Tag: Madhyom

Madhyom

  • Loksabha Election 2024: আজ চতুর্থ দফায় দেশের ৯৬ আসনে নির্বাচন, ১৭১৭ প্রার্থীর ভাগ্য পরীক্ষা

    Loksabha Election 2024: আজ চতুর্থ দফায় দেশের ৯৬ আসনে নির্বাচন, ১৭১৭ প্রার্থীর ভাগ্য পরীক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৬ মার্চ দেশে লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) নির্ঘণ্ট প্রকাশ করেছিল কমিশন। তারপর থেকে অনেকটা সময় কেটে গিয়েছে। গত ১৯ এপ্রিল দেশে প্রথম দফায় নির্বাচন হয়। আজ সোমবার ১৩ মে, দেশে চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে জানা গিয়েছে, নির্বাচনে ভাগ্য পরীক্ষা করছেন মোট ১,৭১৭ জন প্রার্থী। প্রসঙ্গত, এর আগে দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট হয় গত ২৬ এপ্রিল ও ৭ মে। ১৩ মে ভোট হচ্ছে দেশের দশটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৬টি আসনে।

    কোন রাজ্যে কতগুলি আসনে ভোট (Loksabha Election 2024)

    জানা গিয়েছে, চতুর্থ দফায় অন্ধ্রপ্রদেশের ২৫ টি আসনে, বিহারের পাঁচটি আসনে, জম্মু কাশ্মীরের একটি আসনে (Loksabha Election 2024), ঝাড়খণ্ডের চারটি আসনে, মধ্যপ্রদেশের আটটি আসনে, মহারাষ্ট্রের এগারোটি আসনে, ওড়িশার চারটি আসনে, তেলেঙ্গনার সতেরোটি আসনে, উত্তর প্রদেশ তেরোটি ও পশ্চিমবঙ্গের আটটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। জানা গিয়েছে, চতুর্থ দফার ভোট সকাল সাতটা থেকে শুরু হবে এবং বিকাল ৫টা পর্যন্ত চলবে। ভোটাররা নিজেদের ভোটার কার্ড সমেত অন্যান্য কমিশন নির্ধারিত পরিচয়পত্র নিয়ে ভোট দিতে পারবেন।

    চতুর্থ দফায় রাজ্য অনুযায়ী কোন কোন আসনে ভোট (Loksabha Election 2024)

    অন্ধ্রপ্রদেশ: আরাকু (ST), শ্রীকাকুলাম, ভিজিয়ানগরম, বিশাখাপত্তনম, আনাকাপল্লী, কাকিনাদা, অমলাপুরম (SC), রাজামুন্দ্রি, নরসাপুরম, এলুরু, মাছিলিপত্তনম, বিজয়ওয়াড়া, গুন্টুর, নরসারাওপেট, বাপটলা (SC), ওঙ্গোল, নন্দিয়াল, কুর্নিশ তিরুপতি (SC), রাজামপেট, চিত্তুর (SC)

    বিহার: দ্বারভাঙ্গা, উজিয়ারপুর, সমস্তিপুর, বেগুসরাই, মুঙ্গের

    জম্মু ও কাশ্মীর: শ্রীনগর

    মধ্যপ্রদেশ: দেওয়াস, উজ্জয়নী, মন্দসৌর, রতলাম, ধর, ইন্দোর, খারগোন, খান্ডওয়া

    মহারাষ্ট্র: নন্দুরভার, জলগাঁও, রাভার, জালনা, ঔরঙ্গাবাদ, মাভাল, পুনে, শিরুর, আহমেদনগর, শিরডি, বিড

    ওড়িশা: কালাহান্ডি, নবরঙ্গপুর (ST), বেরহামপুর, কোরাপুট (ST)

    তেলঙ্গানা: আদিলাবাদ (ST), পেদ্দাপল্লী (SC), করিমনগর, নিজামবাদ, জাহিরাবাদ, মেদক, মালকাজগিরি, সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ, চেভেল্লা, মাহবুবনগর, নালগোন্ডা, নাগারকুরনুল (SC), ভুবনগিরি, ওয়ারঙ্গল (SC), মাহবুবাবাদ (ST), খাম্মাম

    উত্তরপ্রদেশ: শাহজাহানপুর, খেরি, ধারুহারা, সীতাপুর, হারদোই, মিসরিখ, উন্নাও, ফারুখাবাদ, ইটাওয়া, কনৌজ, কানপুর, আকবরপুর, বাহরাইচ (SC)

    পশ্চিমবঙ্গ: বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান-পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম

    ঝাড়খণ্ড: সিংভূম, খুন্তি, লোহারদাগা, পালামৌ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election: বাংলায় বিজেপির ক্লিন স্যুইপ, ভোটের ফল নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

    Lok Sabha Election: বাংলায় বিজেপির ক্লিন স্যুইপ, ভোটের ফল নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় বিজেপি ক্লিন স্যুইপ করবে। একই পথে হাঁটবে ওড়িশা-সহ সারা দেশ। শুক্রবার ভুবনেশ্বরে এক সাক্ষাতকারে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) প্রচারে ইতিমধ্যেই বাংলায় বেশ কয়েকবার প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী। ঝাঁঝালো বক্তৃতায় তিনি তুলোধনা করেছেন রাজ্যের শাসকদল তৃণমূলকে। একের পর এক দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করেছেন মোদি। এবার তিনি বাংলায় ভোটের দেওয়াল লিখন স্পষ্ট করলেন।

    তৃণমূলের প্রতি মানুষ বীতশ্রদ্ধ

    সম্প্রতি ওড়িশায় (Odisha) নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তারই ফাঁকে এক সাক্ষাতকারে বাংলার প্রসঙ্গ তুলে একযোগে তিনি আক্রমণ শানিয়েছেন বাম-তৃণমূলকে। প্রধানমন্ত্রীর রোষের হাত থেকে বাদ যায়নি কংগ্রেসও। এবারের নির্বাচনে বাংলায় বিজেপি বিরাট সাফল্য পাবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী (PM Modi)। তিনি বলেন, “বাংলায় বিজেপি ক্লিন স্যুইপ করবে। একই পথে হাঁটবে ওড়িশা-সহ সারা দেশ। বাংলায় যেভাবে দুর্নীতি হয়েছে তাতে তৃণমূলের প্রতি মানুষ বীতশ্রদ্ধ। সকলে শুধু ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে। ৪ জুন ফল প্রকাশ হলেই সেটা দেখতে পাবেন।”

    মমতার মধ্যে বদল

    শুক্রবারও রাজ্য সফরে এসে রামপুরহাটের সভা (Lok Sabha Elections 2024) থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা থেকে ৩০টি আসনে বিজেপিকে জেতানোর আহ্বান রেখেছেন। তবে সন্দেশখালি কাণ্ডের পর বারাসতের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) দাবি করেছিলেন, “৪২ এ ৪২ চাই।” এবার সংখ্যার উল্লেখ না করলেও মোদির দাবি, “এবারের লোকসভা ভোটে বাংলায় ক্লিন স্যুইপ করবে বিজেপি। তৃণমূলকে ক্ষমতা থেকে হঠাতে মানুষ মুখিয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ভোটব্যাঙ্কের রাজনীতি হচ্ছে। মমতার মধ্যে বদল এসেছে, এটা বাংলার মানুষ মেনে নিতে পারছেন না।”

    আরও পড়ুন: দেশে নির্বাচন পরিচালনায় পথিকৃৎ সুকুমার সেন, জানেন তাঁর কথা?

    প্রধানমন্ত্রীর কথায়, তিনি বলেন, “কলকাতা আগে দেশের আর্থিক রাজনীতি ছিল। দেশে যত আর্থিক পরিবর্তন এসেছে কয়েক দশক ধরে বাংলা তার নেতৃত্ব দিয়েছে। বাংলার যুবকদের ক্ষমতার ওপর আজও আমার ভরসা আছে। কিন্তু ভুল নেতৃত্বের কারণে বাংলা পিছিয়ে পড়েছে। প্রথমে বামেরা এবং এখন তৃণমূলের আমলে বাংলা ধ্বংস হয়েছে। কংগ্রেসও আছে এর সঙ্গে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • HS Result 2024: রোগে বেঁকে গিয়েছে শিরদাঁড়া, উচ্চ মাধ্যমিকে ৪৮২ নম্বর পেয়ে তাক লাগিয়েছেন জয়দীপ

    HS Result 2024: রোগে বেঁকে গিয়েছে শিরদাঁড়া, উচ্চ মাধ্যমিকে ৪৮২ নম্বর পেয়ে তাক লাগিয়েছেন জয়দীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: মাধ্যমিকের পরেই শরীরে বাসা বেঁধেছিল বিরল রোগ। বেঁকে যাচ্ছিল শিরদাঁড়া। থাবা চওড়া করছিল অ্যানকোলাইসিস স্পন্ডেলাইটিস। যার ফলে পড়াশোনা ভুলতে বসেছিল বালুরঘাটের জয়দীপ সামন্ত। কিন্তু, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এবার উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট (HS Result 2024) করে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে।

    জয়দীপের প্রাপ্ত নম্বর ৪৮২ (HS Result 2024)

    মার্কশিট অনুয়ায়ী, তাঁর প্রাপ্ত নম্বর ৪৮২। বালুরঘাট হাইস্কুলে প্রথম (HS Result 2024)। এমনকী জেলার মধ্যেও সম্ভাব্য প্রথম বলেই জানা গিয়েছে। মাত্র ৫ নম্বরের জন্য রাজ্যের দশজনের মেধাতালিকায় আসতে পারেনি জয়দীপ। জয়দীপের ইচ্ছে বড় হয়ে আইএএস অফিসার হওয়ার। কাজ করতে চান দেশের জন্য। বালুরঘাট শহরের উত্তরায়ণ ক্লাব সংলগ্ন এলাকায় বাড়ি জয়দীপের। ছোট থেকেই এলাকায় মেধাবী ছাত্র বলে পরিচিত তিনি। মাধ্যমিকে পেয়েছিলেন ৬৬০ নম্বর। কিন্তু, মাধ্যমিকের পর থেকে শরীরে বাসা বাঁধে অ্যানকোলাইসিস স্পন্ডেলাইটিস। বেঁকে যাচ্ছিল গোটা শরীর। সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাটাই যেন ধীরে ধীরে উবে যাচ্ছিল। নানা জায়গায় দেখানো হয় ডাক্তার। চলতে থাকে চিকিৎসা। এরইমধ্যে দুয়ারে কড়া নাড়তে থাকে উচ্চমাধ্যমিক। শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় বসেন জয়দীপ। শেষে উচ্চমাধ্যমিক। আসে ৪৮২ নম্বর। বাংলায় পেয়েছেন ৯৫, ইংরেজিতে ৯৭, ইতিহাসে ৯৩, ভুগোলে ৯৮, রাষ্ট্রবিজ্ঞানে ৯৭, দর্শনে ৯৫ নম্বর পেয়েছেন। তাঁর এই তাক লাগানো রেজাল্টে স্বভাবতই খুশি পরিবারের সদস্যরা। খুশি বালুরঘাট হাইস্কুলের শিক্ষকেরাও। খুশির হাওয়া বন্ধু মহলেও।

    বড় হয়ে আইএএস হওয়ার স্বপ্ন

    জয়দীপ বলেন,আমি উচ্চ মাধ্যমিকে মাত্র ৫ নম্বরের জন্য রাজ্যের দশজনের মেধাতালিকায় (HS Result 2024) আসতে পারিনি। মোবাইলের সঠিক ব্যবহার করতে হবে। পড়াশোনার একঘেয়েমি কাটাতে আমি মোবাইলে বিভিন্ন ঐতিহাসিক বিষয় দেখতাম। দিনে ১০ ঘণ্টাও পড়েছি। গত চার বছর ধরে ইউপিএসসি প্রস্তুতি নিচ্ছি। আমার বড় হয়ে আইএএস অফিসার হওয়ার ইচ্ছে রয়েছে। আমি দেশের জন্য কাজ করতে চায়। জদীপের বাবা অসিত সামন্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি বলেন, ‘বেলুড়ে ইতিহাসে সাম্মানিক স্নাতক নিয়ে পড়ার ইচ্ছে তার। সে যেভাবে এগোতে চায়। তাতেই আমরা তার সঙ্গে আছি। তার এখনও ফিজিওথেরাপি চলছে।’

    ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জের! তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শো-কজ কমিশনের

    বালুরঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক কী বললেন?

    বালুরঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক সৃজিৎ সাহা বলেন, ‘ইচ্ছাশক্তির ওপর ভর করে তার এই অভাবনীয় ফল শুধু পড়ুয়াদের নয় অনুপ্রেরণা জুগিয়েছে আমাকে ও অন্য শিক্ষকদেরও। তিন বছর আগেও জয়দীপের উচ্চতা ছয় ফিটের উপরে ছিল। কিন্তু তার মেরুদন্ড বেঁকে যাওয়ায় এখন উচ্চতা কয়েক ইঞ্চি কমে এসেছে। প্রথম প্রথম হাঁটতে পারলেও এখন আর ঠিকমতো হাঁটতে পারে না। অনেক সরঞ্জাম ও টোটোকে সঙ্গী করে প্রতিদিন নির্দিষ্ট সময়ে কোনও অজুহাত ছাড়াই সে স্কুলে পৌঁছে যেত। তার লড়াইকে কুর্নিশ জানাই।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: পুলিশকে পেটানোর অভিযোগে গেফতার ৭ তৃণমূল কর্মী, শোরগোল

    Murshidabad: পুলিশকে পেটানোর অভিযোগে গেফতার ৭ তৃণমূল কর্মী, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: পুলিশ কর্মীকে এবার মারধরের অভিযোগ উঠল তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় ইতি মধ্যে ৭ তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ (Murshidabad) রানিনগর থানা এলাকায়। শাসক দলের অভিযোগ, অবশ্য দুই পক্ষের কথা না শুনে কেবল মাত্র বাম-কংগ্রেসের কথা শুনেছিলেন পুলিশ। রাজ্যে এই নির্বাচনী আবহের মধ্যে যে পুলিশকে বিরোধীরা দলদাস বলে থাকে, সেই পুলিশ এখন তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত। তাহলে কি পুলিশের উপর বিশ্বাস রাখছে না তৃণমূল? ফলে রাজনীতির একাংশের মানুষ বলছেন পুলিশ যদি নিজেই সুরক্ষিত না থাকে, তাহলে সাধারণ মানুষকে কীভাবে নিরাপত্তা দেবে পুলিশ।

    ঘটনা কোথায় ঘটল (Murshidabad)?

    কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর করার ঘটনায় মোট সাত জন পুলিশ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা ঘটেছে রানিনগর (Murshidabad) থানার মালিবাড়ি-১ অঞ্চলের মরিচা নিচু পাড়া এলাকায়। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তাঁর ভাইয়ের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়েছিল। তাতে একজন এএসআই, একজন কনস্টেবল এবং একজন সিভিক ভলান্টিয়ার আহত হন।

    ঠিক কীভাবে ঘটল ঘটনা?

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৭ মে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার দিন রানিনগরের (Murshidabad) আমিরাবাদ এলাকায় এক মহিলা তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগে বাম-কংগ্রেস জোটের সমর্থকেরা মারধর করে বলে অভিযোগ ওঠে। এরপর ওই মহিলা রানিনগর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে পুলিশ মরিচা-নিচুপাড়া গ্রামে গেলে পুলিশ দুই পক্ষের সঙ্গে কথা বলেন কিন্তু শাসক দল তৃণমূলের অভিযোগ ছিল বাম-কংগ্রেসের কথা বেশি গুরুত্ব দিয়েছে পুলিশ। এরপর পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে প্রথমে আটক এবং এরপর তৃণমূলের কর্মীরা চড়াও হয়।

    আরও পড়ুনঃ অভিষেকের নাকি বাড়ি-গাড়ি নেই! সোনা-ব্যাঙ্ক ব্যালেন্স কত জানেন?

    পুলিশের বক্তব্য

    এরপর খবর পেয়ে অতিরিক্ত পুলিশ বাহিনী গ্রামে আটকে থাকা পুলিশ কর্মীদের উদ্ধার করতে ছুটে যায়। পুলিশের বক্তব্য তৃণমূলের গুন্ডারা আক্রমণ করেছিল পুলিশের উপর। বিক্ষোভ সামলাতে এরপর লাঠিচার্জ করা হয়। ঠিক তারপর শুরু করা হয় গ্রেফতার। অবশ্য স্থানীয় (Murshidabad) তৃণমূল নেতা জাহাঙ্গির আলম বলেন, “পুলিশ সিপিএম এবং কংগ্রেসের দালালি করছে। আমরা এই অন্যায়ের সুবিচার চাই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Loksabha Election 2024: ফের বঙ্গ সফরে মোদি, রবিবার জমিয়ে দেবেন প্রচার

    Loksabha Election 2024: ফের বঙ্গ সফরে মোদি, রবিবার জমিয়ে দেবেন প্রচার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোট প্রচারে (Loksabha Election 2024) ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। আগামী রবিবার রাজ্যে একই দিনে চারটি সভা করবেন নরেন্দ্র মোদি (PM Modi) । একটি সভা উত্তর ২৪ পরগনা জেলায়, একটি হাওড়ায় ও দুটি সভা হবে হুগলি জেলায়।

    কবে কোথায় সভা মোদির (Loksabha Election 2024)

    বিজেপি সূত্রে খবর হুগলি ও শ্রীরামপুরে বিজেপি (BJP) প্রার্থীর সমর্থনে প্রচার করবেন প্রধানমন্ত্রী। সভায় উপস্থিত থাকবেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় (Locket Chattopadhyay) ও শ্রীরামপুরের প্রার্থী কবীর শংকর বসু। হুগলি জেলার আরেকটি কেন্দ্র আরামবাগের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগরের সমর্থনে পুড়শুড়ায় সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির। আরও জানা গেছে রবিবার মোদির সভা করার কথা রয়েছে সাঁকরাইলে। হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং উলুবেড়িয়া কেন্দ্রের পদ্মপ্রার্থী অরুণ উদয় পালচৌধুরীর সমর্থনে প্রচার করবেন প্রধানমন্ত্রী। যে পাঁচ কেন্দ্রের বিজেপি প্রার্থীর জন্য গলা ফাটাবেন প্রধানমন্ত্রী সেই পাঁচ কেন্দ্রে ২০ মে পঞ্চম দফায় (Loksabha Election 2024) নির্বাচন রয়েছে।

    বিজেপির টার্গেট আরামবাগ

    লোকসভা (Loksabha Election 2024) ভোটের আগে ১ মার্চ আরামবাগে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় সন্দেশখালি সহ বিভিন্ন জায়গায় মহিলাদের সম্মানহানির কথা তুলে ধরেছিলেন তিনি। প্রধানমন্ত্রীর বিভিন্ন সভায় উঠে এসেছে সন্দেশখালি প্রসঙ্গ। লোকসভা নির্বাচনের আগে খুব অল্প ভোটের ব্যবধানে তৃণমূলের কাছে আরামবাগে হেরেছিল বিজেপি। এবার তৃণমূল শিবির আরামবাগে যথেষ্ট চাপে রয়েছে। বিদায়ী সাংসদ অপরুপা পোদ্দারকে টিকিট দেওয়ার সাহস দেখাতে পারেনি তৃণমূল কংগ্রেস। অপরুপা পোদ্দার অর্থনৈতিক কেলেঙ্কারি সহ নানান অভিযোগে অভিযুক্ত। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে উঠতে পারেননি অপরূপা। এখানে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বিজেপির অন্দরে। এই আসন ঘাসফুলের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে পদ্ম শিবিরের কাছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনেও আরামবাগ মহকুমার ৪ কেন্দ্রে জোড়া ফুলকে সরিয়ে ফুটেছিল পদ্মফুল। বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির আশা আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রথমবার জয়ী হওয়ার সুযোগ রয়েছে তাঁদের কাছে। তাই প্রচারে ত্রুটি রাখতে চায় না তাঁরা।

    আরও পড়ুন: “সংখ্যালঘুরা বিপদে রয়েছেন, এ দাবি সর্বৈব মিথ্যা”, বললেন মোদি

    বিজেপির রাজ্যে তারকা প্রচারকের তালিকায় বঙ্গ সফর  

    বিজেপির এক শীর্ষ রাজ্য নেতৃত্বের কথায়, তৃতীয় দফার (Loksabha Election 2024) নির্বাচন শেষ হলেই দেশের একটা বড় অংশে ভোট পর্ব শেষ হয়ে যাচ্ছে। ফলে বাংলার দিকে অতিরিক্ত নজর দেওয়ার সুযোগ থাকছে বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে। সোমবার দেশে চতুর্থ দফার নির্বাচন হবে। তার আগে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে মাজদিয়া, রামপুরহাট ও ঘাটালের আনন্দপুরে সভা করবেন অমিত শাহ। ধীরে ধীরে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পদ্ম শিবিরের শীর্ষ নেতারাও প্রচারে আসতে শুরু করেছেন। বিজেপির তরফ থেকে এটি রাজনৈতিক কৌশলের অঙ্গ। প্রথম থেকেই এক ঝাঁক নেতা এনে বঙ্গে একুশের নির্বাচনের সুফল তুলতে পারেনি তাঁরা। এর জন্যই সুকৌশলে প্রথমে শুধুমাত্র প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে সভা তৈরি করে রাজ্যে একটা হাওয়া তোলা হয়েছে। এরপর চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ দফায় তারকা প্রচারকদের সংখ্যা বাড়াতে চলেছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই রাজ্যে ঘুরে গিয়েছেন হেমন্ত বিশ্বশর্মা ও যোগী আদিত্যনাথ। এরপর শিবরাজ সিং চৌহানকেও ময়দানে নামাতে চলেছে পদ্ম শিবির।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: দুপুরেই নামল সন্ধ্যা! ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি শহরজুড়ে, ভিজবে আরও চার জেলা

    Weather Update: দুপুরেই নামল সন্ধ্যা! ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি শহরজুড়ে, ভিজবে আরও চার জেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার বারবেলাতেই বিকেলবেলা শহর কলকাতায়। আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায়। এবার দক্ষিণবঙ্গের আরও চার জেলায় আগামী কয়েক ঘণ্টায় ঝড়বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দিল হাওয়া অফিস। ভিজতে পারে নদিয়া, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান। কলকাতা-সহ রাজ্যের সর্বত্রই আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আবহবিদেরা। বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি পরিমাণ। 

    কোথায় কোথায় বৃষ্টি

    হাওয়া অফিস সূত্রে (Weather Update) খবর, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে সন্ধ্যের আগেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে হাওড়া এবং হুগলিতেও। এই দুই জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। জারি করা হয়েছে কমলা সতর্কতা। বজ্রপাতের সময়ে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর বলছে জোড়া নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এর মধ্যে একটি অক্ষরেখা বিহার থেকে ওড়িশা পর্যন্ত গিয়েছে। সেটি ঝাড়খণ্ড থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। অন্যদিকে  পূর্ব-পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে অসম পর্যন্ত গিয়েছে। এটি মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডের পাশাপাশি বাংলার উপর দিয়েও গিয়েছে। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ।

    আরও পড়ুন: আজ জাতীয় প্রযুক্তি দিবস, ভারতে এই দিনের গুরুত্ব অপরিসীম, জানুন ইতিহাস

    ঝোড়ো হাওয়ার দাপট

    আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গে ছয় জেলায় ঝোড়ো বাতাসের তীব্রতা বেশি থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দেখা মিলতে পারে। দুই জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর মতো পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে আসবে বলে জানাচ্ছে মৌসম ভবন। ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। দক্ষিণবঙ্গের মতো উত্তরেও আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সেখানে হাওয়ার বেগ তুলনামূলক কম থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • T20 World Cup 2024: আইপিএল শেষেই টি২০ বিশ্বকাপ, কবে থেকে প্রস্তুতি, কোথায় কোথায় খেলা ভারতের?

    T20 World Cup 2024: আইপিএল শেষেই টি২০ বিশ্বকাপ, কবে থেকে প্রস্তুতি, কোথায় কোথায় খেলা ভারতের?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল শেষ হতেই শুরু হতে চলেছে আইসিসি টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। এ বারের টি২০ বিশ্বকাপ আয়োজিত হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। ২০১০ সালের পরে এই প্রথম ২০ ওভারের বিশ্বকাপের আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। অন্য দিকে আমেরিকায় এই প্রথম কোনও ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে চলেছে। এবারের বিশ্বকাপে সুযোগ পেতে চলেছে মোট ২০টি দল। বিশ্বকাপের মোট ৫৫টি ম্যাচ খেলা হবে দুই দেশের ৯টি স্টেডিয়ামে। সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বাডোজে। বিশ্বকাপে ভারতের প্রথম খেলা ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। দু’দফায় আমেরিকায় যাবে টিম ইন্ডিয়ার ক্রিকেটারেরা।

    কখন, কারা যাবে

    বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, দু’দফায় আমেরিকায় পাঠানো হবে ভারতীয় দলের সদস্যদের। বিশ্বকাপের (T20 World Cup 2024) দলে থাকা যে ক্রিকেটারেরা আইপিএলের প্লে-অফ পর্বে খেলবেন না, তাঁরা ২৪ মে বিশ্বকাপ খেলতে যাবেন। মুম্বই বা বেঙ্গালুরু দু দলই প্লে অফে উঠছে না বলা যায়। সেই অনুযায়ী প্রথম দফাতেই আমেরিকায় চলে যাবেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, কোচ রাহুল দ্রাবিড়-সহ অন্য কোচিং স্টাফেরা। যাঁরা আইপিএলের প্লে-অফ পর্বে খেলবেন তাঁরা আমেরিকার বিমানে উঠবেন ২৬ মে আইপিএল ফাইনালের পরে। বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে জয় শাহ বলেন, ‘‘মনে করুন ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা ব্যাট করছে। তাদের বিরুদ্ধে বল করছে যশপ্রীত বুমরা। এর থেকে ভাল অনুশীলন আর কী হতে পারে।’’ 

    আরও পড়ুন: আজ জাতীয় প্রযুক্তি দিবস, ভারতে এই দিনের গুরুত্ব অপরিসীম, জানুন ইতিহাস

    ভারতের ম্যাচ কবে 

    এবারের বিশ্বকাপে (T20 World Cup 2024) এ গ্রুপে রয়েছে ভারত। ভারতের গ্রুপে রয়েছে কানাডা, আয়ারল্যান্ড পাকিস্তান এবং আমেরিকা। গ্রুপ পর্বে ভারত ৪টে ম্যাচই খেলবে আমেরিকায়। বিশ্বকাপে ভারত নামছে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে, তার পরে ৯ এবং ১২ জুন পাকিস্তান এবং আমেরিকার বিরুদ্ধে নামবে ভারত। ভারতের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে। শেষ ম্যাচে ভারত কানাডার বিরুদ্ধে নামবে ফ্লোরিডায়। ভারতের গ্রুপ পর্বের চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতীয় সময় রাত ৮টায়। খেলা চলবে সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • NCERT: ভারতের সুমেরু-কুমেরু-হিমালয় অভিযানের অগ্রগতি এবার স্থান পাবে এনসিইআরটির বইয়ে

    NCERT: ভারতের সুমেরু-কুমেরু-হিমালয় অভিযানের অগ্রগতি এবার স্থান পাবে এনসিইআরটির বইয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: আর্কটিক, আন্টার্টিকা এবং হিমালয় নিয়ে  ভারতের গবেষণার অগ্রগতি স্থান পেতে চলেছে স্কুল পাঠ্য বইগুলিতে। এমনটাই জানা গিয়েছে এনসিইআরটি-র (NCERT) তরফ থেকে। সূত্রের খবর কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্র এ বিষয়ে এনসিইআরটিকে সুপারিশ করেছে।

    কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব এম রবিচন্দ্রন কী বললেন?

    কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব এম রবিচন্দ্রন এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘এনসিআরটি (NCERT) স্কুলের পাঠ্যপুস্তকে এই ক্ষেত্রগুলির গবেষণার গুরুত্ব তুলে ধরার জন্য একটি কমিটিও ইতিমধ্যে গঠন করা হয়েছে। ভূবিজ্ঞান মন্ত্রকের সচিবের আরও সংযোজন, ‘‘আমরা এনসিইআরটিকে একটি চিঠি লিখেছি। সম্প্রতি আন্টার্টিকা অভিযান, হিমালয় ও জলবায়ু পরিবর্তন সহ আরও বেশ কিছু বিষয় তুলে ধরার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং তারা ইতিমধ্যে কাজও শুরু করেছে।’’

    ২০২৬ সালের মধ্যেই এই বিষয়গুলি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়ে যাবে

    জানা গিয়েছে এনসিইআরটির (NCERT) পাঠ্য পুস্তকে ইতিমধ্যে আন্টার্টিকা অভিযানের বেশ কিছু বিষয় রয়েছে। বিভিন্ন শ্রেনীতে তা পড়ানো হয়। তবে সেগুলির সর্বশেষ সংস্করণ এখনও পর্যন্ত মেলেনি। তাই আন্টার্টিকা এবং হিমালয় অঞ্চলে ভারতের গবেষণার সর্বশেষ আপডেট খুব শীঘ্রই এনসিইআরটির স্কুল পাঠ্য বইগুলিতে দেখা যাবে। প্রসঙ্গত, করোনা মহামারীর পরবর্তীকালে এনসিইআরটির (NCERT) পাঠ্য পুস্তক থেকে জলবায়ু পরিবর্তন, বর্ষা, গ্রিনহাউস প্রভাবের মত অনেক বিষয়েই বাদ দেওয়া হয়েছে। এনসিইআরটির সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের মধ্যেই এই বিষয়গুলি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়ে যাবে। জানা গিয়েছে, চলতি মে মাসের কুড়ি থেকে ত্রিশ তারিখ কোচিতে আন্টার্টিকা অভিযান নিয়ে একটি আলোচনা হবে।

    ১৯৮৩ সালে স্থাপিত হয় দক্ষিণ গঙ্গোত্রী

    প্রসঙ্গত, দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম ছিল দক্ষিণ গঙ্গোত্রী, ১৯৮৩ সালে যা স্থাপিত হয়। পরে এটি বরফে ডুবে যায় এবং পরিত্যক্ত হয়ে ওঠে। এই মুহূর্তে ভারতের দুটি সক্রিয় গবেষণাগার রয়েছে। একটি মৈত্রী, অপরটি হল ভারতী। জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরে বহু ভারতীয় ছাত্র দক্ষিণ মেরু গবেষণায় নিজেদেরকে যুক্ত করেছেন। কিন্তু স্কুলস্তরের সব ছাত্রদের ছাত্ররা দক্ষিণ মেরুতে নিয়ে যাওয়া সম্ভব নয়, তার একটাই কারণ, তা হল প্রচুর খরচ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Abhishek Banerjee: অভিষেকের নাকি বাড়ি-গাড়ি নেই! সোনা-ব্যাঙ্ক ব্যালেন্স কত জানেন?

    Abhishek Banerjee: অভিষেকের নাকি বাড়ি-গাড়ি নেই! সোনা-ব্যাঙ্ক ব্যালেন্স কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাকি গাড়িও নেই আবার বাড়িও নেই! লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা করে এমনটাই হলফনামা দিয়ে জানালেন তিনি। তবে এই সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ৩৫ টি প্লট এবং সুবিশাল বাড়ি, গাড়ির অভিযোগ বিরোধীরা সব সময় করে থাকেন। এমনকী হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, ডায়মন্ডা হারবারের এই প্রার্থীর বিরুদ্ধে বলেছিলেন, এত অল্প বয়সে বিপুল পরিমাণ সম্পত্তির মালিকানার উৎস কী তদন্ত হওয়া উচিত। কিন্তু নির্বাচনী এই হলফ নামা দেখে রাজনৈতিক মহলে বিরাট শোরগোল পড়েছে।

    অভিষেকের সম্পত্তি কত (Abhishek Banerjee)?

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হলফ নামায় দেখা গিয়েছে, তাঁর কোনও বাড়ি, গাড়ি বা স্থাবর সম্পত্তি নেই। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ১ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৪ টাকা। কিন্তু হাতে নগদ অর্থের পরিমাণ ৭ লাখ ৭৩ হাজার ৩৩৫ টাকা। মোট পাঁচটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। এখানে টাকার পরিমাণ রয়েছে ৮৫ হাজার ৪৩ হাজার ৯০৮ টাকা। তিনটি জীবন বীমা রয়েছে। সেখানে টাকার পরিমাণ ৩১ লাখ টাকা। একই ভাবে তার ঋণ রয়েছে ৩৬ হাজার টাকা। সোনার পরিমাণ ২ লাখ টাকা। একই সঙ্গে রূপার পরিমাণ রয়েছে ৩ হাজার ৩৪০ টাকার। তাঁর শিক্ষাগত যোগ্যাতা হল নতুন দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে এমবিএ করেছেন।

    স্ত্রীর সম্পত্তি কত?

    অভিষেকের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা নারুলার সম্পত্তির পরিমাণ হলফনামা সূত্রে জানা গিয়েছে, সোনা এবং রূপার রয়েছে ৪৫ লক্ষ ৭০ হাজার ৩৮২ টাকার। তাঁর কিছু ছবিও রয়েছে তাঁর দাম ৩ লাখ টাকা। একই সঙ্গে তাঁর জীবন বীমা রয়েছে ৩০ লক্ষ টাকার। দুই সন্তান তাঁদের হাতে রয়েছে ১ লাখ ২১ হাজার ৯৪৪ টাকা। কন্যা আজানিয়ার নামে রয়েছে নগদ ৪ লক্ষ ৪৯ হাজার ৬০০ টাকা। একই ভাবে অপর ছেলে সন্তানের নামে ব্যাঙ্কে রয়েছে ২২ লক্ষ ২ হাজার ৪৩৩ টাকা।

    আরও পড়ুনঃ “এটাও জেতা সিট, তাই লক্ষাধিক মার্জিনে জিততে চাই”, শেষ বেলার প্রচারে আত্মবিশ্বাসী দিলীপ

    বুথ স্তরের নেতারাও লজ্জা পাবেন

    ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে সমালোচনা করে বলা হয়েছে অভিষেকের (Abhishek Banerjee) সম্পত্তির পরিমাণ দেখে তৃণমূলের বুথ স্তরের নেতারাও লজ্জা পাবেন। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের একটি বাড়িও নেই আবার গাড়িও নেই। এই নিয়ে তীব্র নিন্দা সূচক মন্তব্য উঠে আসছে সামাজিক মাধ্যমে। তাঁর দেখানো সম্পত্তির খতিয়ান দেখে অনেকেই বলেছেন এই হিসাব সঠিক নয়। কারচুপি করে এই হলফ নামা দেওয়া হয়েছে। তবে ইতি মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে গরুপাচার, কয়লা পাচার, শিক্ষক দুর্নীতি নিয়ে নাম জড়িয়েছে। একাধিকবার তলবে হাজিরাও দিয়েছেন অভিষেক।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Loksabha Election 2024: চতুর্থ ও পঞ্চম দফায় অশান্তির আশঙ্কা! বাড়ল স্পর্শকাতর বুথের সংখ্যা

    Loksabha Election 2024: চতুর্থ ও পঞ্চম দফায় অশান্তির আশঙ্কা! বাড়ল স্পর্শকাতর বুথের সংখ্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে ভোটযুদ্ধ (Loksabha Election 2024) । ফলে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। চতুর্থ দফায় ভোট গ্রহণ ১৩ মে। এদিন ভোটগ্রহণ হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বর্ধমান-পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল ও বোলপুরে। আটটি লোকসভা আসনের মধ্যে রবীন্দ্রনাথের কর্মতীর্থ বোলপুর আসনে রয়েছে সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ। এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।

    বোলপুরে সবচেয়ে বেশি স্পর্শকাতর বুথ

    কমিশন সূত্রে খবর চতুর্থ দফার লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) প্রায় ২৩.৫% এবং ২০শে মে পঞ্চম দফায় ৫৭.১৯% বুথ স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। চতুর্থ দফায় মোট ১৫,৫০৭টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ৩৬৪৭টি স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে।  নির্বাচন কমিশন সূত্রে খবর শুধু বোলপুর লোকসভা কেন্দ্রে ৬৫৯টি স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। এছাড়াও বীরভূম লোকসভা কেন্দ্রে ৬৪০টি। বহরমপুরে ৫৫৮টি, বর্ধমান-দুর্গাপুরে ৪৪২টি, রানাঘাটে ৪১০টি, বর্ধমান পূর্বে ৩০১টি, আসানসোলে ৩১৯ টি এবং কৃষ্ণনগরে ৩৩৮টি ভোটগ্রহণ কেন্দ্রকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে।

    অনুব্রতহীন বীরভূম তৃণমূলের কাছে চ্যালেঞ্জ

    প্রসঙ্গত ২০২১-এর বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত ভোটে বোলপুর সহ গোটা বীরভূম জেলায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছিল। বিধানসভা ভোটে তৎকালীন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করে রাখা হয়েছিল। বর্তমানে তিহারে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রতহীন বীরভূমে (Loksabha Election 2024) অশান্তির আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনুব্রত জেলবন্দী থাকলেও কাজল শেখের  নেতৃত্বে তৃণমূল কর্মীরা মোটেই এই আসন হাতছাড়া হতে দিতে চান না। অনুব্রতহীন বীরভূমে কাজল শেখকে তাঁর অস্তিত্ব বাঁচাতে বোলপুর ও বীরভূম আসনে দলের প্রার্থীকে জেতানোর বাড়তি চ্যালেঞ্জ রয়েছে। সেই কারণেই গন্ডগোলের আশঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছে না রাজ্যের বিরোধী দল বিজেপি।

    কীভাবে স্পর্শকাতর বুথ নির্বাচন

    কমিশন সূত্রে জানা গিয়েছে, অতীতে যেখানে কোন ধরনের গোলমালের নজির রয়েছে এবং বর্তমানে (Loksabha Election 2024) সেখানে রাজনৈতিক উত্তেজনা রয়েছে কী না এসব খতিয়ে দেখে স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়। কমিশন সূত্রে আরও জানা গেছে কোনও বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়লে কিংবা কোন বুথে ১০ শতাংশের কম ভোট পড়লে সেই বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হয়। এছাড়া কোনও প্রার্থী ৭০ শতাংশের বেশি ভোট পেলে সেই বুথকে অতি স্পর্শকাতর চিহ্নিত করা হয়। সেই মত ওই বুথগুলিতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও স্পেশাল পুলিশ অবজার্ভার এবং কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিমের কাছেও সেই সমস্ত বুথের তালিকা জমা দেওয়া হয়ে থাকে। চতুর্থ ও পঞ্চম দফায় স্পর্শকাতর বুথে বাড়তি নজর রাখতে চলেছে নির্বাচন কমিশন।

    আরও পড়ুন: “নয়া সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে রুপির বাণিজ্য চুক্তি”, বললেন শাহ

    পঞ্চম দফায় ৭৭১১টি বুথ স্পর্শকাতর ঘোষণা

    চতুর্থ দফা শেষ হলে ২০ মে পঞ্চম দফায় (Loksabha Election 2024) ভোট হবে রাজ্যের বনগাঁ, বারাকপুর, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, হাওড়া ও উলুবেড়িয়া কেন্দ্রে। কমিশনের রিপোর্ট অনুযায়ী ওই আসনগুলির মোট বুথের সংখ্যা ১৩,৪১৮টি। এর মধ্যে ৭৭১১টি বুথ স্পর্শকাতর। এই কেন্দ্রগুলিতে স্পর্শকাতর বুথের মধ্যে হুগলিতে সর্বাধিক। সেখানে ১৭৮৭টি স্পর্শকাতর বুথ রয়েছে। সংখ্যার বিচারে সবার শীর্ষে রয়েছে আরামবাগ কেন্দ্র। আরামবাগে ১৭৭০টি, শ্রীরমপুরে ১২৩৬টি, বারাকপুরে ১০৫৯টি, উলুবেড়িয়ায় ৬৯৪টি, হাওড়ায় ৬০৫টি এবং বনগাঁয় ৫৫০টি স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পঞ্চম দফায় হুগলিতে সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে পুনরায় টিকিট দিয়েছে বিজেপি। অন্যদিকে এবার এই কেন্দ্রে প্রার্থী বদল করে রচনা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। লকেট এবং রচনার প্রতিদ্বন্দ্বিতা সংবাদ শিরোনামে এসেছে। অন্যদিকে নানান অর্থনৈতিক অভিযোগে অভিযুক্ত আরামবাগে বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে এবার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share