Tag: Madhyom

Madhyom

  • SSC: দক্ষিণ দিনাজপুর জেলার ১৩ জন শিক্ষক-শিক্ষাকর্মীকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই

    SSC: দক্ষিণ দিনাজপুর জেলার ১৩ জন শিক্ষক-শিক্ষাকর্মীকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তলব করে নোটিশ দিল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের (SSC)। ২০১৬ সালে এসএসসিতে চাকরি পাওয়া শিক্ষক-শিক্ষাকর্মীদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই কাজ এবার শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। রাজ্যের শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, মোট ১৩ জনকে ডাকা হয়েছে নিজাম প্যালেসে। এবার যোগ্য-অযোগ্যদের কাছ থেকে কি প্রভাবশালীদের নাম বের হবে? এই প্রশ্ন এখন রাজনীতির একাংশের মধ্যে।

    জেলা স্কুল পরিদর্শকের বক্তব্য (SSC)

    ইতিমধ্যে, একাধিক শিক্ষক সংগঠন এবং বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকেরা জানিয়েছেন, জেলা স্কুল পরিদর্শকের দফতর থেকে মেইল এসে পৌঁছেছে। তাঁদের মধ্যে বেশ কিছু শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নাম উল্লেখ করে কলকাতায় আসার ডাক পাঠানো হয়েছে। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার স্কুল পরিদর্শক নিতাইচন্দ্র দাস জানিয়েছেন, “সরাসরি সংশ্লিষ্ট স্কুলেই নোটিশ পাঠিয়ে থাকতে পারে সিবিআই।” যদিও স্কুলের পরিদর্শক দফতর সূত্রে জানা গিয়েছে, মামলা সুপ্রিম কোর্টে চলছে, যোগ্য-অযোগ্য (SSC) এখনও ঠিক হয়নি। ইতিমধ্যে কুশমান্ডি লক্ষ্মীপুরের এক শিক্ষক এবং গঙ্গারামপুরের বেলবাড়ির এক শিক্ষক আছেন এই তালিকায়।

    পাঠানো হয়েছে চিঠি

    অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার সিবিআইয়ের একজন আধিকারিকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, “২০১৬ সালে এসএসসিতে (SSC) নিযুক্ত ‘রিজ়িয়োনাল লেভেল সিলেকশন টেস্ট’ (আরএলএসটি)-অ্যাডমিট কার্ড, সুপারিশ পত্র, যোগদানের নথি, জেলা স্কুল পরিদর্শকের তরফে অনুমোদনের নথি এবং বেতনের তথ্য নিয়ে হাজির হতে হবে নিজাম প্যালেসে।” উল্লেখ্য সুপ্রিম কোর্ট যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করার কথা যেমন বলা হয়েছে, তেমনি সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ফেল তদন্তের এই কাজকে এগিয়ে নিয়ে যেতে এই তলবের কাজ শুরু করা হয়েছে।

    আরও পড়ুনঃসন্দেশখালিতে রাতের অন্ধকারে আন্দোলনকারী মহিলাকে বাড়ি থেকে অপহরণের চেষ্টা!

    এবিটিএ-এর বক্তব্য

    নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা সম্পাদক অনিমেষ লাহিড়ী বলেছেন, “সিবিআই জেলায় জেলায় নোটিশ দিতে শুরু করেছে। যোগ্যদের (SSC) চাকরি রেখে অযোগ্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। এই দুর্নীতির সঠিক তদন্ত হওয়া উচিত।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Archaeological Marvels Discovered: রাজস্থানে উদ্ধার মহাভারত ও মৌর্য যুগের অবশিষ্টাংশ

    Archaeological Marvels Discovered: রাজস্থানে উদ্ধার মহাভারত ও মৌর্য যুগের অবশিষ্টাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের মাটি থেকে আবারও উদ্ধার ঐতিহাসিক সম্পদ। সম্প্রতি রাজস্থানের (Rajasthan) দৌসা জেলার ভেঝা গ্রামের একটি ঢিবির উপর খননের সময় ২,৫০০ বছরেরও বেশি পুরনো প্রত্নবস্তু আবিষ্কার (Archaeological Marvels Discovered) হয়েছে। জানা গেছে এই বস্তু গুলি মহাভারত ও মৌর্য যুগের অবশিষ্টাংশ। স্বাভাবিকভাবেই হটাৎ করে এই প্রত্নতাত্ত্বিক বুস্তুগুলির আবিষ্কারে হইচই পড়ে গিয়েছে এলাকায়। 

    কী কী পাওয়া গিয়েছে? (Archaeological Marvels Discovered) 

    আবিষ্কৃত হওয়া বুস্তু গুলির মধ্যে রয়েছে ব্রোঞ্জের হাতিয়ার, মুদ্রা, মৌর্য যুগের একটি মূর্তির মাথা, শুঙ্গ যুগের অশ্বিনী কুমারদের ভাস্কর্য এবং হাড় দিয়ে তৈরি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। এছাড়াও মহাভারতের সময়কার মৃৎশিল্পের টুকরো এবং অন্যান্য প্রত্নবস্তুও খনন প্রক্রিয়ার সময় আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার হল শুঙ্গ যুগের হাড়ের সরঞ্জাম। এছাড়াও একটি মাটির সীল উদ্ধার হয়েছে, যার মধ্যে দেবতাদের হাতির উপর চড়ার চিত্র আঁকা রয়েছে। এছাড়াও উদ্ধার হওয়া বস্তু গুলির মধ্যে রয়েছে সিন্ধু সভ্যতার (১১০০ এবং ৮০০ খ্রিস্টপূর্বাব্দ) সময়কার একটি ধূসর মাটির পাত্র, মৌর্য যুগের একটি বিরল পোড়ামাটির পাইপ এবং মাতৃদেবীর একটি পোড়ামাটির মূর্তি। পাশাপাশি প্রাচীরের ৪৫-ডিগ্রি কোণে পাওয়া পোড়া ইটগুলি, সম্ভবত মৌর্য যুগের বলে জানিয়েছেন প্রত্নতাত্ত্ববিদরা।     
    জানা গিয়েছে রাজস্থানের ওই এলাকার ঢিবি খননের সময় দুটি ৩০ ফুট গভীর কুয়োর সন্ধান পাওয়ার পরেই সেখান থেকে প্রাচীন ইটের দেয়াল এবং মৃৎপাত্রের টুকরো আবিষ্কৃত হয়েছে। 

    আরও পড়ুন: আর্থিক তছরূপ মামলায় ইডির জালে আলমগির আলম

    মন্দিরের অস্তিত্ব 

    অন্যদিকে খনন কার্যের ফলে মধ্যপ্রদেশের ধারে আবিষ্কৃত  ভোজশালাটিরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। জানা গিয়েছে প্রাচীনকালে এখানে সরস্বতী মন্দির ছিল। যা রাজা ভোজের সময় নির্মিত হয়েছিল। খনন কার্যের (Archaeological Marvels Discovered) পর বহু বছর ধরে গবেষণার পরে মন্দিরের ধ্বংসাবশেষের অস্তিত্ব নিশ্চিত করেছে প্রত্নতত্ত্ববিদরা। বর্তমানে প্রফেসর অলোক ত্রিপাঠির নির্দেশনায় এবং প্রত্নতাত্ত্বিকদের একটি দল, ভোজশালার প্রকৃত প্রাচীনত্ব এবং পরিচয় উন্মোচনের জন্য শিলালিপি এবং বৈজ্ঞানিক খননগুলির পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা চালাচ্ছে৷  
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: অভিষেকের গড়ে বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

    South 24 Parganas: অভিষেকের গড়ে বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিষেকের খাসতালুকে এক বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বজবজ পুরসভার পশ্চিম পূজালি এলাকায়। আহত ওই বিজেপি কর্মীর নাম ধীমান মণ্ডল। আক্রান্ত কর্মীর সঙ্গে দেখা করতে যান বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। আক্রান্ত কর্মীর পাশে থাকার বার্তা দেন তিনি।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (South 24 Parganas)

    মূলত ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যা আটটা নাগাদ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বজবজ বিধানসভার পশ্চিম পূজালি এলাকায় বিজেপির ওই সক্রিয় কর্মী ধীমান মণ্ডল দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপির ব্যানার ফেস্টুন লাগাচ্ছিলেন। আর তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নরেন্দ্র মোদির নামে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। ব্যানার ফেস্টুন খুলে দেওয়ার হুমকি দেন। আর তা নিয়ে প্রতিবাদ করেছিলেন বিজেপি কর্মী ধীমান। তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ১০-১২ জন তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করেন। বিজেপি কর্মী বাধা দেওয়ার চেষ্টা করলে  বন্দুকের বাঁট দিয়ে মেরে তাঁর কপাল ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনা বজবজ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের মদতেই হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় চিন্ময় বারুই, তাপস বিশ্বাস, মাহফুজুর রহমান এর নাম উঠে আসে। বিরোধীদের অভিযোগ, বিগত পুরসভা নির্বাচনেও কোনও বিরোধী কর্মীকে এই পুরসভা থেকে নমিনেশন করতে দেয়নি। ভোট লুট করে জিতেছে তৃণমূল কংগ্রেস। আর লোকসভার আগেও সেই একইভাবে বিরোধীদের ওপরে অত্যাচার চালানো হচ্ছে। এই গোটা ঘটনায় পূজালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পূজালি থানার পুলিশ।

    আরও পড়ুন: সন্দেশখালিতে রাতের অন্ধকারে আন্দোলনকারী মহিলাকে বাড়ি থেকে অপহরণের চেষ্টা !

    কী বললেন বিজেপি প্রার্থী?

    আক্রান্ত কর্মীর সঙ্গে দেখা করার পর তৃণমূল ও পুলিশের ওপর ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। তিনি বলেন, ভাইপোর ভাইরাসরা এই সব কাজ করে বেড়াচ্ছে। ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই তৃণমূল এসব করছে। আমরা মেনে নেব না। পুলিশ সবকিছু জেনেও তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করছে। এই বিষয়ে যদি পুলিশ দোষীদের গ্রেফতার না করে আমি নির্বাচন কমিশনেও যাব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: সপ্তাহান্তে বাংলায় দুর্যোগের পূর্বাভাস, কবে আসছে সাইক্লোন রিমাল? 

    Weather Update: সপ্তাহান্তে বাংলায় দুর্যোগের পূর্বাভাস, কবে আসছে সাইক্লোন রিমাল? 

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। চলতি মাসের শেষেই এটি আছড়ে পড়ার কথা। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তবে তার আগে আগামী দুই থেকে তিন দিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে কয়েক ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।

    শহরের তাপমাত্রা

    বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে চলেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ, সর্বনিম্ন ৪৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। তবে রবিবার থেকে শহরে ফের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে তিলোত্তমায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। 

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া মোটামুটি শুকনো থাকতে চলেছে। রবিবার পশ্চিমের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর সোমবার সবকটি জেলায় হাল্কা বৃষ্টি এবং মঙ্গলবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে তার আগে এই সপ্তাহেই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হতে পারে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই চার জেলা হল পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান।

    আরও পড়ুন: যুবভারতীতে শেষ ম্যাচ, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা অধিনায়ক সুনীল ছেত্রীর

    কবে আসছে বর্ষা

    আবহাওয়ার বিভিন্ন মডেল বিশ্লেষণ করে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ১৯ মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা প্রবেশ করবে। চলতি বছর নির্ধারিত সময়ের তিন দিন আগে বর্ষার প্রবেশ ঘটবে দেশে।

    ধেয়ে আসছে রিমাল

    মৌসম ভবন সূত্রে খবর, মে মাসেই বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে উত্তর দিকে অগ্রসর হবে। শক্তি বাড়িয়ে ২৪ মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৫ মে সন্ধের পর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে। ঘূর্ণিঝড়ের গতিবেগ কত থাকবে, ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা, তা ঘিরে এখনও স্পষ্ট কিছু জানায়নি আবহাওয়া দফতর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPL 2024: ইতিহাস কলকাতার, আইপিএল টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফে যাবে শ্রেয়সের কেকেআর

    IPL 2024: ইতিহাস কলকাতার, আইপিএল টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফে যাবে শ্রেয়সের কেকেআর

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) ইতিহাস তৈরি করল কলকাতা নাইট রাইডার্স। প্রথমবার শীর্ষস্থান ধরে রেখে আইপিএলের গ্রুপ-পর্ব শেষ করতে চলেছে শ্রেয়সা আইয়ারের নেতৃত্বাধীন কেকেআর। বুধবার গুয়াহাটিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস পাঁচ উইকেটে হারার পরই পাঁচটি ম্যাচ বাকি থাকতে নিশ্চিত হয়ে গিয়েছে যে এক নম্বর দল হিসেবে ২০২৪ সালের আইপিএলের গ্রুপ পর্যায় শেষ করবে কেকেআর।

    অধরা মাধুরী এল

    অতীতে কেকেআর ২০১২ সাল এবং ২০১৪ সালে আইপিএল জিতলেও ওই দু’বছর গ্রুপ পর্যায়ের শেষে লিগ তালিকায় দু’নম্বরে ছিলেন গম্ভীররা। ২০১২ সালে এক নম্বরে ছিল তৎকালীন দিল্লি ডেয়ারডেভিস (অধুনা দিল্লি ক্যাপিটালস)। আর দু’বছর পরে গ্রুপ লিগের শীর্ষে ছিল তৎকালীন কিংস ইলেভন পঞ্জাব (বর্তমানের পঞ্জাব কিংস)। গ্রুপ লিগে দুইয়ে শেষ করে শেষপর্যন্ত আইপিএল (IPL 2024) খেতাব জিতেছিল কেকেআর। এবার এক নম্বরে শেষ করে সেই ট্রফি আসে কিনা, তা সময়ই বলবে। বুধবার রাজস্থান হেরে যাওয়ার পরে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে আছে কেকেআর। ১৩টি ম্যাচের শেষে ঝুলিতে আছে ১৯ পয়েন্ট। সেখানে ১৩টি ম্যাচের শেষে ১৬ পয়েন্ট আছে রাজস্থানের। আপাতত যা পরিস্থিতি, তাতে কোনও দলই ১৯ পয়েন্টে পৌঁছাতে পারবে না। অর্থাৎ ছুঁতে পারবে না কেকেআরকে। 

    মেন্টর হয়ে সাফল্য

    অধিনায়ক হিসেবে যা করতে পারেনি মেন্টর হয়ে সেই স্বাদ পেলেন গৌতম গম্ভীর। তিনি কলকাতার লাকি চ্যাম্প। কেকেআর যে এবারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে খেলবে, তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কারণ আগেই প্রথম দুইয়ে থাকার ‘কনফার্ম’ টিকিট পেয়ে গিয়েছে কেকেআর।

    সার্বিকভাবে এই নিয়ে তৃতীয়বার প্রথম কোয়ালিফায়ারে খেলবে নাইট ব্রিগেড। আগের দু’বার কেকেআর যখন আইপিএলের (IPL 2024) প্রথম কোয়ালিফায়ারে খেলেছে, তখনই জিতেছে। এবারও কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ জিতেই ফাইনালে ট্রফির জন্য লড়াই করতে চায় নাইটরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amit Shah: “দু’-তিন বছরের মধ্যেই দেশ নকশাল মুক্ত হবে”, বললেন শাহ

    Amit Shah: “দু’-তিন বছরের মধ্যেই দেশ নকশাল মুক্ত হবে”, বললেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “নকশাল দমনে কঠোর ব্যবস্থা নিয়েছে মোদি সরকার। আগামী দু’-তিন বছরের মধ্যেই দেশ নকশাল-মুক্ত হবে।” কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “বিজেপি নেতৃত্বাধীন সরকার দরিদ্র এবং উপজাতি অধ্যুষিত এলাকায় কল্যাণমূলক কাজের সুফল পৌঁছে দিয়েছে। সেই কারণেই নকশালরা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।”

    নকশাল-মুক্ত ৭ রাজ্য (Amit Shah)

    তিনি জানান, ঝাড়খণ্ড, বিহার, তেলঙ্গনা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র পুরোপুরি নকশাল-মুক্ত। ছত্তিশগড়ের তিন-চারটি জেলায় অবশ্য সমস্যটা রয়ে গিয়েছে। এর পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, “আমার মনে হয় আগামী দু’তিন বছরের মধ্যেই দেশ পুরোপুরি নকশাল-মুক্ত হয়ে যাবে। ছত্তিশগড়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর চার-পাঁচ মাসে ১১২ জন মাওবাদী নিষ্ক্রিয় হয়ে পড়েছে, ৩৭৫ জনের মতো আত্মসমর্পণ করেছে এবং গ্রেফতার করা হয়েছে ১৫৩জনকে। এদিকে কংগ্রেস বলছে ভুয়ো এনকাউন্টার হচ্ছে।” এক প্রশ্নের উত্তরে তিনি জানান, চতুর্থ দফার নির্বাচনের মধ্যে যতগুলি আসনে ভোট হয়েছে, তাতে ২৭০টি আসন পাবে বিজেপি।

    ‘এই নির্বাচন ভীষণ গুরুত্বপূর্ণ’

    তিনি বলেন, “এই নির্বাচন এবং তার ফলের বিরাট গুরুত্ব রয়েছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তার উচিত দেশের প্রতিটি অংশ থেকে সমর্থন পাওয়া। সরকারকে স্থায়ী হতে হবে। তাকে সংখ্যাগরিষ্ঠ হতে হবে।” তিনি বলেন, “বিরোধীরা ‘৪০০ পার’ স্লোগানের অপব্যাখ্যা করছে। দূরদৃষ্টির অভাবের জন্যই তারা এটা করছে। একটা স্থায়ী সরকার দেশকে শক্তি দিতে পারে, কঠোর পদক্ষেপ করতে সাহায্য করতে পারে, জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে পারে গরিবের দুয়ারে, সন্ত্রাসবাদ, নকশালের উপদ্রবের মতো সমস্যার সমাধানও করতে পারে। এই সরকারই পারে দেশের পক্ষে কল্যাণকর সিদ্ধান্ত নিতে, দেশকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে বসাতে।”

    আর পড়ুন: প্রবাসেও বিপন্ন ভারতীয়দের পাশে সরকার, আক্ষরিক অর্থেই সঙ্কটমোচক মোদি

    বিজেপির ‘৪০০ পার’ স্লোগানের অপব্যাখ্য করায় এদিন শাহ নিশানা করেন বিরোধী নেতাদেরও। তিনি বলেন, “সংরক্ষণ তুলে দেওয়াই যদি আমাদের লক্ষ্য হত, তাহলে ১০ বছরের মধ্যেই তা করতে পারতাম। কারণ আমরা সংখ্যাগরিষ্ঠ। আমরা তো তা করিনি। আমি আপনাদের স্পষ্ট করে দিতে চাই এই বলে যে, ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ এদেশে হবে না। কারণ এটা সংবিধান বিরোধী (Amit Shah)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sandeshkhali: সন্দেশখালিতে রাতের অন্ধকারে আন্দোলনকারী মহিলাকে বাড়ি থেকে অপহরণের চেষ্টা!

    Sandeshkhali: সন্দেশখালিতে রাতের অন্ধকারে আন্দোলনকারী মহিলাকে বাড়ি থেকে অপহরণের চেষ্টা!

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিতে (Sandeshkhali) এক সময় পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মহিলাদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ ছিল শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। শাহজাহান বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে সরব হয়েছেন সন্দেশখালির মহিলারা। এরপর একের পর এক ভিডিও নিয়ে তোলপাড় চলছে রাজ্যজুড়ে। এই আবহের মধ্যে সন্দেশখালির প্রতিবাদী মহিলাকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই মহিলারা সরব হয়েছেন। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Sandeshkhali)

    বুধবার দুপুরেই সন্দেশখালিতে (Sandeshkhali) গিয়েছিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। সন্দেশখালির মহিলারা গিয়ে দেখা করেছিলেন তাঁর সঙ্গে। সেই তালিকায় ছিলেন এই প্রতিবাদী মহিলাও। এরপর রাত হতে না হতেই, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে সন্দেশখালিতে। ওই মহিলা বলেন, “রাতে আমার বাড়ির বাইরে কিছু কুকুর ডাকছিল। সেই শব্দ শুনেই আমি বাড়ির বাইরে বের হই। সঙ্গে সঙ্গে কেউ এসে আমার মুখ চেপে ধরে। সঙ্গে আরও কয়েকজন ছিল। যদিও রাতের অন্ধকারে আমি কাউকেই চিনতে পারিনি। আমাকে ওরা টানতে টানতে নিয়ে যাচ্ছিল। আমি পুকুর পাড়ে পড়ে গিয়েছিলাম। ওখান থেকে আবার টানতে টানতে মাঠের উল্টোদিকে নিয়ে গিয়েছিল। আমার মুখ বেঁধে দিয়েছিল। আমার চিৎকার শুনে আশপাশের লোকজনও চলে আসে। আর ওখানে কুকুর ডাকাডাকি করছিল, তখন আমাকে ওখানেই ফেলে দিয়ে চলে গিয়েছে।”

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    ঘটনার পরই নির্যাতিতার পাশে এসে দাঁড়ান বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি বলেন, শাহজাহান এই সব কাণ্ড করত। ও গ্রেফতার হওয়ার পর তাঁর নির্দেশে এখন এই সব অত্যাচার চলছে। তৃণমূলের মদতেই এসব হচ্ছে। আমরা এর শেষ দেখে ছাড়ব। অন্যদিকে, তৃণমূলের বসিরহাট শহরের সভাপতি অভিজিৎ ঘোষ বলেন, সন্দেশখালিতে (Sandeshkhali) যে নাটক চলছে তা সবাই জানে। এই ধরনের ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। ওরা ভোটের আগে মিথ্যা অভিযোগ করছে। আমরা চাই, পুলিশ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SSC Recruitment Scam: সিবিআইয়ের হাতে এসএসসি-র ইমেল! অযোগ্যদের হবে পর্দাফাঁস?

    SSC Recruitment Scam: সিবিআইয়ের হাতে এসএসসি-র ইমেল! অযোগ্যদের হবে পর্দাফাঁস?

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি-র (SSC) সার্ভার থেকে অযোগ্যদের তালিকা পেল সিবিআই। নিয়োগ দুর্নীতির তদন্ত নেমে সিবিআই (CBI) এবার পেল চাকরি জালিয়াতির ইমেল। কাদের নম্বর বাড়ানো হবে সেই তালিকায় নাইসাকে ইমেল করেছিল এসএসসি। এসএসসির তরফে তিনজনকে ইমেল করা হয়েছিল। ইমেল করা হয় নাইসা কর্তা নীলাদ্রি দাস, পংকজ বনসল ও মোজাম্মেল হোসেনকে। এই ইমেলের সাহায্যেই নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) পর্দা ফাঁস করতে চায় সিবিআই।

    অযোগ্যদের তালিকা নাইসাকে ইমেল করেছিল এসএসসি

    সূত্রের খবর অযোগ্যদের তালিকা নাইসাকে ইমেল করেছিল এসএসসি। সেই ইমেলের কপি পেয়েছে সিবিআই। জানা যাচ্ছে ওই মেলে একাধিক নামের উল্লেখ ছিল। অযোগ্যদের তালিকা সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ, তা এখনো সিবিআইয়ের তরফে খোলসা করে জানানো হয়নি। জানা গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এসএসসি-র সার্ভার থেকে সেই ইমেইল খুঁজে পেয়েছে। এসএসসি তরফে তিনজনকে ইমেল করা হয়েছিল। অযোগ্যদের তালিকা দিয়ে তাঁদের নম্বর বাড়ানর জন্য এসএসসি-র তরফে একাধিক ইমেল করা হয়েছিল। এই ইমেল কাণ্ডের তদন্তে সিবিআইয়ের নজরে এবার মোজাম্মেল হোসেন। তদন্তকারীদের অনুমান এসএসসির সার্ভারে এমন আরও ইমেল থাকার সম্ভাবনা রয়েছে।

    ২০১৬ প্যানেলের শিক্ষক ও স্কুল কর্মীদের নিজাম প্যালেসে তলব সিবিআইয়ের 

    ইতিমধ্যেই ২০১৬ প্যানেলের বহু শিক্ষক ও স্কুল কর্মীদের নথি সহ সিবিআই নিজাম প্যালেসে (Nijam Palace) তলব করেছে। জেলা স্কুল পরিদর্শকের দফতরের মাধ্যমে শিক্ষকদের তলব করার নোটিশ পাঠানো হয়েছে। যাদের তলব করা হয়েছে তাঁদের জিজ্ঞসাবাদ করলে বেরিয়ে আসবে অনেক রহস্য। যোগ্য অযোগ্য বাছাই এবং ইমেলের বিষয়বস্তু খতিয়ে দেখে তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে চায় তদন্তকারীরা। অযোগ্যদের তালিকার উপর ভিত্তি করে সিবিআই যদি প্রমাণ করতে পারে টাকার বিনিময়ে এই ব্যক্তিরা চাকরি পেয়েছেন, তাহলে বেঁচে যেতে পারেন যোগ্য প্রার্থীরা। ফলে তদন্ত যে পর্যায়ে পৌঁছেছে তাতে অযোগ্যদের তালিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    সুপ্রিম কোর্টে চাকরিহারাদের সাময়িক স্বস্তি

    হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছিল প্রায় ২৬ হাজারের। সেই জল গড়ায় দেশের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্ট চাকরিহারাদের দিয়েছে সাময়িক স্বস্তি। তবে যোগ্য অযোগ্য বাছাই এখনও সম্পূর্ণ করা যায়নি সুপ্রিম কোর্টে।

    আরও পড়ুন: বসিরহাট এবং দক্ষিণ কলকাতায় তৃণমূল প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি বিজেপির

    অভিযোগ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়েছে অযোগ্য প্রার্থীরা। যার জেরে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। বিরোধীদের প্রধান ইস্যু সন্দেশখালির পাশাপাশি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Purba Medinipur: মমতার সফরের আগে দলে বিরাট ভাঙন! খেজুরিতে ৪০০ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে

    Purba Medinipur: মমতার সফরের আগে দলে বিরাট ভাঙন! খেজুরিতে ৪০০ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের মধ্যেই বাংলায় ফের রাজনৈতিক শোরগোল। শুভেন্দুর গড়ে তৃণমূলের ভোট ব্যাঙ্কে থাবা বসালো বিজেপি। রাজ্যে ইতিমধ্যে চারদফা নির্বাচন হয়ে গিয়েছে। পঞ্চম দফার নির্বাচনের প্রচার জমে উঠেছে রাজ্যে। আগামী ষষ্ঠ দফা নির্বাচন হল ২৫ মে। এই পর্বে মেদিনীপুর (Purba Medinipur), কাঁথি, তমলুকে ভোট গ্রহণ। আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে কাঁথি যাবেন। কিন্তু এর মধ্যেই খেজুরিতে তৃণমূলের বিরাট ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৪০০ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। পাল্টা তৃণমূল, বিজেপির গোষ্ঠী কোন্দলের কথাকেই তুলে ধরেছে। ভোটের মুখে তৃণমূল আরও চাপের মধ্যে পড়েছে।

    পায়ের তলার মাটি সরে গিয়েছে (Purba Medinipur)

    জানা গিয়েছে গতকাল সন্ধ্যায় খেজুরিতে (Purba Medinipur) উদয় শঙ্কর মাইতি এবং দেব কুমার মাইতির হাত ধরে প্রায় ৪০০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেছেন। অবশ্য এই দাবি বিজেপি করলেও তৃণমূলের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। বিজেপি নেতা উদয় শঙ্কর মাইতি বলেছেন, “আমার হাত ধরে ৪১৭ জন বিজেপিতে যোগদান করেছেন। অবশ্য আগে ওঁরা সকলেই বিজেপি করতেন। আমি বিজপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলাম। তখন আমার সঙ্গে ওঁরাও তৃণমূলে গিয়েছিলেন। আমি আবার বিজেপিতে যোগদান করায় সকলে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন। তবে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে তাই ওঁরা এখন পাগল হয়ে গিয়েছে। তৃণমূল ভুল কথা বলেছে। ওঁদের মাথা খারাপ হয়ে গিয়েছে, রাতের ঘুম উড়ে গিয়েছে। কিন্তু বিজেপির মধ্যে কোনও রকম দ্বন্দ্ব নেই।”

    আরও পড়ুনঃ হাওড়া স্টেশনে ব্যস্ত সময়ে মহিলার পেটে ছুরি মেরে খুন! ত্রিকোণ প্রেম? চাঞ্চল্য

    তৃণমূলের বক্তব্য

    এই পরিপ্রেক্ষিতে জেলা (Purba Medinipur) তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, “বিজেপি মিথ্যাচার করছে। ৪০ জনকে চারশ জন বলে চালানো হচ্ছে। ওখানে ৪০ জন ছিল কিনা সন্দেহ রেয়েছে। নাটক করে মিথ্যাচার করা হয়েছে। সকলকে উত্তরীয় পরিয়ে যোগদানের নাটক করা হয়েছে। কিন্তু এই সব চলবে না। খেজুরিতে তৃণমূল আছে থাকবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jharkhand minister arrested: আর্থিক তছরুপ মামলায় ইডির জালে আলমগির আলম

    Jharkhand minister arrested: আর্থিক তছরুপ মামলায় ইডির জালে আলমগির আলম

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের মধ্যেই এবার ইডির জালে ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী (Jharkhand minister arrested) তথা কংগ্রেস নেতা আলমগির আলম (Alamgir Alam)৷ ইডি সূত্রে খবর, গ্রামোন্নয়ন দফতরে কিছু অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্তের ভিত্তিতেই আর্থিক কেলেঙ্কারির বিষয়টি স্পষ্ট হয়। সোমবার সকাল থেকে ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছিল। এরপর মঙ্গলবার, ইডি তাঁকে প্রায় নয় ঘণ্টা জেরা করে ৷ বুধবারও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মিলতেই গ্রেফতার করা হয় ঝাড়খণ্ডের এই মন্ত্রীকে৷ 

    আগে কী ঘটেছিল? (Jharkhand minister arrested)

    সোমবার ইডির তল্লাশি অভিযান শুরু হতেই তদন্তকারী সংস্থার সাতটি দল বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এর মধ্যে রয়েছে আলমগিরের আপ্তসহায়ক সঞ্জীব লাল ও তাঁর পরিচারক জাহাঙ্গির আলমের ঠিকানা। এদিন ইডির তল্লাশিতে জাহাঙ্গিরের রাঁচীর বাড়ি থেকেই সব মিলিয়ে ৩৫.২৩ কোটি টাকা উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার হয় মন্ত্রীর আপ্তসহায়ক ও তাঁর পরিচারক। ফলে আর্থিক তছরূপের তদন্তে নেমে রাজ্য গ্রামীণ উন্নয়ন দফতরে অনিয়ম এবং ঘুষ দেওয়ার অভিযোগ উঠে আসে৷ এর পরেই বুধবার রাঁচির আঞ্চলিক অফিসে তলব করা হয় আলমগিরকে (Alamgir Alam)। তাঁর বয়ান সংগ্রহ করার জন্যই তাঁকে ডেকেছিল ইডি। কিন্তু তাঁর বয়ানে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে গ্রেফতার করে ইডি। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ইডির বক্তব্য, এই মামলায় আরও কয়েক জন আমলা ও রাজনীতিকের নামও উঠে এসেছে। বর্তমানে সেই সব কিছুর তদন্ত হচ্ছে। 

    আরও পড়ুন: মোদি জমানায় দেশে বিপুল কর্মসংস্থান, সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে

    ইডি হেফাজতে আলমগির 

    বুধবার আর্থিক তছরুপ প্রতিরোধ (PMLA) আইনের অধীনে ৭০ বছর বয়সি এই মন্ত্রীকে নিজেদের হেফাজতে নেয় ইডি৷ গ্রেফতার হওয়ার পর আলমগির (Jharkhand minister arrested) বলেন, ‘‘ভোট চলছে। ইডি তদন্ত করছে। গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী বলে তারা আমাকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। আমি এখনই এই বিষয়টি নিয়ে কিছু বলতে চাইছি না। মানুষ সব বুঝছেন।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share