Tag: Madhyom

Madhyom

  • Rath Yatra 2024: উল্টো রথে ফিরে এলেও এখনই মন্দিরে প্রবেশ করতে পারবেন না জগন্নাথ, কেন জানেন?

    Rath Yatra 2024: উল্টো রথে ফিরে এলেও এখনই মন্দিরে প্রবেশ করতে পারবেন না জগন্নাথ, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আট দিন পর মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে এবার ফেরার পালা (Rath Yatra 2024) প্রভুর। আষাঢ় মাসের দশমী তিথিতে শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে (Jagannath Temple) ফিরে আসবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সারা বিশ্ব এটিকে উল্টো রথ হিসেবে জানলেও, আসলে এর নাম ‘বহুদা যাত্রা’। মন্দিরের সামনে এসেও তিনদিন ঠাঁয় দাঁড়িয়ে থাকবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কিন্তু কেন? কেন তিনদিন নিজ গৃহে প্রবেশের জন্য অপেক্ষা করতে হবে প্রভুকে। এই তিনদিন কোথায় থাকবেন তাঁরা?

    তিন দিন প্রভুর অপেক্ষা (Rath Yatra 2024)

    কথিত আছে মাসির বাড়ি থেকে ফিরে সহজে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূল মন্দিরে (Jagannath Temple) প্রবেশের অনুমতি পান না। কারণ তাঁরা দেবীর লক্ষ্মীকে শ্রী মন্দিরে একা রেখেই মাসির বাড়িতে (Rath Yatra 2024) গিয়েছিলেন এবং আনন্দে মেতে ছিলেন। তাই অভিমানী দেবী সটান মুখের উপর দরজা বন্ধ করে দেন। সেই থেকে টানা তিন দিন দরজার সামনেই অপেক্ষা করতে হয় তাঁদের। আর এই দিনগুলিতে হয় নানান ধরনের উৎসব।

    তিনদিন মহোৎসব

    রীতি অনুযায়ী মন্দিরের (Jagannath Temple) সামনে তিনদিন মহোৎসব পালন করা হয়। উল্টো রথের (Rath Yatra 2024) দিন ‘সুনা বেশে’ পূজা করা হয়। অর্থাৎ, সোনা দিয়ে সাজানো হয় তিন দেব-দেবীকে। দ্বিতীয় দিন পালন করা হয় অধরপনা, তৃতীয় দিন হয় রসগোল্লা উৎসব বা নীলাদ্রি ভেজ।

    ‘সুনা বেশ’

    একাদশী তিথিতে তিথিতে উল্টো রথের দিন, তিন দেব-দেবী সোনার বেশভূষায় সজ্জিত হন রথেই। স্বর্ণালংকার পরিয়ে তাঁদের আরাধনা হয়। এরই নাম ‘সুনা বেশ’। এবার ‘সুনা বেশ’ পালন করা হবে ১৬ জুলাই।

    অধরপনা

    সুনা বেশের পরের দিন দ্বাদশীর দিন হবে ‘অধরপনা’ উৎসব। এই রীতি অনুযায়ী দ্বাদশীর দিন সন্ধ্যাবেলায় জগন্নাথ দেবকে সরবত খাওয়ানো হয়।

    রসগোল্লা উৎসব

    ত্রয়োদশীর দিন পালন করা হয় এই উৎসব। জগন্নাথ দেবকে কয়েকশো হাঁড়ি রসগোল্লা ও ৫৬ ভোগ নিবেদন করা হয়। এই উৎসবের মধ্যে দিয়ে শেষ হয় তিন দিনের সাজা। তৃতীয় দিনই (Jagannath Temple) মূলরত্ন বেদীতে তোলা হয় জগন্নাথ, বলরাম সুভদ্রাকে।

    পুরাণের মত 

    কথিত রয়েছে, মহারাজ ইন্দ্রদ্যুম্নর আমলে জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি হয়। সেই সময়েই রথযাত্রাও চালু হয়। আবার অনেক ঐতিহাসিক মনে করেন, রথযাত্রার ইতিহাস আলাদা। ১০৭৮ সালে তৈরি হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির। ১১৭৪ সালে মেরামতি করানোর হয়। তার পরেই নাকি তা বর্তমান জগন্নাথ মন্দিরের চেহারা নেয়।  তখন শুরু হয় রথযাত্রা। কপিলা সংহিতা, ব্রহ্ম পুরাণ, পদ্ম পুরাণ ও স্কন্দ পুরাণে রথযাত্রা সম্পর্কে পাওয়া যায় তথ্য। ব্রহ্মাণ্ডপুরাণ বলছে, রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত।

    আরও পড়ুন: শৈশবের স্মৃতি ফেরাবে হুগলির রথের মেলার পুতুল নাচ

    সমুদ্রে ভেসে আসা কাঠের খণ্ড দিয়ে তিনি দেবমূর্তি নির্মাণে আদেশ পান। আরও এক সূত্র বলে, তিনি বিষ্ণু মন্দির গড়ার স্বপ্নাদেশ পান। তবে এই মন্দির গড়া নিয়ে ছিল না ধারণা। আদেশ ছিল মূর্তি গড়ার সময়ে কেউ প্রবেশ করতে পারবেন না মন্দিরে। মূর্তি গড়ছিলেন স্বয়ং বিশ্বকর্মা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bhojshala Survey Report: মন্দির ভেঙে মসজিদ? ভোজশালার ওপর সমীক্ষা রিপোর্ট জমা পড়ল আদালতে

    Bhojshala Survey Report: মন্দির ভেঙে মসজিদ? ভোজশালার ওপর সমীক্ষা রিপোর্ট জমা পড়ল আদালতে

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের ভোজশালা মন্দিরের ওপর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) তাদের রিপোর্ট জমা করল সে রাজ্যের হাইকোর্টে। সোমবারই এই রিপোর্ট জমা দিয়েছে এএসআই। জানা গিয়েছে, ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে সমীক্ষা চলাকালীন ভোজশালাতে (Bhojshala Survey Report) হিন্দু দেবদেবীদের মোট ৩৭টি মূর্তি উদ্ধার হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ২২ জুলাই মধ্যপ্রদেশ হাইকোর্ট ভোজশালার মামলার শুনানি শুরু করতে পারে। 

    এএসআইয়ের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ডক্টর অলোক ত্রিপাঠী গোটা প্রক্রিয়াটি পরিচালনা করেছিলেন (Bhojshala Survey Report)

    প্রসঙ্গত, ভোজশালা (Bhojshala Survey Report) হল একাদশ শতকের একটি স্থাপত্য। মধ্যপ্রদেশ হাইকোর্টের চলতি বছরের ১১ মার্চ নির্দেশ দেয় এই স্থাপত্যের সমীক্ষা শুরু করে করার জন্য। অভিযোগ ওঠে, বাগদেবী সরস্বতীর মন্দির ভেঙেই তার ওপরে মসজিদ নির্মাণ করা হয়েছিল। এএসআইয়ের (ASI) তরফে চলতি বছরের ২২ মার্চ শুরু করা হয়েছিল সমীক্ষা। ২৭ জুন পর্যন্ত সমীক্ষা চলে। অর্থাৎ তিন মাসেরও বেশি সময় ধরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ইত্যাদির মাধ্যমে সমীক্ষা চালায় এএসআই। সমীক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল রাউন্ড পেনিটরেটিং রাডার বা জিপিআর এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস। এএসআইয়ের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ডক্টর অলোক ত্রিপাঠী গোটা প্রক্রিয়াটি পরিচালনা করেছিলেন।

    সমীক্ষা চলাকালীন ১৭০০-এর বেশি ধ্বংসাবশেষ সেখান থেকে মিলেছে

    জানা গিয়েছে, সমীক্ষা চলাকালীন ১৭০০-এর বেশি ধ্বংসাবশেষ সেখান থেকে মিলেছে। যার মধ্যে দেবী সরস্বতীর একটি (Bhojshala Survey Report) ভগ্ন মূর্তিও পাওয়া গিয়েছে। হিন্দুদের পক্ষ থেকে দাবি জানানো হয় যে ভোজশালা আসলে একটি মন্দিরই ছিল। অন্যান্য মূর্তির মধ্যে এখান থেকে উদ্ধার হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, জটাধারী ভোলেনাথের মূর্তি, হনুমানের মূর্তি, শিবের মূর্তি, ব্রহ্মার মূর্তি, ভৈরবনাথের মূর্তি, গণেশের মূর্তি। এর পাশাপাশি মিলেছে দেবী পার্বতীর মূর্তিও। দেশের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক কেকে মহম্মদ এর আগেই দাবি করেছিলেন যে ভোজশালা চত্বর আসলে ছিল একটি সরস্বতী মন্দির এবং পরে তা মসজিদে রূপান্তরিত করা হয়েছিল। মামলা অবশ্য অনেকটাই পুরনো। ২০০৩ সালে ভোজশালা নিয়ে একটি মীমাংসা (Bhojshala Survey Report) হয়, যার মারফত সেখানে প্রতি মঙ্গলবার হিন্দুরা পূজা অনুষ্ঠান করার অধিকার পায় এবং মুসলমানরা শুক্রবারে নামাজ পড়ার অধিকার পায়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kakdwip: নাসায় আয়োজিত ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে ডাক পেলেন কাকদ্বীপের ঋত্বিকা

    Kakdwip: নাসায় আয়োজিত ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে ডাক পেলেন কাকদ্বীপের ঋত্বিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামায় নাসার (NASA) গবেষণাগারে আয়োজিত ইন্টারন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস প্রোগ্রামে যোগ দিতে চলেছেন কাকদ্বীপের (Kakdwip) সুভাষনগরের বাসিন্দা ঋত্বিকা মাইতি। বর্তমান তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। রসায়নবিদ্যা নিয়ে স্নাতকস্তরে পড়ছেন। গত ফেব্রুয়ারি মাসে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর আলোচনা সভাতেও ঋত্বিকা ডাক পেয়েছিলেন। সেখানে তাঁর মৌলিক ভাবনা তুলে ধরেছিলেন।

    প্রবন্ধ লিখে পাঠিয়ে ছিলেন মার্কিন সংস্থায় (Kakdwip)

    এবার নাসার (NASA) বিজ্ঞানীদের সামনে মহাকাশ গবেষণার সম্পর্কে ঋত্বিকা (Kakdwip) তাঁর মৌলিক ভাবনা তুলে ধরবেন। জানা গিয়েছে, মার্কিন সংস্থা এক্সা এ্যারোস্পেস আয়োজিত এই অনুষ্ঠানে নাসার বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা সম্পর্কে তরুণ ছাত্রছাত্রীদের হাতে-কলমে শিক্ষাদান করবেন। পাশাপাশি মহাকাশ গবেষণার সম্পর্কে বিজ্ঞানীরা তরুণ ছাত্রছাত্রীদের কাছ থেকে মৌলিক ভাবনার কথাও শুনবেন। ইতিমধ্যেই ঋত্বিকা মহাকাশ গবেষণার বিষয় নিয়ে তাঁর মৌলিক ভাবনাকে তুলে ধরে একটি প্রবন্ধ লিখেছিলেন। সেই প্রবন্ধ মার্কিন সংস্থার কাছে পাঠানো হয়েছিল। প্রবন্ধটি পড়ে মার্কিন সংস্থার বিজ্ঞানীরা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁকে মনোনীত করেছেন। এরপরই মার্কিন সংস্থা এক্সা এ্যারোস্পেসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অনলাইনে ঋত্বিকার ইন্টারভিউ নেন। সেই ইন্টারভিউতেও তিনি সাফল্য লাভ করেন। এরপরই তাঁকে মার্কিন মুলুকে নাসার গবেষণা কেন্দ্রের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।                  

    উচ্ছ্বসিত ঋত্বিকা

    এবিষয়ে ছাত্রী ঋত্বিকা মাইতি (Kakdwip) বলেছেন, “আমি খুব উচ্ছ্বসিত, এই বিষয়ে আমি পড়াশুনা করছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করব। ইন্টারনেট থেকে তথ্য নিয়ে নিজে নিজে যতটা পেরেছি কাজ করার চেষ্টা করেছি। তবে একটা সমস্যা হল আর্থিক সমস্যা। একসঙ্গে এত টাকা ব্যবস্থা করা সম্ভব হবে না। তবে সরকার বা কোনও সংস্থা সহযোগিতা করলে অ্যামেরিকা যেতে পারব। এটা যেমন বিরল সুযোগ, তেমনি যাতায়াতের খরচও অধিক। তাই আনন্দের মধ্যেও একটা বিষণ্ণতা রয়েছে।”

    আরও পড়ুনঃ একুশে জুলাইয়ের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, ছেঁড়া হল মমতার ছবি দেওয়া পোস্টার!

    পরিবারের বক্তব্য

    তবে কীভাবে নাসার (NASA) এই অনুষ্ঠানে যোগ দেবেন ঋত্বিকা, তা নিয়ে চিন্তিত মাইতি পরিবারও (Kakdwip)। ঋত্বিকার বাবা বিশ্বজ্যোতি মাইতি বলেছেন, “এই অনুষ্ঠানে যোগ দিতে গেলে কমপক্ষে সাত লক্ষ টাকার প্রয়োজন রয়েছে। আমি পেশায় একজন শিক্ষক। মধ্যবিত্ত পরিবারের পক্ষ থেকে এই খরচ বহন করা খুবই কষ্টসাধ্য। জানিনা কীভাবে ঋত্বিকার স্বপ্ন পূরণ হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্ত শেষ, জানাল ইডি

    Arvind Kejriwal: অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্ত শেষ, জানাল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও সংবাদ শিরোনামে আবগারি দুর্নীতি মামলা। এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং আম আদমি পার্টির (APP) বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলা সংক্রান্ত তদন্ত সমাপ্ত করল ইডি। যদিও কেন্দ্রীয় সংস্থা এই তদন্ত সম্পূর্ণ হওয়ার কথা এখনও জানায়নি। ২২ মাস ধরে চলা এই মামলায় এখনও পর্যন্ত ইডি (ED) মাত্র ২৪৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। একইসঙ্গে এই মামলায় যুক্ত ১৮ জন গ্রেফতার হয়েছে, এবং ৪০ জন অভিযুক্তের বিরুদ্ধে ৮টি চার্জশিট এবং ৪ ডজনেরও বেশি অভিযান হয়েছে৷ 

    কী জানিয়েছে ইডি? (ED) 

    এ প্রসঙ্গে ইডির এক আধিকারিক জানিয়েছেন, “অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং আপের বিরুদ্ধে ৩৭ এবং ৩৮ অভিযুক্ত নম্বরের বিষয়ে আমাদের তদন্ত সম্পূর্ণ হয়েছে। আদালত আমাদের দাখিল করা আটটি চার্জশিটের সবকটি গ্রহন করেছে এবং সেই চার্জশিটের বেশিরভাগ অভিযুক্ত ব্যক্তিদের জামিন প্রত্যাখ্যান করা হয়েছে।” যদিও এ বিষয়ে কেজরিওয়াল এবং আপ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং একইসঙ্গে এই গোটা ঘটনাকে তারা কেন্দ্রীয় সরকার কর্তৃক তখনকার “রাজনৈতিক প্রতিহিংসা” বলে অভিহিত করেছে।  

    আগে কী ঘটেছিল? (Arvind Kejriwal) 

    গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেফতার করেছিল ইডি। এর পর লোকসভা ভোটের সময়ে তাঁকে কিছু দিনের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার মেয়াদ শেষ হলে ২ জুন আবার তিহাড় জেলে গিয়ে আত্মসমর্পণ করেছিলেন কেজরি। এর মঝেই আবার আবগারি দুর্নীতিতে ইডি ১৭ মে কেজরিওয়াল এবং আপের বিরুদ্ধে দায়ের করা চার্জশিটে দাবি করেছে যে মুখ্যমন্ত্রী, তার তৎকালীন ডেপুটি মনীশ সিসোদিয়া এবং দলের প্রাক্তন মিডিয়া ইনচার্জ বিজয় নায়ার কাছ থেকে ১০০ কোটি টাকার ঘুষ চেয়েছিলেন।

    আরও পড়ুন: যোগী আদিত্যনাথের অধীনে উত্তরপ্রদেশ উন্নয়নের নতুন গল্প লিখছে, বললেন জেপি নাড্ডা

    এর পরে গত ২৫ জুন তিহাড়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পরে জেলবন্দি কেজরিকে (Arvind Kejriwal) রাউস অ্যাভিনিউ আদালতের অনুমোদনে হেফাজতে নেয় আবগারি মামলার আর এক তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা সিবিআই। ঘটনাচক্রে, সেই মেয়াদ শেষ হয়েছে শুক্রবার। সিবিআই হেফাজতকে চ্যালেঞ্জ জানিয়ে কেজরি রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন জানালেও তা খারিজ হয়ে গিয়েছিল। তারপর দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। এরপর অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ গত শুক্রবার এই নির্দেশ দিয়েছে। যদিও কেজরি এখন সিবিআই হেফাজতে থাকায় সেই মামলায় পৃথক ভাবে জামিন নিতে হবে তাঁকে। আগামী ১৭ জুলাই সেই মামলার শুনানি হবে দিল্লি হাই কোর্টে। তার আগে তিহাড় থেকে মুক্তি পাচ্ছেন না কেজরি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sudden Cardiac Death: অ্যাটাকের আগেই মিলবে সতর্কবাণী! সাডেন কার্ডিয়াক ডেথ রুখবে বিশেষ ‘অ্যালগরিদম’

    Sudden Cardiac Death: অ্যাটাকের আগেই মিলবে সতর্কবাণী! সাডেন কার্ডিয়াক ডেথ রুখবে বিশেষ ‘অ্যালগরিদম’

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতদৃষ্টিতে সুস্থ–স্বাভাবিক একজন মানুষ দিব্যি কাজকর্ম করছেন, হঠাৎ করেই কোনও রকম জানান না দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন। খুব দুঃখজনক হলেও এই ধরনের আকস্মিক মৃত্যুর কারণ বের করা বা এর প্রতিকার করা খুব সহজ নয়। মূলত আমাদের জীবনীশক্তির কেন্দ্রবিন্দু যে হৃদ্‌যন্ত্র, সেটির কাজকর্মে ব্যাঘাত ঘটলেই আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটতে পারে। এ জন্য এই ধরনের আকস্মিক মৃত্যুকে সাডেন কার্ডিয়াক ডেথ (Sudden Cardiac Death) বলা হয়। সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে যে কোনও বয়সে। এই আবহে ফিনল্যান্ডের (Finland Researchers) ট্যাম্পের ইউনিভার্সিটির গবেষকদের একটি দল একটি গবেষণা করেন এবং নতুন একটি পদ্ধতি তারা খুঁজে পেয়েছেন যেখানে হৃদস্পন্দনের বৈশিষ্ট্য দ্রুত চিহ্নিত করে সাডেন কার্ডিয়াক ডেথ রুখতে সক্ষম।

    মোট ২,৭৯৪ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর চলেছে গবেষণা (Sudden Cardiac Death)

    বিজ্ঞানের পত্রিকা সায়েন্স অ্য়ালার্টের একটি প্রতিবেদনে অনুসারে, নতুন এই অ্যালগরিদম তৈরি করা হয়েছে একটি নির্দিষ্ট মেট্রিক ব্যবহার করে। এই অ্যালগরিদমের নাম দেওয়া হয়েছে ‘ডিট্রেন্ডেড ফ্লাকচুয়েশন অ্যানালিসিস’। এই পদ্ধতি সময়ের সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনের পরিবর্তনকে চিহ্নিত করতে পারবে। সাডেন কার্ডিয়াক অ্যাটাকের পরিস্থিতি তৈরি হলে আগাম জানান দেবে (Sudden Cardiac Death)। এই ফলাফল সম্প্রতি প্রকাশিত হলেও প্রায় আট বছর তিন মাস ধরে এই গবেষণা চালিয়েছেন ট্যাম্পের বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দলটি (Finland Researchers)। মোট ২,৭৯৪ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর তাঁরা পরীক্ষা চালিয়েছেন।

    সহজেই সাডেন কার্ডিয়াক অ্যাটাককে চিহ্নিত করা যাবে

    গবেষকরা জানাচ্ছেন, এই পদ্ধতিতে খুব সহজেই সাডেন কার্ডিয়াক ডেথকে (Sudden Cardiac Death) চিহ্নিত করা যাবে। সাধারণভাবে আমাদের হৃদস্পন্দন বেড়ে যায় যখন আমরা শারীরিকভাবে খুব কঠিন কাজ করি আর বিশ্রামের সময়কালে এটা কমতে থাকে। টেম্পের ইউনিভার্সিটির পদার্থবিদ টিমু পুকিলা এ বিষয়ে বলেন, ‘‘এই গবেষণার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হল, একজন হৃদরোগীর বিশ্রামের সময় তাঁর দুটি হার্টবিটের মাঝখানের ব্যবধানের বৈশিষ্ট্যগুলি অনেকটাই একই, একজন সুস্থ মানুষের শারীরিক পরিশ্রম করার সময় হৃদপিণ্ডের মতোই।’’ প্রসঙ্গত এই গবেষণা চালাতে এবং অ্যালগরিদমটি তৈরি করতে নানা রকম বিশ্লেষণ পদ্ধতিও ব্যবহার করা হয়েছে। মাথায় রাখা হয়েছে রোগীর বয়স এবং জন্ম থেকে তাঁর হার্টের অবস্থা। অর্থাৎ প্রত্যেকে একই রকম হার্টের সক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেন না। এই মেট্রিক ব্যবহারের মাধ্যমে এক মিনিটের মধ্যেই মূল্যায়ন করা যেতে পারে যে ব্যক্তির সাডেন কার্ডিয়াক ডেথের ঝুঁকি কতটা রয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Medinipur: একুশে জুলাইয়ের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, ছেঁড়া হল মমতার ছবি দেওয়া পোস্টার!

    Medinipur: একুশে জুলাইয়ের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, ছেঁড়া হল মমতার ছবি দেওয়া পোস্টার!

    মাধ্যম নিউজ ডেস্ক: সমানেই একুশে জুলাইয়ের শহিদ সভা, তৃণমূলের (TMC) বড় অনুষ্ঠান, কিন্তু এই সভার প্রচারকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। ছেঁড়া হয়েছে মমতার ছবি দেওয়া পোস্টার! ইতি মধ্যে একপক্ষ, ওপর আরেক পক্ষের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনা ঘটেছে মেদিনীপুর (Medinipur) পুরসভা এলাকায়।

    স্পিনিং মিলের রাশ কার হাতে (Medinipur)?

    সরকার পরিচালিত রাজ্যে যে ছয়টি স্পিনিং মিল রয়েছে তার মধ্যে প্রথম মেদিনীপুর শহরের রাঙামাটির তাম্রলিপ্ত কো-অপারেটিভ স্পিনিং মিল। এই মিলের রাশ কার হাতে থাকবে তা নিয়ে দুই তৃণমূল গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। একপক্ষ হল আইএনটিটিইউসি এবং অপর পক্ষ হল ফেডারেশন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে করা ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সমর্থকদের বিরুদ্ধে।

    আইএনটিটিইউসি গোষ্ঠীর বক্তব্য

    এই ঘটনার মূল অভিযোগ ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (Medinipur) সত্য পড়িয়ার বিরুদ্ধে। স্পিনিং মিলের আইএনটিটিইউসি-র পক্ষ থেকে নেতারা অভিযোগ করে বলেছেন, “এই কাউন্সিলেরর নেতৃত্বে ২১ জুলাইয়ের সমর্থনে টাঙানো ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। শুধু তাই নয় এই ওঁর অনুগামীরা কয়েকদিন আগে মিলের মধ্যে থাকা আমাদের সংগঠনের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিলেন।”

    ফেডারেশনের গোষ্ঠীর বক্তব্য

    আইএনটিটিইউসি গোষ্ঠীর পক্ষ থেকে পার্থ ঘনা অভিযোগ জানিয়ে বলেছেন, “কাউন্সিলর (Medinipur) সত্যবাবু অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। তবে কেন এমন রাজনীতির অভিযোগ উঠছে তা খতিয়ে দেখা হবে। এই বিষয়ে জেলা সভাপতি এবং রাজ্য নেতৃত্বের কাছে জানাবো। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।” আবার সরকারি কর্মী সংগঠন ফেডারেশনের মুখ্য উপদেষ্টা সুনীল কর বলেছেন, “সত্য পড়িয়া ফেডারেশনের কেউ নন। বিষয় কী ঘটেছে আমার জানা নেই, আমি খোঁজ নিয়ে জানাব। যদি কোনও সমস্যা থাকে, তবে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে।”

    আরও পড়ুনঃ বাড়িতে তৃণমূলের ঝান্ডা পুঁতে বিজেপি কর্মীদের সামাজিক বয়কটের ডাক! শোরগোল

    তৃণমূল কাউন্সিলরের বক্তব্য

    মেদিনীপুর (Medinipur) পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্য পড়িয়া বলেছেন, “আগামী ২১ জুলাই ধর্মতলায় সভা হবে তাই প্রচারের জন্য মিটিং ডাকা হয়েছিল, আমিও সেখানে গিয়ে ছিলাম। তৃণমূলের (TMC) কর্মীরা যখন যেখানে আমাকে ডাকবেন আমি সেখানে যাব। দলের হয়ে যা নির্দেশ থাকবে পালন করব। তবে ওই ব্যানার, পোস্টার, ফেস্টুন ছেঁড়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Trump Assassination Attempt: ট্রাম্পকে হত্যার চেষ্টা করা আততায়ীর গাড়িতে ছিল বিস্ফোরক! বলছে এফবিআই

    Trump Assassination Attempt: ট্রাম্পকে হত্যার চেষ্টা করা আততায়ীর গাড়িতে ছিল বিস্ফোরক! বলছে এফবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি এবং এবারের রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশে প্রাণঘাতী হামলা চালানোয় (Trump Assassination Attempt) অভিযুক্ত থমাস ম্যাথিউ ক্রুক্স তাঁরই দলের সমর্থক এমনটাই দাবি করেছে এফবিআই। রিপাবলিকান দলের সমর্থক ক্রুক্স শনিবারের হামলার পিছনে মূল বন্দুকধারী ছিলেন। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, একাধিকবার গুলি শব্দ শোনার পর ট্রাম্প তার ডান কান ধরে মাটিতে পড়ে যাচ্ছেন। পেনসিলভেনিয়ার বাটলারে তাঁর প্রচার সমাবেশে একাধিক গুলির শব্দ এলে সিক্রেট সার্ভিস এজেন্টরা ট্রাম্পকে মঞ্চ থেকে তাড়াহুড়ো করে নামিয়ে আনেন। নামানোর সময় দেখা যায় ট্রাম্পের ডান দিকের কান থেকে রক্ত ঝড়ছে।

    স্নাইপারের গুলিতে নিহত হয় ক্রুক্স (Trump Shooting Suspect)

    সিক্রেট সার্ভিস এজেন্টদের স্নাইপার দল (Trump Assassination Attempt) গুলি চালানোর কয়েক সেকেন্ড মধ্যেই থমাসকে নিকেশ করে। এফবিআই জানিয়েছে, কর্তৃপক্ষ থমাসের গাড়ি এবং বাড়িতে “বিস্ফোরক ও বিস্ফোরণ ঘটানোর সরঞ্জাম” খুঁজে পেয়েছে। বম্ব স্কোয়াড ও কাউন্টি পুলিশ থমাসের গাড়ি থেকে বিষ্ফোরক পায়। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএন জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকসের গাড়িটি বাটলারে ট্রাম্পের সমাবেশস্থলের কাছেই পার্ক করা ছিল। এর ভেতরে বিস্ফোরক পদার্থ পাওয়া গিয়েছে। থমাস আক্রমণের সময় একটি এআর-১৫ রাইফেল ব্যবহার করেছিল। তদন্তকারীদের মতে এটি তাঁর বাবা কিনেছিলেন। তবে রাইফেল ব্যবহারে থমাসকে তাঁর বাবা সম্মতি দিয়েছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পিটসবার্গের এফবিআই স্পেশাল এজেন্ট কেভিন রোজেক বলেছেন, “তদন্তকারীরা এখনও জানেন না বাবার অনুমতি ছাড়া বন্দুকটি নিয়েছিলেন কিনা।”

    ছেলের কৃত্য বোঝার চেষ্টা করছেন ম্যাথিউ (Trump Assassination Attempt)

    একজন স্থানীয় পুলিশ অফিসার ক্রুক্সের গতিবিধি বোঝার জন্য ছাদে উঠেছিলেন বলে জানা গিয়েছে। তিনি দেখতে পান অপর একটি ছাদ থেকে ক্রুকস গুলি করার জন্য প্রস্তুত ছিল। তিনি ক্রুক্সের দিকে বন্দুক তাক করতে গেলেই ২০ বছর বয়সি ওই হামলাকারী দ্রুত অফিসারের দিকে তাঁর রাইফেল ঘুরিয়ে গুলি চালায়। অফিসারটি সিঁড়ি বেয়ে পিছিয়ে গেলেন এবং ক্রুকস দ্রুত ট্রাম্পকে (Trump Assassination Attempt) লক্ষ্য করে গুলি চালায়। এই গুলি চালনায় ট্রাম্পের কানে গুলি লাগে। এবং এক রিপাব্লিকান সমর্থক নিহত এবং দুই জন জখম হয়েছে।

    আরও পড়ুন: ট্রাম্প একা নন, গুলিবিদ্ধ হওয়া মার্কিন প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট পদপ্রার্থীদের তালিকা দীর্ঘ

    ক্রুকসের বাবা, ম্যাথিউ ক্রুকস শনিবার সিএনএনকে বলেছেন,  তিনি কী ঘটছে তা বোঝার চেষ্টা করছেন, কিন্তু তিনি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কথা না বলা পর্যন্ত তাঁর ছেলে সম্পর্কে কিছু বলবেন না। জানা গিয়েছে, ম্যাথিউ ক্রুক্স ও তাঁর স্ত্রী মানসিক কাউন্সেলিং পেশার সঙ্গে জড়িত।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Team India: পাকিস্তানকে পিছনে ফেলে শীর্ষে ভারত! জিম্বাবোয়েকে ৪-১ সিরিজ হারিয়ে রেকর্ড গিলদের

    Team India: পাকিস্তানকে পিছনে ফেলে শীর্ষে ভারত! জিম্বাবোয়েকে ৪-১ সিরিজ হারিয়ে রেকর্ড গিলদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিদেশের মাটিতে আয়োজক দেশের বিরুদ্ধে সর্বাধিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের নজির গড়ল ভারত (Team India)। এক্ষেত্রে পাকিস্তানকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করল টিম ইন্ডিয়া। জিম্বাবোয়ের (India vs Zimbabwe) বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। রবিবারের জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচটা ছিল ভারতের কাছে নিয়মরক্ষার। সেই নিয়মরক্ষার ম্যাচেও ভারত শেষ হাসি হাসল। জিম্বাবোয়েকে হারাল ৪২ রানে। 

    ভারতের নজির (Team India)

    এতদিন বিদেশে, আয়োজক দেশের বিপক্ষে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের নজির ছিল পাকিস্তানের। ৫০টি ম্যাচ জিতেছিল প্রতিবেশীরা। কিন্তু জিম্বাবোয়ে সফরে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ জিতে এক্ষেত্রে ৫১টি ম্যাচ জয়ের নজির গড়ল ভারত (Team India)। আয়োজক দেশের বিরুদ্ধে ৩৯টি ম্যাচ জিতে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

    ভবিষ্যৎ সুরক্ষিত (Team India)

    হারের আশঙ্কা দিয়ে জিম্বাবোয়ে  সফর শুরু করেছিল ভারত। ব্যাটিং ফ্লপ শোয়ে সমালোচনার মুখে পড়ে যায় শুভমান গিলের ইয়াং ব্রিগেড। চাপ সামলে বাকি চার ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন। তারুণ্যের তেজে জিম্বাবোয়েকে উড়িয়ে দিয়ে গিলরা বুঝিয়ে দিলেন বিশ্ব জয়ের মঞ্চে দাঁড়িয়ে কিং কোহলি ঠিকই বলেছেন। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিতই। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা-একাধিক জায়গা পূরণের দৌড়টা যে আকর্ষণীয় হতে চলেছে তা পরিষ্কার। ২৭ জুলাই থেকে ভারতের পরবর্তী সিরিজ। শ্রীলঙ্কা সফরে সাদা বলের ফর্ম্যাটে জোড়া সিরিজ। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের পাশে কে বা কারা জায়গা করে নেন, সেটাই দেখার। 

    ম্যাচ আপডেট

    জয়ের হ্যাটট্রিকে শনিবারই সিরিজ জয় নিশ্চিত করে নেয় তরুণ ভারত (India vs Zimbabwe)। রবিবার জয়ের মেজাজেই সফরে ইতি টানল টিম ইন্ডিয়া। মুকেশ কুমারের বলে রিচার্ড এনগারাভার উইকেট ছিটকে যেতেই ৪-১ ব্যবধানে সিরিজ জয় সম্পন্ন হয় ‘মেন ইন ব্লু’-র। ভারতের ১৬৭/৬ স্কোরের জবাবে ১২৫ রানেই শেষ প্রতিপক্ষ। বল হাতে প্রতিপক্ষকে ১২৫ রানে গুটিয়ে দেওয়ার কারিগর মুকেশ কুমার। ৪ ওভারে ২২ রান দিয়ে ৪ টি উইকেট নেন তিনি। টি২০ কেরিয়ারের এখনও পর্যন্ত সেরা পারফরম্যান্স বাংলা রনজি ট্রফি দলের পেস তারকার। প্রথম স্পেলেই জিম্বাবোয়েকে চাপে ফেলে দিয়েছিলেন মুকেশ। শেষ স্পেলেও তা বজায় রেখে বাজিমাত। ব্যাটিংয়ের পর বোলিং-সাফল্যের সুবাদে এদিন অবশ্য ম্যাচের সেরা হন শিবম দুবে। সিরিজ সেরার পুরস্কার জেতেন ওয়াশিংটন সুন্দর।

    ভারতের লেজেন্ডদের কাছেও হার পাকিস্তানের

    ভারতের লেজেন্ডদের হাতেও বধ পাকিস্তান, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপের শিরোপা জিতে ইতিহাস যুবিদের। সম্প্রতি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। তার রেশ এখনও ফুরিয়ে যায়নি। তার মধ্যেই ফের ক্রিকেটে বিশ্বজয়ের স্বাদ। শনিবার বার্মিংহ্যামে পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলকে দাপটের সঙ্গে হারিয়ে কিংবদন্তিদের বিশ্বচ্যাম্পিয়নশিপের খেতাব জিতে নেয় ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল। লিগের ম্যাচে এই পাকিস্তানের কাছেই হারের মুখ দেখতে হয়েছিল যুবরাজ সিংদের। সেদিক থেকে লেজেন্ডস লিগের খেতাবি লড়াইয়ে শাহিদ আফ্রিদিদের ৫ উইকেটে হারিয়ে ভারতীয় দল হিসাব সুদে-আসলে মিটিয়ে নিল বলা যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Cooch Behar: বাড়িতে তৃণমূলের ঝান্ডা পুঁতে বিজেপি কর্মীদের সামাজিক বয়কটের ডাক! শোরগোল

    Cooch Behar: বাড়িতে তৃণমূলের ঝান্ডা পুঁতে বিজেপি কর্মীদের সামাজিক বয়কটের ডাক! শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: কেবল মাত্র বিজেপি করার অপরাধে বাড়িতে এসে ঝান্ডা লাগিয়ে সামাজিক বয়কটের ডাক দিল তৃণমূল। এই রাজ্যে বিজেপি করাটাই যেন একটা বড় অন্যায় হয়ে দাঁড়িয়েছে, ঠিক এমনটাই বক্তব্য ওঁই বিজেপি কর্মীদের। লোকসভার নির্বাচনের পর জেলায় জেলায় ভোটপরবর্তী হিংসা এখনও অব্যাহত। এই ঘটনা ঘটেছে কোচবিহারের (Cooch Behar) তুফানগঞ্জ-১ ব্লকের চিলাখানা-১ গ্রামপঞ্চায়েতের ৭/৭১ নম্বর বুথের জায়গির চিড়িয়াখান এলাকায়। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

    নাপিত, ধোপা এবং বাজার বন্ধ করা হয়েছে (Cooch Behar)!

    নির্যাতনের শিকার বিজেপি কর্মী জাকির হোসেন বলেছেন, “আমি বিজেপি করি, একই ভাবে আমাদের পাশাপাশি এই ৫টি বাড়ি বিজেপিকে ভোট দিয়েছিল। আমাদের দল হেরে গিয়েছে। অপরে জমি নিয়ে একটি পুরনো বিবাদ ছিল, তাকে ঘিরে বার বার তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছিল। পাল্টা আমরা পুলিশের কাছে এফআইআর করি। কিন্তু রবিবার নতুন করে অশান্তি তৈরি করেছে ওরা। তাদের নির্দেশ তৃণমূল পার্টি অফিসে যেতে হবে। না হলে খারাপ হবে। আমার বাড়ির (Cooch Behar) লোকেরা ভিডিও করেছে, সেই সঙ্গে হুমকি দিয়ে বলেছে, ভিডিও বাইরে গেলে খুব খারাপ হবে। আমাদের সামাজিক বয়কটের ডাক দিয়ে গিয়েছে।” এলাকার আরও এক বাসিন্দা হাফিজুল হক, তিনিও বিজেপি সমর্থক। তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক হিংসা সম্পর্কে বলেছেন, “পুরনো একটি মামলা তুলে নেওয়ার জন্য প্রায় প্রায় হুমকি দেওয়া হতো আমাদের। রবিবার বাড়িতে এসে স্থানীয় তৃণমূল নেতারা ঝান্ডা লাগিয়ে দিয়েছে। নাপিত, ধোপা এবং বাজার বন্ধ বলে গিয়েছে। বিজেপি কারার জন্য এই ভাবে সামাজিক বহিষ্কার (Social Boycott) করার ডাক দিয়ে গিয়েছে।”

    আরও পড়ুনঃ লাইনের ধারে পাঁচিল তুলছে রেল! হাওড়া-বর্ধমান কর্ড লাইনে যাত্রী সুরক্ষায় অভিনব উদ্যোগ

    তৃণমূলের বক্তব্য পারিবারিক বিবাদ!

    জেলা (Cooch Behar) তৃণমূলের পক্ষ থেকে পার্থপ্রতিম রায় বলেছেন, “এই ধরনের ঘটনার সঙ্গে তৃণমূল কোনও ভাবেই যুক্ত নয়। সামাজিক বয়কটের (Social Boycott) ঘটনাকে তৃণমূল কোনও মতেই অনুমোদন করে না। কারা এমন ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে হবে। দুই পরিবারের পারিবারিক বিবাদ আর তাকে কেন্দ্র করে দলীয় পতাকা ব্যবহার করা হয়েছে। প্রশাসনকে বলব ঘটনার তদন্ত করতে। তবে দলীয় পতাকার অপব্যবহার করা যাবে না।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kolkata ISKCON: “জগন্নাথের আশীর্বাদে প্রাণে বেঁচেছেন ট্রাম্প”, বলছেন কলকাতার ইসকন কর্তা

    Kolkata ISKCON: “জগন্নাথের আশীর্বাদে প্রাণে বেঁচেছেন ট্রাম্প”, বলছেন কলকাতার ইসকন কর্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সভা চলাকালীন তাঁর ওপর হামলা চালায় বছর কুড়ির এক তরুণ। গুলি বেরিয়ে যায় ট্রাম্পের কান ঘেঁষে। ট্রাম্প প্রাণে বেঁচে গেলেও, তাঁর রক্ষীদের ছোড়া গুলিতে হত হয়েছেন ওই (Kolkata ISKCON) তরুণ।

    ‘ঈশ্বরের আশীর্বাদ’ (Kolkata ISKCON)

    তারপরেও ট্রাম্প ছিলেন অকুতোভয়। মুক্তিবদ্ধ হাত তুলে অভিবাদন জানিয়েছেন জনতাকে। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের ছবি পোস্ট করেছেন ম্যাট ওয়ালিস নামে এক ব্যক্তি। তাঁর মতে, ট্রাম্পের এই যে অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া, এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। আততায়ীর ছোড়া গুলিতে জীবনহানির আশঙ্কা ছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। তবে বরাত জোরে তিনি যে বেঁচে গিয়েছেন, এটাই ঈশ্বরের আশীর্বাদ।

    ট্রাম্পের অবদান

    প্রাণঘাতী হামলা থেকে ট্রাম্পের প্রাণে বেঁচে যাওয়াটাকে ঈশ্বরের অবদান বলে দেখছেন কলকাতা ইসকনের (Kolkata ISKCON) ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসও। তিনিও সহমত পোষণ করেন ওয়ালিসের সঙ্গে।এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “৪৮ বছর আগে ডোনাল্ড ট্রাম্প জগন্নাথের রথ তৈরির জন্য মুফতে জায়গা দিয়েছিলেন। আর আজ সবাই যখন জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন করছেন, তখন ট্রাম্পের ওপর হামলা চালানো হল। এবং জগন্নাথদেব রক্ষা করলেন তাঁকে।”

    আরও পড়ুন: এক্স হ্যান্ডেলে রেকর্ড, মোদির অনুগামীর সংখ্যা ছাড়াল ১০ কোটির চৌকাঠ

    স্মৃতির পাতা উল্টে রাধারমণ ফিরে গেলেন ১৯৭৬ সালে। মার্কিন মুলুকে প্রথমবার রথযাত্র উৎসবের উদযোগ চলছে। রথ কোথায় তৈরি করা হবে, তা নিয়ে ইসকনের কর্তারা যখন ধন্দে, তখনই প্রায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন ট্রাম্প। তিনি বলেন, “আমরা তখন নিউইয়র্ক শহরের ধনী ব্যক্তিদের কাছে তাঁদের ফার্ম হাউসে রথ বনানোর জন্য অনুনয় বিনয় করছি। কেউ আমাদের জায়গা দিচ্ছেন না। জায়গার খোঁজে আমরা যখন হন্যে হচ্ছি, তখনই একদিন আমরা গেলাম ট্রাম্পের কাছে। সব শুনে তাঁর সেক্রেটারি বললেন, ওঁর সঙ্গে দেখা করে অনুরোধ জানাতে পারেন। তবে তাতে কাজ হবে না। আমাদের ওখানকার লোকজন ট্রাম্পের সেক্রেটারির হাতেই তাঁর জন্য নিয়ে যাওয়া মহাপ্রসাদ তুলে দিয়ে এসেছিলাম।”

    রাধারমণ বলেন, “এর কয়েক দিন পরেই এসেছিল ট্রাম্পের সই করা চিঠি। তার পরেই তাঁর একটি ফার্ম হাউসে শুরু হয় রথ তৈরির কাজ। মার্কিন মুলুকে সেই প্রথম গড়ায় রথের চাকা।” তিনি বলেন, “ন’দিন ধরে চলছে জগন্নাথের রথযাত্রা উৎসব। এই সময় অল্পের জন্য ট্রাম্পের (Donald Trump) মৃত্যুর হাত এড়িয়ে যাওয়াটা জগন্নাথদেবের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয় (Kolkata ISKCON)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share