Tag: Madhyom

Madhyom

  • Chrome Browser Update: ক্রোম আপডেট না করলে ভয়ংকর বিপদ! সতর্ক করল তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সংস্থা

    Chrome Browser Update: ক্রোম আপডেট না করলে ভয়ংকর বিপদ! সতর্ক করল তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সংস্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনি কি গুগল ক্রোম ব্যবহার করেন? তাহলে সতর্ক হয়ে যান। ক্রোম ব্রাউজার আপডেট না করলে ভয়ংকর বিপদে পড়তে পারেন। বর্তমানে ইন্টারনেট ছাড়া এক কদম এগোনো যায় না। এমন সময় ক্রোমের বিষয়ে নিয়ে সতর্কতা জারি করল তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনে থাকা দ্য ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেস্পন্স টিম (সিইআরটি-ইন)। এই সংস্থা জানিয়েছে, গুগল ক্রোমের বেশ কয়েকটি ভার্সনের মধ্যে ত্রুটি আছে। ওই ত্রুটিযুক্ত ক্রোম ব্রাউজার ব্যবহার করলে ভয়ংকর বিপদ হতে পারে। ওই ব্রাউজার আপনার ডিভাইসের জন্য একেবারেই নিরাপদ নয়। এই ত্রুটিগুলিকে কাজে লাগিয়ে জালিয়াতরা অনায়াসে যে কোনও ব্যক্তির মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটারে হানা দিতে পারে। আপনার তথ্য লোপাট হয়ে যেতে পারে ব্যাংক অ্যাাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে সাইবার হানায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রাউজার আপডেট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    আপডেটের ক্ষেত্রে যে কথা মনে রাখা প্রয়োজন  

    কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে ম্যাক, উইন্ডোজ কিংবা গুগলের নিজস্ব অপারেটিং সিস্টেম। সমস্ত ক্রোম ব্যবহারকারীদের অবিলম্বে ব্রাউজারটি আপডেট করতে হবে। আপডেট করার আগে ওয়েবসাইট সম্পর্কে সচেতন থাকতে হবে। অর্থাৎ যে কোনও ওয়েবসাইটে ক্লিক করা যাবে না। আপডেট করতে হবে ক্রোমের নিজস্ব ওয়েবসাইট, অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে। বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে ভালো হয় যদি নিজের ডিভাইসে বিশ্বস্ত কোন সংস্থার এন্টিভাইরাস রাখা যায়। বর্তমানে যদিও এন্টিভাইরাসের চল খুবই কমেছে।

    কী ভাবে গুগল ক্রোম আপডেট করবেন?

    প্রথমে ফোন, কম্পিউটার বা ল্যাপটপ থেকে গুগল ক্রোম খুলতে হবে। তারপর একেবারে ডান দিকের কোণের তিনটি বিন্দুতে ক্লিক করতে হবে। ড্রপডাউন মেনু খুলে গেলে হেল্প অপশনে ক্লিক করতে হবে। এবার খুলে যাবে অ্যাবাউট গুগল ক্রোম অপশন। সেখানে ক্লিক করলে নিজে থেকেই আপডেট ইনস্টল হতে শুরু করবে। অ্যান্ড্রয়েড বা অ্যাপেলের ফোনের ক্ষেত্রে প্লে-স্টোর কিংবা অ্যাপস্টোর থেকে গুগল ক্রোম আপডেট করে নিতে পারেন। এরপর রিস্টার্ট করে নিন আপনার ডিভাইস।

    কোন ভার্সন সবচেয়ে ঝুঁকিপূর্ণ

    সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য নিরাপদে রাখতে ইন্টারনেট দুনিয়ায় উপর নিয়মিত নজরদারি চালায় (সিইআরটি-ইন)। কেন্দ্রীয় সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার কাজ হল ইন্টারনেট দুনিয়ার নানান সফটওয়্যার, অ্যাপ এবং ডিভাইসে ব্যবহৃত নানা ধরনের অপারেটিং সিস্টেমের কোন ত্রুটি বা ম্যালওয়ারের সন্ধান পেলে সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা।

    আরও পড়ুন: গুগল পে, ফোন পে-র দিন কি শেষ! ভারতে চলে এল গুগল ওয়ালেট

    কী করে নিজেদের যন্ত্র নিরাপদে রাখা যায় সে বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করা হয়। এই সংস্থা জানিয়েছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হলে ক্রোমের ১২৫.০.৬৪২২.৬০.৬ ভার্সনটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। যারা এই ভার্সন ব্যবহার করছেন তাঁদের জন্যই এই সতর্কবার্তা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Israel Hamas Conflict: হামাসের ডেরা থেকে শানি লুক-সহ তিন ইজরায়েলি পণবন্দির দেহ উদ্ধার

    Israel Hamas Conflict: হামাসের ডেরা থেকে শানি লুক-সহ তিন ইজরায়েলি পণবন্দির দেহ উদ্ধার

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ গাজায় প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েকটি ভূগর্ভস্থ ডেরায় অভিযান চালিয়ে শনিবার তিন পণবন্দির দেহ উদ্ধার করল ইজরায়েলি (Israel Hamas Conflict) সেনা। উদ্ধার হওয়া তিনটি দেহ শানি লুক, অ্যামিট বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টার। গত ৭ অক্টোবর দক্ষিণ গাজা লাগোয়া এলাকায় নোভা উৎসব চলাকালীন ওই তিন জন-সহ ২৫২জনকে অপহরণ করা হয়েছিল। সম্ভবত সে দিনই ওই তিনজনকে হত্যা করে দেহ গাজায় নিয়ে যাওয়া হয়। শানি লুকের (Shani Louk) অপহরণের ফুটেজ, তার খুলির একটি টুকরো শনাক্ত করার পর মৃত্যু সম্পর্কে আগেই নিশ্চিত হওয়া গিয়েছিল। তবে অন্যরা বেঁচে থাকতে পারেন এই আশা ছিল নিহতদের পরিবারের।

    ইজরায়েলের অভিযান

    গত ৭ অক্টোবর ইজরায়েলের (Israel Hamas Conflict) ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছিল হামাস। তারা বহু ইজরায়েলি নাগরিককে পণবন্দি হিসাবে গাজায় নিয়ে গিয়েছিল। বন্দি করা হয়েছিল ইজরায়েলে থাকা বিদেশিদেরও। কাতারের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে তাঁদের অনেককে মুক্তি দিলেও অনেকেই এখনও বন্দি। গাজ়ায় ইজরায়েলি সেনার ‘গ্রাউন্ড অপারেশনের’ মুখে তাঁদের মানবঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে বলে তেল আভিবের অভিযোগ। ইজরায়েলি সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধার হওয়া তিনটি দেহ শানি লুক (Shani Louk) , অ্যামিট বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টার। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ড্যানিয়েল হগারি জানিয়েছেন,দেহগুলো একটি সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। 

    নির্মম হত্যালীলা

    নোভা উৎসব চলাকালীন ইজরায়েলে (Israel Hamas Conflict) হামাসের ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন। এছাড়া ২৫২ জনকে পণবন্দি করে গাজায় নিয়ে যায় হামাস। তাদের মধ্যে ১০৫ জনকে গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হয়েছিল। কয়েক দিন আগে পর্যন্ত অ্যামিট বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টার জীবিত আছেন বলে মনে করা হচ্ছিল। তবে শানি লুকের (Shani Louk) অপহরণের নির্মম ফুটেজ আগেই ভাইরাল হয়। হামাসের হাতে এখনও প্রায় ১২৫ জন পণবন্দি রয়েছে। তবে তাদের মধ্যে কতজন জীবিত আছেন, তা নিশ্চিত নয়। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার বলেন, ‘‘এই ঘটনা হৃদয়বিদারক। সমস্ত পণবন্দিকে আমরা দেশে ফিরিয়ে আনব। যাঁরা জীবিত রয়েছেন এবং যাঁরা মারা গিয়েছেন, সকলকেই।’’

    আরও পড়ুন: ফের গরম, কলকাতার পারদ ছুঁল ৩৮ ডিগ্রি! কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

    কে শানি লুক

    প্রাণ চঞ্চল জার্মান-ইজরায়েলি ট্যাটু শিল্পী ছিলেন শানি লুক (Shani Louk)। নোভা মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন শানি। ইজরায়েলের (Israel Hamas Conflict) প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ড্যানিয়েল হগারি জানিয়েছেন, উৎসবের মধ্যে হামাস হামলা চালালে পালানোর চেষ্টা করেন ২৩ বছরের ওই তরুণী। তখনই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁর অর্ধনগ্ন দেহ ট্রাকের পিছনে চাপিয়ে টেনে হিঁচড়ে গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়। অক্টোবরে ওই ঘটনার কয়েক দিন পরেই সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় যে শানির অর্ধনগ্ন দেহটি একটি পিক-আপ ট্রাকের পিছনে ঝুলিয়ে গাজার মধ্য দিয়ে প্যারেড করা হচ্ছে। শানির পরিবার, তাঁর ড্রেডলক এবং স্বতন্ত্র ট্যাটু থেকে তাঁকে শনাক্ত করে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India US Relation: ইউ টার্ন আমেরিকার! “ভারতে রয়েছে ভাইব্র্যান্ট ডেমোক্রেসি”, বললেন মার্কিন কর্তা  

    India US Relation: ইউ টার্ন আমেরিকার! “ভারতে রয়েছে ভাইব্র্যান্ট ডেমোক্রেসি”, বললেন মার্কিন কর্তা  

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউ টার্ন আমেরিকার! দিন কয়েক আগেই যে দেশ ভারতকে চিনের সঙ্গে এক পঙতিতে বসিয়ে ‘জেনোফোবিক’ (বিদেশিদের ভয় পায় যারা) তকমা দিয়েছিল, সেই দেশের মুখেই কিনা ভারত-প্রশস্তি! ফিরে আসা যাক খবরে। সম্প্রতি ভারতে শেষ হয়েছে চতুর্থ দফার নির্বাচন। রাত পোহালেই সোমবার হবে পঞ্চম দফার ভোট গ্রহণ-পর্ব।

    কী বললেন মার্কিন কর্তা? (India US Relation)

    তার আগে হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কমিউনিকেশনস অ্যাডভাইসার জন কিরবি বলেন, “ভারতের চেয়ে বেশি ভাইব্র্যান্ট ডেমোক্রেসি আর কোথাও নেই। আপনারা জানেন, গণতন্ত্রের উৎসবে ভারতীয় জনগণের অংশগ্রহণকে আমরা প্রশংসা করি। তাদের ভোটদানের উদ্যম, ভবিষ্যতের সরকার নিয়ে তাদের আলোচনাও প্রশস্তি-যোগ্য। অবশ্যই, পুরো প্রক্রিয়াটিকে আমরা শুভেচ্ছা জানাই।” ভারতে চলতি লোকসভা নির্বাচন নিয়ে (India US Relation) এক প্রশ্নের উত্তরেই এমন মন্তব্য করেন কিরবি। এদিন কিরবির মুখে মোদি-স্তুতিও শোনা যায়। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে বিশেষ করে বাইডেন প্রশাসনের গত তিন বছরে ভারত-মার্কিন সম্পর্ক আরও পোক্ত হয়েছে।”

    ‘জেনোফোবিক’ তকমা সেঁটে দিয়েছিল আমেরিকা

    এরই কয়েক দিন আগে ভারতের গায়ে ‘জেনোফোবিক’ তকমা সেঁটে দিয়েছিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাপান এবং ভারতকে ‘জেনোফোবিক’ আখ্যা দিয়ে বলেছিলেন, “এরা (ভারত ও জাপান) বিদেশিদের স্বাগত জানায় না। চিন এবং রাশিয়াও তা-ই করে। এই চার দেশের তুলনায় আমেরিকায় ইমিগ্রেশন বেশি।” মার্কিন প্রেসিডেন্টের যুক্তি ছিল, সেই কারণেই আমেরিকার অর্থনীতির ভিত এত পোক্ত। মার্কিন প্রেসিডেন্টের এহেন মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল ভারত। মার্কিন প্রেসিডেন্টের সেই মন্তব্যের ক্ষতে প্রলেপ দেওয়ারও চেষ্টা করেছেন কিরবি।

    আর পড়ুন: চিনের সঙ্গে ব্যবসা! ‘জাতীয় নিরাপত্তা’ মাথায় রাখতে উদ্যোগপতিদের ‘প্রস্তাব’ জয়শঙ্করের

    বলেন, “গত সফরে আমরা বিভিন্ন ধরনের নতুন উদ্যোগ নিয়েছি, জটিল এবং বর্তমানে চলছে এমন প্রযুক্তি নিয়ে আমরা একযোগে কাজ করছি, ইন্দো-প্যাসিফিক কোয়াডের প্রাসঙ্গিকতা নিয়েও আমরা আলাপ-আলোচনা চালাচ্ছি। ভারতও এর অংশীদার। আমরা মুখোমুখি আলোচনাও করছি। দুই দেশের বাহিনীর মধ্যেও আমরা বিভিন্ন বিষয় শেয়ার করি।” এর পরেই তিনি বলেন, “এটি (ভারত) খুবই ভাইব্র্যান্ট, আমাদের অংশীদারিত্বও খুবই সক্রিয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রতি আমরা কৃতজ্ঞ (India US Relation)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ নেতার বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত ব্লক সভাপতি, কোন্দল প্রকাশ্যে

    Murshidabad: তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ নেতার বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত ব্লক সভাপতি, কোন্দল প্রকাশ্যে

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচন মিটতেই ফের বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের (Murshidabad) সালার এলাকা। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা মহম্মদ আজাহারউদ্দিন ওরফে সিজারের বাড়িতে বোমাবাজি করার ঘটনা ঘটেছে। অভিযোগ, তৃণমূলের ভরতপুর-২ ব্লকের সভাপতির অনুগামীরা ওই বোমাবাজি করেছে। আর ভোট মিটতেই দলীয় নেতার ওপর ব্লক সভাপতির লোকজনের এই বোমাবাজি করার ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়়েছে। তৃণমূলের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে।

    তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ নেতার বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত ব্লক সভাপতি, আক্রান্ত পুলিশ কর্মী! (Murshidabad)

    সিজার তৃণমূল কংগ্রেসের ভরতপুর-২ ব্লক (Murshidabad) প্রাক্তন সভাপতি। বর্তমানে তিনি তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক পদে রয়েছেন। শনিবার সাত সকালে সালার থানার উজুনিয়া গ্রামে বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে তৃণমূল কংগ্রেসের ভরতপুর-২ ব্লক প্রাক্তন সভাপতি মহম্মদ আজাহারউদ্দিনের বাড়িতে একদল দুষ্কৃতী বোমাবাজি শুরু করে। সেই সময় তৃণমূল নেতার বাড়ির লোকজন তালাবন্ধ করে ভিতরেই থেকে যায়। বোমাবাজির খবর পেয়ে সালার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেই সময় বোমার আঘাতে এক পুলিশকর্মী জখম হয়েছে বলে সূত্রের খবর। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শাসকদলের ব্লক সভাপতি অত্যাচারে প্রাণ নাশের আশঙ্কায় আতঙ্কিত প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূল নেতা আজহারউদ্দিন সিজার। ইতিমধ্যেই তিনি থানায় অভিযোগ জানিয়েছে।

    আরও পড়ুন: ফের গরম, কলকাতার পারদ ছুঁল ৩৮ ডিগ্রি! কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

    ব্লক সভাপতি আমাকে খুন করার চেষ্টা করছে

    তৃণমূল নেতা সিজার (Murshidabad) বলেন, ভোট মিটতেই পরিকল্পিতভাবেই দলের ব্লক সভাপতি আমাকে খুন করার ছক কষেছে। ও নিজেকে একজন খুনের মামলায় অভিযুক্ত। দুষ্কৃতীদের দিয়ে এসব করেছে। যে ভাবে আমার বাড়িতে হামলা হয়েছে, তাতে আমাকে খুন করা ব্লক সভাপতির উদ্দেশ্য তা পরিষ্কার। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

    অভিযুক্ত ব্লক সভাপতির কী বক্তব্য?

    তৃণমূলের ব্লক সভাপতি মুস্তাফিজুর রহমান সুমন বলেন, সিজার সব সময় দুষ্কৃতীদের নিয়ে ঘুরে বেড়ায়। গ্রামের কোনও বিষয় নিয়ে গন্ডগোল হয়েছে। তারপরই এসব বোমাবাজির ঘটনা ঘটেছে। পুলিশের সামনেই হয়েছে। এই ঘটনার সঙ্গে আমি কোনওভাবেই জড়িত নই। সবটাই মিথ্যা অভিযোগ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Nuh News: বাসে আগুন, হরিয়ানার নুহে মৃত ৯, আহত ২৪ যাত্রী

    Nuh News: বাসে আগুন, হরিয়ানার নুহে মৃত ৯, আহত ২৪ যাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: হরিয়ানার নুহ (Nuh News) জেলায় কুন্ডলী মানেসর পালওয়াল এক্সপ্রেসে তীর্থযাত্রা সেরে ফেরার পথে বাসে আগুন লেগে যাওয়ার ফলে ৯জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন। এই ঘটনায় আরও ২৪ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর রাত ১:৩০ নাগাদ বাসে আগুন ধরে যায়।

    যাত্রীরা সকলেই নিকট আত্মীয় ছিলেন

    পুলিশ জানিয়েছে বাসে মোট ৬০ জন যাত্রী ছিলেন। এরা সকলেই বেনারস (Banaras), মথুরা (Mathura) এবং বৃন্দাবনের (Vrindavan) দর্শন করে ফিরে আসছিলেন। সেই সময় এক্সপ্রেসওয়ের উপরেই চলন্ত অবস্থায় গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয় এক বাইক আরোহী সতর্ক করায় ড্রাইভার গাড়িটিকে দাঁড় করান। বেশিরভাগ যাত্রী সেই সময় ঘুমোচ্ছিলেন। স্থানীয়রা জ্বলন্ত শীতাতপ নিয়ন্ত্রিত বাসে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া পুলিশ ও দমকলে। কিন্তু ততক্ষণে দগ্ধ হয়ে মৃত্যু হয় ৬ মহিলা ও ৩ পুরুষের । এদের শহীদ হাসান খান মেওয়াতি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি আহতদের চিকিৎসা করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

    দমকল আসার আগেই সব শেষ (Nuh News)

    স্থানীয় পুলিশ জানিয়েছে  দুর্ঘটনার খবর পেয়ে এফআইআর রুজু করা হয়েছে। তবে কী কারণে বাসে আগুন লেগে যায় তা জানা যায়নি। বাসের যাত্রীরা বেশিরভাগই পাঞ্জাব এবং চন্ডিগড়ের বাসিন্দা। দুর্ঘটনাগ্রস্ত বাসের এক যাত্রী সরোজ পুঞ্জ জানান ওই টুরিস্ট বাসে বয়স্ক ও শিশুরাও ছিলেন। যাত্রীরা সকলেই নিকট আত্মীয়। স্থানীয় এক যুবক আগুন (Nuh News) দেখতে পেয়ে বাসের পিছু নেয়। বাসের চালকের দৃষ্টি আকর্ষণ করলে চালক বাসটিকে দাঁড় করান।

    আরও পড়ুন: ‘‘এখন থেকে আমরা ভারতীয়’’, নাগরিকত্ব পেয়ে মোদিকে ধন্যবাদ পাক শরণার্থীদের

    কিন্তু ততক্ষণে বাসের একটা বড় অংশে আগুন ধরে যায়। যাত্রীদের মধ্যে আতংকের সৃষ্টি হয়। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বাইরে থেকে খুলছিল না। এর জেরে দম্বন্ধ অবস্থার সৃষ্টি হয়। তার উপর আগুনের হল্কায় ৯ জনের প্রাণ যায়। স্থানীয়দের অভিযোগ পুলিশ এবং ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়। কিন্তু যতক্ষণে তাঁরা ঘটনাস্থলে পৌঁছয় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তাওডু সদর থানার পুলিশ অগ্নিদগ্ধ ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠায়। হাসপাতালে ন’জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি ২৪ জন আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • S Jaishankar: চিনের সঙ্গে ব্যবসা! ‘জাতীয় নিরাপত্তা’ মাথায় রাখতে উদ্যোগপতিদের ‘প্রস্তাব’ জয়শঙ্করের

    S Jaishankar: চিনের সঙ্গে ব্যবসা! ‘জাতীয় নিরাপত্তা’ মাথায় রাখতে উদ্যোগপতিদের ‘প্রস্তাব’ জয়শঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারতীয় সংস্থাগুলির উচিত প্রতিবেশী দেশগুলির সঙ্গে ডিল করার সময় ন্যাশনাল সিকিউরিটি ফিল্টার ব্যবহার করা।” পূর্ব লাদাখে চলতি ভারত-চিন সীমান্ত বিতর্ক প্রসঙ্গে এমনই প্রস্তাব দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। বিদেশের চেয়ে দেশীয় উৎপাদকের সোর্সের ওপর আরও বেশি করে নির্ভর করার প্রস্তাবও দিয়েছেন তিনি।

     কী বললেন জয়শঙ্কর? (S Jaishankar)

    কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ইন্টার-অ্যাকটিভ সেশন চলাকালীন জয়শঙ্কর বলেন, “চিন যখন ক্রমেই আমাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে, তখন আমি দেশবাসীকে বলব, দেশেই উৎপাদন করুন, ভারতেই সোর্সিং করুন, ভারতেই সংগ্রহ করুন।” বিদেশমন্ত্রী বলেন, “আমরা দেশবাসীকে চিনের সঙ্গে পুরোপুরি ডিল করতে নিষেধ করছি না। তবে আপনার সামনে ভারতীয় কোনও সুযোগ খোলা থাকলে, আপনারা বরং ভারতীয় কোম্পানিগুলির সঙ্গে ডিল করুন।” তিনি (S Jaishankar) বলেন, “এটা আমাদের জাতীয় নিরাপত্তার পক্ষে খুবই ভালো। আমি আশা করি, আপনারা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবেন। মনে রাখবেন, দীর্ঘ মেয়াদে কিন্তু লাভের কড়ি ঘরে তুলবেন আপনারাই।”

    ‘অশান্তি পাকানোর চেষ্টা করছে’

    চলতি সীমান্ত বিতর্ক নিয়ে জয়শঙ্কর বলেন, “যারা আমাদের ড্রয়িংরুমে ঢুকে পড়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে, সীমান্তের বেড়া ভেঙে দিচ্ছে, তাদের সঙ্গে ডিল না করাটাই যুক্তিসঙ্গত।” তিনি বলেন, “উভয় দিক থেকেই এ ব্যাপারে একটা কমন প্রস্তাব থাকা উচিত।” বিদেশমন্ত্রী বলেন, “অর্থনৈতিক কাজকর্মের আড়ালে তারা(চিন) আসলে ভার্চুয়ালি অস্ত্রীকরণ অনুমোদন করছে। আমরা দেখেছি, কীভাবে তারা আমদানি ও রফতানি দুই ক্ষেত্রেই এটা করেছে। রাজনৈতিক চাপ জাহির করতেই তারা কাঁচামাল ও ট্যুরিজম স্টেবিলিটিকে ব্যবহার করছে। সাধারণ ব্যবসার চেয়েও ওরা এটা (ভার্চুয়ালি অস্ত্রীকরণ) বেশি করে করছে।”

    আর পড়ুন: ১২ নয়, ১৩ মাসে হয় এক বছর! জানুন সেই বিচিত্র দেশের কথা

    তিনি বলেন, “দুই দেশের মধ্যে বিশ্বাস এবং ভরসা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা ক্রমেই কমছে। এর অন্যতম একটা কারণ হল ঝুঁকি-হীন সাপ্লাই সোর্স। প্রযুক্তির জটিল ও দ্রুত উন্নতিও এর আর একটি কারণ।” তিনি বলেন, “আমরা যদি সমৃদ্ধি ধরে রাখতে চাই তাহলে আমাদের অর্থনীতির সমৃদ্ধির কারণে বৈশ্বিক রিসোর্সকে কাজে লাগাতে হবে।” ভারতের পুরানো বন্ধু রাশিয়া যে ক্রমেই ফের পূবমুখী হচ্ছে, এবং তার ফলে যে অর্থনৈতিক সুযোগের দুয়ার খুলে যাবে, তাও মনে করিয়ে দেন জয়শঙ্কর (S Jaishankar)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Mithun Chakraborty: “পরিবর্তন দরকার, নাহলে রাজ্যের অবস্থা ভয়ঙ্কর হবে”, বললেন মিঠুন

    Mithun Chakraborty: “পরিবর্তন দরকার, নাহলে রাজ্যের অবস্থা ভয়ঙ্কর হবে”, বললেন মিঠুন

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে রোড শো করে প্রচারে ঝড় তুললেন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শুক্রবার সন্ধ্যায় বীজপুর বিধানসভার হালিশহরে দলীয় প্রার্থীকে নিয়ে রোড শো করে মিঠুন। সুপারস্টারকে দেখতে রাস্তার দুধারে সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছিল। বিশেষ করে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

    অর্জুনের সমর্থনে রোড শোয়ে মিঠুন (Mithun Chakraborty)

    আগামী সোমবার রাজ্যের অন্যতম নজর কাড়া কেন্দ্র বারাকপুর লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। তার আগে শেষ মুহূর্তের প্রচারে সরগরম হয়ে উঠেছে। এই কেন্দ্রে লড়াই হবে মূলত ত্রিমুখী। তবে, বারাকপুরে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের মধ্যে। আর এই দুই হেভিওয়েট প্রার্থীর প্রচারে বারাকপুরে আসছেন একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী থেকে সেলেবরা। শেষ মুহূর্তের প্রচারে শুক্রবার সন্ধ্যায় বারাকপুর কেন্দ্রে নেমেছিল তারাদের মেলা। এদিন বিজেপি প্রার্থী অর্জুন সিং এর জন্য প্রচার করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। এদিন সন্ধ্যায় হালিশহর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় প্রার্থী অর্জুন সিং এর সঙ্গে প্রচার চালালেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মনোজ ঘোষ নামে এক বাসিন্দা বলেন, এদিন মহাগুরুকে দেখার জন্য আমি বিকাল থেকে রাস্তায় দাঁড়িয়েছিলাম। মোবাইলে তাঁর ছবিও তুলেছি। কিন্তু, রাস্তায় এত ভিড় ছিল যে আমি মহাগুরুর সঙ্গে হ্যান্ডসেক করতে পারিনি। এই আফশোস থেকে গেল।

    আরও পড়ুন: ফের গরম, কলকাতার পারদ ছুঁল ৩৮ ডিগ্রি! কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

    পরিবর্তন দরকার, নাহলে রাজ্যের অবস্থা ভয়ঙ্কর হবে, বললেন মিঠুন

    রোড শো শেষে মিঠুন (Mithun Chakraborty) বলেন, মানুষের মধ্যে যে উৎসাহ আর ভিড় দেখছি তাতে আমি আশাবাদী যে এবারও অর্জুন সিং বারাকপুর নিজে দখলে রাখবে। আর পশ্চিম বঙ্গে পরিবর্তন দরকার। নইলে আগামী দিনে এই রাজ্যের অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠবে।”  এদিনের বিজেপির এই শোভা যাত্রা হালিশহর থেকে বের হয়ে বলদে ঘাটা পর্যন্ত যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: আজ আইপিএল ‘কোয়ার্টার ফাইনাল’! চেন্নাই না বেঙ্গালুরু, প্লে-অফে যাবে কারা?

    IPL 2024: আজ আইপিএল ‘কোয়ার্টার ফাইনাল’! চেন্নাই না বেঙ্গালুরু, প্লে-অফে যাবে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) বনাম বিরাট কোহলি (Virat Kohli)! সাম্প্রতিক কালে ভারতীয় ক্রিকেটের সেরা দুই মুখ। শনিবাসরীয় সন্ধ্যায় চলতি আইপিএলে (IPL 2024) এটাই হতে পারে ক্রীড়া বিনোদনের সেরা উপকরণ। অনেকেই মনে করছেন এটা আইপিএলের কোয়ার্টার ফাইনাল (RCB vs CSK)। যে জিতবে শিকে ছিঁড়বে তার কপালেই। তবে প্লে-অফে উঠতে গেলে শুধু জিতলেই হবে না। কোহলিদের বড় ব্যবধানে জিততে হবে। ইতিমধ্যেই প্লে-অফে উঠে গিয়েছে কলকাতা, রাজস্থান, হায়দরাবাদ। লড়াই চতুর্থ স্থানের জন্য। 

    ধোনি বনাম কোহলির শেষ দ্বৈরথ

    আজ, শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস (RCB vs CSK)। প্লে অফের (IPL 2024) দৌড়ে রয়েছে দুই দলই। সামান্য এগিয়ে সিএসকে। পাঁচবারের চ্যাম্পিয়নদের ঝুলিতে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। আরসিবি ১৩ ম্যাচে ১২ পয়েন্টে দাঁড়িয়ে। গত পাঁচ সাক্ষাতে সিএসকে-কে মাত্র একবারই হারিয়েছে আরসিবি। অনেকে মনে করছেন আইপিএলে এটাই হতে পারে ধোনি বনাম কোহলির শেষ দ্বৈরথ। এবারের আইপিএল ধোনির কেরিয়ারের শেষ টুর্নামেন্ট হতে পারে। আগামী বছর আর হয়ত হলুদ জার্সি গায়ে মাঠে নামবেন না মাহি। 

    আরসিবি-র সমীকরণ

    চলতি আইপিএলে (IPL 2024) শুরুটা  ভাল না হলেও টানা পাঁচ ম্যাচ জিতে দুরন্ত ছন্দে রয়েছে আরসিবি। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের ছন্দে ওঠাপড়া রয়েছে। এখনও পর্যন্ত সিএসকে-র (RCB vs CSK) প্লে অফে ওঠার সম্ভাবনা বেশি। জিতলেই প্লে অফে রুতুরাজ গায়কোয়াড়-ধোনিরা। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফে চলে যাবে সিএসকে। আরসিবিকে প্লে অফের যোগ্যতা অর্জন করতে হলে জিততেই হবে। এবং সেটাও নির্দিষ্ট ব্যবধানে।  প্রথমে ব্যাট করে ২০০ রান তুললে ১৮ রানে জিততেই হবে আরসিবিকে। আর পরে ব্যাট করলে ১১ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ করতে হবে আরসিবিকে। তবেই ১৪ পয়েন্ট নিয়েও রান রেটের বিচারে প্লে অফে যাবে আরসিবি।

    আরও পড়ুন: ১২ নয়, ১৩ মাসে হয় এক বছর! জানুন সেই বিচিত্র দেশের কথা

    আইপিএল পয়েন্ট টেবিলে শেষে মুম্বই

    আইপিএলের (IPL 2024) শেষ ম্যাচেও ভাগ্য বদলাল না মুম্বই ইন্ডিয়ান্সের। লখনউ সুপার জায়ান্টসের কাছে ঘরের মাঠে হেরে গেল হার্দিকরা। লিগের ‘লাস্ট বয়’ হিসাবেই আইপিএল শেষ করল মুম্বই ইন্ডিয়ান্স। অন্য দিকে, লখনউ জিতেও প্লে-অফে উঠতে পারল না। রান রেটের কারণেই ছিটকে গেল লোকেশ রাহুলরা। আগে ব্যাট করে লখনউয়ের তোলা ২১৪/৬-এর জবাবে মুম্বই থামল ১৯৬/৬ স্কোরে। জয়ের ফলে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট হল লখনউয়ের। একই পয়েন্ট রয়েছে দিল্লি এবং চেন্নাইয়ের। দিল্লিও লখনউয়ের মতোই ১৪ ম্যাচ খেলে ফেলেছে। তাদের রান রেট বদলানোর ব্যাপার নেই। শনিবার চেন্নাই জিতলে তারা ১৬ পয়েন্ট পেয়ে এমনিই প্লে-অফে চলে যাবে। অন্য দিকে, আরসিবি জিতলে ১৪ পয়েন্ট হবে। কিন্তু নেট রান রেট চেন্নাইয়ের থেকে ভাল হয়ে গেলে তারাই চতুর্থ স্থানে শেষ করবে। রান রেটে লখনউ শেষ করেছে দিল্লিরও নীচে। ফলে তাদের প্লে-অফে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। চলতি আইপিএল পয়েন্ট টেবিলের শেষ পাঁচে রয়েছে যথাক্রমে দিল্লি, লখনউ, গুজরাট, পাঞ্জাব, মুম্বই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Dilip Ghosh: “অত্যাচার করে টাকা দিলেও মানুষ আর ভোট দেবে না”, তৃণমূলকে তোপ দিলীপের

    Dilip Ghosh: “অত্যাচার করে টাকা দিলেও মানুষ আর ভোট দেবে না”, তৃণমূলকে তোপ দিলীপের

    মাধ্যম নিউজ ডেস্ক: আরামবাগে আসতে তিনটে কাঠের সেতু পার করতে হয়েছে।  ৭৫ বছর পার হয়ে গেছে কেন আরামবাগের মানুষ পাকা  সেতু পায় নি? খানকুলে ভোট প্রচারে এসে প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

    দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো দিলীপের (Dilip Ghosh)

    আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার এর সমর্থন খানাকুল বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দলীয় প্রার্থী ও কর্মী সমর্থকদের নিয়ে  রোড শো করার পাশাপাশি পায়ে হেঁটে ও জনসংযোগ করেন বিজেপি নেতা। আরামবাগ লোকসভা কেন্দ্র সম্পর্কে বিজেপি নেতা জানান, আরামবাগ কেন্দ্রটি গতবারে অল্প ভোটের ব্যবধানে  আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল। এখানকার মানুষ আমাদের ভোট দিয়েছিল। কিন্তু আমাদের চালাকী করে হারিয়ে দেওয়া হয়েছিল। এবারে আমরা প্রচুর ভোটে জিতবো। এখানকার লোক ও চাইছেন। তাই আমরা ও জোড় লাগিয়েছি।

    তৃণমূলের সভায় লোক হচ্ছে না!

    বিজেপি নেতা (Dilip Ghosh) আরও বলেন, মোদি যখন টাকা পাঠাচ্ছেন তখন সেতু তৈরির কাজ শুরু হচ্ছে। আরামবাগে আমরা জিতলে সমস্ত সেতু বানাবো। মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, মুখ্যমন্ত্রী টেনশনে সব জায়গায় যাচ্ছেন। কিন্তু, তৃণমূলের সভায় লোক হচ্ছে না। গান গাওয়া লোকেদেরও আনছেন, তাতেও লোক হচ্ছে না কারণ, মানুষ তৃণমূলকে রিজেক্ট করে দিয়েছে। মানুষের ওপর অত্যাচার করে ৫০০ টাকা দিয়ে ভোট চাইলে মানুষ আর ভোট দেবে না।

    সন্দেশখালিতে সিবিআই ক্যাম্প নিয়ে মুখ খুললেন দিলীপ

    সন্দেশখালিতে সিবিআই এর ক্যাম্প অফিস তৈরি প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, এখনও শাহজাহানের লোকেরা সন্দেশখালিতে ভয় দেখাচ্ছে। যাতে মানুষ ভোট দিতে না পারে, তাই অপরাধীদের ধরতে হবে, সাহস দিতে হবে সেই জন্যে যা করার করতে হবে। আর শাহজাহান যে অপকর্ম করেছে, এলাকার মানুষ ওই শিবিরে গিয়ে সহজেই অভিযোগ জানাতে পারবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: ফের গরম, কলকাতার পারদ ছুঁল ৩৮ ডিগ্রি! কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

    Weather Update: ফের গরম, কলকাতার পারদ ছুঁল ৩৮ ডিগ্রি! কবে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েক দিনের সাময়িক স্বস্তির পরে আবার গরমে পুড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গ। দহনজ্বালায় জ্বলছে দক্ষিণের সব জেলা। শনিবার সকাল থেকেই শহরের আকাশে গনগনে রোদ। হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, আপাতত আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অস্বস্তি বজায় থাকবে। রবিবার বিকেল থেকে শুরু হবে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টি নামার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি (Rain Fall) কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    আবার অস্বস্তিকর গরম

    চলতি সপ্তাহের শুরু থেকেই ধীরে ধীরে গরম বাড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বাদ যায়নি উত্তরবঙ্গও। পাহাড়েও তাপমাত্রা বেড়েছে। গরম বেড়েছে মালদা, দুই দিনাজপুর, জলপাইগুড়, কোচবিহারেও। শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। ১৩ দিন পর ৩৮ ডিগ্রির গরম সহ্য করল মহানগর। ফের ৪০ ডিগ্রির ঘরে গিয়েছে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমে জেরবার বঙ্গবাসী। শনিবার সারা দিন কলকাতার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। বজায় থাকবে গরমের অস্বস্তি। আর্দ্রতার জন্য ঘাম হবে বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে বলেও জানিয়েছে হাওয়া অফিস (Weather Update) ।

    সাইক্লোনের সতর্কতা

    আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। তা থেকে নিম্নচাপও তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে। সূত্রের খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় সেক্ষেত্রে তার মুখ হতে চলেছে উত্তর ও উত্তর পূর্ব দিক। আর এর জেরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর (Rain Fall) গতি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে অনুমান করছেন আবহবিদরা। আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে ২০ মের পর। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৫০ শতাংশ। আর যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাই তার নাম রিমাল। নামটি ওমানের দেওয়া।

    আরও পড়ুন: ১২ নয়, ১৩ মাসে হয় এক বছর! জানুন সেই বিচিত্র দেশের কথা

    সোম থেকে বৃষ্টি

    আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, রবিবার, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া— দক্ষিণবঙ্গের এই ১০ জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। যদিও গরম খুব কমবে না। কলকাতায় শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা নেই। স্বস্তি ফিরবে সোমবার থেকে। সোমবার থেকে দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের (Rain Fall) পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পুরো সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টি চলতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও কমবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share