Tag: Madhyom

Madhyom

  • NIA: শুভেন্দুর গড়ে বিজেপির রোড শোয়ে বোমাবাজি তৃণমূলের! এনআইএ তদন্তের দাবি জানালেন সৌমেন্দু

    NIA: শুভেন্দুর গড়ে বিজেপির রোড শোয়ে বোমাবাজি তৃণমূলের! এনআইএ তদন্তের দাবি জানালেন সৌমেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: পটাশপুর থানার ভগবানপুরে শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর রোড শোয়ের সামনে বোমাবাজি করার অভিযোগ ওঠে। তৃণমূলই এই বোমাবাজি করেছিল বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল। এবার সেই ঘটনায় অবশেষে এনআইএ তদন্তের দাবি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সৌমেন্দু অধিকারী। পটাশপুরে বোমাবাজিতে পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন সৌমেন্দু। তাঁর আর্জি তদন্ত এনআইএকে (NIA) হস্তান্তর করা হোক। এই আবেদন জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (NIA)

    গত ১১ মে পটাশপুরের ভগবানপুরে বিজেপির মিছিলের আগে বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভগবানপুর দুই ব্লকের আড়গোয়াল থেকে ইটাবেড়িয়া যাওয়ার সময় সৌমেন্দু অধিকারীর রোড শোর অদূরে রাস্তায় বোমা ছোড়ার অভিযোগ ওঠে। আচমকা বোমের আওয়াজে মিছিলে থাকা কর্মী ছত্রভঙ্গ হয়ে যায়। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটিয়েছে বলেই অভিযোগ পদ্ম শিবিরের। এলাকা যথেষ্ট উত্তেজনা রয়েছে। পরে ক্ষোভে তৃণমূল ও পুলিশকে এরজন্য দায়ী করে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে। জানা যাচ্ছে, ভগবানপুর বিধানসভা এলাকা ও পটাশপুর থানা এলাকায় বোমাবাজির ঘটনাটি ঘটেছে। বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর রোড শো যাওয়ার আগেই বোমা ছোড়া হয় বলে অভিযোগ প্রার্থীর। সৌমেন্দুর গাড়ি বেশ কিছুটা দূরে একটু ফাঁকা দেখেই বোমা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের বক্তব্য, পরিকল্পিতভাবেই তৃণমূল এই কাজ করেছে। মিছিলের ওপর  বোমা ছোড়া হলে বড় বিপদ হতে পারত। অবিলম্বের অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। এই ঘটনার পর এবার এনআইএ (NIA) তদন্তের দাবি জানানো হল।

    আরও পড়ুন: দুর্গাপুরে বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর, রাস্তা অবরোধ, আসানসোলে শাসক দলের দাপাদাপি

    এনআইএ এই ঘটনার তদন্ত করুক

    সৌমেন্দু অধিকারী বলেন,আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাইছি। আর তৃণমূল পায়ে পা লাগিয়ে এভাবে ঝামেলা করতে চাইছে। আমাদের মিছিলের আগে বোমা ছোড়া হল কেন? আসলে তৃণমূল ভয় পেয়েই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে আমার মনে হয়। ভোটের মুখে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। সৌমেন্দুর আইনজীবীর বক্তব্য, শাসকদলের তরফে বোমা ছোড়া হয় মিছিলের দিকে। মামলাকারীর বক্তব্য, এই ঘটনায় অতি সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ। এনআইএ (NIA) এই ঘটনার তদন্ত করুক বলে আর্জি মামলাকারীর। ১৭ মে শুনানির সম্ভাবনা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: ৬৩ শতাংশ মুসলিম ভোটে কেন মুসলিম সাংসদ নয়? হুঁশিয়ারি হুমায়ুনের

    Murshidabad: ৬৩ শতাংশ মুসলিম ভোটে কেন মুসলিম সাংসদ নয়? হুঁশিয়ারি হুমায়ুনের

    মাধ্যম নিউজ ডেস্ক: বহরমপুরের (Murshidabad) টানা ৫ বারের সাংসদ কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। তাঁকে নির্বাচনে হারাতে তৃণমূল ময়দানে নামিয়েছে ক্রিকেটার ইউসুফ পাঠানকে। পাল্টা বিজেপি প্রার্থী করেছে নির্মল কুমার সাহাকে। তৃণমূলও নিজের ভোট ব্যাঙ্ককে লুফে নিতে বাংলার বাইরের মুসলমান প্রার্থীকে দিয়েছে এই কেন্দ্রে। যদিও ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর আগেই ৩০-৭০ শতাংশের কথা বলে জেলার হিন্দুদের বিরাট হুমকি দিয়েছিলেন। এবার আজ বলেছেন, “ইসুউফ পাঠান মুসলমান তাই তৃণমূল এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না।” এই বক্তব্যে ফের এরকবার সাম্প্রিদায়িক উস্কানি দিলেন বলে মনে করছেন রাজনীতির একাংশের মানুষ।

    ঠিক কী বললেন হুমায়ুন (Murshidabad)

    আজ বহরমপুরে (Murshidabad) চতুর্থদফা নির্বাচনের দিনে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, “শক্তিপুর এলাকায় পুরো ভোটটা মেরুকরণ হয়েছে। কারণ যারা হিন্দু তারা বিজেপিতে ভোট দিয়েছেন। এই হিন্দুরা এতদিন অধীর চৌধুরীর শেল্টারে ছিলেন। তাঁর কাছ থেকে সুবিধা নিয়েছেন। লোকসভার ভোটে অধীরকেই ভোট দিতো সকলে। বাকি সময়ে সকলে বিজেপি করত, সিপিএম করত আবার তৃণমূলও করত।” এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “ইউসুফ পাঠান যেহেতু মুসলমান তাই তৃণমূলের কোনও এজেন্ট বসতে দেবে না। কিন্তু ইউসুফকে যিনি প্রার্থী করেছেন তিনি হিন্দু নেত্রী। ৬৩ শতাংশ মুসলমানদের ভোট নিয়ে কোনও মুসলমান কেন সাংসদ হতে পারবেন না? এটা ভারতের কোন সংবিধানে বসবাস করছি। যদি হিন্দুত্বকে হাতিয়ার করা হয় তাহলে আমরা মুসলমানের মুসলিমত্বকে হাতিয়ার হিসাবে ব্যবহার করব। ৯০ শতাংশ ভোট দিয়ে ইউসুফকে আড়াই লক্ষ ভোটে বিজেপি এবং কংগ্রেসকে হারাব।”

    আরও পড়ুনঃ যে আদালতে ছিলেন ধর্মাবতার, এখন সেখানেই বিচারপ্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    আগে কী বলেছিলেন?

    নির্বাচনী প্রচারে গিয়ে কয়েক দিন আগে হুমায়ুন নিজে মুর্শিদাবাদের (Murshidabad) সংখ্যালঘু হিন্দু ভোটারদের তীব্র হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “২ ঘণ্টার মধ্যে যদি তোমাদের ভাগীরথীতে না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেব। তোমরা হাতির পাঁচ পা দেখেছো? কিন্তু যদি ভেবে থাকো, ৩০ শতাংশ লোক মুর্শিদাবাদ জেলায় আমরা ৭০ শতাংশ। এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজিপাড়ার মসজিদ ভাঙবে? আর বাকি এলাকায় মুসলিম ভাইয়েরা হাত গুটিয়ে বসে থাকবে এটা কোনও দিন হবে না, বিজেপিকে আমি বলছি।” এরপর তাঁকে নির্বাচন কমিশন শোকজ করেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Baba Ramdev Case: সুপ্রিম কোর্টের পর এ বার হরিদ্বার আদালত! নতুন বিপাকে বাবা রামদেব!

    Baba Ramdev Case: সুপ্রিম কোর্টের পর এ বার হরিদ্বার আদালত! নতুন বিপাকে বাবা রামদেব!

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বিপাকে যোগগুরু বাবা রামদেব। পতঞ্জলির ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ বিজ্ঞাপন মামলায় (Baba Ramdev Case) সুপ্রিম কোর্টের পর এ বার বাবা রামদেব এবং তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণকে সমন পাঠাল হরিদ্বারের একটি আদালত। পতঞ্জলির ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ বিজ্ঞাপন মামলা এখনও চলছে সুপ্রিম কোর্টে। সেখানে কোনওরকম স্বস্তি পাননি রামদেব এবং তাঁর সহযোগী বালকৃষ্ণ। এরই মধ্যে আরও চাপে পড়লেন তাঁরা। কারণ হরিদ্বারের আদালত (Haridwar Court) তাঁদের জোড়া সমন পাঠিয়েছে। 

    পতঞ্জলি মামলা (Baba Ramdev Case)

    আগেই জানা গিয়েছিল, ফৌজদারি মামলা দায়ের হয়েছে যোগগুরু রামদেব (Ramdev) ও তাঁর সহকারী আচার্য বালকৃষ্ণর বিরুদ্ধে। অ্যালোপ্যাথি ওষুধের ‘বিভ্রান্তিকর’ বিজ্ঞাপন এবং ‘মিথ্যে’ প্রচারের অভিযোগে রামদেব, বালকৃষ্ণ এবং পতঞ্জলির বিরুদ্ধে মামলায় বিস্ফোরক অভিযোগ করেন হরিদ্বারের আয়ুর্বেদিক ও ইউনানি অফিসার। পতঞ্জলির বিজ্ঞাপনে দাবি করা হয়, জ্বর, টাইফয়েড থেকে শুরু করে যকৃতের অসুখ, ত্বকের সমস্যা-সহ নানা ধরনের অসুস্থতার চিকিৎসায় সাধারণত যে সব ওষুধ ব্যবহৃত হয়, সেগুলোকে ‘বিষাক্ত, সিন্থেটিক’। এই দাবির বিরুদ্ধে মামলা (Baba Ramdev Case) হয়েছে। ওই মামলার প্রাথমিক শুনানির পর হরিদ্বারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুলকুমার শ্রীবাস্তব রামদেব এবং বালকৃষ্ণকে ১০ মে আদালতে হাজিরা দিতে বলেছিলেন। যদিও সেই নির্দেশ মান্য করেননি যোগগুরু এবং তাঁর সহযোগী। সেই সূত্রে এবার দ্বিতীয়বার সমন পাঠাল আদালত। আগামী ৭ জুন মামলার পরবর্তী শুনানির দিন আদালতে রামদেব ও তাঁর সহযোগীকে হাজির থাকতে বলা হয়েছে।  

    আইএমএ-র অভিযোগ 

    উল্লেখ্য এর আগেও ২০২০ সালে করোনিল কিট বাজারে আসার পর তার বিজ্ঞাপন নিয়ে আপত্তি জানিয়ে রামদেবের সংস্থার বিরুদ্ধে মামলা (Baba Ramdev Case) করেছিল আইএমএ। আইএমএ-র অভিযোগ ছিল, পতঞ্জলির বেশ কয়েকটি বিজ্ঞাপনে অ্যালোপ্যাথি চিকিৎসা এবং চিকিৎসককে অসম্মান করা হয়েছে। বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অভিযোগও আনা হয়েছিল। অভিযোগ ছিল, কোভিড প্রতিরোধী না-হওয়া সত্ত্বেও শুধু করোনিল কিট বিক্রি করেই আড়াইশো কোটি টাকার বেশি মুনাফা করেছিল রামদেবের পতঞ্জলি। আর তার জন্য ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ বিজ্ঞাপনী প্রচার চালানো হয়েছিল বলে অভিযোগ ছিল আইএমএ-র। 

    আরও পড়ুন: পাকিস্তানে গম আমদানি দুর্নীতি! শুরু কৃষক বিদ্রোহ

    উল্লেখ্য পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা (Baba Ramdev Case) চলছে তাতে রামদেব এবং বালকৃষ্ণকে বারবার ভর্ৎসনার শিকার হতে হয়েছে। সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়েও রেহাই পাননি তাঁরা। ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা বিজ্ঞাপন’ দেওয়ায় রামদেবদেরকে ক্ষমা চাইতে বলে সুপ্রিম কোর্ট। আর এবার সুপ্রিম কোর্টের পর হরিদ্বারের আদালত (Haridwar Court) তাঁদের জোড়া সমন পাঠাল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Abhijit Gangopadhyay: যে আদালতে ছিলেন ধর্মাবতার, এখন সেখানেই বিচারপ্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    Abhijit Gangopadhyay: যে আদালতে ছিলেন ধর্মাবতার, এখন সেখানেই বিচারপ্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েক মাস আগেও তিনি ছিলেন বিচারক। এখন তিনিই বিচারপ্রার্থী। ভোটের আবহে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের তরফে দেওয়া হয়েছে কঠিন কঠিন ধারা। দ্রুত এফআইআর খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টের (Calcutta Highcourt) দ্বারস্থ হয়েছেন তিনি। এতদিন যেখানে ধর্মাবতার ছিলেন তিনি, সেখানে মামলাকারী হয়ে হাজির হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) ।

    কেন মামলা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে

    বিচারকের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) । যেদিন তিনি মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন সেদিন তাদের পথে পড়ে যায় তৃণমূল সমর্থিত প্রাথমিক শিক্ষক সমিতির একটি প্রতিবাদ কর্মসূচি। পাশ দিয়ে ভাল ভাবেই যাচ্ছিলেন তাঁরা। হঠাৎ তাঁকে এবং শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) দেখে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু হয় মঞ্চ থেকে। পাল্টা তেড়ে যান বিজেপি সমর্থকরা। সেই সময় দুই পক্ষের কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। বেশ কয়েকজন বিজেপি (BJP) কর্মী সমর্থক আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) নামে তমলুক (Tamluk) থানায় প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে এফআইআর করেন মইদুল ইসলাম নামে এক ব্যক্তি।

    আরও পড়ুন: দুর্গাপুরে বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর, রাস্তা অবরোধ, আসানসোলে শাসক দলের দাপাদাপি

    উদ্দেশ্যপ্রণোদিত মামলা দাবি বিজেপির (Abhijit Gangopadhyay)

    প্রসঙ্গত কোন রুটে মনোনয়ন দিতে যাবেন তা আগে থেকেই জানানো ছিল পুলিশকে। বিজেপির দাবি পুলিশ চাইলে অশান্তি এড়াতে পারত। পুলিশ জেনেও প্রাথমিক শিক্ষকদের (Primary Teachers) ওই বিক্ষোভ কর্মসূচিকে অনুমতি দিয়েছিল। নির্ধারিত রুটের পাশে আরেকটি কর্মসূচিকে জায়গা দেওয়ার কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে গোলমাল পাকানো হয় বলে অভিযোগ বিজেপির।  প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর সহ একাধিক ধারা দেওয়া হয়েছে পুলিশের তরফে। ৫ মে মইদুল ইসলামের দায়ের করা এফআইআর এর ভিত্তিতে অস্ত্র আইনেও মামলা হয়েছে তার বিরুদ্ধে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) অভিযোগ প্রচারে বাধা দেওয়ার জন্যই এই এফআইআর করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে শাসক দল তাকে মামলা দিয়ে তদন্তের নামে প্রচার থেকে আটকে রাখতে চায়। তার আরও অভিযোগ শাসকদলের আঙ্গুলেহেলনেই বাড়তি ধারা দেওয়া হয়েছে। আদালতে ফের প্রমাণিত হবে পুলিশ যে ধারা গুলি দিয়েছে তা উপযুক্ত নয়। সূত্রের খবর বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মঙ্গলবার মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Apple iPhone exports: ভারত থেকে আইফোন রফতানি দ্বিগুণ বাড়ল, পৌঁছল ১১০ কোটি মার্কিন ডলারে

    Apple iPhone exports: ভারত থেকে আইফোন রফতানি দ্বিগুণ বাড়ল, পৌঁছল ১১০ কোটি মার্কিন ডলারে

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি জমানায় বদলে গিয়েছে দেশ। ক্ষমতায় আসার পরপরেই নরেন্দ্র মোদি যে ডিজিটাল ইন্ডিয়ার স্লোগান দিয়েছিলেন, তা সফল বলা চলে। স্মার্ট ফোনের রফতানিতে বিপুল সাফল্য মিলছে। হিসাব বলছে, চলতি আর্থিক বছরে অর্থাৎ এপ্রিল মাসেই অ্যাপল ফোনের (Apple iPhone exports) রফতানি ছুঁয়েছে টাকার অঙ্কে ১১০ কোটি মার্কিন ডলারে। যা গত বছরের থেকে দ্বিগুণ বলে মনে করা হচ্ছে। আবার বিশেষজ্ঞদের মতে, অ্যাপল ফোনের রফতানি ২০২৫ আর্থিক বছরের এপ্রিল মাসে পৌঁছে যাবে ১ লাখ কোটি টাকায়। প্রসঙ্গত, ভারতেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অ্যাপল ফোন উৎপাদিত হয়। প্রসঙ্গত, বিশ্বের সর্বোচ্চ অ্যাপল ফোন উৎপাদিত হয় চিনে।

    অ্যাপলের তিন ধরনের  ম্যানুফ্যাকচার অপারেটিং রয়েছে ভারতে, ফক্সকন, উইস্ট্রোন, পেগাট্রোন

    রিপোর্ট অনুযায়ী, ভারত এবং চিন- দুইদেশেই স্মার্টফোনের (Apple iPhone exports) উৎপাদন হয় সব থেকে বেসি। দেখা যাচ্ছে, ভারতে মোটের ওপর ১৪ থেকে ১৫ শতাংশ উৎপাদন হয় , যা ২০২৬ সালের ২৬ শতাংশে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। এই পরিসংখ্যানগুলো বলে দিচ্ছে, কোনও একক কোম্পানির ক্ষেত্রে ভারতে এটাই সর্বোচ্চ উৎপাদন। প্রসঙ্গত, অ্যাপলের তিন ধরনের  ম্যানুফ্যাকচার অপারেটিং রয়েছে ভারতে, ফক্সকন, উইস্ট্রোন, পেগাট্রোন। এখান থেকেই বিপুল পরিমাণে সাফল্য এসেছে। এর পাশাপাশি রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে অ্য়াপল-এর ইকো সিস্টেমের মাধ্যমে ভারতে ১ লাখ ৫০ হাজার নতুন কর্মসংস্থানও তৈরি হয়েছে।

    ভারতে মোট রফতানির ৭০ শতাংশই হল ফক্সকনের আইফোন

    জানা যাচ্ছে ফক্সকন হচ্ছে (Apple iPhone exports) তাইওনের একটি কোম্পানি এবং এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার। ভারতে মোট রফতানির ৭০ শতাংশই হল ফক্সকনের আইফোন। অন্যদিকে, উইস্ট্রোন হলো টাটা গ্রুপের অধীনের একটি সংস্থা। মোট রফতানির ২৭ শতাংশ করে উইস্ট্রোন। অন্যদিকে, পেগাট্রোন ম্যানুফ্যাকচার বাকি ফোন উৎপাদন করে। জানা গিয়েছে, প্রতিবছরে তাদের স্মার্ট ফোন উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে অ্যাপল। সাউথ কোরিয়ার একটি কোম্পানি হল স্যামসাঙ। ডিস্কন টেকনোলজি হল ভারতের একটি কোম্পানি। এরাও একইভাবে লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: বহরমপুরের বুথে বিরোধী এজেন্ট দিতে দিল না তৃণমূল, একাধিক জায়গায় ছাপ্পার অভিযোগ

    Murshidabad: বহরমপুরের বুথে বিরোধী এজেন্ট দিতে দিল না তৃণমূল, একাধিক জায়গায় ছাপ্পার অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৭ মে তারিখ তৃতীয় দফার ভোটে ভোটাররা দেখলেন নির্বাচন কমিশন কীভাবে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী টহল দিয়েছিল। কোথাও কোনও বুথে সেরকম গন্ডগোল চোখে পড়েনি। মানুষ দুহাত তুলে কেন্দ্রীয় বাহিনীকে এবং নির্বাচনী কমিশনকে বাহবা দিয়েছিলেন। কিন্তু আজ চতুর্থ দফার লোকসভা ভোটে এক অন্য চিত্র দেখল বহরমপুর (Murshidabad) বাসী। কিন্তু ভোট আরম্ভ হওয়ার পর থেকেই বহরমপুর লোকসভার বিভিন্ন বুথে শুরু হয়েছে নানা ধরনের ঝামেলা। নানা জায়গায় বুথ দখল এবং ছাপ্পার ঘটনার কথা উঠে আসে এদিন। আবার বাড়ি থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন অধীর চৌধুরী। তিনি জানালেন, বহরমপুর লোকসভার বড়মা কান্দিশালার কোনও জায়গায় কংগ্রেস এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি।

    বড়ঞা বিধানসভায় ছাপ্পা (Murshidabad)

    বহরমপুর (Murshidabad) লোকসভার ৫১ ও ৫২ নম্বর বুথ বড়ঞা বিধানসভার অন্তর্গত হরিবাটি গ্ৰামে কংগ্রেস এজেন্টকে বের করে দেওয়া নিয়ে, তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বড়ঞা বিধানসভার ৪৮ এবং ৪৯ নম্বর বুথ বদুয়া গ্ৰামে ভোটারদের ভয় দেখানো, ছাপ্পা, এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বহরমপুর লোকসভা সালার থানার খাড়েরা গ্রামের  ১২০নং ওয়ার্ডে ইভিন মেশিন খারাপের খবর উঠে এসেছে।

    বেলডাঙায় অবৈধ জমায়েত

    বহরমপুর (Murshidabad) মহারানী কাশীশ্বরী বালিকা বিদ্যালয় আদর্শ ভোট গ্রহণ কেন্দ্র  হিসেবে বুথ থেকে সুসজ্জিত করা হয়েছে। আবার বেলডাঙা ব্লকের মির্জাপুর খাগড়ুপাড়া ৮৫নং বুথের বাইরে অবৈধ জামায়াত হঠাতে তৎপর হয় কেন্দ্রীয় বাহিনী। এদিন বুথের বাইরে জমায়েত লক্ষ্য করে তাড়া করে কেন্দ্রীয় বাহিনী। পুলিশ দেখে দেখে পালিয়ে যায় জমায়েতকারীরা। সকাল আটটা নাগাদ ভোট দিলেন বিজেপি প্রার্থী (Murshidabad) ডক্টর নির্মল সাহা পরিবার এবং দলীয় কর্মী সকলকে নিয়েই ভোট দিতে এসেছিলেন তিনি। যথেষ্ট আশাবাদী সে কথা জানালেন তিনি। সঙ্গে ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। 

    আরও পড়ুনঃ বীরভূমে ভোট কিনতে শাড়ি, টাকা বিলি! এলাকার মানুষের তাড়া খেলে ছুটে পালালেন তৃণমূল নেতা

    মোট কত বাহিনী

    এই চতুর্থ দফার ভোটের জন্য আটটি লোকসভা কেন্দ্রে ৫৭৮ কোম্পানি বাহিনী প্রস্তুত আছে বলে জানা যায়। বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট বুথ ১৮৭৯টি, এর মধ্যে ৫৫৮টি বুথ স্পর্শকাতর। বহরমপুরের (Murshidabad) জন্য ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে। কিউআরটি সংখ্যা ২৩, জিপিএস এর মাধ্যমে ট্রাক করা হবে কিউআরটির গতিবিধি। বেলডাঙা গোবিন্দসুন্দরী বিদ্যাপীঠে চলছিল ভোট গ্রহণ পর্ব ২৫৫ নং বুথে। সেই সময় মহিলা ভোটকর্মীদের বথে প্রবেশ করেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে। তাঁকে দেখে মহিলারা প্রিসাইডিং অফিসার ও অন্যান্য ভোটকর্মীরা ছবি তুলতে শুরু করেন। কিন্তু বুথের ভিতরে যে ফোন নেওয়া যায় না তা কার্যত লক্ষ্য করা গেল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: দুর্গাপুরে বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর, রাস্তা অবরোধ, আসানসোলে শাসক দলের দাপাদাপি

    Lok Sabha Election 2024: দুর্গাপুরে বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর, রাস্তা অবরোধ, আসানসোলে শাসক দলের দাপাদাপি

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশের সামনেই বিজেপি বিধায়কের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার ভোটের (Lok Sabha Election 2024) দিন দুর্গাপুর ২৭৭ এসি ৮২ নম্বর বুথের সামনে থেকে তৃণমূলের বাহিনী বিজেপি বিধায়ককে তুমুল বাধা দেওয়ার চেষ্টা করে। জানা গিয়েছে, দুর্গাপুর ২৭৭ এসি ৮২ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্ট রাহুল সাহানি’কে বুথে ঢুকতে বাঁধা দেয় তৃণমূল। বিষয়টি জানার পর ঘটনাস্থলে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই যান। তৃণমূল নেতা কর্মীরা ধাক্কা দিয়ে এলাকা ছাড়া করেন।  পুলিশের সামনে বিধায়কের সঙ্গে অভব্য আচরণ করেন তৃণমূলের লোকজন। বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই বলেন, পুলিশের সামনে তৃণমূলের লোকজন আমার গায়ে হাত দিয়েছে। এসব চলতে পারে না। আমরা সমস্ত স্তরে অভিযোগ জানাব।

    বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর, রাস্তা অবরোধ

    দুর্গাপুর ১২ নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুর  করার অভিযোগ ওঠলো তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত কর্মীদের বক্তব্য, আমরা বুথের বাইরে দাঁড়িয়েছিলাম। আচমকা ১৫০ জন তৃণমূল কর্মী আমাদের ওপর চড়াও হয়। দুটি বাইক ভাঙচুর করে। ক্ষুব্ধ বিজেপি কর্মী ও এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। ঘটনাস্থলে বিশাল পুলিস বাহিনী। ব্যাপক উত্তেজনা।

    বুথে তৃণমূল নেতার দাপাদাপি! (Lok Sabha Election 2024)

     এদিন ভোটের (Lok Sabha Election 2024) দিন আসানসোল জামুরিয়া এলাকায় বহু বুথে বহিরাগতরা দাপিয়ে বেড়ায় বলে বিজেপির অভিযোগ। আসানসোল পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কুলটির লালবাজার এলাকায় ৫৮ / ৫৯ নম্বর বুথে উত্তেজনা। বিজেপির অভিযোগ, কুলটি ব্লক যুব তৃণমূলের সভাপতি বিমান দত্ত দলবল নিয়ে বুথে ঢোকার চেষ্টা করে। ওই ওয়ার্ডের ভোটার না হওয়া সত্ত্বেও কী করে বিমান দলবল নিয়ে সেখানে আসে? এই প্রশ্ন তুলে বিজেপি প্রতিবাদ করলে দু পক্ষের তুমুল বাকবিতন্ডা শুরু হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।

    বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে বাধা

    পাণ্ডবেশ্বর বিধানসভারি বিলপাহাড়ি গ্রামে বিজেপির পোলিং এজেন্ট  শুভজিৎ দেওয়াসীকে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপির অভিযোগ সকাল থেকে বিজেপি কর্মীর বাড়ি ঘেরাও করে রেখেছে তৃণমূল কর্মীরা। শুভজিৎ বলেন, আমাকে তৃণমূলের লোকজন বুথে বসতে দেয়নি। ওরা এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছে। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ঢুকতে বাধা দেয় পুলিশ। তিনি ওই এলাকার ভোটার নয় বলেই পুলিশ হরিপুরের গাইঘাটা মোড়ে তাঁর গাড়ি আটকে দেয। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তিন ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকার পর অবশেষে পুলিশের চাপে আসানসোল ফিরে গেলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, পুলিশ এবং প্রশাসন তৃণমূলের হয়ে কাজ করছে। পাণ্ডবেশ্বর জুড়ে তৃণমূল সন্ত্রাস করে বেড়াচ্ছে। আমাদের এজেন্ট বসতে দিচ্ছে না। আর পুলিশ প্রশাসন আমাকে বাধা দিচ্ছে।  ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনে অভিযোগ জানাবো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: দল লড়ছে মাত্র ১৭টি আসনে, কেজরিওয়াল দেশবাসীকে দিচ্ছেন ফ্রি বিদ্যুতের ‘গ্যারান্টি’!

    Arvind Kejriwal: দল লড়ছে মাত্র ১৭টি আসনে, কেজরিওয়াল দেশবাসীকে দিচ্ছেন ফ্রি বিদ্যুতের ‘গ্যারান্টি’!

    মাধ্যম নিউজ ডেস্ক: জামিন পেয়েই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তাঁর সাম্প্রতিক প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে দরিদ্র দেশবাসীকে মুফতে বিদ্যুৎ দেবেন তিনি। কেজরিওয়ালের দল আপ লড়ছে দেশের মাত্র ২০টি আসনে। তাই কীভাবে তাঁর দল ক্ষমতায় আসবে, কীভাবেই বা তিনি দেশবাসীকে বিনি পয়সায় বিদ্যুৎ দেবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেজরিওয়ালের দলের বিরোধীরা।

    জামিনে মুক্ত কেজরিওয়াল (Arvind Kejriwal)

    দিল্লি আবগারি মামলায় গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। অন্তর্বর্তী জামিনে ছাড়া পেয়েছেন ৫৬ দিন পর। তার পরেই নির্বাচনে জিততে মরিয়া আপ সুপ্রিমো (Arvind Kejriwal)। দেশে চলছে অষ্টাদশতম লোকসভা নির্বাচন। ভোট গ্রহণ হবে সাত দফায়। নির্বাচন শুরু হয়েছিল ১৯ এপ্রিল। শেষ হবে ১ জুন। ফল বের হবে ৪ জুন। লোকসভার ৫৪৩টি আসনে হচ্ছে নির্বাচন। এর মধ্যে আপ লড়ছে মাত্র ২০টি আসনে। এর মধ্যে আবার চণ্ডীগড় ও গুজরাটের তিনটি কেন্দ্রে কংগ্রেসকে সমর্থন করছে কেজরিওয়ালের দল। যার অর্থ, আপ স্বশক্তিতে লড়ছে মাত্র ১৭টি আসনে।

    কী বললেন আপ সুপ্রিমো?

    রবিবার সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেন, “১০টি গ্যারান্টির মধ্যে আমাদের প্রথম গ্যারান্টি হল দেশে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা। দেশের ক্ষমতা রয়েছে ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার। অথচ খরচ হয় ২ লাখ মেগাওয়াট। অর্থাৎ প্রয়োজনের তুলনায় আমাদের দেশ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে। দিল্লি এবং পাঞ্জাবে আমরা এটা করেওছি। গোটা দেশেও আমরা এটা করব।” আপ সুপ্রিমো বলেন, “সমস্ত গরিব মানুষকে আমরা নিখরচায় ২০০ ইউনিট বিদ্যুৎ দেব। এজন্য খরচ হবে ১.২৫ লাখ কোটি টাকা। এই টাকার জোগাড় আমরা করব।”

    আরও পড়ুুন: ভারতের দেওয়া এয়ারক্র্যাফ্ট চালাতে ব্যর্থ মলদ্বীপের সেনা, বিপাকে মুইজ্জু প্রশাসন

    দেশবাসীকে গ্যারান্টি দেওয়া হয়েছে বিজেপির তরফে। নাম, ‘মোদি কা গ্যারান্টি’। সেই ধাঁচেই গুচ্ছ গ্যারান্টি দিয়ে বসে রয়েছেন কেজরিওয়াল। তিনি যে এই গ্যারান্টি নিয়ে ‘ইন্ডি’ জোটের নেতাদের সঙ্গে আলোচনা করেননি, তাও জানিয়েছেন আপ নেতা। আপ সুপ্রিমোর এই গুচ্ছ প্রতিশ্রুতি নিয়েই প্রশ্ন উঠছে। আপ বিরোধীদের প্রশ্ন, বিজেপিকে পরাস্ত করতে যে ‘ইন্ডি’ জোট গঠিত হয়েছিল, কেজরিওয়াল কি তার মুখ? মাত্র ১৭টি আসনে প্রার্থী দিয়ে তিনি কীভাবে খোয়াব দেখেন দেশ চালনার? তবে কি ‘ইন্ডি’ জোটের প্রধানমন্ত্রী তিনিই (Arvind Kejriwal)? উত্তর মিলবে ৪ জুন, লোকসভা নির্বাচনের ফল বেরনোর পরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Wheat import scam: পাকিস্তানে ফাঁস বিরাট গম আমদানি দুর্নীতি! শুরু কৃষক বিদ্রোহ

    Wheat import scam: পাকিস্তানে ফাঁস বিরাট গম আমদানি দুর্নীতি! শুরু কৃষক বিদ্রোহ

    মাধ্যম নিউজ ডেস্ক: মূল্যবৃদ্ধি নিয়ে আবার জেরবার পাকিস্তান। বর্তমানে মূল্যবৃদ্ধির সঙ্গে লড়াই করছে পাকিস্তান। সে দেশে গত কয়েক মাসে মূল্যবৃদ্ধির হার ৩৮ শতাংশ, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে ৪৮ শতাংশ। ফলে ভারতের প্রতিবেশী দেশটির (Pakistan) অর্থনৈতিক অবস্থার আবারও অবনতি শুরু হয়েছে। আকাশ ছুঁয়েছে জিনিসপত্রের দাম। সব থেকে বেশি প্রভাব পড়েছে খাদ্যদ্রব্যের মূল্যের ওপর। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, আটা-রুটির মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী  কিনতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। তার মধ্যেই সে দেশে উঠেছে গম আমদানি সংক্রান্ত দুর্নীতির (Wheat import scam) অভিযোগ।

    কিন্তু কী এই গম আমদানি দুর্নীতি? (Wheat import scam)

    ২০২৩ সালে পাকিস্তানের (Pakistan) তৎকালীন সরকার বেসরকারি ব্যবসায়িক সংস্থাগুলিকে গম আমদানি শুরু করার অনুমতি দিয়েছিল। অভিযোগ, দেশের অভ্যন্তরে কতটা গম উৎপাদন হচ্ছে তা বিবেচনা না করেই সেই অনুমতি দেওয়া হয়েছিল। জানা গিয়েছে ২০২৩ সালের অগাস্ট থেকে ২০২৪ সালের মার্চ অবধি বেসরকারি সংস্থাগুলিকে ৩,৩০,০০০ কোটি পাকিস্তানি টাকার গম আমদানির (Wheat import scam) অনুমতি দিয়েছিল তৎকালীন পাক সরকার। ফলে এর পর থেকেই আন্তর্জাতিক বাজারে গমের দাম পড়তে শুরু করেছে।   

    কৃষক আন্দোলন

    ইতিমধ্যেই পাকিস্তানের কৃষক সংগঠন ‘কিসান ইত্তেহাদ পাকিস্তান’ গম নিয়ে তৈরি হওয়া এই সঙ্কটের (Wheat import scam) বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছে। দেশ জুড়ে বিক্ষোভ দেখাচ্ছেন পাকিস্তানের হাজার হাজার কৃষক। শুক্রবার মুলতান থেকে মিছিল শুরু করে বিক্ষোভ দেখান তাঁরা।  

    কেন এই প্রতিবাদ? 

    জানা গিয়েছে গম আমদানি সংক্রান্ত দুর্নীতির (Wheat import scam) জন্য পাকিস্তানের বাজারে গমের দাম কমেছে। বর্তমানে সে দেশে ৪০ কেজি গমের ন্যূনতম সহায়ক পাকিস্তানি মুদ্রামূল্য অনুযায়ী ৩৯০০ টাকা। যা ভারতীয় মুদ্রায় ১,১৭২ টাকা। কিন্তু পাকিস্তানের বাজারে গমের দাম এতটাই কমেছে যে, ন্যূনতম সহায়ক মূল্যের থেকেও কমে গম বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন গমচাষিরা। আর এই ঘটনার প্রতিবাদেই বিক্ষোভে সামিল হন হাজার হাজার কৃষক। 

    প্রভাব  

    অভিযোগ করা হয়েছিল যে পাকিস্তানে (Pakistan) যে গম আমদানি হয় তা অত্যন্ত নিম্নমানের যা ব্যবহারের যোগ্য নয়। শুধু তাই নয় বেসরকারি সংস্থাগুলি অত্যন্ত কম দামে সেই পণ্য আমদানি করে বাজারে চড়া দামে বিক্রি (Wheat import scam) করে বিপুল পরিমাণে মুনাফা অর্জন করে। অন্যদিকে, এ বছর পাকিস্তানে গমের ফলন ভাল হয়েছে। কিন্তু বিদেশ থেকে বিপুল পরিমাণ গম আমদানির কারণে দেশের কৃষকদের থেকে গম কেনার পরিমাণ প্রায় ৫০ শতাংশ কমিয়েছে সরকার। ফলে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। 

    আরও পড়ুন: বসিরহাট নিয়ে বাড়তি সতর্কতা কমিশনের! ভোটে রেকর্ড সংখ্যক বাহিনী থাকার সম্ভাবনা

    অভিযোগ, পাকিস্তানের বাজারে অতিরিক্ত পরিমাণ বিদেশি গম (Wheat import scam) আসার কারণে গমের ন্যূনতম সহায়ক মূল্যও পাচ্ছেন না কৃষকেরা। কৃষকদের দামের সঙ্গে টক্কর দিতে বেসরকারি সংস্থাগুলিও গমের দাম উল্লেখযোগ্য ভাবে কমিয়ে দিয়েছে। ফলে আরও দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। ফলে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে যে, কৃষকরা বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kesar Price Hike: কারও পৌষমাস তো…! ইরানের উপর নিষেধাজ্ঞায় মহার্ঘ কাশ্মীরি কেশর, দাম জানেন?

    Kesar Price Hike: কারও পৌষমাস তো…! ইরানের উপর নিষেধাজ্ঞায় মহার্ঘ কাশ্মীরি কেশর, দাম জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় আছে ভালো পাত্র আর ভালো কেশর খুঁজে পাওয়া কঠিন কাজ। বাজারে ভালো মানের কেশর (Kesar Price Hike) পেতে খসাতে হবে বাড়তি টাকা। কারণ কেশরের দাম বেড়েছে খুচরো ও পাইকারি উভয় বাজারে। বর্তমানে ১০ গ্রাম কেশরের দাম ৪ হাজার ৯৫০ টাকা। কেজি প্রতি ৪ লক্ষ ৯৫ হাজার টাকা। অর্থাৎ, প্রায় ৫ লক্ষ টাকা!

    কেশরের মুল্যবৃদ্ধির  নেপথ্যে রয়েছে ইরানের উপর নিষেধাজ্ঞা (Kesar Price Hike)

    কেশরের এত দাম বৃদ্ধির নেপথ্যে রয়েছে ইরানের (Iran) উপর নিষেধাজ্ঞা। বিশ্ববাজারে একাই ৯০ শতাংশ চাহিদা পূরণ করে ইরান। কিন্তু আধুনিক বিশ্বের বহু দেশ নিষেধাজ্ঞার জেরে ইরানের কেশর কিনতে পারছে না। হঠাৎ করে জেরে চাহিদা বেড়ে যাওয়ায় ভারতীয় কেশরের কদর এবং দাম (Kesar Price Hike) দুই বেড়েছে। জানা গিয়েছে, গত বছরের তুলনায় ২০ থেকে ২৭ % দাম বেড়েছে। পাইকারি বাজারে ৩ থেকে ৩.৫ হাজার টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে ভালো দরের কেশর। যার আগে দাম ছিল ২ লক্ষ ৮০ হাজার থেকে তিন লক্ষ টাকা প্রতিকেজি। বর্তমানে খুচরো বাজারে যে দামে কেজি প্রতি কেশর বিক্রি হচ্ছে তাতে ৭০ গ্রাম সোনা কেনা সম্ভব। ইরানে প্রতিবছর ৪৩০ টন কেশর উৎপাদন হয়। কাশ্মীরে (Kashmir) মাত্র ৩ টন প্রতিবছর কেশর উৎপাদন হয়। অথচ বাজারে চাহিদা রয়েছে ৬০ থেকে ৬৫ টন।

    আরো পড়ুন: প্যালেস্তাইনে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলের, শিশুসহ হত ২১

    কাশ্মীরের কেশরের উৎকৃষ্ট মান

    কাশ্মীরের কেশর ব্যবসায়ী নুরুল আমিন বিন খালিক জানাচ্ছেন, “বিশ্ব বাজারে ইরানের অনুপস্থিতির জেরে কাশ্মীরি কেশরের (Kesar Price Hike) দাম হঠাৎ করেই বেড়ে গিয়েছে। যদিও বিগত এক দশকে কাশ্মীরে কেশরের উৎপাদন ক্রমশ কমছে। ইরানি কেশর রং-এর জন্য বিখ্যাত হলেও কাশ্মীরি কেশরের সুগন্ধের ধারে কাছে কোন কেশর নেই। এখন পৃথিবীর বহু প্রান্তে কেশর উৎপাদন হচ্ছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন ভারতের উৎপাদিত কেশর মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেপাল, কানাডা ও আরব মুলুকে বিক্রি হয়। কেশরের এত দামের (Kesar Price Hike) কারণ হল মাত্র এক গ্রাম কেশর তৈরি করতে ১৬০ থেকে ১৮০ টি ফুলের প্রয়োজন হয় এবং কেশর উৎপাদন করতে প্রচুর শ্রম লাগে। কাশ্মীরের পামপোর, বডগাম, শ্রীনগর এবং কিস্তওয়ার জেলায় অক্টোবর মাস থেকে কেশর চাষ শুরু হয়। বিগত ১ দশকে কেশরের উৎপাদন কমে যাওয়ার পিছনে শ্রমিকদের অভাব, জলবায়ু পরিবর্তন এবং পামপোর জেলায় নতুন সিমেন্ট ফ্যাক্টরি বসানোক দায়ী করা হয়েছে। কারণ সিমেন্ট ফ্যাক্টরি থেকে যে পরিমাণ বাতাসে ধোঁয়া ও ধুলো নির্গত হয় তাতে কেশরের চাষে ব্যাপক ক্ষতি করেছে। বিশেষ করে পামপোর জেলায় সিমেন্ট ফ্যাক্টরি বসার পর থেকেই চাষিরা তাদের জমি নয় সিমেন্ট ফ্যাক্টরিকে দিয়ে দিয়েছে আর না হলে নিজেদের জমিতে চাষ করা বন্ধ করে দিয়েছে।

    কেশরের প্রজাতি

    কাশ্মীরে কেশরের একাধিক প্রজাতির উৎপাদন হয় যার মধ্যে একটি হল মোংরা। এই কেশরের রং খুবই গাঢ় এবং এর ঘ্রাণ অন্য কেশরের তুলনায় অনেকটাই আলাদা। এছাড়াও কেশরের লাছা প্রজাতি যা লাল এবং হলুদ দুটো রঙ একসঙ্গে দিতে সক্ষম। এছাড়াও জর্দা বলে একটি প্রজাতি রয়েছে যা প্রসাধনী সামগ্রীতে ব্যবহার হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share