Tag: Madhyom

Madhyom

  • IT Raid: শহরের এক ডজন জায়গায় আয়কর হানা! ভোটের আবহে উদ্ধার টাকার পাহাড়

    IT Raid: শহরের এক ডজন জায়গায় আয়কর হানা! ভোটের আবহে উদ্ধার টাকার পাহাড়

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের আবহে (Lok Sabha Elections 2024) আবারও শহরে (Kolkata) উদ্ধার টাকার পাহাড়। গত আড়াই দিন ধরে শহরে চলছে আয়কর তল্লাশি। প্রায় ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে তিনটি বিজ্ঞাপন সংস্থার দফতর ও তার মালিকদের বাড়িতে তল্লাশি (IT Raid) চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় এক কোটি টাকার নগদ। 

    শহরের ১২ জায়গায় চলল তল্লাশি (IT Raid)

    বৃহস্পতিবার সকালে খবর পাওয়া যায় শহরে (Kolkata) আয়কর দফতরের তল্লাশি অভিযান শুরু হয়েছে। কলকাতার প্রায় ১২টি জায়গায় এই তল্লাশি চলছে বলে খবর। ধর্মতলা, গড়িয়াহাট সহ একাধিক জায়গায় হানা দেয় আয়কর দফতর। মূলত ব্যবসায়ীদের অফিসেই এই তল্লাশি অভিযান চলে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুটি অফিসে তল্লাশি চালানোর সময় ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। হিসাব বহির্ভূত এই টাকা আপাতত বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর। জানা গিয়েছে তিনটি বিজ্ঞাপন সংস্থার মধ্যে শুধুমাত্র একটি বিজ্ঞাপন সংস্থার দফতর থেকেই উদ্ধার হয়েছে নগদ ৫৫ লক্ষ টাকা। 

    আরও পড়ুন: প্রকাশ্যে গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী, ‘‘কাপুরুষোচিত কাজ’’, প্রতিক্রিয়া মোদির

    নির্বাচন কমিশনের নজরদারি 

    উল্লেখ্য, আগামী ১ জুন সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতায় (Kolkata)। ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। আর এরই মধ্যে শহর (kolkata) থেকে আয়কর দফতরের তৎপরতায় (IT Raid) উদ্ধার হল এতগুলো টাকা। এমনিতেই রাজ্যে নির্বাচন বিধি লাগু থাকায়, টাকার লেনদেনের ওপর নজর রাখছে নির্বাচন কমিশনও। ভোটে যাতে কোনও ভাবেই অর্থশক্তি কায়েম না হয়, তার জন্য সবসময় কড়া নজরদারি চালাচ্ছে কমিশন। তবে কী কারণে এত পরিমাণ টাকা বাড়িতে রাখা হয়েছিল, তা নিয়ে তদন্ত চালাচ্ছেন আয়কর বিভাগের আধিকারিকরা। 

    প্রসঙ্গত, মাস খানেক আগেই কলকাতার নামী ছাতু ব্যবসায়ীর বাড়িতে আয়কর আধিকারিকরা তল্লাশি (IT Raid) চালান। ভোটের মুখে উদ্ধার হয়েছিল ৫৮ লক্ষ টাকা। পাশাপাশি বড়বাজার, ধর্মতলা চত্বর থেকেও টাকা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। স্বাভাবিকভাবেই ভোটের আগে বিপুল টাকা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Team India: কেকেআর ছাড়ছেন গম্ভীর! ভাসছে নানা নাম, রাহুল পরবর্তী জমানায় টিম ইন্ডিয়ার কোচ কে?

    Team India: কেকেআর ছাড়ছেন গম্ভীর! ভাসছে নানা নাম, রাহুল পরবর্তী জমানায় টিম ইন্ডিয়ার কোচ কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটে (Team India) এখন ঘটনার ঘনঘটা। চলছে আইপিএল, তারপরই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে একটি প্রশ্ন। রাহুল দ্রাবিড়ের পরে টিম ইন্ডিয়ার কোচিংয়ের দায়িত্ব কার হাতে যাবে? প্রতিদিনই ভেসে উঠছে নতুন নাম। বিসিসিআইয়ের নির্দেশিকা অনুযায়ী, ভারতীয় দলের হেড কোচ হওয়ার জন্য আবেদন করতে হবে ২৭ মে-র মধ্যে। ফলে রাহুল দ্রাবিড়ও আবেদন করতে পারেন। কিন্তু তিনি সম্ভবত আর থাকতে চাইছেন না। ব্যক্তিগত কারণে আর রোহিতদের কোচিং করানো তাঁর পক্ষে সম্ভব হবে না বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছে দ্রাবিড়।

    বিদেশি কোচ

    ভারতীয় দলে (Team India) বিদেশি কোচ শেষ ছিলেন ডানকান ফ্লেচার। ২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনাল থেকে বিদায় নিতেই শেষ হয় ফ্লেচার-জমানা। গ্রেগ চ্যাপেল অধ্যায়ের পর ভারতীয় দলে বিদেশি কোচ নিয়োগ নিয়ে খুঁতখুঁতানি ছিল। কিন্তু তা কেটে যায় গ্যারি কার্স্টেনের নিয়োগে। কার্স্টেনের কোচিংয়ে ভারত ২০১১ সালের বিশ্বকাপ জিতেছিল। তাই ফের বিদেশি কোচ নিয়োগ করতে পারে বিসিসিআই। মেন ইন ব্লুর হেডস্যর হতে পারেন মাহেলা জয়বর্ধনে। আপাতত মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। কিন্তু ভারতীয় দলের কোচ হতে চাইলে তাঁকে ছেড়ে দেবে মুম্বই ম্যানেজেমেন্ট। চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) এবং দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং নাকি ভারতীয় দলের কোচিং করাতে চেয়েছেন। বোর্ড নাকি আগ্রহ প্রকাশ করেছে তাঁদের নিয়ে।  কোচ হওয়ার দৌড়ে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গারও। কথা হয়েছে টম মুডির সঙ্গেও। মুডির কোচিংয়ে ২০০৭ বিশ্বকাপ ফাইনাল খেলেছিল শ্রীলঙ্কা। তিনি পরবর্তীকালে শ্রীলঙ্কার ডিরেক্টর অব ক্রিকেট হন। ২০১৬ সালে তাঁর কোচিংয়ে আইপিএল খেতাব জেতে সানরাইজার্স হায়দরাবাদ। 

    দেশের প্রতিভায় ভরসা

    এনসিএ-র ডিরেক্টরের পদে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। ভারতীয় দলের (Team India)পাশাপাশি ভারতীয় এ দলের কোচের দায়িত্ব সামলেছেন। বয়সভিত্তিক ক্রিকেটারদের চেনেন হাতের তালুর মতো। ফলে লক্ষ্মণ আবেদন করলে তিনিও হতে পারেন দ্রাবিড়ের যোগ্য উত্তরসূরী। প্রথম থেকে মনে হয়েছিল লক্ষ্মণই কোহলিদের দায়িত্ব নেবেন কিন্তু শোনা যাচ্ছে তিনি নাকি এই পদে বসতে রাজি নন। ফের ভারতীয় দলের কোচের ভূমিকায় দেখা যেতে পারে রবি শাস্ত্রীকে। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া এক সাক্ষাতকারে শাস্ত্রী বলেছেন, ‘‘ভারতীয় দলের কোচ হিসেবে প্রায় সাত বছর দায়িত্ব সামলেছি। ভবিষ্যতে কী হবে তা কেউ আগে থেকে বলতে পারবে না। পরবর্তী সময়ে কেমন পরিস্থিতি তৈরি হবে, তাতে আমি কোনও ভাবে জড়িয়ে পড়ব কি না, তা এখনই বলা সম্ভব নয়।’’ শাস্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তিনি নিজে আর টিম ইন্ডিয়ার কোচ হতে আগ্রহী নন। তবে পরিস্থিতি যদি তাঁকে আবার সেই দায়িত্ব ফিরিয়ে দেয়, তা হলে তিনি না করবেন না। দেশের স্বার্থে কাজটা আবার করতে চান শাস্ত্রী।

    আরও পড়ুন: যুবভারতীতে শেষ ম্যাচ, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা অধিনায়ক সুনীল ছেত্রীর

    গম্ভীরে আস্থা

    সূত্রের খবর, বিশ্বকাপের আগেই নাকি কেকেআরের (Kolkata Knight Riders) মেন্টরশিপ থেকে ইস্তফা দিতে চলেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কেন? জল্পনা তুঙ্গে। ভারতীয় দলের আগামী কোচ হিসেবে উঠে আসছে গৌতম গম্ভীরের নাম। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার, এবং আইপিএলের সফল অধিনায়ক এবার টিম ইন্ডিয়ার কোচিং করতে পারেন। অভিজ্ঞতাও তো তার কম নেই, বিগত ১ দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে বড় সফলতা এনেছেন গোতি। কোচ হিসেবে না থাকলেও মেন্টরের দায়িত্বে দারুণ কাজ করে চলেছেন গম্ভীর। প্রথমে লখনউ সুপার জায়ান্টস, এরপর তো কলকাতা নাইট রাইডার্সে এসে সেখানের হাল হকিকতই বদলে দিয়েছেন। চলতি মরশুমে কলকাতা রয়েছে লীগ টেবিলের শীর্ষে এবং তার পিছনে যে গম্ভীরেরই হাত রয়েছে এটা স্বীকার না করে উপায় কোথায়!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ED: মামলা চললে পিএমএলএতে অভিযুক্তকে গ্রেফতার করা যাবে না, ‘সুপ্রিম’ নির্দেশ

    ED: মামলা চললে পিএমএলএতে অভিযুক্তকে গ্রেফতার করা যাবে না, ‘সুপ্রিম’ নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডির (ED) পায়ে বেড়ি পরাল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালতের নির্দেশ, বিশেষ আদালতে বিচারাধীন বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন মামলার ১৯ নম্বর ধারায় অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে না ইডি। তেমন কোনও অভিযু্ক্তকে হেফাজতে রাখতে চাইলে সংশ্লিষ্ট বিশেষ আদালতে আবেদন করতে হবে ইডিকে।

    ডিভিশন বেঞ্চের নির্দেশ (ED)

    এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চের নির্দেশ, ‘যদি একজন অভিযুক্ত সমনে সাড়া দিয়ে আদালতে হাজির হন, তবে তাঁকে গ্রেফতার করতে হলে ইডিকে অবশ্যই সংশ্লিষ্ট আদালতেই আবেদন করতে হবে। আদালতের অনুমতি ছাড়া হাজিরা দেওয়া অভিযুক্তকে হেফাজতে নিতে পারবে না ইডি (ED)’। ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, পিএমএলএ মামলায় অভিযুক্ত যদি সমন মেনে আদালতে হাজিরা দেন, তবে তাঁর আদালাভাবে জামিনের আবেদন করার কোনও প্রয়োজন নেই।

    কী বলল আদালত?

    আদালত জানিয়েছে, এই আইনের ৪৫ নম্বর ধারা অনুযায়ী জামিন পাওয়া অত্যন্ত কঠিন। কারণ এক্ষেত্রে বিচারককে ধরে নিতে হয়, অভিযুক্ত এই অপরাধ করেননি এবং ভবিষ্যতেও এই ধরনের অপরাধ করবেন না। যা অত্যন্ত কঠিন একটি বিষয়। প্রসঙ্গত, জনৈক তারসেম লাল বনাম ইডি মামলায় এমন রায় দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।

    আর পড়ুন: ‘‘এমন নেতার প্রয়োজন’’, মোদিকে সমর্থন উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের

    রায়ে বলা হয়েছে, সংশ্লিষ্ট আইনের ৪৪ নম্বর ধারায় কোনও একটি অভিযোগের ভিত্তিতে পিএমএলএ-র ধারা ৪ এর অধীনে শাস্তিযোগ্য অপরাধের স্বীকৃতি নেওয়ার পরে অভিযুক্ত হিসেবে দেখানো ব্যক্তিকে ১৯ নম্বর ধারায় গ্রেফতার করার ক্ষমতা ইডির নেই। শীর্ষ আদালত আরও জানিয়েছে, অভিযোগ দায়ের না হওয়া পর্যন্ত ইডি যদি অভিযুক্তকে গ্রেফতার না করে থাকে, তবে বিশেষ আদালত মামলায় স্বীকৃতি নেওয়ার সময় অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করতে পারবে, ওয়ারেন্ট নয়। আসামি জামিনে থাকলেও, সমন জারি করতে হবে (ED)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Medicine Price: দাম কমছে অ্যান্টিবায়োটিক-ভিটামিন ওষুধের? স্বস্তিতে ডায়াবেটিস, হার্ট, সুগারের রোগীরা

    Medicine Price: দাম কমছে অ্যান্টিবায়োটিক-ভিটামিন ওষুধের? স্বস্তিতে ডায়াবেটিস, হার্ট, সুগারের রোগীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মধ্য়েই বেশ কিছু রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত ওষুধের দাম (Medicine Price) কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। কেন্দ্র সরকার মোট ৪১টি ওষুধ ও ৬টি ফর্মুলেশনের দাম বেঁধে দিয়েছে।  যার মধ্যে রয়েছে ডায়াবেটিস, হৃদযন্ত্র, লিভার, ছোঁয়াচে রোগ, অ্যালার্জি, অ্যান্টাসিড, অ্য়ান্টিবায়োটিক ও মাল্টিভিটামিন মেডিসিন। এছাড়াও দাম কমবে বেশ কিছু পেইন কিলার বা ব্যথা উপশমের ওষুধের।

    কী সিদ্ধান্ত  নেওয়া হয়েছে

    ন্যাশনাল ফার্মাসিইউটিক্যাল প্রাইসিং অথরিটির ১৪৩তম বৈঠকে ওষুধের দাম (Medicine Price) কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সারা ভারতে ওষুধের দাম (Medicine Rate Cut) নিয়ন্ত্রণ করে থাকে সরকারের অধীনস্থ এই সংস্থা। তাদের বৈঠকে ৪১টি ওষুধ ও ৬টি ফর্মুলার দাম বেঁধে দেওয়া হয়েছে।  এই মর্মে একটি গেজেট বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে এনপিপিএ-র (NPPA)তরফে। সেখানে ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলিকে অবিলম্বে ডিলারদের এই সংক্রান্ত বিস্তারিত তথ্য় দিতে বলা হয়েছে। এছাড়াও ওষুধের দামের উপর জিএসটি নিয়ে বিজ্ঞপ্তিতে কড়া নির্দেশ দিয়েছে এনপিপিএ। বলা হয়েছে, ফার্মা কোম্পানি ওষুধের দামের উপর জিএসটি তখনই নিতে পারবে যদি সংস্থাটি এই কর সম্পূর্ণভাবে পরিশোধ করে থাকে। সেটা না হলে ক্রেতাকে জিএসটিতে ছাড় দিতে হবে তাঁদের।

    আরও পড়ুন: যুবভারতীতে শেষ ম্যাচ, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা অধিনায়ক সুনীল ছেত্রীর

    কাদের স্বস্তি

    সরকারের এই সিদ্ধান্তের ফলে ইনসুলিন সহ অন্যান্য ওষুধের দাম ((Medicine Price) কমায়, স্বস্তি পাবেন সাধারণ মানুষ। জীবনদায়ী এইসব ওষুধ এবার সস্তায় মিলবে। এখন সারা দেশে ১০ কোটিরও বেশি ডায়াবেটিসের রোগী আছেন। ওষুধ সস্তা হওয়ায় তাঁরা একটু নিস্তার পাবেন। এই বছর ফেব্রুয়ারি মাসেও ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বেশ কিছু ওষুধের দাম কমিয়েছিল। ডায়াবেটিস এবং হাইপারটেনশন সহ ৬৯টি ওষুধের দাম (Medicine Rate Cut) কমানো হয়েছিল। এমনকী এই সমস্ত ৬৯টি ওষুধের ফর্মুলেশনের দামও বেঁধে দিয়েছিল সরকারের অধীনস্থ এই সংস্থা। এছাড়াও আরও ৩১টি ফর্মুলেশনের দাম কমিয়েছিল সরকার। এবার এই তালিকায় জুড়ে গেল আরও ৪১টি ওষুধের নাম। আম জনতার একটা বড় অংশকে নিত্যদিন খেতে হয় মাল্টিভিটামিন, অ্য়ান্টিবায়োটিক, অ্যালার্জি, ইনফেকশান, সুগার, কোলেস্টরেল, লিভার, হার্ট ও পেইন কিলারের মতো ওষুধ। এই আবহে ওষুধের দাম কমায় মধ্যবিত্তর মুখে হাসি ফুটেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sikkim History: ১৯৭৫ সালে আজকের দিনে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল সিকিম, এর নেপথ্যে ছিল যে কারণ…

    Sikkim History: ১৯৭৫ সালে আজকের দিনে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল সিকিম, এর নেপথ্যে ছিল যে কারণ…

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৯৭৫ সালের ১৬ মে রাজনৈতিক টানপোড়েনের শেষে উত্তর-পূর্বের এই রাজ্যটি ভারতের অন্তর্ভুক্ত হয়। চিনের আক্রমণ থেকে রাজ্যবাসীকে বাঁচাতে সিকিমের তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের অন্তর্ভুক্তি প্রার্থনা করে। সংবিধানে সংশোধন এনে সিকিমকে (Sikkim) ভারতের ২২তম রাজ্যে পরিণত করা হয়। কিন্তু কীভাবে সিকিম ভারতের (Sikkim History) অন্তর্ভুক্ত হল দেখে নিন এক নজরে।

    সিকিমের ইতিহাস (Sikkim History)

    অতীতে সিকিমে নামগ্যাল পরিবারের শাসক ছিল। স্থানীয় রাজাকে সিকিমে চোগিয়াল বলা হত। সিকিমে সাংস্কৃতিকভাবে তিব্বতি বৌদ্ধ ধারার প্রভাব ছিল। একসময় সিকিমের লড়াকু চোগিয়ালরা নেপাল ও তিব্বতের কিছু অংশ দখল করে নিয়েছিল। তাঁদের রাজত্ব ছিল চুম্বি ভ্যালি পর্যন্ত। কিন্তু ব্রিটিশরা (East India Company) তাঁদের ক্ষমতা খর্ব করে দেয়। ১৮ শতকের মাঝামাঝি প্রায় এক লক্ষ আশি হাজার নেপালি সিকিমে চলে আসে। ব্যাপক অনুপ্রবেশের ফলে সিকিমে নেপালের প্রভাব বিস্তার হয়। নেপালের আক্রমণের ফলে সিকিমের রাজ্য অনেকটা ছোট হয়ে যায়। ব্রিটিশদের সঙ্গে নরমে গরমে সম্পর্ক ছিল সিকিমের রাজাদের। তেতালিয়া চুক্তির পর ব্রিটিশদের দার্জিলিং হস্তান্তর করে দেওয়ায় তাঁদের সম্পর্কে স্থিতাবস্থা আসে।

    স্বাধীনতার পর ভারত-সিকিম সম্পর্ক

    সিকিম ছিল ব্রিটিশদের প্রটেক্টরেট রাজ্য। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার পর সেই দায়িত্ব স্বাধীন ভারত সরকারের কাঁধে বর্তায়। চিনের তিব্বত দখল ও ভারতের উপর আক্রমণের পর সিকিম বুঝতে পারে এবার তাঁদের পালা। ষাটের দশকে সিকিমে রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু হয়। স্থানীয় জনতা গণতন্ত্রের দাবি তোলে। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন সেখানকার প্রভাবশালী রাজনৈতিক নেতা কাজি লেন্দুপ দর্জি। ১৯৬৩ সালে স্থানীয় রাজা থাসি নামগেয়ালের মৃত্যুর পর রাজা হন পলডেন নামগেয়াল। এর দশ বছর পর ১৯৭৩ সালে সিকিমে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে রাজ পরিবার বিপুল ভোটে জয়যুক্ত হয়। কিন্তু আন্দোলনকারিরা দাবি করে রাজ পরিবার ভোটে কারচুপি করেছে। ১৯৭৪ সালের সিকিমে পুনরায় ভোটাভুটি হয়। এই নির্বাচনে লেন্দুপ দর্জির দল জয়যুক্ত হয়। সিকিমের প্রধানমন্ত্রী হন তিনি।

    সিকিমের ভারতে বিলয়

    সিকিমের প্রধানমন্ত্রী হওয়ার পর লেন্দুপ দর্জি বুঝেছিলেন সিকিমকে শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে গেলে ভারতের অন্তর্ভুক্তি প্রয়োজন। সেই সময় লাল ফৌজের নজর ছিল ভারতের পূর্ব প্রান্তের রাজ্যগুলির দিকে। তিনি সংসদে সিকিমকে ভারতের রাজ্যে পরিণত করার আবেদন করেন। এমতাবস্থায় সংবিধানের ৩৬ তম সংশোধন সংশোধন এনে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়।

    আরও পড়ুন: দ্রুত বদলে যাচ্ছে তিস্তা নদীর গতিপথ, চিন্তার ভাঁজ সেচ দফতরে!

    সিকিমের বলয়ে চিনের গোঁসা

    চিন সিকিমকে (Sikkim History) দীর্ঘদিন ভারতের রাজ্য হিসেবে মর্যাদা দেয়নি। ভারতের অন্তর্ভুক্তির অনেক পর ২০০৩ সালে ভারতের রাজ্যের মর্যাদা দেয় চিনা প্রশাসন। সীমান্তে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি সাধনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করে চিনা প্রশাসন। অবশ্য এর পরেও বেশ কয়েকবার সিকিম সীমান্তে ভারত ও চিনা সেনাবাহিনী ছোটখাটো সংঘাতের সম্মুখীন হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Slovakia PM Fico: প্রকাশ্যে গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী, ‘‘কাপুরুষোচিত কাজ’’, প্রতিক্রিয়া মোদির

    Slovakia PM Fico: প্রকাশ্যে গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী, ‘‘কাপুরুষোচিত কাজ’’, প্রতিক্রিয়া মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো (Slovakia PM Fico)। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী ফিকোর গুলিবিদ্ধ হওয়ার মুহূর্ত। জানা গিয়েছে তাঁর পেটে চারটি গুলি লেগেছে। এরমধ্যে একটি গুলি সরাসরি তাঁর পাকস্থলীতে লেগেছে। ঘটনার পরেই সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, এই ঘটনায় সন্দেহভাজন এক আততায়ীকে আটক করেছে পুলিশ।   

    ঠিক কী ঘটেছিল? (Slovakia PM Fico)

    বুধবার স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিশ্লোভার ১০০ মাইল উত্তর-পূর্বে হ্যান্ডলোভা শহরে ‘হাউস অফ কালচার’ ভবনে দলীয় সমর্থকদের সঙ্গে দেখা করার কথা ছিল ফিকোর। সেই মতোই জনসংযোগ সারছিলেন তিনি। সেই সময়ই তাঁকে নিশানা করে গুলি চালায় এক হামলাকারী। ঘটনার পরেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। আপাতত চিকিৎসা চলছে তাঁর। চিকিৎসকরা আশা করছেন কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী। 

    আরও পড়ুন: রাজস্থানে উদ্ধার মহাভারত ও মৌর্য যুগের অবশিষ্টাংশ

    ফিকোর আরোগ্য কামনায় মোদি 

    অন্যদিকে বৃহস্পতিবার রবার্ট ফিকোর (Slovakia PM Fico) আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) লেখেন, ‘‘স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর উপর যেভাবে হামলা হয়েছে তাতে আমি স্তম্ভিত। আমি এই কাপুরুষোচিত ও জঘন্য কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। আমি প্রধানমন্ত্রী ফিকোর আরোগ্য কামনা করছি। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। স্লোভাকিয়ার মানুষদের প্রতি ভারতের সংহতি রয়েছে। আমরা ওঁদের পাশে রয়েছি।’’

    উল্লেখ্য, এই ঘটনার খবর পেয়েই মুলতুবি হয়ে যায় স্লোভাকিয়ার (Slovakia PM Fico) পার্লামেন্ট। আপাতত অনির্দিষ্টকালের জন্য পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকবে। তবে ঠিক কী কারণে গুলি চালানো হয়েছে, সেটার কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে আপাতত স্লোভাকিয়া (Slovakia) সরকারি অফিসের তরফে কোনও মন্তব্য করা হয়নি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SBI FD: ফিক্সড ডিপোজিটে ফের সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক, কত হল জানেন?

    SBI FD: ফিক্সড ডিপোজিটে ফের সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক, কত হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্থায়ী আমানতে ফের সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI FD)। ২ কোটি টাকা পর্যন্ত যাঁরা আমানত করবেন এবং তার চেয়েও বেশি পরিমাণ যাঁরা আমানত করবেন দুই ক্ষেত্রেই কয়েকটি প্রকল্পে সুদের হার বাড়ানো হয়েছে ৭৫ বেসিস পয়েন্ট। বুধবার থেকেই কার্যকর হয়েছে নয়া সুদের হার। স্টেট ব্যাঙ্ক সুদের হার বাড়ালেও, এখনও অন্য ব্যাঙ্কগুলি তা করেনি। উল্লখ্য যে, সাম্প্রতিক অতীতে স্টেট ব্যাঙ্ক ঋণের ক্ষেত্রে সুদের হার যতটা বাড়িয়েছে, আমানতের ক্ষেত্রে বাড়ানো হয়নি সেই হারে। এহেন আবহে মিলল খানিক স্বস্তির খবর। স্থায়ী আমানতে বাড়ল সুদের হার।

    স্থায়ী আমানত কী? (SBI FD)

    স্থায়ী আমানত হল, কোনও একজন ব্যক্তি একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যাঙ্কে যত পরিমাণ টাকা জমা রাখেন। মেয়াদ পূর্ণ হওয়ার আগে এই টাকা তোলা যায় না। স্থায়ী আমানতের মেয়াদ কিছু দিনের জন্য হতে পারে, আবার বেশ কয়েক বছরের জন্যও হতে পারে। রেগুলার সেভিংস অ্যাকান্টের চেয়ে সচরাচর স্থায়ী আমানতে সুদের হার বেশি হয়ে থাকে (SBI FD)। চড়া হারে সুদ পাওয়ার আশায় মানুষ স্থায়ী আমানত করেন। এতে বাজারগত ঝুঁকি প্রায় নেই বললেই চলে।

    কোথায়, কত বাড়ল সুদ

    ২ কোটি টাকা পর্যন্ত যাঁরা আমানত করবেন, তাঁরা যদি ৪৬ থেকে ১৭৯ দিনের মেয়াদে টাকা জমা রাখেন, সেক্ষেত্রে সুদের হার ৪.৭৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫.৫ শতাংশ। ১৮০ থেকে ২১০ দিনের স্থায়ী আমানতে সুদ ২৫ বেসিস পয়েন্ট বেড়ে হয়েছে ৬ শতাংশ। ২১১ দিন থেকে এক বছরের কম মেয়াদে সুদ বেড়েছে ২৫ বেসিস পয়েন্ট। নয়া সুদের হার দাঁড়াল ৬.২৫ শতাংশ। অবশ্য এর বেশি মেয়াদের আমানতি প্রকল্পগুলিতে সুদের হার রয়েছে একই।

    আর পড়ুন: ‘‘ওরা চাঁদে পৌঁছে গেল, সেখানে আমরা…’’, পাক সাংসদের মন্তব্য ভাইরাল

    ২ কোটি টাকার ওপর যাঁরা আমানত করবেন, তাঁদের ক্ষেত্রে ৭ থেকে ৪৫ দিনের জন্য সুদ পাবেন ৫.২৫ শতাংশ হারে (SBI FD)। ৪৬ থেকে ১৭৯ মেয়াদি আমানত প্রকল্পে যাঁরা টাকা রাখবেন, তাঁরা সুদ পাবেন ৬.২৫ শতাংশ হারে। ১৮০ থেকে ২১০ দিনের মেয়াদি আমানতে সুদের হার বেড়ে হয়েছে ৬.৬ শতাংশ। এক বছর থেকে দু’বছরের কম মেয়াদের আমানতে সুদের হার মিলবে ৭ শতাংশ হারে। আর দু’বছর থেকে তিন বছরের কম সময়ের মেয়াদি আমানতেও সুদের হার ৭ শতাংশ। প্রতিটি ক্ষেত্রেই প্রবীণ আমানতকারীরা সুদ পাবেন অতিরিক্ত .৫ শতাংশ (SBI FD)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Teesta River: দ্রুত বদলে যাচ্ছে তিস্তা নদীর গতিপথ, চিন্তার ভাঁজ সেচ দফতরে!

    Teesta River: দ্রুত বদলে যাচ্ছে তিস্তা নদীর গতিপথ, চিন্তার ভাঁজ সেচ দফতরে!

    মাধ্যম নিউজ ডেস্ক: তিস্তার গতিপথে (Teesta River) বিরাট বদল হচ্ছে। পাল্টে যাচ্ছে নদীর গতিরেখা। চিন্তার ভাঁজ পড়েছে সেচ দফতরে। গত বছর অক্টোবর মাসে উত্তরবঙ্গ এবং সিকিমে তিস্তার ভয়াবহ রূপ দেখা গিয়ে ছিল। মূলত পাহাড়ের হড়পা বানে তছনছ হয়ে গিয়েছিল গোটা এলাকা। নদীর গতিপথ বদলে যাওয়ার বিষয় নিয়ে পরিবেশ বিজ্ঞানীরা ভীষণ ভাবে আশঙ্কাগ্রস্থ হয়ে পড়েছেন।

    রিভার রিসার্চ ইনস্টিটিউট সূত্রে খবর

    উত্তরবঙ্গের লাইফ লাইন হল তিস্তা নন্দী (Teesta River)। নদীর গতিপথ বদলে যাচ্ছে প্রতিবছর। বর্ষার জলে আরও প্রভাব ফেলবে তিস্তার নন্দী সংলগ্ন এলাকাগুলিতে। রিভার রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে বলা হয়েছে, নদীর গতিপথ নিয়ে সমীক্ষা করা হয়েছে। নদীপথ অনেক জায়গায় সরে গিয়েছে। কোথাও চওড়া আবার কোথাও সরু হয়ে গিয়েছে। এই রিপোর্ট চূড়ান্ত ভাবে দেবে সেচ দফতর। এরপর সেই ভাবেই ব্যবস্থা গ্রহণ করবে সেচ দফতর। বন্যা নিয়ন্ত্রণ এই ভাবেই করা হবে বলে জানা গিয়েছে।

    ২৮ কোটি টাকা ব্যায়ে শুরু কাজ

    প্রত্যেক বছর বর্ষা এলে তিস্তা (Teesta River) নিচু এলাকায় ঢুকে যাচ্ছে। প্রাথমিকভাবে সেচ দফতর ২৮ কোটি টাকা ব্যয় করে প্রাথমিক ভাবে কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে। একাধিক জায়গায় বন্যা রোধে স্পার তৈরি করা হয়েছে। সেবক থেকে সমতল এলাকায় বয়ে গিয়েছে এই তিস্তা। পাথুরে জমির উপর থেকে তিস্তার গতি বদলে যাচ্ছে।

    আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুর জেলার ১৩ জন শিক্ষক-শিক্ষাকর্মীকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই

    জীবন-জীবীকা নির্ভর করে আছে নদীর উপর

    অপর দিকে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখা গিয়েছে তিস্তার (Teesta River) গতি বদলে যাচ্ছে। উত্তরবঙ্গের একাধিক জায়গায় মানুষের জনজীবনের উপর তিস্তা বিরাট প্রভাব ফেলেছে, তাই নদীর গতিপথের উপর জীবন-জীবীকা নির্ভর করে রয়েছে অনেক মানুষের। আবার রাজ্যের সেতু দফতর নদীর গতিপথ বদলে যাওয়ার ছবি দেখে অবাক হয়ে গিয়েছে। ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্রের সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে। গত বছর মেঘভাঙা বৃষ্টিতে জোয়ারে ভেসে গিয়েছিল তিস্তার জল। সিকিমের লোনাক হ্রদ জলের স্রোতে ভেসে গিয়েছিল। ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছিল, ৭৭ জন নিখোঁজ ছিলেন। একই ভাবে ৮৮০০০ মানুষ সরাসরি প্রভাবিত হয়েছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Balurghat: ভোটের আবহে বালি পাচারে নাম জড়াল তৃণমূলের উপ প্রধানের, শোরগোল

    Balurghat: ভোটের আবহে বালি পাচারে নাম জড়াল তৃণমূলের উপ প্রধানের, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনও লোকসভা ভোটের তিনটি দফা বাকি। তার মধ্যেই বালি পাচারের সঙ্গে নাম জড়াল তৃণমূল নেতার। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট (Balurghat) লোকসভার কুশমণ্ডিতে। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী অভিযোগ? (Balurghat)

    গঙ্গারামপুর ব্লকের পর অবৈধ বালি পাচারের বিরুদ্ধে অভিযানে নেমেছে কুশমণ্ডি ব্লক (Balurghat) ভূমি ও ভূমি সংস্কার দফতরও। সহযোগিতায় রয়েছে কুশমণ্ডি থানার পুলিশ। টাঙন নদী থেকে অবৈধভাবে বালি তোলার সময় একটি আর্থমুভার আটক করে পুলিশ ও ভূমি সংস্কার দফতর। তাতেই নাম জড়িয়েছে তৃণমূল নেতার। যে আর্থমুভারটি আটক করা হয়েছে তাঁর মালিক বংশীহারী ব্লকের তৃণমূল পরিচালিত এলাহাবাদ পঞ্চায়েতের উপপ্রধান আতাউর রহমান। ওই মেশিনটি লিজ নিয়ে তিনি অবৈধভাবে নদী থেকে বালি তুলছিলেন। ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক প্রীতম দাস শর্মা বলেন, ‘ কালিকামরা গ্রামে টাঙন নদীর ঘাট থেকে অবৈধভাবে বালি পাচার করার খবর আসে। কুশমণ্ডি থানার পুলিশকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ সেখানে যৌথ অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় একটি আর্থমুভার। ওই মেশিনের মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।’ কালিকামরা গ্রামের বেশকিছু বাসিন্দার অভিযোগ, গত এক সপ্তাহ ধরে নদী থেকে অবৈধভাবে বালি তুলছিলেন একজন ঠিকাদার। বাধা দেওয়ার চেষ্টা করলে প্রতিবাদীদের হুমকি দেওয়া হত। এর পিছনে শাসকদলেরই মদত রয়েছে।

    আরও পড়ুন: সন্দেশখালিতে রাতের অন্ধকারে আন্দোলনকারী মহিলাকে বাড়ি থেকে অপহরণের চেষ্টা !

    বালি পাচারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি দিল বিজেপি

    এনিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা আতাউর রহমানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সাফ জানিয়ে দিয়েছেন, অবৈধভাবে নদীর বালি পাচার বন্ধ করতে প্রশাসন যে পদক্ষেপ নিচ্ছে আমরা তাকে সমর্থন জানাচ্ছি। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।’ বিজেপির জেলার সাধারণ সম্পাদক তাপস রায় বলেন, তৃণমূল দলটাই চোর। বালি পাচার করে ওদের সংসার চলে। দলের নেতাদের কাছেও পাচারের টাকা চলে যায়। ভোটের ফল বের হওয়ার পর আমরা আন্দোলনে নামব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pakistan MP Praises India: ‘ভারত চাঁদে পা রাখছে, করাচির ম্যানহোলে শিশুমৃত্যু হচ্ছে’, পাক সাংসদের মন্তব্য ভাইরাল

    Pakistan MP Praises India: ‘ভারত চাঁদে পা রাখছে, করাচির ম্যানহোলে শিশুমৃত্যু হচ্ছে’, পাক সাংসদের মন্তব্য ভাইরাল

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ভারত-প্রশস্তি পাক সাংসদের মুখে (Pakistan MP Praises India)! ভারতের সাফল্যের কাছে পাকিস্তান যে কিছুই নয়, পরোক্ষে তাও বুঝিয়ে দিলেন সৈয়দ মুস্তাফা কামাল নামের ওই সাংসদ। এ প্রসঙ্গে তিনি ভারতের চন্দ্রাভিযানের বিষয়টিরও উল্লেখ করেন। কামাল মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট পাকিস্তানের নেতা।

    কী বললেন পাক সাংসদ? (Pakistan MP Praises India)

    বুধবার সংসদে তিনি বলেন, “ভারত যেখানে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার জন্য খবরের শিরোনামে উঠে আসছে, সেখানে করাচির সংবাদ মাধ্যমে খবর হচ্ছে ম্যানহোলে পড়ে শিশুমৃত্যুর ঘটনা।” পাকিস্তানের এই সাংসদ বলেন, “বিশ্ব যখন চাঁদে যাচ্ছে, তখন আজ করাচির খবর হল ম্যানহোলে পড়ে শিশুমৃত্যুর ঘটনা। টিভির ওই একই পর্দায় তখন দেখাচ্ছে চন্দ্রাভিযানে ভারতের সাফল্য-গাথা। এর ঠিক দু’সেকেন্ড পরেই ফের দেখানো হচ্ছে করাচিতে ম্যানহোলে পড়ে শিশুমৃত্যুর ঘটনার খবর।”

    স্কুলের মুখ দেখেনি ২.৬ কোটি পাক শিশু!

    এর পর ফের করাচির সমস্যার প্রসঙ্গে চলে যান পাকিস্তানের এই সাংসদ। তিনি (Pakistan MP Praises India) বলেন, “করাচিতে পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। করাচির ৭০ লাখ ছেলেমেয়ে স্কুলমুখো হয়নি। গোটা পাকিস্তানের নিরিখে এই সংখ্যাটা হল ২.৬ কোটি।” তিনি বলেন, “করাচি হল পাকিস্তানের রেভেনিউ ইঞ্জিন। পাকিস্তানের জন্মলগ্ন থেকেই এখানে দুটি সমুদ্র বন্দর রয়েছে। দুটোই করাচিতে। আমরা(করাচি) তামাম পাকিস্তানের, মধ্য এশিয়া এবং আফগানিস্তানের প্রবেশদ্বার। পনেরো বছর ধরে করাচিকে এক ফোঁটাও পানীয় জল দেওয়া হয়নি। যদিও বা দৈবাৎ জলের ট্যাঙ্ক আসে, ট্যাঙ্কার মাফিয়ারা তার দখল নেয়। সেই জলই তারা বিক্রি করে কারচিবাসীকে।”

    আর পড়ুন: ‘‘এমন নেতার প্রয়োজন’’, মোদিকে সমর্থন উত্তরাখণ্ডের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের

    পাক সাংসদ আরও বলেন, “সব মিলিয়ে আমাদের স্কুল রয়েছে ৪৮ হাজার। এর মধ্যে ১১ হাজার স্কুলই ভুতুড়ে। সিন্ধের ৭০ লাখ শিশু স্কুলের মুখই দেখেনি। আর গোটা দেশে ২ কোটি ৬২ লাখ ছেলেমেয়ে স্কুলেই যায় না।” তিনি বলেন, “আমরা যদি এ বিষয়ে আলোকপাত করি, তাহলে দেশের নেতাদের ঠিকঠাক ঘুম হবে না।” প্রসঙ্গত, গত অগাস্টে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছিল ভারতের চন্দ্রযান-৩। এদিকে, পাহাড়-প্রমাণ দেনা, মুদ্রাস্ফীতির সমস্যায় জর্জরিত দেশটি ফের ঋণের জন্য দ্বারস্থ হয়েছে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের (Pakistan MP Praises India)।

    পাক সাংসদের মুখে ভারত-স্তূতি এই প্রথম নয়

    এই প্রথম নয় যে কোনও পাক সাংসদের মুখে ভারত-প্রশস্তি শোনা গেল। এর আগে, গতমাসেও, পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে শোনা গিয়েছিল মোদি জমানার জয়গান।  ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে নিজের বক্তব্য রাখার সময় জমিয়তে-উলেমা-ই-ফজলের প্রধান মৌলানা ফজলুর রহমান শাহবাজ সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, “ভারতের সঙ্গে আমাদের তুলনা করে দেখুন। আজ ওরা (ভারত) সুপার পাওয়ার (বড় শক্তি) হওয়ার স্বপ্ন দেখছে। আর আমরা দেউলিয়া হওয়া থেকে বাঁচতে ভিক্ষা করছি।”

    আরও পড়ুন: ‘‘ভারত সুপারপাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে, আমরা ভিক্ষা করছি’’! উষ্মা পাক বিরোধী নেতার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share