Tag: Madhyom

Madhyom

  • Kokata Police: সমাজ মাধ্যমে সমালোচনার ঝড়! মুখ্যমন্ত্রীর মিম-বিতর্কে পিছু হটল কলকাতা পুলিশ

    Kokata Police: সমাজ মাধ্যমে সমালোচনার ঝড়! মুখ্যমন্ত্রীর মিম-বিতর্কে পিছু হটল কলকাতা পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: সমাজ মাধ্যমে সমালোচনার ঝড়ে পিছু হটল কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রীর মিম কে বানিয়েছে? তার উত্তর জানতে চায় পুলিশ। এ নিয়ে নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে পুলিশ।  রাজ্যের মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) নিয়ে মিম (Meme) বানানোয় কড়া হাতে ব্যবস্থা নেয় কলকাতা পুলিশ (Kolkata Police)। ভোটের মাঝেই মমতাকে নিয়ে একটি মিম ভিডিও শেয়ার করা হয়েছে স্পিটিং ফাক্টস নামে এক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। যা রীতিমতো ভাইরাল। ওই ভিডিয়ো কলকাতা পুলিশের নজরে পড়তেই বিপত্তি। 

    পুলিশের পদক্ষেপ

    মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর, অমর্যাদাকর ভিডিও বানানোর জেরে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের তরফে অভিযুক্তের বিরুদ্ধে জারি করা হয় নোটিস। সংশ্লিষ্ট ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশ তরফে। ওই ভিডিয়ো ডিলিট করার পাশাপাশি, আসল নাম ও ঠিকানা প্রকাশ করার নির্দেশও দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কলকাতা পুলিশ। বলা হয়েছে, ‘যদি আপনি না জানান তবে ৪২ সিআরপিসিতে আপনার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’ এ সংক্রান্ত একটি পোস্টও করা হয়।

    এরপরই কলকাতা পুলিশের পদক্ষেপ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এমনকী, পোস্টকর্তাদের আসল নাম ও ঠিকানা প্রকাশ করার নির্দেশ দিয়ে যে হুমকি-ট্যুইট করেছিল কলকাতা পুলিশ, তার  জবাবে একজন পোস্ট করেন এই বার্তা—

    একপ্রকার বাধ্য হয়ে নিজেদের পোস্ট সরিয়ে নেয় কলকাতা পুলিশ।

    আরও পড়ুন: “নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি”, ভোট আবহে ভিডিও শেয়ার করে মমতাকে বার্তা মোদির

    মোদির সহনশীলতা

    বাংলায় যখন এমন ভিডিওকে ঘিরে পদক্ষেপ চলছে তখনই ভাইরাল হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমনই এক ভিডিও। এক যুবক সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘আমি এই ভিডিও পোস্ট করছি কারণ আমি জানি ‘একনায়ক’ এই ভিডিওর জন্য আমায় গ্রেফতার করাবেন না।’ পোস্টদাতার ওই বার্তার নাম না করে কটাক্ষ ছিল বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদিকে ‘একনায়ক’ বলে আক্রমণ শানান প্রায়শই। সেই ভিডিও পোস্ট হওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন খোদ প্রধানমন্ত্রী। একই সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘নিজেকে নাচতে দেখে আপনাদের মতো আমিও সেই নাচ উপভোগ করেছি। নির্বাচনের মরশুমে এমন ‘শিল্প’ সত্যিই মনকে আনন্দ দেয়।’ এরপর যেন সমালোচনা আরও তীব্র হয়। 

    মালব্যর কটাক্ষ

    প্রধানমন্ত্রী নিজের নাচের ভিডিও শেয়ার করার পরই সরব হন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য। তিনি মমতা ও মোদির দুটি ভিডিও এবং কলকাতা পুলিশের পোস্ট ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টের একটি কোলাজ বানিয়ে তা পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। সেই সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্পট ‘দি ডিক্টেটর’। 

    এই প্রথম নয়

    তবে এই প্রথমবার নয়। বাংলার মুখ্য়মন্ত্রীকে নিয়ে নানারকম কার্টুন ও মিম তৈরির বিরুদ্ধে এর আগেও কড়া পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। ২০২২ সালে মুখ্যমন্ত্রীকে নিয়ে মিম বানানোয় একজন ইউটিউবারকে নদিয়া থেকে গ্রেফতার করা হয়েছিল। সেই অভিযোগে আরও সাতজনের নাম ছিল।

    ২০১৯ সালে মুখ্য়মন্ত্রীর একটি বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করায় গ্রেফতার হয়েছিলেন বিজেপির এক যুবনেতা। ২০১২ সালে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রফেসর অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতার করা হয়েছিল মুখ্য়মন্ত্রী সম্পর্কিত একটি কার্টুনকে ফরোয়ার্ড করায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: বুথে গিয়ে হতবাক! প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে নালিশ মুর্শিদাবাদের বিজেপি প্রার্থীর

    Murshidabad: বুথে গিয়ে হতবাক! প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে নালিশ মুর্শিদাবাদের বিজেপি প্রার্থীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপির মুর্শিদাবাদ (Murshidabad) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ লোকসভার আজিমগঞ্জ শহরের রায় বাহাদুর সিংহ উচ্চ বিদ্যালয়ের ১০ নম্বর বুথে।

    প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে নালিশ (Murshidabad)

    আজিমগঞ্জ (Murshidabad) শহরের রায় বাহাদুর সিংহ উচ্চ বিদ্যালয়ের ১০ নম্বর বুথে গিয়ে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ  হতবাক হয়ে যান। তিনি বুথে গিয়ে দেখেন, ওই বুথের মধ্যে প্রিসাইডিং অফিসার রুবিনা খাতুন ওই বিদ্যালয়েরই প্রধান শিক্ষিকা। তিনি বলেন, কমিশনের নিয়ম অনুযায়ী যেই বিদ্যালয়ের শিক্ষিকা সেই বিদ্যালয়ে তিনি ডিউটি করতে পারবেন না, তাও কীভাবে ডিউটি করছেন? সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ জানিয়েছি। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তথা প্রিসাইডিং অফিসার রুবিনা খাতুন বলেন, কেন আমার বিরুদ্ধে অভিযোগ করা হল তা বুঝতে পারছি না।

    আরও পড়ুন: ভোটারদের প্রভাবিত করার চেষ্টা! পুলিশ আধিকারিককে ধমক দিলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী

    বিরোধী এজেন্টকে মারধর

    মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল দক্ষিণ নগর মাঠপাড়া ১৪৫ নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। খবর শুনেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায় ঘটনাস্থলে। বর্তমানে পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণে। রানিনগরের ৩৪ নম্বর বুথে সিপিএমের এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মারধরের কারণে এজেন্ট বুথ ছেড়ে কলা বাগানে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে, রানিনগরের মরিচা নিচুপাড়ায় পিয়ারুল ইসলামের বাড়ির পিছনে জোট প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে বোমাবাজি করার অভিযোগ ওঠে। গোপীনাথপুর শিশু শিক্ষা কেন্দ্রে এদিন সকালে পরিদর্শনে যান সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। তিনি বুথে ঢুকে জাল এজেন্ট বের করে দেন।

    মুর্শিদাবাদে তৃণমূলের হামলায় আক্রান্ত বাম ও কংগ্রেস কর্মী

    মুর্শিদাবাদ (Murshidabad) লোকসভার আমডহরা এলাকায় তৃণমূল দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হন বাম ও কংগ্রেস কর্মী। জানা গিয়েছে, এসরাফিল সেখ নামে এক বিরোধী দলের সমর্থক মঙ্গলবার সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যাচ্ছিলেন। আর সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ দিয়ে বেধড়ক পেটায় বলে অভিযোগ। এই কারণেই এসরাফিল সেখ আক্রান্ত হন। তাঁর হাত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ৭৩ নম্বর রমনা বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের ১৭০ এবং ১৭১ নম্বর বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ফলে, এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরে, বুথ জ্যাম করার অভিযোগে বিশাল পুলিশ বাহিনী ধাওয়া করে দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Maldives Relation: ‘মলদ্বীপে বেড়াতে আসুন’, ভারতীয়দের কাতর আর্জি দ্বীপরাষ্ট্রের পর্যটনমন্ত্রীর

    India Maldives Relation: ‘মলদ্বীপে বেড়াতে আসুন’, ভারতীয়দের কাতর আর্জি দ্বীপরাষ্ট্রের পর্যটনমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: মলদ্বীপ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ভারতীয় পর্যটকরা। তার জেরে টান পড়েছে পর্যটনের পেটে। যেহেতু দেশটির বাসিন্দাদের রোজগারের প্রধান উৎস পর্যটন, তাই এক প্রকার বাধ্য হয়েই ভারতীয় পর্যটকদের মলদ্বীপে বেড়াতে যাওয়ার অনুরোধ করলেন দ্বীপরাষ্ট্রের পর্যটনমন্ত্রী (India Maldives Relation)। সোমবার মলদ্বীপের তরফে ভারতীয়দের কাছে এই অনুরোধ করেন সে দেশের মন্ত্রী।

    ভারত-মলদ্বীপ সম্পর্কে অবনতি (India Maldives Relation)

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অবমাননাকর মন্তব্য করেন মলদ্বীপের চিনপন্থী প্রেসিডেন্ট মুইজ্জু সরকারের তিন জুনিয়র মন্ত্রী। তার জেরে ভারত-মলদ্বীপ সম্পর্কে চিড় ধরে। তিন মন্ত্রীকে বরখাস্ত করে মুইজ্জ প্রশাসন। তাতেও গলেনি সম্পর্কের বরফ। এই ঘটনার কিছুদিন পরেই বরখাস্ত হওয়া তিন মন্ত্রীর একজন আবার ভারতের জাতীয় পতাকাকে অপমান করেন বলে অভিযোগ। তা নিয়েও একপ্রস্ত দূরত্ব তৈরি হয় ভারতের সঙ্গে মলদ্বীপের। এসবের জেরে মলদ্বীপের দিক থেকে মুখ ফিরিয়ে নেন ভারতীয় পর্যটকরা। বিপাকে পড়ে যান দ্বীপরাষ্ট্রের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন (India Maldives Relation)।

    মুখ থুবড়ে পড়েছে পর্যটন শিল্প

    কারণ ফি বছর যত পর্যটক মলদ্বীপ ঘুরতে যান, তাঁর আশি শতাংশই ভারতীয়। এই বিপুল সংখ্যক পর্যটক মলদ্বীপে না যাওয়ায় মুখ থুবড়ে পড়ে সে দেশের পর্যটন শিল্প। মলদ্বীপের পর্যটন মন্ত্রী ইব্রাহিম ফয়সল বলেন, “ভারত ও মলদ্বীপের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমাদের নয়া সরকার ভারতের সঙ্গে যৌথভাবে কাজও করতে চায়। আমরা সর্বদা শান্তি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ প্রোমোট করি। আমাদের সরকার এবং নাগরিকরা ভারতীয় পর্যটকদের উষ্ণ অভ্যর্থনা জানাবে। পর্যটনমন্ত্রী হিসেবে আমি ভারতীয়দের বলতে চাই, দয়া করে মলদ্বীপে আসুন, মলদ্বীপ পর্যটনের অংশীদার হোন।” কাতর কণ্ঠে তিনি বলেন, “আমাদের অর্থনীতি পর্যটনের ওপর নির্ভরশীল।”

    আরও পড়ুুন: “ক্ষমতায় এলেই এক দেশ, এক নির্বাচন চালু করবে এনডিএ”, আশ্বাস রাজনাথের

    পর্যটনমন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, চলতি বছর ৪ মে পর্যন্ত মলদ্বীপে বেড়াতে এসেছেন ৪৩ হাজার ৯৯১ জন পর্যটক। অথচ গত বছর জানুয়ারি থেকে এপ্রিল এই চার মাসে মলদ্বীপে ঘুরতে এসেছিলেন ৭৩ হাজার ৭৮৫ জন পর্যটক। চলতি বছর এই চার মাসে দ্বীপরাষ্ট্রে এসেছিলেন ৪২ হাজার ৬৩৮ জন (India Maldives Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sunita Williams: সিট বেল্ট বেঁধেও মহাকাশে যাওয়া হল না! শেষ মুহূর্তে বাতিল সুনীতার মহাকাশযাত্রা

    Sunita Williams: সিট বেল্ট বেঁধেও মহাকাশে যাওয়া হল না! শেষ মুহূর্তে বাতিল সুনীতার মহাকাশযাত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার তৃতীয় বারের জন্য মহাকাশে পাড়ি (Sunita Williams third space mission) দেওয়ার কথা ছিল তাঁর। সেই মত সিট বেল্ট বেঁধে ‘স্পেস ট্যাক্সি’র মধ্যে বসে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নভশ্চর সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। কিন্তু কিন্তু মহাকাশে ওড়ার আগেই স্থগিত হয়ে গেল সুনীতার যাত্রা। সূত্রের খবর, যান্ত্রিক ত্রুটির কারণেই আপাতত স্থগিত করা হয়েছে এই অভিযান। 

    ঠিক কী ঘটেছিল? (Sunita Williams)

    ভারতীয় সময় অনুযায়ী ৭ মে মঙ্গলবার সকাল ৮টা ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে পৃথিবী ছেড়ে ওড়ার কথা ছিল সুনীতা এবং আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী ব্যারি উইলমোরের। অত্যাধুনিক সিএসটি-২০০ বোয়িং স্টারলাইনারের স্পেস ক্যাপসুলে চেপে মহাকাশে রওনা দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু উড়ানের লিফ্ট-অফের ঠিক ৯০ মিনিট আগে আগে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, তার জেরেই অভিযান স্থগিত করে দেওয়া হয়েছে। 

    ২৪ ঘণ্টার জন্য অভিযান স্থগিদ 

    এরপর শুরু হয় মেরামতির কাজ। তবে শেষ পর্যন্ত ওই যানের মেরামতি সম্ভব হয়নি। তাই আপাতত ২৪ ঘণ্টার জন্য অভিযান পিছিয়ে দিতে বাধ্য হয় নাসা। তার পরই স্পেস ট্যাক্সি থেকে বেরিয়ে আসেন সুনীতারা (Sunita Williams)। নাসার তরফে জানানো হয়েছে, রকেটের দ্বিতীয় পর্যায়ের একটি ভাল্‌‌ভ খারাপ হয়ে গেছে। সেই সমস্যা মেরামত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অভিযান বাতিল করতে হল। মঙ্গলবার রাতে ফের অভিযান শুরু হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে আনুষ্ঠানিক ভাবে নয়া দিন ক্ষণের ঘোষণা হয়নি এখনও।   

    আরও পড়ুন:গণতন্ত্রের উৎসবে সামিল প্রধানমন্ত্রী মোদি, ভোট দিলেন, সঙ্গে বার্তাও

    উল্লেখ্য, ব্যবসায়িক দিক থেকে ইলন মাস্কের স্পেস এক্স-কে পাল্লা দিতে নয়া এই স্পেস ক্যাপসুলটিতে করে সুনীতা (Sunita Williams) এবং ব্যারিকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে (ISS) পাঠানোর পরিকল্পনা ছিল নাসার। দুবছর আগে বোয়িং স্টারলাইনারের স্পেস ক্যাপসুলটির পরীক্ষামূলক উড়ান সম্পন্ন হয়। সেবার যদিও মানুষ পাঠানো হয়নি। তবে এবার তাতে মহাকাশচারীদের চাপিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানোর পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা ভেস্তে গেল।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: জঙ্গিপুরে বিজেপি প্রার্থীকে মারধরের পর হুমকি তৃণমূল নেতার

    Lok Sabha Election 2024: জঙ্গিপুরে বিজেপি প্রার্থীকে মারধরের পর হুমকি তৃণমূল নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: জঙ্গিপুর লোকসভায় (Lok Sabha Election 2024) তৃণমূলের ব্লক সভাপতির হাতে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। পুলিশের সামনেই মারধর করার পাশাপাশি হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে জঙ্গিপুরের সূতি এলাকায় মীরগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ৪৪ নম্বর বুথের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।  বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের পরিবেশ তৈরির অভিযোগ করা হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Lok Sabha Election 2024)

    মঙ্গলবার সকালে নিজের কেন্দ্রে ভোট (Lok Sabha Election 2024) দিয়ে জঙ্গিপুর লোকসভার বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেছিলেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। জঙ্গিপুর লোকসভায় সূতির ৪৪ নম্বর বুথ পরিদর্শনের সময় দেখেন বুথের মধ্যে ঢুকে ভোটারদের লাইনের পাশে দাঁড়িয়ে কথা বলছেন তৃণমূলের ব্লক সভাপতি গৌতম ঘোষ। বিজেপি প্রার্থী প্রশ্ন করেন, ভোটারদের পাশে কী করছেন? সে কথা শুনে তৃণমূলের ব্লক সভাপতি বলেন, আমি এখানকার ভোটার। তখনই বিজেপি প্রার্থী প্রশ্ন করেন, “আপনার লাইন কোথায়?”এরপরই দুপক্ষের বচসা শুরু হয়। বিজেপি প্রার্থীর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পরে, তৃণমূল নেতা হুমকি দেয়, “আমার গায়ে হাত দিলে, পরিণাম বুঝবে।”

    আরও পড়ুন: ভোটারদের প্রভাবিত করার চেষ্টা! পুলিশ আধিকারিককে ধমক দিলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ বলেন, পুলিশের সামনেই তৃণমূলের ওই নেতা ভোটারদের প্রভাবিত করছিলেন। আমি আপত্তি জানাতেই তিনি আমার ওপর চড়াও হন। পুলিশের সামনেই আমাকে মারধর করে। আমি সমস্ত বিষয়টি রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি। তবে, শুধু একটি বুথে নয়, এই লোকসভার (Lok Sabha Election 2024) অধিকাংশ বুথে তৃণমূল বুথের ১০০ মিটারের অনেক ভিতরে জমায়েত করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। ভয় দেখানো হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।  অন্যদিকে, তৃণমূলের ব্লক সভাপতি গৌতম ঘোষ বলেন, বুথে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছিল, বিজেপি প্রার্থী এসে গন্ডগোল করেছেন। আমরা কোনও হামলা চালাইনি। এসবই মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rajnath Singh: “ক্ষমতায় এলেই এক দেশ, এক নির্বাচন চালু করবে এনডিএ”, আশ্বাস রাজনাথের

    Rajnath Singh: “ক্ষমতায় এলেই এক দেশ, এক নির্বাচন চালু করবে এনডিএ”, আশ্বাস রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: “এক দেশ, এক ভোটের পক্ষে দীর্ঘদিন ধরে সওয়াল করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বিরোধীদের বাধায় এতদিন তা কার্যকর হয়নি। এবার বিজেপি ক্ষমতায় এসেই এক দেশ, এক ভোট চালু করবে।” কথাগুলি বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh)। অন্ধ্রপ্রদেশের কাদাপা জেলার জামলামাদগু এলাকায় এক নির্বাচনী জনসভায় ওয়াইএসআর কংগ্রেস সরকারকে নিশানা করেন তিনি। বলেন, “দুর্নীতির নিরন্তর অনুশীলন করায় রাজ্যের ঋণের বহর ১৩.৫ লাখ কোটি টাকা।”

    কী বললেন প্রতিরক্ষামন্ত্রী? (Rajnath Singh)

    ওয়াইএসআরসিপিকে আক্রমণ শানিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আইন-শৃঙ্খলার অবনতির কারণে রাজ্যের ক্ষমতাসীন দলের ওপর রাজ্যবাসী বিরক্ত। যদি এনডিএ সরকার ক্ষমতায় আসে, তাহলে অন্ধ্রপ্রদেশ দুর্নীতিমুক্ত হবে।” রাজনাথ (Rajnath Singh) বলেন, “অন্ধ্রপ্রদেশে লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচনও হচ্ছে। আমাদের দায়বদ্ধতা হল এক দেশ, এক নির্বাচন চালু করা। আগামী পাঁচ বছরের মধ্যেই দেশে চালু হয়ে যাবে এই ব্যবস্থা। এতে সময়ের পাশাপাশি বাঁচবে মানব শ্রমও।”

    কংগ্রেসকে নিশানা রাজনাথের

    প্রত্যাশিতভাবেই এদিন কংগ্রেসকেও আক্রমণ শানিয়েছেন রাজনাথ। বলেন, “যেভাবে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল ডাইনোসোর, তেমনি করেই দেশের রাজনৈতিক দৃশ্যাপট থেকে হারিয়ে গেল গ্র্যান্ড ওল্ড পার্টি। দশ বছর পরে যদি কোনও বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়, সে পাল্টা জিজ্ঞাসা করবে কংগ্রেস দলটা কী।” কংগ্রেস প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওকে অশ্রদ্ধা করে বলেও অনুযোগ করেন প্রতিরক্ষামন্ত্রী। বলেন, “কংগ্রেস ভূতপূর্ব প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওকে কোনওদিন সম্মান দেয়নি। তবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার তাঁকে সম্মান করে। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পুরস্কারে ভূষিত করেছে তাঁকে।”

    আরও পড়ুুন: “মোদি সরকারের আমলেই সব চেয়ে বেশি চাকরি হয়েছে”, দাবি অর্থনীতিবিদের

    মোদি জমানায় যে দেশের আর্থিক শ্রীবৃদ্ধি হয়েছে, এদিন তাও মনে করিয়ে দেন রাজনাথ। বলেন, “ভারতীয় অর্থনীতির চাকা দ্রুত গড়াচ্ছে। নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্বে অচিরেই আমরা বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকার পঞ্চম থেকে তৃতীয় স্থানে চলে আসব।” মোদি সরকারের আমলেই যে দেশের ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার ওপরে উঠে এসেছে, তাও স্মরণ করিয়ে দেন প্রতিরক্ষামন্ত্রী। মোদির কুশলী পদক্ষেপের জন্যই যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সাড়ে চার ঘণ্টার জন্য বন্ধ ছিল, এদিন তাও মনে করিয়ে দেন রাজনাথ (Rajnath Singh)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Weather Update: এক লহমায় পারদ নামল ৮ ডিগ্রি, আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ জেলায় জেলায়

    Weather Update: এক লহমায় পারদ নামল ৮ ডিগ্রি, আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ জেলায় জেলায়

    মাধ্যম নিউজ ডেস্ক: দহন জ্বালা জুড়িয়ে স্নিগ্ধ ধরণী। সোমবারের বৃষ্টিতে (Kolkata Rainfall) এক লহমায় পারদ নেমেছে বেশ খানিকটা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সন্ধ্যায় বৃষ্টির পর তা-ই নেমে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। আগের দিনের তুলনায় পারদ নামে ৮ ডিগ্রি। আজ, মঙ্গলবারও সকাল থেকে শহরের আকাশে মেঘের আনাগোনা। ঝড়বৃষ্টির পূর্বাভাস (Weather Update) রয়েছে কলকাতা-সহ জেলায় জেলায়। ঝড় ও বৃষ্টির প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক এর থেকে নিচেই থাকবে, বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৮ শতাংশ। 

    আজও বৃষ্টির পূর্বাভাস

    একটানা তাপপ্রবাহে নাজেহাল হয়ে উঠেছিল জনজীবন। সোমবার সন্ধ্যায় ঝড় উঠতেই কচি-কাচারা ভিজতে শুরু করে। যদিও ঝড়ের দাপট ছিল বেশ। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ  ১১ জেলায় আজও কালবৈশাখীর সতর্কতা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টাই ঝড় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় আজ আকাশ বেশিরভাগ সময়ই মেঘলা থাকতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা (Weather Update) রয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির পরিমাণ বাড়বে। থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। 

    দুর্যোগের প্রভাব

    দীর্ঘ আড়াই তিন মাস রোদে গরমে পুড়ে যাওয়ার পরে অবশেষে সোমবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গজুড়ে নামল স্বস্তির বৃষ্টি ((Kolkata Rainfall))৷ তবে এর মধ্যেও দুর্যোগের হাতছানি৷ সূত্রের খবর, সোমবারের বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬ জন৷ মৃতেরা নদিয়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা৷ ঝড়বৃষ্টির জেরে সোমবার সন্ধ্যায় প্রায় ১ ঘণ্টা ব্যাহত হয় শিয়ালদা ডিভিশনের শিয়ালদা-ক্যানিং শাখার ট্রেন চলাচল৷ ওভারহেডের তার ছিঁড়ে ঘটে বিপত্তি। সন্ধ্যা ৮টা থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত বন্ধ ছিল ট্রেন পরিষেবা৷ দুর্যোগের জেরে কলকাতা বিমানবন্দরে নামতে পারেনি একাধিক কলকাতাগামী বিমানও৷

    আরও পড়ুন: “নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি”, ভোট আবহে ভিডিও শেয়ার করে মমতাকে বার্তা মোদির

    কতদিন চলবে বৃষ্টি

    আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, আগামী ১০ মে পর্যন্ত এই দুর্যোগের পরিবেশ বহাল থাকবে দক্ষিণবঙ্গে৷ দক্ষিণ ঝাড়খণ্ডের উপরে বর্তমানে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত৷ বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে ঢুকছে জলীয়বাষ্পপূর্ণ বাতাস৷ যার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস বজায় থাকবে৷ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সপ্তাহভর। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • International Passenger Carriage: ৩-৪ বছরেই ভারতে মোট বিমানযাত্রীর ৫০ শতাংশই হবে আন্তর্জাতিক

    International Passenger Carriage: ৩-৪ বছরেই ভারতে মোট বিমানযাত্রীর ৫০ শতাংশই হবে আন্তর্জাতিক

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি আন্তর্জাতিক যাত্রী পরিবহণে ভারতীয় বিমান সংস্থাগুলির অংশীদারি নিয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করল মূল্যায়ন সংস্থা ক্রিসিল রেটিং। বর্তমানে ভারতীয় বিমান সংস্থাগুলি আন্তর্জাতিক ট্রাফিকের (International Passenger Carriage) একটি বড় অংশ দখল করতে চাইছে। কারণ সাধারণত এটি উচ্চ মার্জিনের হওয়ার কারণে বেশি লাভজনক এবং অভ্যন্তরীণ রুটের তুলনায় কম প্রতিযোগিতা রয়েছে। ফলে আন্তর্জাতিক ট্রাফিকের ক্রমবর্ধমান বৃদ্ধির ফলে ভারতীয় ক্যারিয়ারগুলির ব্যবসায়িক প্রোফাইলগুলি শক্তিশালী হবে, যা দেশীয় বিভাগের তুলনায় বেশি লাভজনক। ক্রিসিল রেটিং অনুসারে, আন্তর্জাতিক যাত্রী পরিবহণে ভারতীয় বিমান সংস্থাগুলির অংশীদারি ২০২৪ সালের ৪৩ শতাংশ থেকে ২০২৮ অর্থবছরের (FY 2028) মধ্যে ৫০ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। 

    ভারতীয় এয়ারলাইন্সের শেয়ার বৃদ্ধি (International passenger carriage) 

    করোনা-মহামারী কালের পর থেকে ভারতের আন্তর্জাতিক যাত্রী ট্রাফিক (International Passenger Carriage) ২০২৪ অর্থবছরে প্রায় ৭০ মিলিয়নে উন্নীত হয়েছে, যা ২০২১ সালের মহামারী-আক্রান্ত অর্থবছরে ১০ মিলিয়নের কম ছিল। ভারতীয় এয়ারলাইন্সের শেয়ার, যা মহামারী কালের আগে  ক্ষীণ ভাবে বাড়ত, মহামারী কালের পর থেকে সেই শেয়ারের বৃদ্ধি গতি পেয়েছিল।     

    মণীশ গুপ্তর মন্তব্য 

    এ প্রসঙ্গে ক্রিসিল রেটিং-এর সিনিয়র ডিরেক্টর এবং ডেপুটি চিফ রেটিং অফিসার মণীশ গুপ্ত বলেন, “মহামারীর পরে ব্যয়ের ধরণে একটি লক্ষণীয় পরিবর্তন এসেছে, যা আন্তর্জাতিক অবসর ভ্রমণের প্রতি ভারতীয়দের ক্রমবর্ধমান প্রবণতার মধ্যে স্পষ্ট। নিষ্পত্তিযোগ্য আয় বৃদ্ধি, ভিসার প্রয়োজনীয়তা সহজ করা, বিমানবন্দরের ক্রমবর্ধমান সংখ্যা এবং বর্ধিত বিমান ভ্রমণ সংযোগ আন্তর্জাতিক ভ্রমণকে বাড়িয়ে তুলছে।” এ প্রসঙ্গে রেটিং এজেন্সি জোর দিয়ে বলেছে যে ভারতীয় বিমান সংস্থাগুলি (International Passenger Carriage) অতিরিক্ত বিমান মোতায়েন এবং আন্তর্জাতিক বিভাগে নতুন রুট যোগ করার মাধ্যমে উন্নতি হবে। এছাড়াও ভারতের ভৌগোলিক অবস্থানও বিমান সংযোগের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।

    আরও পড়ুন: “নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি”, ভোট আবহে ভিডিও শেয়ার করে মমতাকে বার্তা মোদির

    ক্রিসিল রেটিং-এর ডিরেক্টর অঙ্কিত কেদিয়া বলেছেন, “আন্তর্জাতিক ভ্রমণের বৃদ্ধিকে কাজে লাগিয়ে পুঁজি বাড়াতে ভারতীয় বিমান সংস্থাগুলি (International Passenger Carriage) নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ওয়াইডবডি এবং লং-রেঞ্জ ন্যারোবডি বিমানে বিনিয়োগ করছে। এছাড়াও নতুন আন্তর্জাতিক রুট তৈরি করছে এবং দীর্ঘ দূরত্বের নন-স্টপ ফ্লাইট চালু করছে।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Malda: ভোটারদের প্রভাবিত করার চেষ্টা! পুলিশ আধিকারিককে ধমক দিলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী

    Malda: ভোটারদের প্রভাবিত করার চেষ্টা! পুলিশ আধিকারিককে ধমক দিলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী

    মাধ্যম নিউজ ডেস্ক: বুথের মধ্যে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা (Malda) ইংরেজবাজারের ঝলঝলিয়া শিশু নিকেতন বিদ্যালয়ের ৯১ নম্বর বুথে। আর ওই বুথ থেকেই বিজেপির এজেন্টকে বের করা দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপি প্রার্থী বিষয়টি নিয়ে সরব হন। পদক্ষেপ গ্রহণ করেন।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Malda)

    মালদা (Malda) দক্ষিণ কেন্দ্রে মঙ্গলবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। আচমকা বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্রের কাছে খবর আসে, ইংরেজবাজারের ৯১ নম্বর বুথে বিজেপি-র এজেন্ট সন্ধ্যা রাইকে বের করে দেওয়া হয়েছে। এই খবর পাওয়ার পর তিনি নিজে বুথে আসেন। এরপর এজেন্টকে সঙ্গে করে নিয়ে তিনি বুথে বসার ব্যবস্থা করেন। বুথের বাইরে বিশ্বরূপ বর্ধন নামে এক পুলিশ আধিকারিক ভোটারদের লাইনে দাঁড়িতে কথা বলছিলেন। এরপরই বিজেপি প্রার্থী সোজা পুলিশ আধিকারিকের কাছে চলে যান। এরপর তিনি বলেন,  “আপনি ডিস্টার্ব কেন করছেন? ভোটারদের সঙ্গে গল্প করা আপনার কাজ নয়।” যদিও বিজেপি প্রার্থীর কাছে ধমক খেয়ে পুলিশ আধিকারিক সেখান থেকে সরে যান। জানা গিয়েছে, ওই বুথে ভোটারদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনা শুধু ৯১ নম্বর ওয়ার্ডের নয়। পাশাপাশি ইংরেজবাজার ২৭ নম্বর ওয়ার্ডের মালদা বিভূতিভূষণ হাইস্কুলেও একই ঘটনা ঘটেছে। প্রার্থীর অভিযোগ শুনে ঘটনাস্থলে মালদার পর্যবেক্ষক সেখানে আসেন। তাঁর কাছে অভিযোগ করেন বিজেপি প্রার্থী। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

    বুথ আগলে রেখেছেন রাজ্য পুলিশের কর্মী

    বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র বলেন, “বুথ আগলে রেখেছেন রাজ্য পুলিশের কর্মী। বিশ্বরূপ বর্ধন নামে রাজ্য পুলিশের আধিকারিক ভোটারদের গাইড করছেন। জিজ্ঞাসা করছেন কত নম্বর আপনার। আমি আসার পর বাইরে গেলেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সব করছেন। পঞ্চায়েত ভোটেও করেছেন। কিন্তু এটা লোকসভা ভোট। এখানেও ভোটকে কলুষিত করার চেষ্টা করেছেন। এসব চলতে পারে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি”, ভোট আবহে ভিডিও শেয়ার করে মমতাকে বার্তা মোদির

    PM Modi: “নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি”, ভোট আবহে ভিডিও শেয়ার করে মমতাকে বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভরা ভোটের মরশুমে নিজের নাচের ভিডিও শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ভিডিয়োটিতে তাঁকে একটি মঞ্চে নাচতে দেখা যাচ্ছে। যদিও ভিডিয়োটি সত্যিকারের নয়, এটি তৈরি করা। তবে তথ্য প্রযুক্তির মাধ্যমে তৈরি তাঁর এই নাচের ভিডিও দেখে ভারি মজা পেয়েছেন প্রধানমন্ত্রী। নিজেই সে কথা জানালেন মোদি। এক নেটব্যবহারকারীর তৈরি ২৮ সেকেন্ডের সেই অ্যানিমেনেড ভিডিয়োয় প্রধানমন্ত্রী মোদির আদলের এক ব্যক্তিকে মঞ্চে পাগলু ডান্স করতে দেখা গিয়েছে। 

    ভিডিও শেয়ার প্রধানমন্ত্রীর

    অষ্টাদশ লোকসভা নির্বাচনের মধ্যে আলোচনায় পাগলু ডান্স। এবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে দেবের সেই জনপ্রিয় নাচের অ্যানিমেটেড ভিডিয়ো। তবে তৃণমূলের তারকা-সাংসদ দেব নন, সেখানে কুশীলব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)! ভিডিয়োটি প্রথমে এথেয়িস্ট কৃষ্ণ নামের এক এক্স হ্যন্ডেল থেকে শেয়ার করা হয়েছিল। সঙ্গের ক্যাপশনে লেখা, “এই ভিডিয়োটি পোস্ট করছি, কারণ, আমি জানি এর জন্য ‘ডিক্টেটর’ আমায় গ্রেফতার করবে না।” এই ভিডিয়োটিই ফের শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। সঙ্গে তাঁর সরস মন্তব্য, “আপনাদের সকলের মতো আমিও নিজেকে নাচতে দেখে আনন্দ পেয়েছি। ভোটের আবহে এই ধরনের সৃজনশীলতা সত্যিই আনন্দ দেয়।” 

    যখন রাজনৈতিক নেতা-নেত্রীরা নিজেদের সমালোচনা শুনলেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন সেই পরিস্থিতিতে ভোটের বাজারে প্রধানমন্ত্রী মোদির এই ‘স্পোটিং স্পিরিট’ প্রশংসা কুড়োচ্ছে অনেকেরই। সামাজিক মাধ্যমে মোদির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। একই সঙ্গে এই ভিডিও শেয়ার করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী এমনও মনে করছেন অনেকে।

    আরও পড়ুন: গণতন্ত্রের উৎসবে সামিল প্রধানমন্ত্রী মোদি, ভোট দিলেন, সঙ্গে বার্তাও

    মমতাকে কটাক্ষ কঙ্গনার 

    প্রধানমন্ত্রী তাঁর নিজের স্পুফ ভিডিয়োটি শেয়ার করার পর, এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনের বিজেপির প্রার্থী তথা বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “মমতা দিদি জি এটাকে বলে ‘টেকিং আ চিল পিল (মাথা ঠান্ডা রাখা)। আপনিও মাঝে মাঝে এটা ব্যবহার করুন। আপনি সবসময় রেগে থাকেন। কয়েকটা বাচ্চা ছেলে আপনার নাচের ভিডিয়ো বানিয়েছে। আপনি তাদের জেলে পাঠানোর চেষ্টা করছেন। আপনি খুব রাগী এবং অনমনীয়।”

    কেন কটাক্ষ

    সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি স্পুফ ভিডিও শেয়ার করার দায়ে, কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের নোটিস পেয়েছেন দুই এক্স ব্যবহারকারী। এরপর কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপোশের মতো আচরণ করছে বলে কটাক্ষ করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। কলকাতায় প্রধানমন্ত্রী মোদিকে (PM Modi) ব্যঙ্গ করে অশ্লীল পোস্টার লাগানোর বিষয়ে কলকাতা পুলিশ কোনও পদক্ষেপ কেন করছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

    মমতাকে নিশানা বঙ্গ বিজেপির

    রাজ্য বিজেপিও মোদির এই মিম-শেয়ারকে হাতিয়ার করে মমতাকে তুলোধনা করেছে। তারা জানিয়েছে, কী করে সবকিছু গ্রহণ করতে হয়, কী করে পরিস্থিতির মোকাবিলা করতে হয়, দুই নেতার মধ্যে বিস্তর ফারাক। একদিকে ভিডিও দেখে প্রধানমন্ত্রী আনন্দ উপভোগ করছেন। অন্যদিকে, মমতা পুলিশ ভিডিও মুছে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। এই মর্মে একটি ট্যুইটও করেছে বঙ্গ বিজেপি। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share