Tag: Madhyom

Madhyom

  • Andre Russell: বলিউডে আত্মপ্রকাশ রাসেলের, ‘বালিকা বধূ’র সঙ্গে দুরন্ত নাচ

    Andre Russell: বলিউডে আত্মপ্রকাশ রাসেলের, ‘বালিকা বধূ’র সঙ্গে দুরন্ত নাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু বাইশ গজেই নয়, বলিউড মাতাতে আসছেন আন্দ্রে রাসেল (Andre Russell)। কেকেআর তারকাকে খুব শীঘ্রই দেখা যাবে একটি মিউজিক ভিডিওতে। এর আগে ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভোকে দেখা গিয়েছিল বলিউডে এবার পালা রাসেলের। ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী অভিকা গরের সঙ্গে রাসেলের মিউজিক ভিডিয়োটির টিজার আপাতত অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছে।

    কবে আসছে নয়া ভিডিও

    স্রেফ ক্রিকেটেই জীবন শেষ হয় না ক্যারিবিয়ানদের। ফের একবার তা প্রমাণ করলেন আন্দ্রে রাসেল (Andre Russell)। মাঠে যেভাবে চার-ছক্কা মারেন একইরকম ভাবে ঝড় তুললেন বলিউডেও। ভয়লা ডিগ ব্যানারের অধীনে আন্দ্রে রাসেলের ভিডিওটি মুক্তি পাবে ৯ মে। তার আগেই এর টিজার ব্যাপক সাড়া ফেলেছে। পলাশ মুচ্চাল দ্বারা সুর করা এই মিউজিক ভিডিয়োটিতে একসঙ্গে রয়েছে ক্য়ারাবিয়ান ও বলিউডের মিশেল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর বিস্ফোরক ব্যাটিং বরাবরই প্রিয় ক্রিকেটপ্রেমীদের কাছে। হিন্দি গানের প্রতি তাঁর প্রেমও কারও অজানা নয়। এবার হিন্দি সংগীতের জগতে রাসেলের পা রাখতে চলা বেশ উত্তেজনা তৈরি করেছে।

    কিছুদিন আগেই শাহরুখ খানের লুট পুট গ্যয়া গেয়ে সকলকে চমকে দিয়েছিলেন রাসেল। এমনকী প্রশংসা পেয়েছিলেন শাহরুখ খানের থেকেও। দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়োটি শেয়ার করা হয়। এবার পলাশের ভিডিওতে দেখা যাবে রাসেলকে। স্মৃতি মান্ধানার প্রেমিক পলাশ রাসেলকে নিয়ে এসেছেন অন্য জগতে। ‘লড়কি তু কামাল কি’ নামের মিউজিক ভিডিয়োতে দেখা যাবে রাসেলকে। কোন ভূমিকায়, তা অবশ্য এখনও ভাঙেননি পলাশ।

    আন্দ্রে রাসেল (Andre Russell) কেকেআরের অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার। দীর্ঘদিন খেলছেন বেগুনি জার্সিতে। তাঁর খারাপ সময়ে শাহরুখ পাশে ছিলেন, এ কথাও একবার বলেছিলেন রাসেল। এ বারের আইপিএলে দুরন্ত পারফর্ম করছেন রাসেল। ব্যাট-বল হাতে বেশ সফল। কেকেআরকে ১০ বছর পর আবার চ্যাম্পিয়ন করার জন্য মরিয়া রাসেল অ্যান্ড কোং। এর মধ্যে রাসেলকে অন্য রূপে দেখে পাগল নেটিজেনরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arambagh: মমতার মঞ্চে ওঠার মুখে দুবারের সাংসদ অপরূপাকে আটকে দিলেন কল্যাণ! কোন্দল চরমে

    Arambagh: মমতার মঞ্চে ওঠার মুখে দুবারের সাংসদ অপরূপাকে আটকে দিলেন কল্যাণ! কোন্দল চরমে

    মাধ্যম নিউজ ডেস্ক: পর পর দুবার আরামবাগ (Arambagh) লোকসভা থেকে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছিলেন অপরূপা পোদ্দার। এবার দল তাঁকে টিকিট দেয়নি। এবার প্রার্থী করা হয়েছে মিতালী বাগকে। দলীয় প্রার্থীর সমর্থনে সভা করতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিদায়ী সাংসদ হিসেবে অপরূপা পোদ্দার সভায় গিয়েছিলেন। কিন্তু, মঞ্চে তাঁর জায়গা হয়নি। আর এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Arambagh)

    এদিন মমতার সভা মঞ্চে উঠতে পারলেন না অপরূপা আরামবাগের (Arambagh) বিদায়ী তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দার। মঞ্চে উঠার আগেই আটকে দেওয়া হয় তাকে। মঞ্চের পাশে বসেছিলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার সময় পাশে একটি চেয়ারে বসেছিলেন অপরূপা। তাঁর দিকে তৃণমূল নেত্রী ফিরেও তাকাননি। এরপর সেখানে বসেই একাই  তৃণমূল নেত্রীর বক্তব্য শোনেন তিনি। পরে, মঞ্চে উঠতে না পারার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও নাম না করে মন্ত্রী বেচারাম মান্না ও করবী মান্নার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় অপরুপা। তিনি বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলিতদের বিরুদ্ধে। তিনি আর হরিপালের দাদা বউদি ( মন্ত্রী বেচারাম মান্না ও করবী মান্নার) আমাকে মঞ্চে উঠতে বাধা দিয়েছে। মনে রাখতে হবে, আমি এখনও সাংসদ। আমাকে ইচ্ছা করেই আটকানো হয়েছে।

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    যদিও ঘটনায় তৃণমূলের আরামবাগ (Arambagh) সাংগঠনিক জেলার সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, সভার প্রোটোকল রয়েছে। সেই প্রোটোকলে বেশি জনের স্থান রাখা হয়নি সভা মঞ্চে।তবে তিনি অপরূপাকে আমি দেখতে পাইনি।

    বিজেপি নেতৃত্বের কী বক্তব্য?

    অন্যদিকে, ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, তৃণমূলের এধরনের ঘটনা প্রায় ঘটে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে, এতদিনের সাংসদ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে চিৎকার চেঁচামেচি করতেন, তাঁকে মঞ্চে উঠতে না দেওয়ায় আমারও খারাপ লাগছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “পিসি প্রাক্তন হবে, ভাইপো জেলে যাবে” নাম না করে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: “পিসি প্রাক্তন হবে, ভাইপো জেলে যাবে” নাম না করে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অতীতের ভুল তথ্য পরিবেশন নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। আগামী দিনে মনীষীদের নিয়ে এই ধরনের ভুল তথ্য পরিবেশন না করার আবেদন করলেন শুভেন্দু অধিকারি। একইসঙ্গে নাম না করে মুখ্যমন্ত্রী ও তাঁর ভ্রাতুষ্পুত্রকে কটাক্ষ করে তিনি বলেম, “পিসি প্রাক্তন হবে। ভাইপো জেলে যাবে।” বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তীতে পূর্ব মেদিনীপুরের কাঁথির ক্যানাল পাড় এলাকায় একটি অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

    মমতা ও অভিষেককে শুভেন্দুর তোপ (Suvendu Adhikari)

    এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করার পর কাঁথি টাউন হলে কর্মীদের সঙ্গে বৈঠক করেন বিরোধী দলনেতা। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বাংলা, বাঙালি সহ ভারতের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর। মুখ্যমন্ত্রীকে বলব কবিগুরু মারা গিয়েছিলেন ১৯৪১ সালে। নেতাজির জন্ম জয়ন্তীতে রেড রোডে দাঁড়িয়ে আপনি বলেছিলেন ১৯৪৭ সালে গান্ধীজিকে রবীন্দ্রনাথ ফলের রস খাইয়েছিলেন। মুখ্যমন্ত্রীকে বলব এসব আর করবেন না।” তিনি (Suvendu Adhikari) আরও বলেন, “মাফলার জেলে গেছে। এবার হাওয়াই চটির পালা। কটা দিন সময় পেয়েছেন। এসি ঘরে থাকুন। হেলিকপ্টার নিয়ে ঘুরুন।”

    শিক্ষকদের চাকরি নিয়ে সমস্যার জন্য মমতাকে দায়ী করলেন শুভেন্দু (Suvendu Adhikari) 

    প্রসঙ্গত সুপ্রিম কোর্টে চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। আপাতত স্বস্তি পেয়েছেন শিক্ষকরা। এ প্রসঙ্গে তিনি বলেন, “যোগ্যদের জন্য বিজেপি লিগাল সেল তৈরি করবে। এসএসসি বলেছে যোগ্য অযোগ্য বেছে দিতে পারবে। অথচ এসএসসি হাইকোর্টে হলফনামা দিতে পারেনি। কেবলমাত্র ৪ হাজার অযোগ্যদের বাঁচানোর জন্য। উচ্চ আদালত অর্ডারে ২৪২ নম্বর অনুচ্ছেদে যোগ্যদের তালিকা না দেওয়ায় আমরা বাছাই করতে পারলাম না। তাই প্যানেল বাতিল হল বলে জানিয়েছে।’’ প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে বিরোধী দলনেতা আরও বলেন, “৪ হাজার চাকরি বেআইনি করে পেয়েছে। ২০২২ সালের ৫ই মে চোরদের চাকরি রেগুলারাইজ করার জন্য মমতার নেতৃত্বে মন্ত্রিসভা অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল। এর জন্য ক্যাবিনেট মিটিং হয়েছিল। আমরা ওদের জেলে দেখতে চাই। পিসি ভাইপোর উল্লসিত হওয়ার কোনও কারণ নেই (Suvendu Adhikari)।”

    আরও পড়ুন: “সুপ্রিম কোর্টে আমার নাম নিয়ে দুই গালে চড় খেয়ে এসেছে”, তোপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে কর্মীসভা (Suvendu Adhikari)

    বুধবার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে কর্মীসভা আয়োজিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন সাংসদ দিব্যেন্দু অধিকারি, কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি সহ বিজেপির নেতা কর্মীবৃন্দ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, FacebookTwitter, Telegram  এবং Google News পেজ।

  • HS Result 2024: উচ্চ মাধ্যমিকেও জয়জয়কার, মেধা তালিকায় এবারও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ জন!

    HS Result 2024: উচ্চ মাধ্যমিকেও জয়জয়কার, মেধা তালিকায় এবারও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ৬ জন!

    মাধ্যম নিউজ ডেস্ক: নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভালো রেজাল্ট (HS Result 2024) করার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন সৌম্যদীপ সাহা। যদিও ছোট থেকে তিনি এই স্কুলে পড়াশুনা করেছেন, এমন নয়। একাদশ শ্রেণিতে তিনি মিশনে ভর্তি হয়েছিলেন। উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়ে মিশনের মুখ উজ্জ্বল করলেন তিনি।

    স্ট্যাটিসটিক্স নিয়ে পড়তে চান সৌম্যদীপ (HS Result 2024)

    রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গিয়েছে, সৌম্যদীপ সাহার প্রাপ্ত নম্বর ৪৯৫। সৌম্যদীপ বলেন, মিশনে ভালো রেজাল্ট (HS Result 2024) করার আশা নিয়ে ভর্তি হয়েছিলাম। তবে, কখনও ঘড়ি ধরে পড়াশুনা করিনি। ভালোবেসে সবসময় পড়াশোনা করেছি। আবৃত্তি করতে ভালো লাগে। আর সুযোগ পেলে সাঁতার কাটতেও ভালোবাসি। তবে, আমাদের পড়াশুনায় মনোসংযোগ নষ্ট না হওয়ার অন্যতম কারণ হল মোবাইল দেখতে না পাওয়া। আমরা অবসর সময় হস্টেলে হাসি-মজা-আড্ডা দিতাম। প্রস্তুতি খুব ভালো ছিল। সেই মতো পরীক্ষাও ভালো দিয়েছিলাম। রাজ্যের মেধা তালিকায় এবার আমি স্থান পাব বলে আশা করেছিলাম। কিন্তু, রাজ্যের মধ্যে দ্বিতীয় হব তা আশা করিনি। রেজাল্ট শোনার পর খুবই ভালো লাগছে। রেজাল্ট শোনার পর মা, বাবা চোখে জল ধরে রাখতে পারেনি। আমার ভালো রেজাল্টের জন্য স্কুলের ভূমিকা সব থেকে বেশি। হস্টেলে থাকার কারণে বন্ধুরা যৌথভাবে অনেক সহজে পড়াশোনা সংক্রান্ত যে কোনও সমস্যা সমাধান করে ফেলতাম। পরবর্তীতে আমার স্বপ্ন, স্ট্যাটিসটিক্স নিয়ে অনার্স পড়া। আইএসআই-তে পড়তে চাই। তিনি বলেন, আমার এই স্বপ্নের বীজ বোনা শুরু হয়েছিল মাধ্যমিকের একটু আগে থেকে।

    নরেন্দ্রপুর মিশনের ৬ জন পড়ুয়া মেধা তালিকায়

    নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ বলেন, মেধা তালিকায় (HS Result 2024) আমাদের বিদ্যালয়ের ৬ জন পড়ুয়া রয়েছে। এরমধ্যে দ্বিতীয় হয়েছে সৌম্যদীপ। আর ষষ্ঠ হয়েছে নিলয় চট্টোপাধ্যায়। আর নবম এবং দশম স্থানে দুজন করে মেধা তালিকায় জায়গা পেয়েছে। যদিও এদের কেউই মাধ্যমিকের মেধা তালিকায় ছিল না। আর সৌম্যদীপ তো একাদশ শ্রেণিতে আমাদের স্কুলে ভর্তি হয়েছে। আমাদের আবাসিক স্কুল হওয়ায় এখানকার নিয়মশৃঙ্খলা পড়ুয়াদের ভালো রেজাল্ট করতে অনেকটাই সহযোগিতা করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arjun Singh: বারাকপুরে মোদির সভার নিরাপত্তা নিয়ে আশঙ্কা অর্জুনের, যাচ্ছেন কমিশনে

    Arjun Singh: বারাকপুরে মোদির সভার নিরাপত্তা নিয়ে আশঙ্কা অর্জুনের, যাচ্ছেন কমিশনে

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাকপুরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা করতে আসার প্রসঙ্গে তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানালেন বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh)। তিনি আজ সাংবাদিক সম্মেলন করে বলেন, “বারাকপুরেও পাঞ্জাবে খালিস্তানীদের মতো তৃণমূলের সন্ত্রাসীরা নাশকতা মূলক চক্রান্ত করছে। রাজ্য প্রশাসন সব জেনেও নির্বাক।” পুলিশের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।

    কী বললেন অর্জুন সিং (Arjun Singh)?

    দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী ১২ মে বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর (Arjun Singh) সমর্থনে ভাটপাড়ায় জনসভা করতে আসার কথা রয়েছে। তবে তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করলেন বারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আজ বলেন, “প্রধানমন্ত্রী যে মাঠে সভা করতে আসবেন সেই মাঠ ভাটপাড়া পুরসভার তত্ত্বাবধানে খুঁড়ে ফেলা হচ্ছে। প্রধানমন্ত্রীর মতো হাইপ্রোফাইল ব্যক্তির আসার বিষয় জানার পরেও হেলদোল নেই পুলিশ প্রশাসনের। পাঞ্জাবে খালিস্তানী জঙ্গিদের আচরণে একটি ব্রিজের উপরে ১০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল। দেশের সর্বোচ্চ পদের অধিকারী পদের নিরাপত্তা নিয়ে একই ভাবে এই রাজ্যের প্রশাসন তৎপর নয়। বারাকপুরে পুলিশ কমিশনার এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। কিন্তু শাসক দলের কোন গড-ফাদার এই নির্দেশ দিয়েছেন তা অবিলম্বে তদন্ত করে বের করা হোক। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।”

    আরও পড়ুনঃএবার থেকে গরম ও পুজোর ছুটিতেও করাতে হবে অনলাইন ক্লাস! নির্দেশিকা জারি শিক্ষা সংসদের

    আর কী বললেন অর্জুন সিং?

    বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh) আরও বলেন, “রাজ্য প্রশাসনের পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা আধিকারিকদের আমরা তথ্য দিয়ে অভিযোগ জানাবো। নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানাবো। আমি এটাও শুনেছি মুখ্যমন্ত্রীর ভাইপো এখানে একটা পথসভা করবেন তাই রাস্তার সকল লাইনের তার সরানোর জন্য পুলিশ কমিশনার নিজে রাস্তায় নেমে পড়েছেন। অথচ দেশের প্রধানমন্ত্রী সভা করতে আসবেন কিন্তু তা নিয়ে রাজ্য প্রশাসনের হেলদোল নেই।”   

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: “ভোট শুরু হতেই আম্বানি-আদানি নিয়ে চুপ কেন?” রাহুলকে প্রশ্ন প্রধানমন্ত্রীর

    Lok Sabha Election 2024: “ভোট শুরু হতেই আম্বানি-আদানি নিয়ে চুপ কেন?” রাহুলকে প্রশ্ন প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের দুই প্রধান শিল্পপতি আম্বানি-আদানিকে নিয়ে লাগাতার বিজেপি সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস (Congress)। তেলঙ্গানায় নির্বাচনী (Lok Sabha Election 2024) প্রচারে গিয়ে এবার সেই আম্বানি-আদানিকে নিয়েই কংগ্রেসকে পাল্টা আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। যে অস্ত্রে এত দিন রাহুল গান্ধীরা তাঁকে আক্রমণ করেছেন এ বার সেই অস্ত্রের অভিমুখ সুকৌশলে ঘুরিয়ে দিলেন মোদি।

    কী বললেন প্রধানমন্ত্রী

    বুধবার তেলঙ্গানার একটি জনসভায় (Lok Sabha Election 2024) যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘পাঁচ বছর ধরে কংগ্রেসের শাহজাদা একটাই কথা বলেন। রাফায়েল নিয়ে যখন কিছু হয়নি, তখন নতুন মন্ত্র পড়তে শুরু করেন তিনি। ব্যবসায়ীদের নাম নিয়ে আক্রমণ করতেন। ধীরে ধীরে তিনি এখন আর আম্বানি-আদানিদের নাম নেন না। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাহুল তাঁদের নিয়ে আর কোনও কথা বলছেন না। আম্বানি এবং আদানিকে নিয়ে বাজে কথা বলাও বন্ধ করেছেন। আমি তেলঙ্গানার মাটি থেকে দাঁড়িয়ে প্রশ্ন করছি, শাহজাদা বলুক এই নির্বাচনে আম্বানি-আদানির কাছ থেকে কত টাকা পেয়েছেন? কত বস্তা কালো টাকা পৌঁছেছে? টেম্পো ভর্তি টাকা এসেছে? কী চুক্তি হয়েছে যে রাতারাতি অম্বানী-আদানিকে গালি দেওয়া বন্ধ করে দিলেন। নিশ্চয় ডাল মে কুছ কালা হ্যায়। ৫ বছর ধরে গালাগালি দিয়ে হঠাৎ রাতারাতি গালি দেওয়া বন্ধ করে দিলেন,  এর অর্থ চুরির টাকা টেম্পো ভর্তি করে আপনাদের কাছে এসেছে। এর জবাব দিতেই হবে।”

    রাহুলকে নিশানা

    উল্লেখ্য, বার বার মোদি (PM Modi) সরকারের বিরুদ্ধে দেশের শীর্ষ স্থানীয় শিল্পপতিদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলেছেন রাহুল। সেই প্রসঙ্গ উঠে এসেছে সংসদেও। তা নিয়েই এবার কংগ্রেস নেতার দিকে পাল্টা প্রশ্ন ছুড়লেন প্রধানমন্ত্রী। মোদির আক্রমণকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন দেশের রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের যুক্তি, কংগ্রেস শাসিত তেলঙ্গানা সরকার সম্প্রতি আদানি গোষ্ঠীর সঙ্গে ১২,৪০০ কোটির বিনিয়োগ নিয়ে মউ স্বাক্ষর করেছে। এর ফলেই কি চুপ করে গিয়েছেন রাহুল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Climate Change: উষ্ণতম এপ্রিল! রেকর্ড তাপমাত্রার জন্য দায়ী এল নিনো, জানাল ইউরোপ

    Climate Change: উষ্ণতম এপ্রিল! রেকর্ড তাপমাত্রার জন্য দায়ী এল নিনো, জানাল ইউরোপ

    মাধ্যম নিউজ ডেস্ক: শুধু ভারত নয় এপ্রিলের উষ্ণতা টের পেয়েছে সারা বিশ্ব। এপ্রিল মাস রেকর্ড উষ্ণতম ছিল বুধবার এই তথ্য প্রকাশ করেছে ইউরোপিয়ান ক্লাইমেট এজেন্সির। তাঁদের তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে চলতি বছর এপ্রিল প্রাক শিল্পায়ন এবং শিল্পায়ন পরবর্তী যুগে রেকর্ড উষ্ণতম ছিল। এবং সারা পৃথিবীতে টানা ১১ মাস এল নিনোর প্রভাবে উষ্ণতম থেকেছে। এই তীব্র গরমের জন্য মানব সভ্যতাকেই দায়ী করেছে ইউরোপিয়ান ক্লাইমেট এজেন্সি কর্পেনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (corpenicus Climate Change Service)

    সারা বিশ্বে গড় তাপমাত্রা বৃদ্ধি (Climate Change)

    এপ্রিলে সারা পৃথিবীর গড় তাপমাত্রা ছিল ১৫.৩° সেলসিয়াস। প্রসঙ্গত এই তাপমাত্রা ১৮৫০ থেকে ১৯০০ (Pre Industrial Era) সালের গড় তাপমাত্রা থেকে তাপমাত্রার ১.৫৮° সেলসিয়াস বেশি। শিল্প বিপ্লবের পর পৃথিবীর গড় তাপমাত্রা ০.৬৭° সেলসিয়াস (Climate Change) বেড়ে গিয়েছিল। এল নিনোর প্রভাবের জেরে খুব দ্রুত সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা বাড়ছে স্থলভাগেও। বিশেষ করে শহর অঞ্চলে তাপমাত্রা চিন্তাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। কয়েক দশকে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সামুদ্রিক প্রাণী জগতেও এর প্রভাব দেখা দিয়েছে। বিশ্বের বহু প্রান্তে কোরাল রিফ ধ্বংস হচ্ছে। বহু প্রজাতির প্রাণীর উপর এর খারাপ প্রভাব পড়ছে। বিশেষ করে বিপন্ন প্রজাতিগুলি বিলুপ্ত হওয়ার দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন এল নিনো (El Nino) প্রভাব অনেক সময়ই আসে এবং চলে যায়। কিন্তু এর জেরে যে তাপমাত্রা পৃথিবীর বায়ুমন্ডলে আটকে যায় তা গ্রিন হাউস ইফেক্টের (Green House Effect) জন্ম দেয়। এর জেরে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পায়।

    গড় তাপমাত্রা বৃদ্ধির জেরে ক্ষতি

    প্রসঙ্গত পৃথিবী যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাতে হিম যুগের (Ice Age) দিকে এগিয়ে যাওয়ার কথা। কিন্তু তা হচ্ছে না। পৃথিবীর গড় তাপমাত্রা হিমযুগকে আসা পিছিয়ে দিচ্ছে। পৃথিবীর স্বাভাবিক চক্র প্রতিরোধের মুখে পড়লে তা ভয়ংকর প্রভাবের দিকে এগিয়ে যেতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন শেষ এক বছরে পৃথিবীর গড় তাপমাত্রা ১৯৯১ থেকে ২০২০ সালের গড় তাপমাত্রার (Climate Change) চেয়ে ০.৭৩°  সেলসিয়াস বেশি। এই গড় তাপমাত্রা শিল্প বিপ্লবের যুগের আগে তুলনায় ১.৬১°  বেশি।

    আরও পড়ুন: তাপপ্রবাহে নাজেহাল! গরমে আরাম আনতে খাদ্যতালিকায় রাখুন ৮টি বিশেষ পদ

    আবহাওয়াবিদদের বক্তব্য

    আবহাওয়াবিদরা জানিয়েছেন পৃথিবীর উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির তাদের গড় তাপমাত্রা (Climate Change) কমানোর জন্য পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। এখনই এই চেষ্টা শুরু না করা গেলে ভয়ংকর বিপদের মুখে পড়বে মানব সভ্যতা। কার্বন নির্গমন ও বিভিন্ন ধরনের দূষণ কমিয়ে ফেলতে হবে খুব দ্রুত। গ্রিনহাউস গ্যাস যাতে কম বের হয় তার জন্য পৃথিবীর সমগ্র দেশকে যুদ্ধস্তরীয় তৎপরতায় কাজ করতে হবে। না হলে কম বৃষ্টিপাত, খরা, জঙ্গলে আগুন লাগার মত ঘটনা পরপর ঘটবে। চলতি বছর উচ্চ তাপমাত্রার (Climate Change)জেরে বহু দেশের জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটেছে। রেকর্ড গরম ও কম বর্ষা হয়েছে। কোথাও হয়েছে অতিবৃষ্টি যার প্রভাব পড়বে কৃষি কাজে। চাষ ভাল না হলে খাদ্যের অভাব হবে এবং চ্যালেঞ্জের মুখে পড়বে মানব সভ্যতা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Air India Flights: ‘অসুস্থ’ এয়ার ইন্ডিয়ার শতাধিক কেবিন ক্রু! কর্মীসঙ্কটের জেরে বাতিল ৭০টির বেশি উড়ান

    Air India Flights: ‘অসুস্থ’ এয়ার ইন্ডিয়ার শতাধিক কেবিন ক্রু! কর্মীসঙ্কটের জেরে বাতিল ৭০টির বেশি উড়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মীসঙ্কটের জেরে বিপাকে এয়ার ইন্ডিয়া (Air India Flights) এক্সপ্রেস। একসঙ্গে প্রায় ৩০০ কর্মী আচমকাই ছুটি নিয়েছেন। ফলে কর্মীসঙ্কটের জেরে বাধ্য হয়ে ৭০টির বেশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান বাতিল (Flights Cancelled) করতে বাধ্য হয়েছে বিমান সংস্থা। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দেশের অন্যতম বিমান পরিবহণ সংস্থার এই অব্যবস্থা যাত্রীদের চরম সমস্যায় ফেলেছে।

    ঠিক কী ঘটেছিল? (Air India Flights) 

    সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার শতাধিক সিনিয়র কেবিন ক্রু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। ফলে সকলেই ছুটি নিয়েছেন (Crews Mass Sick Leave)। এই খবর কর্তৃপক্ষকে জানিয়েই তাঁরা তাঁদের মোবাইল বন্ধ করে দেন। এরপর এয়ার ইন্ডিয়া (Air India Flights) এক্সপ্রেস ম্যানেজমেন্ট ওই সিনিয়র কেবিন ক্রু-দের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করলে তা বিফলে যায়। একসঙ্গে এত কর্মী আচমকাই ছুটি নেওয়ায় স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমান পরিষেবায়। বাতিল করতে হয়েছে ৭৯টির মতো বিমান।

    তবে কেন এমন পরিস্থিতির সৃষ্টি হল? 

    শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছে বলেই জানাচ্ছে বিমান সংস্থাটি। তবে সূত্রের খবর টাটা গোষ্ঠীর সংস্থাটিতে চাকরির নতুন যে শর্ত দেওয়া হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদেই এই ঘটনা (Flights Cancelled)ঘটেছে। নয়া নিয়োগ পদ্ধতি নিয়ে কয়েক দিন ধরেই অসন্তোষ দেখা দিয়েছে কর্মীদের মধ্যে। অভিযোগ, কর্তৃপক্ষ কর্মীদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে। তাই এই গণ অসুস্থতা বলে মনে করছেন অনেকে। 

    আরও পড়ুন: “গায়ের রংয়ের ভিত্তিতে অপমান হজম করব না”, পিত্রোদার মন্তব্যকে কটাক্ষ মোদির

    যাত্রীদের অভিযোগ

    এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল হওয়ার খবর জানিয়ে সমাজমাধ্যমে একাধিক পোস্ট করছেন যাত্রীরা। 

    অনেকেরই অভিযোগ, বিমানবন্দরে এসে তাঁরা বিমান বাতিলের খবর পেয়েছেন। কেন তাঁদের আগে থেকে জানানো হল না, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন।

    এয়ার ইন্ডিয়ার মুখপাত্রের বক্তব্য 

    এ প্রসঙ্গে এয়ার ইন্ডিয়ার (Air India Flights) মুখপাত্র বলেন, ‘‘বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় আমাদের যাত্রীরা সমস্যায় পড়েছেন। আমরা যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থী। বিমান বাতিলের কারণে সমস্যায় পড়া যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। কিংবা অন্য দিন বিমানে যেতে চাইলে তার ব্যবস্থাও করা হবে।’’ তবে হঠাৎ করে ৭৯ টি উড়ান বাতিল হওয়ায় নির্দিষ্ট সময় বিমান না পেয়ে বহু যাত্রীর সমস্যা হয়েছে। যাত্রীদের বিকল্প ব্যবস্থা করার কথা এয়ার ইন্ডিয়া (Air India Flights) এক্সপ্রেস ঘোষণা করলেও যাত্রীদের একটা বড় অংশ পুরো টিকিটের দাম ফেরত চাইছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: “গায়ের রংয়ের ভিত্তিতে অপমান হজম করব না”, পিত্রোদার মন্তব্যকে কটাক্ষ মোদির

    PM Modi: “গায়ের রংয়ের ভিত্তিতে অপমান হজম করব না”, পিত্রোদার মন্তব্যকে কটাক্ষ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “গায়ের রংয়ের ভিত্তিতে অপমান হজম করবে না ভারত।” বুধবার কংগ্রেসের ওভারসিজ নেতা শ্যাম পিত্রোদার মন্তব্যের জবাব এই ভাষায়ই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও আক্রমণ শানান তিনি। বলেন, “আমি এখন বুঝতে পেরেছি কী কারণে জাতীয় পার্টি (কংগ্রেস) প্রেসিডেন্ট পদে দ্রৌপদী মুর্মুকে রুখতে চেয়েছিল। কারণ তাঁর গায়ের রং কালো।”

    মোদির নিশানায় পিত্রোদা (Sam Pitroda)

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আমাদের দেশের লোকজন কী মানুষের ক্ষমতা কিংবা প্রতিভা যাচাই করবেন গায়ের রংয়ের ভিত্তিতে? গায়ের রং নিয়ে খেলার অধিকার শাহজাদাকে (রাহুল) কে দিল?” প্রসঙ্গত, সম্প্রতি পিত্রোদা বলেছিলেন, “পূর্ব ভারতের মানুষের সঙ্গে চিনাদের সাদৃশ্য রয়েছে, আর দক্ষিণ ভারতের লোকজন আফ্রিকানদের মতো দেখতে।” কংগ্রেস নেতার এই মন্তব্যেই এদিন কার্যত জ্বলে ওঠেন প্রধানমন্ত্রী। বলেন, “আজ আমি ভীষণ রেগে রয়েছি। আমায় যদি কেউ গালি দেয়, আমি রাগ করি না। সেটা আমি সহ্য করে নিই। কিন্তু শাহজাদার দর্শন আমায় এমন আঘাত করেছে যে, আমি এখন ভীষণ রেগে রয়েছি।”

    কী বললেন মোদি?

    প্রধানমন্ত্রী বলেন, “আমি জেনেছি, শাহজাদার ফিলোজফার এবং গাইড কাকু (পিত্রোদা) থাকেন আমেরিকায়। তিনি একটি বড় রহস্য ফাঁস করেছেন। যাঁদের গায়ের রং কালো, তাঁরা আফ্রিকা থেকে এসেছেন।” এই প্রথম নয়, এর আগেও বিতর্কিত মন্তব্য করে দলকে বিপাকে ফেলেছেন পিত্রোদা। কখনও উত্তরাধিকার ট্যাক্স, কখনও আবার রাম মন্দির এবং রাম জন্মভূমি নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন। নির্বাচনের মুখে এবং ভোট চলাকালীন একের পর এক ‘বালখিল্য’ মন্তব্য করায় পিত্রোদার মন্তব্য একান্তই তাঁর নিজস্ব বলে দূরত্ব রচনা করেছে কংগ্রেস।

    আরও পড়ুুন: “সুপ্রিম কোর্টে আমার নাম নিয়ে দুই গালে চড় খেয়ে এসেছে”, তোপ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

    এদিকে, পিত্রোদার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় কিনা, তা বিবেচনা করছেন বলে জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। তাঁর মতে, পিত্রোদার এহেন মন্তব্য বর্ণবাদী এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক। তিনি বলেন, “উত্তর-পূর্ব ভারতের মানুষের মধ্যে (PM Modi) ঐক্য রয়েছে। তাঁরা ভারতীয়, ভারতীয়দের সঙ্গেই একাত্মতা বোধ করেন।” কংগ্রেসের ‘ডিভাইড অ্যান্ড রুল পলিশি’রও এদিন কড়া সমালোচনা করেন মণিপুরের মুখ্যমন্ত্রী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • IPL 2024: রবীন্দ্রজয়ন্তীতে বিশেষ পোস্ট, আইপিএল প্লে অফের আগে বিশ্বনাথ দর্শনে নাইটরা

    IPL 2024: রবীন্দ্রজয়ন্তীতে বিশেষ পোস্ট, আইপিএল প্লে অফের আগে বিশ্বনাথ দর্শনে নাইটরা

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি আইপিএলে (IPL 2024) প্লে অফ প্রায় নিশ্চিত কলকাতা নাইট রাইডার্সের। তাই প্লে-অফে ভাল ফলের আশায় বিশ্বনাথ দর্শন করে এল নাইটরা। বৃষ্টি বিড়ম্বনায় সোমবার শহরে ফিরতে পারেনি টিম কেকেআর। প্রতিকূল আবহাওয়ার কারণে নাইটদের চাটার্ড বিমান কলকাতায় অবতরণের অনুমতি না পেয়ে চলে গিয়েছিল গুয়াহাটি ৷ সেখান থেকে ফেরার সময়ও বিপত্তি নাইটদের বিমান এবার চলে যায় বেনারস। বারাণসী পৌঁছে কি আর হোটেল বন্দি থাকা যায়? বারাণসীতে পৌঁছেই  অনুকূল রায়, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, চেতন শাকারিয়া, মনীশ পাণ্ডের মতো ক্রিকেটাররা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন ৷ 

    বারাণসী ভ্রমণ

    মঙ্গলবার হঠাৎ সুযোগ পেয়ে দৈবিক কৃপালাভের আশায় কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন নাইটরা। একই সঙ্গে বারাণসীর বিখ্যাত গঙ্গার ঘাটগুলিও ঘুরে দেখেন ৷ নৌকা বিহার করতেও দেখা যায় কেকেআর ক্রিকেটারদের। কেকেআর-এর পরের খেলা ১১ মে, শনিবার ৷ প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স ৷ জয়ের হ্যাটট্রিক করে প্লে অফে প্রায় প্রবেশ করে ফেলেছে কেকেআর ৷ টানা খেলার ঝক্কি সামলে সম্ভবত বৃহস্পতিবার থেকে অনুশীলনে নামবে নাইটরা ৷

    রবীন্দ্রনাথকে স্মরণ

    পশ্চিমবঙ্গ-সহ সারা দেশের বিভিন্ন প্রান্তে আজ পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী। এই দিনটি স্মরণীয় করে রাখতে, রাজনীতিবিদ, সংগীতশিল্পী, অভিনেতা এবং আরও অনেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে পোস্ট শেয়ার করেছেন। এই তালিকায় বাদ পড়েনি বাংলার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সও। তারা আজ রবীন্দ্রনাথ ঠাকুরেরে কয়েকটি বিখ্যাত লাইন শেয়ার করে নিজেদের শ্রদ্ধা জানিয়েছে। কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরও একটি ভিডিও শেয়ার করেছেন।

    যোগ দিচ্ছেন গুরবাজ

    প্লে-অফের আগেই বিরাট স্বস্তিতে কেকেআর শিবির। তারকা ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ শীঘ্রই নাইট রাইডার্সে যোগ দেবেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান মায়ের অসুস্থতার জন্য লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) বিরুদ্ধে ম্যাচের আগে তাঁর দেশ আফগানিস্তানে ফিরে গিয়েছিলেন। ফের স্কোয়াডে যোগ দেবেন বলে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share