁধ উদ্বোধনের পর শহরে ফিরছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফেরার পথেই এই বিপত্তি ঘটে ৷

    আরও পড়ুনঃ“ইমামরা আবেদন করতে পারেন, কার্তিক মহারাজ প্রতিবাদ করলেই অসুবিধা?” মমতাকে তোপ শুভেন্দুর

    উদ্বিগ্ন মোদি

    এই দুর্ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আজ প্রেসিডেন্ট রাইসির (Ebrahim Raisi) হেলিকপ্টার ফ্লাইট সংক্রান্ত খবরে গভীরভাবে উদ্বিগ্ন! আমরা এই দুঃসময়ে ইরানি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের সুস্থতার জন্য প্রার্থনা করছি।”

    রাইসির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খোমেইনি দেশবাসীকে আতঙ্কিত না হয়ে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘দেশ চালানোর কাজে কোনও প্রভাব পড়বে না।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পে

  • Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ২০/০৫/২০২৪)

    Daily Horoscope: জেনে নিন আপনার রাশিফল (সোমবার ২০/০৫/২০২৪)

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) আজকের দিনটি ভালো কাটবে।

    ২) জীবনে একাধিক শুভ সংকেত পাবেন।

    ৩) কাজে সফল হবেন ও নতুন সুযোগ লাভ করবেন।

    বৃষ

    ১) আজকের দিনটি অনুকূল নয়। কাজের প্রতি সতর্ক থাকুন।

    ২) ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন।

    ৩) নিজের কথা শোনার পরিবর্তে অন্যের কথায় সহজে প্রভাবিত হবেন।

    মিথুন

    ১) আজকের দিনটি খুবই ভালো।

    ২) কেরিয়ারে অগ্রসর হওয়ার সুযোগ পাবেন।

    ৩) কাজের প্রশংসা হবে।

    কর্কট

    ১) আবেগ ও অহংকার নিয়ন্ত্রণে রাখুন।

    ২) শান্ত ও স্থির থেকে কাজ করুন।

    ৩) চিন্তাভাবনা স্পষ্ট রাখুন।

    সিংহ

    ১) আজকের দিনটি বিশেষ শুভ নয়।

    ২) একাধিক সমস্যার মুখোমুখি হবেন।

    ৩) কাজ সম্পন্ন করতে অধিক সমস্যার মুখোমুখি হবেন।

    কন্যা

    ১) আজকের দিনটি ভালো।

    ২) নিজের কার্যশৈলীর দ্বারা বরিষ্ঠদের প্রভাবিত করার সুযোগ পাবেন।

    ৩) আধিকারিকরা আপনার কাজের প্রশংসা করবেন।

    তুলা

    ১) আজকের দিনটি ভালো কাটবে।

    ২) অসম্পূর্ণ ইচ্ছাপূরণ হবে।

    ৩) মনে আনন্দ থাকবে, স্বাস্থ্যের ওপর এর ইতিবাচক প্রভাব পড়বে।

    বৃশ্চিক

    ১) আজকের দিনটি বিস্তর ওঠাপড়ায় ভরে থাকবে।

    ২) মনের মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা থাকবে।

    ৩) পারিবারিক বিষয়ে চিন্তিত থাকবেন।

    ধনু

    ১) আজকের দিনটি অনুকূল নয়।

    ২) চিন্তাভাবনা ও কাজকর্মে মনোনিবেশ করার প্রয়োজন রয়েছে।

    ৩) ব্যক্তিগত ও পেশাগত জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন।

    মকর

    ১) আজকের দিনটি অত্যন্ত শুভ।

    ২) সাফল্যের সঙ্গে কিছু করার সুযোগ পাবেন।

    ৩) ব্যবসায়ে নতুন লগ্নি করতে পারেন।

    কুম্ভ

    ১) আজকের দিনটি খুবই ভালো কাটবে।

    ২) জীবনে নতুন সম্পর্কের সূচনার সুযোগ পাবেন।

    ৩) বিয়ে পাকা হতে পারে।

    মীন

    ১) আজকের দিনটি অনুকূল নয়।

    ২) নিজের কাজকর্মে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করবেন।

    ৩) কাজে মনোনিবেশ করুন।

     DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Lok Sabha Elections 2024: রাত পোহালেই পঞ্চম দফার নির্বাচন, ভাগ্য পরীক্ষা কাদের জানেন?  

    Lok Sabha Elections 2024: রাত পোহালেই পঞ্চম দফার নির্বাচন, ভাগ্য পরীক্ষা কাদের জানেন?  

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই পঞ্চম দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। এদিন ভাগ্য নির্ধারণ হবে দেশের ৪৯টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের। এর মধ্যে যেমন উত্তরপ্রদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ আসন রয়েছে, তেমনি নির্বাচন হবে বাংলার কয়েকটি আসনেও। ভোট হবে বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং ওড়িশায়ও। এই ছয় রাজ্যের পাশাপাশি সোম-সকালে ভোটগ্রহণ পর্ব শুরু হবে দেশের দুই কেন্দ্র শাসিত অঞ্চলের দুটি লোকসভা কেন্দ্রেও। এর একটি আসন জম্মু-কাশ্মীরে, অন্যটি লাদাখে।

    রাজনাথ-রাহুল-স্মৃতি (Lok Sabha Elections 2024)

    অষ্টাদশতম লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) হচ্ছে সাত দফায়। নির্বিঘ্নে পার হয়েছে চারটি দফার ভোট। ২০ মে রয়েছে পঞ্চম দফার নির্বাচন। এদিন উত্তরপ্রদেশে ভাগ্য পরীক্ষা হবে কেন্দ্রের পাঁচ মন্ত্রীর। এঁদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্মৃতি ইরানি। কংগ্রেসের রাহুল গান্ধীরও কপাল-লিখনও এদিন হয়ে যাবে ইভিএমে। এদিনই ভাগ্য পরীক্ষা হবে করণ ভূষণ সিং ও চিরাগ পাশোয়ানের। রাজীব প্রতাপ রুডি, পীযূষ গোয়েল, উজ্জ্বল নিকম, ন্যাশনাল কনফারেন্স সুপ্রিমো ওমর আবদুল্লা এবং রাষ্ট্রীয় জনতা দলের নেতা রোহিণী আচার্যের ভাগ্যও নির্ধারিত হবে এদিন।

    ৪৯টি আসনে নির্বাচন

    এদিন ভোট হবে ঝাড়খণ্ডের ৩, ওড়িশার ৫, উত্তরপ্রদেশের ১৪, বিহারের ৫, মহারাষ্ট্রের ১৩ এবং পশ্চিমবঙ্গের ৭টি আসনে। লাদাখ ও জম্মু-কাশ্মীরের একটি আসনেও ভোট হবে এদিনই। ৪৯টি আসনে নির্বাচন হলেও, গোটা দেশের নজর রইবে হাতে গোণা কয়েকটি আসনের দিকে। এর মধ্যে রয়েছে রায়বরেলি এবং আমেঠি। রায়বরেলিতে হাত চিহ্নে লড়ছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এই আসনে দীর্ঘদিন জিতে আসছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বয়সের কারণে তিনি এবার প্রার্থী হতে রাজি হননি। তাই প্রার্থী হয়েছেন রাহুল।

    আর পড়ুন: “মেদিনীপুর আমাদের শুভেন্দু-দিলীপের কর্মভূমি”, খড়্গপুরে বললেন মোদি

    প্রসঙ্গত, রায়বরেলির পাশাপাশি রাহুল লড়ছেন কেরলের ওয়েনাড় কেন্দ্র থেকেও। উত্তরপ্রদেশের আমেঠির দিকেও নজর রইবে দেশবাসীর। কংগ্রেসের দখলে থাকা এই আসন ছিনিয়ে নিয়েছিলেন বিজেপির স্মৃতি ইরানি। উনিশের লোকসভা নির্বাচনে স্মৃতির কাছে গোহারা হারেন রাহুল। উত্তরপ্রদেশেরই লখনউ আসনে প্রার্থী হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেদিকেও নজর রইবে দেশবাসীর। উত্তরপ্রদেশেরই ফৈজাবাদ কেন্দ্রের মধ্যেই পড়ে অযোধ্যা মন্দির। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী লাল্লু সিং। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির আওধেশ প্রসাদ (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: “মেদিনীপুর আমাদের শুভেন্দু-দিলীপের কর্মভূমি”, খড়্গপুরে বললেন মোদি

    PM Modi: “মেদিনীপুর আমাদের শুভেন্দু-দিলীপের কর্মভূমি”, খড়্গপুরে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: “মেদিনীপুর আমাদের শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের কর্মভূমি।” রবিবার খড়্গপুরের নির্বাচনী জনসভায় বিজেপির দুই নেতাকে এক পঙতিতে বসিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দিলীপ ঘোষ ছিলেন বিজেপির রাজ্য সভাপতি। আর শুভেন্দু এখন রাজ্যের বিরোধী দলনেতা। গেরুয়া শিবিরে যে দুই নেতার গুরুত্বই সমান, কেউ বড় কিংবা কেউ ছোট নয়, এদিনের সভায় প্রধানমন্ত্রী সেই বার্তাই দিলেন বলে ধারণা রাজনৈতিক মহলের।

    মোদির মুখে দিলীপ স্তুতি (PM Modi)

    মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ দিলীপ। তাঁকে এবার পদ্ম-পার্টি প্রার্থী করেছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। দিলীপকে মেদিনীপুরে প্রার্থী না করায় দলের অন্দরে যদি কোনও অসন্তোষ দানা বেঁধেও থাকে, তার প্রভাব যেন ইভিএমে না পড়ে, সেই বার্তা দিতেই প্রধামমন্ত্রী (PM Modi) দিলীপ ও শুভেন্দুকে বসালেন একাসনে। প্রধানমন্ত্রী বলেন, “মেদিনীপুর আমাদের শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের কর্মভূমি। আমি দিলীপকে রাজনীতির অনেক আগে থেকে চিনি। পরিশ্রম করা তাঁর স্বভাব। উনি শান্তিতে দু’দণ্ড বসতে পারেন না। পার্টির সভাপতি হিসেবে দিনরাত এক করে পরিশ্রম করেছিলেন।” প্রসঙ্গত, দিলীপের কেন্দ্র বর্ধমান-দুর্গাপুরে দিলীপকে ‘বড় নেতা’ বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী।

    শোনা গেল শুভেন্দু প্রশস্তিও

    দিলীপের পাশাপাশি প্রধানমন্ত্রীর মুখে এদিন শোনা গিয়েছে শুভেন্দু-প্রশস্তিও। তিনি বলেন, “শুভেন্দু তৃণমূলের বিরুদ্ধে লাগাতার লড়াই করে যাচ্ছেন। তাই আমি বলব, মেদিনীপুরে বিজেপির কার্যকর্তাদের বিশেষ দায়িত্ব রয়েছে। মেদিনীপুর থেকে অগ্নিমিত্রা পাল ও ঘাটালে হিরণ্ময় চট্টোপাধ্যায়কে জেতাতেই হবে।”

    আর পড়ুন: উন্নততর ভারত গড়তে কী করণীয়, ‘ফাঁস’ করলেন প্রধানমন্ত্রী

    শুভেন্দুর ঢের আগে থেকেই দিলীপকে চেনেন প্রধানমন্ত্রী। রাজনীতিতে আসার আগে দিলীপ ছিলেন আরএসএসের প্রচারক। প্রধানমন্ত্রীও তা-ই ছিলেন। নানা সময় তাঁদের দেখাসাক্ষাৎ হয়েছে। রবিবার খড়্গপুরের জনসভায় সেই প্রসঙ্গই উত্থাপন করলেন প্রধানমন্ত্রী। কেবল তা-ই নয়, এদিন সভা শেষে দিলীপের সঙ্গে আলাদা করে কথাও বলেন প্রধানমন্ত্রী। দিলীপের কেন্দ্রে যেহেতু ভোটগ্রহণ হয়ে গিয়েছে, তাই তাঁকে আরও বেশি করে মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঘাটাল লোকসভা কেন্দ্রে সময় দিতে বলেন প্রধানমন্ত্রী (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: উন্নততর ভারত গড়তে কী করণীয়, ‘ফাঁস’ করলেন প্রধানমন্ত্রী

    PM Modi: উন্নততর ভারত গড়তে কী করণীয়, ‘ফাঁস’ করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতকে উন্নততর করতে কী করণীয়, সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তা ফাঁস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি বলেন, “আজকাল আমার মন্ত্রিসভায় একটা ট্র্যাডিশন শুরু হয়েছে। যখনই কোনও বিল সংসদে পেশ হয়, তার আগেই সেটি আসে মন্ত্রিসভায়। এর সঙ্গে আসে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড নোট। এই নোটে উল্লেখ করা থাকে বিলটি যে বিষয়ে, সেই বিশেষ ক্ষেত্রটিতে বিশ্বের কোন দেশ সব চেয়ে ভালো পারফর্ম করছে। সেখানে কী নিয়ম আছে, আমরা কীভাবে সেখানে পৌঁছতে পারি। তাই আমাদের মন্ত্রিসভায় প্রত্যেকবারই গ্লোবাল স্ট্যান্ডার্ড ম্যাচ করতে হয়।” 

    কী বললেন প্রধানমন্ত্রী? (PM Modi)

    প্রধানমন্ত্রী বলেন, “এটা (এই নোট দেওয়া) এখন আমলাতন্ত্রের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। কেবল বললাম, আমাদেরটাই বিশ্বে শ্রেষ্ঠ, এটাই যথেষ্ট নয়। বলতে হবে, বিশ্বের কোন দেশ এই ক্ষেত্রে সর্বোত্তম পারফর্ম করছে, আমাদের অবস্থান ঠিক কোথায়, আমরা কীভাবে সর্বোত্তম স্থানটিতে পৌঁছতে পারি।”

    চার ‘এস’ মন্ত্র

    চলতি লোকসভা নির্বাচনে বিজেপি যে রেকর্ড গড়তে চলেছে, সে বিষয়েও প্রত্যয়ী প্রধানমন্ত্রী। সাত দফায় হবে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে চতুর্থ দফার ভোট। এই চার দফায়ও বিজেপি বিপুল সংখ্যক আসনে জিতবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এবাবের নির্বাচনের সুর যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর পক্ষেই বাঁধা হয়ে গিয়েছে, তা সবাই জানেন।” দেশের উন্নতির জন্য চার ‘এস’ মন্ত্রের উল্লেখও করেন প্রধানমন্ত্রী।

    আর পড়ুন: মুসলিম কট্টরপন্থীদের চাপে এবং ভোট পেতেই সাধুদের অপমান করছেন মমতা, তোপ মোদির

    তিনি বলেন, “সুযোগটা খুব বড় হওয়া উচিত। এটা ভেঙে ভেঙে হলে হবে না। দ্বিতীয় মন্ত্রটি হল স্কেল। এটাও বড় হওয়া উচিত। এই দুয়ের সঙ্গে যুক্ত হতে হবে স্পিড বা গতি। সুতরাং, প্রথম তিনটি মন্ত্র হল স্কোপ, স্কেল এবং স্পিড। এই তিনটির সঙ্গে থাকা উচিত স্কিল বা দক্ষতা। আমরা যদি এই চারটিকে এক সঙ্গে পাই, আমি বিশ্বাস করি আমরা অনেক কিছুই লাভ করতে পারব।” প্রসঙ্গত, এবার বিজেপি একাই ৩৭০টি আসন নিয়ে ফিরতে চাইছে কেন্দ্রে। সব মিলিয়ে এনডিএ পেতে চাইছে ৪০০টি আসন (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Humayun Kabir: ‘বিতর্কিত’ মন্তব্যের জের! হুমায়ুনকে সেন্সর করল কমিশন

    Humayun Kabir: ‘বিতর্কিত’ মন্তব্যের জের! হুমায়ুনকে সেন্সর করল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আবহেই ভরতপুরের তৃণমূল বিধায়ককে সতর্কবার্তা দিল নির্বাচন কমিশন। আসলে সম্প্রতি মুর্শিদাবাদের (Murshidabad) কাজিপাড়ায় এক দলীয় কর্মিসভায় হুমায়ুন কবিরের (Humayun Kabir) এক মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই মন্তব্যের প্রেক্ষিতেই এবার হুমায়ুন কবিরকে সেন্সর করল নির্বাচন কমিশন। কমিশন সাফ জানিয়ে দিল, এই ধরনের মন্তব্য থেকে আগামী দিনে তাঁকে বিরত থাকতে হবে।

     কী বলেছিলেন হুমায়ুন? 

    এক কর্মিসভায় হুমায়ুন কবীরকে (Humayun Kabir) বলতে শোনা যায়, ‘‘২ ঘণ্টার মধ্যে যদি তোমাদের ভাগীরথীতে না ফেলতে পারি তাহলে রাজনীতি থেকে সরে যাব। শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেব। তোমরা হাতির পাঁচ পা দেখেছো? মুর্শিদাবাদ জেলায় আমরা ৭০ শতাংশ। এখানে রামনগরে তোমরা বেশি আছো বলে কাজিপাড়ার মসজিদ ভাঙবে? আর বাকি এলাকায় মুসলিম ভাইয়েরা হাত গুটিয়ে বসে থাকবে এটা কোনও দিন হবে না, বিজেপিকে আমি বলছি।’’

    কেন এই সিদ্ধান্ত? 

    এর আগে ওই মন্তব্যের জন্য আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে হুমায়ুনকে (Humayun Kabir) শোকজ করা হয়েছিল। সেই শোকজের জবাবে সন্তুষ্ট না হয়ে এবার তাঁকে সেন্সর করার সিদ্ধান্ত নিল কমিশন।

    নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির (Humayun Kabir) 

    বিতর্কিত মন্তব্যটিকে ইস্যু করে নির্বাচন কমিশনে আগেই নালিশ জানিয়েছিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। বিজেপির অভিযোগ ছিল ওই মন্তব্যের মাধ্যমে বিরোধী দলের কর্মীদের ও সাধারণ ভোটারদের মনে ভীতি সঞ্চারের চেষ্টা হয়েছে। বিজেপির সেই অভিযোগের প্রেক্ষিতে গত ১০ মে হুমায়ুন কবিরকে শোকজ করেছিল নির্বাচন কমিশন। সেদিন কর্মিসভার মন্তব্যের জন্য জবাব তলব করা হয়েছিল তৃণমূল বিধায়কের থেকে। শোকজ নোটিশের জবাবও দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক। 

    আরও পড়ুন: মাথায় ধারালো অস্ত্রের কোপ! চোরাশিকারিদের হাতে খুন বনরক্ষী

    হুমায়ুনের বক্তব্যে সন্তুষ্ট নয় কমিশন

    হুমায়ুনের (Humayun Kabir) বক্তব্য ছিল, তাঁর বক্তব্যের একটি অংশকে তুলে এমনভাবে অভিযোগ জানানো হয়েছে, যাতে সেটি ভীতি সঞ্চারক ও আদর্শ আচরণবিধি ভাঙার সামিল বলে মনে হয়। যদিও হুমায়ুনের সেই বক্তব্যে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। তাই এবার ভরতপুরের তৃণমূল বিধায়ককে সতর্ক করে দিল কমিশন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share